1
00:01:09,580 --> 00:01:17,580
অনুবাদে - কুদরতে জাহান

2
00:01:18,580 --> 00:01:28,580
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

3
00:02:09,580 --> 00:02:10,580
ওখানে দাঁড়াও।

4
00:02:11,620 --> 00:02:14,160
কম - যোগাযোগের মাধ্যম

5
00:02:11,620 --> 00:02:14,160
কোনো অস্ত্র এবং কম নেই।

6
00:02:14,870 --> 00:02:18,120
কোনো টাকা নেই। কোনো গ্যাঞ্জামও নেই।

7
00:02:18,200 --> 00:02:19,200
ভেতরে যাও।

8
00:02:21,080 --> 00:02:22,950
উপরতলার লাউঞ্জ আজকে বন্ধ।

9
00:02:43,750 --> 00:02:45,080
সব শেষে টাকা দেবে।

10
00:02:49,120 --> 00:02:50,450
ভুলেও নজর দেবার কথা ভেবো না।

11
00:02:51,540 --> 00:02:53,040
ও তোমাকে কাঁদিয়ে ছাড়বে।

12
00:03:05,660 --> 00:03:06,660
স্বাগতম।

13
00:03:07,450 --> 00:03:08,540
হ্যালো।

14
00:03:08,620 --> 00:03:09,700
আজকে রাতে একা নাকি?

15
00:03:10,370 --> 00:03:11,500
- হ্যাঁ একাই।
- হুম।

16
00:03:12,040 --> 00:03:14,160
- আমাদের কাছে আগে এসেছিলে?
- এই প্রথম।

17
00:03:14,250 --> 00:03:18,580
দারুণ একটা রাত বেছে নিয়েছ।
আজকের সন্ধ্যাটা বেশ শান্ত।

18
00:03:18,660 --> 00:03:19,950
একটা কথা।

19
00:03:20,450 --> 00:03:21,450
আমরা এখানে আগে এসেছি।

20
00:03:21,540 --> 00:03:23,830
হ্যাঁ, আমরা অপেক্ষা করছিলাম।
ও তো মাত্রই এখানে এসেছে।

21
00:03:23,910 --> 00:03:25,290
গানি তোমাদেরকে সাহায্য করবে।

22
00:03:25,750 --> 00:03:26,910
আমরা গানিকে চাই না।

23
00:03:27,410 --> 00:03:28,580
ভদ্রভাবে চলো।

24
00:03:30,750 --> 00:03:32,910
ওহ, ও মজার, তাই না?

25
00:03:34,500 --> 00:03:35,750
কিছু মনে কোরো না।

26
00:03:36,450 --> 00:03:37,910
ওদের একটা ব্যবস্থা করা উচিত তোমার।

27
00:03:38,000 --> 00:03:39,330
কেন?

28
00:03:39,410 --> 00:03:40,540
এটা কোম্পানির শহর।

29
00:03:40,620 --> 00:03:42,500
আরে, ওরা কেবল সেন্ট্রি গার্ড।

30
00:03:42,580 --> 00:03:45,830
ওরা পুলিশগিরি করতে চায়..
খুবই বিরক্তিকর।

31
00:03:46,250 --> 00:03:48,160
- হ্যালো।
- কী যেন বলছিলাম?

32
00:03:48,250 --> 00:03:51,160
তুমি বলছিলে জায়গাটা খুব শান্ত।

33
00:03:53,870 --> 00:03:55,790
আজকে রাতে বিশেষ কিছু করতে চাও?

34
00:03:57,750 --> 00:04:01,160
আমার এক বন্ধু বলল,
কেনারির এক মেয়ে এখানে কাজ করে

35
00:04:01,250 --> 00:04:02,250
কেনারি?

36
00:04:03,040 --> 00:04:05,080
এটা একটা ছোট মিড রিম সিস্টেম।

37
00:04:05,160 --> 00:04:06,410
আমি এটার কথা শুনেছি।

38
00:04:07,910 --> 00:04:10,040
সে তোমার গার্লফ্রেন্ড বা এরকম
কিছু না তো?

39
00:04:10,120 --> 00:04:12,080
আমার কোনো গার্লফ্রেন্ড নেই।

40
00:04:12,910 --> 00:04:16,080
তুমি কি কেনারি থেকে এসেছ?
স্মৃতিকাতর হয়ে পড়েছ বুঝি?

41
00:04:18,700 --> 00:04:20,290
দাঁড়াও, তোমার হয়ে খোঁজ নিয়ে আসছি।

42
00:04:26,330 --> 00:04:27,500
মজার কিছু ঘটেছে?

43
00:04:29,330 --> 00:04:30,330
কী?

44
00:04:30,410 --> 00:04:32,890
তুমি এমনভাবে এখানে তাকাচ্ছ
যেন মজার কিছু ঘটেছে।

45
00:04:34,080 --> 00:04:35,370
মোটেই না।

46
00:04:36,040 --> 00:04:37,200
এর মানে কী?

47
00:04:39,870 --> 00:04:43,910
ওহে, তোমার মতো পিচ্চির
এরকম গরম চোখে তাকানো সাজে না।

48
00:04:44,910 --> 00:04:46,830
হ্যাঁ, ও এখন হাসছে না, তাই না?

49
00:04:47,750 --> 00:04:51,200
কেনারির এক মেয়ে ছিল,
কিন্তু সে কয়েক মাস আগে চলে গেছে।

50
00:04:51,290 --> 00:04:53,870
তাহিনা থেকে আসা এক
সুন্দরী মেয়ে আছে আজকে,

51
00:04:53,950 --> 00:04:56,370
বড় বড় কালো চোখ,
যেমনটা তুমি খুঁজছ।

52
00:04:56,450 --> 00:04:59,790
কেনারির মেয়েটা কোথায় গেছে
কোনো ধারণা আছে?

53
00:05:00,910 --> 00:05:05,160
তুমি আসলে ওর কে হও বলোতো?
প্রেমিক? স্বামী?

54
00:05:06,580 --> 00:05:08,450
আমি আমার বোনকে খুঁজছি।

55
00:05:11,540 --> 00:05:14,700
ও যেই হোক না কেন, এখানে নেই।
গায়েব হয়ে গেছে।

56
00:05:15,700 --> 00:05:17,370
মানুষ আসে যায়।

57
00:05:17,450 --> 00:05:18,540
তোমার চলে যাওয়া উচিত।

58
00:05:19,250 --> 00:05:20,540
ওর নাম কী ছিল?

59
00:05:21,660 --> 00:05:23,370
এখানকার কেউই তাদের আসল নাম বলে না।

60
00:05:41,250 --> 00:05:43,540
আরে, আরে, আরে, দাঁড়াও।

61
00:05:43,620 --> 00:05:45,910
কোনো অস্ত্র এবং কম নেই।

62
00:05:46,000 --> 00:05:48,290
কোনো টাকা নেই। কোনো গ্যাঞ্জামও নেই।

63
00:05:56,500 --> 00:05:59,870
অ্যাই! চিকনু! আস্তে যাও!

64
00:06:00,500 --> 00:06:01,540
আস্তে যাও!

65
00:06:01,620 --> 00:06:03,790
থামো! থামো ওখানে!

66
00:06:04,790 --> 00:06:07,700
তুমি প্রি-মর কর্পোরেট এলাকায় ঢুকেছ।
জানো নিশ্চয়ই?

67
00:06:07,790 --> 00:06:11,540
বলামাত্র কর্মীদেরকে আইডি দেখানোর
নির্দেশ দেয়া আছে।

68
00:06:13,330 --> 00:06:16,200
ওহ না, তুমি কি কজওয়ের পরে
গাড়ি পার্ক করেছ?

69
00:06:16,290 --> 00:06:18,950
আশা করছি করোনি।
বাইরের লোকদের ওখানে যাওয়া মানা।

70
00:06:19,040 --> 00:06:20,160
তোমাকে জরিমানা করতে বাধ্য হলাম।

71
00:06:20,250 --> 00:06:22,850
হ্যাঁ, মানে, অতিথিদের নিষেধাজ্ঞার
ব্যাপারে তুমি জানতে নিশ্চয়ই?

72
00:06:22,910 --> 00:06:24,830
তোমার গাড়িটাও জব্দ করতে হবে আমাদের।

73
00:06:26,000 --> 00:06:27,000
দুর্ভাগ্য।

74
00:06:27,700 --> 00:06:29,120
ও যদি সাঁতরে আসে?

75
00:06:30,160 --> 00:06:31,910
তুমি সাঁতরে এসেছ, চিকনু?

76
00:06:32,750 --> 00:06:34,300
হ্যাঁ, ও আর এখন হাসছে না।

77
00:06:34,330 --> 00:06:37,080
তোমার কাছে কর্পো আইডি থেকে থাকলে
এখনই দেখানোর শেষ সুযোগ।

78
00:06:37,160 --> 00:06:38,720
ওটা দেখাতেই হবে, ভায়া।

79
00:06:41,080 --> 00:06:42,160
এই তো।

80
00:06:44,950 --> 00:06:47,540
আমার কোট পকেটে ৩০০ ক্রেডিট আছে।

81
00:06:49,120 --> 00:06:51,660
আরে কী আশ্চর্য?

82
00:06:51,750 --> 00:06:55,410
জরিমানা দিতে তো ঠিক
এই পরিমাণ টাকাই লাগে।

83
00:06:55,500 --> 00:06:59,040
গাড়ি সরানো আর আমাদের কার্যক্রমের ফি।

84
00:06:59,120 --> 00:07:00,790
আজকের রাতটা সবার জন্যই ভালো।

85
00:07:03,540 --> 00:07:05,120
দেখা যাক তাহলে।

86
00:07:05,200 --> 00:07:06,290
আমি নড়ব না।

87
00:07:07,870 --> 00:07:09,950
তোমরা চাইলে বের করে নাও,
আমি চলে যাই।

88
00:07:10,870 --> 00:07:12,620
আমি চমক পেতে চাই না।

89
00:07:18,450 --> 00:07:19,540
বের করেই নাও না।

90
00:07:31,450 --> 00:07:32,620
না। অন্য পকেটে।

91
00:07:49,450 --> 00:07:50,540
এখন বলো।

92
00:07:51,700 --> 00:07:53,080
বলো আমি কী করব!

93
00:07:54,250 --> 00:07:55,700
বলো দেখি, বস, শুনি একবার!

94
00:07:56,830 --> 00:07:58,450
ওঠো। ওকে ওঠাও।

95
00:07:59,450 --> 00:08:00,450
ওকে ওঠাও!

96
00:08:01,290 --> 00:08:02,290
নড়ো!

97
00:08:10,950 --> 00:08:13,410
ও দম নিচ্ছে না।

98
00:08:14,200 --> 00:08:16,660
- না।
- ভার্লো! ভার্লো!

99
00:08:17,500 --> 00:08:19,080
- ও ভান করছে।
- করছে না!

100
00:08:19,950 --> 00:08:22,370
ভার্লো!

101
00:08:27,000 --> 00:08:28,000
তুমি ওকে মেরে ফেলেছ।

102
00:08:41,000 --> 00:08:42,250
তুমি তো এটা করতে চাওনি।

103
00:08:43,290 --> 00:08:44,290
ও পড়ে গিয়েছিল।

104
00:08:46,040 --> 00:08:47,790
আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, আর...

105
00:08:49,660 --> 00:08:51,040
আমরা সবাই সবার পরিচিত।

106
00:08:53,290 --> 00:08:56,120
আমরা একটু বেশিই বাড়াবাড়ি করেছিলাম,
আর তুমি সেটা বুঝতে পারোনি।

107
00:08:57,330 --> 00:09:00,080
ও তোমাকে ধরতে চেয়েছিল, আর...
ও পড়ে গেছে, মাথা ঠুকে গেছে।

108
00:09:02,200 --> 00:09:03,370
আমরা সবাই একে অপরের পরিচিত।

109
00:09:04,080 --> 00:09:05,540
আমরা ওদেরকে বলব কী হয়েছিল।

110
00:11:10,830 --> 00:11:14,160
ক-ক-ক্যাসিয়ান।
যা বলেছিলে, তা এনেছি।

111
00:11:15,450 --> 00:11:19,370
ক্যাসিয়ান। কাসা। কাসা।

112
00:11:19,910 --> 00:11:21,950
কাসা! কাসা!

113
00:12:37,540 --> 00:12:39,080
কিন্তু তুমি কোথায় ছিলে?

114
00:12:39,160 --> 00:12:40,660
সেটা জরুরি না।

115
00:12:40,750 --> 00:12:43,040
জরুরি না হলে আমাকে বলছ না কেন?

116
00:12:45,870 --> 00:12:46,870
ক্যাসিয়ান?

117
00:12:46,950 --> 00:12:49,080
গতরাতে কে এসেছিল বাড়িতে?

118
00:12:49,160 --> 00:12:52,160
জেজি আর ফেমি রাতের খাবার
আর মার্ভার ওষুধ নিয়ে এসেছিল।

119
00:12:52,250 --> 00:12:54,620
আর তারপর জেজি আবার ফেরত এলো কারণ...

120
00:12:54,700 --> 00:12:55,870
কেউ আমাকে খুঁজতে এসেছিল নাকি?

121
00:12:55,950 --> 00:12:58,580
ব-ব-ব্রাসো।
ব্রাসো খুঁজছিল তোমাকে।

122
00:12:58,660 --> 00:13:00,250
তুমি ওকে কী বলেছ?

123
00:13:03,080 --> 00:13:04,330
মার্ভা ওকে বলেছে...

124
00:13:04,410 --> 00:13:05,500
ওকে কী বলেছে?

125
00:13:06,370 --> 00:13:08,000
আমি ধীরগতির বলে একটু বিরতি নিচ্ছি।

126
00:13:08,620 --> 00:13:09,790
বলো ও কী বলেছে।

127
00:13:09,870 --> 00:13:11,830
বি!

128
00:13:13,000 --> 00:13:15,700
মার্ভা বলেছে, তুমি নিচুমানের লোকদের সাথে মিশে

129
00:13:15,790 --> 00:13:17,870
তোমার স্বাস্থ্য আর সম্মানহানি করছ।

130
00:13:17,950 --> 00:13:20,040
ও বলেছে, আগে হোক পরে হোক,

131
00:13:20,120 --> 00:13:23,160
তুমি এমন বিপদে পড়বে যেখান থেকে
কথার মারপ্যাঁচ দিয়েও বাঁচতে পারবে না।

132
00:13:23,250 --> 00:13:24,500
তারপর ও ব্রাসোকে বলল যে...

133
00:13:24,580 --> 00:13:25,580
যথেষ্ট হয়েছে!

134
00:13:28,160 --> 00:13:29,330
এদিকে এসো।

135
00:13:30,700 --> 00:13:32,870
আমার কথা শোনো, খুবই জরুরি।

136
00:13:32,950 --> 00:13:36,500
আমি জানি এতে অনেক শক্তি খরচ হয়,
কিন্তু তুমি কি আমার হয়ে একটা মিথ্যা বলতে পারবে?

137
00:13:36,580 --> 00:13:39,410
পারবো, আমার অনেক সঞ্চিত শক্তি আছে।

138
00:13:39,500 --> 00:13:43,120
আমাকে দেখেছ, আমি কোথায় আছি, সেটা যে জানো,
এসব কাউকে বোলো না।

139
00:13:44,660 --> 00:13:45,830
তারমানে দুইটা মিথ্যা।

140
00:13:45,910 --> 00:13:47,160
দুইটাই বলবে।

141
00:13:47,950 --> 00:13:49,580
বাসায় রিচার্জ হওয়া লাগবে তাহলে।

142
00:13:50,620 --> 00:13:52,290
ফেরার পথে সময় নিও।

143
00:13:55,040 --> 00:13:56,370
আমাকে জলদি যেতে হবে।

144
00:13:56,450 --> 00:13:58,080
আমি তোমার সাথে আসবো না?

145
00:13:58,160 --> 00:14:00,200
এখন না। আমার সময় নেই।

146
00:14:01,330 --> 00:14:02,330
আমি দুঃখিত।

147
00:14:03,450 --> 00:14:05,830
আমার দেরি হয়েছে। দাঁড়াও, এটা কী?

148
00:14:06,250 --> 00:14:07,500
নোড়ো না। নোড়ো না।

149
00:14:10,660 --> 00:14:11,750
সময় নাও।

150
00:15:19,290 --> 00:15:20,450
কাজ শুরু করো সবাই।

151
00:15:21,200 --> 00:15:23,870
- আমারটা ধরো।
- হ্যাঁ, ওই দুইটা ধরো এখন।

152
00:15:27,660 --> 00:15:28,910
ব্রাসো তোমাকে সব বলবে।

153
00:15:29,000 --> 00:15:30,000
হেই।

154
00:15:31,080 --> 00:15:32,250
তোমাকে এমন দেখাচ্ছে কেন?

155
00:15:32,660 --> 00:15:33,660
আমি ঠিক আছি।

156
00:15:34,200 --> 00:15:36,410
- কালকে রাতে তোমার খোঁজে এসেছিলাম।
- হ্যাঁ, আমি জানি।

157
00:15:37,160 --> 00:15:38,450
চলে যাওয়ার সময়ে তুমি কী করেছিলে?

158
00:15:38,540 --> 00:15:42,750
আমি ক্লান্ত ছিলাম, তাই বাসায় গিয়েছিলাম।
তারপর গোসল করে ঘুমিয়ে গেলাম।

159
00:15:43,330 --> 00:15:47,330
না। তুমি আমাকে খুঁজতে এসেছিলে,
কিন্তু আমি সেখানে ছিলাম না।

160
00:15:47,410 --> 00:15:50,410
তাই তুমি বাসার দিকে আগালে,
আর তখন আমার সাথে দেখা হলো হোটেল ব্রিজে।

161
00:15:50,500 --> 00:15:53,540
আমরা ঠিক করলাম যে আমাদের পিপাসা লেগেছে।
তাই তুমি ক্যাভো'স এ যেতে চাইলে।

162
00:15:53,620 --> 00:15:57,290
আমি বললাম, সেটা ঠিক হবে না,
কারণ আমার পাওনাদারদের অনেকেই যায় ওখানে।

163
00:15:57,370 --> 00:15:58,370
মাথা ঠিক আছে তোমার?

164
00:15:58,450 --> 00:15:59,500
হ্যাঁ।

165
00:16:00,830 --> 00:16:02,040
কে জিজ্ঞেস করবে এসব?

166
00:16:02,120 --> 00:16:03,830
তাই ক্যাভো'স এ গেলাম না আমরা।

167
00:16:03,910 --> 00:16:08,790
তারপর তোমার মনে পড়ল, তোমার বাসায় এখনো
আধা বোতল নগ আছে।

168
00:16:08,870 --> 00:16:11,290
তাই আমরা সেখানে গেলাম,
তারপর মদ খেয়ে ঘুমিয়ে পড়লাম।

169
00:16:14,200 --> 00:16:16,750
প্লিজ। এটা আমার জন্য খুব দরকার।

170
00:16:20,750 --> 00:16:23,580
আমার বেছে নেয়া মদকে তুমি খারাপ বললে।

171
00:16:23,660 --> 00:16:26,450
তোমাকে দাওয়াত দিলাম, মদ সাধলাম,
এরপরেও এসব বলায় খুবই ক্ষেপলাম আমি।

172
00:16:27,660 --> 00:16:30,580
আমার বিরক্তির মাত্রা টের পেলে না তুমি।

173
00:16:30,660 --> 00:16:32,750
উল্টো আরো চেঁচিয়ে নিজের কথায় জোর দিতে লাগলে।

174
00:16:32,830 --> 00:16:35,500
তোমাকে চেয়ারে বসানোর চেষ্টা করছিলাম।
সেসময়েই পড়ে গেলে তুমি।

175
00:16:36,660 --> 00:16:38,660
আমি ঘুম থেকে উঠে দেখি তুমি চলে গেছ।

176
00:16:38,750 --> 00:16:40,750
তুমি এখন এখানে ক্ষমা চাইতে এসেছ।

177
00:16:42,830 --> 00:16:44,450
আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি।

178
00:16:44,540 --> 00:16:46,160
হেই, ব্রাসো, চলো।

179
00:16:46,250 --> 00:16:49,250
একটা কথা শোনো,
যাতে জড়িয়েছ, এসব চুকে গেলে,

180
00:16:49,330 --> 00:16:52,290
জোরেসোরে কাজে লেগে পড়বে।
তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে।

181
00:16:53,410 --> 00:16:54,830
জানতাম তোমার ওপর ভরসা করা যায়।

182
00:16:54,910 --> 00:16:56,790
আমি তোমাকে টাকা ধার দেবো না।

183
00:16:56,870 --> 00:16:58,040
সেটাও জানি।

184
00:16:58,830 --> 00:17:01,790
তোমার মাকে বোলো ঘর গরম করার
পয়সা আছে তার।

185
00:17:01,870 --> 00:17:03,450
গতরাতে ওখানে জমে যাচ্ছিলাম।

186
00:17:04,410 --> 00:17:06,000
নিজেকে একটু কাজে লাগাও।

187
00:17:22,290 --> 00:17:25,000
ভয়ানক এক রিপোর্ট।
এটা কখন ঘটেছে?

188
00:17:25,080 --> 00:17:27,450
গত রাতে, স্যার।
আমি জানতাম আপনি এই সকালে চলে যাবেন,

189
00:17:27,540 --> 00:17:30,910
তাই চলে যাবার আগেই আপনাকে
দরকারি সব তথ্য জানানো নিশ্চিত করেছি।

190
00:17:31,000 --> 00:17:32,330
অনেক ব্যস্ত ছিলে দেখছি।

191
00:17:32,410 --> 00:17:33,910
দুইজন মানুষ মরে গেছে, স্যার।

192
00:17:34,000 --> 00:17:35,160
কর্মী।

193
00:17:35,250 --> 00:17:38,290
সেটার জন্য একটু রাত না জাগতে পারলে
এই ইউনিফর্মের মর্যাদা রাখবো কী করে?

194
00:17:38,830 --> 00:17:40,910
তুমি কি তোমার ইউনিফর্মকে বদলিয়েছ নাকি?

195
00:17:41,870 --> 00:17:43,700
একটু বদলিয়েছি মনে হয়।

196
00:17:43,790 --> 00:17:45,160
পকেট, পাইপিং...

197
00:17:45,250 --> 00:17:47,500
আর হালকা কিছু সেলাই এর কাজ।

198
00:17:50,160 --> 00:17:52,500
আমি ওদের একজনকে চিনতাম। ক্র্যাভাস।

199
00:17:52,580 --> 00:17:55,330
সেজন্যই আমি এই ঘটনার দ্রুত বিচার চাই।

200
00:17:55,410 --> 00:17:57,660
সে ফোরের স্কোয়াড কমান্ডার ছিল।

201
00:17:57,750 --> 00:17:59,290
তারপর থেকে তার অবশ্য বেশ অধঃপতন হয়েছে।

202
00:17:59,370 --> 00:18:01,000
সে এখানে, ওয়ানে সেন্ট্রি কর্পোরাল ছিল।

203
00:18:01,080 --> 00:18:02,200
এ ব্যাপারে কোনো রহস্য নেই।

204
00:18:02,290 --> 00:18:04,250
ওর কপাল ভালো যে ও কয়েক বছর আগেই মারা পড়েনি।

205
00:18:04,330 --> 00:18:06,700
আমার দেখা সবচেয়ে বিরক্তিকর লোকদের একজন।

206
00:18:06,790 --> 00:18:08,660
এ মুহূর্তে কোনো সন্দেহভাজন পাওয়া যায়নি?

207
00:18:08,750 --> 00:18:10,080
দারুণ কিছু সূত্র পেয়েছি আমরা।

208
00:18:10,160 --> 00:18:13,500
"বাদামি চামড়ার এক লোক
কেনারি থেকে আসা কোনো মেয়েকে খুঁজছিল।"

209
00:18:13,580 --> 00:18:15,790
"যে হয়তো আগে ঐ জায়গায় চাকরি করত।"

210
00:18:15,870 --> 00:18:19,330
খুনটা করার সময়ে দেখেনি কেউ?
জায়গাটায় তো এমনিতে বেশ জনসমাগম হয়।

211
00:18:19,410 --> 00:18:21,950
দেখেনি মনে হয়।
এটা ডিস্ট্রিক্টের ঠিক বাইরে ঘটেছে।

212
00:18:22,040 --> 00:18:24,750
- কজওয়ের প্লাজাতে ঢোকার মুখে।
- আমি জানি।

213
00:18:24,830 --> 00:18:27,080
- ওখানে একটা দ্বিমুখী রাস্তা...
- জানি বললাম তো।

214
00:18:27,160 --> 00:18:28,910
- ওদের কিছু খোয়া গেছে?
- না, স্যার।

215
00:18:30,080 --> 00:18:31,330
কঠিন কেস।

216
00:18:32,370 --> 00:18:33,700
এসময়েই এমনটা ঘটা লাগল।

217
00:18:34,500 --> 00:18:37,160
আমি নিশ্চিত কয়েকদিনের মাঝে,
আপনাদের সাহায্য পেলে

218
00:18:37,250 --> 00:18:38,950
- আমি এই কেসটাকে...
- থামো!

219
00:18:39,450 --> 00:18:42,540
শুধু কথা থামাতে বলিনি।
পুরো কাজটাকেই থামাতে বলেছি।

220
00:18:45,290 --> 00:18:47,410
এ কেসটার মধ্যে, যাকে বলা যায়

221
00:18:47,500 --> 00:18:50,450
ভুল পথে অভিযানের
সকল ছাপ রয়েছে।

222
00:18:50,870 --> 00:18:51,870
জ্বি স্যার?

223
00:18:51,950 --> 00:18:54,000
দুইজন নিবেদিতপ্রাণ প্রি-মোর কর্মী

224
00:18:54,080 --> 00:18:57,000
দুর্লভ এক বিপর্যয়ের আবর্তে
পড়ে গিয়েছিলেন।

225
00:18:57,620 --> 00:18:58,750
আমি বুঝতে পারছি না।

226
00:18:58,830 --> 00:19:01,330
সুন্দরমতো একটা দুর্ঘটনার গল্প
সাজাতে হবে তোমাকে।

227
00:19:01,410 --> 00:19:02,910
- কিন্তু...
- মনে রাখবে,

228
00:19:03,000 --> 00:19:06,290
এটা প্লাজার দূরের দিকটায় হয়েছে।
অবসর কাটানোর জায়গাটা থেকে দূরে।

229
00:19:06,370 --> 00:19:07,750
- কিন্তু ওদেরকে খুন করা হয়েছে।
- না।

230
00:19:07,830 --> 00:19:09,580
ওরা মারামারি করতে গিয়ে খুন হয়েছে।

231
00:19:10,410 --> 00:19:12,870
ওরা একটা পতিতালয়ে ছিল,
যেটা এখানে থাকার কথা না।

232
00:19:12,950 --> 00:19:15,370
জায়গাটায় যেতে পয়সা-কড়ি থাকা লাগে,
যেটা ওদের থাকার কথা না।

233
00:19:15,450 --> 00:19:18,200
ওরা ওখানে রেভনগ খাচ্ছিল,
যেটা খাওয়ার অনুমতি আমরা দেই না।

234
00:19:18,290 --> 00:19:22,620
ওদের দুইজনেরই ওইসময়ে কাজ করার কথা,
তাই এটা শাস্তিযোগ্য অপরাধ।

235
00:19:22,700 --> 00:19:25,410
ওরা নিশ্চিতভাবেই বাদামি চামড়ার
একজনকে অপদস্থ করেছে,

236
00:19:25,500 --> 00:19:27,450
এবং চটাবার জন্য ভুল মানুষকে বেছে নিয়েছে।

237
00:19:29,040 --> 00:19:33,250
ওরা হয়তো বিপদে পড়া কাউকে
বাঁচাতে এগিয়ে গিয়েছিল।

238
00:19:33,330 --> 00:19:35,580
খুব বেশি বীরোচিত বানাবে না ওদেরকে,
সাড়া ফেলার দরকার নেই।

239
00:19:36,450 --> 00:19:38,580
ওরা সাহায্য করতে গিয়েই মারা গেছে।

240
00:19:38,660 --> 00:19:42,370
দুঃখজনক এবং অনুপ্রেরণাদায়ী,
চটকদার কিছু নয়।

241
00:19:47,080 --> 00:19:49,290
তোমাকে খুবই স্তম্ভিত দেখাচ্ছে, ইন্সপেক্টর।

242
00:19:49,370 --> 00:19:51,830
তুমি কি আমার কথার অর্থ বুঝছ?

243
00:19:52,540 --> 00:19:53,750
চেষ্টা করছি, স্যার।

244
00:19:54,870 --> 00:19:56,370
যখন "এসময়েই এমনটা ঘটা লাগল" বলেছি,

245
00:19:56,450 --> 00:19:59,910
তখন তোমার রাত জেগে এ নিয়ে
মাথা ঘামানোর কথা বোঝাইনি।

246
00:20:00,000 --> 00:20:02,910
বলতে চেয়েছি যে, আমার আজকে সকালবেলায়

247
00:20:03,000 --> 00:20:06,160
একটা ইম্পেরিয়াল রেজিওনাল কমান্ড রিভিউতে যাবার কথা,

248
00:20:06,910 --> 00:20:10,000
সেখানে আমাকে অপরাধের হার নিয়ে
একটা রিপোর্ট দিতে বলা হয়েছে।

249
00:20:10,500 --> 00:20:11,910
এই বক্তব্যের উদ্দেশ্য হলো,

250
00:20:12,000 --> 00:20:15,250
এটা দিতে বলা হলে
সবসময়েই সংক্ষিপ্ততা বজায় রাখতে হয়।

251
00:20:15,750 --> 00:20:20,200
প্রিওক্স-মরলানাকে নিয়ে এম্পায়ার
যদি একটু বেশিক্ষণ ভাবার সময় পায়,

252
00:20:20,290 --> 00:20:23,160
তাতে করে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা, আর সেই সাথে

253
00:20:23,250 --> 00:20:26,870
প্রি-মোর সিকিউরিটি ইন্সপেকশন টিমের
সবাই লাভবান হবে।

254
00:20:26,950 --> 00:20:30,330
এ মুহূর্তে তোমাকেও তার মাঝে ধরা হচ্ছে।

255
00:20:32,250 --> 00:20:34,910
আমি না থাকাবস্থায় আমার ডেস্কে
পা তুলবে না।

256
00:20:35,000 --> 00:20:37,910
আর আমি আসার আগেই
দুর্ঘটনার রিপোর্টটা বানিয়ে রাখবে।

257
00:20:51,700 --> 00:20:54,580
হ্যাঁ, ওকে বলো যে, ১৫০০০ এর বেশি
ও পাবে না।

258
00:20:58,790 --> 00:21:00,000
ও আঙিনায় আছে।

259
00:21:01,500 --> 00:21:04,290
হ্যাঁ, হ্যাঁ, আমরা সেটা করতে পারব।

260
00:21:19,660 --> 00:21:20,660
আমি ব্যস্ত।

261
00:21:21,500 --> 00:21:22,500
বেশি সময় নেব না।

262
00:21:27,160 --> 00:21:28,540
কী?

263
00:21:28,620 --> 00:21:30,700
- তোমার বন্ধু।
- কোন বন্ধু?

264
00:21:30,790 --> 00:21:34,370
যে মাল কেনে। তোমার গোপন বন্ধু।
ওর কাছে কত দ্রুত পৌঁছাতে পারবে?

265
00:21:34,450 --> 00:21:35,540
কী হয়েছে তোমার?

266
00:21:36,160 --> 00:21:37,160
আমি পড়ে গিয়েছিলাম।

267
00:21:37,250 --> 00:21:39,040
কারো হিংসুটে স্বামী মার দিয়েছে বুঝি?

268
00:21:39,830 --> 00:21:41,330
একটা জিনিস বেচবো আমি।

269
00:21:41,410 --> 00:21:43,120
সে তো আমরা সবাই বেচবো।

270
00:21:43,200 --> 00:21:44,450
ও কত দ্রুত এখানে আসতে পারবে?

271
00:21:44,540 --> 00:21:46,830
আমি এই মাসের শেষের দিকে
যোগাযোগ করব ভাবছিলাম।

272
00:21:48,330 --> 00:21:50,620
না। এখনই যোগাযোগ করা লাগবে।

273
00:21:50,700 --> 00:21:52,540
তাই? কীসের জন্য? একটা জিনিসের জন্য?

274
00:21:52,620 --> 00:21:55,870
না। এভাবে হবে না।
আমি জিনিসপত্র জমিয়ে তারপর যোগাযোগ করি।

275
00:21:55,950 --> 00:21:57,750
বিক্স, এমন কোরো না।

276
00:22:00,620 --> 00:22:04,120
এই সপ্তাহে একটা ট্যাক করভেট আসবে
বাতিল মালের খোঁজে।

277
00:22:04,200 --> 00:22:06,450
শুনলাম এক র‍্যাকভর্তি
ইম্পেরিয়াল টার্গেটিং ইউনিট আছে,

278
00:22:06,540 --> 00:22:08,540
যেগুলো কেউ নিতে ভুলে গেছে।

279
00:22:08,620 --> 00:22:10,790
ওগুলো নেবো আমরা, সাথে তোমার জিনিসটা,

280
00:22:10,870 --> 00:22:12,120
আর কিছু নাভাল কম-স্ক্যান পেয়েছি...

281
00:22:12,200 --> 00:22:13,790
- আমি অতদিন অপেক্ষা করতে পারব না।
- কেন?

282
00:22:16,410 --> 00:22:17,660
কী করেছ তুমি?

283
00:22:19,080 --> 00:22:21,200
তোমার বন্ধু এই জিনিসটা দেখলে পাগল হয়ে যাবে।

284
00:22:21,290 --> 00:22:24,040
ও এর জন্য আসবেই।
তুমি বলেছিলে ও আমার সাথে দেখা করতে চায়।

285
00:22:24,120 --> 00:22:25,120
জিনিসটা কী?

286
00:22:26,410 --> 00:22:27,580
কী?

287
00:22:29,450 --> 00:22:32,660
আমার কাছে শনাক্ত করা যায় না,
এমন একটা NS-9 স্টার পাথ ইউনিট আছে।

288
00:22:32,750 --> 00:22:36,750
ভেতরের ভেক্টর ক্রিস্টাল আর ইম্পেরিয়াল সিল
এখনো অটুট।

289
00:22:36,830 --> 00:22:38,200
কতদিন ধরে এটা আছে তোমার কাছে?

290
00:22:39,870 --> 00:22:40,870
বিক্স, ওটা সরানো লাগবে আমার।

291
00:22:40,950 --> 00:22:42,410
- তুমি ওটা লুকিয়ে রেখেছিলে।
- জমিয়ে রেখেছিলাম।

292
00:22:42,500 --> 00:22:44,370
আমার নিলামের একটা থেকেই পেয়েছ নিশ্চয়ই।

293
00:22:44,450 --> 00:22:46,700
- ভুল ধরেছ।
- ভালো কাজ করোনি, ক্যাসিয়ান।

294
00:22:50,250 --> 00:22:51,250
তো, কী?

295
00:22:52,080 --> 00:22:53,500
তোমার বন্ধুকে ডাকবে?

296
00:22:53,580 --> 00:22:55,500
- এর মুল্য কত জানো?
- হ্যাঁ।

297
00:22:56,250 --> 00:22:59,120
এখান থেকে বেরোবার জন্য যথেষ্ট।
পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত গা ঢাকা দেবো।

298
00:22:59,200 --> 00:23:02,330
- আমাকে কিছুদিনের জন্য অন্যখানে থাকতে হবে।
- তুমি আমার কাছ থেকে ওটা লুকিয়ে রেখেছিলে।

299
00:23:02,410 --> 00:23:05,000
আর তুমি তো সব ভালো জিনিসও নিয়ে নিয়েছ।

300
00:23:05,080 --> 00:23:06,910
তাই এখন আর অতো
অভিমান করার কিছু নেই।

301
00:23:10,120 --> 00:23:11,500
তোমার অন্য একটা পরিকল্পনা লাগবে ...

302
00:23:11,580 --> 00:23:14,340
- না, না। সেসব হবে না।
- তুমি জানো না আমি কী বলতে যাচ্ছি।

303
00:23:14,410 --> 00:23:16,330
- আমি তোমার কাছে এটা বেচবো না, বিক্স।
- এমন করো কেন।

304
00:23:16,410 --> 00:23:18,250
একজন পার্টনারের সাথে ভাগাভাগি করার জন্য
এটা জমিয়ে রাখিনি আমি।

305
00:23:18,330 --> 00:23:20,250
যত ক্রেডিট পাবো, সব লাগবে আমার...

306
00:23:20,330 --> 00:23:22,410
তুমি কি কালকের ওবানি দৌড়ে
বাজি ধরবে নাকি?

307
00:23:23,660 --> 00:23:24,660
কী?

308
00:23:24,750 --> 00:23:27,870
ওবানি দৌড় প্রতিযোগিতা হবে।
জিফ জানতে চায় আমরা আগ্রহী কি না।

309
00:23:29,120 --> 00:23:30,450
আমি রাজি হলে ওকে জানাবো।

310
00:23:36,750 --> 00:23:39,250
হ্যাঁ, তুমি কি...

311
00:23:39,830 --> 00:23:40,830
কী?

312
00:23:40,910 --> 00:23:45,160
মনে হচ্ছে তোমাদের সম্পর্ক
কাজের বাইরেও গড়িয়েছে।

313
00:23:45,250 --> 00:23:46,870
আমি তোমাকে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞেস করি?

314
00:23:46,950 --> 00:23:49,950
শুধু কথা দাও যে, ও এসবের কিছুই জানবে না।

315
00:23:50,040 --> 00:23:51,700
ও আমার জন্য যেকোনোকিছু করতে পারে।

316
00:23:52,660 --> 00:23:54,750
না। না। সেটা আমার প্রশ্ন ছিল না।

317
00:23:56,450 --> 00:23:59,580
না। ও এসবের কিছুই জানবে না।

318
00:24:07,250 --> 00:24:09,500
বিক্স, তুমি বলেছিলে ও আমার সাথে
দেখা করতে চায়।

319
00:24:10,580 --> 00:24:11,830
আমার আসলেই খুব দরকার।

320
00:24:17,700 --> 00:24:18,700
আমি ওকে জানাবো।

321
00:24:23,790 --> 00:24:25,160
এখন তোমার মুখ ঠিক করোগে যাও।

322
00:24:27,540 --> 00:24:31,200
এটার চারটা, ওটার পাঁচটা।
টাকা পাওয়ার সাথে সাথে পাঠিয়ে দেবে।

323
00:24:32,660 --> 00:24:34,000
মনে হচ্ছে ওর মেজাজ খারাপ।

324
00:24:35,000 --> 00:24:36,330
তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল, টিম।

325
00:24:36,410 --> 00:24:38,910
মনে হচ্ছে তুমি যতোবারই আসো,
ততোবারই এমনটা ঘটে।

326
00:24:39,000 --> 00:24:42,000
আমি হলে এ নিয়ে ভাবতাম না।
ও আমাদের দুইজনের চেয়েই শক্ত।

327
00:24:42,080 --> 00:24:44,000
একথা শুনতে শুনতে আমি ক্লান্ত।

328
00:24:45,450 --> 00:24:48,620
তাহলে তোমার উচিত একটু কম জটিল
কোনো মেয়েক খুঁজে বের করা।

329
00:24:48,700 --> 00:24:49,830
শুভ কামনা রইলো সেজন্য।

330
00:25:29,540 --> 00:25:30,540
কাসা!

331
00:26:49,080 --> 00:26:50,580
সব ঠিকঠাক আছে, স্যার?

332
00:26:50,660 --> 00:26:51,790
হ্যাঁ।

333
00:26:52,700 --> 00:26:53,700
ধন্যবাদ।

334
00:27:04,870 --> 00:27:05,870
সামনে।

335
00:27:07,000 --> 00:27:08,290
সামনে।

336
00:27:09,450 --> 00:27:10,450
সামনে।

337
00:27:11,500 --> 00:27:14,700
দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও।
পিছাও, পিছাও, ওটা।

338
00:27:17,120 --> 00:27:18,200
ওটা কী?

339
00:27:22,160 --> 00:27:24,330
আমি ঠিক জানি না, স্যার.

340
00:27:24,410 --> 00:27:25,750
সাবলাইট কিছু একটা।

341
00:27:26,870 --> 00:27:30,580
অরলিন স্টার ক্যাব কিংবা একটা ডে ভ্যান।
কোনো পুরানো জিনিস।

342
00:27:30,660 --> 00:27:33,410
আর এই জিনিসটা সোজা
চেকপয়েন্ট পেরিয়ে গেল?

343
00:27:34,500 --> 00:27:37,750
কোনো পরিচয় না দিয়েই
অপরিচিত জায়গায় ঢুকে গেল?

344
00:27:39,580 --> 00:27:42,370
রাতে অনেক ভিড় হয়।
গাড়ির জামের কথা তো জানেনই।

345
00:27:43,580 --> 00:27:45,080
আমাদের সীমানা অনিরাপদ, সেটা নিয়ে ভয় পাবো

346
00:27:45,160 --> 00:27:48,410
নাকি তোমার গা ছাড়া ভাব নিয়ে ভয় পাবো, বুঝছি না।

347
00:27:49,290 --> 00:27:52,660
এটা যাই হোক, খুঁজে বের করো। আমি জানতে চাই,
এটা কখন কোথায় গেছে।

348
00:27:52,750 --> 00:27:54,830
পুরো রাতটা থেকে ছেঁকে বের করতে হবে।

349
00:27:55,870 --> 00:27:58,120
এটা তোমার জন্য খুব বেশি কিছু হলে
আমাকে জানিও।

350
00:27:58,200 --> 00:27:59,700
আমি নিশ্চিত এই চাকরি
অন্য কাউকে দেয়া যাবে।

351
00:28:11,120 --> 00:28:12,580
- হেই, ক্যাস।
- হেই।

352
00:28:12,660 --> 00:28:14,080
- দেখা হয়ে ভাল...
- এত তাড়া কীসের?

353
00:28:14,160 --> 00:28:15,540
- কোথাও যাবে?
- হ্যাঁ।

354
00:28:15,620 --> 00:28:17,200
কী, আমাকে দেখে খুশি হওনি?

355
00:28:17,290 --> 00:28:19,660
- কী, নার্চিকে দেখে খুশি হওনি?
- না, আমার দেরি হয়ে গেছে।

356
00:28:19,750 --> 00:28:22,000
জানি। আমাকে আমার বিনিয়োগ দাও।

357
00:28:22,080 --> 00:28:25,040
পারলে দিতাম। কিন্তু ওটা খাটিয়ে রেখেছি।

358
00:28:25,120 --> 00:28:27,080
ওরা জায়গায় আছে কি না, ওটা জানতে চাচ্ছি।
ঠিক আছে?

359
00:28:29,750 --> 00:28:30,750
ভেচ?

360
00:28:32,160 --> 00:28:33,160
আসলে?

361
00:28:33,250 --> 00:28:35,250
আমি অন্যদের মতো হাঁদারাম না
যারা তোমাকে ধারের কথা জিজ্ঞেস না করতে করতে

362
00:28:35,330 --> 00:28:37,500
একসময়ে ভুলেই যায় কত পাওনা ছিল।

363
00:28:38,450 --> 00:28:39,700
তুমি এখানে ওর সাথে এসেছ।

364
00:28:40,950 --> 00:28:41,950
কী করতে?

365
00:28:42,450 --> 00:28:43,450
আমাকে হুমকি দিতে?

366
00:28:45,290 --> 00:28:47,500
ভেচ, তুমি ওর কথা অনুযায়ী চলছ?

367
00:28:47,580 --> 00:28:48,660
কথা হচ্ছে টাকা নিয়ে।

368
00:28:48,750 --> 00:28:50,620
- আমি মাত্রই তোমাকে একটা প্রশ্ন করলাম।
- কী?

369
00:28:50,700 --> 00:28:52,660
তুমি কবে থেকে নার্চির কথা অনুযায়ী চলো?

370
00:28:52,750 --> 00:28:53,830
একথার জবাব দিও না।

371
00:28:56,250 --> 00:28:58,910
- তোমার কি কাজের এতোই দরকার?
- ওকে এসবের বাইরে রাখো।

372
00:28:59,000 --> 00:29:01,830
ও বলেছে আমি এখানে দাঁড়িয়ে থাকলেই চলবে।

373
00:29:02,450 --> 00:29:03,540
ভালো।

374
00:29:03,620 --> 00:29:04,750
তাই করতে থাকো।

375
00:29:04,830 --> 00:29:06,120
ভেবেছ আমি মজা করছি?

376
00:29:06,200 --> 00:29:07,250
আশা করি।

377
00:29:07,750 --> 00:29:10,410
আমি একটা উপকার করব,
এ ঘটনার কথা কাউকে বলবো না।

378
00:29:11,370 --> 00:29:13,290
ভেচ, দেখা হয়ে খুব ভালো লাগল।

379
00:29:17,750 --> 00:29:18,750
কী?

380
00:29:22,750 --> 00:29:23,750
আমি আসছি।

381
00:29:24,540 --> 00:29:27,450
- কী অবস্থা?
- কাজে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না।

382
00:30:38,450 --> 00:30:39,450
বাবা।

383
00:30:41,200 --> 00:30:42,700
অনেকদিন দেখা নেই।

384
00:30:42,790 --> 00:30:43,790
তুমি কাজ না করলেও আমি করি।

385
00:30:44,040 --> 00:30:46,040
কীসের খোঁজে আসলে?

386
00:30:47,040 --> 00:30:48,290
বেন্ডিন মেশ-টেক ফিল্টার।

387
00:30:53,370 --> 00:30:54,450
পেছনে রাখা হলুদ র‍্যাকে।

388
00:30:55,450 --> 00:30:56,790
একটু গভীরে যেতে হবে।

389
00:30:57,540 --> 00:30:59,540
- ধন্যবাদ।
- শুভকামনা রইল।

390
00:31:52,750 --> 00:31:54,500
আলসেমি ছাড়ো। ও আসছে।

391
00:31:55,080 --> 00:31:56,750
ওভারটাইম করতে বলার ক্ষমতা আছে ওর?

392
00:31:56,830 --> 00:31:58,750
- সেটা ওর সমস্যা।
- আমরা না পেলে আমাদের সমস্যা।

393
00:31:58,830 --> 00:32:00,790
টাইম স্ক্যানে ওর নামই থাকবে।

394
00:32:00,870 --> 00:32:03,160
- ফেরিক্স!
- জ্বি, স্যার। আমরা এ নিয়ে কাজ করছি।

395
00:32:03,250 --> 00:32:05,370
ফেরিক্সে কেনারি থেকে আসা
একজন পুরুষ মানুষ।

396
00:32:05,450 --> 00:32:07,120
এরকম কাউকে পাওয়া যায়নি, স্যার.

397
00:32:07,200 --> 00:32:08,200
কী?

398
00:32:08,290 --> 00:32:09,830
কিন্তু এই জরিপ তো
এম্পায়ারের পক্ষ থেকে করা হয়েছে।

399
00:32:09,910 --> 00:32:10,910
কত বছর আগের?

400
00:32:11,000 --> 00:32:12,290
ছয় বছর।

401
00:32:12,370 --> 00:32:13,370
মানে অনন্তকাল।

402
00:32:13,450 --> 00:32:16,080
কেনারির ব্যাপারে তেমন কিছু এখানে নেই, স্যার.
জায়গাটা কিছুটা ধোঁয়াশায় ভরা।

403
00:32:16,160 --> 00:32:17,330
তাতে কাজ আরো সোজা হওয়ার কথা।

404
00:32:18,000 --> 00:32:19,290
এই কথা ছড়িয়ে দিতে হবে আমাদের।

405
00:32:19,370 --> 00:32:21,370
- ফেরিক্সে?
- আর কোথায় একথা ছড়াবো আবার?

406
00:32:21,450 --> 00:32:23,080
আমাদের ওখানে উপস্থিতি নেই, স্যার।

407
00:32:23,160 --> 00:32:25,350
- ওটা কি আমাদের এখতিয়ারের মধ্যে না?
- তা বলা যায়।

408
00:32:25,370 --> 00:32:27,040
আমরা কেবল কিছু তথ্য নেবো।

409
00:32:27,120 --> 00:32:29,800
- তুমি কি কখনো সেখানে গেছ?
- তাতে কি আসে যায়?

410
00:32:29,830 --> 00:32:31,790
ওরা সব কাজ নিজেদের নিয়মে করে।

411
00:32:31,870 --> 00:32:34,540
প্রি-মোরের দুইজন কর্মীর
খুন বলে কথা!

412
00:32:38,080 --> 00:32:39,080
একটা বুলেটিন প্রচার করো.

413
00:32:39,160 --> 00:32:42,750
কেনারি থেকে আসা একজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য
খোঁজা হচ্ছে, এই খবর দিয়ে ভাসিয়ে দেবে ওদের চ্যানেল।

414
00:32:42,830 --> 00:32:45,200
এখানে একটা ডেস্ক বসাও,
যা কিছু আসবে, সবকিছুর খোঁজ রাখবে।

415
00:32:46,450 --> 00:32:47,580
শুরু করো!

416
00:33:21,580 --> 00:33:23,950
- তুমি কী করছ বলে মনে হয়?
- কিছু একটা ভুলে গিয়েছিলাম।

417
00:33:24,040 --> 00:33:26,450
এখন? ও অফিসে আছে।

418
00:33:26,540 --> 00:33:30,410
আমি এটায় তেল ভরেছি। ঠিক যেরকমটা আমাকে বলেছিলে।
আমার কাজ শেষ প্রায়।

419
00:33:30,910 --> 00:33:33,830
ওটা কী জিনিস? আইডি চিপ লগ নাকি?

420
00:33:33,910 --> 00:33:34,910
এটা পুরানোটা।

421
00:33:35,910 --> 00:33:37,830
এখন ফাঁকা একটাকে ঢুকাচ্ছি।

422
00:33:39,160 --> 00:33:41,160
পেগলা! পেগলা!

423
00:33:41,250 --> 00:33:43,370
চোবের দিব্যি, হচ্ছেটা কী ওখানে?

424
00:33:45,950 --> 00:33:47,790
মনে হয় ছুঁচোগুলো আবার ফেরত এসেছে।

425
00:33:47,870 --> 00:33:49,830
সামনে দেখো এক কাস্টোমার এসেছে।

426
00:33:49,910 --> 00:33:52,330
এই শিকারী কুকুরগুলোকে
খেটে খেতে বলো।

427
00:33:54,080 --> 00:33:57,200
তুমি চিপ লগ সরাচ্ছ কেন?
আমাদের দুইজনকেই বিপদে ফেলবে দেখছি।

428
00:33:57,290 --> 00:33:59,620
এটা গতরাতে যেভাবে চলছিল,
সেটা আমার পছন্দ হয়নি।

429
00:33:59,700 --> 00:34:01,200
তারমানে তুমি আমার একটা উপকার করে দিচ্ছ?

430
00:34:01,290 --> 00:34:03,000
যেভাবে পেয়েছ, তার চেয়ে সুন্দর করে দিচ্ছি।

431
00:34:03,080 --> 00:34:04,250
এরকম করেই কিছু একটা চাও তুমি।

432
00:34:05,370 --> 00:34:06,410
এটাই ক্যাসিয়ানের কাজ।

433
00:34:07,870 --> 00:34:10,200
আসলে, এটা কালকেও ধার দেয়া যাবে কি না,
তা জানতে এসেছিলাম।

434
00:34:10,290 --> 00:34:12,040
তোমার জায়গায় হলে আমি একাজ করতাম না।

435
00:34:12,120 --> 00:34:13,620
এটা বন্ধ করো।

436
00:34:13,700 --> 00:34:14,700
আর ফিরে আসবে না।

437
00:34:14,790 --> 00:34:16,790
- এমন করো কেন, পেগলা।
- না, না, না।

438
00:34:18,000 --> 00:34:19,000
না।

439
00:34:19,080 --> 00:34:22,160
আমাদের কাজ শেষ না। আর কোনো সাহায্য নয়।
আর কোনো চুক্তি নয়।

440
00:34:22,250 --> 00:34:24,330
- শোনো, এটা...
- শুনব না।

441
00:34:25,120 --> 00:34:27,750
তুমি কী করছ, কেন করছ,

442
00:34:27,830 --> 00:34:30,450
বা গতরাতে এটাকে কোথায় নিয়ে গিয়েছিলে,
এসবের কিছুই শুনতে চাই না আমি।

443
00:34:30,540 --> 00:34:32,540
কাজ শেষ করো, দূর হও।

444
00:34:34,290 --> 00:34:35,290
আর কোনোদিন ফিরে আসবে না।

445
00:35:16,120 --> 00:35:17,120
ক্যাসা।

446
00:35:20,120 --> 00:35:27,120
অনুবাদে - কুদরতে জাহান

447
00:35:28,120 --> 00:35:37,120
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

