1
00:00:03,008 --> 00:00:13,008
পূর্বে যা ঘটেছে...

2
00:01:30,550 --> 00:01:40,550
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট

3
00:02:08,925 --> 00:02:10,317
একটা মেডিক্যাল বক্স আছে।

4
00:02:10,341 --> 00:02:11,550
নীল। উজ্জ্বল নীল রঙের।

5
00:02:12,175 --> 00:02:13,258
তোমার পেছনের তাকে।

6
00:02:14,800 --> 00:02:16,341
কিছু ধরে দাঁড়াও।

7
00:02:16,425 --> 00:02:18,133
- পেছনে কেউ আছে?
- আলধানির পথে রওনা করো।

8
00:02:18,216 --> 00:02:19,817
<i>আলধানির পথ গণনা করা হচ্ছে।</i>

9
00:02:19,841 --> 00:02:21,883
- ওরা আসছে?
- যেটা করতে বলেছি, করো।

10
00:02:22,466 --> 00:02:24,091
<i>গণনা সম্পূর্ণ হয়েছে।</i>

11
00:02:32,466 --> 00:02:33,716
জাহাজের পাওয়ার কোথায় থেকে আসছে?

12
00:02:35,466 --> 00:02:37,216
আগেও ফন্ডর হলক্র্যাফ্টে চড়েছি।

13
00:02:37,300 --> 00:02:38,633
নিজ হাতে উড়িয়েছি।

14
00:02:38,716 --> 00:02:40,050
কোনটাকে ওভাবে উড়তে দেখিনি।

15
00:02:40,133 --> 00:02:42,550
দিনটা আমাদের সবার
জন্যই বিষ্ময়কর ছিল।

16
00:02:44,466 --> 00:02:45,883
মেঝেতে রক্ত পড়ছে।

17
00:02:45,966 --> 00:02:47,175
তোমার হাত ঠিক করো।

18
00:02:49,883 --> 00:02:50,883
আলধানি কী?

19
00:02:53,508 --> 00:02:54,591
নির্ভর করে।

20
00:02:55,133 --> 00:02:57,925
আমি নিজের জান বাঁচানো ছাড়া
অন্য কোনো কাজ রাজি হইনি।

21
00:02:58,800 --> 00:03:02,175
হ্যাঁ, আর জান নিয়েই পালাতে পেরেছ।

22
00:03:03,383 --> 00:03:05,383
- কী জিনিস?
- ঔষধি মদ।

23
00:03:05,883 --> 00:03:06,925
এক চুমুক নিবে।

24
00:03:15,091 --> 00:03:17,716
হয়তো তোমার সামনে ভিন্ন কোনো
পথ আছে যেটার সম্পর্কে আমি জানি না।

25
00:03:17,800 --> 00:03:19,883
আমার মনে হচ্ছে তোমার সামনে ২টা পথ:

26
00:03:19,966 --> 00:03:22,466
হয় আমি তোমাকে কোনোখানে
নামিয়ে দেব আর তুমি পালানো শুরু করবে

27
00:03:23,550 --> 00:03:26,383
অথবা আমার সাথে গিয়ে
গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করবে।

28
00:03:27,550 --> 00:03:31,341
আর অবশ্যই, আমাকে হত্যা করে
জাহাজ চুরির চেষ্টা করতে পারো।

29
00:03:35,633 --> 00:03:36,925
'গুরুত্বপূর্ণ' বলতে কী বোঝাচ্ছ?

30
00:03:38,550 --> 00:03:41,466
এম্পায়ারের থেকে মূল্যবান জিনিস কেড়ে নেওয়া।

31
00:03:41,550 --> 00:03:44,591
চুরি করতে তোমাকে প্রয়োজন হবে না।

32
00:03:44,675 --> 00:03:47,091
সেটা তো দেখতেই পাচ্ছি।

33
00:03:47,175 --> 00:03:48,633
আমি বরং কোথাও নেমেই যাব।

34
00:03:48,716 --> 00:03:50,883
নেমে কী করবে? আগের
মতো জীবনযাপন করবে?

35
00:03:50,966 --> 00:03:52,550
২০ মিলিয়ন টাকা হোক অথবা প্লাজমা কয়েল

36
00:03:52,633 --> 00:03:54,966
চুরির দায়ে তোমাকে
একই রশিতে ঝোলাবে।

37
00:03:55,050 --> 00:03:57,300
তোমার সকল প্রত্যাশা একবারে
পূরণ করার প্রস্তাবনা দিচ্ছি আমি।

38
00:03:57,383 --> 00:03:58,925
আর আমার প্রত্যাশাগুলো কী?

39
00:03:59,591 --> 00:04:01,258
যেহেতু আমার সম্পর্কে এত জানো।

40
00:04:01,841 --> 00:04:04,300
এম্পায়ারের নিতম্বে কষিয়ে লাথি দিয়ে

41
00:04:05,050 --> 00:04:06,383
তার বিনিময়ে মজুরি পাওয়া।

42
00:04:07,133 --> 00:04:09,425
ভেবেছি তুমি কে আসলে।

43
00:04:10,300 --> 00:04:11,383
কে আমি?

44
00:04:12,425 --> 00:04:15,883
জোট, সেপ, গেরিলা, পার্টিসান ফ্রন্ট।

45
00:04:15,966 --> 00:04:18,258
- ওদের মধ্যে একজন।
- সবাই এক না?

46
00:04:18,341 --> 00:04:19,508
আমার কাছে এক।

47
00:04:19,591 --> 00:04:20,800
তো আমরা একমত।

48
00:04:20,883 --> 00:04:22,425
না।

49
00:04:23,133 --> 00:04:25,091
সবাইকে আমার অনর্থক মনে হয়।

50
00:04:25,175 --> 00:04:27,883
বসে থাকার চেয়ে ওদের খাবার নষ্ট
আর জিনিসপত্র ছিনিয়ে নেওয়া ভালো।

51
00:04:27,966 --> 00:04:29,258
তারচেয়ে বেঁচে থাকা ভালো।

52
00:04:31,008 --> 00:04:33,341
খাওয়া, স্বপ্ন দেখা, নিজের
মনমতো কাজ করা ভালো।

53
00:04:33,425 --> 00:04:34,425
তুমি আমাকে চেন না।

54
00:04:35,841 --> 00:04:39,133
১৬ বছর বয়সে আমি মিম্ব্যানে লড়েছি।

55
00:04:39,216 --> 00:04:40,258
২টা বছর।

56
00:04:40,341 --> 00:04:42,383
জেল থেকে বেরিয়ে সোজা যুদ্ধের ময়দানে।

57
00:04:42,466 --> 00:04:44,175
বেঁচে ফেরা ৫০জনের
মধ্যে আমি একজন।

58
00:04:46,258 --> 00:04:48,341
আর দেখা গেল আমরা
কার সাথে যুদ্ধ করছিলাম?

59
00:04:49,216 --> 00:04:51,175
নিজেদের সাথে।

60
00:04:52,300 --> 00:04:53,508
তো, দয়া করে..

61
00:04:56,216 --> 00:04:59,425
তুমি মিম্ব্যানের ময়দানে ছয়মাস ছিলে।

62
00:05:00,383 --> 00:05:01,800
তোমার কাজ ছিল রান্নাকরা।

63
00:05:03,841 --> 00:05:05,550
বেঁচে ফিরেছ পালিয়ে আসার কারণে।

64
00:05:07,800 --> 00:05:09,258
কিন্তু একটা বিষয়ে তোমার কথা ঠিক।

65
00:05:09,341 --> 00:05:11,425
এম্পায়ার তোমাদের পরস্পরের
বিরুদ্ধে লড়াই করিয়েছে,

66
00:05:12,091 --> 00:05:14,008
যেজন্য তোমার ওদের আরো
বেশি ঘৃণা করা উচিত,

67
00:05:14,091 --> 00:05:15,633
আর ঘৃণা তুমি করো।

68
00:05:15,716 --> 00:05:16,925
বলেছিলাম তোমাকে আমি জানি।

69
00:05:18,675 --> 00:05:21,883
আমি বাহিরটা জানি। প্রশ্নের উত্তরে
মানুষ যেগুলো বলে সেগুলো জানি।

70
00:05:22,800 --> 00:05:24,091
বাকিটা, কল্পনা করি।

71
00:05:24,758 --> 00:05:26,175
আমি তোমার ঘৃণা কল্পনা করি।

72
00:05:26,758 --> 00:05:29,883
কল্পনা করি আমাকে অথবা নিজেকে
তুমি যে পাগল বুঝই দাওনা না কেন..

73
00:05:29,966 --> 00:05:32,675
দিনশেষে এদের বিরুদ্ধে
লড়তে লড়তে মৃত্যু হবে তোমার।

74
00:05:34,341 --> 00:05:35,966
তো, তোমার কাছে আমার জিজ্ঞাসা।

75
00:05:36,841 --> 00:05:40,591
তিলেতিলে নিজেকে
অনর্থে শেষ না করে

76
00:05:40,675 --> 00:05:43,966
কোনো বাস্তব কাজে একবারে
সম্পূর্ণটা ঢেলে দেওয়া উত্তম না?

77
00:05:46,633 --> 00:05:48,966
স্টারপাথ ইউনিটের জন্য নিজের
জীবন বাজি রেখে আসিনি আমি।

78
00:05:49,925 --> 00:05:51,091
তোমার জন্য এসেছিলাম।

79
00:05:57,508 --> 00:05:58,758
প্রস্তাবনা কী?

80
00:05:58,841 --> 00:06:00,008
পাঁচদিন।

81
00:06:00,091 --> 00:06:01,675
বিপদজনক কাজ,
কিন্তু পুরষ্কার বড়।

82
00:06:02,466 --> 00:06:03,966
একদম প্রস্তুত দল,
ভালো পরিকল্পনা।

83
00:06:04,883 --> 00:06:07,633
জীবিত অবস্থায় ডেলিভারি
দিতে পারলে ২লক্ষ টাকা পাবে।

84
00:06:13,175 --> 00:06:14,800
কী চুরি করতে হবে?

85
00:06:15,716 --> 00:06:19,091
একটা সম্পূর্ণ ইম্পেরিয়াল
সেক্টরের ত্রৈমাসিক বেতন।

86
00:06:55,466 --> 00:06:57,758
রায়লথ সেক্টরে পরের তিনমাস ধরে

87
00:06:57,841 --> 00:07:00,966
ডিটেনশনের সংখ্যা বৃদ্ধির
যে সমূহ আশংকা রয়েছে,

88
00:07:01,050 --> 00:07:03,883
তারসাথে পুনরায় স্থায়ীয়
কর্তৃপক্ষের অবক্ষয় হলে

89
00:07:03,966 --> 00:07:06,341
আমাদের মিলিটারির জন্য কালো
বাজেট বৃদ্ধির প্রয়োজন হতে পারে।

90
00:07:06,425 --> 00:07:09,716
আর এই বাড়তি টাকা তুমি কোন
কাজে লাগাবে, সুপারভাইজার গ্র্যান্ডি?

91
00:07:10,550 --> 00:07:12,300
নজরদারি বাড়াতে, স্যার।

92
00:07:12,383 --> 00:07:13,463
কীসের খোঁজে?

93
00:07:14,633 --> 00:07:17,383
এম্পায়ার বিরোধী কার্যক্রমের খোঁজে।

94
00:07:18,675 --> 00:07:21,300
ইচ্ছে করে অস্পষ্ট কথা বলছ?

95
00:07:22,008 --> 00:07:23,008
না, স্যার।

96
00:07:23,091 --> 00:07:25,716
দিনশেষে আমি নির্দিষ্ট তথ্য চাই। লাগ্রেট,

97
00:07:25,800 --> 00:07:28,258
আর্ভাল অ্যা-সিক্সের এটা কী?

98
00:07:28,341 --> 00:07:29,883
একটা ইতিবাচক অগ্রগতি, স্যার।

99
00:07:29,966 --> 00:07:32,591
সংঘাতের মাত্রা যথেষ্ট
পরিমাণে কমে গেছে,

100
00:07:32,675 --> 00:07:34,925
আর অধিকৃত অঞ্চলের
খনন পুনরায় শুরু হয়েছে।

101
00:07:35,008 --> 00:07:36,728
বাস্তুচ্যুত লোকদের সাথে
সংরক্ষণাগার জনিত সমস্যা?

102
00:07:36,758 --> 00:07:37,758
চলমান।

103
00:07:37,841 --> 00:07:40,883
যেমনটা সমস্যা নিয়ে তোমার
অসমাপ্ত ভবিষ্যত কার্যবিধি।

104
00:07:40,966 --> 00:07:44,883
আমার লোকেরা অর্ভাল অ্যা-সিক্সের
পরিচালকের থেকে মূল্যায়ণের অপেক্ষা করছে।

105
00:07:44,966 --> 00:07:48,008
কারণ এখন পর্যন্ত ওরা অনেক
ভালো কাজ করেছে, তাই না?

106
00:07:50,508 --> 00:07:52,758
- আমরা এখানে কী করি?
- স্যার?

107
00:07:52,841 --> 00:07:54,591
আমাদের উদ্দেশ্য কী, লাগ্রেট?

108
00:07:54,675 --> 00:07:55,758
আর্ভাল অ্যা-সিক্সে?

109
00:07:55,841 --> 00:07:57,466
প্রশ্নটা রুমের সকলের জন্য।

110
00:07:57,550 --> 00:08:00,800
এই বিল্ডিংয়ে আমরা কী করি?
আমরা এখানে কেন এসেছি? কেউ?

111
00:08:00,883 --> 00:08:04,050
আমরা এখানে তথ্য সংগ্রহ করে
নিরাপত্তা লক্ষ্যমাত্রা বাড়াতে এসেছি,

112
00:08:04,133 --> 00:08:08,341
প্রয়োজনীয় বিশ্লেষণ আর
কার্যকরী গুপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে, স্যার।

113
00:08:08,425 --> 00:08:09,675
সুন্দর বলেছ, ডেড্রা।

114
00:08:09,758 --> 00:08:13,758
তুমি তো আইএসবি মিশন
স্টেটমেন্ট উগলে দিলে, কিন্তু ভুল।

115
00:08:16,050 --> 00:08:17,675
নিরাপত্তা একটা বিভ্রম।

116
00:08:17,758 --> 00:08:19,300
তোমার নিরাপত্তা লাগবে? নেভি ডাকো।

117
00:08:19,383 --> 00:08:20,966
একদল ট্রুপার নামিয়ে দাও।

118
00:08:21,050 --> 00:08:22,800
আমরা স্বাস্থ্যসেবা প্রদান করি।

119
00:08:22,883 --> 00:08:23,966
রোগের চিকিৎসা করি।

120
00:08:24,050 --> 00:08:25,633
আমরা লক্ষণ চিহ্নিত করি।

121
00:08:25,716 --> 00:08:30,591
আমরা জীবানুর উৎপত্তি, হোক সেটা
বাহ্যিক বা অভ্যান্তরীন, নির্ধারণ করি।

122
00:08:30,675 --> 00:08:35,008
রোগ নির্ণয় করতে যত দেরি করবো
আমরা, চিকিৎসা করা তত কঠিন হবে।

123
00:08:35,091 --> 00:08:37,026
- কথার অর্থ বোঝা গেছে, লেগ্রেট?
- ইয়েস, স্যার।

124
00:08:37,050 --> 00:08:39,109
কার্যবিধি লেখার আর
কোনো দরকার নেই।

125
00:08:39,133 --> 00:08:40,175
অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেব।

126
00:08:40,258 --> 00:08:43,508
ব্লেভিন, মরলানা সেক্টর।
এটা ফেরিক্সে ঘটেছে।

127
00:08:43,591 --> 00:08:46,383
কর্পোরেট সিকিউরিটি, স্যার।
ওখানের দায়িত্ব এখনো ওদের হাতে।

128
00:08:46,466 --> 00:08:49,442
ওরা একটা ওয়ারেন্ট নিয়ে গেছিল,
কিন্তু বড়ো রকমের সমস্যার সম্মুখীন হয়।

129
00:08:49,466 --> 00:08:50,550
সমস্যা মানে কী?

130
00:08:50,633 --> 00:08:52,341
কয়েকজন মৃত। সম্পদের ক্ষয়ক্ষতি।

131
00:08:52,425 --> 00:08:53,841
কাজ বন্ধ হয়ে আছে।

132
00:08:53,925 --> 00:08:57,175
ঘটনাস্থল থেকে একটা স্টারপাথ
ইউনিট উদ্ধার করা হয়েছে।

133
00:08:57,258 --> 00:08:59,192
- দায়ী কারা?
- অজানা, স্যার।

134
00:08:59,216 --> 00:09:02,966
- মিটিংয়ের শেষে আমি ওখানে যাব।
- যাওয়ার পূর্বে আবার কথা হবে।

135
00:09:03,050 --> 00:09:04,508
- ইয়াং।
- স্যার?

136
00:09:04,591 --> 00:09:07,258
অ্যাব্রিয়ন সেক্টরের বাণিজ্যের
জন্য অতিরিক্ত প্রোটেকশন

137
00:09:07,341 --> 00:09:09,216
চাওয়ার কারণ বর্ণনা করো।

138
00:09:09,300 --> 00:09:10,925
সতর্কতা, স্যার।

139
00:09:11,008 --> 00:09:14,341
স্ক্যারিফে নির্মাণ সামগ্রীর চালান বৃদ্ধি পেয়েছে, স্যার।

140
00:09:29,966 --> 00:09:31,050
একটা নাম ঠিক করো।

141
00:09:32,550 --> 00:09:35,133
নিজের জন্য একটা নাম ঠিক করো।

142
00:09:36,716 --> 00:09:38,841
ক্লেম।

143
00:09:38,925 --> 00:09:40,883
পরবর্তী পাঁচদিন, তোমার নাম ক্লেম।

144
00:10:02,508 --> 00:10:03,591
ওটা কে?

145
00:10:03,675 --> 00:10:05,383
তুমি ওর হয়ে কাজ করবে।

146
00:10:06,050 --> 00:10:07,675
ভেবেছিলাম তুমি বস।

147
00:10:07,758 --> 00:10:08,841
কখনো সেটা বলিনি।

148
00:10:10,300 --> 00:10:12,550
প্রথমে ওর বিষয়টা পছন্দ হবে না।

149
00:10:12,633 --> 00:10:13,966
আমার সাথে তর্ক করবে।

150
00:10:16,216 --> 00:10:20,258
আমি সবকিছু সমাধান না করা
পর্যন্ত তুমি ভেতরে থাকলেই ভালো হয়।

151
00:10:28,216 --> 00:10:29,216
এটা ধরো।

152
00:10:32,300 --> 00:10:33,300
কী এটা?

153
00:10:33,383 --> 00:10:34,591
অগ্রিম পেমেন্ট।

154
00:10:35,800 --> 00:10:36,925
কোয়াটি সিলমোহর।

155
00:10:37,008 --> 00:10:38,716
নীল কাইবার। স্কাইস্টোন।

156
00:10:38,800 --> 00:10:40,091
প্রাচীন পৃথিবী।

157
00:10:40,175 --> 00:10:43,591
রাকাতান আগ্রাসনের বিরুদ্ধে
হওয়া বিদ্রোহের গল্প বলে।

158
00:10:45,425 --> 00:10:47,425
এর জন্য ৫০ হাজারের কম নেবে না।

159
00:10:48,091 --> 00:10:50,591
জেনে রাখো এর মূল্য আমার
কাছে সবসময়ই বেশি হবে।

160
00:10:51,383 --> 00:10:54,341
কাজ শেষ হলে ওটা আমি ফেরত চাই।

161
00:10:55,383 --> 00:10:56,550
যদি বেঁচে ফিরি তো।

162
00:10:56,633 --> 00:10:58,008
আমি ফেরত চাই।

163
00:11:02,425 --> 00:11:04,966
- ২ লক্ষের বিপরীতে।
- কথা দিচ্ছি।

164
00:11:29,425 --> 00:11:31,841
- হ্যালো, ভ্যাল।
- আমরা ম্যাসেজ মিস করেছিলাম প্রায়।

165
00:11:31,925 --> 00:11:33,026
আসতে পেরেছ দেখে আনন্দিত।

166
00:11:33,050 --> 00:11:35,091
ওরা পুরনো পাথর উপত্যকায়
টহল দেওয়া শুরু করেছে।

167
00:11:35,175 --> 00:11:36,800
এখান আসতে প্রায় সারাদিন লেগে যায়।

168
00:11:36,883 --> 00:11:39,050
কথাগুলো শুনতে ভালো
লাগে। বিনিদ্রতার গল্প।

169
00:11:39,133 --> 00:11:40,550
তোমার শৃঙ্খলার উপর ভরসা করি।

170
00:11:41,341 --> 00:11:42,966
অবশ্যই কোনো ঝামেলা হয়েছে।

171
00:11:43,050 --> 00:11:46,425
না। আসলে, আমার মনে
হয় সব একত্রিত হচ্ছে।

172
00:12:05,633 --> 00:12:07,513
<i>সাহায্য করতে পারি?</i>

173
00:12:10,716 --> 00:12:14,925
ও একজন পাইলট। বন্দুক চালাতে পারে, মিথ্যা
বলতে পারে। আলারিন, মেয়ো, নারি ভাষা জানে।

174
00:12:15,008 --> 00:12:17,050
ওর মধ্যে সাহসের কমতি নেই
আর হত্যা করতে পিছপা হয় না।

175
00:12:17,133 --> 00:12:19,675
- বিশ্বাসই হচ্ছে না তুমি এমন করছ।
- জাহাজ চালাতে পারে।

176
00:12:19,758 --> 00:12:21,216
আমরা তিনদিন পর যাব।

177
00:12:21,300 --> 00:12:23,883
ওর যোগ দেওয়ায় তোমাদের
সাফল্যের সম্ভাব্যতা বেড়ে যাবে।

178
00:12:23,966 --> 00:12:25,508
এখন? এভাবে?

179
00:12:25,591 --> 00:12:26,675
পাঁচমাস পরে,

180
00:12:26,758 --> 00:12:29,133
হুট করে নতুন কাউকে দলে ভেড়াব?

181
00:12:29,216 --> 00:12:30,466
দলের মধ্যে বিভক্তি তৈরি হবে।

182
00:12:30,550 --> 00:12:32,716
তাহলে তো সেটা দল হলো না, তাই না?

183
00:12:34,758 --> 00:12:38,216
তোমরা অপরাজেয় নয় সেটা ভালো করেই জানো,
তোমাদের জন্য অতিরিক্ত সাহায্য কিনে দিচ্ছি।

184
00:12:38,883 --> 00:12:40,758
কিনে দিচ্ছ মানে কী?

185
00:12:40,841 --> 00:12:42,175
ওকে আমি টাকা দিচ্ছি।

186
00:12:42,258 --> 00:12:43,466
না।

187
00:12:43,550 --> 00:12:44,883
২ লক্ষ।

188
00:12:46,091 --> 00:12:49,133
এই বিদ্রোহের জন্য আমরা পাথরের
বিছানায় শুয়ে শিকড় খেয়ে বেঁচে আছি

189
00:12:49,216 --> 00:12:51,508
আর এখন দলে একজন
ভাড়াটে সৈনিক নিয়ে আসছ?

190
00:12:54,300 --> 00:12:56,425
অযথা তর্ক করছ। তুমি ভালো
করেই জানো আমার কথা ঠিক।

191
00:12:57,341 --> 00:12:58,675
এটা সফল হতে হবে, ভ্যাল।

192
00:12:59,383 --> 00:13:01,091
ব্যর্থতা হবে বিধ্বংসী।

193
00:13:01,175 --> 00:13:02,508
বাকিদের কী বলবো?

194
00:13:02,591 --> 00:13:05,050
ওদের বলবে এটা সবসময়ই
পরিকল্পনার অংশ ছিল।

195
00:13:06,133 --> 00:13:07,841
এতে আমার কোনো চয়েস আছে?

196
00:13:07,925 --> 00:13:09,216
ইয়াহ।

197
00:13:09,300 --> 00:13:10,925
ওকে নিবে কি-না সেটা তোমার উপর।

198
00:13:11,883 --> 00:13:13,508
তোমাদের বন্ধ করে দেওয়ার
পরিকল্পনা করছিলাম আমি।

199
00:13:14,633 --> 00:13:17,466
আমাদের মিটিংয় ঠিক পর থেকে
তোমাদের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

200
00:13:17,550 --> 00:13:20,550
তুমি ওকে দলে নিবে আর কীভাবে
ওকে পেয়েছ সেই বিষয়ে মিথ্যা বলবে।

201
00:13:20,633 --> 00:13:24,008
ওকে বদলি হিসেবে রাখবে।

202
00:13:24,091 --> 00:13:26,925
পরবর্তী তিনদিনে, যদি কোনো
কারণে... আমার দিকে তাকাও।

203
00:13:27,008 --> 00:13:28,133
তুমি নেতৃত্ব চেয়েছিলে?

204
00:13:28,633 --> 00:13:30,175
এভাবেই নেতৃত্ব দিতে হয়।

205
00:13:30,758 --> 00:13:31,758
তোমার হাতে তিনদিন আছে।

206
00:13:31,841 --> 00:13:34,841
কোনো অসাদৃশ্য দেখলে, পরিস্থিতি
ভিন্ন দিকে গেলে, কেউ বেঁকে বসলে,

207
00:13:34,925 --> 00:13:37,883
তুমি দাড়িয়ে নেতৃত্ব দেবে,
আর মিশন ক্যান্সেল করে দেবে।

208
00:13:37,966 --> 00:13:39,550
বোঝা গেছে?

209
00:13:40,383 --> 00:13:41,883
আর সমস্যা ও হলে?

210
00:13:41,966 --> 00:13:44,091
ভাড়াটে সৈনিকের তো এটাই সুবিধা।

211
00:13:44,758 --> 00:13:46,050
ওকে ফেলে দেওয়া যাবে।

212
00:13:50,425 --> 00:13:51,966
এটাতে সফল হতেই হবে, ভ্যাল।

213
00:13:57,550 --> 00:13:58,550
ইয়েস।

214
00:14:01,716 --> 00:14:02,716
ইয়েস।

215
00:14:06,425 --> 00:14:07,425
ক্লেম।

216
00:14:24,008 --> 00:14:25,567
তোমরা অবিলম্বে সকল যোগাযোগ যন্ত্র

217
00:14:25,591 --> 00:14:29,008
অস্ত্র আর স্ক্যান করে রাখা
ডকুমেন্ট পরিত্যাগ করবে।

218
00:14:29,091 --> 00:14:31,383
তোমরা আর রুমে ফিরবে না।

219
00:14:31,466 --> 00:14:35,216
তোমাদের এখান থেকে যাওয়ার পর
জলদি ট্রান্সফার সেন্টারে নেওয়া হবে,

220
00:14:35,300 --> 00:14:37,800
যেখানে তোমাদের কেবল
ইম্পেরিয়াল ইন্সপেক্টর কর্তৃক

221
00:14:37,883 --> 00:14:41,008
তালিকাভুক্ত জিনিসপত্র দেওয়া হবে।

222
00:14:41,091 --> 00:14:43,716
তোমরা জিনিসগুলোর রিসিট
হলোগ্রামে সত্যায়ন করবে।

223
00:14:43,800 --> 00:14:48,925
তোমরা আইএসবির লড়াই পরবর্তী অফিশিয়াল
রিপোর্টের অনুমোদন হলোগ্রামে সত্যায়ন করবে,

224
00:14:49,008 --> 00:14:52,466
ফেরিক্সের ঘটনায় তোমাদের সম্পৃক্ততা
আর দোষের বিস্তারিত বর্ণনাসহ।

225
00:14:52,550 --> 00:14:53,710
- প্রশ্ন, স্যার।
- না।

226
00:14:55,091 --> 00:14:59,466
আর না, রিপোর্ট পড়ে তুমি আর
মূল্যবান ইম্পেরিয়াল সময় নষ্ট করবে না।

227
00:14:59,550 --> 00:15:01,508
কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

228
00:15:01,591 --> 00:15:02,758
ঠিক তাই।

229
00:15:07,008 --> 00:15:09,216
এখানে প্রয়োজন হয়েছে মূর্খতা,

230
00:15:09,300 --> 00:15:13,133
নির্বুদ্ধিতা আর সম্পূর্ণ
উদাসীনতার মিশ্রণের,

231
00:15:13,216 --> 00:15:17,133
এই প্রহসনের অবিশ্বাস্য বিপর্যয়ের জন্য।

232
00:15:18,800 --> 00:15:19,800
সিরিয়াসলি?

233
00:15:21,050 --> 00:15:24,883
আমার ফাইলগুলো কর্পোরেট সমস্যা দিয়ে ভরা,

234
00:15:24,966 --> 00:15:26,675
কিন্তু এটা আলোচনার কেন্দ্রবিন্দু।

235
00:15:27,466 --> 00:15:30,675
আর তুমি, ডেপুটি ইন্সপেক্টর কার্ন।

236
00:15:31,341 --> 00:15:32,591
অনেক দম্ভ?

237
00:15:35,883 --> 00:15:36,966
এটা থেকে সান্ত্বনা নাও।

238
00:15:37,050 --> 00:15:39,175
তোমাকে বদলি করা হবে না।

239
00:15:39,258 --> 00:15:41,925
কর্পোরেট স্বাধীনতার শেষ
ঘন্টা বাজিয়ে দিয়েছ তুমি।

240
00:15:42,008 --> 00:15:47,758
আজকে সকাল থেকে, মরলানা সিস্টেম
ইম্পেরিয়াল অথরিটির আন্ডারে থাকবে।

241
00:15:49,550 --> 00:15:51,133
অভিনন্দন সেজন্য।

242
00:16:07,300 --> 00:16:09,466
তোমার হাত নিয়ে চিন্তা
করার প্রয়োজন আছে?

243
00:16:09,550 --> 00:16:10,591
না।

244
00:16:10,675 --> 00:16:13,341
অনেক বড়ো রাস্তা,
সম্পূর্ণ রাত লেগে যাবে।

245
00:16:15,675 --> 00:16:16,675
উনি কে?

246
00:16:17,425 --> 00:16:19,800
সুযোগ থাকতেই তোমার
প্রশ্নটা করা উচিত ছিল।

247
00:16:20,675 --> 00:16:24,383
আমাকে বলেছিল তুমি হলে বস আর
আমার উপস্থিতি তোমার পছন্দ হবে না।

248
00:16:25,675 --> 00:16:26,925
কেবল এতটাই জানি।

249
00:16:27,383 --> 00:16:29,800
উনার বিষয়ে আমরা আলোচনা করবো না।

250
00:16:29,883 --> 00:16:31,567
ক্যাম্পে যাওয়ার পর
আমরা ওদের বলবো

251
00:16:31,591 --> 00:16:34,175
এটা আমার আইডিয়া ছিল আর এর
পরিকল্পনা আমরা অনেকদিন ধরে করছিলাম।

252
00:16:34,258 --> 00:16:35,758
উনার কথা উল্লেখ করবো না।

253
00:16:37,258 --> 00:16:41,175
সেটা যদি কোনরূপ পরিবর্তন করো,
আমাদের মধ্যে বড়ো সমস্যা হবে।

254
00:16:47,008 --> 00:16:48,383
আর অতদূর কেন?

255
00:16:48,925 --> 00:16:51,758
আমরা আলধানি গ্যারিসনের
আস্ত্রাগার লুট করবো।

256
00:16:51,841 --> 00:16:53,550
নিকটে একটা ইম্পেরিয়াল এয়ারফিল্ড আছে,

257
00:16:53,633 --> 00:16:55,591
আর ওদের টহল দেওয়া ছাড়া কোনো কাজ নেই।

258
00:16:55,675 --> 00:16:57,425
তো, এটাই নিরাপদ রাস্তা।

259
00:16:57,508 --> 00:16:59,925
আমাকে বেতন ডেলিভারি ডাকাতি
করার কথা বলেছিল, অস্ত্রাগার নয়।

260
00:17:00,008 --> 00:17:01,925
জানি না তুমি কীসের কথা বলছো।

261
00:17:02,508 --> 00:17:04,216
তোমরা ইম্পেরিয়াল অস্ত্রাগারে আক্রমণ করবে?

262
00:17:04,300 --> 00:17:05,508
তুমি আমাদের সাথে যোগ দিবে না?

263
00:17:05,591 --> 00:17:07,425
আমরা? কতজন লোক আছে এমন?

264
00:17:07,508 --> 00:17:08,883
এখন আমরা সাতজন।

265
00:17:08,966 --> 00:17:11,425
সাত? সেনাদলের বিরুদ্ধে সাতজন?

266
00:17:11,508 --> 00:17:14,216
দম নষ্ট কোরো না।
অনেকটা পথ চলতে হবে।

267
00:17:14,300 --> 00:17:15,675
হেই, দাঁড়াও। দাঁড়াও।

268
00:17:17,800 --> 00:17:19,133
বসে পড়ো।

269
00:17:30,633 --> 00:17:32,008
ওরা আজকে আর ফেরত আসবে না।

270
00:17:33,758 --> 00:17:34,758
কাম অন।

271
00:17:41,591 --> 00:17:43,231
এখানে লেখা পাঁচজন মৃত।

272
00:17:43,300 --> 00:17:46,050
একজন স্থানীয় আর চারজন সিকিউরিটি সদস্য।

273
00:17:46,758 --> 00:17:48,175
ওরা ফেরিক্স বানান ভুল করেছে।

274
00:17:48,258 --> 00:17:49,883
আমার স্টারপাথ ইউনিট কোথায়?

275
00:17:50,841 --> 00:17:52,091
তুমি কোথায়?

276
00:17:53,091 --> 00:17:55,425
উনি মিটিংয়ে বলেছিলেন।
এখানেই থাকতে হবে।

277
00:17:56,216 --> 00:17:58,800
এখানে কোনোখানে একটা র' ট্রান্সমিশন আছে।

278
00:17:59,758 --> 00:18:00,758
দাঁড়াও।

279
00:18:00,841 --> 00:18:05,425
'ভার্নিসি। অননুমোদিত ইম্পেরিয়াল
সরঞ্জাম, ফেরিক্স, ০৪৩০।'

280
00:18:06,091 --> 00:18:11,216
'সেনারা ঘটনাস্থল থেকে একটা অক্ষত
এনএস-৯ স্টারপাথ ইউনিট উদ্ধার করেছে।'

281
00:18:12,050 --> 00:18:14,258
ওটা আমাদের স্টেয়ারগার্ডের বক্স।

282
00:18:14,341 --> 00:18:15,466
হতেই হবে।

283
00:18:15,550 --> 00:18:17,091
ঠিক, তাহলে ওখানে আমাদের এখতিয়ার চলবে।

284
00:18:17,175 --> 00:18:18,567
তুমি এখন ব্লেভিনের অফিসে যাবে,

285
00:18:18,591 --> 00:18:20,591
বলবে ওদের কাছে থাকা ফেরিক্স
সম্পর্কিত সকল তথ্য আমাদের দিতে।

286
00:18:20,633 --> 00:18:22,216
আপনি চাইলে আরো ভালো হতো।

287
00:18:22,300 --> 00:18:24,133
আমি ওর আকর্ষণ বাড়াতে চাই না।

288
00:18:37,091 --> 00:18:38,966
<i>করোসান্ট আবর্তন করছি</i>

289
00:18:39,050 --> 00:18:40,258
সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে।

290
00:18:40,341 --> 00:18:42,550
ল্যান্ডিং প্রোটোকল ০৩৭।

291
00:18:42,633 --> 00:18:44,383
<i>প্রোটোকল ০৩৭</i>

292
00:19:41,675 --> 00:19:42,966
এটা কোন জায়গা?

293
00:19:43,841 --> 00:19:45,050
স্পেশাল কোনো জায়গা নয়।

294
00:19:45,716 --> 00:19:48,258
আগে এখানে শত-শত বসতবাড়ি ছিল।

295
00:19:48,341 --> 00:19:51,383
পাহাড়ি এলাকা জুড়ে ৪০
হাজার আলধানি বাস করত।

296
00:19:52,550 --> 00:19:54,050
ওরা এখানে কয়েকশো বছর ধরে ছিল।

297
00:19:54,925 --> 00:19:58,258
কিন্তু ওদের উচ্ছেদ করতে
এম্পায়ারের লেগেছিল ১০ বছর।

298
00:19:58,341 --> 00:20:00,383
- হত্যা করেছে?
- না।

299
00:20:01,133 --> 00:20:02,258
দক্ষিণে তাড়িয়ে দিয়েছে।

300
00:20:03,008 --> 00:20:05,425
ওখানে নিন্মভূমিতে
এন্টারপ্রাইজ জোন আছে।

301
00:20:07,008 --> 00:20:09,716
ফ্যাক্টরি, নতুন শহর, ইম্পেরিয়াল বাসভবন।

302
00:20:10,633 --> 00:20:13,633
দুর্ভাগ্যবশত আলধানির মধ্যে
প্রায় মূল্যহীন হওয়ার গুণ ছিল

303
00:20:13,716 --> 00:20:15,675
আবার মূল্যবান হওয়া থেকে দূরেও নয়।

304
00:20:16,758 --> 00:20:18,841
এটা বন্টনের জন্য একদম পারফেক্ট কেন্দ্র।

305
00:20:19,800 --> 00:20:22,091
গ্যালাক্সি জয়ের চেষ্টা করা কারোর জন্য।

306
00:20:23,341 --> 00:20:25,008
তো, আমরা কারা?

307
00:20:26,175 --> 00:20:28,133
পর্বতে এখনো কিছু
রাখাল রয়ে গেছে।

308
00:20:28,758 --> 00:20:32,466
প্রকৃতি প্রেমি, রহস্যময় লোক, বিদ্রোহী।

309
00:20:33,175 --> 00:20:35,216
খেয়ে নাও। অনেকটা পথ যেতে হবে।

310
00:20:50,925 --> 00:20:52,091
আমার সহকারী বললো

311
00:20:52,175 --> 00:20:55,341
ফেরিক্স ঘটনার ফাইলগুলো
তুমি দিতে অস্বীকার করেছ।

312
00:20:55,425 --> 00:20:56,841
আমার কাজ আছে।

313
00:20:56,925 --> 00:21:00,008
আমার একজন অফিসারের
অফিশিয়াল রিকোয়েস্ট ছিল ওটা।

314
00:21:00,091 --> 00:21:02,925
কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট
নেওয়ার সাজেশন থাকবে।

315
00:21:03,008 --> 00:21:04,883
আমি সম্পূর্ণ ফেরিক্স রিপোর্ট চাই।

316
00:21:04,966 --> 00:21:06,175
ওটা আমার সেক্টর।

317
00:21:06,258 --> 00:21:09,175
স্টেয়ারগার্ড নেভি-ইয়ার্ড থেকে একটা
ইম্পেরিয়াল স্টারপাথ ইউনিট চুরি হয়েছিল

318
00:21:09,258 --> 00:21:12,216
যেটা ঘটনাস্থলে পাওয়া যায়।
তো, কেসটা আমার এখতিয়ারে পড়ে।

319
00:21:13,216 --> 00:21:15,175
এখানে কতদিন ধরে আছ, এক বছর?

320
00:21:15,716 --> 00:21:18,800
চড়া শুরু করার আগে
মই দেখে নেওয়া উত্তম হবে।

321
00:21:18,883 --> 00:21:20,883
আমি ক্যারিয়ার পরামর্শ চাচ্ছি না।

322
00:21:21,466 --> 00:21:23,883
এখানে তোমার পতনে
কেউ কিন্তু সঙ্গ দেবে না।

323
00:21:23,966 --> 00:21:25,508
আমার রিকোয়েস্ট অগ্রাহ্য করছ?

324
00:21:26,091 --> 00:21:27,425
আজকে দ্বিতীয়বারের মতো।

325
00:21:27,508 --> 00:21:29,383
ফাইন। আমি মেজর পার্টাগাজের সাথে কথা বলব।

326
00:21:30,300 --> 00:21:31,425
অন্যমনস্ক হয়ো না।

327
00:22:00,258 --> 00:22:01,925
সবাই মরে গেছে।

328
00:22:03,508 --> 00:22:06,758
যখন তুমি ঘুমাচ্ছিলে, ওরা
এসে সবার গলা কেটে দিয়ে গেছে।

329
00:22:06,841 --> 00:22:08,466
তুমি মসির সাথে চলো, গার্ভিশ?

330
00:22:09,133 --> 00:22:10,633
স গেরেরা?

331
00:22:10,716 --> 00:22:14,175
পাহারা দিতে দিতে ঘুমায়ে পড়লে, ওরা
বর্শার আগায় তোমার মাথা ঝুলিয়ে দিবে।

332
00:22:14,258 --> 00:22:15,550
দুঃখিত।

333
00:22:15,633 --> 00:22:16,716
ভ্যালকে বোলো না।

334
00:22:16,800 --> 00:22:17,841
বলবো না।

335
00:22:17,925 --> 00:22:19,133
তুমি বলবে।

336
00:22:19,716 --> 00:22:22,800
কী বলবে মনে মনে ঠিক করে
ফেল, কারণ ও এখন আসছে।

337
00:22:27,466 --> 00:22:28,550
আসলে..

338
00:22:31,633 --> 00:22:33,591
..দু'জন।

339
00:22:35,300 --> 00:22:36,675
এটা থেকে কী বোঝা যায়?

340
00:22:46,050 --> 00:22:48,008
ওদের জানিয়ে দিয়ে আসি ঠিক কী আসছে।

341
00:22:55,425 --> 00:22:56,758
কে ওটা?

342
00:22:56,841 --> 00:22:58,550
তোমাকে আমিও সেটাই
জিজ্ঞেস করতে যাচ্ছিলাম।

343
00:23:07,841 --> 00:23:09,008
কী করছে ও?

344
00:23:34,966 --> 00:23:35,966
জড়ো হও।

345
00:23:37,716 --> 00:23:38,716
ওর নাম ক্লেম।

346
00:23:39,966 --> 00:23:41,383
আজকের আগে ওর কথা উল্লেখ করিনি

347
00:23:41,466 --> 00:23:43,925
কারণ নিশ্চিত ছিলাম না ওকে
এখানে সময়মত আনতে পারব কি-না।

348
00:23:44,008 --> 00:23:45,216
আমাদের ভাগ্য ভালো ছিল।

349
00:23:45,300 --> 00:23:47,716
ও মুক্ত হয়ে আসতে পেরেছে।

350
00:23:47,800 --> 00:23:50,383
ও সকল ক্ষেত্রে আমাদের
সংকটের সময় সাপোর্ট দিবে।

351
00:23:50,466 --> 00:23:52,425
সারপ্রাইজ দেওয়ার মতো সময় এখন নয়।

352
00:23:54,383 --> 00:23:55,425
ওর নাম স্কিন।

353
00:23:56,133 --> 00:23:57,383
ওর নাম তারামিন।

354
00:23:59,258 --> 00:24:00,300
নেমিক।

355
00:24:03,800 --> 00:24:04,841
আর সিন্টা।

356
00:24:06,341 --> 00:24:08,300
আমরা সবসময়ই জানতাম
আমাদের একজন লোক কম আছে।

357
00:24:08,383 --> 00:24:09,633
তোমার সাথে কথা বলতে পারি?

358
00:24:09,716 --> 00:24:11,300
ক্লেমকে থাকার ব্যবস্থা করে দাও।

359
00:24:12,175 --> 00:24:13,633
তোমাকে পেয়ে ভালো লাগলো, ক্লেম।

360
00:24:13,716 --> 00:24:15,550
সকল সাহায্য আমরা
সাদরে গ্রহণ করবো।

361
00:24:16,925 --> 00:24:19,758
সিন্টা, ওকে খাওয়াও তারপর
ওর হতটা ভালো করে দেখো।

362
00:24:19,841 --> 00:24:22,425
- ভ্যাল।
- খোঁয়াড়ের দরজা আবার খোলা।

363
00:24:22,508 --> 00:24:25,008
এখন, যদি তোমরা দু'জন সারাদিন
পশুর পেছনে দৌড়াতে না চাও,

364
00:24:25,091 --> 00:24:27,216
এখনই ওদিকে চলে যাও, ওকে?

365
00:24:27,300 --> 00:24:28,300
কাজে লেগে পড়ো।

366
00:24:28,966 --> 00:24:31,258
ড্রিলের সময় ক্লেমকে
প্রোগামে ঢুকিয়ে নেব।

367
00:24:42,133 --> 00:24:45,508
<i>টেলগর্ডো ট্রাভেল সার্ভিস, হসনিয়ান প্রাইম</i>

368
00:24:45,591 --> 00:24:48,341
<i>প্লেক্সিস, আর ইউফর্নিস মেজরের উদ্দেশ্যে</i>

369
00:24:48,425 --> 00:24:53,925
<i>৭-১২ আর ৭-১৩ প্লাটফর্ম
থেকে যাত্রা করবে।</i>

370
00:24:56,758 --> 00:24:59,841
<i>কাছে বোর্ডিং পাস না
থাকলে লাইনে দাঁড়াবেন না।</i>

371
00:26:16,425 --> 00:26:17,425
মা।

372
00:26:30,550 --> 00:26:32,341
কীসের দিকে তাকিয়ে আছিস?

373
00:26:44,883 --> 00:26:46,133
ব্লাস্টারের ক্ষত।

374
00:26:46,216 --> 00:26:47,591
পরিষ্কার করতে হবে।

375
00:26:56,050 --> 00:26:57,383
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

376
00:26:58,300 --> 00:27:00,216
আমরা ব্যথার ঔষধ বাঁচানোর চেষ্টা করছি।

377
00:27:06,966 --> 00:27:09,508
- কীভাবে চেন ওকে?
- উচ্চ সুপারিশকৃত লোক।

378
00:27:09,591 --> 00:27:11,692
- তো ওকে জানো না?
- জানি যে ওকে আমাদের লাগবে।

379
00:27:11,716 --> 00:27:14,383
এতটাই বলবো। এর বেশি
বললে নিরাপত্তা লঙ্ঘন হবে।

380
00:27:14,466 --> 00:27:16,800
না, ছেলে চালাক আছে।
সেটা বোঝা যায়।

381
00:27:16,883 --> 00:27:19,591
আর বাড়তি সাহায্য পেলে মন্দ
হয় না, কিন্তু এমন শেষ সময়ে?

382
00:27:19,675 --> 00:27:21,925
- কোন সময়ের মাপকাঠিতে?
- ওর উপর পূর্ণ ভরসা আছে তোমার?

383
00:27:22,008 --> 00:27:23,175
সে সিদ্ধান্ত আমার উপর।

384
00:27:24,466 --> 00:27:25,883
ছেলে দৃঢ়-প্রত্যয়ী।

385
00:27:25,966 --> 00:27:27,091
সেটা অনুভব করছি।

386
00:27:27,925 --> 00:27:28,966
করতে চাই।

387
00:27:29,050 --> 00:27:30,175
কী অনুভব করতে চাও?

388
00:27:30,258 --> 00:27:31,591
উদ্দেশ্যর প্রতি ওর বিশ্বাস।

389
00:27:32,716 --> 00:27:35,091
ভরসার বিষয় আসলে
আমার এতটা জানলেই হবে।

390
00:27:37,550 --> 00:27:38,550
ভ্যাল।

391
00:27:39,758 --> 00:27:41,258
- ভ্যাল!
- আমি ওকে বিশ্বাস করি।

392
00:27:43,216 --> 00:27:44,425
ওকে?

393
00:27:45,008 --> 00:27:46,258
ঠিক আছে?

394
00:28:02,591 --> 00:28:04,216
সেনেটের মন মথমা এসেছেন।

395
00:28:06,716 --> 00:28:07,716
নতুন চালক।

396
00:28:08,925 --> 00:28:10,050
আমাদের পরিচিত কেউ?

397
00:28:10,675 --> 00:28:11,800
আগে কখনো দেখিনি।

398
00:28:13,175 --> 00:28:14,175
স্যান্ড্রিলা নিবাসী?

399
00:28:15,091 --> 00:28:17,008
সেরকমই মনে হয়।

400
00:28:20,675 --> 00:28:21,675
সিনেটর।

401
00:28:22,258 --> 00:28:24,550
- তোমাকে দেখে ভালো লাগলো।
- তোমাকে দেখেও, লুথেন।

402
00:28:24,633 --> 00:28:27,175
দেরি করার জন্য দুঃখিত।
বিদায় বেলা সব ঠিকঠাক..

403
00:28:27,258 --> 00:28:30,175
কিন্তু কাউকে বিচিলিত করার মত
কথাগুলো মানুষ ঠিকই মনে রাখে।

404
00:28:30,258 --> 00:28:33,550
মন হালকা করুন, সিনেটর।
এখানে সময় থেমে থাকে।

405
00:28:33,633 --> 00:28:35,800
এত এত ইতিহাসের পাশে থেকে

406
00:28:35,883 --> 00:28:39,133
সেই তুলনায় আমাদের অতি নগন্য
উদ্বিগ্নতা দ্বারা অবনমিত না হওয়া কঠিন।

407
00:28:39,216 --> 00:28:41,716
একদম সত্য। আর কথাটা
শোনার দরকার ছিল আমার।

408
00:28:41,800 --> 00:28:43,466
- ক্লেয়াকে তো চেনেন।
- অবশ্যই।

409
00:28:43,550 --> 00:28:45,008
আমরা প্রায়শই গ্যালারিটিকে

410
00:28:45,091 --> 00:28:47,300
করোস্যান্টের আনঅফিশিয়াল
অবিচলতার মন্দির ডেকে থাকি।

411
00:28:47,383 --> 00:28:49,591
আমার তো তবে এখানে
মাঝেমধ্যেই আসতে হবে।

412
00:28:49,675 --> 00:28:51,008
মজা নিচ্ছেন আপনি।

413
00:28:51,758 --> 00:28:53,383
তো, আপনার স্বামীর জন্য উপহার।

414
00:28:53,466 --> 00:28:56,633
ইয়েস। আজকে ওর জন্য গুরুত্বপূর্ণ
দিন। এটা স্যান্ড্রিলার একটা আচার।

415
00:28:56,716 --> 00:28:57,716
অনেক অনুষ্ঠানের মধ্যে একটি।

416
00:28:57,800 --> 00:28:59,008
আপনাদের ইতিহাস অনেক সমৃদ্ধ।

417
00:28:59,091 --> 00:29:01,050
সেটাও বলা যায়।

418
00:29:01,133 --> 00:29:02,758
কিছু জিনিস আলাদা করে রেখেছি।

419
00:29:02,841 --> 00:29:06,425
যদি সঠিক মনে থাকে, মিলিটারি
আর্টিফ্যাক্টের দিকে উনার ঝোঁক আছে।

420
00:29:06,508 --> 00:29:07,508
জি।

421
00:29:07,591 --> 00:29:09,276
তো, সবচেয়ে পুরোনোটা দিয়ে শুরু করা যাক।

422
00:29:09,300 --> 00:29:11,591
এটা ইউটাপান সন্ন্যাসীদের গদা।

423
00:29:11,675 --> 00:29:14,091
আনুষ্ঠানিক কাজের জিনিস
অনেক জায়গায় পাওয়া যায়,

424
00:29:14,175 --> 00:29:15,425
কিন্তু এটা খাঁটি জিনিস।

425
00:29:15,508 --> 00:29:17,300
এটা অধিকাংশের জন্য ইউনিক উপহার, কিন্তু..

426
00:29:18,675 --> 00:29:21,008
কিন্তু ভক্তদের জন্য
এটা অমূল্য সম্পদ।

427
00:29:21,800 --> 00:29:23,425
যেটার প্রস্তুতকাল অনেক প্রাচীন..

428
00:29:23,508 --> 00:29:24,758
আপনাকে কিছু দেখাতে পারি?

429
00:29:25,716 --> 00:29:28,383
প্রয়োজন নেই। এখানে
আমার সাধ্যের মধ্যে কিছু নেই।

430
00:29:28,466 --> 00:29:30,800
প্লিজ। দেখতে তো কোনো দোষ নেই।

431
00:29:30,883 --> 00:29:33,216
কয়েকদিন আগে আমরা
কিছু আকর্ষণীয় কয়েন পেয়েছি।

432
00:29:34,633 --> 00:29:36,008
ইয়াহ।

433
00:29:37,341 --> 00:29:41,383
আমি পেরিনের পছন্দের
পরিসীমা বাড়ানোর চেষ্টা করছি।

434
00:29:41,466 --> 00:29:43,425
ওর পছন্দ হবে এমন
আর কোনো জিনিস আছে?

435
00:29:43,508 --> 00:29:44,734
একদম ঠিক সময়ে এসেছেন।

436
00:29:44,758 --> 00:29:47,300
মাত্রই আমার হাতে অনেক
স্পেশাল একটা জিনিস এসেছে।

437
00:29:47,383 --> 00:29:48,383
আমার সাথে আসুন।

438
00:29:52,050 --> 00:29:53,508
একটা দুমুখো দেবতা।

439
00:29:53,591 --> 00:29:55,508
১৪ হাজার বছর পুরোনো।

440
00:29:55,591 --> 00:29:58,633
একজন সৌর দেবতা
আর সর্পদেবতা

441
00:29:58,716 --> 00:30:01,175
যাদের মুখ একটা।

442
00:30:01,258 --> 00:30:03,466
তুমি ডেলিভারি না
দিতে পারলে জানিয়ে দাও।

443
00:30:03,550 --> 00:30:05,883
- তোমার মনে হয় আমি চেষ্টা করছি না?
- কখনোই অমন চিন্তা করি না।

444
00:30:05,966 --> 00:30:08,486
কিন্তু তুমি আর টাকা না আনতে
পারলে আমাকে পরিকল্পনা করতে হবে।

445
00:30:08,550 --> 00:30:09,591
টাকা আছে।

446
00:30:09,675 --> 00:30:11,966
কিন্তু হস্তান্তর করা বিপদজনক হয়ে যাচ্ছে।

447
00:30:12,050 --> 00:30:14,675
আগের মতো আর ফান্ড তুলতে পারি না।

448
00:30:14,758 --> 00:30:17,067
- ওরা এখন আমার উপর নজর রাখছে।
- ওহ, ওরা সবার উপর নজর রাখছে।

449
00:30:17,091 --> 00:30:19,008
এটা ভিন্ন। ওরা সবখানে।

450
00:30:19,091 --> 00:30:21,550
প্রতিদিন সিনেটে একটা
করে নতুন স্পাই দেখি।

451
00:30:21,633 --> 00:30:24,841
ব্যাংকে গেলে দেখি সবাই নতুন।

452
00:30:24,925 --> 00:30:26,216
তোমাকে নতুন ড্রাইভার দিয়েছে।

453
00:30:27,800 --> 00:30:29,175
দম বন্ধ হয়ে আসতে চায়।

454
00:30:31,883 --> 00:30:33,341
অনেকগুলো মুখের
খাদ্য জোগাতে হয় আমাকে।

455
00:30:33,425 --> 00:30:35,091
সারাজীবন তো এভাবে
চালাতে পারবো না।

456
00:30:37,133 --> 00:30:39,675
সাহায্য করার মতো
একজনের খোঁজ পেয়েছি।

457
00:30:40,466 --> 00:30:41,758
কে?

458
00:30:41,841 --> 00:30:43,966
আমাদের সার্কেলে আনার? না।

459
00:30:44,050 --> 00:30:45,675
- জানি কী দাবি করছি আমি।
- না।

460
00:30:45,758 --> 00:30:46,841
আমাদের এমনিতেই নাজুক অবস্থা।

461
00:30:46,925 --> 00:30:48,675
আমাদের টাকা লাগবে, মানুষ নয়।

462
00:30:48,758 --> 00:30:50,925
নাজুকতা নিয়ে লেকচার দিয়ো না।

463
00:30:51,008 --> 00:30:52,550
আমার চেয়ে বেশি রিস্কে কেউ নেই।

464
00:30:52,633 --> 00:30:54,758
তোমার মনে হয় আমি এসব ভেবে দেখিনি?

465
00:30:54,841 --> 00:30:56,758
পতন প্রথমে আমার হবে।

466
00:31:05,716 --> 00:31:07,466
আপনি এটা লোনে নিয়ে যান?

467
00:31:08,216 --> 00:31:09,341
নিতে পারবো?

468
00:31:09,425 --> 00:31:12,341
আপনার স্বামীর পছন্দ না হলে,
আমরা খুশিমনে ফিরিয়ে নেব।

469
00:31:13,841 --> 00:31:15,300
একটু সাহসী চয়েস,

470
00:31:16,341 --> 00:31:18,716
কিন্তু আমার বিশ্বাস জিনিসটা
বাড়াবাড়ি হয়ে গেলে ফিরে

471
00:31:18,800 --> 00:31:20,383
আসতে দ্বিধা করবেন না।

472
00:31:21,300 --> 00:31:22,466
বেশ ভালো হয়।

473
00:31:23,300 --> 00:31:24,383
আপনি এখানে থাকবেন?

474
00:31:24,466 --> 00:31:26,716
না থাকলে, ক্লেয়া আমাকে ডাকতে পারবে।

475
00:31:26,800 --> 00:31:29,175
ক্লেয়া, এটা সেনেটেরের জন্য মুড়িয়ে দিবে?

476
00:32:28,425 --> 00:32:29,800
আমাদের লোক।

477
00:32:29,883 --> 00:32:31,050
থাকো।

478
00:32:31,633 --> 00:32:32,675
না, জানতাম না।

479
00:32:32,758 --> 00:32:34,133
কী চলে এখানে?

480
00:32:35,008 --> 00:32:36,341
এটা কখন হলো?

481
00:32:37,133 --> 00:32:39,091
কী, এখানে উপস্থিত আছে? কোথায়?

482
00:32:39,175 --> 00:32:41,508
- পরিষ্কার হচ্ছে।
- আর এতে আমাদের মতের দাম নেই?

483
00:32:41,591 --> 00:32:43,258
- এটা কোনো ভোট নয়।
- বললে আর হ'য়ে গেল?

484
00:32:43,341 --> 00:32:44,591
এটা পরিকল্পনায় ছিল

485
00:32:44,675 --> 00:32:46,883
- আর কী সম্পর্কে আমি জানি না?
- এতে সাহায্য হবে।

486
00:32:46,966 --> 00:32:48,846
কানের গোড় দিয়ে যাচ্ছিল
পরিকল্পনা, তুমিই বলেছিলে।

487
00:32:48,883 --> 00:32:49,925
তিনদিন বাকি আছে।

488
00:32:50,008 --> 00:32:52,216
আজকে এখানে না আসতে
পারলে কী করতে তুমি?

489
00:32:52,300 --> 00:32:53,925
ব্যাখ্যা করার জন্য
নতুন কাউকে নিয়ে আসতে?

490
00:32:54,008 --> 00:32:55,341
জানতাম তুমি চলে আসবে।

491
00:32:55,841 --> 00:32:57,258
আমরা এর জন্য প্রস্তুত না।

492
00:32:57,341 --> 00:32:59,258
এর জন্য পর্যন্ত কমস আমাদের নেই।

493
00:32:59,341 --> 00:33:01,300
- ২টা বাড়তি আছে।
- ওগুলো আমাদের ব্যাকআপ।

494
00:33:01,383 --> 00:33:02,966
ক্লেম আমাদের ব্যাকআপ।

495
00:33:03,883 --> 00:33:05,258
একটা এক্সট্রা ইউনিফর্ম আছে।

496
00:33:05,341 --> 00:33:07,175
কিন্তু তোমার গ্লাভস আর বেল্ট
আমাদের জন্য রেখে যেতে হবে।

497
00:33:08,008 --> 00:33:09,258
ক্লেম।

498
00:33:11,216 --> 00:33:13,716
আমাদের আরেকটা হাত
লাগবে, সেটা ভালো করেই জানো।

499
00:33:13,800 --> 00:33:15,633
আমার সাথে আলোচনা করা উচিত ছিল।

500
00:33:16,550 --> 00:33:17,633
তাতে আমি সহমত।

501
00:33:18,675 --> 00:33:21,341
ক্লেম, উনি লেফটেন্যান্ট গর্ন।

502
00:33:22,258 --> 00:33:25,633
- আমাদের গ্যারিসনের সংযোগ।
- তারউপর আবার আহত।

503
00:33:25,716 --> 00:33:26,841
কীসের উপর?

504
00:33:26,925 --> 00:33:30,216
আগে থেকে পরিচয় নেই এমন কেউ,
যার হাতে আমার জীবন মৃত্যু নির্ভর করবে।

505
00:33:30,300 --> 00:33:31,341
অনুভূতিটা আমি জানি।

506
00:33:31,425 --> 00:33:32,675
- আলোচনা শেষ?
- কে ও?

507
00:33:32,758 --> 00:33:34,716
ওর নাম ক্লেম। ও এখানে
উপস্থিত, এটাই গুরুত্বপূর্ণ।

508
00:33:34,800 --> 00:33:37,216
দেখ, আমরা সময় নষ্ট করছি।
কাজে লেগে পড়ি চলো।

509
00:33:37,300 --> 00:33:38,591
নেমিককে সাহায্য করো।

510
00:33:44,091 --> 00:33:46,258
স্টোন ক্যানিয়নে এত টহল কেন?

511
00:33:46,841 --> 00:33:49,508
করোস্যান্ট থেকে একজন
ইঞ্জিনিয়ার আসছে।

512
00:33:49,591 --> 00:33:52,341
উনার জন্য আগের খননচিত্র তৈরি
করছি। সেটা আগামীকাল থেমে যাবে।

513
00:33:52,425 --> 00:33:54,550
আমি সকল নজর নিন্ম
এলাকার দিকে নিয়ে যাচ্ছি।

514
00:33:54,633 --> 00:33:56,258
কতক্ষণ আছ তুমি?

515
00:33:56,341 --> 00:33:57,883
মাঝরাতে একটা পরিদর্শন আছে।

516
00:33:57,966 --> 00:33:58,966
চলো তাহলে।

517
00:34:31,758 --> 00:34:32,800
এসব কী?

518
00:34:34,175 --> 00:34:36,341
- গভর্নরের জন্য ডিনার।
- কোন গভর্নর?

519
00:34:36,425 --> 00:34:37,633
হ্যানার গভর্নর।

520
00:34:38,466 --> 00:34:39,966
একই রেজিমেন্টে কাজ
করেছি যে গভর্নরের সাথে।

521
00:34:40,050 --> 00:34:41,383
সেটা আজ রাতে?

522
00:34:42,300 --> 00:34:43,758
তোমার ক্যালেন্ডারে আছে তো।

523
00:34:43,841 --> 00:34:46,175
মাসখানেক আগে আলোচনার পর
তোমার ক্যালেন্ডারে তুলে দিয়েছিলাম।

524
00:34:47,133 --> 00:34:48,383
তোমার মনে নেই?

525
00:34:48,466 --> 00:34:50,175
মনে আছে জোর করে
রাজি করিয়েছিলে।

526
00:34:51,508 --> 00:34:53,175
জানতাম না কেউ
সেটা করতে পারে।

527
00:34:53,758 --> 00:34:54,883
এটা উপভোগ করছ?

528
00:34:54,966 --> 00:34:57,216
না, কেবল পুরোনো কিছু বন্ধুদের
সাথে সাক্ষাতের অপেক্ষা করছি।

529
00:34:57,300 --> 00:34:58,550
ওহ, আর কে আসছে?

530
00:34:58,633 --> 00:35:00,050
নামের তালিকা টেবিলে আছে।

531
00:35:03,508 --> 00:35:07,216
আর্স ড্যানগার? স্লাই মোর?
ভিজিয়েরের প্রাইভেট চেম্বার থেকে?

532
00:35:07,300 --> 00:35:08,466
কোনো সমস্যা?

533
00:35:08,550 --> 00:35:10,109
মজা করছ নিশ্চয়ই।
ওরা আমাকে পছন্দ করে না।

534
00:35:10,133 --> 00:35:12,425
ওরা প্রত্যেকদিন আমার করা কাজ
গুলো নষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত থাকে।

535
00:35:12,508 --> 00:35:14,675
হয়ত আগামীকাল ওরা
তারজন্য দু'বার ভাববে।

536
00:35:15,508 --> 00:35:16,758
এখন নয়, প্লিজ।

537
00:35:16,841 --> 00:35:17,883
যাও।

538
00:35:21,175 --> 00:35:24,258
আমাকে না জানিয়ে ওদের
নিমন্ত্রণ করা উচিত হয়নি তোমার।

539
00:35:24,341 --> 00:35:26,175
এখন তো আর ক্যান্সেল
করার উপায় নেই।

540
00:35:27,341 --> 00:35:29,675
কিন্তু তুমি বললে, ক্যান্সেল।

541
00:35:32,550 --> 00:35:33,716
ভালো খেলেছ, পেরিন

542
00:35:34,508 --> 00:35:36,508
আর না, সিরিয়াসলি বলিনি।

543
00:35:36,966 --> 00:35:38,341
ওদের আমার পাশে রাখবে না।

544
00:35:38,425 --> 00:35:39,526
সেটার ব্যবস্থা আমি করেছি।

545
00:35:39,550 --> 00:35:42,050
তোমাকে আঁতেলদের পাশে রেখেছি।
আর এরা মজা করতে জানে।

546
00:35:42,133 --> 00:35:43,716
তাই না-কি? অনেক মজা জানে?

547
00:35:43,800 --> 00:35:45,841
আজকে রাতের জন্য কিছু
গোরমান গেস্ট আনা উচিত

548
00:35:45,925 --> 00:35:47,383
তখন দেখা যাবে ওরা কত বিনোদিত হয়।

549
00:35:47,466 --> 00:35:50,550
তোমার মজার বন্ধুরা গতকাল
ওদের শিপিং লেন বন্ধ করে দিয়েছে।

550
00:35:50,633 --> 00:35:52,383
জানো কতজন না খেয়ে থাকবে?

551
00:35:52,466 --> 00:35:55,758
হয়তো খাওয়ার সময় এটা নিয়ে
হাসাহাসি করতে পারবো।

552
00:35:55,841 --> 00:35:57,258
হয়তো তোমার বিশ্রাম করা উচিত।

553
00:35:57,341 --> 00:35:59,091
আমাকে এদিকে মনোযোগ দেওয়ালে, দেব।

554
00:35:59,175 --> 00:36:00,341
সেক্ষেত্রে তুমি খুশি হবে না।

555
00:36:01,591 --> 00:36:03,133
আর কখনো এমনটা করবে না।

556
00:36:05,591 --> 00:36:07,508
গুজব শুনলাম তুমি আমার
জন্য উপহার কিনে এনেছ।

557
00:36:07,591 --> 00:36:08,925
ফেরত পাঠাবো

558
00:36:09,466 --> 00:36:12,175
সব কি বিমর্ষ আর বিরক্তিকর হওয়া জরুরি?

559
00:36:15,966 --> 00:36:17,800
আক্তি আমাফ, গুহার উপত্যকা।

560
00:36:17,883 --> 00:36:18,966
পবিত্র উপত্যকা।

561
00:36:19,050 --> 00:36:20,883
এম্পায়ার ১৩ বছর আগে এসেছিল

562
00:36:20,966 --> 00:36:24,633
আর এখান থেকে ৫০ ক্লিক দূরের
আলকেঞ্জি এয়ারবেজ মুক্ত করেছিল।

563
00:36:24,716 --> 00:36:28,425
ওরা দ্রুতই গুহার সংরক্ষণাগার
হওয়ার সম্ভাবনা আবিষ্কার করে,

564
00:36:28,508 --> 00:36:30,258
জমিনটাকে এম্পায়ারের বলে দাবি করে,

565
00:36:30,341 --> 00:36:33,508
আর পবিত্র নদী নাজমা
ক্লেইনের উপর বাঁধ তৈরি করে।

566
00:36:34,175 --> 00:36:38,216
আর এখন আলধানি গ্যারিসন
বিভিন্ন অস্ত্র আর সরবরাহের ভাণ্ডার,

567
00:36:38,300 --> 00:36:40,966
আর সম্পূর্ণ ইম্পেরিয়াল
সেক্টরের বেতনের উৎস।

568
00:36:41,841 --> 00:36:44,966
গ্যারিসন, পর্যবেক্ষণ টাওয়ার,
আর সেন্ট্রি ডিফেন্স,

569
00:36:45,050 --> 00:36:47,091
সব এখানের রানওয়ে
গেট রক্ষা করার জন্য।

570
00:36:47,175 --> 00:36:49,841
আমি রাখছি। ওটা নড়বড়ে হয়ে
গেছে। বৃষ্টির পানি ঢুকেছিল।

571
00:36:49,925 --> 00:36:52,133
রানওয়ে আন্ডারগ্রাউন্ডের
ফ্লাইটডেক পর্যন্ত চলে গেছে

572
00:36:52,216 --> 00:36:54,633
যেখানে একটা ম্যাক্স-৭ রনো ফ্রেইটার আছে।

573
00:36:54,716 --> 00:36:56,216
ভ্যাল বলেছে তুমি উড়াতে পারো।

574
00:36:56,300 --> 00:36:57,341
রনো উড়াতে?

575
00:36:57,883 --> 00:36:59,050
একটা বক্স ফ্রেইটার?

576
00:36:59,133 --> 00:37:01,633
ঠিক উড়ানো নয়, কিন্তু হ্যাঁ।

577
00:37:01,716 --> 00:37:04,508
ফ্লাইটডেকের পেছনের
রুমটা হলো ভল্ট।

578
00:37:05,341 --> 00:37:07,466
আমরা ওখান থেকে বেতনের
বাক্সগুলো নিয়ে আসবো,

579
00:37:07,550 --> 00:37:10,466
ফ্রেইটারের মধ্যে লোড করবো,
আর রানওয়ে টানেল দিয়ে পালিয়ে আসব।

580
00:37:10,550 --> 00:37:12,841
- অবশ্যই এটা আরোহনের জন্য নয়।
- পালাবো?

581
00:37:12,925 --> 00:37:14,466
- রনোতে?
- ইয়াহ।

582
00:37:14,550 --> 00:37:17,050
আসার পথে যেগুলো দেখেছিলাম
ওগুলো আসলে টিআইই ফাইটার।

583
00:37:17,716 --> 00:37:19,716
- এয়ারবেজ কতদূর?
- গ্যারিসন থেকে...

584
00:37:19,800 --> 00:37:21,591
- ৫০ ক্লিক, বলেছিলে।
- ৫২

585
00:37:21,675 --> 00:37:22,758
ফাইন, ৫২

586
00:37:23,383 --> 00:37:24,633
কয়েক মিনিটের মধ্যে ওরা
তোমাদের ধরে ফেলবে।

587
00:37:24,716 --> 00:37:26,966
৯ মিনিট। আমরা সময় গুনেছি।

588
00:37:27,050 --> 00:37:28,550
- উমম।
- ওকে।

589
00:37:28,633 --> 00:37:30,675
দিগন্ত পর্যন্ত যেতে পারলে সেটা সৌভাগ্য হবে।

590
00:37:31,175 --> 00:37:32,216
এটা আত্মহত্যা।

591
00:37:33,425 --> 00:37:34,425
একদম।

592
00:37:34,508 --> 00:37:37,383
সেজন্যেই ওরা গ্যারিসনে
মাত্র ৪০জন সেনা রাখে।

593
00:37:37,466 --> 00:37:39,800
কারণ ওরা জানে কেউ
চেষ্টা করার সাহস করবে না।

594
00:37:39,883 --> 00:37:41,050
আমরা বাদে কেউ নয়।

595
00:37:43,883 --> 00:37:46,925
এই পুরোনো পাথরগুলো, নাসমা ব্রানি,

596
00:37:47,008 --> 00:37:51,091
এটা একটা মন্দির অথবা তার
ধ্বংসশেষ যেটা একসময় নদীর উপর ছিল।

597
00:37:52,508 --> 00:37:53,966
লেফটেন্যান্ট গর্ন, তুমি বলো।

598
00:37:54,966 --> 00:37:56,466
প্রতি ৩ বছর অন্তর

599
00:37:56,550 --> 00:37:58,425
যতদিন পর্যন্ত ইতিহাস আছে,

600
00:37:59,300 --> 00:38:01,966
আলধানির লোকজন একটা স্বর্গীয়
ঘটনা দেখতে এই উপত্যকায় জড়ো হয়।

601
00:38:02,050 --> 00:38:04,175
ওরা একে <i>মাক-আনি ব্রে-ডানি</i> ডাকে।

602
00:38:04,925 --> 00:38:07,300
আলধানির চোখ। হাজার হাজার।

603
00:38:08,258 --> 00:38:11,425
সেটা পবিত্র ভূমি দেখতে ওরা সপ্তাহের
পর সপ্তাহ পায়ে হেঁটে এখানে আসে।

604
00:38:11,508 --> 00:38:15,175
- কী দেখতে?
- একসাথে ৫০ উল্কাপাতের ঘটনা কল্পনা করো,

605
00:38:15,258 --> 00:38:18,216
কিন্তু দিগন্তে গিয়ে চোখ, গ্যালাক্সির
জানালা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত

606
00:38:18,300 --> 00:38:22,883
আকাশ থেকে পর্দা টানার মতো।

607
00:38:22,966 --> 00:38:24,216
তুমি নিজের চোখে দেখেছ?

608
00:38:24,300 --> 00:38:27,258
আমি এখানে প্রায় সাত বছর
ধরে আছি। তো, ২বার দেখেছি।

609
00:38:28,341 --> 00:38:30,550
এখন আর আগের মতো
জাঁকজমক হয় না।

610
00:38:30,633 --> 00:38:33,550
এখন ওরা প্রায় সবাইকে অন্যত্র
সরিয়ে দিয়েছে, দুঃখজনক ঘটনা।

611
00:38:34,341 --> 00:38:35,591
কিন্তু চোখটা,

612
00:38:36,716 --> 00:38:38,633
ওটা সহজে ভুলার জিনিস নয়।

613
00:38:38,716 --> 00:38:40,175
প্রতি ৩ বছরে একবার।

614
00:38:40,258 --> 00:38:43,425
অনেক অল্প সময় ধরে ঘটে।
আর এটা ঠিক উল্কাপাত নয়।

615
00:38:43,508 --> 00:38:46,716
এগুলো বারবার সমবেত হওয়া অন্ধকারে
উজ্জ্বলতা ছড়ানো দানাবাঁধা ছোট্ট টুকরো

616
00:38:46,800 --> 00:38:49,800
কয়েক বিলিয়ন স্ফটিক। অনেক
ভারি কিন্তু ছোটো আর অস্থায়ী।

617
00:38:49,883 --> 00:38:51,508
গ্রহটা যখন স্ফটিক বলয়ের মধ্যে দিয়ে যায়,

618
00:38:51,591 --> 00:38:53,883
ওগুলো বায়ুমন্ডলে প্রবেশ
করে উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হয়।

619
00:38:54,841 --> 00:38:57,341
নিচে থেকে, ওগুলো চোখের সৌন্দর্য।

620
00:38:57,425 --> 00:38:58,591
কিন্তু আকাশে সেটা চরম বিশৃঙ্খলা।

621
00:38:59,591 --> 00:39:01,341
আমরা পালানোর একটা
পথ হিসাব করেছি

622
00:39:01,425 --> 00:39:03,716
যেটা চোখ বন্ধ হওয়ার ঠিক
আগে আমাদের বের করে আনবে।

623
00:39:05,133 --> 00:39:06,966
এটা তিনদিন পর ঘটবে।

624
00:39:12,050 --> 00:39:13,300
সেটাই তোমার ছদ্মবেশ।

625
00:39:14,008 --> 00:39:15,008
ইয়েস।

626
00:39:15,091 --> 00:39:16,591
আমাদের নিয়ে যাবে,
বের করে আনবে।

627
00:39:16,675 --> 00:39:19,383
ওরা জানবে না আমরা কোথায় থেকে
এসেছিলাম, আর সময়মত কাজ হলে

628
00:39:19,466 --> 00:39:21,758
ওরা ঘটনা আন্দাজ করার আগেই
আমরা হাওয়া হয়ে যাব।

629
00:39:21,841 --> 00:39:24,508
এখন তোমাকে অনেক জিনিস
শিখতে হবে, সেজন্য সময় কম,

630
00:39:24,591 --> 00:39:28,675
তো আমাদের জানতে হবে,
তুমি পুরোপুরি রাজি কি-না?

631
00:39:33,175 --> 00:39:34,258
চলো করা যাক,

632
00:39:37,425 --> 00:39:39,133
কথা বলো।

633
00:39:39,216 --> 00:39:41,883
সে ফেরিক্স ঘটনার তথ্য দাবি করছে।

634
00:39:41,966 --> 00:39:43,926
ঘটনাস্থল থেকে একটা
স্টারপাথ ইউনিট উদ্ধার হয়

635
00:39:43,966 --> 00:39:46,841
যেটা আমার এখতিয়ারে থাকা একটা
এয়ারবেজ থেকে চুরি হয়েছিল, স্যার।

636
00:39:46,925 --> 00:39:50,091
নিজের পোর্টফলিও বাড়ানোর
জন্য ও অন্যদিকে নজর দিচ্ছে।

637
00:39:50,175 --> 00:39:52,633
নিজের বেজের সিকিউরিটির দিকে ওর
আরো বেশি মনোযোগ দেওয়া উচিত।

638
00:39:52,716 --> 00:39:55,466
- ক্যারিয়ার সামনে না বাড়িয়ে।
- লেফটেন্যান্ট মিরো।

639
00:39:55,550 --> 00:39:58,591
চুরি হওয়া জিনিসটা অনেক মূল্যবান,
স্যার, বিশেষকরে বিদ্রোহীদের নিকট।

640
00:39:58,675 --> 00:40:01,216
চুরি অনুসন্ধান করতে গিয়ে হয়তো আমার
সেক্টরে ওদের কার্যক্রম বেরিয়ে আসবে।

641
00:40:01,300 --> 00:40:03,300
মানুষ টাকার জন্যও চুরি করে, তাই না?

642
00:40:03,383 --> 00:40:05,925
সেটা কি নিজেদের
মধ্যে এমন ঝামেলার যোগ্য

643
00:40:06,008 --> 00:40:09,175
যেটা দেখে মনে হচ্ছে
ডাকাতির ঘটনা ছিল?

644
00:40:09,258 --> 00:40:12,341
স্যার, আমার মনে হচ্ছে এগুলো

645
00:40:12,425 --> 00:40:16,091
কোন সংগঠিত বিদ্রোহের আশায়
ইম্পেরিয়াল জিনিসপত্র চুরির অংশ।

646
00:40:16,175 --> 00:40:18,341
আমার ডেস্কে এমন ৩টা কেস আছে

647
00:40:18,425 --> 00:40:19,841
যেটা একটা নকশাকে নির্দেশ করে।

648
00:40:19,925 --> 00:40:21,175
তোমার মনে হচ্ছে।

649
00:40:21,258 --> 00:40:25,175
আমি অনেকগুলো সেক্টরে
একইধরনের সক্রিয়তা লক্ষ করছি।

650
00:40:25,258 --> 00:40:26,550
কীসের সক্রিয়তা?

651
00:40:26,633 --> 00:40:28,800
একই ধরনের জিনিসপত্র হারানো,
আবার একই পদ্ধতিতে চুরি।

652
00:40:29,591 --> 00:40:31,800
- আমার মন বলছে।
- তুমি সেনাবিভাগ থেকে এসেছ।

653
00:40:31,883 --> 00:40:32,883
ইয়েস, স্যার।

654
00:40:32,966 --> 00:40:36,591
এখানে, আমরা নিরীক্ষিত আর
প্রমাণিত তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিই।

655
00:40:37,716 --> 00:40:41,133
এগুলো আরো যথাযথ কিছুতে
মোড় নিলে আমাকে সতর্ক করবে।

656
00:40:41,216 --> 00:40:43,925
তার পূর্ব পর্যন্ত, তোমার
সেক্টরগুলোতে কাজ জারি রাখো।

657
00:40:44,008 --> 00:40:45,175
ধন্যবাদ, লেফটেন্যান্ট।

658
00:40:50,341 --> 00:40:55,133
তোমাকে ২টা সেক্টর দেখতে হয়।
ব্লেভিন ৬টা সেক্টর দেখছে।

659
00:40:55,841 --> 00:40:57,008
স্বীকার করছি, ও সেটা,

660
00:40:57,091 --> 00:41:00,383
এই অফিস আর কর্মচারীদের
ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি মেনে করে।

661
00:41:00,466 --> 00:41:03,216
আমি নিশ্চিত ওর সাথে কাজ করা কঠিন।

662
00:41:03,300 --> 00:41:06,466
কিন্তু তোমরটা না জমা হলেও ওর
ত্রৈমাসিক রিপোর্ট জমা হয়ে গেছে,

663
00:41:06,550 --> 00:41:09,508
আর এখানে এই সমস্যা নিয়ে
তোমার মূল্যবান সময় নষ্ট করছি।

664
00:41:11,133 --> 00:41:13,758
তোমার থেকে প্রত্যাশা বেশি, লেফটেন্যান্ট।

665
00:41:14,716 --> 00:41:16,133
হয়তো অন্যায্য সেটা,

666
00:41:16,841 --> 00:41:18,300
কিন্তু বোকামি হবে একটা

667
00:41:18,383 --> 00:41:21,591
অসাধারণ ভালো ক্যারিয়ারের
সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়া।

668
00:41:23,300 --> 00:41:25,633
তোমার আরো বিচক্ষণ হওয়ার কথা।

669
00:41:25,716 --> 00:41:26,883
সেজন্যই তোমাকে এখানে আনা হয়েছে।

670
00:41:28,300 --> 00:41:31,341
সেজন্যই তোমার মতো
অফিসার নিযুক্ত করছি।

671
00:41:33,008 --> 00:41:35,675
চলো সবাইকে সেটা স্মরণ করিয়ে
দেই আর কাজে পিছিয়ে না থাকি।

672
00:41:35,758 --> 00:41:37,050
ইয়েস, স্যার।

673
00:41:37,133 --> 00:41:40,883
আর সেভ-টকে তোমার ডিটেনশন
সংখ্যা আমাকে মুগ্ধ করেছে।

674
00:41:40,966 --> 00:41:42,258
কোটার চেয়ে অনেক বেশি।

675
00:41:43,341 --> 00:41:45,359
আমি হয়তো তোমার নিকট
ওরকম আরো কাজ পাঠাব।

676
00:41:45,383 --> 00:41:46,841
- ধন্যবাদ, স্যার।
- কথা শেষ।

677
00:42:14,716 --> 00:42:16,466
এটা ব্যবহার করতে জানো?

678
00:42:19,258 --> 00:42:20,258
ইয়াহ।

679
00:42:20,341 --> 00:42:23,008
ওটা রনো ফ্রেইটার স্পেকস
আর কনসোল লে-আউট।

680
00:42:23,800 --> 00:42:25,091
ওগুলো শেষ হলে,

681
00:42:25,175 --> 00:42:27,133
ওটা গ্যারিসনের বিস্তারিত ম্যাপ।

682
00:42:29,508 --> 00:42:31,050
ওটা আলধানি ফ্রেজ বই।

683
00:42:42,425 --> 00:42:43,508
আগে খাবার খেতে পারি?

684
00:42:45,341 --> 00:42:48,425
তুমি খাবে, সিন্টাকে ব্যান্ডেজ
পরীক্ষা করতে দেবে,

685
00:42:48,925 --> 00:42:51,175
আর ওগুলো তুমি সকালের আগেই শিখবে।

686
00:42:52,133 --> 00:42:53,466
প্রথম পাহারা আমি দেব।

687
00:43:08,366 --> 00:43:18,366
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট

