1
00:00:02,080 --> 00:00:03,410
ছয় বছর।

2
00:00:03,500 --> 00:00:04,890
- না, না, থামুন!
- ওকে নিয়ে যাও।

3
00:00:04,910 --> 00:00:06,000
নীতিমালা বদলেছে।

4
00:00:06,250 --> 00:00:08,950
- আমি কিছু করিনি! হেই!
- এম্পেররকে গিয়ে বলোগে সেকথা।

5
00:00:09,040 --> 00:00:10,330
আমি তো কেবল একজন পর্যটক!

6
00:00:12,660 --> 00:00:14,580
<i>নারকিনা ফাইভে স্বাগতম।</i>

7
00:00:14,660 --> 00:00:17,120
<i>এটা একটা ইম্পেরিয়াল কারাগার।</i>

8
00:00:17,200 --> 00:00:19,620
<i>তোমাদেরকে সবাইকে শ্রমিক বিবেচনা করা হবে।</i>

9
00:00:23,080 --> 00:00:25,000
<i>ফেরিক্সের সেই দোকানদার।</i>

10
00:00:25,080 --> 00:00:27,250
সে ক্যাসিয়ান অ্যান্ডরকে খুঁজছে।
তার মা অসুস্থ।

11
00:00:27,330 --> 00:00:28,390
<i>মেয়েটা হয়তো কোনো সূত্র দিতে পারবে।</i>

12
00:00:28,410 --> 00:00:30,050
নিশ্চয়ই আইএসবি তার রেডিও নিয়ে কাজ করছে।

13
00:00:30,120 --> 00:00:31,950
- তুমি আন্দাজ করছ!
- আর তুমি ভুল করছ।

14
00:00:32,040 --> 00:00:34,080
<i>আমার নাম কিনো লয়।</i>

15
00:00:34,160 --> 00:00:36,000
আমি ফাইভ-টু-ডি এর ইউনিট ম্যানেজার।

16
00:00:36,080 --> 00:00:38,700
<i>এই রুমের ঊনপঞ্চাশ জন
আমার হয়ে কাজ করবে।</i>

17
00:00:38,790 --> 00:00:40,870
সাদা আলোটা দেখছ? ঐটা মেঝে।

18
00:00:40,950 --> 00:00:42,500
<i>সাদা মানে ঠাণ্ডা, লাল মানে গরম।</i>

19
00:00:43,910 --> 00:00:46,250
<i>গতমাসে কয়েদীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।</i>

20
00:00:47,410 --> 00:00:48,510
<i>ও এর কথা শোনেনি।</i>

21
00:00:48,540 --> 00:00:50,970
<i>- বিদ্রোহ হচ্ছে।</i>
- আমি এ ব্যাপারে কিছু জানি না।

22
00:00:51,000 --> 00:00:52,300
সংখ্যাটার দিকে তাকিও না।

23
00:00:52,330 --> 00:00:53,550
- ওরা তোমাকে এখানে রাখবে, দরকার শেষে মারবে।
- মেলশি!

24
00:00:53,580 --> 00:00:55,410
বুঝতে পেরেছ? পালানোর চিন্তা ভুলেও...

25
00:00:55,500 --> 00:00:56,580
যথেষ্ট হয়েছে।

26
00:00:57,370 --> 00:01:00,580
তুমি আইএসবি এর দৃষ্টি আকর্ষণ করেছ।

27
00:01:00,660 --> 00:01:02,160
আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি।

28
00:01:02,250 --> 00:01:04,950
অনেকে ভাববে তুমি ফেরিক্সের ঘটনা
পিছে ফেলে আসতে চাইছ।

29
00:01:05,040 --> 00:01:07,290
তারা ভাবলে ভুল করবে।

30
00:01:07,370 --> 00:01:08,410
কালিন!

31
00:01:08,910 --> 00:01:10,080
বিক্স কালিন।

32
00:01:10,160 --> 00:01:11,620
- পালাও!
- ওকে ধরো!

33
00:01:14,250 --> 00:01:16,010
- না, না, না, না!
- ও কারেন্ট দিয়ে হেঁটেছে!

34
00:01:16,040 --> 00:01:17,100
- কে?
- ভিমোস!

35
00:01:17,120 --> 00:01:19,390
কালকে সারাদিন তোমাদের
লোক কম পড়বে।

36
00:01:19,410 --> 00:01:21,370
এরপর যখন ফ্রাই হবে,
তখন একথা মনে রেখো।

37
00:01:21,410 --> 00:01:22,540
হ্যালো, বিক্স।

38
00:01:31,410 --> 00:01:37,540
অনুবাদে - কুদরতে জাহান

39
00:01:38,410 --> 00:01:44,540
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

40
00:02:36,700 --> 00:02:38,870
আমি সময় নষ্ট করতে পছন্দ করি না।

41
00:02:41,200 --> 00:02:43,330
কিন্তু সতর্ক তো থাকতেই হবে।

42
00:02:45,250 --> 00:02:48,540
জাল ফেলে সবার আগে

43
00:02:49,620 --> 00:02:51,120
সবচেয়ে সোজা যে কাজটা করতে হয়,

44
00:02:51,200 --> 00:02:56,160
তা হলো যাদেরকে তীরে আনা হয়েছে,
তাদের সবাইকে মাছ মনে করা।

45
00:02:56,950 --> 00:02:59,410
আমার অনেক কলিগেরা মনে করে
এই বিচক্ষণ মানসিকতাটা

46
00:02:59,500 --> 00:03:00,910
এম্পায়ারের পক্ষে কাজে আসবে।

47
00:03:02,160 --> 00:03:04,660
আমি অবশ্য আরো সোজাসুজিভাবে কাজ করি।

48
00:03:07,450 --> 00:03:08,450
আমি চেষ্টা করি।

49
00:03:12,620 --> 00:03:13,830
সুতরাং, বিক্স, এখন আমি যাকরব তা হলো,

50
00:03:13,910 --> 00:03:15,330
আমি যা জানি তার সবকিছু তোমাকে বলব।

51
00:03:15,410 --> 00:03:19,580
তাহলে হয়তো তুমি কোনো
জোরাজুরি ছাড়াই সাহায্য করতে রাজি হয়ে যাবে।

52
00:03:19,660 --> 00:03:21,000
সেটা না করলে,

53
00:03:22,410 --> 00:03:23,660
আমাদের ডক্টর গোর্স্ট তো আছেনই।

54
00:03:25,080 --> 00:03:28,790
উনি ইন্টারভিউ করার নতুন এক পদ্ধতি বের করেছেন,
সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের তর সইছে না।

55
00:03:28,870 --> 00:03:31,910
জানোই তো, গতরাতে আমরা
সালমান পাককে ধরে নিয়ে এসেছিলাম।

56
00:03:32,000 --> 00:03:34,040
তার উঠানে লুকানো এক
রেডিও ট্র্যাক করে বের করেছি তাকে,

57
00:03:34,120 --> 00:03:36,580
ভেবেছিলাম, জোরাজুরি ছাড়াই
মুখ খুলবে সে।

58
00:03:36,660 --> 00:03:40,450
যে লোকের অতীত ইতিহাসে
তেমন বিদ্রোহিতার প্রমাণ নেই,

59
00:03:40,540 --> 00:03:42,040
সে লোক এতক্ষণ টিকে থাকবে ভাবিনি।

60
00:03:43,000 --> 00:03:45,830
সে থেকে আমরা বুঝলাম,
আমাদের আরো অনেককিছু জানা বাকি আছে।

61
00:03:45,910 --> 00:03:48,450
তারপর তার সাথে একটু লম্বা সময় নিলাম।

62
00:03:48,540 --> 00:03:50,200
আর চট করে সকাল হয়ে গেল।

63
00:03:50,290 --> 00:03:54,370
আর আমরা সময় নষ্ট করেই যাচ্ছি।

64
00:03:56,540 --> 00:03:59,870
শেষে গিয়ে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল।

65
00:03:59,950 --> 00:04:01,700
আমরা যা যা জানার সব জেনে গেছি,

66
00:04:01,790 --> 00:04:05,790
আর সত্যি বলতে, তাকে যা খেসারত দিতে হলো,
তার বিনিময়ে সে কিছুই পায়নি।

67
00:04:07,120 --> 00:04:09,950
দুই বছর আগে পাক একটা
বিচ্ছিন্নতাবাদীদের মিটিং এ অংশ নিয়েছিল,

68
00:04:10,040 --> 00:04:13,120
সেখানে এক মহিলা তাকে বলেছিল,
সে যদি রাজনীতির ব্যাপারে ভাবে,

69
00:04:13,200 --> 00:04:16,580
তাহলে ফেরিক্সে ফেরার পর যাতে সে
একজন চর হিসেবে কাজ করে।

70
00:04:16,660 --> 00:04:21,290
তাকে একটা ফ্র্যাকটাল রেডিও ইউনিট পাঠানো হয়।
তুমি কালকে বিকালে যেটা ব্যবহার করেছ।

71
00:04:22,660 --> 00:04:26,040
যে অপরিচিত মহিলা তাকে
এই কাজে লাগিয়েছে,

72
00:04:26,120 --> 00:04:29,250
সে ফেরিক্সের রাজনীতি নিয়ে
তেমন মাথা ঘামায় বলে মনে হয় না।

73
00:04:29,330 --> 00:04:33,000
সে আসলে তোমার গ্রহের অবস্থানটা ব্যবহার করছে,

74
00:04:33,080 --> 00:04:35,250
চোরাই ইম্পেরিয়াল যন্ত্রপাতি আনা-নেয়া করার জন্য।

75
00:04:37,540 --> 00:04:40,750
তুমি কি জানো ঐ রেডিওকে
চালু রাখার জন্য টাকা পেত সালমান পাক?

76
00:04:41,870 --> 00:04:44,120
তুমি কি জানো যে একমাত্র তুমিই
ওটা ব্যবহার করতে?

77
00:04:45,370 --> 00:04:49,160
তুমি কি জানতে যে ওই ক্রেতা,
তোমার কনটাক্ট,

78
00:04:49,250 --> 00:04:52,120
পাকের সাথে মাত্র একবার
দেখা করেই তোমার সাথে যোগাযোগ করেছে।

79
00:05:00,370 --> 00:05:02,160
তুমি আমার জালে ধরা পড়েছ, বিক্স।

80
00:05:03,950 --> 00:05:06,750
তুমি কি মাছ, নাকি চোর?

81
00:05:07,750 --> 00:05:09,660
শুধু যদি টাকার লোভে এখানে এসে থাকো,

82
00:05:09,750 --> 00:05:11,540
তাহলে তোমার জন্য আফসোস আমার।

83
00:05:12,790 --> 00:05:16,290
এর আগে রাজনীতির সাথে
তোমার কোনো সম্পৃক্ততা ছিল না।

84
00:05:17,250 --> 00:05:18,830
তুমি একজন ব্যবসায়ী।

85
00:05:19,910 --> 00:05:25,830
ডক্টর গোর্স্টকে এখানে পাঠানোর আগে
আমি একটু তোমার সাথে কথা বলতে চাই।

86
00:05:25,910 --> 00:05:30,910
কিন্তু সেটা আপাতত তোমার ওপর নির্ভর করছে।

87
00:05:32,870 --> 00:05:34,450
তুমি আইএসবি এর লোক, তাই না?

88
00:05:35,700 --> 00:05:36,950
পিশাচ প্রকৃতির।

89
00:05:40,000 --> 00:05:43,870
ওই ক্রেতার সম্পর্কে যা যা জানো,
সবকিছু বল আমাকে।

90
00:05:43,950 --> 00:05:45,410
মনে হচ্ছে খুব মজা পাচ্ছ।

91
00:05:46,540 --> 00:05:50,290
ক্যাসিয়ান অ্যান্ডরের সাথে তাদের
সম্পর্কের ব্যাপারে সবকিছু বলবে।

92
00:05:50,370 --> 00:05:51,950
তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

93
00:05:53,080 --> 00:05:59,080
এখন পর্যন্ত যতগুলো চোরাই ইম্পেরিয়াল যন্ত্রপাতি
সরবরাহ করেছ,

94
00:05:59,160 --> 00:06:03,330
তাদের প্রত্যেকটার নাম, বিস্তারিত

95
00:06:03,410 --> 00:06:06,000
সবকিছু বলবে আমাকে।

96
00:06:06,910 --> 00:06:10,120
ওগুলো কোথা থেকে এসেছে,
পথে কাকে ঘুষ দেয়া হয়েছে,

97
00:06:11,000 --> 00:06:12,160
তারপর সেগুলো কোথায় গেছে।

98
00:06:13,290 --> 00:06:14,750
আমি ওই ক্রেতাকে চিনি না।

99
00:06:15,700 --> 00:06:17,450
- সত্যিই?
- সত্যিই।

100
00:06:18,330 --> 00:06:23,160
সালমান পাক বলেছে, তোমাদের মাঝে অন্তত
ছয়বার দেখা হয়েছে ওর জানামতে।

101
00:06:24,500 --> 00:06:29,750
বলেছে, তুমি ঘন্টার পর ঘন্টা
ঐ রেডিওর কাছে বসে থাকতে।

102
00:06:31,620 --> 00:06:32,790
আমি সিগনাল পাঠাতাম।

103
00:06:34,450 --> 00:06:38,790
মাঝে মাঝে সে জবাব দিত,
এসে কিনে চলে যেত।

104
00:06:41,330 --> 00:06:44,500
ছয়বার মুখোমুখি দেখা হয়েছে।

105
00:06:47,000 --> 00:06:52,330
ও আর অ্যান্ডর বিল্ডিং উড়িয়েছে,
সিকিউরিটি গার্ডদের মেরেছে।

106
00:06:52,410 --> 00:06:54,330
ওদেরকে সাবধান করতে গিয়ে আহত হয়েছ তুমি।

107
00:06:55,790 --> 00:06:59,750
তোমার সহকর্মী তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে।

108
00:07:01,120 --> 00:07:05,160
অ্যান্ডর আর ওই ক্রেতা একসাথে মারা গেছে।

109
00:07:06,660 --> 00:07:10,870
শুনে মনে হচ্ছে সবাই একই সূত্রে গাঁথা।

110
00:07:13,250 --> 00:07:15,870
ক্যাসিয়ান অ্যান্ডরের সাথে শেষ কবে
কথা হয়েছে তোমার?

111
00:07:29,950 --> 00:07:35,500
এখন আমাকে বিরক্ত করলে
আমি সবচেয়ে বেশি রেগে যাবো।

112
00:07:39,370 --> 00:07:41,750
তুমি তো এমনিতেও আমাকে বিশ্বাস করবে না, তাই না?

113
00:07:46,290 --> 00:07:47,290
না।

114
00:07:48,410 --> 00:07:49,750
সেটাই ভেবেছিলাম।

115
00:07:54,120 --> 00:07:56,750
- ওকে যা খুশি করুন, ডক্টর গোর্স্ট। .
- ধন্যবাদ।

116
00:08:05,250 --> 00:08:06,250
ঘোরাও।

117
00:08:11,000 --> 00:08:12,120
রেডি?

118
00:08:14,910 --> 00:08:16,410
তোমার পাশ। ওড়াও।

119
00:08:17,330 --> 00:08:18,330
টেবিল থ্রি।

120
00:08:19,250 --> 00:08:20,910
ওদের সারাদিন লোক কম থাকবে না।

121
00:08:21,000 --> 00:08:22,540
আজকেই একটা নতুন লোক আসবে।

122
00:08:22,620 --> 00:08:24,500
কিন্তু আমরা চেষ্টা করলে শিফটটা জিততে পারব।

123
00:08:24,580 --> 00:08:26,910
- আমরা ইতিমধ্যে ফোরের চেয়ে আগিয়ে।
- ভালো খাবার খেলে মন্দ হয় না।

124
00:08:27,000 --> 00:08:28,390
টু, সাবধান করে দিচ্ছি।

125
00:08:28,410 --> 00:08:29,540
উলাফ?

126
00:08:29,620 --> 00:08:32,160
- কী বলো, বুড়ো?
- ঢিলা।

127
00:08:32,250 --> 00:08:33,500
জেতার চেষ্টা করবে?

128
00:08:33,580 --> 00:08:36,500
আমার হাত। একটু সাহায্য লাগবে।

129
00:08:37,250 --> 00:08:38,660
- চলো জায়গা পাল্টাই।
- কী?

130
00:08:38,750 --> 00:08:40,180
- এসো।
- ও ঠিকই বলেছে। জায়গা পাল্টাও।

131
00:08:40,200 --> 00:08:41,410
- কেন?
- কিফ দ্রুত লাগাতে পারে।

132
00:08:41,500 --> 00:08:43,790
- এটা আরো ভালোভাবে বলা যায়।
- হাতটা।

133
00:08:44,370 --> 00:08:46,500
- এসব কী?
- একটু ভারসাম্য ফিরিয়ে আনছি।

134
00:08:47,370 --> 00:08:50,330
- আর...
- উলাফ, কয়টা বাকি আর?

135
00:08:51,290 --> 00:08:53,330
কালকে থেকে আর ৪১টা।

136
00:08:53,410 --> 00:08:55,450
এরপর তুমি ছাড়া পাবে।

137
00:08:55,540 --> 00:08:57,250
অল্প কয়দিন আর।

138
00:08:58,500 --> 00:08:59,540
পাল্টানোটা কি তোমার বুদ্ধি?

139
00:08:59,620 --> 00:09:01,500
আমি? না, না। টাগার কাজ।

140
00:09:01,580 --> 00:09:02,910
কী বলো এসব?

141
00:09:03,000 --> 00:09:04,750
- ঘোরাও।
- বুদ্ধিমানের কাজ।

142
00:09:05,750 --> 00:09:07,540
উলাফ বাড়ি ফিরবে।

143
00:09:08,660 --> 00:09:09,830
আজকে ওদের জন্য নতুন লোক এসেছে?

144
00:09:09,910 --> 00:09:11,620
পরেরদিনেই লোক চলে আসে, না?

145
00:09:14,000 --> 00:09:15,250
কী হয় জানোই তো।

146
00:09:28,790 --> 00:09:31,450
ওহ, হ্যান্ডকাফকে ভয় পেয়ে লাভ নেই।

147
00:09:31,540 --> 00:09:34,160
আমরা যখন এই কাজ করব,
তখন বাঁধা থাকলেই তোমার উপকার হবে।

148
00:09:35,080 --> 00:09:38,290
এই প্রক্রিয়ায় তোমার শারীরিক
খুব বেশি ক্ষতি হবে না।

149
00:09:38,370 --> 00:09:41,700
কিন্তু আগে কেউ কেউ নিজেদের শরীরের
কিছু ক্ষতি করে বসেছে।

150
00:09:49,330 --> 00:09:51,540
ডাইজন ফ্রে নামে আউটার রিমে একটা উপগ্রহ আছে।

151
00:09:52,580 --> 00:09:54,660
সেখানে একটা প্রাণী বাস করত,
বেশ অন্য ধরনের।

152
00:09:54,750 --> 00:09:56,120
ওখানে ইম্পেরিয়াল রিফুয়েলিং সেন্টার বানানো হবে,

153
00:09:56,200 --> 00:09:58,750
এই ধারণার চরম বিরোধিতা করেছিল তারা।

154
00:09:58,830 --> 00:10:01,290
"করেছিল" বললাম, কারণ
ওরা এতোই ঝামেলা করেছিল যে,

155
00:10:01,370 --> 00:10:05,040
স্থানীয় কমান্ডারদেরকে বলা হয়েছিল,
যেকোনো মূল্যে তাদের দমন করার জন্য।

156
00:10:07,000 --> 00:10:10,040
সেই ব্যাপারটা আমাদের আজকের
কাজের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ,

157
00:10:10,120 --> 00:10:11,750
ডাইজোনাইটদের গণহত্যার ঘটনাটা

158
00:10:11,830 --> 00:10:14,500
ব্রডকাস্ট করে রেকর্ড করে রাখা হয়েছে
মিশনের প্রমাণ হিসেবে।

159
00:10:15,290 --> 00:10:17,250
ওরা মরে যাবার সময়ে একটা শব্দ করে।

160
00:10:17,330 --> 00:10:22,040
যন্ত্রণায় ভরা এক ঐকতান।

161
00:10:23,080 --> 00:10:25,700
এরকম আর্তনাদ আগে কেউ কখনো শোনেনি।

162
00:10:25,790 --> 00:10:28,950
ঐ জিনিসটা রেকর্ড করার দায়িত্বে ছিল
তিনজন কমুনিকেশন অফিসার।

163
00:10:29,040 --> 00:10:31,580
তাদেরকে কয়েক ঘন্টা পরে
একসাথে জড়াজড়ি করে বসে থাকতে দেখা গেছে,

164
00:10:31,660 --> 00:10:33,620
মানসিকভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে

165
00:10:33,700 --> 00:10:36,950
শিপের নিচের এক চিপা জায়গায় বসে ছিল তারা।

166
00:10:37,040 --> 00:10:38,450
আমরা ঐ রেকর্ডিংগুলো নিয়ে

167
00:10:38,540 --> 00:10:44,200
সেগুলোর কিছু অংশ সামান্য
বদলে দিয়েছি, লেয়ারিং করেছি,

168
00:10:44,290 --> 00:10:48,370
একটা অংশ খুঁজে পেয়েছি,
যেখানে কেবলই বাচ্চাদের কান্না শোনা যায়।

169
00:10:49,330 --> 00:10:52,000
এই অংশটার প্রভাব সবচেয়ে তীব্র।

170
00:11:05,580 --> 00:11:06,750
বেশিক্ষণ সময় লাগবে না।

171
00:11:08,620 --> 00:11:11,750
তোমার কাছে সময় খুব ধীর লাগবে অবশ্য,
কিন্তু...

172
00:11:14,700 --> 00:11:17,250
তুমি আমাদের কখন সহযোগিতা করতে চাও, বোলো।

173
00:11:18,910 --> 00:11:21,160
ওহ, আর কথা বলতে যদি কষ্ট হয়,

174
00:11:21,250 --> 00:11:23,580
তাহলে মাথা এপাশ থেকে ওপাশে ঝাঁকাবে।

175
00:11:24,700 --> 00:11:29,290
বিক্স, তুমি যে আমাদেরকে পুরোপুরি সাহায্য করতে চাচ্ছ,
এ ব্যাপারটা নিশ্চিত করবে।

176
00:11:30,120 --> 00:11:32,870
বারবার শুনলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়।

177
00:11:33,540 --> 00:11:34,540
আমরা কি প্রস্তুত?

178
00:11:36,580 --> 00:11:37,660
শুরু করে দেয়া যাক।

179
00:12:05,500 --> 00:12:06,700
ড্রিল সরাও।

180
00:12:11,040 --> 00:12:12,290
আমি একটু ব্রেক নিচ্ছি।

181
00:12:52,250 --> 00:12:53,500
<i>অন প্রোগ্রাম।</i>

182
00:12:53,580 --> 00:12:55,040
<i>ফ্লোরে নতুন লোক এসেছে।</i>

183
00:12:55,120 --> 00:12:56,950
<i>সবাই জায়গায় দাঁড়িয়ে থাকো।</i>

184
00:13:07,000 --> 00:13:08,700
ফ্লোরে নতুন লোক এসেছে!

185
00:13:08,790 --> 00:13:10,410
কেউ নড়বে না!

186
00:13:14,450 --> 00:13:16,080
লিফটে উঠে দাঁড়াও।

187
00:13:16,160 --> 00:13:18,330
পেছনে দুইজন আছে, দুইটা অস্ত্র।

188
00:13:18,410 --> 00:13:20,290
- সামনে আগাও।
- জুতা নেই।

189
00:13:20,370 --> 00:13:21,500
ঐ লিফটে।

190
00:13:27,160 --> 00:13:28,290
সবাই চুপ!

191
00:13:29,450 --> 00:13:30,620
ও রেইলটা ধরছে।

192
00:13:30,700 --> 00:13:31,700
এখন আমার কথা বিশ্বাস হলো?

193
00:13:31,790 --> 00:13:33,870
- এলিভেটরে কারেন্ট নেই।
- উপরে!

194
00:13:33,950 --> 00:13:35,410
চলন্ত কোনোকিছু তোমাকে
ছ্যাঁকা দিতে পারবে না।

195
00:13:40,040 --> 00:13:41,410
নতুন একটা বুদ্ধি পেয়েছি।

196
00:13:42,830 --> 00:13:43,870
অপেক্ষা কোরো না।

197
00:13:44,660 --> 00:13:47,500
ওরা যখন নামবে তখনই আক্রমণ করব।

198
00:13:47,580 --> 00:13:49,450
- তাহলে ওরা আবার উপরে ফিরে যাবে।
- না।

199
00:13:50,120 --> 00:13:51,370
আমরা ওটাকে থামাবো।

200
00:13:52,250 --> 00:13:53,950
আমরা ওটাকে মাঝামাঝি থামিয়ে দেবো।

201
00:13:54,040 --> 00:13:56,450
একটা গার্ডকে মারব, একটা অস্ত্র পাবো।

202
00:14:02,200 --> 00:14:05,750
এটা ইউনিট ফাইভ-টু-ডি।

203
00:14:05,830 --> 00:14:08,450
লেভেল ফাইভ, রুম টু।

204
00:14:08,540 --> 00:14:11,120
"ডি" মানে ডে-শিফট।

205
00:14:11,200 --> 00:14:14,290
এই রুমের ৪৯ জন আমার হয়ে কাজ করবে।

206
00:14:20,580 --> 00:14:21,750
স্মৃতিগুলো সরিয়ে রেখো না।

207
00:14:32,790 --> 00:14:33,950
শুরু করতে পারি?

208
00:14:37,620 --> 00:14:41,290
শেষ কবে ক্যাসিয়ান অ্যান্ডরের সাথে কথা বলেছ?

209
00:14:49,290 --> 00:14:51,160
- আমাকে দাও, আমাকে দাও।
- আমি পারব।

210
00:14:51,250 --> 00:14:53,370
- আমি জানি।
- প্রস্তুত হও।

211
00:14:53,450 --> 00:14:54,870
আমি প্রস্তুত।

212
00:14:54,950 --> 00:14:56,000
আমি প্রস্তুত।

213
00:14:57,370 --> 00:14:58,370
আমরা কী অবস্থায় আছি?

214
00:14:59,410 --> 00:15:00,750
আমরা কি প্রতিযোগিতায় অংশ নিচ্ছি না?

215
00:15:00,830 --> 00:15:02,910
ঘন্টাখানেক বাকি আছে,
একটা র‍্যাক আগিয়ে আছি।

216
00:15:03,000 --> 00:15:05,000
কী? এখন কী হবে?

217
00:15:05,080 --> 00:15:07,330
মাত্রই এ নিয়ে কথা হলো আমাদের।

218
00:15:07,950 --> 00:15:09,370
দুই মিনিট আগে বলেছি তোমাকে।

219
00:15:10,660 --> 00:15:12,290
তুমি কি ভেবেছ আমি জিততে চাই না?

220
00:15:12,870 --> 00:15:14,410
আমি কি কাজ করছি না?

221
00:15:14,500 --> 00:15:16,200
ভুল করলে এখনো হারতে পারি।

222
00:15:16,290 --> 00:15:17,970
- ঘোরাও।
- কীসের অপেক্ষা করছ?

223
00:15:29,830 --> 00:15:31,290
ওকে এখানে রাখবে।

224
00:15:31,370 --> 00:15:32,370
ওকে বাঁচিয়ে রাখবে।

225
00:15:32,450 --> 00:15:33,450
জিম্মি হিসেবে?

226
00:15:34,200 --> 00:15:35,330
ও একজন প্রত্যক্ষদর্শী।

227
00:15:35,410 --> 00:15:37,950
একমাত্র ওই অ্যাক্সিসকে শনাক্ত করতে পারবে।

228
00:15:38,040 --> 00:15:40,040
- আর সালমান পাক?
- ওকে যা খুশি করো।

229
00:15:40,120 --> 00:15:41,700
ওকে ফাঁসিতে ঝুলাতে চাই আমি।।

230
00:15:41,790 --> 00:15:43,660
ও এমনিতেই আধমরা অবশ্য।

231
00:15:44,250 --> 00:15:46,160
ওদেরকে বুঝিয়ে দাও নেতৃত্ব কাদের হাতে।

232
00:15:46,250 --> 00:15:47,290
আপনার যা ইচ্ছা।

233
00:15:58,790 --> 00:16:01,700
এম্পেররের নতুন জননিরাপত্তা আইন প্রণয়নের সময়ে

234
00:16:01,790 --> 00:16:04,000
চান্দ্রিলার সিনেটর বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন।

235
00:16:04,080 --> 00:16:05,360
এম্পায়ারের জয় হোক!

236
00:16:05,410 --> 00:16:10,620
এ মুহূর্তে ইম্পেরিয়ালের অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতাই কি
এই সংসদের জন্য সবচেয়ে বড় সমস্যা না?

237
00:16:10,700 --> 00:16:15,000
বোঝাই যাচ্ছে যে, জননিয়ন্ত্রণ আইন প্রতিষ্ঠা করে

238
00:16:15,080 --> 00:16:19,750
তারা অবিসংবাদিত কর্তৃত্বের দিকে আগাচ্ছেন।

239
00:16:19,830 --> 00:16:21,120
উনি সত্যি কথা বলেছেন!

240
00:16:21,200 --> 00:16:22,920
- ভুয়া!
- আস্তে!

241
00:16:22,950 --> 00:16:27,700
আমাদের মূল দায়িত্ব আমাদেরকে এখানে বসানো
নাগরিকদের কথা ভাবা।

242
00:16:28,830 --> 00:16:31,660
আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো এই সংসদের

243
00:16:31,750 --> 00:16:34,540
স্বাধীনতা এবং ক্ষমতা বজায় রাখা।

244
00:16:34,620 --> 00:16:35,750
উনি ঠিক বলেছেন!

245
00:16:36,370 --> 00:16:41,080
আমি এখানে দাঁড়িয়ে আছি
মুক্তমনা সিনেটরদের সাথে কথা বলার জন্য।

246
00:16:41,750 --> 00:16:43,080
যারা এখনো এই জায়গাকে

247
00:16:43,160 --> 00:16:46,160
একটা দেবালয়ের মর্যাদা দেন।

248
00:16:53,000 --> 00:16:54,000
<i>চালাও।</i>

249
00:16:54,080 --> 00:16:55,870
বাড়ি থেকে ফোন করেছিল।

250
00:16:55,950 --> 00:16:57,750
আপনার কাজিন এসেছেন।

251
00:16:59,540 --> 00:17:00,540
<i>কী?</i>

252
00:17:01,410 --> 00:17:02,450
আপনার কাজিন।

253
00:17:04,080 --> 00:17:05,160
<i>দূতাবাসে?</i>

254
00:17:05,250 --> 00:17:06,540
<i>ও কি এখন ওখানে?</i>

255
00:17:06,620 --> 00:17:08,370
ওরা বলল আপনাকে জানাতে।

256
00:17:18,080 --> 00:17:20,260
- ওরা কোথা থেকে আসছে?
- জানি না।

257
00:17:20,290 --> 00:17:21,870
আস্তে!

258
00:17:24,120 --> 00:17:25,960
ওরা চাইলে আমাদেরকে এখানে
আজীবন আটকে রাখতে পারবে।

259
00:17:26,040 --> 00:17:27,430
মেলশি, যথেষ্ট হয়েছে।

260
00:17:27,450 --> 00:17:30,080
ঠিক আছে, সবাই শান্ত হও।

261
00:17:30,160 --> 00:17:31,910
কিছু একটা সমস্যা হয়েছে।

262
00:17:32,000 --> 00:17:34,750
যাই হোক, ওরা সময় নিয়ে ভাবছে সেকথা।

263
00:17:34,830 --> 00:17:35,830
কী হয়েছে?

264
00:17:36,500 --> 00:17:37,750
ওরা কী বলছে?

265
00:17:37,830 --> 00:17:38,830
মনে হয় লেভেল টু তে কিছু হয়েছে।

266
00:17:47,620 --> 00:17:49,700
- ঠিক আছে।
- এখানে বড়ই নীরস অবস্থা।

267
00:17:49,790 --> 00:17:50,890
বেশিদিন এমনটা থাকবে না।

268
00:17:50,910 --> 00:17:51,950
উলাফ, তুমি ঠিক আছ?

269
00:17:52,040 --> 00:17:53,040
আমি ঠিক আছি।

270
00:17:53,120 --> 00:17:54,290
লেভেল টু, বহু দূরে।

271
00:17:55,040 --> 00:17:56,700
তাগা, কিছু ভেঙেছে?

272
00:17:56,790 --> 00:17:57,790
ও কী বলছে?

273
00:17:57,870 --> 00:18:00,450
লেভেল টু, ও এদিক দিয়ে আসছে এখন।

274
00:18:00,540 --> 00:18:02,250
- ও কী বলছে?
- চুপ!

275
00:18:02,330 --> 00:18:04,330
কী হচ্ছে?

276
00:18:09,580 --> 00:18:11,450
ওটা কী ছিল?

277
00:18:11,540 --> 00:18:12,700
ওটা কী ছিল?

278
00:18:12,790 --> 00:18:14,500
কিছু না। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

279
00:18:14,580 --> 00:18:15,620
ওরা গুনছে।

280
00:18:15,700 --> 00:18:16,910
সেজন্য কারেন্ট বন্ধ করে দিলো?

281
00:18:18,040 --> 00:18:19,370
তোমার কী মনে হচ্ছে?

282
00:18:23,580 --> 00:18:24,910
টু তে কোনো সমস্যা।

283
00:18:25,000 --> 00:18:28,290
- ওরা খুব দ্রুত বলছে, আমি পড়তে পারছি না!
- সবাই শান্ত হও!

284
00:18:28,370 --> 00:18:29,750
টু তে বড় কোনো সমস্যা।

285
00:18:30,660 --> 00:18:31,660
আমার দিকে তাকাও।

286
00:18:31,750 --> 00:18:34,120
ওরা কী বলছে, তার কিছুই বোঝোনি তুমি।

287
00:18:34,200 --> 00:18:36,660
"লেভেল টু, ঐ প্রান্তে"

288
00:18:36,750 --> 00:18:38,540
তোমাদের সবার মাথা খারাপ হয়েছে নাকি?

289
00:18:38,620 --> 00:18:41,290
একটা শব্দ এখানে পৌঁছাতে এক সপ্তাহ লাগে।

290
00:18:41,370 --> 00:18:43,080
আর তোমরা বিল্ডিং এর ওই মাথায় ঘটা

291
00:18:43,160 --> 00:18:45,410
কোনো ঘটনা নিয়ে মাথা গরম করছ!

292
00:18:46,450 --> 00:18:50,700
একটা শব্দ এখানে পৌঁছাতে কয়টা হাত লাগে?

293
00:18:50,790 --> 00:18:52,640
জায়গাটা অনেক দূরে, হ্যাঁ।
কিন্তু তোমাকে মানতেই হবে যে...

294
00:18:52,660 --> 00:18:53,970
<i>জায়গামতো দাঁড়াও।</i>

295
00:18:54,000 --> 00:18:56,910
<i>অন প্রোগ্রাম। পা ফেলো।
মুখ সামনে, হাত মাথায়।</i>

296
00:18:57,000 --> 00:18:59,120
<i>সবাই আদেশ মেনে চলো,</i>

297
00:18:59,200 --> 00:19:01,450
<i>নইলে সতর্কতা ছাড়াই মেঝেতে
কারেন্ট চালু করে দেয়া হবে।</i>

298
00:19:02,410 --> 00:19:05,160
<i>ব্রিজের দরজা খোলা হবে।</i>

299
00:19:05,250 --> 00:19:07,950
<i>সবাই এক্ষুণি নিজ নিজ স্টেশনে চলো।</i>

300
00:19:19,330 --> 00:19:20,870
কী সুন্দর।

301
00:19:22,410 --> 00:19:25,160
দ্যাখো, তাসিও মুন থেকে ভেল আন্টি
আমার জন্য কী নিয়ে এসেছে।

302
00:19:25,250 --> 00:19:26,790
তোমার বাবার হয়তো পছন্দ হবে না।

303
00:19:26,870 --> 00:19:28,410
দেখি তোমাকে ওটা পরতে দেয় কি না।

304
00:19:28,500 --> 00:19:30,000
আমি যা চাইব বাবা তাই করতে দেবে।

305
00:19:31,910 --> 00:19:33,790
বেশ, পরে দেখো না?

306
00:19:39,790 --> 00:19:40,830
কোথায় ছিলে?

307
00:19:41,750 --> 00:19:43,450
- ঘুরছিলাম।
- ছয় মাস ধরে?

308
00:19:43,540 --> 00:19:44,660
দেখার মতো অনেক কিছু আছে।

309
00:19:45,830 --> 00:19:47,950
আমার চিন্তার তেমন কিছু নেই।

310
00:19:48,040 --> 00:19:49,450
দ্যাখো তোমার অবস্থা।

311
00:19:49,540 --> 00:19:51,080
মন, এম্পায়ার কখনো ঘুমায় না।

312
00:19:52,080 --> 00:19:53,700
রেবেলিয়নের গুরুত্ব আগে।

313
00:19:54,700 --> 00:19:55,750
যা সুযোগ পাবো, তাই নিতে হবে।

314
00:19:57,000 --> 00:19:58,660
প্লিজ বলো যে, তুমি বাড়ি চলে যাবে।

315
00:19:58,750 --> 00:20:00,370
তোমাকে খুঁজে বের করার জন্য
ওরা আমার পিছে লেগেছে।

316
00:20:00,450 --> 00:20:01,540
তা তো বটেই।

317
00:20:01,620 --> 00:20:04,250
ভাবলাম, এসে তোমার সাথে দেখা করে যাই,
একটু সাফসুতরো হই।

318
00:20:05,370 --> 00:20:07,950
ভেল, ঠিক করে বলো তো,
ও তোমাকে দিয়ে কী করায়?

319
00:20:09,290 --> 00:20:10,290
কে?

320
00:20:13,290 --> 00:20:14,620
তোমাকে নিয়েই তো বেশি চিন্তা।

321
00:20:15,700 --> 00:20:17,290
আটকে আছ শত্রুদের মাঝে।

322
00:20:17,370 --> 00:20:20,450
- প্লিজ বলো যে তুমি সতর্ক থাকবে।
- অনেক কিছু ঘটছে।

323
00:20:20,540 --> 00:20:21,580
ঝুঁকি তো আছেই।

324
00:20:23,160 --> 00:20:24,330
এ বাদে আর কোনো উপায় নেই।

325
00:20:25,580 --> 00:20:27,660
আমার মনে হচ্ছে আমরা
জটিল কিছুতে জড়িয়ে পড়ছি।

326
00:20:27,750 --> 00:20:29,160
- ও আমাদের মাথা...
- থামো।

327
00:20:30,330 --> 00:20:31,330
তুমি একটা শপথ নিয়েছ।

328
00:20:32,580 --> 00:20:33,580
গায়ে লেগেছে এটা।

329
00:20:42,290 --> 00:20:44,000
তুমি কখনো পালানোর কথা ভাবোনি?

330
00:20:46,120 --> 00:20:47,620
তুমি জানো আমি এ প্রশ্নের জবাব দেবো না।

331
00:20:48,910 --> 00:20:50,700
ধরে নিচ্ছি ভাবোনি।

332
00:20:52,700 --> 00:20:53,700
যা ইচ্ছা তাই ভাবোগে।

333
00:20:54,950 --> 00:20:57,830
ওই মুখটা আরেকবার খুললে
তোমাকে ভুগতে হবে।

334
00:20:58,580 --> 00:21:00,120
আমি নিশ্চিত তুমি এ ব্যাপারে ভেবেছ।

335
00:21:01,080 --> 00:21:02,750
প্রত্যেক লেভেলে কয়জন গার্ড থাকে?

336
00:21:02,830 --> 00:21:06,540
তুমি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে
এসব কুচিন্তা বন্ধ করো।

337
00:21:07,790 --> 00:21:08,950
ঠিক আছে।

338
00:21:12,790 --> 00:21:14,540
তোমার আর কয় শিফট বাকি?

339
00:21:16,370 --> 00:21:17,870
২১৭।

340
00:21:19,080 --> 00:21:22,500
তাহলে যাবার আগে আমাকে বলে যাবে?

341
00:21:23,540 --> 00:21:24,790
তোমাকে সতর্ক করা হলো।

342
00:21:24,870 --> 00:21:26,700
তোমার ধারণা আমরা কী বলব, তা নিয়ে ওরা মাথা ঘামায়?

343
00:21:27,620 --> 00:21:29,020
এবার তোমার নিজের চিন্তা নিজের।

344
00:21:29,080 --> 00:21:30,120
কেন?

345
00:21:30,950 --> 00:21:32,540
তোমার ধারণা ওরা শুনছে?

346
00:21:32,620 --> 00:21:35,370
তোমার ধারণা ওরা এতখানি গুরুত্ব দেয়?

347
00:21:35,450 --> 00:21:36,790
দেয় না সেটা মনে হয় জানো তুমি।

348
00:21:37,540 --> 00:21:38,700
আমি এটুকু জানি।

349
00:21:38,790 --> 00:21:40,080
ওদের পাত্তা দেয়া লাগবে না।

350
00:21:40,160 --> 00:21:43,120
দিনে দুইবার এই মেঝেতে কারেন্ট দিলে

351
00:21:43,200 --> 00:21:44,870
আর কয়েদী বাড়ালেই চলবে।

352
00:21:44,950 --> 00:21:46,540
আমাদের কথা শুনবে কেন ওরা?

353
00:21:47,540 --> 00:21:49,120
আমরা ওদের কাছে কিছুই না।

354
00:21:50,290 --> 00:21:51,410
মেলশি ঠিকই বলেছে।

355
00:21:51,500 --> 00:21:54,160
আমরা ড্রয়েডের চেয়ে সস্তা,
সহজেই আরেকজনকে নিয়ে আসা যায়।

356
00:21:56,790 --> 00:21:57,790
তোমার জন্য শুভকামনা।

357
00:21:57,870 --> 00:21:59,790
আমরা কী বলি তা নিয়ে
ওরা ভাবে বলে মনে হয়?

358
00:21:59,870 --> 00:22:01,040
কেউই শোনে না।

359
00:22:01,120 --> 00:22:02,290
কেউই না।

360
00:22:02,370 --> 00:22:04,580
প্রত্যেক লেভেলে কয়জন গার্ড আছে?

361
00:22:17,450 --> 00:22:18,570
কেউই শোনে না!

362
00:22:19,910 --> 00:22:21,410
কেউই শোনে না!

363
00:22:23,950 --> 00:22:25,540
তুমি গোর্স্টকে নিয়ে গেছ।

364
00:22:25,620 --> 00:22:27,370
ওটা কাজে লেগেছে দেখে ভালো লাগছে।

365
00:22:27,450 --> 00:22:29,300
জ্বি, স্যার।
ভালোমতো জিজ্ঞাসাবাদ করেছি।

366
00:22:29,330 --> 00:22:31,620
কোনো কথা বলা বাকি রেখেছে বলে
মনে হয় না।

367
00:22:31,700 --> 00:22:33,120
কিন্তু তোমার অ্যাক্সিসের পরিচয় তো দেয়নি।

368
00:22:33,200 --> 00:22:34,700
ও কেবল একজন "ক্রেতা"?

369
00:22:34,790 --> 00:22:36,000
ব্যাপারটা হতাশাজনক, জানি।

370
00:22:36,080 --> 00:22:38,950
কিন্তু ও কী করছে, সেটা জানার
সুযোগ করে দিচ্ছে এটা।

371
00:22:39,040 --> 00:22:41,580
অ্যাক্সিস খুব গোছানো একটা
অপারেশন চালাচ্ছে।

372
00:22:41,660 --> 00:22:46,160
সেটা একটা নেটওয়ার্ক বা একজন
সরবরাহকারীর ওপর নির্ভরশীল নয়।

373
00:22:46,250 --> 00:22:49,580
ফেরিক্স দিয়ে যত যন্ত্রপাতি গেছে,
সবকিছুর লিস্ট দিয়েছে কালিন।

374
00:22:49,660 --> 00:22:51,700
একটা সেফ হাউজ থেকে পাওয়া

375
00:22:51,790 --> 00:22:54,160
এক টার্গেটিং ইউনিটের সাথে
মিল পাওয়া গেছে।

376
00:22:54,250 --> 00:22:57,330
ওই সেফ হাউজ মায়া পেই এর
বিদ্রোহীরা চালায়।

377
00:22:57,410 --> 00:22:59,620
অ্যান্ডর এসবকিছুর সাথে জড়িত।

378
00:22:59,700 --> 00:23:01,540
হ্যাঁ, সেটাই জোর দিয়ে বলতে চাচ্ছিলাম।

379
00:23:01,620 --> 00:23:03,870
ও স্থানীয় চোর, তাই না?
ফেরারি খুনি?

380
00:23:03,950 --> 00:23:07,910
আলধানির ঘটনার তিন দিন পরে
পকেটভর্তি টাকা নিয়ে ফেরিক্সে ফিরেছিল অ্যান্ডর।

381
00:23:08,000 --> 00:23:10,040
সেটা কি স্টারপাথ বিক্রির টাকা?

382
00:23:10,120 --> 00:23:12,000
তা হবার কথা না,
ওরা না ফেলে গিয়েছিল?

383
00:23:12,080 --> 00:23:13,790
তুমি আলধানির সাথে
সম্পর্ক খোঁজার চেষ্টা করছ?

384
00:23:13,870 --> 00:23:15,250
এটা নাও হতে পারে।

385
00:23:15,790 --> 00:23:16,950
ও শেভ করা ছিল।

386
00:23:18,870 --> 00:23:20,080
অ্যান্ডর শেভ করেছিল।

387
00:23:23,330 --> 00:23:25,790
প্রশ্ন, "ওর চেহারা কেমন ছিল।"

388
00:23:25,870 --> 00:23:28,160
উত্তর, "ও শেভ করেছিল।"

389
00:23:29,250 --> 00:23:31,000
আলধানির বিদ্রোহীরা শেভ করা ছিল।

390
00:23:31,620 --> 00:23:33,910
সেনানিবাসের দুই সৈন্য ওর চেহারার সাথে

391
00:23:34,000 --> 00:23:35,910
আমাদের ছবির মিল খুঁজে পেয়েছে।

392
00:23:36,000 --> 00:23:38,040
কষ্ট সার্থক তাহলে।

393
00:23:38,700 --> 00:23:41,620
আলধানির সাথে যোগসূত্র পেলে
আগ্রহ তো বাড়বেই।

394
00:23:42,370 --> 00:23:43,370
ঐ অনুযায়ী আগানো যাক।

395
00:23:44,040 --> 00:23:46,040
ওর মাকে প্রশ্ন করোনি?

396
00:23:46,120 --> 00:23:47,120
আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।

397
00:23:47,200 --> 00:23:49,330
এখন তাকে তার মতো থাকতে দেই।

398
00:23:49,410 --> 00:23:51,410
এই দুর্বল বুড়ি কিছু করতে পারবে না।

399
00:23:51,500 --> 00:23:53,620
তাছাড়া সে আমাদের টোপ।

400
00:23:53,700 --> 00:23:55,660
ওর জন্যই অ্যান্ডর ফিরে এসেছিল।

401
00:23:55,750 --> 00:23:57,000
হয়তো তাদের যোগাযোগ হয়েছিল।

402
00:23:57,080 --> 00:23:58,790
হলে আমরা জানব।

403
00:23:58,870 --> 00:24:00,410
আমরা রাত-দিন তার ওপর নজর রাখছি।

404
00:24:13,700 --> 00:24:14,790
খবর শুনেছ?

405
00:24:14,870 --> 00:24:16,200
- শুনেছ?
- কী?

406
00:24:16,290 --> 00:24:17,760
ইউনিট টু-ফাইভে যা হয়েছে, তা।

407
00:24:17,790 --> 00:24:19,750
- আমাদের কিছু বলা হয়নি।
- মজা করছ তুমি।

408
00:24:19,830 --> 00:24:21,080
ওরা এসব জানে না।

409
00:24:21,160 --> 00:24:22,200
ওদের পুড়িয়ে মেরেছে!

410
00:24:22,290 --> 00:24:24,750
- ওরা মারা গেছে। সবাই মারা গেছে।
- কোন শিফট?

411
00:24:24,830 --> 00:24:26,540
- দুই শিফটের সবাই।
- একশোজন লোক।

412
00:24:26,620 --> 00:24:27,660
এতো সত্যি হতে পারে না।

413
00:24:27,700 --> 00:24:29,040
তুমি কিছুই শোনোনি।

414
00:24:29,120 --> 00:24:30,120
ও কী বলেছে?

415
00:24:30,200 --> 00:24:31,870
- আমি জানি না।
- ওরা সবাই মারা গেছে।

416
00:24:31,950 --> 00:24:33,080
কে বলেছে একথা?

417
00:24:33,160 --> 00:24:35,080
- মেইনটেনেন্স টেকনিশিয়ান।
- একটা টিম গিয়েছিল।

418
00:24:35,160 --> 00:24:37,480
- ওরা বলেছে, ওরা ব্রিজের সবাইকে পুড়িয়ে মেরেছে।
- বলো।

419
00:24:37,540 --> 00:24:38,830
সে জিনস্কাকে বলেছে।

420
00:24:38,910 --> 00:24:40,250
কেন?

421
00:24:41,080 --> 00:24:42,080
ওকে জিজ্ঞেস করো।

422
00:24:43,580 --> 00:24:44,660
অসাধারণ।

423
00:24:48,450 --> 00:24:49,660
জিনস্কা?

424
00:24:52,040 --> 00:24:53,540
ও শুনেছে ওরা নাকি ঝামেলা করছিল।

425
00:24:54,370 --> 00:24:56,450
<i>অন প্রোগ্রাম। পা নামাও।</i>

426
00:24:56,540 --> 00:24:59,290
<i>এখনই সবাই আদেশ মানো নইলে আমরা...</i>

427
00:24:59,370 --> 00:25:00,750
ও কী বলল?

428
00:25:00,830 --> 00:25:02,040
লেভেল টু তে কী হয়েছে?

429
00:25:02,120 --> 00:25:03,830
আমরা... জানি না।

430
00:25:03,910 --> 00:25:05,200
ওরা ওদেরকে মুক্ত করে দিয়েছে।

431
00:25:07,120 --> 00:25:08,870
- সবাই অন প্রোগ্রামে যাও!
- কিনো! কিনো!

432
00:25:09,620 --> 00:25:11,040
আমাদেরকে সাবধানে থাকতে হবে।

433
00:25:11,660 --> 00:25:14,160
আমরা যত কম জানি বলে ওরা ভাববে, তত ভালো।

434
00:25:20,080 --> 00:25:21,370
সবাই যার যার কাজে যাও!

435
00:25:22,870 --> 00:25:24,410
সবাই মন দিয়ে শোনো!

436
00:25:26,700 --> 00:25:27,830
এটা একটা গুজব।

437
00:25:29,370 --> 00:25:30,580
হয়তো কথা সত্যি।

438
00:25:31,540 --> 00:25:33,330
হয়তো না।

439
00:25:33,410 --> 00:25:36,160
আমরা কিছুই শুনিনি।

440
00:25:39,160 --> 00:25:43,370
আমাদের এখন নতুন দিনে
নতুন শিফটে কাজ করার পালা।

441
00:25:43,450 --> 00:25:45,830
সুতরাং কী হয়েছে সেটা জানার আগে

442
00:25:45,910 --> 00:25:50,910
মাথা নামিয়ে কাজ করে যেতে হবে।

443
00:26:05,540 --> 00:26:07,040
তুমি তাড়াতাড়ি উঠে পড়েছ।

444
00:26:07,120 --> 00:26:08,910
দেরি করে বাড়ি গেছ, তাড়াতাড়ি এসেছ।

445
00:26:09,000 --> 00:26:10,750
ভালো জামা পরেছ, সাফসুতরো হয়েছ।

446
00:26:10,830 --> 00:26:12,410
চুল কেটেছ।

447
00:26:12,580 --> 00:26:14,370
মনে হচ্ছে কিছু জানা বাকি আছে আমার।

448
00:26:14,450 --> 00:26:17,000
তোমাকে বলেছিলাম গত রাতে
বাইরে না খেতে।

449
00:26:17,080 --> 00:26:19,120
তোমার মেসেজটা খুবই ছোট ছিল।

450
00:26:19,200 --> 00:26:20,540
একটাই চিন্তা।

451
00:26:20,620 --> 00:26:23,540
ইদানিং এত ব্যস্ত থাকো,
হয়তো খেতেই ভুলে যাবে।

452
00:26:23,620 --> 00:26:25,500
তুমি আবার আমার রুমে খোঁজাখুঁজি করেছ।

453
00:26:26,120 --> 00:26:27,500
একে বলে পরিষ্কার করা।

454
00:26:27,580 --> 00:26:28,830
আমার গোছানো ঘর পছন্দ।

455
00:26:28,910 --> 00:26:30,410
তুমি আমার ব্যক্তিগত বাক্স দেখেছ।

456
00:26:32,160 --> 00:26:33,330
আমি জেনে গেছি।

457
00:26:37,870 --> 00:26:43,910
আমি তোমাকে চাকরি খুঁজে দেই।
ইউনফর্ম ইস্তিরি করে দেই, দিনে দুইবার খাবার বানাই।

458
00:26:44,000 --> 00:26:46,120
তোমাকে মেঝে থেকে তুলে দাঁড়া করাতে

459
00:26:46,200 --> 00:26:49,160
কঠোর পরিশ্রম করি,
আর তার বদলে কী পাই?

460
00:26:49,250 --> 00:26:51,250
এই লগ্নি করে কী লাভ হলো?

461
00:26:51,330 --> 00:26:54,200
তুমি যে আমার ওপর নজর রাখো,
তা নিয়ে কথা হচ্ছিল।

462
00:26:54,290 --> 00:26:57,870
ছেলে না ঘোড়ার ডিম। তুমি হলে ভাড়াটিয়া,
অপরিচিত লোক।

463
00:26:57,950 --> 00:26:59,620
এটা নতুন। মনে রেখো পড়ে।

464
00:26:59,700 --> 00:27:01,830
এতদিন ধরে দূর মনলানায় থাকলে।

465
00:27:01,910 --> 00:27:04,250
তোমার অবহেলায় যদি
আমি পাগল হয়ে যেতাম?

466
00:27:04,330 --> 00:27:05,700
ভেবে দেখো সেটা।

467
00:27:06,370 --> 00:27:09,750
মাসখানেক আগে তো তুমি আমাকে
সহজে এড়িয়ে চলতে পারতে।

468
00:27:10,660 --> 00:27:11,870
ভেবে দেখো।

469
00:27:11,950 --> 00:27:15,120
আমি যদি তোমার অবহেলায় ভেঙে পড়তাম?

470
00:27:15,200 --> 00:27:19,000
তাহলে এখন তোমার পাশে কে দাঁড়াত?

471
00:27:20,750 --> 00:27:21,870
আমার পদোন্নতি হয়েছে।

472
00:27:31,000 --> 00:27:33,250
আমি জানতাম ওরা তোমার প্রতিভা টের পাবে।

473
00:27:34,870 --> 00:27:36,830
আমাকে চাকরিতে আরো বেশি সময় দিতে হবে।

474
00:27:36,910 --> 00:27:39,080
হার্লো আঙ্কেল খুব খুশি হবে।

475
00:27:50,580 --> 00:27:52,020
- ড্রিল করো।
- ঠিক।

476
00:27:53,870 --> 00:27:55,370
উলাফ, এসো বন্ধু।

477
00:28:01,250 --> 00:28:02,580
সরিয়ে নাও।

478
00:28:03,370 --> 00:28:05,410
- এসো, ছেলেরা। তোলো।
- এক, দুই।

479
00:28:06,620 --> 00:28:08,600
- নিয়ে চলো।
- ধরেছি। ধরেছি।

480
00:28:10,450 --> 00:28:12,330
এইতো। এইতো।

481
00:28:14,040 --> 00:28:15,830
- ঠিক আছে।
- ঠিক আছে, চলো।

482
00:28:18,160 --> 00:28:20,160
এসো, উলাফ।

483
00:28:20,250 --> 00:28:21,290
হাত।

484
00:28:21,370 --> 00:28:23,450
- ঠিক আছে।
- উলাফ, হাত সরাও।

485
00:28:23,540 --> 00:28:24,750
ঘোরাও।

486
00:28:28,330 --> 00:28:29,830
ছেলেরা, আমরা পারব।

487
00:28:32,200 --> 00:28:33,620
আমি পারব।
আমি করছি... এটা ঢুকিয়ে ফেলো শুধু।

488
00:28:36,540 --> 00:28:37,580
হাত চালাও, ছেলেরা।

489
00:28:39,700 --> 00:28:40,870
ভেল, মাত্র এক রাতই থাকবে?

490
00:28:40,950 --> 00:28:41,950
এছাড়া আর পারব না।

491
00:28:42,040 --> 00:28:43,700
আজকে চান্দ্রিলায় ফিরে যাচ্ছ?

492
00:28:43,790 --> 00:28:45,620
হ্যাঁ। মন্দিরে।

493
00:28:46,330 --> 00:28:47,750
বিয়ে করবে না?

494
00:28:47,830 --> 00:28:50,330
আমার তালিকায় এটা নেই।

495
00:28:51,080 --> 00:28:53,200
যে বয়সে গেছ, বিপত্নীক বাদে কিছু জুটবে না।

496
00:28:53,290 --> 00:28:55,370
তোমার বয়সে ভালো কাউকে পাবে কীভাবে?

497
00:28:55,450 --> 00:28:57,870
হ্যাঁ। ভালো সবার বিয়ে হয়ে গেছে।

498
00:28:59,160 --> 00:29:01,660
ইদানিং চান্দ্রিলার লোকদের আনাগোনা বেড়েছে।

499
00:29:02,540 --> 00:29:04,910
- টে কোলমাকে মনে আছে?
- হ্যাঁ।

500
00:29:05,000 --> 00:29:06,290
মায়ের পুরানো বয়ফ্রেন্ড।

501
00:29:06,370 --> 00:29:07,370
কী?

502
00:29:07,450 --> 00:29:09,250
তুমি কি ওকে কিছু বলেছ?

503
00:29:09,330 --> 00:29:11,000
পুরানো বলেছি, নতুন না।

504
00:29:11,080 --> 00:29:12,750
আমরা একসাথে গ্রেড স্কুলে পড়তাম।

505
00:29:12,830 --> 00:29:15,160
তাও ভালো যে তুমি রাজনৈতিক কিছুতে জড়াচ্ছ না, ভেল।

506
00:29:15,250 --> 00:29:18,120
সব মজার মজার মানুষেরা ইদানিং বড়
একঘেয়ে হয়ে যাচ্ছে।

507
00:29:18,200 --> 00:29:19,870
কেউ কখনো আমাকে একঘেয়ে বলেনি।

508
00:29:21,450 --> 00:29:22,450
<i>টে কোলমা?</i>

509
00:29:23,290 --> 00:29:24,450
টাকা চায়।

510
00:29:24,540 --> 00:29:25,540
এটাই কী সব?

511
00:29:26,250 --> 00:29:27,830
আমার চিন্তার তেমন কিছু নেই?

512
00:29:28,700 --> 00:29:30,080
আমি কিছু করতে পারি?

513
00:29:30,160 --> 00:29:31,200
হ্যাঁ।

514
00:29:32,910 --> 00:29:34,790
কিছুদিনের জন্য টাকা উড়ানো বড়লোক মেয়ে হও।

515
00:29:35,500 --> 00:29:37,580
মানুষকে মনে করিয়ে দাও তোমার পরিচয়।

516
00:29:37,660 --> 00:29:38,660
চেষ্টা করব।

517
00:29:39,750 --> 00:29:40,950
আমরা কী করেছি, ভেল?

518
00:29:42,580 --> 00:29:43,910
আমরা একটা পক্ষ বেছে নিয়েছি।

519
00:29:44,910 --> 00:29:46,830
আমরা অন্ধকারের বিরুদ্ধে লড়ছি।

520
00:29:48,370 --> 00:29:50,200
আমরা নিজেদের জীবনকে নিয়ে
কিছু একটা করছি।

521
00:31:09,580 --> 00:31:11,080
- আমি সিরিল কার্ন।
- আমি জানি তুমি কে।

522
00:31:13,080 --> 00:31:15,160
- তুমি এখানে কী করছ?
- আমি...

523
00:31:16,250 --> 00:31:18,000
আমি তোমাকে পদোন্নতির জন্য
ধন্যবাদ জানাতে চেয়েছিলাম।

524
00:31:18,870 --> 00:31:20,330
আমি তো কিছু করিনি।

525
00:31:20,410 --> 00:31:22,540
আমার বসের ধারণা তুমি করেছ।

526
00:31:22,620 --> 00:31:24,950
আমরা শুধু তোমার সুস্থ থাকার রিপোর্ট দিয়েছি।

527
00:31:26,330 --> 00:31:27,950
তুমি কি এখানে অপেক্ষা করছিলে?

528
00:31:28,040 --> 00:31:29,080
হ্যাঁ।

529
00:31:30,000 --> 00:31:31,580
আমি তোমার সাথে কখনো মিথ্যা বলব না।

530
00:31:32,950 --> 00:31:33,950
আমি...

531
00:31:34,700 --> 00:31:36,540
তোমাকে খুঁজে বের করা দরকার ছিল আমার,
তুমি যা করছ,

532
00:31:36,620 --> 00:31:39,080
যা করেছ, তার জন্য তোমাকে
ধন্যবাদ দেয়াটা সোজা ছিল না।

533
00:31:40,080 --> 00:31:41,200
আর সেটা ধরে ধরে..

534
00:31:42,330 --> 00:31:44,580
গত মাসে আমাদের যা কথা হয়েছে,
সেটা অনুসরণ করার চেষ্টা করো।

535
00:31:44,660 --> 00:31:47,620
ওটা কোনো কথা না।
তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।

536
00:31:47,700 --> 00:31:49,410
তুমি কি আমার পিছু নিয়েছ?

537
00:31:50,040 --> 00:31:53,500
আমি জানি তুমি এখানে কাজ করো,
তাই মাঝে মাঝে এখানে আসি তোমাকে দেখার জন্য।

538
00:31:54,200 --> 00:31:56,290
আমি একজন আইএসবি সুপারভাইজর।

539
00:31:56,910 --> 00:31:59,500
তুমি এ মুহূর্তে কী বিপদে আছ,
সে সম্পর্কে কোনো ধারণা আছে?

540
00:31:59,580 --> 00:32:01,330
ভেবেছিলাম আমি আমার জীবন
ধ্বংস করে ফেলেছি।

541
00:32:03,080 --> 00:32:04,200
ভেবেছিলাম আমার কাজ শেষ।

542
00:32:05,700 --> 00:32:07,330
তোমার সাথে দেখা হবার পর,

543
00:32:07,410 --> 00:32:10,040
ক্যাসিয়ান অ্যান্ডর কত বিপজ্জনক
সেটা তুমি বোঝো এটা জানার পর...

544
00:32:11,330 --> 00:32:15,910
তোমার সান্নিধ্যে থাকার পর...
আমি জীবনের মূল্য খুঁজে পেয়েছি।

545
00:32:16,000 --> 00:32:18,290
আমি বুঝেছি, আর কিছু না থাকলেও
বিচার বলে কিছু একটা আছে।

546
00:32:18,370 --> 00:32:20,870
এই গ্যালাক্সিতে বিচারের সৌন্দর্য আছে,
আর আমি যদি চলতে থাকি...

547
00:32:21,950 --> 00:32:25,540
তাহলে ভবিষ্যতে আমার জন্য
ভালো কিছু অপেক্ষা করছে,

548
00:32:25,620 --> 00:32:28,620
এই ভ্রান্ত স্বপ্নকে আঁকড়ে ধরে
হয়তো বেঁচে থাকতে পারব।

549
00:32:30,370 --> 00:32:32,700
আমি চাইলে তোমাকে গ্রেপ্তার করাতে পারি,
একথা জানো?

550
00:32:32,790 --> 00:32:34,000
তুমি যা চাও, আমিও তাই চাই।

551
00:32:35,660 --> 00:32:37,200
আমি এটা টের পাই। আমি এটা জানি।

552
00:32:37,290 --> 00:32:39,040
তুমি পাগল হয়ে গেছ।

553
00:32:39,120 --> 00:32:41,040
আমি ইতিমধ্যে তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছি।

554
00:32:41,120 --> 00:32:43,910
আর কখনো আমার কাছে আসলে,
আর কখনো এ নিয়ে কাজ করলে

555
00:32:44,000 --> 00:32:47,160
তোমাকে আউটার রিমের জেলে পাঠিয়ে দেবো।

556
00:33:01,580 --> 00:33:04,790
এই নাও, এখনই এসেছে।
ঘন্টাখানেক আগে ওরা এক বিদ্রোহী পাইলটকে ধরেছে।

557
00:33:04,870 --> 00:33:06,540
- আমাদের টার্গেট লিস্টের?
- না, বিচ্ছিন্ন।

558
00:33:06,620 --> 00:33:08,950
কিন্তু ও একটা চোরাই ইম্পেরিয়াল
মাস্কিং ইউনিট ব্যবহার করছিল।

559
00:33:09,040 --> 00:33:11,120
- আমাদের জিনিস?
- কর্ভ চেক করছে, কিন্তু...

560
00:33:11,200 --> 00:33:14,040
- ওরা ওকে কোথায় আটকে রেখেছে?
- স্টিয়ারগার্ডের একটা ডিস্ট্রয়াre.

561
00:33:14,120 --> 00:33:16,120
ডক্টর গোর্স্টকে জলদি ওখানে পাঠাও।

562
00:33:16,200 --> 00:33:17,250
পাঠিয়ে দিয়েছি।

563
00:33:17,330 --> 00:33:18,790
রওনা দিয়ে দিয়েছে।

564
00:33:18,870 --> 00:33:21,120
- তুমি যেতে চাও?
- হ্যাঁ। না। সময় নেই।

565
00:33:21,200 --> 00:33:23,200
আমি দূর থেকে জিজ্ঞাসাবাদ করব।

566
00:33:23,290 --> 00:33:24,450
ভালো কাজ দেখিয়েছ।

567
00:33:24,540 --> 00:33:25,580
যাও।

568
00:33:33,660 --> 00:33:35,500
অ্যাকাউন্টগুলোর হিসাব দেখছিলাম।

569
00:33:37,370 --> 00:33:38,910
আমাকে আরো আগে ফোন করলে ভালো হত।

570
00:33:39,830 --> 00:33:41,540
একাজ করার জন্য এর চেয়ে ভালো উপায় আছে।

571
00:33:42,540 --> 00:33:44,250
সবকিছু শুরুতে অনেক সোজা ছিল।

572
00:33:44,330 --> 00:33:47,160
আমরা যদি আরো অনুদান দিতে চাই,

573
00:33:47,250 --> 00:33:49,410
আমাদের নিশ্চিত করতে হবে যে,
এখন পর্যন্ত তুমি যে কাজ করেছ,

574
00:33:49,500 --> 00:33:52,500
- সেটা যাতে কোনোভাবে তোমাকে ফাঁসিয়ে না দেয়।
- সবগুলোকে লুকানো যাবে না?

575
00:33:52,580 --> 00:33:55,870
৪ লাখ ক্রেডিট তোলা হয়েছে,
এ নিয়ে গ্যাঞ্জাম হবে।

576
00:33:55,950 --> 00:33:57,700
এটার কথা লেজারে ছিল,
তারপর গায়েব হয়ে গেছে।

577
00:33:57,790 --> 00:33:59,910
- এটার কাগজ জমা দিতে হবে।
- কীভাবে?

578
00:34:00,000 --> 00:34:02,080
সবচেয়ে সোজা উপায় হলো টাকা জমা দেয়া।

579
00:34:02,910 --> 00:34:05,950
এত টাকা হাতে থাকলে তো
তোমাকে বিরক্ত করতাম না।

580
00:34:07,450 --> 00:34:09,120
আমি কতখানি বিপদে আছি?

581
00:34:09,200 --> 00:34:11,950
ওরা অ্যাকাউন্ট স্ক্যান করার আগ পর্যন্ত
কোনো বিপদ নেই।

582
00:34:12,040 --> 00:34:13,330
কিন্তু ওরা স্ক্যান করতে আসবে।

583
00:34:16,250 --> 00:34:17,790
সময় ফুরিয়ে আসছে।

584
00:34:19,950 --> 00:34:21,290
আমার লোন লাগবে।

585
00:34:22,540 --> 00:34:23,660
নির্দিষ্ট একটা লোন।

586
00:34:23,750 --> 00:34:25,500
তুমি ভালোমতোই ভেবে দেখেছ মনে হচ্ছে।

587
00:34:26,660 --> 00:34:32,540
কোষাগারের সাথে সম্পর্কিত একজন
চান্দ্রিলান ব্যাংকার লাগবে আমাদের।

588
00:34:33,870 --> 00:34:36,500
আর ব্যবসা সম্পর্কিত বিশাল একটা বই।

589
00:34:37,950 --> 00:34:39,370
কার কথা ভাবছ?

590
00:34:39,450 --> 00:34:40,450
লোক তো খুব বেশি নেই।

591
00:34:40,540 --> 00:34:43,540
- তারপরেও তার নাম বলতে ভয় পাচ্ছ।
- ড্যাভো স্কালডান।

592
00:34:46,620 --> 00:34:47,950
সে তো ব্যাংকার না।

593
00:34:48,700 --> 00:34:50,790
- সে একটা ঠগ।
- সবচেয়ে ধনী ঠগদের একজন।

594
00:34:50,870 --> 00:34:52,510
বোলো না যে তোমার সাথে ওর
আগেই কথা হয়েছে।

595
00:34:52,540 --> 00:34:54,510
- আমি তোমাকে একটা সমাধান দিতে চাই।
- ওকে কি বলে দিয়েছ?

596
00:34:54,540 --> 00:34:56,550
ট্যাক্সের নতুন আইন যে
তোমার ভালো লাগছে না, সেটা?

597
00:34:56,580 --> 00:34:58,910
- এরকম প্রায়ই হয় অবশ্য।
- একজন সিনেটর, ৪ লাখ ক্রেডিট লাপাত্তা।

598
00:34:59,000 --> 00:35:00,000
ও কী ভাববে?

599
00:35:00,080 --> 00:35:02,220
ও ভাববে, যাদের সাথে ও কাজ করত,
তুমি তাদের মতোই।

600
00:35:02,250 --> 00:35:03,750
নিজের জিনিস চাইবে।

601
00:35:03,830 --> 00:35:04,950
কীসের বিনিময়ে?

602
00:35:05,040 --> 00:35:06,200
আমি জানি না।

603
00:35:06,950 --> 00:35:08,250
ও তোমার সাথে দেখা করতে চায়।

604
00:35:09,000 --> 00:35:10,580
এখানে দেখা করতে চায়।

605
00:35:14,040 --> 00:35:16,700
ড্যাভো স্কালডান এখানে আসবে? মশকরা নাকি?

606
00:35:16,790 --> 00:35:18,120
আমি পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু...

607
00:35:27,290 --> 00:35:28,580
আমি আরো খোঁজ করতে পারি।

608
00:35:34,040 --> 00:35:36,410
এমনি কাস্টম চেক করতে গিয়ে ধরা পড়েছে।

609
00:35:36,500 --> 00:35:38,300
- বিচ্ছিন্ন ঘটনা।
- শুধু পাইলট?

610
00:35:38,330 --> 00:35:40,620
- প্লেনে ও একাই ছিল।
- কোনো প্রত্যক্ষদর্শী নেই।

611
00:35:40,700 --> 00:35:41,850
এটাই তো মজা, স্যার।

612
00:35:41,870 --> 00:35:44,410
সে মুহূর্তের জন্য ইম্পেরিয়াল পরিচয় দেখিয়েছে,
তারপর গায়েব হয়ে গেছে।

613
00:35:44,500 --> 00:35:46,040
ওদের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগায় ওxরা ধাওয়া করেছে।

614
00:35:46,120 --> 00:35:47,930
ওরা ওকে ধরার আগে কি ও
বাড়িতে জানাতে পেরেছে?

615
00:35:47,950 --> 00:35:49,870
ও বলছে জানায়নি।
ও নাকি ভেবেছিল পালাতে পারবে।

616
00:35:49,950 --> 00:35:51,830
এটা কি ডক্টর গোর্স্টের সাক্ষাৎকার?

617
00:35:51,910 --> 00:35:53,330
জ্বি, স্যার। বিপুল আত্মবিশ্বাস।

618
00:35:53,410 --> 00:35:55,290
ও সাথে সাথেই পাইলটের মুখ খুলিয়েছে।

619
00:35:55,370 --> 00:35:58,090
সে যে ইম্পেরিয়াল মাস্কিং ডিভাইস ব্যবহার করেছ,
সেটা লোজাশের নাভাল ইয়ার্ড থেকে

620
00:35:58,160 --> 00:36:00,640
- গতবছর চুরি হওয়া জিনিসের একটা।
- অসাধারণ।

621
00:36:00,660 --> 00:36:02,120
মাফ চাচ্ছি। আমাদের সাইট বন্ধ।

622
00:36:02,200 --> 00:36:03,750
আমাদের হেফাজতে একজন
বিদ্রোহী পাইলট আছে।

623
00:36:03,830 --> 00:36:05,200
অ্যান্টো ক্রিগিরের দলের লোক।

624
00:36:05,290 --> 00:36:07,000
কাস্টমসে ধরা পড়েছে।

625
00:36:07,080 --> 00:36:09,290
সে যে এখানে আছে তা
ক্রিগির এখনো টের পায়নি।

626
00:36:09,370 --> 00:36:12,830
সে বলছে, স্পেলহসের এক পাওয়ার স্টেশনে
একটা হামলার পরিকল্পনা আছে।

627
00:36:12,910 --> 00:36:13,950
ও কোথায় যাচ্ছিল?

628
00:36:14,040 --> 00:36:16,410
- কাফ্রিনের দিকে যাচ্ছিল।
- ও যে নেই, সেটা শীঘ্রই চোখে পড়বে ওদের।

629
00:36:16,500 --> 00:36:18,580
সেটাই, ক্রিগিরকে ভয় পাইয়ে
দিতে চাই না আমরা।

630
00:36:18,660 --> 00:36:20,390
পাইলটটাকে আটকে রাখা যাবে না।
ছেড়েও দেয়া যাবে না।

631
00:36:20,410 --> 00:36:22,260
জাহাজটা ধ্বংস করে ফেলো।
দেখাও যে এটা একটা দুর্ঘটনা।

632
00:36:22,290 --> 00:36:24,640
নইলে আরো বড় ঝামেলা হবে।
আমি ক্রিগিরের জায়গায় থাকলে সন্দেহ করতাম।

633
00:36:24,660 --> 00:36:26,300
আমরা চাই ক্রিগির সামনে আগাতে থাকুক।

634
00:36:26,330 --> 00:36:27,660
আমরা শিপটাকে নষ্ট করে দেই?

635
00:36:27,750 --> 00:36:29,410
কোনো যান্ত্রিক দুর্ঘটনা?

636
00:36:29,500 --> 00:36:32,080
পাইলটকে মৃত অবস্থায় ককপিটে পাওয়া গেলে
কেমন হবে?

637
00:36:32,160 --> 00:36:35,040
ওদের হাতে পড়া লাগবে শিপটা।
কিন্তু ওরা এটা কাফ্রিনে ফেলে দেবে।

638
00:36:35,120 --> 00:36:38,580
আমরা তাড়াতাড়ি ওকে মেরে
ওর শিপটা উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেই।

639
00:36:38,660 --> 00:36:41,790
এরকমই করো। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।
জলদি এবং সতর্কভাবে।

640
00:36:41,870 --> 00:36:43,250
কোনো চিহ্ন রাখা যাবে না।

641
00:36:43,330 --> 00:36:44,500
দারুণ দেখিয়েছ।

642
00:36:44,580 --> 00:36:48,580
স্পেলহজের ব্যাপারে মিলিটারি গোয়েন্দাদের সাথে
একটা মিটিং চাই আমি।

643
00:36:51,330 --> 00:36:52,540
যাও।

644
00:37:30,660 --> 00:37:32,220
<i>কয়েদীরা, অন প্রোগ্রাম।</i>

645
00:37:32,250 --> 00:37:33,540
<i>প্রোগ্রাম চালু হয়েছে।</i>

646
00:37:33,620 --> 00:37:35,660
<i>যারা কাজ কম করেছ তারা জায়গামতো আসো।</i>

647
00:37:35,750 --> 00:37:39,950
টেবিল দুই এই শিফটে
সিক্স র‍্যাকস অ্যান্ড থ্রি এর পাশে কাজ করবে।

648
00:37:41,330 --> 00:37:43,040
টেবিল এক বক্সে যাবে।

649
00:37:46,000 --> 00:37:47,790
- উলাফ।
- কাজ শেষ করে ফেলা যাক।

650
00:37:50,450 --> 00:37:52,530
- ও কি দাঁড়াতে পারবে?
- হ্যাঁ।

651
00:37:54,120 --> 00:37:55,250
<i>অন প্রোগ্রাম।</i>

652
00:37:56,580 --> 00:37:58,290
ওর কাজটা করে দাও।

653
00:37:58,370 --> 00:38:00,620
- দাঁড়াও।
<i>- কয়েদীরা, অন প্রোগ্রাম।</i>

654
00:38:00,700 --> 00:38:01,910
<i>প্রোগ্রাম চালু হয়েছে।</i>

655
00:38:02,000 --> 00:38:04,080
<i>যারা কাজ কম করেছ তারা জায়গামতো আসো।</i>

656
00:38:09,620 --> 00:38:11,410
উলাফ, হেই, আমার দিকে তাকাও।

657
00:38:14,040 --> 00:38:15,040
ঠিক আছে।

658
00:38:15,120 --> 00:38:16,500
প্রায় হয়ে গেছে।

659
00:38:40,120 --> 00:38:42,620
কিনো, ওর একজন ডাক্তার লাগবে।

660
00:38:42,700 --> 00:38:43,830
ওকে ওর ঘরে নিয়ে যাও।

661
00:38:48,160 --> 00:38:50,200
আমাদের দেরি হয়ে যাচ্ছে। এসো। হাঁটতে থাকো।

662
00:38:50,290 --> 00:38:51,700
হাঁটতে থাকো।

663
00:38:51,790 --> 00:38:54,040
এক, দুই, তিন।

664
00:38:54,120 --> 00:38:56,160
ঠিক আছে। ঠিক আছে।

665
00:38:56,250 --> 00:38:58,200
- ওর মাথা নাও।
- আমি ধরেছি তোমাকে।

666
00:38:58,290 --> 00:39:00,660
জিনস্কা, ওদের বলো আমাদের
একজন ডাক্তার লাগবে।

667
00:39:02,410 --> 00:39:05,000
তুমি যাও এক্ষুণি।

668
00:39:09,830 --> 00:39:11,000
একটু ধৈর্য ধরো, উলাফ।

669
00:39:11,790 --> 00:39:13,500
মাত্র কয়টা শিফট বাকি তোমার।

670
00:39:13,580 --> 00:39:14,910
তারপরেই বাড়ি যাবে।

671
00:39:19,330 --> 00:39:20,700
<i>অন প্রোগ্রাম।</i>

672
00:39:29,870 --> 00:39:31,160
নামো। চলো।

673
00:39:42,870 --> 00:39:44,250
এই তো ও আসছে, ইলি।

674
00:39:45,580 --> 00:39:47,540
ও তোমাকে একটু পরেই
তোমার ঘরে নিয়ে যাবে।

675
00:39:50,250 --> 00:39:51,500
তোমাকে বেশ কিছুদিন দেখিনি।

676
00:39:51,580 --> 00:39:52,910
আমি কোথাও যাইনি।

677
00:39:56,660 --> 00:39:58,040
ওর নাম উলাফ।

678
00:39:58,120 --> 00:39:59,410
আমি ওকে আগে দেখেছি।

679
00:39:59,500 --> 00:40:00,500
ওটা ধরো।

680
00:40:06,750 --> 00:40:08,330
ওর মাত্র ৪০টা শিফট বাকি।

681
00:40:09,540 --> 00:40:11,500
ও কাজ করার উপযোগী হলেই হবে।

682
00:40:12,250 --> 00:40:13,410
ও অনেক শক্ত লোক।

683
00:40:18,750 --> 00:40:19,870
আমার দিকে তাকাও, ভাই।

684
00:40:19,950 --> 00:40:20,950
ওর নাম উলাফ।

685
00:40:21,040 --> 00:40:22,540
আমি ওর নাম জানতে চাই না।

686
00:40:24,410 --> 00:40:26,080
ওর ৪০টা শিফট বাকি।

687
00:40:26,700 --> 00:40:29,580
ওকে আগামী কয়েকটা দিন পার করাতে পারলেই হবে।

688
00:40:29,660 --> 00:40:31,040
ও দাঁড়াতে পারলেই হবে।

689
00:40:31,120 --> 00:40:32,450
সেটা সম্ভব না।

690
00:40:33,040 --> 00:40:34,040
কী?

691
00:40:35,410 --> 00:40:36,830
কী, তুমি ওকে বাঁচাতে পারবে না?

692
00:40:36,910 --> 00:40:38,540
বাঁচানোর মতো কিছু নেই।

693
00:40:39,450 --> 00:40:41,120
ওর বড় ধরনের স্ট্রোক হয়েছে।

694
00:40:48,040 --> 00:40:49,080
কী করছ তুমি?

695
00:40:50,410 --> 00:40:51,620
আমি ওকে সাহায্য করতে পারব না।

696
00:40:52,540 --> 00:40:53,790
আমি কাউকে সাহায্য করতে পারি না।

697
00:40:55,200 --> 00:40:56,790
আমার একটা ব্যাগ আর
একটা ট্রলি লাগবে।

698
00:40:56,870 --> 00:40:57,870
এটা আসছে।

699
00:41:00,040 --> 00:41:01,040
ওর কপাল ভালো।

700
00:41:01,750 --> 00:41:04,950
অন্তত কষ্ট পেয়ে মরবে না।
আমাদের কপালে এটাও নেই।

701
00:41:07,450 --> 00:41:11,160
আরেকটা সপ্তাহ এভাবে গেলে ও যা পাচ্ছে,
তার জন্যই পায়ে ধরা শুরু করবে তোমরা।

702
00:41:12,040 --> 00:41:13,040
কী বলতে চাইছ?

703
00:41:13,830 --> 00:41:14,950
কথা কানে যায় না?

704
00:41:15,040 --> 00:41:17,750
ওর কাঁধ ধরো।
তুমি ওর পা ধরো।

705
00:41:19,790 --> 00:41:21,790
লেভেল টু এ কী হয়েছে?

706
00:41:23,540 --> 00:41:26,200
তোমার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখো।

707
00:41:27,120 --> 00:41:28,330
এখন ওকে ধরো।

708
00:41:31,870 --> 00:41:33,000
ও কিছুই বোধ করবে না।

709
00:41:46,910 --> 00:41:48,290
ও মারা গেছে।

710
00:41:52,160 --> 00:41:56,000
আমার লোকদের নিয়ন্ত্রণে রাখব বলতে
কী বুঝিয়েছিলে?

711
00:41:56,080 --> 00:41:58,040
লেভেল টু এ কী হয়েছে?

712
00:42:00,620 --> 00:42:02,290
আমাদের ব্যাগ আর ট্রলি লাগবে।

713
00:42:02,370 --> 00:42:03,540
আসছে বললাম তো।

714
00:42:10,120 --> 00:42:11,540
ওরা একটা ভুল করেছিল।

715
00:42:12,200 --> 00:42:16,370
লেভেল ফোর থেকে ছাড়া পাওয়া এক লোক
পরের দিনেই আবার টু এ ফিরে এসেছে।

716
00:42:16,450 --> 00:42:19,250
ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ায়
ওরা ওদের সবাইকে মেরে ফেলেছে।

717
00:42:19,330 --> 00:42:20,850
তোমার ওদেরকে ওখানে দরকার?

718
00:42:21,450 --> 00:42:22,610
ওরা এখনইই চলে যাবে।

719
00:42:22,660 --> 00:42:23,660
এক্ষুণি।

720
00:42:23,750 --> 00:42:25,370
ও যদি ছাড়া পেয়ে যেত...

721
00:42:27,000 --> 00:42:28,000
আমার কথা কানে যায় না?

722
00:42:29,620 --> 00:42:31,750
কেউই পালাতে পারবে না, তাই না?

723
00:42:32,870 --> 00:42:34,200
এখন না।

724
00:42:34,290 --> 00:42:35,450
এসবের পরে না।

725
00:42:37,290 --> 00:42:38,540
অন্তত তোমার বন্ধুতো এখন মুক্ত।

726
00:42:38,620 --> 00:42:40,660
তোমরা দুইজন অন প্রোগ্রাম হও এক্ষুণি।

727
00:42:41,370 --> 00:42:42,660
মাথার ওপরে হাত তোলো।

728
00:42:42,750 --> 00:42:43,750
হাঁটো।

729
00:42:45,120 --> 00:42:47,000
চলো। এসো।, চলো।

730
00:42:48,330 --> 00:42:50,120
এখন। চলো।

731
00:42:52,750 --> 00:42:54,580
প্রতি লেভেলে কয়জন করে গার্ড?

732
00:42:56,000 --> 00:42:57,410
বারোর বেশি কখনো থাকে না।

733
00:43:00,000 --> 00:43:07,410
অনুবাদে - কুদরতে জাহান

734
00:43:08,000 --> 00:43:17,410
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

