1
00:00:01,791 --> 00:00:03,166
টু তে কোনো ঝামেলা হয়েছে।

2
00:00:03,250 --> 00:00:04,625
টু তে বড় কোনো ঝামেলা হয়েছে।

3
00:00:05,333 --> 00:00:06,333
আমার দিকে তাকাও।

4
00:00:06,416 --> 00:00:09,041
একটা শব্দ এখানে আসতে
এক সপ্তাহ লেগেছে।

5
00:00:09,125 --> 00:00:10,541
বিল্ডিং এর ঐ সাইডে ঘটা ঘটনাকে নিয়ে

6
00:00:10,625 --> 00:00:12,791
ভয়ে মরছ তুমি!

7
00:00:14,541 --> 00:00:15,791
ওরা কি শুনছে বলে মনে হয়?

8
00:00:15,875 --> 00:00:17,083
শুনলেও মনে হয় তুমি জানতে।

9
00:00:17,166 --> 00:00:18,583
আমি এটুকু জানি যে,

10
00:00:18,666 --> 00:00:19,791
ওরা আমাদের গোনে না।

11
00:00:19,875 --> 00:00:22,625
ওদের কাজ দিনে দুইবার
এই মেঝেতে কারেন্ট চালু করা

12
00:00:22,708 --> 00:00:24,750
আর যন্ত্রের সংখ্যা বাড়াতে থাকা।

13
00:00:24,833 --> 00:00:25,875
<i>আমার লোন লাগবে।</i>

14
00:00:25,958 --> 00:00:27,791
তুমি কারো কথা ভাবছ।

15
00:00:27,875 --> 00:00:29,000
তালিকাটা খুব লম্বা নয়।

16
00:00:29,083 --> 00:00:30,750
তারপরেও বলতে ভয় পাচ্ছ।

17
00:00:31,583 --> 00:00:32,666
ড্যাভো স্কালডান।

18
00:00:32,750 --> 00:00:33,958
সে তো কোনো ব্যাংকার নয়।

19
00:00:34,708 --> 00:00:35,708
সে একটা ঠগ।

20
00:00:37,166 --> 00:00:38,583
তোমার নিঃশ্বাসের গতি দুর্বল লাগছে।

21
00:00:38,666 --> 00:00:41,333
কালকে ডাক্তার এসেছিল এখানে।

22
00:00:42,291 --> 00:00:43,750
তুমি আসলেই জানো না ও কোথায় আছে?

23
00:00:44,833 --> 00:00:46,291
নতুন লোক এসেছে!

24
00:00:47,875 --> 00:00:48,875
কেউ নড়বে না!

25
00:00:48,958 --> 00:00:50,500
আমি একটা নতুন বুদ্ধি অএয়েছি।

26
00:00:54,375 --> 00:00:55,375
<i>অ্যান্টো ক্রিগির।</i>

27
00:00:55,458 --> 00:00:57,208
- ওর সাথে দেখা করো তুমি।
- অ্যান্টো ক্রিগির?

28
00:00:57,291 --> 00:01:00,291
স্পেলহাউসের ইম্পেরিয়াল পাওয়ার স্টেশনে
খোঁচাখুঁচি করছে সে।

29
00:01:00,375 --> 00:01:03,375
আমাদের জেলে এক বিদ্রোহী পাইলট আছে।
অ্যান্টো ক্রিগিরের দলের লোক।

30
00:01:03,458 --> 00:01:05,666
ও যে হারিয়ে গেছে, সেটা মনে হয়
ক্রিগির এখনো জানে না।

31
00:01:05,750 --> 00:01:07,000
আমরা যদি এই শিপটাকে নষ্ট করে দেই?

32
00:01:07,083 --> 00:01:08,958
ককপিটে মৃত পাইলটটাকে পাওয়া যাবে।

33
00:01:09,041 --> 00:01:11,916
যত দ্রুত সম্ভব একাজ করো।
সাবধানে এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে।

34
00:01:12,000 --> 00:01:13,416
আমরা কোনো সূত্র ফেলে আসিনি।

35
00:01:13,500 --> 00:01:16,375
- কী, তুমি ওকে বাঁচাতে পারলে না?
- বাঁচানোর মতো কিছুই ছিল না।

36
00:01:17,500 --> 00:01:19,083
ও স্ট্রোক করেছিল।

37
00:01:20,750 --> 00:01:22,833
টু তে কী হয়েছিল?

38
00:01:22,916 --> 00:01:26,791
ফোর থেকে ছাড়া পাওয়া এক লোককে
পরের দিনেই টু তে পাওয়া যায়।

39
00:01:26,875 --> 00:01:29,833
এই কথা জানাজানি হবার পরে
ঐ ফ্লোরের সবাইকে মেরে ফেলে তারা।

40
00:01:30,583 --> 00:01:32,458
কেউই বের হতে পারবে না, তাই না?

41
00:01:32,541 --> 00:01:33,541
এখন না।

42
00:01:34,291 --> 00:01:35,375
এরপরে না।

43
00:03:09,958 --> 00:03:12,750
আমাদেরকে কালকে যেতে হবে।

44
00:03:12,833 --> 00:03:14,208
- আগামীকালকে?
- শুনেছই তো।

45
00:03:15,916 --> 00:03:16,916
কোথায় যাবো?

46
00:03:17,500 --> 00:03:18,500
যেকোনো জায়গায়।

47
00:03:18,583 --> 00:03:19,625
কালকেই যেতে হবে।

48
00:03:20,500 --> 00:03:22,083
- আগামীকালকে।
- অপেক্ষা করা যাবে না।

49
00:03:22,166 --> 00:03:23,625
এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না।

50
00:03:25,208 --> 00:03:27,083
- তুমি একটা পাগল।
- না, আমার কথা শোনো।

51
00:03:28,125 --> 00:03:30,291
ওদের যথেষ্ট গার্ড নেই,
ওরা নিজেরাও জানে একথা।

52
00:03:31,166 --> 00:03:33,500
এ মুহূর্তে ওরা ভয়ে আধমরা।

53
00:03:33,583 --> 00:03:34,875
ভয়? কীসের ভয়?

54
00:03:34,958 --> 00:03:37,458
কথা চেপে রাখার জন্য
একশো লোককে মেরে ফেলেছে তারা।

55
00:03:38,375 --> 00:03:40,666
- একে কী বলবে তুমি?
- আমি বলব, এটা ওদের ক্ষমতার জোর।

56
00:03:40,750 --> 00:03:43,291
ক্ষমতা? ক্ষমতাশালীরা ভয় পায় না।

57
00:03:44,666 --> 00:03:48,291
এখন পাঁচ হাজার মানুষ জেনে যাবে যে,
ওরা এখন থেকে আর কখনোই বেরোতে পারবে না।

58
00:03:49,291 --> 00:03:52,375
এই ব্যাপারটায় কি উপরের মহল
ভয় পায় না?

59
00:03:53,333 --> 00:03:56,333
আমরা এখানে যা করছি,
তা নিশ্চিতভাবেই ওদের দরকার।

60
00:03:56,416 --> 00:03:59,541
ওরা আর চমকিত হতে পারবে না।

61
00:04:01,416 --> 00:04:04,166
কালকের পর থেকে গার্ডের সংখ্যা বাড়বে।
তুমি জানো সেটা।

62
00:04:04,250 --> 00:04:05,250
অন প্রোগ্রাম।

63
00:04:05,333 --> 00:04:07,916
যত অপেক্ষা করব, তত ওদের জোর বাড়বে।

64
00:04:08,000 --> 00:04:10,416
- একটা প্ল্যান করাই বুদ্ধিমানের কাজ।
- আমাদের তো প্ল্যান আছে।

65
00:04:10,666 --> 00:04:13,625
কী? তুমি, বারনক আর মেলশি মিলে পালাবে?

66
00:04:13,708 --> 00:04:15,250
তোমার এখন বোকামির সময় নেই!

67
00:04:15,333 --> 00:04:16,333
এমন কোরো না!

68
00:04:18,208 --> 00:04:20,625
নতুন লোক আসার সাথে সাথেই
প্ল্যানটা কাজ করবে।

69
00:04:22,083 --> 00:04:23,625
ওরা কালকে উলাফের বদলে
আরেকজনকে আনবে।

70
00:04:24,833 --> 00:04:27,083
অনেক দেরি হয়ে যাবার আগে হয়তো
এটা ঘটবে না।

71
00:04:27,166 --> 00:04:31,750
ওদের ইচ্ছাপূরণ করতে গিয়ে মরতে চাই না আমি,
ওদেরকে হারাতে গিয়ে মরতে চাই।

72
00:04:36,041 --> 00:04:37,458
এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না।

73
00:04:39,666 --> 00:04:40,958
যা করার কালকেই করতে হবে।

74
00:04:42,583 --> 00:04:43,583
প্রোগ্রাম।

75
00:04:51,166 --> 00:04:53,059
<i>হোম ব্লু, সরাসরি তোমার
সেলের দিকে যাও</i>

76
00:04:53,083 --> 00:04:54,166
কিফ, ও কোথায়?

77
00:04:54,250 --> 00:04:55,500
ও মারা গেছে।

78
00:04:55,583 --> 00:04:56,583
ও বাঁচেনি?

79
00:04:56,666 --> 00:04:57,666
কী হয়েছিল?

80
00:04:57,750 --> 00:04:59,333
ও মরে গেছে, দেখছ না?

81
00:04:59,416 --> 00:05:01,541
- কে?
- উলাফ, বুড়ো লোকটা।

82
00:05:01,625 --> 00:05:03,125
কাল নতুন লোক আসবে।

83
00:05:03,208 --> 00:05:04,583
হচ্ছেটা কী?

84
00:05:04,666 --> 00:05:06,291
বলো ওদের।

85
00:05:06,375 --> 00:05:07,684
হাঁটার সময়ে পড়ে গিয়েছিল।

86
00:05:07,708 --> 00:05:09,166
- বলো ওদের!
- কী বলবে?

87
00:05:09,833 --> 00:05:11,041
কী হয়েছে?

88
00:05:11,125 --> 00:05:12,375
এক ডাক্তার এসেছিল।

89
00:05:12,458 --> 00:05:14,000
ও তেমন কিছু করেনি, তাই না?

90
00:05:14,083 --> 00:05:15,083
কিনো?

91
00:05:15,166 --> 00:05:17,333
<i>সবাই নিয়ম মেনে চলো এক্ষুণি,</i>

92
00:05:17,416 --> 00:05:20,500
<i>নইলে সতর্কতা ছাড়াই মেঝেতে
কারেন্ট চালু করে দেয়া হবে।</i>

93
00:05:20,583 --> 00:05:21,583
কিফ! মেঝে!

94
00:05:23,541 --> 00:05:24,666
কী হয়েছে?

95
00:05:24,750 --> 00:05:26,708
টু তে কী হয়েছে, সেটা বলল ঐ ডাক্তারটা।

96
00:05:26,791 --> 00:05:27,791
কথাটা সত্যি, না?

97
00:05:27,875 --> 00:05:29,083
ওরা পুরো ব্রিজের সবাইকে পুড়িয়ে মেরেছে।

98
00:05:29,166 --> 00:05:30,375
অবস্থা তার চেয়েও খারাপ।

99
00:05:31,166 --> 00:05:32,625
- পোড়ানোর কারণ শুনলে বুঝবে।
- জোরে বলো।

100
00:05:32,708 --> 00:05:34,541
ডাক্তারটা বলল, ওরা নাকি ভুল করে

101
00:05:34,625 --> 00:05:36,791
ছেড়ে দেয়া এক লোককে
আবার ওখানে ফিরিয়েছিল।

102
00:05:36,875 --> 00:05:39,958
- দুই শিফটের সবাইকে ওরা পুড়িয়ে মেরেছে এজন্য।
- ওর মুখ থেকে শুনেছ একথা?

103
00:05:40,041 --> 00:05:41,291
ও কী করে জানল?

104
00:05:41,375 --> 00:05:42,767
আমি একথা বিশ্বাস করি না।

105
00:05:42,791 --> 00:05:44,559
ও একজন ডাক্তার।
ওরা কখনো...

106
00:05:44,583 --> 00:05:47,375
কেউই পালাতে পারবে না!

107
00:06:03,250 --> 00:06:04,250
কথাটা সত্যি।

108
00:06:05,875 --> 00:06:08,291
গুজবগুলো সত্যি।

109
00:06:09,500 --> 00:06:10,625
ও বলেছে, একথা সত্যি।

110
00:06:10,708 --> 00:06:12,041
ওরা আমাদের ছাড়বে না।

111
00:06:13,458 --> 00:06:14,458
কক্ষনো না।

112
00:06:17,166 --> 00:06:18,875
আমরা এখানেই মরব।

113
00:06:19,875 --> 00:06:21,000
কিংবা এর পরের জেলে।

114
00:06:24,791 --> 00:06:27,250
তাই সবাই নিজেদের সেলে গিয়ে

115
00:06:29,250 --> 00:06:30,791
এ নিয়ে ভাবি চলো।

116
00:06:40,291 --> 00:06:41,791
<i>ক্রিগিরের লোক টোপ গিলেছে।</i>

117
00:06:41,875 --> 00:06:43,791
ওরা একটা ল্যান্ডিং বে চাইছে।

118
00:06:44,375 --> 00:06:46,458
- ওরা খুঁজে পেয়েছে এটা?
- স্যার, ওরা শিপটাকে নিয়ে যাচ্ছে।

119
00:06:46,541 --> 00:06:47,833
"পাইলট মৃত। শিপ অনিয়ন্ত্রিত।

120
00:06:47,916 --> 00:06:49,500
"শিপের আগমনস্থল নিশ্চিত না।

121
00:06:50,333 --> 00:06:54,125
"কাফ্রিন রেসকিউ স্যালভেজ
কোনো সাড়া দিচ্ছে না, জিপিই 7000।

122
00:06:54,208 --> 00:06:58,750
"হাইড্রলিক ত্রুটি কিংবা হাইপারস্পেসে আবার ঢুকতে গিয়ে
অপারেটর সম্ভবত জমে গিয়েছিল।"

123
00:06:58,833 --> 00:07:00,083
প্ল্যান কাজ করেছে।

124
00:07:00,166 --> 00:07:01,791
এখন আমরা অপেক্ষা করব।

125
00:07:01,875 --> 00:07:03,500
- এখন কী করব, স্যার?
- হ্যাঁ।

126
00:07:03,583 --> 00:07:05,250
আমার মনে হয় না আমাদের দূরে সরে যাওয়া উচিত।

127
00:07:05,333 --> 00:07:07,333
- বলতে থাকো।
- আমরা সবসময়ে যা করি, তাই করব।

128
00:07:07,416 --> 00:07:10,750
পরিচয়বিহীন শিপ, মৃত পাইলট,
আমাদের দেখা উচিত না?

129
00:07:10,833 --> 00:07:12,583
ধরো, ক্রিগির নজর রাখছে।

130
00:07:12,666 --> 00:07:15,750
তাই আগ্রহ দেখালেই ক্রিগির
কম সন্দেহ করবে।

131
00:07:15,833 --> 00:07:17,625
তাই আমরা ঠিক এই কাজই করব।

132
00:07:38,125 --> 00:07:39,125
শোনো সবাই!

133
00:07:41,750 --> 00:07:44,958
শিফট গোনা শেষ।

134
00:07:45,875 --> 00:07:48,375
হাতে সময় আর বেশি নেই।

135
00:07:49,791 --> 00:07:52,166
পথ মাত্র একটাই।

136
00:07:53,000 --> 00:07:54,083
যেভাবে খুশি খেলো।

137
00:07:55,500 --> 00:07:57,791
আমি নিজেকে মৃত ধরে নেবো।

138
00:07:58,833 --> 00:08:00,000
তারপর যা করার করব।

139
00:08:00,791 --> 00:08:02,666
নাইট শিফটকে সতর্ক করার দরকার নেই।

140
00:08:03,666 --> 00:08:06,250
ওরা যেকোনোভাবে এর কথা জানবে।

141
00:08:08,125 --> 00:08:09,375
চলো খেল দেখিয়ে দেই।

142
00:08:20,916 --> 00:08:22,916
<i>নতুন নিয়মের ঘোষণা।</i>

143
00:08:23,000 --> 00:08:28,041
<i>পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল স্কাইব্রিজ ট্র্যান্সফার
অন প্রোগ্রাম এবং শব্দহীন অবস্থায় থাকবে।</i>

144
00:08:28,625 --> 00:08:32,125
<i>যে শিফট এই নিয়ম মানবে না,
তাদের সবাইকে একসাথে শাস্তি দেয়া হবে।</i>

145
00:08:33,166 --> 00:08:34,583
<i>অন প্রোগ্রাম। এক্ষুণি।</i>

146
00:08:34,666 --> 00:08:36,208
অন প্রোগ্রাম!

147
00:08:40,125 --> 00:08:41,125
আর ঘোরো।

148
00:08:50,125 --> 00:08:51,250
- প্রস্তুত?
- হ্যাঁ।

149
00:09:19,958 --> 00:09:22,916
ডক্টর মালময়, আমরা কী করব বুঝতে পারছি না।

150
00:09:23,583 --> 00:09:27,083
ওর ওষুধ দরকার, ও জানে সেটা, কিন্তু ও যে
ওদেরকে লুকিয়ে রেখেছে, সেটা ধরে ফেলেছি আমরা।

151
00:09:27,166 --> 00:09:29,333
আর যখন ওকে জিজ্ঞেস করলাম যে,
ও কী ফন্দি করেছিল,

152
00:09:29,416 --> 00:09:31,250
ও বলল, তোমার পিলগুলোর কারণে
ওর ক্ষুধামন্দা হয়েছে।

153
00:09:31,333 --> 00:09:34,000
আর ও খেতে চায়,
তোমার ভান আর সহ্য করতে চায় না।

154
00:09:34,083 --> 00:09:35,500
ঠিক আছে, ও কোথায়?

155
00:09:36,916 --> 00:09:39,000
- এটা ওখানে আছে।
- বুঝেছি। ধন্যবাদ।

156
00:09:43,583 --> 00:09:46,916
আমি এখানে একবার এসেছিলাম।
৩০ বছর আগে।

157
00:09:47,958 --> 00:09:49,333
মাত্রই চান্দ্রিলা ছেড়েছিলাম তখন।

158
00:09:49,416 --> 00:09:52,083
আর আমার তখনকার বস ভেবেছিল,
ওটা দেখতে আমার ভালো লাগবে।

159
00:09:52,166 --> 00:09:53,375
এটা কি খুব বেশি বদলেছে?

160
00:09:54,083 --> 00:09:55,083
বলতে পারি না।

161
00:09:55,958 --> 00:09:57,500
তেমন মন দিয়ে দেখিনি।

162
00:09:57,583 --> 00:10:00,666
হয়তো ভেবেছিলাম, আমি প্রায়ই এখানে আসবো।

163
00:10:00,750 --> 00:10:02,000
এটা সরকারের সম্পদ।

164
00:10:02,083 --> 00:10:05,916
ঘর সাজানোর নিয়ম কড়া ছিল।
তেমন কিছু বদলানোর সুযোগ ছিল না।

165
00:10:06,500 --> 00:10:08,000
এটা একটু সেকেলে, তাই না?

166
00:10:10,333 --> 00:10:11,791
আমার নতুন জিনিস পছন্দ।

167
00:10:12,958 --> 00:10:15,291
আমি জানি এটা নীরস আর একঘেয়ে।

168
00:10:15,375 --> 00:10:19,541
কিন্তু অনেক ধন-সম্পদ থাকার একটা ভালো দিক হলো,
অন্য মানুষের মতামত থেকে বাঁচা যায়।

169
00:10:20,666 --> 00:10:21,875
তা তুমি ঠিকই বলেছ।

170
00:10:22,458 --> 00:10:25,000
হ্যাঁ, সবাই বলেছে, তুমি সোজা কথা বলে দাও।

171
00:10:25,083 --> 00:10:27,333
সিনেটরের অনেক দায়িত্ব আছে।

172
00:10:27,416 --> 00:10:29,750
উনি সেই অনুযায়ী তার সময় সাজিয়ে নেন।

173
00:10:30,791 --> 00:10:32,333
সবকিছু পরিষ্কার হলে আমার ভালো লাগে।

174
00:10:32,416 --> 00:10:36,833
কিন্তু তারপর মনে হয়, এতে আমার কী লাভ?

175
00:10:36,916 --> 00:10:40,416
হুম, তোমার কৌতুহলে অনেকই লাভ হয়েছে।

176
00:10:40,500 --> 00:10:42,750
তোমার স্বামীর সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে।

177
00:10:42,833 --> 00:10:43,833
তা তো হবেই।

178
00:10:45,500 --> 00:10:48,625
ধরে নিচ্ছি, আমাদের কথাবার্তায়
এই প্রসঙ্গটা তোলা যাবে না।

179
00:10:48,708 --> 00:10:50,083
ঠিক ধরেছ।

180
00:10:51,000 --> 00:10:54,750
অনেক জায়গাতেই চান্দ্রিলার বিয়ের
সোজাসাপ্টা নিয়মটাকে পছন্দ করা হয় না।

181
00:10:54,833 --> 00:10:56,958
আমাদের নিজেদের লোকেরাই অনেকসময়ে
বিরক্ত হয়ে যায়।

182
00:10:57,791 --> 00:10:59,458
সীমার মধ্যে অনেক স্বাধীনতা আছে।

183
00:11:00,583 --> 00:11:01,958
পুরানো নীতির মূল্য আছে।

184
00:11:02,916 --> 00:11:03,958
ভালো।

185
00:11:04,041 --> 00:11:05,291
আমরা একে অপরের কথা বুঝেছি।

186
00:11:06,458 --> 00:11:10,791
আরো তরল টাকার খোঁজ করছ, তাই না?

187
00:11:10,875 --> 00:11:13,083
ড্যাভো, আমাদের এ নিয়ে কথা হয়েছে।

188
00:11:14,083 --> 00:11:15,541
আমি ওর মুখ থেকে এ কথা
শুনতে চাই।

189
00:11:19,875 --> 00:11:21,041
হ্যাঁ।

190
00:11:21,125 --> 00:11:25,291
আমরা আমাদের ফাউন্ডেশনের জন্য
ভিন্ন অর্থখাত খুঁজছি।

191
00:11:26,583 --> 00:11:28,666
টে নিশ্চয়ই তোমাকে বলেছে যে,

192
00:11:28,750 --> 00:11:30,750
আমাদের ধারণক্ষমতা সীমা ছাড়িয়ে গেছে,

193
00:11:30,833 --> 00:11:33,041
তার জন্য বিপুল অঙ্কের টাকা আদান-প্রদান

194
00:11:33,125 --> 00:11:37,791
কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

195
00:11:37,875 --> 00:11:39,500
হ্যাঁ, আমাকে জানানো হয়েছে।

196
00:11:40,416 --> 00:11:44,125
দুর্ভাগ্য হলো, তোমার মতো মানুষেরা,

197
00:11:44,208 --> 00:11:46,166
তোমার মতো সম্মানিত মানুষেরা,

198
00:11:46,250 --> 00:11:49,208
মাঝে মাঝে ভাবে যে, সুযোগ নিলে

199
00:11:49,291 --> 00:11:51,125
তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে।

200
00:11:51,208 --> 00:11:52,458
এই টাকা তোমার।

201
00:11:53,208 --> 00:11:54,958
পারিবারিক সম্পর্ক তো গর্ব করার মতোই জিনিস।

202
00:11:55,041 --> 00:11:58,708
নিজের গোপনীয়তা বজায় রেখে
তোমাকে এটা বজায় রাখতে হবে।

203
00:11:59,625 --> 00:12:03,875
এম্পায়ারের নতুন নিয়ম-নীতি, যেগুলো
সিনেটের সাথে কথা না বলেই প্রচলন করা হয়েছে,

204
00:12:03,958 --> 00:12:06,625
সেগুলো অনেক কষ্টকর, মেনে চলা কঠিন।

205
00:12:06,708 --> 00:12:09,541
ওরা এ নিয়ে খেলা সাজিয়েছে আর
আমরা খেলে গেছি।

206
00:12:10,791 --> 00:12:13,166
আমরা একটা দাতব্য ফান্ড প্রতিষ্ঠা করছি।

207
00:12:13,250 --> 00:12:14,291
তাই তো শুনলাম।

208
00:12:16,250 --> 00:12:19,041
- এর মূল্য কী?
- আমার বেতন?

209
00:12:19,125 --> 00:12:21,833
ধরে নিচ্ছি এটা তহবিলের অংশ।

210
00:12:21,916 --> 00:12:23,166
আমি কোনো বেতন চাই না।

211
00:12:23,250 --> 00:12:25,583
এ মুহূর্তে টাকার কোনো
মূল্য নেই আমার কাছে।

212
00:12:26,750 --> 00:12:28,208
সাহায্য, তাই না?

213
00:12:30,083 --> 00:12:31,916
- নিতে উপদেশ দিচ্ছি।
- আর আমি অস্বীকৃতি জানাচ্ছি।

214
00:12:32,000 --> 00:12:36,041
প্লিজ কিছু মনে কোরো না,
আমি কারো কাছে ঋণী হতে চাই না।

215
00:12:36,750 --> 00:12:39,583
তোমার সমস্যার জন্য তোমাকে টাকা দিতে
আরো বেশি ভালো লাগবে আমার।

216
00:12:41,041 --> 00:12:44,833
একটু অস্বস্তি লাগা তো
সহ্য করাই লাগবে ব্যবসার জন্য।

217
00:12:49,541 --> 00:12:50,750
যা চাও বলে ফেলো।

218
00:12:51,958 --> 00:12:54,000
আমি আরেকবার আমন্ত্রণ চাই।
এটা একটা চক্রের মতো।

219
00:12:54,083 --> 00:12:56,500
আমি এখানে অন্তত একবার ফেরত আসতে চাই।

220
00:12:57,166 --> 00:12:59,875
আমি নিশ্চিত এরকম ব্যবস্থা করা যাবে।

221
00:12:59,958 --> 00:13:01,833
আমার ১৪ বছর বয়সী একজন ছেলে আছে।

222
00:13:01,916 --> 00:13:03,458
আমি ওকে এখানে নিয়ে আসতে চাই।

223
00:13:07,208 --> 00:13:08,625
কী বলছ এসব?

224
00:13:10,291 --> 00:13:13,416
- আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি না।
- তাহলে আমরা কী নিয়ে কথা বলছি?

225
00:13:13,500 --> 00:13:14,833
একটা সম্পর্কের সূচনা।

226
00:13:14,916 --> 00:13:17,291
তোমার মেয়ের বয়স ১৩।
শীঘ্রই সে প্রাপ্তবয়স্কা হবে।

227
00:13:17,958 --> 00:13:18,958
দুই তরুণ-তরুণী।

228
00:13:19,041 --> 00:13:21,666
আকর্ষণীয় এবং বিত্তবান
চান্দ্রিলান নাগরিক।

229
00:13:22,666 --> 00:13:26,083
আমি এটা মেনে নেব ভাবলে কী করে?

230
00:13:26,166 --> 00:13:31,500
পরিস্থিতি অনেকসময়ে আমাদেরকে
সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তাই না সিনেটর?

231
00:13:31,583 --> 00:13:35,250
আমরা কেউই একদম নিশ্চিন্ত জীবন
যাপন করতে পারি না।

232
00:13:36,750 --> 00:13:38,958
এটাই কি তোমার একমাত্র প্রস্তাব?

233
00:13:39,500 --> 00:13:40,500
হ্যাঁ।

234
00:13:40,583 --> 00:13:41,833
টে তোমাকে বেরোবার পথটা দেখিয়ে দেবে।

235
00:13:44,583 --> 00:13:45,791
নিশ্চয়ই।

236
00:13:50,750 --> 00:13:53,458
- এ নিয়ে ভাবতে সময় তো লাগবেই।
- আমি এ নিয়ে ভাববোই না।

237
00:13:56,833 --> 00:13:59,083
এই প্রথম একটা মিথ্যা কথা বললে।

238
00:14:00,875 --> 00:14:02,125
কথা বলে ভালো লাগল।

239
00:14:22,750 --> 00:14:24,416
ঝর্ণায় একটা চিহ্ন আছে।

240
00:14:25,000 --> 00:14:26,000
যেকোনো কিছু হতে পারে।

241
00:14:26,833 --> 00:14:29,166
আমিও তাই ভেবেছিলাম,
তাই সিঁড়ির দিকে গিয়েছিলাম।

242
00:14:30,583 --> 00:14:32,125
রেইলটা আর নেই।

243
00:14:32,208 --> 00:14:33,541
সদ্যই কেউ ভেঙেছে।

244
00:14:34,958 --> 00:14:37,041
সে মুখোমুখি দেখা করতে চায়।

245
00:14:37,833 --> 00:14:39,208
গেল আমার দিনটা।

246
00:14:39,291 --> 00:14:40,333
আমার এসব পছন্দ না।

247
00:14:40,416 --> 00:14:42,000
এখন না। এই সময়েই কেন দেখা করবে?

248
00:14:42,083 --> 00:14:43,333
তোমার তো কিছুই ভালো লাগে না।

249
00:14:43,416 --> 00:14:45,541
অন্তত আমাকে ছাড়তে হবে তোমার।

250
00:14:45,625 --> 00:14:48,083
ফন্ডোর নিয়ে নিরাপদ জায়গায় যাও,
আমি এটা সামলাচ্ছি।

251
00:14:48,166 --> 00:14:49,958
তুমি জানো এসব ঘটবে না।

252
00:14:50,041 --> 00:14:51,416
সময় নষ্ট কোরো না।

253
00:14:52,625 --> 00:14:53,833
এক বছর হয়ে গেছে।

254
00:14:54,708 --> 00:14:56,583
এতদিন অপেক্ষা করেছে ও,
এটাই অপেক্ষা লাগছে।

255
00:14:56,666 --> 00:14:58,208
এটা কি তাহলে একটা ফাঁদ?

256
00:14:58,291 --> 00:15:01,000
এটা ফাঁদ হলে তো আমরা হেরেই গেছি।

257
00:15:03,333 --> 00:15:04,333
হাত সরাও।

258
00:15:05,791 --> 00:15:07,083
আমরা কি আসলেই একাজ করছি?

259
00:15:08,125 --> 00:15:10,625
- তুমি এখনো রাজি?
- আমি বেরোতে চাই। যেভাবেই হোক।

260
00:15:10,708 --> 00:15:12,000
আমি মরে গেছি। আমি মরে গেছি।

261
00:15:12,083 --> 00:15:13,843
- অ্যাই, অ্যাই, অ্যাই!
- আমি মরে যাবার ভান করছি।

262
00:15:15,333 --> 00:15:17,333
লড়ার আগে মরবে না।

263
00:15:21,125 --> 00:15:22,500
বেরোনোর পথ একটাই।

264
00:15:22,583 --> 00:15:23,666
এসো!

265
00:15:25,333 --> 00:15:26,666
আগাতে থাকো!

266
00:15:29,208 --> 00:15:30,208
আগাও!

267
00:15:31,833 --> 00:15:33,041
জলদি।

268
00:15:41,208 --> 00:15:45,500
আমি এখনো দুই র‍্যাক পেছনে!

269
00:15:45,583 --> 00:15:51,208
এই শিফট এভাবে শেষ করব না আমরা!

270
00:16:04,333 --> 00:16:05,500
এক্ষুণি থামো।

271
00:16:06,458 --> 00:16:09,583
অন প্রোগ্রাম। মাথায় হাত।
চোখ সামনে। পা নিচে।

272
00:16:13,250 --> 00:16:14,458
চলতে থাকো!

273
00:16:16,250 --> 00:16:17,500
আগাও, আগাও।

274
00:16:17,583 --> 00:16:18,875
আগাও!

275
00:16:24,541 --> 00:16:26,125
সামনে যাও। ওখানে দাঁড়াও।

276
00:16:26,541 --> 00:16:28,250
জ্যাপ-রড।

277
00:16:28,333 --> 00:16:30,625
এটা ব্যবহার করলে তোমার মনে
থাকবে নিশ্চয়ই? হ্যাঁ?

278
00:16:30,708 --> 00:16:32,333
তিনে একবার চেক করতে হবে।

279
00:16:32,416 --> 00:16:34,142
- এক্ষুণি করো।
- আমরা ইতিমধ্যেই পিছিয়ে আছি।

280
00:16:34,166 --> 00:16:36,041
- জলদি।
- তুমি ঠিক আছ।

281
00:16:36,125 --> 00:16:38,142
চোখ সামনে রাখতে বললাম না?

282
00:16:38,166 --> 00:16:39,208
ও কোথায়?

283
00:16:39,791 --> 00:16:41,333
- ওরা কি আদৌ দেখছে?
- শান্ত হও।

284
00:16:41,416 --> 00:16:43,750
- কীভাবে?
- ভেবেছিলাম তুমি মরেই গেছে।

285
00:16:57,583 --> 00:17:01,208
5-2-D তে নতুন লোক এসেছে।
ইউনিট ওভাররাইডের অনুরোধ জানাচ্ছি।

286
00:17:01,291 --> 00:17:02,625
কী অবস্থা ওখানে?

287
00:17:02,708 --> 00:17:04,375
<i>শুনলাম, উপরে আসছি।</i>

288
00:17:07,208 --> 00:17:08,208
অবস্থা ভালোই।

289
00:17:10,375 --> 00:17:11,375
ঠিক আছে, যাও।

290
00:17:40,250 --> 00:17:42,000
ওহ, না।

291
00:17:49,458 --> 00:17:51,041
<i>অন প্রোগ্রাম.</i>

292
00:18:39,875 --> 00:18:41,000
<i>অন প্রোগ্রাম.</i>

293
00:18:41,083 --> 00:18:43,500
<i>নতুন লোক এসেছে।
সবাই জায়গামতো দাঁড়াও।</i>

294
00:18:43,583 --> 00:18:45,291
নতুন লোক এসেছে!

295
00:18:45,375 --> 00:18:47,083
জায়গামতো দাঁড়াও!

296
00:18:57,125 --> 00:18:58,625
লিফট চালু হলো।

297
00:19:05,833 --> 00:19:07,517
- কী বললে আমাকে?
- কিছু বলিনি।

298
00:19:07,541 --> 00:19:09,708
কিছু বলতে চাইলে এখনই বলো।

299
00:19:09,791 --> 00:19:11,000
তুমি শুরু করো...

300
00:19:11,083 --> 00:19:13,625
অ্যাই! তোমরা অন প্রোগ্রামে যাও!

301
00:19:16,333 --> 00:19:18,583
তোমরা অন প্রোগ্রামে যাও!

302
00:19:18,666 --> 00:19:20,625
তোমরা অন প্রোগ্রামে যাও!

303
00:19:23,625 --> 00:19:25,125
কী হচ্ছে? ওটা কী?

304
00:19:26,333 --> 00:19:27,541
এক্ষুণি!

305
00:19:31,583 --> 00:19:33,000
ওখানে কী হচ্ছে?

306
00:19:33,083 --> 00:19:34,791
যাও! যাও!

307
00:19:38,250 --> 00:19:40,958
- ওকে মারো।
- তুমি কী করছ?

308
00:19:53,666 --> 00:19:56,083
- আগাও! ওদের সাহায্য করো!
- যাও!

309
00:19:56,166 --> 00:19:57,666
আক্রমণ!

310
00:20:22,541 --> 00:20:25,666
ফ্লোরে কারেন্ট দাও! কারেন্ট দাও!

311
00:20:25,750 --> 00:20:27,291
টেবিলে উঠে পড়ো!

312
00:20:27,375 --> 00:20:30,875
টেবিলে উঠে পড়ো! টেবিলে উঠে পড়ো!

313
00:20:30,958 --> 00:20:32,000
ফ্লোরে কারেন্ট দাও!

314
00:20:40,291 --> 00:20:41,458
আমার সাথে কথা বলো!

315
00:20:44,291 --> 00:20:47,333
আচ্ছা, তুমি ঠিক আছ?

316
00:20:49,333 --> 00:20:51,773
- তুমি ঠিক আছ? ঠিক আছ?
- আমি ঠিক আছি।

317
00:20:52,583 --> 00:20:54,041
আক্রমণ!

318
00:20:56,250 --> 00:20:58,208
5-2-Dতে খারাপ অবস্থা।

319
00:20:58,291 --> 00:21:00,125
আবার বলছি, খারাপ ...

320
00:21:11,500 --> 00:21:12,958
না! জাউল!

321
00:21:15,208 --> 00:21:16,208
আগাও!

322
00:21:20,375 --> 00:21:21,375
অ্যাই!

323
00:21:26,333 --> 00:21:27,333
ওরা শেষ!

324
00:21:27,416 --> 00:21:29,458
আগাও! ওঠো!

325
00:21:33,750 --> 00:21:34,958
আমরা ঢুকে পড়েছি!

326
00:21:48,125 --> 00:21:49,125
ঠিক আছে।

327
00:21:49,625 --> 00:21:50,708
হাত দাও।

328
00:21:55,666 --> 00:21:57,083
এইতো, যাও।

329
00:22:00,166 --> 00:22:01,375
হয়েছে।

330
00:22:02,416 --> 00:22:04,351
- অ্যাই, ওটা দেখেছ?
- হ্যাঁ, দাঁড়াও।

331
00:22:04,375 --> 00:22:05,416
ওটা কী?

332
00:22:05,500 --> 00:22:06,980
ওটা কোথা থেকে এসেছে?

333
00:22:09,583 --> 00:22:10,708
এটা আমাকে দিয়ে দাও।

334
00:22:12,916 --> 00:22:13,916
যাও!

335
00:22:16,625 --> 00:22:18,958
- কিনো, আগাও!
- এই লেভেল দখলে রাখতে হবে!

336
00:22:19,041 --> 00:22:20,708
- অণ্য কাউকে এ দায়িত্ব দাও।
- যাও! যাও!

337
00:22:20,791 --> 00:22:21,916
কনসোলগুলো উড়িয়ে দাও!

338
00:22:22,000 --> 00:22:23,291
দরজাগুলো খোলা রাখো!

339
00:22:25,750 --> 00:22:27,976
<i>- ওখানে কী হচ্ছে?</i>
- ঠিক বুঝতে পারছি না, স্যার...

340
00:22:28,000 --> 00:22:29,500
<i>পানি ছাপিয়ে গেছে।</i>

341
00:22:29,583 --> 00:22:31,416
প্রতি প্যানেল থেকে সতর্ক সংকেত আসছে।

342
00:22:31,500 --> 00:22:33,458
<i>ওখানে গিয়ে এক্ষুণি দেখো যে কী হয়েছে।</i>

343
00:22:33,541 --> 00:22:35,750
5-2-D চেক করো, এক্ষুণি!

344
00:22:39,500 --> 00:22:40,625
চলো। ঠিক আছে।

345
00:22:41,375 --> 00:22:42,791
যাও। যাও।

346
00:22:44,416 --> 00:22:46,666
- জেমবক!
- টাগা। এসো, চলো!

347
00:22:49,375 --> 00:22:50,416
চলো!

348
00:22:51,083 --> 00:22:54,541
চলো, লাইন ধরো।

349
00:22:54,625 --> 00:22:55,916
যাও! যাও! যাও!

350
00:23:06,458 --> 00:23:07,916
বেরোনোর পথ একটাই!

351
00:23:08,000 --> 00:23:10,166
এসো! লড়ো!

352
00:23:10,250 --> 00:23:11,541
কী?

353
00:23:17,083 --> 00:23:18,083
আগাও।

354
00:23:43,500 --> 00:23:45,958
- আহ!
- আমরা চলে যাচ্ছি! আমাদের সাথে এসো!

355
00:23:53,083 --> 00:23:55,625
ওঠো! যা পারো তাই ধরো!

356
00:23:58,916 --> 00:24:00,250
যাও!

357
00:24:04,666 --> 00:24:07,250
<i>পুরো এলাকাজুড়ে জরুরি ঘোষণা দেয়া হচ্ছে।</i>

358
00:24:07,333 --> 00:24:11,125
<i>৪০ সেকেন্ডের মধ্যে সবাইকে যথাযথ নিয়ম
মানতে বলা হলো।</i>

359
00:24:11,208 --> 00:24:15,333
কেউ আদেশ না মানলে ইউনিট ধরে ধরে
পুরো মেঝেজুড়ে বিদ্যুত চালু করা হবে।

360
00:24:15,416 --> 00:24:17,583
- গোনা শুরু করো।
- গোনা শুরু হলো।

361
00:24:17,666 --> 00:24:19,642
পানি কোথায় বেরিয়েছে,
সেটা জানতে কতক্ষণ লাগবে?

362
00:24:19,666 --> 00:24:21,250
টেকনিশিয়ানেরা কারেন্টবিহীন মেঝের জন্য অপেক্ষা করছে।

363
00:24:21,333 --> 00:24:22,500
ফাইভকে আলাদা করো।

364
00:24:22,583 --> 00:24:23,625
করলাম।

365
00:24:23,708 --> 00:24:27,125
5-5, 5-3, 5-6। এর চারপাশে একটা ফায়ারওয়াল বসাও।

366
00:24:27,208 --> 00:24:29,375
পুরো লেভেলকে পুড়িয়ে দাও।
5-2 কে কেন্দ্র করে।

367
00:24:29,458 --> 00:24:30,458
অনেক দেরি হয়ে গেছে।

368
00:24:32,208 --> 00:24:35,166
- ওখানে আর কেউ নেই।
- তোমার এখানে আসা উচিত হয়নি।

369
00:24:36,166 --> 00:24:38,208
- এটা বন্ধ করে দাও।
- কী বললে?

370
00:24:38,291 --> 00:24:39,458
এটা বন্ধ করে দাও!

371
00:24:40,625 --> 00:24:42,208
এর মানে অনেক কিছু হতে পারে।

372
00:24:43,750 --> 00:24:45,916
আমি এটা বন্ধ করে দিচ্ছি।

373
00:24:46,666 --> 00:24:47,666
দূরে সরে দাঁড়াও।

374
00:24:48,416 --> 00:24:49,666
এক্ষুণি!

375
00:24:51,166 --> 00:24:53,958
- সব ফ্লোরের কারেন্ট বন্ধ করে দাও।
- করো।

376
00:24:56,791 --> 00:24:57,791
না।

377
00:24:58,666 --> 00:24:59,833
শুধু বন্ধ না,

378
00:25:00,916 --> 00:25:02,083
বিদ্যুত বিচ্ছিন্ন করে দাও।

379
00:25:02,166 --> 00:25:03,583
এটা পুরোটাই পানিচালিত।

380
00:25:03,666 --> 00:25:06,833
আমরা এটা বন্ধ করার পরে এটাকে
আবার চালু করতে মাস পেরিয়ে যাবে।

381
00:25:06,916 --> 00:25:08,125
আমার কাছে নেই এটা।

382
00:25:09,333 --> 00:25:10,583
ওর কাছে হাইড্রো জেনস আছে।

383
00:25:42,833 --> 00:25:44,416
ওটা হলো ব্যাকআপ পাওয়ার সাপ্লাই।

384
00:25:46,166 --> 00:25:47,208
ওখান থেকে বের হও।

385
00:25:49,875 --> 00:25:50,875
ঐযে।

386
00:25:56,625 --> 00:25:57,625
ওর সাথে।

387
00:25:58,458 --> 00:25:59,458
সরো!

388
00:26:00,333 --> 00:26:02,708
অন প্রোগ্রাম! এক্ষুণি!

389
00:26:04,333 --> 00:26:05,416
এখন তোমার পালা।

390
00:26:09,458 --> 00:26:10,458
কিনো।

391
00:26:27,833 --> 00:26:29,000
কী করতে হবে, বলো ওদের।

392
00:26:31,958 --> 00:26:33,083
একাজ তোমাকেই করতে হবে।

393
00:26:33,166 --> 00:26:34,208
বলো, কিনো।

394
00:26:35,041 --> 00:26:36,750
তুমি তো এইকাজ প্রতিদিনই করো।

395
00:26:36,833 --> 00:26:38,625
ওদের বলো কী করতে হবে।

396
00:26:50,041 --> 00:26:52,500
আমার নাম কিনো লয়।

397
00:26:53,458 --> 00:26:56,958
<i>আমি লেভেল ফাইভের ডে শিফট ম্যানেজার।</i>

398
00:26:58,750 --> 00:27:03,625
<i>লেভেল এইটের কমান্ড সেন্টার থেকে কথা বলছি।</i>

399
00:27:06,083 --> 00:27:09,750
আমরা, এ মুহূর্তে,
এই জায়গার দায়িত্ব নিয়েছি।

400
00:27:12,833 --> 00:27:14,458
এটুকু বলেই শেষ করে দিলে?

401
00:27:18,041 --> 00:27:21,458
আমরা কতদূর যেতে পারব, কতদিন টিকতে পারব,

402
00:27:22,416 --> 00:27:26,958
কয়জন জান নিয়ে বেরোতে পারব,
তার সবকিছু এখন আমাদের ওপর নির্ভর করছে।

403
00:27:28,458 --> 00:27:32,500
এখানকার প্রতিটা ফ্লোর নিস্ক্রিয় করে দেয়া হয়েছে।

404
00:27:34,541 --> 00:27:36,958
<i>সব মেঝে এখন ঠাণ্ডা।</i>

405
00:27:40,000 --> 00:27:45,458
<i>তোমরা যেখানেই থাকো না কেন।
কাজ থামিয়ে উঠে দাঁড়াও।</i>

406
00:27:45,541 --> 00:27:50,625
<i>সেল থেকে বেরিয়ে এগিয়ে এসো,
বেয়ে ওঠা শুরু করো।</i>

407
00:27:50,708 --> 00:27:54,875
<i>ওদের কাছে যে যথেষ্ট গার্ড নেই,
সেটা ওরা জানে।</i>

408
00:27:54,958 --> 00:27:56,625
<i>ওরা এটা বুঝে ওঠা পর্যন্ত অপেক্ষা করলে,</i>

409
00:27:56,708 --> 00:27:57,750
অনেক দেরি হয়ে যাবে।

410
00:28:00,166 --> 00:28:04,166
এর চেয়ে ভালো সুযোগ
আর কখনো পাবো না আমরা।

411
00:28:06,541 --> 00:28:10,291
আর "ওরা যা চাচ্ছে, তা ওদেরকে দেয়ার চাইতে

412
00:28:10,375 --> 00:28:12,916
"ওদের বিরুদ্ধে লড়ে প্রাণ দিতে রাজি আমি।"

413
00:28:14,208 --> 00:28:20,125
আমরা জানি ওরা লেভেল টু তে
একশো লোককে পুড়িয়ে মেরেছে।

414
00:28:20,791 --> 00:28:26,041
ওরা যে বানিয়ে বানিয়ে
আমাদের শাস্তি দিচ্ছে, সেটা আমরা জানি।

415
00:28:26,125 --> 00:28:30,666
<i>বাইরের কেউ যে এসবের কথা জানে না,
সেটা আমরা জানি।</i>

416
00:28:31,375 --> 00:28:35,708
<i>আর এখন এটাও জানলাম যে,
ওরা যখন আমাদেরকে ছেড়ে দেবে,</i>

417
00:28:35,791 --> 00:28:39,916
তখন আসলে আমরা অন্য কোনো
জেলে বদলী হয়ে যাবো,

418
00:28:40,000 --> 00:28:45,541
আর সেখানেই মরব।
এসবের ইতি হবে আজকেই!

419
00:28:46,958 --> 00:28:49,708
এখান থেকে বেরোনোর পথ একটাই.

420
00:28:49,791 --> 00:28:54,583
এ মুহূর্তে বিল্ডিং এর নিয়ন্ত্রণ আমাদের হাতে।

421
00:28:56,000 --> 00:29:00,333
তোমাদেরকে দৌড়াতে হবে, বেয়ে উঠতে হবে,
খুন করতে হবে!

422
00:29:00,458 --> 00:29:02,958
<i>একে অপরকে সাহায্য করতে হবে তোমাদের।</i>

423
00:29:04,500 --> 00:29:07,208
<i>কাউকে হতভম্ব অবস্থায় দেখলে,
হারিয়ে যাওয়া কাউকে খুঁজে পেলে</i>

424
00:29:08,375 --> 00:29:10,250
তোমরা তাদেরকে সাহায্য করবে,

425
00:29:10,333 --> 00:29:13,416
এই জায়গা থেকে না বেরোনো পর্যন্ত
তাদের সাহায্য করে যাবে।

426
00:29:14,583 --> 00:29:16,666
<i>আমরা সবাই মিলে ৫০০০ মানুষ।</i>

427
00:29:17,625 --> 00:29:22,208
<i>আমরা যে পরিশ্রম করি,
তার অর্ধেক পরিশ্রম করলেই</i>

428
00:29:22,291 --> 00:29:24,708
<i>আমরা বাড়ি ফিরে যেতে পারব।</i>

429
00:29:26,583 --> 00:29:27,833
<i>বেরোনোর পথ একটাই!</i>

430
00:29:28,625 --> 00:29:30,500
<i>বেরোনোর পথ একটাই!</i>

431
00:29:31,541 --> 00:29:33,791
বেরোনোর পথ একটাই!

432
00:29:33,875 --> 00:29:38,416
- বেরোনোর পথ একটাই!
- বেরোনোর পথ একটাই! বেরোনোর পথ একটাই!

433
00:29:38,500 --> 00:29:41,916
বেরোনোর পথ একটাই!
বেরোনোর পথ একটাই! বেরোনোর পথ একটাই...

434
00:29:42,000 --> 00:29:43,000
এসো!

435
00:29:44,250 --> 00:29:45,375
চলো এখান থেকে বেরোই!

436
00:30:04,125 --> 00:30:05,166
চুপ।

437
00:30:17,958 --> 00:30:19,166
বেরোনোর পথ একটাই!

438
00:30:21,208 --> 00:30:24,250
এখন যাই হোক না কেন, আমরা পেরেছি এটাই বড় কথা!

439
00:30:27,208 --> 00:30:28,375
কী হয়েছে?

440
00:30:29,416 --> 00:30:30,416
সাঁতরাতে পারি না।

441
00:30:31,375 --> 00:30:33,333
- কী?
- ও কী বলে?

442
00:30:34,083 --> 00:30:35,333
আমি সাঁতরাতে পারি না!

443
00:32:00,625 --> 00:32:04,000
<i>এটা কোনো ফাঁদ হলে,
215 নং বাটন চাপুন।</i>

444
00:32:07,416 --> 00:32:08,625
<i>ব্যক্তিগত ভাবে কথা বলতে পারব।</i>

445
00:32:08,708 --> 00:32:09,916
<i>আমরা এক্সপ্রেস চালাচ্ছি।</i>

446
00:32:11,625 --> 00:32:13,625
<i>প্রথমত, অভিনন্দন।</i>

447
00:32:15,666 --> 00:32:17,166
- কীসের জন্য?
<i>- তোমার মেয়ের জন্য।</i>

448
00:32:17,250 --> 00:32:20,250
<i>সুস্থ। সুন্দর। তুমি নিশ্চয়ই অনেক খুশি।</i>

449
00:32:24,916 --> 00:32:26,250
এটা কি আমাকে ভয় দেখানোর জন্য বললে?

450
00:32:26,333 --> 00:32:29,166
<i>আমাদের কথাবার্তা হয় না
এক বছর হয়ে গেছে।</i>

451
00:32:29,250 --> 00:32:30,500
<i>তুমি বাবা হয়েছ।</i>

452
00:32:31,416 --> 00:32:33,416
<i>- এটা কি বলার মতো কথা না?</i>
- এটা ঠিক না।

453
00:32:34,791 --> 00:32:36,416
তুমি সবকিছু জানো।

454
00:32:37,458 --> 00:32:38,625
আমার ওপর নজর রাখো।

455
00:32:40,250 --> 00:32:42,875
আমার পক্ষ থেকে কেমন লাগে,
কখনো ভেবে দেখেছ?

456
00:32:42,958 --> 00:32:45,041
<i>আমি সবসময়ে তোমার কথা ভাবি।</i>

457
00:32:48,583 --> 00:32:50,625
<i>আমরা এখানে কেন এসেছি, লনি?</i>

458
00:32:50,708 --> 00:32:52,708
শত্রুপক্ষে নতুন এক নেতা জেগে উঠছে।

459
00:32:52,791 --> 00:32:54,083
দেদ্রা মিরো।

460
00:32:54,833 --> 00:32:57,291
সে এক সন্দেহভাজনকে ধরতে মরিয়া,
তাকে সে 'অ্যাক্সিস' বলে ডাকে।

461
00:32:58,208 --> 00:32:59,958
তার ধারণা, অ্যাক্সিস
বিদ্রোহীদের একটা নেটওয়ার্ক বানাচ্ছে।

462
00:33:00,041 --> 00:33:03,500
চোরাই ইম্পেরিয়াল নাভাল যন্ত্রপাতির
তালিকা দেখছে সে,

463
00:33:03,583 --> 00:33:07,041
এসব কিছুর সাথে আলধানির সম্পর্ক
খোঁজার চেষ্টা করছে।

464
00:33:08,416 --> 00:33:09,708
<i>দেদ্রা মিরো।</i>

465
00:33:10,625 --> 00:33:12,916
ফেরিক্সে কয়েক মাস আগে
একটা ঘটনা ঘটেছে।

466
00:33:13,000 --> 00:33:16,083
তার ধারণা এর সাথে সবকিছুর সম্পর্ক আছে।
সে ঐ জায়গা তছনছ করে ফেলছে।

467
00:33:17,333 --> 00:33:21,875
এক চোর আর তার ক্রেতাকে খুঁজছে।

468
00:33:22,125 --> 00:33:23,916
<i>হাহ।"অ্যাক্সিস"</i>

469
00:33:24,458 --> 00:33:26,625
তাকে নিয়ে সবাই বেশ খুশি।
পার্টাগাজ তাকে পছন্দ করে।

470
00:33:26,708 --> 00:33:28,041
<i>এটা তো ভালোই।</i>

471
00:33:28,125 --> 00:33:29,416
<i>এটাকে আরো উৎসাহ দাও।</i>

472
00:33:31,375 --> 00:33:32,666
এটা ভালো কেন?

473
00:33:32,750 --> 00:33:34,666
<i>কারণ সে সময় নষ্ট করছে।</i>

474
00:33:37,666 --> 00:33:39,458
আলধানির সাথে কোনো
সম্পর্ক নেই তোমার?

475
00:33:39,541 --> 00:33:42,250
<i>তেমন একটা না।
আমাদের ডাকা হয়েছিল, যাইনি।</i>

476
00:33:43,000 --> 00:33:45,166
<i>ওদের কপাল ভালো।
আমরা কপালের জোরে চলি না।</i>

477
00:33:46,458 --> 00:33:48,208
<i>কিন্তু তোমার এখানে আসার কারণ নিশ্চয়ই এটা না।</i>

478
00:33:53,750 --> 00:33:57,083
অ্যান্টো ক্রিগিরের জন্য মাল আনা
এক বিদ্রোহী পাইলটকে ধরেছে সে।

479
00:33:57,958 --> 00:34:00,875
ওরা ঘটনাটাকে ঘুরিয়ে এটাকে
দুর্ঘটনা হিসাবে সাজিয়েছে।

480
00:34:02,041 --> 00:34:04,802
আমরা জানি, স্পেলহাইসের পাওয়ার স্টেশনে
আক্রমণ করবে ওরা।

481
00:34:04,833 --> 00:34:06,833
ক্রিগিরের আক্রমণের জন্য ওরা অপেক্ষা করবে।

482
00:34:08,541 --> 00:34:11,750
<i>আর ও আক্রমণ না করলে
ওরা বুঝবে কোনো গড়বড় হয়েছে।</i>

483
00:34:11,833 --> 00:34:13,375
ওদেরকে পেলে তো কচুকাটা করে ফেলবে।

484
00:34:13,458 --> 00:34:14,666
<i>৫০টা লোকের জীবন।</i>

485
00:34:15,291 --> 00:34:17,791
<i>- তোমার মূল্য এর চেয়েও বেশি।</i>
- ওদেরকে সতর্ক করো।

486
00:34:17,875 --> 00:34:19,000
<i>এভাবে কতদূর সামলাবো?</i>

487
00:34:19,083 --> 00:34:20,416
<i>সবকিছু নষ্ট করে দেবো?</i>

488
00:34:21,416 --> 00:34:23,416
<i>ভেতরের কথা পাচার হচ্ছে না,
একথা আইএসবিকে বোঝানোর জন্য</i>

489
00:34:23,500 --> 00:34:26,208
<i>ক্রিগিরকে ওদের হাতে তুলে দেবার চেয়ে
কোনো ভালো উপায় আছে?</i>

490
00:34:27,291 --> 00:34:30,166
<i>আমি কিন্তু একাজ তোমার জন্যই করছি।</i>

491
00:34:44,791 --> 00:34:47,000
আচ্ছা লনি, আমরা এখানে কী করছি, বলো তো?

492
00:34:51,000 --> 00:34:52,625
আমি আর এসব করতে পারব না।

493
00:34:54,375 --> 00:34:55,583
আমি এখন একজন বাবা।

494
00:34:57,541 --> 00:34:59,333
বাবা হতে কেমন লাগে,
সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমার।

495
00:35:01,375 --> 00:35:02,791
আমরা একটা শপথ নিয়েছিলাম।

496
00:35:06,791 --> 00:35:08,458
দেদ্রা মিরোকে তোমার হাতে তুলে দিচ্ছি আমি।

497
00:35:09,750 --> 00:35:11,750
স্পেলহাউসকে তুলে দিচ্ছি।

498
00:35:11,833 --> 00:35:14,333
তোমাকে ফেরিক্সের ব্যাপারে সতর্ক করেছি।
আমি আমার শপথের মান রেখেছি।

499
00:35:15,166 --> 00:35:17,333
ওখানে ছয়টা বছর কাজ করেছি আমি।

500
00:35:18,333 --> 00:35:19,666
ধাপে ধাপে উপরে উঠেছি।

501
00:35:20,708 --> 00:35:21,750
একা একা।

502
00:35:24,583 --> 00:35:26,250
তো, তোমার পরিকল্পনাটা কী ছিল?

503
00:35:27,458 --> 00:35:30,875
শেষ বিদায়ের দিনে আমাকে এক ঝুড়ি উপহার দেয়া?

504
00:35:34,500 --> 00:35:36,708
তুমি আইএসবিকে কী বলবে বলে ঠিক করেছ?

505
00:35:39,333 --> 00:35:40,333
আমার স্বাস্থ্য।

506
00:35:42,000 --> 00:35:44,833
আমার স্ত্রীর বাবার রপ্তানি ব্যবসা আছে, তাতেই চলে যাবে।

507
00:35:44,916 --> 00:35:48,083
এসব যতোই বলো না কেন,
তুমি জানো এটা অসম্ভব।

508
00:35:49,333 --> 00:35:50,958
লনি, আমরা তোমাকে ছেড়ে দিতে পারি না।

509
00:35:51,041 --> 00:35:52,250
তোমাকে নষ্ট করতে পারি না।

510
00:35:52,875 --> 00:35:54,500
বহুদিন ধরে বহুকিছু শিখিয়েছি তোমাকে।

511
00:35:54,583 --> 00:35:56,125
আর হ্যাঁ, তুমি সবসময়ে একাই ছিলে।

512
00:35:57,166 --> 00:36:00,833
কিন্তু আমাদের দেয়া তথ্য থেকে
তোমার ক্যারিয়ার অনেক আগিয়েছে।

513
00:36:01,916 --> 00:36:03,708
যে তথ্যের জন্য আমাদেরকে
অনেক খেসারত দিতে হয়েছে।

514
00:36:04,916 --> 00:36:06,166
তুমি তোমার মেয়েকে ভালোবাসো।

515
00:36:06,875 --> 00:36:10,000
ওকে একজন বাবা দিতে
ক্রিগিরের লোক মারা যাবে।

516
00:36:11,375 --> 00:36:12,666
লনি, তুমি ফাঁদে পড়ে গেছ।

517
00:36:13,666 --> 00:36:16,625
বলতে কষ্ট হচ্ছে যে,
তুমি কোথাও যেতে পারবে না।

518
00:36:18,666 --> 00:36:19,958
আমার ত্যাগ?

519
00:36:21,708 --> 00:36:24,291
এর কোনো মূল্যই নেই তোমার কাছে, না?

520
00:36:26,250 --> 00:36:28,833
বলেছি তো, আমি সবসময়ে তোমার কথা ভাবি।

521
00:36:29,708 --> 00:36:32,916
রেবেলিয়নের পিছে তুমি ব্যাপক লগ্নি করেছ।

522
00:36:33,000 --> 00:36:35,500
দ্বৈত জীবন? প্রতিনিয়ত অভিনয় করে যাওয়া?

523
00:36:35,583 --> 00:36:37,500
ঐসব সামলানোর চাপ?

524
00:36:38,541 --> 00:36:40,750
আমাদের হিরো দরকার, লনি,
আর তুমি হলে সেই হিরো।

525
00:36:42,333 --> 00:36:43,958
আর তুমি কী কোরবান দিয়েছ?

526
00:36:52,583 --> 00:36:53,583
শান্তি।

527
00:36:56,750 --> 00:36:58,416
মহত্ত্ব। বন্ধুত্ব।

528
00:37:00,666 --> 00:37:01,666
ভালোবাসা।

529
00:37:04,208 --> 00:37:06,333
মনের শান্তি পাওয়ার সকল সুযোগ ছেড়ে দিয়েছি আমি।

530
00:37:06,416 --> 00:37:08,416
আমার মনকে একটা অন্ধকার জায়গা বানিয়ে দিয়েছি।

531
00:37:10,375 --> 00:37:12,791
আমার স্বপ্নগুলোকে ভাগাভাগি করি ভূতদের সাথে।

532
00:37:14,666 --> 00:37:17,791
১৫ বছর আগে লেখা এক সমীকরণ
দেখতে দেখতে প্রতিদিন জেগে উঠি আমি,

533
00:37:17,875 --> 00:37:21,875
যে সমীকরণের সমাধান কেবল একটাই।
আমি এসব কাজের জন্য অভিশপ্ত।

534
00:37:23,208 --> 00:37:25,958
আমার রাগ, আমার দাম্ভিকতা,
হার না মানার ইচ্ছা,

535
00:37:26,041 --> 00:37:27,875
লড়ে যাওয়ার আগ্রহ,

536
00:37:27,958 --> 00:37:30,416
এসব আমাকে এমন এক পথে নিয়ে গেছে,
যে পথ থেকে কোনো মুক্তি নেই।

537
00:37:31,083 --> 00:37:34,500
অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সৈনিক হতে চেয়েছিলাম,
এর মূল্য টের পাইনি।

538
00:37:34,583 --> 00:37:36,041
একসময়ে পিছে ফিরে দেখি,

539
00:37:36,666 --> 00:37:38,666
আমার পায়ের নিচে
আর কোনো মাটি নেই।

540
00:37:38,750 --> 00:37:40,791
আমি কী ত্যাগ স্বীকার করেছি?

541
00:37:42,250 --> 00:37:46,750
শত্রুদের হারানোর জন্য
ওদের বানানো অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছি।

542
00:37:46,833 --> 00:37:49,416
আরেকজনের ভবিষ্যতের জন্য
নিজের নৈতিকতা পুড়িয়ে ভস্ম করেছি।

543
00:37:49,500 --> 00:37:53,583
আমার জীবকে পুড়িয়েছি এমন এক সূর্যোদয়ের জন্য,
যা কোনোদিন দেখতে পাবো না আমি।

544
00:37:54,583 --> 00:37:58,583
আর যে দাম্ভিকতার কারণে এই লড়াই শুরু হয়েছিল,
সেটা দেখার কোনো আয়না নেই,

545
00:37:58,666 --> 00:38:01,833
সেটার কোনো দর্শক নেই,
কৃতজ্ঞতা জানানোরও কেউ নেই।

546
00:38:03,333 --> 00:38:04,750
আমাকে কী বিসর্জন দিতে হয়েছে জানো?

547
00:38:07,291 --> 00:38:08,416
সবকিছু!

548
00:38:16,208 --> 00:38:17,666
তুমি আমার সাথে থাকো, লনি।

549
00:38:19,666 --> 00:38:21,666
আমার সব হিরোকেই লাগবে।

550
00:38:25,666 --> 00:38:32,666
অনুবাদে - কুদরতে জাহান

551
00:38:33,666 --> 00:38:41,666
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

