1
00:00:00,934 --> 00:00:04,504
[ পূর্বে যা দেখেছেন ]

2
00:00:04,571 --> 00:00:06,873
এলিয়েনগুলোর সাথে
বহু বছর ধরে লড়াই করছি,

3
00:00:06,940 --> 00:00:09,108
অথচ এখন পর্যন্ত জানি না তারা কী চায়।

4
00:00:09,175 --> 00:00:11,211
স্পার্টানরা মানুষ নয়।

5
00:00:11,277 --> 00:00:13,746
তারা দ্রুতগামী, শক্তিশালী, বুদ্ধিমান।

6
00:00:13,813 --> 00:00:16,483
তারা ব্যস নির্দয়ভাবে মারতে থাকে।

7
00:00:18,651 --> 00:00:22,255
- না!
- শত্রুপক্ষের অবতরণ স্থল বের করতে যাচ্ছি।

8
00:00:22,322 --> 00:00:26,493
কভেন্যান্ট বাহিনী কোনো ধরণের
বস্তুর জন্য খনন করছিল বলে মনে হচ্ছে।

9
00:00:26,850 --> 00:00:30,450
মাদ্রিগালের স্মারকটি
আমার বলা জায়গায় পাওয়া যায়নি?

10
00:00:30,850 --> 00:00:34,450
ঠিক যেখানে বলেছিলেন
সেখানেই পাওয়া গেছে।

11
00:00:35,335 --> 00:00:36,469
এখন উদ্ধার করছি।

12
00:00:36,650 --> 00:00:38,650
যে স্পার্টান যোদ্ধা ওটা নিয়েছে...

13
00:00:38,850 --> 00:00:40,850
সে ওটাকে চালু করতে পেরেছিল।

14
00:00:42,275 --> 00:00:44,878
কিছু জিনিস দেখেছি
বস্তুটি স্পর্শ করার সময়।

15
00:00:44,911 --> 00:00:46,479
- <i>একটা পরিবার।</i>
- নিরাপত্তা পরিষদ...

16
00:00:46,546 --> 00:00:48,815
তোমার তহবিল কাটার অজুহাত খুঁজছে।

17
00:00:48,882 --> 00:00:52,185
ক্লোনিং বাদ, কর্টানাও বাদ।
পরিষ্কার বোঝা গেছে?

18
00:00:52,252 --> 00:00:55,355
আর্টিকেল ৭২-এর নির্দেশ দাওনি তো!

19
00:00:55,421 --> 00:00:57,423
আমরা এক কিশোরী মেয়েকে হত্যা করছি।

20
00:00:57,490 --> 00:00:59,859
দয়া করে আমার কথা শোনো।

21
00:00:59,926 --> 00:01:01,261
কোন দুঃখে আপনাকে বিশ্বাস করবো?

22
00:01:02,495 --> 00:01:03,763
যদি আমাকে মারতে চাও...

23
00:01:03,830 --> 00:01:05,698
মাথায় নিশানা করতে হবে।

24
00:01:05,765 --> 00:01:07,667
- কী করছেন আপনি?
- সাহায্যের চেষ্টা করছি।

25
00:01:07,734 --> 00:01:08,935
এই শিপ অবতরণ করলে,

26
00:01:09,002 --> 00:01:10,870
তারা তোমাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে।

27
00:01:10,937 --> 00:01:12,438
অ্যালার্ম বাজিয়ে দাও।

28
00:01:12,505 --> 00:01:15,775
সবাইকে অবতরণ স্থলে
জড়ো করো, পুরো বাহিনীকে।

29
00:01:15,842 --> 00:01:20,380
সকল হুমকি থেকে
মাস্টার চীফকে রক্ষা করবে।

30
00:01:20,446 --> 00:01:22,749
মেরে দাও ওটাকে!

31
00:01:22,815 --> 00:01:24,617
আর শুনেই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন?

32
00:01:24,684 --> 00:01:27,520
একজন স্পার্টান কেন তা করতে যাবে?

33
00:01:27,587 --> 00:01:29,289
জানি না।

34
00:01:34,961 --> 00:01:36,529
সিটবেল্ট লাগাও।

35
00:03:06,119 --> 00:03:07,453
সোরেন।

36
00:03:08,521 --> 00:03:09,656
সোরেন!

37
00:03:09,722 --> 00:03:11,391
জন।

38
00:03:11,457 --> 00:03:12,792
তোর পোশাক কোথায়, ভাই?

39
00:03:15,061 --> 00:03:16,429
তোর ব্যাগপ্যাক কোথায়?

40
00:03:19,799 --> 00:03:20,967
আমি যাচ্ছি না।

41
00:03:21,034 --> 00:03:22,635
কী যা-তা বলছিস?

42
00:03:25,938 --> 00:03:28,807
তোকেও যেতে দেবো না।

43
00:03:30,376 --> 00:03:32,178
কী দেখে মন পরিবর্তন হলো?

44
00:03:32,745 --> 00:03:36,783
প্রোগ্রামের ক্ষতি হয় এমন
ঘটনা ঠেকানো প্রত্যেক স্পার্টানের কর্তব্য।

45
00:03:36,849 --> 00:03:39,385
যদি আমার আদেশ না মানিস, আমি...

46
00:03:39,452 --> 00:03:41,354
আমি যথোপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবো,

47
00:03:41,421 --> 00:03:43,322
প্রাণঘাতী বল প্রয়োগ থেকে শুরু করে হ্যানত্যান।

48
00:03:43,389 --> 00:03:47,159
ওটা প্রশিক্ষণ না রে, ভাই।
ওটা প্রোগ্রামিং (ব্রেইন ওয়াশ)।

49
00:03:48,428 --> 00:03:49,762
আমি সত্যি বলছি, সোরেন।

50
00:03:50,830 --> 00:03:52,031
ভাই।

51
00:03:54,701 --> 00:03:58,937
একসাথে যে এতোগুলো
স্বপ্ন দেখলাম সেগুলো ভুলে গেলি?

52
00:04:00,940 --> 00:04:03,943
- আমার কোনো স্বপ্ন নেই।
- সেটার জন্যই তো আমি আছি।

53
00:04:04,010 --> 00:04:06,779
স্বপ্ন দেখার কাজটা আমিই সামলাবো।

54
00:04:07,580 --> 00:04:08,915
দেখ...

55
00:04:08,981 --> 00:04:10,750
সকালের মধ্যে আমরা রাম্বলে পৌঁছে যাবো।

56
00:04:10,817 --> 00:04:12,552
পেট ভরে নাস্তা করবো‌।

57
00:04:12,618 --> 00:04:13,986
ওখানে কেউ খুঁজে পাবে না আমাদের।

58
00:04:14,053 --> 00:04:15,788
জন, সব নতুন করে শুরু করবো।

59
00:04:22,762 --> 00:04:24,564
এই জায়গা...

60
00:04:24,630 --> 00:04:26,832
এই জায়গা আমার হাত কেড়ে নিয়েছে।

61
00:04:27,734 --> 00:04:29,068
আর এটার ভালো দিকটা হচ্ছে...

62
00:04:29,135 --> 00:04:32,405
হলসি'র কীর্তিটা দেখতে পাচ্ছিস।

63
00:04:32,472 --> 00:04:34,840
কিন্তু সে তোর কাছ থেকে
যা নিংড়ে নিচ্ছে, জন...

64
00:04:38,044 --> 00:04:41,046
সেটা হারানোর পরও
বুঝতে পারবি কিনা আমার সন্দেহ আছে।

65
00:04:45,551 --> 00:04:46,686
নড়বি না।

66
00:04:50,690 --> 00:04:52,591
যদি কারো হাতে মরতেই হয়, জন...

67
00:04:53,993 --> 00:04:56,161
তোর হাতেই মরতে চাই।

68
00:04:57,196 --> 00:04:58,531
যেটাই করিস...

69
00:05:02,502 --> 00:05:04,603
আমি স্বাধীন হয়ে যাবো।

70
00:05:15,548 --> 00:05:18,751
মনে হচ্ছে আমার কাছে থাকা
আগ্নেয়াস্ত্রটা জ্যাম হয়ে গেছে।

71
00:05:20,486 --> 00:05:22,021
আমার সাথে চল।

72
00:05:24,056 --> 00:05:26,192
পাঁচ মিনিট সময় দিলাম,

73
00:05:26,259 --> 00:05:29,095
তারপর পুরো ঘাঁটিকে জাগিয়ে দেবো আমি।

74
00:05:31,264 --> 00:05:32,698
- দশ মিনিট দে?
- পাঁচ!

75
00:05:57,924 --> 00:05:59,158
ওয়াও।

76
00:06:08,668 --> 00:06:10,136
কতো দ্রুত যাচ্ছি আমরা?

77
00:06:11,671 --> 00:06:13,539
এটা স্পিডের কারণে হচ্ছে না।

78
00:06:13,606 --> 00:06:16,843
আমরা মহাকাশে একদম সরলরেখা ধরে এগোচ্ছি।

79
00:06:16,909 --> 00:06:18,477
কী?

80
00:06:18,544 --> 00:06:22,748
মহাকাশকে যদি একই গন্তব্যে যাওয়া
একাধিক প্রান্তের একটা সুতার বলের মতো ভাবো...

81
00:06:22,815 --> 00:06:24,217
মজাটা বরবাদ করছেন।

82
00:06:28,988 --> 00:06:33,893
মাদ্রিগাল থেকে যে জিনিসটা নিয়েছেন, কী ওটা?

83
00:06:34,760 --> 00:06:36,095
জানি না।

84
00:06:38,064 --> 00:06:40,032
ওটা দিয়ে শিপটাকে কীভাবে চালু করালেন?

85
00:06:41,100 --> 00:06:42,535
জানি না।

86
00:06:42,602 --> 00:06:43,903
"জানি না।"

87
00:06:45,605 --> 00:06:47,006
আচ্ছা।

88
00:06:50,710 --> 00:06:52,945
এটা কেন করছেন?

89
00:06:53,012 --> 00:06:57,483
কেন আমাকে নিয়ে গিয়ে
মেরে ফেলতে দিলেন না?

90
00:07:02,688 --> 00:07:04,790
তুমি কোনো বাচ্চাকে মারতে দিতে?

91
00:07:04,857 --> 00:07:06,292
না।

92
00:07:07,827 --> 00:07:09,629
কেন?

93
00:07:09,695 --> 00:07:11,030
কারণ সেটা অন্যায়।

94
00:07:15,635 --> 00:07:17,536
আমিও সেটাই ভাবছিলাম।

95
00:07:22,742 --> 00:07:23,910
ধন্যবাদ।

96
00:07:28,347 --> 00:07:29,682
ওয়েলকাম।

97
00:07:41,347 --> 00:07:51,347
অনুবাদে:
〄 AsadujJaman 〄

98
00:08:47,727 --> 00:08:49,228
জি, সিলভার টিম প্রস্তুত হচ্ছে...

99
00:08:49,295 --> 00:08:51,630
শান্তিপূর্ণভাবে মাস্টার চীফকে ফিরিয়ে আনতে।

100
00:08:51,697 --> 00:08:53,966
1-1-7 কীভাবে পালালো সেটা নিয়ে কথা বলি।

101
00:08:54,033 --> 00:08:58,871
আমার ধারণা এর সাথে তার
মাদ্রিগাল থেকে উদ্ধার করা বস্তুটির সম্পর্ক আছে।

102
00:08:58,938 --> 00:09:02,908
জিনিসটা বিশাল বলক্ষেত্র তৈরি করতে সক্ষম।

103
00:09:02,975 --> 00:09:04,377
জিনিসটা আসলে কী?

104
00:09:04,443 --> 00:09:06,345
জানি না।

105
00:09:06,412 --> 00:09:12,151
বোধহয় এবার-ই প্রথম ব্রিলিয়ান্ট ক্যাথেরিন
হলসি'কে "জানি না" শদগুলো উচ্চারণ করতে শুনলাম।

106
00:09:12,218 --> 00:09:17,023
আমি শুধু জানি কভেন্যান্টরা দুটো শিপ আর
২০ জন এলিট যোদ্ধা পাঠিয়েছিল ওটা উদ্ধার করতে।

107
00:09:17,089 --> 00:09:19,058
তাহলে তো আমাদেরও চাই ওটা।

108
00:09:19,125 --> 00:09:21,694
- ঠিক তাই।
- আর মাস্টার চীফকে খুঁজে পাবার পর...

109
00:09:23,362 --> 00:09:26,932
সংশয়াপূর্ণ এক অতিমানবকে নিয়ে কী করবে?

110
00:09:26,999 --> 00:09:29,334
আমি নিশ্চিত তাকে বিশ্বাস করা যায়।

111
00:09:30,436 --> 00:09:32,171
তবে সন্দেহ দূর করতে,

112
00:09:32,238 --> 00:09:38,010
অ্যাডমিরাল প্যারানগোস্কি আর আমি
ভবিষ্যতের জন্য একটি বিকল্প প্ল্যান করে রেখেছি।

113
00:09:38,077 --> 00:09:40,579
আমি এই অবস্থানে কীভাবে উঠেছি জানো?

114
00:09:41,480 --> 00:09:45,317
অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে।

115
00:09:45,985 --> 00:09:47,420
তাই তোমাদের কোনো প্ল্যান থাকলে,

116
00:09:47,486 --> 00:09:49,655
কমিটির তা জানা উচিত।

117
00:09:51,390 --> 00:09:52,825
ব্যস সহজে বুঝিয়ে বলবে।

118
00:09:57,096 --> 00:10:01,934
এখনো কোনো যোগাযোগ নেই,
আর তার সংকেত বন্ধ করা।

119
00:10:02,001 --> 00:10:03,736
সে ফিরে আসবে।

120
00:10:03,803 --> 00:10:04,970
এভাবে আমাদের ফেলে যাবেন না।

121
00:10:05,037 --> 00:10:07,139
চীফের সবসময় একটা প্ল্যান থাকে।

122
00:10:07,206 --> 00:10:08,941
কাই, ভ্যানেক,

123
00:10:09,008 --> 00:10:10,910
উড়োজাহাজটার সম্ভাব্য গতিপথের
হিসাব এইমাত্র এসে পৌঁছেছে।

124
00:10:10,976 --> 00:10:14,346
তার সঠিক অবস্থান জানি না,
তবে কাছাকাছিই পৌঁছাতে পারবো।

125
00:10:15,948 --> 00:10:17,483
ভ্যানেক।

126
00:10:17,550 --> 00:10:20,052
তার কোনো প্ল্যান থাকলে,
আমরা তাকে ধরতে যাচ্ছি কেন?

127
00:10:20,119 --> 00:10:23,422
হলসি'র নির্দেশ।
যখন দরকার পড়বে তখন কারণ জেনে নেবো।

128
00:10:45,845 --> 00:10:47,813
- ওটা কীসের আওয়াজ?
- বিপদ সংকেতের।

129
00:10:54,487 --> 00:10:56,989
মহাকাশ থেকে গ্রহাণুপুঞ্জের ভেতরে ঢুকেছি।

130
00:10:57,056 --> 00:10:57,890
ওহ, খোদা!

131
00:10:59,558 --> 00:11:01,994
- আমরা মরবো!
- সবকিছুর-ই মৃত্যু হয়।

132
00:11:02,061 --> 00:11:03,395
বসে সিল্টবেল্ট লাগাও।

133
00:11:03,462 --> 00:11:05,331
দয়া করে বলুন কোনো প্ল্যান আছে।

134
00:11:06,899 --> 00:11:08,434
বসো।

135
00:11:08,501 --> 00:11:09,902
সিল্টবেল্ট লাগাও।

136
00:11:19,545 --> 00:11:21,013
না, না, না!

137
00:12:39,058 --> 00:12:40,826
- স্কুইরেল।
- কী হয়েছে?

138
00:12:41,550 --> 00:12:43,550
চোখজোড়া খুলে দেখো!

139
00:12:44,263 --> 00:12:45,864
বসকে ডাকো।

140
00:12:45,931 --> 00:12:47,933
ওই!

141
00:13:02,147 --> 00:13:03,082
স্পার্টান।

142
00:13:11,991 --> 00:13:14,093
এটা আপনার প্ল্যান!

143
00:13:15,728 --> 00:13:17,162
ভয় নেই।

144
00:13:18,330 --> 00:13:19,265
উইলি!

145
00:13:58,070 --> 00:14:01,040
ভাই ও বোনেরা,
তোমাদের অস্ত্র নামাও।

146
00:14:02,241 --> 00:14:04,209
জন তোমাদের মারতে চাইলে,

147
00:14:04,276 --> 00:14:05,811
এতোক্ষণে মরে যেতে।

148
00:14:07,746 --> 00:14:10,149
বেড়াতে এসে ভালোই করেছিস।

149
00:14:15,187 --> 00:14:16,989
হ্যালো, সোরেন।

150
00:14:17,056 --> 00:14:18,290
চেহারা তো দেখো।

151
00:14:23,629 --> 00:14:25,731
রাবলে স্বাগতম।

152
00:14:25,798 --> 00:14:28,600
চল তোকে দেখাই
কী জিনিস মিস করেছিস।

153
00:14:31,170 --> 00:14:32,738
সোরেন, ও কোয়ান হা।

154
00:14:32,805 --> 00:14:34,306
ওর জন্য থাকার জায়গা খুঁজছি।

155
00:14:34,373 --> 00:14:36,675
তোমার জন্যেই তো
ওরা সম্প্রতি পুরষ্কার ঘোষণা করেছে।

156
00:14:36,742 --> 00:14:38,577
UNSC পুরষ্কার দিচ্ছে?

157
00:14:38,644 --> 00:14:40,746
- কাজে ফিরে যাও!
- UNSC? না।

158
00:14:40,813 --> 00:14:43,182
মাদ্রিগালের নতুন বাঘ এখন কে?

159
00:14:43,248 --> 00:14:45,451
- ভিনসার।
- ভিনসার?

160
00:14:45,517 --> 00:14:47,619
সে তো বিপ্লবীদের চোখে বেঈমান।

161
00:14:47,686 --> 00:14:54,293
মনে হচ্ছে, UNSC'র পছন্দের পাত্রটি
শুধু তোমার বাবার মসনদ-ই দখল করেনি,

162
00:14:54,360 --> 00:14:55,594
প্রতিপক্ষদেরও নির্মূল করছে।

163
00:14:55,661 --> 00:14:58,163
তোমার মণ্ডুর জন্য পয়সা সাধছে।

164
00:14:58,230 --> 00:14:59,798
কী কথাটা এভাবে বলা উচিত হয়নি?

165
00:15:02,201 --> 00:15:06,338
দাঁড়া, তুই ভেবেছিলি পুরস্কারটা
UNSC ঘোষণা করেছে, তারমানে...

166
00:15:06,405 --> 00:15:08,106
তারমানে তারাও আমাকে মারতে চায়।

167
00:15:10,109 --> 00:15:11,543
ওররে।

168
00:15:11,610 --> 00:15:13,545
সবখানে দোস্ত বানাচ্ছো দেখছি।

169
00:15:24,089 --> 00:15:25,424
এই দেখ।

170
00:15:25,491 --> 00:15:30,195
গ্যালাক্সির সকল বেমানান, বদলোক,
মাস্তান আর দলত্যাগীদের আস্তানা।

171
00:15:30,262 --> 00:15:31,630
- আইনহীন।
- আহ!

172
00:15:31,697 --> 00:15:35,300
পুলিশহীন। সরকার বিহীন। দায়িত্ব বিহীন।

173
00:15:35,367 --> 00:15:38,137
আজীবন যে গল্প করেছি
ঠিক সেরকম, ভাই।

174
00:15:38,203 --> 00:15:41,740
চূড়ান্ত স্বাধীনতা,
ঠিক যেমন কথা দিয়েছিলাম।

175
00:15:57,623 --> 00:15:59,091
গ্যাপটা দেখে যেও।

176
00:16:26,318 --> 00:16:28,720
আস্ত একটা গ্রহাণু-ই নিয়ে নিয়েছি।

177
00:16:30,656 --> 00:16:33,125
যেখানে ইচ্ছা যাই, যা ইচ্ছা তাই করি।

178
00:16:35,260 --> 00:16:37,162
শুনে খুশি হলাম।

179
00:16:37,229 --> 00:16:38,964
দেখে তো সেরকম লাগছে না।

180
00:17:35,654 --> 00:17:37,656
কত্তো সিক্রেট রে।

181
00:18:03,482 --> 00:18:04,650
বাবা! বাবা!

182
00:18:04,716 --> 00:18:06,718
হেই!

183
00:18:06,785 --> 00:18:08,453
এই পিচ্চিটার নাম কেসলার।

184
00:18:09,888 --> 00:18:12,724
- তোর বাচ্চা আছে?
- কোনোকিছু নিয়ে এসেছো?

185
00:18:12,791 --> 00:18:14,793
আমি একজন দস্যু।
ওটাই তো আমার কাজ।

186
00:18:14,860 --> 00:18:16,795
- কিন্তু ডিনারের আগে নয়।
- অউ।

187
00:18:16,862 --> 00:18:19,330
যাও মা'কে নিয়ে এসো।
ঘরে মেহমান এসেছে।

188
00:18:20,332 --> 00:18:21,733
পোশাক এখানে রেখে যেতে পারিস।

189
00:18:21,800 --> 00:18:23,902
মেঝেটা সম্প্রতিই ঠিক করেছি।

190
00:18:23,969 --> 00:18:25,470
আহ।

191
00:18:25,537 --> 00:18:27,205
আমার বউ, লায়েরা।

192
00:18:27,272 --> 00:18:29,608
আমার গ্যালাকটিক রাজকন্যা।

193
00:18:29,675 --> 00:18:31,677
আমাদের নিয়ে আসার জন্য ধন্যবাদ।

194
00:18:32,911 --> 00:18:34,513
জন।

195
00:18:36,882 --> 00:18:38,617
সোরেন সবসময় আপনার কথা বলে।

196
00:18:38,684 --> 00:18:40,919
অতোটাও বলি না, জানেমান।

197
00:18:40,986 --> 00:18:43,121
অতোটা বলি না।

198
00:19:00,850 --> 00:19:06,374
এই স্পার্টান।
স্মারক দিয়ে আমি যা পারি তা তাকে করতে দেখেছো?

199
00:19:06,398 --> 00:19:08,398
জি, মহামান্য।

200
00:19:08,850 --> 00:19:10,850
সে ওটা স্পর্শের পর,

201
00:19:10,874 --> 00:19:13,874
কী দেখেছো তা দেখাও।

202
00:19:22,050 --> 00:19:24,050
একটা রিং‌।

203
00:19:29,850 --> 00:19:31,850
তুমি নিশ্চিত?

204
00:19:36,850 --> 00:19:39,850
ওটা পরশ পাথরগুলোর একটা।

205
00:19:39,874 --> 00:19:40,874
অবশেষে।

206
00:19:42,850 --> 00:19:44,850
ওটা আমাদের পেতেই হবে।

207
00:19:45,850 --> 00:19:49,650
পরশ পাথরটি আমি নিজে উদ্ধার করবো।

208
00:19:49,850 --> 00:19:52,850
আপনার স্থান এখানে, মহামান্য।

209
00:19:54,850 --> 00:19:57,650
আমি জানি আমার স্থান কোথায়।

210
00:19:57,850 --> 00:20:00,850
আপনারা কি ভয় পাচ্ছেন
আমি তা ভুলে যাবো?

211
00:20:01,850 --> 00:20:04,850
কেউ আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছে না।

212
00:20:05,850 --> 00:20:09,350
প্রশ্ন তুলছে আপনার মতো গুরুত্বপূর্ণ একজনের...

213
00:20:09,850 --> 00:20:12,650
ওমন ঝুঁকিপূর্ণ মিশনে যাওয়া নিয়ে।

214
00:20:12,850 --> 00:20:14,850
আমি মানুষের মাঝে মিশে যেতে পারবো...

215
00:20:14,874 --> 00:20:18,874
যা আপনারা পারবেন না।

216
00:20:19,850 --> 00:20:21,850
কাজটা বড্ডো বিপজ্জনক।

217
00:20:21,874 --> 00:20:23,874
মুরসি,

218
00:20:23,898 --> 00:20:25,898
আপনি আমাকে উদ্ধার করে বাঁচিয়েছিলেন।

219
00:20:25,922 --> 00:20:28,922
আমাকে পড়িয়েছিলেন,
মহান যাত্রার কথা শিখিয়েছিলেন।

220
00:20:29,850 --> 00:20:33,350
আপনি আমার জন্য যা করেছেন,

221
00:20:33,850 --> 00:20:37,850
বিনিময়ে সবার জন্য
উপহারটা আমাকে নিয়ে আসতে দিন।

222
00:20:38,850 --> 00:20:41,150
আমি পরশ পাথরটা খুঁজে বের করবো।

223
00:20:41,374 --> 00:20:43,674
আর সেটি আমাদের নিয়ে যাবে...

224
00:20:43,850 --> 00:20:46,350
পবিত্র রিংয়ের দুয়ারে।

225
00:20:55,020 --> 00:20:59,124
গভর্নর ভিনসার মাদ্রিগালের
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে,

226
00:20:59,191 --> 00:21:03,829
তবে সেটা তাকে দায়িত্বটা দেবার আগে
যা ভেবেছিলাম তার চাইতেও কিছুটা নির্মম পদ্ধতিতে।

227
00:21:03,895 --> 00:21:06,998
ভিনসার অসভ্য, তবে সে একজন
নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার।

228
00:21:07,065 --> 00:21:08,967
ডিউটেরিয়ামের সরবরাহ শীঘ্রই ঠিক হবে,

229
00:21:09,034 --> 00:21:13,371
আর শান্ত পরিস্থিতি গ্যালাক্সি জুড়ে
জ্বালানীর দামে ইতিবাচক প্রভাবও ফেলেছে।

230
00:21:13,438 --> 00:21:15,640
অন্য বসতিগুলোও এটি লক্ষ্য করেছে।

231
00:21:15,707 --> 00:21:17,776
শাব্বাস, কিইস।

232
00:21:17,843 --> 00:21:19,678
অবশেষে, কিছু ভালো খবর এলো।

233
00:21:19,745 --> 00:21:23,582
ক্যাপ্টেন কিইস, মাস্টার চীফের
কোনো খবর পাওয়া গেছে কী?

234
00:21:23,648 --> 00:21:25,851
তার খোঁজ এখনো চলছে।

235
00:21:25,917 --> 00:21:29,921
আমি নিশ্চিত তাকে বের করে ফেলবো,
আর পাবার পর, আপনাদের নিশ্চয়তা দিচ্ছি,

236
00:21:29,988 --> 00:21:32,857
তার অপরাধের যথাযোগ্য শাস্তি তাকে দেওয়া হবে।

237
00:21:32,924 --> 00:21:35,060
সেটা কি সঠিক হবে?

238
00:21:35,127 --> 00:21:38,063
মাস্টার চীফ কেবল
মূল্যবান যুদ্ধাস্ত্র-ই নয়,

239
00:21:38,130 --> 00:21:39,998
সে গোটা যুদ্ধের একটা প্রতীকও বটে।

240
00:21:40,065 --> 00:21:42,634
শাস্তির ফলে সে কেবল পদ-ই হারাবে না,

241
00:21:42,701 --> 00:21:45,036
মনোবলেও ব্যাপক চোট পেতে পারে।

242
00:21:45,103 --> 00:21:49,107
কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা না গেলে
যুদ্ধে সে আর কী-ইবা কাজে আসবে?

243
00:21:50,776 --> 00:21:55,447
আসলে, অ্যাডমিরাল পারানগোস্কি আর
আমি এটি বেশ আগে থেকেই ভেবে রেখেছি।

244
00:21:55,514 --> 00:21:57,549
আমি একটি নতুন সিস্টেম বানিয়েছি...

245
00:21:57,616 --> 00:22:03,388
যা জনের বর্তমান সমস্যাটি দূর করবে
আর সমস্ত স্পার্টানদের সক্ষমতাও বৃদ্ধি করবে।

246
00:22:04,923 --> 00:22:06,992
এটার নাম কর্টানা।

247
00:22:08,860 --> 00:22:10,896
আর এটি কীভাবে কাজ করে?

248
00:22:10,962 --> 00:22:14,533
স্পার্টানদের দেহে বর্তমান প্রযুক্তি দ্বারা
সর্বোচ্চ উন্নতি সাধন করা হয়েছে,

249
00:22:14,599 --> 00:22:16,601
তাই কর্টানা তাদের
মনকেও সেরকম উন্নত করবে।

250
00:22:16,668 --> 00:22:22,941
এটি স্পার্টানদের অবচেতনের পরিবর্তন ঘটিয়ে
সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে।

251
00:22:23,008 --> 00:22:25,477
নতুন প্রজাতি তৈরি করবে।

252
00:22:25,544 --> 00:22:27,512
বুঝলাম না।

253
00:22:29,014 --> 00:22:32,884
কর্টানা মানব বিবর্তনের পরবর্তী ধাপ।

254
00:22:37,889 --> 00:22:40,759
<i>স্পার্টানরা ছিল প্রথম ধাপ।</i>

255
00:22:40,826 --> 00:22:42,861
<i>কর্টানা তাদের আপগ্রেড।</i>

256
00:22:46,898 --> 00:22:51,203
<i>সে জগতে প্রাপ্ত
সকল তথ্য ধারণ করে।</i>

257
00:22:52,938 --> 00:22:55,740
<i>গ্যালাক্সির সকল জ্ঞান, বলতে গেলে।</i>

258
00:22:57,876 --> 00:23:02,247
<i>কর্টানা'কে দিয়ে,
আমরা আরো প্রাণঘাতী স্পার্টান বানাবো...</i>

259
00:23:03,648 --> 00:23:06,618
<i>তাদের সিদ্ধান্ত হবে ত্রুটিমুক্ত,</i>

260
00:23:06,685 --> 00:23:09,487
<i>কর্মক্ষমতা হবে আপগ্রেড যোগ্য,</i>

261
00:23:09,554 --> 00:23:13,992
<i>আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, হবে নিয়ন্ত্রণ যোগ্য।</i>

262
00:23:14,059 --> 00:23:15,193
আর জনের কী হবে?

263
00:23:15,260 --> 00:23:17,028
তার মন তো আর পাল্টাতে পারবে না।

264
00:23:18,263 --> 00:23:20,498
একজন মানুষকে নিয়ে কথা বলছি আমরা।

265
00:23:20,565 --> 00:23:22,901
জন মানুষের চাইতেও বেশি কিছু।

266
00:23:22,968 --> 00:23:24,870
সে একজন স্পার্টান।

267
00:23:26,805 --> 00:23:30,141
তার নিজের ও আমাদের নিরাপত্তার স্বার্থে,
জন আমাদের মতো করে ভাবে না।

268
00:23:30,208 --> 00:23:33,211
হরমোনের ঔষধ তাকে অনুভূতিহীন বানিয়েছে।

269
00:23:33,278 --> 00:23:36,514
জন'কে উন্নত প্রশিক্ষণ
দেওয়া হয়েছে একটি কারণেই:

270
00:23:36,581 --> 00:23:38,550
আমাদের হয়ে লড়াইয়ের জন্য।

271
00:23:38,617 --> 00:23:45,924
আর এই মুহূর্তে সে এবং অন্য স্পার্টানরা-ই
কভেন্যান্টদের বিপক্ষে আমাদের একমাত্র হাতিয়ার।

272
00:23:45,991 --> 00:23:48,760
তবে কর্টানা সিস্টেমের সাহায্য নিয়ে...

273
00:23:50,595 --> 00:23:52,264
আমরা যুদ্ধটা জিততে পারবো।

274
00:23:52,630 --> 00:23:59,871
তুমি মানুষের সাথে সরাসরি যুক্ত হতে পারে
এমন এক সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার তত্ত্ব লিখেছিলে না?

275
00:24:01,106 --> 00:24:02,941
জি, একাধিক তত্ত্ব লিখেছি।

276
00:24:03,008 --> 00:24:06,311
আর প্রক্রিয়াটি জৈবিক স্তরের ওপর নির্ভর করে না?

277
00:24:06,378 --> 00:24:10,114
মানুষের ক্লোন তৈরির অবৈধ
অনুশীলন হতে প্রাপ্ত তথ্য মতে?

278
00:24:11,883 --> 00:24:14,019
ঠিক বলেছেন।

279
00:24:14,085 --> 00:24:16,187
সেটা ঠিক করার কোনো পদ্ধতি পেয়েছো?

280
00:24:18,023 --> 00:24:21,159
অ্যাডমিরাল প্যারানগোস্কি,

281
00:24:21,226 --> 00:24:23,862
সেকশন থ্রি তো আপনার দায়িত্বে।

282
00:24:23,929 --> 00:24:27,699
কভেন্যান্টদের বিপক্ষে
যেকোনো অগ্রগতি-ই প্রশংসনীয়।

283
00:24:27,766 --> 00:24:29,200
তবে নিশ্চিত হতে চাইছি,

284
00:24:29,267 --> 00:24:31,636
আপনি হলসি'র প্রোগ্রামের সাথে একমত?

285
00:24:35,206 --> 00:24:42,847
আমার মতে মাস্টার চীফের ঘটনাটি স্বল্প পরিসরে
সিস্টেমটি পরীক্ষার সুযোগ এনে দিয়েছে, একমত।

286
00:24:42,914 --> 00:24:46,751
ভালো, কারিগরি ঝামেলাগুলো
আপনার হাতেই ছেড়ে দিচ্ছি।

287
00:24:48,720 --> 00:24:52,590
মাস্টার চীফকে ফিরিয়ে এনে
এই ঝামেলার সুরাহা করে ফেলা যাক।

288
00:24:52,657 --> 00:24:54,425
যুদ্ধ জিততে হবে তো আমাদের।

289
00:25:17,983 --> 00:25:21,353
বিদ্রোহী জিনের কথা মনে রেখো।

290
00:25:24,322 --> 00:25:27,659
আর মাদ্রিগালকে
যে অবস্থায় ফেলেছিল মনে রেখো।

291
00:25:30,795 --> 00:25:33,798
রক্তক্ষয়ী যুদ্ধে নিয়ে গিয়েছিল আমাদের।

292
00:25:36,267 --> 00:25:38,103
ওহ।

293
00:25:38,169 --> 00:25:42,841
আর তারপর চুরি করেছিল আমাদের হাইড্রোজেন।

294
00:26:06,965 --> 00:26:09,333
ভিনিসার আমার বাবাকে ঘৃণা করতো।

295
00:26:11,069 --> 00:26:14,572
সে আজীবন UNSC-এর সাথে
হাত মেলানোর পথ খুঁজেছে।

296
00:26:17,442 --> 00:26:19,310
এখন মাদ্রিগাল তার দখলে।

297
00:26:21,046 --> 00:26:22,247
ভীষণ দুঃখিত।

298
00:26:23,848 --> 00:26:25,450
জানি তোমার কেমন লাগছে।

299
00:26:25,517 --> 00:26:26,785
জানেন?

300
00:26:26,851 --> 00:26:31,255
তোমার চাইতেও কম বয়সে
আমি আমার গোটা পরিবারকে হারিয়েছি।

301
00:26:32,157 --> 00:26:34,859
আমার পুরো গ্রহ
কভেন্যান্টদের কাছে খুইয়েছি।

302
00:26:34,926 --> 00:26:37,595
সোরেনের আগে
আমার ভালোবাসার সবাইকে।

303
00:26:41,533 --> 00:26:42,967
তুমি প্রতিশোধ চাও।

304
00:26:46,538 --> 00:26:48,106
আমি ন্যায়বিচার চাই।

305
00:26:49,808 --> 00:26:52,310
প্রতিশোধ আর ন্যায়বিচার
গুলিয়ে ফেলা একদম সহজ।

306
00:26:59,017 --> 00:27:00,819
নে, চেখে দেখ।

307
00:27:07,792 --> 00:27:09,394
কোনোকিছুর-ই স্বাদ পাই না আমি।

308
00:27:09,461 --> 00:27:11,796
এখানে অনেকদিন থাকলে, পেয়ে যাবি।

309
00:27:11,863 --> 00:27:13,331
এটাই স্বাধীনতা, ভাই।

310
00:27:13,398 --> 00:27:16,768
UNSC থেকে কতো দ্রুত ভেগেছিলি?

311
00:27:17,869 --> 00:27:19,104
যথেষ্ট দ্রুত নয়।

312
00:27:19,170 --> 00:27:21,305
একদিন লাগবে খুঁজে পেতে।

313
00:27:22,407 --> 00:27:23,908
আমার চাইতে তো বেশি নিয়েছিস।

314
00:27:23,975 --> 00:27:25,110
হ্যাঁ।

315
00:27:26,377 --> 00:27:27,512
হুম।

316
00:27:30,281 --> 00:27:31,950
বুঝলাম না রে, জন।

317
00:27:32,016 --> 00:27:33,918
কী বুঝিসনি?

318
00:27:33,985 --> 00:27:35,186
এটা।

319
00:27:35,253 --> 00:27:37,255
তোকে।

320
00:27:37,322 --> 00:27:39,023
এখানে এলি,
তোর লোকদের কাছ থেকে পালিয়ে,

321
00:27:39,090 --> 00:27:41,326
এক অপরাধীকে নিয়ে।‌

322
00:27:41,392 --> 00:27:43,828
মানে, কে রে তুই?

323
00:27:45,263 --> 00:27:47,132
কিছু জিনিস বোঝার চেষ্টা করছি।

324
00:27:47,198 --> 00:27:49,834
যেমন বাক্সটার ভেতরে জিনিসটা কী?

325
00:27:51,569 --> 00:27:53,004
এই তো তোমরা।

326
00:27:53,071 --> 00:27:54,405
- সরি।
- হুম, হুম, হুম।

327
00:27:54,472 --> 00:27:56,441
আমরা ব্যস ভাব জমাচ্ছিলাম।

328
00:27:56,508 --> 00:27:57,909
আমরাও।

329
00:28:02,580 --> 00:28:04,949
আকাশের সব তাঁরার নাম বলতে পারি আমি।

330
00:28:05,016 --> 00:28:06,151
তাই নাকি?

331
00:28:06,217 --> 00:28:08,820
সবগুলো হয়তো পারবো না।

332
00:28:08,887 --> 00:28:11,089
কে ভাবতে পেরেছিল?

333
00:28:11,156 --> 00:28:14,359
আমি... বউ... বাচ্চা।

334
00:28:14,425 --> 00:28:16,861
তুমি চাইলে, ওগুলো দেখাতে পারি।

335
00:28:16,928 --> 00:28:18,296
ভেবেছিলাম এটা অসম্ভব।

336
00:28:19,398 --> 00:28:21,366
মনে হয় আমাদের যে চিকিৎসা দিয়েছে...

337
00:28:21,432 --> 00:28:22,567
চিকিৎসা?

338
00:28:25,570 --> 00:28:27,405
ও এখনো ওগুলোকে চিকিৎসা বলছে।

339
00:28:27,472 --> 00:28:29,774
হয়তো এখনো সেটাই বিশ্বাস করে।

340
00:28:31,643 --> 00:28:33,478
- কী ওটা?
- নির্মলতা।

341
00:28:33,545 --> 00:28:37,182
বোধহয় একদিনে যথেষ্ট
নির্মলতা দেখে ফেলেছি, ধন্যবাদ।

342
00:28:37,248 --> 00:28:43,188
স্পার্টান প্রোগ্রাম আর ওই চিকিৎসাগুলো সম্পর্কে
তোর কিছু জিনিস জানা উচিত, জন।

343
00:28:43,254 --> 00:28:46,457
ওরা আমাদের যা করেছে,
তা চিরস্থায়ী হবে, যদি তুই স্থায়ী হতে দিস।

344
00:28:46,524 --> 00:28:48,993
যতদিন ধরেই নিস না কেন।

345
00:28:49,060 --> 00:28:52,030
যেমন ধর,
পিঠে যে ঔষধটা নিস...

346
00:28:52,096 --> 00:28:54,332
যেটা যুদ্ধে মনোযোগ বাড়ায়?

347
00:28:54,399 --> 00:28:55,934
ওটা সবকিছু ফাঁকা করে দেয়।

348
00:28:56,000 --> 00:28:57,168
ওটা অন্যমনস্কতা দূর করে।

349
00:28:57,235 --> 00:28:59,404
ওটা বিতৃষ্ণ করে দেয়।

350
00:28:59,470 --> 00:29:04,842
ওটা তোকে জীবনের প্রতি বিতৃষ্ণ করে দেয়
ঠিক যেমন এই খাবারটাকে বিতৃষ্ণ করেছে।

351
00:29:06,277 --> 00:29:07,845
উমম, উমম।

352
00:29:07,912 --> 00:29:09,280
উমম।

353
00:29:09,347 --> 00:29:11,015
জন...

354
00:29:11,082 --> 00:29:12,850
ঔষধ নেওয়া ছাড়...

355
00:29:12,917 --> 00:29:17,622
তাহলেই মনে হবে অন্ধকার ছেড়ে
জীবনে প্রথমবারের মতো চোখ খুলছিস।

356
00:29:17,689 --> 00:29:20,992
সোরেন, জন'কে ছাড়ো তো।

357
00:29:21,059 --> 00:29:23,595
তার মাথায় এখন অনেক চিন্তা।

358
00:29:26,030 --> 00:29:27,132
- মেরে দিয়েছি।
- পিউ, পিউ! না, পারোনি।

359
00:29:27,199 --> 00:29:29,434
আপনি আসায় সোরেন প্রচন্ড খুশি হয়েছে,

360
00:29:29,500 --> 00:29:31,970
যদিও মনে হচ্ছে
আপনি থাকবেন না।

361
00:29:32,036 --> 00:29:34,472
আপনিই তো বললেন,
মাথায় এখন অনেক চিন্তা।

362
00:29:34,539 --> 00:29:35,607
হ্যাঁ।

363
00:29:35,673 --> 00:29:37,442
কেসলার।

364
00:29:38,576 --> 00:29:40,044
এটা কী?

365
00:29:40,111 --> 00:29:42,013
এটা, আম...

366
00:29:42,080 --> 00:29:44,415
এটা ওর প্রতীক।

367
00:29:44,482 --> 00:29:45,416
তোর সম্মানিত হওয়া উচিত, ভাই।

368
00:29:45,483 --> 00:29:47,118
এর অর্থ ও তোকে ভরসা করে...

369
00:29:47,185 --> 00:29:48,753
আর তুইও ওকে ভরসা করতে পারিস।

370
00:30:00,164 --> 00:30:01,899
ধন্যবাদ, কেসলার।

371
00:30:01,966 --> 00:30:03,434
আমি গ্রহণ করলাম।

372
00:30:03,501 --> 00:30:06,170
"ধন্যবাদ, কেসলার। গ্রহণ করলাম।"

373
00:30:07,171 --> 00:30:09,974
- ভাই, তুই একটা মাল রে, জনি।
- আচ্ছা।

374
00:30:10,041 --> 00:30:11,209
শুভরাত্রি।

375
00:30:11,276 --> 00:30:13,011
টা টা।

376
00:30:13,077 --> 00:30:14,345
শুভরাত্রি।

377
00:30:14,412 --> 00:30:19,083
উট উড়াল দিলে, কতোদূর যায়
তা বোধহয় জিজ্ঞেস করতে নেই।

378
00:30:19,150 --> 00:30:21,085
- শুভরাত্রি।
- কেসলার, চলো।

379
00:30:33,665 --> 00:30:36,000
ভ্যানেক। রিজ।

380
00:30:38,102 --> 00:30:40,271
- এটা দেখতে পাচ্ছো?
- হ্যাঁ।

381
00:30:40,338 --> 00:30:44,208
সেন্সর উড়োজাহাজটাকে মহাকাশ
থেকে গ্রহাণুপঞ্জে ঢুকেছে বলে দেখাচ্ছে।

382
00:30:44,275 --> 00:30:46,944
কিছুই তো বুঝলাম না।

383
00:30:47,011 --> 00:30:48,146
এই পথেই এগোবো?

384
00:30:49,380 --> 00:30:50,581
যেতে থাকো।

385
00:31:04,262 --> 00:31:06,531
- অ্যাডমিরাল।
- কী হয়েছে, ডক্টর?

386
00:31:06,597 --> 00:31:08,232
আমি এই মুহূর্তে মুডে নেই।

387
00:31:08,299 --> 00:31:12,270
মনে হয় আমার বাবার কাছ থেকে ড: হলসি
মাদ্রিগালের বস্তুটির সম্পূর্ণ অধিকার নিয়ে নিয়েছে।

388
00:31:12,337 --> 00:31:14,439
যদি ওটা খুঁজে পাই তো।

389
00:31:14,505 --> 00:31:17,642
ম্যাম, এলিয়েন প্রযুক্তি আমার বিভাগ।

390
00:31:17,709 --> 00:31:19,177
জানি।

391
00:31:19,243 --> 00:31:22,012
যতদূর মনে পড়ে,
আমিই তোমাকে দায়িত্বটা দিয়েছি।

392
00:31:23,481 --> 00:31:25,516
ড: হলসি এমনিতেই
বেশিরভাগ তহবিল নিয়ে নেয়,

393
00:31:25,583 --> 00:31:27,585
আর তার মনোযোগ
কেবল স্পার্টানদের দিকে।

394
00:31:27,652 --> 00:31:31,723
সুরক্ষা, ক্যামোফ্লাজ,
এমনকি মহাকাশ ভ্রমণের সমস্ত উন্নতি...

395
00:31:31,789 --> 00:31:34,392
আমার গবেষণার ফলেই সম্ভব হয়েছে।

396
00:31:34,459 --> 00:31:38,296
এমনকি স্যাংহিলি ভাষা বুঝতে
অনেক উন্নতিও করেছি আমি।

397
00:31:38,363 --> 00:31:40,998
বস্তুটি যা-ই হোক,
আমিই সেটা ধরতে পারবো।

398
00:31:41,065 --> 00:31:45,036
আপনি আমার পাশে থাকলে
অনেক অগ্রগতি করতে পারতাম।

399
00:31:46,371 --> 00:31:48,138
একদম তোমার মায়ের মতো হয়েছো।

400
00:31:49,107 --> 00:31:50,641
তেল মারায় সামান্য ঘাটতি ছাড়া।

401
00:31:50,708 --> 00:31:54,045
- ম্যাম, আমি...
- আজ যথেষ্ট মন পরিমাণে বদলিয়েছি আমি।

402
00:31:54,112 --> 00:31:55,613
নিজের কাজে যাও, মিরাণ্ডা।

403
00:32:02,353 --> 00:32:03,721
কী এটা?

404
00:32:03,788 --> 00:32:06,391
কোনো ধরণের কভেন্যান্ট প্রযুক্তি, মনে হয়।

405
00:32:06,457 --> 00:32:07,592
কী করে এটা?

406
00:32:09,360 --> 00:32:11,195
- নিশ্চিত না।
- ভুয়া কথা।

407
00:32:11,262 --> 00:32:13,698
তোর চোখ দেখেই বলতে পারি মিথ্যে বলছিস।

408
00:32:13,765 --> 00:32:17,068
জিনিসটা সুন্দর বলে এটা
অর্ধেক গ্যালাক্সি দূরে টেনে আনিসনি তুই।

409
00:32:17,135 --> 00:32:18,803
কী করে এটা?

410
00:32:18,870 --> 00:32:20,838
তার শিপটা চালু করেছিল এটা।

411
00:32:21,706 --> 00:32:23,341
আমি দেখেছি।

412
00:32:23,408 --> 00:32:25,843
শিপ বিধ্বস্ত হয়েছিল,
তার সে এটা স্পর্শ করলো আর বুম।

413
00:32:25,910 --> 00:32:28,045
কীভাবে?

414
00:32:28,112 --> 00:32:29,380
জানি না।

415
00:32:34,819 --> 00:32:36,154
না!

416
00:32:38,589 --> 00:32:40,258
তার বেলায় তো কাজ করেছিল।

417
00:32:44,195 --> 00:32:45,363
আমি এক লোককে চিনি।

418
00:32:45,430 --> 00:32:46,564
না।

419
00:32:48,266 --> 00:32:49,534
এটা বেচতে আগ্রহী নই।

420
00:32:49,600 --> 00:32:51,402
লোকটার নাম রেথ।

421
00:32:51,469 --> 00:32:54,372
কভেন্যান্টরা তাকে ধরে নিয়ে গিয়েছিল
এবং সে জীবিত ফিরেছিল।

422
00:32:54,439 --> 00:32:56,441
সে অনেককিছু দেখেছে।

423
00:32:57,775 --> 00:32:59,710
অনেককিছু জানে সে।

424
00:32:59,777 --> 00:33:01,412
বিশ্বাস কর, ভাই।

425
00:33:07,151 --> 00:33:08,819
তাকে কোথায় পাবো?

426
00:33:19,764 --> 00:33:22,633
গ্যালাক্সিতে নিরাপদ জায়গা বলতে
শেষমেষ এটাই খুঁজে পেলেন?

427
00:33:22,700 --> 00:33:23,835
হাতে বেশি অপশন ছিল‌ না।

428
00:33:23,901 --> 00:33:26,270
রাবল অন্য কোথাও
মানাতে না পারা লোকদের জন্য স্বর্গস্থান।

429
00:33:26,337 --> 00:33:28,272
তোর মতো?

430
00:33:28,339 --> 00:33:31,542
আমি পুরো অন্য বিষয়ে
কথা বলছি, ভাই। রহস্যময় বিষয়।

431
00:33:31,609 --> 00:33:35,146
রেথের মতো লোকজন
মহাজাগতিক নদীতে সাঁতরে বেড়াচ্ছে।

432
00:33:35,213 --> 00:33:37,148
আজ ভালো চুরোস এসেছে?

433
00:33:37,215 --> 00:33:38,416
হ্যাঁ, একদম গরম।

434
00:33:38,483 --> 00:33:40,151
আচ্ছা, হাফ ডজন দাও।

435
00:33:44,188 --> 00:33:46,424
- তাহলে সে পাগল।
- সে সংবেদনশীল।

436
00:33:46,491 --> 00:33:48,893
এলিয়েনদের সাথে ঘুরলে
বদলাতেই হয় রে, ভাই।

437
00:33:48,960 --> 00:33:50,862
দেখে জেলের মতো লাগে, কিন্তু জেল না।

438
00:33:50,928 --> 00:33:53,498
এটা তাদের আশ্রয়কেন্দ্র।

439
00:33:53,564 --> 00:33:55,366
আরেকটা কথা।

440
00:33:56,801 --> 00:33:58,803
হুটহাট নড়বে না।

441
00:34:02,707 --> 00:34:04,141
ব্যস ইয়ার্কি মারছিলাম।

442
00:34:04,942 --> 00:34:06,511
ভাই, একটু হাস।

443
00:34:18,756 --> 00:34:20,925
ওহ, দেখো এটা কে।

444
00:34:20,992 --> 00:34:22,360
লোকটার নাম যেন কী?

445
00:34:22,426 --> 00:34:24,395
লোকটা কে? তার নাম যেন কী?

446
00:34:24,462 --> 00:34:27,832
মি. স্বার্থপর।
মি. স্বার্থপর। মি. স্বার্থপর।

447
00:34:27,899 --> 00:34:29,700
কাকে স্বার্থপর বলছো?
চুরোস নিয়ে এসেছি আমি।

448
00:34:29,767 --> 00:34:31,202
স্পার্টান।

449
00:34:37,441 --> 00:34:38,609
ওদের ঘ্রাণ পাচ্ছি।

450
00:34:47,018 --> 00:34:48,553
ওরা মিষ্টি পছন্দ করে।

451
00:34:50,488 --> 00:34:51,789
হেই...

452
00:34:51,856 --> 00:34:53,190
ভয় নেই।

453
00:34:54,258 --> 00:34:55,693
কামড়াবে না ওরা।

454
00:35:17,782 --> 00:35:18,916
হেই!

455
00:35:20,851 --> 00:35:22,219
রেথ।

456
00:35:22,286 --> 00:35:24,288
আমি, সোরেন।
ভেতরে আছো?

457
00:35:26,057 --> 00:35:28,826
হ্যাঁ। তুমি আছো?

458
00:35:31,562 --> 00:35:34,731
সাথে কিছু বন্ধু নিয়ে এসেছি।
ভেতরে ঢুকছি, ওকে?

459
00:35:35,700 --> 00:35:36,834
বন্ধ করো!

460
00:35:36,901 --> 00:35:38,502
বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো!

461
00:35:48,012 --> 00:35:49,347
সে কে?

462
00:35:49,413 --> 00:35:50,548
রেথ, ও হচ্ছে জন।‌

463
00:35:50,615 --> 00:35:53,017
ও রেথ।

464
00:35:54,719 --> 00:35:56,787
তুমিও তাদের দেখেছো?

465
00:35:56,854 --> 00:35:58,556
কভেন্যান্টদের?

466
00:35:58,623 --> 00:35:59,857
হ্যাঁ।

467
00:35:59,924 --> 00:36:01,392
আর লড়াই করেছিলে?

468
00:36:02,760 --> 00:36:04,261
তারপরও জিতেছো?

469
00:36:05,429 --> 00:36:06,831
এখনো জিতিনি।

470
00:36:06,897 --> 00:36:09,000
জন ভদ্রতা দেখাচ্ছে।

471
00:36:09,066 --> 00:36:11,702
ও রেগুলার কভেন্যান্টদের মারে।

472
00:36:11,769 --> 00:36:15,339
ভেতরের খানিকটা তথ্য পেলে
সে আরো তুখোড় হয়ে উঠবে।

473
00:36:16,674 --> 00:36:17,975
এদিকে এসো।

474
00:36:28,552 --> 00:36:29,553
কী নাম তোমার?

475
00:36:31,555 --> 00:36:32,890
কোয়ান।

476
00:36:34,425 --> 00:36:36,760
- কোয়ান হা।
- ওহ, হ্যাঁ, তাই তো।

477
00:36:37,461 --> 00:36:38,696
কোয়ান হা।

478
00:36:38,763 --> 00:36:40,731
- হ্যালো? রেথ।
- কোয়ান হা।

479
00:36:41,632 --> 00:36:43,401
এদিকে রে, ভাই।

480
00:36:43,467 --> 00:36:45,836
হাই।

481
00:36:45,903 --> 00:36:48,439
জন একটা জিনিস তোমাকে দেখাতে চায়।

482
00:36:57,748 --> 00:36:59,350
কোয়ান হা...

483
00:36:59,417 --> 00:37:00,584
হেই।

484
00:37:08,426 --> 00:37:09,627
এটা কোথায় পেয়েছো?

485
00:37:09,694 --> 00:37:10,928
মাদ্রিগালে।

486
00:37:10,995 --> 00:37:13,097
কভেন্যান্ট বাহিনী এটা খুড়ে বের করছিল।

487
00:37:13,164 --> 00:37:14,699
মাদ্রিগাল। বেচারা মাদ্রিগাল।

488
00:37:14,765 --> 00:37:16,434
আপনি মাদ্রিগাল চেনেন?

489
00:37:16,500 --> 00:37:20,104
কভেন্যান্টরা যেখানেই যাক
তাদের প্রতি আমার সমবেদনা।

490
00:37:20,171 --> 00:37:23,407
কভেন্যান্টদের পুরো ধর্ম-ই
এই ধরণের জিনিসগুলোকে ঘিরে তৈরি।

491
00:37:23,474 --> 00:37:26,077
অন্য সময়ের জিনিস, ফেলে যাওয়া জিনিস।

492
00:37:26,143 --> 00:37:28,512
তারা গ্যালাক্সি জুড়ে খন্ডগুলো, সূত্রগুলো চষে বেড়ায়।

493
00:37:28,579 --> 00:37:30,347
বুঝতে পেরেছো?

494
00:37:31,549 --> 00:37:33,617
তাদের শিপে যখন অথিতি হয়ে গিয়েছিলাম,

495
00:37:33,684 --> 00:37:35,786
ওগুলোকে চালু করতে পারি কিনা
তারা তা দেখতে চেয়েছিল,

496
00:37:35,853 --> 00:37:39,323
কিন্তু আমি পারিনি, সংবেদনশীল হওয়ায়।

497
00:38:00,845 --> 00:38:01,979
দেখলে?

498
00:38:03,881 --> 00:38:05,950
আমি আশীর্বাদ পুষ্ট নই।

499
00:38:06,016 --> 00:38:09,553
- আশীর্বাদ পুষ্ট কী?
- মানুষ, তবে তার চাইতেও বড়ো।

500
00:38:09,620 --> 00:38:11,655
কিন্তু মানুষ আসলে কী?
হোমো স্যাপিয়েন্স?

501
00:38:11,722 --> 00:38:13,991
দুর্ঘটনাক্রমে ঘটা
এমাইনো এসিডের টক্কর।

502
00:38:14,058 --> 00:38:15,960
কিন্তু এটুকুই কি যথেষ্ট?
এটুকুই কি সর্বস্ব?

503
00:38:16,026 --> 00:38:18,162
মানুষ হওয়া?
তোমাদের জন্য যথেষ্ট হতে পারে,

504
00:38:18,229 --> 00:38:20,798
কিন্তু আশীর্বাদ পুষ্টের একটা বাধ্যবাধকতা আছে।

505
00:38:20,865 --> 00:38:22,600
না, বাধ্যবাধকতা না...

506
00:38:22,666 --> 00:38:23,934
- ব্যাটা হুশ হারাচ্ছে।
- দায়িত্ব...

507
00:38:24,001 --> 00:38:26,904
না, নৈতিক বাধ্যকতা।

508
00:38:26,971 --> 00:38:28,405
- অথবা মদ্যপান।
- হেই।

509
00:38:28,472 --> 00:38:29,707
আমি সবসময় ঠান্ডা এক গ্লাস...

510
00:38:29,774 --> 00:38:31,542
রেথ!

511
00:38:31,609 --> 00:38:33,277
এই জিনিসটা কী?

512
00:38:34,545 --> 00:38:35,913
কী করে এটা?

513
00:38:37,748 --> 00:38:43,387
আমাদের ধ্বংস করতে
কভেন্যান্টদের সাহায্য করতে চাও না তো?

514
00:38:44,221 --> 00:38:46,023
না।

515
00:38:57,067 --> 00:38:58,202
ভালো!

516
00:39:12,983 --> 00:39:14,852
এটা দেয়ালে ঝুলিয়ে দেই।

517
00:39:14,919 --> 00:39:16,687
না!

518
00:39:18,656 --> 00:39:20,124
<i>আমি এটা করতে চাই না!</i>

519
00:39:24,094 --> 00:39:25,162
জন!

520
00:39:35,606 --> 00:39:37,908
তুমি আসলে কী?

521
00:39:40,644 --> 00:39:43,380
ওটাকে জীবন্ত করেছো।

522
00:39:44,615 --> 00:39:48,752
কিন্তু তাদের কাছে থাকা
মানুষটার চাইতে তুমি তো ভিন্ন!

523
00:39:48,819 --> 00:39:50,654
ধীরে।

524
00:39:50,721 --> 00:39:52,256
- তাদের কাছে থাকা মানুষ?
- তোমার চোখ-ই বলে দিচ্ছে।

525
00:39:52,323 --> 00:39:53,791
তার মানে কী?

526
00:39:53,858 --> 00:39:54,992
- শান্ত হও।
- তোমার চোখ-ই বলে দিচ্ছে!

527
00:39:55,059 --> 00:39:55,926
এটার মানে কী?

528
00:39:55,993 --> 00:39:58,962
তুমি জানো না তুমি কী, তাই না?

529
00:39:59,029 --> 00:40:00,831
আমি কী?

530
00:40:04,668 --> 00:40:06,503
কী আমি?

531
00:40:08,272 --> 00:40:10,774
তুমি যে ছায়াটা তৈরি করেছিলে, রিংয়ের,

532
00:40:10,841 --> 00:40:12,276
ওটাই চায় ওরা!

533
00:40:13,878 --> 00:40:15,646
- রিংটা কী জিনিস?
- একটা দরজা।

534
00:40:16,714 --> 00:40:17,848
কোথাকার?

535
00:40:19,016 --> 00:40:23,520
আমাদের চেনা জীবনের অবসানের।

536
00:40:26,323 --> 00:40:27,791
তাহলে এটা অস্ত্র?

537
00:40:29,226 --> 00:40:30,628
হ্যাঁ।

538
00:40:36,767 --> 00:40:38,635
তুমি অনুভব করেছো, তাই না?

539
00:40:39,970 --> 00:40:41,105
অন্ধকারাচ্ছন্নতা।

540
00:40:43,073 --> 00:40:44,208
হ্যাঁ।

541
00:40:45,743 --> 00:40:48,312
এর অর্থ তুমি এটা থামাতে পারো।

542
00:40:48,979 --> 00:40:50,648
কীভাবে?

543
00:40:53,784 --> 00:40:55,686
স্মারকটা ধ্বংস করে ফেলো।

544
00:40:57,321 --> 00:40:59,356
তারপর নিজেকে ধ্বংস করো।

545
00:41:07,064 --> 00:41:09,333
জন, হেই।

546
00:41:10,701 --> 00:41:12,069
জন!

547
00:41:18,275 --> 00:41:19,643
জন, দাঁড়া।

548
00:41:19,710 --> 00:41:20,911
আমাকে ফিরে যেতে হবে।

549
00:41:20,978 --> 00:41:23,047
UNSC তে? কেন?

550
00:41:23,113 --> 00:41:25,049
ওরা আমার গ্রহকে
এক একনায়কের হাতে সঁপে দিয়েছে।

551
00:41:25,115 --> 00:41:26,750
আমাকে মারতে আদেশ দিয়েছে।

552
00:41:26,817 --> 00:41:28,752
হেই, জন, দেখ,
ব্যাপারটা এখানেই মিটাতে পারবো আমরা।

553
00:41:28,819 --> 00:41:30,821
না, আমার অন্য স্পার্টানদের লাগবে।

554
00:41:30,888 --> 00:41:32,723
ওদের লাগবে, আমাকে লাগবে না!

555
00:41:32,790 --> 00:41:34,258
তুই বুঝবি সেটা আশা করি না আমি।

556
00:41:34,325 --> 00:41:37,127
ওহ, আমি সব বুঝেছি।
তোর তার কাছে ফিরে যেতে হবে।

557
00:41:37,194 --> 00:41:39,763
হ্যাঁ, তুই হলসি'র কাছে ছুটে যাচ্ছিস।

558
00:41:39,830 --> 00:41:42,933
যখন-ই তোর কোনো সমস্যা হয়,
আম্মু এসে ঠিক করে দেয়।

559
00:41:43,000 --> 00:41:46,103
সে তোর তোয়াক্কা করে ভেবেছিস?
হাহ? তুই ব্যস একটা মেশিন।

560
00:41:46,170 --> 00:41:48,172
আর তুই একটা কাপুরুষ
যে কষ্ট দেখে পালিয়েছিল।

561
00:41:48,238 --> 00:41:49,840
ওহ, আচ্ছা।
কারো প্রতিই তোর আনুগত্য নেই।

562
00:41:49,907 --> 00:41:52,209
আনুগত্য নিয়ে কথা বলতে চাস তুই?

563
00:41:52,276 --> 00:41:54,745
তুই আমাকে মাত্র পাঁচ মিনিট দিয়েছিলি।

564
00:41:54,812 --> 00:41:57,147
এতে কী লাভ হয়েছিল জানতে চাস?

565
00:41:57,214 --> 00:42:00,250
ওরা আমাকে ভূপাতিত করেছিল।
আগুনে পুড়ে, পোকামাকড় খেয়ে বেঁচে ছিলাম আমি।

566
00:42:00,317 --> 00:42:03,954
কয়েকমাস আমার পেছনে লেগে ছিল ওরা।

567
00:42:04,021 --> 00:42:06,156
এতোকিছু হয়েছিল
আমাকে পাঁচ মিনিট দিয়েছিলি বলে।

568
00:42:06,223 --> 00:42:08,125
পালিয়ে ভুল করেছিলি তুই।

569
00:42:09,293 --> 00:42:10,995
থেকে গিয়ে ভুল করেছিলি তুই!

570
00:42:11,061 --> 00:42:12,229
মাস্টার চীফ, দাঁড়ান!

571
00:42:13,897 --> 00:42:15,866
কভেন্যান্ট অস্ত্রের ক্ষমতা দেখেছি আমি।

572
00:42:15,933 --> 00:42:17,835
পুরো গ্রহ কাঁচে পরিণত হয়েছিল।

573
00:42:17,901 --> 00:42:19,903
তাই তারা আরো
বড়ো কিছুর পেছনে ছুটে থাকলে,

574
00:42:19,970 --> 00:42:21,739
আর কোনো উপায় নেই।

575
00:42:23,907 --> 00:42:25,275
আর ওকে এখানে রাখতে হবে তোকে।

576
00:42:25,342 --> 00:42:26,977
- কী?
- সোরেন...

577
00:42:27,044 --> 00:42:30,114
UNSC-এর বাইরে
একমাত্র তোকেই চিনি আমি।

578
00:42:30,180 --> 00:42:32,783
এই মূহুর্তে তোর বিশ্বাস প্রয়োজন আমার।

579
00:42:32,850 --> 00:42:34,284
তোকে বিশ্বাস করতে পারি?

580
00:42:34,351 --> 00:42:36,987
- অবশ্যই বিশ্বাস করতে...
- তাহলে ওকে নিরাপদে রাখিস।

581
00:42:40,190 --> 00:42:41,992
- জন...
- ওয়াদা কর।

582
00:42:44,361 --> 00:42:46,330
আমি কথা দিলাম।

583
00:42:47,798 --> 00:42:49,400
দাঁড়ান, থামুন।

584
00:42:49,466 --> 00:42:52,202
আমি কিছু বলতে পারবো না?

585
00:42:52,269 --> 00:42:55,172
আমাকে এভাবে ফেলে যেতে পারেন না।

586
00:42:56,306 --> 00:42:57,841
দুঃখিত, কোয়ান।

587
00:42:57,908 --> 00:42:59,810
আমার পক্ষে এটুকুই করা সম্ভব।

588
00:43:08,786 --> 00:43:10,320
তো ব্যস এটুকুই?

589
00:44:49,419 --> 00:44:51,788
ফ্লিটকম, "স্টলওয়ার্ট ডন" বলছি।

590
00:44:51,855 --> 00:44:53,991
1-1-7 তার সংকেত চালু করেছেন।

591
00:44:55,159 --> 00:44:57,227
শাব্বাস।

592
00:44:57,294 --> 00:44:58,395
তাকে নিয়ে এসো।

593
00:45:08,472 --> 00:45:10,974
স্টলওয়ার্ট ডন রিচের আকাশসীমায় প্রবেশ করেছে।

594
00:45:11,041 --> 00:45:14,111
মাস্টার চীফ এবং সিলভার টিমের
ভূমিতে অবতরণ প্রক্রিয়া শুরু করছি।

595
00:45:48,078 --> 00:45:48,912
এখানেই থামো।

596
00:45:54,985 --> 00:45:56,186
সাবধানে নিয়ে এসো।

597
00:46:13,437 --> 00:46:15,138
আমার গাড়িতে তুলে দাও।

598
00:47:26,143 --> 00:47:27,144
তো?

599
00:47:30,080 --> 00:47:32,149
এরকম কিছু কখনো দেখিনি।

600
00:47:32,216 --> 00:47:34,184
তাদেরকে কি বলেছেন যে
কভেন্যান্টরাও এটা চায়?

601
00:47:34,251 --> 00:47:35,686
যে ওটা কোনো ধরণের অস্ত্র হতে পারে?

602
00:47:35,752 --> 00:47:37,421
- হ্যাঁ, বলেছি।
- আর?

603
00:47:37,487 --> 00:47:40,490
আর যদি সেটা গুরুতর কিছু মনে হয়,

604
00:47:40,557 --> 00:47:43,060
অবশ্যই আমরা ব্যাপারটা খতিয়ে দেখবো।‌

605
00:47:43,126 --> 00:47:47,397
কিন্তু, জন, তোমার কর্মকাণ্ড
হরেক রকমের সমস্যা তৈরি করেছে,

606
00:47:47,464 --> 00:47:51,968
কেবল তোমার জন্যে নয়, পুরো স্পার্টান প্রোগ্রাম
আর ব্যক্তিগতভাবে আমার জন্যেও।

607
00:47:53,370 --> 00:47:59,443
মানুষ সুরক্ষার জন্য, তাদের নিরাপদ
বোধ করানোর জন্য তোমার ওপর নির্ভর করে।

608
00:47:59,509 --> 00:48:04,648
তোমার নির্ভরযোগ্যতাই
তাদের মনে আশা জোগায়।

609
00:48:04,715 --> 00:48:09,286
তোমার কাণ্ডজ্ঞানহীন আচরণের সাফাই কীভাবে দেবো?

610
00:48:13,190 --> 00:48:14,991
আমি কিছু একটা অনুভব করেছি।

611
00:48:18,595 --> 00:48:20,597
আমি তা বিশ্বাস করি।

612
00:48:20,664 --> 00:48:22,399
আমি মনে মনে বারবার ভেবেছি...

613
00:48:25,068 --> 00:48:28,038
বস্তুটি স্পর্শ করলে আমি
যা দেখি তার প্রতিটা দৃশ্য সম্পর্কে।

614
00:48:28,105 --> 00:48:29,773
ঠিক জানি না।

615
00:48:29,840 --> 00:48:32,008
মনে হয় না আমাদের
কোনোকিছু ধরে নেওয়া ঠিক হবে।

616
00:48:32,075 --> 00:48:34,611
আমার মতে ল্যাবের
ফলাফলের দিকেই মনোযোগ দেওয়া উচিত।

617
00:48:42,619 --> 00:48:46,690
মেয়েটার কী দেখে পালিয়েছিলে তুমি?

618
00:48:51,294 --> 00:48:53,163
<i>মাদ্রিগালের একটা সম্পদ আছে।</i>

619
00:48:53,230 --> 00:48:57,467
<i>এটা আমাদের নদীতে, হ্রদে,
এবং আমাদের জমিনে ছড়িয়ে থাকে।</i>

620
00:48:57,534 --> 00:49:02,105
<i>আর আমাদের অংশীদার UNSC-এর সাথে মিলে,</i>

621
00:49:02,172 --> 00:49:08,278
<i>আমরা বহিরাগত বসতিগুলোর
শিরোমণির অবস্থানে ফিরে যাবো।</i>

622
00:49:10,447 --> 00:49:12,816
<i>তাকে মরতে দিতে পারিনি।</i>

623
00:49:12,883 --> 00:49:15,585
কিন্তু তুমি তো অনেক লোককে মরতে দেখেছো।

624
00:49:15,652 --> 00:49:18,455
এই পরিস্থিতিটা ভিন্ন কেন হলো?

625
00:49:28,498 --> 00:49:30,400
<i>আমার মনে হয় না
পরিস্থিতিটা ভিন্ন ছিল।</i>

626
00:49:30,467 --> 00:49:31,601
<i>মনে হয়...</i>

627
00:49:32,702 --> 00:49:33,837
আমিই...

628
00:49:35,439 --> 00:49:36,573
বদলেছি।

629
00:49:42,312 --> 00:49:45,748
<i>কিছু একটার সাথে
সংযোগ অনুভব করছি আমি।</i>

630
00:49:52,489 --> 00:49:56,793
<i>জানি না সেটা কী
বা কেন ওটা আমাকে বেছে নিলো।</i>

631
00:50:00,630 --> 00:50:02,765
<i>কিন্তু জানি ওটার অস্তিত্ব আছে।</i>

632
00:50:07,838 --> 00:50:09,772
<i>আমি অনুভব করতে পারছি।</i>

633
00:50:12,309 --> 00:50:14,277
<i>আগে কখনো এমন বোধ করেছো?</i>

634
00:50:19,883 --> 00:50:22,118
এমনিতে কিছুই অনুভব করি না আমি।

635
00:50:26,623 --> 00:50:29,125
তাহলে ফিরে এলে কেন?

636
00:50:41,605 --> 00:50:43,840
বিশ্বাস করার মতো আর কাউকে পাইনি।

637
00:50:46,877 --> 00:50:48,512
ধন্যবাদ।

638
00:50:51,648 --> 00:50:53,750
তুমি সঠিক সিদ্ধান্ত-ই নিয়েছো।

639
00:51:07,397 --> 00:51:09,766
এটাকে নতুন শুরু হিসেবে দেখছি।

640
00:51:25,515 --> 00:51:29,486
<i>একসাথে অসামান্য কাজ করবো আমরা।</i>

641
00:51:32,915 --> 00:51:42,915
অনুবাদে:
〄 AsadujJaman 〄

