1
00:00:01,611 --> 00:00:03,313
সিটবেল্ট লাগাও।

2
00:00:05,328 --> 00:00:06,568
ওই স্পার্টান,

3
00:00:06,592 --> 00:00:09,092
সে ওটা স্পর্শের পর,

4
00:00:09,116 --> 00:00:11,816
কী দেখেছো তা দেখাও।

5
00:00:11,840 --> 00:00:13,540
একটা রিং।

6
00:00:15,191 --> 00:00:17,260
<i>তোমাদের অস্ত্র নামাও।</i>

7
00:00:17,327 --> 00:00:20,597
জন তোমাদের মারতে চাইলে,
এতোক্ষণে মরে যেতে।

8
00:00:20,663 --> 00:00:22,532
হ্যালো, সোরেন।
ও হচ্ছে কোয়ান হা।

9
00:00:22,599 --> 00:00:23,800
বেড়াতে এসে ভালোই করেছিস।

10
00:00:23,867 --> 00:00:25,702
আমি একটি নতুন সিস্টেম বানিয়েছি...

11
00:00:25,768 --> 00:00:31,674
যেটি স্পার্টানদের অবচেতনের পরিবর্তন ঘটিয়ে
সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে।

12
00:00:31,741 --> 00:00:33,176
এটার নাম কর্টানা।

13
00:00:33,243 --> 00:00:37,480
এই প্রক্রিয়াটি মানুষের ক্লোন তৈরির
অবৈধ অনুশীলনের ওপর নির্ভর করে না?

14
00:00:39,349 --> 00:00:41,484
- কী করে এটা?
- আমি নিশ্চিত না।

15
00:00:41,551 --> 00:00:43,753
উড়োজাহাজটার সম্ভাব্য গতিপথের
হিসাব এইমাত্র এসে পৌঁছেছে।

16
00:00:43,820 --> 00:00:46,356
তার সঠিক অবস্থান জানি না,
তবে কাছাকাছিই পৌঁছাতে পারবো।

17
00:00:46,422 --> 00:00:48,224
<i>ওরা আমাদের যা করেছে,</i>

18
00:00:48,291 --> 00:00:50,760
তা চিরস্থায়ী হবে, যদি তুই স্থায়ী হতে দিস।

19
00:00:50,827 --> 00:00:52,462
পিঠে যে ঔষধটা নিস...

20
00:00:52,529 --> 00:00:53,863
ওটা সবকিছু ফাঁকা করে দেয়।

21
00:00:53,930 --> 00:00:55,431
ঔষধ নেওয়া ছাড়...

22
00:00:55,498 --> 00:00:58,434
তাহলেই মনে হবে চোখ খুলে গেছে।

23
00:01:00,904 --> 00:01:03,840
ওটাকে জীবন্ত করেছো।

24
00:01:03,907 --> 00:01:05,308
তার মানে কী?

25
00:01:05,375 --> 00:01:07,710
তাদের কাছে থাকা
মানুষটার চাইতে তুমি তো ভিন্ন!

26
00:01:07,777 --> 00:01:08,912
তাদের কাছে থাকা মানুষ?

27
00:01:09,136 --> 00:01:10,969
পরশ পাথরটি আমি নিজে উদ্ধার করবো।

28
00:01:10,993 --> 00:01:12,993
উপহারটা আমাকে নিয়ে আসতে দিন।

29
00:01:13,483 --> 00:01:14,817
ওরা রিংটাই চায়!

30
00:01:14,884 --> 00:01:19,522
- রিংটা কী জিনিস?
- আমাদের চেনা জীবনের অবসানের।

31
00:01:19,589 --> 00:01:20,857
আমাকে ফিরে যেতে হবে।

32
00:01:20,924 --> 00:01:22,759
তুই হলসি'র কাছে ছুটে যাচ্ছিস।

33
00:01:22,825 --> 00:01:24,327
- আমাকে এভাবে ফেলে যেতে পারেন না।
- ওয়াদা কর।

34
00:01:24,394 --> 00:01:26,863
- ওকে নিরাপদ রাখবি।
- আমি কথা দিলাম।

35
00:01:28,798 --> 00:01:31,467
- তুমি ফিরে এলে কেন?
- বিশ্বাস করার মতো আর কাউকে পাইনি।

36
00:01:31,534 --> 00:01:33,469
তুমি সঠিক সিদ্ধান্ত-ই নিয়েছো।

37
00:01:33,536 --> 00:01:36,940
<i>একসাথে অসামান্য কাজ করবো আমরা।</i>

38
00:01:49,953 --> 00:01:51,673
[ গ্রহ: ওবান ]

39
00:01:51,697 --> 00:01:53,697
[ ভিসপার সিস্টেম ]

40
00:01:55,653 --> 00:01:58,153
[ UEG দ্বিতীয় শ্রেনীর টোকাই কলোনী ]

41
00:02:04,300 --> 00:02:05,635
<i>লোহা আর প্লাস্টিক...</i>

42
00:02:05,702 --> 00:02:07,503
<i>আলাদা করে রাখতে হবে।</i>

43
00:02:07,570 --> 00:02:09,405
<i>গুলিয়ে ফেলা ব্যাগগুলো বাতিল করা হবে...</i>

44
00:02:09,472 --> 00:02:10,873
<i>আর দ্বিগুণ কাজ করানো হবে।</i>

45
00:02:10,940 --> 00:02:12,408
আরে, জলদি হাত চালা।

46
00:02:12,475 --> 00:02:14,444
চল, পিচ্চি বদমাশের দল!

47
00:02:14,510 --> 00:02:15,612
হাট!

48
00:02:15,678 --> 00:02:17,347
আরে, জলদি হাত চালা।

49
00:02:17,413 --> 00:02:18,681
জলদি!

50
00:02:18,748 --> 00:02:22,719
<i>"তারা বিশাল মা-মার্গোলিয়া
গাছগুলোর মাঝে ছুটতে লাগলো,"</i>

51
00:02:22,785 --> 00:02:25,355
<i>"আর যখন সে তার দিকে ঘুরলো,
সে তাকে কোলে তুলে নিলো।"</i>

52
00:02:25,421 --> 00:02:28,291
<i>"এটি ছিল জ্যাকের নতুন এক অর্জন,"</i>

53
00:02:28,358 --> 00:02:32,695
"যেটি সুবিশাল বন বা
সুউচ্চ পর্বত জয় করার মতো নয়,"

54
00:02:32,762 --> 00:02:35,732
"বরং আরো বড়ো কিছু ছিল,"

55
00:02:35,798 --> 00:02:40,770
"আরো অচেনা কিছু:
এক কুমারী কন্যার হৃদয়।"

56
00:02:41,638 --> 00:02:43,006
"কুমারী" মানে কী?

57
00:02:43,072 --> 00:02:47,677
মনে হয় সে খুব রূপসী ছিল এমন কিছু।

58
00:02:47,744 --> 00:02:49,379
শসস!

59
00:02:49,445 --> 00:02:51,547
<i>আগামীকালকের শিফট বাড়ানো হয়েছে...</i>

60
00:02:53,116 --> 00:02:55,385
গল্পটা পছন্দ হয়েছে?

61
00:02:55,451 --> 00:02:56,852
খুব ভালো লেগেছে।

62
00:02:58,354 --> 00:03:00,823
এটা সম্পূর্ণ অন্য এক দুনিয়ার কাহিনী।

63
00:03:00,890 --> 00:03:02,825
তার মানে কী?

64
00:03:02,892 --> 00:03:08,598
আকাশে তাঁরা জ্বলজ্বল করা আর
বিরাট গাছওয়ালা আরো অনেক গ্রহ আছে,

65
00:03:08,665 --> 00:03:11,334
সবুজ ঘাসের ওপর হাঁটাও যায় সেখানে।

66
00:03:11,401 --> 00:03:12,602
কি জানি।

67
00:03:12,669 --> 00:03:14,737
- সত্যি?
- বইয়েই তো লিখেছে।

68
00:03:17,073 --> 00:03:19,575
এখানে দেখো।
এই শব্দটা কী জানো?

69
00:03:19,642 --> 00:03:20,910
"চুমু।"

70
00:03:20,977 --> 00:03:23,746
তো, এরকম কোনো শব্দ পড়া মানে,

71
00:03:23,813 --> 00:03:26,516
কাউকে তোমাকে চুমু খেতে হবে।

72
00:03:37,860 --> 00:03:39,662
হেই!

73
00:03:39,729 --> 00:03:40,930
কাজে ফিরে যা!

74
00:03:40,997 --> 00:03:42,365
- পালাও!
- চলো!

75
00:03:42,432 --> 00:03:44,000
হেই!

76
00:03:44,067 --> 00:03:45,468
এদিকে আয়!

77
00:03:47,003 --> 00:03:48,771
এদিকে আয়, শালা পিচ্চি ফাজিল!

78
00:03:52,508 --> 00:03:54,010
মাকি, এসো!

79
00:03:54,077 --> 00:03:55,445
এসো!

80
00:03:59,682 --> 00:04:01,751
- আকামের ধারী!
- থামুন!

81
00:04:01,818 --> 00:04:03,786
- থামুন!
- বাদ‌ দে!

82
00:04:03,853 --> 00:04:05,521
- ডেট!
- চল!

83
00:04:05,588 --> 00:04:06,823
না।

84
00:04:20,136 --> 00:04:21,604
ধরো ওকে!

85
00:04:25,074 --> 00:04:26,442
ধরেছি!

86
00:04:26,509 --> 00:04:27,510
গ্রান্টরা আসছে!
[ গ্রান্ট —> কভেন্যান্ট আর্মির নিচু শ্রেণীর সৈনিক ]

87
00:04:27,577 --> 00:04:28,911
তোকে শিক্ষা দিয়ে ছাড়বো।

88
00:04:37,053 --> 00:04:39,420
আলোর উজ্জ্বলতা বাড়ছে।

89
00:04:40,636 --> 00:04:43,336
যা খুঁজছি তা কাছাকাছিই আছে।

90
00:04:55,061 --> 00:04:56,428
এই প্রাণীটার পিছনেই আছে।

91
00:05:07,378 --> 00:05:09,178
না।

92
00:05:19,386 --> 00:05:22,836
এই প্রাণীটিকেই খুঁজছি আমরা।

93
00:05:42,985 --> 00:05:44,654
হুম।

94
00:06:01,736 --> 00:06:03,270
মহামান্য।

95
00:06:03,853 --> 00:06:05,693
পোশাকটা কেমন লাগছে?

96
00:06:06,236 --> 00:06:07,369
মানুষের উপযুক্ত?

97
00:06:08,153 --> 00:06:12,245
আপনাকে যেদিন নিয়ে এসেছিল
সেদিনের কথা মনে করিয়ে দিচ্ছে।

98
00:06:12,269 --> 00:06:15,553
অবশ্য, সেসময় অনেক ছোট ছিলেন।

99
00:06:15,945 --> 00:06:19,986
পরশ পাথরের খোঁজ কোথা থেকে শুরু করবেন?

100
00:06:20,903 --> 00:06:22,003
মাদ্রিগালে।

101
00:06:22,160 --> 00:06:24,060
যেখানে ওটা সর্বশেষ দেখা গিয়েছে।

102
00:06:24,345 --> 00:06:27,395
যে আত্মা আমাকে ডেকেছিল সেটি ওখানেই আছে।

103
00:06:28,153 --> 00:06:29,653
আমি নিশ্চিত।

104
00:06:30,095 --> 00:06:34,286
আর খুঁজতে গিয়ে যদি তার সাথে দেখা হয়?

105
00:06:35,778 --> 00:06:37,458
সেই পিশাচের সাথে?

106
00:06:38,295 --> 00:06:47,403
আপনার মতো একই ক্ষমতার
অধিকারী কারো প্রতি কৌতুহল থাকাটাই স্বাভাবিক।

107
00:06:49,028 --> 00:06:51,353
আপনার দয়ার জন্য মুরসি...

108
00:06:52,070 --> 00:06:54,620
কেবল পরশ পাথরটাই আনবো না...

109
00:06:55,403 --> 00:06:57,728
সাথে এনে দেবো...

110
00:06:58,245 --> 00:06:59,825
পিশাচটার মাথা।

111
00:07:04,445 --> 00:07:14,445
অনুবাদে:
〄 AsadujJaman 〄

112
00:08:10,833 --> 00:08:12,201
জিনিসটা অসাধারণ।

113
00:08:15,204 --> 00:08:18,274
অবশেষে, মূল্যবান কিছু পাওয়া গেল।

114
00:08:18,341 --> 00:08:21,911
ফলাফল বলছে এটা ১ লক্ষ বছর পুরোনো।

115
00:08:21,978 --> 00:08:23,746
তাহলে তো মানব সভ্যতারও আগের।

116
00:08:23,813 --> 00:08:26,148
সম্ভবত কভেন্যান্ট সভ্যতারও আগের।

117
00:08:27,249 --> 00:08:31,787
এটা জৈব পদার্থ,
কিন্তু দেখে প্রকৃতি সৃষ্ট প্রযুক্তি মনে হচ্ছে।

118
00:08:31,854 --> 00:08:33,322
মাস্টার চীফের মতে,

119
00:08:33,389 --> 00:08:36,158
এটা কোনো ধরণের অস্ত্র হতে পারে।

120
00:08:36,225 --> 00:08:37,827
আমরা নিশ্চিত হতে পারিনি, তবে ডক্টর...

121
00:08:37,893 --> 00:08:39,762
আর কথাটা এতোক্ষণে শুনছি কেন?

122
00:08:39,829 --> 00:08:41,097
- তুমি ভালো করেই জানো কেন।
- বুঝতে পারছি না...

123
00:08:41,163 --> 00:08:44,734
আর তার কথামতো চললে,
তুমি এখনো কিচ্ছুটি জানতে পারতে না।

124
00:08:44,800 --> 00:08:47,436
তাহলে আমাকে এটা দেখালেন কেন?

125
00:08:48,304 --> 00:08:52,241
আমি চাই একটা টিম নিয়ে
তুমি স্মারকটি পরীক্ষা করো।

126
00:08:52,308 --> 00:08:54,710
বের করো জিনিসটা কী, কী করে এটা,

127
00:08:54,777 --> 00:08:58,180
আর এটি আসলেই কোনো ধরণের অস্ত্র কিনা।

128
00:08:58,247 --> 00:09:02,151
কিংবা কভেন্যান্টদের বিপক্ষে
আমাদের কোনো সুফল দেবে কিনা।

129
00:09:03,285 --> 00:09:04,787
আলাদা টিম।

130
00:09:06,722 --> 00:09:08,257
প্রতিদ্বন্দ্বী টিম।

131
00:09:09,992 --> 00:09:12,161
ড: হলসি এটা ভালোভাবে নেবেন না।

132
00:09:13,729 --> 00:09:18,734
আমি ড: হলসি'র ওপর
নির্ভরশীলতা কমানোর পথ খুঁজতে আগ্রহী।

133
00:09:18,801 --> 00:09:21,270
এ কাজে আমাকে সাহায্য করতে পারবে?

134
00:09:33,249 --> 00:09:34,817
- ধন্যবাদ, এডুন।
- হুম।

135
00:09:47,329 --> 00:09:48,864
কেমন বোধ করছো?

136
00:09:53,169 --> 00:09:56,305
ধরে নিচ্ছি অঙ্গ প্রতিস্থাপনের জন্য
আমার ক্লোন বানিয়েছো,

137
00:09:56,372 --> 00:10:00,743
অন্তত বিভিন্ন কোষের নমুনা
সংগ্রহের সময় আমার লক্ষ্য তো সেটাই ছিল।

138
00:10:00,810 --> 00:10:02,912
নমুনাগুলো আমি সংগ্রহ করেছিলাম।

139
00:10:02,978 --> 00:10:05,981
তুমি সেই নমুনাগুলোর একটা ফসল মাত্র।

140
00:10:06,048 --> 00:10:07,850
হ্যাঁ, ফসল।

141
00:10:07,917 --> 00:10:11,687
আসলে, এই চেয়ারে বসলে
ব্যাপারটা সেরকম লাগে না মনে হচ্ছে।

142
00:10:12,922 --> 00:10:14,790
আমার কিছু প্রশ্ন আছে।

143
00:10:19,261 --> 00:10:20,429
করে ফেলো।

144
00:10:22,098 --> 00:10:24,032
বাচ্চাগুলোর কী হয়েছে?

145
00:10:25,801 --> 00:10:31,140
- প্রথম বিবর্ধনে ৩৫ জন বেঁচেছে।
- তো, অর্ধেকেরও বেশি মারা গেছে।

146
00:10:31,207 --> 00:10:33,476
আমার ধারণার চাইতেও সংখ্যাটা অনেক বেশি।

147
00:10:33,542 --> 00:10:35,344
বাকিরা স্পার্টান হয়েছে।

148
00:10:35,411 --> 00:10:40,983
অথচ আমি এখানে সজ্ঞানে আমার সামনে থাকা
আসল প্রতিকৃতির সাথে বসে আলাপ করছি।

149
00:10:41,050 --> 00:10:45,020
তারমানে, তুমি আমার মস্তিষ্কটাকে চাইছো।

150
00:10:45,087 --> 00:10:48,457
নাকি বলবো, তোমার মস্তিষ্কটাকে?

151
00:10:49,959 --> 00:10:54,830
আমি মস্তিষ্কের স্নায়ুর
প্রতিরুপ তৈরির প্রক্রিয়া নিখুঁত করেছি।

152
00:10:55,865 --> 00:10:57,266
কর্টানা সিস্টেম কাজ করছে?

153
00:10:57,333 --> 00:10:59,068
হুম।

154
00:10:59,135 --> 00:11:02,237
তারমানে তাকে এক স্পার্টান
যোদ্ধার সাথে একীভূত করে দেবে?

155
00:11:02,972 --> 00:11:04,106
সেটাই পরবর্তী কাজ।

156
00:11:04,173 --> 00:11:06,475
নির্ঘাত যোদ্ধাটা জন।

157
00:11:06,542 --> 00:11:08,710
<i>সেই তো স্পেশাল ছিল।</i>

158
00:11:11,847 --> 00:11:15,451
হ্যাঁ, সম্প্রতি কিছু ঝামেলায় জড়িয়েছে সে।

159
00:11:15,518 --> 00:11:18,187
<i>এটাই তাকে মুক্ত করার একমাত্র উপায়।</i>

160
00:11:20,156 --> 00:11:22,324
সে সবসময়ই একগুয়ে ছিল।

161
00:11:24,860 --> 00:11:28,330
- অথচ এসব তোমাকে বিচলিত করছে না।
- করা উচিত কী?

162
00:11:31,033 --> 00:11:32,201
মিরাণ্ডা কেমন আছে?

163
00:11:32,268 --> 00:11:33,502
আমাদের মেয়ে।

164
00:11:36,639 --> 00:11:39,375
মনে হয় দরকারী সবকিছু পেয়ে গেছি আমরা।

165
00:11:39,441 --> 00:11:41,577
মনে আছে যখন তুমি আমার বয়সী ছিলে...

166
00:11:41,644 --> 00:11:46,549
মানব ক্লোনিং কখনো
বৈধ হবে কিনা তা নিয়ে অনিশ্চিত ছিলে?

167
00:11:46,615 --> 00:11:53,155
আর ভাবতে, কখনো নিজের জ্বলজ্যান্ত
প্রতিকৃতির বিপরীতে নিজেকে আবিষ্কার করলে,

168
00:11:53,222 --> 00:11:56,492
সেটা কি আসলেই হজম করতে পারবে?

169
00:11:56,559 --> 00:11:58,660
ভাবনাগুলোর কী হয়েছে?

170
00:12:01,230 --> 00:12:02,331
উন্নতি।

171
00:12:18,214 --> 00:12:19,915
এসবের প্রয়োজন নেই।

172
00:12:21,450 --> 00:12:24,119
এটাই তোমাকে যুদ্ধের ময়দানে
ফেরানোর একমাত্র উপায়।

173
00:12:24,186 --> 00:12:25,721
আমি একজন স্পার্টান।

174
00:12:25,788 --> 00:12:27,590
তাদের পক্ষে আমাকে
যুদ্ধক্ষেত্র থেকে দূরে রাখা সম্ভব নয়।

175
00:12:27,656 --> 00:12:32,261
ঠিক এই যুক্তি দিয়েই
আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছি আমি।

176
00:12:32,328 --> 00:12:34,530
আমার কোনো আয়ার দরকার নেই।

177
00:12:34,597 --> 00:12:35,931
এটা আয়া নয়।

178
00:12:35,998 --> 00:12:38,000
এটা একটা আপগ্রেড...

179
00:12:38,067 --> 00:12:44,240
যা আমাদের স্মারকটি পরীক্ষার কাজ
বহু মাস, বহু বছর এগিয়ে দেবে।

180
00:12:44,306 --> 00:12:46,308
আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে,

181
00:12:46,375 --> 00:12:49,945
এটা তোমাকে যুদ্ধের
অগ্রভাগে ফিরিয়ে নিয়ে যাবে,

182
00:12:50,012 --> 00:12:52,581
যেখানে তোমাকে বড্ডো প্রয়োজন।

183
00:12:57,620 --> 00:12:59,354
চলুন শুরু করে দেই।

184
00:13:31,287 --> 00:13:33,188
দুঃখজনকভাবে তোমাকে জাগিয়ে রাখতে হবে।

185
00:13:34,523 --> 00:13:36,592
তবে এটা তোমার শরীরকে স্থির রাখবে।

186
00:13:36,659 --> 00:13:38,193
ব্যথা লাগবে?

187
00:13:38,260 --> 00:13:39,295
ওহ, হ্যাঁ।

188
00:13:44,233 --> 00:13:47,002
তোমার মস্তিষ্কটা খুবই সুন্দর।

189
00:13:47,069 --> 00:13:50,005
শীঘ্রই, তুমি আরো
বড়ো কিছুর অংশ হয়ে যাবে।

190
00:13:53,142 --> 00:13:55,077
আরো ভালো কিছুর।

191
00:14:09,725 --> 00:14:11,160
- তৈরি?
- হুম।

192
00:17:09,605 --> 00:17:11,173
কর্টানা?

193
00:17:24,887 --> 00:17:26,555
খেলা শেষ হলে,

194
00:17:26,622 --> 00:17:29,190
রাজা এবং সৈনিকরা
একই বাক্সে ফিরে যায়।

195
00:17:34,930 --> 00:17:36,832
হ্যালো, ড: হলসি।

196
00:17:38,634 --> 00:17:41,370
অবশেষে তোমার দেখা পেয়ে ভীষণ ভালো লাগছে।

197
00:17:43,372 --> 00:17:45,207
ওটা নিশ্চয়ই মাস্টার চীফ।

198
00:17:45,274 --> 00:17:46,575
হ্যাঁ।

199
00:17:46,642 --> 00:17:48,343
তার মিলিটারি রেকর্ড অবিশ্বাস্য।

200
00:17:48,410 --> 00:17:53,448
শক্তি, সামর্থ্য আর
বুদ্ধিতে বাকি সবার উর্ধ্বে।

201
00:17:53,515 --> 00:17:56,285
একজন সহজাত নেতা।
তাকে কেন বেছে নিয়েছো বুঝতে পারছি।

202
00:17:56,351 --> 00:18:01,356
কর্টানা, ল্যাবের মূল
সংরক্ষণাগারের B-19 ফাইলে,

203
00:18:01,423 --> 00:18:05,427
মাদ্রিগাল গ্রহে পাওয়া
একটা স্মারকের তথ্য খুঁজে পাবে।

204
00:18:05,494 --> 00:18:07,696
পেয়ে গেছি।

205
00:18:07,763 --> 00:18:12,501
সেটির উৎপত্তি আর কার্যকারিতা
সম্পর্কে জানতে কিছু পরীক্ষা করার প্ল্যান করছি,

206
00:18:12,568 --> 00:18:15,737
আ্য আমি চাই তুমি তথ্যগুলো সরাসরি...

207
00:18:15,804 --> 00:18:17,573
ডক্টর, একটা সমস্যা হয়েছে।

208
00:18:17,639 --> 00:18:19,942
আমার স্নায়ুতন্ত্র নিখুঁতভাবে কাজ করছে,

209
00:18:20,008 --> 00:18:23,812
কিন্তু আমি সাবজেক্টের
পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছি না।

210
00:18:23,879 --> 00:18:25,347
হ্যাঁ।

211
00:18:25,414 --> 00:18:29,251
আপাতত, আমি তোমার
ক্ষমতা সীমাবদ্ধ করে রেখেছি।

212
00:18:29,318 --> 00:18:30,886
অনেকটা অন/অফ সুইচের মতো।

213
00:18:30,953 --> 00:18:33,522
আমার উদ্দেশ্য মাস্টার চীফের সাথে
সম্পূর্ণরূপে মিশে যাওয়া,

214
00:18:33,589 --> 00:18:35,657
তার দেহের ও মনের
কার্যক্ষমতা অনুধাবনের জন্য।

215
00:18:35,724 --> 00:18:38,560
আর সময় হলে
তারচেয়ে বেশিকিছু করতে পারবে।

216
00:18:38,627 --> 00:18:39,728
কিন্তু...

217
00:18:41,830 --> 00:18:44,666
আমাকে আমার উদ্দেশ্য
সাধনে বাঁধা কেন দিতে গেলে?

218
00:18:44,733 --> 00:18:48,770
কারণ জন স্মারকটি
পরীক্ষা-নিরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ।

219
00:18:48,837 --> 00:18:51,406
তোমার হাতে তুলে দেবার আগে,
আমাকে বুঝতে হবে এটা তাকে কীভাবে প্রভাবিত করছে...

220
00:18:51,473 --> 00:18:53,542
আর তোমাকেও কীভাবে উল্টো প্রভাবিত করতে পারে।

221
00:18:53,609 --> 00:18:54,876
ডক্টর, আমি অবশ্যই প্রতিহত...

222
00:18:54,943 --> 00:18:56,645
একঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরবে।

223
00:18:56,712 --> 00:19:03,818
মানুষের জ্ঞান সম্পর্কে তোমার কাছে থাকা
তথ্যগুলোর সাথে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিতে পারি কি?

224
00:19:04,953 --> 00:19:07,723
বাকি ৫২.৪ মিনিটে কী করবো?

225
00:19:09,057 --> 00:19:10,792
বাহ চমৎকার।

226
00:19:10,859 --> 00:19:12,561
আ:...

227
00:19:12,628 --> 00:19:14,429
ভেবো না।

228
00:19:14,496 --> 00:19:16,798
তোমাকে ভীষণ ব্যস্ত রাখবো আমি।

229
00:19:57,706 --> 00:19:59,808
<i>ট্যান্টালুসের প্রথম
দৃশ্যগুলো আমাদের হাতে আসছে,</i>

230
00:19:59,875 --> 00:20:02,310
<i>যেটি কভেন্যান্ট বাহিনীর হাতে
পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে...</i>

231
00:20:09,685 --> 00:20:11,019
- হেই!
- হেই।

232
00:20:11,086 --> 00:20:13,455
কোথায় যাচ্ছো?

233
00:20:16,558 --> 00:20:22,731
<i>মাদ্রিগালে আক্রমণের কারণে উৎপাদন
ব্যাহত হওয়ায় হাইড্রোজেনের মূল্য বৃদ্ধি পেয়েছে।</i>

234
00:20:22,798 --> 00:20:24,599
<i>গভর্নর ভিনসারের
কাছের লোকজন বলছে...</i>

235
00:20:24,666 --> 00:20:26,768
<i>যে উৎপাদন ধারণার চাইতেও
দ্রুত গতিতে শুরু হতে যাচ্ছে।</i>

236
00:20:26,835 --> 00:20:31,406
<i>UNSC-এর সাথে ভিনসারের শান্তিচুক্তির
অর্থ বিদ্রোহীদের অন্যতম শেষ গ্রহটি...</i>

237
00:20:31,473 --> 00:20:34,009
<i>তাদের স্বাধীনতা সংগ্রামে ইস্তফা দিলো।</i>

238
00:20:34,076 --> 00:20:37,913
<i>সবাই যেমনটি বলে,
আমরা এখন একই পথের যাত্রী।</i>

239
00:20:41,083 --> 00:20:43,018
কীসের মাল এগুলো?

240
00:20:43,085 --> 00:20:45,320
পৃথিবী থেকে পাঠানো পণ্যবাহী এক শিপের উপহার।

241
00:20:46,555 --> 00:20:48,023
কতোগুলো খাঁচা পেয়েছি?

242
00:20:48,090 --> 00:20:49,624
৪২টা খাঁচা।

243
00:20:49,691 --> 00:20:51,493
- আয়। জলদি।
- ১৪?

244
00:20:53,829 --> 00:20:55,030
একটা খাঁচা রাখো।

245
00:20:55,097 --> 00:20:56,665
আমার জন্য।

246
00:20:56,895 --> 00:20:57,895
মাত্র একটা?

247
00:20:58,986 --> 00:21:01,586
কেন তাকে খবরদারি করতে দাও?

248
00:21:01,610 --> 00:21:02,660
চুপ করো।

249
00:21:03,705 --> 00:21:05,373
আমি মাদ্রিগালে ফিরতে চাই।

250
00:21:05,440 --> 00:21:06,908
কী?

251
00:21:06,975 --> 00:21:09,511
- না।
- ভিনসার ক্ষমতা দখল করছে।

252
00:21:09,578 --> 00:21:11,580
আমাকে বিদ্রোহী দলে যোগ দিতে হবে।

253
00:21:11,646 --> 00:21:13,448
তোমার মতো বাচ্চা মেয়ে?

254
00:21:13,515 --> 00:21:15,817
আমি বাচ্চা মেয়ে না।

255
00:21:15,884 --> 00:21:19,888
আমার পরিবার বসতি গড়ে
ওঠার আগ থেকে মাদ্রিগালে ছিল।

256
00:21:19,955 --> 00:21:21,656
জন'কে কথা দিয়েছি
তোমাকে নিরাপদ রাখবো।

257
00:21:21,723 --> 00:21:24,426
প্রতিশ্রুতি ভাঙার এখনো
কোনো কারণ দেখছি না।

258
00:21:24,493 --> 00:21:27,929
রাজধানীতে এখনো আমার
বাবার অনুগত লোক আছে, আমি জানি।

259
00:21:27,996 --> 00:21:29,097
ওদেরকেই লড়তে দাও।

260
00:21:29,164 --> 00:21:30,665
এটা আমার মাথাব্যথা না।

261
00:21:30,732 --> 00:21:32,000
আমি আপনাকে লড়তে বলছি না।

262
00:21:32,067 --> 00:21:36,004
ব্যস আমার লোকদের খুঁজে পাওয়া পর্যন্ত
একটা বাহন আর সুরক্ষা প্রয়োজন।

263
00:21:36,071 --> 00:21:40,142
আমার মাদ্রিগালের রাজকন্যার
দেহরক্ষী হওয়ার শখ নেই।

264
00:21:40,208 --> 00:21:42,010
তাহলে একটা শিপ দিন।

265
00:21:43,812 --> 00:21:45,080
আচ্ছা।

266
00:21:45,147 --> 00:21:47,649
মুখ ফিরিয়ে নেবেন না, বকচোদ!

267
00:21:56,158 --> 00:21:57,859
তুমি আবেগী।

268
00:21:57,926 --> 00:21:59,895
আর জনের সম্মানে,

269
00:21:59,961 --> 00:22:02,097
তোমার খুলি গুড়াবো না।

270
00:22:04,065 --> 00:22:07,335
এখন, বাড়ি যাও
আর ডিনারে দেখা হবে।

271
00:22:12,107 --> 00:22:13,408
আজ মুরগী খাবো!

272
00:22:19,681 --> 00:22:21,183
তো এটা সবসময় চালু থাকবে?

273
00:22:21,249 --> 00:22:23,485
সে সবসময় প্রস্তুত থাকবে, হ্যাঁ।

274
00:22:25,754 --> 00:22:27,222
তার সাথে দেখা করতে চাও?

275
00:22:27,289 --> 00:22:29,558
একদম না, না।

276
00:22:29,624 --> 00:22:31,059
দেখোই না।

277
00:22:33,195 --> 00:22:34,229
কর্টানা।

278
00:22:38,533 --> 00:22:40,001
হ্যালো, মাস্টার চীফ।

279
00:22:40,068 --> 00:22:41,469
আমি কর্টানা।

280
00:22:44,706 --> 00:22:45,874
দেখতে আপনার মতো।

281
00:22:45,941 --> 00:22:47,509
শুনে খুব উপকার হলো।

282
00:22:47,576 --> 00:22:48,877
আমাকে সুপরিচিতভাবে ডিজাইন করা হয়েছে,

283
00:22:48,944 --> 00:22:50,745
কন্ঠ আর উচ্চারণ স্নিগ্ধ করা হয়েছে।

284
00:22:50,812 --> 00:22:52,614
আমি তোমার পদপ্রদর্শক, রণ কৌশল...

285
00:22:52,681 --> 00:22:54,149
এটা কীভাবে কাজ করে?

286
00:22:54,216 --> 00:22:56,151
সিস্টেমটায় একটা হলো পার্টিকল এক্সাইটার আছে,

287
00:22:56,218 --> 00:22:59,187
যার অর্থ সে যেকোনো
পরিবেশে হাজির হতে পারবে।

288
00:22:59,254 --> 00:23:00,622
তো এটা আমার হুকুমে চলবে?

289
00:23:00,689 --> 00:23:02,157
আমি এটাকে পার্টনারশিপ হিসেবে দেখি।

290
00:23:02,224 --> 00:23:03,992
আর যখন লড়াইয়ে থাকবো না,
তখন এটা কোথায় যাবে?

291
00:23:04,059 --> 00:23:06,061
ডক্টর, তাকে আমার
ক্ষমতা সম্পর্কে জানানো উচিত।

292
00:23:06,127 --> 00:23:08,496
যুদ্ধের ময়দানে এবং
যুদ্ধের বাইরে, আমি...

293
00:23:08,563 --> 00:23:09,931
ধন্যবাদ, কর্টানা।

294
00:23:09,998 --> 00:23:11,099
ওহ।

295
00:23:12,968 --> 00:23:15,103
যাইহোক, দেখা হয়ে
ভালো লাগলো, মাস্টার চীফ।

296
00:23:15,170 --> 00:23:17,706
শীঘ্রই কথা হবে...

297
00:23:18,840 --> 00:23:20,242
হয়তো।

298
00:23:23,712 --> 00:23:25,213
ব্যাপারটা ভালো ঠেকছে না।

299
00:23:25,280 --> 00:23:27,515
বিশ্বাস করো, ভালো লাগবে।

300
00:23:27,582 --> 00:23:31,252
সে যুদ্ধক্ষেত্রে তোমার সক্ষমতা
একশো গুণ বৃদ্ধি করবে।

301
00:23:32,120 --> 00:23:34,055
তুমি আমাদের সেরা লোক।

302
00:23:34,122 --> 00:23:36,625
সে তোমাকে আরো সেরা বানাবে।

303
00:23:38,159 --> 00:23:41,363
এটা আমাদের সবার এক বড়ো ধরণের বাজি।

304
00:24:03,785 --> 00:24:07,255
কমান্ডার, আমাদের স্টারবোর্ডের পাশে
একটা অস্বাভাবিক ওয়ার্মহোল দেখা দিয়েছে।

305
00:24:11,259 --> 00:24:13,561
কভেন্যান্ট যুদ্ধজাহাজ।

306
00:24:13,628 --> 00:24:15,063
দেখে নিশ্চল মনে হচ্ছে।

307
00:24:15,130 --> 00:24:16,798
ইঞ্জিনের কোনোরকম সাড়া নেই,

308
00:24:16,865 --> 00:24:18,233
কোনো পরমাণু ক্ষেত্র নেই।

309
00:24:18,300 --> 00:24:20,268
জীবনের তেমন কোনো লক্ষণ নেই।

310
00:24:20,335 --> 00:24:21,803
আর অস্ত্রগুলোও নিষ্ক্রিয়।

311
00:24:24,673 --> 00:24:27,309
কামানের পোর্ট খোলো।
আমাদের ৯০ ডিগ্রি এঙ্গেলে নাও।

312
00:24:27,375 --> 00:24:28,677
- জি, স্যার।
- গুলির জন্য প্রস্তুত থাকো‌।

313
00:24:34,749 --> 00:24:36,251
সামনের কামান তৈরি, স্যার।

314
00:24:36,318 --> 00:24:38,653
মেসেজ আসছে, স্যার।

315
00:24:38,720 --> 00:24:40,121
আমাদের অভ্যর্থনা জানাচ্ছে?

316
00:24:40,188 --> 00:24:42,991
বেসামরিক এমার্জেন্সি
চ্যানেল, স্যার। ১-৬.

317
00:24:43,058 --> 00:24:45,126
মাইকে লাগিয়ে দাও।

318
00:24:45,193 --> 00:24:47,028
জি, স্যার।

319
00:24:47,095 --> 00:24:49,264
<i>জানি না এখানে
আর কতোক্ষণ টিকতে পারবো।</i>

320
00:24:49,331 --> 00:24:51,199
<i>হ্যালো? কেউ শুনতে পাচ্ছেন?</i>

321
00:24:51,266 --> 00:24:53,134
<i>কেউ আছেন?</i>

322
00:24:53,201 --> 00:24:55,270
UNSC শিপ "গ্ল্যাডিয়াস" বলছি।

323
00:24:55,337 --> 00:24:56,905
নিজের পরিচয় দিন।

324
00:24:56,972 --> 00:24:59,040
<i>ওহ, না!
আমাকে বাঁচান!</i>

325
00:24:59,107 --> 00:25:01,276
<i>আমি সারকামন্সট্যান্স গ্রহের মেয়ে।</i>

326
00:25:01,343 --> 00:25:02,877
<i>আমাদের বন্দী করা হয়েছিল।</i>

327
00:25:02,944 --> 00:25:04,746
<i>আমার পরিবার মারা গেছে।</i>

328
00:25:04,813 --> 00:25:06,881
<i>বাবার রেডিওটাই কেবল আছে
আর ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে।</i>

329
00:25:06,948 --> 00:25:08,984
ভেতরে কতোজন আছে?

330
00:25:09,050 --> 00:25:10,618
<i>আমি এখানে একা।</i>

331
00:25:10,685 --> 00:25:15,290
<i>ইঞ্জিন নষ্ট হওয়ার পর
এলিয়েনরা পডে করে পালিয়েছে।</i>

332
00:25:15,357 --> 00:25:16,758
<i>প্লিজ সাহায্য করুন।</i>

333
00:25:16,825 --> 00:25:18,893
- একটা ড্রোন পড প্রস্তুত করো।
- জি, স্যার।

334
00:25:18,960 --> 00:25:22,197
ম্যাম, আমরা একটা পড পাঠাচ্ছি।
পৌঁছালে ওটায় উঠে পড়বেন।

335
00:25:22,263 --> 00:25:23,832
<i>সাথে কোনো অস্ত্র আনবেন না।</i>

336
00:25:23,898 --> 00:25:25,100
<i>বুঝতে পেরেছেন?</i>

337
00:25:25,166 --> 00:25:27,369
জি, ধন্যবাদ। ধন্যবাদ।

338
00:25:27,435 --> 00:25:29,637
প্লিজ জলদি আসুন।

339
00:25:29,704 --> 00:25:30,772
ধন্যবাদ।

340
00:26:06,207 --> 00:26:07,709
আমি তৈরি।

341
00:26:09,077 --> 00:26:10,478
কর্টানা?

342
00:26:10,545 --> 00:26:12,280
<i>আমিও তৈরি, ড: হলসি।</i>

343
00:26:17,018 --> 00:26:18,720
ঠিক আছে, জন।

344
00:26:41,476 --> 00:26:42,377
আজ কোথায় খেলছিলে?

345
00:26:59,127 --> 00:27:01,129
শুরু করো, কর্টানা।

346
00:27:01,196 --> 00:27:03,798
<i>তাকে অচেতন করছি
স্মারকটি পরীক্ষার জন্য।</i>

347
00:27:09,003 --> 00:27:12,273
<i>এখন স্মারকটি থেকে
কোনো সাড়া-ই পাচ্ছি না আমি।</i>

348
00:27:13,475 --> 00:27:14,876
অসাধারণ তো।

349
00:27:17,245 --> 00:27:19,347
কর্টানা, ওর জ্ঞান ফেরাও।

350
00:27:29,190 --> 00:27:30,925
এবারেরটা অন্যরকম ছিল‌।

351
00:27:35,463 --> 00:27:38,399
ওকে, জন, তোমার শরীরকে স্বাভাবিক হতে দাও।

352
00:27:38,466 --> 00:27:40,535
তথ্যগুলো চেক করতে
একটু সময় দাও আমাদের।

353
00:27:43,938 --> 00:27:47,775
<i>ড: হলসি, যদি এখন আমাকে
সাবজেক্টের পূর্ণ নিয়ন্ত্রণ দিতে,</i>

354
00:27:47,842 --> 00:27:48,943
<i>আমার পর্যবেক্ষণ আরো নিখুঁত হতো।</i>

355
00:27:49,010 --> 00:27:53,047
স্মারকটি শুধু জনের স্পর্শেই
কেন সাড়া দেয় বিষয়টি অস্পষ্ট, কিন্তু দেয়।

356
00:27:53,114 --> 00:27:55,049
<i>আমাকে অ্যাসিস্ট্যান্ট হতে ডিজাইন করা হয়নি।</i>

357
00:27:55,116 --> 00:27:58,186
তোমাকে আমার নির্দেশ
মেনে চলতে ডিজাইন করা হয়েছে।

358
00:27:58,253 --> 00:28:01,856
তার সাথে মিশতে আমাদের
সক্ষমতা ঝুঁকিতে ফেলবো না আমি।

359
00:28:02,891 --> 00:28:04,292
কাজ শেষ?

360
00:28:31,920 --> 00:28:33,488
<i>ডকিং সম্পন্ন হয়েছে।</i>

361
00:28:44,165 --> 00:28:45,333
বেরিয়ে আসুন।

362
00:28:52,307 --> 00:28:53,508
মেঝেতে শুয়ে পড়ুন।

363
00:28:56,978 --> 00:28:58,379
তল্লাশি করো।

364
00:29:06,654 --> 00:29:07,589
কিছু নেই।

365
00:29:09,324 --> 00:29:10,858
ওরা আপনাকে আঘাত করেছে?

366
00:29:12,527 --> 00:29:13,628
না, আমি...

367
00:29:14,963 --> 00:29:16,397
আমি ঠিক আছি।

368
00:29:16,464 --> 00:29:17,865
দাঁড়ান, প্লিজ।

369
00:29:23,538 --> 00:29:24,606
স্বাগতম।

370
00:29:28,643 --> 00:29:29,978
ধন্যবাদ।

371
00:29:33,348 --> 00:29:35,350
খোদা! সেই বিছাগুলো!

372
00:29:36,718 --> 00:29:38,653
- দরজা বন্ধ করো!
- না!

373
00:29:38,720 --> 00:29:41,656
দেয়ালে উঠে পড়েছে!
ধুর ছাই!

374
00:29:55,136 --> 00:29:56,204
পেছাও!

375
00:29:57,639 --> 00:29:58,573
যাও, যাও! পেছাও!

376
00:30:05,013 --> 00:30:06,581
<i>হ্যালো। প্লিজ সাড়া দিন।</i>

377
00:30:11,252 --> 00:30:13,488
<i>মূল প্রোটোকল শুরু করছি।</i>

378
00:30:24,399 --> 00:30:27,468
পিশাচটা আমার পরশ পাথর
কোথায় নিয়ে গেছে?

379
00:30:27,535 --> 00:30:29,804
কী বলছেন বুঝতে পারছি না।

380
00:30:35,543 --> 00:30:37,478
তোমাদের মূল ঘাঁটি কোথায়?

381
00:30:38,212 --> 00:30:40,715
আমি কিছুই বলবো না,

382
00:30:40,782 --> 00:30:44,351
আর আমাদের শিপে
সেখানকার কোনো তথ্য-ই পাবে না।

383
00:30:45,320 --> 00:30:46,387
মানুষ।

384
00:30:48,389 --> 00:30:50,425
আগের মতোই কুৎসিত রয়ে গেছে।

385
00:31:21,456 --> 00:31:24,092
আরে, এখনই!
জানোই তো!

386
00:31:31,432 --> 00:31:32,500
ইয়াহ!

387
00:31:34,235 --> 00:31:36,637
- হেই, মাস্টার চীফ।
- হেই, মাস্টার চীফ।

388
00:31:36,704 --> 00:31:38,172
আরে।

389
00:31:38,239 --> 00:31:40,541
হেই, দেখ, দেখ, দেখ।

390
00:31:40,608 --> 00:31:41,776
শুরু করো!

391
00:31:41,843 --> 00:31:43,778
উনি ফিরেছে।

392
00:31:52,720 --> 00:31:54,589
আপেল, চাবি, দীর্ঘ তরবারি,
ন্যায়-ম্যান্ডারিন, বানশি,

393
00:31:54,655 --> 00:31:58,459
ফুল, চরিত্র-রাশিয়ান, শূকর,
বাড়ি, সম্মান-আরবী, গোয়া, পৃথিবী।

394
00:32:06,300 --> 00:32:08,069
চলমান, উপাসনাগার, মেগ,

395
00:32:08,136 --> 00:32:09,437
গুবরে পোকা, বিশেষ্য, দৃশ্য,

396
00:32:09,504 --> 00:32:11,706
M-60 অটোমেটিক, শিশু, অগ্রজ।

397
00:32:11,773 --> 00:32:13,307
জড়ো হও।

398
00:32:21,416 --> 00:32:23,384
আমাকে ডিউটিতে ফেরার
অনুমতি দেওয়া হয়েছে।

399
00:32:24,519 --> 00:32:28,689
যদি কেউ আমাকে কিছু
জিজ্ঞেস করতে বা বলতে চাও, প্লিজ...

400
00:32:28,756 --> 00:32:30,658
আমাদেরকে জানানো হয়েছে, চীফ।

401
00:32:30,725 --> 00:32:33,661
আমরা ছোটবেলা থেকে একসাথে লড়ছি, চীফ।

402
00:32:33,728 --> 00:32:36,497
যা-ই করুন, আমাদের আস্থা আছে।

403
00:32:40,401 --> 00:32:41,636
বেশ তাহলে।

404
00:32:43,538 --> 00:32:45,239
কাজে ফিরে যাও।

405
00:32:45,306 --> 00:32:47,508
হ্যালো, তোমাদের একটু
মনোযোগ পেতে পারি, প্লিজ?

406
00:32:47,575 --> 00:32:52,313
- কী করছো তুমি?
- তোমরা যারা আমার কথা শোনোনি, আমি কর্টানা।

407
00:32:52,380 --> 00:32:56,551
আমি মাস্টার চীফের সাথে কাজ করবো
সিলভার টিমকে কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে।

408
00:32:56,617 --> 00:32:58,686
- না, আমি তো তোমাকে ডাকিনি।
- ডাকোনি?

409
00:32:58,753 --> 00:33:01,789
এটা আপনার ভেতর থেকে আসছে, চীফ?

410
00:33:01,856 --> 00:33:02,824
দূর হও।

411
00:33:04,192 --> 00:33:05,626
A.I. বন্ধ হও।

412
00:33:05,693 --> 00:33:07,495
আমি বাকি টিমের সাথে পরিচিত হচ্ছি।

413
00:33:07,562 --> 00:33:09,363
যাও। ভাগো!

414
00:33:11,866 --> 00:33:14,502
তোমাদের সাথে কাজ করার অপেক্ষায় রইলাম।

415
00:33:18,840 --> 00:33:21,175
হলসি'র নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা।

416
00:33:23,578 --> 00:33:25,713
কিছুদিনের মামলা।

417
00:33:37,892 --> 00:33:39,794
ওটা হেসোয়েড।

418
00:33:39,861 --> 00:33:42,363
প্রকাণ্ড গ্যাসের ডিব্বা।

419
00:33:42,430 --> 00:33:44,499
আর ওটা হচ্ছে মেটিসেট,

420
00:33:44,565 --> 00:33:46,300
কিন্তু কেউ ওখানে যায় না।

421
00:33:46,367 --> 00:33:48,536
মনে হয় ওখানে বাতাস নেই।

422
00:33:48,603 --> 00:33:51,171
আর মাদ্রিগাল?
ওটা দেখতে পাচ্ছো?

423
00:33:52,340 --> 00:33:54,575
ওটা ঠিক... ওখানে।

424
00:33:54,642 --> 00:33:56,277
দেখতে পাচ্ছি না তো।

425
00:33:56,344 --> 00:34:00,448
- তারমানে এই না যে নেই, বোকা।
- কেসলার, গোসলের সময় হয়েছে, বাবু।

426
00:34:00,515 --> 00:34:02,283
সত্যিই দেখতে পাচ্ছো না?

427
00:34:02,350 --> 00:34:03,718
কেস।

428
00:34:03,784 --> 00:34:05,286
পরে দেখাবো তোমাকে।

429
00:34:06,387 --> 00:34:07,822
বাই।

430
00:34:12,360 --> 00:34:15,930
মজার ব্যাপার,
আমি কখনো জানালা দিয়ে বাইরে তাকাই না।

431
00:34:17,665 --> 00:34:19,267
কেন?

432
00:34:20,902 --> 00:34:24,839
যখন মহাকাশের গভীরে তাকাবে,
অতীতের স্মৃতি দেখতে পাবে।

433
00:34:25,773 --> 00:34:27,642
আমি বর্তমানে থাকতে চাই।

434
00:34:29,377 --> 00:34:31,412
- আমি এখানে থাকতে পারবো না।
- মা, এসো!

435
00:34:32,780 --> 00:34:35,182
আর যদি গিয়ে মরে যাও?

436
00:34:36,951 --> 00:34:40,454
আমার গ্রহ ধ্বংস করা প্রাণীগুলো
আমার সবকিছু কেড়ে নিয়েছিল।

437
00:34:40,521 --> 00:34:43,224
আমার উদ্দম ছাড়া সবকিছু।

438
00:34:43,291 --> 00:34:47,295
যতদিন এই উদ্দমে বেঁচে থাকবো
তাদের ওপর জয়লাভ করবো।

439
00:34:47,361 --> 00:34:49,530
- একদিন, তুমিও...
- আমি আপনার মতো নই।

440
00:34:49,597 --> 00:34:55,770
আমি এখানে বসে বসে খেয়ে-দেয়ে, পান করে, ধুঁয়া টেনে
জানালার বাইরে কিছু নেই সেই ভান ধরতে পারবো না।

441
00:34:59,840 --> 00:35:04,678
আপনার গ্রহ হারানোয় আমি দুঃখিত,
কিন্তু মাদ্রিগালের এখনো সুযোগ আছে।

442
00:35:05,947 --> 00:35:08,449
যদি চেষ্ট না করি,
লজ্জায় বাঁচতে পারবো না।

443
00:35:09,951 --> 00:35:11,586
আমি লড়াই করবো।

444
00:35:13,321 --> 00:35:16,324
তোমাকে ছাড়া মহাজগতটা ধুলায় মিশে যাবে যে।

445
00:35:31,305 --> 00:35:33,941
<i>তুমি যা খুঁজছো,
আমি বের করে দিতে পারবো।</i>

446
00:35:36,711 --> 00:35:38,479
কোথায় তুমি?

447
00:35:38,546 --> 00:35:40,815
<i>আমি সরাসরি তোমার
শ্রবণগ্রন্থির সাথে সংযুক্ত।</i>

448
00:35:40,881 --> 00:35:42,483
কথা কি পরিষ্কার বোঝোনি?

449
00:35:42,550 --> 00:35:44,418
বলেছিলাম আমাকে একলা ছেড়ে দিতে।

450
00:35:44,485 --> 00:35:46,687
<i>হ্যাঁ, আমাকে তাড়ানোয়
বেশ পারদর্শী হয়ে উঠেছো,</i>

451
00:35:46,754 --> 00:35:49,457
<i>কিন্তু সার্চ করায়
অতোটা পারদর্শী নও তুমি।</i>

452
00:35:56,063 --> 00:35:57,832
<i>যদি তোমার লক্ষ্যটা বুঝতে পারি,</i>

453
00:35:57,898 --> 00:35:59,634
<i>আমি সাহায্যে আসতে পারি।</i>

454
00:35:59,700 --> 00:36:02,002
<i>আমি আসলে এই কাজে বেশ পারদর্শী।</i>

455
00:36:05,873 --> 00:36:07,441
<i>আমি শুনছি।</i>

456
00:36:12,413 --> 00:36:16,550
স্মারকটা স্পর্শ করলে, আমি কিছু জিনিস দেখি।

457
00:36:16,617 --> 00:36:17,885
<i>কী ধরণের জিনিস?</i>

458
00:36:20,421 --> 00:36:23,958
অনেকটা স্মৃতির মতো মনে হয়, সম্ভবত।

459
00:36:24,025 --> 00:36:26,560
<i>কী মনে হয় তা জেনে কোনো কাজে আসবে না।</i>

460
00:36:26,627 --> 00:36:28,562
<i>ঠিক কী দেখো, আসলে?</i>

461
00:36:28,629 --> 00:36:29,964
একটা পিকনিক।

462
00:36:31,666 --> 00:36:32,800
একটা বন।

463
00:36:35,036 --> 00:36:38,439
কুকুর। আমার কুকুর, বোধহয়।

464
00:36:38,506 --> 00:36:40,007
<i>এখনো কাজে আসছে না।</i>

465
00:36:40,074 --> 00:36:41,709
<i>তবে তোমার খোঁজা শব্দগুলো ব্যবহার করে,</i>

466
00:36:41,776 --> 00:36:46,781
<i>১০৩টা মানব বসতি বা তোমার খোঁজা
নির্দিষ্ট গাছ-গাছালি সমৃদ্ধ চাঁদ খুঁজে পেয়েছি।</i>

467
00:36:46,847 --> 00:36:48,516
<i>লিস্টটা দেখতে চাও তুমি?</i>

468
00:36:48,582 --> 00:36:50,051
হ্যাঁ।

469
00:36:50,117 --> 00:36:51,018
প্লিজ।

470
00:36:54,522 --> 00:36:56,424
এই গ্রহগুলোর কয়েকটায় গিয়েছি আমি।

471
00:36:56,490 --> 00:36:59,460
<i>এগুলোর মাঝে ২৩টা
গ্রহে স্পার্টানদের নিযুক্ত করা হয়েছিল।</i>

472
00:37:01,662 --> 00:37:02,763
মামোর।

473
00:37:04,065 --> 00:37:05,433
মামোর।

474
00:37:07,802 --> 00:37:10,037
মামোরে আমরা নোরা 0-9-8'কে হারিয়েছিলাম।

475
00:37:10,104 --> 00:37:13,741
<i>স্মারকটি কি নোরা
0-9-8 এর স্মৃতি ফিরিয়ে আনছে?</i>

476
00:37:13,808 --> 00:37:14,809
না।

477
00:37:17,545 --> 00:37:19,313
তাকে হারানোর কথা মনে আছে, শুধু...

478
00:37:20,414 --> 00:37:21,549
<i>কী?</i>

479
00:37:21,615 --> 00:37:23,350
কিছু অনুভব করতে পারছি না।

480
00:37:23,417 --> 00:37:24,785
<i>সেটাই তো হবার কথা।</i>

481
00:37:24,852 --> 00:37:26,487
<i>তোমার মেরুদন্ডে বসানো হরমোনের ঔষধটি...</i>

482
00:37:26,554 --> 00:37:29,557
<i>নেতিবাচক আবেগ পরিহার করে
আর মিশনের দিকে মনোযোগ রক্ষা করে।</i>

483
00:37:29,623 --> 00:37:31,759
<i>এটি তোমাকে স্পার্টান
বানানোর একটি অংশ।</i>

484
00:37:31,826 --> 00:37:34,128
জানি, কিন্তু যখন স্মারকটা স্পর্শ করি...

485
00:37:35,963 --> 00:37:38,065
স্মৃতিগুলো শুধু চোখেই ভাসে না।

486
00:37:41,702 --> 00:37:42,803
সেগুলো অনুভবও করি।

487
00:37:47,742 --> 00:37:49,944
<i>ড: হলসি, একটা সমস্যা হয়েছে।</i>

488
00:37:53,481 --> 00:37:55,716
<i>মাস্টার চীফ, কী করছো তুমি?</i>

489
00:37:57,785 --> 00:38:00,054
<i>চীফ তার আবেগ নিয়ন্ত্রকটাকে
বের করার চেষ্টা করছে।</i>

490
00:38:00,121 --> 00:38:03,958
- কেন?
- <i>আমার বিশ্বাস এটা তার স্বপ্নগুলোর সাথে সম্পর্কিত।</i>

491
00:38:05,493 --> 00:38:07,394
- <i>তাকে অচেতন করে দিতে পারি‌।</i>
- না, না।

492
00:38:07,461 --> 00:38:09,597
আমি চাই তাকে সাহায্য করো।

493
00:38:09,663 --> 00:38:12,967
<i>ঔষধ সরানো স্পার্টানদের আচরণ
নিয়ন্ত্রণের তিন নম্বর ধারার সরাসরি লঙ্ঘন।</i>

494
00:38:13,033 --> 00:38:14,702
ঔষধের ব্যাপারটা আমি সামাল দেবো।

495
00:38:14,769 --> 00:38:19,106
সে তোমাকে গুপ্তচর হিসেবে
না দেখে বন্ধু হিসেবে দেখাটাই ভালো।

496
00:38:19,173 --> 00:38:22,009
<i>এটার জন্য আমি এই দায়িত্ব নেইনি।</i>

497
00:38:25,479 --> 00:38:27,314
আমাকে সাহায্য করতে দিলে কাজটা সহজ হবে।

498
00:38:33,788 --> 00:38:35,089
নিচে।

499
00:38:35,156 --> 00:38:36,423
নিচে...

500
00:38:37,625 --> 00:38:39,760
বায়ে... ওখানেই।

501
00:38:39,827 --> 00:38:43,163
এখন সোজা ১.৩ সেন্টিমিটার গভীর করে কাটো।

502
00:38:44,165 --> 00:38:45,466
বিশ্বাস রাখো।

503
00:38:48,235 --> 00:38:49,970
শাবাশ।

504
00:38:50,037 --> 00:38:52,606
ব্লেডের ডগায় শক্ত
কিছু একটা অনুভব করার কথা।

505
00:38:54,041 --> 00:38:56,811
৪৫ ডিগ্রি ঘোরাও
আর ছুরির প্রান্তটাকে ব্যবহার...

506
00:39:09,190 --> 00:39:10,925
ধন্যবাদ।

507
00:39:10,991 --> 00:39:13,460
তোমাকে আগে থেকেই
বলার চেষ্টা করছি, মাস্টার চীফ,

508
00:39:13,527 --> 00:39:15,062
আমি তোমার পাশে আছি।

509
00:40:50,057 --> 00:40:51,992
<i>রিচ পরিবহনে স্বাগতম।</i>

510
00:40:52,059 --> 00:40:53,861
<i>দয়া করে চড়ার জন্য প্ল্যাটফর্মের দিকে যান।</i>

511
00:40:53,928 --> 00:40:56,931
জোশ তো! ওহ,
এটা আমার বল? ওহ, আমার বল!

512
00:40:56,997 --> 00:40:59,600
<i>চীফ, তোমার অঙ্গভঙ্গিমা দেখে মনে হচ্ছে,</i>

513
00:40:59,667 --> 00:41:01,335
<i>এটা তোমার নতুন এক অভিজ্ঞতা।</i>

514
00:41:01,402 --> 00:41:03,037
<i>আমাকে সাহায্য করতে দাও।</i>

515
00:41:03,103 --> 00:41:09,043
<i>এই ট্রেন রিচ নেভাল একাডেমি,
চাকোভা পার্ক এবং ম্যানাসাসে থামে।</i>

516
00:41:09,109 --> 00:41:11,211
<i>কোথায় যেতে চাও তা জানো?</i>

517
00:41:17,885 --> 00:41:20,254
<i>পরবর্তী গন্তব্য, চাকোভা পার্ক।</i>

518
00:41:20,321 --> 00:41:21,989
<i>চাকোভা পার্ক আমাদের পরবর্তী গন্তব্য।</i>

519
00:41:40,808 --> 00:41:42,843
<i>হ্যালো, বাবু।</i>

520
00:42:33,293 --> 00:42:35,295
হেই, ওটা আমার।

521
00:42:37,931 --> 00:42:39,666
ধন্যবাদ।

522
00:42:46,407 --> 00:42:49,410
<i>এজন্যেই কি তোমার ঔষধটা সরিয়েছিলে?</i>

523
00:42:49,476 --> 00:42:51,879
<i>যাতে ভিন্নভাবে সবকিছু শুনতে পারো?</i>

524
00:42:53,447 --> 00:42:55,682
হয়তো অন্য সবার মতো করে শুনতে চাইছিলাম।

525
00:43:31,118 --> 00:43:32,386
কর্টানা।

526
00:43:33,821 --> 00:43:35,255
কর্টানা।

527
00:43:36,990 --> 00:43:38,425
- এটা খুলতে পারবে?
- এটা কেন...?

528
00:43:38,492 --> 00:43:39,860
এটা খুলতে পারবে?

529
00:43:39,927 --> 00:43:41,862
খুলে দাও, কর্টানা।

530
00:43:46,400 --> 00:43:49,136
চীফ, স্মারকটি স্পর্শ কোরো না।

531
00:43:49,203 --> 00:43:51,805
যতবার স্পর্শ করো,
ওটা তোমার হৃৎপিণ্ড আর স্নায়ুকে উত্তেজিত করে দেয়।

532
00:44:01,849 --> 00:44:02,950
জন!

533
00:44:04,351 --> 00:44:05,852
কী কথা বলেছিলাম আমরা?

534
00:44:08,188 --> 00:44:09,623
জিজ্ঞেস করছি কী আঁকাচ্ছো।

535
00:44:13,861 --> 00:44:16,763
এইসব ফাজলামোর
এখানেই যেন ইতি হয়, জন।

536
00:44:16,830 --> 00:44:19,599
মা! আমি এটা করতে চাই না!

537
00:44:22,336 --> 00:44:24,771
কবর দাও, খোকা।

538
00:44:24,838 --> 00:44:26,507
আরেকটা?

539
00:44:26,573 --> 00:44:28,108
দেখলে কীভাবে মিলে যায়?

540
00:44:31,512 --> 00:44:33,247
ওহ।

541
00:44:38,986 --> 00:44:40,787
আরেকটা স্মারক আছে।

542
00:44:40,854 --> 00:44:43,323
- তুমি নিশ্চিত?
- আমি ওটা এঁকেছিলাম।

543
00:44:43,390 --> 00:44:45,058
বারবার।

544
00:44:45,125 --> 00:44:47,060
আমার মা সেখানে ছিল।

545
00:44:47,127 --> 00:44:49,062
আমার বাবা কবর...

546
00:44:49,129 --> 00:44:50,230
দেখেছি...

547
00:44:50,297 --> 00:44:52,032
নিশ্চয়ই দেখেছি...

548
00:44:53,467 --> 00:44:55,502
দ্বিতীয় স্মারকটাই যদি
আমরা কবর দিয়ে থাকি?

549
00:44:55,569 --> 00:44:58,372
চীফ, তোমার রক্তচাপ
বিপজ্জনকভাবে বেড়ে গেছে।

550
00:44:58,438 --> 00:44:59,973
আমাদের এক্ষুণি ব্যারাকে ফিরে...

551
00:45:00,040 --> 00:45:01,475
বরফের চাকতি।

552
00:45:01,542 --> 00:45:04,044
আমি যে গ্রহে থাকতাম
তার চারপাশে বরফের চাকতি ছিল।

553
00:45:04,111 --> 00:45:05,846
কতোগুলো গ্রহে ওরকম চাকতি আছে?

554
00:45:05,913 --> 00:45:07,414
গ্রহের ভূপৃষ্ঠ থেকে দেখা যায়?

555
00:45:07,481 --> 00:45:08,815
হ্যাঁ।

556
00:45:08,882 --> 00:45:10,317
মাত্র তিনটে।

557
00:45:11,952 --> 00:45:13,287
দেখাও আমাকে।

558
00:45:21,528 --> 00:45:23,997
এটাই সেই জায়গা।

559
00:45:24,064 --> 00:45:25,532
আমি নিশ্চিত।

560
00:45:25,599 --> 00:45:27,167
<i>এরিডিনাস টু।</i>

561
00:45:27,234 --> 00:45:28,835
কিন্তু ওখানে কীভাবে থাকা সম্ভব?

562
00:45:28,902 --> 00:45:30,404
এরিডিনাস তো বসবাস অযোগ্য।

563
00:45:30,470 --> 00:45:32,572
<i>আজীবন তা ছিল না।</i>

564
00:45:32,639 --> 00:45:35,275
<i>গ্রহটি রিচ লাইফ
প্রোজেক্টের কাজে ব্যবহার হতো।</i>

565
00:45:35,342 --> 00:45:38,312
<i>রিচ লাইফ মানুষের
উদ্ভাবন ক্ষমতার এক উচ্চাভিলাসী প্রোজেক্ট ছিল।</i>

566
00:45:38,378 --> 00:45:42,315
<i>UNSC-এর জীব বিজ্ঞানী,
উদ্ভিদ বিজ্ঞানী আর ভূপদার্থবিদদের দল...</i>

567
00:45:42,382 --> 00:45:46,386
<i>গ্রহটির স্বনির্ভর বাস্তুতন্ত্র
ডিজাইন ও তৈরি করেছিল।</i>

568
00:45:46,453 --> 00:45:50,190
<i>লক্ষ্য ছিল:
অনুর্বর গ্রহে প্রাণের সঞ্চার করা...</i>

569
00:45:50,257 --> 00:45:53,126
<i>এবং এর মাধ্যমে গ্যালাক্সি জুড়ে
মানবজাতিকে ছড়িয়ে দেওয়া।</i>

570
00:45:53,193 --> 00:45:54,895
আমি তো এখানকার লোক।

571
00:45:54,962 --> 00:45:56,796
<i>সেটা প্রচারণামূলক তথ্যের মতে।</i>

572
00:45:57,931 --> 00:46:00,033
তাহলে এখানেই থাকতাম আমি।

573
00:46:00,100 --> 00:46:03,003
<i>তোমার স্মৃতির ওপর নির্ভর করে,
সেরকমই মনে হচ্ছে।</i>

574
00:46:03,070 --> 00:46:05,939
"আমার স্মৃতির ওপর নির্ভর করে" মানে?

575
00:46:06,006 --> 00:46:07,941
রেকর্ড চেক করে দেখতে পারছো না?

576
00:46:08,008 --> 00:46:11,211
<i>প্রোগ্রমটি আচমকা বন্ধ করে
দেওয়ার সময় অপারেশনের তথ্য হারিয়ে গেছে।</i>

577
00:46:11,278 --> 00:46:13,146
কেন? কী হয়েছিল?

578
00:46:13,213 --> 00:46:16,416
<i>এক অননুমোদিত পরিবহন
শিপ থেকে ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়েছিল।</i>

579
00:46:16,483 --> 00:46:19,286
<i>সেটি দ্রুত-ই ছড়িয়ে পড়ায়,
জনসংখ্যার বেশিরভাগই মারা পড়ে।</i>

580
00:46:19,353 --> 00:46:21,188
কোনো নিরাময় পাওয়া যায়নি।

581
00:46:21,255 --> 00:46:23,123
আর আমার বাবা-মা?

582
00:46:23,190 --> 00:46:24,958
<i>জীবিতদের ইহালেন্ডে সরিয়ে নেওয়া হয়,</i>

583
00:46:25,025 --> 00:46:26,226
<i>যেখান থেকে ৬ বছর বয়সে তোমাকে দত্তক...</i>

584
00:46:26,293 --> 00:46:27,394
কর্টানা!

585
00:46:28,695 --> 00:46:31,531
আমার বাবা-মা'র কী হয়েছিল?

586
00:46:31,598 --> 00:46:34,368
<i>জরুরী যোগাযোগ প্রোটোকল মোতাবেক,</i>

587
00:46:34,434 --> 00:46:37,303
<i>ভাইরাস ছড়ানো ঠেকাতে
গ্রহটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।</i>

588
00:46:39,373 --> 00:46:40,840
<i>এছাড়া কোনো তথ্য নেই।</i>

589
00:46:46,146 --> 00:46:48,382
<i>ওহ। দুঃখিত, চীফ, আমি...</i>

590
00:46:48,448 --> 00:46:50,384
জন, হচ্ছে'টা কী?

591
00:46:50,450 --> 00:46:51,585
ড: হলসি।

592
00:46:51,652 --> 00:46:52,986
তুমি রণসজ্জায় সেজেছো কেন?

593
00:46:53,053 --> 00:46:54,321
আমার ঔষধটা সরানোর পর,

594
00:46:54,388 --> 00:46:57,624
বুঝতে পেরেছি যে হরমোনের পরিবর্তন
স্মারকটির সাথে আমার মিথস্ক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

595
00:46:57,691 --> 00:47:00,127
- ঔষধ সরিয়েছো?
- মোট দুটো স্মারক আছে।

596
00:47:00,193 --> 00:47:01,928
আমার মাদ্রিগালে পাওয়া স্মারকটা,

597
00:47:01,995 --> 00:47:04,998
আর অন্যটা ওটার
সাথে কোনোভাবে খাপ খায়, আর...

598
00:47:05,065 --> 00:47:08,602
ওটা আমি এরিডিনাস টু'তে
ছোটবেলায় দেখেছিলাম।

599
00:47:08,669 --> 00:47:10,404
তুমি নিশ্চিত?

600
00:47:14,474 --> 00:47:17,110
আমি যে দৃশ্যগুলো দেখছি...

601
00:47:20,180 --> 00:47:21,982
সেগুলো স্মৃতি।

602
00:47:22,049 --> 00:47:24,051
আমার স্মৃতি।

603
00:47:24,117 --> 00:47:25,686
আমার পরিবারের।

604
00:47:29,356 --> 00:47:31,525
এরিডিনাস টু'তে কয়েকটা জাহাজ পাঠিয়ে দেবো।

605
00:47:31,591 --> 00:47:34,027
- একটা সার্ভে শুরু করবো, আর...
- না।

606
00:47:34,094 --> 00:47:36,296
- আমি যাচ্ছি।
- না।

607
00:47:36,363 --> 00:47:38,098
জাহাজ পাঠান।
তথ্যের দিকে যতো ইচ্ছা তাকিয়ে থাকুন।

608
00:47:38,165 --> 00:47:39,666
আমার নিজচোখে জায়গাটা দেখতে হবে।

609
00:47:39,733 --> 00:47:41,301
জন...

610
00:47:43,637 --> 00:47:45,639
আমিও সাথে যাবো।

611
00:48:01,188 --> 00:48:03,190
ECAM প্যানেল দুই।

612
00:48:04,524 --> 00:48:06,460
FMS? কোথায় গেল ওটা?

613
00:48:06,526 --> 00:48:09,062
আউ! ধুত্তুরি!

614
00:48:09,129 --> 00:48:11,198
আউ।

615
00:48:11,264 --> 00:48:15,602
এই পুরোনো পাখিগুলো,
নতুন UNSC শিপগুলোর মতো নয়।

616
00:48:15,669 --> 00:48:17,704
FMS অন্যপাশে পাবে।

617
00:48:17,771 --> 00:48:21,441
আমি মাদ্রিগালকে স্বাধীন করতে যাচ্ছি,
আর আপনি আমাকে থামতে পারবেন না।

618
00:48:21,508 --> 00:48:24,444
আমার প্রিয় শিপ চুরির
চেষ্টার জন্য তোমাকে খুন করতে পারি।

619
00:48:24,511 --> 00:48:26,546
তাহলে তো থেমে যাবে।

620
00:48:27,681 --> 00:48:29,282
শুনুন, সোরেন,

621
00:48:29,349 --> 00:48:30,751
যদি আমার বাবার
জেনারেলদের খুঁজে বের করতে পারি,

622
00:48:30,817 --> 00:48:33,053
ভিনসারের বিপক্ষে লড়াইয়ে যোগ দেবো।

623
00:48:34,221 --> 00:48:36,123
আমার কাছে টাকা আছে।

624
00:48:36,189 --> 00:48:37,457
কানাকড়িও নেই।

625
00:48:37,524 --> 00:48:39,025
আমার পরিবার ধনী।

626
00:48:39,092 --> 00:48:41,027
- কতোটা ধনী?
- ডিউটেরিয়ামের মালিক।

627
00:48:43,230 --> 00:48:46,566
ভাবছো তোমার বাবার টিকে যাওয়া
আর্মি ভিনসার'কে হারাতে পারবে?

628
00:48:46,633 --> 00:48:48,335
সেটা আপনার সমস্যা না।

629
00:48:48,402 --> 00:48:50,704
আপনি শুধু আমাকে তাদের কাছে
পৌঁছে দিয়ে পয়সা নিয়ে নেবেন।

630
00:48:50,770 --> 00:48:52,372
ব্যস এটুকুই?

631
00:48:52,439 --> 00:48:53,707
ব্যস এটুকুই।

632
00:48:58,779 --> 00:49:00,714
ডিউটেরিয়ামের টাকা, হাহ?

633
00:49:00,781 --> 00:49:02,449
দিব্যি বলছি, আফসোস করবেন না।

634
00:49:02,516 --> 00:49:03,717
ওহ, জানি আফসোস হবে না।

635
00:49:03,784 --> 00:49:06,086
পয়সা তো এমনিতেই পাবো।

636
00:49:06,153 --> 00:49:10,223
তোমার কাছ থেকে না পেলেও,
তোমার মন্ডুর দাম থেকে।

637
00:49:10,290 --> 00:49:11,358
বুঝেছো?

638
00:49:39,810 --> 00:49:41,260
শুনতে পাচ্ছো?

639
00:49:41,660 --> 00:49:43,360
জি, মহামান্য।

640
00:49:44,210 --> 00:49:46,610
আমি শিপে ফিরে আসছি।

641
00:49:46,660 --> 00:49:48,360
এখানে কিছুই নেই।

642
00:49:48,710 --> 00:49:50,560
মাদ্রিগালের পথেই ফিরে যাবো।

643
00:49:50,810 --> 00:49:54,360
খুঁজে বের করবো পরশ পাথরটি কোথায় নিয়ে গেছে...

644
00:49:54,560 --> 00:49:57,160
তারপর পবিত্র রিং খুঁজে বের করবো।

645
00:50:07,614 --> 00:50:11,251
- ওটা স্যাংহিলি (ভাষা)।
- গ্ল্যাডিয়াসের পাঠানো শেষ বার্তার অংশবিশেষ।

646
00:50:11,318 --> 00:50:14,187
তড়িৎচুম্বকীয় বিক্ষেপ
সিগনাল বিকৃত করে দিয়েছে।

647
00:50:14,254 --> 00:50:16,456
কৃত্রিম বুদ্ধিমত্তা খানিকটা ঠিক করতে পেরেছে,

648
00:50:16,523 --> 00:50:18,258
তাই কোনো ধারণা নেই কে কথা বলছে।

649
00:50:18,325 --> 00:50:20,627
সম্ভবত একজন এলিট যোদ্ধা।
তারাই আক্রমণ শানায়।

650
00:50:20,694 --> 00:50:22,529
গ্রান্টরা বাঁচাল, কিন্তু মাইকে কথা বলে না।

651
00:50:22,596 --> 00:50:24,264
তো কী বলছে ওরা?

652
00:50:24,331 --> 00:50:25,532
আমি খতিয়ে দেখবো...

653
00:50:25,599 --> 00:50:27,634
আমার সিস্টেম ক্র্যাশটা ঠিক হওয়া মাত্র।

654
00:50:28,602 --> 00:50:30,604
- বৈদ্যুতিক সমস্যা?
- না, এটা তার পরের ঘটনা,

655
00:50:30,670 --> 00:50:34,274
প্যারানগোস্কি প্রতিদ্বন্দ্বী টিম
গঠনের ঠিক পরপরই ঘটেছে।

656
00:50:35,809 --> 00:50:37,511
ড: হলসি একটা মিশনে যাচ্ছে,

657
00:50:37,577 --> 00:50:41,348
ফ্লিটকম আর স্মারকটি থেকে বহুদূরে।

658
00:50:41,414 --> 00:50:43,450
গুরুত্বপূর্ণ তথ্যগুলো লুকিয়ে রাখিস...

659
00:50:43,517 --> 00:50:46,286
আর সময়টা ভালোভাবে ব্যবহার করিস।

660
00:50:46,353 --> 00:50:47,754
বুঝেছি।

661
00:50:52,893 --> 00:50:54,895
তো, এটাই সেটা।

662
00:50:54,961 --> 00:50:59,432
জনের বর্ণনা অনুযায়ী
কর্টানা এটুকুই বানাতে পেরেছে।

663
00:50:59,499 --> 00:51:01,735
ছোটটার ক্ষমতা তো দেখেছো।

664
00:51:01,801 --> 00:51:05,305
দুটোর মিলিত শক্তি কল্পনা করতে পারছো?

665
00:51:05,372 --> 00:51:07,841
আপনার সত্যিই ধারণা
অন্যটা এরিডিনাসে পাওয়া যাবে?

666
00:51:07,908 --> 00:51:09,776
নাকি জন ব্যস কল্পনা করছে?

667
00:51:13,647 --> 00:51:15,582
<i>সেটা বলা অসম্ভব।</i>

668
00:51:18,385 --> 00:51:21,354
<i>মন অবশ্যই জল্পনা করতে সক্ষম।</i>

669
00:51:27,460 --> 00:51:33,533
<i>বিশেষ করে যখন আঁধারে
পথ হারিয়ে মরিয়া হয়ে যাবে।</i>

670
00:51:43,810 --> 00:51:49,316
<i>কিন্তু যদি বাস্তবতা থেকে
কল্পনাকে আলাদা করতে চাও...</i>

671
00:51:51,551 --> 00:51:53,319
<i>আসলে এছাড়া কোনো উপায় নেই।</i>

672
00:51:55,455 --> 00:51:58,224
আমাদের নিজচোখে দেখতে হবে।

673
00:51:58,291 --> 00:52:03,263
আর এরিডিনাসে পৌঁছে যদি
জনের অন্য স্মৃতিগুলোও মনে পড়ে...

674
00:52:03,330 --> 00:52:06,600
<i>সত্যিটা সবার পতন ডেকে আনতে পারে।</i>

675
00:52:10,370 --> 00:52:13,406
<i>সেটি ঠেকানোই তো কর্টানা'র কাজ।</i>

676
00:52:23,670 --> 00:52:33,670
অনুবাদে:
〄 AsadujJaman 〄

