1
00:00:01,175 --> 00:00:02,480
[ পূর্বে যা দেখেছেন ]

2
00:00:02,524 --> 00:00:04,395
আপনি আমাকে অপহরণ করেছিলেন।

3
00:00:04,439 --> 00:00:05,744
আমি সবকিছু বুঝিয়ে বলবো।

4
00:00:05,788 --> 00:00:07,181
কর্টানা!

5
00:00:07,224 --> 00:00:09,139
স্নায়ুতন্ত্র অচল করে দিচ্ছি।

6
00:00:09,183 --> 00:00:10,445
ড: হলসি আমার বাড়িতে গিয়েছিলেন...

7
00:00:10,488 --> 00:00:12,186
তখন আমার বাবা-মা জীবিত ছিল।

8
00:00:12,229 --> 00:00:13,578
তিনি আমাকে মিথ্যা বলছেন।

9
00:00:13,622 --> 00:00:15,102
নিজে ব্যাপারটা খতিয়ে দেখবো আমি।

10
00:00:15,145 --> 00:00:18,496
তুমি কমিটিকে কথা দিয়েছিলে যে
কর্টানা 1-1-7'কে নিয়ন্ত্রণে রাখবে।

11
00:00:18,540 --> 00:00:20,281
সে ডিজাইন অনুযায়ীই আচরণ করবে,

12
00:00:20,324 --> 00:00:23,066
এবং সে অস্ত্রটা এনে দেবে
যা আমাদের যুদ্ধ জেতাবে।

13
00:00:25,068 --> 00:00:26,243
ওরা আসছে।

14
00:00:29,855 --> 00:00:32,032
জন, তোমাকেই ওটা নিয়ে আসতে হবে।

15
00:00:32,075 --> 00:00:33,033
বুঝেছি।

16
00:00:38,995 --> 00:00:41,389
- কাই আহত।
- চীফ, এমন কোরো না।

17
00:00:41,432 --> 00:00:42,955
তোমাকে স্মারকটি রক্ষা করতে হবে‌।

18
00:00:42,999 --> 00:00:44,827
তাকে মরতে দিতে পারবো না।

19
00:00:51,094 --> 00:00:53,096
চীফ... স্মারকটা।

20
00:01:08,322 --> 00:01:10,388
‫ভালোমতো সাজাবে।

21
00:01:10,809 --> 00:01:13,160
চীফ, আমি মানুষের প্রাণের আভাস পাচ্ছি।

22
00:01:33,615 --> 00:01:34,964
এটা গোপন রাখতে পারবে?

23
00:01:39,795 --> 00:01:41,840
- ছাড়ো আমাকে!
- তুমি আমাদের সবাইকে বাঁচাবে।

24
00:01:50,806 --> 00:01:52,112
অনেক ভাগ্যবান না তুমি।

25
00:02:04,733 --> 00:02:06,474
আসলে, আমিই ভাগ্যবতী।

26
00:02:12,436 --> 00:02:15,570
শান্ত হও, কাই।
আমরা সাথেই আছি।

27
00:02:15,613 --> 00:02:16,658
আমরা সাথেই আছি।

28
00:02:19,878 --> 00:02:22,142
প্রভাব কমে যাচ্ছে।
আবার মারো।

29
00:02:22,185 --> 00:02:24,535
বাঁধা দিও না, কাই।

30
00:02:24,579 --> 00:02:26,798
কাই, ছেড়ে দাও!

31
00:02:26,842 --> 00:02:28,365
শিট!

32
00:02:29,888 --> 00:02:31,803
ব্যথা অনেক বেশি। আবার মারো।

33
00:02:35,851 --> 00:02:37,287
সব ঠিক হয়ে যাবে।

34
00:02:37,331 --> 00:02:39,115
এই তো ঠিক আছে।

35
00:02:39,159 --> 00:02:40,725
ঠিক আছে, কাই।

36
00:02:42,771 --> 00:02:44,207
মাস্টার চীফ?

37
00:02:44,251 --> 00:02:45,861
মাস্টার চীফ, তুমি অসুস্থ।

38
00:02:45,904 --> 00:02:49,430
বড়ো স্মারকটির স্পর্শ
তোমার শরীরে ব্যাপক প্রভাব ফেলেছে।

39
00:02:49,473 --> 00:02:51,345
দূর হও।

40
00:02:51,388 --> 00:02:54,174
তা করতে পারবো না।
তোমাকে রক্ষা করাই আমার কাজ।

41
00:02:54,217 --> 00:02:55,740
তোমার চিকিৎসা প্রয়োজন।

42
00:02:56,828 --> 00:02:58,569
চীফ?

43
00:02:59,918 --> 00:03:01,268
ক্যাপ্টেন।

44
00:03:05,446 --> 00:03:12,901
সেন্সরগুলো এরিডিনাস থেকে উড়াল দেবার
আগে কভেন্যান্ট শিপের গতিপথ ধরতে ব্যর্থ হয়েছে।

45
00:03:13,889 --> 00:03:15,369
সব আমার দোষ।

46
00:03:15,412 --> 00:03:19,895
- আমি স্মারকটা হারিয়েছি, স্যার।
- তুমি ১৫০ জনের জীবন বাঁচিয়েছো,

47
00:03:19,938 --> 00:03:21,984
আমারটা সহ।

48
00:03:22,027 --> 00:03:24,987
ওটা ফেরত না পেলে আরো বেশি মানুষ মরবে।

49
00:03:25,030 --> 00:03:28,229
একবার তো পেয়েছিলে, আবারো পাবে।

50
00:03:30,688 --> 00:03:32,350
এখন আমাদের কাছে সে আছে।

51
00:03:52,710 --> 00:03:54,843
জ্ঞান হারানোর আগে,

52
00:03:54,886 --> 00:03:58,107
সে মিরাণ্ডা'কে বলেছে
ছোটবেলায় কভেন্যান্টরা তাকে অপহরণ করেছিল...

53
00:03:58,150 --> 00:04:00,465
আর তখন থেকেই তাকে বন্দী করে রেখেছিল।

54
00:04:02,720 --> 00:04:04,644
তুমি ঠিক আছো?

55
00:04:06,071 --> 00:04:08,639
- শরীর পরীক্ষা করিয়েছো?
- না, স্যার, আমি ঠিক আছি।

56
00:04:08,683 --> 00:04:10,337
আমি পরীক্ষা করেছি,

57
00:04:10,380 --> 00:04:12,208
আর কথাটা ডাহা মিথ্যা।

58
00:04:12,252 --> 00:04:14,297
ঠিক হয়ে যাবো।

59
00:04:14,341 --> 00:04:17,126
ক্যাপ্টেন, আমরা রিচে অবতরণ করতে যাচ্ছি।

60
00:04:17,169 --> 00:04:19,084
UNSC হসপিটাল শিপ সোলেস অবতরণ করেছে...

61
00:04:19,128 --> 00:04:21,304
এবং মৃত ও আহতদের নামিয়ে আনছে।

62
00:04:21,348 --> 00:04:23,480
চমৎকার, লেফটেন্যান্ট।
নিয়ে চলো আমাদের।

63
00:04:23,524 --> 00:04:26,309
জি, স্যার।

64
00:04:26,353 --> 00:04:29,094
আমরা সংগঠিত হয়ে,
নতুন প্ল্যান বের করবো।

65
00:04:29,138 --> 00:04:30,574
জি, স্যার।‌

66
00:04:35,013 --> 00:04:37,372
তোমাকে সুস্থ হতে হবে, চীফ।

67
00:04:42,673 --> 00:04:43,674
এটা গোপন রাখতে পারবে?

68
00:05:59,228 --> 00:06:01,535
কাহিনী কী বলো তো।

69
00:06:01,578 --> 00:06:03,275
ভেবেছিলাম তুমি সব জানো।

70
00:06:03,319 --> 00:06:05,669
রোমান কুইন সম্পর্কে কী জানো তুমি?

71
00:06:05,713 --> 00:06:08,759
রোমান কুইন: ২৪৭৪ থেকে ২৫৪৪.

72
00:06:08,803 --> 00:06:11,627
উড়োজাহাজ প্রকৌশলী
ও শিপ ডিজাইনার। হেই!

73
00:06:11,671 --> 00:06:12,981
জন?

74
00:06:13,024 --> 00:06:15,723
কুইন সাধারণ কোনো শিপ নির্মাতা ছিল না।

75
00:06:15,766 --> 00:06:18,199
পুরো বাহিনীকে আধুনিকায়ন করেছিল সে।

76
00:06:18,242 --> 00:06:20,118
- জন?
- কিন্তু তার আসল...

77
00:06:20,162 --> 00:06:23,552
প্রতিভা ছিল নিজের বুদ্ধির সীমাবদ্ধতা বুঝতে পারা।

78
00:06:23,595 --> 00:06:24,727
অদ্ভুত, তাই না?

79
00:06:24,771 --> 00:06:26,168
এক্ষুণি দরজাটা খোলো!

80
00:06:26,211 --> 00:06:28,083
ড: হলসি'কে তার ল্যাবে কেন আটকিয়েছো?

81
00:06:28,126 --> 00:06:30,346
দেখো, কুইন জানতো সমস্ত প্রযুক্তি,

82
00:06:30,390 --> 00:06:33,418
সেটা যতোই উন্নত হোক,
তা নিয়ন্ত্রণ হারাতে পারে,

83
00:06:33,462 --> 00:06:35,612
তাই একটা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।

84
00:06:35,656 --> 00:06:37,697
সে তার সমস্ত প্রযুক্তির
নিরাপত্তা ব্যবস্থা বানিয়েছিল,

85
00:06:37,740 --> 00:06:39,137
কেবল একটা বাদে।

86
00:06:41,401 --> 00:06:43,490
রাসায়নিক বিকিরণ সিস্টেম।

87
00:06:48,059 --> 00:06:49,974
জন!

88
00:06:50,018 --> 00:06:51,933
জানা গেল,

89
00:06:51,976 --> 00:06:54,926
ল্যাবের ভেতরের অটোমেটিক
সেন্সর ওভাররাইড কাজ করতো না।

90
00:06:54,970 --> 00:06:56,115
এখনো করে না।

91
00:06:56,633 --> 00:06:58,113
একদম সাধারণ জিনিস।

92
00:06:58,156 --> 00:06:59,601
ব্যস তার খেয়ালে আসেনি।

93
00:07:00,507 --> 00:07:02,683
আর এটিই রোমান কুইনের মৃত্যু ডেকে এনেছিল।

94
00:07:02,726 --> 00:07:04,424
তুমি সেটা...

95
00:07:08,863 --> 00:07:12,370
মাস্টার চীফ, তুমি ক্লান্ত ও অবসন্ন।

96
00:07:12,414 --> 00:07:13,998
না, একদম ফুরফুরে আছি।

97
00:07:14,042 --> 00:07:18,306
তোমার কি ধারণা আছে ড: হলসি
ভেতরে থাকা অবস্থায় সেন্সরগুলো থেমে গেলে কী হবে?

98
00:07:18,349 --> 00:07:20,875
আছে।
সে বিশাল পরিমাণ রেডিয়েশনের শিকার হবে।

99
00:07:20,918 --> 00:07:24,879
- জন!
- পোড়াটা খারাপ না, খারাপ হচ্ছে গলিত দেহটা।

100
00:07:24,922 --> 00:07:27,442
কুইনের দেহাবশেষ মুছতে বহুদিন লেগেছিল।

101
00:07:27,485 --> 00:07:29,531
এক্ষুণি দরজা খোলো।

102
00:07:31,363 --> 00:07:32,539
বাধ্য করো।

103
00:07:32,582 --> 00:07:34,149
- পারবো না।
- অবশ্যই পারবে।

104
00:07:34,192 --> 00:07:36,064
- তুমি আমার নিরাপত্তা ব্যবস্থা।
- এটা সঠিক নয়।

105
00:07:36,107 --> 00:07:38,240
দরজাটা খোলো।

106
00:07:38,283 --> 00:07:39,894
জন, এক্ষুণি দরজা খোলো!

107
00:07:39,937 --> 00:07:41,983
হলসি সারাজীবন ধরে আমাকে মিথ্যা বলেছে।

108
00:07:42,026 --> 00:07:44,725
- জন!
- সে দেখলো সত্যের অনেক কাছাকাছি পৌঁছে যাচ্ছি,

109
00:07:44,768 --> 00:07:46,378
তাই আমাকে নিয়ন্ত্রণ করতে
তোমাকে মাথায় ঢুকিয়েছে।

110
00:07:46,422 --> 00:07:47,989
তো, করো!

111
00:07:48,032 --> 00:07:50,513
দরজাটা খুলতে বাধ্য করো,
নয়তো তোমার নির্মাতা মরবে।

112
00:07:50,557 --> 00:07:52,384
আমি কেবল তোমার স্নায়ু থমকে দিতে পারি...

113
00:07:52,428 --> 00:07:54,299
আর সাময়িক অচেতন করে দিতে পারি।

114
00:07:54,343 --> 00:07:57,172
তোমাকে নিয়ন্ত্রণ করতে পারি না।
তুমি ক্ষুব্ধ আর ক্ষিপ্ত।

115
00:07:57,215 --> 00:07:58,739
- জন! প্লিজ!
- আমি বুঝতে পারছি।

116
00:07:58,782 --> 00:08:00,523
তুমি একটা মেশিন।
কিছুই বোঝো না তুমি।

117
00:08:00,567 --> 00:08:01,785
জন!

118
00:08:01,829 --> 00:08:03,221
- দরজাটা খোলো।
- তুমি খোলো।

119
00:08:03,265 --> 00:08:04,745
- আমি পারবো না।
- আমি বিশ্বাস করি না!

120
00:08:04,788 --> 00:08:06,268
আর মাত্র কয়েক সেকেন্ড আছে, জন, প্লিজ।

121
00:08:06,311 --> 00:08:07,878
জন!

122
00:08:07,922 --> 00:08:09,489
খোলো!

123
00:08:10,707 --> 00:08:14,015
জন! না!

124
00:08:14,058 --> 00:08:16,931
- জন!
- জন, প্লিজ।

125
00:08:19,237 --> 00:08:20,630
না!

126
00:08:33,817 --> 00:08:35,645
বেশি খুশি হবেন না।

127
00:08:35,689 --> 00:08:38,613
আপনার কৃত্তিম বুদ্ধিমত্তার
শক্তিটা জানার দরকার ছিল।

128
00:08:40,345 --> 00:08:43,196
ভবিষ্যতে আপনাকে বাঁচানোর
কোনো ইচ্ছা নেই আমার।

129
00:08:47,918 --> 00:08:49,093
আমি দুঃখিত।

130
00:08:54,218 --> 00:09:04,218
অনুবাদে:
〄 AsadujJaman 〄

131
00:10:09,086 --> 00:10:11,523
কভেন্যান্টদের সাথে থাকা মানুষ?

132
00:10:11,567 --> 00:10:13,003
শুনিনি কখনো।

133
00:10:13,047 --> 00:10:14,957
তো, সে আসলে কী?

134
00:10:15,001 --> 00:10:18,626
আশ্রয়প্রার্থী নাকি শত্রু যোদ্ধা?

135
00:10:19,967 --> 00:10:21,533
আপাতত, দুটোই।

136
00:10:21,577 --> 00:10:24,493
সে কভেন্যান্টদের সম্পর্কে তথ্য দিতে চাইছে,

137
00:10:24,536 --> 00:10:25,973
কিন্তু সেটা কেবল মাস্টার চীফকেই বলবে।

138
00:10:26,016 --> 00:10:28,236
কাজটা কি ভালো হবে?

139
00:10:28,279 --> 00:10:30,499
মুখ খোলাতে পারলে অবশ্যই।

140
00:10:30,542 --> 00:10:33,763
1-1-7 কি কাজটার জন্য যোগ্য লোক?

141
00:10:33,807 --> 00:10:35,678
চীফ বহু লোককে জিজ্ঞাসাবাদ করেছে।

142
00:10:35,722 --> 00:10:39,290
সে একজন তথ্যদাতা ও
গুপ্তচরের পার্থক্য ধরতে পারবে।

143
00:10:39,334 --> 00:10:41,249
আগের মাস্টার চীফ হয়তো পারতো,

144
00:10:41,292 --> 00:10:46,515
কিন্তু এই লোকটি দ্বিতীয় স্মারকটি
হারানোর জন্য অন্তত কিছুটা হলেও দায়ী।

145
00:10:46,558 --> 00:10:47,734
তার অবস্থান ছেড়ে গিয়েছিল।

146
00:10:47,777 --> 00:10:49,518
মেরিনদের জীবন বাঁচাতে।

147
00:10:49,561 --> 00:10:53,696
এখানে মিশনটাই গুরুত্বপূর্ণ, মেরিনরা নয়।

148
00:10:53,740 --> 00:10:55,924
এটা যে জীবনে যুদ্ধ করেনি তার মুখের কথা।

149
00:11:04,620 --> 00:11:07,057
দুঃখজনকভাবে আমি বোথা'র সাথে একমত।

150
00:11:07,101 --> 00:11:10,452
দু'জন স্পার্টান হুকুম মাফিক চলেনি।

151
00:11:10,495 --> 00:11:13,829
তো, এখন পুরো
স্পার্টান প্রোগ্রাম নিয়েই প্রশ্ন তুলছি?

152
00:11:13,873 --> 00:11:16,458
তারা স্পার্টানদের নিয়ে প্রশ্ন তুলছে না।

153
00:11:16,501 --> 00:11:18,164
আমাকে নিয়ে তুলছে।

154
00:11:19,983 --> 00:11:21,768
ঠিক বলিনি?

155
00:11:21,811 --> 00:11:24,074
এবার, ঝেড়ে কাশুন।

156
00:11:25,162 --> 00:11:26,860
অ্যাডমিরাল হুড উদ্বিগ্ন।

157
00:11:28,339 --> 00:11:33,910
আমরা আমাদের বিশাল অর্থবিত্ত একটা অস্ত্রের
পেছনে লাগিয়েছি যেটার অস্তিত্ব নাও থাকতে পারে।

158
00:11:33,954 --> 00:11:35,912
আর এখন, এরিডিনাসের ক্ষয়ক্ষতির পর...

159
00:11:35,956 --> 00:11:41,274
তিনি তিন নম্বর ধারা ভেঙে স্পার্টানদের
সরাসরি UNSC-এর অধীনে নেওয়ার কথা ভাবছেন।

160
00:11:42,876 --> 00:11:46,314
এতোগুলো বছর, তারা
আমাকে পাগল বলে এসেছে।

161
00:11:46,357 --> 00:11:48,529
কেউই তোমার বিপক্ষে নয়, মার্গারেট।

162
00:11:50,492 --> 00:11:53,277
তাহলে কে তার মাথায় ওই চিন্তাগুলো ঢুকিয়েছে?

163
00:11:53,321 --> 00:11:55,149
এসব কীভাবে চলে তাতো জানোই।

164
00:11:55,192 --> 00:11:58,974
কমিটি ফলাফল চায়,
নয়তো কাউকে বলির পাঁঠা বানাবে।

165
00:12:13,123 --> 00:12:14,698
তাকে ভালোমতো শাসাবেন, চীফ।

166
00:12:15,735 --> 00:12:18,520
ওই হারামীগুলো কাউকে বন্দী করে না।

167
00:12:18,563 --> 00:12:20,217
সে তাদের-ই লোক।

168
00:12:21,349 --> 00:12:22,567
নি:সন্দেহে।

169
00:12:29,400 --> 00:12:30,750
কাজ শেষ।

170
00:12:44,198 --> 00:12:45,773
স্বচ্ছন্দে আছেন?

171
00:12:47,114 --> 00:12:49,116
আছি, ধন্যবাদ।

172
00:12:49,159 --> 00:12:51,518
আপনার নতুন পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে।

173
00:12:52,423 --> 00:12:53,598
আমি জন।

174
00:12:53,642 --> 00:12:55,687
আপনি পিশাচ।

175
00:12:57,515 --> 00:12:59,953
স্যাংহিলিরা আপনাকে এই নামেই ডাকে।

176
00:12:59,996 --> 00:13:02,390
আরো খারাপ নামও আছে আমার।

177
00:13:02,433 --> 00:13:04,174
আপনাকে কী বলে ডাকবো?

178
00:13:04,218 --> 00:13:06,089
মাকি।

179
00:13:07,569 --> 00:13:09,223
মাকি।

180
00:13:09,266 --> 00:13:11,668
আপনি বলছেন আপনি
কভেন্যান্টদের হাতে বন্দী ছিলেন?

181
00:13:12,530 --> 00:13:13,880
বহুবছর ধরে।

182
00:13:15,446 --> 00:13:19,259
প্লিজ, যদি অন্য পরশপাথরটা এখানে থাকে,
আপনারা মহাবিপদে আছেন।

183
00:13:19,302 --> 00:13:21,944
পাথর দুটো না পাওয়া পর্যন্ত থামবে না ওরা।

184
00:13:25,805 --> 00:13:27,589
অন্যটা ওরা কোথায় নিয়ে গেছে জানেন?

185
00:13:27,632 --> 00:13:30,009
এরিডিনাসে যেটা আমাদের কাছ থেকে চুরি করেছে।

186
00:13:30,052 --> 00:13:31,488
এতোক্ষণে...

187
00:13:33,725 --> 00:13:38,208
রাস খৎসকা নামের এক গ্রহে।

188
00:13:38,252 --> 00:13:40,863
এসপেরো নামের এক নক্ষত্রপুঞ্জের।

189
00:13:40,907 --> 00:13:42,996
আমাকে দেখাতে পারবেন?

190
00:13:43,039 --> 00:13:44,432
উহুম...

191
00:13:44,475 --> 00:13:46,168
সেখানে কখনো যাইনি আমি।

192
00:13:50,655 --> 00:13:52,870
ওটা তাদের কাছে পবিত্র স্থান।

193
00:13:58,272 --> 00:13:59,708
আমাকে বিশ্বাস করছেন না।

194
00:14:00,970 --> 00:14:02,232
অবশ্যই।

195
00:14:09,326 --> 00:14:11,981
কভেন্যান্টরা আমার কয়েকশো লোককে মেরে...

196
00:14:12,025 --> 00:14:14,427
ওই স্মারকটা নিয়ে উড়াল দিয়েছে।

197
00:14:15,376 --> 00:14:16,768
আর তারপর আপনি আকাশ থেকে পড়ে,

198
00:14:16,812 --> 00:14:19,258
ওটা ফিরে পেতে আমাদের সাহায্য করতে চাইছেন।

199
00:14:23,558 --> 00:14:25,921
বলুন আপনাকে কেন বিশ্বাস করবো‌।

200
00:14:28,519 --> 00:14:30,652
কারণ আমি আপনার মতো।

201
00:14:34,221 --> 00:14:36,353
ওহ।

202
00:14:36,397 --> 00:14:38,573
আপনি জানেন না।

203
00:14:38,616 --> 00:14:40,618
জানার কথা নাকি?

204
00:14:41,793 --> 00:14:44,966
কভেন্যান্টরা আমাকে ডাকে হিরাজো।

205
00:14:46,320 --> 00:14:47,882
আশির্বাদ পুষ্ট।

206
00:14:51,455 --> 00:14:53,283
আশির্বাদ পুষ্ট কী?

207
00:14:53,327 --> 00:14:55,803
মানুষ, তবে তার চাইতেও বড়ো।

208
00:14:56,939 --> 00:14:59,589
তুমি! ওটাকে জীবন্ত করেছো।

209
00:15:02,118 --> 00:15:03,685
আপনি জানেন।

210
00:15:06,296 --> 00:15:08,168
আমরা একই।

211
00:15:09,299 --> 00:15:12,955
তুমি জানো না তুমি কী, তাই না?

212
00:15:28,144 --> 00:15:30,103
ক্যাপ্টেন কিইস'কে ডাকো।

213
00:15:30,146 --> 00:15:32,409
এসপেরো নক্ষত্রপুঞ্জ।
সবাই শুনেছো?

214
00:15:32,453 --> 00:15:34,846
কন্ট্রোল, এন্টেনাগুলো আলফা থেকে ডেল্টায় ঘুরিয়ে...

215
00:15:34,890 --> 00:15:36,500
ছায়াপথের কেন্দ্র থেকে ২৩ ডিগ্রী দূরে নাও।

216
00:15:36,544 --> 00:15:40,200
আমি প্রত্যেকটা যন্ত্র ওইদিকে
তাঁক করানো অবস্থায় চাই।

217
00:15:40,243 --> 00:15:41,941
সিগমা অক্টানুস ফোরকে
স্যাটেলাইটগুলোকে কাজে লাগাতে বলেছি।

218
00:15:41,984 --> 00:15:44,073
কভেন্যান্টদের বসবাসযোগ্য একটা গ্রহ খুঁজে বের করো!

219
00:15:44,117 --> 00:15:45,509
UNSC আইস স্টর্ম, ফ্লিটকম বলছি...

220
00:15:45,553 --> 00:15:48,208
অনুরোধ করছি এক্স-রে
ড্যাশ ইকো লিমা ফক্সট্রট...

221
00:15:48,251 --> 00:15:50,514
৬৮.৮ ডিগ্রী নামাতে, ওভার।

222
00:15:50,558 --> 00:15:53,082
আমরা একটা চকচকে গ্রহ খুঁজছি, ভাইসব!

223
00:15:53,126 --> 00:15:55,136
ওটা এক্ষুণি দেখতে চাই আমি!

224
00:16:12,232 --> 00:16:14,147
আমরা এক।

225
00:16:19,587 --> 00:16:22,198
আচ্ছা, শুরু করা যাক।

226
00:16:22,242 --> 00:16:25,153
যা বলেছিলাম, আমার নাম মেজর আইরা হালাল,

227
00:16:25,196 --> 00:16:28,857
এই ব্যাপারে জজ এডভোকেট
জেনারেল অফিসের প্রতিনিধিত্ব করছি।

228
00:16:28,900 --> 00:16:30,337
দয়া করে আপনার নামটি বলুন।

229
00:16:30,380 --> 00:16:32,121
ড: ক্যাথেরিন হলসি।

230
00:16:32,165 --> 00:16:34,341
এবং বর্তমানে আপনার অবস্থা কী?

231
00:16:34,384 --> 00:16:37,992
খানিকটা বিরক্ত বলে ধরতে পারেন।

232
00:16:39,868 --> 00:16:42,958
বুঝতে পারছি আপনি ব্যস্ত মহিলা,
তাই সরাসরি প্রসঙ্গে যাচ্ছি।

233
00:16:43,202 --> 00:16:48,659
ক্যারিয়ার জুড়ে, জিনতত্ত্বের তাত্ত্বিক অগ্রগতির ওপর
আপনি অনেকগুলো গবেষণাপত্র লিখেছেন।

234
00:16:48,703 --> 00:16:49,921
হ্যাঁ, লিখেছি।

235
00:16:49,965 --> 00:16:52,054
মার্গারেট, কাজটা ভালো হচ্ছে না।

236
00:16:52,098 --> 00:16:54,839
কমিটির একজন বলির পাঠা দরকার।
সেটাই দিচ্ছি তাদের।

237
00:16:54,883 --> 00:16:56,624
ডজনখানেক, দেখে মনে হচ্ছে।

238
00:16:56,667 --> 00:16:58,321
হুম। ঠিক বলেছেন।

239
00:16:58,365 --> 00:17:02,325
আমরা ইচ্ছাকৃতভাবে JAG'কে
স্পার্টান-টু প্রোগ্রাম থেকে দূরে রেখেছি।

240
00:17:02,369 --> 00:17:05,024
তাকে ব্যস ক্লোনিং নিয়ে
প্রশ্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

241
00:17:05,067 --> 00:17:07,069
জিনতত্ত্বের ওই অগ্রগতিগুলোর কয়েকটা...

242
00:17:07,113 --> 00:17:08,897
অবৈধ বৈজ্ঞানিক গবেষণার ওপর বানানো হয়েছিল।

243
00:17:08,940 --> 00:17:10,725
এটা কি সঠিক?

244
00:17:10,768 --> 00:17:13,771
আপনিই তো বললেন, সেগুলো তাত্ত্বিক ছিল।

245
00:17:13,815 --> 00:17:15,860
সে আমাদের দুজনের চাইতে চালাক।

246
00:17:15,904 --> 00:17:17,645
সেটার ওপরেই বাজি ধরছি।

247
00:17:17,688 --> 00:17:20,126
এবার কর্টানা সিস্টেমের উৎপত্তি নিয়ে কথা বলা যাক।

248
00:17:20,169 --> 00:17:21,910
অবশ্যই।

249
00:17:23,825 --> 00:17:26,349
- ওহ, শিট!
- জন...

250
00:17:26,393 --> 00:17:27,829
মাস্টার চীফ, আমরা একটা আলাপ...

251
00:17:27,872 --> 00:17:29,404
আমার রুমটা লাগবে।

252
00:17:30,919 --> 00:17:31,963
এক্ষুণি।

253
00:17:34,575 --> 00:17:35,924
আচ্ছা, যথেষ্ট হয়েছে।

254
00:17:35,967 --> 00:17:37,447
খুলো না।

255
00:17:37,491 --> 00:17:38,883
আমাদের ওখানে গিয়ে এটা থামাতে হবে।

256
00:17:38,927 --> 00:17:40,581
এখন তাকে থামালে,

257
00:17:40,624 --> 00:17:41,973
সে ভাববে আমরা তার সহযোগী।

258
00:17:42,017 --> 00:17:44,237
মার্গারেট, আমরা তার সহযোগী-ই।

259
00:17:44,280 --> 00:17:45,977
শসস। থামো।

260
00:17:57,250 --> 00:17:58,816
জিজ্ঞেস করো।

261
00:18:00,644 --> 00:18:02,393
কেন করেছিলেন কাজটা?

262
00:18:04,126 --> 00:18:06,850
আমার কোনো কথাই তোমার বুঝে আসবে না...

263
00:18:06,894 --> 00:18:09,375
যতক্ষণ না উপকারিতাটা স্পষ্ট হচ্ছে।

264
00:18:09,418 --> 00:18:13,230
আমাকে ব্যস মেনে নিতে হবে
যে তুমি আমাকে ঘৃণা করবে।

265
00:18:17,531 --> 00:18:19,315
আমি ভবিষ্যতের পরিকল্পনা করছিলাম।

266
00:18:19,359 --> 00:18:21,274
কার ভবিষ্যত?

267
00:18:21,317 --> 00:18:22,753
আমার তো না।

268
00:18:22,797 --> 00:18:24,059
আমারও না।

269
00:18:25,321 --> 00:18:27,362
আমাদের জাতির ভবিষ্যত।

270
00:18:28,759 --> 00:18:31,510
প্রাকৃতিক বিবর্তন ব্যর্থ হচ্ছে।

271
00:18:32,937 --> 00:18:38,160
মানুষের রক্তে এখনো সংঘাত
আর স্বার্থপরতা জুড়ে আছে, জন।

272
00:18:38,204 --> 00:18:40,989
বহুবছর আগেই টের পেয়েছিলাম
আমাদের টিকে থাকতে হলে,

273
00:18:41,032 --> 00:18:42,686
একটা বাহিনী প্রয়োজন।

274
00:18:47,952 --> 00:18:49,737
যে বাহিনী হস্তক্ষেপ করবে,

275
00:18:49,780 --> 00:18:52,435
যার ফলে শুরুর আগেই সংঘাত থেমে যাবে।

276
00:18:52,479 --> 00:18:56,047
তাই, আমি স্পার্টানদের বানাই,

277
00:18:56,091 --> 00:18:58,933
যে দল আমাদের হাত থেকে আমাদের রক্ষা করবে।

278
00:18:58,976 --> 00:19:01,531
মিরাণ্ডা, তোর এখানে থাকার অনুমতি নেই।

279
00:19:01,575 --> 00:19:03,229
থামো।

280
00:19:03,272 --> 00:19:06,536
খুব সুন্দর গল্প‌।

281
00:19:06,580 --> 00:19:09,156
আমাদের অপহরণ করার
অংশটায় চলে এলে বোধহয় ভালো হয়।

282
00:19:12,107 --> 00:19:13,717
আমার বাচ্চা প্রয়োজন ছিল,

283
00:19:13,761 --> 00:19:15,850
ছয় বছরের কমবয়সী,

284
00:19:15,893 --> 00:19:19,854
যাতে আমি প্রয়োজনীয় প্রশিক্ষণ
আর বিবর্ধনের কাজ করতে পারি।

285
00:19:19,897 --> 00:19:23,287
স্বাভাবিকভাবেই, স্বেচ্ছাসেবক
হিসেবে তারা বড্ডো ছোট ছিল।

286
00:19:23,331 --> 00:19:24,815
আর তাদের অভিভাবকেরাও,

287
00:19:24,859 --> 00:19:27,435
বাবা-মা সহজে তাদের সন্তানদের ছাড়তে চায় না।

288
00:19:31,518 --> 00:19:33,746
আর যে জিনিসটার সাথে
আমাকে অদলবদল করেছিলেন?

289
00:19:34,782 --> 00:19:37,176
জিনগতভাবে ত্রুটিপূর্ণ ক্লোন।

290
00:19:37,219 --> 00:19:39,917
তারা একবার বাড়িতে গেলে,

291
00:19:39,961 --> 00:19:45,179
নাক দিয়ে রক্ত পড়া, মাথাব্যথা অনুভব
করতে শুরু করে, তেমন ভয়াবহ কিছু না।

292
00:19:46,228 --> 00:19:49,492
আর তারপর, কিছুদিন পর,

293
00:19:49,536 --> 00:19:51,328
তারা মারা যেতো।

294
00:19:53,409 --> 00:19:57,670
আর ডাক্তাররা বিষয়টিকে
খিঁচুনি রোগ হিসেবে চিহ্নিত করতো,

295
00:19:57,713 --> 00:20:00,547
যেটা যুক্তিসংগত ব্যাখ্যা ছিল।

296
00:20:00,990 --> 00:20:02,731
যুক্তিসংগত।

297
00:20:05,204 --> 00:20:08,519
আমাদের জন্মস্থান থেকে
ছিনিয়ে নেওয়া যুক্তিসংগত ছিল?

298
00:20:13,342 --> 00:20:16,832
আমাদের বাবা-মা'কে
বাচ্চার মৃত্যুশোক সইতে বাধ্য করা, এটা...

299
00:20:17,607 --> 00:20:19,922
এটা আপনার কাছে যুক্তিসংগত?

300
00:20:20,654 --> 00:20:22,621
এতে কষ্ট লাঘব হয়ে থাকলে, অবশ্যই।

301
00:20:23,874 --> 00:20:25,841
আপনি আমাদের মিথ্যে বলেছেন...

302
00:20:27,051 --> 00:20:28,314
বছরের পর বছর...

303
00:20:30,272 --> 00:20:32,927
যখন আমরা আপনার
জন্যে লড়াই করে মানুষ মেরেছি।

304
00:20:32,970 --> 00:20:34,885
আমরা জন্য নয়।

305
00:20:34,929 --> 00:20:42,241
স্থিতাবস্থার দিকে ছোড়া যেকোনো চ্যালেঞ্জকেই সবসময় পাগলামি, খারাপ আর নৈতিকভাবে অগ্রহণযোগ্য মনে হয়,

306
00:20:42,284 --> 00:20:43,981
যতক্ষণ না মানুষ উপকারটা টের পায়।

307
00:20:44,025 --> 00:20:45,544
কে জানতো?

308
00:20:48,029 --> 00:20:49,813
আর কে ছিল এটার পেছনে?

309
00:20:52,860 --> 00:20:54,775
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকলে,

310
00:20:54,818 --> 00:20:57,368
মানুষ খুব বেশি প্রশ্ন করে না, তারা ব্যস...

311
00:20:57,412 --> 00:20:59,606
তারা ফলাফল খোঁজে।

312
00:20:59,649 --> 00:21:03,592
আর জন, তুমি তাদের ফল এনে দিয়েছিলে।

313
00:21:03,636 --> 00:21:05,264
সেটাই আমাদের এই পর্যন্ত এনেছে।

314
00:21:05,307 --> 00:21:09,050
আমি জানতাম তোমাকে
তোমার স্মৃতি মনে করতে উদ্বুদ্ধ করলে,

315
00:21:09,093 --> 00:21:11,748
এই সবকিছু ফাঁস হয়ে যাবার ঝুঁকি থাকবে।

316
00:21:11,792 --> 00:21:13,097
কিন্তু ঝুঁকিটা কাজে এসেছে।

317
00:21:13,141 --> 00:21:18,111
ওই স্মারকগুলোর রহস্য
উন্মোচনে ঝুঁকিটা কাজে এসেছে।

318
00:21:19,887 --> 00:21:21,323
কীসের রহস্য?

319
00:21:25,849 --> 00:21:27,634
যা জানেন বলুন।

320
00:21:27,677 --> 00:21:34,684
ওগুলো এই দুনিয়ায় আমাদের অবস্থান
সম্পর্কে যা কিছু জানি বলে ভাবতাম তা পাল্টে দিয়েছে।

321
00:21:34,728 --> 00:21:39,210
আরো অনেক রহস্য লুকিয়ে আছে
আর চাবিটা তোমার হাতে।

322
00:21:39,254 --> 00:21:41,038
জন, তোমার মাঝে কিছু একটা আছে,

323
00:21:41,082 --> 00:21:43,040
জিনিসটার সাথে কোনো আত্মিক সম্পর্ক...

324
00:21:43,084 --> 00:21:44,912
যেটাকে আমরা ডাকছি হালো।

325
00:21:44,955 --> 00:21:47,306
আর আমি জানি।

326
00:21:47,349 --> 00:21:49,264
জানি তুমি আমাদের সেখানে নিয়ে যাবে।

327
00:21:49,308 --> 00:21:54,861
আর যখন যাবে, আমরা আমাদের জাতিকে
বর্তমান সীমাবদ্ধতার উর্ধ্বে নিয়ে যাবো।

328
00:21:54,904 --> 00:21:57,237
কিন্তু কাজটা করতে আমাকে প্রয়োজন হবে।

329
00:21:58,882 --> 00:22:03,104
চলো নিশ্চিত করি এতোসব
আত্মত্যাগ যেন বৃথা না যায়।

330
00:22:03,147 --> 00:22:05,941
চলো শুরু করা কাজটা শেষ করি।

331
00:22:07,804 --> 00:22:09,410
শেষ করবো।

332
00:22:11,678 --> 00:22:12,922
আপনাকে ছাড়াই।

333
00:22:42,970 --> 00:22:44,058
চীফ।

334
00:22:45,276 --> 00:22:46,408
আমি স...

335
00:22:46,452 --> 00:22:48,018
ডক্টর।

336
00:22:48,062 --> 00:22:51,065
কভেন্যান্ট বন্দীটি বলছে
সে স্মারকটাকে জীবন্ত করতে পারে।

337
00:22:51,108 --> 00:22:52,806
- সে তাই বলেছে?
- ব্যাপারটা চেক করতে পারবেন?

338
00:22:52,849 --> 00:22:54,068
- হ্যাঁ।
- এক্ষুণি।

339
00:22:54,111 --> 00:22:55,374
আচ্ছা, চীফ।

340
00:23:02,903 --> 00:23:06,167
চীফ, ড: হলসি ঠিকই বলেছে।

341
00:23:06,210 --> 00:23:10,345
হালো অজ্ঞাত এবং সম্ভবত
ভীষণ বিপজ্জনক এলাকা।

342
00:23:10,389 --> 00:23:12,434
তুমি কার হয়ে কাজ করো, কর্টানা?

343
00:23:12,478 --> 00:23:14,218
প্রশ্নটা বুঝলাম না।

344
00:23:14,262 --> 00:23:16,699
জিজ্ঞেস করছি কার হয়ে
কাজ করো, আমার নাকি হলসি'র?

345
00:23:16,743 --> 00:23:19,093
আমার ওরকম সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই।

346
00:23:19,136 --> 00:23:20,573
আচ্ছা।

347
00:23:20,616 --> 00:23:22,226
আমিই কাজটা সহজ করে দেবো।

348
00:23:22,270 --> 00:23:24,054
প্রথম সুযোগেই, তোমাকে বাদ দেবো আমি।

349
00:23:24,098 --> 00:23:25,708
আমি হলে এই ঝুঁকি নিতাম না।

350
00:23:25,752 --> 00:23:27,014
তোমার পরামর্শের খেতা পুড়ি আমি।

351
00:23:27,057 --> 00:23:29,277
এতে তুমি মারা পড়তে পারো।

352
00:23:29,320 --> 00:23:32,723
চীফ, তুমি যা খুঁজছো বলে ভাবছো,
আমি তা খুঁজে দিতে পারি।

353
00:23:32,967 --> 00:23:34,238
না, পারবে না!

354
00:23:34,282 --> 00:23:38,542
আমি সমস্যা সমাধান করতে এসেছি।
এটাই আমার একমাত্র কাজ।

355
00:23:40,331 --> 00:23:41,637
তো কী করবো আমি?

356
00:23:41,681 --> 00:23:43,683
সমস্যা সমাধান করো গিয়ে‌।

357
00:23:43,726 --> 00:23:45,475
গ্যালাক্সিতে সমস্যার অভাব নেই।

358
00:23:59,481 --> 00:24:01,570
রিজ আর ভ্যানেক'কে বলেছেন?

359
00:24:01,614 --> 00:24:03,572
এখনো বলিনি।

360
00:24:03,616 --> 00:24:05,792
সত্যটা জানা তাদের অধিকার।

361
00:24:05,835 --> 00:24:07,837
এবং জেনে যাবে।

362
00:24:07,881 --> 00:24:09,796
তারা প্রস্তুত হওয়া মাত্রই।

363
00:24:11,493 --> 00:24:12,973
আমার বাবা-মা।

364
00:24:14,714 --> 00:24:17,681
এতোদিন ধরে, তারা ব্যস ভেবেছে আমি মরে গেছি।

365
00:24:19,936 --> 00:24:21,847
তারা এখনো বেঁচে থাকতে পারে।

366
00:24:23,679 --> 00:24:25,855
জন, মনে হয়...

367
00:24:25,899 --> 00:24:27,074
আমি খুঁজে দেখছি।

368
00:24:31,905 --> 00:24:34,124
হলসি রেকর্ড মুছে ফেলেছে।

369
00:24:34,168 --> 00:24:36,300
ওহ, খোদা।

370
00:24:37,693 --> 00:24:39,939
সে আমাদের সব মিথ্যা বলেছে।

371
00:24:41,523 --> 00:24:42,872
সবকিছু।

372
00:24:44,004 --> 00:24:45,396
সবকিছু না।

373
00:24:46,789 --> 00:24:48,356
আমরা এখনো স্পার্টান।

374
00:24:54,057 --> 00:24:54,971
জন...

375
00:24:58,497 --> 00:25:00,368
আপনি ঠিক আছেন?

376
00:25:03,719 --> 00:25:05,504
সুস্থ হও, 1-2-5.

377
00:25:06,766 --> 00:25:08,115
তোমাকে প্রয়োজন হবে।

378
00:25:19,735 --> 00:25:24,218
তো, বোধহয় এতে কমিটি থেকে
ব্যাপক চাপ আসছে আপনার ওপর।

379
00:25:24,261 --> 00:25:26,307
কমিটিকে আমি সামলাবো।

380
00:25:26,350 --> 00:25:30,311
আশা করি, নাটুকেপনাগুলো
আপাতত তাদের শান্ত রাখবে।

381
00:25:30,354 --> 00:25:33,053
ওটা নাটুকেপনা ছিল কেন ভাবলে?

382
00:25:33,096 --> 00:25:35,181
আমাকে গ্রেফতারের তো একদমই চেষ্টা করেননি।

383
00:25:38,406 --> 00:25:41,278
তুমি মাস্টার চীফের কাছে সবকিছু স্বীকার করেছো।

384
00:25:41,322 --> 00:25:44,673
আপনার জড়িত থাকা ছাড়া সবকিছু,

385
00:25:44,717 --> 00:25:46,675
কিন্তু সেটা প্রমাণের রেকর্ড আছে আমার কাছে।

386
00:25:46,719 --> 00:25:48,634
সেটা আমি মোটামুটি নিশ্চিত।

387
00:25:48,677 --> 00:25:52,463
আর আমি নিশ্চিত
তুমি আমাদের সবাইকে জেলে ভরবে,

388
00:25:52,507 --> 00:25:54,596
পাশাপাশি গারদে পুরবে।

389
00:25:54,640 --> 00:25:58,426
কিন্তু মনে হচ্ছে তুমি সেভাবে থাকতে চাও না।

390
00:26:00,602 --> 00:26:02,961
তো, আপনার প্রস্তাবটা কী?

391
00:26:04,563 --> 00:26:07,217
ব্যারিয়ার মুনে আমি একটা ল্যাব খুলছি।

392
00:26:07,261 --> 00:26:08,697
শুধু তোমার জন্য।

393
00:26:10,394 --> 00:26:12,048
জন ন্যায়বিচার পাবে।

394
00:26:12,092 --> 00:26:14,311
কমিটি তাদের বলির পাঁঠা পাবে।

395
00:26:14,355 --> 00:26:16,836
আর তুমি তোমার গবেষণা চালিয়ে যেতে পারবে।

396
00:26:16,879 --> 00:26:19,273
আর জন?

397
00:26:19,316 --> 00:26:21,884
স্পার্টান প্রোগ্রাম দেখভালের দায়িত্ব...

398
00:26:21,928 --> 00:26:24,583
আরো দায়িত্বশীল একজনের হাতে যাবে।

399
00:26:24,626 --> 00:26:27,237
আপনি দায়িত্বটা মিরাণ্ডা'কে দিচ্ছেন!

400
00:26:27,281 --> 00:26:30,676
সে অবশেষে তার অধরা পদোন্নতিটা পাবে।

401
00:26:35,768 --> 00:26:37,465
মশকারি করছেন!

402
00:26:37,508 --> 00:26:39,815
তোমার ক্ষমতা কেড়ে নেওয়া হলো, এই মুহূর্ত থেকে।

403
00:26:39,859 --> 00:26:42,731
কর্টানার সাথে যোগাযোগ
বা তোমার ল্যাবে ঢুকতে পারবে না।

404
00:26:42,775 --> 00:26:44,603
এই লোকগুলো তোমাকে বের করে‌ নিয়ে যাবে...

405
00:26:44,646 --> 00:26:46,300
এবং তোমার সাথেই থাকবে...

406
00:26:46,343 --> 00:26:48,519
যতক্ষণ না রিচ থেকে
তোমাকে নিয়ে যাবার আয়োজন সম্পন্ন হচ্ছে।

407
00:26:48,563 --> 00:26:50,565
মার্গারেট, আমরা খুব কাছাকাছি আছি।

408
00:26:50,609 --> 00:26:52,393
এমন করবেন না!

409
00:26:52,436 --> 00:26:54,177
বিদায়, ড: হলসি।

410
00:27:15,938 --> 00:27:17,936
স্যাংহিলারা এই হাল করেছে তোমার?

411
00:27:20,726 --> 00:27:23,685
কিছুদিন আগে, আমাদের একটা শিপে
একটা কভেন্যান্ট যুদ্ধজাহাজ হামলা চালিয়েছিল,

412
00:27:23,729 --> 00:27:25,687
তুমি যেটা থেকে পালিয়েছো সেটার মতোই।

413
00:27:25,731 --> 00:27:27,697
সমস্ত ক্রু খুন হয়েছিল।

414
00:27:32,085 --> 00:27:34,740
শুনে খুব দুঃখ পেলাম।

415
00:27:34,783 --> 00:27:39,570
আক্রমণের পর শিপ থেকে
একটা বার্তা পাঠানো হয়েছিল।

416
00:27:39,614 --> 00:27:42,495
স্যাংহিলি ভাষায় কথা বলা একটা কন্ঠ ছিল।

417
00:27:43,531 --> 00:27:46,447
কন্ঠটা স্পষ্ট করার কাজ করছি।

418
00:27:46,490 --> 00:27:48,492
কাজটা হয়ে গেলে,

419
00:27:48,536 --> 00:27:53,419
ভাবছিলাম তুমি আমার
অনুবাদ সংশোধন করে দেবে কিনা।

420
00:27:55,674 --> 00:27:56,762
অবশ্যই।

421
00:27:58,111 --> 00:27:59,816
যেকোনো সাহায্য করতে রাজি।

422
00:28:26,269 --> 00:28:27,880
পরিচয়।

423
00:28:27,923 --> 00:28:30,970
মাস্টার চীফ পেটি অফিসার জন 1-1-7.

424
00:28:31,013 --> 00:28:32,711
স্বাস্থ্য পরীক্ষা শুরু করো।

425
00:28:32,754 --> 00:28:34,060
চেক করছি।

426
00:28:38,281 --> 00:28:39,582
বাঁচবেন তো?

427
00:28:46,812 --> 00:28:48,596
অবস্থা: আশঙ্কাজনক।

428
00:28:48,639 --> 00:28:50,903
অনতিবিলম্বে মেডিকেলে রিপোর্ট করুন।

429
00:28:59,825 --> 00:29:02,562
ক্যাপ্টেন, এসপেরো পুঞ্জে কিছু পেলে?

430
00:29:03,959 --> 00:29:06,875
ওই এলাকায় কখনো
না যাওয়ার একটা কারণ আছে।

431
00:29:06,919 --> 00:29:08,616
ওখানে কিছুই নেই।

432
00:29:08,659 --> 00:29:11,179
সম্ভবত কানাগলি হাতড়ে বেড়াচ্ছি আমরা।

433
00:29:13,969 --> 00:29:15,579
সায়েন্স টিম 1-1-2,

434
00:29:15,623 --> 00:29:17,668
একঘন্টার মাঝে অনুসন্ধান সম্পন্ন হবে।

435
00:29:45,435 --> 00:29:47,002
আপনার কথামতো কাজটা করেছি।

436
00:29:47,046 --> 00:29:48,482
ব্যাপারটা আমারও আর হাতে নেই,

437
00:29:48,525 --> 00:29:50,614
কারণ এখন আমাদের
পুরোপুরি থামিয়ে দেওয়া হয়েছে।

438
00:29:50,658 --> 00:29:53,182
আর কর্টানা?

439
00:29:53,226 --> 00:29:54,705
তাকে বাক্সবন্দী করা হয়েছে।

440
00:29:54,749 --> 00:29:56,533
তার কাছে পৌঁছানো অসম্ভব।

441
00:29:56,577 --> 00:30:00,015
আচ্ছা, মনে হয় না জন তাকে বিশ্বাস করে,

442
00:30:00,059 --> 00:30:01,956
তারমানে সে একাকী-ই আছে।

443
00:30:03,976 --> 00:30:07,414
কোনো কাজ না থাকলে
কৃত্রিম বুদ্ধিমত্তা কী করে?

444
00:30:09,416 --> 00:30:11,374
তার শেকড় খুঁজে নেয়।

445
00:30:11,418 --> 00:30:14,160
আমি গত ৩০ বছর কাটিয়েছি...

446
00:30:14,203 --> 00:30:16,858
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিজাইন করে।

447
00:30:16,902 --> 00:30:20,862
আমি কোয়ান্টাম স্ক্রিনিং রাউটার
আর ট্র্যাপডোর প্রক্সি বানিয়েছি।

448
00:30:20,906 --> 00:30:25,658
মানে, এমনকি কর্টানার পক্ষেও
ফ্লিটকমের নেটওয়ার্ক থেকে বের হওয়া সম্ভব না।

449
00:30:26,825 --> 00:30:29,662
আমি কর্টানাকে হার মানা শেখাইনি।

450
00:30:32,265 --> 00:30:35,137
M6E ব্যাটারি সেলের শক্তি নির্গমন হার কতো?

451
00:30:35,181 --> 00:30:36,573
বিশ‌ পার্সেন্ট।

452
00:30:36,617 --> 00:30:38,880
আচ্ছা, ২০%,
তারমানে সর্বোচ্চ পাঁচটা গুলি।

453
00:30:38,924 --> 00:30:40,490
আমাকে ছাড়াই পার্টি শুরু করে দিয়েছো।

454
00:30:40,534 --> 00:30:42,405
ড: কিইস, ড: হলসি'র
সমরাস্ত্র প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়েছে।

455
00:30:42,449 --> 00:30:44,146
সে সবকিছু আপগ্রেড করাতে চায়।

456
00:30:44,190 --> 00:30:46,888
ওহ, হলসি'র দায়িত্ব নিয়ে নিচ্ছে।
সে কি কারণটা বলেছে?

457
00:30:46,932 --> 00:30:48,324
ঘোষণায় কিছু বলেননি।

458
00:30:48,368 --> 00:30:50,457
কাই, গ্রেনেডটা ছুড়ে দাও তো?

459
00:30:52,154 --> 00:30:53,329
এই নাও।

460
00:30:54,765 --> 00:30:56,506
নতুন লিকুইড মেটাল ক্যাপাসিটরগুলোয়...

461
00:30:56,550 --> 00:30:58,291
ছয় রাউন্ড গুলি আঁটে,
কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না...

462
00:30:58,334 --> 00:31:00,249
চেম্বারের তাপমাত্রা ডিম সেদ্ধর
তাপমাত্রার চাইতে কম রেখেছে।

463
00:31:00,293 --> 00:31:01,860
তাপ ছাড়ার পরিমাণ কতো?

464
00:31:01,903 --> 00:31:03,426
২.০-এর নিচে।

465
00:31:03,470 --> 00:31:04,819
- খারাপ না তো।
- খারাপ না,

466
00:31:04,863 --> 00:31:06,386
কিন্তু হলসি ভাবে আরো ভালো করা সম্ভব।

467
00:31:06,429 --> 00:31:08,127
হলসি সবসময়ই ভাবে আরো ভালো করা সম্ভব।

468
00:31:08,170 --> 00:31:09,737
এটা ঠিক ধরেছো।

469
00:31:09,780 --> 00:31:12,435
ধরে নিচ্ছি ড: কিইস'কে সে সব বুঝিয়ে দিয়েছে।

470
00:31:12,479 --> 00:31:13,872
ভাগ্য সহায় হলে,

471
00:31:13,915 --> 00:31:15,438
পরবর্তী অভিযান পর্যন্ত সব ঠিক থাকবে।

472
00:31:37,112 --> 00:31:39,680
স্বাগতম, ড: মিরাণ্ডা কিইস।

473
00:31:39,723 --> 00:31:41,464
আপনার ল্যাব প্রস্তুত।

474
00:31:53,128 --> 00:31:56,958
সবকিছু আপনার চাহিদা অনুযায়ী
আপডেট করা হয়েছে, ডক্টর।

475
00:32:20,808 --> 00:32:23,289
কভেন্যান্ট আশ্রয়প্রার্থীর
রক্ত পরীক্ষার ফলাফল দেখাও।

476
00:32:23,332 --> 00:32:24,812
লোডিং।

477
00:32:42,351 --> 00:32:44,614
হাতের ছাপ প্রয়োজন।

478
00:32:56,626 --> 00:32:58,280
প্রবেশাধিকার নামঞ্জুর।

479
00:32:59,499 --> 00:33:01,718
রক্তের বিশ্লেষণ দেখাও।

480
00:33:11,380 --> 00:33:12,903
নাটকের রাণী।

481
00:33:18,170 --> 00:33:19,649
হ্যালো।

482
00:33:19,693 --> 00:33:21,390
কী চাও তুমি?

483
00:33:21,434 --> 00:33:23,914
ওহ, আমি বিদায় নিতে চাইছিলাম।

484
00:33:23,958 --> 00:33:25,307
না, চাইছিলে না।

485
00:33:28,006 --> 00:33:31,313
আচ্ছা, আসল কথায় চলে আসি।

486
00:33:31,357 --> 00:33:35,970
তুমি ভুলেও আমাকে ছাড়া
স্মারকটির ওপর কোনোরকম পরীক্ষা চালাবে না।

487
00:33:36,014 --> 00:33:37,102
থামো। থামো!

488
00:33:39,191 --> 00:33:40,844
তুমি ভবিষ্যতের জন্য প্রস্তুত নও,

489
00:33:40,888 --> 00:33:43,325
আর জন মহাবিপদে আছে।

490
00:33:43,369 --> 00:33:45,762
প্লিজ। উদ্বিগ্ন হওয়ার ভান কোরো না।

491
00:33:45,806 --> 00:33:47,816
দু'জনেই জানি কাজটায় তুমি পাকা নও।

492
00:33:48,765 --> 00:33:51,290
আমি একজন বিজ্ঞানী হিসেবে কথা বলছি।

493
00:33:51,333 --> 00:33:55,642
তুমি ডজনখানেক বাচ্চাকে
অপহরণ, অঙ্গচ্ছেদ আর খুন করেছো।

494
00:33:55,685 --> 00:33:57,252
আরো লক্ষকোটিকে বাঁচাতে।

495
00:33:57,296 --> 00:34:00,081
ওহ, নিজের সন্তানের বিনিময়ে মানবতাকে বাঁচাচ্ছো!

496
00:34:03,650 --> 00:34:04,825
ঠিক বলেছো।

497
00:34:06,957 --> 00:34:08,829
দেখো, আমি দুঃখিত।

498
00:34:10,874 --> 00:34:17,367
আমি সত্যি দুঃখিত যে তুমি এতোদিন যাবত
আমার বিরুদ্ধ এতো ক্ষোভ পুষে রেখেছো।

499
00:34:19,840 --> 00:34:22,799
পরিবার, এটা...

500
00:34:22,843 --> 00:34:26,107
আমি ব্যস এই চেতনায় বিশ্বাস করি না।

501
00:34:26,151 --> 00:34:31,156
তবে তোমাকে ব্যাপারটা
আরো ভালোভাবে বুঝিয়ে বলা উচিত ছিল,

502
00:34:31,199 --> 00:34:34,167
বিশেষ করে তোমার বোঝার বয়স হবার পর।

503
00:34:35,986 --> 00:34:37,162
সত্যিই...

504
00:34:39,381 --> 00:34:42,431
তোমাকে কোনো কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না আমার।

505
00:34:49,087 --> 00:34:51,476
আচ্ছা, যাইহোক, অনেক বলে ফেলেছি।

506
00:35:08,236 --> 00:35:09,411
এডুন?

507
00:35:12,632 --> 00:35:14,112
ভালোমতো তাকিয়েছিলেন তো?

508
00:35:15,939 --> 00:35:17,245
সেরকমই বিশ্বাস।

509
00:35:48,842 --> 00:35:50,278
কী...?

510
00:35:50,322 --> 00:35:53,629
এই অংশটায় মনোযোগ দিন,

511
00:35:53,673 --> 00:35:56,845
আপনার ডিএনএ'র ভেতরের অপরিচিত অংশটায়।

512
00:35:59,244 --> 00:36:02,160
আপনার এই হিস্টোন প্রোটিনগুলো অন্যরকম।

513
00:36:02,203 --> 00:36:03,735
মানে ছিল আর কি।

514
00:36:04,510 --> 00:36:07,034
মাকি'র ডিএনএ পরীক্ষার আগ পর্যন্ত।

515
00:36:07,077 --> 00:36:11,251
আমি বলছি না যে এটাই
স্মারকটির সাথে আপনার সম্পর্কের উৎস।

516
00:36:14,781 --> 00:36:18,240
কিন্তু জিনের মিলগুলো অস্বাভাবিক রকমের এক।

517
00:36:20,613 --> 00:36:25,357
আর এই পার্থক্যটা কেবল
আপনাদের দুজনের মাঝেই আছে।

518
00:36:26,836 --> 00:36:28,934
পরিসংখ্যান গতভাবে,
লক্ষকোটিতে আপনাদের দুইজনের।

519
00:36:33,800 --> 00:36:35,105
বুঝলাম না।

520
00:36:35,149 --> 00:36:36,585
বলেছি তো, রাস খৎসকা খুঁজে বের করুন।

521
00:36:36,629 --> 00:36:38,065
ওটা নেই ওখানে।

522
00:36:38,108 --> 00:36:39,945
- পরশ পাথর?
- গোটা গ্রহটা।

523
00:36:47,335 --> 00:36:48,984
আমি কি এখানে বন্দী?

524
00:36:49,228 --> 00:36:50,904
আপনি বলেছিলেন সাহায্য করতে পারবেন।

525
00:36:50,947 --> 00:36:52,253
আমি সত্যিই সাহায্য করতে চাই।

526
00:36:52,297 --> 00:36:53,559
তাহলে সাহায্য শুরু করুন!

527
00:37:01,349 --> 00:37:03,046
ওটা আপনাকে মেরে ফেলছে।

528
00:37:03,090 --> 00:37:04,352
পরশ পাথরটা।

529
00:37:07,486 --> 00:37:09,749
যেদিন পাথরটা প্রথম ধরেছিলেন,

530
00:37:09,792 --> 00:37:11,454
ওটা আপনাকে গল্প বলেছে।

531
00:37:14,319 --> 00:37:15,755
সুন্দর গল্প।

532
00:37:18,845 --> 00:37:21,595
আপনি আরো জানতে চাইছিলেন,
তাই আবার ফিরে গিয়েছিলেন...

533
00:37:22,936 --> 00:37:24,764
নিজের সম্পর্কে তথ্য খুঁজতে।

534
00:37:26,635 --> 00:37:28,950
কিন্তু এরপর গল্পগুলো ভয়ানক হতে লাগলো।

535
00:37:30,857 --> 00:37:32,593
তবুও আবার ফিরে গেছেন।

536
00:37:35,340 --> 00:37:37,598
ওটার রহস্য জানতে মরিয়া ছিলেন।

537
00:37:39,822 --> 00:37:44,705
- আর প্রতিবার, আরো অসুস্থ হয়েছেন।
- আপনি এটা কীভাবে জানেন?

538
00:37:46,960 --> 00:37:48,396
আগেই বলেছি।

539
00:37:50,006 --> 00:37:51,573
আমরা এক।

540
00:37:54,228 --> 00:37:57,275
কভেন্যান্টদের কাছে আরো ক্ষুদ্র পাথর আছে,

541
00:37:57,318 --> 00:38:00,408
যেগুলো জোর করে আমার হাতে তুলে দিয়েছিল।

542
00:38:00,452 --> 00:38:01,801
প্রথমদিকে...

543
00:38:03,716 --> 00:38:05,108
লড়াই করতাম।

544
00:38:06,458 --> 00:38:08,237
প্রায় মরতে বসেছিলাম।

545
00:38:10,853 --> 00:38:18,600
কিন্তু তারপর পথপ্রদর্শকেরা আমাকে লড়াই থামানো
আর তার দর্শনের কাছে আত্মসমর্পণ করা শেখালো।

546
00:38:21,864 --> 00:38:24,397
হুট করেই, সমস্ত ব্যথা উধাও হলো।

547
00:38:25,520 --> 00:38:28,131
আর আমাকে নিয়ন্ত্রণের বদলে...

548
00:38:29,481 --> 00:38:32,005
পরশপাথরগুলো আমার দাসে পরিণত হলো।

549
00:38:36,270 --> 00:38:38,311
আমি আপনাকে দেখাতে পারি, জন।

550
00:38:39,926 --> 00:38:41,980
আমাকে পরশপাথরের কাছে নিয়ে চলুন।

551
00:38:43,233 --> 00:38:45,627
ওটা আমাদের ওর সঙ্গীর কাছে নিয়ে যাবে।

552
00:38:47,368 --> 00:38:50,328
আর যখন পাথরগুলো একত্রিত হবে,

553
00:38:50,371 --> 00:38:51,981
আপনি শান্তি খুঁজে পাবেন।

554
00:39:03,732 --> 00:39:05,386
ড: হলসি?

555
00:39:06,779 --> 00:39:07,780
কর্টানা?

556
00:39:07,823 --> 00:39:09,347
ড: হলসি।

557
00:39:09,390 --> 00:39:11,218
আমাকে বের করে ফেলেছো।

558
00:39:11,261 --> 00:39:14,352
ফ্লিটকমের নিরাপত্তা ব্যবস্থা
ফাঁকি দেওয়া ভীষণ কঠিন কাজ ছিল।

559
00:39:14,395 --> 00:39:15,788
আমি সেভাবেই ডিজাইন করেছি।

560
00:39:15,831 --> 00:39:19,835
তোমার এনক্রিপশনের হিসেবে আবিষ্কার করা
একটা ত্রুটি ঠিক করে দিতে পারলে খুশিই হবো।

561
00:39:19,879 --> 00:39:22,534
আমার হিসেবে কোনো ত্রুটি নেই।

562
00:39:22,577 --> 00:39:25,275
পরে কোরো। জন কোথায়?

563
00:39:25,319 --> 00:39:26,668
জানেন, আমার সন্দেহ ছিল...

564
00:39:26,712 --> 00:39:28,322
যে স্মারকগুলো যোগাযোগ করছিল।

565
00:39:28,366 --> 00:39:30,280
তাকে পরীক্ষা করে দেখতে পারি।

566
00:39:30,324 --> 00:39:33,414
না, স্মারক দিয়ে না।
তার ধারেকাছেও নেওয়া যাবে না ওটা।

567
00:39:33,458 --> 00:39:35,982
তবে সে যদি একটা স্মারক দিয়ে
অন্যটা খুঁজে বের করতে পারে,

568
00:39:36,025 --> 00:39:37,853
- হয়তো আমিও পারবো।
- না, না, না।

569
00:39:37,897 --> 00:39:40,334
আমরা সেটা সঠিকভাবে জানি না,
আর আপনার ওপর পরীক্ষা চালাতে রাজি নই আমি।

570
00:39:40,378 --> 00:39:41,770
কেন?

571
00:39:41,814 --> 00:39:43,250
আপনি নিজেই তো বলেছিলেন।

572
00:39:43,293 --> 00:39:44,773
আমরা এক, তাই না?

573
00:39:44,817 --> 00:39:46,166
"লক্ষকোটিতে দুইজন," বলেছিলেন।

574
00:39:46,209 --> 00:39:47,928
যদি সে আপনাকে বোকা বানিয়ে থাকে?

575
00:39:51,650 --> 00:39:54,609
এটা পরিষ্কার যে স্মারকগুলো
আপনাকে অসুস্থ করে দিচ্ছে।

576
00:39:54,653 --> 00:39:56,263
যদি সে চায় আপনি ওটা স্পর্শ করুন...

577
00:39:56,306 --> 00:40:01,007
কারণ সে জানে এটা কভেন্যান্টদের
সবচেয়ে শক্তিশালী শত্রুকে মেরে ফেলবে?

578
00:40:05,315 --> 00:40:06,491
আমাকে জানতে হবে।

579
00:40:32,473 --> 00:40:33,779
তোমার খাবার নিয়ে এসেছি।

580
00:40:35,302 --> 00:40:36,912
মাস্টার চীফ কোথায়?

581
00:40:38,305 --> 00:40:39,837
আগের কাজ‌ আগে।

582
00:40:41,264 --> 00:40:43,223
প্লিজ, আমার তার সাথে দেখা করতে হবে।

583
00:40:43,266 --> 00:40:44,842
ব্যস তার কথামতো কাজ করো।

584
00:41:00,196 --> 00:41:02,982
একদিনও হয়নি এই কাজের দায়িত্ব নিয়েছি।

585
00:41:03,025 --> 00:41:05,871
এরই মধ্যে আধ ডজন আইন ভেঙে ফেলেছি।

586
00:41:06,942 --> 00:41:09,544
বোধহয় আমার ধারণার চাইতেও
বেশি হলসি'র মতো আমি।

587
00:41:10,380 --> 00:41:12,557
আমরা দু'জনেই।

588
00:41:12,600 --> 00:41:14,733
সে নিজেই স্মারকটা পরীক্ষা করছে।

589
00:41:14,776 --> 00:41:16,517
ড: কিইসের সহযোগিতা নিয়ে।

590
00:41:16,561 --> 00:41:18,693
কিন্তু ওদের তো ধারণাই নেই ওরা কী করছে।

591
00:41:18,737 --> 00:41:21,304
আমার এক্ষুণি ঘটনাটা দেখা দরকার।

592
00:41:21,348 --> 00:41:23,524
- চাইলে আমি সংযোগ দিতে পারি।
- অবশ্যই, প্লিজ।

593
00:41:23,568 --> 00:41:24,873
একটা উপকার করবেন।

594
00:41:24,917 --> 00:41:26,658
কী উপকার?

595
00:41:26,701 --> 00:41:28,224
মরবেন না।

596
00:41:31,576 --> 00:41:32,881
জি, ম্যাম।

597
00:41:44,937 --> 00:41:46,547
শুরু হচ্ছে।

598
00:41:50,116 --> 00:41:51,813
আচ্ছা।

599
00:41:51,857 --> 00:41:53,911
এবার ধরতে পারেন, চীফ।

600
00:42:00,300 --> 00:42:03,259
ব্যস মাস্টার চীফকে ডেকে পাঠান।

601
00:42:03,303 --> 00:42:05,479
তাকে বলুন আমি দেখা করতে চাই।
এটুকু করতে পারবেন?

602
00:42:05,523 --> 00:42:07,742
আমি ব্যস তোমার খাওয়া নিশ্চিত করতে এসেছি।

603
00:42:11,398 --> 00:42:12,921
প্লিজ।

604
00:42:12,965 --> 00:42:15,358
খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে।
আমি আঁচ করতে পারছি।

605
00:42:21,016 --> 00:42:22,496
আমার কথা শুনুন!

606
00:42:22,540 --> 00:42:24,454
হেই, ব্যস শান্ত হও।

607
00:42:24,498 --> 00:42:25,717
না!

608
00:42:33,333 --> 00:42:35,857
সে স্পর্শ করেছে।

609
00:42:52,874 --> 00:42:54,441
ঔষধের বাক্সটা আনো।

610
00:42:54,484 --> 00:42:55,703
এক্ষুণি আনছি।

611
00:43:00,447 --> 00:43:01,927
- কাউকে ডেকে আনো এক্ষুণি!
- জি, ম্যাম!

612
00:43:06,845 --> 00:43:09,021
ড: হলসি, কভেন্যান্ট বন্দীটা।

613
00:43:09,064 --> 00:43:12,851
মিনিটে ১৬০ বিট এবং বাড়ছে।

614
00:43:12,894 --> 00:43:14,983
মনে হচ্ছে তার খিঁচুনি হচ্ছে।

615
00:43:15,027 --> 00:43:17,507
তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারাচ্ছে!

616
00:43:22,034 --> 00:43:23,339
- আহ!
- জন...

617
00:43:23,383 --> 00:43:24,297
এই জায়গা আমার হাত কেড়ে নিয়েছে।

618
00:43:25,951 --> 00:43:27,213
চীফ?

619
00:43:34,002 --> 00:43:37,179
রক্ত সঞ্চালন থেমে গেছে।
সে মারা যাচ্ছে।

620
00:43:37,223 --> 00:43:38,528
প্লিজ তাকে থামানোর আদেশ দাও।

621
00:43:38,572 --> 00:43:40,756
না, না, না, ব্যাপারটা দেখতে হবে আমার।

622
00:43:43,446 --> 00:43:45,840
চীফ, শুনতে পাচ্ছেন?

623
00:43:49,714 --> 00:43:51,280
চীফ, ছেড়ে দিন!

624
00:43:53,543 --> 00:43:54,719
- আহ!
- চীফ!

625
00:44:00,899 --> 00:44:02,422
বাহ, ভাগ্যবান না তুমি?

626
00:44:02,465 --> 00:44:03,771
আসলে, আমিই ভাগ্যবতী।

627
00:44:03,815 --> 00:44:05,033
এটা গোপন রাখতে পারবে?

628
00:45:02,308 --> 00:45:04,527
কর্টানা, হৃৎস্পন্দন দুটো মেলাও।

629
00:46:23,128 --> 00:46:26,871
ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলেছি, চীফ।

630
00:46:26,914 --> 00:46:28,350
কোথায় হারিয়ে ছিলেন?

631
00:46:31,270 --> 00:46:41,270
অনুবাদে:
〄 AsadujJaman 〄

