1
00:00:06,080 --> 00:00:08,680
যতদিনে টারগেরিয়ান রাজবংশ প্রথম শতাব্দী

2
00:00:08,760 --> 00:00:10,200
পূর্ণ করলো

3
00:00:10,440 --> 00:00:14,680
ততদিনে বৃদ্ধ রাজা জেহেরিসের স্বাস্থ্য
অবনতি হতে শুরু করেছে।

4
00:00:17,200 --> 00:00:21,600
সেই দিনগুলোতে, নিজের ছায়াতলে
১০ টা প্রাপ্তবয়স্ক ড্রাগন নিয়ে

5
00:00:21,680 --> 00:00:24,480
হাউজ টারগেরিয়ান ছিলো তার শক্তির তুঙ্গে।

6
00:00:25,320 --> 00:00:27,760
বিশ্বের কোন শক্তির তার বিরুদ্ধে
দাঁড়ানোর ক্ষমতা ছিলো না।

7
00:00:29,120 --> 00:00:31,560
রাজা জেহেরিস ৬০ বছর শান্তি ও সমৃদ্ধির সাথে

8
00:00:31,639 --> 00:00:33,480
রাজ করেছিলো।

9
00:00:33,560 --> 00:00:36,560
কিন্তু নির্মম নিয়তি তার
দুই ছেলেকেই কেড়ে নিয়েছিল

10
00:00:36,639 --> 00:00:38,720
তার ফলে তার উত্তরাধিকার নিয়ে
সংশয় দেখা দিয়েছিল।

11
00:00:39,320 --> 00:00:41,680
তাই, ১০১ সনে

12
00:00:41,759 --> 00:00:45,600
বৃদ্ধ রাজা উত্তরাধিকার নির্ধারণের জন্য
এক মহাসভার ডাক দেয়।

13
00:00:47,200 --> 00:00:50,200
সহস্রাধিক লর্ড হ্যারেনহলে হাজির হয়েছিল।

14
00:00:51,440 --> 00:00:54,280
১৪ জন উত্তরাধিকারের নাম উঠে এসেছিল

15
00:00:54,879 --> 00:00:57,440
কিন্তু কেবল দু'জনকেই প্রকৃতপক্ষে
বিবেচনায় আনা হয়েছিল।

16
00:00:58,480 --> 00:01:02,080
রাজকুমারী রেইনিস টারগেরিয়ান,
রাজার জ্যেষ্ঠ বংশধর

17
00:01:02,160 --> 00:01:05,680
আর তার কনিষ্ঠ চাচাতো ভাই,
রাজকুমার ভিসেরিস টারগেরিয়ান

18
00:01:05,759 --> 00:01:08,400
রাজার জ্যেষ্ঠ পুরুষ বংশধর।

19
00:01:14,360 --> 00:01:18,280
সাত রাজ্যের সকল প্রধান লর্ড

20
00:01:19,160 --> 00:01:22,520
ও সামন্ত লর্ডেরা এই ফরমান জারি করছে যে

21
00:01:23,680 --> 00:01:29,880
রাজকুমার ভিসেরিস টারগেরিয়ানকে
ড্রাগনস্টোনের রাজকুমার বানানো হবে!

22
00:01:30,240 --> 00:01:35,240
রেইনিস, একজন নারী,
কখনোই আয়রন থ্রোনে বসবে না।

23
00:01:37,799 --> 00:01:40,000
লর্ডেরা তার বদলে আমার পিতা ভিসেরিসকে

24
00:01:41,560 --> 00:01:42,960
বেছে নিয়েছিল।

25
00:01:46,120 --> 00:01:48,120
জেহেরিস মহাসভার ডাক দিয়েছিল

26
00:01:48,200 --> 00:01:51,440
তার উত্তরাধিকার নিয়ে যুদ্ধ ঠেকানোর জন্য।

27
00:01:51,720 --> 00:01:53,720
কারণ সে নির্মম সত্যটা জানতো।

28
00:01:53,799 --> 00:01:58,160
কেবল ড্রাগন বংশই তার নিজের পতন

29
00:01:58,680 --> 00:01:59,920
ঘটাতে পারে।

30
00:02:03,335 --> 00:02:09,710
<u>অনুবাদে</u>
আখলাক আহমেদ

31
00:02:10,251 --> 00:02:16,626
<u>সম্পাদনায়</u>
সৈয়দ ফাহমিদুল ইসলাম

32
00:02:16,960 --> 00:02:21,960
<u>সাবসিন আইডি</u>
www.subscene.com/u/1072247

33
00:03:47,160 --> 00:03:49,680
ডোহারাস, সাইর‍্যাক্স!

34
00:03:53,359 --> 00:03:54,359
উমবাস।

35
00:03:55,679 --> 00:03:56,800
রায়বাস!

36
00:04:08,280 --> 00:04:11,320
ওয়েলকাম ব্যাক, রাজকুমারী।
আশাকরি আপনার যাত্রা সুখকর ছিলো।

37
00:04:11,399 --> 00:04:13,239
হাঁফ ছেড়ে বাঁচলেন বুঝি?

38
00:04:13,479 --> 00:04:14,680
একদম।

39
00:04:14,760 --> 00:04:17,480
যতবার এই সোনালি জন্তু
আপনাকে জিন্দা ফেরত আনে

40
00:04:17,640 --> 00:04:19,600
ততবার আমার জীবনও সে বাঁচায়।

41
00:04:20,960 --> 00:04:22,560
সাইর‍্যাক্স দ্রুত বেড়ে উঠছে।

42
00:04:22,640 --> 00:04:24,480
শীঘ্রই সে ক্যারাক্সের সমান বড় হয়ে উঠবে।

43
00:04:24,639 --> 00:04:26,520
সেটা দু'জনকে নিয়ে উড়ার সমান বড়।

44
00:04:26,600 --> 00:04:29,440
ধন্যবাদ কিন্তু আমি দর্শক হয়েই থাকতে চাইব।

45
00:04:32,400 --> 00:04:34,360
ডোহারেস।

46
00:04:35,839 --> 00:04:36,839
নায়োত!

47
00:06:01,120 --> 00:06:02,520
রায়েনারা।

48
00:06:04,440 --> 00:06:06,040
জানোই তো আমার এই অবস্থাতে
তোমাকে উড়ে বেড়াতে

49
00:06:06,120 --> 00:06:07,600
দেখতে পছন্দ করি না।

50
00:06:07,679 --> 00:06:10,079
তুমি কোনো অবস্থাতেই
আমার উড়া দেখতে পছন্দ করো না।

51
00:06:11,879 --> 00:06:14,760
- মহারানী।
- শুভ সকাল, অ্যালিসান্ট।

52
00:06:14,840 --> 00:06:16,000
তুমি কি ঘুমিয়েছ?

53
00:06:16,080 --> 00:06:17,960
- ঘুমিয়েছি।
- কতক্ষণ?

54
00:06:19,120 --> 00:06:21,200
আমাকে শাসন কোরো না, রায়েনারা।

55
00:06:21,280 --> 00:06:23,440
বেশ, তুমি এখানে সেবিকা দ্বারা ঘিরে আছ

56
00:06:23,520 --> 00:06:25,040
যাদের সবার মনোযোগ বাচ্চার উপর।

57
00:06:25,799 --> 00:06:27,640
কাউকে তো তোমার দেখভালও করতে হবে।

58
00:06:29,160 --> 00:06:32,960
শীঘ্রই তোমাকেও
এই বিছানায় শুতে হবে, রায়েনারা।

59
00:06:33,399 --> 00:06:36,599
এই কষ্ট দিয়েই আমরা রাজ্যের সেবা করি।

60
00:06:36,679 --> 00:06:39,720
এর চেয়ে বরং নাইট হয়ে
লড়াই করে রাজ্যের সেবা করব।

61
00:06:42,519 --> 00:06:44,640
আমাদের রাজ গর্ভ আছে,
তোমার আর আমার।

62
00:06:46,480 --> 00:06:48,440
সন্তান জন্ম দেওয়াই আমাদের লড়াই।

63
00:06:50,360 --> 00:06:52,760
দৃঢ়তার সাথে আমাদের
সেটার মুখোমুখি হতে হবে।

64
00:06:54,559 --> 00:06:56,160
এখন গিয়ে গোসল করো।

65
00:06:56,560 --> 00:06:58,160
তোমার থেকে ড্রাগনের গন্ধ আসছে।

66
00:07:00,479 --> 00:07:01,815
তো, আমি বললাম, "বেশ, তুমি হয়তো

67
00:07:01,839 --> 00:07:03,800
"ভুল দিক দিয়ে দেখছ।"

68
00:07:07,400 --> 00:07:08,920
মাই লর্ডস।

69
00:07:09,000 --> 00:07:10,536
ফ্রি সিটিজ এর মাঝের ক্রমবর্ধমান জোট

70
00:07:10,560 --> 00:07:13,760
নিজেদের ট্রাইআরকি ডাকা শুরু করেছে।

71
00:07:13,920 --> 00:07:15,960
তারা ব্লাডস্টোনকে সাফ করে

72
00:07:16,040 --> 00:07:17,616
বর্তমানে স্টেপস্টোন থেকে

73
00:07:17,640 --> 00:07:19,080
জলদস্যুদের দূর করছে।

74
00:07:19,160 --> 00:07:21,680
সেটাকে তো ভালো সংবাদ মনে হচ্ছে, লর্ড কর্লিস।

75
00:07:21,760 --> 00:07:23,720
ক্রাঘাস ডাহার নামের একজন

76
00:07:23,799 --> 00:07:26,640
নিজেকে এই ট্রাইআরকির
প্রিন্স-এডমিরাল পদবি দিয়েছে।

77
00:07:27,920 --> 00:07:29,520
লোকে তাকে ক্রাবফিডার ডাকে

78
00:07:30,200 --> 00:07:32,960
সে যে অভিনব উপায়ে
তার শত্রুদের শাস্তি দেয় তার কারণে।

79
00:07:33,040 --> 00:07:35,400
আমাদের কি মৃত জলদস্যুদের জন্য কাঁদতে হবে?

80
00:07:36,080 --> 00:07:38,440
- না, মহারাজ।
- রায়েনারা, তুমি দেরি করে এসেছ।

81
00:07:38,680 --> 00:07:40,160
রাজার পানীয় পরিবেশকের কখনোই দেরি করা উচিত না।

82
00:07:40,200 --> 00:07:43,000
- মানুষ পানীয়র অপেক্ষায় থাকে।
- মায়ের সাথে দেখা করতে গেছিলাম।

83
00:07:45,520 --> 00:07:46,800
ড্রাগনে চড়ে?

84
00:07:47,200 --> 00:07:49,640
মহারাজ, রাজকুমার ডেমনের চাপে

85
00:07:49,719 --> 00:07:52,160
তার সিটি ওয়াচের নতুন প্রশিক্ষণ ও

86
00:07:52,239 --> 00:07:55,559
নতুন সরঞ্জামের পেছনে রাজদরবার
মোটাসোটা অর্থ বিনিয়োগ করেছে।

87
00:07:55,639 --> 00:07:59,680
ভেবেছিলাম আপনি হয়তো আপনার ভাইকে

88
00:07:59,759 --> 00:08:02,440
কাউন্সিলে সিটি ওয়াচের কমান্ডার হিসেবে
তার আসনে বসে তার অগ্রগতির ব্যাপারে

89
00:08:02,520 --> 00:08:04,480
তথ্য দিতে বলবেন।

90
00:08:04,560 --> 00:08:06,920
তুমি কি মনে করছ ডেমনের
বর্তমান কাজ তাকে ব্যস্ত রেখেছে?

91
00:08:07,000 --> 00:08:09,040
আর তার চিন্তাভাবনা ও
কর্মশক্তি অধিষ্ঠিত হয়ে আছে?

92
00:08:09,119 --> 00:08:12,239
বেশ, সব খবচ বিবেচনা করে
আমি তেমনটাই আশা করব।

93
00:08:12,320 --> 00:08:15,440
তাহলে আমরা ধরে নিই যে তোমার সোনা
সঠিকভাবেই বিনিয়োগ করা হয়েছে, লর্ড বিসব্যারি।

94
00:08:15,520 --> 00:08:18,480
আমি অনুরোধ করব যে আপনি এই ট্রাইআরকিকে

95
00:08:18,559 --> 00:08:20,120
স্টেপস্টোনে বেশি ছাড় দিবেন না, মহারাজ।

96
00:08:20,680 --> 00:08:23,680
যদি সেই নৌপথ গুলোর ব্যবহার বন্ধ হয়ে যায়,
আমাদের বন্দর ভিখারি হয়ে যাবে।

97
00:08:23,759 --> 00:08:26,400
রাজদরবার তোমার প্রতিবেদন শুনেছে, লর্ড কর্লিস।

98
00:08:26,480 --> 00:08:28,400
এবং সেটাকে বিবেচনায় নিয়েছে।

99
00:08:33,440 --> 00:08:37,160
আমরা কি উত্তরাধিকারের টুর্নামেন্ট নিয়ে
আলোচনা করব, মহারাজ?

100
00:08:37,240 --> 00:08:39,640
সানন্দে।

101
00:08:39,720 --> 00:08:41,695
মেইস্টারদের বলা দিনেই কি
বাচ্চার জন্ম হবে, মেলোস?

102
00:08:41,719 --> 00:08:45,160
আপনাকে বুঝতে হবে মহারাজ
এগুলো কেবলই অনুমান

103
00:08:45,240 --> 00:08:48,480
কিন্তু আমরা চন্দ্র পঞ্জিকা খতিয়ে দেখছি

104
00:08:48,559 --> 00:08:52,160
আর আমাদের পূর্বাভাসকে
সঠিক বলেই মনে হচ্ছে।

105
00:08:52,239 --> 00:08:54,839
টুর্নামেন্টের খরচ নগন্য না।

106
00:08:54,920 --> 00:08:59,160
হয়তো বাচ্চা জন্মানো পর্যন্ত
সেটাকে বিলম্বিত করতে পারি?

107
00:08:59,239 --> 00:09:00,519
বেশিরভাগ লর্ড ও নাইটেরা নিশ্চয়

108
00:09:00,599 --> 00:09:02,336
কিংস ল্যান্ডিং আসা শুরু করে দিয়েছে।

109
00:09:02,360 --> 00:09:03,575
- তাদের এখন ফিরিয়ে দেওয়া...
- তাদের আসতে

110
00:09:03,599 --> 00:09:04,999
এক সপ্তাহের মতো লাগবে।

111
00:09:05,080 --> 00:09:07,920
খেলা শেষ হবার আগেই,
আমার ছেলের জন্মে যাবে

112
00:09:08,000 --> 00:09:09,560
আর পুরো রাজ্য উদযাপন করবে।

113
00:09:09,639 --> 00:09:12,679
বাচ্চার লিঙ্গ নির্ধারণের কোন উপায়
আমাদের জানা নেই।

114
00:09:12,759 --> 00:09:15,320
অবশ্যই, কোন মাস্টারই প্রমাণ ছাড়া

115
00:09:15,399 --> 00:09:16,839
কোন মত মানতে রাজি না, তাই না?

116
00:09:17,920 --> 00:09:19,920
রানীর গর্ভে ছেলে আছে।

117
00:09:20,680 --> 00:09:21,760
আমি জানি সেটা।

118
00:09:23,359 --> 00:09:24,839
আর আমার উত্তরাধিকার শীঘ্রই

119
00:09:24,879 --> 00:09:27,040
এইসব চিন্তার ইতি টানবে।

120
00:09:30,240 --> 00:09:32,440
সে ভোরে রেড কিপের
দরজা দিয়ে প্রবেশ করেছে।

121
00:09:32,520 --> 00:09:34,120
বাবা জানে সে এখানে এসেছে?

122
00:09:34,200 --> 00:09:35,520
- না।
- ভালো।

123
00:09:43,320 --> 00:09:44,920
দেবতারা রহম করুক।

124
00:09:45,480 --> 00:09:46,760
চিন্তা করবেন না, স্যার।

125
00:09:55,063 --> 00:10:01,840
- কী করছেন বলে মনে হয় আপনার, চাচা?
- বসে আছি। এই আসনটা হয়তো একদিন আমার হবে।

126
00:10:02,176 --> 00:10:07,989
যদি না রাজদ্রোহিতার অপরাধে আপনার মাথা কাটা পড়ে।
অনেকদিন ধরে রাজ দরবারে আসেন না।

127
00:10:07,799 --> 00:10:08,840
হু।

128
00:10:08,953 --> 00:10:14,581
- রাজ দরবারে বসে থাকতে খুব বিরক্ত লাগে।
- তাহলে ফিরে এলেন কেন?

129
00:10:15,057 --> 00:10:21,369
- শুনলাম তোমার বাবার আমার সম্মানে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে।
- টুর্নামেন্টটা ওনার উত্তরাধিকারের উদ্দেশ্যে।

130
00:10:21,956 --> 00:10:24,587
আমি তো তাই বললাম।

131
00:10:25,248 --> 00:10:27,816
ওনার নতুন উত্তরাধিকারের জন্য।

132
00:10:28,224 --> 00:10:34,927
- তোমার মা যতক্ষণ না পুত্র সন্তানের জন্ম দিচ্ছে আমার থেকে নিস্তার পাবে না।
- তাহলে তো আমার একটা ভাই আশা করাই উচিত।

133
00:10:38,120 --> 00:10:39,600
তোমার জন্য কিছু এনেছি।

134
00:10:44,920 --> 00:10:46,200
তুমি জানো এটা কী?

135
00:10:47,480 --> 00:10:49,120
ভ্যালেরিয়ান স্টিল।

136
00:10:50,160 --> 00:10:51,920
ডার্ক সিস্টারের মতো।

137
00:10:55,440 --> 00:10:56,640
ঘুরে দাঁড়াও।

138
00:11:10,640 --> 00:11:11,640
এখন

139
00:11:13,000 --> 00:11:16,440
আমাদের দু'জনের কাছেই আমাদের
পূর্বপুরুষদের একটা অংশ আছে।

140
00:11:26,360 --> 00:11:28,840
- তুমি কি ওটা পড়েছ?
- অবশ্যই পড়েছি।

141
00:11:28,920 --> 00:11:31,160
ডর্ণে আসার পর রাজকুমারী নাইমেরিয়া

142
00:11:31,240 --> 00:11:32,960
কাকে বিয়ে করেছিলো?

143
00:11:33,040 --> 00:11:34,360
একটা ছেলেকে।

144
00:11:34,440 --> 00:11:35,880
তার নাম কী?

145
00:11:35,960 --> 00:11:37,400
কোন এক লর্ড।

146
00:11:38,080 --> 00:11:41,040
উত্তরে "কোন এক লর্ড" বললে
সেপ্টা মারলো অনেক রেগে যাবে।

147
00:11:41,120 --> 00:11:43,080
রাগলে তাকে অদ্ভুত দেখায়।

148
00:11:45,960 --> 00:11:48,440
চিন্তিত থাকলে তুমি সবসময়
এরকম আচরণ করো।

149
00:11:48,519 --> 00:11:49,959
কেমন?

150
00:11:50,040 --> 00:11:51,440
অপ্রীতিকর।

151
00:11:55,240 --> 00:11:57,440
তুমি চিন্তিত যে ছেলে আসার পর
তোমার বাবা তোমার দিকে

152
00:11:57,520 --> 00:11:58,720
মনোযোগ দিবে না।

153
00:11:58,799 --> 00:12:00,519
আমি শুধু আমার মায়ের জন্য চিন্তিত।

154
00:12:01,639 --> 00:12:03,840
আশাকরি আমার বাবা ছেলে পাবে।

155
00:12:04,759 --> 00:12:07,039
যতদূর মনে পড়ে,
চিরকাল সে শুধু সেটাই চেয়েছে।

156
00:12:08,080 --> 00:12:09,680
তুমি চাও তাঁর ছেলে হোক?

157
00:12:09,760 --> 00:12:11,880
আমি তোমার সাথে ড্রাগনে চড়ে

158
00:12:11,960 --> 00:12:13,535
ন্যারো সি'র ওপারের মহা আশ্চর্যগুলো দেখতে চাই

159
00:12:13,559 --> 00:12:14,760
আর শুধু কেক খেতে চাই।

160
00:12:14,840 --> 00:12:17,200
- আমি ঠাট্টা করছি না।
- আমি কখনোই কেক নিয়ে ঠাট্টা করি না।

161
00:12:17,640 --> 00:12:19,400
তোমার অবস্থা নিয়ে তুমি চিন্তিত না?

162
00:12:19,479 --> 00:12:22,240
আমার এই অবস্থা ভালোই লাগছে।
এটা বেশ আরামদায়ক।

163
00:12:25,759 --> 00:12:26,920
কোথায় যাচ্ছ?

164
00:12:27,000 --> 00:12:29,400
বাড়ি। বেলা গড়িয়েছে।

165
00:12:30,080 --> 00:12:34,040
ভ্যালেরিয়ানদের থেকে পালানোর জন্য
রাজকুমারী নাইমেরিয়া ১০,০০০ জাহাজে করে

166
00:12:34,120 --> 00:12:36,080
তার রায়নরকে ন্যারো সি পার করায়।

167
00:12:36,160 --> 00:12:39,120
সে ডর্ণের লর্ড মরস মার্টেলকে বিয়ে করে

168
00:12:39,200 --> 00:12:41,000
আর সানস্পেয়ারে তার পুরো নৌবহর পুড়িয়ে দেয়

169
00:12:41,080 --> 00:12:43,560
তার লোকেদের এটা দেখানোর জন্য যে
তারা আর পালাবে না।

170
00:12:45,240 --> 00:12:47,160
- কী করছ তুমি?
- যাতে তোমার মনে থাকে।

171
00:12:48,440 --> 00:12:51,280
- যদি সেপ্টা এই বই দেখে...
- মারা খাক সেপ্টা।

172
00:12:51,359 --> 00:12:52,719
রায়েনারা!

173
00:13:04,920 --> 00:13:06,240
ওটা কি সেরে উঠছে?

174
00:13:06,320 --> 00:13:09,120
আরেকটু বড় হয়েছে, মহারাজ।

175
00:13:11,000 --> 00:13:13,120
কী ওটা?

176
00:13:13,200 --> 00:13:15,360
আমরা সিটাডেলের থেকে তথ্য চেয়েছি।

177
00:13:15,440 --> 00:13:17,480
তারা বইতে অনুরূপ ঘটনা খুঁজছে।

178
00:13:17,560 --> 00:13:19,920
সিংহাসনে বসার কারণে সামান্য কেটেছে ব্যস।

179
00:13:20,000 --> 00:13:21,360
এটা কিছুই না।

180
00:13:21,839 --> 00:13:23,719
বাচ্চার জন্ম নিয়ে রাজা বর্তমানে

181
00:13:23,799 --> 00:13:25,519
অনেক চাপে আছেন।

182
00:13:26,320 --> 00:13:30,720
মনের দুশ্চিন্তা
দেহেও খারাপ প্রভাব ফেলতে পারে।

183
00:13:30,799 --> 00:13:33,920
এটা যাই হোক না কেন,
কথা যেন না ছড়ায়।

184
00:13:37,240 --> 00:13:38,720
আবার জোঁক চিকিৎসা করা উচিত, মেইস্টার।

185
00:13:38,800 --> 00:13:41,440
এই ক্ষত সারতেই চাচ্ছে না, গ্র‍্যান্ড মেইস্টার।

186
00:13:42,599 --> 00:13:44,240
আগুন দিয়ে ক্ষতটা বন্ধ করে দিবেন কি?

187
00:13:44,320 --> 00:13:48,320
আগুন ব্যবহার করলে
সুফল পাওয়া যেতে পারে, মহারাজ।

188
00:13:48,400 --> 00:13:50,200
- কিন্তু সেটা কষ্টদায়ক হবে...
- ঠিক আছে।

189
00:13:51,760 --> 00:13:52,800
ঠিক আছে।

190
00:14:05,120 --> 00:14:07,560
আমি সিংহাসনে যত সময় কাটাই
তার চেয়ে বেশি সময় তুমি গোসল করে কাটাও।

191
00:14:08,600 --> 00:14:12,080
আজকাল শুধু এখানেই একটু শান্তি খুঁজে পাই।

192
00:14:14,120 --> 00:14:15,400
এটাতো কুসুম গরম।

193
00:14:15,720 --> 00:14:18,160
এর চেয়ে গরম পানি
মেইস্টাররা ব্যবহার করতে দেয়নি।

194
00:14:18,240 --> 00:14:20,280
তারা কি জানে না ড্রাগনেরা গরম পছন্দ করে?

195
00:14:21,639 --> 00:14:23,919
এই কষ্টদায়ক গর্ভধারণের পর

196
00:14:24,599 --> 00:14:27,480
আসল ড্রাগনের জন্ম দিলেও আমি আশ্চর্য হব না।

197
00:14:27,800 --> 00:14:29,960
আর তাকে ভালোবাসা হবে, স্নেহ করা হবে।

198
00:14:31,080 --> 00:14:33,920
রায়েনারা বলে দিয়েছে যে তার বোন হবে।

199
00:14:34,000 --> 00:14:35,160
তাই?

200
00:14:35,520 --> 00:14:38,360
- নামও রেখে দিয়েছে।
- কী নাম?

201
00:14:39,200 --> 00:14:40,520
ভিসেনিয়া।

202
00:14:41,000 --> 00:14:42,495
দোলনাতে রাখার জন্য
ড্রাগনের ডিমও বাছাই করেছে

203
00:14:42,519 --> 00:14:44,240
ওটাকে দেখে নাকি
তার ভ্যাগারের কথা মনে পড়ে।

204
00:14:44,320 --> 00:14:45,720
দেবতারা রহম করুক।

205
00:14:45,800 --> 00:14:48,040
পরিবারে যথেষ্ট ভিসেনিয়া জন্মেছে।

206
00:14:50,040 --> 00:14:52,640
তোমার প্রিয় ভাইয়ের কোন খবর পেয়েছ?

207
00:14:52,719 --> 00:14:55,399
তাকে সিটি ওয়াচের কমান্ডার
বানানোর পর থেকে না।

208
00:14:56,040 --> 00:14:58,480
আমি নিশ্চিত সে
টুর্নামেন্টের জন্য হাজির হবে।

209
00:14:59,200 --> 00:15:01,480
সে কখনোই অংশগ্রহণ না করে
থাকতে পারবে না।

210
00:15:01,559 --> 00:15:02,840
প্রথম ছেলের জন্ম

211
00:15:02,920 --> 00:15:05,920
উপলক্ষে আয়োজিত টুর্নামেন্ট
যে ছেলে এখনো জন্মায়নি।

212
00:15:07,200 --> 00:15:08,880
তুমি নিশ্চিত বুঝতে পারছ

213
00:15:08,960 --> 00:15:10,720
গর্ভে মেয়ে থাকলে

214
00:15:10,799 --> 00:15:12,759
সে কোনভাবেই ছেলে হয়ে যাবে না?

215
00:15:13,120 --> 00:15:14,920
ছেলেই হবে, অ্যামা।

216
00:15:15,639 --> 00:15:17,159
আমি নিশ্চিত।

217
00:15:17,640 --> 00:15:20,080
কোনকিছুর ব্যাপারেই আমি
এতটা নিশ্চিত ছিলাম না।

218
00:15:23,680 --> 00:15:24,840
স্বপ্নটা।

219
00:15:26,040 --> 00:15:27,720
ওটা স্মৃতির চেয়েও পরিষ্কার ছিলো।

220
00:15:30,000 --> 00:15:32,400
আমাদের ছেলে এগোনের
লৌহমুকুট পরে জন্মেছে।

221
00:15:34,440 --> 00:15:37,680
যখন আমি তীব্র ক্ষুর
চূর্ণ হয়ে যাওয়া ঢাল ও

222
00:15:37,759 --> 00:15:40,840
তরবারির সংঘর্ষেট শব্দ শুনলাম

223
00:15:40,920 --> 00:15:43,560
আর আমাদের ছেলেকে
আয়রন থ্রোনে বসালাম

224
00:15:45,000 --> 00:15:49,600
গ্রান্ড সেপ্টের সকল ঘন্টা বেজে উঠলো
আর সকল ড্রাগন একসাথে গর্জে উঠলো।

225
00:15:52,879 --> 00:15:55,039
মুকুট পড়ে জন্মাবে?

226
00:15:55,120 --> 00:15:59,040
দেবতারা রহম করুক,
বাচ্চা জন্ম দেওয়া এমনিতেই যথেষ্ট কঠিন।

227
00:16:07,719 --> 00:16:11,080
এবারই শেষ, ভিসেরিস।

228
00:16:13,799 --> 00:16:16,560
জন্মের পর একটা মারা গেছে,
দুটা গর্ভে মারা গেছে

229
00:16:16,640 --> 00:16:19,840
আর দুটা গর্ভপাত হয়েছে।

230
00:16:22,319 --> 00:16:24,919
১০ বছরে ৫ টা।

231
00:16:26,520 --> 00:16:29,400
আমি জানি তোমাকে
উত্তরাধিকার দেওয়াটা আমার দায়িত্ব

232
00:16:29,480 --> 00:16:31,840
আর সেটাতে ব্যর্থ হয়ে থাকলে
আমি দুঃখিত।

233
00:16:31,920 --> 00:16:33,120
সত্যিই দুঃখিত।

234
00:16:36,559 --> 00:16:39,240
কিন্তু আমি আর মৃত বাচ্চার
শোক সইতে পারব না।

235
00:16:59,520 --> 00:17:01,560
কমান্ডার কথা বলবেন!

236
00:17:07,920 --> 00:17:11,440
যখন আমি ওয়াচের দায়িত্ব নিই,
তোমরা ছিলে বিপথগামী খচ্চর

237
00:17:12,879 --> 00:17:14,960
শৃঙ্খলাহীন, খেতেও পেতে না।

238
00:17:16,640 --> 00:17:20,120
এখন, তোমরা একদল হাউন্ড।

239
00:17:20,360 --> 00:17:23,120
তোমাদের শিকারের জন্য প্রস্তুত করা হয়েছে।

240
00:17:26,360 --> 00:17:29,360
আমার ভাইয়ের শহর আবর্জনায় ভরে উঠেছে।

241
00:17:30,599 --> 00:17:34,080
সকল ধরণের অপরাধকে
এখানে বাড়তে দেওয়া হয়েছে।

242
00:17:35,799 --> 00:17:37,119
আর না।

243
00:17:37,200 --> 00:17:38,200
আজ রাত থেকে

244
00:17:38,280 --> 00:17:41,160
কিংস ল্যান্ডিং সোনালি রঙকে ভয় পাবে।

245
00:18:25,559 --> 00:18:26,920
উঠ!

246
00:18:45,920 --> 00:18:47,080
ধর্ষক!

247
00:18:49,160 --> 00:18:52,400
না! না... না!

248
00:18:59,560 --> 00:19:01,120
চোর!

249
00:19:01,360 --> 00:19:02,440
না!

250
00:19:08,240 --> 00:19:09,320
খুনী!

251
00:19:25,360 --> 00:19:28,440
এটা ছিলো সকল ধরণের অপরাধীদের
জড়ো করার এক নজিরহীন ঘটনা।

252
00:19:28,520 --> 00:19:30,360
আপনার ভাই সবাইকে দেখিয়ে সেটা করেছে

253
00:19:30,440 --> 00:19:33,240
বেশিরভাগ শাস্তি নিজে দিয়েছে।

254
00:19:33,320 --> 00:19:35,400
শুনেছি কাটা অঙ্গ নিয়ে যাবার জন্য

255
00:19:36,360 --> 00:19:39,520
দুটা ঘোড়া গাড়ির দরকার পড়েছিল।

256
00:19:40,160 --> 00:19:41,600
দেবতারা রহম করুক।

257
00:19:42,120 --> 00:19:46,640
রাজকুমারকে এভাবে উদ্দাম দায়মুক্তির সাথে
কাজ করতে দেওয়া যেতে পারে না।

258
00:19:48,759 --> 00:19:50,600
- ভাই।
- ডেমন।

259
00:19:52,359 --> 00:19:55,199
বলতে থাকো।
আমার দায়মুক্তির ব্যাপারে কিছু বলছিলে।

260
00:19:57,599 --> 00:20:00,919
তোমার সিটি ওয়াচের করা
কাজের ব্যখ্যা দিতে হবে।

261
00:20:03,240 --> 00:20:04,560
তোমার নতুন গোল্ড ক্লোকরা

262
00:20:04,640 --> 00:20:06,575
গতরাতে বেশ প্রভাব সৃষ্টি করেছে, করেনি?

263
00:20:06,599 --> 00:20:07,599
করেছে কি?

264
00:20:07,679 --> 00:20:10,760
সিটি ওয়াচ কোনো তরবারি না যে
সেটাকে ইচ্ছেমত ব্যবহার করবে।

265
00:20:10,839 --> 00:20:12,719
সেটা রাজার একটা অংশ।

266
00:20:12,799 --> 00:20:14,680
ওয়াচ রাজার আইনই কার্যকর করছিলো।

267
00:20:14,760 --> 00:20:16,440
তুমি কি একমত না, লর্ড স্ট্রং?

268
00:20:17,560 --> 00:20:18,880
রাজকুমার, আমার মনে হয় না...

269
00:20:18,960 --> 00:20:21,440
জনসমক্ষে অর্থহীন বর্বরতা করা

270
00:20:21,520 --> 00:20:23,240
আমাদের আইনের অংশ।

271
00:20:23,319 --> 00:20:24,919
আমার ভাইয়ের টুর্নামেন্টের জন্য

272
00:20:25,000 --> 00:20:26,880
রাজ্যের সকল প্রান্ত থেকে অভিজাতরা

273
00:20:26,960 --> 00:20:28,280
বর্তমানে কিংস ল্যান্ডিং আসছে।

274
00:20:28,359 --> 00:20:30,879
তুমি কি চাও তারা লুণ্ঠিত,
ধর্ষণ, খুন হোক?

275
00:20:30,960 --> 00:20:33,680
রেড কিপের নিরাপত্তা থেকে না
বেরিয়ে থাকলে হয়তো জানবে না

276
00:20:33,760 --> 00:20:36,080
কিন্তু রাজ্যের প্রজারা কিংস ল্যান্ডিংকে

277
00:20:36,160 --> 00:20:38,840
অরাজক ও আতঙ্কজনক ভাবে।

278
00:20:41,000 --> 00:20:43,320
আমাদের শহর তার সব লোকের জন্য
নিরাপদ হওয়া উচিত।

279
00:20:43,960 --> 00:20:45,160
আমি একমত।

280
00:20:45,720 --> 00:20:49,240
আমি এটাই আশাকরি করে যেটা অর্জনের জন্য
অর্ধেক শহরের অঙ্গ কাটতে না হয়।

281
00:20:49,759 --> 00:20:51,080
সময়ই বলে দিবে।

282
00:20:53,440 --> 00:20:55,480
আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য
আমরা রাজকুমার ডেমনকে

283
00:20:55,559 --> 00:20:57,320
কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছিলাম।

284
00:20:57,399 --> 00:20:59,759
অপরাধীদের উচিত
সিটি ওয়াচকে ভয় পাওয়া।

285
00:20:59,839 --> 00:21:01,479
সমর্থনের জন্য ধন্যবাদ, লর্ড কর্লিস।

286
00:21:01,559 --> 00:21:03,256
এমন নিষ্ঠা যদি রাজকুমার তার স্ত্রীর

287
00:21:03,280 --> 00:21:06,160
প্রতি দেখাতো তাহলে ভালোই হতো, মহারাজ।

288
00:21:06,240 --> 00:21:09,800
অনেকদিন হলো তুমি
ভেল বা রুনস্টোনে যাওনি।

289
00:21:09,879 --> 00:21:12,079
আমার অনুপস্থিতিতে আমার তামাটে মাগী
ভালোই খুশী আছে।

290
00:21:12,160 --> 00:21:13,800
লেডি রেইয়া তোমার স্ত্রী।

291
00:21:13,879 --> 00:21:15,840
ভেলের একজন ভালো ও সম্মানিত নারী।

292
00:21:15,920 --> 00:21:18,720
বলা হয় ভেলে পুরুষেরা
নারীর বদলে ভেড়া চুদে।

293
00:21:18,799 --> 00:21:21,040
আমি নিশ্চিয়তা দিতে পারি,
ভেড়ারা বেশি সুন্দর।

294
00:21:21,119 --> 00:21:22,119
দায় ঈশ্বর।

295
00:21:22,200 --> 00:21:24,840
তুমি সাত দেবতাকে সাক্ষী রেখে
তাকে বিয়ে করেছ।

296
00:21:24,920 --> 00:21:27,400
বেশ, যদি বিছানা গরম করার জন্য মেয়ের
দরকার হয় আমি সানন্দে লেডি রেইয়াকে

297
00:21:27,480 --> 00:21:30,240
তোমাকে দিয়ে দিব, লর্ড হাই টাওয়ার।

298
00:21:30,320 --> 00:21:32,880
তোমার স্ত্রী সদ্যই মারা গেছে।

299
00:21:34,960 --> 00:21:36,240
তাই না?

300
00:21:36,679 --> 00:21:37,679
অটো।

301
00:21:40,879 --> 00:21:43,079
হয়তো তাকে ভুলতে এখনো প্রস্তুত না তুমি।

302
00:21:44,040 --> 00:21:46,760
তুমি জানো আমার ভাই
তোমাকে রাগিয়ে মজা পায়।

303
00:21:47,200 --> 00:21:48,720
কেন সায় দিচ্ছ?

304
00:21:52,719 --> 00:21:54,479
ক্ষমা করবেন, মহারাজ।

305
00:21:54,719 --> 00:21:57,480
এই কাউন্সিল, বিশাল অর্থ ব্যয় করেছে

306
00:21:57,560 --> 00:22:00,200
সিটি ওয়াচকে তোমার মনমতো করে
গড়ে তোলার জন্য।

307
00:22:00,479 --> 00:22:02,960
আমার আইন কার্যকর করো,
কিন্তু মনে রাখো

308
00:22:03,399 --> 00:22:07,079
গতরাতের মতো ঘটনা আবার ঘটলে
তোমাকে আমার কাছে উত্তর দিতে হবে।

309
00:22:10,680 --> 00:22:12,280
বুঝে গেছি, মহারাজ।

310
00:22:25,360 --> 00:22:28,160
আমার দাদির মৃত্যুর পর থেকে কিংস ল্যান্ডিং
এর অবনতি ঘটতেই আছে।

311
00:22:28,839 --> 00:22:30,199
দিনশেষে

312
00:22:30,839 --> 00:22:33,880
এই নতুন সিটি ওয়াচ
হয়তো ভালো কিছুই হবে।

313
00:23:18,240 --> 00:23:20,640
কী নিয়ে চিন্তিত, রাজকুমার?

314
00:23:26,320 --> 00:23:28,120
আমি আরেকজনকে আনতে পারি।

315
00:23:28,799 --> 00:23:30,399
কুমারী কাউকেও।

316
00:23:31,360 --> 00:23:32,720
অনেক আছে সেরকম।

317
00:23:34,640 --> 00:23:37,120
রূপালি চুলের কারো ব্যবস্থাও করতে পারি।

318
00:23:43,320 --> 00:23:45,480
আপনি ডেমন টারগেরিয়ান।

319
00:23:46,000 --> 00:23:49,080
ক্যারাক্সের আরোহী।
ডার্ক সিস্টারের মালিক।

320
00:23:49,759 --> 00:23:52,040
রাজা আপনাকে সরাতে পারবে না।

321
00:24:04,279 --> 00:24:05,879
স্বাগত!

322
00:24:06,719 --> 00:24:09,120
আমি জানি এই খেলার আসরে
আসার জন্য আপনাদের অনেকে

323
00:24:09,200 --> 00:24:10,840
বহু পথ পাড়ি দিয়েছেন

324
00:24:11,279 --> 00:24:14,520
কিন্তু আমি কথা দিচ্ছি,
আপনারা নিরাশ হবেন না।

325
00:24:15,720 --> 00:24:18,720
আমি যখন এই তালিকার
চমৎকার নাইটদের দিকে তাকাই

326
00:24:18,799 --> 00:24:22,360
আমি তাদের কোন সমকক্ষ
আমাদের ইতিহাসে দেখতে পাই না।

327
00:24:23,520 --> 00:24:28,480
আর আমি এখন যে সংবাদ দিব
তা আজকের এই মহান দিনকে

328
00:24:28,560 --> 00:24:32,360
আরো সুপ্রসন্ন করে তুলবে।

329
00:24:33,159 --> 00:24:36,079
মহারানী অ্যামার প্রসববেদনা শুরু হয়েছে!

330
00:24:39,399 --> 00:24:42,879
সাত দেবতা সকল প্রতিযোগিতাদের
আশীর্বাদ করুক!

331
00:25:14,920 --> 00:25:16,080
মিস্ট্রি নাইট?

332
00:25:16,160 --> 00:25:18,320
না, স্ট্রোম ল্যান্ডের একজন কোল।

333
00:25:18,400 --> 00:25:19,640
হাউজ কোলের নাম কখনও শুনিনি।

334
00:25:19,679 --> 00:25:22,320
রাজকুমারী রেইনিস টারগেরিয়ান!

335
00:25:22,399 --> 00:25:26,320
আমি বিনীতভাবে "কখনো রাজ করতে
না পারা রানীর" শুভেচ্ছা চাচ্ছি।

336
00:25:32,560 --> 00:25:34,040
তোমার ভাগ্য প্রসন্ন হোক, কাজিন।

337
00:25:34,120 --> 00:25:36,560
ভাগ্যের দরকার থাকলে সেটাই চাইতাম।

338
00:25:42,599 --> 00:25:45,600
চাইলে এর জন্য ব্যারাথিওনের
জিহবা কেটে নিতে পারেন।

339
00:25:45,680 --> 00:25:47,640
জিহবা বাস্তবতাকে পাল্টাবে না।

340
00:25:47,960 --> 00:25:49,240
তাদের বকতে দাও।

341
00:25:55,519 --> 00:25:57,040
লর্ড স্টোকওয়ার্থের মেয়ের সাথে

342
00:25:57,119 --> 00:25:58,639
তরুণ টার্লির স্কোয়ারের বিয়ে ঠিক হয়েছে।

343
00:25:58,719 --> 00:26:00,359
লর্ড ম্যাসির ছেলের সাথে?

344
00:26:00,440 --> 00:26:02,800
সে নাইট হলেই তাদের বিয়ে দিয়ে দিবে।

345
00:26:03,240 --> 00:26:04,520
জলদি সেরে ফেলা উচিত।

346
00:26:05,640 --> 00:26:06,760
শুনেছি লেডি এলিনর

347
00:26:06,839 --> 00:26:09,000
তার জামার নিচে ফোলা পেট লুকিয়ে রেখেছে।

348
00:26:30,960 --> 00:26:33,241
আপনি ক্রিস্টন কোলের ব্যপারে
কী জানেন, স্যার হ্যারোল্ড?

349
00:26:33,320 --> 00:26:36,720
শুনেছি এক প্রজার ঘরে তার জন্ম,
লর্ড ডনড্যারিয়নের গোমস্তার ছেলে।

350
00:26:36,799 --> 00:26:39,560
কিন্তু সেটা এবং সে যে এইমাত্র দুই
ব্যারাথিওন ছেলেকেই হারালো

351
00:26:39,639 --> 00:26:43,119
তা বাদে আমি আর কিছু জানি না।

352
00:27:01,040 --> 00:27:04,240
হাউজ টারগেরিয়ানের রাজকুমার ডেমন।

353
00:27:04,319 --> 00:27:09,480
এই শহরের রাজকুমার এখন তাঁর
প্রথম প্রতিদ্বন্দ্বীকে বেছে নিবেন!

354
00:27:45,480 --> 00:27:50,400
তার প্রথম চ্যালেঞ্জ হিসেবে, রাজকুমার ডেমন টারগেরিয়ান
হ্যান্ড অব দ্য কিং এর বড় ছেলে,

355
00:27:50,680 --> 00:27:55,720
ওল্ড টাউনের স্যার গ্যাউইন
হাই টাওয়ারকে বেছে নিয়েছেন।

356
00:28:07,920 --> 00:28:10,560
ডেমনের উপর ৫ ড্রাগন।

357
00:29:20,480 --> 00:29:23,480
- ভালো লড়েছেন, চাচা।
- ধন্যবাদ, রাজকুমারী।

358
00:29:24,400 --> 00:29:28,080
এখন, আমি প্রায় নিশ্চিত,
খেলাগুলোয় জিততে পারব, লেডি অ্যালিসেন্ট।

359
00:29:28,160 --> 00:29:31,320
তোমার শুভেচ্ছা সেটাকে
আরো সুনিশ্চিত করবে।

360
00:29:44,920 --> 00:29:46,480
শুভকামনা রইল, রাজকুমার।

361
00:30:13,280 --> 00:30:14,320
কী হচ্ছে?

362
00:30:14,400 --> 00:30:15,880
বাচ্চাটা উল্টো হয়ে আছে, মহারাজ।

363
00:30:15,960 --> 00:30:18,520
বাচ্চাটাকে ঘুরানোর
সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

364
00:30:20,520 --> 00:30:21,560
কিছু করো তার জন্য!

365
00:30:21,639 --> 00:30:23,639
ওনাকে যতটা সম্ভব পপির রস দিয়েছি

366
00:30:23,680 --> 00:30:25,120
আর দিলে বাচ্চার ক্ষতি হবে।

367
00:30:25,200 --> 00:30:26,800
মহারানী একজন শক্তিশালী নারী।

368
00:30:26,880 --> 00:30:30,160
নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ছেন
কিন্তু সেটা হয়তো যথেষ্ট হবে না।

369
00:30:30,280 --> 00:30:31,680
না!

370
00:30:31,759 --> 00:30:33,120
অ্যামা।

371
00:30:34,440 --> 00:30:36,320
অ্যামা, আমি আছি এখানে।

372
00:30:36,400 --> 00:30:37,720
আমি আছি এখানে।

373
00:30:38,800 --> 00:30:40,720
আমি আছি এখানে। সব ঠিক হয়ে যাবে।

374
00:30:40,799 --> 00:30:43,039
- সব ঠিক হয়ে যাবে।
- আর সইতে পারছি না।

375
00:30:43,120 --> 00:30:46,360
তুমি ঠিক হয়ে যাবে।

376
00:31:10,600 --> 00:31:11,680
মেরে ফেলো তাকে!

377
00:31:11,759 --> 00:31:14,120
আর খেলা আরো কুৎসিত হয়ে উঠছে।

378
00:31:17,359 --> 00:31:19,599
ভাবছি আদৌ আমাদের
এভাবে ভবিষ্যত রাজার জন্ম

379
00:31:19,679 --> 00:31:21,680
উৎযাপন করা উচিত কি-না।

380
00:31:22,279 --> 00:31:23,599
অর্থহীন বর্বরতা দিয়ে।

381
00:31:23,680 --> 00:31:25,880
রাজা মেগরের মৃত্যু পর
৭০ বছর পেরিয়ে গেছে।

382
00:31:25,960 --> 00:31:27,640
এই নাইটেরা একেবারে কচি।

383
00:31:27,720 --> 00:31:29,320
তারা কখনোই আসল যুদ্ধ দেখেনি।

384
00:31:30,519 --> 00:31:32,096
হাতে তরবারি আর বিচিতে বীর্য দিয়ে

385
00:31:32,120 --> 00:31:34,880
তাদের লর্ডেরা
তাদের টুর্নামেন্টে পাঠায়

386
00:31:34,960 --> 00:31:37,160
আর আমরা ভাবি যে
তারা সম্মানজনক আচরণ করবে।

387
00:31:37,559 --> 00:31:40,200
এটা আশ্চর্যজনক যে প্রথম রক্ত ঝড়ার
সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যায়নি।

388
00:32:02,080 --> 00:32:03,120
মেলোস।

389
00:32:04,040 --> 00:32:05,520
মহারাজ।

390
00:32:06,599 --> 00:32:07,839
যদি অনুমতি দেন...

391
00:32:17,480 --> 00:32:19,080
মুশকিল প্রসবের সময়

392
00:32:19,160 --> 00:32:23,240
কখনো কখনো বাবার জন্য একটা অসম্ভব

393
00:32:24,160 --> 00:32:26,120
সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে উঠে।

394
00:32:27,320 --> 00:32:28,960
বেশ, বলো।

395
00:32:29,040 --> 00:32:33,120
একজনের বলিদান দিবেন
নাকি দু'জনকেই হারাবেন।

396
00:32:34,520 --> 00:32:37,520
বাচ্চাটাকে বাঁচানোর একটা সম্ভাবনা আছে।

397
00:32:37,599 --> 00:32:39,520
সিটাডেলে একটা পদ্ধতি শেখানো হয়

398
00:32:39,599 --> 00:32:41,519
যেটাতে সরাসরি গর্ভ কেটে

399
00:32:41,600 --> 00:32:43,320
বাচ্চাকে বের করে আনা হয়।

400
00:32:43,400 --> 00:32:46,400
- কিন্তু এতে ঘটা রক্তপাতের ফলে...
- ওহ ঈশ্বর!

401
00:32:58,120 --> 00:33:00,160
তুমি বাচ্চাটাকে বাঁচাতে পারবে?

402
00:33:00,240 --> 00:33:04,200
এখনই সিদ্ধান্ত নিতে হবে
অথবা দেবতাদের হাতে সব ছেড়ে দিতে হবে।

403
00:33:15,359 --> 00:33:17,799
স্যার ক্রিস্টন কোল এখন

404
00:33:17,879 --> 00:33:22,040
শহরের রাজকুমার স্যার ডেমন
টারগেরিয়ানের বিরুদ্ধে লড়বেন!

405
00:34:30,719 --> 00:34:32,720
- ভিসেরিস।
- হ্যাঁ?

406
00:34:34,640 --> 00:34:36,840
তারা এখন বাচ্চাটাকে বের করে আনবে।

407
00:34:59,399 --> 00:35:00,639
আমি তোমাকে ভালোবাসি।

408
00:35:08,400 --> 00:35:10,560
- কী ঘটছে?
- সব ঠিক আছে।

409
00:35:10,640 --> 00:35:13,320
না, কী ঘটছে?

410
00:35:14,120 --> 00:35:15,656
- ভিসেরিস, কী...
- না, সব ঠিক আছে।

411
00:35:15,680 --> 00:35:17,656
- কী করছ তুমি?
- তারা বাচ্চাটাকে বের করে আনবে।

412
00:35:17,680 --> 00:35:18,840
তারা কীভাবে...

413
00:35:18,920 --> 00:35:20,400
- সব ঠিক আছে।
- ভিসেরিস, প্লিজ...

414
00:35:20,480 --> 00:35:22,640
- সব ঠিক আছে।
- না, আমার ভয় লাগছে।

415
00:35:22,719 --> 00:35:24,176
- ভয় পেও না।
- কী ঘটছে।

416
00:35:24,200 --> 00:35:25,815
ভয় পেও না।
তারা বাচ্চাটাকে বের করে আনবে।

417
00:35:25,839 --> 00:35:28,400
- না না।
- সব ঠিক আছে।

418
00:35:28,480 --> 00:35:30,200
তারা বাচ্চাটাকে বের করে আনবে।

419
00:35:31,639 --> 00:35:34,000
না... না!

420
00:35:34,080 --> 00:35:36,160
আমি কর্তন শুরু করছি।

421
00:35:36,240 --> 00:35:38,600
না... না!

422
00:35:38,680 --> 00:35:41,480
ভিসেরিস, না! প্লিজ!

423
00:35:41,560 --> 00:35:43,880
- না... না!
- ভয় পেও না।

424
00:36:06,639 --> 00:36:08,040
তরবারি!

425
00:36:08,120 --> 00:36:09,440
রাজকুমার ডেমন টারগেরিয়ান

426
00:36:09,520 --> 00:36:13,000
অস্ত্র দিয়ে লড়তে চান!

427
00:37:58,560 --> 00:37:59,960
হার মানুন।

428
00:38:01,400 --> 00:38:02,440
হার মানুন।

429
00:38:34,839 --> 00:38:37,119
খোদা। সে ডর্নিশ।

430
00:38:37,200 --> 00:38:39,720
আমি রাজকুমারীর শুভেচ্ছা প্রার্থনা করছি।

431
00:38:51,280 --> 00:38:53,760
শুভ কামনা রইল, স্যার ক্রিস্টন।

432
00:38:53,839 --> 00:38:55,239
রাজকুমারী।

433
00:39:06,040 --> 00:39:08,080
অভিনন্দত, মহারাজ।

434
00:39:08,840 --> 00:39:10,160
ছেলে হয়েছে।

435
00:39:14,120 --> 00:39:15,400
ছেলে হয়েছে?

436
00:39:15,480 --> 00:39:17,760
নতুন উত্তরাধিকার, মহারাজ।

437
00:39:23,319 --> 00:39:25,719
আপনারা কি কোন নাম ঠিক করেছেন?

438
00:39:29,080 --> 00:39:30,320
বেলন।

439
00:40:45,040 --> 00:40:46,600
তারা তোমার জন্য অপেক্ষা করছে।

440
00:40:55,184 --> 00:40:58,272
ভাবছি, আমার ভাইয়ের বেঁচে থাকা
এই কয়েকটা ঘন্টা হয়তো

441
00:40:59,041 --> 00:41:02,713
বাবার খুশিতে কেটেছে।

442
00:41:03,119 --> 00:41:05,231
তোমার বাবার তোমাকে প্রয়োজন...

443
00:41:05,625 --> 00:41:08,940
পূর্বের চেয়েও অনেক বেশি।

444
00:41:09,393 --> 00:41:11,680
আমি কখনোই ছেলে হতে পারব না।

445
00:41:40,399 --> 00:41:41,599
ড্রাকারিস।

446
00:42:19,360 --> 00:42:20,840
- রায়েনারা কোথায়?
- মহারাজ।

447
00:42:20,920 --> 00:42:23,720
এমুহূর্তে আমাদের মোটেও
এটা নিয়ে আলোচনা কর‍তে

448
00:42:23,799 --> 00:42:26,880
ইচ্ছে করছে না
কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

449
00:42:26,960 --> 00:42:28,200
কী বিষয়?

450
00:42:29,279 --> 00:42:31,199
আপনার উত্তরাধিকারের বিষয়।

451
00:42:31,400 --> 00:42:33,040
সাম্প্রতিক দুঃখজনক ঘটনাগুলো

452
00:42:33,119 --> 00:42:34,879
আপনাকে উত্তরাধিকারহীন করে তুলছে।

453
00:42:34,960 --> 00:42:36,480
রাজার উত্তরাধিকার আছে, লর্ড হ্যান্ড।

454
00:42:36,559 --> 00:42:39,120
বর্তমান সময়টা খুবই কষ্টের, মহারাজ

455
00:42:39,200 --> 00:42:42,120
তবুও রাজ্যের স্থিতির খাতিরে

456
00:42:42,200 --> 00:42:43,560
কে উত্তরাধিকার হবে তা ঠিক করা উচিত।

457
00:42:43,639 --> 00:42:47,280
উত্তরাধিকার আগে থেকেই
নজির ও আইন দিয়ে ঠিক হয়ে আছে।

458
00:42:47,359 --> 00:42:48,959
তার নাম বলব কি?

459
00:42:51,320 --> 00:42:52,800
ডেমন টারগেরিয়ান।

460
00:42:52,879 --> 00:42:55,719
যদি ডেমন অবিতর্কিত
উত্তরাধিকার হয়ে থাকে

461
00:42:55,799 --> 00:42:58,160
তাহলে সেটা রাজ্যকে
অস্থিতিশীল করে তুলতে পারে।

462
00:42:58,239 --> 00:43:00,119
রাজ্যকে? নাকি এই কাউন্সিলকে?

463
00:43:00,200 --> 00:43:02,840
এখানকার কেউই জানে না
রাজা হলে ডেমন কী করবে

464
00:43:02,920 --> 00:43:05,600
কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে
কারোই সন্দেহ নেই।

465
00:43:05,680 --> 00:43:08,080
গোল্ড ক্লোক দিয়ে
সে কী করেছে তাই দেখুন।

466
00:43:08,160 --> 00:43:10,120
সিটি ওয়াচ পুরোপুরি তার অনুগত।

467
00:43:10,200 --> 00:43:13,800
- ২,০০০ জনের এক সৈন্যদল।
- যে সৈন্যদল তুমি তাকে দিয়েছ।

468
00:43:13,879 --> 00:43:17,360
আমি ডেমনকে আইনমন্ত্রী করেছিলাম
কিন্তু তুমি বলেছিলে সে অত্যাচারী।

469
00:43:17,799 --> 00:43:18,799
অর্থমন্ত্রী বানানোর পর

470
00:43:18,879 --> 00:43:21,680
তুমি বললে তার হিসাববিহীন ব্যয়
রাজ্যকে ফকির করে দিবে।

471
00:43:21,760 --> 00:43:25,440
তুমিই ডেমনকে সিটি ওয়াচের
কমান্ডার বানাতে বলেছিলে!

472
00:43:25,519 --> 00:43:27,440
সেটা অস্থায়ী সমাধান ছিলো, মহারাজ।

473
00:43:27,520 --> 00:43:30,320
সত্যটা হচ্ছে, ডেমনকে রাজদরবার থেকে
অনেক দূরে পাঠানো উচিত।

474
00:43:30,400 --> 00:43:32,320
ডেমন আমার ভাই।

475
00:43:32,400 --> 00:43:33,800
আমার রক্ত।

476
00:43:34,600 --> 00:43:36,480
আর আমার দরবারে তার স্থান থাকবে।

477
00:43:36,559 --> 00:43:38,680
তার পদ বহাল রাখুন, মহারাজ।

478
00:43:38,760 --> 00:43:42,680
কিন্তু যদি দেবতারা আপনার উপর
আরো দুর্দশা চাপিয়ে দেন

479
00:43:42,759 --> 00:43:45,680
- তা সেটা মানবসৃষ্ট হোক বা দুর্ঘটনা...
- "মানবসৃষ্ট"?

480
00:43:46,239 --> 00:43:47,599
কী বলছ তুমি?

481
00:43:47,680 --> 00:43:50,080
আমার ভাই আমাকে হত্যা করে
রাজমুকুট নিবে?

482
00:43:51,520 --> 00:43:52,760
এটাই বলছ?

483
00:43:54,280 --> 00:43:55,600
কখনো না।

484
00:43:56,360 --> 00:43:59,640
ডেমনের উচ্চাকাঙ্ক্ষা আছে, হ্যাঁ,
কিন্তু সিংহাসনের জন্য না।

485
00:43:59,920 --> 00:44:01,560
ওর অত ধৈর্য নেই।

486
00:44:01,679 --> 00:44:03,320
দেবতারা এমন কোন মানুষ বানায়নি

487
00:44:03,399 --> 00:44:06,719
যার পরম ক্ষমতার জন্য ধৈর্য নেই, মহারাজ।

488
00:44:06,799 --> 00:44:10,520
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে

489
00:44:10,600 --> 00:44:12,880
রাজার উত্তরাধিকার
ঘোষণা করাটা ভুল হবে না।

490
00:44:12,960 --> 00:44:14,800
বেশ, আর কার সিংহাসনে অধিকার আছে?

491
00:44:21,200 --> 00:44:23,200
রাজার প্রথম সন্তানের।

492
00:44:23,279 --> 00:44:25,679
রায়েনারা? একটা মেয়ের?

493
00:44:27,040 --> 00:44:28,960
কোন রানী কখনো আয়রন থ্রোনে বসেনি।

494
00:44:29,040 --> 00:44:31,056
সেটা প্রথা ও নজিরের অভাবে, লর্ড স্ট্রং।

495
00:44:31,080 --> 00:44:33,240
যদি শৃঙ্খলা ও স্থিতি নিয়ে
কাউন্সিলের এতই মাথাব্যথা থাকে

496
00:44:33,320 --> 00:44:35,240
তাহলে হয়তো আমাদের একটা মেয়েকে
উত্তরাধিকার বানিয়ে ১০০ বছরের

497
00:44:35,319 --> 00:44:36,999
প্রথা ও নজির ভাঙ্গা উচিত না।

498
00:44:37,080 --> 00:44:40,600
ডেমন দ্বিতীয় মেগর হবে,
অথবা আরো খারাপ।

499
00:44:40,719 --> 00:44:43,239
সে আবেগপ্রবণ আর হিংস্র।

500
00:44:43,320 --> 00:44:45,120
এই কাউন্সিলের এটা দায়িত্ব

501
00:44:45,200 --> 00:44:48,080
রাজা ও রাজ্যকে তার থেকে রক্ষা করা।

502
00:44:49,440 --> 00:44:51,840
আমি দুঃখিত মহারাজ,
কিন্তু সেটাই সত্য

503
00:44:51,920 --> 00:44:53,280
আর আমি জানি বাকিরাও একমত হবে।

504
00:44:53,359 --> 00:44:57,160
আমি আমার ভাই ও মেয়ের মাঝে
বাছাই করব না।

505
00:44:57,240 --> 00:44:58,960
হয়তো করতে হবেও না, মহারাজ।

506
00:44:59,040 --> 00:45:01,360
অন্য দাবীদারও আছে।

507
00:45:01,440 --> 00:45:03,000
যেমন তোমার স্ত্রী, লর্ড কর্লিস?

508
00:45:03,080 --> 00:45:05,320
- কখনো রাজ করতে না পারা রানী?
- রেনিস ছিলো জেহেরিসের বড় ছেলের

509
00:45:05,399 --> 00:45:06,519
একমাত্র সন্তান।

510
00:45:06,599 --> 00:45:08,520
মহাসভায় তাকে দৃঢ়ভাবে
বিবেচনা করা হয়েছিল

511
00:45:08,600 --> 00:45:09,855
আর তার ছেলে সন্তানও আছে।

512
00:45:09,879 --> 00:45:13,039
কয়েক মুহূর্ত আগেই,
তুমি ডেমনের পক্ষে সাফাই গাইছিলে!

513
00:45:13,120 --> 00:45:14,656
যদি আমরা উত্তরাধিকারের ব্যাপারেই
একমত না হতে পারি তাহলে...

514
00:45:14,680 --> 00:45:16,720
আমার স্ত্রী ও ছেলে মারা গেছে!

515
00:45:18,400 --> 00:45:23,400
আমি এখানে বসে তাদের লাশের উপর
ভোজ করতে আসা কাকেদের সইব না!

516
00:45:55,280 --> 00:45:58,120
ওল্ডটাউনে রেভেন পাঠাও, এখনি।

517
00:46:01,120 --> 00:46:02,440
মাই লেডি।

518
00:46:12,400 --> 00:46:13,800
সোনামণি।

519
00:46:22,560 --> 00:46:24,160
রায়েনারা কেমন আছে?

520
00:46:26,760 --> 00:46:28,400
সে তার মাকে হারিয়েছে।

521
00:46:29,920 --> 00:46:31,920
মহারানীকে সবাই ভালোবাসতো।

522
00:46:34,239 --> 00:46:37,079
আজকে তোমার মায়ের কথা
খুব মনে পড়ছে আমার।

523
00:46:43,639 --> 00:46:45,960
- মহারাজ কেমন আছেন?
- বিষণ্ণ।

524
00:46:47,600 --> 00:46:49,280
সেজন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি।

525
00:46:54,440 --> 00:46:58,480
হয়তো তুমি গিয়ে
ওনাকে সান্ত্বনা দিতে পারবে।

526
00:47:01,000 --> 00:47:02,200
ওনার কক্ষে গিয়ে?

527
00:47:08,680 --> 00:47:10,440
জানি না কী বলতে হবে।

528
00:47:11,000 --> 00:47:12,600
থামো তো।

529
00:47:13,960 --> 00:47:15,960
অতিথি পেলে তিনি খুশিই হবেন।

530
00:47:23,879 --> 00:47:26,280
তোমার মায়ের জামা পরে যেতে পারো।

531
00:48:01,320 --> 00:48:03,960
লেডি অ্যালিসান্ট
হাই টাওয়ার এসেছেন, মহারাজ।

532
00:48:09,320 --> 00:48:11,360
কী হয়েছে, অ্যালিসান্ট?

533
00:48:11,440 --> 00:48:13,640
ভাবলাম আপনাকে
এসে দেখে যাই, মহারাজ।

534
00:48:15,399 --> 00:48:16,719
আমি বই এনেছি।

535
00:48:19,080 --> 00:48:20,920
অনেক ধন্যবাদ।

536
00:48:25,759 --> 00:48:27,120
এটা আমার প্রিয় বই।

537
00:48:27,960 --> 00:48:30,240
আমি জানি আপনি
ইতিহাস নিয়ে কতটা আগ্রহী।

538
00:48:31,679 --> 00:48:33,680
হ্যাঁ, ঠিক।

539
00:48:50,520 --> 00:48:51,880
যখন আমার মা মারা গেছিলো

540
00:48:53,520 --> 00:48:55,800
সবাই শুধু আমার সাথে
ধাঁধায় কথা বলতো।

541
00:48:57,599 --> 00:48:59,616
আমি শুধু কারো
মুখে শুনতে চেয়েছিলাম যে

542
00:48:59,640 --> 00:49:01,280
আমার সাথে যা ঘটেছে
তার জন্য তারা দুঃখিত।

543
00:49:05,200 --> 00:49:06,960
আমি দুঃখিত মহারাজ।

544
00:49:53,040 --> 00:49:54,040
ধন্যবাদ।

545
00:49:55,960 --> 00:49:58,280
আরো একবার রাজার একমাত্র উত্তরাধিকার।

546
00:50:00,000 --> 00:50:03,080
আমাদের ভবিষ্যতের উদ্দেশে পান করব কি?

547
00:50:04,279 --> 00:50:05,719
চুপ করো!

548
00:50:05,799 --> 00:50:08,720
তোমাদের রাজকুমার এখন কথা বলবেন!

549
00:50:11,640 --> 00:50:13,760
সবাই চুপ করো!

550
00:50:18,879 --> 00:50:20,880
শুরু করার আগে, মহারাজ

551
00:50:20,960 --> 00:50:25,120
আপনাকে একটা বিষয়ে
অবগত করতেই হবে।

552
00:50:26,760 --> 00:50:27,960
গতরাতে

553
00:50:28,799 --> 00:50:31,439
রাজকুমার ডেমন সিটি ওয়াচের কর্মকর্তা

554
00:50:31,519 --> 00:50:33,160
ও তার বন্ধুদের মনোরঞ্জনের জন্য

555
00:50:33,960 --> 00:50:37,040
সিল্ক স্ট্রিটের

556
00:50:37,120 --> 00:50:38,920
পুরো একটা বেশ্যালয় ভাড়া করেছিল।

557
00:50:42,200 --> 00:50:44,360
বহুদিন ধরে রাজা ও কাউন্সিল
সিংহাসনের উত্তরাধিকার হিসেবে

558
00:50:44,440 --> 00:50:46,600
আমার অবস্থান নিয়ে অসন্তুষ্ট।

559
00:50:47,719 --> 00:50:53,160
কিন্তু তারা যতই স্বপ্ন দেখুক আর প্রার্থনা করুক,
মনে হচ্ছে আমাকে অত সহজে সরানো যাবে না।

560
00:50:55,240 --> 00:50:57,880
দেবতারা যেভাবে দেয় সেভাবে নিয়েও নেই।

561
00:50:57,960 --> 00:50:59,840
সে রাজকুমার বেলনের নামে পান করেছে।

562
00:50:59,920 --> 00:51:01,400
রাজার ছেলের উদ্দেশে।

563
00:51:02,000 --> 00:51:03,760
এটা বলে যে...

564
00:51:04,640 --> 00:51:07,120
একদিনের উত্তরাধিকার।

565
00:51:13,639 --> 00:51:17,560
আমি তিনটা ভিন্ন সাক্ষীর সহিত
আপনার কাছে এই রিপোর্ট পেশ করছি।

566
00:51:17,640 --> 00:51:21,840
সন্ধ্যাটা সবদিক দিয়ে ছিলো একটা উৎযাপন।

567
00:51:23,600 --> 00:51:26,600
তুমি একেবারে কংকরারের মতো দেখতে, ভাই।

568
00:51:27,839 --> 00:51:29,119
তুমি কি কথাটা বলেছ?

569
00:51:31,280 --> 00:51:32,760
জানি না তুমি কী বলছ।

570
00:51:32,840 --> 00:51:34,280
মহারাজ বলে সম্বোধন করো।

571
00:51:34,359 --> 00:51:37,279
নইলে আমার কিংস গার্ডকে
তোমার জিহ্বা কেটে ফেলতে বলব।

572
00:51:40,719 --> 00:51:45,160
"একদিনের উত্তরাধিকার।"
তুমি কি এটা বলেছ?

573
00:51:54,000 --> 00:51:57,000
আমরা সবাই ভিন্নভাবে শোক প্রকাশ করি, মহারাজ।

574
00:51:58,279 --> 00:52:01,479
আমার পরিবার কেবলই ধ্বংস হয়ে গেছে।

575
00:52:02,560 --> 00:52:05,440
কিন্তু আমার বা রায়েনারার পাশে থাকার বদলে

576
00:52:05,520 --> 00:52:08,200
তুমি তোমার উন্নতিকে উৎযাপন করা বেছে নিলে।

577
00:52:08,280 --> 00:52:11,360
তোমার বেশ্যাদের সাথে ফুর্তি করে বেড়িয়েছ!

578
00:52:13,440 --> 00:52:16,400
রাজদরবারে আমি বাদে তোমার কোন বন্ধু নেই!

579
00:52:16,480 --> 00:52:19,080
আমি সবসময় তোমার পক্ষ নিয়েছি!

580
00:52:19,160 --> 00:52:21,560
কিন্তু তোমাকে যাই দিয়েছি
আমার মুখে নিক্ষেপ করেছ।

581
00:52:21,599 --> 00:52:23,519
তুমি সবসময় আমাকে
দূরে পাঠানোর চেষ্টা করেছ।

582
00:52:23,600 --> 00:52:28,000
ভেলে, সিটি ওয়াচে,
কিন্তু তোমার পাশে না।

583
00:52:28,080 --> 00:52:30,000
১০ বছর হলো তুমি রাজা হয়েছ

584
00:52:30,080 --> 00:52:33,080
কিন্তু একবারও আমাকে
তোমার হ্যান্ড হতে বলোনি!

585
00:52:33,159 --> 00:52:36,119
- কেন বলব?
- কারণ আমি তোমার ভাই।

586
00:52:37,240 --> 00:52:38,960
কারণ আমিও ড্রাগনের রক্ত।

587
00:52:39,040 --> 00:52:41,120
তাহলে কেন আমাকে
এত গভীরভাবে আঘাত দাও?

588
00:52:41,200 --> 00:52:44,960
আমি সবসময় শুধু সত্যটা বলেছি।
আমি অটো হাই টাওয়ারের আসল রূপ জানি।

589
00:52:45,040 --> 00:52:47,880
- একজন অবিচল ও অনুগত হ্যান্ড।
- একজন চুতিয়া।

590
00:52:48,879 --> 00:52:50,880
পরিবারের ২য় সন্তান যে নিজে থেকে

591
00:52:50,960 --> 00:52:52,200
ছিনিয়ে নিতে না পারলে কিছুই পাবে না।

592
00:52:52,279 --> 00:52:54,439
অটো হাই টাওয়ারের মতো তুমি

593
00:52:54,519 --> 00:52:56,519
- কখনোই হতে পারবে না।
- সে তোমাকে রক্ষা করে না।

594
00:52:56,560 --> 00:52:58,320
- আমি করব।
- কীসের থেকে?

595
00:52:58,399 --> 00:52:59,799
তোমার থেকে।

596
00:53:03,119 --> 00:53:05,679
তুমি দুর্বল, ভিসেরিস।

597
00:53:08,320 --> 00:53:09,776
আর কাউন্সিলের জোঁকেরা সেটা জানে।

598
00:53:09,800 --> 00:53:12,080
তাদের নিজের ফায়দার জন্য তোমার রক্ত চুষে।

599
00:53:16,440 --> 00:53:18,640
আমি নতুন উত্তরাধিকার নির্ধারণ করেছি।

600
00:53:18,719 --> 00:53:21,240
- আমি তোমার উত্তরাধিকার।
- আর না।

601
00:53:22,359 --> 00:53:25,799
তুমি রুনস্টোন ও তোমার স্ত্রীর কাছে
অবিলম্বে ফিরে যাবে

602
00:53:25,879 --> 00:53:30,880
আর কোন ঝামেলা ছাড়াই সেটা করবে।
এটা তোমার রাজার আদেশ।

603
00:53:45,280 --> 00:53:46,920
জি মহারাজ।

604
00:54:43,679 --> 00:54:44,880
বাবা।

605
00:54:48,879 --> 00:54:50,640
বেলেরিওন ছিলো শেষ জীবিত প্রাণী

606
00:54:50,720 --> 00:54:53,240
যে ডুমের পূর্বের ওল্ড ভ্যালেরিয়াকে দেখেছিল।

607
00:54:55,839 --> 00:54:57,800
তার সকল মহিমা আর ত্রুটি।

608
00:54:58,319 --> 00:55:00,519
ড্রাগনদের দিকে তাকালে কী দেখতে পাও?

609
00:55:01,120 --> 00:55:02,120
কী?

610
00:55:02,200 --> 00:55:04,960
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া পর থেকে
আমার সাথে একটা কথাও বলেননি।

611
00:55:05,040 --> 00:55:06,535
আর এখন আমাকে ডেকে এনে...

612
00:55:06,559 --> 00:55:08,080
উত্তর দাও।

613
00:55:10,399 --> 00:55:11,799
এটা গুরুত্বপূর্ণ।

614
00:55:12,280 --> 00:55:13,720
কী দেখতে পাও?

615
00:55:21,200 --> 00:55:23,840
- আমাদের দেখতে পাই।
- বলো।

616
00:55:24,719 --> 00:55:28,480
সবাই বলে টারগেরিয়ানদের মানুষের চেয়ে
দেবতাদের সাথে বেশি মিল

617
00:55:28,560 --> 00:55:31,160
কিন্তু তারা সেটা বলে আমাদের ড্রাগনদের জন্য।

618
00:55:32,640 --> 00:55:35,000
তাদের ছাড়া আমরা সাধারণ মানুষ।

619
00:55:37,519 --> 00:55:42,680
আমরা যে ড্রাগনদের নিয়ন্ত্রণ করি
এই ধারণাটা একটা ভ্রম।

620
00:55:44,640 --> 00:55:47,480
তারা এমন একটা শক্তি যার সাথে মানুষের
কখনোই হেলাফেলা করা উচিত না।

621
00:55:48,879 --> 00:55:50,960
এই শক্তিই ভ্যালেরিয়ার ধ্বংস ডেকে এনেছিলো।

622
00:55:51,599 --> 00:55:54,479
নিজেদের ইতিহাসকে গুরুত্ব না দিলে
সেটাও আমাদের গুরুত্ব দিবে না।

623
00:55:55,240 --> 00:55:57,800
একজন টারগেরিয়ানকে এটা অবশ্যই বুঝতে হবে
রাজা হবার জন্য...

624
00:55:59,000 --> 00:56:00,240
অথবা রানী।

625
00:56:04,319 --> 00:56:06,079
আমি দুঃখিত রায়েনারা।

626
00:56:06,839 --> 00:56:09,640
তোমার জন্মের পরের বছরগুলো পুত্রেই আশায়

627
00:56:09,720 --> 00:56:11,320
আমি নষ্ট করেছি।

628
00:56:22,799 --> 00:56:24,719
তুমি তোমার মায়ের সব ভালো গুণ পেয়েছ।

629
00:56:27,680 --> 00:56:29,920
আমার বিশ্বাস করি, আর জানি সেও করতো

630
00:56:30,000 --> 00:56:32,360
যে তুমি একজন মহান রানী হতে পারবে।

631
00:56:32,440 --> 00:56:34,000
ডেমন আপনার উত্তরাধিকার।

632
00:56:35,359 --> 00:56:37,879
রাজমুকুট পরার জন্য ডেমনের জন্ম হয়নি।

633
00:56:38,480 --> 00:56:39,960
কিন্তু তোমার জন্ম হয়েছে সেজন্য।

634
00:56:40,920 --> 00:56:43,800
হাউজ ভেলারিয়ননের কর্লিস

635
00:56:43,879 --> 00:56:47,840
জোয়ারের মনিব ও ড্রিফটমার্কের প্রভু,

636
00:56:47,920 --> 00:56:51,000
আমি, কর্লিস ভেলারিয়ন

637
00:56:51,080 --> 00:56:54,040
জোয়ারের মনিব ও ড্রিফটমার্কের প্রভু,

638
00:56:54,120 --> 00:56:56,040
রাজা ভিসেরিসের ও তাঁর ঘোষিত উত্তরাধিকার

639
00:56:56,120 --> 00:56:59,000
রাজকুমারী রায়েনারার প্রতি
বিশ্বস্ত থাকার শপথ নিচ্ছি।

640
00:56:59,080 --> 00:57:01,040
আমি তাদের অনুগত থাকব

641
00:57:01,120 --> 00:57:03,240
এবং সকল শত্রুর বিরুদ্ধে তাদের রক্ষা করব

642
00:57:03,320 --> 00:57:05,640
সততা ও নিষ্ঠার সাথে।

643
00:57:09,920 --> 00:57:12,920
আমি পুরনো ও নতুন দেবতাদের নামে
এই শপথ করছি।

644
00:57:15,440 --> 00:57:17,960
এটা কোন সামান্য পদবি না, রায়েনারা।

645
00:57:18,040 --> 00:57:20,040
ড্রাগনে বসা এক কথা

646
00:57:20,120 --> 00:57:23,160
কিন্তু আয়রন থ্রোন এই রাজ্যের
সবচেয়ে বিপদজনক আসন।

647
00:57:24,000 --> 00:57:25,880
আমি, লর্ড হোবার্ট হাই টাওয়ার

648
00:57:25,960 --> 00:57:28,200
দক্ষিণের বাতিঘর এবং সিটাডেলের রক্ষাকর্তা

649
00:57:28,279 --> 00:57:29,719
এবং ওল্ডটাউনের ধ্বনি

650
00:57:29,799 --> 00:57:32,400
রাজা ভিসেরিসের ও তাঁর ঘোষিত উত্তরাধিকার

651
00:57:32,480 --> 00:57:35,480
রাজকুমারী রায়েনারার প্রতি
বিশ্বস্ত থাকার শপথ নিচ্ছি।

652
00:57:38,240 --> 00:57:39,680
আমি তাদের অনুগত থাকব

653
00:57:39,760 --> 00:57:41,640
এবং সকল শত্রুর বিরুদ্ধে তাদের রক্ষা করব

654
00:57:41,719 --> 00:57:44,320
সততা ও নিষ্ঠার সাথে।

655
00:57:45,080 --> 00:57:47,880
আমি পুরনো ও নতুন দেবতাদের নামে
এই শপথ করছি।

656
00:57:54,599 --> 00:57:56,000
তোমার হাত দাও।

657
00:58:09,960 --> 00:58:11,920
আমি, বোরমুন্ড ব্যারাথিওন

658
00:58:12,879 --> 00:58:16,280
রাজা ভিসেরিসের প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিচ্ছি।

659
00:58:18,080 --> 00:58:21,560
তোমাকে আরেকটা জিনিস বলতে হবে।

660
00:58:21,639 --> 00:58:23,599
তোমার জন্য হয়তো এটা বোঝা মুশকিল হবে

661
00:58:23,680 --> 00:58:25,400
কিন্তু তোমাকে জানতে হবে।

662
00:58:26,240 --> 00:58:27,720
আমাদের ইতিহাস

663
00:58:27,800 --> 00:58:30,720
বলে যে এগন ড্রাগনস্টোন থেকে
ব্ল্যাকওয়াটারের অপর পারে তাকিয়ে

664
00:58:30,799 --> 00:58:33,280
জয় করার জন্য প্রস্তুত উর্বর সমৃদ্ধ
রাজ্য দেখতে পেয়েছিল।

665
00:58:34,560 --> 00:58:37,560
কিন্তু কেবল উচ্চাকাঙ্ক্ষার বশে
সে রাজ্য জয় করতে আসেনি।

666
00:58:38,480 --> 00:58:39,840
সে একটা স্বপ্ন দেখেছিলো।

667
00:58:40,399 --> 00:58:42,559
আর যেভাবে ডেনিস ভ্যালেরিয়ার
সমাপ্তির স্বপ্ন দেখেছিল

668
00:58:42,639 --> 00:58:45,320
এগোন মানবজাতির সমাপ্তি দেখেছিল।

669
00:58:46,200 --> 00:58:50,880
সেটা শুরু হবে একটা ভয়াবহ শীতকাল দিয়ে
যা আসবে দূরবর্তী উত্তর থেকে।

670
00:58:50,960 --> 00:58:54,160
আমি রিকন স্টার্ক,
উইন্টারফেলের লর্ড...

671
00:58:54,240 --> 00:58:57,520
এগোন সেই হাওয়ার মাঝে
চরম অন্ধকার দেখেছিলো।

672
00:58:57,599 --> 00:59:01,199
তার মাঝে যা ছিলো তা
জীবিতদের ধ্বংস করে দিবে।

673
00:59:01,639 --> 00:59:04,760
যখন এই ভয়ানক শীতকাল আসবে, রায়েনারা।

674
00:59:04,839 --> 00:59:07,279
পুরো ওয়েস্টোরোসকে
সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

675
00:59:07,559 --> 00:59:08,896
আর যদি মানবজাতিকে বাঁচাতে হয়

676
00:59:08,920 --> 00:59:11,480
তাহকে অবশ্যই একজন টারগেরিয়ানকে
আয়রন থ্রোনে থাকতে হবে।

677
00:59:11,799 --> 00:59:13,439
এক রাজা বা রানী

678
00:59:13,519 --> 00:59:17,160
যে ঠান্ডা ও অন্ধকারের বিরুদ্ধে রাজ্যকে
একত্রিত করার মতো শক্তিশালী হবে।

679
00:59:19,479 --> 00:59:22,320
এগোন তার স্বপ্নকে
"দ্য সং অব আইস এন্ড ফায়ার" নাম দিয়েছিল।

680
00:59:25,000 --> 00:59:26,120
এই রহস্য

681
00:59:27,119 --> 00:59:29,839
এগোনের সময় থেকে রাজা থেকে
উত্তরাধিকারের কাছে প্রবাহিত হয়ে চলেছে।

682
00:59:31,400 --> 00:59:33,640
এখন তোমাকে কথা দিতে হবে যে

683
00:59:34,279 --> 00:59:35,719
এটাকে বহন ও রক্ষা করবে।

684
00:59:38,480 --> 00:59:40,200
কথা দাও, রায়েনারা।

685
00:59:44,520 --> 00:59:45,840
কথা দাও।

686
00:59:51,399 --> 00:59:56,600
আমি, ভিসেরিস টারগেরিয়ান,
তার নামের প্রথম

687
00:59:58,080 --> 01:00:01,680
আন্ডাল, রয়নার ও ফার্স্ট মেন এর রাজা

688
01:00:02,480 --> 01:00:06,440
সাত রাজ্যের লর্ড ও রাষ্ট্রের রক্ষাকর্তা

689
01:00:07,400 --> 01:00:08,840
এতদ্দ্বারা

690
01:00:09,599 --> 01:00:11,559
রায়েনারা টারগেরিয়ানকে

691
01:00:11,640 --> 01:00:13,840
ড্রাগনস্টোনের রাজকুমারী

692
01:00:13,920 --> 01:00:16,360
ও আয়রন থ্রোনের উত্তরাধিকার ঘোষণা করছি।

693
01:00:37,335 --> 01:00:47,335
<u>অনুবাদে</u>
আখলাক আহমেদ

694
01:00:48,251 --> 01:00:58,251
<u>সম্পাদনায়</u>
সৈয়দ ফাহমিদুল ইসলাম

