1
00:00:15,237 --> 00:00:24,827
• • • সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম

2
00:00:29,354 --> 00:00:38,944
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
<i>www.facebook.com/S.fahmidul.islam.7</i>

3
00:00:39,424 --> 00:00:48,976
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
<i>https://subscene. com/u/1021455</i>

4
00:01:59,019 --> 00:02:02,259
স্যার রায়াম কিংস গার্ডের
একজন শক্তিশালী লর্ড কমান্ডার ছিলেন,

5
00:02:03,939 --> 00:02:05,699
কিন্তু তিনি বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন।

6
00:02:06,019 --> 00:02:08,579
- আশাকরি সে শান্তিতে মারা গেছে।
- জি, মহারাজ।

7
00:02:08,699 --> 00:02:11,219
তিনি ঘুমের মধ্যে মারা গেছেন।

8
00:02:11,779 --> 00:02:14,779
তাঁর দেহাবশেষ সাইলেন্ট সিস্টারটা প্রস্তুত করছে।

9
00:02:14,899 --> 00:02:18,059
পরবর্তী লর্ড কমান্ডার, স্যার হ্যারোল্ড

10
00:02:18,179 --> 00:02:22,379
দ্রুতই কিংস গার্ডে স্যার রায়ামের জায়গা
ভরাট করতে চান।

11
00:02:22,499 --> 00:02:25,187
মহারাজ, মাই লর্ডস,
কিংস গার্ডকে দ্রুতই

12
00:02:25,210 --> 00:02:27,899
তার সর্বোচ্চ সংখ্যা ৭ এ পুনঃস্থাপিত কর‍তে হবে।

13
00:02:29,299 --> 00:02:33,019
হ্যান্ডের সাহায্যে, আমি কয়েকজন চমৎকার প্রার্থীদের
রাজদরবারে আমন্ত্রণ করেছি।

14
00:02:33,139 --> 00:02:35,179
তাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে।

15
00:02:39,019 --> 00:02:42,539
এখন ৪ টা জাহাজ হারিয়ে গেছে।
শেষটা আমার পতাকা উড়াচ্ছিলো।

16
00:02:43,179 --> 00:02:45,155
স্টেপ স্টোন এখন অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে।

17
00:02:45,179 --> 00:02:47,379
কিন্তু তবুও আপনি এখানে বসে
দরবারের বিষয়াদি নিয়ে চিন্তা করছেন।

18
00:02:47,499 --> 00:02:49,619
তোমার কিছু আলোচনা করার থাকলে, লর্ড কর্লিস...

19
00:02:49,739 --> 00:02:53,219
আমি জানতে চাই আমার জাহাজ ও
আমার লোকেদের ব্যাপারে কী করা হবে।

20
00:02:53,339 --> 00:02:55,819
রাজা তোমার জাহাজ ও
নাবিকদের জন্য ক্ষতিপূরণ দিবে

21
00:02:55,939 --> 00:02:58,229
আর তাদের পরিবারকেও কিছু দিবে।

22
00:02:58,252 --> 00:02:59,939
আমি ক্ষতিপূরণ চাই না।

23
00:03:01,979 --> 00:03:05,739
আমি জোরপূর্বক স্টেপ স্টোন দখল করে
এই ক্রাবফিডারকে পুড়িয়ে মারতে চাই।

24
00:03:05,859 --> 00:03:08,579
আমি ফ্রি সিটিজ এর সাথে
যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত না।

25
00:03:08,699 --> 00:03:11,459
এই জলদস্যুরা ফ্রি সিটিজ না।

26
00:03:11,579 --> 00:03:14,459
কী মনে হয়
কে তাদের জাহাজ আর অর্থ দিচ্ছে?

27
00:03:14,819 --> 00:03:16,499
ইতিহাসে কখনো,

28
00:03:16,619 --> 00:03:20,419
সাত রাজ্য ফ্রি সিটিজ এর বিরুদ্ধে
খোলাখুলি যুদ্ধে অংশগ্রহণ করেনি।

29
00:03:20,539 --> 00:03:24,339
যদি সেটা ঘটে,
গণনাতীত প্রাণহানি ঘটবে।

30
00:03:28,419 --> 00:03:31,259
কেন ক্রাবফিডার আমাদের ভয় পাবে?

31
00:03:33,739 --> 00:03:36,139
রাজার আপন ভাইকে ড্রাগনস্টোন
দখল করতে দেওয়া হয়েছে

32
00:03:36,259 --> 00:03:38,979
আর সে সেটাকে তার গোল্ড ক্লোক
বাহিনী দিয়ে সুরক্ষিত করেছে।

33
00:03:39,139 --> 00:03:43,619
ডেমন ৬ মাসেরও বেশি সময় ধরে সেখানে বসে আছে
আর রাজা একবারও আপত্তি তুলেনি।

34
00:03:43,739 --> 00:03:46,379
সাবধান, লর্ড কর্লিস,

35
00:03:46,499 --> 00:03:50,259
রাজার টেবিলে আসন থাকলেই
তাঁর সমকক্ষ হয়ে যাবে না।

36
00:03:53,219 --> 00:03:55,179
আমি পদক্ষেপ নিয়েছি, কর্লিস।

37
00:03:55,779 --> 00:04:00,619
আলোচনা করার জন্য
পেন্টস আর ভলান্টিসে রাজদূত পাঠিয়েছি।

38
00:04:01,339 --> 00:04:04,059
জাহাজ আর সৈন্য প্রস্তুত আছে।

39
00:04:04,419 --> 00:04:07,579
স্টেপ স্টোনের সমস্যার নিষ্পত্তি করা হবে।
যথা সময়ে।

40
00:04:08,339 --> 00:04:10,459
আপনার ড্রাগন রাইডার আছে, বাবা।

41
00:04:16,699 --> 00:04:18,019
আমাদের পাঠান।

42
00:04:22,379 --> 00:04:25,179
অতটাও সহজ না, রায়েনারা।

43
00:04:25,659 --> 00:04:29,459
- সেটা দুনিয়াকে আমাদের শক্তি দেখাবে।
- অন্তত রাজকুমারীর একটা পরিকল্পনা আছে।

44
00:04:33,219 --> 00:04:34,636
আমি এটাই বলছি যে অন্তত আমাদের...

45
00:04:34,659 --> 00:04:40,099
হয়তো রাজকুমারীর প্রতিভাকে অন্য কোথাও
ব্যবহার করা যেতে পারে, মহারাজ।

46
00:04:42,459 --> 00:04:44,507
তুমি রাজকুমারীকে
নতুন কিংস গার্ড নিয়োগের ব্যাপারটা

47
00:04:44,530 --> 00:04:46,579
দেখতে নিয়ে যাচ্ছ না কেন, লর্ড কমান্ডার।

48
00:04:48,059 --> 00:04:50,378
চমৎকার বুদ্ধি, মহারাজ।

49
00:04:51,459 --> 00:04:55,579
এই নাইট তোমাকেও রক্ষা করবে।
তোমারই তাকে বাছাই করা উচিত।

50
00:05:15,259 --> 00:05:19,458
স্যার ডেসমন্ড কারোন,
একজন চমৎকার নাইট, রাজকুমারী।

51
00:05:19,579 --> 00:05:21,579
সামনে আসুন, স্যার ডেসমন্ড।

52
00:05:23,739 --> 00:05:25,179
স্যার রয়েস কারোনের ছেলে,

53
00:05:25,299 --> 00:05:30,018
স্যার ডেসমন্ড সকল ক্ষেত্রে নিজেকে
শক্তিশালী ও অবিচল প্রমাণ করেছেন।

54
00:05:30,739 --> 00:05:33,419
কিংস উডের মাঝ দিয়ে
কিংস ল্যান্ডিং আসার সময়,

55
00:05:33,578 --> 00:05:37,139
স্যার ডেসমন্ড একজন
ভাবি পশুচোরকে শাস্তি দিয়েছেন।

56
00:05:47,899 --> 00:05:51,179
আপনি তাকে তার অনুগত সেবার জন্য
ধন্যবাদ জানাতে পারেন, রাজকুমারী।

57
00:05:51,299 --> 00:05:54,099
রাজার প্রতি আপনার
অনুগত সেবার জন্য ধন্যবাদ স্যার।

58
00:06:05,538 --> 00:06:07,419
স্যার রাইমন ম্যালিস্টার।

59
00:06:09,579 --> 00:06:12,339
সিগার্ডের লর্ড লাইমন্ড ম্যালিস্টারের ছেলে।

60
00:06:12,499 --> 00:06:14,419
সিডার হলের টুর্নামেন্টের বিজেতা।

61
00:06:14,939 --> 00:06:17,499
২৩ জন নাইটের মাঝে তিনি জিতেছিলেন।

62
00:06:17,618 --> 00:06:19,619
স্যার রাইমনকে ১৮ বছর বয়সে নাইট করা হয়েছিলো।

63
00:06:19,739 --> 00:06:22,379
এদের কারো লড়াইয়ের অভিজ্ঞতা আছে?

64
00:06:23,098 --> 00:06:25,059
পশুচোরদের ধরার বাইরে?

65
00:06:32,698 --> 00:06:34,699
স্যার ক্রিস্টন কোল।

66
00:06:40,299 --> 00:06:43,099
ব্ল্যাকহ্যাভেনের লর্ডের গোমস্তার ছেলে।

67
00:06:45,259 --> 00:06:47,699
স্বাগত, স্যার ক্রিস্টন।

68
00:06:49,099 --> 00:06:51,099
আপনি স্ট্রোমল্যান্ডে লড়াই করেছেন?

69
00:06:51,379 --> 00:06:53,179
ডর্নিশ মার্চেসে, রাজকুমারী।

70
00:06:53,538 --> 00:06:56,659
আমি ডর্নিস আক্রমণের বিরুদ্ধে এক বছর
পদাতিক সৈনিক হিসেবে লড়েছি।

71
00:06:57,699 --> 00:06:59,018
আমরা বোনবেতে দুটা
ওয়াচটাওয়ার ধূলিসাৎ করার পর

72
00:06:59,139 --> 00:07:01,699
স্যার আরল্যান ডনড্যারিয়ন আমাকে নাইট বানান।

73
00:07:06,899 --> 00:07:08,819
আমি স্যার ক্রিস্টন কোলকে বেছে নিচ্ছি।

74
00:07:08,939 --> 00:07:12,259
তাড়াহুড়ো করা উচিত হবে না, রাজকুমারী।

75
00:07:13,139 --> 00:07:16,059
কোন সন্দেহ নেই যে স্যার ক্রিস্টন কোল
একজন চমৎকার যোদ্ধা,

76
00:07:16,178 --> 00:07:20,899
কিন্তু ক্রেকহলস আর ম্যালিস্টারের মতো
পরিবারেরা রাজার গুরুত্বপূর্ণ মিত্র।

77
00:07:21,019 --> 00:07:22,338
যেমন, সিগার্ড,

78
00:07:22,459 --> 00:07:25,379
আয়রন আইল্যান্ডের দস্যুদের বিরুদ্ধে
রাজ্যের প্রধান প্রতিরোধ।

79
00:07:25,498 --> 00:07:26,939
এরা সবাই টুর্নামেন্ট খেলা নাইট।

80
00:07:27,619 --> 00:07:30,698
একজন যোদ্ধার হাতে আমার বাবা
বেশি সুরক্ষিত থাকবেন।

81
00:07:32,498 --> 00:07:34,138
তাই নয় কি?

82
00:07:35,778 --> 00:07:37,499
অবশ্যই, রাজকুমারী।

83
00:07:37,619 --> 00:07:40,339
বেশ, তাহলে স্যার ক্রিস্টনের
অভিষেকের পরিকল্পনা করা যাক।

84
00:07:48,179 --> 00:07:52,299
একটা আগ্নেয়গিরির মাঝে ভ্যালেরিয়ার রাজধানী
বানানো হয়েছিল, অনেকটা ড্রাগনস্টোনের মতোই।

85
00:07:53,459 --> 00:07:57,219
সবচেয়ে অভিজাত বংশ,
ড্রাগন লর্ডেরা এখানে বাস করতো

86
00:07:57,539 --> 00:07:59,059
আগ্নেয়গিরির মুখে।

87
00:07:59,378 --> 00:08:01,939
তাদের যাদু আর শক্তির উৎসের নিকটে।

88
00:08:02,779 --> 00:08:08,298
আর এটা ছিলো এনোগ্রিয়ন,
যেখানে রক্তযাদুকরেরা তাদের কাজ করতো।

89
00:08:10,979 --> 00:08:14,379
- আপনি যা বানিয়েছেন তা সত্যিই বিস্ময়কর।
- ওহ, না

90
00:08:15,379 --> 00:08:18,298
আমি শুধু ইতিহাস আর পরিকল্পনা দিয়েছি।

91
00:08:18,779 --> 00:08:21,338
রাজমিস্ত্রীরা এটা বানিয়েছে।

92
00:08:21,578 --> 00:08:24,218
আপনি কি মনে করেন ওয়েস্টেরস
আরেকটা ভ্যালেরিয়া হয়ে উঠবে, মহারাজ?

93
00:08:24,338 --> 00:08:28,339
নির্ভর করে তুমি ফ্রিহোল্ডের সোনালি
দিনের কথা বলছ নাকি পতনের।

94
00:08:29,818 --> 00:08:34,099
তাদের ছিলো সহস্রাধিক ড্রাগন, পুরো বিশ্বের
সমুদ্রে রাজ করতে পারার মতো যথেষ্ট নৌবহর।

95
00:08:37,419 --> 00:08:39,978
ওল্ড ভ্যালেরিয়ার সোনালি দিন
আর কখনো ফিরবে না।

96
00:08:41,659 --> 00:08:43,179
আহ ধুর।

97
00:08:58,098 --> 00:09:01,339
- রায়েনারা কেমন আছে?
- মানে?

98
00:09:01,459 --> 00:09:04,378
বেশ, আজকাল সে আমার সাথে
তেমন কথা বলে না।

99
00:09:04,818 --> 00:09:10,018
আমার মনে হয় ব্যক্তিগত ব্যাপার নিয়ে
আলোচনা করাটা তার জন্য মুশকিল।

100
00:09:11,699 --> 00:09:13,499
সময় লাগবে।

101
00:09:15,098 --> 00:09:17,179
যখন আমার মাকে হারিয়েছিলাম
তখনও সেটাই ঘটেছিল।

102
00:09:22,898 --> 00:09:24,978
সে আমার সাথে খোলাখুলি কথা বললে
ভালো লাগতো।

103
00:09:26,299 --> 00:09:27,659
তার কাছে যাচ্ছেন না কেন?

104
00:09:28,459 --> 00:09:31,418
কিছু সময় আছে যখন আমার ১৫ বছর
বয়সী মেয়ের মুখোমুখি হবার চাইতে

105
00:09:31,538 --> 00:09:33,139
বরং ব্ল্যাক ড্রেডের (ড্রাগন) মুখোমুখি হব।

106
00:09:36,218 --> 00:09:38,658
আমার মতে সমর্থন পেলে
সে নিজেকে মেলে ধরবে।

107
00:09:40,058 --> 00:09:43,099
আর যাইহোক আপনি অনেক সরল মানুষ, মহারাজ।

108
00:09:47,219 --> 00:09:50,218
তুমি কি আমাদের আলাপের কথা রায়েনারা কে বলো?

109
00:09:52,419 --> 00:09:57,099
আমার মনে হয় না সে সেগুলো বুঝবে।

110
00:09:57,618 --> 00:09:59,179
বলি না, মহারাজ।

111
00:10:12,138 --> 00:10:14,858
আমার মায়ের মৃত্যুর পর মাত্র ৬ মাস পেরিয়েছে।

112
00:10:14,979 --> 00:10:18,298
কিন্তু ইতিমধ্যেই তারা আমার বাবার বিয়ে দিয়ে
উত্তরাধিকার হিসেবে আমাকে সরানোর চেষ্টা করেছে।

113
00:10:18,939 --> 00:10:20,898
আমি চিনি ওই লোকেদের আর জানি

114
00:10:21,019 --> 00:10:23,979
আমাকে পাঠিয়ে দেবার পর তারা কীভাবে
তাদের সিক্রেট কাউন্সিলে চক্রান্ত করে।

115
00:10:24,098 --> 00:10:27,179
লর্ড আর রাজাদের ব্যাপার নিয়ে
তোমার চিন্তা করা উচিত না, রায়েনারা।

116
00:10:29,698 --> 00:10:32,059
যদি তোমার বাবা আবার বিয়ে করে?

117
00:10:39,739 --> 00:10:41,539
তোমার বাবা তোমাকে ভালোবাসে।

118
00:10:47,538 --> 00:10:49,379
উত্তরাধিকার হিসেবে তিনি তোমাকে বেছে নিয়েছেন।

119
00:10:50,459 --> 00:10:52,779
আমাকে বেছে নেননি।
ডেমনকে বাদ দিয়েছেন।

120
00:11:09,939 --> 00:11:11,658
আমার সাথে নতজানু হও।

121
00:11:27,858 --> 00:11:30,259
আমি এভাবে আমার মায়ের সাথে কথা বলি।

122
00:11:31,978 --> 00:11:36,539
এখানে সেপ্টের শান্ত পরিবেশে,
আমি তাকে অনুভব করতে পারি।

123
00:11:41,739 --> 00:11:45,258
- জানি শুনে বোকামি মনে হচ্ছে।
- আমার বোকামি মনে হচ্ছে না।

124
00:11:46,378 --> 00:11:48,578
- হচ্ছে না।
- ভালো।

125
00:11:51,698 --> 00:11:53,699
কারণ তুমিও চেষ্টা করে দেখতে পারো।

126
00:11:55,339 --> 00:11:59,859
- আমি...
- আমার জন্য না হলেও হয়তো তাদের জন্য।

127
00:12:24,658 --> 00:12:26,698
কী বলব আমি?

128
00:12:27,258 --> 00:12:31,778
যা ইচ্ছে।
শুধু তুমি আর দেবতারা জানবে।

129
00:13:05,498 --> 00:13:08,538
আমি চাই বাবা আমাকে শুধু তার ছোট্ট
মেয়ে হিসেবে না দেখুক।

130
00:13:11,098 --> 00:13:13,978
আমার বাবাও মেয়েদের ভাষা বুঝে না।

131
00:13:18,258 --> 00:13:23,458
যখন তার সাথে কথা বলতে চাই,
জানি আমাকে একটু চেষ্টা করতে হবে।

132
00:13:26,819 --> 00:13:28,619
ধন্যবাদ।

133
00:13:39,538 --> 00:13:42,658
- মহারাজ।
- দেখা করতে পেরে ভালো হয়েছে।

134
00:13:43,458 --> 00:13:44,898
জানি আজকে একটু রাগারাগি হয়েছে,

135
00:13:45,018 --> 00:13:48,578
কিন্তু আমি নিশ্চয়তা দিতে চাই আমাদের পরিবারের
মাঝের বন্ধনকে আমি কতটা মূল্যায়ন করি।

136
00:13:49,059 --> 00:13:51,338
আর যাই হোক, রেইনিস আমার প্রিয় চাচাতো বোন।

137
00:13:52,778 --> 00:13:57,699
আজকে স্মল কাউন্সিলে আমার
চড়া সুরের জন্য ক্ষমা চাচ্ছি, মহারাজ।

138
00:13:58,138 --> 00:14:00,098
আমি মহারাজকে অমান্য করতে চাইনি।

139
00:14:00,979 --> 00:14:04,898
তোমার নৌবহর রাজ্যের
সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, লর্ড কর্লিস।

140
00:14:05,018 --> 00:14:08,898
কিন্তু তোমাকে বুঝতে হবে,
রাজা হিসেবে, যুদ্ধ এড়ানোটা আমার দায়িত্ব

141
00:14:09,018 --> 00:14:11,058
যতক্ষণ না সেটা অনিবার্য হয়ে উঠে।

142
00:14:11,259 --> 00:14:13,898
আমাদের মাঝে কেউই যুদ্ধ চাই না

143
00:14:14,938 --> 00:14:17,218
আমি কি খোলাখুলি কথা বলতে পারি, মহারাজ?

144
00:14:18,419 --> 00:14:21,338
আমি সবসময় আমার কাউন্সিলের
সৎ ভাবনাকে আমন্ত্রণ জানাই।

145
00:14:21,738 --> 00:14:26,018
আমি চিন্তিত যে আমাদের শত্রুরা তাদের
দৃষ্টি রেড কিপে নিবদ্ধ করে রেখেছে।

146
00:14:26,738 --> 00:14:28,139
মহারানী মারা গেছেন।

147
00:14:28,259 --> 00:14:31,658
প্রথম বারের মতো একটা মেয়েকে
আয়রন থ্রোনের উত্তরাধিকার বানানো হয়েছে।

148
00:14:32,259 --> 00:14:33,698
রাজার পদচ্যুত ভাই,

149
00:14:33,818 --> 00:14:37,138
কোন প্রতিরোধ ছাড়াই ড্রাগনস্টোনে
টারগেরিয়ান আসন দখল করেছে।

150
00:14:38,419 --> 00:14:42,578
আর এখন, একটা বিদেশি শক্তি আমাদের সবচেয়ে
গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে ঘাঁটতি স্থাপন করেছে।

151
00:14:44,339 --> 00:14:47,578
তুমি আমার রাজত্বের বেশ চমৎকার
প্রতিকৃতি তুলে ধরছ, লর্ড কর্লিস।

152
00:14:47,698 --> 00:14:49,819
এটাই সত্য।

153
00:14:50,779 --> 00:14:53,698
বর্তমানে, রাজাকে দুর্বল হিসেবে দেখা হচ্ছে।

154
00:14:54,459 --> 00:14:56,259
আর আমরা যে দুর্বল না তা প্রমাণের

155
00:14:56,379 --> 00:14:58,538
একমাত্র উপায় স্টেপস্টোনে আক্রমণ করা?

156
00:14:58,658 --> 00:15:03,259
ঝড় থেকে বাচার জন্য হয় সেটার মাঝে যাত্রা
করতে হবে অথবা পাশ কাটিয়ে যেতে হবে।

157
00:15:03,738 --> 00:15:05,859
কিন্তু কখনোই সেটা আসার অপেক্ষা করা উচিত না।

158
00:15:07,578 --> 00:15:11,459
তোমার কি কোন নির্দিষ্ট পরিকল্পনা আছে?

159
00:15:14,219 --> 00:15:16,019
আমাদের পরিবারকে এক করুন।

160
00:15:16,658 --> 00:15:21,258
আমাদের মেয়ে লেইনাকে বিয়ে করুন।
অবশিষ্ট দুই মহান ভ্যালেরিয়ান বংশকে এক করুন।

161
00:15:21,378 --> 00:15:24,578
রক্তের সম্পর্কে টারগেরিয়ান ড্রাগন আর
ভেলারিয়ন নৌবহরকে এক করা হলে

162
00:15:24,698 --> 00:15:29,738
আপনি রাজ্যকে দেখিয়ে দিতে পারবেন যে
রাজার ভালো দিন পেরিয়ে যায়নি বরং সামনে আসছে।

163
00:15:34,659 --> 00:15:39,218
মানতেই হবে, বিয়ে নিয়ে আমি তেমন ভাবিনি।

164
00:15:39,338 --> 00:15:41,578
অ্যামার মৃত্যুর পর ৬ মাসও পার হয়নি।

165
00:15:41,698 --> 00:15:45,058
নিজের বংশকে শক্তিশালী করার ও
আরো উত্তরাধিকার জন্মানোর জন্য

166
00:15:45,178 --> 00:15:47,778
আগে হোক বা পরে আপনাকে বিয়ে করতেই হবে, মহারাজ।

167
00:15:48,258 --> 00:15:51,259
লেইনার চেয়ে ভালো পাত্রী আপনি কোথাও পাবেন না।

168
00:16:18,139 --> 00:16:23,619
আমাদের তেমন কথা হয়নি, মায়ের মৃত্যুর...

169
00:16:27,298 --> 00:16:29,338
সেটার জন্য আমি অনুতপ্ত।

170
00:16:30,578 --> 00:16:33,458
আমাদের একে অপরের সাথে
খোলাখুলি কথা বলা উচিত।

171
00:16:34,138 --> 00:16:37,018
আপনি যা ইচ্ছে বলতে পারেন।
আপনি রাজা।

172
00:16:45,178 --> 00:16:48,818
তোমার মাকে আমি প্রচুর ভালোবাসতাম।

173
00:16:52,298 --> 00:16:53,659
আমিও বাসতাম।

174
00:17:09,258 --> 00:17:12,258
স্যার হ্যারোল্ড বেশকটা টুর্নামেন্ট খেলা নাইট এনেছিলেন।

175
00:17:12,378 --> 00:17:13,778
তাই?

176
00:17:14,538 --> 00:17:17,298
কিন্তু তাদের প্রশ্ন করার সময়,
জানতে পারি যে তাদের মাঝে

177
00:17:17,418 --> 00:17:20,539
স্যার ক্রিস্টনই একমাত্র ব্যক্তি
যার প্রকৃত লড়াইয়ের অভজ্ঞতা আছে।

178
00:17:21,658 --> 00:17:23,858
কিংসগার্ডের নাইট হিসেবে তাকে ভালোই মানাবে।

179
00:17:29,378 --> 00:17:32,698
- আজ স্মল কাউন্সিলে...
- বাদ দাও ওসব।

180
00:17:32,818 --> 00:17:35,338
- ভেবেছিলাম আমার মত দেওয়া...
- তুমি তরুণ।

181
00:17:36,658 --> 00:17:38,018
ধিরে ধিরে শিখবে।

182
00:18:01,539 --> 00:18:04,898
আঙ্গুলটাকে বাঁচানোর এটাই সেরা উপায়, মহারাজ।

183
00:18:07,018 --> 00:18:11,578
শূককীট মৃত মাংসকে সরিয়ে আশাকরি পচন থামাবে।

184
00:18:17,179 --> 00:18:21,858
আজকে সকালে আমি লর্ড কর্লিস আর
রাজকুমারী রেইনিসের সাথে দেখা করেছি।

185
00:18:21,979 --> 00:18:24,018
আপনি অনেক দয়ালু মানুষ, মহারাজ।

186
00:18:24,138 --> 00:18:27,218
আমি নিশ্চিত লর্ড কর্লিস খুশি হয়েছে।

187
00:18:27,418 --> 00:18:29,418
সে একটা বিয়ের প্রস্তাব দিয়েছে।

188
00:18:30,619 --> 00:18:34,618
- কার সাথে, মহারাজ?
- লেডি লেইনা।

189
00:18:35,738 --> 00:18:37,658
বলেছে আমাদের পরিবারের শক্তিকে এক করে

190
00:18:37,778 --> 00:18:41,938
এটা দেখিয়ে দিতে যে আমার ভালো দিন
সামনে আছে, পেছনে না।

191
00:18:42,058 --> 00:18:44,698
লর্ড কর্লিস বাড়াবাড়ি করে ফেলেছেন, মহারাজ।

192
00:18:45,258 --> 00:18:48,498
এই ব্যাপারগুলো স্মল কাউন্সিলের সাথে
আলোচনা করা উচিত।

193
00:18:48,618 --> 00:18:51,618
এখন তো সেটাই করছি।

194
00:18:52,738 --> 00:18:56,258
তো, তোমার উপদেশ কি, প্রিয় অটো?

195
00:18:57,098 --> 00:19:01,778
লেডি লেইনা অনেক ছোট, মহারাজ।

196
00:19:02,138 --> 00:19:06,978
তা ঠিক। কিন্তু মহাসভায় সৃষ্টি হওয়া ক্ষত
এখনো তাজা আছে, মহারাজ।

197
00:19:07,178 --> 00:19:12,058
তাদের মেয়েকে বিয়ে করলে
সে ক্ষত অনেকটাই সেরে যাবে

198
00:19:12,378 --> 00:19:15,138
আর দুই মহান ভ্যালেরিয়ান বংশকে এক করলে

199
00:19:15,258 --> 00:19:20,018
তা সাত রাজ্য ও তার বাইরে ঐক্যের ইংগিত পাঠাবে।

200
00:19:20,819 --> 00:19:23,218
গ্রান্ড মেইস্টারের যুক্তিটা সঠিক।

201
00:19:24,938 --> 00:19:26,579
ভয় পাচ্ছি রায়েনারা কী ভাববে।

202
00:19:26,698 --> 00:19:28,538
তাতে কী এসে যায়, মহারাজ?

203
00:19:28,658 --> 00:19:33,299
তাঁর মা মারা গেছে,
তাঁর বাবাকে অবশ্যই রাজবংশের বিস্তার ঘটাতে হবে।

204
00:19:40,098 --> 00:19:43,898
আমার স্ত্রীকেও আমি খুব ভালোবাসতাম।

205
00:19:44,818 --> 00:19:47,978
তার মৃত্যু এখনও আমাকে যন্ত্রণা দায়।

206
00:19:49,378 --> 00:19:54,858
কিন্তু দায়িত্বের খাতিরে তার বদলি আনা...

207
00:19:56,578 --> 00:20:00,578
আপনি রাজা কিন্তু
আমি আপনাকে হিংসা করি না।

208
00:20:28,658 --> 00:20:31,178
ব্ল্যাক ড্রেডে চড়ে উড়তে কেমন লাগতো?

209
00:20:31,498 --> 00:20:34,218
আপনি ব্যালেরিয়নের শেষ আরোহী ছিলেন।

210
00:20:34,538 --> 00:20:37,698
কিছু সময়ের জন্য। তার মৃত্যুর পূর্বে।

211
00:20:37,858 --> 00:20:41,378
ব্যালেরিয়নের সাথে ওল্ড ভ্যালেরিয়ার
শেষ স্মৃতিও মারা গেছে।

212
00:20:42,098 --> 00:20:45,698
কিন্তু ভ্যাগার এখনও বেঁচে আছে, কোনোখানে।

213
00:20:45,978 --> 00:20:48,178
সে এত বড় যে ড্রাগন পিটে আর আশ্রয় হয়নি।

214
00:20:48,458 --> 00:20:50,978
কেউ কেউ বলবে আমাদের বিশ্বের জন্যও সে অত্যাধিক বড়।

215
00:20:51,818 --> 00:20:54,698
- আপনি কি জানেন সে কোথায় বাঁসা বেধেছে?
- কী?

216
00:20:54,818 --> 00:20:56,778
আপনি কি জানেন ভ্যাগার কোথায় আছে?

217
00:20:56,898 --> 00:21:01,458
উহ, ড্রাগন কিপাররা মনে করো সে ন্যারো সির
উপকূলের কোন এক জায়গায় বাসা বেঁধেছে।

218
00:21:01,858 --> 00:21:05,138
স্পাইসটাউনের কর্মীরা মাঝে মাঝে
তার গর্জন শোনার কথা বলে।

219
00:21:05,458 --> 00:21:07,378
তারা বলে সেটার মাঝে দুঃখ মিশে থাকে।

220
00:21:09,338 --> 00:21:11,578
হয়তো ড্রাগনেরাও একাকীত্ব অনুভব করে।

221
00:21:15,658 --> 00:21:16,978
মহারাজ?

222
00:21:18,058 --> 00:21:23,618
ওল্ড ভ্যালেরিয়ার মতো আবারও আমাদের
পরিবারকে এক করাটা মহান সম্মানের বিষয় হবে।

223
00:21:24,098 --> 00:21:27,178
আমি আপনাকে বিশুদ্ধ
ভ্যালেরিয়ান রক্তের অনেক সন্তান দিব

224
00:21:27,298 --> 00:21:30,738
যাতে আমরা রাজবংশ ও রাজ্যকে
শক্তিশালী করতে পারি।

225
00:21:30,938 --> 00:21:33,138
তোমার বাবা তোমাকে এটা বলতে বলেছে?

226
00:21:38,058 --> 00:21:40,138
তোমার মা কী বলেছে?

227
00:21:41,138 --> 00:21:44,218
যে আমার বয়স ১৪ হবার আগে
আপনার সাথে শুতে হবে না।

228
00:22:10,618 --> 00:22:12,738
অস্বস্তি বোধ করছ, তাই না?

229
00:22:17,498 --> 00:22:19,218
আমার বাবা একজন রাজা

230
00:22:19,818 --> 00:22:22,578
নতুন বিয়ে করে বংশকে শক্তিশালী করাটা ওনার দায়িত্ব।

231
00:22:22,698 --> 00:22:25,554
আমি রাজনীতি নিয়ে ভাষণ শুনতে চাইনি।
জানতে চেয়েছি অস্বস্তি বোধ করছ কিনা।

232
00:22:25,578 --> 00:22:28,338
লেইনা আপনার মেয়ে, রাজকুমারী।
আপনি অস্বস্তি বোধ করছেন না?

233
00:22:29,738 --> 00:22:31,457
অবশ্যই করছি।

234
00:22:32,858 --> 00:22:35,538
কিন্তু আমি দুনিয়ার নিয়ম বুঝি।

235
00:22:37,497 --> 00:22:39,338
মনে হয় না তুমি বুঝো।

236
00:22:42,297 --> 00:22:45,418
যদি ভাবেন এভাবে আমাকে রাগাতে পারবেন,

237
00:22:45,538 --> 00:22:48,457
তাহলে বলে রাখি আপনি ব্যর্থ হচ্ছেন, রাজকুমারী।

238
00:22:49,098 --> 00:22:50,778
বরং উল্টো।

239
00:22:53,817 --> 00:22:55,555
আমার মেয়ে হোক বা অন্যকেউ,

240
00:22:55,578 --> 00:22:59,017
আগে হোক বা পরে তোমার বাবা বিয়ে করবেই।

241
00:22:59,297 --> 00:23:01,538
তার নতুন স্ত্রী নতুন সন্তানের জন্ম দিবে,

242
00:23:01,658 --> 00:23:04,377
আর প্রবল সম্ভাবনা আছে যে
তাদের একজন ছেলে হবে।

243
00:23:04,498 --> 00:23:07,018
আর যখন সেই ছেলে প্রাপ্তবয়স্ক হবে
আর তোমার বাবা মারা যাবে,

244
00:23:07,138 --> 00:23:10,978
রাজ্যের পুরুষেরা চাইবে সে রাজা হোক, তুমি না।

245
00:23:13,738 --> 00:23:16,138
কারণ সেটাই দুনিয়ার নিয়ম।

246
00:23:17,778 --> 00:23:19,658
রানী হবার পর, আমি নতুন নিয়ম বানাব।

247
00:23:21,538 --> 00:23:23,857
সেটা হলে তো ভালোই হতো, রায়েনারা।

248
00:23:24,418 --> 00:23:26,698
কিন্তু মহাসভায় রাজ্যের পুরুষেরা রানী নিয়োগ দেবার

249
00:23:26,818 --> 00:23:30,218
সুযোগ পেয়েছিল কিন্তু
তারা সেটাকে প্রত্যাখান করেছিল।

250
00:23:30,898 --> 00:23:33,698
তারা আপনাকে প্রত্যাখান করেছিল, রাজকুমারী রেইনিস।

251
00:23:34,458 --> 00:23:36,337
"কখনো রাজ করতে না পারা রানী।"

252
00:23:36,898 --> 00:23:39,538
কিন্তু তারা আমার সামনে মাথা নত করে
আমাকে "সিংহাসনের উত্তরাধিকারী" ডেকেছে।

253
00:23:39,658 --> 00:23:42,698
পেয়ালা বাহার সময়
তোমার বাবার লোকেদের কি সেটা মনে করাও?

254
00:23:47,017 --> 00:23:51,618
তোমাকে এবার নির্মম সত্যিটা বলি
যা কারো তোমাকে বলার সাহস নেই।

255
00:23:52,777 --> 00:23:55,657
পুরুষেরা রাজ্য পুড়িয়ে ছাই করে দিবে

256
00:23:56,338 --> 00:23:59,018
কিন্তু একজন নারীকে
আয়রন থ্রোনে বসতে দিবে না।

257
00:24:03,897 --> 00:24:06,458
আর তোমার বাবা বোকা না।

258
00:24:19,578 --> 00:24:22,417
স্মল কাউন্সিল আমাকে
বিয়ের জন্য চাপ দিচ্ছে।

259
00:24:24,698 --> 00:24:27,298
মনে হচ্ছে রাজ্য নতুন একজন রাণী চায়।

260
00:24:32,258 --> 00:24:35,177
একজন ভালো ও দয়ালু রাণী
প্রজাদের মাঝে শান্তি আনবে।

261
00:24:40,458 --> 00:24:42,938
স্মল কাউন্সিল কাউকে ভেবে রেখেছে নাকি?

262
00:24:45,698 --> 00:24:49,577
লর্ড কর্লিস ভেলারিয়ন
তার মেয়ে, লেডি লেইনার জন্য

263
00:24:50,257 --> 00:24:51,777
প্রস্তাব দিয়েছে।

264
00:24:52,778 --> 00:24:54,738
দারুণ জুটি, মহারাজ।

265
00:24:56,258 --> 00:24:59,977
তবে মানতেই হবে
আমি লেইনাকে তেমন ভালো করে জানি না।

266
00:25:00,498 --> 00:25:04,537
উনি নিসন্দেহে অনেক মিষ্টি এবং দয়ালু।
আর আপনার সঙ্গও বেশ উপভোগ করবেন।

267
00:25:04,698 --> 00:25:06,658
যেমন আমি করি, মহারাজ।

268
00:25:21,138 --> 00:25:22,777
আপনার জন্য কিছু এনেছি।

269
00:25:42,377 --> 00:25:44,338
আমি পাথর মিস্ত্রিদের
এটা ঠিক করতে বলেছিলাম।

270
00:25:48,178 --> 00:25:53,698
তুমি অনেক আন্তরিক, অ্যালিসান্ট।

271
00:25:57,098 --> 00:25:58,537
অনেক আন্তরিক।

272
00:26:05,898 --> 00:26:07,217
আসো।

273
00:26:09,978 --> 00:26:12,218
হ্যান্ড, মহারাজ।

274
00:26:16,218 --> 00:26:19,458
আমি স্মল কাউন্সিলকে
একটা জরুরি বৈঠকে ডেকেছি, মহারাজ।

275
00:26:19,578 --> 00:26:20,897
কেন?

276
00:26:21,857 --> 00:26:24,337
আপনি সামনা-সামনি শুনলেই
হয়তো ভালো হবে।

277
00:26:25,338 --> 00:26:26,657
বেশ।

278
00:26:37,818 --> 00:26:42,298
ঘটনাটা রাতের অন্ধকারে ঘটেছিল, মহারাজ।

279
00:26:43,218 --> 00:26:46,977
‫চোর ডিম চুরি করে পালিয়ে যায়।

280
00:26:47,098 --> 00:26:51,258
৫০ জন ড্রাগনকিপারের চোখে ফাঁকি দিয়ে
কেউ ডিম চুরি করতে পারে কীভাবে?

281
00:26:52,178 --> 00:26:55,978
‫কাজটা
রাজকুমার ডেমনের, মহারাজ...

282
00:26:56,098 --> 00:26:58,858
- ডেমন?
- রাজকুমারের ছেড়ে যাওয়া বার্তায়

283
00:26:58,978 --> 00:27:01,097
হয়তো এর ব্যাখ্যা মিলবে।

284
00:27:02,057 --> 00:27:06,177
"ড্রাগনস্টনের রাজকুমার এবং
সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী হিসেবে"

285
00:27:06,297 --> 00:27:10,297
"আমি ডেমন টারগেরিয়ান,"

286
00:27:10,417 --> 00:27:15,418
"প্রাচীন ভ্যালেরিয়ার প্রথা অনুসারে
দ্বিতীয় বিয়ের ঘোষণা দিচ্ছি।"

287
00:27:15,978 --> 00:27:20,218
"সে ড্রাগনস্টোনের লেডি মাইসেরিয়া পদবি গ্রহণ করবে।"

288
00:27:20,857 --> 00:27:25,217
"সে গর্ভবতী এবং টারগেরিয়ান বংশের রীতি অনুযায়ী"

289
00:27:25,338 --> 00:27:30,538
"একটা ড্রাগনের ডিম বাচ্চার দোলনায় রাখা হবে।"

290
00:27:31,137 --> 00:27:35,417
রাজকুমার তার বিয়েতে আপনাকে
আমন্ত্রণ জানিয়েছে, মহারাজ।

291
00:27:35,578 --> 00:27:38,657
- দুই দিনের মধ্যে হবে।
- দেবতারা রহম করুক।

292
00:27:38,778 --> 00:27:40,778
লেডি মাইসেরিয়া কে?

293
00:27:40,897 --> 00:27:42,817
- সম্ভবত...
- ডেমনের পতিতা।

294
00:27:44,857 --> 00:27:47,778
- এটা সম্পূর্ণভাবে রাজদ্রোহিতা।
- আমি একমত পোষণ করছি, স্যার।

295
00:27:47,897 --> 00:27:50,457
আমার ভাই আমাকে উস্কানোর চেষ্টা করছে।

296
00:27:50,818 --> 00:27:54,857
- সায় দিলে তারই ইচ্ছা পূরণ করা হবে।
- পুরো রাজ্য দেখছে, মহারাজ।

297
00:27:54,977 --> 00:27:57,778
আমাকে কী করতে বলছ তাহলে?
ওকে সীমানায় পাঠিয়ে দিব?

298
00:27:58,938 --> 00:28:00,897
নাকি ওর মাথা কেটে কোথাও গেঁথে দিব।

299
00:28:01,017 --> 00:28:02,778
ডেমন ড্রাগনস্টোন বাজেয়াপ্ত করেছে,

300
00:28:02,898 --> 00:28:05,537
গোল্ড ক্লোকদের বাহিনী দিয়ে নিজেকে ঘিরে রেখেছে।

301
00:28:05,658 --> 00:28:07,538
আর এখন একটা
ভয়ংকরী অস্ত্র চুরি করেছে।

302
00:28:07,658 --> 00:28:09,657
"কোন ডিম চুরি করেছে?"

303
00:28:12,058 --> 00:28:14,378
ডেমন কোন ডিমটা নিয়ে গেছে?

304
00:28:21,258 --> 00:28:25,258
ড্রিমফ্রেয়ারের ডিমটা, রাজকুমারী।

305
00:28:26,898 --> 00:28:32,857
যেটা রাজকুমার বেলনের দোলনায়
রাখার জন্য বেছে রেখেছিলেন।

306
00:28:34,337 --> 00:28:36,657
বহর প্রস্তুত করো, অটো।

307
00:28:37,497 --> 00:28:39,658
আমি ড্রাগনস্টোনে গিয়ে
ডেমনকে তুলে এনে

308
00:28:39,778 --> 00:28:41,617
- ওকে বিচারের সম্মুখীন করব।
- মহারাজ।

309
00:28:42,897 --> 00:28:46,417
মাফ করবেন, মহারাজ, কিন্তু আমি এতে
সম্মতি জানাতে পারব না। এটা অনেক বিপজ্জনক।

310
00:28:46,658 --> 00:28:48,737
ডেমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

311
00:28:49,498 --> 00:28:51,377
ড্রাগনস্টোনে আমাকে যেতে দিন।

312
00:29:17,417 --> 00:29:20,417
তুমি রাজ দরবারের সবচেয়ে সুন্দরী মেয়ে।

313
00:29:20,538 --> 00:29:22,978
কেন নিজেকে এভাবে ধ্বংস করছ?

314
00:29:23,697 --> 00:29:25,018
হুম?

315
00:29:28,777 --> 00:29:30,857
আজ রাতে মহারাজের সাথে
দেখা করতে যাবে?

316
00:29:33,577 --> 00:29:35,017
যদি আপনি চান।

317
00:29:38,137 --> 00:29:40,297
- সুপ্রভাত, স্যার ক্রিস্টন।
- মাই লেডি।

318
00:29:41,057 --> 00:29:43,897
বিশজন সেরা রক্ষীদের একত্র করেছি, লর্ড হ্যান্ড।

319
00:29:44,218 --> 00:29:46,257
স্যার হ্যারোল্ডও
আমাদের সাথে যোগ দিবেন।

320
00:29:50,177 --> 00:29:52,618
হ্যান্ডের খেয়াল রাখবেন, স্যার ক্রিস্টন।

321
00:31:09,777 --> 00:31:11,898
ড্রাগনস্টোনে স্বাগত, অটো।

322
00:31:14,218 --> 00:31:17,177
এই দ্বীপে তোমার ভোগদখল
এখানেই শেষ হচ্ছে।

323
00:31:18,137 --> 00:31:21,577
ড্রাগনের ডিম ফিরিয়ে দাও,
তোমার সেনাবাহিনীকে ভেঙ্গে দাও

324
00:31:21,697 --> 00:31:23,497
তোমার পতিতাকে বিদায় করো

325
00:31:24,618 --> 00:31:27,417
আর ড্রাগনস্টোন ছেড়ে চলে যাও,
এটাই মহারাজ ভিসেরিসের আদেশ...

326
00:31:27,537 --> 00:31:29,418
মহারাজ কোথায়? ওনাকে তো দেখছি না।

327
00:31:29,537 --> 00:31:33,377
এরকম রঙ্গতামাশার জন্য মহারাজ কখনোই
নিজের হাত নোংরা করবেন না।

328
00:31:38,417 --> 00:31:39,977
স্যার ক্রিসপিন, তাই না?

329
00:31:40,097 --> 00:31:43,657
- স্যার ক্রিস্টন কোল, রাজকুমার।
- আহ, হ্যাঁ। ভুল হয়েছে। মনে ছিল না।

330
00:31:44,017 --> 00:31:47,177
তবে আমি রাজকুমারকে টুর্নামেন্টে হারিয়েছিলাম
সেটা হয়তো মনে আছে?

331
00:31:49,058 --> 00:31:52,297
- দারুণ।
- কি করুণ অবস্থা, ডেমন।

332
00:31:52,537 --> 00:31:54,337
তুমি রাজার মনোযোগের জন্য এতটাই মরিয়া যে

333
00:31:54,457 --> 00:31:57,138
রাস্তার পকেটমারের মতো লুকোচুরির আশ্রয় নিয়েছ?

334
00:31:57,257 --> 00:31:59,377
আমি ব্যস আমার বংশের
প্রথার পালন করছি।

335
00:31:59,497 --> 00:32:01,177
যেমন আমার ভাই
তার উত্তরাধিকারীর জন্য করেছে।

336
00:32:01,297 --> 00:32:04,097
ঐসব প্রথা রাজবংশে জন্মানো
উত্তরসূরীদের জন্য,

337
00:32:04,217 --> 00:32:07,177
কোনো পতিতার পেটে জন্মানো
জারজের জন্য না।

338
00:32:07,497 --> 00:32:10,578
- লেডি মাইসেরিয়া আমার স্ত্রী হবে।
- এটা একটা জঘন্য কাজ।

339
00:32:10,697 --> 00:32:14,377
প্রতিটা নিশ্বাসের মাধ্যমে তোমার নাম, বংশ
আর ভাইয়ের রাজত্বকে নোংরা করছ।

340
00:32:14,497 --> 00:32:17,457
আমাদের ভালোবাসা জানে না
কোনো পদবি বা প্রথা।

341
00:32:18,777 --> 00:32:22,537
আর তোমরা, সিটি ওয়াচের সৈনিক,
রাজকুমারের রাজদ্রোহিতায় সঙ্গ দিচ্ছ?

342
00:32:22,658 --> 00:32:26,097
মহারাজ আমাকে তাদের সেনাপতি বানিয়েছেন।
তারা আমার প্রতি অনুগত।

343
00:32:26,857 --> 00:32:31,298
তোমরা ডিম নিতে এসেছ।
এই নাও।

344
00:32:32,777 --> 00:32:35,657
তোমার কি মাথা খারাপ?
তুমি টিকতে পারবে না।

345
00:32:35,777 --> 00:32:37,738
বেশ, তোমরা পারবে না।

346
00:32:38,497 --> 00:32:43,098
তুমি এখানে সহিংসতা বেছে নিয়ে
রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছ।

347
00:32:43,297 --> 00:32:44,657
দারুণ।

348
00:32:45,657 --> 00:32:49,457
এটা যদি অনাগত শিশু ও
তার মায়ের প্রাণ নিয়ে নেয় তারপরেও?

349
00:33:26,097 --> 00:33:30,138
সবাই তলোয়ার খাপে ঢোকাও!

350
00:34:34,297 --> 00:34:36,857
- এখানে কী করছ, রাজকুমারী?
- রক্তপাত আটকানোর চেষ্টা।

351
00:34:36,977 --> 00:34:40,137
স্যার ক্রিস্টন, রাজকুমারীকে
নিরাপদে পৌঁছে দিয়ে আসো।

352
00:34:40,257 --> 00:34:44,657
সাইর‍্যাক্সকে চমকে দিবেন না, মাই লর্ডস।
সে আমাকে একটু বেশিই আগলে রাখতে পছন্দ করে।

353
00:34:46,497 --> 00:34:51,097
প্রিন্সেস অব ড্রাগনস্টোন পদবিটা
আমার বাবা আমাকে দিয়েছিল।

354
00:34:51,257 --> 00:34:55,058
‫আপনি আমার দুর্গে থাকছেন, চাচা।

355
00:34:55,178 --> 00:34:57,378
‫যতদিনে না তুমি প্রাপ্তবয়স্ক হচ্ছ।

356
00:34:57,537 --> 00:34:59,657
‫রাজা আপনার উপর ক্ষুব্ধ।

357
00:34:59,777 --> 00:35:01,297
‫‫এর কোনো কারণ দেখছি না।

358
00:35:01,937 --> 00:35:04,098
আজ খুশির দিন। আমি বিয়ে করতে যাচ্ছি।

359
00:35:04,218 --> 00:35:05,577
‫আপনার একজন স্ত্রী আছে।

360
00:35:05,697 --> 00:35:07,577
‫যাকে নিজের মর্জিতে বিয়ে করিনি।

361
00:35:08,498 --> 00:35:13,018
‫এর জন্য আপনি আমার ভাইয়ের
ডিম চুরি করবেন?

362
00:35:13,138 --> 00:35:15,377
‫তোমার জন্মের পর ড্রাগনের সাথে
নিজের দোলনা ভাগাভাগি করেছিলে।

363
00:35:15,497 --> 00:35:18,017
‫আমার বাচ্চার ক্ষেত্রেও
আমি তাই চাই।

364
00:35:19,058 --> 00:35:20,657
আপনার বাচ্চা হবে?

365
00:35:22,937 --> 00:35:24,457
‫হবে কখনো।

366
00:35:32,777 --> 00:35:34,737
আমি আপনার সামনে দাঁড়িয়ে, চাচা।

367
00:35:36,817 --> 00:35:41,657
আপনার রাগের কারণ।
যার কারণে আপনি উত্তরাধিকারীত্ব হারিয়েছেন।

368
00:35:42,217 --> 00:35:46,297
সেটা ফিরে পেতে হলে,
আমার লাশের উপর দিয়ে যেতে হবে আপনাকে।

369
00:35:47,217 --> 00:35:51,297
তো মেরে ফেলুন,
আর মিটিয়ে ফেলুন সব ঝামেলা।

370
00:37:39,857 --> 00:37:42,337
আপনি আমাদের বিয়ের ঘোষণা দিয়েছিলেন।

371
00:37:43,737 --> 00:37:45,297
গতকালকে দিয়েছিলাম।

372
00:37:46,817 --> 00:37:51,017
আমি বাচ্চার মা হতে চলেছিলাম?
আপনার বাচ্চার?

373
00:37:51,137 --> 00:37:54,217
বেশ, যখন আমাদের বিয়ে হবে,
তখন এটাও সত্যি হবে।

374
00:37:54,337 --> 00:37:58,057
আমি অনেক আগেই নিশ্চিত করেছিলাম
যাতে আমার কখনো বাচ্চা না হয়।

375
00:37:58,177 --> 00:38:00,897
বেশ। বাচ্চারা বিরক্তিকর হয়।

376
00:38:01,017 --> 00:38:03,697
আপনি আমার রক্ষা করবেন বলেছিলেন, ডেমন।

377
00:38:05,617 --> 00:38:07,777
ড্রাগনস্টোন যথেষ্ট নিরাপদ।

378
00:38:09,617 --> 00:38:13,377
যতক্ষণ না রাজা তার পৈত্রিক আসন
পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিচ্ছে।

379
00:38:14,017 --> 00:38:16,697
তার লোক হয়তো
রাজকুমারের গলা কাটবে না,

380
00:38:16,817 --> 00:38:18,897
কিন্তু তার পতিতার কী হবে

381
00:38:19,017 --> 00:38:21,497
যাকে নিজের স্ত্রী এবং সন্তানের মা
বানানোর দাবী করেছিল?

382
00:38:21,617 --> 00:38:23,496
কেউ তোমার গায়ে হাতও দিবে না।

383
00:38:24,297 --> 00:38:28,016
জন্মানোর পর থেকেই
আমি অসংখ্যবার বিক্রি হয়েছি,

384
00:38:28,457 --> 00:38:31,737
সেই জন্মভূমির নামও আর মনে নেই।

385
00:38:33,017 --> 00:38:36,457
জীবনের বেশিরভাগ সময়ই ভয়ে কাটিয়েছি।

386
00:38:37,017 --> 00:38:40,377
- তুমি আমার সাথে নিরাপদ আছ। সত্যি বলছি।
- আপনি একজন টারগেরিয়ান।

387
00:38:40,496 --> 00:38:43,457
রাজার সাথে মশকরা আপনার মানায়।

388
00:38:43,577 --> 00:38:46,057
কিন্তু আমার নয়।

389
00:38:46,457 --> 00:38:51,897
আমি অর্থ, ক্ষমতা বা পদমর্যাদার জন্য
আপনার কাছে পড়ে নেই।

390
00:38:53,137 --> 00:38:56,617
- পড়ে আছি মুক্তি পাবার আশায়।
- মুক্তি?

391
00:38:59,737 --> 00:39:03,337
- কীসের থেকে?
- ভয়।

392
00:39:29,336 --> 00:39:31,577
না, প্লিজ, লর্ড লয়নেল।

393
00:39:36,777 --> 00:39:39,417
আমি একটা সৎ মতামত চাইতে এসেছি।

394
00:39:39,537 --> 00:39:41,577
সেটা দেওয়াই আমার কাজ, মহারাজ।

395
00:39:42,737 --> 00:39:46,097
যখন থেকে মহাসভায় আর্চমেইস্টাররা
আমার নাম পড়েছে

396
00:39:46,217 --> 00:39:49,377
আমি ব্ল্যাকওয়াটারের ওপার থেকে
আমার উপর কর্লিস ভেলারিয়নের

397
00:39:49,537 --> 00:39:51,457
হিংসাপূর্ণ দৃষ্টি অনুভব করেছি।

398
00:39:51,937 --> 00:39:54,857
আপনি রাজ্যের সবচেয়ে
উঁচু পদে আছেন, মহারাজ।

399
00:39:55,297 --> 00:39:57,657
হিংসুকরা আপনাকে দেখে জ্বলে।

400
00:40:01,377 --> 00:40:03,216
লেয়েনা ভেলারিয়ন।

401
00:40:04,657 --> 00:40:07,217
লর্ড কর্লিস হচ্ছেন মাস্টার অব দ্য শিপস।

402
00:40:07,937 --> 00:40:11,537
আর লেয়ানা রাজ্যের
সবচেয়ে ধনী বংশের জ্যেষ্ঠ মেয়ে।

403
00:40:11,657 --> 00:40:15,257
তার মাঝে বিশুদ্ধ ভ্যালেরিয়ান রক্ত বইছে,

404
00:40:15,377 --> 00:40:19,177
সাথে টারগেরিয়ান রক্ত।
তাহলে সমস্যা কোথায়?

405
00:40:19,297 --> 00:40:21,777
- ওর বয়স মাত্র ১২ বছর।
- বড় হয়ে যাবে।

406
00:40:24,736 --> 00:40:26,777
আমি আবার বিয়ে করতে চাই না।

407
00:40:26,897 --> 00:40:32,097
রাজা হিসেবে, আপনাকে কিছু জিনিস করতে হবে,
না চাওয়ার সত্ত্বেও।

408
00:40:32,217 --> 00:40:34,896
বিয়ে থেকে আপনি পালাতে পারবেন না।

409
00:40:35,257 --> 00:40:37,577
আর যদি লর্ড কর্লেসের প্রস্তাব প্রত্যাখ্যান করি?

410
00:40:37,937 --> 00:40:40,017
উনি ব্যাপারটা ভালোভাবে নিবেন না।

411
00:40:40,656 --> 00:40:43,936
আয়রন থ্রোনে সরাসরি হক ছাড়া
কোনকিছুরই ওনাকে সন্তুষ্ট করবে না।

412
00:40:45,097 --> 00:40:47,656
আপনাকে এটাও বিবেচনা করতে হবে যে

413
00:40:47,776 --> 00:40:50,297
আমাদের স্টেপ স্টোনে যুদ্ধে যেতে হতে পারে।

414
00:40:50,697 --> 00:40:53,457
আর রাজ্যের প্রায় অর্ধেক জাহাজ
সি স্নেকের (কর্লিস ভেলারিয়নের পদবি) অধীনে।

415
00:40:53,577 --> 00:40:56,737
সে কখনোই রাজ্যের প্রয়োজনে সেগুলোকে
আটকে রাখার স্পর্ধা দেখাবে না।

416
00:40:57,936 --> 00:41:01,096
- আমাকে তর্জন করার সে কে?
- কেউ না, মহারাজ।

417
00:41:02,617 --> 00:41:06,217
কিন্তু ড্রিফটমার্ককে শত্রুর চেয়ে
বন্ধু হিসেবে রাখাই উত্তম।

418
00:41:07,816 --> 00:41:12,056
সি স্নেক খুব ভেবেচিন্তে প্রস্তাবটা দিয়েছে।
তার পর্যায়ের মানুষের থেকে এটাই প্রত্যাশিত।

419
00:41:14,376 --> 00:41:16,617
যদি সত্যিই আমার
"সৎ মতামত" চেয়ে থাকেন...

420
00:41:16,736 --> 00:41:18,096
আমি চাই।

421
00:41:19,097 --> 00:41:21,617
আপনার লেয়ানা ভেলারিয়নকে
বিয়ে করা উচিত, মহারাজ।

422
00:41:22,216 --> 00:41:27,016
লর্ড কর্লেসকে পরিতুষ্ট করে
ওনাকে আপনার বন্ধু বানিয়ে ফেলুন চিরতরের জন্য।

423
00:41:31,977 --> 00:41:35,977
মহারাজ।
রাজকুমারী ড্রাগনস্টোন থেকে ফিরেছেন।

424
00:41:36,297 --> 00:41:38,017
ড্রাগনস্টোন?

425
00:41:57,056 --> 00:41:58,577
মহারাজ।

426
00:42:02,017 --> 00:42:06,896
আমার অবাধ্য হয়েছ তুমি।
বলা-কওয়া ছাড়া রাজপ্রাসাদ থেকে চলে গেছ।

427
00:42:08,057 --> 00:42:11,176
রাজার অনুমতি ছাড়া পদক্ষেপ নিয়েছ।

428
00:42:14,497 --> 00:42:19,217
তুমি আমার একমাত্র উত্তরাধিকারী,
সে তোমাকে মেরে ফেলতে পারতো!

429
00:42:23,137 --> 00:42:24,496
বসতে পারি?

430
00:42:35,377 --> 00:42:37,457
তুমি ড্রাগনস্টোনে গেছিলে।

431
00:42:37,737 --> 00:42:40,337
আর কোনো রক্তপাত ছাড়াই
ডিম উদ্ধার করে এনেছি।

432
00:42:41,896 --> 00:42:44,857
যা স্যার অটো একা
করতে পারতেন বলে মনে হয় না।

433
00:42:47,936 --> 00:42:49,696
হ্যাঁ। বেশ...

434
00:42:54,337 --> 00:42:57,017
মাঝেমধ্যে ভুলে যাই
তোমাদের দুজনের মধ্যে কতটা মিল আছে।

435
00:43:06,817 --> 00:43:10,536
তোমার মায়ের অনুপস্থিতি এমন এক ক্ষত
যা কখনো সেরে উঠবে না।

436
00:43:12,097 --> 00:43:17,696
ওকে ছাড়া, রেড কিমের উষ্ণতা হারিয়ে গেছে
যা আর কখনোই ফিরবে না।

437
00:43:18,536 --> 00:43:21,936
আপনার মুখ থেকে কথাটা শুনে ভালো লাগলো।

438
00:43:25,537 --> 00:43:28,057
যে কষ্ট শুধু আমি একাই পাচ্ছি না।

439
00:43:28,816 --> 00:43:33,097
ও যাবার পর তোমাকে যদি সান্ত্বনা দিতে পারতাম!

440
00:43:35,776 --> 00:43:39,537
আমার মেয়েটা এত জলদি বড় হয়ে গেছে
বুঝতেই পারিনি।

441
00:43:43,377 --> 00:43:48,897
কিন্তু আশাকরি সে বুঝে
আমার থেকে সবাই কী প্রত্যাশা করছে।

442
00:43:49,216 --> 00:43:51,337
রাজাকে নতুন রাণী আনতেই হবে।

443
00:43:56,336 --> 00:43:58,816
কেউ তোমার মায়ের জায়গা নিতে পারবে না।

444
00:44:00,616 --> 00:44:03,216
আর তুমিই আমার উত্তরাধিকারী হয়ে থাকবে।

445
00:44:04,497 --> 00:44:09,897
কিন্তু তুমি আমার একমাত্র উত্তরাধিকারী।
আর আমাদের বংশ এখন দুর্বল, সহজেই শেষ হয়ে যেতে পারে।

446
00:44:10,697 --> 00:44:14,176
আবার বিয়ে করে
আমাদের আরো সুরক্ষিত করতে পারব।

447
00:44:14,297 --> 00:44:17,616
- কার থেকে?
- যারা আমাদের বিরুদ্ধে যাবার চেষ্টা করবে।

448
00:44:24,056 --> 00:44:26,337
চাই না আমরা দূরে সরে যাই।

449
00:44:27,297 --> 00:44:32,257
আপনি রাজা,
আর তাই আপনার প্রথম দায়িত্ব রাজ্যের প্রতি।

450
00:44:35,657 --> 00:44:41,616
মা থাকলে ব্যাপারটা বুঝতে পারতো...
যেমনটা আমি বুঝেছি।

451
00:45:26,616 --> 00:45:28,816
সুপ্রভাত, মাই লর্ডস।

452
00:45:39,256 --> 00:45:42,737
আমি আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

453
00:46:00,336 --> 00:46:02,136
আমি ঠিক করেছি...

454
00:46:08,296 --> 00:46:14,216
বসন্ত শেষ হবার আগেই
লেডি অ্যালিসেন্ট হাই টাওয়ারকে বিয়ে করব।

455
00:46:20,616 --> 00:46:22,657
এটা পুরোই অযৌক্তিক।

456
00:46:23,296 --> 00:46:28,456
আমার বংশ ভালেরিয়ান,
রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী।

457
00:46:29,377 --> 00:46:31,417
আর আমি তোমার রাজা।

458
00:46:54,857 --> 00:46:56,216
রায়েনারা।

459
00:47:17,736 --> 00:47:21,176
ওল্ড ভ্যালেরিয়াতে ভেলারিয়ান বংশ সৃষ্টি হয়েছিল।

460
00:47:23,096 --> 00:47:25,656
কিছু বইয়ের মতে, আমাদের পরিবার

461
00:47:27,416 --> 00:47:29,336
হাউস টারগেরিয়ানের চেয়েও পুরানো।

462
00:47:30,736 --> 00:47:35,376
কিন্তু টারগেরিয়ানদের মতো
আমরা ড্রাগন লর্ড ছিলাম না।

463
00:47:36,577 --> 00:47:40,856
বহু শতাব্দী ধরে, আমার পরিবার
কঙ্কর আর সৌভাগ্য দিয়ে সমুদ্র থেকে

464
00:47:40,976 --> 00:47:43,336
নিজেদের অস্তিত্ব সৃষ্টি করেছে।

465
00:47:45,456 --> 00:47:50,096
যখন ড্রিফটউডের সিংহাসনে বসলাম
আমি জানতাম আমি কী চাই।

466
00:47:52,416 --> 00:47:54,456
তাই আমি গিয়ে সেটা ছিনিয়ে নিয়েছি।

467
00:47:55,936 --> 00:48:00,176
আমার নিজের বাহুবল দিয়ে আর
পরিবারের আসন পাকাপোক্ত করেছি

468
00:48:00,297 --> 00:48:02,976
রাজ্যের অন্যান্য লর্ডেরা এটা বলতে পারবে না।

469
00:48:08,696 --> 00:48:12,936
আমি সবসময়ই মনে করেছি
আমরা দুজনে একই সুতোয় বাঁধা।

470
00:48:21,697 --> 00:48:24,297
জানতাম না তোমার ভাই একজন রাজা।

471
00:48:24,456 --> 00:48:27,536
আমরা দুজনেই নিজের পথ নিজে গড়েছি।

472
00:48:28,576 --> 00:48:31,736
আমাদের উপেক্ষা করা হয়েছে। প্রায়ই।

473
00:48:34,177 --> 00:48:37,616
আমার দুর্দশার কথা মনে করানোর জন্য কি
আমাকে ড্রিফটউডে ডেকেছ, লর্ড কর্লিস?

474
00:48:37,737 --> 00:48:40,217
নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?

475
00:48:43,296 --> 00:48:45,336
তুমি স্টেপ স্টোনের ঝামেলার কথা শুনেছ?

476
00:48:48,176 --> 00:48:52,216
"কোন এক মাইরিশ রাজকুমার ওয়েস্টেরসের
নাবিকদের কাঁকড়ার খাদ্য বানাচ্ছে।"

477
00:48:52,336 --> 00:48:56,216
"সেখানে নৌবাহিনী পাঠানোর জন্য
রাজার কাছে অনেক মিনতি করেছি।"

478
00:48:57,056 --> 00:48:58,536
কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করেছে।

479
00:48:58,656 --> 00:49:02,056
- এটা কখনোই আমার ভাইয়ের বৈশিষ্ট্য ছিল না।
- কী?

480
00:49:03,456 --> 00:49:05,177
রাজা হওয়া।

481
00:49:09,336 --> 00:49:12,416
"ফ্রি সিটিজ এর বড় বড় ব্যক্তিরা
ক্রাবফিডারের পিছে আছে"

482
00:49:12,536 --> 00:49:15,776
"যারা ওয়েস্টেরসকে দুর্বল দেখতে চায়।"

483
00:49:16,936 --> 00:49:19,896
"আর রাজার ব্যর্থতা তাকে
শক্তি জোগাড় করতে দিয়েছে।"

484
00:49:22,256 --> 00:49:26,656
সেই সমুদ্র বন্দরগুলো বন্ধ হয়ে গেলে
আমার পরিবার পথে বসব্ব।

485
00:49:27,856 --> 00:49:29,352
আর আমি চাই না আমাদের রাজা
মজমস্তি করে বেড়াক

486
00:49:29,376 --> 00:49:33,496
আর এদিকে ড্রিফটমার্ক কাঙাল হয়ে পড়ুক।

487
00:49:33,616 --> 00:49:36,336
আমার ভাইয়ের ব্যাপারে
আমি যা খুশি বলতে পারি।

488
00:49:38,256 --> 00:49:39,776
কিন্তু তুমি না।

489
00:49:43,096 --> 00:49:45,816
স্টেপ স্টোনে তোমার জন্য অপেক্ষা করছে,
যাদের এখনও সন্দেহ আছে তাদের কাছে

490
00:49:45,936 --> 00:49:48,936
নিজেকে প্রমাণ করার সুযোগ।

491
00:49:50,776 --> 00:49:53,736
আমরা রাজ্যের দ্বিতীয় সন্তান, ডেমন।

492
00:49:54,616 --> 00:49:59,576
আমাদের মূল্য দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়।

493
00:50:16,284 --> 00:50:24,877
• • • অনুবাদে • • •
আখলাক আহমেদ
সৈয়দ ফাহমিদুল ইসলাম

494
00:50:25,663 --> 00:50:35,199
• • • সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম

