1
00:00:00,020 --> 00:00:10,020
সাবটাইটেল পরিবেশনায়
THE GHOST SQUAD :.:.:

2
00:00:22,020 --> 00:00:32,020
<u>অনুবাদ ও সম্পাদনা</u>
জিতু বিশ্বাস

3
00:02:20,618 --> 00:02:23,037
হাউজ ভ্যালেরিয়ন
তোর শিকারে আসছে!

4
00:02:24,038 --> 00:02:26,457
সি স্নেক তোর শিরশ্ছেদ করবে!

5
00:02:27,417 --> 00:02:29,752
না, না, না। না, এমন করিস না!

6
00:02:36,759 --> 00:02:39,345
মারা খা, প্রিন্স ড্রেহার!

7
00:02:39,429 --> 00:02:42,807
তোর বেশ্যা মা আর জারজ
বাপ নিপাত যাক!

8
00:02:45,476 --> 00:02:47,729
না, না! না!

9
00:03:12,170 --> 00:03:14,005
ড্রাগন!

10
00:03:14,088 --> 00:03:16,132
রাজকুমার ডেমন দীর্ঘজীবি হোক!

11
00:03:19,177 --> 00:03:22,263
ট্রায়ার্কি জারজগুলোকে
জ্যান্ত পুড়িয়ে দিন!

12
00:03:30,271 --> 00:03:31,439
এদিকে, মহামান্য রাজকুমার!

13
00:03:32,649 --> 00:03:34,317
আমায় বাঁচান!

14
00:03:42,992 --> 00:03:44,452
গুহায় চলো! এখনই!

15
00:03:52,627 --> 00:03:54,253
গুহায় ফিরে চলো!

16
00:04:17,235 --> 00:04:18,611
কোথায় আছিস?

17
00:04:20,905 --> 00:04:23,241
বেরিয়ে এসে আমার
মোকাবিলা কর, ড্রেহার!

18
00:04:25,326 --> 00:04:27,036
বেরিয়ে আয়, ড্রেহার!

19
00:04:28,079 --> 00:04:29,706
কোথায় গেলি?

20
00:04:30,832 --> 00:04:33,251
তোকে তোর পোষ্য কাঁকড়াগুলোরই
আহার বানাবো!

21
00:04:34,127 --> 00:04:35,586
কোথায় আছিস?

22
00:05:13,666 --> 00:05:15,043
ওনার চুলের গোছ হুবহু
আপনার মতো, মহারাজ।

23
00:05:16,544 --> 00:05:18,129
আসলেই আমার মতো হয়েছে।

24
00:05:18,212 --> 00:05:20,339
- চোখ দুটোও অবিকল আপনার মতো, মহারাজ।
- হ্যাঁ, একদম।

25
00:05:22,300 --> 00:05:23,926
আর নাকের গঠনটা
আমার মতো পেয়েছো, তাই না?

26
00:05:24,010 --> 00:05:28,181
দুই বছর বয়সী হওয়া সত্ত্বেও,
রাজপুত্রের মধ্যে একটা রাজকীয় ভাব রয়েছে।

27
00:05:28,264 --> 00:05:29,390
তা হতে পারে, ভাই,

28
00:05:29,474 --> 00:05:33,227
তবে আজ সকালে সে
নিজ হাতে জাউ খেতে চাইছিল।

29
00:05:34,937 --> 00:05:36,147
সে বুঝদার হয়ে উঠবে।

30
00:05:37,565 --> 00:05:40,318
তার সম্মানে একটি জমকালো
অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি।

31
00:05:41,277 --> 00:05:44,739
আর নিশ্চিতরূপেই এই শিকারের শেষে,
আমরা আরও উদযাপন করতে পারবো।

32
00:05:44,822 --> 00:05:46,908
আর সেটা কী, শুনি একটু।

33
00:05:46,991 --> 00:05:49,118
আজ অ্যাগনের দ্বিতীয়
নামকরণ দিবস।

34
00:05:49,202 --> 00:05:50,787
তার বাল্যকাল সমাপ্ত হয়েছে।

35
00:05:50,870 --> 00:05:53,915
এখন শুধু রাজসিংহাসনের উত্তরসূরি
হিসেবে তার নাম ঘোষণা করাই বাকি রয়ে গেছে।

36
00:05:53,998 --> 00:05:56,000
আমি অতটাও নিশ্চিত নই।

37
00:05:56,084 --> 00:05:57,627
সে রাজার প্রথম পুত্রসন্তান।

38
00:05:57,710 --> 00:06:00,713
আমি জানিনা যে, মহারাজও
বিষয়টিকে এতটা পরিষ্কারভাবে বোঝেন কিনা।

39
00:06:02,423 --> 00:06:05,009
তাহলে ওনাকে বোঝানোর
দায়িত্ব আপনার...

40
00:06:05,760 --> 00:06:07,678
লর্ড হ্যান্ড।

41
00:06:07,762 --> 00:06:09,680
মহারাজ...

42
00:06:10,973 --> 00:06:12,725
স্টেপ স্টোন্স থেকে একটা
জরুরি খবর এনেছি।

43
00:06:13,976 --> 00:06:16,104
ক্র‍্যাবফিডার অবরোধের জন্য
ব্লাডস্টোনে আশ্রয় নিয়েছে...

44
00:06:16,187 --> 00:06:18,689
সেই সাথে তার লোকেরা
আমাদের নৌবহরে আক্রমণ করছে।

45
00:06:18,773 --> 00:06:20,149
আজ এসব বাদ দাও, টাইল্যান্ড।

46
00:06:20,233 --> 00:06:23,277
দুর্গাভ্যবশত, স্টেপ স্টোন্সের
বিষয়টি উপেক্ষা করে থাকা যাচ্ছে না।

47
00:06:23,361 --> 00:06:25,321
তিন বছর কেটে গেছে।

48
00:06:25,404 --> 00:06:27,615
আর তিন দিন দেরি করলে
মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।

49
00:06:31,828 --> 00:06:33,746
আসুন, খাওয়া-দাওয়া করুন।

50
00:06:33,830 --> 00:06:36,165
যাত্রার জন্য নিজেদের প্রস্তুত করে তুলুন।

51
00:06:37,416 --> 00:06:38,459
নিন।

52
00:06:39,252 --> 00:06:40,628
মালবাহী বাহন প্রস্তুত রয়েছে?

53
00:06:40,711 --> 00:06:42,839
বর্তমানে এটি রিভার গেটে জড়ো হচ্ছে।

54
00:06:42,922 --> 00:06:45,675
লর্ড জেসন মধ্যাহ্নের পূর্বেই
আমাদের কিংসউডে প্রত্যাশা করছেন।

55
00:06:45,758 --> 00:06:48,970
- রিনেরা'কে দেখেছো?
- না, মহারাজ।

56
00:06:51,139 --> 00:06:54,267
ট্রায়ার্কিরা বর্তমানে ব্লাডস্টোনের
গুহায় আশ্রয় নেয়ার দরুণ,

57
00:06:54,350 --> 00:06:56,936
ড্রাগনদের ত্রাস লোপ পেয়েছে।

58
00:06:57,019 --> 00:06:58,563
তাদের কাছে পদাতিক সৈন্য নেই।

59
00:06:59,147 --> 00:07:02,108
তবে তাদের ভাড়াটে সৈনিকেরা
দলে-দলে পিছু হটছে, মহারাজ।

60
00:07:02,191 --> 00:07:05,653
ভাড়াটে সেনিকেরাও বুঝতে পারছে যে,
তাদের প্রচেষ্টা বৃথা।

61
00:07:05,736 --> 00:07:06,988
রিনেরা কোথায়?

62
00:07:07,071 --> 00:07:09,031
এই মূহুর্তে আমার জানা নেই, মহারাজ।

63
00:07:09,115 --> 00:07:12,243
ভ্যালেরিয়ন বাহিনী ব্যাপক
ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, মহারাজ।

64
00:07:13,202 --> 00:07:15,830
সৈন্যবর্গের মধ্যে ক্রমশ
অসন্তোষের বীজ বপন হচ্ছে।

65
00:07:16,664 --> 00:07:18,624
ডেমন তাদের প্রতি অত্যন্ত
কঠোর মনোভাব দেখিয়েছেন।

66
00:07:18,708 --> 00:07:21,627
ওনার নেতৃত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছে।

67
00:07:22,253 --> 00:07:24,714
মহারাজের কখনো হস্তক্ষেপ করার হলে...

68
00:07:24,797 --> 00:07:26,048
- টাইল্যান্ড...
- এটাই সঠিক সময়।

69
00:07:26,132 --> 00:07:30,636
মহারাজের অনুমতি ব্যতীতই ডেমন
আর সি স্নেক যুদ্ধ শুরু করেছে।

70
00:07:30,720 --> 00:07:33,222
এতদিন পর হস্তক্ষেপ করতে গেলে,

71
00:07:33,306 --> 00:07:35,224
মহারাজকে দুর্বল মনে হতে পারে।

72
00:07:35,308 --> 00:07:36,934
কেউ একটু বলবে...

73
00:07:37,018 --> 00:07:39,729
রিনেরা'কে কোথায় পাওয়া যেতে পারে?

74
00:07:52,033 --> 00:07:53,033
আবার গাও।

75
00:07:54,452 --> 00:07:56,513
রাজকুমারী সম্ভবত ভিন্ন
কিছু শুনতে চাইবেন?

76
00:07:56,537 --> 00:07:58,456
অন্যকিছু শুনব না।
এটাই আবার গাও।

77
00:08:14,805 --> 00:08:16,140
মহারাণী।

78
00:08:16,224 --> 00:08:17,600
আমি কি থামতে বলেছি?

79
00:08:22,563 --> 00:08:24,106
প্রথম থেকে গাও।

80
00:08:32,907 --> 00:08:35,785
- রিনেরা?
- জ্বী, মহারাণী?

81
00:08:36,535 --> 00:08:38,704
গৃহপ্রাঙ্গণের বাইরে
তোমার উপস্থিতির প্রয়োজন।

82
00:08:38,788 --> 00:08:41,082
রাজকীয় শিকারযাত্রা প্রস্থানের জন্য প্রস্তুত।

83
00:08:41,165 --> 00:08:43,918
যাত্রায় অংশ নেয়ার বদলে আমি
এখানে থেকে পড়ার সিদ্ধান্ত নিয়েছি।

84
00:08:46,087 --> 00:08:47,463
তুমি যেতে পারো, স্যামওয়েল।

85
00:08:48,256 --> 00:08:50,633
রাজকুমারীর নির্দেশে
তুমি এখানেই থাকবে।

86
00:08:51,342 --> 00:08:54,470
মহারাণী তোমায় অবিলম্বে
গডসউড ত্যাগের নির্দেশ দিচ্ছে।

87
00:08:57,265 --> 00:08:58,265
রাজকুমারী।

88
00:09:01,269 --> 00:09:02,269
মহারাণী।

89
00:09:06,023 --> 00:09:07,650
মহারাজের ইচ্ছা তুমি
আমাদের সাথে আসো।

90
00:09:07,733 --> 00:09:09,193
উদযাপনের জন্য মহারাজের
কাছে অনেক কিছু রয়েছে।

91
00:09:09,277 --> 00:09:10,569
আমাকে ওনার পাশে প্রয়োজন নেই।

92
00:09:10,653 --> 00:09:12,196
তিনি চান আমরা সবাই একসাথেই যাই।

93
00:09:13,406 --> 00:09:16,325
হয়তো শিকারটা...
মনোরঞ্জনের উৎস হতে পারে।

94
00:09:17,326 --> 00:09:19,245
এটা কি মহারাজের হুকুম?

95
00:09:20,371 --> 00:09:22,498
- হ্যাঁ, কিন্তু সেটা...
- তাহলে এখুনি আসছি, মহারাণী।

96
00:09:23,499 --> 00:09:24,667
কিন্তু সেটা প্রয়োজনীয় নয়।

97
00:09:25,668 --> 00:09:29,005
এর কোনোটাই আসলে এভাবে
হওয়ার দরকার নেই, রিনেরা।

98
00:09:37,888 --> 00:09:39,807
বেশ, দারুণ না এটা!

99
00:09:39,890 --> 00:09:44,270
উৎসব ও রোমাঞ্চে মেতে উঠতে আমাদের
গোটা পরিবার কিংসউডে যাত্রা করছে।

100
00:09:51,110 --> 00:09:53,154
এমন অবস্থাতে আপনার
কি ভ্রমণ করা শ্রেয়?

101
00:09:53,237 --> 00:09:55,990
মেইস্টার বলেছেন প্রকৃতির নিকটে
থাকলে আমার বেশ উপকার হবে।
[মেইস্টার - রাজ চিকিৎসকের পদবী।]

102
00:09:56,574 --> 00:09:59,744
বেশ, আজ নাহয় কাল তোমার
গর্ভেও ফুটফুটে সন্তান জন্ম নেবে...

103
00:09:59,827 --> 00:10:01,829
আর আমি হবো গর্বিত নানা।

104
00:10:03,539 --> 00:10:05,624
অন্তঃসত্ত্বা হওয়া অতটাও মন্দ নয়।

105
00:10:05,708 --> 00:10:09,045
একটু সময় লাগলেও, অ্যাগন কোনো
সমস্যা ছাড়াই শীঘ্রই জন্ম নিয়েছিল।

106
00:10:17,053 --> 00:10:19,180
আজ আমার সাথে আসা উচিত তোমার।

107
00:10:20,264 --> 00:10:21,307
শিকারে যোগদান দাও।

108
00:10:22,183 --> 00:10:23,309
আমার ইচ্ছা নেই।

109
00:10:24,143 --> 00:10:27,313
জবাইয়ের সময় শূকরেরা
বাচ্চাদের মতো চিৎকার করতে থাকে।

110
00:10:27,396 --> 00:10:29,690
আমার এতে অস্বস্তিবোধ হয়।

111
00:10:29,774 --> 00:10:31,442
শিকারে তো এমনটাই হয়, রিনেরা।

112
00:10:34,070 --> 00:10:36,822
তুমি কীভাবে নিজের কৃতিত্ব রাখতে চাও?

113
00:10:36,906 --> 00:10:38,115
বুঝতে পারছি না আমাকে
কেন অংশ নিতেই হবে।

114
00:10:38,199 --> 00:10:40,368
কারণ তুমি আমার কন্যা...

115
00:10:40,451 --> 00:10:41,451
রাজকুমারী।

116
00:10:42,578 --> 00:10:44,246
আর তোমার কর্তব্য রয়েছে।

117
00:10:44,330 --> 00:10:46,332
যা আমাকে নিরন্তর মনে করিয়ে দেওয়া হয়।

118
00:10:46,415 --> 00:10:48,667
- কী বললে?
- যা আমাকে নিরন্তর মনে করিয়ে দেওয়া হয়।

119
00:10:48,751 --> 00:10:52,004
সে কর্তব্য পালন করলে
তোমাকে তা মনে করিয়ে দিতে হতো না।

120
00:10:52,088 --> 00:10:54,006
এখানে কেউই আমাকে দেখতে আসেনি।

121
00:11:56,068 --> 00:11:59,071
জয়, জয় অ্যাগন দ্যা কনকুয়েরর শিশু,
সেকেন্ড অব হিস নেইম,

122
00:12:00,197 --> 00:12:02,950
রাজপুত্রের দ্বিতীয় নামকরণ
দিবসের উদ্দেশ্যে!

123
00:12:49,455 --> 00:12:52,416
শোনা গেছে, লর্ড সোয়ানের এক জাহাজ
স্টেপ স্টোন্স অতিক্রম করার পর,

124
00:12:52,500 --> 00:12:55,628
লেডি জোহানা অপহৃত হয়েছেন।

125
00:12:55,711 --> 00:12:57,421
লেডি জোহানাকে কী করা হবে?

126
00:12:57,505 --> 00:13:00,341
গুজব সত্যি হলে তাকে ফ্রি সিটির,

127
00:13:00,424 --> 00:13:02,343
কোনো পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে।

128
00:13:03,886 --> 00:13:06,764
ঈশ্বরেরা আমাকে শিকারের জন্য সৃষ্টি করেননি।

129
00:13:06,847 --> 00:13:08,182
আপনাদের পাশে আসন গ্রহন করতে
পারি কি, মাই লেডিস?

130
00:13:08,265 --> 00:13:10,017
অবশ্যই।
আমাদের সাথে যোগ দিন।

131
00:13:10,768 --> 00:13:14,271
ল্যারিস স্ট্রং, আমাদের মাস্টার অব ল',
লর্ড লায়নেলের কনিষ্ঠ পুত্র।

132
00:13:14,355 --> 00:13:15,773
আমার স্বামী বলেছেন, কোনো রাজা...

133
00:13:15,856 --> 00:13:18,567
বেশিদিন স্টেপ স্টোন্সকে
আয়ত্তে রাখতে পারেনি।

134
00:13:18,651 --> 00:13:21,695
এটা এমন এক দুর্গম স্থান
যা কেবল বর্বরদের জন্যই বাসযোগ্য।

135
00:13:21,779 --> 00:13:25,324
হয়তো রাজকুমারী আমাদের
এ ব্যাপারে কিছু বলতে পারবেন।

136
00:13:26,242 --> 00:13:27,910
জানিনা কী বলবো।

137
00:13:27,993 --> 00:13:29,995
আমি কখনো স্টেপ স্টোন্সে যাইনি।

138
00:13:30,079 --> 00:13:33,082
এই যুদ্ধের পিছনে তোমার
প্রিয় চাচার হাত আছে।

139
00:13:33,165 --> 00:13:34,959
- ঠিক বলেছি কিনা?
- আমি জানিনা।

140
00:13:35,042 --> 00:13:36,544
বহুবছর তার সাথে কথা হয় না।

141
00:13:36,627 --> 00:13:38,587
তুমি তাকে উত্তরাধিকার হিসেবে
প্রতিস্থাপিত করার পর থেকে।

142
00:13:38,671 --> 00:13:40,756
ডেমন তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, লেডি কিয়েরা।

143
00:13:41,465 --> 00:13:43,133
রাজকুমারী এই পদের জন্য
অধিক যোগ্য ছিলেন।

144
00:13:44,343 --> 00:13:47,346
সে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে,
মহারাজের দ্রুত এটার সমাপ্তি ঘটানো উচিত।

145
00:13:47,429 --> 00:13:51,517
নৌবহর এবং সেনা পাঠিয়ে
ট্রায়ার্কিদের চিরতরে ধ্বংস করা উচিত।

146
00:13:52,810 --> 00:13:54,353
কিন্তু মহারাজ তো যুদ্ধে অংশ নেননি।

147
00:13:55,187 --> 00:13:58,274
মহারাজ... যুদ্ধে
জড়িয়ে গিয়েছেন, মহারাণী।

148
00:13:58,357 --> 00:14:00,109
আপনার পিতা অগ্রাহ্য করলেও...

149
00:14:00,192 --> 00:14:03,028
আপনার চাচা এবং দ্যা সি স্নেকের জন্য
আমরা এতে জড়িয়ে গিয়েছি।

150
00:14:03,112 --> 00:14:06,615
আর আপনি কিভাবে রাজ্যের সেবা করছেন,
লেডি রেডওয়াইন? কেক খেয়ে?

151
00:14:39,773 --> 00:14:41,859
চিন্তা করছি, রাজকুমারী...

152
00:14:41,942 --> 00:14:44,486
আপনার দ্বিতীয় নামকরণ দিবস কি
এতটা জাঁকজমকপূর্ণ ছিল?

153
00:14:45,237 --> 00:14:47,781
আমার সত্যিই মনে নেই,
আর অ্যাগনেরও থাকবে না।

154
00:14:50,701 --> 00:14:52,036
লর্ড জেসন ল্যানিস্টার।

155
00:14:53,203 --> 00:14:55,456
সিংহগুলো দেখেই বুঝে ফেলেছি।

156
00:14:55,539 --> 00:14:57,499
আমাদের ঠিকমতো পরিচয় হয়নি।

157
00:15:00,628 --> 00:15:03,547
আপনার জমজ ভাই
আমার বাবার পরিষদে কাজ করে।

158
00:15:04,131 --> 00:15:06,550
টাইল্যান্ড...

159
00:15:06,634 --> 00:15:09,845
বেশ রসকষহীন, ঈশ্বর তার সহায় হোন।

160
00:15:09,928 --> 00:15:11,722
আপনার পান করা সর্বোৎকৃষ্ট
মধুময় ওয়াইন হবে এটা।

161
00:15:11,805 --> 00:15:14,350
- ল্যানিসপোর্টে তৈরিকৃত, অবশ্যই।
- অবশ্যই।

162
00:15:16,143 --> 00:15:19,229
শিকারের জন্য কিংসউড ভালো জায়গা।

163
00:15:19,313 --> 00:15:21,774
তবে সেরা জায়গাটা
কাস্টার্লি রকেই পাওয়া যাবে,

164
00:15:21,857 --> 00:15:23,609
আমার আবাসস্থলের কাছে।

165
00:15:23,692 --> 00:15:24,985
কখনো গিয়েছেন?

166
00:15:25,069 --> 00:15:27,154
একবার...

167
00:15:27,237 --> 00:15:28,864
শৈশবে মায়ের সাথে
ভ্রমণে গিয়েছিলাম।

168
00:15:28,947 --> 00:15:31,575
আর সত্যি বলতে সে স্মৃতি
খুব একটা মনে নেই।

169
00:15:31,659 --> 00:15:34,453
পাহাড়টা ওল্ডটাউনের
হাইটাওয়ারের তিনগুন উঁচু,

170
00:15:34,536 --> 00:15:36,497
উত্তরের দেওয়াল থেকেও লম্বা।

171
00:15:36,580 --> 00:15:37,956
বলা হয়,

172
00:15:38,040 --> 00:15:41,418
এক সুন্দর দিনে,
কেউ টাওয়ারের উপর দাঁড়ালে,

173
00:15:41,502 --> 00:15:44,296
সে সানসেট সি পেরিয়ে
পরিষ্কার দেখতে পাবে।

174
00:15:45,297 --> 00:15:46,715
নিশ্চয়ই দারুণ এক দৃশ্য হবে!

175
00:15:46,799 --> 00:15:49,968
আমার কাছে ড্রাগনপিট না থাকলেও,

176
00:15:50,052 --> 00:15:52,596
তা তৈরি করার মতো রসদ আছে।

177
00:15:53,806 --> 00:15:55,724
আপনার কেন ড্রাগনপিট লাগবে?

178
00:15:56,266 --> 00:15:58,227
অবশ্যই যাতে ড্রাগন রাখতে পারি।

179
00:15:58,310 --> 00:16:00,312
নিজের রাণীর জন্য আমি
যেকোনো কিছু করতে রাজি...

180
00:16:01,355 --> 00:16:03,857
কিংবা... লেডি স্ত্রী।

181
00:16:09,655 --> 00:16:10,864
ওয়াইনের জন্য ধন্যবাদ।

182
00:16:25,546 --> 00:16:27,673
এটাই কি আপনার কাছে আমার মুল্য?

183
00:16:27,756 --> 00:16:30,300
মহান হাউজগুলোকে
পেশ করার মত উপহার?

184
00:16:35,139 --> 00:16:37,057
তোমার বয়স হয়েছে, রিনেরা।

185
00:16:38,392 --> 00:16:39,953
আর জেসন ল্যানিস্টার
তোমার জন্য যোগ্য পাত্র।

186
00:16:39,977 --> 00:16:41,812
সে অহংকারী এবং আত্মকেন্দ্রিক।

187
00:16:41,895 --> 00:16:43,495
ভেবেছিলাম তোমার মধ্যেও
একই গুণাবলি রয়েছে।

188
00:16:45,149 --> 00:16:46,608
তোমার বয়স হওয়ায়,

189
00:16:46,692 --> 00:16:48,944
আমি রাজ্যের প্রত্যেক
কোণা থেকে আসা,

190
00:16:49,027 --> 00:16:50,904
চিঠির পুকুরে ধীরে ধীরে ডুবছি।

191
00:16:50,988 --> 00:16:52,823
সব বিয়ের প্রস্তাব।

192
00:16:52,906 --> 00:16:54,366
আর আমি মাঝেমধ্যেই,

193
00:16:54,450 --> 00:16:55,951
তোমার সাথে এ নিয়ে
আলোচনা করতে চেয়েছি।

194
00:16:56,034 --> 00:16:57,619
কিন্তু তুমি আমাকে
প্রতিবার ফিরিয়ে দিয়েছো।

195
00:16:57,703 --> 00:16:59,663
কারণ আমি বিয়ে করতে চাই না।

196
00:16:59,747 --> 00:17:02,332
এমনকি আমিও ঐতিহ্য এবং
কর্তব্যের উর্ধ্বে নই, রিনেরা।

197
00:17:02,416 --> 00:17:04,293
ক্ষমা করবেন, মহারাজ।

198
00:17:12,551 --> 00:17:13,802
বিয়ে তোমাকে করতেই হবে।

199
00:17:17,264 --> 00:17:18,682
- হ্যাঁ?
- রাজ শিকারীরা...

200
00:17:18,766 --> 00:17:19,951
খবর নিয়ে এসেছে, মহারাজ।

201
00:17:19,975 --> 00:17:22,978
একটা পুরুষ শ্বেতহরিণের দেখা মিলেছে।

202
00:17:24,521 --> 00:17:26,732
পুংহরিণটি "কিংসউডের রাজা", মহারাজ।

203
00:17:26,815 --> 00:17:29,610
রাজকুমার অ্যাগনের নামকরণের
দিনের জন্য একটি শুভলক্ষণ।

204
00:17:51,965 --> 00:17:53,425
রাজকুমারী।

205
00:18:00,015 --> 00:18:01,350
রাজকুমারী, দাঁড়ান।

206
00:18:21,245 --> 00:18:22,454
রাজকুমারী, ধীরে চলুন।

207
00:18:32,089 --> 00:18:33,089
রাজকুমারী!

208
00:18:35,884 --> 00:18:36,884
না!

209
00:18:49,648 --> 00:18:51,567
কী হয়েছিল ওখানে?

210
00:18:52,609 --> 00:18:54,862
আবার পিতা...

211
00:18:54,945 --> 00:18:57,781
আমাকে জেসন ল্যানিস্টারের
কাছে বিক্রি করে দিতে চান।

212
00:19:00,117 --> 00:19:03,537
কাস্টার্লি রকের এক লর্ডের...

213
00:19:03,620 --> 00:19:06,540
মান-মর্যাদা বাড়ানোর জন্যই কি...

214
00:19:06,623 --> 00:19:08,542
আমাকে আয়রন থ্রোনের
উত্তরাধিকার ঘোষনা করা হয়েছিল?

215
00:19:11,879 --> 00:19:13,755
আপনি কি চান আমি তাকে হত্যা করি?

216
00:19:20,137 --> 00:19:22,389
আমাদের শিবিরে ফিরে যাওয়া উচিত, রাজকুমারী।

217
00:19:25,475 --> 00:19:27,019
দিনটা অনেক সুন্দর।

218
00:19:27,978 --> 00:19:29,897
আমাদের কিংসউডে
সময় কাটানো উচিত।

219
00:19:35,611 --> 00:19:38,280
আপনি কখনো বিয়ে করেছেন, সের ক্রিস্টোন?

220
00:19:38,363 --> 00:19:40,908
আমার বাবা ব্ল্যাকহেভেনের সেবায়
নিয়োজিত থাকাকালীন সময়ে...

221
00:19:40,991 --> 00:19:43,744
নিশ্চিতভাবেই এক রোমাঞ্চকর
শৈশব অতিবাহিত করেছি।

222
00:19:43,827 --> 00:19:45,221
তবে আমার পদমর্যাদা কখনোই...

223
00:19:45,245 --> 00:19:46,580
বিয়ে করার মত উঁচু ছিল না।

224
00:19:47,581 --> 00:19:49,350
কিংসগার্ডের নাইট হিসেবে
শপথগ্রহনের পূর্বে...

225
00:19:49,374 --> 00:19:51,543
আমি চাইলে সাধারণ কোনো
মেয়েকে বিয়ে করতে পারতাম।

226
00:19:51,627 --> 00:19:54,922
আপনি ভাগ্যবান যে নিজের জীবনের
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে।

227
00:19:55,005 --> 00:19:58,175
রাজ্যের অনেকেই আপনার পদে
আসীন হতে চায়, রাজকুমারী।

228
00:20:00,052 --> 00:20:02,971
কারণ তাদের কেউই কখনো
আমার জায়গায় এসে দেখেনি।

229
00:20:03,805 --> 00:20:05,557
ড্রাগনস্টোনের রাজকুমারী হলেও,

230
00:20:05,641 --> 00:20:07,142
আমি একদম ক্ষমতাহীন।

231
00:20:09,728 --> 00:20:10,854
একদিন...

232
00:20:11,855 --> 00:20:13,899
বেশিদিন আগে নয়,

233
00:20:13,982 --> 00:20:17,653
শ্বেত পুস্তকে আমার নাম লেখার মত
যথেষ্ট ক্ষমতা আপনার ছিল, রাজকুমারী।

234
00:20:17,736 --> 00:20:19,380
এবং যখন আপনার পিতা আমাকে
কিংসগার্ডের অন্তর্ভুক্ত করলেন,

235
00:20:19,404 --> 00:20:21,949
কোল বংশীয় কারো জন্য
সেটা ছিল সর্বোচ্চ সম্মানের।

236
00:20:23,200 --> 00:20:25,118
আজ আমি যা কিছু,
তার জন্য আপনার কাছে ঋণী।

237
00:20:27,287 --> 00:20:30,207
এবং এটাকে আমি মোটেও
"ক্ষমতাহীন" বলব না, রাজকুমারী।

238
00:21:02,280 --> 00:21:04,658
- মহারাজ।
- কতদূরে?

239
00:21:04,741 --> 00:21:07,327
পূর্বদিকে এক লীগ দূরে এটার
মলের সন্ধান পাওয়া গেছে।

240
00:21:11,957 --> 00:21:15,127
- এখনো তাজা।
- দু-তিন ঘন্টা আগের হবে, মহারাজ।

241
00:21:15,210 --> 00:21:17,004
আমার সেরা সেচ্ছাসেবীরা
এটার উপর নজর রাখছে।

242
00:21:17,087 --> 00:21:19,339
জন্তুটার ওজন ৩৫ স্টোনের বেশি হবে।

243
00:21:19,423 --> 00:21:21,800
আমাদের কাছে এখন তার সন্ধান আছে।

244
00:21:21,883 --> 00:21:25,053
- আচ্ছা।
- ওয়েস্টেরোসে ড্রাগনের রাজত্ব চলার আগে,

245
00:21:25,137 --> 00:21:27,764
এই অঞ্চলে শ্বেতহরিণ রাজকীয়তার
প্রতীক হিসেবে গণ্য হতো।

246
00:21:29,391 --> 00:21:31,309
এবং আজকের এই বিশেষ দিনে।

247
00:21:32,185 --> 00:21:35,022
আমি কখনোই চিহ্ন বা লক্ষণে
বিশ্বাসী ছিলাম না, মহারাজ,

248
00:21:35,105 --> 00:21:38,316
তবে দেবতারা আশীর্বাদ করলে ভালোই হবে।

249
00:22:20,567 --> 00:22:22,152
মহারাজ...

250
00:22:24,905 --> 00:22:28,700
রাজকুমার অ্যাগনের সম্মানে
গোল্ডেন গ্যালারি থেকে এটা তৈরি করিয়েছি।

251
00:22:40,712 --> 00:22:41,922
দারুণ জিনিস।

252
00:22:43,381 --> 00:22:46,718
আশা করি এই অস্ত্র দিয়েই আপনি
শ্বেতহরিণটাকে হত্যা করবেন।

253
00:22:49,638 --> 00:22:51,556
কিংসউডের রাজা।

254
00:22:53,308 --> 00:22:55,852
যেন মনে হচ্ছে সপ্তদেবতারা
স্বয়ং এই দিনটিকে আশীর্বাদ করেছে।

255
00:22:56,395 --> 00:22:59,314
তোমার বদান্যতার জন্য ধন্যবাদ।

256
00:23:02,234 --> 00:23:03,777
রাজকুমারী রিনেরা'কে স্ত্রী হিসেবে গ্রহণে...

257
00:23:04,945 --> 00:23:07,948
আমি অত্যন্ত সম্মানিত হবো, মহামান্য।

258
00:23:09,324 --> 00:23:10,909
সিংহাসন এবং রাজকুমারীকে...

259
00:23:10,992 --> 00:23:14,246
আমি শক্তিমত্তা নিবেদন করছি।

260
00:23:16,998 --> 00:23:21,128
তোমার কী মনে হয় হাউজ টারগেরিয়ানের
শক্তিমত্তার প্রয়োজন আছে?

261
00:23:21,628 --> 00:23:24,506
কেউ আপনাকে আরও ড্রাগন নিবেদন করলে,
আপনি কি তা প্রত্যাখ্যান করতেন?

262
00:23:25,257 --> 00:23:27,801
তোমার কাছে কি ড্রাগন আছে?

263
00:23:30,345 --> 00:23:32,722
কাস্টারলি রক একটা দারুণ আসন।

264
00:23:32,806 --> 00:23:36,017
রিনেরা সেখানে বিনা লজ্জায় আমার পাশে
তার আসন গ্রহন করতে পারবে,

265
00:23:36,101 --> 00:23:39,062
এবং এটাকে তার পদচ্যুতির উত্তম
ক্ষতিপূরণ হিসেবে গণ্য করতে পারবে।

266
00:23:39,813 --> 00:23:41,731
কিসের পদচ্যুতি?

267
00:23:42,649 --> 00:23:46,069
যদি আপনি যুবক অ্যাগনকে
উত্তরাধিকার ঘোষনা করেন, মহারাজ।

268
00:23:46,153 --> 00:23:48,071
আর তা আমি কবে করবো?

269
00:23:49,531 --> 00:23:53,326
আমি ধারণা করেছি...
যেহেতু সে আপনার প্রথম সন্তান...

270
00:23:53,410 --> 00:23:56,246
- অনেকেই ধারণা করেছে...
- অনেকেই?

271
00:23:57,330 --> 00:23:59,916
তোমার ব্যানারমেনরা কি আমার
সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে?

272
00:24:00,000 --> 00:24:01,209
অবশ্যই না, মহারাজ।

273
00:24:01,293 --> 00:24:03,462
আমার রাজ্যে সৃষ্টি হওয়া যেকোনো
বিদ্রোহের খবর আমাকে জানানো...

274
00:24:03,545 --> 00:24:05,714
- তোমার দ্বায়িত্ব।
- বিদ্রোহ?

275
00:24:05,797 --> 00:24:08,383
তেমন কিছুই হয়নি, মহারাজ।

276
00:24:08,466 --> 00:24:12,429
আমি ঝোঁকের বশে রিনেরাকে
আমার উত্তরাধিকার ঘোষনা করিনি।

277
00:24:13,763 --> 00:24:17,434
রাজ্যের সকল লর্ডরা যেন তা
ভালোভাবেই মনে রাখে!

278
00:24:20,228 --> 00:24:23,148
ধন্যবাদ... তোমার উপহারের জন্য।

279
00:24:26,443 --> 00:24:27,569
মহারাজ।

280
00:24:32,282 --> 00:24:33,282
ওয়াইন।

281
00:24:46,338 --> 00:24:49,883
শিকারীরা পদচিহ্ন খুঁজে পাওয়ার পর,
শিকারী কুকুরদের পাঠিয়েছে, মহারাজ।

282
00:24:49,966 --> 00:24:52,260
শ্বেতহরিণটাকে কোনঠাসা করতে
বেশিক্ষণ লাগবে না।

283
00:24:52,344 --> 00:24:54,888
আপনার শিকার নাগালের মধ্যেই আছে।

284
00:24:57,015 --> 00:24:59,935
লর্ড জেসনের প্রস্তাবের ব্যাপারে
আপনার মতামত কী?

285
00:25:00,602 --> 00:25:03,146
লোকটার অনেক আত্মাভিমান রয়েছে।

286
00:25:06,608 --> 00:25:10,153
আপনি কেবলই রিনেরার পিতা নন,
আপনি হলেন রাজা।

287
00:25:10,904 --> 00:25:12,447
ও আপনার নির্দেশ পালনে বাধ্য।

288
00:25:14,115 --> 00:25:17,410
আমি তাকে আদেশ দিতে চাই না, অটো।

289
00:25:17,494 --> 00:25:19,621
আমি চাই ও যেন সুখী হয়।

290
00:25:25,377 --> 00:25:28,296
কাস্টারলি রকের একটা বিকল্প আছে।

291
00:25:29,589 --> 00:25:32,759
যেটায় হয়তো আপনি
অধিক স্বস্তি অনুভব করবেন।

292
00:25:32,842 --> 00:25:35,679
যেটা গৃহের কাছেই।

293
00:25:36,388 --> 00:25:38,306
কার কথা বলতে চাইছো?

294
00:25:41,810 --> 00:25:43,228
রাজকুমার অ্যাগন।

295
00:25:52,362 --> 00:25:54,155
বাচ্চাটার বয়স মাত্র দু'বছর, অটো।

296
00:25:54,239 --> 00:25:58,743
হ্যাঁ, তবে এতে রিনেরার জন্য আসতে থাকা
অগণিত বিবাহ প্রস্তাবের ইতি ঘটবে।

297
00:26:00,662 --> 00:26:04,082
- তাদের বাগদান করুন।
- আমি এখানে শিকারে এসেছি...

298
00:26:04,165 --> 00:26:08,086
বালের রাজনীতির বেড়াজালে আবদ্ধ হতে নয়।

299
00:26:09,379 --> 00:26:11,298
এ নিয়ে আর কথা না বাড়াই।

300
00:27:03,850 --> 00:27:07,187
রিনেরাকে খুঁজতে আমাদের
ঘোড়সওয়ারদের পাঠিয়েছি, মহারাজ।

301
00:27:07,645 --> 00:27:10,482
সের ক্রিস্টোন তার পিছে গিয়েছিল,
আশা করা যায়, তারা একত্রেই আছে।

302
00:27:10,565 --> 00:27:12,901
মেয়েটা কারো কথা শুনতে চায় না।

303
00:27:14,277 --> 00:27:16,946
যদি আমি ওকে কোনো ল্যানিস্টারের সহিত
বিবাহ করতে মানা করতাম,

304
00:27:17,030 --> 00:27:20,158
ও জেসনের সাথিয়ে পালিয়ে যেত।

305
00:27:21,743 --> 00:27:24,287
বড়ই মহান এক টারগেরিয়ান রাজা আমি।

306
00:27:25,372 --> 00:27:28,708
নিজের সতের বছর বয়সী
মেয়ের সাথেই পেরে উঠি না।

307
00:27:29,501 --> 00:27:32,170
শান্তিতে অর্ধশতাব্দী রাজত্ত করা
রাজা জেহেরিসকেও,

308
00:27:32,253 --> 00:27:35,715
তার সন্তানেরা উন্মত্ত করে তুলেছিল,

309
00:27:35,799 --> 00:27:38,009
বিশেষ করে তার মেয়েরা।

310
00:27:38,093 --> 00:27:40,470
এটাই ঐতিহ্য, মহারাজ।

311
00:27:47,394 --> 00:27:49,979
এই ব্যাপারে আমার মতামত শুনতে চান?

312
00:27:54,401 --> 00:27:56,194
আমি বলব?

313
00:27:58,279 --> 00:27:59,989
তোমার বিশ্বাস যে তোমার পুত্র,

314
00:28:00,073 --> 00:28:02,575
সের হারউইন "ব্রেকবোন্স"

315
00:28:02,659 --> 00:28:05,870
সপ্তরাজ্যের সবচেয়ে শক্তিশালী নাইট,

316
00:28:05,954 --> 00:28:08,248
হলো রিনেরার জন্য সবচেয়ে উপযুক্ত।

317
00:28:09,999 --> 00:28:12,127
শুনে খুশি হলাম, মহারাজ,
কিন্তু না।

318
00:28:13,128 --> 00:28:15,380
আমার কাছে মনে হয়,
রিনেরার জন্য উপযুক্ত পাত্র হলো,

319
00:28:15,463 --> 00:28:17,090
সি স্নেকের পুত্র,

320
00:28:17,173 --> 00:28:18,383
সের লেনর।

321
00:28:19,509 --> 00:28:22,679
কয়েক বছর আগে আমি তার বোনকে
আপনাকে বিয়ে করতে বলেছিলাম।

322
00:28:22,762 --> 00:28:24,681
কারণটা আগের মত একই।

323
00:28:25,723 --> 00:28:28,268
লেনর খাঁটি ভ্যালেরিয়ান বংশীয়।

324
00:28:29,185 --> 00:28:32,105
তার শরীরে আপনার কাজিন
রেনিস টারগেরিয়ানের রক্ত বইছে।

325
00:28:32,689 --> 00:28:36,025
এবং সে রাজ্যের সবচেয়ে
সম্পদশালী হাউজের উত্তরাধীকারী।

326
00:28:37,152 --> 00:28:40,238
যতদুর মনে পড়ে, এখনো আপনাদের
হাউজদ্বয়ের মধ্যকার ফাটল জোড়া লাগেনি।

327
00:28:40,321 --> 00:28:42,532
এতে লর্ড কর্লিসের সকল,

328
00:28:42,615 --> 00:28:45,493
বাস্তব বা কাল্পনিক
অপমানের উপশম হবে।

329
00:28:51,291 --> 00:28:53,585
তবে তার আগে প্রার্থনা করতে হবে,
যে স্টেপস্টোন্সের লড়াই থেকে,

330
00:28:53,668 --> 00:28:55,211
লেনর যেন জীবিত ফেরত আসে।

331
00:29:34,209 --> 00:29:37,128
রাজকুমারী, আমি শেষবারের মত
শিবিরে ফিরে যাওয়ার আবেদন করছি।

332
00:29:38,588 --> 00:29:40,507
আমি বরং এখানে থাকতেই পছন্দ করব।

333
00:29:42,509 --> 00:29:45,720
মহারাজ আপনার অবর্তমানে
নিশ্চয়ই চিন্তিত হচ্ছেন।

334
00:29:45,803 --> 00:29:49,724
রাজা যত ইচ্ছা চিন্তা করুক।

335
00:30:00,109 --> 00:30:01,653
একটা কথা বলুন, সের ক্রিস্টোন।

336
00:30:03,404 --> 00:30:06,324
আপনার কি মনে হয় রাজ্য কখনো
আমাকে তাদের রানী হিসেবে মেনে নিবে?

337
00:30:14,082 --> 00:30:16,626
তাছাড়া আর কোনো উপায়
তাদের কাছে নেই, রাজকুমারী।

338
00:32:12,742 --> 00:32:14,661
সব ঠিক আছে তো, মহারাজ?

339
00:32:18,539 --> 00:32:19,832
জানো, আমি...

340
00:32:20,917 --> 00:32:25,046
ডেমনের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে
আমি ওকে উত্তরাধিকার ঘোষনা করেছি।

341
00:32:27,757 --> 00:32:29,300
ও ছিল আমার একমাত্র সন্তান।

342
00:32:31,094 --> 00:32:33,012
"রাজ্যের প্রিয়।"

343
00:32:34,013 --> 00:32:35,932
ভালোবেসে তার নাম দিয়েছিলাম,

344
00:32:37,141 --> 00:32:39,352
কারণ আমার আর বিশ্বাস ছিল না...

345
00:32:40,853 --> 00:32:42,522
কী বিশ্বাস ছিল না, প্রিয়?

346
00:32:50,905 --> 00:32:53,825
আমার বংশে অনেকেই
ড্রাগনের পিঠে চড়েছে।

347
00:32:55,993 --> 00:32:58,413
খুব কম কয়েকজনই স্বপ্নদর্শী ছিলেন।

348
00:33:02,875 --> 00:33:04,585
দৈববাণীর ক্ষমতার কাছে...

349
00:33:05,461 --> 00:33:07,422
ড্রাগনের ক্ষমতা কী?

350
00:33:07,505 --> 00:33:08,965
অনেক রাত হয়ে গিয়েছে, স্বামী।

351
00:33:09,048 --> 00:33:11,050
রিনেরা'র ছোটবেলায়,

352
00:33:12,135 --> 00:33:14,053
এক স্বপ্নে দৈববাণী পেয়েছিলাম...

353
00:33:15,304 --> 00:33:17,640
এই শিখার মতই স্পষ্টভাবে তা দেখেছিলাম।

354
00:33:19,475 --> 00:33:22,395
এক ছেলে সন্তান আমার ঘরে জন্ম নিয়েছে,

355
00:33:23,146 --> 00:33:25,064
বিজয়ীর মুকুট পরে।

356
00:33:27,483 --> 00:33:30,069
আর আমি চেয়েছিলাম
যেন তা সত্য হয়,

357
00:33:30,153 --> 00:33:32,071
যাতে আমি সপ্নদর্শী হতে পারি।

358
00:33:34,449 --> 00:33:37,368
রাতের পর রাত আবার সেই
স্বপ্ন দেখার আশায় ঘুমিয়েছি,

359
00:33:38,828 --> 00:33:40,747
কিন্তু তা আর কখনো দেখা দেয়নি।

360
00:33:42,498 --> 00:33:45,418
আমার সকল ভাবনা আর ইচ্ছাশক্তি
এর পিছনে ব্যয় করেছি,

361
00:33:48,254 --> 00:33:50,423
আর আমার এই অন্ধ মোহের ফলে
রিনেরার মায়ের মৃত্যু হয়েছে।

362
00:33:50,506 --> 00:33:52,133
ভিসেরেস।

363
00:33:53,384 --> 00:33:57,972
ভেবেছিলাম রিনেরা আমার এই
যন্ত্রণা এবং অনুতাপের গহ্বর থেকে মুক্তির উপায়।

364
00:34:00,183 --> 00:34:02,643
আর তাকে উত্তরাধীকার ঘোষনা করলে
সবকিছু ঠিক হয়ে যাবে।

365
00:34:02,727 --> 00:34:05,646
- ঠিক হয়েছিল।
- কখনো ভাবিনি আমি পুনর্বিবাহ করবো...

366
00:34:06,647 --> 00:34:08,232
এবং একটি পুত্রসন্তান লাভ করবো।

367
00:34:13,279 --> 00:34:15,198
যদি আমি ভুল হয়ে থাকি?

368
00:35:16,843 --> 00:35:18,177
বামে।

369
00:35:26,644 --> 00:35:28,896
মহারাজ, এটা শ্বেত না হলেও...

370
00:35:28,980 --> 00:35:29,981
বিশালাকার একটা প্রানী।

371
00:35:37,530 --> 00:35:40,491
মহারাজ... হত্যার জন্য।

372
00:36:06,142 --> 00:36:07,685
ঠিক এখানে, মহারাজ।

373
00:36:38,174 --> 00:36:40,009
আরেকবার, মহারাজ।

374
00:36:40,468 --> 00:36:41,636
খানিকটা বামে।

375
00:38:12,393 --> 00:38:13,978
না।

376
00:39:37,019 --> 00:39:38,312
এসো, প্রিয় রাজপুত্র।

377
00:39:38,395 --> 00:39:40,481
মহারাণীকে বিশ্রামের সুযোগ দাও।

378
00:39:55,496 --> 00:39:57,039
শিকার উপভোগ করেছেন, মহারাণী।

379
00:39:58,499 --> 00:40:01,877
- বেশ করেছি।
- আমার নাতি কেমন আছে?

380
00:40:03,087 --> 00:40:05,673
ল্যানিস্টার লেডিস এবং রেডওয়াইন তো
তাকে দেখে আহ্লাদে আটখানা।

381
00:40:05,756 --> 00:40:07,675
হওয়াই উচিত।

382
00:40:08,676 --> 00:40:10,594
সে হলো রাজ্যের ভবিষ্যত।

383
00:40:12,263 --> 00:40:15,266
তুমি নিজেই দেখেছো
কিভাবে উৎসবের আমেজ...

384
00:40:15,349 --> 00:40:17,685
সবাইকে একত্র করেছে।

385
00:40:17,768 --> 00:40:19,103
রাজাকে পুত্রসন্তান দেওয়ার মাধ্যমে,

386
00:40:19,186 --> 00:40:22,439
তুমি ১৫ বছরের অনিশ্চয়তা
এবং শঙ্কার অবসান ঘটিয়েছো।

387
00:40:23,399 --> 00:40:24,817
অ্যাগন, ঠিক তার নামের মতই,

388
00:40:24,900 --> 00:40:27,444
সপ্তরাজ্যকে শাষণ করতেই জন্মেছে।

389
00:40:27,945 --> 00:40:31,866
ভিসেরেস তাকে উত্তরাধিকার ঘোষনা করলে,
রাজ্যের নাগরিকেরা অতিশয় খুশি হবে।

390
00:40:37,830 --> 00:40:39,373
আর এতে কি তুমি খুশি নও?

391
00:40:40,124 --> 00:40:43,669
- তুমি কি চাওনা তোমার ছেলে রাজা হোক?
- কোন মা সেটা চাইবে না?

392
00:40:44,670 --> 00:40:46,630
তোমার এই অমোঘ সত্যটাকে
উপেক্ষা করা উচিত না যে

393
00:40:46,714 --> 00:40:49,842
অ্যাগনের বদলে
রিনেরা সিংহাসনে বসলে,

394
00:40:49,925 --> 00:40:52,052
রাজ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

395
00:40:54,221 --> 00:40:57,433
আমাদের হাউজ সহ সব হাউজ ওকে
উত্তরাধিকারী হিসেবে মেনে নিয়ে শপথ করেছে।

396
00:40:57,516 --> 00:40:59,435
সেটা অ্যাগনের জন্মের পূর্বে।

397
00:41:00,853 --> 00:41:02,605
রিনেরা একজন মহান রানি হবেন।

398
00:41:02,688 --> 00:41:07,026
ও খোদ পূর্ণজন্ম নেয়া জেহেরাস হলেও
কোনো লাভ হবে না।

399
00:41:08,736 --> 00:41:11,739
- রিনেরা একজন নারী।
- আর আমার ছেলে?

400
00:41:11,822 --> 00:41:14,658
তুমি কি চাও আমি এমন সন্তানকে বড় করি,
যে নিজের বোনের জন্মগত অধিকার কেড়ে নেবে?

401
00:41:14,742 --> 00:41:17,661
অ্যাগনের অধিকারই কেড়ে নেয়া হচ্ছে।

402
00:41:17,745 --> 00:41:19,705
ও রাজার প্রথম পুত্রসন্তান।

403
00:41:19,788 --> 00:41:21,874
ওকে সিংহাসনের
উত্তরাধিকারী হিসেবে অস্বীকার করা,

404
00:41:21,957 --> 00:41:24,376
দেবতা আর মানুষের
নিয়মকে অগ্রাহ্য করার সামিল।

405
00:41:26,545 --> 00:41:30,507
সামনের পথটা অনিশ্চিত,
কিন্তু এর সমাপ্তি সুস্পষ্ট।

406
00:41:30,591 --> 00:41:32,509
অ্যাগনই রাজা হবে।

407
00:41:34,345 --> 00:41:37,348
তোমাকে ভিসেরেসকে এর কারণ
অবশ্যই বোঝাতে হবে।

408
00:41:39,767 --> 00:41:41,685
উনি নিজে কখনোই এটা বুঝতে পারবেন না।

409
00:41:49,693 --> 00:41:51,278
কেমন বোধ করছেন, স্বামী?

410
00:41:51,362 --> 00:41:54,323
আমার ভোগবিলাসের জন্য
দেবতারা আমায় শাস্তি দিয়েছেন।

411
00:41:54,406 --> 00:41:56,659
অন্তত ওয়াইনটা তো ভালো ছিল।

412
00:41:56,742 --> 00:41:57,868
অনেক ভালো।

413
00:42:10,297 --> 00:42:12,424
আমি একটা বিষয় নিয়ে
আলোচনা করতে চাচ্ছিলাম।

414
00:42:15,511 --> 00:42:16,762
রিনেরার ব্যাপারে?

415
00:42:20,933 --> 00:42:23,269
মনে হয় না ও জেসন ল্যানিস্টারের
সঙ্গ উপভোগ করেছে।

416
00:42:24,561 --> 00:42:26,772
ও রেগে গিয়েছে।

417
00:42:26,855 --> 00:42:28,732
আমি এ ব্যাপারে আগেই সতর্ক করেছিলাম।

418
00:42:28,816 --> 00:42:30,776
রিনেরা প্রাপ্তবয়স্ক হয়েছে।

419
00:42:30,859 --> 00:42:33,696
ওকে কোনো উচ্চপদস্থ লর্ডকে বিয়ে করতে হবে,
যে ওকে সম্মান করবে, রক্ষা করবে,

420
00:42:33,779 --> 00:42:35,572
আর ওর স্বামীর দায়িত্ব পালন করবে।

421
00:42:36,240 --> 00:42:39,034
এই ব্যাপারে ওর ইচ্ছেটা অসঙ্গত।

422
00:42:39,118 --> 00:42:42,788
আমার বিশ্বাস রিনেরা
বিয়ে করবে, মহামান্য।

423
00:42:42,871 --> 00:42:45,958
কিন্তু ওকে বুঝতে হবে যে,
এটা নিতান্ত ওর নিজের সিদ্ধান্ত।

424
00:42:54,591 --> 00:42:56,927
- এটা কী?
- একটি পত্র...

425
00:42:59,054 --> 00:43:00,973
ভ্যামন্ড ভ্যালেরিয়নের তরফ থেকে।

426
00:43:01,515 --> 00:43:04,059
- সি স্নেকের ভাই।
- হ্যাঁ।

427
00:43:04,977 --> 00:43:07,396
বাকি সবার সাথে,

428
00:43:07,479 --> 00:43:09,023
উনি স্টেপ স্টোন্সে যুদ্ধ করছেন।

429
00:43:14,737 --> 00:43:15,737
পড়তে পারি?

430
00:43:26,540 --> 00:43:29,084
লর্ড কর্লিস আর রাজকুমার ডেমন
যুদ্ধে হেরে যাচ্ছেন।

431
00:43:29,793 --> 00:43:31,920
সবদিক দিয়ে, খুব বাজেভাবে।

432
00:43:32,755 --> 00:43:34,673
এটা হলো সাহায্যের জন্য আবেদন।

433
00:43:37,176 --> 00:43:39,178
তাহলে পাঠাচ্ছেন না কেন?

434
00:43:39,261 --> 00:43:42,431
কারণ এই যুদ্ধটা
আমার নেয়া সিদ্ধান্তে অসন্তুষ্ট,

435
00:43:42,514 --> 00:43:44,641
দুজন ব্যাক্তি শুরু করেছে।

436
00:43:46,101 --> 00:43:49,271
এখন যদি ডেমন
আর কর্লিসকে সাহায্য করি,

437
00:43:49,355 --> 00:43:50,814
তাহলে লোকজনের কাছে
আমার ব্যাপারে কী বার্তা পৌছাবে?

438
00:43:50,898 --> 00:43:53,609
হয়তো, উনি একজন ভালো মানুষ
যে তার ভাইকে অনেক ভালোবাসে।

439
00:43:53,692 --> 00:43:56,987
তুমি যদি সেটা মনে
প্রাণে বিশ্বাস করো, প্রিয়…

440
00:43:57,071 --> 00:43:59,198
তাহলে তোমার মনটা বেশ উদার।

441
00:44:00,783 --> 00:44:03,118
আপনি কী বিশ্বাস করেন, ভিসেরেস?

442
00:44:06,455 --> 00:44:08,624
যে আমার নিয়তিই এমন যে,
একজনকে খুশি করতে গিয়ে,

443
00:44:08,707 --> 00:44:10,250
আরেকজনের ক্রোধের শিকার হই।

444
00:44:11,043 --> 00:44:12,961
তাহলে আমি সহজ একটা প্রশ্ন করি।

445
00:44:14,129 --> 00:44:17,174
ক্র্যাবফিডার জয়ী হওয়া
না-কি পরাজিত হওয়া,

446
00:44:17,257 --> 00:44:18,801
কোনটা রাজ্যের জন্য মঙ্গলজনক?

447
00:44:25,641 --> 00:44:27,643
শিঘ্রই ডোয়ার্ফস্টোন যান,
সের অ্যাডাম।

448
00:44:27,726 --> 00:44:30,062
নিজে রাজকুমার ডেমনের হাতে পত্রটা দেবেন।

449
00:44:30,145 --> 00:44:31,688
এখনি যাচ্ছি, মহারাজ।

450
00:44:40,239 --> 00:44:43,158
- ডোয়ার্ফস্টোন?
- ডেমনকে বার্তা পাঠাচ্ছি।

451
00:44:43,742 --> 00:44:46,161
স্টেপ স্টোনের দিকে
সাহায্য পাঠানো হচ্ছে।

452
00:44:47,204 --> 00:44:50,999
- উনি কি সাহায্যের আর্জি জানিয়েছেন?
- ও মরে গেলেও সাহায্য চাইবে না।

453
00:44:51,083 --> 00:44:53,252
তবে তার মহারাজ তা হতে দিতে পারেন না।

454
00:44:57,923 --> 00:45:00,134
তোমার কি আমার সিদ্ধান্তকে
সঠিক মনে হচ্ছে না?

455
00:45:00,217 --> 00:45:02,719
আমাকে প্রায়শই
মনে করিয়ে দেওয়া হয়...

456
00:45:02,803 --> 00:45:04,680
যে আমার মতামতের
কোনো মূল্য নেই।

457
00:45:07,182 --> 00:45:09,726
ডেমনের দেওয়া নুনের ছিটা
আমার কাটা ঘায়ের জন্য যথেষ্ট।

458
00:45:10,561 --> 00:45:12,438
তুমিও কি ওর দলে
নাম লেখাতে চাচ্ছো?

459
00:45:13,856 --> 00:45:15,524
সবকিছুতেই কি যুদ্ধ টানতে হবে?

460
00:45:15,607 --> 00:45:18,861
যদি কাস্টারলি রকে আমার বিয়ে
দেওয়ার কথা বুঝিয়ে থাকেন।

461
00:45:20,404 --> 00:45:21,989
আমি দুঃখিত, রিনেরা।

462
00:45:23,157 --> 00:45:25,451
আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম।

463
00:45:25,534 --> 00:45:26,702
তোমার কি সাহায্য লাগবে না?

464
00:45:27,911 --> 00:45:31,290
কেন তোমার ভালোর জন্য নেওয়া
উদ্যোগগুলোয় বাধা দিচ্ছো,

465
00:45:31,373 --> 00:45:34,293
- যেন তোমায় মৃত্যুর দুয়ারে পাঠাচ্ছি?
- কারণ আপনি আমায় প্রতিস্থাপিত করতে চাচ্ছেন...

466
00:45:35,210 --> 00:45:37,504
এলিসেন্ট হাইটাওয়ারের ছেলের সহিত,

467
00:45:37,588 --> 00:45:39,965
যাকে আপনি সর্বদা চেয়ে এসেছেন।

468
00:45:40,674 --> 00:45:42,342
ও তো এখন কাছেই আছে।

469
00:45:42,426 --> 00:45:44,970
এখন তো আমার
আর কোনো প্রয়োজন নেই।

470
00:45:45,053 --> 00:45:47,347
এখন হয়তো আমাকে
বিক্রিও করে দিতে পারেন।

471
00:45:47,431 --> 00:45:50,976
কোনো পাহাড়ি দূর্গ কিংবা
একটা নৌবহরের বিনিময়ে।

472
00:45:51,059 --> 00:45:53,103
তুমি আমাকে ভুল বুঝছো, রিনেরা।

473
00:45:53,187 --> 00:45:54,980
সবাই জানে এটা।

474
00:45:55,063 --> 00:45:57,149
জেসন ল্যানিস্টার জানে।

475
00:45:57,232 --> 00:45:58,734
আপনি নিজের মুখেই বলেছেন,

476
00:45:58,817 --> 00:46:01,653
রাজ্যের লর্ডেরা মৃতদেহের খোঁজে
আসা শকুনের মতো একত্র হয়েছে,

477
00:46:01,737 --> 00:46:03,739
আমাকে পাওয়ার আশায়।

478
00:46:06,533 --> 00:46:10,412
এটা সত্যি যে একজন শাসক হিসেবে
সুবিধা এবং শক্তি বৃদ্ধির কথা মাথায় রেখে...

479
00:46:10,496 --> 00:46:13,582
সুদৃঢ় বন্ধন গঠনের উদ্দেশ্যে বিয়ে করতে হয়।

480
00:46:13,665 --> 00:46:16,126
তুমি সবসময়ই
এসব বুঝে এসেছ।

481
00:46:16,627 --> 00:46:19,213
আমিও তোমার মায়ের সাথে
বিয়ের পিড়িতে বসেছিলাম যখন আমার...

482
00:46:19,296 --> 00:46:20,964
বয়স ছিল সতেরো বছর।

483
00:46:21,048 --> 00:46:23,050
নর্থকে টেক্কা দেয়ার মতো
ভেইলের একটা সৈন্যদল ছিল।

484
00:46:23,133 --> 00:46:25,677
আমি ছোটকাল থেকেই
এই কাহিনি শুনে আসছি।

485
00:46:26,970 --> 00:46:28,889
আমি ওকে ভালোবাসতাম।

486
00:46:29,598 --> 00:46:31,016
ও আমাকে পুরুষ করে তুলেছিল।

487
00:46:34,728 --> 00:46:36,980
তোমায় প্রতিস্থাপিত করার
ইচ্ছা আমার নেই, বাছা।

488
00:46:38,607 --> 00:46:40,859
গত কয়েক বছর
তুমি খুব নিঃসঙ্গ হয়ে পড়েছিলে।

489
00:46:40,943 --> 00:46:42,861
নিঃসঙ্গ এবং রুষ্ট।

490
00:46:44,446 --> 00:46:46,156
আমি অনন্তকাল বাঁচব না।

491
00:46:46,240 --> 00:46:48,242
আমি তোমাকে সন্তুষ্ট দেখতে চাই,

492
00:46:48,325 --> 00:46:49,826
সাথে খুশিও।

493
00:46:49,910 --> 00:46:51,161
আপনার মনে হয়
একজন পুরুষ সেটা করতে পারবে?

494
00:46:51,245 --> 00:46:53,288
- একটা পরিবার পারবে।
- আমার পরিবার ছিল।

495
00:46:53,372 --> 00:46:54,915
আমাকে কী করতে বলো?

496
00:46:54,998 --> 00:46:57,834
কেবল সুবিধার জন্য হলে,
আপনি লিনা ভ্যালেরিয়নকে বিয়ে করতেন!

497
00:47:02,923 --> 00:47:04,466
সেটা অবশ্য ঠিক বলেছ।

498
00:47:07,219 --> 00:47:09,346
তোমাকে অবশ্যই বিয়ে করে,

499
00:47:10,055 --> 00:47:12,683
নিজের দাবিকে জোরালো করতে হবে,

500
00:47:12,766 --> 00:47:14,977
নিজের উত্তরাধিকার তৈরি করতে হবে,

501
00:47:15,060 --> 00:47:16,395
বংশবৃদ্ধি করতে হবে।

502
00:47:17,896 --> 00:47:19,523
নিজের যোগ্য পাত্র...

503
00:47:21,316 --> 00:47:22,693
নিজেই ঠিক করে নাও।

504
00:47:23,777 --> 00:47:25,529
খুঁজে বের করো তাকে।

505
00:47:25,612 --> 00:47:29,199
আমার মতোই, এমন কাউকে খুঁজে বের করো, যাকে তোমার ভালো লাগে।

506
00:47:44,756 --> 00:47:45,882
রিনেরা...

507
00:47:51,972 --> 00:47:54,725
আমি একবার পথভ্রষ্ট হয়েছি।

508
00:47:56,435 --> 00:47:59,771
কিন্তু তোমার আর তোমার মায়ের
স্মৃতির দিব্যি খেয়ে বলছি,

509
00:48:00,939 --> 00:48:02,858
তোমাকে প্রতিস্থাপিত করা হবে না।

510
00:48:46,485 --> 00:48:49,738
আমাদের ১৬টা, সম্ভবত
১৮টা সমুদ্রে চলনক্ষম জাহাজ আছে।

511
00:48:49,821 --> 00:48:52,074
৭০০ পদাতিক সৈন্য,
আর ৬০ জনের মতো নাইট আছে।

512
00:48:52,157 --> 00:48:55,911
খাদ্যের মজুদ দ্রুত কমছে,
সমুদ্র থেকে আহরিত খাদ্য বাদে।

513
00:48:55,994 --> 00:48:57,329
পরিমিত খাদ্য গ্রহণ করলে
আমার মতে দু'সপ্তাহ,

514
00:48:57,412 --> 00:49:00,123
কড়াকড়ি করলে তার চেয়ে
কয়েকদিন বেশি চলবে।

515
00:49:00,207 --> 00:49:02,209
ড্রিফটমার্কে আরো জাহাজ পাঠানোর জন্য,
সংবাদ পাঠিয়েছি।

516
00:49:02,292 --> 00:49:04,878
কিন্তু সেগুলো আসতে
কয়েক সপ্তাহ লাগবে।

517
00:49:04,962 --> 00:49:07,714
আমাদের অবস্থা নড়বড়ে
আর ট্রায়ার্কিরা সেটা ভালোভাবেই জানে।

518
00:49:07,798 --> 00:49:11,301
আমার আক্রমনের জোর বাড়াতে হবে,
ড্রাগন দিয়ে ক্রমাগত আক্রমণ করতে হবে।

519
00:49:11,385 --> 00:49:13,845
এটা অর্থহীন, পিতা।

520
00:49:13,929 --> 00:49:16,348
এই বালিয়াড়ি পেরিয়ে,

521
00:49:16,431 --> 00:49:18,100
ক্র‍্যাবফিডার এখানে ফাঁদ তৈরি করেছে।

522
00:49:18,600 --> 00:49:19,976
তীরন্দাজরা উচু জায়গায় ঘাঁটি গেড়েছে,

523
00:49:20,060 --> 00:49:21,728
আর পদাতিক সৈন্যরা ভূমিতে।

524
00:49:21,812 --> 00:49:23,980
আমরা ড্রাগন দিয়ে ওদের
বারংবার আক্রমণ করেছি,

525
00:49:24,064 --> 00:49:26,191
কিন্তু ওরা গুহার ভেতরে
গিয়ে আশ্রয় নেয়।

526
00:49:26,274 --> 00:49:30,112
ড্রাগনগুলো আকাশ থেকে পড়ে যাওয়া পর্যন্ত,
ব্লাডস্টোনের উপর চক্কর দিতে পারবে।

527
00:49:30,195 --> 00:49:31,446
ক্র্যাবফিডার আর তার সৈন্যদের,

528
00:49:31,530 --> 00:49:33,281
গুহা ছেড়ে বের হওয়ার
কোনো কারণ দেখছি না।

529
00:49:33,365 --> 00:49:35,242
কারণ ওদের দিতে হবে,

530
00:49:35,325 --> 00:49:38,203
কাকড়াকে পাকড়াও করতে
মাংস টোপ হিসেবে দিতে হবে।

531
00:49:38,286 --> 00:49:39,663
কাকে?

532
00:49:39,746 --> 00:49:41,623
ড্রাগন ফিরে আসছে!

533
00:49:49,047 --> 00:49:50,549
হ্যাঁ।
কাকে?

534
00:49:50,632 --> 00:49:53,135
এখানের কে খুশিমনে
নিজেকে মৃত্যুর মুখে সপে দিবে?

535
00:49:53,218 --> 00:49:55,154
এমন একজন নাইটকে দেখাও
যে ওই নরকে যেতে রাজি হবে,

536
00:49:55,178 --> 00:49:56,930
ভাতিজা,
আর আমি একজন উন্মাদ দেখাচ্ছি।

537
00:49:57,013 --> 00:49:59,599
- ডেমন।
- ডেমনের কারণেই আমরা যুদ্ধ হেরে যাচ্ছি!

538
00:49:59,683 --> 00:50:02,352
উনি অন্তত যুদ্ধটা লড়ে যাচ্ছেন।

539
00:50:02,436 --> 00:50:05,105
তার পরিষদে আপনি
কী ভূমিকা পালন করেছেন, চাচা,

540
00:50:05,188 --> 00:50:06,999
- অভিযোগ করা ছাড়া?
- যথেষ্ঠ হয়েছে, লেনর।

541
00:50:07,023 --> 00:50:09,901
কিংস ল্যান্ডিং ডেমনের পাশে না দাঁড়ালে,

542
00:50:09,985 --> 00:50:11,653
আমরা কেন দাঁড়াব?

543
00:50:17,993 --> 00:50:21,997
তুমি রক্তের সম্পর্ক হও আর না হও,
তোমায় বিদ্রোহের আগুনে ঘি ঢালতে দেবো না।

544
00:50:43,560 --> 00:50:45,979
এই যুদ্ধের নিয়ন্ত্রণ
হাতে নিতে না পারলে, মাই লর্ড,

545
00:50:46,062 --> 00:50:48,815
কাকড়াগুলো শীঘ্রই
আমাদের জ্যান্ত চিবিয়ে খাবে।

546
00:51:04,915 --> 00:51:06,291
রাজকুমার ডেমন।

547
00:51:06,374 --> 00:51:09,169
আমি মহারাজ ভিসেরেস টারগেরিয়ানের
তরফ থেকে বার্তা নিয়ে এসেছি,

548
00:51:09,252 --> 00:51:11,004
প্রথম নামধারী,
অ্যান্ডালস,

549
00:51:11,087 --> 00:51:12,964
রয়নার এবং
আদি মানবদের রাজা,

550
00:51:13,048 --> 00:51:15,967
সপ্তরাজ্যের রাজা,
আর রাজ্যের রক্ষাকর্তা।

551
00:51:58,844 --> 00:52:02,430
যথেষ্ট হয়েছে!
থামুন এবার!

552
00:52:17,654 --> 00:52:19,239
ভাই...

553
00:52:19,322 --> 00:52:21,199
আমি ১০টি জাহাজ আর

554
00:52:21,283 --> 00:52:24,327
২,০০০ সৈন্যকে আদেশ দিয়েছি
কিংস ল্যান্ডিং হতে

555
00:52:24,411 --> 00:52:26,538
স্টেপ স্টোন্স অভিযানে শামিল হতে।

556
00:52:28,081 --> 00:52:31,710
যদিও সময় আর পরিস্থিতি
আমাদের দূরে ঠেলে দিয়েছে,

557
00:52:31,793 --> 00:52:36,256
জেনে রাখো তোমায় ব্যর্থ হতে
দেখাতে চাই না আমি।

558
00:52:36,339 --> 00:52:38,967
বরং আমি আশা করি
এই সাহায্য তোমাকে

559
00:52:39,050 --> 00:52:40,927
আমাদের অধরা জয় এনে দেবে।

560
00:52:44,097 --> 00:52:47,475
আমি প্রতি রাতে দেবতাদের কাছে
প্রার্থনা করব, যেন তুমি সুস্থভাবে ফিরে আসো।

561
00:54:41,089 --> 00:54:42,089
ধনুকে তীর লাগাও।

562
00:55:06,740 --> 00:55:07,907
টানো।

563
00:55:47,864 --> 00:55:48,864
ছোঁড়ো!

564
00:55:57,373 --> 00:55:58,500
ছোঁড়ো!

565
00:56:14,307 --> 00:56:15,307
ছোঁড়ো!

566
00:56:34,536 --> 00:56:35,870
ছোঁড়ো!

567
00:59:16,948 --> 00:59:18,366
ড্রাকারিস!

568
00:59:34,424 --> 00:59:35,967
ড্রাগন!

569
01:00:56,172 --> 01:00:57,256
ড্রাকারিস!

570
01:01:54,256 --> 01:02:04,256
<u>translated by</u>
Jitu Biswas :.:.:

