1
00:00:02,363 --> 00:00:12,363
সাবটাইটেল পরিবেশনায়
THE GHOST SQUAD :.:.:

2
00:00:17,030 --> 00:00:27,030
House of the Dragon (2022) :.:.:
Season 01, Episode 04
<i>"King of the Narrow Sea"</i>

3
00:01:45,677 --> 00:01:51,224
ভ্যাসালস্টোনের নির্মিত ব্ল্যাকহেভেনের
প্রাচীর আরোহণযোগ্য নয়।

4
00:01:52,684 --> 00:01:58,314
আর দুর্গটি একটি শুষ্ক,
গভীর পরিখা দ্বারা বেষ্টিত।

5
00:01:58,398 --> 00:02:02,944
ডর্নিশদের ভবিষ্যতের যেকোনো আক্রমণকে
প্রতিহত করতে এটি সুদৃঢ় রয়েছে।

6
00:02:04,404 --> 00:02:08,283
আর আমার এলাকাটি ছোট হলেও,

7
00:02:08,366 --> 00:02:12,287
এর অবস্থান ভারি প্রফুল্ল।

8
00:02:13,030 --> 00:02:23,030
<u>Bangla Subtitle Created By:</u>
Imrul Hasan Nasim

9
00:02:36,477 --> 00:02:40,857
আমার পিতা এবং আমাকে...

10
00:02:40,940 --> 00:02:44,819
সম্মানিত করার সময় সময় রানি এলিসেন
বলেছিলেন, সীমানাটি আশায় পরিপূর্ণ।

11
00:02:44,903 --> 00:02:47,197
আর বলুন তো,
লর্ড ডনড্যারিয়ন,

12
00:02:47,280 --> 00:02:49,824
সবার বক্তব্য অনুযায়ী, আপনার কি
আমার প্র-মাতামহ'কে অতটা সুন্দরী লাগতো?

13
00:02:51,284 --> 00:02:56,039
এটা অর্ধ-শতাব্দী পূর্বের কথা, রাজকুমারী।

14
00:02:56,623 --> 00:02:57,999
জি, তা বটে।

15
00:03:00,335 --> 00:03:02,587
বিষয়টা দৃষ্টিকটু দেখালো, রাজকুমারী।

16
00:03:02,670 --> 00:03:05,465
উনি আমার পিতা'র চেয়েও বয়োজ্যেষ্ঠ।

17
00:03:05,548 --> 00:03:09,886
আমায় বিবাহের জন্য নিজেকে প্রার্থী হিসেবে
পেশ করে বরং উনিই দৃষ্টিকটু কাজ করেছেন।

18
00:03:11,638 --> 00:03:12,638
এরপর!

19
00:03:23,816 --> 00:03:25,360
আর এবার একটা পুচকে ছেলে।

20
00:03:26,110 --> 00:03:29,322
অদম্য সেনার ভাণ্ডার
ব্ল্যাকউড একটি প্রাচীন হাউজ।

21
00:03:30,490 --> 00:03:34,661
রিভারল্যান্ডসে,
একসময় তারা রাজত্ব করেছে।

22
00:03:34,744 --> 00:03:38,164
পূর্বপুরুষের রক্ত
এখনো তাদের শিরায় বিদ্যমান।

23
00:03:40,333 --> 00:03:41,333
বলো।

24
00:03:43,419 --> 00:03:45,380
মাননীয়া রাজকুমারী...

25
00:03:45,463 --> 00:03:50,051
আমার দাদা'র দাদা লুকাস ব্ল্যাকউড
যুদ্ধে ড্রাগন'কে বিজয়ে সহায়তার পর থেকেই...

26
00:03:50,134 --> 00:03:51,970
আমাদের মধ্যেকার
সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।

27
00:03:52,053 --> 00:03:55,932
হ্যাঁ, ব্ল্যাকউডদের ছাড়া
তো পরাজয় নিশ্চিতই ছিল।

28
00:03:58,559 --> 00:04:00,353
পূর্বপুরুষদের রক্তের দ্বারা,

29
00:04:00,436 --> 00:04:03,523
এই ভূমিতে নিহিত রয়েছে
আমাদের ইতিহাস,

30
00:04:03,606 --> 00:04:06,567
যেটি আপনাদের পরিবারের
বাসস্থান হয়ে উঠেছে।

31
00:04:06,651 --> 00:04:08,194
যদি আপনার স্বামী হিসেবে
নির্বাচিত করেন, রাজকুমারী...

32
00:04:08,820 --> 00:04:10,613
আমার সুরক্ষায়,
আপনার দিবালোক হবে চিন্তামুক্ত...

33
00:04:10,697 --> 00:04:13,950
এবং রাত হবে নিরাপদ।

34
00:04:14,033 --> 00:04:17,537
"সুরক্ষা"? রাজকুমারী'র কাছে
ড্রাগন আছে রে, আহাম্মক।

35
00:04:19,580 --> 00:04:21,082
ব্র‍্যাকেন!

36
00:04:21,165 --> 00:04:22,709
এটা বেশ বিনোদনমূলক।

37
00:04:23,835 --> 00:04:26,170
পরবর্তীজনকে দেখে নিই,

38
00:04:26,254 --> 00:04:28,464
তারপর রাতের ভোজনে যাবো।

39
00:04:29,799 --> 00:04:30,800
ক্র‍্যাভেন।

40
00:04:33,886 --> 00:04:35,054
আমরা চললাম।

41
00:04:37,598 --> 00:04:40,143
তরবারি খাপে ঢোকাও,
আহাম্মকের দল!

42
00:04:40,226 --> 00:04:43,021
বন্দরে বার্তা প্রেরণ করে ক্যাপ্টেন
অসউইন'কে জাহাজ প্রস্তুত করতে বলো।

43
00:04:43,104 --> 00:04:44,790
রাজকুমারী, বিটারব্রিজে আমাদের
আরো তিনদিন পর যাওয়ার কথা রয়েছে।

44
00:04:44,814 --> 00:04:46,709
এই হাস্যকর প্রতিযোগীতার ইতি টানতে...

45
00:04:46,733 --> 00:04:48,818
আমি হাসিমুখে পায়ে হেঁটেই
কিংসল্যান্ডিংয়ে রওনা দেবো।

46
00:04:54,365 --> 00:04:55,908
তাকানোর দরকার নেই, রাজকুমারী।

47
00:05:17,430 --> 00:05:20,349
এক ঘন্টার মধ্যেই আমাদের ল্যান্ডফলে
পৌঁছে যাওয়ার কথা, রাজকুমারী।

48
00:05:23,519 --> 00:05:25,188
তোমার মতে উনি
বিষয়টিকে কীভাবে নেবেন?

49
00:05:25,271 --> 00:05:27,440
মহামান্যের পেশ করা
প্রত্যেক প্রার্থীকে...

50
00:05:27,523 --> 00:05:29,668
প্রত্যাখ্যানের কথা বলছেন,
নাকি দু'মাস হাতে থাকতেই...

51
00:05:29,692 --> 00:05:30,860
কীভাবে আচকমাই এই
সফরের ইতি টানার বিষয়টা?

52
00:05:47,293 --> 00:05:49,128
আড়ালে যাও!

53
00:05:53,800 --> 00:05:54,800
রাজকুমারী!

54
00:05:55,968 --> 00:05:58,554
আপনি ঠিক আছেন?
কোথাও লাগেনি তো?

55
00:05:58,638 --> 00:06:00,556
- মেইস্টার'কে ডাকো!
- আমি ঠিক আছি।

56
00:06:52,608 --> 00:06:54,068
ডেমন এসেছে।

57
00:07:58,674 --> 00:08:01,219
আসনে এটি লাগিয়ে নিন।

58
00:08:16,442 --> 00:08:17,985
মুকুট পরে রয়েছো দেখছি।

59
00:08:19,111 --> 00:08:20,863
তুমিও কি নিজেকে "রাজা" বলো?

60
00:08:21,864 --> 00:08:23,574
ট্রায়ার্কিদের গুঁড়িয়ে দেয়ার পর...

61
00:08:23,658 --> 00:08:26,410
তারা আমায় "কিং অফ দ্য ন্যারো সী"
নামে অভিহিত করেছে।

62
00:08:30,957 --> 00:08:34,544
যদিও আমি জানি যে,
আসল রাজা কেবল একজনই, মহামান্য।

63
00:08:43,010 --> 00:08:47,056
আমার মুকুট এবং স্টেপস্টোন্সের
মালিক হলেন... আপনি।

64
00:08:51,310 --> 00:08:53,229
লর্ড কর্লিস কোথায়?

65
00:08:53,312 --> 00:08:55,398
ওনার জন্মভূমি ড্রিফটমার্কে ফিরে গেছেন।

66
00:08:55,481 --> 00:08:58,693
- স্টেপস্টোন্স কে সামলাচ্ছে?
- ঢেউ...

67
00:08:58,776 --> 00:09:07,493
কাঁকড়া, এবং বালিতে অন্যদের জন্য সতর্কবাণী হিসেবে
পড়ে থাকা ট্রায়ার্কি'র ২,০০০ জন জলদস্যু'র মৃতদেহ।

68
00:09:44,697 --> 00:09:46,032
ওঠো।

69
00:10:09,347 --> 00:10:12,725
এ রাজ্য তোমার ওপর ঋণী রইলো, ভাই।

70
00:10:16,020 --> 00:10:17,020
এসো।

71
00:10:22,276 --> 00:10:24,570
এটাই আমাদের সুযোগ...

72
00:10:24,653 --> 00:10:27,990
ডেমন ঝুঁকি নিয়ে,
বিদেশ যাত্রা করে,

73
00:10:28,074 --> 00:10:29,992
প্রতিযোগীতা জিততো...

74
00:10:31,952 --> 00:10:33,329
না, না, না, না, না, না, না, না।

75
00:10:33,412 --> 00:10:35,581
এই প্রসঙ্গে পুনরায়
আমি তর্ক করতে চাই না।

76
00:10:35,664 --> 00:10:37,833
তুমি সর্বদাই ছিলে
মায়ের চোখের মণি।

77
00:10:37,917 --> 00:10:40,086
না, একথা সকলেই জানে।

78
00:10:40,169 --> 00:10:41,295
তুমিই ছিলে।

79
00:10:42,797 --> 00:10:47,176
আমাদের মা রীতি-রেওয়াজ,
পরম্পরা কিংবা নিয়মের ধার ধারতেন না।

80
00:10:47,259 --> 00:10:50,596
আর দুর্ভাগ্যবশত,
আমি মহান যোদ্ধা ছিলাম না।

81
00:10:51,263 --> 00:10:53,641
আপনার বিজয়ের জন্য
অভিনন্দন রইলো।

82
00:10:59,105 --> 00:11:00,439
ধন্যবাদ, রাজকুমারী।

83
00:11:06,070 --> 00:11:08,656
রাজকুমার ডেমন সম্ভবত কলাকৃতিগুলো
ঘুরে দেখতে চাইবেন?

84
00:11:08,739 --> 00:11:13,536
নর্ভস ও কোহোরের উপহারকৃত
নতুন পর্দাগুলো উনি দেখেননি।

85
00:11:13,619 --> 00:11:17,373
পর্দাগুলো দেখবে?

86
00:11:20,835 --> 00:11:23,379
ওর এসবের প্রতি
বিন্দুমাত্রও আগ্রহ নেই।

87
00:11:24,797 --> 00:11:25,923
আমি দেখতে চাই।

88
00:11:27,299 --> 00:11:30,136
তাহলে এর থেকে নিজেকে
বঞ্চিত করে রেখো না।

89
00:11:32,096 --> 00:11:34,014
আমি একাই
সেগুলো উপভোগ করবো।

90
00:11:37,435 --> 00:11:38,978
ওয়াইন ঢালো।

91
00:11:42,731 --> 00:11:45,443
যেমনটা বললামই,
তুমি চোখের মণি ছিলে।

92
00:11:45,526 --> 00:11:48,696
না, তুমিই ছিলে। আসলেই।
সত্যি বলছি।

93
00:12:04,128 --> 00:12:06,046
মনে হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা সুখকর হয়নি।

94
00:12:06,672 --> 00:12:08,591
নিজের সাধ্যমতো যতটা পারা
যায় সহ্য করেছি।

95
00:12:10,050 --> 00:12:14,722
সেভেন কিংডমের সমস্ত তরুণ
নাইট ও লর্ড তোমায় পেতে মরিয়া...

96
00:12:14,805 --> 00:12:15,805
কী জ্বালাতেই না পড়লে।

97
00:12:19,685 --> 00:12:23,439
এই রাজ্যের মেয়েদের দুজন পাণিপ্রার্থীর মধ্যে থেকে
বেছে নেওয়ার সুযোগ পাওয়াই দুর্লভ,

98
00:12:23,522 --> 00:12:25,441
৪০ জনের কথা তো বাদই দাও।

99
00:12:26,358 --> 00:12:29,570
তারা আমায় পেতে মরিয়া নয়।

100
00:12:29,653 --> 00:12:32,323
তারা কেবল নিজেদের বংশাবলী'র জন্য
আমার নাম ও ভ্যালেরিয়ন রক্ত চায়।

101
00:12:35,367 --> 00:12:37,203
আমার এটাকে বেশ
রোমাঞ্চকরই লাগে।

102
00:12:39,079 --> 00:12:44,877
প্রাসাদে বন্দী থেকে উত্তরাধীকারের জন্ম
দেয়ায় সমর্পিত থাকা কতই না রোমাঞ্চকর।

103
00:12:49,798 --> 00:12:50,883
দুঃখিত।

104
00:13:00,184 --> 00:13:02,520
উনি কতটা রেগে আছেন?

105
00:13:05,731 --> 00:13:08,567
মহারাজ তোমার সফরের ব্যবস্থা
করতে অনেক পরিশ্রম করেছেন।

106
00:13:09,193 --> 00:13:11,320
উনি... নিরাশ হয়েছেন।

107
00:13:11,987 --> 00:13:14,406
তবে তুমি ফিরে আসায় আমি খুশি।

108
00:13:18,661 --> 00:13:21,580
ইদানীং লক্ষ্য করলাম
আমার বন্ধুর সংখ্যা কমছে।

109
00:13:22,957 --> 00:13:25,876
নিজেকে এখনো লেডি এলিসেন্ট'ই
মানতে চাই, কিন্তু...

110
00:13:28,170 --> 00:13:32,007
কিন্তু সবাই এখন আমাকে
"রানি"-র চোখেই দেখে।

111
00:13:34,260 --> 00:13:36,178
আমারো তোমার কথা
বড্ড মনে পড়েছে।

112
00:13:45,438 --> 00:13:49,276
ড্রাগনস্টোনে তো বেশ
সুখীই লাগছিল তোমায়।

113
00:13:51,403 --> 00:13:52,946
ফিরে এলে কেন?

114
00:13:55,615 --> 00:14:00,412
আমার বাবা'কে নিয়ে উপহাস
করাই নিশ্চয় একমাত্র কারণ নয়।

115
00:14:11,213 --> 00:14:12,214
তো...

116
00:14:13,757 --> 00:14:14,967
উদ্দেশ্য কী তোমার?

117
00:14:16,343 --> 00:14:18,512
কেবল সেই শান্তি,
যেটা নিজ ভিটেতে পাওয়া যায়।

118
00:14:25,519 --> 00:14:29,440
ভেবেছিলাম এই ভিটেতে
তুমি সুখী নও।

119
00:14:32,484 --> 00:14:36,030
তবে সম্ভবত দুঃসাহসিক কার্য
তোমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে।

120
00:14:38,282 --> 00:14:39,825
সম্ভবত, আরো বুঝদার করে তুলেছে।

121
00:14:41,577 --> 00:14:44,246
গত চারবছরে তুমিও বেশ
বুঝদার হয়ে উঠেছো, রাজকুমারী।

122
00:14:46,832 --> 00:14:48,876
সৌহার্দ্যের প্রতি
তুমি অভ্যস্ত হয়ে উঠবে।

123
00:14:48,959 --> 00:14:52,254
সৌহার্দ্য'কে আমি সহ্য করে নিতে পারবো।
কিন্তু বাকিগুলো সম্ভব নয়।

124
00:14:52,338 --> 00:14:54,298
সবচেয়ে বড়ো প্রাসাদের
অধিকারী কোনো লর্ডের কাছে...

125
00:14:54,381 --> 00:14:56,925
আমায় বিক্রি করতে মনে
হয় আমার পিতা একপায়ে রাজি।

126
00:14:57,968 --> 00:15:00,304
বিক্রির জন্য আরো
অনেক মন্দ জিনিস আছে।

127
00:15:05,560 --> 00:15:08,104
বিবাহ স্রেফ রাজনৈতিক সিদ্ধান্ত।

128
00:15:08,563 --> 00:15:11,066
বিয়ের পর, নিজের
মর্জিমতো চলা যায়।

129
00:15:11,191 --> 00:15:14,569
পুরুষদের কাছে বিবাহ হয়তো
রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে।

130
00:15:14,819 --> 00:15:16,239
নারীদের কাছে
এটি মৃত্যদণ্ডের সামিল।

131
00:15:16,363 --> 00:15:22,702
সেটা সত্য হলে, আমার নিষ্কর্মা স্ত্রী'র
থেকে বহুকাল আগেই মুক্তি নিয়ে নিতাম।

132
00:15:26,706 --> 00:15:29,542
তোমার স্ত্রী বেশ ভাগ্যবতী।

133
00:15:30,001 --> 00:15:31,378
তাকে অন্তঃসত্ত্বা যে করোনি।

134
00:15:33,380 --> 00:15:38,385
মনে হয় না অমন প্রতিকূল পরিবেশে
কোনো শিশুর পক্ষে বেড়ে ওঠা সম্ভব।

135
00:15:43,848 --> 00:15:49,896
আমার মা'কে আমৃত্য উত্তরাধিকারের
জন্ম দিতে বাধ্য করা হয়েছিল।

136
00:15:50,146 --> 00:15:51,898
নিজেকে সেই একই ভাগ্যের
অধিনস্থ করবো না।

137
00:15:52,273 --> 00:15:55,985
তোমার মায়ের ঘটনাটি ছিল দুঃখজনক।

138
00:15:57,153 --> 00:15:59,072
কিন্তু এই দুনিয়াটাই দুঃখজনক।

139
00:15:59,864 --> 00:16:09,207
মনে ভয় নিয়ে বাঁচা যায় না,
নয়তো এর সর্বশ্রেষ্ঠ অংশ থেকে বঞ্চিত হবে।

140
00:16:09,749 --> 00:16:11,835
ভয় নিয়ে বাঁচার
মনোস্কামনা আমার নেই।

141
00:16:13,545 --> 00:16:15,046
আমি শুধু স্বতন্ত্র হতে চাই।

142
00:16:18,424 --> 00:16:20,843
সম্ভাবনা খুবই ক্ষীণ।

143
00:16:22,845 --> 00:16:25,055
স্টেপস্টোন্স'কে রাজ্যের অধিনস্থ
হিসেবে বিবেচনা করা হতো,

144
00:16:25,139 --> 00:16:27,349
কিন্তু গত কয়েকদিনে,
মনে হচ্ছে যেন আমরা...

145
00:16:27,433 --> 00:16:29,810
ক্র‍্যাবফিডার'কে সরিয়ে
সি স্নেকের অধীনে হস্তান্তর করেছি।

146
00:16:29,893 --> 00:16:34,481
স্পষ্টতই এটি লেডি লেইনা'র পরিবর্তে
রাণী এলিসেন্ট'কে বিবাহ করার ক্ষোভ।

147
00:16:34,565 --> 00:16:37,443
তার মেয়ের ঘটনাটার
বছরখানেক হয়ে গেছে।

148
00:16:37,526 --> 00:16:39,570
নিশ্চিতভাবেই, এখনো কি
সেই ক্ষোভ জমে থাকতে পারে?

149
00:16:39,653 --> 00:16:43,699
সি স্নেক একজন
স্বভীমানী ব্যক্তি, মহারাজ।

150
00:16:43,782 --> 00:16:45,784
সেই মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

151
00:16:45,868 --> 00:16:48,662
সেই ক্ষতের নিরাময়
কি করা যেতে পারে?

152
00:16:48,746 --> 00:16:51,874
লর্ড কর্লিসের স্বভীমান
আমাদের মূখ্য সমস্যা নয়।

153
00:16:51,957 --> 00:16:53,834
আপনাকে আরো উদ্বিগ্ন
করার মনোস্কামনা আমার নেই,

154
00:16:53,917 --> 00:16:57,337
মহারাজ, তবে ওল্ড টাউন থেকে
আমার ভাই একটি দুঃসংবাদ পাঠিয়েছে।

155
00:16:58,213 --> 00:17:03,093
শোনা গেছে সিলর্ড ব্র‍্যাভোসের সাথে লর্ড
কর্লিস একটি সন্ধিতে উপনীত হয়েছেন।

156
00:17:03,177 --> 00:17:06,930
সিলর্ডের পুত্রের সাথে তার
কন্যা লেইনা'র বিবাহ দিতে চায়।

157
00:17:09,099 --> 00:17:15,397
যদি ফ্রি সিটি'র সাথে ভ্যালেরিয়ন
পরিবারের গাঠবন্ধন হয়...

158
00:17:15,481 --> 00:17:16,607
তাহলে...

159
00:17:17,399 --> 00:17:21,320
আমাদেরও কোনো বৈবাহিক
চুক্তির সন্ধান করতে হবে।

160
00:18:10,452 --> 00:18:13,372
- শুভরাত্রি, সের ক্রিস্টোন।
- আরামে ঘুমান, রাজকুমারী।

161
00:20:33,512 --> 00:20:35,430
আমরা কোথায় যাচ্ছি?

162
00:21:00,372 --> 00:21:02,290
বিদায় হও, ছোকরা।

163
00:21:04,292 --> 00:21:05,544
সে আমায় ছোকরা বললো।

164
00:21:25,605 --> 00:21:27,941
নিজের মৃত্যু সম্পর্কে
জানতে চাও, বাছা?

165
00:21:46,001 --> 00:21:47,544
আমি করছি।

166
00:22:02,017 --> 00:22:04,352
আমাদের একটু
একান্তে ছেড়ে দাও।

167
00:22:23,288 --> 00:22:26,208
ওদের তুলনায় অনেক
আলতো করে স্পর্শ করছো।

168
00:22:26,291 --> 00:22:27,626
ধন্যবাদ, স্বামী।

169
00:22:30,712 --> 00:22:36,051
আর এবার আমরা মহান
আইরন আসনের প্রসঙ্গে আসবো...

170
00:22:36,968 --> 00:22:40,180
আর কে হবে এর দখলদার।

171
00:22:40,263 --> 00:22:42,182
আমাদের সুশীল রাজা...

172
00:22:42,265 --> 00:22:44,643
তার উত্তরসূরি হিসেবে,
তার কন্যা...

173
00:22:44,726 --> 00:22:46,853
একজন মেয়ের নাম
ঘোষণা করেছেন।

174
00:22:51,900 --> 00:22:54,653
কিন্তু তারপর,
ওনার এক সন্তান জন্ম নেয়।

175
00:23:03,453 --> 00:23:05,914
একজন ছেলে!

176
00:23:05,997 --> 00:23:10,043
তো, আসনের দখলদার
কোন উত্তরসূরি হবে?

177
00:23:10,460 --> 00:23:11,711
কে বসবে?

178
00:23:11,795 --> 00:23:14,089
ভাই?
কন্যা?

179
00:23:14,172 --> 00:23:16,466
নাকি তিনবছর বয়সী খুদে রাজপুত্র?

180
00:23:28,228 --> 00:23:32,399
রিনেরা...
রাজ্যের পুলক...

181
00:23:32,482 --> 00:23:35,360
খুবই অল্পবয়সী ও রোগা একটা মেয়ে...

182
00:23:36,361 --> 00:23:39,531
সবাই তাকে চোখে হারায়,

183
00:23:39,614 --> 00:23:43,410
কিন্তু সে কি একজন দৃঢ়,

184
00:23:43,493 --> 00:23:46,204
- না দুর্বল রানি হবে?
- দুর্বল!

185
00:23:46,288 --> 00:23:49,875
কিন্তু খুদে রাজপুত্র, অ্যাগন,
সিংহাসনের দাবিদার হতে পারেন,

186
00:23:49,958 --> 00:23:53,128
ওনার দুটো জিনিসের
অধিকারী রিনেরা হতে পারবে না:

187
00:23:53,211 --> 00:23:55,172
এক বিজেতার নাম...

188
00:23:55,964 --> 00:23:57,090
এবং একটি পুরুষাঙ্গ।

189
00:24:00,844 --> 00:24:03,388
মিথ্যা, অপবাদ!

190
00:24:03,472 --> 00:24:05,140
যেটা মন চায় বলো...

191
00:24:05,223 --> 00:24:07,142
তবে বহু সাধারণ মানুষের মতে...

192
00:24:07,225 --> 00:24:10,061
পুরুষ হিসেবে, অ্যাগনের
উত্তরসূরি হওয়া উচিত।

193
00:24:11,938 --> 00:24:13,607
তাদের ইচ্ছার কেউ ধার ধারে না।

194
00:24:16,693 --> 00:24:20,071
একদিন তাদের অধিপতি হওয়ার মনোস্কামনা
রাখলে, তাদের ইচ্ছাকেই গুরুত্ব দিতে হবে।

195
00:24:21,781 --> 00:24:25,285
একটা রাতের জন্য, উত্তরাধিকারের
বোঝা থেকে আমার মুক্তি চাই।

196
00:24:31,875 --> 00:24:33,043
তামার চার টুকরো, গৃহহীন।

197
00:24:33,126 --> 00:24:35,253
কিংস ল্যান্ডিংয়ে আনন্দের
জন্য আমরা অর্থ প্রদান করি।

198
00:24:36,755 --> 00:24:38,131
- এই!
- দাঁড়াও! ছোকরা!

199
00:24:38,215 --> 00:24:39,424
দাঁড়াও, আমি ধরে আনছি।

200
00:25:18,046 --> 00:25:21,216
আর এখন তুমি
কার থেকে পালাচ্ছো?

201
00:25:21,299 --> 00:25:22,425
সের হারউইন।

202
00:25:23,093 --> 00:25:24,302
রাজকুমারী।

203
00:25:29,140 --> 00:25:30,350
না।

204
00:25:31,351 --> 00:25:32,978
নিজের খেয়াল রেখো, ছোকরা।

205
00:25:33,061 --> 00:25:35,438
পরেরবার, ভাগ্য এতটা
সহায় না'ও হতে পারে।

206
00:25:39,734 --> 00:25:41,278
উপভোগ করেছো, তাই না?

207
00:25:43,196 --> 00:25:46,741
জানি না আর কবে
স্বাধীনতার স্বাদ পাবো!

208
00:25:58,962 --> 00:26:00,880
এসো।

209
00:26:05,635 --> 00:26:06,803
মাফ করবেন, মহারাণী।

210
00:26:07,721 --> 00:26:09,639
মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন।

211
00:26:15,520 --> 00:26:16,646
অনেক রাত হয়ে গেছে।

212
00:26:17,188 --> 00:26:18,732
জি, মহারাণী।

213
00:28:24,524 --> 00:28:26,443
এটা কোন জায়গা?

214
00:28:27,527 --> 00:28:30,071
এখানেই মানুষ নিজের
ইচ্ছেমতো সুখ কুড়াতে আসে।

215
00:28:52,218 --> 00:28:54,762
দেখতেই পাচ্ছো সঙ্গমেই সুখ।

216
00:28:56,222 --> 00:28:58,766
নারী-পুরুষ উভয়ের জন্যই।

217
00:29:12,614 --> 00:29:15,533
বিয়ে করাটা হলো কর্তব্য… হ্যাঁ।

218
00:29:19,954 --> 00:29:22,874
কিন্তু তা আমাদের মনোবাঞ্ছা পূরণের
পথে বাধা হতে পারে না.

219
00:29:26,836 --> 00:29:28,755
কিংবা নিজের পছন্দের
মানুষটার সাথে সঙ্গমের পথে।

220
00:30:49,836 --> 00:30:50,962
ডেমন?

221
00:31:30,251 --> 00:31:31,419
রাজকুমারী?

222
00:31:39,969 --> 00:31:41,888
রাজকুমারী,
আপনি ঠিক আছেন তো?

223
00:31:44,891 --> 00:31:48,019
- আমি লর্ড কমান্ডার'কে জানাচ্ছি।
- না।

224
00:31:53,608 --> 00:31:56,152
শিরস্ত্রাণ ফিরিয়ে দিন।

225
00:32:03,785 --> 00:32:04,994
মশকরা শেষ হয়েছে?

226
00:32:08,247 --> 00:32:09,540
ধন্যবাদ।

227
00:32:40,780 --> 00:32:41,906
থামুন।

228
00:36:42,730 --> 00:36:44,210
এই নিশিরাতে বিরক্ত করার জন্য
ক্ষমা চাচ্ছি, মাই লর্ড।

229
00:36:44,273 --> 00:36:45,358
কী হয়েছে?

230
00:36:45,441 --> 00:36:47,944
হোয়াইট ওর্ম থেকে
এক বার্তাবাহক সংবাদ এনেছে।

231
00:37:13,427 --> 00:37:15,805
আমি কি তোমার বন্ধী?

232
00:37:15,888 --> 00:37:18,057
যেমনটা একসময়
আমি আপনার ছিলাম?

233
00:37:22,937 --> 00:37:25,856
ভাগ্য ভালো,
আমি আপনার রক্ষাদাত্রী।

234
00:37:33,781 --> 00:37:35,632
এতে আপনার বিভ্রান্তি কেটে যাবে।

235
00:37:37,910 --> 00:37:40,538
কোনো সস্তা পতিতার থেকে
আমার সুরক্ষা লাগবে না।

236
00:37:40,621 --> 00:37:42,081
আমি অতটাও সস্তা নই।

237
00:37:44,041 --> 00:37:46,419
তাহলে দামী পতিতাই সই।

238
00:37:46,502 --> 00:37:49,046
আমি ওই জীবনটা
পেছনে ফেলে এসেছি।

239
00:37:49,130 --> 00:37:53,259
আমি দেখেছি যে দেহব্যবসা আমায়
জীবনে এতদূরই আনতে পারে।

240
00:37:54,260 --> 00:37:56,387
তোমার তো খদ্দেরের
লাইন লেগেই থাকত।

241
00:37:57,388 --> 00:38:00,641
চাওয়া থেকে নয়,
বরং কষ্ট থেকেই কঠিন শিক্ষা আসে।

242
00:38:16,782 --> 00:38:19,327
যাওয়ার পথে
ভাড়াটা মিটিয়ে যাবেন।

243
00:38:45,269 --> 00:38:46,437
আসুন।

244
00:38:56,030 --> 00:38:57,198
কী হয়েছে?

245
00:38:58,908 --> 00:39:01,577
এত সকালে বিরক্ত
করার জন্য দুঃখিত, মহারাজ।

246
00:39:02,411 --> 00:39:03,746
একটা...

247
00:39:05,081 --> 00:39:06,290
অস্বস্তিকর সংবাদ আছে।

248
00:39:06,374 --> 00:39:09,668
সভাসদদের বলার আগে কথাটা
আপনাকে জানানোই বুদ্ধিমানের মনে হলো।

249
00:39:09,752 --> 00:39:11,670
সি স্নেকের ব্যাপারে।

250
00:39:14,840 --> 00:39:17,760
দুঃখিত, খবরটা
রাজকুমারীর সম্পর্কে, মহারাজ।

251
00:39:19,470 --> 00:39:21,013
ওর কিছু হয়েছে?

252
00:39:26,227 --> 00:39:27,603
একজন পিতাকে...

253
00:39:27,686 --> 00:39:30,606
তার মেয়ের কীর্তিকলাপ
সম্পর্কে বলাটা সহজ নয়।

254
00:39:31,857 --> 00:39:33,901
আমি চুপ থাকার
মনস্থির করেছিলাম, কিন্তু...

255
00:39:33,984 --> 00:39:35,653
কী করেছে ও?

256
00:39:39,073 --> 00:39:41,617
রাজকুমারীকে গত সন্ধ্যায়...

257
00:39:43,035 --> 00:39:45,579
প্রাসাদের বাইরে...

258
00:39:47,289 --> 00:39:48,707
এক পতিতালয়ে দেখা গেছে।

259
00:39:49,458 --> 00:39:50,584
তো কী হয়েছে?

260
00:39:51,335 --> 00:39:54,255
সে তার চাচা'র সাথে গিয়েছিল।

261
00:39:55,881 --> 00:40:00,469
তারা এমন কাজে লিপ্ত হয়েছিল
যা একজন কুমারী মেয়ের...

262
00:40:02,138 --> 00:40:03,806
একজন রাজকুমারীর সাথে যায় না।

263
00:40:06,976 --> 00:40:08,519
কীরকম কাজ?

264
00:40:14,733 --> 00:40:16,694
বলব কি, মহারাজ?

265
00:40:16,777 --> 00:40:20,114
আমার শয়নগৃহে এসে আমার
মেয়ের নামে অভিযোগ করছেন।

266
00:40:20,197 --> 00:40:22,575
এখন স্পষ্টভাবে বলুন।

267
00:40:26,537 --> 00:40:29,081
ডেমন আর
রিনেরাকে একসাথে...

268
00:40:30,875 --> 00:40:32,877
পতিতালয়ের
অন্দরমহলে দেখা গেছে।

269
00:40:44,263 --> 00:40:45,431
সঙ্গমরত অবস্থায়।

270
00:40:53,606 --> 00:40:55,149
এসব মিথ্যে।

271
00:40:56,233 --> 00:40:57,776
আপনি ভুল শুনেছেন।

272
00:40:58,861 --> 00:41:00,988
আপনার কথাটা
সত্যি হলেই ভালো হতো, মহারাজ।

273
00:41:03,073 --> 00:41:05,201
এই রটনার মূল হোতা কে?

274
00:41:06,243 --> 00:41:08,704
এই গুজব-রটনাকারীকে
অবিলম্বে আমার সামনে হাজির করুন।

275
00:41:08,787 --> 00:41:10,789
আর আমি তাদের
চোখ খুবলে নেবো।

276
00:41:10,873 --> 00:41:14,460
আপনার হ্যান্ড হিসেবে,
আমার সংবাদ অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে।

277
00:41:14,543 --> 00:41:17,213
আর এই সংবাদদাতা
আজ অবধি ভুল সংবাদ দেয়নি।

278
00:41:18,005 --> 00:41:21,342
আর বেশ ক'জন চাকরবাকর
উনাকে দেখার কথা স্বীকার করেছে,

279
00:41:21,425 --> 00:41:22,968
রাজকুমারী...

280
00:41:23,552 --> 00:41:25,721
চুপিসারে কিংস ল্যান্ডিং-র
দ্বার পেরিয়ে,

281
00:41:25,804 --> 00:41:27,681
একজন বালক-ভৃত্যের ছদ্মবেশে,

282
00:41:27,765 --> 00:41:29,892
গভীর রাতে বাইরে যাচ্ছিলেন।

283
00:41:31,352 --> 00:41:33,520
আপনি কি উচ্চাকাঙ্ক্ষার মোহে
এতটাই নিমজ্জিত যে,

284
00:41:33,604 --> 00:41:35,522
আমার মেয়ের
পিছু নিতে হয়েছে?

285
00:41:36,106 --> 00:41:37,650
গোয়েন্দাগিরি করতে হয়েছে?

286
00:41:38,317 --> 00:41:41,403
ওর দুর্নাম করার জন্য
ওৎ পেতে আছেন?

287
00:41:42,363 --> 00:41:45,157
আমার ওরকম কোনো
মনোবাঞ্ছা নেই, মহারাজ।

288
00:41:45,241 --> 00:41:47,159
নিজেকে খুব ধূর্ত ভাবেন।

289
00:41:48,369 --> 00:41:49,787
আপনার অভিসন্ধি একদম সুস্পষ্ট।

290
00:41:51,539 --> 00:41:53,874
নিজের রক্তকে আয়রন থ্রোনে
বসানোর জন্য এতটাই মরিয়া যে...

291
00:41:53,958 --> 00:41:56,293
আমার রক্তকে বলিদান দিতেও
পিছপা হচ্ছেন না?

292
00:41:58,796 --> 00:41:59,922
বিদেয় হোন।

293
00:42:04,051 --> 00:42:06,595
এখনি... কামরা ত্যাগ করুন।

294
00:42:11,976 --> 00:42:13,435
যথা আজ্ঞা, মহারাজ।

295
00:42:53,767 --> 00:42:56,103
আমার পোশাক পরিধান হয়ে
গেছে, আনোরা। এসো।

296
00:43:05,988 --> 00:43:07,114
রাজকুমারী।

297
00:43:12,953 --> 00:43:13,996
আসুন।

298
00:43:23,797 --> 00:43:26,425
রাজকুমারী,
রানি সংবাদ পাঠিয়েছেন।

299
00:43:51,075 --> 00:43:52,659
গতরাতে কী হয়েছে?

300
00:43:54,536 --> 00:43:56,497
কীসের কথা বলছেন?

301
00:43:56,580 --> 00:43:59,208
আমার পিতা তোমার সম্পর্কে
কয়েকটা উদ্বেগজনক অভিযোগ তুলেছেন।

302
00:44:02,211 --> 00:44:03,754
তুমি কি তোমার
চাচার সঙ্গে ছিলে?

303
00:44:05,964 --> 00:44:07,966
ওহ, আমি...

304
00:44:08,050 --> 00:44:09,760
বহুবছর পর তার সাথে দেখা।

305
00:44:09,843 --> 00:44:11,363
উনি বিনোদনের জন্য
আমাকে শহরে নিয়ে গিয়েছিলেন।

306
00:44:11,387 --> 00:44:13,639
ঝেড়ে কাশো, রিনেরা।

307
00:44:13,722 --> 00:44:15,641
আপনার পিতা আমার
নামে কিছু একটা অভিযোগ করেছেন।

308
00:44:16,767 --> 00:44:18,769
আমি ওয়াইন পান করি সেটা?

309
00:44:18,852 --> 00:44:21,271
রাতের আঁধারে
প্রাসাদের বাইরে যাই?

310
00:44:21,355 --> 00:44:23,232
তুমি পতিতালয়ে
ডেমনের সাথে সঙ্গম করেছ।

311
00:44:32,032 --> 00:44:36,286
এটা একটা জঘন্য অভিযোগ।

312
00:44:36,370 --> 00:44:37,413
তাই?

313
00:44:37,496 --> 00:44:40,416
তোমরা টারগেরিয়ানরা
অদ্ভুত রীতিনীতি লালন করো।

314
00:44:40,499 --> 00:44:43,669
- আর ডেমন তো লাগামছাড়া।
- এলিসেন্ট...

315
00:44:43,752 --> 00:44:46,338
মহারাণী, বোন,
আপনি তো জানেন,

316
00:44:46,422 --> 00:44:47,756
কখনোই ওসব করব না।

317
00:44:47,840 --> 00:44:49,299
আপনি ওসব গুজবে
বিশ্বাস করতে পারেন না।

318
00:44:49,383 --> 00:44:50,592
আমার পিতা
কোনো গুজবে কান দেন না।

319
00:44:50,676 --> 00:44:51,903
নিশ্চিতভাবে
উনি ভুল তথ্য পেয়েছেন।

320
00:44:51,927 --> 00:44:53,279
উনার স্বচক্ষে ওসব
প্রত্যক্ষ করার কথা নয়।

321
00:44:53,303 --> 00:44:54,972
- কেন নয়?
- কারণ ওসবের কিছুই ঘটেনি।

322
00:44:55,055 --> 00:44:56,974
- উনি শুনেছেন...
- শুনেছেন?

323
00:44:59,518 --> 00:45:01,437
কে আপনার বাবার কানে
এসব অভিযোগগুলো তুলেছে?

324
00:45:05,399 --> 00:45:07,317
আমি রাজকুমারী।

325
00:45:08,110 --> 00:45:11,029
আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা
রাজদ্রোহের শামিল।

326
00:45:13,449 --> 00:45:16,118
- আমি সঠিক জানি না...
- আপনার পিতা আপনাকে বলেননি?

327
00:45:16,869 --> 00:45:18,787
উনি মহারাজকে জানিয়েছেন।

328
00:45:21,665 --> 00:45:22,791
আমি আড়ি পেতে শুনেছি।

329
00:45:26,879 --> 00:45:29,423
আপনার আড়ি পেতে
শোনা কথার জন্যে…

330
00:45:30,299 --> 00:45:31,842
আমাকে অপবাদ দিচ্ছেন?

331
00:45:32,718 --> 00:45:34,761
আমি স্রেফ তোমাকে
সাহায্য করতে চাই, রিনেরা।

332
00:45:43,479 --> 00:45:45,272
আমরা পানশালায় মদ গিলেছি।

333
00:45:46,940 --> 00:45:49,485
বেশ কয়েকটি... পানশালায়।

334
00:45:50,652 --> 00:45:52,446
রাত্রি গভীর হচ্ছিল...

335
00:45:53,197 --> 00:45:54,740
আর আমি প্রাসাদে
ফেরার কথা বলি।

336
00:45:55,824 --> 00:45:57,743
কিন্তু ডেমন এসব
জারি রাখতে চাইলেন।

337
00:46:00,537 --> 00:46:02,998
যেহেতু উনি আমার সহচর ছিলেন,
আমি নিরুপায় ছিলাম।

338
00:46:03,081 --> 00:46:04,291
"জারি রাখতে চাইলেন"...

339
00:46:07,085 --> 00:46:08,212
পতিতালয়ে?

340
00:46:09,046 --> 00:46:11,298
উনি আমাকে
দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন।

341
00:46:13,175 --> 00:46:16,094
আমি স্রেফ দর্শক ছিলাম।
কিচ্ছুটি করিনি।

342
00:46:21,725 --> 00:46:24,603
তারপর ডেমন
ওনার পেয়ালায় ডুব দিলেন আর,

343
00:46:26,230 --> 00:46:29,775
আমাকে ফেলে পতিতার কাছে
নিজেকে সপে দিলেন।

344
00:46:34,363 --> 00:46:36,281
আমার আগেই বুঝা উচিত ছিল।

345
00:46:42,454 --> 00:46:43,789
তো তুমি কিছুই করোনি?

346
00:46:46,917 --> 00:46:49,461
আমাকে কি প্রমাণও দিতে হবে?

347
00:46:53,423 --> 00:46:55,884
ডেমন আমাকে
কোনোদিন স্পর্শ করেননি।

348
00:46:57,636 --> 00:47:01,723
আমার মায়ের স্মৃতির
দিব্যি খেয়ে বলছি।

349
00:47:05,269 --> 00:47:07,330
তোমার সতীত্ব নিয়ে
প্রশ্ন উঠতে পারে…

350
00:47:07,354 --> 00:47:09,523
এরকম অবস্থায় নিজেকে
ফেলাটা বোকামি ছিল।

351
00:47:13,569 --> 00:47:15,529
তোমার যোগ্য পাত্র খুঁজতে-খুঁজতে
মহারাজ দিন রাত এক করে ফেলছেন।

352
00:47:15,612 --> 00:47:16,947
আর আমিও।

353
00:47:17,906 --> 00:47:20,033
যদি ওই লর্ডেরা ভেবে বসেন
তোমার গায়ে...

354
00:47:21,910 --> 00:47:23,036
কলঙ্কের দাগ লেগেছে...

355
00:47:24,788 --> 00:47:27,124
- তাহলে সব ভেস্তে যাবে।
- জানি...

356
00:47:28,000 --> 00:47:29,001
মহারাণী।

357
00:47:31,003 --> 00:47:32,087
আমিও অনুশোচনায় জ্বলছি।

358
00:47:46,727 --> 00:47:49,938
মহারাজ আপনাকে ডেকেছেন,
মহামান্য রাজকুমার।

359
00:47:50,022 --> 00:47:52,608
আমার শরীর থেকে হাত সরা।

360
00:48:40,530 --> 00:48:41,573
আমার মেয়ে।

361
00:48:49,206 --> 00:48:51,792
তুমি অস্বীকারও করবে না?

362
00:48:51,875 --> 00:48:55,671
অভিযোগ প্রত্যাখ্যানের পূর্বে আমায়
জানতে হবে অভিযোগটা কী।

363
00:48:57,047 --> 00:48:58,298
তুমি ওকে কলুষিত করেছো।

364
00:49:07,140 --> 00:49:08,642
এখনো, চুপ করে রয়েছ।

365
00:49:08,725 --> 00:49:11,019
তাতে কী আসে যায়, ভাই?

366
00:49:11,103 --> 00:49:12,354
রিনেরার বয়সে,

367
00:49:12,437 --> 00:49:14,314
আমাদের সিল্ক স্ট্রীটের
বেশিরভাগ পতিতালয়ে...

368
00:49:14,398 --> 00:49:15,857
ঢুঁ মারা হয়ে গিয়েছিল।

369
00:49:15,941 --> 00:49:17,484
আমরা তরুণ ছিলাম।

370
00:49:17,984 --> 00:49:19,903
রিনেরা কেবল একটা মেয়ে।

371
00:49:19,986 --> 00:49:22,197
- তোমার ভাতিজি!
- রিনেরা প্রাপ্তবয়স্কা।

372
00:49:22,280 --> 00:49:24,700
কোনো পতিতার বদলে তার প্রথম
অভিজ্ঞতা আমার সাথে হওয়াই ভালো।

373
00:49:24,783 --> 00:49:25,783
তুই হারামি...

374
00:49:27,494 --> 00:49:29,746
তুই ওকে শেষ করে দিয়েছিস!

375
00:49:29,830 --> 00:49:31,998
কোন লর্ড বিয়ে করবে ওকে?
এই অবস্থায়?

376
00:49:32,082 --> 00:49:34,626
কোনো লর্ড কী ভাবে
তাতে কী আসে যায়?

377
00:49:34,710 --> 00:49:38,797
তুমি একজন ড্রাগন।
তোমার কথাই সত্যি এবং আইন।

378
00:49:38,880 --> 00:49:41,341
আমি জীবনভর তোকে
প্রশ্রয় দিয়ে গেছি।

379
00:49:41,967 --> 00:49:44,428
কিন্তু তোর হৃদয়,
আমার ভাবনার চেয়েও বেশি কলুষিত।

380
00:49:44,511 --> 00:49:49,015
আমার ওকে তোর মতো উত্তরাধিকার
থেকে সরিয়ে দিয়ে চিন্তামুক্ত হওয়া উচিত।

381
00:49:50,016 --> 00:49:51,560
ওকে আমার কাছে বিয়ে দাও।

382
00:49:53,145 --> 00:49:56,356
যখন আমি নিজের মুকুট খুলে দিই,
বলেছিলে আমি যা খুশি চাইতে পারি।

383
00:49:56,440 --> 00:49:58,734
আমি রিনেরাকে চাই,
আমি ওকে এই অবস্থাতেই নেবো,

384
00:49:58,817 --> 00:50:00,777
আর আমাদের পারিবারিক
ঐতিহ্য অনুসারে বিয়ে করবো।

385
00:50:00,861 --> 00:50:03,155
তুমি আগে থেকেই বিবাহিত।

386
00:50:03,238 --> 00:50:05,866
সেটা দিগবিজয়ী অ্যাগনকে
দ্বিতীয় স্ত্রী নেওয়া থেকে আটকায়নি।

387
00:50:06,658 --> 00:50:08,285
তুমি কোনো দিগবিজয়ী নও।

388
00:50:08,368 --> 00:50:11,830
তুমি একটা অভিশাপ...
যা আমায় ধ্বংস করতে পাঠানো হয়েছে।

389
00:50:11,913 --> 00:50:14,833
রিনেরাকে আমার কাছে বিয়ে দাও।

390
00:50:14,916 --> 00:50:18,670
আর আমরা এই হাইজ অফ ড্রাগনকে
এর পূর্ণ ঐশ্বর্যে ফিরিয়ে আনব।

391
00:50:18,754 --> 00:50:20,005
অবশ্যই।

392
00:50:20,088 --> 00:50:22,632
তোমার লোভ আমার
মেয়ের প্রতি নয়, তাই না?

393
00:50:23,633 --> 00:50:24,801
এই সিংহাসনের প্রতি।

394
00:50:27,471 --> 00:50:29,973
ভেইলে ফিরে যাও, ডেমন,

395
00:50:30,056 --> 00:50:31,975
তোমার আইনত স্ত্রী'র কাছে।

396
00:50:32,976 --> 00:50:37,939
নিজের যা কিছু সম্মান আছে
ধরে রাখার চেষ্টা করো।

397
00:50:38,023 --> 00:50:40,859
নয়তো করো না।
আমার কোনো মাথাব্যথা নেই।

398
00:50:41,568 --> 00:50:43,820
আমার দৃষ্টিসীমার বাইরে থাকলেই হলো।

399
00:50:51,369 --> 00:50:53,288
যেটা তোমার ইচ্ছে, ভাই।

400
00:51:23,527 --> 00:51:25,195
রিনেরার সাথে কথা বলেছেন?

401
00:51:27,864 --> 00:51:28,865
না।

402
00:51:34,204 --> 00:51:36,748
কপটচারীতা রিনেরার স্বভাব নয়।

403
00:51:38,083 --> 00:51:40,001
আপনার ভাইয়ের ব্যাপারে
অবশ্য তা বলতে পারি না।

404
00:51:41,002 --> 00:51:42,337
তোমার মনে হয়,
সে মিথ্যে বলেছে?

405
00:51:43,588 --> 00:51:45,715
কবেই সে,
পুরো সত্যিটা বলে?

406
00:51:47,133 --> 00:51:50,053
এরকম বিষয়,
স্বীকার করে ওর কী লাভ?

407
00:51:53,014 --> 00:51:54,766
আপনাকে ভেঙে ফেলা।

408
00:52:01,022 --> 00:52:04,568
যেটাই হোক,
রিনেরা নির্দোষ না।

409
00:52:05,443 --> 00:52:07,863
শুধুমাত্র ডেমনের ওকে
কলুষিত করার চেষ্টার জন্যে?

410
00:52:07,946 --> 00:52:11,199
ডেমন আর রিনেরার
শরীরে ড্রাগনের রক্ত বইছে।

411
00:52:11,283 --> 00:52:13,076
ওরা অস্থির আর উশৃঙ্খল।

412
00:52:13,159 --> 00:52:15,912
ও আমায় শপথ করে বলেছে,
ও এখনো কুমারী।

413
00:52:17,622 --> 00:52:19,165
আর আমি ওকে বিশ্বাস করি।

414
00:53:23,438 --> 00:53:27,025
এই ছুরি একসময়
দিগবিজয়ী অ্যাগনের ছিল।

415
00:53:28,652 --> 00:53:30,570
তার আগে এনারের।

416
00:53:31,488 --> 00:53:33,031
আর তার আগে...

417
00:53:33,949 --> 00:53:35,867
জানা কঠিন।

418
00:53:41,623 --> 00:53:45,585
অ্যাগনের মৃত্যুর পূর্বে,
ভ্যালেরিয়ন জাদুকরদের শেষজন,

419
00:53:45,669 --> 00:53:47,212
ওনার গান
এই স্টীলে লিখে গেছেন।

420
00:53:54,886 --> 00:53:56,888
"আমার রক্ত থেকে...

421
00:53:57,639 --> 00:54:00,850
"উঠে আসবে প্রতিশ্রুত রাজকুমার...

422
00:54:02,978 --> 00:54:06,523
যে হবে সংগীত, বরফ আর আগুনের।"

423
00:54:10,986 --> 00:54:14,447
তোমায় আমি যেই দায়িত্ব সঁপেছি,

424
00:54:14,531 --> 00:54:16,658
এই জ্ঞানের বোঝা...

425
00:54:17,909 --> 00:54:21,413
তা এই সিংহাসনের চেয়ে বড়ো,
রাজার চেয়ে বড়ো।

426
00:54:21,496 --> 00:54:23,039
তোমার...

427
00:54:23,123 --> 00:54:25,208
আর তোমার বাসনার চেয়েও বড়ো।

428
00:54:29,838 --> 00:54:32,298
জেহেরাস তোমায় উত্তরাধিকার
হতে বঞ্চিত করতো।

429
00:54:32,382 --> 00:54:33,508
এক মিথ্যের জন্য?

430
00:54:34,968 --> 00:54:37,637
আপনি এখনো আমায়
সত্যিটার ব্যাপারে জিজ্ঞেসই করেননি।

431
00:54:37,721 --> 00:54:40,223
সত্যিটা গুরুত্বপূর্ণ নয়, রিনেরা।

432
00:54:40,306 --> 00:54:42,183
শুধু ধারণা মাত্র।

433
00:54:42,267 --> 00:54:44,019
তুমি নিজেকে উন্মুক্ত করেছো।

434
00:54:44,102 --> 00:54:46,104
এখন আমাদের দুজনকেই
তার ফল ভুগতে হবে।

435
00:54:46,688 --> 00:54:49,899
যদি আমি পুরুষ হতাম,
যার সাথে ইচ্ছা শুতে পারতাম।

436
00:54:50,650 --> 00:54:52,318
ডজনখানেক জারজের
জন্ম দিতে পারতাম,

437
00:54:52,402 --> 00:54:55,113
এবং আপনার কোর্টের কেউ
তাতে টু-শব্দও করতো না।

438
00:54:55,196 --> 00:54:58,408
ঠিক বলেছো...
কিন্তু তুমি নারী হয়ে জন্মেছো।

439
00:54:59,451 --> 00:55:02,162
তো আমার খেতাব কেড়ে নেবেন,
আর অ্যাগনকে উত্তধারিকার বানাবেন।

440
00:55:02,245 --> 00:55:03,371
আমি করতাম।

441
00:55:04,456 --> 00:55:08,585
কিন্তু আমার দায়িত্ব রাজ্যে আরো
মতানৈক্য বুনে না দিয়ে, একে ধরে রাখা।

442
00:55:10,462 --> 00:55:13,089
তোমার পাত্র দেখা এখানেই শেষ।

443
00:55:13,173 --> 00:55:15,383
তুমি সের লিয়েনর ভ্যালেরিয়নকে বিয়ে করবে,

444
00:55:15,467 --> 00:55:17,761
এবং তা করবে কোনো
বিরোধিতা ছাড়াই।

445
00:55:18,928 --> 00:55:20,889
সি স্নেকের পুত্রকে।

446
00:55:20,972 --> 00:55:23,475
যাতে আমি তোমার রাজনৈতিক
মাথাব্যথার প্রতিকার হতে পারি।

447
00:55:23,558 --> 00:55:26,352
তুমিই আমার রাজনৈতিক মাথাব্যথা!

448
00:55:30,648 --> 00:55:32,901
স্যার লেনর ভ্যালেরিয়নের
সাথে তোমার বিয়ে,

449
00:55:32,984 --> 00:55:35,820
রাজ্যের দুই সর্বাধিক শক্তিশালী
পরিবারকে একত্র করবে।

450
00:55:35,904 --> 00:55:39,908
আমাদের ড্রাগন আর
নৌসেনাদের যৌথ শক্তিতে,

451
00:55:39,991 --> 00:55:42,660
কেউ আমাদের বিরুদ্ধে
মাথা তোলার সাহস পাবে না।

452
00:55:42,744 --> 00:55:44,079
হাউজ অফ ড্রাগন।

453
00:55:44,162 --> 00:55:46,623
একচ্ছত্র হয়ে রবে
পরবর্তী প্রজন্মের জন্য।

454
00:55:46,706 --> 00:55:50,502
আর আপনার সিংহাসনের উপর দৃষ্টি
দিয়ে থাকা সেই শকুনের কী করবেন?

455
00:55:51,044 --> 00:55:52,378
কোন শকুন?

456
00:55:53,004 --> 00:55:54,214
আপনার হ্যান্ড।

457
00:55:55,924 --> 00:56:00,011
অটো হাইটাওয়ার দুজন রাজার
সেবা করেছেন আনুগত্য ও আস্থার সাথে।

458
00:56:01,304 --> 00:56:03,223
উনি অ্যাগনকে
উত্তরাধিকারী হিসেবে দেখতে চান।

459
00:56:03,932 --> 00:56:06,518
আর উনি তার জন্য
কোনো চেষ্টা বাদ দেবেন না।

460
00:56:06,601 --> 00:56:09,562
এমনকি আমার সর্বনাশের জন্য
আমার উপর নজর রাখা অবধি।

461
00:56:11,022 --> 00:56:13,608
আপনি দিগবিজয়ীর দর্শনের কথা...

462
00:56:13,691 --> 00:56:16,945
এবং তার জন্য রাজ্যজুড়ে প্রয়োজনীয়
একতা আর শক্তির কথা বলেন।

463
00:56:17,028 --> 00:56:18,655
কিন্তু তা কীভাবে সম্ভব হবে যদি...

464
00:56:18,738 --> 00:56:21,282
আপনার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা
এতটা আত্মগরজী হয়?

465
00:56:21,366 --> 00:56:23,827
যতজন লর্ড আর লেডি
আমার সাথে সাক্ষাৎ করেছেন,

466
00:56:23,910 --> 00:56:25,745
আমার ছোট্ট কাউন্সিলে
যতজন সদস্য আছেন,

467
00:56:25,829 --> 00:56:28,790
এবং পূর্বের যত কাউন্সিল ছিলেন,
সবাই আত্মগরজী ছিলেন।

468
00:56:28,873 --> 00:56:31,334
- এটা অপরিহার্য।
- আমি তা মনে করি না।

469
00:56:31,417 --> 00:56:35,588
আমি আমার দায়িত্ব পালন করবো,
স্যার লেনর'কে বিয়ে করে।

470
00:56:37,924 --> 00:56:40,635
কিন্তু আপনাকে আগে রাজা হিসেবে
আপনারটা করতে হবে।

471
00:56:51,187 --> 00:56:53,106
মহামান্য।

472
00:56:55,900 --> 00:56:57,026
পাঁচদিন।

473
00:57:00,446 --> 00:57:02,407
দুঃখিত, মহামান্য?

474
00:57:02,490 --> 00:57:04,826
যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে।

475
00:57:04,909 --> 00:57:07,787
খুঁটিনাটি বর্ণনা...
স্মৃতি থেকে হারিয়ে যায়।

476
00:57:08,955 --> 00:57:12,333
আমার বাবা একজন সুস্থ-বলিষ্ঠ
যোদ্ধা এবং ড্রাগন আরোহী ছিলেন।

477
00:57:12,417 --> 00:57:14,335
নিজের সামর্থ্যের চূড়ায়।

478
00:57:15,128 --> 00:57:16,838
জেহেরাস একটি বড় রাজকীয়
শিকারের আয়োজন করেন...

479
00:57:16,921 --> 00:57:19,090
ওনার হ্যান্ড অফ দি কিং
হওয়া উদযাপন করতে।

480
00:57:21,301 --> 00:57:24,846
পাঁচদিন পর
আমার বাবা মারা যান।

481
00:57:26,723 --> 00:57:28,141
অনুষ্ঠানটা বরং
বেশিদিন টিকে ছিল।

482
00:57:29,934 --> 00:57:32,228
দুঃসাহসী বেলন,

483
00:57:32,312 --> 00:57:34,397
ভেগারের আরোহী,
[ভেগার = বেলনের ড্রাগনের নাম।]

484
00:57:34,480 --> 00:57:36,399
আয়রন থ্রোনের উত্তরাধিকারী,

485
00:57:37,901 --> 00:57:39,819
পেট ফেঁটে মারা যায়।

486
00:57:41,779 --> 00:57:43,198
দেবতাদের রসিকতা বড়ই নিষ্ঠুর।

487
00:57:44,407 --> 00:57:46,326
দিনটি অত্যন্ত বিষাদের ছিল।

488
00:57:47,619 --> 00:57:50,163
- আমার সবকিছু বেশ মনে আছে।
- হ্যাঁ...

489
00:57:51,247 --> 00:57:53,166
দিনটি আপনার জন্য
বেশ আনন্দের ছিল।

490
00:57:54,584 --> 00:57:57,128
জেহেরাস বেলনের জায়গায়
আপনাকে হ্যান্ড ঘোষণা করেন।

491
00:58:00,548 --> 00:58:03,468
আমি ঘটনাটাকে মোটেও
তেমন আঙ্গিকে দেখি না, মহামান্য।

492
00:58:04,385 --> 00:58:05,929
এটা একটা দায়িত্ব ছিল।

493
00:58:08,765 --> 00:58:12,518
আপনি আমার পিতামহের শেষদিনগুলোতে
তাকে যথাযথভাবে সেবা করেছেন।

494
00:58:13,937 --> 00:58:16,147
আপনিই আমায় শিখিয়েছেন,
কী করে একজন রাজা হতে হয়।

495
00:58:18,149 --> 00:58:21,694
ধন্যবাদ, মহামান্য।

496
00:58:22,320 --> 00:58:23,863
মাত্র পাঁচদিনে...

497
00:58:25,657 --> 00:58:28,952
আপনি জেহেরাসের কোর্টের
একজন সাধারণ লোক হতে,

498
00:58:29,035 --> 00:58:31,037
রাজ্যের দ্বিতীয় ক্ষমতাধর
ব্যক্তি হয়ে উঠলেন।

499
00:58:32,372 --> 00:58:33,498
আমি অবাক হই এই ভেবে যে...

500
00:58:34,999 --> 00:58:37,752
কত সময় লেগেছিল আপনার
নিজের স্বার্থকে রাজার উপরে স্থান দিতে?

501
00:58:40,838 --> 00:58:41,965
মহামান্য?

502
00:58:43,258 --> 00:58:45,802
আমি কখনো এমার মৃত্যুশোক
কাটিয়ে উঠতাম না।

503
00:58:46,803 --> 00:58:47,929
কিন্তু এলিসেন্ট...

504
00:58:49,013 --> 00:58:50,974
ও আমায় আমার সবচেয়ে
তীব্র শোক ভুলিয়ে দেয়।

505
00:58:53,518 --> 00:58:56,062
ওকে পরিকল্পিতভাবে
আমার পথে এনে ফেলা হয়েছিল।

506
00:58:57,397 --> 00:59:00,525
আমি কেবলমাত্র বুঝতে পারছি
কত নিঁখুত পরিকল্পনা ছিল সেটা।

507
00:59:00,608 --> 00:59:03,027
এসব ভিত্তিহীন কথাবার্তা।

508
00:59:03,653 --> 00:59:05,571
রানি আপনায় ভালোবাসে...

509
00:59:06,864 --> 00:59:08,866
যেমনটা আপনিও তাকে
ভালোবাসেন, আমি জানি।

510
00:59:08,950 --> 00:59:12,328
আপনার চিন্তাভাবনা
আর রাজ্যের তরে নেই৷

511
00:59:12,412 --> 00:59:14,789
আপনার বিচারজ্ঞানে
আপোসের নিদর্শন দেখা গেছে।

512
00:59:14,872 --> 00:59:17,375
একজন অনুগত হ্যান্ডকে,
অবশ্যই তার রাজাকে...

513
00:59:17,458 --> 00:59:20,586
সময়ের প্রয়োজনে অস্বস্তিদায়ক
সত্যিটাও জানাতে হয়, মহামান্য।

514
00:59:20,670 --> 00:59:22,213
তা না করলে...

515
00:59:23,673 --> 00:59:25,633
সে ভৃত্য হিসেবে ব্যর্থ।

516
00:59:26,718 --> 00:59:29,053
আপনি একজন ভরসাযোগ্য
ভৃত্য ছিলেন, অটো।

517
00:59:38,730 --> 00:59:40,606
এই মুকুট এবং এই রাজ্য...

518
00:59:40,690 --> 00:59:43,609
আপনার নিকট অপূরনীয়
ঋণে ঋনী থাকবে।

519
00:59:44,861 --> 00:59:47,363
কিন্তু আমি আর আপনার বিচারজ্ঞানে
বিশ্বাস করতে পারছি না।

520
01:00:11,888 --> 01:00:12,930
আসুন।

521
01:00:17,810 --> 01:00:20,730
এত রাতে বিরক্ত করায়
ক্ষমা করবেন, রাজকুমারী।

522
01:00:25,693 --> 01:00:28,613
আমি যথেষ্ট যত্ন নিয়ে
এটা প্রস্তুত করেছি।

523
01:00:31,366 --> 01:00:34,243
এটা ঠিকমতো না মেশালে,
এটা অকার্যকর হতে পারে...

524
01:00:34,327 --> 01:00:38,331
- অথবা অপ্রীতিকর...
- ঠিকমতো মেশানো?

525
01:00:40,249 --> 01:00:41,793
দুঃখিত, কী এটা?

526
01:00:42,585 --> 01:00:44,504
চা, রাজকুমারী।

527
01:00:45,296 --> 01:00:46,798
রাজার তরফ থেকে।

528
01:00:47,924 --> 01:00:53,054
এটা আপনাকে যেকোনো
অনাকাঙ্খিত ঘটনা থেকে বাঁচাবে।

529
01:00:53,530 --> 01:01:03,530
<u>ভাবানুবাদে:</u>
ইমরুল হাসান নাসিম

530
01:01:05,530 --> 01:01:11,530
<i>বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।</i>
<i>সাবটাইটেলটি ভালো লেগে থাকলে গুড রেটিং আর ফিডব্যাক কাম্য।</i>

