1
00:00:16,990 --> 00:00:26,990
House of the Dragon (2022) :.:.:
Season-01:
<i>ভাবানুবাদে: আকতার হোসেন</i>

2
00:01:58,484 --> 00:02:00,820
- শুভ সকাল, লেডি রিয়া।
- কাজিন।

3
00:02:00,903 --> 00:02:04,156
আজ কী শিকারে চললে?
খরগোশ?

4
00:02:04,240 --> 00:02:07,535
- হরিণ।
- ওহ। দারুণ চ্যালেঞ্জ।

5
00:02:07,618 --> 00:02:08,911
সাথে যেতে হবে?

6
00:02:08,995 --> 00:02:10,246
একা যেতেই স্বাচ্ছন্দবোধ করবো।

7
00:02:11,873 --> 00:02:14,000
শুভকামনা রইলো।

8
00:03:00,796 --> 00:03:02,131
স্বামী।

9
00:03:06,886 --> 00:03:09,764
ভেলে কী মনে করে এলে?

10
00:03:13,559 --> 00:03:17,563
অবশেষে আমাদের বিয়েকে
সুসম্পূর্ণ করতে এসেছো না-কি?

11
00:03:19,023 --> 00:03:21,651
আমি না হলেও, ভেলের ভেড়ারা...

12
00:03:21,734 --> 00:03:23,945
রাজি হতে পারে।

13
00:03:24,028 --> 00:03:27,031
আর আমাদের ভেড়ারাই তো বেশি সুন্দর।

14
00:03:28,407 --> 00:03:32,286
নতুবা অবশেষে তোমার ভাইয়ের
আর তোমার সঙ্গের প্রয়োজন নেই।

15
00:03:32,370 --> 00:03:35,289
একটা পিচ্চি মেয়ের জন্য
তোমায় দূরে ঠেলে দিলো।

16
00:03:42,380 --> 00:03:44,006
এখন কী করবে তুমি?

17
00:03:44,799 --> 00:03:48,052
বাচ্চাটাকে মেরে ফেলবে?

18
00:03:48,135 --> 00:03:49,261
না-কি?

19
00:04:38,644 --> 00:04:40,479
জানতাম তুমি শেষ করতে পারো না।

20
00:04:42,523 --> 00:04:43,607
কাপুরুষ!

21
00:05:22,688 --> 00:05:25,066
ধন্যবাদ।

22
00:06:05,731 --> 00:06:07,358
একটু দাঁড়াও।

23
00:06:15,116 --> 00:06:17,243
আমি চাই না তুমি যাও।

24
00:06:19,662 --> 00:06:21,539
কিন্তু রাজার সিদ্ধান্ত তো এমনই।

25
00:06:21,622 --> 00:06:24,667
যে সিদ্ধান্তে আমি বেশ অনুশোচিত।

26
00:06:26,418 --> 00:06:27,545
তারপরও,
তুমি এটা হতে দিলে।

27
00:06:30,714 --> 00:06:32,550
তুমি রিনেরা'র পক্ষ নিয়েছো।

28
00:06:33,676 --> 00:06:35,177
ও কসম খেয়ে বলেছে কিচ্ছু করেনি,

29
00:06:35,261 --> 00:06:36,345
আর আমি সেটা বিশ্বাস করি।

30
00:06:36,428 --> 00:06:39,014
তুমি তাকে বিশ্বাস করতে চাইছিলে,
যেমনটা তার বাবা'ও চাইছিল।

31
00:06:39,098 --> 00:06:41,350
তোমার গুপ্তচর ভুল তথ্য দিয়েছিল।

32
00:06:41,433 --> 00:06:42,893
হয়তো ইচ্ছাকৃত ভুল নয়,

33
00:06:42,977 --> 00:06:45,938
- তবে আমি ভাবিনি এমনটা হবে!
- ভাবা উচিত ছিল।

34
00:06:46,021 --> 00:06:49,275
তুমি এগোন'কে উত্তরাধিকার
বানাতে এতটা মরিয়া না হলেও পারতে!

35
00:06:58,951 --> 00:07:01,829
কথা শোনো, মা।

36
00:07:02,580 --> 00:07:04,623
একদিন রাজা মরবেই।

37
00:07:04,707 --> 00:07:05,499
হয়তো কয়েক মাসে অথবা বছরে।

38
00:07:05,583 --> 00:07:07,126
কিন্তু সে বার্ধক্য পর্যন্ত বাঁচবে না।

39
00:07:07,209 --> 00:07:10,087
আর তারপর রিনেরা সিংহাসনে বসলেও,

40
00:07:10,171 --> 00:07:13,424
যুদ্ধ বাঁধবেই, বুঝতে পারছো?

41
00:07:13,507 --> 00:07:15,301
রাজ্য ওকে মেনে নেবে না।

42
00:07:15,384 --> 00:07:16,927
আর তাই নিজ অধিকার প্রতিষ্ঠায়,

43
00:07:17,011 --> 00:07:19,722
তোমার সন্তানদের গলায় তলোয়ার চালাবে।

44
00:07:19,805 --> 00:07:21,015
ওর কাছে আর কোনো উপায় থাকবে না।

45
00:07:23,976 --> 00:07:25,728
সেটা তুমিও জানো।

46
00:07:25,811 --> 00:07:29,773
তুমি অন্ধ নও,
তারপরও না দেখার ভান করছো।

47
00:07:31,775 --> 00:07:33,903
সময় ঘনিয়ে আসছে, এলিসেন্ট।

48
00:07:35,279 --> 00:07:37,781
হয় এগোন'কে রাজ্যশাসনের জন্য প্রস্তুত করো,

49
00:07:37,865 --> 00:07:42,077
নাহয় রিনেরা'র কাছে প্রাণভিক্ষা
চেয়ে তার পা-চেঁটে চলার জন্য প্রস্তুত হও।

50
00:09:15,379 --> 00:09:18,966
লর্ড কর্লিস কোথায়?
তার তো এখানে রাজাকে বরণ করে নেবার কথা।

51
00:09:27,891 --> 00:09:29,560
হাই টাইডে স্বাগত, মহারাজ।

52
00:09:29,643 --> 00:09:32,563
এসবের মানে কী, লেডি লেইনা?

53
00:09:32,646 --> 00:09:35,691
হাউস ভ্যালেরিয়ন কি এভাবেই
তাদের রাজাকে সন্মান জানায়?

54
00:09:35,774 --> 00:09:38,610
বাবা সবে এক
দীর্ঘ যাত্রা হতে ফিরেছেন।

55
00:09:38,694 --> 00:09:41,238
তারপরও তড়িঘড়ি করে
হল অফ নাইনে গিয়ে...

56
00:09:41,322 --> 00:09:42,614
মহারাজের অপেক্ষা করছেন।

57
00:09:47,161 --> 00:09:49,038
যাইহোক, চলো যাওয়া যাক।

58
00:09:58,630 --> 00:10:00,341
স্থানীয়দের মাঝে...

59
00:10:00,924 --> 00:10:02,634
এক বহিরাগত।

60
00:10:03,802 --> 00:10:04,845
লর্ড ল্যারিস।

61
00:10:06,722 --> 00:10:08,515
ম্যালভ্যালিস।

62
00:10:08,599 --> 00:10:10,184
বেশ দূর্লভ।

63
00:10:10,809 --> 00:10:13,562
ব্রাভোসের ফুল।

64
00:10:15,939 --> 00:10:17,358
কোনোভাবেই,

65
00:10:17,441 --> 00:10:18,567
এটার এখানে বেড়ে ওঠার কথা নয়।

66
00:10:20,319 --> 00:10:23,072
প্রকৃতি...
বেশ রহস্যময়।

67
00:10:24,531 --> 00:10:25,449
- আবহাওয়াটা বেশ দারুণ।
- একদম।

68
00:10:25,532 --> 00:10:29,036
তারপরও দিনটা রাজ্যের জন্য অন্ধকারাচ্ছন্ন।

69
00:10:32,331 --> 00:10:34,458
আপনার বাবা একজন ভালো মানুষ ছিলেন।

70
00:10:35,501 --> 00:10:38,420
আর আপনার বাবা'ও
ভালো বলেই জায়গা পেয়েছেন।

71
00:10:41,006 --> 00:10:43,092
কিন্তু তারপরও,

72
00:10:43,175 --> 00:10:46,303
আপনার বাবা'কে এভাবে সরিয়ে দেয়াটা...

73
00:10:47,513 --> 00:10:50,099
অন্যায় বলে মনে হলো।

74
00:10:51,934 --> 00:10:54,269
তাকে সরিয়ে দেবার
কারণ সম্পর্কে কী জানেন?

75
00:10:54,353 --> 00:10:55,979
কাউকে বলার সুযোগ দেয়া না হলে,

76
00:10:56,063 --> 00:10:59,775
সে বিকল্প হিসেবে...
পর্যবেক্ষণ করতে শেখে।

77
00:11:02,152 --> 00:11:04,029
হয়তো আপনার একজন মিত্রের প্রয়োজন?

78
00:11:04,738 --> 00:11:05,864
আমি তো রাণী।

79
00:11:05,948 --> 00:11:08,325
- আমার মিত্রের অভাব নেই।
- তা বটে।

80
00:11:08,409 --> 00:11:10,536
উদাহরণস্বরূপ,
রাজকুমারী রিনেরার কথাই ধরুন।

81
00:11:11,954 --> 00:11:14,998
পরিষ্কার করে বলুন, লর্ড।

82
00:11:17,376 --> 00:11:20,254
ভাবছি তার উপর ভরসা
করতে পারবেন কি-না...

83
00:11:20,337 --> 00:11:22,923
যেহেতু এখন তিনি... অসুস্থ।

84
00:11:23,841 --> 00:11:28,262
অসুস্থ?
আমি তো এমন কিছু শুনিনি।

85
00:11:28,345 --> 00:11:30,347
মাফ করবেন,
মাননীয়া, আমার ভুল হতে পারে।

86
00:11:31,723 --> 00:11:34,768
আপনার বাবা'কে পদচ্যুত করার রাতে,

87
00:11:34,852 --> 00:11:38,355
গ্র্যান্ড মেইস্টার'কে রাজকুমারীর
কামরায় চা নিয়ে যেতে দেখেছিলাম।

88
00:11:40,441 --> 00:11:42,526
- চা?
- হ্যাঁ।

89
00:11:45,362 --> 00:11:47,614
গ্র্যান্ড মেইস্টার নিজেই নিয়ে গিয়েছিল?

90
00:11:47,698 --> 00:11:50,659
যতটুকু বুঝতে পেরেছিলাম,
মহারাজের হুকুমেই।

91
00:11:53,454 --> 00:11:54,872
আশাকরি, তিনি অসুস্থ নন।

92
00:11:57,291 --> 00:11:59,501
রিনেরা মহারাজের সাথে ড্রিফটমার্কে গেছে।

93
00:11:59,585 --> 00:12:02,504
- গতকাল ভোরে।
- ওহ, কী দারুণ খবর!

94
00:12:02,588 --> 00:12:03,672
হয়তো আমারই ভুল হয়েছিল।

95
00:12:05,257 --> 00:12:07,342
ওহ, স্বস্তি পেলাম।

96
00:12:09,261 --> 00:12:11,472
স্বয়ং মেলোস'কে দেখে ভেবেছিলাম...

97
00:12:13,015 --> 00:12:16,310
হয়তো, তার অবস্থা বেশ খারাপই বটে।

98
00:12:16,393 --> 00:12:19,855
ধারণাটা ভুল হওয়ায় স্বস্তি পেলাম।

99
00:12:49,301 --> 00:12:51,261
দুঃখিত।

100
00:12:51,345 --> 00:12:52,304
এসো, কাজিন।

101
00:12:52,387 --> 00:12:55,432
চলো দেখে আসি
সকালের নাস্তায় কী রয়েছে।

102
00:13:28,924 --> 00:13:30,259
মহামান্য।

103
00:13:45,315 --> 00:13:47,150
উঠুন, লর্ড কর্লিস।

104
00:13:48,652 --> 00:13:49,945
স্বাগত জানাচ্ছি।

105
00:13:50,028 --> 00:13:51,989
একটা চেয়ার আনাবো?

106
00:13:53,448 --> 00:13:55,951
কাজিন!

107
00:13:56,034 --> 00:13:57,286
রাজকুমারী।

108
00:14:05,002 --> 00:14:07,087
- আপনি ঠিক আছেন তো?
- হ্যাঁ।

109
00:14:08,338 --> 00:14:10,299
আপনাকে অভিবাদন জানাচ্ছি, লর্ড লায়নেল।

110
00:14:10,382 --> 00:14:12,801
হ্যান্ড অফ দ্যি কিং হবার জন্য
আপনিই সবচেয়ে উপর্যুক্ত ছিলেন।

111
00:14:12,884 --> 00:14:16,513
প্রশংসার জন্য ধন্যবাদ, লর্ড কর্লিস।

112
00:14:16,597 --> 00:14:18,599
মহামান্য আমায় এই
পদটি দিয়ে সন্মানিত করেছেন।

113
00:14:20,934 --> 00:14:22,019
সের অটোর দুর্ভাগ্য।

114
00:14:24,771 --> 00:14:28,025
রেড কিপের জাঁকজমকপূর্ণ
হলে সারাদিন কাটানোর পরও,

115
00:14:28,108 --> 00:14:31,028
হাই টাইডের হলগুলো
আমায় বরাবরই মুগ্ধ করে।

116
00:14:31,111 --> 00:14:33,780
বেশিই প্রশংসা করছেন, মহামান্য।

117
00:14:33,864 --> 00:14:36,491
তবে আরো আনন্দঘন
পরিস্থিতিতে দেখা হলে খুশি হতাম।

118
00:14:38,035 --> 00:14:40,537
- কী হয়েছে?
- ডেমনের স্ত্রী,

119
00:14:40,621 --> 00:14:42,748
লেডি রিয়া রয়েস মারা গেছেন।

120
00:14:43,624 --> 00:14:46,043
শিকার করতে গিয়ে দূর্ঘটনায়।

121
00:14:46,126 --> 00:14:48,045
ঘোড়া থেকে আছড়ে পড়েছিলেন।

122
00:14:48,128 --> 00:14:51,340
পতনে তার ঘাড় এবং করোটি ভেঙে যায়।

123
00:14:51,423 --> 00:14:53,508
বেশ বিস্ময়কর সমাপ্তি।

124
00:14:53,592 --> 00:14:54,926
লেডি রিয়া'র অশ্বারোহণ...

125
00:14:55,010 --> 00:14:57,012
আর শিকারের দক্ষতা সু-বিখ্যাত ছিল।

126
00:14:57,095 --> 00:15:00,349
- ঈশ্বর বড্ড নিষ্ঠুর।
- একদম।

127
00:15:01,266 --> 00:15:02,601
লেডি রিয়া একজন দারুণ মহিলা...

128
00:15:02,684 --> 00:15:06,521
আর একজন, আহ...
আমার ভাইয়ের যোগ্য স্ত্রী ছিল।

129
00:15:06,605 --> 00:15:09,566
বেশ দুঃখজনক যে তার ও
ডেমনের কোনো উত্তরাধিকার নেই।

130
00:15:09,650 --> 00:15:13,278
তাকেই রুনস্টোনের
উত্তরাধীকারি হতে হয়েছিল।

131
00:15:13,362 --> 00:15:17,282
এখন আমাদের সুখকর
পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করা উচিত।

132
00:15:17,366 --> 00:15:19,201
- না, ধন্যবাদ।
- কী বলতে চাইছেন, মহারাজ?

133
00:15:23,997 --> 00:15:28,043
আমি আপনার পুত্র সের লেনর,
আর আমার মেয়ে ও...

134
00:15:28,126 --> 00:15:31,046
উত্তরাধীকারীণি, রাজকুমারী
রিনেরার মধ্যে বিয়ের প্রস্তাব দিচ্ছি।

135
00:15:31,129 --> 00:15:34,549
বেশ অতীতে আমাদের
দুই হাউজের মধ্যে আত্মীয়তা হয়েছিল।

136
00:15:34,633 --> 00:15:36,843
পুরনো ভ্যালেরিয়ার শেষ স্তম্ভ।

137
00:15:36,927 --> 00:15:41,682
মহামান্য, আমি এবং আমার হাউজ
আপনার প্রস্তাবে সন্মানিত হলাম।

138
00:15:41,765 --> 00:15:44,685
কিন্তু রাজকুমারী রেইনিস
আর আমি আপনার...

139
00:15:44,768 --> 00:15:47,104
এই মহৎ প্রস্তাব মেনে
নেবার আগে কিছু বিষয়ে...

140
00:15:48,605 --> 00:15:50,190
পরিষ্কার হতে চাই।

141
00:15:51,983 --> 00:15:53,568
কোন বিষয়ে?

142
00:15:56,321 --> 00:15:59,908
আমরা জানতে চাই
উত্তরাধিকার কীভাবে হস্তান্তরিত হবে।

143
00:16:03,370 --> 00:16:05,539
রিনেরা আমার উত্তরাধিকারী।

144
00:16:05,622 --> 00:16:08,750
মৃত্যুর পর, আমার সিংহাসন
আর পদবি তার কাছেই যাবে।

145
00:16:08,834 --> 00:16:11,294
সের লেনর আর তার প্রথম সন্তান,

146
00:16:11,378 --> 00:16:12,587
যে লিঙ্গেরই হোক না কেন,

147
00:16:12,671 --> 00:16:15,006
তার আয়রন থ্রোনের উত্তরাধিকার হবে।

148
00:16:17,050 --> 00:16:19,511
এই ধারণা করতে পারি যে,

149
00:16:19,594 --> 00:16:23,098
ওয়েস্ট্রসের ঐতিহ্য অনুযায়ী...

150
00:16:23,181 --> 00:16:24,933
তাদের সন্তান বাবা'র পদবি পাবে?

151
00:16:27,352 --> 00:16:30,647
তারা জন্মগতভাবে ভ্যালেরিয়ন
পরিচয়ই লাভ করবে?

152
00:16:30,731 --> 00:16:32,524
অবশ্যই, লর্ড কর্লিস,

153
00:16:32,607 --> 00:16:36,194
আমার মেয়ে একজন মেয়ে বলে
টারগেরিয়ান রাজবংশ এখানেই শেষ হবার...

154
00:16:36,278 --> 00:16:37,738
প্রস্তাব দিচ্ছেন না তো?

155
00:16:40,240 --> 00:16:43,326
আমি শুধু নিশ্চিত হতে চাইছিলাম, মহামান্য।

156
00:16:48,331 --> 00:16:50,751
- আপনার জন্যে একটা চেয়ার আনাবো?
- আমার প্রয়োজন নেই...

157
00:16:50,834 --> 00:16:51,960
না। চেয়ারের প্রয়োজন নেই আমার।

158
00:16:54,546 --> 00:16:57,257
জন্মের পর,

159
00:16:57,340 --> 00:16:59,551
সের লেনর আর রিনেরার সন্তানেরা...

160
00:16:59,634 --> 00:17:01,970
ঐতিহ্য বজায় রাখতে...

161
00:17:02,929 --> 00:17:06,141
তাদের বাবা'র পদবিই পাবে, ভ্যালেরিয়ন।

162
00:17:06,224 --> 00:17:07,601
তবে,

163
00:17:07,684 --> 00:17:11,521
যখন প্রথম জন্ম নেয়া সন্তান
আয়রন থ্রোনে বসতে যাবে,

164
00:17:11,605 --> 00:17:14,775
অবশ্যই টারগেরিয়ান
নামধারী হয়েই বসতে হবে।

165
00:17:16,318 --> 00:17:18,320
ড্রাগনেরা আগামী ১০০ বছর...

166
00:17:18,403 --> 00:17:19,696
সাত রাজ্যে রাজত্ব করবে,

167
00:17:19,780 --> 00:17:23,158
যেভাবে বিগত বছরগুলোতে করে এসেছে।

168
00:17:35,754 --> 00:17:37,839
ন্যায়সঙ্গত প্রস্তাব বটে।

169
00:17:39,549 --> 00:17:41,510
বেশ।

170
00:17:41,593 --> 00:17:44,012
এখন, আর কিছু না থাকলে আসছি।

171
00:17:54,356 --> 00:17:57,067
সত্যি বলতে, যেহেতু
কেউ না কেউ হতোই,

172
00:17:57,150 --> 00:17:58,735
তুমি হওয়াতে খুশিই হয়েছি।

173
00:18:01,029 --> 00:18:03,740
জানি এটা তোমারও নিজের সিদ্ধান্ত নয়।

174
00:18:04,950 --> 00:18:07,077
দ্বিমত পোষনের কিচ্ছু নেই, কাজিন।

175
00:18:08,328 --> 00:18:09,663
না, আমি-

176
00:18:10,664 --> 00:18:13,542
বরং...

177
00:18:13,625 --> 00:18:16,086
পছন্দের ব্যাপারে বুঝিয়ে বলি?

178
00:18:20,131 --> 00:18:22,259
রাজহংসীর চেয়ে আমি
রাজহাঁসের রোস্টই বেশি পছন্দ করি।

179
00:18:23,885 --> 00:18:25,512
বলতে পারবো না কেন।

180
00:18:28,014 --> 00:18:30,183
এটা চেষ্টার ত্রুটির জন্য নয়।

181
00:18:32,102 --> 00:18:34,271
অনেকে আছে যারা রাজহংসী পছন্দ করে।

182
00:18:36,022 --> 00:18:38,733
তবে আমার এটাকে চর্বিযুক্ত মনে হয়।

183
00:18:42,863 --> 00:18:45,073
জানি উপরে যে বোঝাপড়াই হোক না কেন...

184
00:18:45,157 --> 00:18:47,325
তাতে তোমার পছন্দ বদলাবে না।

185
00:18:47,409 --> 00:18:49,744
আর আমারও না।

186
00:18:51,705 --> 00:18:53,331
তাহলে তোমার প্রস্তাবটা কী?

187
00:18:58,336 --> 00:19:03,341
আমরা আমাদের পিতা আর
রাজ্যের কর্তব্য পালন করবো...

188
00:19:03,425 --> 00:19:05,594
আর সেটা করা হয়ে গেলে...

189
00:19:05,677 --> 00:19:07,095
দু'জনেই নিজেদের পছন্দ অনুযায়ী চলবো।

190
00:19:18,440 --> 00:19:20,191
ভিসেরিস'কে বিছানায় নিয়ে যাওয়া হয়েছে।

191
00:19:20,275 --> 00:19:22,152
ওদিকে তার জাহাজও প্রস্তুত করা হচ্ছে।

192
00:19:24,696 --> 00:19:26,948
হয়তো আমি...

193
00:19:27,032 --> 00:19:28,116
একটু বেশিই চাপ দিয়ে ফেলেছি?

194
00:19:30,118 --> 00:19:32,287
সে চাপেই তার এই অবস্থা?

195
00:19:32,370 --> 00:19:36,333
আমার কাজিন নিজ সিদ্ধান্তেই
এই ঝড়ের মধ্য দিয়ে এসেছে, স্বামী।

196
00:19:36,416 --> 00:19:39,628
এখানে এসে লেনরের হাত চাওয়াটা...

197
00:19:39,711 --> 00:19:42,464
একজন রাজার পক্ষে মানহানিকরই বটে।

198
00:19:42,547 --> 00:19:44,257
লেনর কেথায়?

199
00:19:44,341 --> 00:19:47,802
- ও আর রিনেরা সমুদ্রতীরে হাঁটছে।
- বেশ।

200
00:19:47,886 --> 00:19:51,222
ওদেরকে কি... পরিচিত মনে হচ্ছে?

201
00:19:52,140 --> 00:19:54,559
তারা একসাথে বেড়ে উঠেছে।

202
00:19:54,643 --> 00:19:56,227
পরিচিত হওয়াটা এখানে মূখ্য নয়।

203
00:19:56,311 --> 00:20:00,273
ওহ, আমি নিশ্চিত লেনর ইতোমধ্যে
তাকে পছন্দ করে ফেলেছে।

204
00:20:00,357 --> 00:20:04,194
- গত কয়েক বছরে সে বেশ লাবণ্যময়ী হয়ে উঠেছে।
- ওর আসল স্বভাব তো তুমি জানোই।

205
00:20:05,612 --> 00:20:06,947
ও এখনো তরুণ।

206
00:20:08,365 --> 00:20:09,991
বয়সের সাথে ঠিক হয়ে যাবে।

207
00:20:11,409 --> 00:20:14,329
বিছনায় নারী সঙ্গে পাওয়া সুখের তুলনা...

208
00:20:16,164 --> 00:20:20,168
- পৃথিবীর আর কিছুর সাথে হয় না।
- আমরা ওকে বিপদে ফেলতে চলেছি।

209
00:20:20,251 --> 00:20:23,505
রাজ্যের লর্ডেরা হাঁটুগেড়ে রিনেরার...

210
00:20:23,588 --> 00:20:24,798
আনুগত্যের শপথ নিয়েছে।

211
00:20:24,881 --> 00:20:25,840
সেটা প্রকৃত রক্তের রাজকুমার...

212
00:20:25,924 --> 00:20:28,635
এগোন টারগেরিয়ান
জন্ম নেবার আগের ঘটনা।

213
00:20:28,718 --> 00:20:30,804
রিনেরা'র উত্তরাধিকার হুমকিতে পড়বে।

214
00:20:30,887 --> 00:20:32,722
চাকু বেরিয়ে আসবে...

215
00:20:32,806 --> 00:20:35,183
ও, ওর স্বামী, আর সন্তানদের জন্য।

216
00:20:35,266 --> 00:20:36,685
আমাদের হাউজ রাজ্যের নৌ-বাহিনী...

217
00:20:36,768 --> 00:20:38,228
আর অর্ধেক ড্রাগন নিয়ন্ত্রণ করে।

218
00:20:38,311 --> 00:20:41,481
কোনো পাগল রিনেরা'র
উত্তরাধিকারকে চ্যালেঞ্জ জানালেও...

219
00:20:41,564 --> 00:20:43,858
- তাকে ধূলোয় মিশিয়ে দেয়া হবে।
- কীসের জন্য, কর্লিস? সম্পদ? ক্ষমতা?

220
00:20:43,942 --> 00:20:46,361
- গৌরব?
- ন্যায়ের জন্য।

221
00:20:51,866 --> 00:20:53,493
অধিকার অনুযায়ী,

222
00:20:53,576 --> 00:20:55,286
তোমারই সাত রাজ্যের রাণী হবার কথা।

223
00:20:57,747 --> 00:20:59,457
কিন্তু তোমার সেই
মুকুট ছিনিয়ে নিয়েছিল এক-

224
00:20:59,541 --> 00:21:01,543
আমি কখনোই মুকুট পরতে পারিনি...

225
00:21:01,626 --> 00:21:03,712
কারণ রাজ্য তা কখনোই মেনে নিতো না।

226
00:21:03,795 --> 00:21:05,839
আর আমি যেকোনো মূল্যে...

227
00:21:05,922 --> 00:21:09,384
সেই ছোটোলোকি ভুলটাকে শোধরাতে চাই-

228
00:21:09,467 --> 00:21:13,722
আমি সেই কষ্টকে ভুলে গেছি, কর্লিস।

229
00:21:20,979 --> 00:21:24,816
আমি সর্বদাই ভয় পেতাম যে, তোমায়
একদিন এক মেয়েকে বিয়ে করতে হবে।

230
00:21:25,400 --> 00:21:27,068
আর দেখো সেই দিনটা চলে এলো।

231
00:21:28,445 --> 00:21:29,404
তোমার বাগদত্তা অবশ্য নিজেই...

232
00:21:29,487 --> 00:21:33,450
নিজ মর্জিমতো চলার প্রস্তাব দিয়েছে।

233
00:21:33,533 --> 00:21:35,744
তো আমি রাজহাঁস ছিলাম না-কি রাজহঁংসী?

234
00:21:35,827 --> 00:21:37,370
আমার এই দুর্ভাগ্যে তুমিও ঠাট্টা করছো?

235
00:21:39,956 --> 00:21:41,958
দেখো, রিনেরা সাত রাজ্যের রাণী হবে।

236
00:21:42,042 --> 00:21:43,251
আর তুমি হবে তার স্বামী, রাজা।

237
00:21:44,252 --> 00:21:47,088
দ্বন্দ্বযুদ্ধের কথা ভাবো,

238
00:21:47,172 --> 00:21:49,883
রাজভোজ, কিংবা সমুদ্রপথে যুদ্ধ।

239
00:21:51,676 --> 00:21:55,430
মুকুটটা কি আজই পড়বেন, রাজা মশাই?

240
00:21:56,848 --> 00:21:59,559
তুমি সত্যিই পাগল।

241
00:22:05,607 --> 00:22:08,568
- আপনার একজন প্রাণ রক্ষকের প্রয়োজন পড়বে।
- উম-হুম।

242
00:22:29,547 --> 00:22:31,341
আসলে, এটা আমাদের আশার চেয়েও ঢের ভালো।

243
00:22:37,514 --> 00:22:39,390
তার নিজেরই একজন প্রণয়ী রয়েছে।

244
00:22:42,227 --> 00:22:43,895
ভাবছি কে সে।

245
00:23:07,127 --> 00:23:09,337
সকাল সকাল তোমারো
চোখের ঘুম পালিয়েছে?

246
00:23:10,839 --> 00:23:13,550
আপনার সাথে দেখা
করার প্রয়োজন ছিল, রাজকুমারী।

247
00:23:13,633 --> 00:23:15,593
স্বীকার করছি আমারো একই বাসনা ছিল।

248
00:23:21,015 --> 00:23:23,977
গত কয়েক বছরের জানাশোনায়...

249
00:23:24,060 --> 00:23:25,728
আপনি আমায় বেশ বিশ্বাস করেছেন।

250
00:23:25,812 --> 00:23:28,898
মাফ করবেন, মনে হচ্ছে,

251
00:23:28,982 --> 00:23:31,401
যেন আমি, আপনাকে কিছুটা... জানি।

252
00:23:34,779 --> 00:23:36,656
তুমি কিছুটার চেয়ে ঢের বেশি জানো।

253
00:23:39,701 --> 00:23:42,662
আপনাকে অনেকবার বলতে শুনেছি...

254
00:23:42,745 --> 00:23:44,581
নিজের অবস্থানকে কতটা ঘৃণা করেন,

255
00:23:44,664 --> 00:23:47,876
নিজ হৃদয়ের আকাঙ্ক্ষার পরোয়া না
করেই শুধুমাত্র বাবা'র...

256
00:23:47,959 --> 00:23:50,628
স্বার্থলাভের জন্য কীভাবে আপনাকে
চুপচাপ সব মেনে নিতে হবে।

257
00:23:50,712 --> 00:23:53,590
আর... এখন সে-সময়টাই এসেছে।

258
00:23:55,008 --> 00:23:57,051
সের লেনর বেশ ভালো,
উপর্যুক্ত পুরুষ,

259
00:23:57,135 --> 00:23:59,888
কিন্তু আপনি, আপনি তাকে বেছে নেননি।

260
00:23:59,971 --> 00:24:04,100
- আপনার জন্য বেছে নেয়া হয়েছে।
- এটা সত্য।

261
00:24:06,728 --> 00:24:08,605
স্বাধীনতা অর্জনের অন্য আরেকটা...

262
00:24:09,814 --> 00:24:11,691
পথ থাকলে আপনি কি সেটা...

263
00:24:12,650 --> 00:24:15,278
বেছে নিতেন?

264
00:24:15,361 --> 00:24:18,114
রিনেরা,
এখানে আসার পূর্বে,

265
00:24:18,198 --> 00:24:21,075
আমি স্ট্রোমল্যান্ডে একজন নাইট ছিলাম।

266
00:24:21,159 --> 00:24:23,369
সান্সপিয়ার বন্দর সম্পর্কে
আমার গভীর জ্ঞান রয়েছে।

267
00:24:23,453 --> 00:24:25,413
সেখান হতে জাহাজের
কাঠাম ভর্তি কমলা আর দারুচিনি...

268
00:24:25,496 --> 00:24:27,957
নিয়ে জাহাজগুলোকে
এসোস ছেড়ে যেতে দেখেছি।

269
00:24:28,041 --> 00:24:30,251
আর সর্বদাই দেখতে
চাইতাম সেগুলো কোথায় যায়।

270
00:24:31,294 --> 00:24:33,713
তুমি আমায় চলে যেতে বলছো?

271
00:24:35,215 --> 00:24:37,675
আপনাকে আমার সাথে আসতে বলছি...

272
00:24:39,177 --> 00:24:41,804
এ সবকিছু হতে বহুদূরে।

273
00:24:41,888 --> 00:24:44,849
উত্তরাধিকারের বোঝা
আর অবজ্ঞা হতে দূরে।

274
00:24:44,933 --> 00:24:47,518
চলুন এ সবকিছু
পেছনে ফেলে বিশ্বটাকে দেখি...

275
00:24:50,146 --> 00:24:50,772
আমরা হবো নামহীন অজ্ঞাত,

276
00:24:50,855 --> 00:24:54,317
আর মুক্ত পাখি...

277
00:24:54,400 --> 00:24:56,861
যেথায় ইচ্ছা সেথায় যাবো।
সেভাবে ইচ্ছা ভালোবাসবো।

278
00:24:58,613 --> 00:25:00,156
এসোসে...

279
00:25:02,825 --> 00:25:05,870
আপনি আমায় বিয়ে করতে পারেন।

280
00:25:08,206 --> 00:25:09,958
ভালোবাসার জন্য বিয়ে,

281
00:25:10,041 --> 00:25:11,834
মুকুটের জন্য নয়।

282
00:25:36,859 --> 00:25:39,988
আমি নিজেই মুকুট, সের ক্রিস্টন।

283
00:25:42,156 --> 00:25:43,741
অথবা হবো।

284
00:25:45,243 --> 00:25:47,912
হয়তো দায়িত্বের উপর আমি ক্ষুদ্ধ।

285
00:25:47,996 --> 00:25:51,124
তবে কীভাবে ভেবে নিলে
যে আমি অ্যাশাইগামী...

286
00:25:51,207 --> 00:25:54,877
শস্যদানা আর কমলার জন্য
নিজের কলঙ্ক বেছে নেবো।

287
00:25:58,256 --> 00:25:59,674
এটা আমার দায়িত্ব...

288
00:25:59,757 --> 00:26:02,844
একজন অভিজাত
ঘরের পুরুষকে বিয়ে করা।

289
00:26:02,927 --> 00:26:04,637
আর সের লেনর স্বামী হিসেবে দারুণ হবে।

290
00:26:09,100 --> 00:26:11,894
কিন্তু আমার, উম...

291
00:26:12,937 --> 00:26:15,773
আমার বিয়ের মানে...

292
00:26:15,857 --> 00:26:17,984
এই নয় যে সবকিছু শেষ।

293
00:26:20,778 --> 00:26:25,783
সের ক্রিস্টন,
লেনর এবং আমার মধ্যে বোঝাপড়া হয়েছে।

294
00:26:27,660 --> 00:26:31,622
আমি ওকে ওর নিজ পছন্দ
মেনে চলার স্বাধীনতা দিয়েছি...

295
00:26:31,706 --> 00:26:33,666
আর এদিকে,
সে-ও আমাকে একই স্বাধীনতা দিয়েছে।

296
00:26:41,716 --> 00:26:43,926
তো আপনি আমায়
নিজের বেশ্যা বানাতে চান?

297
00:26:45,511 --> 00:26:48,890
আমি চাই আমার প্রাণরক্ষক
হোয়াইট নাইটের সাথে...

298
00:26:48,973 --> 00:26:52,727
যেভাবে শুরু হয়েছিল
সবকিছু সেভাবেই চলুক,

299
00:26:52,810 --> 00:26:55,855
আমি একটা শপথ নিয়েছি।

300
00:26:56,481 --> 00:26:59,734
আপনার একজন রাজরক্ষী নাইট হিসেবে।

301
00:26:59,817 --> 00:27:01,903
এক শুদ্ধতার শপথ।
আর সেটা ভঙ্গ করেছি।

302
00:27:01,986 --> 00:27:04,364
- আমি কাউকে বলবো না-
- আমি, আমি আমার সাদা গাত্রাবরণকে কলুষিত করেছি,

303
00:27:04,447 --> 00:27:07,408
আর আমার নামের পাশে
শুধুমাত্র এই একটা জিনিসই রয়েছে!

304
00:27:09,869 --> 00:27:12,705
ভেবেছিলাম, আমাদের বিয়ে হলে
হয়তো আমি সেটা পুনরুদ্ধার করতে পারবো।

305
00:27:20,338 --> 00:27:21,506
আয়রন থ্রোনের ছায়া আমার চেয়ে বড়ো,

306
00:27:21,589 --> 00:27:26,010
আমার পরিবারের যে কারো থেকে বড়ো।

307
00:27:26,094 --> 00:27:29,764
স্বয়ং দিগ্বিজয়ী এগোন
সাত রাজ্যকে একত্রিত করে...

308
00:27:29,847 --> 00:27:31,682
তাদেরকে এক পথে এনেছিল-

309
00:27:32,517 --> 00:27:33,810
সের ক্রিস্টন।

310
00:28:21,816 --> 00:28:23,317
- মেইস্টারকে ডেকে পাঠাও!
- পিছু হঁটো।

311
00:28:23,401 --> 00:28:25,069
মেলোস'কে ডাকো! পেছাও!

312
00:28:25,153 --> 00:28:26,654
গলনপাত্র তৈরি করো।

313
00:28:28,030 --> 00:28:29,699
আমাদের জোঁকের প্রয়োজন পড়বে।

314
00:28:33,703 --> 00:28:35,037
সের ক্রিস্টন...

315
00:28:36,456 --> 00:28:39,292
আপনাকে ডেকে পাঠিয়েছে।

316
00:28:39,375 --> 00:28:41,544
রাজকুমারীকে তো এইমাত্র রেখে আসলাম।

317
00:28:42,378 --> 00:28:43,963
রাজকুমারী নয়, সের।

318
00:28:44,714 --> 00:28:45,923
মহারাণী।

319
00:29:00,688 --> 00:29:02,315
সের ক্রিস্টন, মাননীয়া।

320
00:29:06,527 --> 00:29:07,695
তুমি আসতে পারো।

321
00:29:21,292 --> 00:29:23,085
তোমায় একটা ভিষণ অপ্রীতিকর,

322
00:29:23,169 --> 00:29:25,087
ব্যাপারে প্রশ্ন করবো,
সের ক্রিস্টন।

323
00:29:28,216 --> 00:29:30,384
বরাবরের মতোই আমি
আপনার ভৃত্য, রাণী সাহেবা।

324
00:29:31,886 --> 00:29:34,096
এটা রাজকুমারী রিনেরা'র ব্যাপারে।

325
00:29:35,473 --> 00:29:38,518
প্লিজ।

326
00:30:01,874 --> 00:30:05,962
তুমি তার প্রাণ রক্ষক
আর বেশ বিশ্বস্তও বটে।

327
00:30:07,088 --> 00:30:10,132
জি।

328
00:30:11,717 --> 00:30:14,637
যে রাতে ডেমন ফিরেছিল...

329
00:30:16,430 --> 00:30:18,933
কিছু গুজব অথবা...

330
00:30:19,016 --> 00:30:24,480
নীতি ভ্রষ্টতা,
আমার বাবা যেটার...

331
00:30:26,190 --> 00:30:28,609
খবর পেয়েছিল।

332
00:30:28,693 --> 00:30:31,821
সম্ভবত যেটা ঘটেছিল-

333
00:30:35,741 --> 00:30:37,285
রাজকুমারীর সতিত্ব নিয়ে
প্রশ্ন তোলাটা, অবশ্যই,

334
00:30:37,368 --> 00:30:38,995
আমার জন্যে কল্পনাতীত,

335
00:30:39,078 --> 00:30:41,038
যাকে আমি সবচেয়ে বেশি কদর করি।

336
00:30:41,122 --> 00:30:45,459
তবে, আমি, তুলেই ফেলেছি,
ভাবছি, যদি...

337
00:30:51,924 --> 00:30:55,845
যৌবনের তাড়নায় অজান্তে
হয়তো কোনো ভুল...

338
00:30:56,971 --> 00:30:58,639
করে বসতে পারে...

339
00:30:59,974 --> 00:31:02,602
সংকল্প ভেঙে ফেলা,

340
00:31:02,685 --> 00:31:05,688
- ভেঙে ফেলা, ভ্রষ্টতা-
- এটা হয়েছে, মাননীয়া।

341
00:31:10,401 --> 00:31:13,279
আপনি যে পাপের কথা উল্লেখ করছেন।

342
00:31:15,489 --> 00:31:17,742
সেটা আমিই করেছি।

343
00:31:21,537 --> 00:31:24,498
তার উসকানিতে,
এটা সত্য, তবে এটা-

344
00:31:25,666 --> 00:31:27,251
কোনো অজুহাত নয়।

345
00:31:30,254 --> 00:31:32,715
আমার শপথ ভঙ্গ হয়েছে।

346
00:31:32,798 --> 00:31:34,467
আমি নিজেকে অসম্মানিত করেছি।

347
00:31:36,177 --> 00:31:38,054
কোনো বিবেচনা প্রাপ্য নয় আমার।

348
00:31:41,474 --> 00:31:43,517
কিন্তু যদি...

349
00:31:44,602 --> 00:31:47,104
একজন ক্ষমাশীল রাণী হিসেবে,

350
00:31:47,188 --> 00:31:49,065
দয়া দেখানোর ইচ্ছাপোষণ করেন...

351
00:31:49,732 --> 00:31:52,068
শুধু এটুকুই চাইবো যে...

352
00:31:54,570 --> 00:31:57,365
আমার অন্ডকোষ কেটে ফেলা...

353
00:31:57,448 --> 00:32:00,201
অথবা নির্যাতনের বদলে...

354
00:32:00,284 --> 00:32:03,287
আমায় করুণার মৃত্যুদন্ড দেবেন।

355
00:32:18,928 --> 00:32:21,597
তোমার সততার জন্য ধন্যবাদ,
সের ক্রিস্টন।

356
00:32:31,315 --> 00:32:32,900
তুমি আসতে পারো।

357
00:33:03,723 --> 00:33:07,893
- বিশ্রাম নিন, মহামান্য।
- আমি জোঁক নিয়ে আসছি।

358
00:33:07,977 --> 00:33:10,020
যদি অনুমতি দিতেন, গ্র্যান্ড মেইস্টার,

359
00:33:10,104 --> 00:33:13,733
আমি কিছু তাজা হারবার প্রলেপ...

360
00:33:13,816 --> 00:33:17,945
তৈরি করেছিলাম,
হয়তো সেটা কাজে আসতে পারে।

361
00:33:18,028 --> 00:33:20,448
সে-সবের কোনো প্রয়োজন নেই, ওরিল।

362
00:33:20,531 --> 00:33:24,034
জোঁক সর্বদাই মহামান্যের ব্যথা উপশম করেছে।

363
00:33:43,179 --> 00:33:45,055
উনার ঘুমের জন্য।

364
00:33:55,733 --> 00:33:56,984
রাণী কোথায়?

365
00:33:57,067 --> 00:34:00,571
আমি শুনেছি উনি একটু...

366
00:34:00,654 --> 00:34:02,823
ব্যস্ত রয়েছেন, মহারাজ।

367
00:34:23,093 --> 00:34:25,304
আমায় কি একজন ভালো রাজা
হিসেবে মনে রাখা হবে, লায়নেল?

368
00:34:26,514 --> 00:34:29,600
মহামান্য?

369
00:34:29,683 --> 00:34:34,021
ইতিহাস লেখা হলে তারা
আমার সম্পর্কে কী বলবে?

370
00:34:34,104 --> 00:34:35,898
আমি যুদ্ধে জড়াইনি,
কিছু জয়ও করিনি।

371
00:34:35,981 --> 00:34:39,026
কোনো বড়সড় পরাজয়ও বরণ করিনি।

372
00:34:41,111 --> 00:34:43,739
কেউ কেউ এটাকে সৌভাগ্য বলবে।

373
00:34:46,200 --> 00:34:49,203
এতে তো ভালো
কোনো গল্প হয় না, হয় কি?

374
00:34:49,286 --> 00:34:52,206
এমন গল্প যেটা একশ বছর
পরও কোনো ভোজে শোনানো হবে...

375
00:34:52,289 --> 00:34:53,874
অথবা পাঁচশ বছর পর।

376
00:34:56,335 --> 00:35:00,089
আপনি রাজা জেহেরিসের
উত্তরাধিকার বহন করেছেন।

377
00:35:00,172 --> 00:35:02,967
আর রাজ্যকে রেখেছেন শক্তিশালী।

378
00:35:03,050 --> 00:35:05,553
মরার পর গল্প বেরোনোর চেয়ে...

379
00:35:05,636 --> 00:35:08,556
শান্তিতে বেঁচে থাকাটা শ্রেয় নয় কি?

380
00:35:08,973 --> 00:35:10,975
হয়তো।

381
00:35:12,685 --> 00:35:15,688
কিন্তু আমার একটা
অংশ পরীক্ষিত হতে চায়।

382
00:35:17,106 --> 00:35:19,900
সর্বদাই ভাবি আমায়
অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে,

383
00:35:19,984 --> 00:35:22,444
যেতে হলে হয়তো আমি ভিন্ন
কোনো মানুষে পরিণত হতাম।

384
00:35:24,488 --> 00:35:26,907
অনেকে যারা পরীক্ষিত হয়েছে,

385
00:35:26,991 --> 00:35:28,951
তারা শুধুমাত্র সেটা থেকে মুক্তি চাইতো।

386
00:35:30,327 --> 00:35:33,163
অন্য কোনো লর্ড হলে হয়তো
আমায় আশ্বস্ত করতো যে...

387
00:35:33,247 --> 00:35:35,124
সুযোগ পেলে আমি দিগ্বীজয়ী
এগোনের মতো হতে পারতাম।

388
00:35:35,207 --> 00:35:38,294
- মহামান্য, সেটা তো-
- ঠিক বলেছো।

389
00:35:38,377 --> 00:35:41,255
ঠিক বলেছো... বরাবরের মতোই।

390
00:35:44,008 --> 00:35:46,677
সেটা না জানাই হয়তো ভালো।

391
00:36:34,391 --> 00:36:36,310
অত্যন্ত সন্তুষ্টচিত্তে...

392
00:36:36,393 --> 00:36:39,813
মাননীয়, মহারাজ ভিসেরিস,
রাজকীয় বিবাহ অনুষ্ঠানের...

393
00:36:39,897 --> 00:36:42,399
শুভ উদ্বোধন ঘোষণা করছেন।

394
00:36:44,360 --> 00:36:47,821
হাউজ ল্যানিস্টার আর
তাদের লর্ড, জেসন ল্যানিস্টার।

395
00:36:47,905 --> 00:36:49,907
ওয়েস্টের লর্ড প্যারামাউন্ট,

396
00:36:49,990 --> 00:36:52,952
আর মাস্টার অফ ক্যাস্টার্লি রক।

397
00:36:54,078 --> 00:36:55,746
হাউজ হাইটাওয়ার।

398
00:36:55,829 --> 00:36:57,790
আর তাদের লর্ড,
হবার্ট হাইটাওয়ার।

399
00:36:57,873 --> 00:37:00,918
সাউথের বাতিঘর,
কিটাডিলের রক্ষক,

400
00:37:01,001 --> 00:37:02,628
ওল্ডটাউনের কন্ঠস্বর...

401
00:37:15,140 --> 00:37:17,059
অভিনন্দন, মহামান্য।

402
00:37:17,142 --> 00:37:19,478
রাজকুমারীর জন্য সুযোগ্য পাত্র খুঁজে পেয়েছেন।

403
00:37:19,561 --> 00:37:20,479
ধন্যবাদ, লর্ড জেসন।

404
00:37:20,562 --> 00:37:22,356
সের লেনরের চেয়ে উওম
পুরুষের কথা মাথাতেও আসে না।

405
00:37:22,439 --> 00:37:27,361
এটা শুধু স্বাগত ভোজ হয়ে থাকলে,

406
00:37:27,444 --> 00:37:31,031
মানছি, বিবাহের আয়োজন নিয়ে
আপনার পরিকল্পনা আমার কল্পনাতীত।

407
00:37:31,115 --> 00:37:34,410
যেহেতু আমার মেয়েই ভবিষ্যত রাণী।

408
00:37:34,493 --> 00:37:37,246
তাই ইতিহাসের সেরা এক বিবাহের
আয়োজন করতে চাইছিলাম।

409
00:37:38,789 --> 00:37:40,207
রাণী সাহেবা কোথায়?

410
00:37:40,290 --> 00:37:42,209
তাকেও আমার সন্মান জানাতাম।

411
00:37:44,044 --> 00:37:48,257
রাণী হয়তো এখনো অনুষ্ঠানের
জন্য নিজেকে প্রস্তুত করছে।

412
00:37:48,340 --> 00:37:50,384
এজন্যই পুরুষেরা যুদ্ধে যায়...

413
00:37:50,467 --> 00:37:53,762
কারণ নারীরা যুদ্ধের জন্য
সময়মতো কখনোই প্রস্তুত হতে পারতো না।

414
00:37:59,018 --> 00:38:01,729
আপনার উপস্থিতি সর্বদাই
তৃপ্তিকর, লর্ড জেসন।

415
00:38:01,812 --> 00:38:04,481
রাজকুমারী...
মহামান্য।

416
00:38:14,825 --> 00:38:16,910
মহামান্য,
রাজকুমারী রিনেরা,

417
00:38:16,994 --> 00:38:19,747
অভিনন্দন গ্রহণ করবেন।

418
00:38:19,830 --> 00:38:22,666
আপনাকে অতিথি হিসেবে পেয়ে
আমরা সন্মানিত বোধ করছি, সের জেরল্ড।

419
00:38:22,750 --> 00:38:24,668
বলতেই হয়,
লেডি রিয়া'র করুণ মৃত্যু...

420
00:38:24,752 --> 00:38:28,505
আমায় বেশ পীড়িত করেছিল।

421
00:38:28,589 --> 00:38:30,257
আপনার অপায়ে আমি অত্যন্ত দুঃখিত।

422
00:38:30,340 --> 00:38:32,176
লেডি রিয়া এক অদ্বিতীয়া নারী ছিলেন।

423
00:38:32,259 --> 00:38:36,430
তার মতো অপ্রতিম... আবার
কখনো পাবো বলে মনে হয় না।

424
00:38:36,513 --> 00:38:39,475
হাউজ রয়েসের সাহায্যে
যদি মহারাজ কিছু করতে পারেন-

425
00:38:47,858 --> 00:38:50,861
হাউজ ভ্যালেরিয়নের লর্ড কর্লিস।

426
00:38:50,944 --> 00:38:53,864
লর্ড অফ দ্যা টাইডস,
মাস্টার অফ ড্রিফটমার্ক।

427
00:38:53,947 --> 00:38:57,284
আর তার স্ত্রী,
রাজকুমারী রেইনিস টারগেরিয়ান।

428
00:38:57,368 --> 00:39:00,788
তাদের ছেলে এবং উত্তরাধিকার,
সের লেনর ভ্যালেরিয়ন,

429
00:39:00,871 --> 00:39:03,749
ভবিষ্যত মহারাণীর স্বামী।

430
00:39:45,040 --> 00:39:46,333
- আমার বাগ্দত্ত।
- আমার বাগদত্তা।

431
00:41:10,834 --> 00:41:11,627
সু-স্বাগত,

432
00:41:11,710 --> 00:41:14,880
সকলকে আমাদের আজকের এই অনুষ্ঠানে।

433
00:41:16,298 --> 00:41:17,925
আজকের এটা শুধুমাত্র প্রারম্ভ।

434
00:41:18,842 --> 00:41:21,303
আমরা সন্মান জানাচ্ছি রাজপরিবারের পুরনো,

435
00:41:21,386 --> 00:41:24,514
এবং দুর্ধর্ষ মিত্র, হাউজ ভ্যালেরিয়নকে।

436
00:41:27,184 --> 00:41:29,102
আমাদের আবারো সেই পুরনো ভ্যালেরিয়া...

437
00:41:29,186 --> 00:41:32,356
আর ড্রাগনদের যুগে
ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

438
00:41:34,024 --> 00:41:36,944
হাউজ টারগেরিয়ান
আর হা-

439
00:42:15,857 --> 00:42:17,484
মহারাজ খুব-একটা খুশি হবেন না।

440
00:42:17,567 --> 00:42:19,695
একদম তার ভাষণের মাঝে প্রবেশে।

441
00:42:31,039 --> 00:42:33,292
হাই টাওয়ারের বাতিঘর,

442
00:42:33,375 --> 00:42:34,751
জানো ওটা জ্বললে কী রঙ হয়?

443
00:42:34,835 --> 00:42:37,337
যখন ওল্ডটাউন যুদ্ধের
নিশান দেখায়?

444
00:42:38,213 --> 00:42:41,008
সবুজ।

445
00:42:50,350 --> 00:42:54,021
অভিনন্দন,
সৎ কন্যা।

446
00:42:54,104 --> 00:42:55,981
তোমার উপর ঈশ্বরের কৃপা বর্ধিত হোক।

447
00:43:07,075 --> 00:43:09,328
প্লিজ আসন গ্রহণ করুন।

448
00:43:18,462 --> 00:43:19,838
কোথায় ছিলাম যেন?

449
00:43:19,921 --> 00:43:21,882
দুই হাউজ একত্রিত হওয়াতে, মহামান্য।

450
00:43:21,965 --> 00:43:23,842
হ্যাঁ।

451
00:43:24,176 --> 00:43:25,927
হ্যাঁ।

452
00:43:31,725 --> 00:43:33,226
আবারো হাউজ টারগেরিয়ান আর

453
00:43:33,310 --> 00:43:37,397
হাউজ ভ্যালেরিয়ন একসাথে হওয়ায়,

454
00:43:37,481 --> 00:43:41,443
আমি ওয়েসট্রসে ড্রাগনদের
দ্বিতীয় যুগে পদার্পণের ব্যাপারে...

455
00:43:41,526 --> 00:43:42,736
আশাবাদী।

456
00:43:52,704 --> 00:43:57,292
আর আজরাতের এই ছোট্ট আয়োজনের পর...

457
00:43:59,127 --> 00:44:01,588
থাকছে সাত দিনের দ্বন্দ্বযুদ্ধ আর ভোজ।

458
00:44:05,717 --> 00:44:07,302
আর এসবের শেষে...

459
00:44:08,345 --> 00:44:11,807
একদম সমাপ্তিতে,
এক রাজকীয় বিবাহ...

460
00:44:12,766 --> 00:44:14,393
আমার কন্যা,

461
00:44:15,227 --> 00:44:16,520
আমার উত্তরাধিকারী...

462
00:44:17,145 --> 00:44:19,606
আপনাদের ভবিষ্যত রাণীর সাথে...

463
00:44:19,689 --> 00:44:23,819
ড্রিফটমার্কের উত্তরাধিকার,
সের লেনর ভ্যালেরিয়নের।

464
00:45:16,413 --> 00:45:17,914
আমি ভালো নাচ পারি না।

465
00:45:17,998 --> 00:45:19,374
এটা যুদ্ধের চেয়ে খুব-একটা ভিন্ন নয়।

466
00:45:19,458 --> 00:45:21,793
হুম, আশাকরি ফলাফলটা ভিন্ন হবে।

467
00:46:35,825 --> 00:46:39,079
- মহামান্য।
- উপস্থিত হওয়ায় আপনাকে ধন্যবাদ, চাচ্চু।

468
00:46:39,162 --> 00:46:41,748
আমি চিন্তিত ছিলাম
হয়তো বাবা ফিরে যাওয়ায়,

469
00:46:41,831 --> 00:46:44,251
কিংস ল্যান্ডিং-এর সূর্য
হয়তো কিছুটা নিস্তেজ হয়ে যাবে।

470
00:46:44,334 --> 00:46:47,212
তবে তুমি সগর্বে দাঁড়িয়ে।

471
00:46:48,505 --> 00:46:49,965
মনে রেখো ওল্ডটাউন
সর্বদাই তোমার পাশে রয়েছে।

472
00:47:17,492 --> 00:47:19,119
ভেলে,

473
00:47:19,202 --> 00:47:22,163
লোকেদের তাদের অপরাধের
জন্য জবাবদিহি করতে হয়।

474
00:47:24,165 --> 00:47:26,293
এমনকি টারগেরিয়ানদেরও।

475
00:47:26,376 --> 00:47:26,960
কে আপনি?

476
00:47:27,043 --> 00:47:30,463
রুনস্টোনের সের জেরল্ড রইস।

477
00:47:32,173 --> 00:47:33,633
আর?

478
00:47:42,392 --> 00:47:45,937
আমি আপনার বিদেহী স্ত্রী'র কাজিন।

479
00:47:46,021 --> 00:47:49,065
আহ, হ্যাঁ। দুঃখজনক ঘটনা।

480
00:47:49,149 --> 00:47:52,569
আমি প্রচন্ড ব্যথিত হয়েছি।
বেশ মর্মান্তিক দুর্ঘটনা।

481
00:47:52,652 --> 00:47:55,655
আপনার চেয়ে ভালো কেউ জানে না,
ওটা দুর্ঘটনা ছিল না।

482
00:47:55,739 --> 00:47:57,490
আপনি কি দোষ
স্বীকার করছেন, সের জেরল্ড?

483
00:47:57,574 --> 00:48:00,493
আমি অভিযোগ আনছি।

484
00:48:02,746 --> 00:48:04,247
জানেন, কিংস ল্যান্ডিং-এ,

485
00:48:04,331 --> 00:48:06,499
কেউ অপবাদ আনলে
তাকে জবাবদিহি করতে হয়।

486
00:48:06,583 --> 00:48:08,460
এমনকি আপনার মতো ধৃষ্ট বাঞ্চোতদেরও।

487
00:48:11,004 --> 00:48:12,380
সত্যিটা হলো,
আপনি আসায় খুশিই হয়েছি।

488
00:48:12,464 --> 00:48:15,008
আমি আমার উত্তরাধিকারের
ব্যাপারে আলাপ করতে চাই।

489
00:48:15,091 --> 00:48:19,012
- কীসের উত্তরাধিকার?
- লেডি রিয়া আর আমার কোনো সন্তান-সন্ততি ছিল না।

490
00:48:19,095 --> 00:48:22,098
তাই স্বামী হিসেবে,
তার সবকিছুর মালিক এখন আমি।

491
00:48:23,933 --> 00:48:28,313
সে পুরো রুনস্টোনের উত্তরাধিকারী...
তাই না?

492
00:48:31,941 --> 00:48:33,985
আমার ভাতিজির বিবাহের পর,
আমি এইরি'তে উড়ে গিয়ে...

493
00:48:34,069 --> 00:48:35,695
নিজেই লেডি জেইনের কাছে দরখাস্ত জানাবো।

494
00:48:35,779 --> 00:48:38,031
সেখানেই আপনার সাথে দেখা হবে,
সের জেরল্ড।

495
00:49:51,688 --> 00:49:55,191
কেউ কি কখনো বলেছিল
তুমি প্রায় তোমার ভাইয়ের মতোই সুন্দরী?

496
00:49:55,275 --> 00:49:57,527
বেশ, প্রশংসায় পঞ্চমুখ হলাম, রাজকুমার।

497
00:49:57,610 --> 00:50:01,197
- আপনার স্ত্রী'র কথা শুনে খারাপ লেগেছে।
- চিন্তা করো না, আমার লাগেনি।

498
00:50:01,281 --> 00:50:02,866
সে কখনোয় আমার প্রতি সদয় ছিল না।

499
00:50:02,949 --> 00:50:05,452
আমি জানি কে ওটা।

500
00:50:05,535 --> 00:50:07,620
ওই সুদর্শন প্রণয়ী।

501
00:50:07,704 --> 00:50:08,747
কে?

502
00:50:09,539 --> 00:50:12,000
সের ক্রিস্টন কোল।

503
00:50:12,083 --> 00:50:15,170
- ওর প্রাণ রক্ষক?
- দেখো ওকে।

504
00:50:15,253 --> 00:50:18,089
মুখটা কেমন করে রয়েছে।

505
00:50:18,173 --> 00:50:20,008
একজন টারগেরিয়ান রাজকুমার,

506
00:50:20,091 --> 00:50:22,218
তেজী বীর,
আর ড্রাগনরাইডার।

507
00:50:22,302 --> 00:50:23,887
নিশ্চই আপনি প্রতিটা
তরুণীর স্বপ্নের পুরুষ।

508
00:50:23,970 --> 00:50:26,139
আমায় এখনো চেনো না
বলেই একথা বলছো।

509
00:50:26,222 --> 00:50:28,475
আমার বিশ্বাস সের ক্রিস্টন
তার সাদা গাত্রাবরণ...

510
00:50:28,558 --> 00:50:30,894
- তোমার স্ত্রী'র সতীচ্ছদের রক্তে রাঙিয়েছে।
- ওহ, ধীরে বলো।

511
00:50:30,977 --> 00:50:34,230
- এটা আমাদের সুরাহার কিছু হতে পারে, রাজকুমার।
- তাই হয়তো।

512
00:50:35,899 --> 00:50:39,027
এটা ভালো বিষয়।
ও তোমার গোপন কথা জানে...

513
00:50:39,110 --> 00:50:40,904
আর এখন তুমি ওরটা।

514
00:50:46,826 --> 00:50:48,244
হেই!

515
00:50:54,793 --> 00:50:56,002
হেই!

516
00:50:57,837 --> 00:51:00,882
হেই!

517
00:51:04,928 --> 00:51:06,262
হেই!

518
00:51:08,264 --> 00:51:11,309
হেই!

519
00:51:11,559 --> 00:51:13,520
তাদের বেশ দারুণ মানিয়েছে, তাই না?

520
00:51:14,395 --> 00:51:16,523
কী?

521
00:51:16,606 --> 00:51:18,483
রাজকুমারী আর সের লেনর'কে।

522
00:51:21,611 --> 00:51:22,946
হেই!

523
00:51:28,117 --> 00:51:30,703
সের জফ্রি লনমাউথ,

524
00:51:30,787 --> 00:51:31,704
অথবা নাইট অফ কিসেস,
লোকে এ নামেই ডাকে,

525
00:51:31,788 --> 00:51:35,708
যদিওবা জানি না কেন।

526
00:51:35,792 --> 00:51:37,418
আমি পাহারা দিচ্ছি।
কী কাজ আপনার?

527
00:51:37,502 --> 00:51:40,088
তুমি আমায় চেনো না, সের ক্রিস্টন।

528
00:51:40,171 --> 00:51:41,631
তবে আমরা দু'জনেই
এতে বেশ গভীরভাবে জড়িত।

529
00:51:41,714 --> 00:51:43,258
হেই!

530
00:51:45,760 --> 00:51:48,888
আপনার কিছু বলার
থাকলে বলে ফেলুন, সের জফ্রি।

531
00:51:48,972 --> 00:51:51,140
সের লেনর আমার বেশ কাছের।

532
00:51:52,183 --> 00:51:55,353
আর যতটুকু জানি...
রাজকুমারী তোমার।

533
00:51:57,355 --> 00:51:59,816
আমাদের একে অপরের কাছে
তাদেরকে রক্ষার শপথ করা উচিত,

534
00:51:59,899 --> 00:52:01,693
আর গোপনীয়তা বজায় রাখারও,

535
00:52:01,776 --> 00:52:03,528
কারণ সেটা নিরাপদে থাকা মানে...

536
00:52:06,197 --> 00:52:07,282
আমরা সবাই নিরাপদ।

537
00:52:27,677 --> 00:52:29,721
হেই!

538
00:52:31,723 --> 00:52:33,224
হেই!

539
00:52:36,436 --> 00:52:37,770
হেই!

540
00:52:51,570 --> 00:52:54,570
- মাফ করবেন, সের হারউইন?
- অবশ্যই, রাজকুমার।

541
00:53:03,370 --> 00:53:04,290
হেই!

542
00:53:06,670 --> 00:53:08,460
তুমি কি এটাই চাও?

543
00:53:09,960 --> 00:53:12,300
তোমার কাছে আমার চাওয়া-পাওয়ার
কোনো মূল্য আছে বলে জানতাম না।

544
00:53:12,380 --> 00:53:14,890
তোমার জন্য জিজ্ঞেস করছি না।

545
00:53:14,970 --> 00:53:18,100
লেনর একজন ভালো মানুষ আর নাইট।

546
00:53:18,680 --> 00:53:21,350
ও তোমাকে বিছানায় বেহুশ করবে।

547
00:53:22,600 --> 00:53:25,900
আমি তো শুনেছি, বিয়ে কেবলই
একটা রাজনৈতিক ব্যাপার।

548
00:53:25,980 --> 00:53:28,060
আমার ঐ ঝামেলা সম্প্রতি চুকে গেছে।

549
00:53:28,730 --> 00:53:30,280
তাহলে আমায় বিয়ে করো।

550
00:53:30,360 --> 00:53:32,280
তোমার উদ্দেশ্য তো এটাই ছিল।

551
00:53:32,360 --> 00:53:36,530
বিয়ে কিন্তু এখনো হয়নি,
হাতে সময় খুব কম।

552
00:53:37,240 --> 00:53:39,370
আমি নিশ্চিত তোমার কাছে অস্ত্র আছে।

553
00:53:41,200 --> 00:53:43,960
বাবা'র রক্ষীদের মেরে পথে তৈরি করো।

554
00:53:44,620 --> 00:53:50,590
আমায় ড্রাগনস্টোনে নিয়ে গিয়ে
তোমার বউ বানাও।

555
00:53:58,850 --> 00:53:59,890
হেই!

556
00:54:13,070 --> 00:54:14,570
কী মুসিবত নামলো আবার?

557
00:54:16,320 --> 00:54:17,660
লেনর!

558
00:54:52,480 --> 00:54:54,400
- থামাও এসব!
- রিনেরা কোথায়?

559
00:55:14,710 --> 00:55:16,460
রাজকুমারী?

560
00:55:27,310 --> 00:55:28,850
নামাও আমায়!

561
00:56:22,030 --> 00:56:26,200
সাতের ভালোবাসা পবিত্র এবং অনন্ত।

562
00:56:27,160 --> 00:56:30,080
জীবন এবং ভালোবাসার উৎস।

563
00:56:31,660 --> 00:56:36,040
আজ আমরা এখানে দুই আত্মাকে
এক করতে আর...

564
00:56:36,130 --> 00:56:39,670
কৃতজ্ঞতা প্রকাশে সমবেত হয়েছি।

565
00:56:44,800 --> 00:56:46,050
বাবা...

566
00:56:48,600 --> 00:56:49,930
মা...

567
00:56:52,140 --> 00:56:53,480
যোদ্ধা...

568
00:56:54,770 --> 00:56:56,110
কর্মকার...

569
00:56:57,360 --> 00:56:58,690
কুমারী...

570
00:56:59,530 --> 00:57:01,030
বৃদ্ধা...

571
00:57:01,690 --> 00:57:03,240
অপরিচিত।

572
00:57:05,280 --> 00:57:07,830
এখন তাদের প্রতিশ্রুতি শোনা যাক।

573
00:57:09,620 --> 00:57:12,540
আমি তোমার আর তুমি আমার।

574
00:57:15,330 --> 00:57:17,040
আগামীতে যাই আসুক না কেন।

575
00:57:20,170 --> 00:57:22,510
আমি তোমার আর তুমি আমার।

576
00:57:23,550 --> 00:57:24,880
আগামীতে যাই আসুক না কেন।

577
00:57:25,760 --> 00:57:30,140
এখানে, ঈশ্বর এবং মানুষের উপস্থিতিতে,

578
00:57:30,220 --> 00:57:30,690
আমি...

579
00:57:30,690 --> 00:57:31,770
আমি...

580
00:57:33,270 --> 00:57:35,810
হাউজ ভ্যালেরিয়নের লেনর...

581
00:57:37,195 --> 00:57:41,574
এবং হাউজ টারগেরিয়ানের রিনেরা'কে...

582
00:57:41,657 --> 00:57:43,492
স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করছি।

583
00:57:47,070 --> 00:57:49,080
এক দেহ...

584
00:57:49,950 --> 00:57:51,490
এক হৃদয়...

585
00:57:52,540 --> 00:57:54,080
এক আত্মা...

586
00:57:55,790 --> 00:57:58,330
আজ এবং আজীবনের জন্য।

587
00:57:59,175 --> 00:58:01,302
সের ক্রিস্টন।

588
00:58:33,990 --> 00:58:43,990
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।

