1
00:00:07,742 --> 00:00:17,742
<u>অনুবাদ আয়োজনে</u>

2
00:00:31,081 --> 00:00:41,081
• অনুবাদে •
তামিম ইকবাল

3
00:01:49,856 --> 00:01:53,735
প্রায় ছয় বছর ধরে আমার
স্বামীকে দেখছি না, মেইস্টার।

4
00:01:54,777 --> 00:01:57,739
জানা দরকার, সে কি বাঁচবে?

5
00:01:58,656 --> 00:02:01,159
তিনি নাবিকদের সহ
অতর্কিত আক্রমণের শিকার হন।

6
00:02:01,242 --> 00:02:05,121
এক পরিত্যক্তবেশী জাহাজ ওঁত পেতে ছিল।

7
00:02:05,204 --> 00:02:09,834
লড়াইয়ে, এক জলদস্যু ছুরি
দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে।

8
00:02:09,918 --> 00:02:12,295
তিনি সমুদ্রে পড়ে যান।

9
00:02:12,378 --> 00:02:14,339
ক্ষত ছিল গুরুতর।

10
00:02:14,422 --> 00:02:16,049
অনেক রক্ত ঝরে।

11
00:02:16,132 --> 00:02:19,135
তার চেয়ে বড় উদ্বেগের বিষয়
এরপর আসা ব্যাধিটা।

12
00:02:19,218 --> 00:02:23,139
জাহাজের মেইস্টার বলল,
এটা তাঁকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে।

13
00:02:35,485 --> 00:02:37,278
র‍্যাভেনগুলো কোথা থেকে এসেছিল?

14
00:02:37,362 --> 00:02:39,489
ইভেন-ফল, প্রিন্সেস।

15
00:02:40,907 --> 00:02:43,034
তাহলে তারা তিনদিনের মধ্যে পৌঁছুবে।

16
00:02:45,411 --> 00:02:48,081
তাকে বরণ করার জন্য সকল
প্রস্তুতি নিন, মেইস্টার কেলভিন।

17
00:02:54,545 --> 00:02:56,714
সি স্নেক শক্তিশালী মানুষ।

18
00:02:56,798 --> 00:02:58,424
অবশ্যই।

19
00:02:58,508 --> 00:03:02,553
কিন্তু, তার চেয়ে কমবয়েসী লোকেদের
"ব্লাড ফিভার" দ্বারা কাবু হতে দেখেছি।
[ ব্লাড ফিভার - একটি রোগ ]

20
00:03:02,637 --> 00:03:05,765
এই প্রাসাদে অমন অলক্ষুণে
কথা সহ্য করব না, ভেইমন্ড।

21
00:03:05,848 --> 00:03:08,434
ভাইকে ভালোবাসি ঠিকই...

22
00:03:08,518 --> 00:03:11,187
কিন্তু কঠিন সত্যটা মেনে নিতেই হবে।

23
00:03:11,270 --> 00:03:13,356
জাহাজ বরণ করে তার
বিদায়ের খবরও পেতে পারি।

24
00:03:13,439 --> 00:03:15,900
তাহলে কে ড্রিফটউডের সিংহাসনে বসবে?

25
00:03:15,984 --> 00:03:17,735
দাদিকে এই সিংহাসনে মানানসই লাগছে।

26
00:03:17,819 --> 00:03:21,364
স্বামীর অনুপস্থিতিতেই
শুধুমাত্র সে সিংহাসনে বসবে।

27
00:03:22,115 --> 00:03:24,617
কর্লিসের মৃত্যুর পর,
সিংহাসন হস্তান্তর হবে।

28
00:03:24,701 --> 00:03:25,785
লুসেরিস ভ্যালেরিয়নের কাছে।

29
00:03:25,868 --> 00:03:27,495
আমার স্বামীর ইচ্ছানুযায়ী।

30
00:03:27,578 --> 00:03:31,040
আমি সি স্নেকের আপন রক্ত,

31
00:03:31,124 --> 00:03:33,626
তার সবচেয়ে নিকটাত্মীয়।

32
00:03:33,710 --> 00:03:35,920
সামলে কথা বলো, দেবর মশাই।

33
00:03:36,004 --> 00:03:37,755
তোমার কথাকে রাজদ্রোহিতার
পর্যায়ে ধরা যেতে পারে।

34
00:03:46,597 --> 00:03:49,517
আমি সত্য বলছি, রেনিস।

35
00:03:50,768 --> 00:03:52,103
তুমি তা জানো।

36
00:03:53,354 --> 00:03:55,064
সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

37
00:03:55,148 --> 00:03:57,066
এমন লোকের দ্বারা...

38
00:03:57,150 --> 00:04:00,737
যার উচ্চাকাঙ্ক্ষা আমাদের উপর
ক্রমাগত বিপর্যয় ডেকে এনেছে।

39
00:04:00,820 --> 00:04:03,948
আমার ভাই শুধুমাত্র
ইতিহাসের কথাই ভাবে।

40
00:04:06,242 --> 00:04:08,411
কিন্তু ভ্যালেরিয়ন বংশধারার কী হবে?

41
00:04:08,494 --> 00:04:11,039
এটা কি শেষ হয়ে যাবে,

42
00:04:11,122 --> 00:04:14,250
আর সে স্থান নেবে হাউজ
স্ট্রংয়ের লোকেরা?

43
00:04:14,333 --> 00:04:17,920
অধিকার বিবেচনায় ড্রিফটমার্ক আমার।

44
00:04:18,004 --> 00:04:19,881
সিংহাসন পেতে তোমার সাহায্য চাইবো,

45
00:04:19,964 --> 00:04:22,884
তার দরকার নেই আমার।

46
00:04:25,219 --> 00:04:27,138
পরিস্থিতি বদলেছে।

47
00:04:28,056 --> 00:04:32,435
রাজ-দরবারের আমার পক্ষ
নেয়ার যথেষ্ট কারণ আছে।

48
00:04:32,518 --> 00:04:35,271
এসব শুনলে আমার কাজিন ভিসেরিস
তোমার জিহ্বা ছিঁড়ে নিত।

49
00:04:35,354 --> 00:04:40,276
আজকাল আয়রন থ্রোনে
রাজা বসে না, ভাবী।

50
00:04:41,235 --> 00:04:42,779
বসে রানি।

51
00:06:24,435 --> 00:06:26,480
সির‍্যাক্স নতুন ডিম এনেছে।

52
00:06:27,041 --> 00:06:27,725
তিনটা ডিম!

53
00:06:28,581 --> 00:06:30,081
তিনটা ডিম!

54
00:06:30,941 --> 00:06:33,525
ডিমগুলো যেন উষ্ণ কক্ষে রাখা হয়।

55
00:06:33,861 --> 00:06:35,435
যথা আজ্ঞা, মাই প্রিন্স।

56
00:06:36,180 --> 00:06:38,065
মেইস্টার এটা নিয়ে এল।

57
00:06:38,081 --> 00:06:41,085
ড্রিফটমার্ক থেকে লেডি বেইলা পাঠিয়েছেন।

58
00:07:01,250 --> 00:07:04,962
বিজেতা তার বোনদের নিয়ে
বিশাল বাহিনী সহ পাল তুলেছেন।

59
00:07:11,093 --> 00:07:14,388
ব্ল্যাকওয়াটার রাশে ভিঁড়েছেন।

60
00:07:21,062 --> 00:07:22,521
শেষে?

61
00:07:22,605 --> 00:07:26,150
- মুখ।
- মুখ! আরেহ, জেস, তুই পারতি।

62
00:07:34,784 --> 00:07:35,826
চেষ্টা কর, জেস!

63
00:07:35,910 --> 00:07:37,470
আশা করি আজ সকালের
জন্য এতটুকুই যথেষ্ট।

64
00:07:37,536 --> 00:07:39,538
না, না। চালিয়ে যেতে চাই।

65
00:07:40,957 --> 00:07:42,041
মেইস্টার।

66
00:07:45,503 --> 00:07:48,839
এগন... আদেশ দিয়েছিল গাছগুলোকে...

67
00:07:49,924 --> 00:07:51,842
- মেরে ফেলা উচিৎ।
- কেটে ফেলা উচিৎ।

68
00:07:51,926 --> 00:07:53,719
কাছাকাছি শব্দ।

69
00:07:53,803 --> 00:07:56,305
চাই না তুমি একদিনে হাই
ভ্যালেরিয়ান শেখো, জেস।

70
00:07:56,389 --> 00:07:59,725
একজন রাজাকে তার পূর্বপুরুষদের
ঐতিহ্যকে সম্মান করা উচিৎ।

71
00:07:59,809 --> 00:08:02,228
বেশ... নিজ মা'কে পদচ্যুত...

72
00:08:02,311 --> 00:08:05,273
করার পরিকল্পনা না থাকলে,
অধ্যয়নের অনেক সময় পাবে।

73
00:08:13,698 --> 00:08:14,824
যাও সবাই।

74
00:08:16,909 --> 00:08:18,661
জোফ্রি, এসো।

75
00:08:39,473 --> 00:08:42,810
সে লুকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে চায়।

76
00:08:43,644 --> 00:08:45,479
জেস শব্দটা দ্বারা,

77
00:08:45,563 --> 00:08:47,690
আর "সিংহাসনে আমার অধিকার" দ্বারা,

78
00:08:47,773 --> 00:08:51,819
বোঝা যাচ্ছে ভেইমন্ড শুধু ড্রিফটমার্ক
আর ভ্যালেরিয়ন বংশধারা নিয়েই ভাবে।

79
00:08:51,902 --> 00:08:54,280
আমাদের রাজনীতি নিয়ে নয়।

80
00:08:54,363 --> 00:08:56,490
সে কি এখনো অটো হাইটাওয়ারের
সাথে জোট বেঁধেছে?

81
00:08:56,574 --> 00:08:58,367
সে ভয়ই পাচ্ছি।

82
00:08:58,451 --> 00:09:00,494
রেনিস আদালতে গিয়েছে।

83
00:09:00,578 --> 00:09:02,258
সে তাকে ফেরানোর
প্ল্যান করছে না নিশ্চয়ই।

84
00:09:02,330 --> 00:09:04,206
না। আমাদের যতই মতবিরোধ
থাকুক না কেন,

85
00:09:04,290 --> 00:09:05,833
এটা করার মতো...

86
00:09:06,459 --> 00:09:09,170
- এতটা নির্দয় বা বোকা সে নয়।
- মতবিরোধ?

87
00:09:09,253 --> 00:09:12,298
সে ভাবে আমরা তার পুত্রকে
হত্যা করেছি, তারপর বিয়ে করেছি।

88
00:09:12,381 --> 00:09:16,177
হ্যাঁ, তাই এখন, সে বেইলাকে
নিরাপত্তার মাঝে রেখেছে।

89
00:09:16,260 --> 00:09:18,971
হ্যাঁ। লেইনার স্মৃতিকে সে মর্যাদা দেয়।
আমাদের সে পছন্দ করে না।

90
00:09:20,806 --> 00:09:23,017
ওদের বিষাক্ততা খুব ছড়িয়ে গেছে?

91
00:09:23,100 --> 00:09:26,270
ওরা আমার বাবার নামে শাসন করে।

92
00:09:26,354 --> 00:09:27,897
আর আমার বাবা...

93
00:09:34,862 --> 00:09:36,822
কী উপায় আছে আমার?

94
00:09:42,995 --> 00:09:44,914
কিংসল্যান্ডিংয়ে চলো তাহলে।

95
00:10:25,621 --> 00:10:28,791
জয় হোক হাউজ টারগেরিয়ানের কন্যা রিনেরা,

96
00:10:28,874 --> 00:10:31,502
ড্রাগন্স টোনের রাজকুমারী
এবং আয়রন থ্রোনের উত্তরাধিকারী,

97
00:10:31,585 --> 00:10:35,047
এবং তার রাজপতি,
প্রিন্স ডেমন টারগেরিয়ানের।

98
00:11:08,914 --> 00:11:11,041
স্বাগতম, প্রিন্সেস।

99
00:11:12,001 --> 00:11:13,127
লর্ড ক্যাসওয়েল।

100
00:11:22,803 --> 00:11:25,806
বাড়ি ফিরে ভালোই লাগছে,
তবে অনেক কিছু বদলে গেছে।

101
00:11:31,604 --> 00:11:36,859
আমরা আমদানি-রপ্তানির
শুল্কের বৃদ্ধি উপভোগ করছি...

102
00:11:36,942 --> 00:11:39,236
স্টেপ স্টোন্স শান্ত হওয়ার পর থেকে।

103
00:11:39,320 --> 00:11:42,323
আমরা যেভাবে সেগুলোকে
কাজে লাগাচ্ছি...

104
00:11:42,406 --> 00:11:46,619
তা নির্ভরশীল বন্দর প্রধানের রসিদের উপর।

105
00:11:46,702 --> 00:11:51,874
যা থেকে সেপ্টনরা আবারো অর্ধেকের...

106
00:11:51,957 --> 00:11:54,251
অনুরোধ করেছে একটা ব্রোঞ্জ মূর্তির জন্য,

107
00:11:54,335 --> 00:11:58,005
যেটাকে তারা মা দিবসে
ব্যবহার করতে চায়,

108
00:11:58,088 --> 00:11:59,507
আমি এটা করতে নিষেধ করব।

109
00:11:59,590 --> 00:12:02,468
বিস্তারিত হিসাব-নিকাশের
জন্য ধন্যবাদ, লর্ড বীসবারি।

110
00:12:02,551 --> 00:12:03,636
মনে করিয়ে দিচ্ছি...

111
00:12:11,268 --> 00:12:13,395
অতিথিরা পৌঁছেছেন, রানিমা।

112
00:12:13,479 --> 00:12:16,273
আশা করি মর্যাদা অনুযায়ী তাদের
যথাযথভাবেই বরণ করা হয়েছে।

113
00:12:16,357 --> 00:12:18,275
আপনার নির্দেশনা মোতাবেক, লর্ড হ্যান্ড।

114
00:12:19,818 --> 00:12:23,781
আমি জানতাম লর্ড কর্লিস
তার নাতি লুসেরিসকে

115
00:12:23,864 --> 00:12:25,616
লর্ড অব দি টাইডস
বানাতে চেয়েছিলেন।

116
00:12:25,699 --> 00:12:29,703
ছেলেটা জীবনের বেশিরভাগ সময়
ড্রিফটমার্কের বাইরে কাটিয়েছে।

117
00:12:29,787 --> 00:12:33,082
সে ড্রাগন ওড়াতে পারবে বটে,
কিন্তু নৌবহর পরিচালনা করতে পারবে কি?

118
00:12:33,165 --> 00:12:35,543
অক্ষমতার জন্য সে
অধিকার হারাতে পারে না।

119
00:12:35,626 --> 00:12:38,587
সে বিবেচনায় দেখা যায়, সি স্নেক
তাকে কখনোই আনুষ্ঠানিকভাবে...

120
00:12:38,671 --> 00:12:40,047
উত্তরাধিকার ঘোষণা করেননি।

121
00:12:40,130 --> 00:12:42,591
রাজ্যের জন্য সবচেয়ে মঙ্গলজনক
সিদ্ধান্তই রাজদরবারকে নিতে হবে।

122
00:12:42,675 --> 00:12:45,427
সে লেনরের পুত্র,
কী ভিত্তি থাকতে পারে যে...

123
00:12:45,511 --> 00:12:47,555
কী ভিত্তি, লর্ড বীসবারি।

124
00:12:47,638 --> 00:12:49,181
সেটাই প্রশ্ন।

125
00:12:50,349 --> 00:12:51,910
আগামীকাল আমরা অন্য...

126
00:12:51,934 --> 00:12:54,037
দাবিদারদের সাথে প্রিন্সেস
রিনেরারও মতামত শুনব।

127
00:12:54,061 --> 00:12:57,022
ক্ষমা চেয়ে নিচ্ছি, সম্মানিত লর্ডগণ।

128
00:12:57,106 --> 00:12:58,440
অতিথিদের বরণ করতে হবে।

129
00:13:03,946 --> 00:13:06,740
নতুন উলের বিক্রির উপরে
কি খাজনা আরোপ করব?

130
00:13:06,824 --> 00:13:08,617
মহামান্য...

131
00:13:08,701 --> 00:13:10,744
একটা সমস্যা হয়েছে যেটায়
আপনার দেখা জরুরী।

132
00:13:10,828 --> 00:13:12,955
সেটা যাই হোক, স্যার অ্যারিক,
পরে দেখব আমি।

133
00:13:13,038 --> 00:13:16,750
- আমি এরিক, মহামান্য।
- অবশ্যই। ক্ষমা চাচ্ছি, স্যার।

134
00:13:16,834 --> 00:13:18,460
সমস্যাটা প্রিন্সকে নিয়ে।

135
00:13:18,544 --> 00:13:21,463
তার কামরায় একটা বাজে
পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

136
00:13:53,078 --> 00:13:54,997
বাবা?

137
00:14:19,730 --> 00:14:22,483
- কে বলছো?
- বাবা।

138
00:14:23,817 --> 00:14:26,362
আমি বলছি, মহামান্য।

139
00:14:27,321 --> 00:14:28,822
রিনেরা।

140
00:14:30,699 --> 00:14:31,950
ওহ...

141
00:14:36,830 --> 00:14:38,749
ডেমনের সাথে এসেছি।

142
00:14:39,416 --> 00:14:40,959
ডেমন?

143
00:14:41,585 --> 00:14:42,711
ডেমন?

144
00:14:45,214 --> 00:14:46,590
ডেমন।

145
00:14:49,968 --> 00:14:51,303
উঠতে সাহায্য করো।

146
00:14:57,685 --> 00:14:58,852
ওহ...

147
00:15:08,612 --> 00:15:10,739
বহুদিন হয়ে গেলো।

148
00:15:16,286 --> 00:15:20,207
সি স্নেক স্টেপ স্টোন্সে এক যুদ্ধে
গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

149
00:15:21,709 --> 00:15:23,419
কখন?

150
00:15:23,502 --> 00:15:26,004
কিছু বছর আগেই তো
যুদ্ধটা জিতলাম আমরা।

151
00:15:26,088 --> 00:15:27,088
না।

152
00:15:28,382 --> 00:15:30,300
ত্রিমুখী শাসন মাথাচাড়া দিয়ে উঠছে।

153
00:15:31,635 --> 00:15:33,554
লড়াই পুনরায় শুরু হয়েছে।

154
00:15:35,264 --> 00:15:38,183
ড্রিফটমার্কের উত্তরাধিকার আর
ড্রিফটউডের সিংহাসনের উত্তরাধিকার...

155
00:15:38,267 --> 00:15:40,310
নির্বাচনের জন্য আর্জিসভা হবে।

156
00:15:43,147 --> 00:15:45,149
আর্জিসভা?

157
00:15:46,942 --> 00:15:51,155
এলিসেন্ট আর অটো...
এখন ওরাই এসব বিষয় দেখে।

158
00:15:51,238 --> 00:15:53,240
না, ভাই, শোনো।

159
00:15:54,158 --> 00:15:57,494
তোমাকে কর্লিস ভ্যালেরিয়নের
উত্তরসূরি হিসেবে...

160
00:15:57,578 --> 00:16:00,080
লুসেরিসের পক্ষে মত দিতে হবে।

161
00:16:02,124 --> 00:16:05,002
লর্ড কর্লিসের কিছু হয়েছে?

162
00:16:06,879 --> 00:16:08,005
বাবা...

163
00:16:08,756 --> 00:16:11,675
তোমার সাথে দুজনের
পরিচয় করিয়ে দিতে চাই।

164
00:16:29,485 --> 00:16:30,861
ডেমন।

165
00:16:32,863 --> 00:16:34,031
ভাই।

166
00:16:36,867 --> 00:16:38,410
কে ওটা?

167
00:16:40,120 --> 00:16:41,663
বাবা...

168
00:16:42,956 --> 00:16:45,501
এই হচ্ছে এগন।

169
00:16:46,335 --> 00:16:48,504
এগন।

170
00:16:48,587 --> 00:16:51,507
আর এই হচ্ছে... ভিসেরিস।

171
00:16:53,509 --> 00:16:56,845
আহ... ভিসেরিস।

172
00:17:00,307 --> 00:17:04,686
একজন রাজার জন্য
মানানসই একটা নাম।

173
00:17:08,732 --> 00:17:10,192
ওহ...

174
00:17:12,569 --> 00:17:15,531
ওহ, ওহ...

175
00:17:15,614 --> 00:17:16,698
ওহ, দুঃখিত।

176
00:17:17,616 --> 00:17:20,786
ওহ, আমি খুবই দুঃখিত।

177
00:17:20,869 --> 00:17:22,454
আমি...

178
00:17:25,916 --> 00:17:28,710
দুঃখিত। আমি...

179
00:17:28,794 --> 00:17:29,878
প্লিজ।

180
00:17:31,380 --> 00:17:34,967
- আমার চা। আমার চা।
- কোন চা? এটা?

181
00:17:35,050 --> 00:17:37,469
হ্যাঁ। হ্যাঁ।

182
00:17:38,887 --> 00:17:40,138
হ্যাঁ।

183
00:18:08,792 --> 00:18:11,378
তাকে তৎক্ষণাৎ এখানে নিয়ে এসেছি।

184
00:18:11,461 --> 00:18:13,380
কেউ তাকে দেখেনি, মহামান্য।

185
00:18:18,427 --> 00:18:20,345
ওঠো, খুকি।

186
00:18:29,938 --> 00:18:31,189
তোমার নাম বলো।

187
00:18:34,693 --> 00:18:36,486
আমি ডায়ানা, মহামান্য।

188
00:18:38,906 --> 00:18:40,240
যেহেতু জানতে চেয়েছেন।

189
00:18:41,992 --> 00:18:45,120
ডায়ানা। কী মিষ্টি একটা নাম।

190
00:18:48,081 --> 00:18:50,208
বুঝতে পেরেছি তুমি সমস্যায় পড়েছ।

191
00:18:53,879 --> 00:18:55,672
প্রিন্সের জন্য ওয়াইন আনছিলাম...

192
00:18:55,756 --> 00:18:59,676
সেটা টেবিলে রাখলাম,
আর যখন উল্টো ঘুরলাম...

193
00:19:00,677 --> 00:19:02,220
তাকে দেখতে পাইনি।

194
00:19:03,263 --> 00:19:05,432
থামতে অনুরোধ করেছিলাম, মহামান্য।

195
00:19:05,515 --> 00:19:08,268
সত্যিই...

196
00:19:08,352 --> 00:19:10,228
আমায় বিশ্বাস করুন।

197
00:19:24,326 --> 00:19:26,244
বলার জন্য ধন্যবাদ, ডায়ানা।

198
00:19:31,500 --> 00:19:33,627
জানি এটা তোমার ভুল ছিল না।

199
00:19:35,879 --> 00:19:37,714
তোমায় বিশ্বাস করেছি।

200
00:19:37,798 --> 00:19:39,341
করেছেন?

201
00:19:40,592 --> 00:19:41,718
হ্যাঁ।

202
00:19:44,888 --> 00:19:46,807
কিন্তু আমি চিন্তিত...

203
00:19:48,058 --> 00:19:49,977
অন্যরা কী ভাববে তা নিয়ে।

204
00:19:52,062 --> 00:19:54,439
তুমি প্রিন্সের সাথে
একা ছিলে, তাই না?

205
00:19:54,523 --> 00:19:56,775
হ্যাঁ, আমি...

206
00:19:56,858 --> 00:19:59,611
আর অন্য কেউ দেখেনি তোমাদের
মাঝে কী হয়েছিল।

207
00:20:00,529 --> 00:20:02,698
কেউ যদি এটা শুনে থাকে...

208
00:20:02,781 --> 00:20:06,910
- কাউকে বলিনি।
- স্যার এরিক, টালিয়া আর আমায় বলেছ।

209
00:20:07,869 --> 00:20:11,164
আমি তোমাকে নির্দোষ ভাবলেও
অন্যরা তা বিশ্বাস করবে না।

210
00:20:12,749 --> 00:20:15,669
অন্যরা ভাবতে পারে তুমি প্রিন্সকে
কলংকিত করার চেষ্টা করছিলে...

211
00:20:16,670 --> 00:20:19,670
আর তুমি এমন মেয়ে, যে শুরুতেই
তাকে রূপের জালে ফাঁসিয়েছিলে।

212
00:20:21,383 --> 00:20:23,510
জানোই তো এমন মেয়েদের সাথে কী হয়।

213
00:20:25,554 --> 00:20:30,100
অন্য কাউকে এটা বলার
কথা ভাবতেই পারি না, মহামান্য।

214
00:20:31,226 --> 00:20:33,520
জীবনের কসম করছি।

215
00:20:40,902 --> 00:20:42,446
জানি তুমি বলবে না।

216
00:20:55,333 --> 00:20:56,835
সমস্যা সমাধানের জন্য।

217
00:21:04,426 --> 00:21:06,344
চা এনেছি, রানিমা।

218
00:21:20,859 --> 00:21:22,027
নিশ্চিত হওয়াই ভালো।

219
00:21:49,888 --> 00:21:51,389
ওঠ।

220
00:21:51,473 --> 00:21:53,016
এগন!

221
00:21:55,852 --> 00:21:56,978
ওঠ!

222
00:22:00,607 --> 00:22:01,608
মা?

223
00:22:03,235 --> 00:22:06,822
- কী হয়েছে?
- "কী হয়েছে? কী হয়েছে?"

224
00:22:06,905 --> 00:22:08,674
"কী হয়েছে?"
এসবই বলতে পারিস শুধু?

225
00:22:08,698 --> 00:22:10,033
কিছু হয়েছে নাকি?

226
00:22:11,159 --> 00:22:12,327
ডায়ানা।

227
00:22:13,787 --> 00:22:15,330
চাকরানি মেয়েটা।

228
00:22:16,206 --> 00:22:19,167
ওহ, ধ্যাত্তেরি।

229
00:22:19,251 --> 00:22:21,670
মেয়েটা, এগন। যে তোর
কাছ থেকে পালিয়েছে।

230
00:22:21,753 --> 00:22:24,381
ভালোই মজা হয়েছিল।

231
00:22:24,464 --> 00:22:27,884
তার এসব নিয়ে কান্নাকাটি
করার দরকারই ছিল না।

232
00:22:27,968 --> 00:22:31,304
তোর স্ত্রী আর আমার
অপমানের ব্যাপারে ভাব।

233
00:22:32,347 --> 00:22:34,599
কীভাবে এসব চালিয়ে যেতে পারিস,

234
00:22:34,683 --> 00:22:36,560
বিশেষ করে আজকের মত দিনে?

235
00:22:36,643 --> 00:22:38,145
কেন? আজকে কী আছে?

236
00:22:53,118 --> 00:22:54,870
তুই আমার পুত্র নোস।

237
00:23:00,876 --> 00:23:03,170
এটা চাইনি।

238
00:23:03,253 --> 00:23:05,255
আমায় যা বলেছ সবই করেছি,

239
00:23:05,338 --> 00:23:07,424
অনেক কষ্ট করি...

240
00:23:07,507 --> 00:23:10,677
অনেক। কিন্তু এসবে কখনোই
তুমি আর বাবা খুশি হবে না।

241
00:23:13,221 --> 00:23:17,100
ডায়ানাকে দেখেছেন?
বাচ্চাদের জামা পরানোর কথা ছিল।

242
00:23:24,524 --> 00:23:27,485
তাকে পুরো অন্যরকম লাগছে।

243
00:23:27,569 --> 00:23:31,156
আমি মনে করি মাস্টার গেরার্ডিস
থেকে পরামর্শ নেয়া উচিৎ।

244
00:23:31,239 --> 00:23:34,075
তিনি রাজাকে পরীক্ষা করলে
হয়তো ভিন্ন কোনো ঔষধ...

245
00:23:34,159 --> 00:23:36,203
প্রিন্সেস রিনেরা।

246
00:23:36,286 --> 00:23:37,829
আর প্রিন্স ডেমন।

247
00:23:40,332 --> 00:23:43,668
আপনাদের অনুপস্থিতির
বহুদিন হয়ে গেছে।

248
00:23:46,546 --> 00:23:48,131
জি, মহামান্য।

249
00:23:48,215 --> 00:23:51,134
যদিও আমাদের আগমন
উদযাপনের মতো বেশিদিন হয়নি।

250
00:23:51,718 --> 00:23:54,429
আমি নিশ্চিত রানির
বিশেষ কাজ ছিল, প্রিয়।

251
00:23:55,513 --> 00:23:57,891
আমরা দুজন রাজ্য শাসনের
ব্যাপারে কীইবা জানব?

252
00:23:57,974 --> 00:24:00,685
ভালো করেই জানো,
আমি শাসন করি না।

253
00:24:00,769 --> 00:24:03,396
বাবা এবং আমি নিছকই রাজার
ইচ্ছা আর প্রজ্ঞা বাস্তবায়ন করে থাকি।

254
00:24:03,480 --> 00:24:05,690
আর সেই প্রজ্ঞা কীভাবে প্রকাশ পাচ্ছে?

255
00:24:07,984 --> 00:24:10,070
অবজ্ঞা, অবহেলার মাধ্যমে?

256
00:24:10,153 --> 00:24:11,881
সে নিজের নাম মনে
করতে পারলেও অবাক হতাম।

257
00:24:11,905 --> 00:24:13,740
- অথবা তুমিও।
- রাজা ভিসেরিসের অবস্থার...

258
00:24:13,823 --> 00:24:15,408
আগের চেয়ে অনেক অবনতি হয়েছে।

259
00:24:17,285 --> 00:24:19,079
এতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে।

260
00:24:19,162 --> 00:24:21,665
- মেইস্টারদের উপদেশ অনুযায়ী...
- আহ, মেইস্টার।

261
00:24:21,748 --> 00:24:24,751
অবশ্যই। তারাই তো তাকে...

262
00:24:25,335 --> 00:24:29,005
পপি মিল্ক খাইয়ে ঘোরে রাখে
আর হাইটাওয়ারেরা তার সিংহাসনে বসে।

263
00:24:29,089 --> 00:24:32,801
রিনেরা, তাকে যদি মুখোশবিহীন দেখতে,
প্রায় অন্ধ হয়ে কাতরাচ্ছে।

264
00:24:32,884 --> 00:24:36,721
এলিসেন্ট, এটা প্রকৃতপক্ষেই দয়া ছিল,

265
00:24:36,805 --> 00:24:39,266
কিন্তু বলো দেখি,
রাজার কষ্ট উপশম করতে...

266
00:24:39,349 --> 00:24:42,352
মেইস্টারেরা কি টারগেরিয়ান
আভিজাত্য সরিয়ে তার বদলে...

267
00:24:42,435 --> 00:24:45,021
বিভিন্ন ধরণের প্রতিমা আর
ঋক্ষও স্থাপন করতে বলেছিল?

268
00:24:46,273 --> 00:24:49,567
সাত প্রভুর প্রতিমা আমাদের
অনিশ্চিত পথে পরিচালিত করে।

269
00:24:49,651 --> 00:24:52,445
- এক উচ্চতর কর্তৃত্বের কথা মনে করিয়ে দেয়।
- আর আগামীকাল,

270
00:24:52,529 --> 00:24:56,199
কারা আমার ছেলের উত্তরাধিকারের
দাবির বিচারকার্যে বসবে?

271
00:24:57,117 --> 00:24:59,828
আমি, এবং মাননীয় হ্যান্ড।

272
00:24:59,911 --> 00:25:01,871
তবে নিশ্চিৎ থাকো,
বাবা সৎ আর আর আদেশ দিয়েছেন

273
00:25:01,955 --> 00:25:05,083
এই কক্ষে তোমাদের ছোঁড়া
অভিযোগগুলো যাতে ভুলে যাই।

274
00:25:11,298 --> 00:25:14,884
- আগের চেয়ে ছোট লাগছে।
- একদম আগের মতোই লাগছে।

275
00:25:14,968 --> 00:25:16,428
লুক, এসো।

276
00:25:31,985 --> 00:25:34,529
দেখলে? বলেছিলাম এটা এখানে থাকবে।

277
00:25:34,612 --> 00:25:37,198
আর তুমি ভেবেছিলে ক্রিস্টনের
মর্নিং স্টার চালাতে পারবে।
[ মর্নিং স্টার - ক্রিস্টন কোলের অস্ত্র ]

278
00:25:37,949 --> 00:25:39,868
নিজের মাথাটাই
প্রায় খোয়াতে বসেছিলে।

279
00:25:45,415 --> 00:25:48,126
- কী হয়েছে?
- সবাই তাকিয়ে আছে।

280
00:25:51,463 --> 00:25:54,382
কেউ আমার ড্রিফটমার্কের
উত্তরাধিকার নিয়ে প্রশ্ন তুলতো না...

281
00:25:55,216 --> 00:25:56,343
যদি...

282
00:25:57,260 --> 00:26:00,972
আমি স্যার হারউইন স্ট্রঙ্গের চেয়েও
স্যার লেনরের মতো দেখতে বেশি হতাম।

283
00:26:02,599 --> 00:26:04,934
তারা কী ভাবে তাতে
কিছু যায় আসে না।

284
00:26:49,729 --> 00:26:51,231
ভালো দেখিয়েছেন, প্রিন্স।

285
00:26:51,314 --> 00:26:52,792
আপনি শীঘ্রই প্রতিযোগিতায়
জেতা শুরু করবেন।

286
00:26:52,816 --> 00:26:54,943
আমি প্রতিযোগিতার ধার ধারি না।

287
00:26:55,735 --> 00:26:56,861
ভাগ্নেরা...

288
00:26:58,405 --> 00:26:59,572
প্রশিক্ষণ নিতে এসেছো?

289
00:27:00,657 --> 00:27:01,991
দরজা খোলো!

290
00:27:36,067 --> 00:27:37,861
শান্ত থাকুন, রানিমা।

291
00:27:37,944 --> 00:27:40,363
আমরা যা করি,
রাজ্যের ভালোর জন্যই করি।

292
00:27:40,447 --> 00:27:44,284
এমতাবস্থায় অস্বস্তি প্রকাশ করতেই হচ্ছে।

293
00:27:45,285 --> 00:27:49,414
- হয়তো সে বেঁচে আছে।
- কিন্তু সে মারা গেলে তার জন্যও
আমাদের প্রস্তুত থাকতে হবে।

294
00:27:57,881 --> 00:28:00,675
রাজ্য বহুদিন শান্তি উপভোগ করেছে,

295
00:28:00,758 --> 00:28:03,720
রাজা জেহেরিস এবং
ভিসেরিসের কল্যাণে,

296
00:28:03,803 --> 00:28:07,432
কিন্তু আমাদের উপকূলে যুদ্ধ হাতছানি দিচ্ছে।

297
00:28:07,515 --> 00:28:10,602
যখন তা শুরু হবে, তুমি
একটা বাচ্চাকে ওয়েস্টেরসের...

298
00:28:10,685 --> 00:28:12,812
সবচেয়ে বড় নৌবহরের
প্রধান হিসেবে চাইবে?

299
00:28:14,647 --> 00:28:16,566
আমাদের অবশ্যই...

300
00:28:17,692 --> 00:28:19,819
প্রজাদের স্বার্থে কাজ করতে হবে।

301
00:28:21,863 --> 00:28:25,408
পরবর্তী লর্ড অব দি টাইডস
আপনার কাছে ঋণী থাকবেন, রানিমা।

302
00:28:26,367 --> 00:28:27,744
সাথে ড্রিফটমার্ক...

303
00:28:27,827 --> 00:28:29,913
তার শক্তিমত্তাসহ।

304
00:28:47,263 --> 00:28:48,806
নানি?

305
00:28:52,560 --> 00:28:53,561
রেইনা।

306
00:29:01,528 --> 00:29:03,655
বেইলা বলল আপনি
এখানে থাকতে পারেন।

307
00:29:05,490 --> 00:29:07,200
আপনার নিরাপত্তায়
ভালোই করেছে সে।

308
00:29:07,283 --> 00:29:08,409
আপনি...

309
00:29:09,869 --> 00:29:11,246
ওকে ভালোভাবেই বড় করেছেন।

310
00:29:11,329 --> 00:29:13,748
শুনে ধন্য হলাম, প্রিন্সেস।

311
00:29:14,874 --> 00:29:17,418
প্রিন্সেসের সাথে একা কথা
বলতে পারি কি, রেইনা?

312
00:29:20,797 --> 00:29:21,923
প্রিন্সেস।

313
00:29:31,766 --> 00:29:37,313
আপনার এখানে আসার
উদ্দেশ্য সম্পর্কে দীর্ঘক্ষণ ভেবেছি।

314
00:29:37,397 --> 00:29:40,441
আপনি স্যার ভেইমন্ডের করা ফরিয়াদের
পক্ষে না-কি বিপক্ষে বলবেন সে ব্যাপারে।

315
00:29:40,525 --> 00:29:42,443
কিন্তু তারপর,
বুঝতে পারলাম...

316
00:29:43,319 --> 00:29:45,238
আপনি নিজের নাম উত্থাপনের
মনস্থির করেছেন।

317
00:29:48,700 --> 00:29:51,286
এটা কোনো ন্যায্য বিচার নয়।

318
00:29:51,369 --> 00:29:55,331
বাজি ধরে বলতে পারি, এটা আমার
ছেলেকে অবৈধ বলে প্রচারের জন্য,

319
00:29:55,415 --> 00:29:57,250
রানি আর হ্যান্ডের করা চক্রান্ত।

320
00:29:57,333 --> 00:30:00,253
তুমি তো লেনরের সাথে
এরচেয়ে জঘন্য চক্রান্ত করেছ।

321
00:30:02,422 --> 00:30:03,548
তাই নয় কি?

322
00:30:09,971 --> 00:30:11,556
আমি আপনার ছেলেকে
ভালোবেসেছিলাম।

323
00:30:14,017 --> 00:30:16,936
হয়তো আপনার বিশ্বাস হবে না,
কিন্তু আমি ভালোবেসেছিলাম।

324
00:30:20,732 --> 00:30:23,651
আমি ওর মৃত্যুর আদেশ দেইনি।

325
00:30:25,320 --> 00:30:28,239
না এতে আমার কোনো হাত ছিল।
দিব্যি খেয়ে বলছি।

326
00:30:35,705 --> 00:30:37,123
আমি একটা প্রস্তাব দিচ্ছি।

327
00:30:40,710 --> 00:30:41,919
লুকের অধিকার ফিরিয়ে দিন,

328
00:30:42,003 --> 00:30:44,547
আর লেইনার সন্তানদের আমার
সন্তানদের সাথে বাগদান করুন।

329
00:30:46,591 --> 00:30:51,179
বেইলা সেভেন কিংডমের রানি হবে,

330
00:30:51,262 --> 00:30:53,973
আর তার সন্তানেরা
সিংহাসনের উত্তরাধিকারী হবে।

331
00:30:54,057 --> 00:30:57,018
রেইনা ড্রিফটমার্ক শাসন করবে, আর...

332
00:30:57,101 --> 00:30:59,646
ভবিষ্যতে তার আর লুসেরিসের
সন্তানরা এটার উত্তরাধিকার হবে।

333
00:31:00,355 --> 00:31:01,856
বেশ নিঃস্বার্থ প্রস্তাব দিয়েছ।

334
00:31:04,067 --> 00:31:06,986
- অথবা বেপরোয়া।
- তাতে কী আসে যায়?

335
00:31:11,574 --> 00:31:13,493
এই কথাটা অন্তত ঠিকই বলেছ।

336
00:31:17,872 --> 00:31:19,207
কিছুই যায় আসে না।

337
00:31:29,717 --> 00:31:32,053
তুমি আমার সাথে
ইচ্ছেমতো চুক্তি করতে পারো।

338
00:31:32,970 --> 00:31:35,515
আমার সংকল্প দুর্বল করার জন্য
আমার নাতনীদের সাথে আনতে পারো।

339
00:31:37,225 --> 00:31:40,770
কিন্তু আগামীকাল,
হাইটাওয়ারেরা তাদের প্রথম আঘাত হানবে,

340
00:31:42,271 --> 00:31:44,607
তোমাকে নতজানু হতে বাধ্য করবে...

341
00:31:45,400 --> 00:31:47,318
আর আমাকে অবশ্যই
একা দাঁড়িয়ে থাকব।

342
00:32:30,778 --> 00:32:32,155
এলিসেন্ট?

343
00:32:33,531 --> 00:32:35,032
এলিসেন্ট...

344
00:32:35,116 --> 00:32:37,118
না, আমি রিনেরা, বাবা।

345
00:32:41,456 --> 00:32:42,790
রিনেরা।

346
00:32:49,005 --> 00:32:52,341
"দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার।"
তুমি এটাকে সত্যি বলে বিশ্বাস করো?

347
00:32:55,094 --> 00:32:57,013
এগনের স্বপ্ন।

348
00:33:00,933 --> 00:33:02,560
আমায় বলেছিলে,

349
00:33:02,643 --> 00:33:06,564
মহাশত্রুর বিরুদ্ধে পুরো রাজ্যকে
একত্র করাটা আমাদের দায়িত্ব।

350
00:33:10,693 --> 00:33:13,613
কিন্তু আমায় উত্তরাধিকারী ঘোষণা করে,
তুমি রাজ্যকে বিভক্ত করে দিয়েছ।

351
00:33:23,873 --> 00:33:25,792
ভেবেছিলাম আমি এটাই চাই।

352
00:33:35,927 --> 00:33:38,054
কিন্তু বোঝাটা বেশ ভারী।

353
00:33:40,640 --> 00:33:42,558
বড্ড ভারী।

354
00:33:50,191 --> 00:33:51,317
আমার...

355
00:33:52,944 --> 00:33:54,946
একমাত্র সন্তান।

356
00:33:59,367 --> 00:34:02,286
যদি চাও এটাকে বহন করি,
তাহলে আমার পাশে দাঁড়াও।

357
00:34:03,830 --> 00:34:05,331
আর আমার সন্তানদের।

358
00:34:09,210 --> 00:34:10,253
এটা...

359
00:35:06,934 --> 00:35:09,061
আমি নৈশভোজ করতে চাই, অটো।

360
00:35:11,731 --> 00:35:15,276
- এখন তো সকাল, মহারাজ।
- আজরাতে।

361
00:35:18,237 --> 00:35:20,948
আমার পুরো পরিবারকে,

362
00:35:21,032 --> 00:35:22,950
রেড কিপে একত্রিত করো।

363
00:35:25,453 --> 00:35:28,873
সবাই মিলে একসাথে...
ভোজন করতে চাই।

364
00:35:59,946 --> 00:36:01,864
পপি মিল্ক আনো।
[পপির মিল্ক: ব্যথানাশক আর চেতনানাশক হিসেব ব্যবহৃত হয়।]

365
00:36:16,253 --> 00:36:17,421
না।

366
00:36:20,675 --> 00:36:22,510
শুধু নৈশভোজের আয়োজন করো।

367
00:36:27,807 --> 00:36:29,684
যদিও রাজদরবারের সবাই আশাবাদী,

368
00:36:29,767 --> 00:36:34,146
লর্ড কর্লিস ভ্যালেরিয়ন
সুস্থ হয়ে উঠবেন,

369
00:36:34,230 --> 00:36:36,607
আমরা ড্রিফটমার্কের
উত্তরসূরি নির্বাচনের মতো,

370
00:36:36,691 --> 00:36:39,235
এক কঠিন উদ্দেশ্যে
সবাই সমবেত হয়েছি।

371
00:36:40,486 --> 00:36:43,656
হ্যান্ড হিসেবে,
এটা এবং অন্যান্য বিষয়ে,

372
00:36:43,739 --> 00:36:45,282
মহারাজের মতামত নিয়েছি।

373
00:36:47,660 --> 00:36:49,578
রাজদরবারে এবার আপনাদের
আর্জি উপস্থাপন করুন।

374
00:36:50,746 --> 00:36:52,665
হাউজ ভ্যালেরিয়নের স্যার ভেইমন্ড।

375
00:37:01,007 --> 00:37:02,133
রানি সাহেবা।

376
00:37:03,592 --> 00:37:04,719
মাননীয় হ্যান্ড।

377
00:37:06,012 --> 00:37:09,098
আমাদের অভিজাত পরিবারের ইতিহাস
সেভেন কিংডমের সময়কাল পেরিয়ে...

378
00:37:09,181 --> 00:37:11,392
প্রাচীন ভ্যালেরিয়া পর্যন্ত বিস্তৃত।

379
00:37:11,475 --> 00:37:14,270
হাউজ টারগেরিয়ান যতকাল
আকাশে শাসন করছে,

380
00:37:14,353 --> 00:37:16,981
হাউজ ভ্যালেরিয়নও ঠিক
ততকাল ধরে সমুদ্রে রাজত্ব করছে।

381
00:37:17,064 --> 00:37:21,569
ভ্যালেরিয়ার মহাপ্রলয়কালে,
একমাত্র আমাদের পরিবারই বেচেঁ ফিরেছে।

382
00:37:21,652 --> 00:37:24,989
আমাদের পূর্বপুরুষরা ব্যর্থতা,
বংশের এবং নামের…

383
00:37:25,072 --> 00:37:28,200
বিলুপ্তির কথা জেনেও
এই নতুন ভূমিতে এসেছিল।

384
00:37:29,785 --> 00:37:33,539
আমি সারাটা জীবন ড্রিফটমার্কে আমার
ভাইয়ের সিংহাসনকে রক্ষা করে কাটিয়েছি।

385
00:37:33,622 --> 00:37:37,334
আমি লর্ড কর্লিসের সবচেয়ে
নিকটাত্মীয়, তার আপন রক্ত।

386
00:37:37,418 --> 00:37:41,547
সন্দেহাতীতভাবে, বিশুদ্ধ ভ্যালেরিয়ন
রক্ত আমার শিরায় বইছে।

387
00:37:41,630 --> 00:37:45,634
লেনর ভ্যালেরিয়ন এবং আমার
ছেলেদের শিরায়ও একই রক্ত বইছে।

388
00:37:45,718 --> 00:37:48,512
যদি ভ্যালেরিয়ন রক্তের ব্যাপারে
এতই পরোয়া করতেন, স্যার ভেইমন্ড,

389
00:37:48,596 --> 00:37:50,782
তাহলে যোগ্য উত্তরসূরিকে হটিয়ে
সেই আসন বাগাতে চাইতেন না।

390
00:37:50,806 --> 00:37:54,185
না, আপনি শুধু নিজের আর
নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা ভাবেন।

391
00:37:54,268 --> 00:37:56,830
তুমি মতামত জানানোর সুযোগ পাবে,
প্রিন্সেস রিনেরা।

392
00:37:56,854 --> 00:37:59,440
তাই অনুগ্রহ করে
স্যার ভেইমন্ড'কে বলতে দাও।

393
00:38:05,404 --> 00:38:07,948
আপনি ভ্যালেরিয়ন রক্ত সম্পর্কে
কী জানেন, প্রিন্সেস?

394
00:38:09,408 --> 00:38:12,411
আমার শিরা কেটে
আপনাকে দেখালেও

395
00:38:12,495 --> 00:38:15,706
আপনি চিনতে পারবেন না।

396
00:38:15,790 --> 00:38:19,710
এটা আমার বংশের ভবিষ্যৎ আর
অস্তিত্বের ব্যাপার, আপনার নয়।

397
00:38:24,840 --> 00:38:26,967
রানি সাহেবা, মাননীয় হ্যান্ড।

398
00:38:28,302 --> 00:38:31,222
এখানে বিষয়টা রক্তের,
উচ্চাকাঙ্ক্ষার নয়।

399
00:38:32,556 --> 00:38:37,353
আমি সবকিছুর উর্ধ্বে আমার পরিবারের
আর রক্তের ধারাবাহিকতার স্থান দিচ্ছি।

400
00:38:37,436 --> 00:38:40,564
বিনীতভাবে আপনার সামনে
আমার ভাইয়ের উত্তরসূরি...

401
00:38:41,774 --> 00:38:45,319
লর্ড অব ড্রিফটমার্ক আর লর্ড অব দি টাইডস
হিসেবে নিজের নাম প্রস্তাব করছি।

402
00:38:46,403 --> 00:38:47,947
ধন্যবাদ, স্যার ভেইমন্ড।

403
00:38:55,079 --> 00:39:00,501
প্রিন্সেস রিনেরা, আপনার পুত্র লুসেরিস
ভ্যালেরিয়নের হয়ে এবার বলতে পারেন।

404
00:39:05,923 --> 00:39:08,592
যদি আমাকে এই প্রহসনের
জবাব দিতে হয়,

405
00:39:08,676 --> 00:39:12,221
আমি রাজসভাকে স্মরণ করিয়ে দিয়ে
শুরু করব যে, প্রায় ২০ বছর পূর্বে, এই…

406
00:39:17,560 --> 00:39:20,521
হাউজ টারগেরিয়ানের রাজা ভিসেরিস,

407
00:39:20,604 --> 00:39:22,606
প্রথম নামধারী,

408
00:39:22,690 --> 00:39:25,860
অ্যান্ডালস, রয়নার,

409
00:39:25,943 --> 00:39:28,070
আর ফার্স্ট মেনদের রাজা,

410
00:39:28,154 --> 00:39:32,700
সেভেন কিংডমের রাজা,
আর রাজ্যের রক্ষাকর্তা।

411
00:40:52,613 --> 00:40:54,531
আজ আমি সিংহাসনে বসবো।

412
00:40:56,408 --> 00:40:57,743
মহারাজ।

413
00:41:04,959 --> 00:41:07,836
সমস্যা নেই। পারব আমি।

414
00:41:21,600 --> 00:41:23,519
বললাম তো পারব।

415
00:41:26,855 --> 00:41:28,023
- আহ...
- এগোন।

416
00:41:35,364 --> 00:41:36,448
ধীরে।

417
00:42:18,157 --> 00:42:23,704
স্বীকার করতেই হচ্ছে...
আমি বিভ্রান্ত।

418
00:42:25,331 --> 00:42:27,583
আমার বুঝে আসছে না,

419
00:42:27,666 --> 00:42:32,004
নির্ধারিত উত্তরাধিকারী থাকতেও
কেন আর্জিসভার আয়োজন করা হয়েছে।

420
00:42:32,087 --> 00:42:33,547
এখানে লর্ড কর্লিসের...

421
00:42:34,465 --> 00:42:39,053
ইচ্ছা সম্পর্কে ভালোমতো
জানতে পারেন একমাত্র,

422
00:42:39,136 --> 00:42:40,888
প্রিন্সেস রেনিস।

423
00:42:44,683 --> 00:42:46,226
যথার্থই বলেছেন, মহারাজ।

424
00:43:00,157 --> 00:43:03,285
আমার স্বামীর চিরন্তন ইচ্ছে ছিল
ড্রিফটমার্কের কর্তৃত্ব,

425
00:43:03,369 --> 00:43:06,038
স্যার লেনরের মাধ্যমে

426
00:43:06,121 --> 00:43:08,040
তার যোগ্য সন্তান...

427
00:43:08,874 --> 00:43:10,959
লুসেরিস ভ্যালেরিয়ন পাক।

428
00:43:11,043 --> 00:43:12,961
কখনো এর অন্যথা ভাবেননি।

429
00:43:13,796 --> 00:43:15,964
আর এ বিষয়ে আমি
সর্বদা সমর্থনও করেছি।

430
00:43:17,091 --> 00:43:20,260
সত্যি বলতে, প্রিন্সেস রিনেরা মাত্রই
তার ছেলে জেস আর...

431
00:43:20,344 --> 00:43:22,471
লুকের সাথে লর্ড কর্লিসের নাতনী,

432
00:43:22,554 --> 00:43:25,474
বিয়ে দেয়ার কথা জানিয়েছেন,
বেইলা আর রেইনার সাথে।

433
00:43:26,350 --> 00:43:30,270
যে প্রস্তাব আমি
সানন্দে মেনে নিয়েছি।

434
00:43:31,438 --> 00:43:34,983
তো... বিষয়টা নিষ্পত্তি হয়ে গেলো।

435
00:43:36,318 --> 00:43:37,653
আবারো।

436
00:43:38,821 --> 00:43:44,118
আমি হাউজ ভ্যালেরিয়নের প্রিন্স
লুসেরিসকে পুনরায় ঘোষণা করছি,

437
00:43:44,201 --> 00:43:46,370
ড্রিফটমার্কের আর...

438
00:43:46,453 --> 00:43:51,333
ড্রিফটউডের সিংহাসনের উত্তরাধিকারী
আর পরবর্তী লর্ড অব দ্য টাইড হিসেবে।

439
00:43:57,840 --> 00:43:59,383
আপনি প্রথা আর...

440
00:44:00,634 --> 00:44:03,262
শতবর্ষের ঐতিহ্য ভেঙ্গে
আপনার কন্যাকে...

441
00:44:03,345 --> 00:44:05,472
উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন।

442
00:44:06,682 --> 00:44:08,308
তবুও আপনি কে ভ্যালেরিয়ন...

443
00:44:09,351 --> 00:44:12,271
নামের উত্তরাধিকারের যোগ্য,
তা নির্ধারণের দুঃসাহস দেখিয়েছেন।

444
00:44:14,606 --> 00:44:15,606
না।

445
00:44:17,025 --> 00:44:19,278
আমি এটা মেনে নেবো না।

446
00:44:20,154 --> 00:44:21,697
"মানবেন না"?

447
00:44:22,739 --> 00:44:24,908
নিজের কথা ভুলে যাবেন না, ভেইমন্ড।

448
00:44:28,787 --> 00:44:33,459
ও প্রকৃত ভ্যালেরিয়ন নয়,

449
00:44:33,542 --> 00:44:36,962
আর নিশ্চিতভাবে
আমার ভাতিজা তো নয়ই।

450
00:44:37,045 --> 00:44:39,089
নিজ কক্ষে যান।
যথেষ্ট বলেছেন আপনি।

451
00:44:40,340 --> 00:44:43,886
লুসেরিস আমার সত্যিকারের নাতি।

452
00:44:44,803 --> 00:44:46,388
আর আপনি...

453
00:44:46,472 --> 00:44:49,892
আজ থেকে স্রেফ ড্রিফটমার্কের
দ্বিতীয় সন্তান ছাড়া কিছুই নন।

454
00:44:50,976 --> 00:44:55,898
আপনি... ইচ্ছে মতো নিজের
উত্তরাধিকার নির্ধারণ করতে পারেন...

455
00:44:56,648 --> 00:44:59,776
কিন্তু আমার ভবিষ্যৎ
নির্ধারণের অধিকার আপনার নেই।

456
00:45:01,653 --> 00:45:03,906
আমার বংশ মহাপ্রলয় আর...

457
00:45:03,989 --> 00:45:06,700
হাজারটা বিপদ থেকে
বাঁচতে সক্ষম হয়েছে।

458
00:45:06,783 --> 00:45:08,702
ঈশ্বর যা ইচ্ছে করুক...

459
00:45:09,995 --> 00:45:15,667
আর আমি এমনটা হতে
দেবো না কারণ...

460
00:45:17,252 --> 00:45:18,795
বলুন।

461
00:45:29,389 --> 00:45:30,933
তার সন্তানেরা...

462
00:45:31,642 --> 00:45:33,852
জারজ!

463
00:45:37,147 --> 00:45:38,440
আর সে...

464
00:45:39,441 --> 00:45:40,441
একটা...

465
00:45:41,276 --> 00:45:42,569
বেশ্যা।

466
00:45:49,243 --> 00:45:50,243
আমি...

467
00:45:51,954 --> 00:45:53,539
এর জন্য তোমার জিভ ছিঁড়ে নেবো।

468
00:46:01,129 --> 00:46:03,382
সে জিভটা নিজের কাছেই রাখুক।

469
00:46:03,465 --> 00:46:06,009
- অস্ত্র কেড়ে নাও!
- প্রয়োজন নেই।

470
00:46:13,642 --> 00:46:15,811
- মেইস্টার'কে ডাকো!
- বাবা?

471
00:46:15,894 --> 00:46:18,814
প্লিজ, প্রিয়তম। ব্যথা উপশমের
জন্য তোমার কিছু নেয়া উচিত।

472
00:46:19,690 --> 00:46:22,276
আমার জ্ঞান হারালে চলবে না।

473
00:46:22,359 --> 00:46:24,695
আমায় সবকিছু ঠিক করতে হবে।

474
00:47:09,948 --> 00:47:14,494
মৃতদেহটা আগামীকাল ড্রিফটমার্কে
ফেরার জন্য প্রস্তুত করা হবে, মাননীয়া

475
00:47:17,247 --> 00:47:21,251
"সাইলেন্ট সিস্টার্স"-দের
কার্য সম্পাদন করতে দিতে পারেন।

476
00:47:21,335 --> 00:47:23,879
মৃতের মুখ দেখা দুর্ভাগ্যজনক।

477
00:47:28,216 --> 00:47:32,763
"দ্য স্ট্রেঞ্জার" আমার দুয়ারে অসংখ্যবার
পদার্পণ করেছে, গ্র্যান্ড মেইস্টার।

478
00:47:37,059 --> 00:47:38,602
আপনাকে আশ্বস্ত করছি...

479
00:47:39,728 --> 00:47:43,649
আমার দেখা বা না দেখাতে
তার কিচ্ছু যায় আসে না।

480
00:49:09,025 --> 00:49:12,362
আজ রাতে সবাইকে একসঙ্গে দেখে...
মনটা আনন্দে...

481
00:49:13,572 --> 00:49:14,698
ভরে উঠছে।

482
00:49:20,829 --> 00:49:23,415
- শুরু করার পূর্বে প্রার্থনা করি?
- হ্যাঁ।

483
00:49:24,791 --> 00:49:27,210
এই স্নেহময় সমাবেশের সাক্ষী হয়ে
হয়তো মাদারের মন স্মিত হোক।

484
00:49:28,170 --> 00:49:31,798
বহু পূর্বে ভেঙে যাওয়া বন্ধনগুলোকে
কামার দেবতা মেরামত করুক।

485
00:49:31,882 --> 00:49:35,802
এবং ঈশ্বর ভেইমন্ড ভ্যালেরিয়নের
আত্মাকে শান্তি দিক।

486
00:49:43,226 --> 00:49:47,022
মনে হচ্ছে, উপলক্ষটা উদযাপনের।

487
00:49:47,105 --> 00:49:49,524
আমার নাতিরা,
জেইস ও লুক,

488
00:49:49,608 --> 00:49:52,861
তাদের কাজিন, বেইলা ও
রেইনা'কে বিবাহ করবে...

489
00:49:52,944 --> 00:49:56,239
এবং হাউজের মধ্যেকার সম্পর্ককে
আরো মজবুত করে তুলবে।

490
00:49:56,323 --> 00:49:59,785
পান করা যাক তরুণ প্রিন্সগণ ...

491
00:49:59,868 --> 00:50:02,537
- এবং তাদের বাগদত্তাদের উদ্দেশ্যে।
- তাল মেলানো যাক।

492
00:50:03,371 --> 00:50:05,916
সাব্বাশ, জেইস। অবশেষে
কোনো নারীর স্বাদ নিতে পারবি।

493
00:50:07,000 --> 00:50:10,545
আসন্ন "লর্ড অফ দি টাইডস"...

494
00:50:11,379 --> 00:50:14,174
রাজকুমার লুসেরিসের
উদ্দেশ্যেও পান করা যাক।

495
00:50:14,257 --> 00:50:15,550
তাল মেলাই।

496
00:50:15,634 --> 00:50:17,177
দারুণ নেতৃত্ব দেবে।

497
00:50:20,764 --> 00:50:25,143
কাজটা কীভাবে করে, জানিস তো?

498
00:50:25,227 --> 00:50:26,394
সাধারণৎ কীভাবে করা হয়?

499
00:50:26,478 --> 00:50:27,938
কোথায় ধোন পুরতে
হবে আর এসব কিছু।

500
00:50:28,021 --> 00:50:29,356
বাদ দাও, কাজিন।

501
00:50:29,439 --> 00:50:33,318
যত ইচ্ছে ভাঁড়ামি কোরো, তবে আমার
বাগদত্তা'র সামনে মুখে তালা দিয়ে রাখবে।

502
00:50:54,798 --> 00:50:59,219
চারিপাশে উপস্থিত মুখগুলোকে দেখে...

503
00:50:59,302 --> 00:51:03,473
একই সাথে মনটা...

504
00:51:03,557 --> 00:51:06,685
প্রফুল্ল আর বিষাদময় হয়ে উঠছে।

505
00:51:08,103 --> 00:51:11,648
বিগত কিছু বছরে বেড়ে ওঠা...

506
00:51:13,233 --> 00:51:15,443
এই মুখগুলো, এই দুনিয়াতে...

507
00:51:16,570 --> 00:51:18,488
আমার সবচেয়ে প্রিয়।

508
00:51:42,429 --> 00:51:44,973
আমার চেহারাটা...

509
00:51:45,056 --> 00:51:47,309
যদি কখনো সুদর্শন হয়ে থাকে...

510
00:51:50,061 --> 00:51:51,980
বর্তমানে তা আর নেই।

511
00:51:55,191 --> 00:51:56,526
তবে আজ রাতে...

512
00:51:57,360 --> 00:52:00,697
চাই আমি যেমন...
তোমরা আমায় সেভাবেই দেখো।

513
00:52:02,157 --> 00:52:03,700
শুধু একজন রাজা হিসেবে নয়...

514
00:52:05,410 --> 00:52:06,995
তোমাদের বাবা,

515
00:52:08,330 --> 00:52:09,581
তোমার ভাই,

516
00:52:10,290 --> 00:52:11,833
তোমার স্বামী...

517
00:52:14,252 --> 00:52:15,795
আর পিতামহ হিসেবে দেখো।

518
00:52:16,963 --> 00:52:19,132
যে মনে হয় না আর...

519
00:52:20,133 --> 00:52:22,052
বেশিদিন তোমাদের
মাঝে থাকতে পারবে।

520
00:52:27,766 --> 00:52:32,354
কেউ মনে কোনো বিদ্বেষ পুষে না রাখি।

521
00:52:33,563 --> 00:52:35,273
ড্রাগন পরিবার বিভাজিত থাকলে...

522
00:52:35,357 --> 00:52:37,901
রাজদরবার দুর্বল হয়ে পড়বে।

523
00:52:38,944 --> 00:52:41,696
ক্ষোভ একপাশে সরিয়ে রাখো।

524
00:52:45,200 --> 00:52:47,327
দরবারের খাতিরে না হলেও...

525
00:52:48,411 --> 00:52:50,538
অন্তত এই বৃদ্ধ লোকটার খাতিরে।

526
00:52:51,539 --> 00:52:54,042
যে তোমাদের ভালোবাসে,

527
00:52:54,125 --> 00:52:55,669
অত্যন্ত গভীরভাবে।

528
00:53:22,654 --> 00:53:25,699
আমার কাপটা
রানিমা'র উদ্দেশ্যে ওঠাচ্ছি।

529
00:53:29,828 --> 00:53:31,579
বাবাকে অবশ্যই ভালোবাসি।

530
00:53:32,288 --> 00:53:34,833
তবে নিঃসন্দেহে তার
সাথে আনুগত্যের সহিত...

531
00:53:35,750 --> 00:53:38,253
উপর্যুক্ত সহধর্মিণী হিসেবে
তিনিই সর্বদা পাশে ছিলেন।

532
00:53:41,506 --> 00:53:43,425
তিনি তার পরিচর্যা করেছেন...

533
00:53:44,509 --> 00:53:46,678
একনিষ্ঠতা,

534
00:53:46,761 --> 00:53:49,305
ভালোবাসা, আর সম্মানের সাথে।

535
00:53:50,682 --> 00:53:53,226
সেজন্য, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি...

536
00:53:55,103 --> 00:53:56,646
এবং ক্ষমা চাইছি।

537
00:54:05,947 --> 00:54:08,825
তোমার বিনয় আমার ভেতরকে
আন্দোলিত করেছে, প্রিন্সেস।

538
00:54:12,203 --> 00:54:13,955
আমরা দু'জনেই মা...

539
00:54:16,458 --> 00:54:18,376
আর সন্তানদের ভালোবাসি।

540
00:54:21,755 --> 00:54:24,674
না চাইতেও আমাদের
মাঝে অনেক মিল রয়েছে।

541
00:54:27,886 --> 00:54:31,431
আমার কাপ ওঠাচ্ছি তোমার আর
তোমার হাউজের উদ্দেশ্যে।

542
00:54:36,478 --> 00:54:38,480
একজন ভালো রানি হবে তুমি।

543
00:55:14,432 --> 00:55:15,558
আমার...

544
00:55:16,643 --> 00:55:19,187
শীঘ্রই তুমি যে হতাশায় আপতিত হবে,
সেটার জন্য আফসোস হচ্ছে।

545
00:55:20,105 --> 00:55:23,525
কিন্তু যদি কখনো জানতে চাও
উত্তমরূপে সন্তুষ্ট হওয়া কাকে বলে,

546
00:55:23,608 --> 00:55:25,693
শুধু জানাবে আমায়।

547
00:55:26,361 --> 00:55:27,361
জেস।

548
00:55:56,099 --> 00:56:00,270
প্রিন্স এগন আর
এইমন্ডের উদ্দেশ্যে।

549
00:56:00,353 --> 00:56:03,648
বিগত কিছু বছরে আমাদের সাক্ষাৎ হয়নি,

550
00:56:03,731 --> 00:56:06,484
তবুও আমাদের ছেলেবেলার
স্মৃতি আমার যথেষ্ট প্রিয়।

551
00:56:08,903 --> 00:56:12,824
আর পুরুষ হিসেবে, আশাকরি আমরা
ভালো বন্ধু এবং সহযোগী হতে পারবো।

552
00:56:13,950 --> 00:56:16,494
তোমার আর তোমার পরিবারের
সুস্বাস্থ্যের উদ্দেশ্যে, প্রিয় কাকারা।

553
00:56:24,419 --> 00:56:25,712
তোমার উদ্দেশ্যেও।

554
00:56:33,386 --> 00:56:35,805
টেবিলের নীচের দানব হতে সাবধান।

555
00:56:35,889 --> 00:56:37,307
বেশ বলেছো, বাছা আমার।

556
00:56:37,390 --> 00:56:40,143
আমি পান করতে চাই
বেইলা আর রেইনার উদ্দেশ্যে।

557
00:56:40,768 --> 00:56:42,687
শীঘ্রই তারা বিয়ে করবে।

558
00:56:43,855 --> 00:56:46,983
খারাপ নয়। বেশিরভাগ সময় ও
তোমাদের অবজ্ঞাই করে...

559
00:56:48,234 --> 00:56:50,111
মাঝেমধ্যের মদ্যপ অবস্থা বাদে।

560
00:56:58,661 --> 00:57:01,956
- বেশ।
- সঙ্গীত বাজাও।

561
00:57:07,295 --> 00:57:08,546
মাফ করবে।

562
00:58:40,305 --> 00:58:42,849
রক্ষী।

563
00:58:50,106 --> 00:58:51,399
প্লিজ, বসো।

564
00:59:30,980 --> 00:59:32,315
শেষ শ্রদ্ধা।

565
00:59:35,401 --> 00:59:37,320
আমার ভাগ্নেদের সুস্বাস্থ্যের উদ্দেশ্যেঃ

566
00:59:38,279 --> 00:59:39,364
জেস...

567
00:59:40,907 --> 00:59:42,075
লুক...

568
00:59:43,159 --> 00:59:44,285
আর জফ্রি।

569
00:59:45,787 --> 00:59:49,123
তাদের প্রত্যেকেই সুদর্শন, বিজ্ঞ আর...

570
00:59:56,381 --> 00:59:57,799
- স্ট্রং।
- এইমন্ড।

571
00:59:57,882 --> 00:59:59,008
আসুন...

572
01:00:00,760 --> 01:00:04,305
আমরা সবাই কাপ ওঠাই এই তিন...

573
01:00:05,056 --> 01:00:07,225
- স্ট্রং ছেলেদের উদ্দেশ্যে।
- সাহস থাকলে আরেকবার বল।

574
01:00:07,308 --> 01:00:10,395
কেন? এটা শুধুই একটা প্রশংসা ছিল।

575
01:00:10,478 --> 01:00:11,854
তুই কী নিজেকে স্ট্রং মনে করিস না?

576
01:00:12,730 --> 01:00:14,774
- জেস!
- যথেষ্ট হয়েছে!

577
01:00:21,697 --> 01:00:23,699
এদের সামনে এমন
কথা বললি কেন?

578
01:00:23,783 --> 01:00:26,953
আমি কেবল আমার পরিবারের
লোকেদের নিয়ে গর্ব করছিলাম, মা।

579
01:00:27,036 --> 01:00:30,790
উম, যদিও বা মনে হচ্ছে আমার
ভাগ্নেরা সেটা নিয়ে গর্বিত নয়।

580
01:00:30,873 --> 01:00:32,792
থামো, থামো!

581
01:00:36,379 --> 01:00:39,507
কক্ষে ফিরে যাও।
তোমরা সবাই, এক্ষুনি।

582
01:00:58,317 --> 01:00:59,444
রিনেরা।

583
01:01:03,906 --> 01:01:06,534
মনে হয়, আমরা ড্রাগন্স টোনে
ফিরে গেলেই ভালো হবে।

584
01:01:06,617 --> 01:01:08,536
সবেই তো এলে।

585
01:01:14,625 --> 01:01:16,544
ছেলেদের বাড়ি রেখে আসি।

586
01:01:17,420 --> 01:01:18,754
আমি...

587
01:01:20,173 --> 01:01:21,924
ড্রাগনের পিঠে করে ফিরবো।

588
01:01:26,304 --> 01:01:28,222
সেটাতে আমি আর
রাজা দু'জনেই খুশি হবো।

589
01:02:10,056 --> 01:02:13,184
প্রাসাদে বেশ একটা
রাত গেল মনে হয়।

590
01:02:14,560 --> 01:02:16,062
জি, মাই লেডি।

591
01:02:50,888 --> 01:02:52,807
নিন, পান করুন।

592
01:02:56,352 --> 01:02:58,896
এই তো।

593
01:03:07,905 --> 01:03:09,031
ওহ...

594
01:03:10,408 --> 01:03:11,534
বেশ করেছো।

595
01:03:18,541 --> 01:03:20,710
- আমি দুঃখিত।
- শশশ্।

596
01:03:20,793 --> 01:03:23,713
- আমি দুঃখিত।
- শশশ্।

597
01:03:25,298 --> 01:03:27,216
কিন্তু তুমি জানতে চাইছিলে...

598
01:03:28,217 --> 01:03:30,344
আমি ওটাকে সত্য
বলে বিশ্বাস করি কি-না।

599
01:03:32,263 --> 01:03:34,181
কোনটাকে, মহারাজ?

600
01:03:35,099 --> 01:03:36,851
মনে নেই তোমার?

601
01:03:38,561 --> 01:03:39,687
এগন...

602
01:03:42,398 --> 01:03:43,649
আমাদের ছেলে?

603
01:03:45,818 --> 01:03:47,361
তার স্বপ্ন।

604
01:03:47,945 --> 01:03:51,240
দ্য সং অব আইস... এন্ড ফায়...

605
01:03:52,575 --> 01:03:54,118
এটা সত্য।

606
01:03:55,161 --> 01:03:57,079
উত্তরে সে যা দেখেছিল।

607
01:03:59,582 --> 01:04:01,709
সেই প্রতিশ্রুত প্রিন্স।

608
01:04:02,793 --> 01:04:04,003
বুঝতে পারছি না, ভিসেরিস।

609
01:04:05,546 --> 01:04:07,131
সেই প্রিন্স।

610
01:04:07,214 --> 01:04:08,758
প্রিন্স এগন?

611
01:04:10,051 --> 01:04:11,844
সে রাজ্যকে একত্রিত করবে।

612
01:04:11,927 --> 01:04:15,056
হিম... আর আঁধারের বিরুদ্ধে।

613
01:04:18,809 --> 01:04:20,353
তুমিই সে।

614
01:04:23,105 --> 01:04:24,649
তুমিই।

615
01:04:26,776 --> 01:04:28,694
তোমাকেই এটা করতে হবে।

616
01:04:30,446 --> 01:04:32,365
তোমাকেই করতে হবে।

617
01:05:17,034 --> 01:05:18,953
বুঝেছি, মহারাজ।

618
01:05:39,223 --> 01:05:40,433
আর নয়।

619
01:05:41,308 --> 01:05:42,852
আর নয়।

620
01:06:11,839 --> 01:06:13,340
প্রিয়তমা।

621
01:06:14,440 --> 01:06:24,440
• অনুবাদে •
তামিম ইকবাল

