1
00:01:17,083 --> 00:01:27,083
The Rings of Power :.:.:
S01 E03
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর

2
00:03:27,041 --> 00:03:28,125
শুরু কর।

3
00:03:33,458 --> 00:03:36,083
এই তুই! ওকে বাঁধ।

4
00:03:36,666 --> 00:03:38,291
বাকিদের সাথে ওকে ছুঁড়ে ফেল।

5
00:03:38,375 --> 00:03:41,958
তুই ওকে ছুঁড়ে ফেল।
আমি গতকাল রোদের মাঝে কাজ করেছি।

6
00:03:42,041 --> 00:03:45,666
তুই রোদের মাঝে থাকবি যতক্ষণ
না কয়লার মতো কালো হয়ে যাচ্ছিস

7
00:03:45,750 --> 00:03:46,916
যদি অ্যাডার তাই চান।

8
00:03:47,000 --> 00:03:50,041
তাহলে অ্যাডারের জন্য।
কিন্তু তোর জন্য না!

9
00:03:56,500 --> 00:03:58,916
অ্যাডারের জন্য।

10
00:04:09,458 --> 00:04:11,333
বিশ্রাম শেষ, হারামি।

11
00:04:11,416 --> 00:04:13,541
এবার খোঁড়।

12
00:05:04,583 --> 00:05:05,625
মেয়েটা বেঁচে আছে তাহলে।

13
00:05:15,833 --> 00:05:19,541
আমাদের আশ্রয়দাতা,
ত্রাণকর্তা নাকি বন্দিকারী?

14
00:05:20,166 --> 00:05:22,666
এটা বিষাক্ত না।
যদি সেটা নিয়েই ভয়ে থাকো।

15
00:05:25,750 --> 00:05:27,166
অন্তত মানুষের জন্য না।

16
00:06:23,416 --> 00:06:26,833
একজন এল্ডার।
আমার জাহাজে?

17
00:06:30,000 --> 00:06:31,541
অদ্ভুত সময় আসলেই।

18
00:06:31,625 --> 00:06:32,958
এটা কোন জাহাজ?

19
00:06:33,041 --> 00:06:36,541
শান্ত হও। আমি আমার ঊর্ধ্বতনদের
কাছে তোমাকে নিরাপদে পৌঁছে দিতে বাধ্য।

20
00:06:36,625 --> 00:06:38,958
ওরা তোমার প্রশ্নের জবাব দিবে, আমি না।

21
00:06:39,041 --> 00:06:40,666
কোন বন্দরের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি?

22
00:06:41,541 --> 00:06:44,375
নিজেই দেখে নাও।
কাছাকাছি চলে এসেছি আমরা।

23
00:06:45,125 --> 00:06:46,291
কীসের কাছাকাছি?

24
00:06:51,125 --> 00:06:52,208
স্বদেশ।

25
00:07:46,041 --> 00:07:47,458
এটা কোন জায়গা?

26
00:07:48,916 --> 00:07:51,166
এটা কেবল একটা জায়গাই হতে পারে।

27
00:07:51,250 --> 00:07:52,916
দ্য ল্যান্ড অফ দ্য স্টার।
[নক্ষত্র ভূমি]

28
00:07:54,000 --> 00:07:56,458
পৃথিবীর সবচেয়ে পশ্চিম এলাকা।

29
00:07:58,125 --> 00:08:02,291
নুমেনর এর দ্বীপরাজ্য।

30
00:08:03,750 --> 00:08:05,000
বন্দরের গতি!

31
00:08:57,916 --> 00:09:00,041
- এটা কি একটা এল্‌ফ?
- তাকিয়ো না...

32
00:09:01,833 --> 00:09:05,041
আমার মতো মানুষেরা কবে থেকে
এরকম রাজ্য গড়ে তুলল?

33
00:09:07,125 --> 00:09:08,958
এই মানুষেরা তোমার মতো নয়।

34
00:09:11,083 --> 00:09:14,791
মহাযুদ্ধের সময়, তোমার পূর্বপুরুষরা
মর্গোথের সাথে যোগ দিয়েছিল।

35
00:09:15,750 --> 00:09:17,625
এই মানুষেরা এলফদের সাথে যোগ দিয়েছিল।

36
00:09:18,166 --> 00:09:21,041
পুরষ্কার হিসেবে,
ভ্যালার তাদেরকে এই দ্বীপ দান করেন,

37
00:09:21,125 --> 00:09:23,125
যা এখন অনেক বদলে গেছে।

38
00:09:23,208 --> 00:09:25,500
আমি কি ঈর্ষার ছাপ দেখলাম?

39
00:09:26,416 --> 00:09:27,833
ঈর্ষা না।

40
00:09:28,416 --> 00:09:29,541
বেদনা।

41
00:09:30,458 --> 00:09:33,458
একসময়, এই তীরে এলফরা
স্বাধীনভাবে যাতায়াত করত।

42
00:09:33,541 --> 00:09:35,291
আমাদের লোকেরা বন্ধুর মতো ছিল।

43
00:09:36,083 --> 00:09:39,000
উপহার, জ্ঞান ভাগাভাগি করত।

44
00:09:39,083 --> 00:09:40,708
কী হয়েছিল?

45
00:09:40,791 --> 00:09:42,750
নুমেনর আমাদের জাহাজগুলো
ফিরিয়ে দিতে শুরু করেছিল।

46
00:09:42,833 --> 00:09:44,875
একটা সময়, সমস্ত
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

47
00:09:44,958 --> 00:09:46,041
কেন?

48
00:09:47,666 --> 00:09:49,375
আমরা হয়তো জানতে পারব।

49
00:09:49,458 --> 00:09:50,625
চলতে থাকো।

50
00:09:52,625 --> 00:09:55,333
একজন সহচর ছাড়া এখানে
হারিয়ে যেতে চাইবে না।

51
00:09:57,500 --> 00:09:59,041
বাকিগুলোর সাথে রাখ।

52
00:09:59,666 --> 00:10:00,666
খুব গরম।

53
00:10:32,291 --> 00:10:34,375
ধৈর্য। ধৈর্য ধর।

54
00:10:34,916 --> 00:10:36,916
আমরা নুমেনরের নারী-পুরুষ।

55
00:10:37,000 --> 00:10:41,500
আমার পরামর্শ আমরা ইতিহাসকে কিছুক্ষণের জন্য
দূরে সরিয়ে রেখে কিছুটা সংযম প্রদর্শন করি।

56
00:10:42,291 --> 00:10:45,000
এদের সাথে বিরূপ সম্পর্ক তৈরি না করি।

57
00:10:45,083 --> 00:10:47,416
ক্যাপ্টেন। কুইন রিজেন্ট ব্যস্ত আছেন।

58
00:10:47,500 --> 00:10:50,041
চ্যান্সেলর ফারাজনও।
আমার পরামর্শ আপনি...

59
00:11:19,416 --> 00:11:20,416
হাঁটু গেঁড়ে বসো।

60
00:11:20,791 --> 00:11:22,291
নুমেনরে কেউ হাঁটু গেঁড়ে
বসে সম্মান জানায় না।

61
00:11:25,166 --> 00:11:26,166
দুঃখিত।

62
00:11:28,708 --> 00:11:30,083
কথা বলো, এলফ।

63
00:11:31,833 --> 00:11:33,000
নিজেদের নাম বলো।

64
00:11:37,708 --> 00:11:39,833
নল্ডোরের গ্যালাড্রিয়েল।

65
00:11:40,833 --> 00:11:44,375
ফিনারফিনের গোল্ডেন হাউজের কন্যা।

66
00:11:44,458 --> 00:11:48,500
হাই কিং গিল-গালাদের
উত্তরের সেনাবাহিনীর কমান্ডার।

67
00:11:53,625 --> 00:11:54,833
হালব্র্যান্ড।

68
00:11:55,666 --> 00:11:57,541
দক্ষিণ ভূমির।

69
00:11:58,125 --> 00:12:00,416
একজন মানুষ আর এলফ, একসাথে?

70
00:12:01,000 --> 00:12:02,208
পরিস্থিতির দরুণ...

71
00:12:02,291 --> 00:12:05,416
আমরা ভাগ্যক্রমে একত্রিত হয়ে গেছি।
উন্মুক্ত সাগরের বুকে আমাদের সাক্ষাৎ।

72
00:12:06,250 --> 00:12:09,250
আপনাদের এই ক্যাপ্টেন, আমাদেরকে
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন।

73
00:12:10,125 --> 00:12:14,166
আমাদের কামনা এই যে
নুমেনর এই দয়া প্রদর্শন অব্যাহত রেখে

74
00:12:14,250 --> 00:12:16,791
আমাদেরকে জাহাজে করে মিডল-আর্থে
যাওয়ার অনুমতি প্রদান করুক।

75
00:12:20,208 --> 00:12:22,416
কয়েক প্রজন্ম পেরিয়ে গেছে
নুমেনরের কোনো জাহাজকে

76
00:12:22,500 --> 00:12:25,375
এলফদের এমন ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

77
00:12:25,458 --> 00:12:27,875
এলফদের কারণেই আপনারা এই
দ্বীপ পেয়েছেন।

78
00:12:27,958 --> 00:12:28,958
কী?

79
00:12:29,041 --> 00:12:31,708
একটা জাহাজ অন্তত যেতে দিতেই পারেন।

80
00:12:35,125 --> 00:12:37,958
আমাদের পূর্বপুরুষদের কিছুই দেওয়া হয়নি।

81
00:12:39,666 --> 00:12:43,125
তারা নিজেদের স্বজনের রক্তের
দামে এই দ্বীপ লাভ করেছে।

82
00:12:43,208 --> 00:12:44,458
এলফ যা বলতে চাইছে...

83
00:12:44,541 --> 00:12:47,000
যাত্রার দাম যদি রক্তে দিতে হয়,
তবে তাই দিবো আমি।

84
00:12:48,541 --> 00:12:50,500
কিন্তু একভাবে না একভাবে,
আমি চলে যাবো।

85
00:12:51,416 --> 00:12:52,916
চেষ্টা করার জন্য স্বাগত জানাচ্ছি।

86
00:12:53,458 --> 00:12:55,291
আপনার স্বাগতের কোনো দরকার নেই আমার।

87
00:12:56,083 --> 00:12:58,791
আর তোমার প্রতি অভ্যর্থনাও ফুরিয়ে যাচ্ছে।

88
00:12:58,875 --> 00:13:00,541
- রক্ষী!
- বন্ধুরা।

89
00:13:02,083 --> 00:13:06,208
মনে হচ্ছে আমাদের চলে যাওয়ার
বিষয়ে কিছু জটিলতা দেখা যাচ্ছে।

90
00:13:07,000 --> 00:13:09,333
হয়তো ভালো হবে যদি আমরা থেকে যাই...

91
00:13:09,416 --> 00:13:13,125
- থেকে যাবো?
- এতটুকু সময়, উদার মহারাণি,

92
00:13:13,208 --> 00:13:17,500
যেন আপনি এবং আপনার উপদেষ্টারা
আমাদের অনুরোধ যাচাই করার পর্যাপ্ত সময় পান।

93
00:13:19,458 --> 00:13:21,125
হয়তো, কয়েকদিন?

94
00:13:26,000 --> 00:13:30,000
তিন দিন। আর এলফটা
প্রাসাদের সীমার মধ্যে থাকবে।

95
00:13:30,083 --> 00:13:31,625
আমি বন্দি হয়ে থাকব না।

96
00:13:31,708 --> 00:13:33,416
উত্তরের সেনাবাহিনীর মহান কমান্ডারকে

97
00:13:33,500 --> 00:13:36,666
বন্দি করার চেয়ে আমি বরং
বুনো ঘোড়ার পায়ে লাথি মারব।

98
00:13:38,958 --> 00:13:41,375
তো, তোমরা নুমেনরের অতিথি হয়ে থাকবে।

99
00:13:48,666 --> 00:13:49,916
ক্যাপ্টেন...

100
00:13:52,375 --> 00:13:53,375
কৃতজ্ঞতা জানাচ্ছি।

101
00:14:02,416 --> 00:14:03,791
"উদার রাণি?"

102
00:14:04,833 --> 00:14:07,333
দক্ষিণ ভূমি তিন দিন পরেও সেখানেই থাকবে।

103
00:14:07,416 --> 00:14:08,642
কিন্তু এর অধিবাসীরা কি থাকবে?

104
00:14:08,666 --> 00:14:10,708
চারপাশে তাকাও।
এটা একটা স্বর্গ।

105
00:14:10,791 --> 00:14:12,208
সুযোগে সমৃদ্ধ।

106
00:14:13,000 --> 00:14:15,500
তুমি সত্যিই আশা করো আমি তোমার
সাথে আবার ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবো?

107
00:14:15,583 --> 00:14:17,833
তুমি একটা প্রাণ বাঁচাতে
সাগরে ঝাঁপ দিয়েছিলে।

108
00:14:17,916 --> 00:14:19,208
আমি অনেকগুলো প্রাণ বাঁচাতে চাইছি।

109
00:14:19,291 --> 00:14:22,250
তোমার ভাবনার চেয়েও বেশি সময় ধরে
আমি শান্তি খোঁজার চেষ্টা করছি।

110
00:14:23,166 --> 00:14:26,583
দয়া করে, আমাদের দুজনের স্বার্থেই,
আমাকে সেটা রাখতে দাও।

111
00:14:31,583 --> 00:14:33,833
হয়তো একটু শান্তিতে থাকলে
তোমারও ভালো লাগবে।

112
00:14:45,333 --> 00:14:46,833
কিন্তু অন্তত...

113
00:14:48,458 --> 00:14:50,666
নতুন কোনো শত্রু বানানোর চেষ্টা করো না।

114
00:15:01,041 --> 00:15:03,416
ব্যাপারটার জলদি সমাধান করাই
সুবিবেচকের কাজ হবে।

115
00:15:03,500 --> 00:15:04,666
ও একজন মাত্র এলফ।

116
00:15:04,750 --> 00:15:07,000
একটা পাথরের পতন থেকেই
ভূমিধ্বস শুরু হতে পারে।

117
00:15:07,750 --> 00:15:10,833
আপনার পিতার মতো ভুল যেন আর না করি আমরা।

118
00:15:12,958 --> 00:15:14,541
এই ক্যাপ্টেনের ব্যাপারে
আমাকে বলো।

119
00:15:14,625 --> 00:15:16,583
ওর নাম এলেন্ডিল।

120
00:15:17,125 --> 00:15:21,166
অভিজাত বংশের,
বর্তমানে সাগর রক্ষী, একটা ছেলে আছে,

121
00:15:21,250 --> 00:15:24,625
যদি ঠিকঠাক মনে করতে পারি,
সেও তার পথে হাঁটছে।

122
00:15:26,083 --> 00:15:27,208
তোলো!

123
00:15:28,166 --> 00:15:30,625
একসাথে!

124
00:15:40,500 --> 00:15:41,875
তোলো!

125
00:15:43,583 --> 00:15:47,416
আমার রক্ষীবাহিনীতে থাকতে চাইলে
আরও দ্রুত পাল তুলতে হবে!

126
00:15:48,791 --> 00:15:51,458
চলো, ক্যাডেটরা!

127
00:15:52,208 --> 00:15:54,166
একসাথে!

128
00:16:02,875 --> 00:16:05,000
ইসিলদুর...

129
00:16:05,083 --> 00:16:06,250
ইসিলদুর!

130
00:16:07,000 --> 00:16:08,083
ইসিলদুর!

131
00:16:08,750 --> 00:16:13,416
সাগর রক্ষীবাহিনীতে যারা স্থান করে নিবে

132
00:16:13,500 --> 00:16:17,000
তারা নুমেনরের
রক্ষাকারীর চেয়ে বেশি কিছু হবে।

133
00:16:17,083 --> 00:16:18,166
ওটা না!

134
00:16:21,333 --> 00:16:22,750
ইমরাহিল!

135
00:16:22,833 --> 00:16:26,208
ভেতরের দিকে! ভেতরের দিকে টানো!

136
00:16:27,125 --> 00:16:29,208
ভালান্ডিল! ওন্তামো!

137
00:16:32,125 --> 00:16:33,125
সাহায্য করো! টানো!

138
00:16:36,875 --> 00:16:39,875
সমন্বয় করো, ক্যাডেটরা!
কাজে ফিরে যাও!

139
00:16:50,166 --> 00:16:53,708
সাগরের চেয়ে কোনো রুক্ষ মনিব নেই।

140
00:17:33,083 --> 00:17:35,500
সমুদ্র সবসময় সঠিক!

141
00:17:36,125 --> 00:17:38,125
সমুদ্র সবসময় সঠিক!

142
00:17:42,333 --> 00:17:43,666
বেচারা ইমরাহিল।

143
00:17:44,416 --> 00:17:47,416
ওর বাবা ওকে বেদম কেলাবে।

144
00:17:48,125 --> 00:17:49,958
কপাল মন্দ
ইসিলও সেই তালিকায় নেই।

145
00:17:51,000 --> 00:17:51,833
আমি?

146
00:17:51,916 --> 00:17:55,166
তোমার মন আবারও কল্পলোকে ভাসছিল।
কী ব্যাপার?

147
00:17:55,250 --> 00:17:57,458
বের হওয়ার জন্য আকুল হয়ে আছি।
ব্যস এটাই।

148
00:17:58,833 --> 00:18:00,833
আর নয় দিন।
নয় দিন আর!

149
00:18:00,916 --> 00:18:03,916
আমরা সাগর পরীক্ষায় পাস করব,
চার বছর পর, আমরা অফিসার বনে যাবো।

150
00:18:04,000 --> 00:18:05,833
১০ বছর পর,
আমাদের নিজস্ব কমান্ড থাকবে।

151
00:18:05,958 --> 00:18:07,958
- উম্ম। আমার জন্য ৮ বছর।
- ১৮ হয়তো।

152
00:18:08,041 --> 00:18:10,166
ইসিলদুর! তোর বোন এসেছে।

153
00:18:15,708 --> 00:18:16,875
এইতো তুমি।

154
00:18:17,833 --> 00:18:19,500
বেরেক, সোনা আমার।

155
00:18:19,583 --> 00:18:21,750
দেখো কে হাত থেকে ক্ষণিকের জন্য
স্কেচবুকটা নামিয়ে রেখেছে।

156
00:18:21,833 --> 00:18:24,500
অও, আমাকে দেখার জন্য
তোমার এতদূর আসার দরকার ছিল না।

157
00:18:24,583 --> 00:18:26,958
- ইসিল, আসবি?
- নাহ, তোরা যা।

158
00:18:27,041 --> 00:18:29,541
আমাদের সাথে এসে যোগ দিও।
তোমার ভাইয়ের মতো হয়ো না।

159
00:18:29,625 --> 00:18:31,583
পুরো জীবন পড়েই আছে
বুড়ি ঝি হয়ে থাকার জন্য।

160
00:18:31,666 --> 00:18:32,666
অথবা যুবতী।

161
00:18:33,833 --> 00:18:36,916
তুই এখানে কী করছিস?
বাবা কোথায়?

162
00:18:43,541 --> 00:18:47,625
বিশ্বাসীরা বিশ্বাস করত
শ্বেত বৃক্ষের পাতা যখন ঝরে,

163
00:18:47,708 --> 00:18:49,375
এটা কোনো নিরর্থক বিষয় না,

164
00:18:51,083 --> 00:18:54,000
বরং ভালারদের চোখের অশ্রু।

165
00:18:55,666 --> 00:18:59,333
একটা জীবন্ত স্মৃতিচিহ্ন যে তাদের নজর

166
00:19:00,833 --> 00:19:04,708
আর তাদের বিচার সবসময় আমাদের ওপর আছে।

167
00:19:10,500 --> 00:19:12,416
তুমি এটা বিশ্বাস করো?

168
00:19:12,500 --> 00:19:15,041
আমার অভিজ্ঞতা বলে,
লক্ষণ আর চিহ্ন অনুমান করে

169
00:19:15,125 --> 00:19:17,916
জীবন চলাটা বোকামো।

170
00:19:21,750 --> 00:19:25,166
"এলেন্ডিল।" আনকমন নাম।

171
00:19:26,875 --> 00:19:28,916
পশ্চিম তীরের, তাই না?

172
00:19:29,250 --> 00:19:31,416
হুম। ওখান থেকেই উৎপত্তি।

173
00:19:31,500 --> 00:19:33,208
দয়া করে বলো,
এর অর্থ কী?

174
00:19:34,541 --> 00:19:36,125
নক্ষত্রপ্রেমী।

175
00:19:37,208 --> 00:19:39,625
এটাই একমাত্র অর্থ না, তাই না?

176
00:19:43,041 --> 00:19:45,250
এল্ডারদের প্রাচীন ভাষায়,

177
00:19:45,958 --> 00:19:47,791
এর দ্বারা "এলফ-বন্ধু"ও বোঝায়।

178
00:19:47,875 --> 00:19:51,125
আর তুমি কি এলফদের বন্ধু?

179
00:19:54,666 --> 00:19:57,083
আমি নুমেনরের একজন অনুগত সেবক।

180
00:19:57,166 --> 00:20:00,875
আর তবুও, এলফরা আমাদের তীরে

181
00:20:00,958 --> 00:20:03,916
আমার দাদার পরদাদার আমল থেকে নিষিদ্ধ জেনেও,

182
00:20:04,000 --> 00:20:07,333
সেই নিয়ম অমান্য করার সিদ্ধান্ত নিয়েছ। কেন?

183
00:20:08,166 --> 00:20:10,500
সমুদ্র আমাকে ওর সাথে সাক্ষাৎ করিয়েছে।

184
00:20:12,333 --> 00:20:14,000
আর সমুদ্র সর্বদা সঠিক।

185
00:20:15,041 --> 00:20:16,916
সমুদ্র রাজদ্রোহিতা করতে পারে না।

186
00:20:22,833 --> 00:20:24,208
সম্মানপূর্বক, রাণি রিজেন্ট,

187
00:20:24,875 --> 00:20:28,541
পরিস্থিতি বিবেচনায়, যেটা সবচেয়ে সুবিবেচক
কাজ বলে মনে হয়েছে আমি তাই করেছি।

188
00:20:29,000 --> 00:20:33,291
যদি সত্যিই সেটা
তোমার কামনা হয়ে থাকে, এলেন্ডিল,

189
00:20:35,541 --> 00:20:39,250
তাহলে তোমাকে একটা কাজের দায়িত্ব দিচ্ছি।

190
00:21:42,166 --> 00:21:44,750
এই পথগুলো একদম হরডেনে গিয়ে পৌঁছেছে।

191
00:21:46,333 --> 00:21:47,500
হয়তো সেটাও ছাড়িয়ে।

192
00:21:48,583 --> 00:21:51,083
এভাবেই নিশ্চয়ই ওরা
আমাদের থেকে লুকিয়ে থেকেছে।

193
00:21:51,166 --> 00:21:53,583
আর নিজেদেরকে সূর্যের আলো থেকে রক্ষা করেছে।

194
00:21:57,500 --> 00:21:59,416
ওরা কিছু একটা খুঁজছে।

195
00:22:00,791 --> 00:22:02,625
কোনো ধরণের অস্ত্র, হয়তো?

196
00:22:02,708 --> 00:22:04,000
জানা নেই।

197
00:22:04,708 --> 00:22:07,041
কিন্তু ওরা গ্রামের পর গ্রাম
ধ্বংস করে দিয়েছে,

198
00:22:07,750 --> 00:22:10,375
প্রতি রাতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে
তাদের নেতার জন্য এটা খুঁজছে।

199
00:22:10,750 --> 00:22:13,500
যে অর্কদের কাছে প্রায়-পূজনীয়,

200
00:22:13,583 --> 00:22:17,041
হয়তো শ্রদ্ধাভাজনও,
যদি অর্কদের এরকম বৈশিষ্ট্য থাকা সম্ভব হয়।

201
00:22:17,541 --> 00:22:20,041
মনে হচ্ছে মরগথের একজন উত্তরসূরী রয়েছে।

202
00:22:20,875 --> 00:22:21,875
"আডার।"

203
00:22:24,333 --> 00:22:27,541
অর্করা তাদের নেতাকে
এলফদের ভাষায় কেন সম্বোধন করবে?

204
00:22:27,625 --> 00:22:30,583
প্রাচীনকালে সাউরনের অনেক নাম
ছিল বলে শোনা যায়।

205
00:22:30,666 --> 00:22:32,333
হয়তো এটা সেগুলোরই অন্যতম।

206
00:22:32,416 --> 00:22:35,041
আমরা যা দেখতে পাচ্ছি
তার চেয়েও বেশি কিছু এখানে চলছে।

207
00:22:36,083 --> 00:22:38,166
তোমাদের মাঝে যে কোনো একজন যদি

208
00:22:38,250 --> 00:22:40,500
এই পরিখার বাইরে দৃষ্টিপাত
করার সুযোগ পাও, করবে।

209
00:22:40,833 --> 00:22:42,458
সবচেয়ে কাছের গাছের সারির অবস্থান দেখবে,

210
00:22:42,541 --> 00:22:45,458
আর যখন সূর্যের তাপ সবচেয়ে কড়া থাকবে,
তখন আমরা পালাবো।

211
00:22:45,541 --> 00:22:47,625
আমাদের মাঝে একজনও যদি স্বদেশে ফিরতে পারি,

212
00:22:47,708 --> 00:22:49,458
আমরা সেনাবাহিনী নিয়ে ফিরে এসে

213
00:22:49,541 --> 00:22:51,375
টেবিলের ওপর থেকে লবণ সরানোর মতো করে

214
00:22:51,458 --> 00:22:53,058
এই জায়গাকে শত্রুমুক্ত করে ফেলতে পারব।

215
00:22:53,125 --> 00:22:57,791
মুখ বন্ধ করে খোঁড়, এলফ!

216
00:22:58,375 --> 00:23:01,000
- এই শেকড়গুলো আমাদের পথ আটকে দিয়েছে।
- তাহলে উপড়ে ফেল।

217
00:23:01,750 --> 00:23:05,833
পুরো গাছ উপড়ে ফেল!

218
00:23:05,916 --> 00:23:09,666
গাছ কাটতে গেলে আমাদের কাজের গতি
কমে যাবে। পাশ ঘুরে যাবো আমরা।

219
00:23:09,750 --> 00:23:13,333
চেষ্টা করে দেখ, এলফ।
তোর পিঠে আমি মানচিত্র আঁকাব।

220
00:23:17,166 --> 00:23:20,833
যে নরকেই তোদের জন্ম হোক না কেন,
এই দুনিয়ার বুকে

221
00:23:20,916 --> 00:23:22,916
তোদের পা ফেলার আগে
থেকে এই গাছ বেঁচে আছে।

222
00:23:23,000 --> 00:23:25,291
এটা এই জমিনে নিজের জায়গা অর্জন করে নিয়েছে।

223
00:23:31,750 --> 00:23:32,916
সাব্বাশ, এলফ।

224
00:23:33,750 --> 00:23:34,958
সাব্বাশ।

225
00:23:39,583 --> 00:23:41,458
তুই দৃঢ়তা দেখিয়েছিস।

226
00:23:42,375 --> 00:23:46,750
তোর সঙ্গীদের জন্য
পানির রসদ অর্জন করে নিলি।

227
00:23:49,916 --> 00:23:51,083
ভয় পাসনে।

228
00:23:52,291 --> 00:23:53,666
তৃষ্ণা পেয়েছে তোদের নিশ্চয়ই।

229
00:24:26,250 --> 00:24:27,458
এইতো...

230
00:25:29,250 --> 00:25:30,916
গাছ।

231
00:25:31,041 --> 00:25:33,875
<i>হুনা রাভান! হুনা রাভান!</i>

232
00:25:35,250 --> 00:25:36,610
আমি কাটব।

233
00:25:38,041 --> 00:25:39,375
আমি কাটব এটা!

234
00:26:14,625 --> 00:26:16,750
<i>আনিন আপসেনে...</i>

235
00:26:33,375 --> 00:26:35,625
তুমি ফারাজনকে জানাবে যে মেয়েটা পালিয়েছে।

236
00:26:35,708 --> 00:26:36,958
গতবার আমি জানিয়েছিলাম।

237
00:26:37,041 --> 00:26:38,291
সেটা একটা কুকুর ছিল।

238
00:27:00,708 --> 00:27:02,791
অর্ধেক পাল-তোলাটা চুরি করা
বুদ্ধিমানের কাজ হবে।

239
00:27:04,375 --> 00:27:06,875
ওই নৌকায় বন্দর পেরোতেই কষ্ট হবে।

240
00:27:06,958 --> 00:27:09,958
আমার আগের বাহনের চেয়ে
এটা উত্তম, এটুকু নিশ্চিত।

241
00:27:10,041 --> 00:27:12,500
তবুও। তোমাকে ওটা নিতে দিতে পারি না।

242
00:27:12,625 --> 00:27:14,625
রাণি আমাকে দায়িত্ব দিয়েছেন

243
00:27:14,708 --> 00:27:18,208
যাতে আমি নিশ্চিত করি
তুমি আর কোনো উপদ্রব যেন সৃষ্টি না করো।

244
00:27:18,291 --> 00:27:20,166
আমার ধারণা উনি এটাকে শাস্তি হিসেবেই দেখছেন।

245
00:27:20,250 --> 00:27:23,083
তাহলে তার আর আমার মাঝে
কিছু একটা অন্তত মিল আছে।

246
00:27:23,166 --> 00:27:25,333
আমাদের দুজনেরই কামনা,
তুমি যদি আমাকে এখানে না আনতে।

247
00:27:26,833 --> 00:27:29,000
আমি নৌকার ব্যাপারে
সুযোগ নিয়ে দেখব।

248
00:27:29,541 --> 00:27:33,333
তাহলে আমার রক্ষীদের ডাকা
ছাড়া কোনো উপায় থাকবে না।

249
00:27:34,125 --> 00:27:37,083
ধরো তোমার মুখ থেকে কোনো
শব্দই না বের হলো?

250
00:27:38,791 --> 00:27:40,875
ধরো যদি বের হয়,

251
00:27:40,958 --> 00:27:44,916
তোমায় শেকলবন্দি করে প্রাসাদে ফিরিয়ে নিয়ে
যাওয়া হবে, তোমার গন্তব্য থেকে আরও দূরে।

252
00:27:45,000 --> 00:27:50,666
কে এই নশ্বর আমার সাথে কথা বলছে যেন তার
সামান্যতম ধারণা রয়েছে আমি কে সে ব্যাপারে?

253
00:27:52,416 --> 00:27:57,125
আমার একটা মেয়ে আছে খুব দ্রুত দৌড়ায়,
আর একটা ছেলে আছে যে অন্ধের মতো দৌড়ায়।

254
00:27:58,958 --> 00:28:01,625
তোমার চোখে দুজনের সাথেই
প্রচণ্ড মিল দেখতে পাচ্ছি।

255
00:28:01,708 --> 00:28:05,083
আমি কোথায় দৌড়াই আর কীভাবে দৌড়াই
তা তোমার মাথা ঘামানোর বিষয় না।

256
00:28:05,166 --> 00:28:08,916
যেকোনো জায়গা এখানকার চেয়ে উত্তম,
যেখানে সবাই আমাকে ঘৃণার নজরে দেখে।

257
00:28:10,083 --> 00:28:13,375
তো হয় রক্ষীদের ডাকো,
নাহয় আমার পথ ছেড়ে যাও।

258
00:28:14,416 --> 00:28:18,541
তোমাকে সবাই ঘৃণা করে না, মাই লেডি।

259
00:28:20,291 --> 00:28:22,875
তুমি এল্ভিশ ভাষা জানো?

260
00:28:22,958 --> 00:28:25,041
যেখানে আমি বড়ো হয়েছি,
অনেকেই এই ভাষায় কথা বলে।

261
00:28:26,041 --> 00:28:28,375
আমাদের হল অফ লরে
এখনও এটা শেখানো হয়।

262
00:28:28,458 --> 00:28:31,958
এখনও শহরজুড়ে স্থাপনাগুলোতে খোদাই করা আছে,
যদি খেয়াল করে দেখো।

263
00:28:32,041 --> 00:28:34,333
তোমাদের হল অফ লর,
কত দূর এটা?

264
00:28:34,416 --> 00:28:35,958
ঘোড়ার পিঠে এক বেলার যাত্রা।

265
00:28:37,083 --> 00:28:38,333
কী খুঁজছ তুমি?

266
00:28:40,041 --> 00:28:41,291
তুমি "ঘোড়ার" কথা বললে?

267
00:29:50,791 --> 00:29:54,875
এই দ্বীপে আমার চেয়ে ভালো
এই কাজ আর কেউ জানে না।

268
00:29:54,958 --> 00:29:58,666
দরকার হয় আমি কয়লা তুলব,
কাঠ চিড়ব,

269
00:29:58,750 --> 00:30:01,250
জাহাজের নোঙর বানিয়ে দিবো,
বিনামূল্যে,

270
00:30:01,333 --> 00:30:04,083
আপনার জীবনে দেখা সবচেয়ে শক্তপোক্ত
গড়নের। এটা কেমন হয়?

271
00:30:06,833 --> 00:30:08,500
আমি এখানে নতুন করে শুরু করতে এসেছি।

272
00:30:10,291 --> 00:30:12,458
আমাকে সেই সুযোগটা দিন। প্লিজ।

273
00:30:14,041 --> 00:30:15,458
আর আমি এটা ভুলব না।

274
00:30:16,208 --> 00:30:17,833
তুমি দৃঢ় সংকল্পের, বেটা।

275
00:30:19,166 --> 00:30:23,541
কিন্তু গিল্ড ক্রেস্ট অর্জনের আগে,
তুমি নুমেনরে ইস্পাতের কাজ করতে পারবে না।

276
00:30:29,875 --> 00:30:31,125
এটা সে, তাই না?

277
00:30:32,166 --> 00:30:34,416
যে এলফের সাথে এখানে এসেছে?

278
00:30:35,791 --> 00:30:37,041
তুমি সে, তাই না?

279
00:30:37,666 --> 00:30:39,625
নিশ্চিতভাবেই তাই তো মনে হচ্ছে।

280
00:30:40,166 --> 00:30:42,375
- নাম কী যেন তোমার?
- নির্ভর করছে।

281
00:30:43,916 --> 00:30:45,166
কীসের ওপর নির্ভর করছে?

282
00:30:46,541 --> 00:30:47,958
আমরা কতটা ঘনিষ্ঠ তার ওপর।

283
00:30:56,083 --> 00:30:58,666
তুমি আর ওই এলফ-মেয়েটা কতটা ঘনিষ্ঠ?

284
00:31:02,291 --> 00:31:04,291
তোমার কপাল ভালো, নীচু মানব।

285
00:31:04,958 --> 00:31:07,750
মুক্তভাবে আমাদের দ্বীপে ভিড়েছ,
আমাদের খাবার খাচ্ছ,

286
00:31:07,833 --> 00:31:09,375
আমাদের মদ পান করছো...

287
00:31:10,291 --> 00:31:11,958
এরপর কী দখল করবে?

288
00:31:12,583 --> 00:31:14,958
আমাদের জমি? আমাদের ব্যবসা?

289
00:31:15,041 --> 00:31:16,666
তোমাদের নারীদের কথা ভুলো না।

290
00:31:19,666 --> 00:31:21,375
মুখটা দেখো ওর।

291
00:31:24,416 --> 00:31:27,833
হয়তো ও আর এলফ-মেয়েটা অতটা
ঘনিষ্ঠও না।

292
00:31:29,250 --> 00:31:33,666
সে হয়তো আরও ভালো জাতের কাউকে চাইবে।

293
00:31:37,375 --> 00:31:39,958
ঠিক বলেছ। ঠিক বলেছ।

294
00:31:41,333 --> 00:31:42,791
এইতো আমি।

295
00:31:42,875 --> 00:31:44,541
তোমাদের দ্বীপের অতিথি,

296
00:31:44,625 --> 00:31:47,750
কিন্তু তোমাদেরকে আমার সামান্যতম
কৃতজ্ঞতাও প্রদর্শন করিনি।

297
00:31:48,708 --> 00:31:50,250
এটা করলে কেমন হয়?

298
00:31:51,500 --> 00:31:53,291
পরের কয়েক রাউন্ডের বিল আমার!

299
00:32:01,041 --> 00:32:03,041
তুমি এতটাও খারাপ না, নীচ মানব।

300
00:32:04,541 --> 00:32:06,625
বেশ, তাহলে আমার ব্যাপারে
তোমাদের মতামত যতক্ষণ

301
00:32:06,708 --> 00:32:09,541
ভালো আছে, ততক্ষণে কেটে পড়ি।

302
00:32:09,625 --> 00:32:13,208
পুরুষ, নারীরা, বিদায়!

303
00:32:34,125 --> 00:32:35,291
এই, নীচ মানব।

304
00:32:40,583 --> 00:32:42,666
ভেবেছিলি আমি খেয়াল করব না?

305
00:32:45,333 --> 00:32:47,958
বেশ, একটা চেষ্টা তো করাই যায়।

306
00:32:48,625 --> 00:32:50,791
নাও।

307
00:32:51,958 --> 00:32:53,208
আমি কোনো ঝামেলা চাই না।

308
00:32:55,416 --> 00:32:57,166
তার জন্য কিছুটা দেরি হয়ে গেছে, তাই না?

309
00:32:57,791 --> 00:32:59,208
আমার বিশ্বাস তাই।

310
00:33:12,791 --> 00:33:13,791
হুম।

311
00:33:17,000 --> 00:33:20,000
প্লিজ। এটা করো না।

312
00:33:23,041 --> 00:33:25,583
কেন না? নীচ মানব!

313
00:33:45,375 --> 00:33:46,375
যা।

314
00:33:51,541 --> 00:33:53,791
আমাকে হালব্র্যান্ড ডাকবি।

315
00:33:57,708 --> 00:33:58,916
এদিকে।

316
00:34:21,666 --> 00:34:24,583
এর ব্যাপারে যেকোনো তথ্য
আমরা খুঁজছি।

317
00:34:24,666 --> 00:34:26,333
আমি দেখছি।

318
00:34:41,625 --> 00:34:45,458
তুমি বলোনি হল অফ লর
এলরোস নিজের হাতে গড়েছিলেন।

319
00:34:47,666 --> 00:34:48,875
এটা বেশ চমকপ্রদ।

320
00:34:49,750 --> 00:34:50,916
অবশ্যই...

321
00:34:53,375 --> 00:34:54,625
তুমি এলরোসকে চিনতে।

322
00:34:54,708 --> 00:34:56,250
অসাধারণ একজন ব্যক্তি।

323
00:34:56,791 --> 00:34:59,208
তবে আমি তার ভাইয়ের সাথে
বেশি ঘনিষ্ঠ ছিলাম।

324
00:35:02,000 --> 00:35:03,250
চমকপ্রদ।

325
00:35:04,000 --> 00:35:05,833
আমাকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ।

326
00:35:06,750 --> 00:35:08,083
আমাদের শেষ রাজাকে ধন্যবাদ দাও।

327
00:35:09,041 --> 00:35:12,916
তার কারণেই জায়গাটা
গুঁড়িয়ে দেওয়া হয়নি।

328
00:35:13,875 --> 00:35:15,541
উনি এলফদের প্রতি অনুগত ছিলেন?

329
00:35:18,708 --> 00:35:20,250
অনুগত আছেন।

330
00:35:20,333 --> 00:35:22,583
আমরা এর জন্য তাকে
সিংহাসন ছাড়তে বাধ্য করেছি।

331
00:35:23,416 --> 00:35:26,041
লোকে বলে এখন তিনি
টাওয়ারে দিন কাটান।

332
00:35:26,916 --> 00:35:28,833
নিজের রাজ্যেই নির্বাসন।

333
00:35:36,000 --> 00:35:37,000
এইতো।

334
00:35:42,125 --> 00:35:43,541
কী এটা?

335
00:35:44,166 --> 00:35:48,750
শত্রুর দূর্গ থেকে খুঁজে পাওয়া
একজন মানব গোয়েন্দার তথ্যচিত্র।

336
00:35:50,500 --> 00:35:53,375
সে এটা এঁকেছিল।
টাওয়ারের অবস্থান লিপিবদ্ধ করার জন্য।

337
00:35:57,208 --> 00:35:59,875
দাঁড়াও।
আমি নিশ্চয়ই অন্ধ ছিলাম।

338
00:36:01,750 --> 00:36:02,833
এটা কোনো জাদুকরী চিহ্ন না।

339
00:36:10,791 --> 00:36:12,958
এটা দক্ষিণ ভূমির মানচিত্র।

340
00:36:14,291 --> 00:36:15,916
যেমনটা হালব্র্যান্ড বলেছিল।

341
00:36:16,000 --> 00:36:17,291
আর লেখাগুলো?

342
00:36:19,083 --> 00:36:20,541
এটা ব্ল্যাক স্পিচ।

343
00:36:23,916 --> 00:36:27,125
এটা শুধু একটা স্থানের না,
বরং পরিকল্পনার কথা বলে।

344
00:36:28,250 --> 00:36:32,416
একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা,

345
00:36:33,500 --> 00:36:38,333
যেখানে অশুভ আত্মারা শুধু টিকেই থাকবে না,
বরং সমৃদ্ধ হবে।

346
00:36:39,250 --> 00:36:42,500
মরগথ যদি পরাজিত হয়
তবে এটা বাস্তবায়িত হবে...

347
00:36:46,000 --> 00:36:47,166
তার উত্তরসূরীর দ্বারা।

348
00:36:47,666 --> 00:36:48,791
গ্যালাড্রিয়েল।

349
00:36:48,875 --> 00:36:50,875
পরিস্থিতি আমি যা ভেবেছিলাম
তার চেয়েও ভয়াবহ।

350
00:36:57,708 --> 00:37:00,375
তাহলে দক্ষিণ ভূমি ভয়াবহ বিপদের মুখে রয়েছে।

351
00:37:00,458 --> 00:37:03,250
সাউরন যদি সত্যিই ফিরে এসে থাকে,

352
00:37:04,666 --> 00:37:08,583
দক্ষিণ ভূমি তো কেবল শুরু।

353
00:38:06,666 --> 00:38:08,333
কেউ দলছুট হবে না।

354
00:38:08,416 --> 00:38:09,958
আর কেউ একা চলবে না।

355
00:38:10,041 --> 00:38:11,041
ঠিক।

356
00:38:11,125 --> 00:38:12,625
কেউ দলছুট হবে না।

357
00:38:12,958 --> 00:38:14,958
আর কেউ একা চলবে না।

358
00:38:15,500 --> 00:38:16,958
কেউ দলছুট হবে না।

359
00:38:17,041 --> 00:38:19,833
- কাম অন।
- আর কেউ একা চলবে না।

360
00:38:19,916 --> 00:38:21,833
কেউ দলছুট হবে না।

361
00:38:21,916 --> 00:38:23,791
আর কেউ একা চলবে না।

362
00:38:24,375 --> 00:38:25,958
কেউ দলছুট হবে না।

363
00:38:26,041 --> 00:38:28,083
আর কেউ একা চলবে না।

364
00:38:28,750 --> 00:38:30,708
কেউ দলছুট হবে না।

365
00:38:30,791 --> 00:38:32,250
আর কেউ একা চলবে না।

366
00:38:33,250 --> 00:38:34,625
কেউ দলছুট হবে না।

367
00:38:34,708 --> 00:38:37,458
- তো পরিস্থিতি ভালো না।
- আর কেউ একা চলবে না।

368
00:38:37,541 --> 00:38:39,625
কেউ দলছুট হবে না।

369
00:38:39,708 --> 00:38:41,375
আর কেউ একা চলবে না।

370
00:38:41,458 --> 00:38:42,708
কেউ দলছুট হবে না।

371
00:38:43,125 --> 00:38:45,750
আমরা তোমাকে ছাড়া মালগাড়ি
টানতে পারব না।

372
00:38:47,791 --> 00:38:50,000
আমাদের ফেলে রেখে যাওয়া হবে।

373
00:38:50,083 --> 00:38:52,833
কোনো ব্র্যান্ডি ফুটকে কেউ ফেলে যায়নি কখনও।

374
00:39:01,958 --> 00:39:03,875
জানো, আমি রোজকে হারানোর পর,

375
00:39:06,166 --> 00:39:11,000
মনে হচ্ছিল আমার পায়ের তলা
থেকে মাটি সরে গিয়েছে।

376
00:39:14,666 --> 00:39:17,625
আর তখন আমি ঘাসের মধ্যে তোমায় দেখলাম।

377
00:39:18,458 --> 00:39:19,875
এই খোলা মাঠে।

378
00:39:22,041 --> 00:39:24,666
সেদিন তোমাকে কী সুন্দর লাগছিল!

379
00:39:26,083 --> 00:39:27,833
আর এক মুহূর্তেই,

380
00:39:28,375 --> 00:39:32,875
আমি জেনে গিয়েছিলাম
আমি তোমার সাথে বৃদ্ধ হবো, ম্যারিগোল্ড।

381
00:39:40,083 --> 00:39:41,791
আমরা গ্রোভ পর্যন্ত যেতে পারব।

382
00:39:43,458 --> 00:39:44,708
আমরা সবাই?

383
00:39:46,125 --> 00:39:47,416
আমরা সবাই।

384
00:39:47,500 --> 00:39:48,791
কীভাবে?

385
00:39:50,250 --> 00:39:52,666
আমি কাফেলার সামনে থাকব।

386
00:39:54,000 --> 00:39:55,666
আর আমাদের নোরি আছে।

387
00:39:55,750 --> 00:39:59,958
না! দেখো, একবার মেয়েটার মাথায়
কোনো কিছু ঢুকে গেলে,

388
00:40:01,958 --> 00:40:03,375
ওকে কোনোকিছুই আটকাতে পারে না।

389
00:40:18,958 --> 00:40:20,958
ওই বইয়ে হাত লাগালে,

390
00:40:21,041 --> 00:40:23,708
বুড়ো স্যাডক তোমার চামড়া
তুলে পরের পৃষ্ঠাগুলো বানাবে।

391
00:40:23,791 --> 00:40:26,375
তোর কাছে ভালো কোনো আইডিয়া আছে?
আগামীকাল পরিযান।

392
00:40:26,458 --> 00:40:28,166
যদি ওকে নক্ষত্রগুলো খুঁজতে
সাহায্য করতে চাস,

393
00:40:28,250 --> 00:40:30,166
আমাদের সেরা সম্ভাবনা
ওই বইয়ে লুকিয়ে আছে।

394
00:40:30,250 --> 00:40:31,875
আমি উনাকে সাহায্য করতে চাই না।

395
00:40:33,583 --> 00:40:36,750
উনি রাগী এক দানব,
যে মাঝে মাঝে জোনাকি হত্যা করেন।

396
00:40:36,833 --> 00:40:38,250
ওটা দুর্ঘটনা ছিল।

397
00:40:38,333 --> 00:40:41,000
আমার মতে, বুদ্ধিমানের কাজ হচ্ছে,
উনার খাদ্যের ভাণ্ড পূর্ণ করে দিয়ে,

398
00:40:41,083 --> 00:40:44,250
নিকটস্থ গ্রাম দেখিয়ে দিয়ে বলা,
"বিদায়, আগন্তুক।"

399
00:40:44,333 --> 00:40:46,625
- ওখানে উনার জায়গা না।
- তাহলে কোথায় উনার জায়গা?

400
00:40:46,708 --> 00:40:50,333
- সেটাই আমি খোঁজার চেষ্টা করছি।
- এটা তোর মাথাব্যথা কেন?

401
00:40:51,708 --> 00:40:54,916
উনার জন্য এত ঝামেলার মাঝে
তুই আরও ঝামেলায় জড়ানোটা কেমন জ্ঞানের কাজ?

402
00:40:55,000 --> 00:40:56,934
দেখ, পপি, একটা আছে মাথার জ্ঞান,
আরেকটা মনের জ্ঞান।

403
00:40:56,958 --> 00:40:58,791
দেখ একটা হচ্ছে যৌক্তিক জ্ঞান
আরেকটা হচ্ছে অযৌক্তিক।

404
00:40:58,875 --> 00:41:01,750
আর তোর যদি জ্ঞানের অভাব হয়েই থাকে,
আমার থেকে কিছু ধার নিতে পারিস।

405
00:41:01,833 --> 00:41:04,333
তার চেয়ে বরং ওই বই থেকে
কিছু নক্ষত্রের চার্ট ধার নেবো।

406
00:41:04,416 --> 00:41:07,625
আর তুই আমাকে সাহায্য করবি।
নাকি চাস আমি মালভাকে বলে দেবো

407
00:41:07,708 --> 00:41:09,958
তুই ওনার টো ক্রিমে
ফায়ার উইড রেখেছিলি?

408
00:41:11,375 --> 00:41:13,291
- হুম।
- আমি নজর রাখব।

409
00:41:15,000 --> 00:41:16,333
যা।

410
00:41:35,250 --> 00:41:38,083
আপনার এখন বক্তৃতা দেওয়ার কথা না, মি. বারৌস?

411
00:41:38,166 --> 00:41:40,226
অবশ্যই। আমার তাবু থেকে
এটা নিয়ে আসতে হবে।

412
00:41:40,250 --> 00:41:42,916
ওহ, ভালো আইডিয়া। তাই করুন।
তাবু থেকে নিয়ে আসুন!

413
00:41:54,041 --> 00:41:56,750
"বিশ্রান্ত পা আর পূর্ণ গাড়ি?"

414
00:41:57,333 --> 00:41:58,916
না...

415
00:42:00,291 --> 00:42:02,750
উম। না, না, না।

416
00:42:12,750 --> 00:42:13,750
আহ-হা!

417
00:42:15,625 --> 00:42:18,500
"পূর্ণ গাড়ি আর পরিপূর্ণ উদর।"

418
00:42:29,125 --> 00:42:30,333
মি. বারৌস!

419
00:42:30,416 --> 00:42:31,583
আবার কী হলো!

420
00:42:31,666 --> 00:42:34,666
ওহ, না, আসলে,
সবাই অপেক্ষা করছে।

421
00:42:35,916 --> 00:42:37,500
আপনি ঠিক আছেন?

422
00:42:38,291 --> 00:42:40,291
হ্যাঁ, হ্যাঁ। প্রায় শেষ।

423
00:42:41,541 --> 00:42:43,333
কতটুকু বাকি আছে?

424
00:42:44,708 --> 00:42:45,708
সামান্য বাকি?

425
00:42:46,250 --> 00:42:48,333
ওদের বলো যে
আমি প্রায় প্রস্তুত

426
00:42:48,416 --> 00:42:51,458
আচ্ছা। না! মানে বাকি।
হ্যাঁ। না, আমি...

427
00:42:51,541 --> 00:42:53,791
আমি ওদের গিয়ে এক্ষুণি বলছি,
সোজা চলে যাচ্ছি।

428
00:42:56,166 --> 00:42:58,958
শান্ত হয়ে, একটু বাদামের পিঠা খেয়ে নাও।

429
00:43:00,500 --> 00:43:03,000
অদ্ভুত একটা মেয়ে।

430
00:43:21,125 --> 00:43:25,750
অমায়িক, সম্মানিত হারফুটগণ।

431
00:43:31,666 --> 00:43:34,000
এই বনবীথিতে আরও একটি মৌসুম কেটে গিয়েছে,

432
00:43:34,791 --> 00:43:38,000
আমাদের গাড়ি আর উদর হয়েছে পরিপূর্ণ।

433
00:43:38,583 --> 00:43:40,708
কারো কারো বাকিদের চেয়ে,
যদি সত্য বলি।

434
00:43:43,041 --> 00:43:44,666
আহ, আর কী...

435
00:43:44,750 --> 00:43:46,250
পূর্ণিমা চলছে,

436
00:43:46,333 --> 00:43:49,291
তাই কোথাও কেউ অনটন ঘটালে সতর্ক থেকো।

437
00:43:49,375 --> 00:43:51,791
পুরো এলাকাবাসী সেটা দেখতে পাবে।

438
00:43:51,875 --> 00:43:53,333
আর সেটা কেউ চায় না।

439
00:43:55,041 --> 00:43:56,666
আরে মজা করছি।

440
00:43:56,750 --> 00:44:00,333
আর এখন, আমাদের পরবর্তী
পথচলা শুরুর আগে,

441
00:44:01,666 --> 00:44:04,833
আমরা আমাদের পূর্বকার সাথীদের
স্মরণ করছি,

442
00:44:06,791 --> 00:44:08,750
- যাদের আমরা ফেলে এসেছি।
- শোনো, শোনো।

443
00:44:08,833 --> 00:44:12,583
আর এই যাত্রায় যদি কোনো হারফুট
পেছনে রয়ে যায়,

444
00:44:13,291 --> 00:44:16,083
তাদেরকেও আমরা বহন করব

445
00:44:16,166 --> 00:44:19,000
আমাদের মনে আর স্মৃতিতে।

446
00:44:24,583 --> 00:44:27,666
জীবদ্দশায়, আমরা
ওদের জন্য অপেক্ষা করতে পারিনি।

447
00:44:29,625 --> 00:44:34,625
তবে এখন, আমরা আমাদের
পরিবারে স্বাগত জানাচ্ছি...

448
00:44:43,541 --> 00:44:45,000
মাইলস ব্রাইট অ্যাপল।

449
00:44:48,083 --> 00:44:50,583
গিরিপথের তুষারে আটকে পড়েছিল।

450
00:44:50,666 --> 00:44:52,166
আমরা তোমার অপেক্ষায় আছি।

451
00:44:56,750 --> 00:44:58,166
চান্স প্রাউড ফেলো।

452
00:45:00,750 --> 00:45:02,291
ইয়ারো প্রাউড ফেলো।

453
00:45:04,166 --> 00:45:07,458
স্ট্র্যাপ, ডেউয়িস,

454
00:45:09,333 --> 00:45:11,041
লিনসিড প্রাউড ফেলো।

455
00:45:12,875 --> 00:45:15,541
শীতের এক বৃষ্টির দিনে
ভূমিধ্বসে মারা গিয়েছিল।

456
00:45:16,125 --> 00:45:17,791
আমরা তোমাদের অপেক্ষায় রয়েছি।

457
00:45:28,166 --> 00:45:29,708
ড্যাফোডিল বারৌস।

458
00:45:31,750 --> 00:45:32,833
নেকড়ের শিকার।

459
00:45:32,916 --> 00:45:35,333
আমরা তোমার অপেক্ষায় আছি।

460
00:45:38,041 --> 00:45:41,708
ড্রুডা বাম্বেলি।
সানশাইন ইয়েলো বেরি খেয়েছিল।

461
00:45:41,791 --> 00:45:42,875
আমরা তোমার অপেক্ষায় আছি।

462
00:46:10,708 --> 00:46:12,291
ব্লভো বল্গারবাক।

463
00:46:13,000 --> 00:46:14,083
মৌমাছির কামড়।

464
00:46:17,250 --> 00:46:19,583
আমরা সবাই ওকে ভালোবাসতাম,
তবে ও ছিল একটা গর্দভ।

465
00:46:20,583 --> 00:46:21,958
আমরা তোমার অপেক্ষায় আছি।

466
00:46:24,791 --> 00:46:28,500
মা হাম্বলি।
ভাস্কর্য বানাচ্ছিল...

467
00:46:41,708 --> 00:46:43,291
আমরা তোমার অপেক্ষায় আছি।

468
00:47:31,958 --> 00:47:33,166
নোরি?

469
00:47:54,625 --> 00:47:57,208
তুমি মিথ্যা বলেছ, চুরি করেছ,

470
00:47:57,291 --> 00:47:59,916
একজন বিপজ্জনক আগন্তুককে
আমাদের মধ্যে নিয়ে এসেছ।

471
00:48:00,000 --> 00:48:01,125
আর সে মিথ্যা বলেছে।

472
00:48:01,208 --> 00:48:03,375
- উনি ইতোমধ্যে বলেছেন এটা।
- বেশ, বলেছে তো মিথ্যা।

473
00:48:03,458 --> 00:48:06,083
কিন্তু না, উনি হারিয়ে গিয়েছিলেন।
আহত ছিলেন।

474
00:48:06,166 --> 00:48:08,750
কী করতাম আমি?
ওখানে ফেলে আসতাম?

475
00:48:08,833 --> 00:48:12,166
তোমাকে স্বীকার করতে হবে, স্যাডক,
এটা বেশ বিস্ময়কর।

476
00:48:12,250 --> 00:48:16,125
কখনও আকাশ থেকে কাউকে পড়তে দেখেছ?

477
00:48:16,916 --> 00:48:19,791
মানুষকে তারা হয়ে যেতে শুনেছি।

478
00:48:19,875 --> 00:48:21,458
উল্টোটা কখনও শুনিনি।

479
00:48:22,500 --> 00:48:23,708
এটা বেশ যন্ত্রণাপদ।

480
00:48:23,791 --> 00:48:25,666
কিন্তু ওই পৃষ্ঠার নক্ষত্রগুলো?

481
00:48:25,750 --> 00:48:27,125
ওগুলোর অর্থ কী?

482
00:48:27,250 --> 00:48:31,333
কিচ্ছু না। পৃষ্ঠাগুলো পুড়ে গেছে।
তুমি পড়ে দেখছ না কেন?

483
00:48:31,416 --> 00:48:33,125
ভেবেছিলাম আমরা পরে সময় পাবো।

484
00:48:33,208 --> 00:48:34,541
"আমরা" কারা?

485
00:48:36,833 --> 00:48:40,083
কেউ না। শুধু আমি।
ও আমার বন্ধু।

486
00:48:40,166 --> 00:48:42,041
আমাদের বন্ধুর দরকার নেই, মেয়ে।

487
00:48:42,833 --> 00:48:44,166
আমাদের টিকে থাকা দরকার।

488
00:48:44,250 --> 00:48:47,041
বন্ধু-বান্ধব ছাড়া,
আমরা কীসের জন্য টিকে থাকব?

489
00:48:47,125 --> 00:48:50,416
"ছোট্ট সুন্দর হারফুটেরা,
পথে অবিচল থাকো, সব বিপদ থেকে পালিয়ে বেড়াও,"

490
00:48:50,500 --> 00:48:53,000
ঈশ্বরের দোহাই একবারের জন্য
যদি আমরা নতুন কিছুর অন্বেষণ করতাম!

491
00:48:53,083 --> 00:48:54,791
এলেনর কেলামার্ক ব্র্যান্ডি ফুট!

492
00:48:55,833 --> 00:48:58,333
আমাদের জীবনধারা আমাদেরকে
হাজার বছর বাঁচিয়ে রেখেছে।

493
00:48:59,625 --> 00:49:01,708
আমাদের নীতি পরিষ্কার।

494
00:49:01,791 --> 00:49:07,541
যে হারফুট এটা লঙ্ঘন করবে
সে কাফেলা থেকে চ্যুত হবে।

495
00:49:12,375 --> 00:49:16,750
আমাদের নীতি অবশ্যই পরিষ্কার। তবে...

496
00:49:22,458 --> 00:49:24,083
মিস ব্র্যান্ডি ফুট কিশোরী।

497
00:49:24,708 --> 00:49:28,416
তার পায়ে যেমন লোম গজানো বাকি,
তেমনই মাথার বুদ্ধিও।

498
00:49:29,333 --> 00:49:31,583
কাল আমরা পরিকল্পনামাফিক যাত্রা করব।

499
00:49:34,500 --> 00:49:36,708
আর ব্র্যান্ডিফুট এর গাড়ি আমাদের সাথে থাকবে।

500
00:49:39,166 --> 00:49:40,892
কাফেলার পেছনে।

501
00:49:40,916 --> 00:49:42,708
- পেছনে?
- পেছনে।

502
00:49:42,791 --> 00:49:45,291
দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও, স্যাডক।

503
00:49:45,416 --> 00:49:47,291
আমাদের এ ব্যাপারে কথা বলতে হবে।

504
00:49:47,375 --> 00:49:51,583
মানে, একবারে পেছনের পেছনে,
নাকি মধ্যিখানের পেছনে?

505
00:49:51,666 --> 00:49:53,416
একবারে পেছনে।

506
00:49:55,375 --> 00:49:58,208
আমাদের নামও ফেলে-আসাদের
খাতায় তুলে দিতে প্রায়।

507
00:50:02,416 --> 00:50:04,333
উনি আমাদের কাছে
আসার একটা উদ্দেশ্য রয়েছে।

508
00:50:05,291 --> 00:50:06,541
সত্যিই, নোরি।

509
00:50:08,083 --> 00:50:09,875
এর মাঝে তুমি নিয়তি দেখতে পাচ্ছ?

510
00:50:12,000 --> 00:50:15,625
তোমার ধারণা নক্ষত্র আকাশ থেকে নেমে
এসে তোমাকে স্পর্শ করেছে?

511
00:50:15,708 --> 00:50:18,625
তোমার মনে হয় তুমি স্পেশাল?
তুমি স্রেফ একটা বাচ্চা।

512
00:50:20,458 --> 00:50:22,791
জানি আমি স্পেশাল নই।

513
00:50:23,750 --> 00:50:27,625
জানি আমি এই বিশাল দুনিয়ায়
স্রেফ পিচ্চি এক হারফুট।

514
00:50:28,208 --> 00:50:29,875
কিন্তু ও স্পেশাল।

515
00:50:31,625 --> 00:50:33,125
আমি এটা বুঝতে পারছি।

516
00:50:36,041 --> 00:50:37,625
আমার সোনা মেয়ে।

517
00:50:39,333 --> 00:50:41,875
তোমার হৃদয় তোমার বাবার মতোই।

518
00:50:43,041 --> 00:50:46,250
কিন্তু উঁচু বৃক্ষেরই আগে মূলোৎপাটন হয়।

519
00:50:48,125 --> 00:50:49,541
গোছানোর সময় হয়েছে।

520
00:51:05,958 --> 00:51:06,958
ওহ, না!

521
00:51:07,000 --> 00:51:08,291
ওহ!

522
00:51:08,375 --> 00:51:10,166
- তুমি মারা যাবেন, রাণি!
- ওহ, না!

523
00:51:10,250 --> 00:51:13,000
- ওহ, না! গ্যালাড্রিয়েল!
- তোমাকে আমি শেষ করে দিবো!

524
00:51:13,083 --> 00:51:15,041
ওহ, না!

525
00:51:15,125 --> 00:51:16,333
নাও এটা!

526
00:51:16,416 --> 00:51:17,625
গ্যালাড্রিয়েল?

527
00:51:18,250 --> 00:51:20,333
দি গ্যালাড্রিয়েল?
অর্কসদের বিতাড়ক?

528
00:51:20,416 --> 00:51:23,625
ও কীসের বিতাড়ক তাতে কিছু যায় আসে না।
ও নুমেনরে কেন?

529
00:51:25,416 --> 00:51:27,583
মিডল-আর্থে যাওয়ার
জাহাজের জন্য অপেক্ষা করছে।

530
00:51:28,791 --> 00:51:33,125
কুইন রিজেন্ট আমাকে পোস্ট ক্যাপ্টেনের
দায়িত্ব দিয়েছেন, ওর ওপর নজরদারির জন্য।

531
00:51:33,208 --> 00:51:35,500
তুমি একটা এলফকে নিয়ে এসেছ,
সেজন্য মিরিয়েল তোমাকে পদোন্নতি দিয়েছে?

532
00:51:35,583 --> 00:51:37,458
ওকে ফিরিয়ে নিয়ে যাবে কে?

533
00:51:37,541 --> 00:51:39,541
পদোন্নতি খুঁজছ, ক্যাডেট?

534
00:51:40,500 --> 00:51:42,041
সাগর পরীক্ষার
৯ দিন বাকি।

535
00:51:42,125 --> 00:51:43,405
- বলো উনাকে।
- তুমি রেডি?

536
00:51:43,916 --> 00:51:46,833
মনে হচ্ছে আমাদের উত্তরের আত্মীয়রা

537
00:51:46,916 --> 00:51:49,833
তোমাকে বিদায় জানানোর জন্য
একটা ভোজ উৎসবের আয়োজন করেছে।

538
00:51:49,916 --> 00:51:53,125
- সমস্যা নেই তো?
- ভাবছি আমি হয়তো স্থগিত রাখব।

539
00:51:55,458 --> 00:51:57,916
- স্থগিত?
- হয়তো এক মৌসুমের জন্য।

540
00:52:00,375 --> 00:52:01,958
এ ব্যাপারে জানতে তুমি?

541
00:52:02,041 --> 00:52:06,083
বেশ, মাঝে মাঝে আমি ওর কথা শুনি,
তো, হ্যাঁ, আমার সন্দেহ হয়েছিল।

542
00:52:06,166 --> 00:52:07,851
আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি?

543
00:52:07,875 --> 00:52:10,375
- আমি স্রেফ ভাবছি এ ব্যাপারে।
- আমি এরিয়েনের সাথে কথা বলছি।

544
00:52:10,458 --> 00:52:12,958
আমার ওপর দিয়ে ইদানিং
বেশ চাপ যাচ্ছে, বাবা।

545
00:52:13,041 --> 00:52:15,916
এটা সত্যিই এতটা বিষাদময়?অ্যানারিয়ন
আমাকে বলেছিল তুমি দুইবার স্থগিত করেছিলে...

546
00:52:16,000 --> 00:52:18,250
অ্যানারিয়ন? এর সাথে
তোমার ভাইয়ের কী সম্পর্ক?

547
00:52:18,333 --> 00:52:20,750
- কিছুই না।
- বেশ, কিছু না-র চেয়ে একটু বেশি কিছু।

548
00:52:21,916 --> 00:52:23,166
ধন্যবাদ।

549
00:52:26,458 --> 00:52:27,708
ওহ, ঈশ্বর।

550
00:52:31,666 --> 00:52:33,166
ওকে যা বলেছিলাম
তোমাকেও তাই বলছি।

551
00:52:34,791 --> 00:52:37,625
পশ্চিম তীরে আমাদের জন্য কিছুই নেই।

552
00:52:38,833 --> 00:52:40,666
অতীত মৃত।

553
00:52:41,500 --> 00:52:44,083
হয় আমরা সামনে এগোব
নাহয় এর সাথেই মারা যাবো।

554
00:52:47,708 --> 00:52:50,916
আর তোমার মনে হয় তুমি এই পরীক্ষার জন্য
প্রস্তুত এটা সেইল-মাস্টারকে বোঝানো সহজ ছিল?

555
00:52:51,000 --> 00:52:52,166
আমি এটা কখনও করতে বলিনি।

556
00:52:52,250 --> 00:52:54,750
হ্যাঁ, বলেছিলে যখন তুমি
রাণির রক্ষীদের সাথে ঝামেলায় জড়িয়েছিলে।

557
00:52:54,833 --> 00:52:57,226
- ওরা সেটা শুরু করেছিল!
- অথবা ঘোড়ার প্রশিক্ষণ থেকে বহিষ্কার হয়েছিলে।

558
00:52:57,250 --> 00:52:58,458
ওটা আমার দোষ ছিল না!

559
00:52:58,541 --> 00:53:00,059
আসলে, ইসিলের কথাই
ঠিক, ওটা ওর...

560
00:53:00,083 --> 00:53:02,083
তোমার সাথে আমি কথা বলছি না!

561
00:53:04,625 --> 00:53:06,583
- মাফ করবেন, ক্যাপ্টেন।
- কী?

562
00:53:07,000 --> 00:53:09,166
আপনার মেয়ে, এরিয়েনের জন্য বার্তা।

563
00:53:21,916 --> 00:53:23,541
জানি তোমার মনে সন্দেহ আছে, বেটা।

564
00:53:26,291 --> 00:53:30,541
তবে... তবে এটুকু বিশ্বাস করো না যে
আমি সবসময় তোমার জন্য সেরাটাই চেয়েছি?

565
00:53:32,625 --> 00:53:37,333
সাগর আমাদের সবচেয়ে
নিদারুণ ক্ষতও সারিয়ে তুলতে পারে।

566
00:53:38,458 --> 00:53:40,041
যেভাবে তোমারটা সারিয়েছিল?

567
00:53:46,166 --> 00:53:50,250
৯ দিন পর, যখন সমুদ্র পরীক্ষা
শুরু হবে আর জাহাজটা যাত্রা শুরু করবে,

568
00:53:50,333 --> 00:53:51,833
তুমি এতে থাকবে।

569
00:53:52,833 --> 00:53:54,875
- বাবা।
- কী?

570
00:53:56,166 --> 00:53:57,375
আমি শিক্ষানবিস হয়েছি।

571
00:53:57,958 --> 00:54:00,458
আমাকে বিল্ডারস গিল্ডে নেওয়া হয়েছে।

572
00:54:00,541 --> 00:54:03,666
কীভাবে? ভেবেছিলাম
গিল্ড কখনও পুনর্বিবেচনা করে না।

573
00:54:03,750 --> 00:54:05,916
ইসিলদুর আমাকে আরেকবার
আবেদন করতে রাজি করিয়েছিল।

574
00:54:07,791 --> 00:54:09,416
ইসিলদুর তোমাকে রাজি করিয়েছিল?

575
00:54:25,750 --> 00:54:27,875
শান্তির খোঁজ কেমন চলছে?

576
00:54:29,125 --> 00:54:30,916
প্রত্যাশার চেয়ে ভালো।

577
00:54:31,000 --> 00:54:32,291
কী হয়েছিল?

578
00:54:33,375 --> 00:54:34,833
নারী নিয়ে দ্বন্দ্ব।

579
00:54:35,458 --> 00:54:36,750
হালব্র্যান্ড।

580
00:54:36,833 --> 00:54:38,041
শুরু করো না।

581
00:54:38,166 --> 00:54:40,166
এই দ্বীপে তোমার জায়গা না।

582
00:54:40,250 --> 00:54:44,083
এই দ্বীপ যদি আমাদের মাঝে একজনের
জায়গা না হয়ে থাকে, এলফ, তবে সেটা তুমি।

583
00:54:44,208 --> 00:54:46,166
সে ব্যাপারে আমি আর
নিশ্চিত নই।

584
00:54:46,833 --> 00:54:48,833
তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত।

585
00:54:50,583 --> 00:54:52,666
তুমি যা দাবি করছো তার চেয়ে বেশি কিছু।

586
00:54:52,750 --> 00:54:54,833
এটা আমি হল অফ লোরে খুঁজে পেয়েছি।

587
00:55:09,416 --> 00:55:12,958
মজার ব্যাপার। আমি এটা একজন
মৃত মানুষের গায়ে খুঁজে পেয়েছিলাম।

588
00:55:13,666 --> 00:55:15,500
যদিও চিহ্নটা আমাকে মানাত।

589
00:55:18,500 --> 00:55:19,875
বহু বছর,

590
00:55:20,791 --> 00:55:22,958
এই চিহ্নধারী একজন লোক

591
00:55:23,041 --> 00:55:26,750
দক্ষিণভূমির ছড়িয়ে ছিটিয়ে থাকা গোত্রগুলোকে
এক ব্যানারে অধীনে একত্রিত করেছিল।

592
00:55:28,041 --> 00:55:30,958
যেই একই ব্যানার আজও
তাদের একত্রিত করতে পারে।

593
00:55:31,041 --> 00:55:34,458
সেই অশুভ শক্তির বিরুদ্ধে
যা তাদের ভূমি দখল করতে চাইছে।

594
00:55:37,125 --> 00:55:38,541
তোমার ভূমি, হালব্র্যান্ড।

595
00:55:40,666 --> 00:55:45,166
তোমাদের লোকের কোনো রাজা নেই,
কারণ তুমিই সে।

596
00:55:48,625 --> 00:55:51,333
জেলে বন্দি একজন মানুষকে
এটা বলা অদ্ভুত শোনায়।

597
00:55:51,416 --> 00:55:55,666
সেই জেলে তুমি আটকা পড়েছ
কারণ তুমি সাধারণ লোকের ছদ্মবেশে রয়েছ।

598
00:55:56,333 --> 00:55:59,708
আর যে বর্ম তোমার কাঁধে চাপত

599
00:55:59,791 --> 00:56:01,208
তার ওজন তোমার হৃদয় বয়ে বেড়াচ্ছে।

600
00:56:16,708 --> 00:56:17,958
সাবধানে, এলফ।

601
00:56:19,541 --> 00:56:22,875
এই চিহ্নের উত্তরাধিকারী শুধু
আভিজ্যাতের উত্তরাধিকার নয়।

602
00:56:26,291 --> 00:56:29,875
কারণ তার পূর্বপুরুষরা
মরগথের কাছে রক্তের শপথ করেছিল।

603
00:56:31,958 --> 00:56:33,875
আমি তোমার কাঙ্ক্ষিত বীর নই।

604
00:56:36,583 --> 00:56:40,250
কারণ আমার পরিবার
সেই যুদ্ধে হেরেছিল।

605
00:56:40,333 --> 00:56:42,208
আর আমার পরিবার সেটা শুরু করেছিল।

606
00:56:43,166 --> 00:56:44,791
আমাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না।

607
00:56:45,333 --> 00:56:47,333
না নিয়তি, না ভাগ্য,

608
00:56:48,083 --> 00:56:50,416
না অন্য কোনো শব্দ
যা লোকে সেই শক্তিকে বোঝাতে

609
00:56:50,500 --> 00:56:52,500
ব্যবহার করে
যার নামকরণের দুঃসাহস তাদের নেই।

610
00:56:53,458 --> 00:56:55,791
আমাদের সাক্ষাৎ ছিল
আরও বৃহদাকার কোনো শক্তির ইশারা।

611
00:56:57,083 --> 00:56:58,333
তোমার অবশ্যই এটা দেখা উচিত।

612
00:56:58,416 --> 00:57:01,166
আমি শুধু দেখছি এক এলফকে
যে নিজের তরবারি রেখে দিতে প্রস্তুত নয়।

613
00:57:01,625 --> 00:57:03,458
আমার সাথে মিডল-আর্থে আসো।

614
00:57:04,583 --> 00:57:07,416
আর একসাথে আমরা আমাদের
বংশের গৌরব পুনরুদ্ধার করব।

615
00:57:08,291 --> 00:57:09,375
কীভাবে?

616
00:57:10,458 --> 00:57:12,125
তুমি এই দ্বীপে বন্দি।

617
00:57:13,333 --> 00:57:15,000
আর তোমার কাছে কোনো বাহিনীও নেই।

618
00:57:16,750 --> 00:57:18,625
এসবই বদলে যাবে।

619
00:57:56,250 --> 00:57:57,583
এটা এখানে, বাবা।

620
00:58:00,041 --> 00:58:01,625
যে মুহূর্তের ভয় আমরা করেছিলাম।

621
00:58:04,541 --> 00:58:06,125
এলফের আগমন ঘটেছে।

622
00:58:16,458 --> 00:58:18,916
যাচ্ছি আমরা! ধাক্কা দাও!

623
00:58:44,125 --> 00:58:46,125
যা, পপি, নাহয় পিছিয়ে পড়বি।

624
00:58:47,208 --> 00:58:50,041
একটু শ্বাস নাওয়ার সময় দাও।

625
00:58:54,208 --> 00:58:55,625
পেছাও!

626
00:58:56,750 --> 00:58:58,416
আহ, হেই, হেই...

627
00:59:14,791 --> 00:59:16,208
হেই...

628
00:59:20,833 --> 00:59:22,000
বন্ধু।

629
00:59:30,750 --> 00:59:31,875
এইতো।

630
00:59:33,166 --> 00:59:36,083
এভাবেই আমরা বাকিদের সাথে তাল
মিলিয়ে চলব, আমরা সবাই।

631
00:59:37,750 --> 00:59:40,500
ও আমাদের সাহায্য করবে,
আমরা ওকে সাহায্য করব।

632
00:59:42,333 --> 00:59:45,125
মা, আমরা ওকে সাথে নিতে পারি?

633
01:01:30,083 --> 01:01:32,333
ওয়ার্গগুলোকে মুক্ত করে দে!

634
01:02:30,833 --> 01:02:31,873
নিজেদের মুক্ত করো!

635
01:02:40,833 --> 01:02:41,916
অ্যারন্ডির!

636
01:03:33,583 --> 01:03:35,166
<i>হ্যানো!</i>

637
01:03:35,250 --> 01:03:36,333
না!

638
01:03:47,916 --> 01:03:49,000
দাঁড়া!

639
01:03:50,708 --> 01:03:53,208
ওকে আডারের কাছে নিয়ে চল।

640
01:04:03,625 --> 01:04:08,833
<i>আডার! আডার! আডার!</i>

641
01:04:09,875 --> 01:04:14,916
<i>আডার! আডার! আডার!</i>

642
01:04:16,250 --> 01:04:21,333
<i>আডার! আডার! আডার!</i>

643
01:04:22,333 --> 01:04:25,375
<i>আডার! আডার!</i>

