1
00:01:16,450 --> 00:01:26,319
সাবটাইটেল পরিবেশনায়
THE GHOST SQUAD :.:.:

2
00:01:29,772 --> 00:01:39,772
<u>অনুবাদ ও সম্পাদনায়ঃ</u>
তানভীর আহাম্মেদ লিওন :.:.:

3
00:03:01,355 --> 00:03:04,313
মাই গ্রেট থাম্ব, মাই গ্রেট থাম্ব।

4
00:03:04,396 --> 00:03:06,230
না। মাই... মাইগ্রেশন (অভিবাসন)।

5
00:03:06,313 --> 00:03:08,813
এরকম, মাই-গ্রে-শন।

6
00:03:10,730 --> 00:03:14,021
মানে, স্থানান্তরিত হওয়া,
যেটা আমরা, হারফুটরা করি।

7
00:03:14,105 --> 00:03:17,105
দেখো, আমরা শীত কাটাই ওল্ড ফরেস্টে।

8
00:03:17,188 --> 00:03:21,188
আর ভর-গ্রীষ্মে, নোরফিল্ড গ্লেনে চলে যাই
শামুক কুড়োতে, কারণ তখন শামুকের মৌসুম।

9
00:03:21,313 --> 00:03:23,230
- "শামুল, শামুক"?
- শামুক, হ্যাঁ।

10
00:03:23,313 --> 00:03:26,896
আর ওকে পাতায় প্রথম রঙ ধরার পরে,
আমরা গ্রোভের দিকে রওনা দিই।

11
00:03:26,980 --> 00:03:28,605
একটা আস্ত বাগান,

12
00:03:28,688 --> 00:03:31,188
তাতে ঝাড়ভর্তি আপেল, বরই,

13
00:03:31,271 --> 00:03:33,688
খুবানি, গাজর,
তোমার... অনেক পছন্দ হবে।

14
00:03:36,105 --> 00:03:40,063
অবশ্য একমাত্র সমস্যা হলো,
সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শখানেক মুসিবত।

15
00:03:43,646 --> 00:03:44,730
"মুসিবত"?

16
00:03:45,355 --> 00:03:46,938
মানে বিপদ।

17
00:03:47,021 --> 00:03:51,188
এই, বড় মানু্ষ, নেকড়ে, কুয়াশা, বৃষ্টি।

18
00:03:51,271 --> 00:03:55,730
পর্বত-দানব, গুহা-দানব,
মেরে ফেলতে পারে, এমন যেকিছু।

19
00:03:57,730 --> 00:03:58,813
"মেরে"?

20
00:04:00,313 --> 00:04:02,938
মানে কারো প্রাণ কেড়ে নেওয়া।

21
00:04:16,105 --> 00:04:17,938
আমি একটা মুসিবত।

22
00:04:20,105 --> 00:04:21,730
না। না, না, তুমি নও।

23
00:04:21,813 --> 00:04:23,980
- এটা আসলে...
- না, জোনাকিরা।

24
00:04:24,563 --> 00:04:26,688
ওটা একটা দুর্ঘটনা ছিল। ওটা...

25
00:04:27,771 --> 00:04:29,313
তুমি মুসিবত নও।

26
00:04:30,271 --> 00:04:31,521
তুমি ভালো।

27
00:04:33,146 --> 00:04:35,105
আমি ভালো?

28
00:04:36,021 --> 00:04:40,188
তুমি ভালো। কারন তুমি
এখানে সাহায্য করতে এসেছ।

29
00:04:44,438 --> 00:04:45,813
নোরি!

30
00:04:45,896 --> 00:04:48,313
ওহ, দারুণ। অন্যরা
এতক্ষণে গুছিয়ে নিয়েছে।

31
00:04:49,688 --> 00:04:50,938
জলদি করো!

32
00:04:51,938 --> 00:04:54,521
চলো। এসো।

33
00:04:57,980 --> 00:04:59,438
আমি... আমি...

34
00:05:00,355 --> 00:05:01,771
আমি ভালো।

35
00:05:04,896 --> 00:05:06,521
যদি আমায় ঐ লাঠিটা দিয়ে
আরেকবার খোঁচা দেও,

36
00:05:06,605 --> 00:05:09,021
আমি ঘুমের সময়, তোমার
পায়ের পশম উপড়ে ফেলবো।

37
00:05:09,105 --> 00:05:11,313
আর আমি সাথে সাথে
আমার কানটা খুলে নেব।

38
00:05:11,396 --> 00:05:13,355
তাতে তোমার নাক ডাকার
হাত থেকে তো বাঁচবো।

39
00:05:13,438 --> 00:05:14,771
যত্তসব। আমি নাক ডাকি না।

40
00:05:14,855 --> 00:05:16,980
হ্যাঁ, ডাকো।

41
00:05:18,105 --> 00:05:20,980
চলো, পা চালাও।
গ্রোভ আমাদের কাছে হেঁটে আসবে না।

42
00:05:21,063 --> 00:05:25,063
হয়তো একটু দ্রুত চলতে পারতাম, যদি তুমি
তোমার মায়ের পদযাত্রার গানটা গেয়ে শোনাতে।

43
00:05:25,146 --> 00:05:27,688
হ্যাঁ, গাও, পপস,
আমাদের একটু গীত শোনাও।

44
00:05:27,771 --> 00:05:29,855
ওহ, গাও না,
আমাদের ভালো লাগবে।

45
00:05:33,021 --> 00:05:36,355
<i>সূয্যি ডুবছে দ্রুত...</i>

46
00:05:36,438 --> 00:05:39,146
<i>ঐ পাথরের গাছের ওপার...</i>

47
00:05:39,855 --> 00:05:42,896
<i>মিনারের ঐ আলোকে...</i>

48
00:05:42,980 --> 00:05:46,021
<i>মোর ঘর তো নেই আর।</i>

49
00:05:46,105 --> 00:05:48,980
<i>ফিকে আগুন দেখিনি কতকাল,</i>

50
00:05:49,355 --> 00:05:52,313
<i>কালো বালুকাই বিছানা মোর।</i>

51
00:05:52,396 --> 00:05:54,896
<i>বেঁচে দিয়েছি সব চেনা,</i>

52
00:05:54,980 --> 00:05:59,313
<i>সম্মুখের অজানার পর।</i>

53
00:05:59,813 --> 00:06:04,980
<i>ডাকো মোরে,
ডাকো মোরে, দূরের ও ভূমি...</i>

54
00:06:05,771 --> 00:06:11,480
<i>এখন থেকেই স্বপ্নে দেখি
চমৎকার সে দিন...</i>

55
00:06:11,646 --> 00:06:14,605
<i>এখন থেকেই স্বপ্নে দেখি...</i>

56
00:06:14,688 --> 00:06:18,313
<i>চমৎকার সে দিন।</i>

57
00:06:19,146 --> 00:06:22,105
<i>পানীয় আছে ক ফোঁটা।</i>

58
00:06:22,188 --> 00:06:25,021
<i>খাবার ক ছটাক।</i>

59
00:06:25,105 --> 00:06:30,980
<i>আমার শক্তি বলে, পারছি না আর,
পথ বলে চলতে।</i>

60
00:06:31,271 --> 00:06:37,271
<i>আমার পাগুলো এতো ছোট,
পথ সুদূরপান।</i>

61
00:06:37,355 --> 00:06:40,355
<i>আমার বিশ্রাম নেই, আরাম নেই,</i>

62
00:06:40,438 --> 00:06:44,938
<i>আরাম নেই, বিনা এ গান।</i>

63
00:06:45,438 --> 00:06:50,813
<i>গাও এ গান, গাও এ গান,
দূরের ও ভূমি...</i>

64
00:06:50,896 --> 00:06:56,730
<i>জেগে উঠে, পথ দেখাও,
চমৎকার সে দিন।</i>

65
00:06:56,813 --> 00:07:00,188
<i>কথা দাও, দেবে খুঁজে,</i>

66
00:07:00,271 --> 00:07:04,271
<i>চমৎকার সে দিন।</i>

67
00:07:04,813 --> 00:07:08,271
<i>শেষ অবধি জবাব এলো,</i>

68
00:07:08,355 --> 00:07:11,063
<i>ঠান্ডা-তুষারে ভেসে,</i>

69
00:07:11,146 --> 00:07:16,771
<i>স্বপ্ন সবাই দেখে,
সবার সত্যি হবার নয়,</i>

70
00:07:17,438 --> 00:07:20,230
<i>যা-ই দেও না কষ্ট,</i>

71
00:07:20,313 --> 00:07:23,438
<i>যাই দেও না কেন শ্রম,</i>

72
00:07:23,521 --> 00:07:27,021
<i>স্বপ্ন সবাই দেখে,</i>

73
00:07:27,105 --> 00:07:31,063
<i>সবার সত্যি...</i>

74
00:07:31,146 --> 00:07:36,146
<i>হবার নয়।</i>

75
00:08:37,146 --> 00:08:40,188
টানেল তৈরি, মাই লর্ড।

76
00:08:44,688 --> 00:08:48,188
তোমার হাতটা। বাড়াও তো।

77
00:08:57,563 --> 00:08:58,896
কেমন লাগছে?

78
00:08:58,980 --> 00:09:01,313
আগুনের মতো, লর্ড-ফাদার।

79
00:09:03,313 --> 00:09:06,980
যদি তোমরা আমার মতো
অনুভব করতে পারতে।

80
00:09:09,438 --> 00:09:10,980
জলদিই, এটা চলে যাবে।

81
00:09:13,521 --> 00:09:17,896
আর তার সাথে আমার যে
অংশটা উষ্ণতাকে চেনে সেটাও।

82
00:09:21,938 --> 00:09:23,105
আমার এটা মনে পড়বে।

83
00:09:26,563 --> 00:09:29,563
সেনাদের একত্র করো।
সময় হয়ে গেছে।

84
00:10:02,688 --> 00:10:04,938
আমাদের শত্রুরা আক্রমণের শপথ নিয়েছে।

85
00:10:05,605 --> 00:10:07,771
দয়াভিক্ষা পেতে চাইলে,

86
00:10:07,855 --> 00:10:10,563
আমাদের আদেশ দেওয়া হয়েছে
এই দুর্গ ত্যাগ করে...

87
00:10:10,646 --> 00:10:12,813
তাদের সেনাপতির কাছে
আনুগত্য স্বীকার করতে।

88
00:10:15,355 --> 00:10:17,855
আমি জানি, আমি কোনো
প্রত্যাশিত রাজা নই।

89
00:10:17,938 --> 00:10:20,938
কিন্তু তোমরা যদি
আমার পাশে দাঁড়িয়ে লড়ো,

90
00:10:21,021 --> 00:10:24,438
এই দুর্গ আর আমাদের
দুর্বলতার প্রতীক না হয়ে,

91
00:10:24,521 --> 00:10:26,771
বরং আমাদের শক্তিমত্তার
প্রতীক হয়ে থাকবে।

92
00:10:31,021 --> 00:10:32,605
কে আমার পাশে দাঁড়াবে?

93
00:10:33,230 --> 00:10:36,646
তোমাদের মধ্যে কে
রুখে দাঁড়িয়ে লড়াই করবে?

94
00:10:45,771 --> 00:10:47,331
- হ্যাঁ, চলো।
- হ্যাঁ।

95
00:10:48,271 --> 00:10:49,896
রুখে দাঁড়িয়ে লড়াই?

96
00:10:52,563 --> 00:10:54,146
রুখে দাঁড়িয়ে লড়াই?

97
00:10:54,855 --> 00:10:56,146
সবাই মরবে।

98
00:10:57,480 --> 00:11:00,980
আমি বলবো এর চেয়ে
একটা সুযোগ নিয়ে দেখা যাক,

99
00:11:01,063 --> 00:11:03,980
ঐ কথিত শত্রুর কাছে মাথা নত করে।

100
00:11:04,063 --> 00:11:06,230
আমি ঐ শত্রুদের চোখে
চোখ রেখে দেখেছি।

101
00:11:06,938 --> 00:11:08,730
তারা তোমাদের ত্রাণকর্তা নয়।

102
00:11:08,813 --> 00:11:10,521
তুমি কি ভাবো, তুমি তা?

103
00:11:11,438 --> 00:11:12,771
এলফ?

104
00:11:14,021 --> 00:11:16,438
আমি আমাদের পূর্বপুরুষের হয়ে বলছি।

105
00:11:17,980 --> 00:11:19,480
তারা বেঁচে ছিল।

106
00:11:23,771 --> 00:11:26,105
একজোট হয়ে, আমরা টিকে থাকতে পারি।

107
00:11:26,980 --> 00:11:31,021
আমায় অনুসরণ করো,
একসাথে, টিকে থাকবো!

108
00:11:31,855 --> 00:11:32,688
এসো। চলো।

109
00:11:32,771 --> 00:11:35,896
এসো। আমার সাথে। এসো!

110
00:11:37,521 --> 00:11:38,980
এসো!

111
00:11:39,063 --> 00:11:40,271
আমার সাথে!

112
00:11:44,146 --> 00:11:45,230
থিও!

113
00:11:46,063 --> 00:11:49,230
এটাই আমাদের সুযোগ,
এটাই সময়, চলো।

114
00:11:49,313 --> 00:11:52,355
আমার সাথে। আসো।
আমায় অনুসরণ করো।

115
00:12:05,230 --> 00:12:07,563
ঠিক আছে।
হাতটা বাড়াও তো?

116
00:12:07,646 --> 00:12:09,146
উপরে। আরো উপরে!

117
00:12:15,938 --> 00:12:18,313
এ যাত্রার জন্য যথেষ্ট, বাছা।

118
00:12:23,438 --> 00:12:24,646
এটা সরিয়ে নেও, এখনি।

119
00:12:31,063 --> 00:12:33,146
- বাবা।
- ইসিলদুর।

120
00:12:33,230 --> 00:12:34,563
কথা বলতে পারি?

121
00:12:37,355 --> 00:12:39,605
অভিযানে আমায় নেওয়া হলো না কেন?

122
00:12:39,688 --> 00:12:42,313
- ভেবেছিলাম তুমি পশ্চিমে যাচ্ছো।
- আর নয়।

123
00:12:42,396 --> 00:12:44,771
নুমেনরের যোগ্য কিছু
না করার আগ পর্যন্ত নয়।

124
00:12:45,938 --> 00:12:48,771
আর তোমার ভাষায়, সেটা কী?

125
00:12:49,480 --> 00:12:51,063
সেটা বলার আমার ভাষা নেই।

126
00:12:52,480 --> 00:12:54,480
এজন্যই আমি তা খুঁজতে
আপ্রাণ চেষ্টা করছি।

127
00:12:55,396 --> 00:12:57,105
তোমার সাহায্য চাইছি।

128
00:12:58,188 --> 00:12:59,605
যদি আমি তা দিতে পারতাম।

129
00:12:59,688 --> 00:13:03,105
কিন্তু আমাদের ধারণক্ষমতার চেয়েও
স্বেচ্ছাসেবক অনেক বেশি।

130
00:13:03,313 --> 00:13:05,438
শহরের অর্ধেকই নৌকোগুলোতে
জায়গা পেতে চায়।

131
00:13:08,938 --> 00:13:10,605
আমায় সম্মুখ সারিতে ঢুকিয়ে দেও।

132
00:13:14,230 --> 00:13:15,730
তোমার যোগ্যতা কী কী?

133
00:13:15,813 --> 00:13:18,313
- "যোগ্যতা"?
- তুমি কি সমুদ্র-প্রহরীদের একজন?

134
00:13:18,396 --> 00:13:21,938
- তুমি জানো, আমার নৌজ্ঞান এদের দ্বিগুণ...
- তুমি কি... সমুদ্র প্রহরীদের একজন?

135
00:13:22,646 --> 00:13:25,271
অথবা রানির প্রহরী?
ব্যবসায়ীদের প্রহরী?

136
00:13:25,355 --> 00:13:26,706
- প্রশ্নটা উর্দির।
- অশ্বারোহী সংঘ?

137
00:13:26,730 --> 00:13:27,730
তুমি অযৌক্তিক হয়ে যাচ্ছো।

138
00:13:27,813 --> 00:13:30,730
যখন তুমি এই দ্বীপের ঐতিহ্যের
প্রতি বিশ্বস্ততার ভান করছিলে,

139
00:13:30,813 --> 00:13:33,771
এই লোকগুলো সেগুলো পালন করছিল।

140
00:13:35,271 --> 00:13:38,105
উপায় খুঁজছিল, অবদান রাখার।
সেবা করার।

141
00:13:39,438 --> 00:13:41,438
যেসব নিয়ে চিন্তা, স্পষ্টতই সামান্য।

142
00:13:44,480 --> 00:13:47,521
আমার চিন্তা আছে।
আমি সেবার জন্য প্রস্তুত।

143
00:13:48,896 --> 00:13:50,730
তেমন হলে, আমিই
সবচেয়ে বেশি খুশি হতাম।

144
00:13:51,813 --> 00:13:53,271
কিন্তু তোমার সুযোগ তুমি পেয়েছো।

145
00:13:55,230 --> 00:13:56,730
আর নিজের সিদ্ধান্তও বেছে নিয়েছো।

146
00:14:02,688 --> 00:14:04,789
নুমেনরবাসীদের জীবন শঙ্কায় ফেলছেন,

147
00:14:04,813 --> 00:14:07,855
এক নোংরা সাউথ ল্যান্ডার
আর এক আগ্রাসী এলফের জন্য?

148
00:14:07,938 --> 00:14:09,081
কাউন্সিলর ফারাজোন।

149
00:14:09,105 --> 00:14:11,646
স্বজাতির লোকেদের
এভাবে মরতে পাঠাচ্ছেন কেন?

150
00:14:11,730 --> 00:14:14,646
ফারাজোন! ফারাজোন!

151
00:14:17,396 --> 00:14:18,938
- ফারাজোন!
- এসো আমার সাথে।

152
00:14:19,021 --> 00:14:21,813
খবরটা আগে না পৌঁছানোর জন্য ক্ষমা করো।
এক সপ্তাহ ধরে চেষ্টা করছি।

153
00:14:21,896 --> 00:14:23,313
উনি এটা থামালেন না কেন?

154
00:14:23,396 --> 00:14:25,646
- উনি তার প্রতি বিশ্বস্ত। তা ঠিক হোক বা...
- ভুল।

155
00:14:25,771 --> 00:14:27,605
অনেকের ভাবনাই তোমার মতো।

156
00:14:27,688 --> 00:14:29,831
ওনাকে প্রভাবিত করার জন্য যথেষ্ট না,
কিন্তু ঠিক মন্ত্রণা পেলে...

157
00:14:29,855 --> 00:14:32,980
তাহলে তোমায়ই সেটা করতে হবে।
উনি তোমার কথা শোনবেন।

158
00:14:34,521 --> 00:14:37,480
আমি কথা বলার সময়,
উনি কান বন্ধ করে ফেলেন।

159
00:14:41,605 --> 00:14:43,605
তো আরো জোরে বলো।

160
00:15:25,480 --> 00:15:27,021
এই, সাউথ ল্যান্ডার!

161
00:15:27,896 --> 00:15:29,355
তোমার সাথে দেখা করার আছে।

162
00:15:40,146 --> 00:15:42,313
আর শত্রুরা এরপর কোথায় যাচ্ছে?

163
00:15:42,396 --> 00:15:46,105
আরো দক্ষিণে, আমার ধারণা।
অস্ট্রিথের ওয়াচটাওয়ারের দিকে।

164
00:15:48,063 --> 00:15:49,813
আমি সমুদ্র-প্রহরীদের সতর্ক করে দেবো।

165
00:15:55,438 --> 00:15:57,688
ধন্যবাদ, লর্ড হেলব্র্যান্ড।

166
00:15:57,771 --> 00:16:01,480
আমি নিশ্চিত, তটে পৌঁছানোর পরে,
আপনার সাহচর্য, অনেক উপকারে আসবে।

167
00:16:03,146 --> 00:16:04,313
"তটে পৌঁছে?"

168
00:16:04,896 --> 00:16:08,771
গ্যালাদ্রিয়েল আমাদের বলেছে, আপনার
নিজের লোকেদের একত্র করার ইচ্ছার ব্যাপারে।

169
00:16:10,063 --> 00:16:11,230
তাই বলেছে কি?

170
00:16:11,313 --> 00:16:14,230
আমার বিশ্বাস সে
মুখ ফসকে কিছু বলেনি?

171
00:16:15,063 --> 00:16:16,938
সত্যি বলতে গেলে,
আমার ইচ্ছে ছিল...

172
00:16:17,021 --> 00:16:19,438
আমার সঙ্গী নিজ দায়িত্বের ভার
কেবলই বুঝতে শুরু করেছে।

173
00:16:20,730 --> 00:16:24,938
কোনো সন্দেহ নেই৷ সময় এলে,
সে নিজের কর্তব্য পালন করবে।

174
00:16:27,230 --> 00:16:30,563
তাই আশা করবো, যেহেতু আমি
তার উপর বাজি ধরেছি।

175
00:16:31,313 --> 00:16:35,730
মহারানি, আপনার পিতা
আপনার সাথে দুর্গে দেখা করতে চেয়েছেন।

176
00:16:44,896 --> 00:16:46,396
"গ্যালাদ্রিয়েল আমাদের বলেছে।"

177
00:16:46,480 --> 00:16:49,730
আমি অবাক হচ্ছি, রানি কিভাবে আমায়
তার বাবার বিছানার পাশে পাকড়াও করলো।

178
00:16:49,813 --> 00:16:52,438
কখনো ভাবিনি, একটা দলীয়
ক্রেস্টের জন্য আমায় ধরিয়ে দেবে।

179
00:16:52,521 --> 00:16:56,271
তুমি ব্যবহার করেছো আমায়। আমায় ছেড়ে দিতে
শুধু ভিক্ষে চাওয়াটা বাকি রওয়ার পরেও।

180
00:16:56,355 --> 00:17:00,438
আমি নুমেনরকে রাজি করিয়েছি,
৫ টা জাহাজ,

181
00:17:00,521 --> 00:17:03,355
আর ৫০০ লোক তোমার লোকেদের
সহায়তায় পাঠানোর জন্য।

182
00:17:03,938 --> 00:17:05,938
যাতে তোমার মাথায় একটা মুকুট উঠে।

183
00:17:06,980 --> 00:17:10,313
দেখে তো মনে হওয়ার কথা,
তুমি আমায় ব্যবহার করেছো।

184
00:17:17,396 --> 00:17:19,063
মুকুটের জন্য আরেকটা মাথা খুঁজে নিও।

185
00:17:31,980 --> 00:17:33,355
জায়গাটা আমার পছন্দ হচ্ছে না।

186
00:17:33,438 --> 00:17:36,105
ওহ, ঠিক আছে, ডিল৷
এগুলো শুধুই গাছ।

187
00:17:36,188 --> 00:17:39,063
কোন পাগলামিতে ওরা এ পথে এলো?

188
00:17:40,980 --> 00:17:43,813
রকফুট পাসটা নিশ্চয়ই বন্ধ হয়ে আছে।

189
00:17:43,896 --> 00:17:47,313
আঁধারে চলাটা সহজ হবে না।
চলতে থাকো।

190
00:17:51,396 --> 00:17:53,146
"আঁধারে সহজ।"

191
00:18:13,105 --> 00:18:14,313
নেকড়ে।

192
00:18:15,896 --> 00:18:18,980
আমায় বলছো না কেন
কী হচ্ছে আসলে?

193
00:18:19,063 --> 00:18:23,855
বছরের এই সময়ে গাছগুলো
কখনো এমন খালি হয়নি।

194
00:18:23,938 --> 00:18:25,396
একদম লিপ ছত্রাকের মতো মসৃণ।

195
00:18:25,480 --> 00:18:27,771
ও-ই দায়ী, তাই না?
ঐ বড় লোকটা।

196
00:18:27,855 --> 00:18:30,063
তুমি ঠিক কী করতে বলো আমায়?

197
00:18:30,146 --> 00:18:32,396
যেটা তোমার ক্যাম্পেই
করা উচিত ছিল।

198
00:18:32,480 --> 00:18:35,105
ওদের গাড়িগুলো নিয়ে,
বের করে দাও!

199
00:18:35,188 --> 00:18:37,146
কী হবে তাতে?

200
00:18:37,813 --> 00:18:39,646
কেউ বিধবা হবে?

201
00:18:39,938 --> 00:18:41,313
অথবা কেউ অনাথ?

202
00:18:44,188 --> 00:18:45,771
সবার ক্ষিধে পাচ্ছে।

203
00:18:51,563 --> 00:18:52,980
দূরে যেও না।

204
00:18:56,938 --> 00:18:57,938
হুম।

205
00:19:03,105 --> 00:19:07,063
ওহ, এ সবচেয়ে আজব।
ভারী অদ্ভুত।

206
00:19:07,146 --> 00:19:09,480
ভারী অদ্ভুত।

207
00:19:14,563 --> 00:19:15,563
ওহ!

208
00:19:21,730 --> 00:19:23,980
- আরেকটু হলে আনার বুকটা ফেঁটে যেতো।
- মালভা।

209
00:19:24,063 --> 00:19:25,646
- আমরা পায়ের ছাপ দেখেছি।
- মাটিতে।

210
00:19:25,730 --> 00:19:28,105
- অনেকগুলো!
- একবারে একজন বলো, প্লিজ!

211
00:19:37,646 --> 00:19:39,396
দৌড়াও!

212
00:19:43,813 --> 00:19:44,646
এসো! দৌড়াও!

213
00:20:02,105 --> 00:20:03,230
নোরি!

214
00:20:07,438 --> 00:20:10,688
নোরি! নোরি!

215
00:20:10,771 --> 00:20:12,438
নোরি, চলে আসো ওখান থেকে!

216
00:20:14,396 --> 00:20:16,521
নোরি! নোরি!

217
00:20:16,605 --> 00:20:17,605
না! ও তোমায় ধরে ফেলবে!

218
00:21:12,480 --> 00:21:14,396
নিজের অবস্থান ধরে রাখো, ওন্টামো।

219
00:21:14,896 --> 00:21:16,438
বাবাকে গর্বিত করো।

220
00:21:16,980 --> 00:21:20,313
ওদের আঘাত উত্তুরে-জমির
প্রস্তর-দানবের মতো।

221
00:21:20,855 --> 00:21:22,146
তবুও?

222
00:21:24,855 --> 00:21:28,605
ওরা এই শত্রুর সামনে অপরীক্ষিত।

223
00:21:29,813 --> 00:21:33,938
হয়তো এলফ মহোদয়া ওদের
নির্দেশনা দিয়ে উপকার করবেন?

224
00:21:42,396 --> 00:21:44,480
একটা অর্ককে মারার
অনেক পদ্ধতি আছে।

225
00:21:45,146 --> 00:21:48,105
কিন্তু তোমাদের আমি
শক্তিশালী ও সহজ পদ্ধতিটাই বলবো

226
00:21:48,855 --> 00:21:51,438
আঘাত, মোচড়, নাড়িভুড়ি বের।

227
00:21:54,188 --> 00:21:55,396
আমার উপর চেষ্টা করো।

228
00:21:56,063 --> 00:21:58,605
দেখি কে মাংস অবধি পৌঁছুতে পারে।

229
00:21:58,688 --> 00:22:02,521
যে করতে পারবে, আমি তাকে...

230
00:22:06,105 --> 00:22:07,521
লেফটেন্যান্টে পদে ভূষিত করবো।

231
00:22:50,146 --> 00:22:53,146
তলোয়ারবাজিতে ভারসাম্য
বেশি গুরুত্বপূর্ণ, শক্তির চেয়ে।

232
00:22:53,230 --> 00:22:56,146
পায়ের পাতার দিয়ে লড়াই করো।
বাহু দিয়ে নয়।

233
00:23:15,021 --> 00:23:17,688
ঐ এলফ স্কয়ারে এক
সৈন্যের সাথে লড়াই করছে।

234
00:23:40,313 --> 00:23:41,396
শিকড় গেঁড়ে বসো না।

235
00:23:42,396 --> 00:23:43,813
নড়তে থাকো।

236
00:24:06,230 --> 00:24:08,896
অর্কে হারাতে কখনো দৈহিক
শক্তির উপর ভরসা করো না।

237
00:24:12,688 --> 00:24:16,105
তাদের কৌশলে হারানোটা বেশি সহজ।

238
00:24:20,688 --> 00:24:22,855
ভালো করেছো, লেফটেন্যান্ট।

239
00:24:48,480 --> 00:24:50,396
কোনো কামারের সহযোগী এমনটা
করতে পারে বলে জানতাম না।

240
00:24:55,146 --> 00:24:56,771
<i>এখনো এটা থামাতে
বেশি দেরি হয়ে যায়নি।</i>

241
00:24:57,646 --> 00:25:00,646
আপনার চাচাত বোনের হাতে রাজদণ্ড থাকতে
পারে, কিন্তু সবাই আপনাকে অনুসরণ করে।

242
00:25:00,730 --> 00:25:03,146
- তাদের সাহায্য নিয়ে আপনি...
- কী করতে পারি?

243
00:25:04,563 --> 00:25:06,313
আপনার ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেন।

244
00:25:06,396 --> 00:25:09,688
মাঝে মাঝে তরুণদের মূর্খতা
বৃদ্ধদের কান্না বয়ে আনে।

245
00:25:15,938 --> 00:25:18,355
একটা যুদ্ধ বন্ধের প্রচেষ্টা কি মূর্খতা?

246
00:25:19,313 --> 00:25:21,771
স্রোতের বিপরীতে লড়াই করা মূর্খতা।

247
00:25:23,313 --> 00:25:25,896
হয়তো, ঢেউ গর্জে উঠে,
পুরো ডুবিয়ে দিতে পারে,

248
00:25:25,980 --> 00:25:28,813
অথবা নেমে গিয়ে দূর
সমুদ্রে টেনে নিতে পারে।

249
00:25:28,896 --> 00:25:32,855
স্রোতকে কাজে লাগানোর কৌশল হলো,
এর পরবর্তী গতিবিধি জানা।

250
00:25:32,938 --> 00:25:35,313
আপনি একা আমাদের আগের রাজাকে
প্রতিহত করেছিলেন,

251
00:25:35,396 --> 00:25:37,146
আমাদের পুরোনো দিনে ফিরিয়ে নেওয়া থেকে।

252
00:25:37,230 --> 00:25:39,313
বলবেন না যে আপনি এখন মিরিয়েলেরর
মতে পরিবর্তন আনতে পারবেন না।

253
00:25:39,396 --> 00:25:42,563
আর তোমার কেন মনে হলো মিরেল
আর আমি এই বিষয়ে একমত নই?

254
00:25:42,646 --> 00:25:45,771
কারন আমার বাবা এক এলফের
নির্দেশ শোনার চেয়ে মৃত্যু পছন্দ করবে।

255
00:26:06,063 --> 00:26:07,688
"এলফের নির্দেশ"?

256
00:26:16,855 --> 00:26:21,271
এইসব শেষ হলে,
এলফরা আমাদের নির্দেশে চলবে।

257
00:26:22,605 --> 00:26:25,563
আমার চাচাতো বোন তার ইচ্ছায়,
গ্যালাদ্রিয়েলের জন্য যুদ্ধে যেতে পারে।

258
00:26:26,355 --> 00:26:28,188
আমি যুদ্ধে যাব নুমেনরের স্বার্থে।

259
00:26:28,271 --> 00:26:30,480
এসব কিভাবে নুমেনরের স্বার্থে হতে পারে?

260
00:26:32,313 --> 00:26:33,896
তুমি কি কিচ্ছু শেখোনি?

261
00:26:35,480 --> 00:26:37,938
শীঘ্রই, আমরা মিডল-আর্থের
লো-ম্যানদের রক্ষা করবো,

262
00:26:38,355 --> 00:26:41,313
তাদের উপরে তোলবো,
দীর্ঘ প্রত্যাশিত রাজা দেবো।

263
00:26:41,855 --> 00:26:43,813
এমন এক রাজা যে আমাদের
চিরঋণী হয়ে থাকবে।

264
00:26:45,230 --> 00:26:48,313
এখন, হিসেব কষো, যদি পারো,
তা কিভাবে আমাদের উপকারে আসবে।

265
00:26:51,021 --> 00:26:54,521
আকরিক, বন, বাণিজ্য, প্রতিদান...

266
00:26:54,980 --> 00:26:57,938
আমি কখনো তা হাতছাড়া করতে পারি না।
সমুদ্রের সব লবণের জন্যেও না।

267
00:26:59,105 --> 00:27:00,396
আর তোমারও করা উচিত না।

268
00:27:10,855 --> 00:27:12,188
রাজ্য!

269
00:27:12,271 --> 00:27:16,021
- রাজ্য বিপদে। আমায় অবশ্যই...
- বিপদ কেটে গেছে, বাবা।

270
00:27:17,105 --> 00:27:20,521
আমরা এখন তাই করছি, যেটা আপনি
সবসময় আমাদের করা উচিত ভেবেছিলেন।

271
00:27:21,688 --> 00:27:23,938
এলফদের সাথে সম্পর্ক পুনঃস্থাপন।

272
00:27:26,271 --> 00:27:28,146
আমি মিডল-আর্থে যাচ্ছি।

273
00:27:39,938 --> 00:27:40,938
মিরিয়েল?

274
00:27:42,063 --> 00:27:44,063
হ্যাঁ, বাবা।

275
00:27:45,896 --> 00:27:46,980
It's me.

276
00:27:50,021 --> 00:27:53,771
মিডল-আর্থে যেও না।

277
00:27:56,980 --> 00:27:59,105
সেখানে শুধু...

278
00:28:01,813 --> 00:28:03,813
কী, বাবা? কী সেখানে?

279
00:28:05,188 --> 00:28:06,605
অন্ধকার।

280
00:28:13,521 --> 00:28:14,730
বিশ্বাস করতে পারছো?

281
00:28:16,230 --> 00:28:18,480
সবাই তোমার কাজ
নিয়েই বলাবলি করছে।

282
00:28:22,105 --> 00:28:24,605
কখনো ওদের বহিরাগতকে নিয়ে
এমন ভালো কিছু বলতে শুনিনি।

283
00:28:29,355 --> 00:28:30,605
তোমার জন্য একটু
মৌমাছির মোম নিয়ে এসেছি।

284
00:28:31,313 --> 00:28:33,688
ঐ হাতে একটু মাখিয়ে নাও।
ব্যথা কমতে সাহায্য করবে।

285
00:28:58,980 --> 00:29:00,230
হেই।

286
00:29:08,855 --> 00:29:11,021
থামো, প্লিজ।

287
00:30:15,063 --> 00:30:18,438
<i>আমাদের দুই মহৎ জাতির
চিরস্থায়ী ঐক্যের উদ্দেশ্যে,</i>

288
00:30:18,521 --> 00:30:20,438
খাযাদ এবং নলডোর।

289
00:30:20,521 --> 00:30:22,646
- ঐক্যের উদ্দেশ্যে।
- ঐক্যের উদ্দেশ্যে।

290
00:30:23,271 --> 00:30:25,688
আমাদের মদ উঁচু করার আগে,

291
00:30:26,146 --> 00:30:29,063
লর্ড ডুরিন, আমি আপনার প্রশংসা করতে চাই।

292
00:30:29,688 --> 00:30:33,146
খাযাদ-ডুম ডোয়ার্ফদের রাজ্যদের মধ্যে
সবচেয়ে শান্ত বলা হয়ে থাকে,

293
00:30:33,230 --> 00:30:37,021
কিন্তু বিগত কয়েক মাসে
আপনাদের চুল্লিগুলো...

294
00:30:37,105 --> 00:30:40,563
খোদ আউলের চোখের মতো
উজ্জ্বল হয়ে জ্বলছে।
[আউলে বামনদের সৃষ্টিকর্তার নাম]

295
00:30:40,646 --> 00:30:42,855
আপনাদের খনি আরো
গভীরে খনন করে যাচ্ছে।

296
00:30:43,563 --> 00:30:47,688
এই নতুন বলবর্ধন কিসের জন্য?

297
00:30:49,605 --> 00:30:51,605
আমি লিন্ডনকেও একই প্রশ্ন করতে পারি।

298
00:30:53,188 --> 00:30:56,813
যোদ্ধাদের জাহাজে করে পাঠানো,
শহর বড় করা।

299
00:30:58,396 --> 00:31:00,480
এলফদের জন্য একটু
তাড়াহুড়োই বটে, তাই না?

300
00:31:02,438 --> 00:31:05,313
সাধারণত আপনাদের তো মলত্যাগের
সিদ্ধান্ত নিতেও দু সপ্তাহ লেগে যায়...

301
00:31:05,396 --> 00:31:06,771
যদি আমায় বলতে দেওয়া হয়...

302
00:31:08,230 --> 00:31:11,063
আমাদের জাতির জন্য
সময় অনেক ধীরে বয়।

303
00:31:11,563 --> 00:31:15,230
বহু বছরের প্রচেষ্টাকে, আমরা
এক মুহূর্তের কাজ বলে, প্রায়ই ভুল করি।

304
00:31:15,313 --> 00:31:18,146
সেজন্য, আমি আশা করবো আমাদের
অতিথিদের যেন অপমান না করা হয়।

305
00:31:18,230 --> 00:31:21,480
আমার তো মনে হয় আমাদের এই
বামন বন্ধু এতোটা শক্ত হৃদয়ের যে...

306
00:31:21,563 --> 00:31:24,396
একটা আন্তরিক জিজ্ঞাসাবাদে তার
অপমানিত বোধ হওয়ার প্রশ্নই আসে না।

307
00:31:25,813 --> 00:31:28,521
আমার আপনার জন্য একটা
আন্তরিক জিজ্ঞাসা আছে।

308
00:31:31,146 --> 00:31:34,230
এই টেবিল আপনি
কোথা থেকে সংগ্রহ করেছেন?

309
00:31:35,480 --> 00:31:36,896
এই প্রশ্ন কেন?

310
00:31:37,980 --> 00:31:41,563
এই পাথর কেবল এক নির্দিষ্ট
গভীরতায়ই পাওয়া যায়।

311
00:31:41,980 --> 00:31:44,980
আমাদের খনিযন্ত্র কদাচিৎ
এর মজুতের সন্ধান পায়।

312
00:31:45,813 --> 00:31:48,605
আমাদের জন্য তাই প্রতিটি
পাথর মূল্যবান সম্পদ।

313
00:31:50,563 --> 00:31:55,813
আমরা সবচেয়ে পবিত্র কাজে
এগুলো সংরক্ষণ করে রাখি।

314
00:31:57,271 --> 00:32:00,271
পাহাড় কিংবা মন্দিরে...

315
00:32:01,521 --> 00:32:03,521
আমাদের মৃতদের সম্মানার্থে ব্যবহারের জন্য।

316
00:32:13,063 --> 00:32:15,896
আমাদের অপবিত্রতার জন্য
ক্ষমাপ্রার্থনা করছি, লর্ড ডুরিন।

317
00:32:17,021 --> 00:32:22,438
আমরা এটা আপনার সাথে দিয়ে দেবো,
যেন পাথরটা তার প্রাপ্য মর্যাদা পায়।

318
00:32:26,813 --> 00:32:30,105
এলফ জাতির মধ্যে এখনো সম্মানজ্ঞান
আছে জেনে ভালো লাগল।

319
00:32:32,146 --> 00:32:33,230
মহারাজের তরে।

320
00:32:33,688 --> 00:32:37,146
তাহলে, আমাদের দুই জাতির ঐক্যের তরে।

321
00:32:37,230 --> 00:32:38,396
ঐক্যের তরে।

322
00:32:47,938 --> 00:32:51,355
ডোয়ার্ফদের প্রতি তোমার
বিশ্বস্ততা বেশ প্রশংসনীয়।

323
00:32:52,396 --> 00:32:55,146
বিশ্বস্ততা তো বন্ধুত্বের মধ্যে
আশা করাই যায়।

324
00:32:55,230 --> 00:32:56,938
জাতি নির্বিশেষে।

325
00:32:57,021 --> 00:33:00,230
মহারাজের সাথে মিথ্যা বলাটা কি
এতে জায়েজ হয়ে যায়?

326
00:33:00,313 --> 00:33:03,355
বিস্ময়কর হলেও সত্য, মহারাজ।
মিথ্যা, আপনি আমাকে বলেছেন।

327
00:33:08,730 --> 00:33:11,938
খাযাদ-দুমে গিয়েছিলাম বন্ধুত্বের প্রস্তাব
নিয়ে, কিন্তু আসলে...

328
00:33:12,646 --> 00:33:15,646
আপনি আমাকে পাঠিয়েছিলেন
আরো বাস্তবিক কোনো উদ্দেশ্য নিয়ে, তাই না?

329
00:33:15,730 --> 00:33:18,980
তুমি কি হাথাইগ্লির সেই
শেকড়ের গল্পটা জানো?

330
00:33:19,730 --> 00:33:21,813
পুনরায় একটু শোনাও তো।

331
00:33:23,480 --> 00:33:26,813
এ এমন এক কিংবদন্তিময় গাঁথা যার
সত্যতা সম্পর্কে বেশ সন্দেহ আছে।

332
00:33:26,896 --> 00:33:30,146
শোনাও আমায়, অ্যালরন্ড প্যারেডেল।

333
00:33:33,938 --> 00:33:35,938
এ এক যুদ্ধের গল্প...

334
00:33:36,813 --> 00:33:38,980
যা হয়েছিল কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চূড়াসমূহে।

335
00:33:40,271 --> 00:33:43,730
আনুগত্য কিংবা দায়িত্বের জন্য নয়,
যুদ্ধটা হয়েছিল একটা গাছের জন্য।

336
00:33:43,813 --> 00:33:47,063
যেটাতে হারিয়ে যাওয়া শেষ সিলমার্লিগুলো
লুকোনো ছিল বলে কেউ দাবি করে।

337
00:34:00,563 --> 00:34:03,438
<i>এক পক্ষে লড়ছিল
এক এলফ যোদ্ধা...</i>

338
00:34:04,230 --> 00:34:06,188
<i>যার হৃদয় ছিল ম্যানওয়ের ন্যায় বিশুদ্ধ।</i>

339
00:34:06,271 --> 00:34:09,021
<i>যে তার সমগ্র আলো উজাড় করে
দিয়েছিল গাছটাকে রক্ষার জন্য।</i>

340
00:34:09,771 --> 00:34:12,396
<i>অন্য পক্ষে ছিল মরগোথের এক বেলরোগ..</i>

341
00:34:12,480 --> 00:34:15,855
<i>যে তার হৃদয়ের সমস্ত অপবিত্র ঘৃণা ঢেলে
দিয়েছিল গাছটাকে ধ্বংসের উদ্দেশ্যে।</i>

342
00:34:16,563 --> 00:34:20,855
<i>ওদের পরস্পরের যুদ্ধে গাছটাতে
এক বজ্রপাত আছড়ে পড়ে...</i>

343
00:34:24,105 --> 00:34:27,771
<i>যেটা তাদের দ্বন্ধের মিলনে
তৈরি করে, এমন এক শক্তি..</i>

344
00:34:28,688 --> 00:34:32,855
এমন এক শক্তি যেটা ভালোর
মতো বিশুদ্ধ ও দ্যুতিময়।

345
00:34:32,938 --> 00:34:35,938
আর মন্দের মতো শক্তিশালী ও অদম্য।

346
00:34:36,938 --> 00:34:39,938
মানুষ বলে, ওটা সেই পাহাড়ের
গভীর শেকড়ে এখনো আছে...

347
00:34:40,021 --> 00:34:44,021
শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করে চলেছে।

348
00:34:45,396 --> 00:34:46,563
ডুরিন ঠিকই বলেছিল।

349
00:34:46,646 --> 00:34:48,980
তাহলে তুমি স্বীকার করছ যে ডোয়ার্ফরা
এটার সন্ধান পেয়েছে!

350
00:34:49,063 --> 00:34:52,146
সেই হারানো সিলমার্লির
আলো ধারণ করা আকরিক।

351
00:34:52,230 --> 00:34:54,063
আমি শুধু এটাই স্বীকার করতে পারি।

352
00:34:54,146 --> 00:34:57,021
ডুরিনের কাছে শপথ করেছি কখনো তাদের
জাতির রহস্য ফাঁস করব না।

353
00:34:58,021 --> 00:35:00,896
আর যদি তাদের নিকট
নেওয়া সেই শপথ...

354
00:35:01,646 --> 00:35:04,480
তোমার নিজ জাতির নিশ্চিহ্নের কারন হয়?

355
00:35:38,563 --> 00:35:42,855
গ্যালাদ্রিয়েলের ফিরে আসার অল্প পূর্বে,
এটা আমাদের নজরে পড়ে।

356
00:35:42,938 --> 00:35:44,730
আশা করেছিলাম ওকে দূরে পাঠিয়ে,

357
00:35:44,813 --> 00:35:48,521
আর এই প্রতিহিংসামূলক যুদ্ধের ইতি টেনে,

358
00:35:48,605 --> 00:35:50,813
আমরা আমাদের পতন রুখতে পারবো।

359
00:35:51,896 --> 00:35:54,730
কিন্তু শত প্রচেষ্টা স্বত্বেও...

360
00:35:54,813 --> 00:35:57,730
আমাদের জাতির নিশ্চিহ্ন
হওয়া ত্বরান্বিত হচ্ছে।

361
00:35:58,605 --> 00:36:01,938
এই গাছটার জরাময় চেহারা
আসলে আমাদের বাস্তবিক...

362
00:36:02,021 --> 00:36:03,563
অবস্থারই প্রতিরূপ।

363
00:36:04,396 --> 00:36:06,563
আমাদের পূর্বপুরুষের রশ্মি...

364
00:36:06,646 --> 00:36:10,063
আমাদের রশ্মি,
ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে।

365
00:36:12,855 --> 00:36:14,438
আর কে কে জানে এই ব্যাপারে?

366
00:36:15,021 --> 00:36:16,438
কয়েকজন বিশ্বস্ত লোক।

367
00:36:19,605 --> 00:36:22,730
শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি...

368
00:36:24,480 --> 00:36:27,730
ডোয়ার্ফ'রা ওই আকরিকের
সন্ধান পেয়েছে, কি না?

369
00:36:32,313 --> 00:36:35,480
আমি ডুরিনকে ওয়াদা করেছি।

370
00:36:38,146 --> 00:36:42,146
অনেকের কাছে হয়তো তার
গুরুত্ব না থাকতে পারে।

371
00:36:45,521 --> 00:36:47,105
কিন্তু আমার ক্ষেত্রে...

372
00:36:47,980 --> 00:36:51,688
এই বিষয়গুলোই আমাদের
আত্মাকে ধরে রাখে।

373
00:36:52,480 --> 00:36:56,813
আমি নিছক আশার উপর ভিত্তি করে,
তা বেরিয়ে যেতে দেবো না।

374
00:36:58,313 --> 00:37:02,480
আশা কখনো নিছক হতে পারে না, অ্যালরন্ড...

375
00:37:03,646 --> 00:37:05,480
পরিমানে যত কমই হোক না কেন।

376
00:37:06,646 --> 00:37:09,021
যখন ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়...

377
00:37:09,105 --> 00:37:13,396
একমাত্র আশাই সবার আগে জেগে,
সবার শেষে ঘুমোয়।

378
00:37:15,521 --> 00:37:18,980
যদি এলফ'রা এখন মিডল-আর্থ ত্যাগ করে...

379
00:37:19,771 --> 00:37:24,438
আঁধারের অপশক্তিরা পুরো
পৃথিবী জুড়ে দাঁপিয়ে বেড়াবে!

380
00:37:24,521 --> 00:37:25,771
আমাদের সাথে সাথে...

381
00:37:25,855 --> 00:37:29,980
পৃথিবীর সকল জীব,
বিলীন হয়ে যাবে!

382
00:37:31,896 --> 00:37:34,563
যদি তেমন কিছু আটকানো আশা
তোমার জন্য যথেষ্ট না হয়,

383
00:37:34,646 --> 00:37:37,105
তোমার শপথটা পুনর্বিবেচনার জন্য...

384
00:37:38,105 --> 00:37:40,105
তাহলে তোমাকে অন্য কারন
খোঁজার পরামর্শ দিচ্ছি।

385
00:38:29,230 --> 00:38:32,063
আমি বলেছি না, ভয়ের কিচ্ছু নেই!

386
00:38:32,146 --> 00:38:35,021
বাজি ধরে বলছি, আমি নৌকা থেকে
নামার আগেই সব সমাপ্ত হয়ে যাবে!

387
00:38:35,105 --> 00:38:36,480
আমার বাবাকে কিছু বলো না শুধু।

388
00:38:36,563 --> 00:38:40,480
সে সবার কান ভারি করে ফেলেছে, এই বলে যে,
তার হবু জামাতা যুদ্ধের একজন নায়ক!

389
00:38:41,146 --> 00:38:43,146
গাও! সবাই প্রাণখুলে গাও!

390
00:38:43,230 --> 00:38:44,938
তোমার সেই গানটার কথা মনে আছে?

391
00:38:45,021 --> 00:38:47,980
প্রতি রাতে তোমার ঐ হেঁড়ে গলায় শোনার পরে,
ও গান কখনো ভুলব না আমি!

392
00:38:49,105 --> 00:38:52,521
হয়তো ইসিলদুর তোমার
সাথে গাইতে পারে।

393
00:38:55,146 --> 00:38:57,063
বেশ মজা পাবো এতে।

394
00:39:02,188 --> 00:39:05,063
- আমার উত্তর হচ্ছে "না"
- আমি তো এখনো বলিইনি কিছু।

395
00:39:05,146 --> 00:39:06,355
তোমাকে ১৫ বছর ধরে চিনি।

396
00:39:06,438 --> 00:39:08,278
তুমি কী বলবে সেটা আন্দাজ
করতে পারব না মনে করেছ?

397
00:39:08,355 --> 00:39:11,188
- আসলে ১৬ বছর হবে, মানে আমি...
- ওন্টামো...

398
00:39:11,271 --> 00:39:13,730
আচ্ছা। কী বলতে এসেছি আমি?

399
00:39:13,813 --> 00:39:16,438
একটা জাঁকজমকপূর্ণ ক্ষমাপ্রার্থনা,
যেটা ওন্টামো অবশ্যই...

400
00:39:16,521 --> 00:39:17,855
সাথে সাথে গ্রহণ করতো।

401
00:39:17,938 --> 00:39:18,980
কিন্তু আমি করতাম না।

402
00:39:19,063 --> 00:39:20,563
জানো, কেন করতাম না?

403
00:39:21,521 --> 00:39:25,605
তোমার ক্ষমা চাওয়ার একমাত্র কারণ
তুমি ভাবছো, যেহেতু আমার পদোন্নতি হয়েছে,

404
00:39:25,688 --> 00:39:27,521
আমি তোমাকে এই অভিযানে
সাথে নিতে পারব।

405
00:39:31,938 --> 00:39:33,396
- পারবে?
- ঠিক তাই।

406
00:39:35,563 --> 00:39:38,146
আমি বলতে চাই, আমি তোমায়
সাথে সাথেই ক্ষমা করতাম না।

407
00:39:38,230 --> 00:39:40,146
- কিন্তু তুমি ক্ষমা চাওয়ায় খুশি হয়েছি।
- ও চায়নি।

408
00:39:40,230 --> 00:39:41,521
চেয়েছি আমি!

409
00:39:41,605 --> 00:39:44,605
প্রয়োজনে আবারও ক্ষমা চাইব।
আমি দুঃখিত ঐ লড়াই শুরু করার জন্য।

410
00:39:46,688 --> 00:39:48,438
এখন, দয়া করে আমাকে সাথে নাও।

411
00:39:49,605 --> 00:39:50,813
না।

412
00:39:53,230 --> 00:39:55,313
তোমাকে রাজি করাতে
হলে কী করতে হবে?

413
00:39:56,438 --> 00:39:57,855
বেশ, একবার আঘাত করতে পারবে।

414
00:39:58,646 --> 00:40:01,355
মুখে, পেটে, যেখানে ইচ্ছা।
একবার।

415
00:40:04,230 --> 00:40:05,063
তিনবার।

416
00:40:05,146 --> 00:40:06,688
আহ, দু'বার।

417
00:40:08,396 --> 00:40:09,521
আসলে...

418
00:40:13,896 --> 00:40:15,230
ব্যথা কম লাগেনি।

419
00:40:20,896 --> 00:40:23,230
তো, আমাকে জাহাজে নেবে?

420
00:40:24,188 --> 00:40:27,188
ইসিলদুর, তুমি আমার
সবচেয়ে পুরনো বন্ধু।

421
00:40:28,855 --> 00:40:31,980
মন থেকে বললে, তুমি এখনো
আমার সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু...

422
00:40:32,063 --> 00:40:33,563
- কী?
- ওন্টামো, প্লিজ।

423
00:40:34,605 --> 00:40:36,980
কিন্তু আমি, হুঁশ থাকতে,
নিজের নাম দাওয়ে লাগাবো না...

424
00:40:37,063 --> 00:40:40,146
তোমায় এমন কাজে সুপারিশ করে,
যা ছেড়ে তুমি পালিয়ে যেতে পারো।

425
00:40:40,230 --> 00:40:42,355
- এবার তেমনটা হবে না।
- হুম।

426
00:40:44,188 --> 00:40:45,855
একদিন, আশা করি হবে।

427
00:40:47,605 --> 00:40:50,313
একদিন, আশা করি
তুমি এমন কিছু খুঁজে পাবে,

428
00:40:50,396 --> 00:40:52,730
যেটার জন্যে তুমি যেকোনো কিছু
উৎসর্গ করতে রাজি থাকবে।

429
00:40:55,813 --> 00:40:58,313
তোমার হয়ে বেরেকের
দেখাশোনা করব। কথা দিচ্ছি।

430
00:40:58,730 --> 00:41:00,063
বেরেক যাচ্ছে?

431
00:41:00,980 --> 00:41:02,813
হর্স মাস্টার ওকে নিয়োগ দিয়েছে।

432
00:41:04,313 --> 00:41:07,730
স্যরি, ইসিল। সমুদ্র কখনো ভুল করে না।

433
00:41:57,146 --> 00:41:59,980
তুমি কি গোপনে যাচ্ছো?

434
00:42:08,230 --> 00:42:09,855
তুমি কি জাহাজটাকে পুড়িয়ে দিতে যাচ্ছো?

435
00:42:09,938 --> 00:42:12,855
এখনি এখান থেকে চলে যাও।
তোমার কথা কাউকে বলব না।

436
00:42:13,730 --> 00:42:16,188
- আমাকে লন্ঠনটা দাও।
- চেষ্টা করো না।

437
00:42:16,271 --> 00:42:17,855
দাও।

438
00:42:51,396 --> 00:42:53,396
সবাইকে জড়ো করো। জলদি!

439
00:42:54,480 --> 00:42:56,521
তাদের পানি থেকে ওঠাও।

440
00:42:57,605 --> 00:42:59,605
জলদি ওঠাও। ইসিলদুর?

441
00:43:08,313 --> 00:43:09,480
ইসিলসুর?

442
00:43:11,730 --> 00:43:12,688
কী হয়েছিল?

443
00:43:13,396 --> 00:43:15,813
সে একটা মাছ ধরার নৌকায় ছিল।
একটা পিপে হয়তো ফেটেছে।

444
00:43:15,896 --> 00:43:17,813
পিপে?

445
00:43:19,896 --> 00:43:21,896
সে আমাকে বাঁচিয়েছে।

446
00:43:21,980 --> 00:43:24,563
আমাকে ফেলে যেতে পারত,
কিন্তু সে তা করেনি।

447
00:43:24,646 --> 00:43:25,896
ক্যাপ্টেন?

448
00:43:42,480 --> 00:43:45,313
কোনো ভ্রমণকারী ডাকাতের
কাজ বলে সন্দেহ হচ্ছে,

449
00:43:45,396 --> 00:43:47,313
তবে তাকে শনাক্ত করা বাকি।

450
00:43:47,396 --> 00:43:50,980
সৌভাগ্যক্রমে অন্য জাহাজগুলোর ক্ষতি হয়নি।

451
00:43:51,063 --> 00:43:54,813
পরিষ্কারভাবেই, এটা আপনায়
দ্বিধাগ্রস্ত করার জন্য করা হয়েছে, মহারানি।

452
00:43:54,896 --> 00:43:58,188
- দ্বিধাগ্রস্ত হবেন না।
- আমি এলফের সাথে দ্বিমত হতে বাধ্য।

453
00:43:58,271 --> 00:44:00,688
সম্ভবত আমরা তাড়াহুড়ো করেছি।

454
00:44:00,771 --> 00:44:03,230
রাজ্যকে পরিচালিত করা উচিত,
টানাহিঁচড়ে নয়।

455
00:44:03,313 --> 00:44:05,105
আমার পরামর্শ থাকবে,
যাত্রা মুলতবি রাখার...

456
00:44:05,188 --> 00:44:07,896
যতক্ষণ না আমরা এ ব্যাপারে
আরও মানুষকে একমত করতে পারছি।

457
00:44:07,980 --> 00:44:11,980
শত্রুরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছে।
হয়তো আমাদের দ্বিধার প্রতিটি ঘন্টায়।

458
00:44:12,063 --> 00:44:15,355
মনে করুন কেন এই পথ বেছে নিয়েছেন।
মনে বিশ্বাস রাখুন।

459
00:44:15,438 --> 00:44:17,563
তুমি কি ভাবছো আমি ভুলতে পারবো?

460
00:44:18,063 --> 00:44:22,521
এখনো তিনটা জাহাজ আছে।
সাথে আপনার পিতার আশীর্বাদও।

461
00:44:26,355 --> 00:44:27,938
লর্ড হেলব্র্যান্ডের কী খবর?

462
00:44:28,771 --> 00:44:30,271
সে আমাদের যাত্রার
অপেক্ষা করছে।

463
00:44:30,355 --> 00:44:31,771
করছে অবশ্যই।

464
00:44:35,938 --> 00:44:38,021
নৌবাহিনীকে পিছিয়ে আসতে বলব?

465
00:44:44,396 --> 00:44:48,438
চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য প্রভাতে
এই বৈঠক আবার বসবে।

466
00:44:50,480 --> 00:44:52,813
লর্ডব হেলব্র্যান্ড যেন বৈঠকে থাকে।

467
00:45:01,521 --> 00:45:03,105
কী বুঝতে পারলেন?

468
00:45:04,563 --> 00:45:05,980
এলরন্ড, মাফ করবে।

469
00:45:06,605 --> 00:45:07,855
মাফ করব?

470
00:45:07,938 --> 00:45:09,313
তোমায় আগে বলিনি দেখে।

471
00:45:14,230 --> 00:45:15,438
আপনি জানতেন।

472
00:45:16,480 --> 00:45:19,563
আমি শুরু থেকে তাকে অনুরোধ করেছিলাম
তোমাকে আমাদের গোপন সংঘে রাখার জন্য।

473
00:45:19,646 --> 00:45:21,730
কিন্তু মহারাজ মানা করে দিয়েছিলেন।

474
00:45:24,688 --> 00:45:27,105
আর এটা... এই<i> মিথ্রিল...</i>

475
00:45:29,271 --> 00:45:30,980
এটাই একমাত্র মুক্তির উপায়?

476
00:45:31,063 --> 00:45:35,105
এলরন্ড, প্রতিটা অন্ধকুঠুরিতে
এটাকে পরীক্ষা করে দেখেছি।

477
00:45:36,271 --> 00:45:38,980
কিছুই এর আলোকে দমাতে পারেনি।

478
00:45:39,938 --> 00:45:44,438
আমার বিশ্বাস, যদি এগুলো বিশাল
পরিমাণে জোগাড় করতে পারি,

479
00:45:44,521 --> 00:45:49,938
তা ভালারের প্রত্যেক এলফকে আবার
আলোর আওতায় আনার জন্য যথেষ্ট হবে,

480
00:45:52,605 --> 00:45:53,938
তাহলে, হ্যাঁ।

481
00:45:55,480 --> 00:45:58,230
হ্যাঁ, এটাই হবে মুক্তির উপায়।

482
00:46:08,146 --> 00:46:09,480
দুঃখিত।

483
00:46:11,480 --> 00:46:13,313
মহারাজ আমার সাথে
কৌশল খাটিয়েছেন বলে?

484
00:46:15,230 --> 00:46:18,730
নাকি আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে বলে,
যদি আমি প্রতিজ্ঞা ভঙ্গ না করি...

485
00:46:20,521 --> 00:46:21,938
আর এক বন্ধুকে না ঠকাই?

486
00:46:23,813 --> 00:46:29,230
আমি সেখানে ছিলাম, এলরন্ড,
যে রাতে তোমার বাবা পাল তুলেছি্লেন,

487
00:46:32,438 --> 00:46:37,271
এক মরণশীল, যে কিনা বিশ্বাস করতো,
দেবতাদের রাজি করাতে পারবে...

488
00:46:39,021 --> 00:46:40,896
যুদ্ধে আমাদের সহায়তা করতে।

489
00:46:42,896 --> 00:46:46,188
তোমার মা'কে তাকে যেতে
বারণ করতে শুনেছিলাম,

490
00:46:46,271 --> 00:46:50,105
জিজ্ঞেস করছিল, অনুনয় করছিল,
তাকেই কেন যেতে হবে?

491
00:46:52,355 --> 00:46:54,105
জানো, তিনি কী বলেছিলেন?

492
00:46:59,521 --> 00:47:02,105
কারণ এই কাজ শুধুমাত্র
তিনিই করতে পারবেন।

493
00:47:23,521 --> 00:47:25,771
তোমায় ব্যবহার করে,
আমি ভুল করেছিলাম।

494
00:47:26,855 --> 00:47:28,271
সেজন্য, আমি দুঃখিত।

495
00:47:30,563 --> 00:47:33,521
আগামীকাল, রানি তোমাকে
সভায় ডাকবেন।

496
00:47:33,605 --> 00:47:37,771
সভায় তোমার মতের উপরই হয়তো
নির্ভর করবে এই যাত্রা হবে নাকি না।

497
00:47:39,021 --> 00:47:41,771
- আমায় সাহায্য করো।
- যথেষ্ট সাহায্য করেছি তোমায়।

498
00:47:43,480 --> 00:47:45,063
তাহলে নিজেকে সাহায্য করো।

499
00:47:45,813 --> 00:47:48,730
আমার সাথে লড়া থামিয়ে একজোট হয়ে
তাদের বিরুদ্ধে লড়াই করো।

500
00:47:49,396 --> 00:47:53,730
কিছুকাল আগেই, আমার মতো
মানুষেরা তাদের পক্ষে যুদ্ধ করত।

501
00:47:53,813 --> 00:47:55,480
তোমার মতো মানুষরা।
তুমি নিজে না।

502
00:48:01,980 --> 00:48:03,146
তুমি ভুল।

503
00:48:07,313 --> 00:48:11,730
তুমি জানো না ওই ভেলায়
ভাসার আগে আমি কী করেছি।

504
00:48:16,563 --> 00:48:18,396
<i>জানো না আমি কীভাবে বেচেঁ ফিরেছি।</i>

505
00:48:27,355 --> 00:48:28,855
<i>কীভাবে আমরা সবাই বেচেঁ ফিরেছি।</i>

506
00:48:35,605 --> 00:48:38,438
আর এরা যখন তা জানতে পারবে,
ছুঁড়ে ফেলে দেবে আমায়।

507
00:48:40,438 --> 00:48:41,646
আর তুমিও।

508
00:48:44,021 --> 00:48:48,646
মাঝে মধ্যে আলোর দেখা পেতে
আগে অন্ধকারকে স্পর্শ করতে হয়।

509
00:48:52,438 --> 00:48:54,188
তুমি কী জানো অন্ধকারের ব্যাপারে?

510
00:48:58,230 --> 00:49:00,063
ওই ছুরিটা কার ছিল,
গ্যালাদ্রিয়েল?

511
00:49:01,063 --> 00:49:02,563
তুমি কাকে হারিয়েছ?

512
00:49:03,813 --> 00:49:04,813
আমার ভাইকে।

513
00:49:05,480 --> 00:49:06,730
কী হয়েছিল তার?

514
00:49:06,813 --> 00:49:08,438
তাকে হত্যা করা হয়েছিল।

515
00:49:08,521 --> 00:49:10,771
অন্ধকার আর হতাশায়
নিমজ্জিত এক জায়গায়।

516
00:49:10,855 --> 00:49:13,563
সাওরনের অনুসারীদের দ্বারা।
আরো শুনতে চাও?

517
00:49:13,646 --> 00:49:15,146
তাহলে এসব করছো প্রতিশোধের জন্য?

518
00:49:15,230 --> 00:49:17,605
শুধু সমুদ্রজল দিয়ে
কারো তৃষ্ণা মেটে না।

519
00:49:17,688 --> 00:49:20,230
তাহলে কিসের জন্য?
কিসের জন্য লড়ে যাচ্ছ?

520
00:49:21,146 --> 00:49:24,396
আমাকে সেই জায়গায় যেতে বলছো,
যেখানে আমি কখনো না ফেরার শপথ করেছি।

521
00:49:25,313 --> 00:49:27,605
নিদেনপক্ষে আমায় কারনটাতো বলা উচিত।

522
00:49:29,355 --> 00:49:31,146
তুমি কেন লড়ে যাচ্ছ?

523
00:49:31,230 --> 00:49:32,980
কারণ আমি থামতে পারব না।

524
00:49:47,063 --> 00:49:49,355
আমার নিজের সেনাদল,
আমার বিরূদ্ধে বিদ্রোহ করেছিল।

525
00:49:51,730 --> 00:49:55,938
আমার সবচেয়ে কাছের বন্ধু আমাকে
নির্বাসনে পাঠাতে রাজার সাথে চক্রান্ত করেছিল।

526
00:49:56,480 --> 00:50:00,355
আর তাদের প্রত্যেকে এমন করেছিল...

527
00:50:03,896 --> 00:50:06,646
কারণ আমার বিশ্বাস, তারা পার্থক্য
করতে পারতে পারছিল না, আমার…

528
00:50:08,188 --> 00:50:10,188
আর যে অশুভের বিরুদ্ধে
এই লড়াই তার মধ্যে।

529
00:50:16,146 --> 00:50:17,396
আমি দুঃখিত।

530
00:50:20,896 --> 00:50:22,230
তোমার ভাইয়ের মৃত্যুর জন্য।

531
00:50:23,438 --> 00:50:24,688
সবকিছুর জন্য।

532
00:50:25,730 --> 00:50:26,980
দুঃখিত।

533
00:50:28,313 --> 00:50:30,855
তোমার দুঃখ প্রকাশ
আমার মনঃকষ্ট দূর করবে না।

534
00:50:32,646 --> 00:50:35,146
নাই বা এই হাতুড়ি আর চিমটা
তোমায় শান্তি দেবে।

535
00:50:36,605 --> 00:50:39,396
এখানে তুমি কোনো
শান্তি খুঁজে পাবে না।

536
00:50:39,480 --> 00:50:40,980
আর আমিও না।

537
00:50:41,105 --> 00:50:43,480
কোথাও চিরস্থায়ী শান্তি নেই,

538
00:50:43,563 --> 00:50:45,896
সমুদ্রের উপারে যা আছে তা ছাড়া।

539
00:50:47,563 --> 00:50:50,563
আমি শতাব্দী ধরে লড়াই করেছি,
নিজের শান্তি খোঁজার জন্য।

540
00:50:52,355 --> 00:50:54,063
তুমিও এভাবেই তোমারটা খুঁজে পাবে।

541
00:51:14,313 --> 00:51:16,313
এই দিনটার জন্য
বহুকাল অপেক্ষা করেছি।

542
00:51:17,646 --> 00:51:20,480
যেদিন মহামান্য ফিরে আসবেন,

543
00:51:21,438 --> 00:51:25,980
আমাদের ময়লা-আবর্জনা থেকে উঠিয়ে...

544
00:51:27,021 --> 00:51:30,938
আমাদের ন্যায্য স্থান দেবেন,
আপনাদের পাশে।

545
00:51:33,021 --> 00:51:36,646
আমি আমার আমৃত্যু সেবা
আপনার তরে উৎসর্গ করছি।

546
00:51:39,605 --> 00:51:43,230
সাওরনের চরণে আমার
বিশ্বস্ততা অর্পণ করলাম।

547
00:52:03,938 --> 00:52:05,938
আপনিই সাওরন, তাই না?

548
00:52:16,771 --> 00:52:18,563
হেই, হেই... দাঁড়ান...

549
00:52:22,021 --> 00:52:24,813
আপনি যেই হোন না কেন,
আপনার সেবা করব।

550
00:52:37,605 --> 00:52:40,021
কেবল রক্তেই বন্ধন গড়তে পারে।

551
00:52:48,688 --> 00:52:49,855
ওয়ালড্রেগ?

552
00:52:58,313 --> 00:52:59,563
ওয়ালড্রেগ...

553
00:53:02,188 --> 00:53:03,855
ওয়ালড্রেগ, না।

554
00:53:05,105 --> 00:53:06,396
না।

555
00:53:07,771 --> 00:53:08,855
না।

556
00:53:10,771 --> 00:53:11,813
না।

557
00:53:13,063 --> 00:53:14,146
না।

558
00:53:15,063 --> 00:53:16,146
না!

559
00:53:19,688 --> 00:53:21,396
পরেরবার লক্ষ্যস্থির করো,

560
00:53:24,355 --> 00:53:26,563
আর ধনুকের জ্যা কে ভয় করো না।

561
00:53:27,230 --> 00:53:29,063
আমাকে শেখাচ্ছেন কেন?

562
00:53:30,938 --> 00:53:33,646
কারণ আমার দুশো বছর লেগেছে...

563
00:53:33,730 --> 00:53:37,396
এই সাহস জমা করতে, যা আজ
আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে।

564
00:53:38,771 --> 00:53:40,646
তুমি ১৪ বছরেই
সেই সাহস খুঁজে পেয়েছ।

565
00:53:41,230 --> 00:53:43,563
আর আসন্ন লড়াইয়ে
সেটার প্রয়োজন হবে।

566
00:53:43,646 --> 00:53:46,021
আমার পুরোটা জীবন,
আমাদের দেখে এসেছেন।

567
00:53:46,105 --> 00:53:47,855
প্রত্যেকটা ফিসফিস শুনেছেন।

568
00:53:48,646 --> 00:53:50,813
প্রতিটি রান্নার ছুরির ধার শুনেছেন।

569
00:53:52,146 --> 00:53:54,646
আমরা সবাই এখানেই মরতে চলেছি।

570
00:53:54,730 --> 00:53:56,521
তাহলে আমাদের সাথে
মরার জন্য রয়েছেন কেন?

571
00:53:58,396 --> 00:54:01,230
কারণ এই ফিসফিস আর
ছুরির ধার শুনতে শুনতে,

572
00:54:01,313 --> 00:54:04,938
সেগুলোর পেছনের কণ্ঠ
আর হাতকে চিনতে পেরেছি।

573
00:54:06,230 --> 00:54:07,730
অর্ধেক লোক তো চলেই গেছে।

574
00:54:08,813 --> 00:54:10,646
কিন্তু অর্ধেক তো রয়েছে।

575
00:54:12,105 --> 00:54:13,188
তুমি সহ।

576
00:54:19,813 --> 00:54:21,313
তাই লক্ষ্যস্থির করো।

577
00:54:39,063 --> 00:54:41,063
একটা বিষয় আপনি জানেন না।

578
00:54:49,396 --> 00:54:51,063
আমি আগেও এরকম কিছু দেখেছি।

579
00:55:39,021 --> 00:55:40,230
এটা একটা চাবি।

580
00:55:42,355 --> 00:55:46,855
শত্রুদের বিলুপ্ত কারুশিল্প দিয়ে বানানো,
তোমার পূর্বপুরুষদের দাস বানানোর জন্য।

581
00:55:46,938 --> 00:55:48,480
কিসের চাবি?

582
00:55:51,521 --> 00:55:53,271
আমার জানা নেই।

583
00:55:53,355 --> 00:55:56,146
শত্রুদের সেনাপতি
ঈশ্বর হওয়ার মতো কিছু বলেছিল।

584
00:55:56,230 --> 00:55:58,896
এই ভূমিতে অর্কদের একটা
বাসস্থান দেয়ার কথা বলেছিল।

585
00:55:59,896 --> 00:56:02,563
তার পরিকল্পনা যাই হোক না কেন,
এতটুকু নিশ্চিত।

586
00:56:05,063 --> 00:56:08,271
শত্রুরা জানে যে, সেটা অর্জনের চাবি,
তোমার ছেলের কাছে আছে।

587
00:56:14,438 --> 00:56:15,646
কতক্ষণ বাকি?

588
00:56:17,188 --> 00:56:18,355
কয়েক দিন।

589
00:56:21,021 --> 00:56:22,438
হয়তো কয়েক ঘণ্টা।

590
00:56:27,396 --> 00:56:29,105
আমরা এসব কাটিয়ে উঠব, ব্রনউইন।

591
00:56:29,771 --> 00:56:31,188
কোনো উপায় আছে।

592
00:56:32,771 --> 00:56:33,938
অবশ্যই আছে।

593
00:56:37,646 --> 00:56:39,063
একটা উপায় আছে।

594
00:56:40,313 --> 00:56:44,021
না! শত্রুর কাছে মাথানত করা মানে,
তুমি সবকিছু কেড়ে নেবে।

595
00:56:45,605 --> 00:56:47,605
তোমার ছেলের আর তার
পরবর্তী প্রজন্মের কাছ থেকে।

596
00:56:49,313 --> 00:56:53,313
তোমরা পুরোটা জীবন চেষ্টা করে
তাদের জন্য সম্মান অর্জন করেছ।

597
00:56:54,021 --> 00:56:57,146
আর চোখেই পলকেই সব
বিলীন করে দিবে?

598
00:57:00,063 --> 00:57:02,063
অন্য কোনো উপায় নিশ্চয় আছে।

599
00:57:02,146 --> 00:57:04,646
বলো তাহলে।
আমি অনুরোধ করছি।

600
00:57:10,146 --> 00:57:11,188
দেখলে?

601
00:57:12,688 --> 00:57:14,688
তুমি আমাদের উপর নজর রেখে
ঠিক কাজই করেছিলে।

602
00:57:16,021 --> 00:57:18,438
কারণ, আঁধারের দাসত্ব করাটাই
হচ্ছে আমাদের নিয়তি।

603
00:57:20,188 --> 00:57:21,646
এভাবেই আমরা টিকে থাকি।

604
00:57:24,813 --> 00:57:26,396
হয়তো এটাই আমাদের আসল পরিচয়।

605
00:57:28,313 --> 00:57:29,813
সর্বদা এভাবেই বেঁচে থাকব।

606
00:57:30,730 --> 00:57:35,355
এখানে আমাদের জীবন ছাড়াও আরো
অনেক কিছু নিয়ে বাজি ধরতে হবে।

607
00:57:36,730 --> 00:57:40,646
যখন মরগোথ যুদ্ধে লিপ্ত ছিল,
পুরো অঞ্চল ডুবে গিয়েছিল।

608
00:57:40,855 --> 00:57:43,396
তাহলে শুধু ভাবো এটা যদি
অপশক্তির হাতে পড়ে...

609
00:57:43,480 --> 00:57:45,146
আমাদের শত্রুরা কী কী করতে পারে?

610
00:57:45,230 --> 00:57:47,230
ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর
কী শক্তি আছে আমাদের?

611
00:57:47,855 --> 00:57:49,771
চারদিকে চেয়ে দেখো,
সব শেষ হয়ে গেছে!

612
00:57:49,855 --> 00:57:51,646
- এখনো হয়নি।
- শীঘ্রই হয়ে যাবে।

613
00:57:53,396 --> 00:57:55,938
যখন ওরা হামলা করবে,
এই দুর্গ ধুলোয় মিশে যাবে!

614
00:58:13,855 --> 00:58:15,021
<i>নাম্পাত!</i>

615
00:58:18,230 --> 00:58:19,230
<i>নাম্পাত!</i>

616
00:58:22,313 --> 00:58:23,396
<i>নাম্পাত!</i>

617
00:58:26,271 --> 00:58:27,438
<i>নাম্পাত!</i>

618
00:58:30,438 --> 00:58:31,480
<i>নাম্পাত!</i>

619
00:58:34,980 --> 00:58:36,105
<i>নাম্পাত!</i>

620
00:58:59,771 --> 00:59:01,980
এসব তোমার সাজানো গল্প, তাই না?

621
00:59:02,063 --> 00:59:04,730
দিসা বহুবছর ধরে একটা নতুন
টেবিলের জন্য বলছিল, তো...

622
00:59:12,313 --> 00:59:14,063
আরে, ছাড়ো তো!
অতোটাও গুরু কিছু নয়!

623
00:59:14,146 --> 00:59:17,146
আমার চিন্তা,
টেবিলের ওজন নিয়ে নয়।

624
00:59:17,980 --> 00:59:19,605
তো বলে ফেল, ঘটনা কী?

625
00:59:19,688 --> 00:59:22,105
কারণ, বোঝা, ভাগাভাগিতে কখনো
অর্ধেকের বদলে দ্বিগুণ হয়ে যায়।

626
00:59:22,188 --> 00:59:24,271
কার হৃদয়ে তা চাপানো
হচ্ছে তার উপর ভিত্তি করে।

627
00:59:24,355 --> 00:59:28,730
আউলের দোহাই!
যথেষ্ট রঙ চড়ানো হয়েছে।

628
00:59:28,813 --> 00:59:31,771
যা কিছু বলার একদম সরাসরি বলে ফেলো।

629
00:59:37,521 --> 00:59:39,938
আমি তোমার সাথে সবসময়
সৎ থাকিনি, ডুরিন।

630
00:59:41,896 --> 00:59:44,771
খাযাদ-দুমে আমি বন্ধুত্বের জন্য নয়,
একটা লক্ষ্য নিয়ে এসেছিলাম।

631
00:59:46,271 --> 00:59:47,771
যেটা সম্পর্কে নিজেও জানতাম না!

632
00:59:50,230 --> 00:59:51,896
আমি এসেছিলাম "মিথ্রিল"-এর জন্য।

633
00:59:58,021 --> 00:59:59,271
কেন?

634
01:00:00,980 --> 01:00:02,396
এটা ছাড়া...

635
01:00:03,480 --> 01:00:07,896
আমার জাতিকে হয় এই বসন্তে উপকূল ত্যাগ
করতে হবে, নয়তো নিশ্চিহ্ন হতে হবে।

636
01:00:09,771 --> 01:00:11,021
নিশ্চিহ্ন হয়ে যাবে?

637
01:00:12,480 --> 01:00:14,146
কীভাবে?

638
01:00:16,146 --> 01:00:21,813
আমাদের অবিনশ্বর আত্মা
শূন্যতার গহ্বরে পতিত হবে..

639
01:00:23,521 --> 01:00:25,146
ধীরে ধীরে ক্ষয়ে...

640
01:00:26,146 --> 01:00:27,813
যতক্ষণ না নিছক ছায়া হয়ে যাবো।

641
01:00:29,188 --> 01:00:31,896
যে ছায়া সময়ের ফেরে
একসময় হারিয়ে যাবে।

642
01:00:33,730 --> 01:00:34,980
সবসময়ের জন্য।

643
01:00:48,938 --> 01:00:54,688
তার মানে পুরো এলফ প্রজাতির
ভবিষ্যত আমার হাতে?

644
01:00:55,688 --> 01:00:57,396
সেরকমই তো মনে হচ্ছে।

645
01:01:03,605 --> 01:01:05,313
আবার বলো তো।

646
01:01:05,480 --> 01:01:11,313
পুরো এলফ প্রজাতির ভবিষ্যৎ
এখন তোমার হাতে।

647
01:01:20,021 --> 01:01:21,438
কার হাতে?

648
01:01:23,730 --> 01:01:25,146
তোমার হাতে।

649
01:01:27,480 --> 01:01:28,521
হুম।

650
01:01:40,396 --> 01:01:43,521
তোমার পালকের পোশাক
গুটিয়ে হাঁটা শুরু করো।

651
01:01:43,605 --> 01:01:45,980
- ডুরিন...
- এখনই আমাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই।

652
01:01:46,063 --> 01:01:48,813
আমার বাবাকে মানানোর একটা পথ
বের করার পর ধন্যবাদ জানিয়ো।

653
01:01:48,896 --> 01:01:51,105
এখন আমরা চলা শুরু করি?

654
01:01:51,188 --> 01:01:53,021
অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে।

655
01:01:53,105 --> 01:01:56,063
আর, এই সূর্যের কিরণ আমার
পেটের অবস্থা খারাপ করে দিচ্ছে!

656
01:01:56,688 --> 01:02:00,271
একটা শর্তে, দিসাকে বলবে টেবিলটা
আমি উপহার দিয়েছি।

657
01:02:00,355 --> 01:02:02,105
এতোটাও আশা করো না, এলফ!

658
01:02:22,813 --> 01:02:25,646
লর্ড হেলব্র্যান্ড, মহারানি আপনাকে ডেকেছেন।

659
01:04:35,230 --> 01:04:38,230
দেখো, কার বাবা তাকে একটা
পদ জুটিয়ে দিয়েছে। আবারো।

660
01:04:40,313 --> 01:04:42,188
অর্জন করেছি, তোমাদের মতোই।

661
01:04:42,271 --> 01:04:43,480
সৈন্যরা।

662
01:04:46,730 --> 01:04:48,313
হর্স-মাস্টারকে গিয়ে রিপোর্ট করো।

663
01:04:49,688 --> 01:04:51,188
ভেবেছিলাম অশ্বারোহীদের দলে থাকবো!

664
01:04:51,271 --> 01:04:52,605
তুমি ওই দলেই আছো।

665
01:04:55,938 --> 01:04:57,188
আস্তাবল পরিষ্কার করবে।

666
01:05:16,771 --> 01:05:17,605
সৈন্যরা!

667
01:06:06,688 --> 01:06:07,980
রাস্তা পরিষ্কার করো!

668
01:06:08,646 --> 01:06:10,146
জাহাজের নোঙ্গর তোলো!

669
01:06:10,563 --> 01:06:12,230
আমরা উত্তরপূর্ব দিক ধরে আগাবো!

670
01:06:13,938 --> 01:06:15,188
মিডল-আর্থের উদ্দেশ্যে!

671
01:06:17,188 --> 01:06:25,188
<u>অনুবাদ ও সম্পাদনায়ঃ</u>
তানভীর আহাম্মেদ লিওন :.:.:

672
01:06:27,188 --> 01:06:37,188
নিত্যনতুন বিদেশী ভাষার মুভি ও বাংলা সাবটাইটেলের আপডেট
পেতে চোখ রাখুন আমাদের "Bangla Subtitle View" ফেসবুক গ্রুপে।

