1
00:00:18,810 --> 00:00:19,894
<i>আমাদের শুরুটা হয়...</i>

2
00:00:25,734 --> 00:00:27,235
<i>জাগ্রত বিশ্বে,</i>

3
00:00:29,487 --> 00:00:33,616
<i>যাকে মানবজাতি আসল দুনিয়া বলে ডাকে...</i>

4
00:00:36,369 --> 00:00:40,040
<i>যেনো তোমাদের সিদ্ধান্তের
ওপর স্বপ্নের কোনো প্রভাব নেই।</i>

5
00:00:41,791 --> 00:00:44,335
<i>তোমরা মরণশীলেরা কাজে যাও,</i>

6
00:00:45,086 --> 00:00:47,380
<i>ভালোবাসো, যুদ্ধে যাও,</i>

7
00:00:47,464 --> 00:00:51,050
<i>যেনো তোমাদের জাগ্রত জীবনটাই সবকিছু।</i>

8
00:00:54,220 --> 00:00:58,475
<i>কিন্তু চোখ বোজার পর তোমাদের জন্য
আরেকটি জীবন অপেক্ষা করে...</i>

9
00:01:03,063 --> 00:01:04,856
<i>আর আমার রাজ্যে প্রবেশের জন্য।</i>

10
00:01:11,071 --> 00:01:16,076
<i>কারণ আমি স্বপ্নের বাদশা…</i>

11
00:01:19,204 --> 00:01:20,789
<i>সাথে দুঃস্বপ্নেরও।</i>

12
00:01:27,170 --> 00:01:31,841
<i>যখন জাগ্রত পৃথিবী তোমাদের
পিপাসার্ত ও ক্লান্ত করে ছাড়ে,</i>

13
00:01:32,634 --> 00:01:35,011
<i>ঘুম তোমাদের এখানে নিয়ে আসে...</i>

14
00:01:36,513 --> 00:01:40,517
<i>মুক্তি ও রোমাঞ্চের খোঁজে।</i>

15
00:01:51,402 --> 00:01:55,281
<i>তোমাদের ভয় ও কল্পনার মুখোমুখি করতে...</i>

16
00:01:55,365 --> 00:01:59,994
<i>স্বপ্ন ও দুঃস্বপ্ন তৈরি করি আমি...</i>

17
00:02:01,830 --> 00:02:03,915
এবং যাকে অবশ্যই বশে রাখতে হয়,

18
00:02:05,625 --> 00:02:09,170
যাতে তারা তোমাদের
গ্রাস করে ধ্বংস করে না ফেলে।

19
00:02:10,338 --> 00:02:13,216
<i>এটিই আমার উদ্দেশ্য ও কাজ।</i>

20
00:02:14,342 --> 00:02:15,510
<i>কিংবা ছিল আরকি,</i>

21
00:02:16,094 --> 00:02:19,722
<i>এক দুর্বৃত্ত দুঃস্বপ্নকে তাড়া করতে গিয়ে
আমার রাজ্য ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত।</i>

22
00:02:23,685 --> 00:02:27,438
প্রভু, আপনি ফিরে আসবেন তো?

23
00:02:28,022 --> 00:02:30,108
ফিরব না কেন, লুসিয়েন?

24
00:02:30,191 --> 00:02:32,652
জানি না, পূর্ব লক্ষণ বলছে।

25
00:02:33,403 --> 00:02:36,197
নিজ রাজ্যে আপনি যতোটাই শক্তিশালী হোন,

26
00:02:37,323 --> 00:02:40,076
জাগ্রত পৃথিবীতে স্বপ্ন খুব কম সময়ই টেকে।

27
00:02:40,827 --> 00:02:44,998
অন্যদিকে, দুঃস্বপ্ন সেখানে রাজ করে।

28
00:02:46,027 --> 00:02:51,998
<u>অনুবাদে</u>:
〄 AsadujJaman 〄

29
00:02:52,255 --> 00:02:55,300
উঠুন, স্যার, এসে পড়েছি। ফনি রিগে।

30
00:02:56,175 --> 00:02:57,176
এতো জলদি?

31
00:02:58,428 --> 00:03:00,096
নির্ঘাত ঘুমিয়ে পড়েছিলাম।

32
00:03:01,222 --> 00:03:02,222
ধন্যবাদ।

33
00:03:49,896 --> 00:03:51,064
ওহ।

34
00:03:51,147 --> 00:03:55,026
শুভ অপরাহ্ন, খোকা।
আমার নাম ড. জন হাথওয়ে।

35
00:03:56,361 --> 00:03:57,946
রাজকীয় জাদুঘরের লোক?

36
00:03:58,780 --> 00:04:00,406
আপনি ম্যাগুসের সাথে দেখা করতে এসেছেন?

37
00:04:01,366 --> 00:04:04,619
আমি মি. রড্রিক বার্জেসের
সাথে দেখা করতে এসেছি।

38
00:04:08,665 --> 00:04:11,918
বাবা ম্যাগুস নামটা পছন্দ করে।
মানে জাদুকর।

39
00:04:12,502 --> 00:04:13,502
হুম।

40
00:04:35,441 --> 00:04:41,698
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

41
00:04:42,407 --> 00:04:48,496
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

42
00:04:50,540 --> 00:04:53,293
ম্যাগুস পড়ার রুমে
মেহমানের সাথে দেখা করবেন, অ্যালেক্স।

43
00:04:53,876 --> 00:04:55,837
জি, মি. সাইকস।

44
00:05:03,344 --> 00:05:05,221
বাবার দলে যোগ দিতে এসেছেন আপনি?

45
00:05:07,765 --> 00:05:09,726
প্রাচীন রহস্য পূজারক দল।

46
00:05:10,810 --> 00:05:14,063
ড. হাথওয়ে, কী অপ্রত্যাশিত ব্যাপার।

47
00:05:14,731 --> 00:05:16,774
অ্যালেক্স, মেহমানকে চা দাও।

48
00:05:16,858 --> 00:05:19,902
প্লিজ, বসুন।
ভ্রমণ করে নিশ্চয়ই ক্লান্ত আপনি।

49
00:05:20,486 --> 00:05:21,486
ধন্যবাদ।

50
00:05:22,280 --> 00:05:24,407
আপনি পুনর্বিবেচনা করেছেন বলে ধরে নিচ্ছি?

51
00:05:25,158 --> 00:05:26,909
জাদুঘরে আমাদের সাক্ষাতের পর...

52
00:05:27,618 --> 00:05:29,078
যা বলার বলেছিলাম জানি।

53
00:05:30,580 --> 00:05:32,582
আজ সকালে একটা টেলিগ্রাম পেয়েছি।

54
00:05:32,665 --> 00:05:34,917
আমার ছেলে, এডমন্ড,

55
00:05:36,127 --> 00:05:40,923
তার রণতরী গত সপ্তাহে
জাটল্যান্ডের কাছে ডুবে গেছে।

56
00:05:42,008 --> 00:05:43,634
ওহ, সমবেদনা রইলো, ডক্টর।

57
00:05:46,637 --> 00:05:51,476
দুঃখের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম তাহলে আমরা।

58
00:05:52,310 --> 00:05:55,980
জানেন তো, সম্প্রতি গ্যালিপোলিতে
আমার ছেলে র‍্যান্ডল'কে হারিয়েছি আমি।

59
00:05:57,774 --> 00:05:58,774
মাফ করবেন, আমি...

60
00:05:59,317 --> 00:06:02,820
আমি ভেবেছিলাম র‍্যান্ডল আপনার একমাত্র ছেলে।

61
00:06:06,449 --> 00:06:08,576
র‍্যান্ডল আমার সবচেয়ে আদরের ছিল।

62
00:06:12,163 --> 00:06:14,916
এই সবকিছু তার হবার কথা ছিল।

63
00:06:17,210 --> 00:06:21,464
তো, ম্যাগডালিন গ্রিমোয়ার'টা কি এনেছেন?

64
00:06:30,431 --> 00:06:32,016
আপনাকে বইটা দিলে...

65
00:06:36,020 --> 00:06:37,438
সত্যিই কি...

66
00:06:38,064 --> 00:06:39,565
যমদূতকে ধরতে পারবো?

67
00:06:40,483 --> 00:06:41,609
ওহ, হ্যাঁ।

68
00:06:43,945 --> 00:06:46,072
এই বইয়ে লিপিবদ্ধ করা তন্ত্র দিয়ে,

69
00:06:46,155 --> 00:06:49,450
ডেথকে আমাদের ছেলেদের
ফিরিয়ে দিতে বাধ্য করতে পারবো।

70
00:06:50,159 --> 00:06:54,163
আপনার এডমন্ড আর
আমার র‍্যান্ডল আবার জীবিত হবে।

71
00:07:22,442 --> 00:07:25,194
ভয় নেই, ড. হাথওয়ে। আসুন।

72
00:07:46,466 --> 00:07:51,804
আজ রাতে, আমরা যা অর্জন করবো
আমাদের আগে কেউই তা চেষ্টা করেনি।

73
00:07:52,430 --> 00:07:57,018
আমরা ডেথকে ডেকে বন্দী করবো।

74
00:07:59,729 --> 00:08:01,647
এই ঘোর অমানিশায়।

75
00:08:01,731 --> 00:08:03,608
এই ঘোর অমানিশায়।

76
00:08:19,123 --> 00:08:20,208
করিন্থিয়ান।

77
00:08:24,337 --> 00:08:27,215
আমার সৃষ্টি স্বপ্নেই থাকে।

78
00:08:28,883 --> 00:08:32,637
তারা জীবিতদের মাঝে বিচরণ করে না,
আনন্দের জন্য মানুষ হত্যা করে না।

79
00:08:34,013 --> 00:08:36,140
এই জন্যই কি আমাকে সৃষ্টি করোনি?

80
00:08:37,183 --> 00:08:40,686
তাদের ঘুমন্ত মনে
কেন নিজেদের আবদ্ধ করে রাখবো আমরা?

81
00:08:40,770 --> 00:08:43,940
এই জাগ্রত দুনিয়ায়, আমরা অপ্রতিরোধ্য।

82
00:08:44,690 --> 00:08:51,447
যা হতে চাই, যা-ই নিতে চাই
বাধা দেওয়ার মতো কিছুই নেই।

83
00:08:52,240 --> 00:08:53,699
আছে অবশ্য।

84
00:08:56,744 --> 00:08:57,744
প্রভু…

85
00:08:59,372 --> 00:09:00,790
প্লিজ, না।

86
00:09:01,457 --> 00:09:02,917
না, না, না, হাতজোর করছি।

87
00:09:07,755 --> 00:09:08,755
প্লিজ…

88
00:09:12,343 --> 00:09:15,471
<i>এই ঘোর অমানিশায়।</i>

89
00:09:28,568 --> 00:09:32,446
তোমাকে পাথরের তৈরি মুদ্রা দিলাম।

90
00:09:32,530 --> 00:09:34,615
এই ঘোর অমানিশায়।

91
00:09:34,699 --> 00:09:38,202
পর্বতসম এক ছুরি দিলাম,

92
00:09:39,203 --> 00:09:43,374
আর আমার শিরা থেকে রক্ত ​​দিলাম।

93
00:09:44,000 --> 00:09:45,668
এই ঘোর অমানিশায়।

94
00:09:45,751 --> 00:09:49,297
আবর্জনা থেকে চুরি করা এক গান দিলাম,

95
00:09:49,964 --> 00:09:51,841
আর দিলাম এক পালক...

96
00:09:53,259 --> 00:09:55,678
দেবদূতের ডানা থেকে ছিড়ে নেওয়া,

97
00:09:55,761 --> 00:09:58,264
তোমার স্বর্গে যাবার জন্য।

98
00:10:00,683 --> 00:10:06,230
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

99
00:10:08,357 --> 00:10:13,738
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

100
00:10:08,357 --> 00:10:13,738
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

101
00:10:14,363 --> 00:10:16,991
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

102
00:10:17,074 --> 00:10:19,160
তোমায় বিষ দিয়ে ডাকছি।

103
00:10:20,244 --> 00:10:23,956
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

104
00:10:24,040 --> 00:10:26,584
তোমায় যন্ত্রণা দিয়ে ডাকছি।

105
00:10:26,667 --> 00:10:28,961
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

106
00:10:26,667 --> 00:10:28,961
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

107
00:10:29,045 --> 00:10:31,422
দিলাম খুলে পথ, খুলে দিলাম দরজা।

108
00:10:32,173 --> 00:10:35,593
এই ঘোর অমানিশায়।
এই ঘোর অমানিশায়।

109
00:10:35,676 --> 00:10:38,804
পুরনো দেবতাদের নামে তোমাকে ডাকছি।

110
00:10:38,888 --> 00:10:44,060
নামতার, আল্লাতু, মোরাক্স…
মাবরিম তোমাকে ডাকছে।

111
00:10:44,143 --> 00:10:46,687
হরভেনডিল তোমাকে ডাকছে।

112
00:10:47,355 --> 00:10:52,818
আমরা একসাথে তোমাকে ডাকছি। এসো!

113
00:11:33,067 --> 00:11:34,067
অ্যালেক্স।

114
00:11:35,778 --> 00:11:36,778
অ্যালেক্স!

115
00:11:44,370 --> 00:11:45,704
থলিটা এনে দাও তো।

116
00:11:46,872 --> 00:11:47,957
তবে সাবধানে।

117
00:11:49,166 --> 00:11:51,335
বৃত্তটা যেনো ভাঙ্গে।

118
00:11:58,300 --> 00:12:00,344
হুম। বালি।

119
00:12:03,597 --> 00:12:05,266
এবার রত্নটা আনো। ওই যে।

120
00:12:06,767 --> 00:12:07,767
শাব্বাস।

121
00:12:09,895 --> 00:12:14,650
আচ্ছা, দেখা যাক আর কী কী রত্ন এনেছো।

122
00:12:17,987 --> 00:12:19,488
পাখি!

123
00:12:21,949 --> 00:12:25,286
- বাবা!
- না! না! থাম।

124
00:12:37,089 --> 00:12:38,089
সরো।

125
00:12:52,271 --> 00:12:53,271
হুম।

126
00:12:55,733 --> 00:13:00,362
আমাদের দাবি-দাওয়া পেশ করার আগে
মেহমানকে সুস্থ হতে দেওয়া যাক।

127
00:13:03,073 --> 00:13:04,492
রক্ষীরা, খেয়াল রেখো।

128
00:13:09,371 --> 00:13:10,664
<i>আমি ছিলাম শক্তিহীন,</i>

129
00:13:11,499 --> 00:13:14,376
<i>আটকা পড়েছিলাম
এক ঠুনকো লোকের ছোড়া মন্ত্রে...</i>

130
00:13:14,460 --> 00:13:21,549
<i>যার ধারণাই ছিল না আমার ও
তার নিজ দুনিয়ার কতোবড় ক্ষতি করেছে সে।</i>

131
00:13:22,843 --> 00:13:25,596
<i>পরদিন সকালে, কিছু ঘুমন্ত মানুষ...</i>

132
00:13:25,679 --> 00:13:26,722
ইউনিটি।

133
00:13:27,348 --> 00:13:28,933
<i>আর উঠতে পারেনি।</i>

134
00:13:29,016 --> 00:13:30,016
ইউনিটি।

135
00:13:33,187 --> 00:13:36,857
উঠে পড়ো, মামুনি।
স্কুলে দেরি করা যাবে না, তাই না?

136
00:13:38,651 --> 00:13:43,656
সোনা? ওঠো। ইউনিটি?

137
00:13:44,698 --> 00:13:46,992
- কী হয়েছে?
- ডাক্তার ডাকো।

138
00:13:49,203 --> 00:13:50,203
হ্যালো, অপারেটর।

139
00:14:01,590 --> 00:14:04,718
<i>ঘুমের রোগ নাম দেওয়া হয়েছিল এটিকে,</i>

140
00:14:04,802 --> 00:14:08,847
<i>প্রায় এক মিলিয়ন পুরুষ,
মহিলা ও শিশুকে প্রভাবিত করেছিল এটি...</i>

141
00:14:08,931 --> 00:14:12,893
<i>পৃথিবীর প্রতিটি শহর, গ্রাম ও অজপাড়াগাঁয়ে।</i>

142
00:14:16,939 --> 00:14:19,066
সাইকস! অ্যালেক্স!

143
00:14:26,073 --> 00:14:27,074
ওই!

144
00:14:27,700 --> 00:14:29,660
সুপ্রভাত, ম্যাগুস।

145
00:14:42,631 --> 00:14:43,799
তোমাকে কি চিনি?

146
00:14:43,883 --> 00:14:48,679
না, কিন্তু আমি
তোমার সম্পর্কে সব জানি, রড্রিক,

147
00:14:49,346 --> 00:14:52,766
তোমার সেলারে আটকা পড়া লোকটাকেও।

148
00:14:54,977 --> 00:14:57,563
ব্ল্যাকমেইল হচ্ছে তাহলে? হুমকি?

149
00:14:58,188 --> 00:15:01,066
একদমই না।
আমি সাহায্য করতেই এসেছি।

150
00:15:01,150 --> 00:15:03,944
সবরকম সাহায্য-ই লাগবে তোমার।

151
00:15:14,788 --> 00:15:18,292
অমরদের একজনকে
কাছাকাছি রাখার ফায়দা আছে।

152
00:15:21,170 --> 00:15:22,170
অমর?

153
00:15:22,588 --> 00:15:25,090
ডেথ-ই সমস্ত দায়িত্ব সামলায় ভেবেছিলে?

154
00:15:25,716 --> 00:15:27,801
যমদূতের পরিবার আছে, আসলে।

155
00:15:27,885 --> 00:15:30,804
ডিজায়ার, ডেসটিনি, ডিসপেয়ার।

156
00:15:32,431 --> 00:15:33,933
আমি তাহলে কোনটাকে ধরেছি?

157
00:15:34,516 --> 00:15:35,516
ড্রিমকে।

158
00:15:36,810 --> 00:15:38,979
স্বপ্ন নিয়ন্ত্রণ করা
দেবতার আবার কাজটা কী?

159
00:15:39,063 --> 00:15:40,064
দেবতা নয়।

160
00:15:41,023 --> 00:15:42,775
দেবতার চাইতেও বেশি।

161
00:15:43,525 --> 00:15:46,236
আর মানুষ কি তাদের
স্বপ্ন দ্বারাই পরিচালিত হয় না?

162
00:15:46,904 --> 00:15:48,280
তার জিনিসপত্র নিয়ে নিয়েছো?

163
00:15:48,781 --> 00:15:50,908
রত্ন, থলি আর মুকুটটা?

164
00:15:52,409 --> 00:15:54,995
<i>ওগুলো দিয়ে তার
কিঞ্চিত ক্ষমতা হাতাতে পারবে।</i>

165
00:15:56,413 --> 00:16:00,626
<i>আয়ু বাড়াতে পারবে,
অন্যদের বশ মানাতে পারবে।</i>

166
00:16:01,877 --> 00:16:05,255
<i>কিন্তু সে যাতে
পালাতে না পারে তা নিশ্চিত করতে হবে।</i>

167
00:16:05,339 --> 00:16:07,257
বৃত্তটা অক্ষত-ই আছে।

168
00:16:07,341 --> 00:16:09,343
বৃত্তটা যথেষ্ট হবে না।

169
00:16:10,386 --> 00:16:13,931
<i>বৃত্তের ভেতরে তোমাকে
একটা কাচের গোলক তৈরি করতে হবে...</i>

170
00:16:14,014 --> 00:16:16,892
<i>ড্রিমের দেহকে আটকে রাখতে।</i>

171
00:16:19,436 --> 00:16:23,190
তার সামনে কাউকে
ঘুমোতে দেওয়া যাবে না, কাউকেই না,

172
00:16:23,273 --> 00:16:26,485
<i>নয়তো সে তোমার স্বপ্নে ঢুকে পড়বে।</i>

173
00:16:27,319 --> 00:16:29,113
আর সেটা চাইবে না তুমি।

174
00:16:29,989 --> 00:16:31,824
ফোর্সড মার্চ নামের ট্যাবলেট আছে।

175
00:16:34,118 --> 00:16:36,787
<i>উদ্দীপকগুলো সৈন্যদের
জাগিয়ে রাখতে ব্যবহৃত হতো।</i>

176
00:16:37,746 --> 00:16:40,499
<i>খেয়াল রাখবে রক্ষীরা
যেনো সবসময় ওটা ব্যবহার করে।</i>

177
00:16:43,293 --> 00:16:47,548
আমাকে সাহায্য করছো কেন তুমি?
সে তোমার কী হয়?

178
00:16:48,090 --> 00:16:50,592
আজ যা কিছু হয়েছি
তা সেই বানিয়েছে বলতে পারো।

179
00:16:52,011 --> 00:16:54,722
আর সে কখনো মুক্ত হলে,
সব কেড়ে নিতে পারে।

180
00:16:57,683 --> 00:16:59,018
আমাদের ওপর নজর রাখা হচ্ছে।

181
00:16:59,101 --> 00:17:00,936
কী? এখানে তো কেউ নেই।

182
00:17:07,568 --> 00:17:10,195
আচ্ছা, ওটারও ব্যবস্থা করতে হবে তোমার।

183
00:17:10,279 --> 00:17:11,488
ওর নাম জেসামি।

184
00:17:12,156 --> 00:17:13,156
সে তারই ভৃত্য।

185
00:17:14,158 --> 00:17:16,952
শুভকামনা... আমাদের দুজনের জন্যই।

186
00:17:18,495 --> 00:17:19,580
আবার কি দেখা হবে?

187
00:17:20,205 --> 00:17:21,665
দোয়া করো যেনো না হয়।

188
00:17:42,895 --> 00:17:43,896
তোমরা যেতে পারো।

189
00:17:52,571 --> 00:17:53,655
জেগে আছো?

190
00:17:56,241 --> 00:17:57,409
শুনতে পাচ্ছো?

191
00:18:09,546 --> 00:18:10,964
আমি জানি তুমি কে…

192
00:18:13,175 --> 00:18:14,593
অমর পরিবারের ড্রিম।

193
00:18:18,472 --> 00:18:22,184
জাদুর নিয়ম মেনে তোমাকে বন্দী করেছি আমি।

194
00:18:24,019 --> 00:18:25,646
কিন্তু আমি তোমাকে ধরতে চাইনি।

195
00:18:26,438 --> 00:18:30,192
চেয়েছিলাম ডেথ আমার ছেলে
র‌্যান্ডল'কে ফিরিয়ে দিক,

196
00:18:30,818 --> 00:18:33,362
যে গ্যালিপোলি যুদ্ধে মারা গেছে।

197
00:18:37,991 --> 00:18:41,036
তাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দিলে,

198
00:18:42,121 --> 00:18:43,288
তোমাকে ছেড়ে দেবো।

199
00:18:46,458 --> 00:18:49,169
তোমার কি সেই ক্ষমতা আছে, স্বপ্নদেবতা?

200
00:18:54,049 --> 00:18:55,384
না, সম্ভবত নেই।

201
00:19:00,222 --> 00:19:02,558
তাহলে, আমাকে কী দিতে পারবে?

202
00:19:05,185 --> 00:19:08,480
যদি তোমাকে ছেড়ে দেই,
যদি তোমার জিনিস ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দেই।

203
00:19:08,564 --> 00:19:12,442
কী, ক্ষমতা? দৌলত? অমরত্ব? হুম?

204
00:19:16,029 --> 00:19:17,739
আমাকে কিছুই দিতে পারবে না?

205
00:19:24,705 --> 00:19:26,165
বেশ, তোমার ইচ্ছাই সই।

206
00:19:27,624 --> 00:19:29,459
আর কথা বলতে প্রস্তুত না হওয়া পর্যন্ত,

207
00:19:31,545 --> 00:19:34,006
তোমার দেওয়া উপঢৌকনগুলোই উপভোগ করবো।

208
00:19:54,568 --> 00:19:58,655
<i>দিনের পর দিন,
সে উপহার চেয়েছে...</i>

209
00:19:58,739 --> 00:20:03,118
<i>যা মানবজাতির প্রাপ্য নয়
আর আমার দেবারও নয়।</i>

210
00:20:04,244 --> 00:20:06,038
<i>তাই আমি চুপ থাকলাম।</i>

211
00:20:07,414 --> 00:20:09,124
<i>আর দশ বছর পর...</i>

212
00:20:09,208 --> 00:20:10,751
- উপভোগ করুন।
- অবশ্যই।

213
00:20:10,834 --> 00:20:13,462
<i>আমার উপস্থিতি গোপন থাকলেও,</i>

214
00:20:14,004 --> 00:20:21,261
<i>আমার রত্ন, বালি আর মুকুট রড্রিক বার্জেস আর
তার অনুসারীদের যৌবন ও সমৃদ্ধি বয়ে এনেছিল।</i>

215
00:20:21,345 --> 00:20:22,429
উপভোগ করুন।

216
00:20:23,180 --> 00:20:24,932
<i>কিন্তু বাকি দুনিয়ার জন্য,</i>

217
00:20:25,807 --> 00:20:28,101
<i>দুর্ভোগ অব্যাহত রইলো।</i>

218
00:20:29,061 --> 00:20:30,187
আলেক্স।

219
00:20:34,358 --> 00:20:36,526
তোমার কাজ করার কথা, পড়া না।

220
00:20:37,819 --> 00:20:39,488
বাবার হাতে ধরা পড়ো না।

221
00:20:58,799 --> 00:20:59,799
শুভ সন্ধ্যা।

222
00:21:02,803 --> 00:21:06,473
দুঃখিত, ভয় হচ্ছে আজ সন্ধ্যায়
ভেতরে আর জায়গা খালি নেই।

223
00:21:06,556 --> 00:21:10,143
- তবে কাল সবাই ফিরে এলে...
- অনেকক্ষণ ধরে আছি এখানে। আমরা যাচ্ছি না।

224
00:21:10,227 --> 00:21:12,729
কিন্তু, দুঃখজনকভাবে ম্যাগুস যেতে বলেছে।

225
00:21:12,813 --> 00:21:14,940
ওহ, ম্যাগুস বলেছে, নাকি?

226
00:21:15,023 --> 00:21:18,360
আর তুমি ম্যাগুসের পক্ষে কথা বলার কে?
তুমি কোন বাল?

227
00:21:18,443 --> 00:21:20,028
সে ম্যাগুসের ছেলে।

228
00:21:20,612 --> 00:21:22,447
বোকার দল।

229
00:21:23,532 --> 00:21:25,951
আর সেও জাদু পারে।

230
00:21:28,078 --> 00:21:29,078
পারো না?

231
00:21:30,497 --> 00:21:34,501
সে তোমাদের অভিশাপ দিক চাও নাকি?
তোমার অনাগত ভবিষ্যতের বারোটা বাজাতে চাও?

232
00:21:34,584 --> 00:21:37,838
না? তাহলে এক্ষুণি ভাগো।

233
00:21:39,339 --> 00:21:42,968
- আগামীকাল কি আসতে পারবো?
- পারবে?

234
00:21:44,886 --> 00:21:48,015
হ্যাঁ। যদি টাকা আনে তো।

235
00:21:48,098 --> 00:21:50,851
আচ্ছা, শুনলেই তো।
কেবল টাকা থাকলে।

236
00:21:51,560 --> 00:21:52,561
এবার, দূর হও।

237
00:21:57,482 --> 00:21:58,567
ধন্যবাদ।

238
00:21:59,109 --> 00:22:00,360
আমার সাহায্য ছাড়াও ঠিকই পারতে।

239
00:22:01,737 --> 00:22:04,072
তুমি নিশ্চিত জাদু পারো, তাই না?

240
00:22:05,198 --> 00:22:07,326
কিছুই পারি না বলতে গেলে।

241
00:22:08,327 --> 00:22:09,453
এটা সত্যি না।

242
00:22:10,746 --> 00:22:12,497
তুমি তোমার ধারণার চাইতেও শক্তিশালী।

243
00:22:14,207 --> 00:22:16,126
চাইলেই ম্যাগুসের সাথে দেখা করাতে পারো।

244
00:22:35,103 --> 00:22:38,440
ওই জিনিসটার সাথে
এক সেকেন্ডও বেশি থাকতে চাই না আমি।

245
00:22:38,523 --> 00:22:40,317
তাকে একা ফেলে যেতে পারি না।

246
00:22:40,400 --> 00:22:42,694
কেন?
সে তো খাঁচায়, তাই না?

247
00:22:42,778 --> 00:22:44,946
মাঝেমাঝে কাজটা আশ্চর্যের লাগে।

248
00:22:45,030 --> 00:22:47,115
সত্যিই, "মাঝেমাঝে"?

249
00:22:47,199 --> 00:22:49,034
- আমার কাছে অতো...
- সুপ্রভাত।

250
00:22:49,701 --> 00:22:51,620
- নোয়েল আর মরিস'কে দেখেছো?
- না।

251
00:22:52,454 --> 00:22:54,081
প্রায় আধাঘন্টা দেরি করেছে ওরা।

252
00:22:55,999 --> 00:22:59,419
ওহ, আমি তাকে দেখে রাখতে পারি,

253
00:23:00,587 --> 00:23:02,672
তারা না আসা পর্যন্ত, যদি যেতে চান তো।

254
00:23:07,094 --> 00:23:08,720
- কাল দেখা হবে।
- চিয়ার্স, অ্যালেক্স।

255
00:23:45,882 --> 00:23:46,882
হ্যালো।

256
00:23:55,433 --> 00:23:59,479
আমি অ্যালেক্স। ম্যাগুসের ছেলে।

257
00:24:04,025 --> 00:24:07,779
দেখো, জানি না তুমি কথা বলতে পারো বা...

258
00:24:08,905 --> 00:24:11,074
বা কথা বুঝতে পারো কিনা, কিন্তু...

259
00:24:13,034 --> 00:24:14,619
ব্যস জিজ্ঞেস করতে চাইছিলাম…

260
00:24:19,624 --> 00:24:21,001
তুমি ঠিক আছো তো?

261
00:24:30,010 --> 00:24:32,345
না, অবশ্যই নেই।

262
00:24:36,641 --> 00:24:39,436
আমি... এসবের জন্য দুঃখিত।

263
00:24:41,062 --> 00:24:43,857
সে খারাপ মানুষ নয়,
আমার বাবা, সে... ব্যস...

264
00:24:48,028 --> 00:24:51,698
দেখো, র‍্যান্ডল'কে ফিরিয়ে আনতে পারলে...

265
00:24:52,574 --> 00:24:55,660
অথবা... তাকে ব্যস কিছু দিলে, যেকোনো কিছু।

266
00:24:56,411 --> 00:24:58,288
বা শুধু তার সাথে কথা বললে।

267
00:24:58,371 --> 00:25:00,665
আমি নিশ্চিত সে তোমাকে ছেড়ে দেবে।

268
00:25:05,045 --> 00:25:08,256
দেখো, আমি তোমাকে ছেড়ে দিতাম...

269
00:25:10,133 --> 00:25:11,343
যদি পারতাম।

270
00:25:15,847 --> 00:25:17,474
ছেড়ে দিতে, তাই না?

271
00:25:22,020 --> 00:25:24,689
- তুমি নিচে কী করছিলে, হাহ?
- কিছু না।

272
00:25:24,773 --> 00:25:27,901
তার পালানোর ষড়যন্ত্র করছিলে, তাই না?
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে?

273
00:25:27,984 --> 00:25:28,984
- হুম?
- না, বাবা।

274
00:25:29,027 --> 00:25:31,655
- সে কী বলেছে তোমাকে?
- সে কিছুই বলেনি।

275
00:25:32,364 --> 00:25:34,074
তাকে ছাড়লে কী হবে জানো?

276
00:25:34,157 --> 00:25:35,867
ছাড়বো না, ম্যাগুস। কথা দিচ্ছি।

277
00:25:35,951 --> 00:25:37,035
তোমাকে মারবে।

278
00:25:37,118 --> 00:25:39,704
সে আমাদের সবাইকে মারবে।
এটাই কি চাও তুমি?

279
00:25:40,372 --> 00:25:42,749
চাও নাকি?
তুমি কি মরতে চাও, অ্যালেক্স? চাও?

280
00:25:42,832 --> 00:25:45,335
কারণ মরতে চাইলে, কাজটা খুবই সহজ।

281
00:25:47,212 --> 00:25:48,212
বাল।

282
00:25:50,131 --> 00:25:51,131
রডি?

283
00:25:52,968 --> 00:25:54,386
কী হয়েছে? কোনো সমস্যা?

284
00:25:56,012 --> 00:25:57,055
ওটা জেসামি।

285
00:25:57,639 --> 00:25:58,890
জেসামি কে?

286
00:25:58,974 --> 00:26:01,977
অলক্ষুণে পাখিটাকে
দশ বছর ধরে মারার চেষ্টা করছি।

287
00:26:03,561 --> 00:26:05,689
এটা নিশ্চয়ই একই পাখি না, তাই না?

288
00:26:10,318 --> 00:26:13,947
- সে একথা বলতে বলেছে? বলেছে নাকি? হুম?
- না, বাবা। সে কিছুই বলেনি।

289
00:26:16,116 --> 00:26:17,284
প্রমাণ করো।

290
00:26:17,784 --> 00:26:19,369
পাখিটাকে মেরে নিয়ে এসো।

291
00:26:24,374 --> 00:26:25,374
এথোল।

292
00:28:21,616 --> 00:28:22,700
ধুর বাল।

293
00:28:23,201 --> 00:28:26,621
- দমকল কর্মী ডাকবো নাকি?
- আমরাই দমকল কর্মী। চলো।

294
00:29:30,643 --> 00:29:34,314
গাধা। গ্লাসটা তো
ভেঙ্গে ফেলতে পারতে।

295
00:29:39,861 --> 00:29:40,945
ময়লাটা পরিষ্কার করো।

296
00:30:24,197 --> 00:30:27,200
<i>আমার অপহরণকারীদের
বর্বরতা এক দুনিয়ার পরিচয় দিচ্ছিলো...</i>

297
00:30:27,283 --> 00:30:31,913
<i>আমার অবর্তমানে যাদের
স্বপ্নগুলো তমসায় ঢেকে গিয়েছিল।</i>

298
00:30:32,789 --> 00:30:35,375
যে দুনিয়া শীঘ্রই আবার যুদ্ধে নামবে৷

299
00:30:36,543 --> 00:30:40,672
যে দুনিয়া এখনো এক
রোগে বিধ্বস্ত যাকে ডাক্তাররা বলে…

300
00:30:41,339 --> 00:30:43,716
<i>এনসেফালাইটিস লেথারজিকা।</i>

301
00:30:44,300 --> 00:30:47,136
আমি ব্যস ঘুমাতে চাই, প্লিজ।

302
00:30:47,220 --> 00:30:49,973
<i>কেউ কেউ ঘুমের জন্য হাতজোর করতো।</i>

303
00:30:51,015 --> 00:30:53,560
<i>অন্যরা ঘুমের মাঝে বাস করতো।</i>

304
00:30:54,519 --> 00:30:57,981
<i>অধিকাংশ চিরনিদ্রায় যেতো।</i>

305
00:31:01,484 --> 00:31:02,484
দুঃখিত, স্যার।

306
00:31:03,653 --> 00:31:04,821
কী পড়ছেন আপনি?

307
00:31:04,904 --> 00:31:05,904
আঃ…

308
00:31:05,947 --> 00:31:09,242
এই মুহুর্তে পড়ার চাইতে ঘুমাচ্ছিই বেশি বোধহয়।

309
00:31:12,871 --> 00:31:14,372
ভাইল বডিস বইটা পড়েছেন?

310
00:31:15,290 --> 00:31:16,875
ওই বইটা আপনাকে জাগিয়ে রাখবে।

311
00:31:42,567 --> 00:31:43,567
তুমি ঠিক আছো?

312
00:31:46,905 --> 00:31:49,032
আমার বাচ্চা হতে যাচ্ছে।

313
00:31:51,826 --> 00:31:53,077
এটা তো দারুণ খবর।

314
00:31:58,374 --> 00:31:59,959
সে চায় আমি যেনো গর্ভপাত করাই।

315
00:32:02,003 --> 00:32:05,965
আসলে, সে... এখনই ডাক্তার ডাকছে।

316
00:32:22,607 --> 00:32:23,607
কিছু হবে না।

317
00:32:30,782 --> 00:32:31,783
চিন্তা কোরো না।

318
00:32:57,767 --> 00:32:59,602
কী হয়েছে? কী সমস্যা?

319
00:33:01,270 --> 00:33:02,438
সে সব নিয়ে গেছে।

320
00:33:03,940 --> 00:33:06,526
মুকুট, থলি, রত্ন, গ্রিমোয়ার,

321
00:33:07,276 --> 00:33:08,861
আর নগদ ২ লক্ষ টাকা।

322
00:33:10,154 --> 00:33:11,990
সে তার চাইতেও বেশি নিয়ে গেছে।

323
00:33:12,907 --> 00:33:15,660
খোঁজো তাকে।
এক্ষুণি ফিরিয়ে আনো।

324
00:33:15,743 --> 00:33:16,619
কোথায় যাচ্ছেন?

325
00:33:16,703 --> 00:33:19,831
অমর পরিবারের ড্রিম
খাঁচা থেকে কতোটা বের হতে চায় তা দেখতে।

326
00:33:23,626 --> 00:33:25,920
আমার সাথে থাকা মেয়েটা পালিয়েছে...

327
00:33:27,088 --> 00:33:29,424
সাথে আমার সম্পদও লুট করেছে।

328
00:33:31,092 --> 00:33:32,427
সে তোমার সম্পদও লুট করেছে।

329
00:33:34,178 --> 00:33:39,434
তোমার মুকুট, বালি আর রত্ন নিয়ে গেছে।

330
00:33:41,644 --> 00:33:44,147
এখন, এটা খুলে দিলে,
তার পিছু নিতে পারো তুমি...

331
00:33:47,025 --> 00:33:49,986
যদি আমি যা চাই তা দাও।

332
00:33:51,696 --> 00:33:55,450
সম্পদ, যৌবন, অমরত্ব।

333
00:33:57,618 --> 00:34:00,204
ওহ, তুমি তো দেবতা।
এসব তোমার হাতের ময়লা।

334
00:34:01,998 --> 00:34:05,001
তোমার অস্ত্র আর স্বাধীনতা চাও না তুমি?

335
00:34:08,546 --> 00:34:12,884
কথা বল! কথা বল! কথা বল!

336
00:34:12,967 --> 00:34:15,470
- বল! কথা বল!
- শান্ত হও, বাবা।

337
00:34:15,553 --> 00:34:16,679
দূর হও আমার কাছ থেকে।

338
00:34:17,597 --> 00:34:19,307
যদি তুমি আমার ছেলে হতে...

339
00:34:23,102 --> 00:34:25,021
আজ যদি র‍্যান্ডল বেঁচে থাকতো...

340
00:34:25,104 --> 00:34:27,690
র‌্যান্ডল বেঁচে থাকলে,
সেও তোমাকে আমার মতো ঘৃণা করতো।

341
00:34:35,448 --> 00:34:36,448
স্যার?

342
00:34:44,415 --> 00:34:46,000
ওখান থেকে বেরোতে পারবি না তুই।

343
00:34:49,128 --> 00:34:50,129
জীবনেও না।

344
00:35:00,973 --> 00:35:02,266
স্যার, শুনতে পাচ্ছেন?

345
00:35:05,311 --> 00:35:06,311
স্যার?

346
00:35:06,854 --> 00:35:09,649
উনি নড়ছেন না। উনি কি…

347
00:35:12,235 --> 00:35:13,235
উনি মারা গেছেন।

348
00:36:02,076 --> 00:36:03,161
এটা করবেন না, স্যার।

349
00:36:03,995 --> 00:36:04,996
সে আমাদের মেরে ফেলবে।

350
00:36:07,957 --> 00:36:09,375
আপনার বাবা কী বলতেন?

351
00:36:19,385 --> 00:36:20,386
আমার ভাবতে হবে।

352
00:36:37,153 --> 00:36:38,153
স্যার?

353
00:36:40,656 --> 00:36:41,908
আপনি ঠিক আছেন?

354
00:36:43,576 --> 00:36:44,744
আমার বাবা, তিনি, আঃ...

355
00:36:48,039 --> 00:36:49,207
তিনি মারা গেছেন।

356
00:36:51,751 --> 00:36:53,252
ভীষণ দুঃখিত, স্যার।

357
00:37:03,554 --> 00:37:04,639
আমি ভীষণ দুঃখিত, অ্যালেক্স।

358
00:37:15,775 --> 00:37:19,070
<i>হারানোর বেদনা থেকে,
জন্ম নিলো নতুন ভালবাসা,</i>

359
00:37:20,321 --> 00:37:21,781
<i>সেইসাথে নতুন জীবন।</i>

360
00:37:22,531 --> 00:37:27,078
<i>কারণ নয় মাস পর,
এথোল ক্রিপস এক পুত্রের জন্ম দেয়৷</i>

361
00:37:27,578 --> 00:37:30,081
মা বলতেন লক্ষ্মী হয়ে থাকলে,

362
00:37:31,707 --> 00:37:33,751
আমি ঘুমানোর সময়,
এক লোক আসবে,

363
00:37:34,335 --> 00:37:35,962
আমার চোখে বালি ছিটিয়ে দেবে।

364
00:37:40,216 --> 00:37:43,010
আমার সব স্বপ্ন পূরণ করবে।

365
00:37:45,304 --> 00:37:47,098
কিন্তু স্যান্ডম্যান আর আসবে না।

366
00:37:48,057 --> 00:37:49,725
এখন থেকে, জনি,

367
00:37:51,519 --> 00:37:54,522
তোমার আর আমার
নিজেদের স্বপ্ন নিজেদেরই পূরণ করতে হবে।

368
00:37:56,899 --> 00:38:02,863
আর কোনোকিছুই
আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না।

369
00:38:18,004 --> 00:38:19,380
আজ সে কেমন আছে, রজার্স?

370
00:38:19,463 --> 00:38:20,715
জানলে খুশি হতাম, স্যার।

371
00:38:21,424 --> 00:38:23,843
আজ সকালে তার হাত নাড়িয়েছিল। ডান হাত।

372
00:38:32,643 --> 00:38:33,894
ওহ, খোদা।

373
00:38:37,398 --> 00:38:38,398
অ্যালেক্স?

374
00:38:42,778 --> 00:38:43,778
হ্যালো।

375
00:38:45,740 --> 00:38:48,034
ও হলো আমার বন্ধু, পল।

376
00:38:50,870 --> 00:38:55,583
পল, এই আমাদের বেয়াড়া মেহমান।

377
00:38:58,085 --> 00:39:00,671
দেখো, পল আর আমি কথা বলেছি,

378
00:39:01,714 --> 00:39:03,257
আর যদি তোমাকে ছেড়ে দেই,

379
00:39:05,134 --> 00:39:07,511
আমাদের ক্ষতি না করার কথা দেবে?

380
00:39:12,433 --> 00:39:14,685
আমাদের সাথে কথা বললে ভালো হতো।

381
00:39:17,480 --> 00:39:19,398
দেখলে, বলেছিলাম না।

382
00:39:19,482 --> 00:39:21,567
বলছি তো, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

383
00:39:23,069 --> 00:39:24,653
তাকে দেখাও তোমাকে বিশ্বাস করা যায়।

384
00:39:26,113 --> 00:39:27,448
দেখাও তুমি সত্যি বলছো।

385
00:39:30,951 --> 00:39:32,828
আমি সত্যিই বলছি।

386
00:39:35,247 --> 00:39:39,251
ব্যস কথা দাও তুমি
আমার বা পলের ক্ষতি করবে না,

387
00:39:40,378 --> 00:39:42,254
তাহলেই তোমাকে ছেড়ে দেবো।

388
00:39:44,548 --> 00:39:46,759
<i>এবার কি তাকে বিশ্বাস করা উচিত ছিল?</i>

389
00:39:48,719 --> 00:39:51,639
<i>আমার দাঁড়কাককে মারার জন্য
তাকে কি ক্ষমা করা উচিত ছিল?</i>

390
00:39:54,308 --> 00:39:55,309
<i>সম্ভবত।</i>

391
00:39:56,644 --> 00:39:57,812
<i>কিন্তু শেষ পর্যন্ত...</i>

392
00:40:00,481 --> 00:40:01,690
<i>পারিনি।</i>

393
00:40:02,733 --> 00:40:04,860
তোমার কাছে সম্পদ চাইতে পারতাম...

394
00:40:04,944 --> 00:40:07,613
কিংবা ক্ষমতা, বাবা যেমন চেয়েছিলেন।

395
00:40:08,989 --> 00:40:11,909
কিন্তু আমি ব্যস
তোমার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম।

396
00:40:16,914 --> 00:40:18,958
তুমিও নিশ্চয়ই সেটাই চাও।

397
00:40:22,253 --> 00:40:25,798
অ্যালেক্স, প্রিয়তম, প্লিজ।

398
00:40:36,517 --> 00:40:37,893
আমাকে উপরে নিয়ে চলো, পল।

399
00:40:39,645 --> 00:40:41,647
এখানে আর কখনো আসবো না।

400
00:41:16,015 --> 00:41:18,017
বুড়ো ড্রাকুলা এক চুলও নড়ছে না।

401
00:41:19,685 --> 00:41:23,481
- ওটাকে ড্রাকুলা ডাকো কেন?
- কারণ ওটাকে ড্রাকুলা-ই মনে হয় আমার।

402
00:41:24,190 --> 00:41:25,399
তোমার কী মনে হয়?

403
00:41:26,108 --> 00:41:27,109
না ভাবার চেষ্টা করি।

404
00:41:28,694 --> 00:41:30,112
আমি কীসের কথা ভাবি জানো?

405
00:41:31,363 --> 00:41:32,363
মায়োর্কার।

406
00:41:33,365 --> 00:41:36,619
আর চার দিন… তারপর সমুদ্র সৈকতে থাকবো।

407
00:41:37,203 --> 00:41:40,289
- লোশনের সুঘ্রাণ মাখিয়ে।
- সৌভাগ্যবান লোক।

408
00:41:41,165 --> 00:41:43,167
আমি একবার ছুটিতে কর্ফু গিয়েছিলাম।

409
00:41:43,250 --> 00:41:47,004
সকালে হোটেলে এক পারফেক্ট লোকের দেখা পাই...

410
00:42:45,604 --> 00:42:46,604
ফ্রেড!

411
00:42:48,941 --> 00:42:50,359
ফ্রেড, থামো! তুমি... ফ্রেড!

412
00:42:54,488 --> 00:42:56,657
নড়বে না! ওখানেই থাকো!

413
00:42:56,740 --> 00:42:59,076
কি... তার হাতে কী?

414
00:42:59,660 --> 00:43:01,954
ওই! হাতের মুঠো খোলো, এক্ষুণি!

415
00:43:30,482 --> 00:43:31,483
পল?

416
00:43:48,375 --> 00:43:49,835
আরে, হ্যালো।

417
00:43:49,918 --> 00:43:51,128
কোত্থেকে এসেছো তুমি?

418
00:44:07,853 --> 00:44:08,853
হ্যালো।

419
00:44:09,897 --> 00:44:11,690
এটা... এটা তুমি।

420
00:44:12,941 --> 00:44:15,361
তুমি... তুমি মুক্ত।

421
00:44:16,153 --> 00:44:17,153
ঠিক তাই।

422
00:44:22,660 --> 00:44:24,745
তোমার কী কোনো ধারণা আছে কেমন লেগেছিল?

423
00:44:25,454 --> 00:44:28,540
এক শতাব্দী ধরে খাঁচায় বন্দী থাকা?

424
00:44:30,209 --> 00:44:34,129
তোমার দুনিয়ার কতোবড়
ক্ষতি করেছো তা বুঝতে পারছো?

425
00:44:34,213 --> 00:44:39,051
দুঃখিত। আমি… আমি জানতাম না। প্লিজ।

426
00:44:39,134 --> 00:44:42,096
তোমার শাস্তিই তাহলে হবে তোমার উপহার।

427
00:44:43,180 --> 00:44:44,264
আমি তোমাকে দিচ্ছি,

428
00:44:45,307 --> 00:44:50,896
চিরন্তন… ঘুমের... উপহার।

429
00:44:56,652 --> 00:45:00,489
অ্যালেক্স। অ্যালেক্স, চোখ খোলো, প্লিজ।

430
00:45:01,073 --> 00:45:03,951
<i>এক শতাব্দীরও বেশি কষ্টের ঘুম,</i>

431
00:45:04,034 --> 00:45:06,954
<i>স্বপ্ন ও দুঃস্বপ্নের চলমান দাঙ্গার...</i>

432
00:45:08,539 --> 00:45:10,040
<i>ইতি ঘটতে যাচ্ছিলো।</i>

433
00:45:10,124 --> 00:45:11,291
সে মুক্ত হয়েছে।

434
00:45:14,795 --> 00:45:16,630
সে তার খাঁচা থেকে বেরিয়েছে।

435
00:45:28,058 --> 00:45:31,478
তাই, দুঃখজনকভাবে আমাকে পালাতে হবে।

436
00:45:33,730 --> 00:45:43,699
আর এই দুনিয়াকে আমার
আদলে না গড়া পর্যন্ত থামবো না আমি।

437
00:46:03,427 --> 00:46:06,763
স্যার। স্যার!

438
00:46:08,223 --> 00:46:10,267
ওহ, খোদা।

439
00:46:10,893 --> 00:46:11,893
স্যার।

440
00:46:12,811 --> 00:46:13,979
এটা আমি।

441
00:46:16,648 --> 00:46:17,983
আমি লুসিয়েন।

442
00:46:21,820 --> 00:46:23,530
লুসিয়েন।

443
00:46:24,490 --> 00:46:27,159
আপনি বাড়ি ফিরেছেন, প্রভু।

444
00:46:27,784 --> 00:46:29,036
ফিরেছি।

445
00:47:11,411 --> 00:47:15,999
মাফ করবেন, স্যার, কিন্তু... এই রাজ্য,

446
00:47:17,459 --> 00:47:18,669
প্রাসাদ…

447
00:47:20,921 --> 00:47:22,923
যেভাবে রেখে গিয়েছিলেন সেরকম আর নেই।

448
00:47:45,487 --> 00:47:47,114
কী ঘটেছিল এখানে?

449
00:47:48,407 --> 00:47:49,449
কে করেছে এটা?

450
00:47:52,244 --> 00:47:54,913
প্রভু, আপনিই স্বপ্ন,

451
00:47:55,622 --> 00:47:57,374
স্বপ্ন মানেই আপনি।

452
00:47:58,125 --> 00:48:00,502
এতোদিন ধরে আপনি অনুপস্থিত থাকায়,

453
00:48:00,586 --> 00:48:05,882
রাজত্ব ক্ষয় আর ভেঙে পড়তে শুরু করেছে।

454
00:48:08,010 --> 00:48:09,177
আর বাসিন্দারা?

455
00:48:11,013 --> 00:48:12,389
প্রাসাদের কর্মচারীরা?

456
00:48:13,599 --> 00:48:18,269
দুঃখজনকভাবে বেশিরভাগই চলে গেছে।

457
00:48:18,770 --> 00:48:21,481
- চলে গেছে?
- কেউ কেউ আপনাকে খুঁজতে গেছে।

458
00:48:23,108 --> 00:48:24,234
আর অন্যরা?

459
00:48:26,862 --> 00:48:31,533
তারা ভেবেছিল,
আপনি হয়তো দায়িত্ব পালনে ক্লান্ত হয়ে পড়েছেন...

460
00:48:33,201 --> 00:48:34,703
- আর...
- কী?

461
00:48:37,164 --> 00:48:38,373
তাদের ত্যাগ করেছি?

462
00:48:40,375 --> 00:48:42,210
আমার প্রতি এতটুকুই বিশ্বাস ছিল তাদের?

463
00:48:44,046 --> 00:48:46,006
আমার নিজ প্রজারা কি আমাকে চেনে না?

464
00:48:46,673 --> 00:48:48,300
বলার অনুমতি দিন, স্যার।

465
00:48:49,092 --> 00:48:51,511
এবারই প্রথম অমর পরিবারের কারো হঠাত...

466
00:48:51,595 --> 00:48:52,595
খামোশ।

467
00:48:54,181 --> 00:48:57,809
স্বপ্ন আর দুঃস্বপ্নকে জাগ্রত বিশ্বে
আতংক ছড়াতে দেবো না আমি।

468
00:48:57,893 --> 00:48:59,478
সবাইকে ফিরিয়ে আনবো আমি।

469
00:49:04,775 --> 00:49:06,943
এই রাজ্য একবার আমিই বানিয়েছিলাম, লুসিয়েন।

470
00:49:10,155 --> 00:49:11,657
আবারো বানাবো।

471
00:49:33,136 --> 00:49:34,471
আমি জানতাম আপনি ফিরবেন।

472
00:49:34,554 --> 00:49:35,931
স্বপ্নের জগত ঠিক করতেই হবে।

473
00:49:37,265 --> 00:49:39,309
তুমি চাও স্বপ্নের রাজাকে মেরে ফেলি আমি?

474
00:49:39,393 --> 00:49:41,561
<i>ব্যস আমার ওপর বিশ্বাস রাখো।</i>

475
00:49:41,645 --> 00:49:44,314
<i>যাই ঘটুক, যে কারণেই ঘটুক,</i>

476
00:49:44,398 --> 00:49:45,816
তোমার স্বপ্ন সত্যি হচ্ছে।

477
00:49:46,858 --> 00:49:48,819
<i>আমি আমার ভাইকে নিয়ে চিন্তিত।</i>

478
00:49:48,902 --> 00:49:51,905
তোমার সাহায্য প্রয়োজন।
স্বপ্ন বিলুপ্ত হলে, মানবতাও বিলুপ্ত হবে।

479
00:49:51,988 --> 00:49:53,156
তোমাকে কিছু একটা করতেই হবে।

480
00:49:53,824 --> 00:49:55,784
ধুর বাল!
চলো জাহান্নামে যাই।

481
00:49:57,869 --> 00:50:00,956
জাহান্নামে ড্রিমের কী ক্ষমতা আছে?

482
00:50:01,707 --> 00:50:04,835
দুঃস্বপ্নের স্থান জাগ্রত বিশ্বে নয়, করিন্থিয়ান।

483
00:50:04,918 --> 00:50:06,211
ওহ, দেখা যাচ্ছে ঠিক মানিয়ে নিয়েছি।

484
00:50:07,546 --> 00:50:10,632
তোমার আকাঙ্ক্ষিত কিছু এনে দিতে পারি?

485
00:50:12,092 --> 00:50:15,762
তোমার রাজ্য আমার জন্মগত অধিকার।

486
00:50:15,846 --> 00:50:18,348
সে কি তান্ডব চালাতে পারে কল্পনা করতে পারো?

487
00:50:19,725 --> 00:50:22,144
তোমার ধারণা ড্রিমের মরণ নেই।
চলো উত্তরটা জেনে আসি।

488
00:50:23,103 --> 00:50:25,063
- বস!
- এখনো সাথে আছো, ড্রিম?

489
00:50:25,147 --> 00:50:27,315
স্বপ্নের কোনো মৃত্যু নেই।

490
00:50:27,347 --> 00:50:37,347
<u>অনুবাদে</u>:
〄 AsadujJaman 〄

