1
00:00:01,940 --> 00:00:07,650
অনুবাদে - কুদরতে জাহান

2
00:00:08,940 --> 00:00:15,650
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

3
00:00:26,940 --> 00:00:29,650
বস, বস? উঠুন।

4
00:00:32,110 --> 00:00:34,740
হেই, বস, উঠে পড়ুন।

5
00:00:35,530 --> 00:00:37,030
আহ, উঠুন তো।

6
00:00:38,370 --> 00:00:41,540
আমরা আপনাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবো।
আপনার রুবি ফিরিয়ে আনবো।

7
00:00:41,620 --> 00:00:45,000
কিন্তু আপনি জেগে না উঠলে তো
এসবের কিছুই করা হবে না!

8
00:00:45,080 --> 00:00:46,370
জেগে উঠুন!

9
00:01:13,070 --> 00:01:15,590
যেখানে চাইবে সেখানে দেবো।

10
00:01:15,650 --> 00:01:16,860
আমি তোমার সাথেই আছি।

11
00:01:16,950 --> 00:01:18,360
<i>সঙ্গেই থাকুন।</i>

12
00:01:18,450 --> 00:01:20,780
<i>আমরা আপনাদেরকে খেলার খবর জানাবো।</i>

13
00:01:20,870 --> 00:01:22,450
<i>টেরির সাথে ট্রাফিকের সংবাদের ঠিক পরেই।</i>

14
00:01:22,540 --> 00:01:26,120
<i>আচ্ছা, ট্রাফিকের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি,
রোড নম্বর ৯৫ এ জ্যাম বেঁধে আছে।</i>

15
00:01:26,210 --> 00:01:29,040
<i>কারণ, সেখানে দুইটা সেমিট্রাকের মধ্যে
দুর্ঘটনা ঘটেছে।</i>

16
00:01:29,130 --> 00:01:32,340
<i>মনে হচ্ছে একটা ট্রাকে
দাহ্য পদার্থ বহন করা হচ্ছিল,</i>

17
00:01:32,420 --> 00:01:34,130
<i>ভাগ্য ভালো যে তার কিছুই ছিটকে পড়েনি...</i>

18
00:01:48,100 --> 00:01:51,060
- ধন্যবাদ, লিন্ডি। তোমার রাতটা শুভ হোক।
- তোমারও।

19
00:01:51,940 --> 00:01:53,150
ঘরের সেরা সিট।

20
00:01:55,610 --> 00:01:56,820
কেমন চলছে আপনার দিন?

21
00:01:59,110 --> 00:02:01,070
কেমন চলছে আমার দিন? আসলে...

22
00:02:03,160 --> 00:02:06,410
আগের তুলনায় বেশ ভালো আছি এখন।

23
00:02:06,500 --> 00:02:08,830
আমিও যদি এমনটা থাকতে পারতাম।
আপনার রহস্য কী?

24
00:02:10,290 --> 00:02:11,670
সত্যি কথাটা বলব?

25
00:02:12,420 --> 00:02:14,250
সত্য বলা মহৎ গুণ।

26
00:02:15,260 --> 00:02:16,840
লোকে তো এমনটাই বলে, তাই না?

27
00:02:18,170 --> 00:02:19,340
আশা করি কথাটা সত্য।

28
00:02:19,970 --> 00:02:20,970
এটাই...

29
00:02:24,010 --> 00:02:25,390
হলো আমার গোপন রহস্য।

30
00:02:26,720 --> 00:02:27,850
দারুণ সুন্দর তো।

31
00:02:28,560 --> 00:02:30,270
এটা স্বপ্নকে সত্যি করে।

32
00:02:32,860 --> 00:02:34,070
আমি নিশ্চিত সে ব্যাপারে।

33
00:02:35,610 --> 00:02:39,320
আর আপনি কী নিয়ে স্বপ্ন দেখছেন?
নতুন বাড়ি? নতুন চাকরি?

34
00:02:39,400 --> 00:02:42,700
নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখি,
যেখানে শুধু সৎ মানুষেরা থাকবে।

35
00:02:43,780 --> 00:02:45,240
এটাই তো আসল স্বপ্ন, তাই না?

36
00:02:46,370 --> 00:02:50,920
আমরা আমাদের স্বপ্ন সত্যি হওয়ার জন্য
অপেক্ষা করতে করতে এক কাপ কফি খাবেন?

37
00:02:51,540 --> 00:02:54,710
প্লিজ। তবে আমাদের বেশিক্ষণ
অপেক্ষা করা লাগবে না।

38
00:02:54,790 --> 00:02:57,130
তাহলে জলদি যাই,
কফিটা নিয়ে আসি গিয়ে।

39
00:03:02,300 --> 00:03:05,260
<i>এরপর এই শো তে আমাদের একজন
প্রিয় বন্ধু আসবেন।</i>

40
00:03:05,350 --> 00:03:09,020
<i>দেশজুড়ে সাড়া ফেলা এক নতুন ডায়েট নিয়ে
কথা বলতে স্টুডিওতে আছেন ডক্টর ব্রেন্ডা।</i>

41
00:03:10,310 --> 00:03:11,770
কফি নেবে, লিন্ডি?

42
00:03:11,850 --> 00:03:13,440
আমার সেটা খাওয়া ঠিক হবে না, সোনা।

43
00:03:13,520 --> 00:03:16,820
ডাবল শিফটের শেষে আছি,
মার্শ একটু পরেই চলে আসবে।

44
00:03:18,650 --> 00:03:22,740
আমি বাথরুমে গেলাম,
সামনের দরজাটা একটু দেখবে?

45
00:03:22,820 --> 00:03:25,030
এটুকু কাজ করতে পারব আমি।

46
00:03:28,490 --> 00:03:30,620
এক্ষুণি আপনার অর্ডার নিতে আসছি।

47
00:03:30,710 --> 00:03:33,750
তাড়া নেই, দরকারমতো
সবকিছুই আপাতত আছে আমার কাছে।

48
00:04:08,530 --> 00:04:12,460
<i>ড্রাইভারদেরকে ঘুরপথে ১৯৫ রোড
ধরে যেতে বলা যাচ্ছে।</i>

49
00:04:12,540 --> 00:04:14,620
<i>আমরা আপনাদেরকে
আবহাওয়ার ব্যাপারে হালনাগাদ করতে থাকব।</i>

50
00:04:14,710 --> 00:04:16,040
লিন্ডি, তুমি কি একাই আছ?

51
00:04:17,420 --> 00:04:18,840
কাউকে দেখছি না।

52
00:04:18,920 --> 00:04:20,260
না, বেট আছে সাথে।

53
00:04:21,970 --> 00:04:25,130
<i>মনে হচ্ছে এই রকম আবহাওয়ায়...</i>

54
00:04:30,470 --> 00:04:33,310
- হাই, মার্শ।
- বেট।

55
00:04:34,100 --> 00:04:35,850
মজা করো, তোমরা দুইজনে।

56
00:04:36,560 --> 00:04:38,770
আমি এখন নিজের সাথেই নিজে
ডেটিং এ যাবো।

57
00:04:38,860 --> 00:04:40,190
দেখা হবে, লিন্ডি।

58
00:04:42,570 --> 00:04:44,450
কী অবস্থা মার্শ, কেমন আছ?

59
00:04:45,070 --> 00:04:46,280
হ্যাঁ।

60
00:04:54,660 --> 00:04:56,750
<i>তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।</i>

61
00:04:56,830 --> 00:04:58,880
<i>দক্ষিণ থেকে আসা ঝড়টা
সামনের দিকে আগাবে।</i>

62
00:04:58,960 --> 00:05:01,420
<i>আপনারা বাড়ি ফেরার পথে
ওগুলো পরিষ্কার হয়ে যাবে...</i>

63
00:05:02,630 --> 00:05:05,880
জুডি, তুমি কি বসবে নাকি
কোথাও যাবে?

64
00:05:07,840 --> 00:05:09,470
কফি নেবে? মাত্রই ফ্রেশ এক পট কফি বানালাম।

65
00:05:10,180 --> 00:05:11,180
উঃ খোদা, অবশ্যই।

66
00:05:14,560 --> 00:05:15,770
আমি হিসু করতে গেলাম।

67
00:05:15,850 --> 00:05:18,770
ডোনা আসলে ওকে বোলো
আমি এখানে আছি।

68
00:05:18,860 --> 00:05:20,060
আচ্ছা।

69
00:05:20,150 --> 00:05:21,480
ওকে অপেক্ষা করতে বলবে?

70
00:05:22,730 --> 00:05:25,190
- নিশ্চয়ই।
- ধন্যবাদ, বেট।

71
00:05:34,700 --> 00:05:36,250
হেই, আমাকে এক মিনিট সময় দাও।

72
00:05:45,630 --> 00:05:46,720
হেই।

73
00:05:46,800 --> 00:05:50,010
<i>হেই, তোমার মেসেজ পেলাম, কী হয়েছে?</i>

74
00:05:50,090 --> 00:05:52,510
ডোনা কি তোমার সাথে আছে?

75
00:05:52,600 --> 00:05:55,560
<i>না, কেন? তোমরা ঠিক আছ?</i>

76
00:05:55,640 --> 00:05:56,930
হ্যাঁ, আমরা শুধু...

77
00:05:57,020 --> 00:06:02,110
গতরাতে ঝগড়া হয়েছে আমাদের,
আর ও মাঝরাতে চলে গেল...

78
00:06:02,900 --> 00:06:06,400
আর ফিরে এলো না। তাই আমার...

79
00:06:10,200 --> 00:06:11,780
খুবই ভয় লাগছে।

80
00:06:12,280 --> 00:06:14,080
<i>আমি খুবই দুঃখিত, জুড।</i>

81
00:06:14,160 --> 00:06:16,040
- তুমি ওর খবর পাওনি?
<i>- না।</i>

82
00:06:17,660 --> 00:06:20,000
- রোজ?
<i>- পাইনি, সত্যি বলছি।</i>

83
00:06:20,790 --> 00:06:22,420
<i>ওর মায়ের কাছে খোঁজ নিয়েছ?</i>

84
00:06:22,960 --> 00:06:24,420
ও তো ওর মায়ের কাছে যাবে না,

85
00:06:25,840 --> 00:06:26,710
তাই না?

86
00:06:26,800 --> 00:06:29,550
<i>ওখানে ফোন করে জিজ্ঞেস করব?</i>

87
00:06:29,630 --> 00:06:30,630
না।

88
00:06:31,300 --> 00:06:35,310
অন্তত পরিণত একজন মানুষের মতো
নিজেই ওকে ফোন করতে পারি।

89
00:06:35,390 --> 00:06:36,390
<i>বেশ, তাহলে।</i>

90
00:06:45,150 --> 00:06:47,740
গতরাতে জুডি আর ডোনার
আবার ঝগড়া হয়েছে মনে হয়।

91
00:06:48,400 --> 00:06:52,240
ডোনা চলে গেছে, আর বাড়ি ফেরেনি।
এখন জুডি পাগলের মতো শহরজুড়ে ফোন করছে।

92
00:06:54,240 --> 00:06:57,160
জানি না জুডি কেন ডোনা
ক্যাভানার পেছনে সময় নষ্ট করছে।

93
00:06:57,910 --> 00:07:00,580
জুডি অনেক সুন্দর, চাইলে শহরের
যে কোনো লোকের সাথে প্রেম করতে পারে।

94
00:07:04,590 --> 00:07:07,460
কিছু লোক না আসলে সুখী হতে ভয় পায়, বুঝেছ?

95
00:07:08,970 --> 00:07:10,550
আমাদের মাশরুম লাগবে।

96
00:07:12,640 --> 00:07:13,640
আমি লিখে রাখছি।

97
00:07:23,980 --> 00:07:25,190
একজনের জন্য লাঞ্চ দেবো নাকি?

98
00:07:25,770 --> 00:07:29,240
আচ্ছা, পরে... আমি এখানে ইন্টার্ভিউ দিতে এসেছি,
একটু তাড়াতাড়ি চলে এসেছি।

99
00:07:29,320 --> 00:07:32,860
- শুধু কফি নেই?
- অবশ্যই। মাত্রই ফ্রেশ এক পট কফি বানালাম।

100
00:07:33,740 --> 00:07:35,950
এক্ষুণি এখানে দিয়ে যাচ্ছি।

101
00:07:40,160 --> 00:07:41,410
ভ্যানগার্ডে ইন্টার্ভিউ আছে নাকি?

102
00:07:42,420 --> 00:07:43,540
কীভাবে জানলেন?

103
00:07:43,620 --> 00:07:46,540
স্যুট পরে ইন্টার্ভিউ দিতে হয়,
এমন জায়গা আশেপাশে বেশি নেই।

104
00:07:47,250 --> 00:07:48,840
আমি এসব খুব বেশি পরি না।

105
00:07:48,920 --> 00:07:50,920
পরলেই পারেন, ভালো দেখাচ্ছে।

106
00:07:54,340 --> 00:07:55,510
ওরা আপনাকে খুব পছন্দ করবে।

107
00:07:58,560 --> 00:08:01,100
আপনি অনেক ভদ্র। ধন্যবাদ।

108
00:08:01,180 --> 00:08:02,600
ভদ্রতা করে বলছি না, আসলে...

109
00:08:03,810 --> 00:08:05,310
মানুষের ব্যাপারে কিছু জিনিস
টের পাই আমি।

110
00:08:05,400 --> 00:08:06,900
আপনি এই চাকরি পেয়ে যাবেন।

111
00:08:14,360 --> 00:08:16,370
জুডি, কফি রেডি হয়ে গেছে।

112
00:08:21,160 --> 00:08:23,040
আমি ক্রিমার নিয়ে আসি।

113
00:08:24,500 --> 00:08:26,710
কিছু মনে করবেন না,
আমি আসলে একজনের জন্য অপেক্ষা করছি।

114
00:08:27,790 --> 00:08:30,090
আপনারা দুইজন চাইলে বসেন,
আমি সরে যাই।

115
00:08:30,170 --> 00:08:31,170
সমস্যা নেই, ধন্যবাদ।

116
00:08:33,720 --> 00:08:34,800
আমি হলাম মার্ক।

117
00:08:35,380 --> 00:08:36,890
আর আমি সমকামী, তাই...

118
00:08:46,730 --> 00:08:48,060
মেন্যু দেখেছেন?

119
00:08:48,730 --> 00:08:52,610
আমি একটু বিভ্রান্ত, স্বীকার করছি।
আপনি কিছু পছন্দ করে দিতে পারেন।

120
00:08:53,950 --> 00:08:55,200
ঐতো ওরা!

121
00:08:55,280 --> 00:08:57,320
আমি... আমি খুবই দুঃখিত। এক সেকেন্ড।

122
00:08:57,410 --> 00:08:58,700
নিশ্চয়ই।

123
00:08:58,780 --> 00:09:02,410
শুভ বিবাহবার্ষিকী!
বিশেষ দিনে কী অবস্থা তোমাদের?

124
00:09:02,500 --> 00:09:04,580
- তুমি কী করে মনে রেখেছ?
- প্রতিটা বছর।

125
00:09:04,620 --> 00:09:07,380
ভুলি কী করে?
তোমরা দুইজন আমার সবচেয়ে গর্বিত অর্জন।

126
00:09:07,960 --> 00:09:09,170
কী দুঃখজনক।

127
00:09:10,340 --> 00:09:11,420
ও ওদেরকে মিলিয়ে দিয়েছে।

128
00:09:11,500 --> 00:09:12,420
আমি ওদেরকে মিলিয়ে দিয়েছি।

129
00:09:12,510 --> 00:09:14,260
- ওহ, তাই?
- ওহ, বাহ।

130
00:09:14,340 --> 00:09:15,340
ওরা নিয়মিত কাস্টোমার...

131
00:09:15,420 --> 00:09:17,340
ওরা আমার সেরা কাস্টোমারদের মধ্যে অন্যতম।

132
00:09:17,430 --> 00:09:20,220
ও ভাবে, ও মানুষের ব্যাপারে কিছু জিনিস টের পায়...

133
00:09:20,300 --> 00:09:23,680
আমি মানুষের ব্যাপারে কিছু জিনিস টের পাই,
তাই একদিন ওদেরকে পাশাপশি বসালাম,

134
00:09:23,770 --> 00:09:24,930
যেখানে এখন আপনি বসে আছেন…

135
00:09:25,020 --> 00:09:27,400
আর এখন পাঁচ বছর পর
ওদের সম্পর্ক এখানে।

136
00:09:27,480 --> 00:09:29,060
এই পাঁচ বছর আমার জীবনের সেরা সময়।

137
00:09:29,150 --> 00:09:30,770
থামো তো।

138
00:09:31,270 --> 00:09:33,360
- অভিনন্দন।
- শুভ বিবাহবার্ষিকী।

139
00:09:33,440 --> 00:09:35,030
অসংখ্য ধন্যবাদ।

140
00:09:35,110 --> 00:09:36,400
আপনার কাছে কি ব্যাপারটা ভালো লাগছে?

141
00:09:37,860 --> 00:09:39,660
উনি হয়তো আসলেই মানুষের ব্যাপারে টের পান?

142
00:09:40,410 --> 00:09:41,910
ও আমাদেরকে মিলিয়ে দেয়ার চেষ্টা করেছিল।

143
00:09:44,830 --> 00:09:47,080
- কাজের কী অবস্থা?
- ভালোই, ব্যস্ত আছি।

144
00:09:47,160 --> 00:09:50,170
গ্যারি নতুন একটা কাজের দায়িত্ব নিয়েছে,
বেশ সম্ভাবনাময়।

145
00:09:50,750 --> 00:09:51,670
তাই না, সোনা?

146
00:09:51,750 --> 00:09:53,880
কেমন আছ, বেট?
বার্নার্ডের কী অবস্থা?

147
00:09:53,960 --> 00:09:56,420
- তোমার লেখালেখির কী অবস্থা?
- হ্যাঁ, উপন্যাসটা কতদূর?

148
00:09:56,510 --> 00:09:59,340
ভালোই চলছে।
ভেবেছিলাম, বার্নার্ড কলেজে গেলে

149
00:09:59,430 --> 00:10:03,060
লেখার আরো বেশি সময় পাবো আমি।
কিন্তু ওকে বাসায় পেয়েও খুব ভালো লাগছে।

150
00:10:07,440 --> 00:10:08,690
তোমাদেরকে কী দেবো?

151
00:10:08,770 --> 00:10:09,770
ওহ।

152
00:10:09,850 --> 00:10:11,230
আমরা...

153
00:10:12,440 --> 00:10:13,650
যা সবসময় নেই, তাই নেবো?

154
00:10:14,320 --> 00:10:15,440
স্পিনাচ সালাদ।

155
00:10:15,530 --> 00:10:17,320
খাবার রেডি।

156
00:10:17,400 --> 00:10:19,490
উফ, বার্গারটা দেখো।

157
00:10:21,160 --> 00:10:24,790
কিন্তু এত কষ্ট করে মেনে চলো।
তোমার অভ্যাস নষ্ট করা ঠিক হবে না।

158
00:10:24,870 --> 00:10:26,540
কিন্তু আমাদের বিবাহবার্ষিকী বলে কথা।

159
00:10:28,460 --> 00:10:30,920
তা ঠিক, আমরা মজা করতে এসেছি।

160
00:10:31,000 --> 00:10:32,750
যা ইচ্ছা তাই নিতে পারো।

161
00:10:33,380 --> 00:10:35,880
একথা বোলো না,
ডাবল-ডেকার নিয়ে ফেলব।

162
00:10:39,970 --> 00:10:41,220
ডাবল ডেকার কী জিনিস?

163
00:10:41,300 --> 00:10:43,350
এটাকে সবকিছু দুইটা থাকে।
দুইটা প্যাটি,

164
00:10:43,430 --> 00:10:45,720
দুই লেয়ার বেকন, চিজ,
দুইটা ফ্রাইড এগ।

165
00:10:45,810 --> 00:10:47,100
ওহ, খোদা।

166
00:10:48,020 --> 00:10:49,230
দেখলে?

167
00:10:50,390 --> 00:10:51,520
এটা নাও।

168
00:10:51,600 --> 00:10:53,730
মানে নিতে ইচ্ছা হলে আরকি।

169
00:11:03,410 --> 00:11:04,450
আমি সালাদ নেবো।

170
00:11:05,450 --> 00:11:06,830
তোমার শৃঙ্খলাবোধের প্রশংসা করছি।

171
00:11:06,910 --> 00:11:10,160
তোমাদের জন্য স্পিনাচ সালাদ আসছে।

172
00:11:18,210 --> 00:11:20,450
- ধন্যবাদ।
- ওরা মানুষকে সাহায্য করতে চাইছে।

173
00:11:20,510 --> 00:11:23,680
ওরা মানুষকে দাস বানানোর চেষ্টা করছে।
এটাই বিগ ফার্মার কাজ।

174
00:11:24,720 --> 00:11:28,970
- চাকরিটা পেলেই জানতে পারবেন।
- আমি এটা পাবোই নিশ্চিত হচ্ছেন কী করে?

175
00:11:30,140 --> 00:11:32,310
ভ্যানগার্ড আপনার মতো মানুষদের চায়।

176
00:11:32,400 --> 00:11:33,520
ওনারা ভ্যানগার্ডের?

177
00:11:33,600 --> 00:11:34,650
ও হলো সিইও।

178
00:11:35,730 --> 00:11:37,360
কী বলেন! এই লোকের নাম কী?

179
00:11:37,980 --> 00:11:40,280
আরে ভাই, ঐ মহিলা হলো সিইও।

180
00:11:40,360 --> 00:11:42,950
- ঐ লোক ওর টাকায় চলা স্বামী।
- পরিচয় করিয়ে দেবো?

181
00:11:44,620 --> 00:11:45,830
একাজ করতে দিয়েন না।

182
00:11:47,200 --> 00:11:50,160
ধন্যবাদ,
কিন্তু আমার যে অবস্থা তাতে

183
00:11:50,250 --> 00:11:53,330
যত বেশিদিন সিইওর চোখ এড়িয়ে
থাকা যায়, ততোই ভালো।

184
00:11:53,960 --> 00:11:56,340
- তারপরেও ধন্যবাদ।
- তাহলে লাঞ্চ করা যাক?

185
00:11:56,420 --> 00:11:57,800
সিইও একটা স্পিনাচ সালাদ খাবে।

186
00:11:57,880 --> 00:12:00,210
মার্শকে বললে ওটার ওপর
গ্রিলড চিকেন দিয়ে দেবে আপনার জন্য।

187
00:12:01,050 --> 00:12:03,180
হ্যাঁ, আমার হাতে সময় আছে।
শুনতে ভালোই লাগছে।

188
00:12:06,470 --> 00:12:08,060
স্পিনাচ সালাদ, গ্রিলড চিকেন।

189
00:12:18,690 --> 00:12:19,690
হায় খোদা।

190
00:12:20,650 --> 00:12:23,740
আমি খুবই দুঃখিত, স্যার।
আজ ওনাদের বিবাহবার্ষিকী।

191
00:12:23,820 --> 00:12:26,490
হ্যাঁ, শুনেছি।
ওদের পরিচয় করিয়ে দিয়েছেন আপনিই।

192
00:12:26,570 --> 00:12:27,570
তা দিয়েছি।

193
00:12:28,240 --> 00:12:32,080
আর আপনি আসলে কোনো ওয়েট্রেস নন, তাই না বেট?

194
00:12:35,250 --> 00:12:36,380
আপনি একজন লেখিকা।

195
00:12:37,460 --> 00:12:40,090
আমি দুইটা কাজই করি।

196
00:12:40,170 --> 00:12:42,130
ফিকশন নাকি নন-ফিকশন?

197
00:12:43,010 --> 00:12:45,840
আমি বাস্তব জীবনে দেখা মানুষদের
ওপর ভিত্তি করে চরিত্রগুলো লিখি।

198
00:12:45,930 --> 00:12:50,310
কিন্তু গল্পগুলো কাল্পনিক হওয়ায়
প্রায়ই সুখী সমাপ্তি হয়।

199
00:12:51,640 --> 00:12:54,230
কারণ আপনি জানেন কখন থামতে হয়।

200
00:12:54,850 --> 00:12:55,850
সেটা কীরকম?

201
00:12:56,350 --> 00:12:58,610
গল্পকে নিয়ে সমস্যা হলো,

202
00:12:58,690 --> 00:13:01,730
আপনি যদি গল্পগুলো টানতে থাকেন,
তাহলে সবাই একপর্যায়ে গিয়ে মরে যায়,

203
00:13:03,030 --> 00:13:04,030
তাই না?

204
00:13:05,990 --> 00:13:07,660
খাবার রেডি।

205
00:13:08,950 --> 00:13:10,660
কী দেবো আপনাকে, সুন্দর ভদ্রলোক?

206
00:13:13,660 --> 00:13:17,670
আপনি আসলেই আমাকে সুন্দর মনে করেন না নিশ্চয়ই?

207
00:13:21,630 --> 00:13:22,800
না, তা করি না আসলে।

208
00:13:26,180 --> 00:13:28,510
তাহলে এই কথা কেন বললেন?
মিথ্যা কেন বললেন?

209
00:13:31,430 --> 00:13:32,470
জানি না...

210
00:13:34,180 --> 00:13:35,810
মনে হয় আমি...

211
00:13:38,440 --> 00:13:40,230
আমি শুধু চেয়েছিলাম...

212
00:13:46,700 --> 00:13:47,990
আপনি যাতে আমাকে পছন্দ করেন।

213
00:13:48,570 --> 00:13:49,570
আমি তো আপনাকে পছন্দই করি।

214
00:13:50,870 --> 00:13:53,790
আপনার এই রূপটাই বরং বেশি পছন্দ আমার।

215
00:13:58,750 --> 00:14:01,340
জীবনে প্রথমবারের মতো সত্য বলে
খুব স্বস্তি লাগছে না?

216
00:14:02,090 --> 00:14:06,220
মনে যা আসে, তাই বলা যাবে,
এমন একটা পৃথিবীতে বাস করতে ইচ্ছা হয় না?

217
00:14:08,340 --> 00:14:09,340
তা হয়।

218
00:14:09,890 --> 00:14:15,270
বেট, ব্যাপারটা আমাকে আর আপনাকে
দিয়ে শুরু হলো তাহলে। আমরা এই পৃথিবীকে বদলে দেবো।

219
00:14:15,350 --> 00:14:17,020
সৎ মানুষে ভরা এক পৃথিবীকে সৃষ্টি করব।

220
00:14:37,960 --> 00:14:40,210
আমি তোমাকে উৎসাহ দিতে চেয়েছিলাম।

221
00:14:40,290 --> 00:14:43,670
বেটের সামনে আমাকে মোটা বলে উৎসাহ দিচ্ছ?

222
00:14:43,750 --> 00:14:44,750
আমি তা করিনি।

223
00:14:49,340 --> 00:14:50,590
কে বারবার তোমাকে মেসেজ দিচ্ছে।

224
00:14:50,680 --> 00:14:52,680
শিপিং। ওরা ডিস্ট্রো লিস্ট চায়।

225
00:14:52,760 --> 00:14:54,140
খাবার রেডি।

226
00:14:54,220 --> 00:14:56,390
আমি ওটা গতরাতে স্পেন্সারকে পাঠিয়েছি।

227
00:14:57,730 --> 00:14:58,600
আমি ওকে মেসেজ দিচ্ছি।

228
00:14:58,680 --> 00:14:59,890
একাজ কোরো না।

229
00:15:05,520 --> 00:15:09,400
স্পেন্সার আমাকে প্রশ্ন করলে তার জবাব
তুমি দেবে কেন? সেটা কেমন দেখাবে?

230
00:15:09,490 --> 00:15:12,030
কে কী ভাবল, তা নিয়ে বেশি মাথা ঘামাও তুমি।

231
00:15:12,110 --> 00:15:14,410
হ্যাঁ, কারণ আমি বস নই।

232
00:15:14,490 --> 00:15:18,160
তুমি এসব বালছাল কাজ করলে
তার দায়ভার আমার না। .

233
00:15:18,250 --> 00:15:20,370
গলা নামাও এক্ষুণি।

234
00:15:20,460 --> 00:15:21,500
এইতো চলে এসেছে।

235
00:15:21,580 --> 00:15:24,080
একটা স্পিনাচ সালাদ আর
একটা ডাবল ডেকার।

236
00:15:27,460 --> 00:15:29,590
আমরা ওটা অর্ডার করিনি।
ও ওটা অর্ডার করেনি।

237
00:15:30,510 --> 00:15:33,340
তুমি করোনি, তাই না?
ওহ, আমি খুবই দুঃখিত।

238
00:15:33,430 --> 00:15:35,470
- সমস্যা নেই।
- তুমি ওটা খাবে না।

239
00:15:35,550 --> 00:15:36,640
আমি রুটিটা খাবো না।

240
00:15:36,720 --> 00:15:37,770
বেট, তুমি কি...

241
00:15:37,850 --> 00:15:41,350
আমি কি নিজের ইচ্ছামতো
একবার খেতে পারি, প্লিজ?

242
00:15:44,440 --> 00:15:45,440
ধন্যবাদ, বেট।

243
00:15:47,070 --> 00:15:48,070
ধন্যবাদ, বেট।

244
00:16:02,960 --> 00:16:04,670
হেই, কয়টা বার আছে আপনার?

245
00:16:05,460 --> 00:16:08,090
আমার টেক্সটগুলো মনে হয় যাচ্ছে না।
আপনারটা দিয়ে টেক্সট করে দেখি?

246
00:16:08,170 --> 00:16:10,630
ওগুলো যাচ্ছে। কিন্তু উনি
আপনার সাথে কথা বলতে চান না।

247
00:16:11,920 --> 00:16:13,010
কী?

248
00:16:18,100 --> 00:16:19,890
আমার ফোনে চারটা বার।

249
00:16:19,970 --> 00:16:22,230
মারা খাও।

250
00:16:43,290 --> 00:16:44,290
জুডি?

251
00:16:47,210 --> 00:16:48,540
ডোনার খবর পেয়েছ?

252
00:16:54,430 --> 00:16:56,300
আর একটু অপেক্ষা করবে?

253
00:17:07,060 --> 00:17:08,230
আমি মেন্যু এনে দিচ্ছি।

254
00:17:19,070 --> 00:17:20,330
আপনি ঠিক আছেন?

255
00:17:28,670 --> 00:17:30,000
মনে হয় না।

256
00:17:30,090 --> 00:17:31,400
খাবার রেডি।

257
00:17:42,100 --> 00:17:48,400
ও মাঝরাতে বেরিয়ে গেল।
তারপর থেকে ওর কোনো খবর নেই।

258
00:17:49,100 --> 00:17:51,520
আমার ফোন ধরছে না,
মেসেজের জবাব দিচ্ছে না...

259
00:17:53,440 --> 00:17:54,610
আশা করি ও ঠিক আছে।

260
00:17:56,400 --> 00:17:57,400
তাই?

261
00:18:00,700 --> 00:18:03,540
না। আশা করি, ও কোনো
গাড়ি দুর্ঘটনায় পড়েছে,

262
00:18:03,620 --> 00:18:05,910
অন্তত তাতে ওর এই আচরণের
কারণ বোঝা যাবে।

263
00:18:06,750 --> 00:18:08,370
ও চলে গিয়েছিল কেন?

264
00:18:09,210 --> 00:18:11,590
- আমাদের ঝগড়া হয়েছিল।
- কী নিয়ে?

265
00:18:13,960 --> 00:18:16,300
আমার মাঝে মাঝে হিংসা লাগে।

266
00:18:17,300 --> 00:18:19,090
আপনার ধারণা ও পরকীয়া করছে?

267
00:18:20,760 --> 00:18:23,470
না, ও কক্ষনো একাজ করবে না।

268
00:18:23,560 --> 00:18:25,350
তাহলে এত রেগে গেছেন কেন?

269
00:18:25,430 --> 00:18:26,930
আমার রাগ লাগে বলিনি।

270
00:18:27,890 --> 00:18:29,140
বলেছি, হিংসা লাগে।

271
00:18:29,230 --> 00:18:30,690
আপনি এখন রেগে আছেন কেন?

272
00:18:30,770 --> 00:18:32,900
আমি চাই না মানুষ আমাকে খারাপ ভাবুক।

273
00:18:32,980 --> 00:18:34,190
আমি আপনাকে খারাপ ভাবছি না।

274
00:18:34,820 --> 00:18:37,150
এখানকার কেউই আপনাকে খারাপ ভাবছে না।

275
00:18:39,320 --> 00:18:41,620
এখানকার সবাই আমাকে খারাপ ভাবছে।

276
00:18:42,910 --> 00:18:46,080
আপনি, বেট, মার্শ,

277
00:18:47,450 --> 00:18:50,460
আপনাদের সবার ধারণা একটা ছেলেকে লাগাতে পারলে
আমি হাসিখুশি হয়ে যাবো।

278
00:18:54,380 --> 00:18:56,760
আপনার জন্য ডোনাকে উপযুক্ত মনে হয় না বেটের।

279
00:19:02,180 --> 00:19:03,180
ও বলেছে একথা?

280
00:19:03,260 --> 00:19:05,850
মার্শকে বলেছে, শুনেছি আমি।

281
00:19:14,480 --> 00:19:18,150
ও ভুল ভাবছে। বরং আমিই
ডোনার উপযুক্ত নই।

282
00:19:20,150 --> 00:19:22,360
ঐ বার্গার তোমাকে অসুস্থ করে দিচ্ছে, তাই না?

283
00:19:27,910 --> 00:19:31,040
এই তো তোমরা, শুভ বিবাহবার্ষিকী।

284
00:19:31,120 --> 00:19:32,120
হাই, বেট।

285
00:19:32,170 --> 00:19:33,790
বিশেষ দিনটা কেমন যাচ্ছে তোমাদের?

286
00:19:47,310 --> 00:19:48,310
খাবার রেডি।

287
00:19:50,890 --> 00:19:52,100
এটা কি ঠিক আছে?

288
00:19:52,190 --> 00:19:53,770
ও কি এটাই চায়নি?

289
00:19:53,850 --> 00:19:57,820
<i>আবহাওয়ার ব্যাপারে পূর্বাভাস মিললে
খুশি হই, কিন্তু আজকে হচ্ছি না।</i>

290
00:19:57,900 --> 00:20:01,740
<i>আমার পূর্বাভাস দেয়া ঝড়ের কারণে
তীব্র বাতাস বইছে এবং শিলাবৃষ্টি হচ্ছে,</i>

291
00:20:01,820 --> 00:20:04,030
<i>বছরের এ সময়ে এরকমটা ঘটেই থাকে।</i>

292
00:20:04,110 --> 00:20:07,490
<i>আসলে, ঝড়টা এখন উত্তর থেকে আসছে</i>

293
00:20:07,580 --> 00:20:09,330
<i>কিন্তু আসার কথা...</i>

294
00:20:09,410 --> 00:20:10,580
কাকে মেসেজ দিচ্ছ?

295
00:20:12,120 --> 00:20:14,500
শিপিংকে। ওরা ডিস্ট্রো লিস্ট চায়।

296
00:20:20,210 --> 00:20:21,380
ওটা আমাকে দাও।

297
00:20:21,470 --> 00:20:22,970
চলে এসেছে।

298
00:20:23,050 --> 00:20:26,550
একটা স্পিনাচ সালাদ আর একটা ডাবল ডেকার।

299
00:20:30,770 --> 00:20:34,940
মার্শ, প্রশংসা করতে বাধ্য হচ্ছি।

300
00:20:35,020 --> 00:20:38,900
তোমরা চলে যাবার আগে বলি,
আজকে এখানকার এক তরুণ ভ্যানগার্ডে ইন্টারভিউ দিতে এসেছে।

301
00:20:38,980 --> 00:20:40,030
ওর নাম হলো মার্ক।

302
00:20:40,110 --> 00:20:42,820
মার্ক, মার্ক, এসো, আমার বন্ধুদের সাথে পরিচয় করাই।

303
00:20:45,700 --> 00:20:48,200
কেট আর গ্যারি ফ্লেচার, এ হলো...

304
00:20:49,490 --> 00:20:51,830
হাই। মার্ক ব্রিউয়ার।

305
00:20:51,910 --> 00:20:53,540
বিরক্ত করার জন্য দুঃখিত।

306
00:20:55,290 --> 00:20:59,380
মোটেই না। বেট জানালো,
আপনার আজকে আমাদের কোম্পানিতে ইন্টার্ভিউ আছে।

307
00:20:59,460 --> 00:21:00,710
হ্যাঁ।

308
00:21:00,800 --> 00:21:04,590
আমার মনে হয় যাওয়া উচিত।
দেরি করতে চাই না।

309
00:21:06,680 --> 00:21:08,390
দরকার নেই। এখানেই কাজটা সেরে ফেলা যাবে।

310
00:21:10,760 --> 00:21:12,390
মানে আপনাদের সাথে?

311
00:21:12,470 --> 00:21:13,640
হুম।

312
00:21:13,730 --> 00:21:14,730
কেট?

313
00:21:14,770 --> 00:21:16,980
বেট আপনার অনেক প্রশংসা করেছে।

314
00:21:18,190 --> 00:21:20,820
প্লিজ, বসুন।

315
00:21:24,070 --> 00:21:25,400
হ্যাঁ।

316
00:21:35,790 --> 00:21:39,420
বললে বিশ্বাস করবে না।
আমি মনে হয় মার্কে ভ্যানগার্ডে চাকরি পাইয়ে দিয়েছি।

317
00:21:43,210 --> 00:21:44,210
মার্শ?

318
00:21:45,880 --> 00:21:47,510
তুমি কি আমার দিকে তাকাতেও পারো না?

319
00:21:48,550 --> 00:21:49,850
আমরা কাজে আছি, বেট।

320
00:21:51,350 --> 00:21:55,480
বেশ... তাহলে কাজের পরে?

321
00:21:56,810 --> 00:21:59,520
তুমি চাইলে আসতে পারো,
আমি ডিনার বানাবো।

322
00:22:02,150 --> 00:22:03,530
বার্নার্ড কি থাকবে সেখানে?

323
00:22:04,280 --> 00:22:05,280
হয়তো।

324
00:22:06,240 --> 00:22:09,530
কিন্তু বার্নার্ড তোমাকে পছন্দ করে।
তুমি আসলে ও ভালোমতো কথা বলে।

325
00:22:09,610 --> 00:22:11,330
আমার সাথে তেমন একটা কথা বলে না।

326
00:22:14,620 --> 00:22:18,370
আর ডিনারের পরে ও ওর রুমে চলে গেলে...

327
00:22:20,630 --> 00:22:22,000
তুমি আমার রুমে চলে এসো।

328
00:22:27,380 --> 00:22:29,050
আমার মনে হয় সেটা ঠিক হবে না।

329
00:22:30,720 --> 00:22:31,850
কেন?

330
00:22:34,930 --> 00:22:35,930
মার্শ...

331
00:22:38,140 --> 00:22:39,140
আমি তো চাই।

332
00:22:42,860 --> 00:22:43,860
তুমি চাও না?

333
00:22:48,570 --> 00:22:49,820
তুমি আমাকে চাও না, বেট।

334
00:22:52,120 --> 00:22:55,200
তুমি হতাশ, একা,
আমি ছাড়া কেউ নেই প্রেম করার মতো।

335
00:22:57,080 --> 00:22:58,410
একথা বললে কেন?

336
00:23:01,960 --> 00:23:03,000
সমস্যা নেই।

337
00:23:05,170 --> 00:23:07,050
আমি তোমার ব্যাপারে আগ্রহীও নই।

338
00:23:09,470 --> 00:23:10,800
কী, তাহলে...

339
00:23:10,880 --> 00:23:12,760
তাহলে বারবার আসো কেন আমার বাসায়?

340
00:23:13,760 --> 00:23:16,260
কারণ আমি তোমার আর
বার্নার্ডের সাথে ডিনার করতে পছন্দ করি।

341
00:23:17,020 --> 00:23:19,180
আর অন্য কারো হাতে রান্নাটাও খাওয়া হয় তাতে।

342
00:23:21,980 --> 00:23:24,900
তারপর ডিনারের পরে তুমি যখন
টিভির সামনে ঘুমিয়ে যাও...

343
00:23:27,650 --> 00:23:29,740
তখন আমি ওপরতলায় তোমার
ছেলের ঘরে যাই।

344
00:23:31,910 --> 00:23:33,450
বেট, ওকে চু*তে আমার ভালো লাগে।

345
00:23:36,580 --> 00:23:40,120
- কী?
- হ্যাঁ, মাঝে মাঝেই আমাকেও পেছন দিয়ে লাগাতে দেই।

346
00:23:40,710 --> 00:23:42,830
ও তো কেবল একটা বাচ্চা।

347
00:23:42,920 --> 00:23:44,210
বেট, ওর বয়স ২১।

348
00:23:45,170 --> 00:23:48,920
আর ও জানে ও কী করছে।
ওর বয়সে তো আমি কিছুই জানতাম না।

349
00:24:00,930 --> 00:24:01,940
এক্সকিউজ মি।

350
00:24:18,240 --> 00:24:20,870
বেট, তুমি ঠিক আছ?

351
00:24:21,960 --> 00:24:24,120
আমি ঠিক আছি।
বেরোচ্ছি এক্ষুণি।

352
00:24:26,630 --> 00:24:28,130
নিজের ব্যাপারে বলুন।

353
00:24:28,750 --> 00:24:31,420
আমি তিন বছর আগে গ্র্যাজুয়েশন করেছি,

354
00:24:31,510 --> 00:24:35,800
না, এগুলো তো আপনার সিভি থেকেই জানি।
আপনার নিজের ব্যাপারে বলুন।

355
00:24:37,430 --> 00:24:41,850
আপনার জীবন...
আপনি কি বিবাহিত? বাচ্চা-কাচ্চা আছে?

356
00:24:41,930 --> 00:24:43,230
গার্লফ্রেন্ড আছে?

357
00:24:44,560 --> 00:24:49,770
কোনো মেয়ে আমার সাথে প্রেম করবে,
এরকম অবস্থা হতে আরো কয়েক বছর লাগবে মনে হয়।

358
00:24:51,070 --> 00:24:52,070
একথা বলছেন কেন?

359
00:24:52,150 --> 00:24:55,030
কারণ আমি বেকার।

360
00:24:57,070 --> 00:25:00,870
একটা জঘন্য অ্যাপার্টমেন্টে
পাঁচজন রুমমেট নিয়ে থাকি।

361
00:25:02,160 --> 00:25:05,500
নিজের জীবনের ছিরি নেই,
অন্য কাউকে দেখেশুনে রাখব কী করে?

362
00:25:06,670 --> 00:25:08,420
কথাটা একটু নারীবিদ্বেষী হয়ে গেল না?

363
00:25:08,500 --> 00:25:10,710
সব মেয়েকে দেখেশুনে রাখার দরকার নেই।

364
00:25:10,800 --> 00:25:13,010
দয়া করে আমার মাকে বলবেন সেকথা?

365
00:25:14,010 --> 00:25:16,590
আর এ পর্যন্ত যতজনের সাথে
প্রেম করেছি, তাদের সবাইকে?

366
00:25:16,680 --> 00:25:20,310
গ্যারির সাথে যখন প্রথম দেখা হয়,
তখন ও জিমের মেম্বারশিপ বেচছিল।

367
00:25:21,640 --> 00:25:23,980
এখন ও ভ্যানগার্ডের একজন ভাইস প্রেসিডেন্ট।

368
00:25:26,730 --> 00:25:29,860
হ্যাঁ, আপনারা দুইজন একসাথে কাজ করেন,
এই ব্যাপারটা দারুণ।

369
00:25:30,690 --> 00:25:32,900
আমার স্বামীকে সেটা বলবেন?

370
00:25:34,280 --> 00:25:37,200
দেখা যাচ্ছে, ছেলেরা আসলে
মেয়েদের আদেশ মানতে পছন্দ করে না।

371
00:25:39,160 --> 00:25:41,160
এখন কে নারীবিদ্বেষী কথা বলছে?

372
00:25:42,700 --> 00:25:44,700
মেয়েদের আদেশ মানতে কিছু কিছু ছেলে
খুবই পছন্দ করে।

373
00:25:53,260 --> 00:25:55,340
হ্যাঁ, কাজ চলছে ভালোমতোই।

374
00:25:56,470 --> 00:25:57,720
ব্যস্ত।

375
00:25:57,800 --> 00:26:00,010
হ্যাঁ, তোমাদের বহুদিন দেখিনি।

376
00:26:00,100 --> 00:26:02,010
হ্যাঁ, কেট আমাকে দিয়ে এই ডায়েট শুরু করিয়েছে।

377
00:26:05,020 --> 00:26:07,850
কাজের পরে জিমে তেমন যাওয়া হয় না।

378
00:26:07,940 --> 00:26:11,150
জিমে যাওয়া হয়নি, এই আফসোস করতে করতে
মরে যাওয়া ঠিক হবে না।

379
00:26:11,230 --> 00:26:13,440
কথাটা আসলে ঠিকই।

380
00:26:16,950 --> 00:26:19,570
তো, তুমি আর বেট...

381
00:26:21,740 --> 00:26:22,740
না।

382
00:26:24,330 --> 00:26:25,620
ও তোমাকে পছন্দ করে অবশ্য।

383
00:26:25,700 --> 00:26:27,620
এখন আর করে না।

384
00:26:31,840 --> 00:26:33,250
আপনার খাওয়াটা নষ্ট করলাম।

385
00:26:33,340 --> 00:26:35,210
না, তুমি আমার খাওয়া নষ্ট করোনি।

386
00:26:35,840 --> 00:26:38,680
কেট করেছে। ও আমার নতুন এক
সংস্করণের ইন্টার্ভিউ নিচ্ছে।

387
00:26:40,050 --> 00:26:41,090
ও তো সামান্য একটা বাচ্চা।

388
00:26:43,010 --> 00:26:44,260
আমিও তাই ছিলাম।

389
00:26:47,100 --> 00:26:48,730
বার্গারটার জন্য খারাপ লাগছে।

390
00:26:49,560 --> 00:26:51,020
নতুন আরেকটা বানিয়ে দেবো?

391
00:26:52,270 --> 00:26:54,070
- এখানে বসে খাওয়া যাবে?
- নিশ্চয়ই।

392
00:27:05,240 --> 00:27:10,000
- ওহ, অপেক্ষা করানোর জন্য দুঃখিত।
- ওহ, না, না, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম।

393
00:27:12,000 --> 00:27:13,000
তুমি কি ঠিক আছ?

394
00:27:17,050 --> 00:27:18,260
মার্শ কিছু করেছে?

395
00:27:19,800 --> 00:27:22,970
আমি দেখেছি তুমি কীভাবে
ওর দিকে তাকাও...

396
00:27:23,050 --> 00:27:24,850
ওহ, আমার সমস্যাটা কী?

397
00:27:25,560 --> 00:27:28,890
কিছু না। ও যদি তোমার সাথে
ব্রেকআপ করে থাকে, তাহলে সমস্যা ওরই।

398
00:27:29,730 --> 00:27:31,140
ও আমার সাথে ব্রেকআপ করেনি।

399
00:27:32,190 --> 00:27:33,690
ও কখনোই আমার প্রেমে পড়েনি।

400
00:27:33,770 --> 00:27:36,400
সেরেছে। আমি দুঃখিত।

401
00:27:36,480 --> 00:27:38,570
না, না, ভালো তো।

402
00:27:39,360 --> 00:27:40,360
বিশ্বাস করো।

403
00:27:44,410 --> 00:27:45,740
আমার কাজে ফিরে যাওয়া দরকার।

404
00:27:47,990 --> 00:27:51,210
সত্যিই? তুমি ওখানে
মার্শের সাথে থাকতে চাও?

405
00:27:57,920 --> 00:27:58,920
শোনো,

406
00:28:00,470 --> 00:28:01,470
মার্শ মারা খাক।

407
00:28:11,890 --> 00:28:14,560
ও আগে অনেক সুন্দর ছিল।

408
00:28:15,360 --> 00:28:17,360
ও এখনো বেশ সুন্দর।

409
00:28:19,320 --> 00:28:20,860
মনে হয় এখন ওকে ভালোমতো চিনি।

410
00:28:22,320 --> 00:28:25,820
কাউকে চিনলে কী সমস্যা?

411
00:28:25,910 --> 00:28:27,280
গ্যারিকে চেনার পরে বুঝলাম,

412
00:28:30,700 --> 00:28:34,670
ও আমি বাদে যেকোনো কাউকেই লাগাতে রাজি আছে।

413
00:28:37,500 --> 00:28:39,050
সেটা ব্যাপার না,

414
00:28:40,590 --> 00:28:42,510
কারণ ও কাজটা ভালো পারে না।

415
00:28:47,350 --> 00:28:48,350
তুমি পারো?

416
00:28:49,220 --> 00:28:51,390
<i>কেট সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়।</i>

417
00:28:54,560 --> 00:28:56,440
ওর সাথে দেখা হওয়ার সময়ে
আমার কিছুই ছিল না।

418
00:28:57,770 --> 00:29:01,780
ও আমাকে সবকিছু দিয়েছে।
কিন্তু সেটা ভালোবাসার কারণে নয়।

419
00:29:02,440 --> 00:29:04,950
তাই আমি যেতে পারবো না।
সেও কখনো একা হবে না।

420
00:29:05,030 --> 00:29:07,700
তাহলে মানুষ ভাববে ওকে ভালোবাসা যায়,
আসলে যায় না।

421
00:29:09,910 --> 00:29:11,160
ও অনেক শীতল হৃদয়ের।

422
00:29:11,240 --> 00:29:13,620
ও নিখুঁত, আমি তা না।

423
00:29:15,170 --> 00:29:17,580
আমি খেতে, মদ গিলতে আর
লাগাতে পছন্দ করি।

424
00:29:21,000 --> 00:29:22,760
কেটের এসব কোনো কাজ পছন্দ না।

425
00:29:24,220 --> 00:29:25,630
তাহলে তুমি কী করো?

426
00:29:28,220 --> 00:29:31,100
ওর সাথে থাকার সময়ে লক্ষ্মী হয়ে থাকি।

427
00:29:32,930 --> 00:29:33,930
যখন ওর সাথে থাকি না..

428
00:29:36,230 --> 00:29:37,270
তখন আমার খারাপ রূপ প্রকাশ পায়।

429
00:29:39,730 --> 00:29:40,900
কতোটা?

430
00:29:43,820 --> 00:29:46,200
মাঝে মাঝে নিজের বাড়াটা
কাউকে দিয়ে চোষাতে ইচ্ছা করে।

431
00:29:48,200 --> 00:29:49,620
বুঝেছ?

432
00:29:51,580 --> 00:29:53,370
ডোনার সৌভাগ্য যে সে তোমাকে পেয়েছে।

433
00:29:54,370 --> 00:29:55,660
আমি সেটা জানি না।

434
00:29:58,670 --> 00:30:00,130
মনে হয় গত রাতে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।

435
00:30:01,380 --> 00:30:02,840
ওহ, না, আমি খুবই দুঃখিত।

436
00:30:04,840 --> 00:30:07,050
জানি তুমি ওকে পছন্দ করো না।

437
00:30:07,130 --> 00:30:08,970
কী, সেটা ঠিক না, আমি...

438
00:30:10,510 --> 00:30:12,310
আমার ওকে তোমার জন্য
পছন্দ হয় না।

439
00:30:12,890 --> 00:30:15,480
তোমার এমন কাউকে দরকার যাকে
সবসময়ে দেখে শুনে রাখা লাগবে না।

440
00:30:16,480 --> 00:30:20,310
ইতিবাচক আর হাসিখুশি কাউকে দরকার তোমার।

441
00:30:20,900 --> 00:30:24,940
ইতিবাচক আর হাসিখুশি, তোমার মতো?

442
00:30:26,030 --> 00:30:27,030
না।

443
00:30:29,110 --> 00:30:30,910
কিংবা হ্যাঁ, জানি না।

444
00:30:31,740 --> 00:30:35,040
যে বুঝবে, তোমার কত বুদ্ধি,

445
00:30:36,620 --> 00:30:38,330
বুঝবে, তুমি কত সুন্দর...

446
00:30:49,130 --> 00:30:50,550
একাজ কেন করলে?

447
00:30:55,470 --> 00:30:56,930
আসলে কী হচ্ছে এখন?

448
00:31:14,530 --> 00:31:15,950
আপনার স্বামী আমাদের দেখতে পাচ্ছেন।

449
00:31:18,660 --> 00:31:19,660
ও চলে গেছে।

450
00:31:24,630 --> 00:31:25,630
সবাই চলে গেছে।

451
00:31:29,470 --> 00:31:30,470
আপনি কি ওদেরকে মিস করছেন?

452
00:31:31,260 --> 00:31:36,640
<i>♪ When all those things we used to do ♪</i>

453
00:31:38,100 --> 00:31:43,730
<i>♪ Memories don't erase so easily ♪</i>

454
00:31:45,570 --> 00:31:52,320
<i>♪ And lipstick traces on your face
Proved that to me ♪</i>

455
00:32:00,710 --> 00:32:06,670
<i>♪ When we met
I was young and you were old ♪</i>

456
00:32:08,000 --> 00:32:14,340
<i>♪ And yet it was me
Who invited you into their home ♪</i>

457
00:32:15,260 --> 00:32:21,680
<i>♪ And once inside
You acted like a child ♪</i>

458
00:32:22,850 --> 00:32:29,820
<i>♪ And, like a mother
When you left, all I did was cry ♪</i>

459
00:32:30,360 --> 00:32:37,330
<i>♪ And now it is always raining ♪</i>

460
00:32:38,660 --> 00:32:45,080
<i>♪ My tears fall like rain ♪</i>

461
00:32:46,130 --> 00:32:52,340
<i>♪ My eyes, they changed to grey ♪</i>

462
00:32:53,220 --> 00:32:59,560
<i>♪ I am always in the rain ♪</i>

463
00:33:02,230 --> 00:33:04,600
<i>ভিয়েনা চিড়িয়াখানায় দুইটা বিশালদেহী পাণ্ডা</i>

464
00:33:04,690 --> 00:33:08,270
<i>দশ বছরের চেষ্টার পরে
মিলন করতে সক্ষম হয়েছে।</i>

465
00:33:08,360 --> 00:33:13,320
<i>রিপোর্টে জানা গেছে, চিড়িয়াখানা কর্মীদের
এক দশকব্যাপী চেষ্টার পরে</i>

466
00:33:13,400 --> 00:33:16,990
<i>বাও লিন এবং পাই গাও নামের
পাণ্ডা দুটি মিলিত হয়েছে।</i>

467
00:33:18,410 --> 00:33:21,620
<i>ব্যক্তিগতভাবে, আমি তাদেরকে
মিলনে অরুচির কারণে দোষ দিতে পারি না</i>

468
00:33:21,700 --> 00:33:25,870
<i>এটা তাদের স্বভাব,
তাদের প্রজাতির পাণ্ডার সংখ্যা মাত্র দুই হাজার...</i>

469
00:33:38,470 --> 00:33:39,640
এটা যদি ডোনার ফোন হয়?

470
00:33:40,560 --> 00:33:41,560
না।

471
00:33:43,680 --> 00:33:45,310
ও আমার সাথে আর কথা বলতে চায় না।

472
00:33:46,600 --> 00:33:47,730
তুমি সেটা জানো না।

473
00:33:48,520 --> 00:33:49,610
জানি।

474
00:33:51,570 --> 00:33:52,820
আর সেজন্য আমি ওকে
দোষ দিতে পারি না।

475
00:33:53,900 --> 00:33:55,240
কেন? কী হয়েছে?

476
00:34:05,580 --> 00:34:06,580
আমি ওকে মেরেছি।

477
00:34:10,670 --> 00:34:12,460
গত রাতে ঝগড়ার সময়ে...

478
00:34:14,800 --> 00:34:16,130
আমি ওর মুখে মেরেছি।

479
00:34:22,180 --> 00:34:24,140
হেই, ভাই, শান্ত হন।

480
00:34:24,930 --> 00:34:26,890
- নিজেকে ওর আসল পুরুষ মনে করো, হাহ?
- শান্ত হন।

481
00:34:26,980 --> 00:34:29,480
- দেখি, তোমার মুরোদ।
- শান্ত হন।

482
00:34:30,020 --> 00:34:31,360
গ্যারি, ওর ওপর থেকে সরো।!

483
00:34:31,440 --> 00:34:32,440
খারাপ না।

484
00:34:35,360 --> 00:34:37,070
তুমি খুব একটা ভালো যোদ্ধা নও।

485
00:34:39,450 --> 00:34:42,030
তুমি দুর্বল, দেখলে করুণা হয়।

486
00:34:43,080 --> 00:34:44,240
তুমিই ওর জন্য ঠিক আছ।

487
00:34:51,330 --> 00:34:52,420
হায় খোদা!

488
00:34:53,540 --> 00:34:54,960
হায় খোদা, গ্যারি!

489
00:34:56,340 --> 00:34:57,880
আমি দুঃখিত।

490
00:34:57,970 --> 00:34:58,970
গ্যারি?

491
00:35:00,380 --> 00:35:02,550
- তুমি কী করেছ?
- উনি আমাকে আক্রমণ করেছিলেন।

492
00:35:02,640 --> 00:35:04,010
- আপনি দেখেছেন।
- গ্যারি?

493
00:35:04,100 --> 00:35:05,770
আপনি সবই দেখেছেন।। উনি আমার দম বন্ধ করার চেষ্টা করছিলেন।

494
00:35:05,850 --> 00:35:07,520
কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকো।

495
00:35:08,560 --> 00:35:13,270
আমি কখনোই কারো ক্ষতি করিনি।
কখনোই না। আমি এরকম নই।

496
00:35:13,360 --> 00:35:17,650
<i>বিশ্বজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে,</i>

497
00:35:17,740 --> 00:35:19,700
<i>হানাহানি, খুনোখুনি ঘটেই চলেছে।</i>

498
00:35:19,780 --> 00:35:21,160
এটা তোমার কাজ বলে মনে হয় না আমার।

499
00:35:22,280 --> 00:35:23,280
আমার ধারণা এটা ওনার কাজ।

500
00:35:23,320 --> 00:35:26,410
<i>দুর্ঘটনা, বিপর্যয়, ট্রাফিক জ্যাম,</i>

501
00:35:26,490 --> 00:35:29,080
<i>ট্রেনের সংঘর্ষ, প্লেন দুর্ঘটনা,</i>

502
00:35:31,080 --> 00:35:33,750
<i>গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন...</i>

503
00:35:33,840 --> 00:35:36,550
বলেছিলেন আপনি গোটা বিশ্বকে পাল্টে দেবেন।
আমি আপনাকে বিশ্বাস করিনি।

504
00:35:37,510 --> 00:35:40,590
<i>দেশজুড়ে গ্যাস লাইনে বিস্ফোরণ এবং</i>

505
00:35:40,680 --> 00:35:42,970
<i>পাওয়ার গ্রিড বিপর্যয়েরও খবর পাচ্ছি আমরা।</i>

506
00:35:43,760 --> 00:35:46,600
আমি শুধু মিথ্যাগুলো কেড়ে নিয়েছি।

507
00:35:46,680 --> 00:35:50,060
বাকি কাজটা আপনারাই করেছেন।
এটাই আপনাদের ইচ্ছা ছিল।

508
00:35:50,140 --> 00:35:51,600
আমি কখনোই এসব চাইনি।

509
00:35:51,690 --> 00:35:53,100
আপনি কারো নজর কাড়তে,

510
00:35:54,770 --> 00:35:57,360
স্পর্শ কিংবা ভালোবাসা পেতে চাননি?

511
00:35:59,570 --> 00:36:02,030
আমি কাউকে খুন করতে চাইনি।

512
00:36:02,110 --> 00:36:05,200
হ্যাঁ চেয়েছেন, নইলে এই কাজ করতেন না।

513
00:36:07,700 --> 00:36:09,000
কেটও ওনাকে খুন করতে চেয়েছিলেন।

514
00:36:09,080 --> 00:36:10,290
আমি চাইনি।

515
00:36:11,290 --> 00:36:13,750
আপনাকে আর ভান করতে হবে না।

516
00:36:15,460 --> 00:36:16,960
যা ইচ্ছা তাই পেতে পারেন আপনি।

517
00:36:19,380 --> 00:36:20,670
ছুরিগুলো নামিয়ে রাখুন।

518
00:36:23,380 --> 00:36:26,180
ছুরিগুলো নামিয়ে রাখুন।

519
00:36:30,810 --> 00:36:31,890
আমি আপনাকে এমন এক বিশ্বের প্রস্তাব দিয়েছিলাম,

520
00:36:31,980 --> 00:36:34,650
যেখানে কোনো কষ্ট ছাড়াই
স্বরূপে উন্মোচিত হতে পারবে মানুষ।

521
00:36:34,730 --> 00:36:36,560
কিন্তু মনে হচ্ছে আপনারা নিজেদের
কষ্টকে উপভোগ করতে পছন্দ করেন।

522
00:36:39,280 --> 00:36:41,150
আর সেটাই যদি সত্যি হয়ে থাকে,

523
00:36:42,990 --> 00:36:46,030
তাহলে আপনাদের কষ্টই হয়তো
আপনাদেরকে মুক্তি দেবে।

524
00:36:47,620 --> 00:36:51,540
<i>আমরা একে অন্যকে যে মিথ্যাগুলো বলি,</i>

525
00:36:57,540 --> 00:37:01,710
<i>নিজেদেরকে যে মিথ্যাগুলো বলি,</i>

526
00:37:10,430 --> 00:37:14,480
<i>তার কালিমা মুছে যাবে সত্যের আগুনে।</i>

527
00:37:29,240 --> 00:37:32,500
<i>যাতে ভালোবাসা আর ঘৃণা,</i>

528
00:37:33,620 --> 00:37:36,620
<i>কষ্ট আর আনন্দ...</i>

529
00:37:42,760 --> 00:37:45,680
<i>সবকিছু...</i>

530
00:37:49,350 --> 00:37:50,850
<i>লজ্জা ছাড়াই প্রকাশ করা যায়।</i>

531
00:37:53,720 --> 00:37:57,940
<i>যেখানে ভালো-মন্দ বলে কিছু নেই...</i>

532
00:38:02,190 --> 00:38:07,240
<i>সেখানে থাকে কেবল সত্য।</i>

533
00:38:23,550 --> 00:38:25,750
<i>দেশজুড়ে পাওয়ার গ্রিড বিপর্যয়।</i>

534
00:38:25,800 --> 00:38:31,680
<i>টেরি একটু আগে পটাসিয়াম হাইড্রোক্সাইড
বহনকারী যে সেমিট্রাকের কথা বললেন,</i>

535
00:38:31,760 --> 00:38:35,270
<i>ইন্টারস্টেট হাইওয়েতে সেটাতে
একদল লোক আগুন লাগিয়ে দিয়েছে।</i>

536
00:38:35,350 --> 00:38:40,480
<i>তারা পুলিশের ব্যারিকেড ভেঙে
সেটায় আগুন ধরিয়ে দেয়।</i>

537
00:38:41,440 --> 00:38:45,070
<i>এই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে</i>

538
00:38:45,150 --> 00:38:48,030
<i>বেশ কিছু গাড়ি এবং ট্রাক পুড়ে গেছে।</i>

539
00:38:48,110 --> 00:38:52,370
<i>তারমধ্যে গ্যাসোলিনবাহী একটা
ট্যাংকার ট্রাকও ছিল।</i>

540
00:38:54,620 --> 00:38:56,870
<i>রাস্তাটা একটা অগ্নিকূপে পরিণত হয়েছে,</i>

541
00:38:56,950 --> 00:38:59,960
<i>উত্তপ্ত ছাই বাতাসে উড়ে উড়ে</i>

542
00:39:00,040 --> 00:39:01,880
<i>আশেপাশের এলাকায় গিয়ে পড়ছে।</i>

543
00:39:07,720 --> 00:39:09,300
এই পৃথিবীকে কীভাবে আগের চেয়ে ভালো বলব?

544
00:39:17,060 --> 00:39:19,190
আপনি এখনো এটা কেবল নিজের চোখ দিয়েই দেখছেন।

545
00:39:21,350 --> 00:39:22,690
আপনাকে ওগুলো বন্ধ করে দিতে হবে।

546
00:39:24,480 --> 00:39:26,230
অন্ধকারকে গ্রহণ করতে হবে।

547
00:39:34,870 --> 00:39:36,160
<i>ভবিষ্যতকে দেখতে পাচ্ছি আমি।</i>

548
00:39:40,160 --> 00:39:41,170
<i>তাহলে বলুন,</i>

549
00:39:44,170 --> 00:39:45,540
<i>ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে।</i>

550
00:39:48,800 --> 00:39:50,010
<i>ধুলা থেকে আপনার জন্ম,</i>

551
00:39:52,090 --> 00:39:53,680
আপনারা চলাফেরা করেন ধুলায়,

552
00:39:53,760 --> 00:39:55,010
আবার ধুলার মধ্যেই ফিরে যাবেন।

553
00:39:55,760 --> 00:39:58,640
ওটাতো সবার ভবিষ্যৎ।
আমার ভবিষ্যৎটা কী?

554
00:39:59,520 --> 00:40:01,810
জন ডি, আপনার কোনো ভবিষ্যৎ নেই।

555
00:40:01,890 --> 00:40:06,860
আপনার ভবিষ্যৎ দেয়াল আর রক্ষী দিয়ে ঘেরা,
সেখানে উন্মাদনার কটু গন্ধ।

556
00:40:06,940 --> 00:40:10,110
তারপর আপনার জীবনের জট কেটে যাবে,
মানে আপনার মায়ের ছেলে।

557
00:40:10,820 --> 00:40:14,120
না। আবার দেখুন। আমাকে আমার
ভবিষ্যৎ বলুন।

558
00:40:15,200 --> 00:40:18,120
আপনি ড্রিমের কিছু ক্ষমতা চুরি করেছেন।

559
00:40:18,200 --> 00:40:20,120
আপনি এর পুরোটাই চুরি করবেন।

560
00:40:20,200 --> 00:40:23,370
নিজের হাতে ড্রিম লর্ডের জীবনটাকে পিষে ফেলবেন।

561
00:40:44,150 --> 00:40:45,060
হ্যালো।

562
00:40:46,650 --> 00:40:47,770
আমি জন।

563
00:40:49,070 --> 00:40:51,360
তুমি আসায় খুশি হয়েছি।
কারেন্ট চলে গিয়েছিল।

564
00:40:52,950 --> 00:40:55,870
তাই এখানে টিভি ছিল না।
কথা বলার কেউ ছিল না।

565
00:40:55,950 --> 00:40:58,030
তুমি কী করছ বলে মনে হয়?

566
00:40:59,660 --> 00:41:01,790
পৃথিবীটাকে মিথ্যার হাত থেকে বাঁচাচ্ছি।

567
00:41:02,370 --> 00:41:03,910
রুবিটা সেজন্য বানানো হয়নি।

568
00:41:07,880 --> 00:41:10,000
ওহ, তুমি হলে স্যান্ডম্যান।

569
00:41:11,510 --> 00:41:14,380
আমার মা বলেছিল তুমি এর জন্য আসবে,
ঠিকই বলেছিল।

570
00:41:14,470 --> 00:41:18,300
এটা আমাকে ফেরত দাও, যাতে তুমি যা নষ্ট করেছ,
তা ঠিক করতে পারি।

571
00:41:18,390 --> 00:41:20,010
আমি এটা তোমাকে দেবো না, এটা আমার।

572
00:41:20,100 --> 00:41:24,270
জন, এটা তোমার আর তোমার দুনিয়ার ক্ষতি করছে।

573
00:41:24,350 --> 00:41:26,020
সকল সত্যকে ফাঁস করে দিচ্ছে।

574
00:41:27,770 --> 00:41:31,190
- এই সত্য তো মানবজাতির।
- না। তুমি ভুল করছ।

575
00:41:33,440 --> 00:41:35,280
<i>এই</i> সত্য হলো মানবজাতির।

576
00:41:37,200 --> 00:41:41,740
- কাজের কী অবস্থা?
- ভালোই, ব্যস্ত আছি বেশ।

577
00:41:41,830 --> 00:41:43,330
ওরা নিজেরাই নিজেদের মিথ্যা বলছে।

578
00:41:44,620 --> 00:41:47,580
গ্যারি নতুন একটা কাজের দায়িত্ব নিয়েছে,
বেশ সম্ভাবনাময়।

579
00:41:47,670 --> 00:41:48,750
এর সবই মিথ্যা।

580
00:41:48,830 --> 00:41:52,550
এগুলো মিথ্যা নয়, জন।
এগুলো হলো স্বপ্ন।

581
00:41:52,630 --> 00:41:53,460
ঠিক না, সোনা?

582
00:41:53,550 --> 00:41:57,300
কেট এমন এক জায়গায় পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে,
যেখানে কেউ ওকে খুঁজে পাবে না।

583
00:41:58,430 --> 00:41:59,430
বেট, কী অবস্থা তোমার?

584
00:42:00,260 --> 00:42:03,600
গ্যারি স্বপ্ন দেখে, তার বাবাকে
তার ব্যাপারে ভুল প্রমাণ করার।

585
00:42:03,680 --> 00:42:04,980
বার্নার্ডের কী অবস্থা?

586
00:42:05,060 --> 00:42:07,730
- তোমার লেখালেখির কী অবস্থা?
- হ্যাঁ, উপন্যাসটা কতদূর?

587
00:42:07,810 --> 00:42:08,940
ভালোই চলছে।

588
00:42:09,020 --> 00:42:13,690
মানুষের কাজে আসবে এমন কিছু
সৃষ্টির স্বপ্ন দেখে বেট।

589
00:42:15,950 --> 00:42:18,200
তাদের স্বপ্নগুলো তাদের অনুপ্রেরণা যোগায়।

590
00:42:18,990 --> 00:42:21,660
ভেবেছিলাম, বার্নার্ড কলেজে যাওয়ায়
লেখার আরো বেশি সময় পাবো আমি।

591
00:42:21,740 --> 00:42:24,410
কিন্তু ওকে ঘরে পেয়ে খুব ভালো লাগছে...

592
00:42:24,500 --> 00:42:26,370
তাদের স্বপ্নগুলোই তাদের বাঁচিয়ে রাখে।

593
00:42:28,120 --> 00:42:30,290
কিন্তু তুমি যদি তাদের স্বপ্ন কেড়ে নাও,

594
00:42:31,340 --> 00:42:36,300
তুমি যদি তাদের আশা কেড়ে নাও তাহলে... হ্যাঁ।

595
00:42:37,720 --> 00:42:40,140
এটা গোটা মানবজাতির ক্ষেত্রে সত্য।

596
00:42:42,180 --> 00:42:44,640
জন, এই রুবি তোমার ক্ষতি করছে।

597
00:42:45,390 --> 00:42:48,190
এটার মধ্যে আমার ক্ষমতার
বিশাল অংশ নিহিত আছে।

598
00:42:48,770 --> 00:42:50,730
আমি যখন এটাকে ব্যবহার করতে গেছি,
তখন এটা আরো ক্ষমতা চুরি করে নিয়েছে।

599
00:42:51,650 --> 00:42:54,320
তাহলে আমি এইটা ব্যবহার করে
তোমার ক্ষমতার বাকি অংশটুকু চুরি করলে হয়তো

600
00:42:54,400 --> 00:42:56,030
আমি স্বপ্নরাজ্যের অধিপতি হতে পারব।

601
00:42:57,400 --> 00:43:02,200
কোনো ড্রিম লর্ডের ক্ষমতা চুরি করতে গেলে
সেটা তার রাজ্যে গিয়ে করতে হবে।

602
00:43:04,740 --> 00:43:05,740
স্বপ্নের মধ্যে।

603
00:44:43,550 --> 00:44:45,430
বাড়িতে স্বাগতম, জনি।

604
00:44:48,350 --> 00:44:50,770
বাচ্চামো কোরো না, জনি।

605
00:44:58,150 --> 00:44:59,610
ঘুমাতে যাও, জনি।

606
00:44:59,690 --> 00:45:01,240
- প্লিজ।
- মা?

607
00:45:01,320 --> 00:45:04,910
জনি, তোমাকে ঘুমাতে হবে।

608
00:45:08,280 --> 00:45:11,950
তোমার বাবা ঠিকই বলেছিল।
তোমার জন্ম দেয়াই ভুল হয়েছে।

609
00:45:15,580 --> 00:45:17,040
এটা একটা স্বপ্ন!

610
00:45:18,500 --> 00:45:19,710
এটা একটা স্বপ্ন।

611
00:45:21,760 --> 00:45:22,670
এটা একটা স্বপ্ন।

612
00:45:50,030 --> 00:45:54,710
ড্রিম লর্ড, এটা কি তোমার প্রাসাদ?

613
00:45:57,040 --> 00:46:01,750
মিথ্যার রাজা, এটা কি তোমার সিংহাসন?

614
00:46:03,380 --> 00:46:05,590
বেশ, এটা এখন আমার!

615
00:46:08,590 --> 00:46:09,800
তুমি কি দেখতে পাচ্ছ?

616
00:46:12,060 --> 00:46:13,680
আমাকে কি দেখতে পাচ্ছ?

617
00:46:19,020 --> 00:46:23,280
নিজের ক্ষমতা ব্যবহার করে
নিজের মিথ্যাগুলোকে পুড়িয়ে শেষ করছ।

618
00:46:23,360 --> 00:46:24,570
তোমাকে থামতে হবে।

619
00:46:31,070 --> 00:46:33,410
এখনো নিজেকে বাঁচাতে
খুব বেশি দেরি হয়ে যায়নি তোমার।

620
00:46:33,490 --> 00:46:35,790
ওহ, ভেবেছ, আমাকে বাঁচানো দরকার?

621
00:46:36,370 --> 00:46:40,920
তোমার বাবা এই রুবিটা আমার থেকে চুরি করে
তোমাকে এটা দিয়ে অভিশপ্ত করেছে।

622
00:46:41,960 --> 00:46:44,050
মানে আমাকে এটা দিয়ে পবিত্র করেছে।

623
00:46:48,680 --> 00:46:54,810
আমার বাবা যখন তোমাকে কারারুদ্ধ করেছে,
তখনই তোমার রাজত্ব ফুরিয়েছে।

624
00:46:56,520 --> 00:46:57,770
তোমার রাজ্য

625
00:46:59,770 --> 00:47:01,270
আমার জন্মগত অধিকার।

626
00:47:09,530 --> 00:47:13,120
তোমার ক্ষমতা আমার মধ্যেই নিহিত।

627
00:47:19,580 --> 00:47:23,590
তোমার জীবন যে আমার হাতের মুঠোয়,
এটা জানতে কেমন লাগছে?

628
00:47:26,090 --> 00:47:29,590
তুমি ড্রিমারদের কষ্ট দিচ্ছ।

629
00:47:29,680 --> 00:47:32,220
বেশ, ওদের জেগে ওঠার সময় হয়েছে। !

630
00:47:35,640 --> 00:47:40,730
তোমার জীবন, তোমার মিথ্যা
কথাগুলোর এখানেই ইতি।

631
00:48:02,540 --> 00:48:03,630
আমি পেরেছি।

632
00:48:06,090 --> 00:48:07,590
আমি ওকে খুন করেছি।

633
00:48:10,920 --> 00:48:11,970
আমি জিতেছি।

634
00:48:14,140 --> 00:48:15,970
ধন্যবাদ, জন।

635
00:48:31,150 --> 00:48:32,570
কিন্তু আমি তোমাকে খুন করেছি।

636
00:48:33,740 --> 00:48:37,490
তুমি ঐ রুবিকে ধ্বংস করে
ওটার ভেতরের ক্ষমতাকে মুক্ত করে দিয়েছ।

637
00:48:38,080 --> 00:48:39,870
আমার মাথায় এটা কখনোই আসত না।

638
00:48:41,080 --> 00:48:44,580
ঐ রত্নের মতো নিজের কতোটা অংশ রেখেছি,
তা আমি নিজেই ভুলে গিয়েছিলাম,

639
00:48:45,960 --> 00:48:47,380
তুমি কি আমাকে মেরে ফেলবে?

640
00:48:49,000 --> 00:48:50,000
আমি তা পারব।

641
00:48:51,670 --> 00:48:52,840
হয়তো তাই করব।

642
00:48:55,760 --> 00:48:58,390
কিন্তু এই ড্রিম স্টোন তো
নশ্বর মানুষদের জন্য নয়।

643
00:48:59,390 --> 00:49:01,770
আর আমি তোমাকে শাস্তি দিতে আসিনি।

644
00:49:03,980 --> 00:49:06,940
তাই, জন, না, আমি তোমাকে মারব না।

645
00:49:09,860 --> 00:49:11,280
জন, আরাম করে ঘুমাও।

646
00:49:38,850 --> 00:49:41,890
এই রুবি যে ক্ষতিগুলো করেছে,
সেগুলো তুমি সারাতে পারবে?

647
00:49:43,100 --> 00:49:44,520
ঐ রুবি একাজ করেনি।

648
00:49:45,480 --> 00:49:50,520
জন ঐটাকে ব্যবহার করে পুরানো, না শুকানো
ক্ষতগুলোকে বের করে এনেছে।

649
00:49:51,780 --> 00:49:54,490
আগামীকালকে পুনর্নিমাণ শুরু হবে।

650
00:49:56,030 --> 00:49:57,700
এই জগতে, আর আমার জগতেও।

651
00:49:58,950 --> 00:50:00,200
কিন্তু আজকে রাতে, অবশেষে...

652
00:50:02,830 --> 00:50:04,500
মানবজাতি একটু শান্তিতে ঘুমাতে পারবে।

653
00:50:26,440 --> 00:50:27,440
আমি তোমাকে দেখব...

654
00:50:29,600 --> 00:50:30,770
বড় ভাই।

655
00:50:31,600 --> 00:50:37,770
অনুবাদে - কুদরতে জাহান

656
00:50:38,600 --> 00:50:45,770
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

