1
00:00:52,635 --> 00:00:53,635
বল গেল।

2
00:00:55,221 --> 00:00:57,849
দুঃখিত, ব্রো। তবে ক্যাচটা দারুণ ছিল।

3
00:00:59,517 --> 00:01:00,517
ধন্যবাদ।

4
00:01:06,232 --> 00:01:07,232
ফ্র্যাঙ্কলিন।

5
00:01:07,692 --> 00:01:09,944
এসো, ফ্র্যাঙ্কলিন। কীসের অপেক্ষা করছো?

6
00:01:22,290 --> 00:01:23,290
কী করছো?

7
00:01:25,335 --> 00:01:26,544
পায়রাদের খাওয়াচ্ছি।

8
00:01:30,507 --> 00:01:32,425
'পায়রাগুলোকে বেশি বেশি
খাওয়ালে কী হবে জানো?'

9
00:01:34,344 --> 00:01:35,345
'মোটা পায়রা'

10
00:01:39,390 --> 00:01:41,643
'ম্যারি পপিনস' মুভির
ডায়লগ। দেখেছ তুমি?

11
00:01:42,519 --> 00:01:43,353
না।

12
00:01:52,278 --> 00:01:53,530
ওকে, তো কী সমস্যা?

13
00:01:54,114 --> 00:01:55,198
কীসের কথা বলছো?

14
00:01:55,281 --> 00:01:58,451
জানি একটা সমস্যা হয়েছে।
মানে, তোমার অবস্থা দেখ।

15
00:01:59,119 --> 00:02:01,871
মনমরা হয়ে বসে বসে পায়রা খাওয়ানো।

16
00:02:02,914 --> 00:02:04,040
এটা তোমার স্বভাব নয়।

17
00:02:05,500 --> 00:02:08,086
না, হয়তো নয়।

18
00:02:08,711 --> 00:02:10,463
জানি না কী সমস্যা হয়েছে, কিন্তু...

19
00:02:12,215 --> 00:02:13,215
তোমার কথা ঠিক।

20
00:02:15,051 --> 00:02:16,427
সমস্যা একটা হয়েছে।

21
00:02:24,519 --> 00:02:27,355
ওরা যখন আমাকে বন্দী করেছিল,
মাথায় শুধু একটা চিন্তা এসেছিল।

22
00:02:30,066 --> 00:02:31,067
প্রতিশোধ।

23
00:02:32,735 --> 00:02:35,113
যতটা আশা করেছিলাম ততটা তৃপ্তি আসেনি।

24
00:02:36,447 --> 00:02:39,367
অন্যদিকে, আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে।

25
00:02:40,535 --> 00:02:44,622
আমার জিনিসপত্র লুটপাট হয়ে
ছড়িয়ে পড়েছিল প্রান্তে প্রান্তে।

26
00:02:46,166 --> 00:02:50,253
আর আমি সেগুলো খোঁজার উদ্দেশ্য
নিয়ে বের হয়েছিলাম এক ভ্রমণে।

27
00:02:52,338 --> 00:02:53,338
পেয়েছিলাম খোঁজ।

28
00:02:55,341 --> 00:02:58,011
আর এখন আমি সবচেয়ে শক্তিশালী।

29
00:02:59,929 --> 00:03:00,929
তাসত্ত্বেও,

30
00:03:06,686 --> 00:03:08,396
এখানে বসে বসে পায়রা খাওয়াচ্ছ।

31
00:03:09,397 --> 00:03:11,357
বিষয় হচ্ছে, তার পূর্ব পর্যন্ত,

32
00:03:13,526 --> 00:03:15,486
আমার একটা লক্ষ্য ছিল।

33
00:03:16,779 --> 00:03:21,659
নিজের ক্ষমতার চেয়েও বড়ো একটা উদ্দেশ্য
আর তারপর হটাৎ করে সেটার সমাপ্তি হয়...

34
00:03:24,787 --> 00:03:26,372
আমার মন খারাপ হয়েছিল।

35
00:03:28,416 --> 00:03:29,459
হতাশা।

36
00:03:31,169 --> 00:03:32,170
শূন্যতা।

37
00:03:33,338 --> 00:03:34,422
এগুলো অর্থপূর্ণ মনে হয়?

38
00:03:34,923 --> 00:03:38,343
অনেকটা নিশ্চিতই ছিলাম যে সব
ফিরে পাওয়ার পর মন ভালো হবে।

39
00:03:40,303 --> 00:03:42,764
কিন্তু কেন যেন আমার
আগের থেকেও খারাপ লাগে।

40
00:03:43,598 --> 00:03:44,682
নিজেকে একদম

41
00:03:48,228 --> 00:03:49,228
অর্থহীন লাগে।

42
00:03:53,316 --> 00:03:54,316
বললাম।

43
00:03:55,693 --> 00:03:56,693
তুমিই শুনতে চেয়েছিলে।

44
00:04:03,743 --> 00:04:05,370
আমাকে তো ফোন দিতে পারতে।

45
00:04:05,453 --> 00:04:07,163
তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি।

46
00:04:07,830 --> 00:04:09,582
বিশ্বাসই হচ্ছে না।

47
00:04:10,667 --> 00:04:12,043
তোমাকে একটা কথা বলি, ড্রিম।

48
00:04:12,627 --> 00:04:15,505
আর কথাটা আমি একবারই বলবো,
তো মনযোগ দিয়ে শুনবে।

49
00:04:15,588 --> 00:04:19,133
তুমি সকল অস্তিত্বের মধ্যে আমার দেখা

50
00:04:19,217 --> 00:04:23,137
সবচেয়ে বোকাচন্দ্র আর আত্মকেন্দ্রিক

51
00:04:23,221 --> 00:04:25,473
একটা অবতার।

52
00:04:25,556 --> 00:04:29,018
তোমার ছোট্ট খেলা শেষ হয়ে
গেছে জন্য কান্নাকাটি করছো

53
00:04:29,102 --> 00:04:32,313
কিন্তু নতুন আরেকটা খেলার
খোঁজ করার মতো সাহস নেই।

54
00:04:34,148 --> 00:04:35,692
তুমি ডিজায়ারের মতোই খারাপ।

55
00:04:36,276 --> 00:04:37,276
না, অধিকতর।

56
00:04:39,821 --> 00:04:42,615
কখনো মনে হয়নি আমি
তোমাকে নিয়ে চিন্তা করবো?

57
00:04:42,699 --> 00:04:44,200
- আমার মনে হয়নি তুমি...
- একদম।

58
00:04:44,867 --> 00:04:46,369
তোমার মনে হয়নি।

59
00:04:47,620 --> 00:04:48,620
বল যাচ্ছে।

60
00:04:50,498 --> 00:04:51,498
ওয়াও।

61
00:04:52,166 --> 00:04:55,003
তুমি তোমার বন্ধুর মতোই দক্ষ দেখছি।

62
00:04:56,129 --> 00:04:58,840
বন্ধু নয়, এটা আমার ভাই।
আর একটা আস্ত ইডিয়ট।

63
00:04:58,923 --> 00:05:00,425
আমি তো শুধু পাখিদের খাওয়াচ্ছি।

64
00:05:03,177 --> 00:05:06,848
দেখ, এখানে সারাদিন থাকতে
পারবো না। হাতে কাজ আছে।

65
00:05:09,017 --> 00:05:12,270
চাইলে আমার সাথে আসতে পারো অথবা
এখানে মুখ গোমড়া করে বসে থাকতে পারো।

66
00:05:14,397 --> 00:05:16,065
তোমার সাথেই আসছি।

67
00:05:17,150 --> 00:05:18,651
নিজের ইচ্ছেতে আসবে।

68
00:05:24,824 --> 00:05:29,412
দুঃখিত, কিন্তু আবার কি
তোমার দেখা পাবো কখনো?

69
00:05:29,996 --> 00:05:32,582
অবশ্যই, ফ্র্যাঙ্কলিন।
আবার আমার দেখা পাবে।

70
00:05:33,166 --> 00:05:34,166
আসলেই?

71
00:05:35,084 --> 00:05:36,084
শীঘ্রই।

72
00:05:36,836 --> 00:05:37,837
ওকে, অসাধারণ।

73
00:05:38,421 --> 00:05:40,423
তোমার নাম্বারটা যদি..

74
00:05:41,632 --> 00:05:42,967
দাঁড়াও, কীভাবে আমার নাম..

75
00:05:47,180 --> 00:05:49,640
আরে, ফ্র্যাঙ্কলিন।
খেলবে না না-কি?

76
00:05:54,729 --> 00:05:55,938
দেখ।

77
00:05:56,022 --> 00:05:58,441
ইয়াম।

78
00:05:58,524 --> 00:05:59,567
ওকে, দুইটা নেব।

79
00:05:59,650 --> 00:06:00,860
আমি খাবো না, ধন্যবাদ।

80
00:06:00,943 --> 00:06:01,986
শরীরের জন্য ভালো।

81
00:06:02,070 --> 00:06:03,988
- খিদে নেই।
- পরে খেতে পারো।

82
00:06:07,700 --> 00:06:09,285
শুধু একটা। ধন্যবাদ।

83
00:06:11,204 --> 00:06:13,456
- নিন। মূল্য দিতে হবে না।
- ধন্যবাদ।

84
00:06:13,539 --> 00:06:15,708
ধন্যবাদ।

85
00:06:16,667 --> 00:06:17,667
অনেক সুন্দর।

86
00:06:19,295 --> 00:06:21,589
সুস্বাদু অনেক।

87
00:06:22,548 --> 00:06:23,548
কী?

88
00:06:27,345 --> 00:06:28,513
তুমি ওদের সাথে বেশ সাবলীল।

89
00:06:29,597 --> 00:06:30,597
আপেল?

90
00:06:31,391 --> 00:06:33,476
- মানুষ।
- উমম।

91
00:06:34,936 --> 00:06:35,936
এক কামড়?

92
00:06:36,896 --> 00:06:37,897
না, ধন্যবাদ।

93
00:06:40,817 --> 00:06:44,529
ফেরার পর থেকে বাকিদের
কারো সাথে দেখা হয়েছে?

94
00:06:46,697 --> 00:06:47,697
তোমার?

95
00:06:49,033 --> 00:06:50,493
উমম।

96
00:06:50,576 --> 00:06:53,121
তোমার অনুপস্থিতকালে একটা
পারিবারিক ভোজ আয়োজন হয়েছিল।

97
00:06:53,830 --> 00:06:55,123
জমজ দু'জন তো তবে খোশমেজাজে ছিল।

98
00:06:55,748 --> 00:06:57,583
ডিজায়ার ছিল।

99
00:06:58,543 --> 00:07:00,294
আমার অনুপস্থিতিতে,
কোনো সন্দেহ নেই।

100
00:07:02,004 --> 00:07:03,089
জানি না।

101
00:07:03,172 --> 00:07:05,842
আমার মনে হয় ডিজায়ার
ডিনার টেবিলের বিপরীতে তার

102
00:07:05,925 --> 00:07:07,051
তর্কযুদ্ধের পার্টনারকে মিস করেছে।

103
00:07:09,887 --> 00:07:11,139
প্রোডিগালের কোনো খবর?

104
00:07:13,391 --> 00:07:14,391
না।

105
00:07:15,393 --> 00:07:16,394
এখনো নিখোঁজ।

106
00:07:18,062 --> 00:07:19,689
দু'জনকেই মিস করেছে সবাই।

107
00:07:26,988 --> 00:07:28,239
'কেমন আছ, বোন?'

108
00:07:28,322 --> 00:07:29,866
'দিনকাল কেমন কাটছে?'

109
00:07:29,949 --> 00:07:33,244
আমি ভালো আছি, ড্রিম।
জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ।

110
00:07:36,497 --> 00:07:38,082
কেমন আছ, বোন আমার?

111
00:07:39,041 --> 00:07:40,376
দিনকাল কেমন কাটছে?

112
00:07:42,628 --> 00:07:44,088
আমার ভাইয়ের জন্য চিন্তা হয়।

113
00:07:46,549 --> 00:07:47,967
আর আপেলটা উপভোগ করছি।

114
00:07:53,014 --> 00:07:54,015
শুনতে পাচ্ছ?

115
00:07:58,561 --> 00:07:59,896
কম্পোজটা আমার পরিচিত।

116
00:08:03,441 --> 00:08:05,776
গত ২০০ বছরে এটা শুনিনি।

117
00:08:10,823 --> 00:08:11,823
এসো।

118
00:08:27,798 --> 00:08:31,719
না, থামবে না, প্লিজ।

119
00:08:32,678 --> 00:08:35,056
শব্দ করার জন্য দুঃখপ্রকাশ করছি।

120
00:08:35,139 --> 00:08:36,849
এটা শব্দ নয়। শুবার্টের কম্পোজ।

121
00:08:38,100 --> 00:08:38,935
বাজাতে থাকো।

122
00:08:39,018 --> 00:08:42,021
পারবো না। শুবার্ট শেষ করেনি কখনো।

123
00:08:43,314 --> 00:08:44,690
আমাদের কেবল খন্ড
খন্ড কয়েকটা অংশ আছে।

124
00:08:46,067 --> 00:08:48,069
দুঃখিত, আমি.. হেনরি।

125
00:08:49,695 --> 00:08:51,030
আমি তোমাকে চিনি, হেনরি।

126
00:08:59,080 --> 00:09:00,331
তুমি কি আমাকে চেন?

127
00:09:07,088 --> 00:09:09,924
না, এখনই নয়। প্লিজ।

128
00:09:11,050 --> 00:09:12,343
সময় হয়েছে।

129
00:09:17,473 --> 00:09:18,473
আমি কি একবার...

130
00:09:19,976 --> 00:09:23,229
আমাকে একটা প্রার্থনা করতে
হবে। যদি সমস্যা না থাকে।

131
00:09:23,312 --> 00:09:24,312
অবশ্যই।

132
00:09:40,496 --> 00:09:46,961
শোনো হে ইজরায়েল:
ইশ্বর আমাদের খোদা। আর ইশ্বর এক।

133
00:10:05,521 --> 00:10:07,231
আমি আনন্দিত যে
'শিমা' বলতে পেরেছি।

134
00:10:07,773 --> 00:10:11,819
আমার বাবা সবসময় বলত
তাতে স্বর্গ নিশ্চিত হবে।

135
00:10:13,070 --> 00:10:14,572
যদি স্বর্গে বিশ্বাস থাকে আরকি।

136
00:10:14,655 --> 00:10:15,698
হুমম?

137
00:10:20,328 --> 00:10:21,954
আমাকে অনেক বৃদ্ধ লাগছে।

138
00:10:23,331 --> 00:10:24,665
বিশাল শূন্যতায় ঘেরা।

139
00:10:28,210 --> 00:10:30,504
তো, আমি মৃত।

140
00:10:32,048 --> 00:10:33,048
এখন কী?

141
00:10:34,216 --> 00:10:35,968
এখন হচ্ছে তোমার উত্তর
পাওয়ার সময়, হেনরি।

142
00:10:59,158 --> 00:11:00,158
তুমি প্রস্তুত?

143
00:11:15,299 --> 00:11:17,426
ওকে মিষ্টি লেগেছে আমার। তোমার?

144
00:11:18,678 --> 00:11:21,138
মিষ্টি? জানি না।

145
00:11:22,556 --> 00:11:23,556
হয়তো।

146
00:11:27,103 --> 00:11:28,103
বোন আমার..

147
00:11:28,688 --> 00:11:29,688
ইয়াহ?

148
00:11:31,148 --> 00:11:33,901
আমাকে যখন বন্দী করা হয়,
ওরা আমার খোঁজ করছিল না।

149
00:11:36,612 --> 00:11:37,612
তোমার খোঁজ করছিল।

150
00:11:41,992 --> 00:11:45,413
আমি জানি।

151
00:11:53,379 --> 00:11:54,379
কী করো?

152
00:11:54,422 --> 00:11:55,673
জুতা খুলে ফেলছি।

153
00:11:56,298 --> 00:11:57,967
তোমারও খুলে ফেলা উচিত।

154
00:11:58,050 --> 00:12:00,469
খালি পায়ে পৃথিবী স্পর্শ করা ভালো।

155
00:12:01,220 --> 00:12:02,346
এটা পটভূমি।

156
00:12:03,472 --> 00:12:06,100
এসো, পরেরটা মিস করতে চাই না।

157
00:12:19,697 --> 00:12:20,697
হাই, স্যাম।

158
00:12:23,325 --> 00:12:24,325
ওহ।

159
00:12:25,453 --> 00:12:27,872
হাই। দুঃখিত। তোমাকে চিনি?

160
00:12:35,379 --> 00:12:36,379
না।

161
00:12:37,798 --> 00:12:39,884
না, না।

162
00:12:40,551 --> 00:12:42,720
আমার স্ত্রীর সাথে এক
সেকেন্ড কথা বলতে হবে।

163
00:12:42,803 --> 00:12:43,679
স্যাম..

164
00:12:43,763 --> 00:12:44,847
বুঝতে পারছ না।

165
00:12:44,930 --> 00:12:47,475
আমাদের ফ্লাইটের সকল
তথ্য আমাদের ফোনে রয়েছে।

166
00:12:47,558 --> 00:12:49,226
ওকে কেবল পাসকোড দিতে হবে।

167
00:12:50,060 --> 00:12:51,395
অনেক দুঃখিত, স্যাম।

168
00:12:51,479 --> 00:12:53,147
কিন্তু আমরা মধুচন্দ্রিমায় এসেছি।

169
00:12:53,230 --> 00:12:54,273
তোমার সময় শেষ।

170
00:12:56,150 --> 00:12:57,150
স্যাম?

171
00:13:03,866 --> 00:13:04,866
স্যাম?

172
00:13:06,160 --> 00:13:07,160
এসো, সোনা।

173
00:13:20,966 --> 00:13:22,009
স্যাম!

174
00:13:25,596 --> 00:13:26,596
স্যাম!

175
00:13:28,682 --> 00:13:31,977
স্যাম... স্যাম!

176
00:13:32,728 --> 00:13:34,021
কীভাবে করো কাজগুলো?

177
00:13:34,688 --> 00:13:36,106
- কী করি?
- এসব।

178
00:13:36,190 --> 00:13:38,317
মৃত্যুর সময় ওদের পাশে থাকো?

179
00:13:41,529 --> 00:13:44,323
আমার একটা কাজ আছে।
সেটা ঠিকভাবে করি।

180
00:13:46,742 --> 00:13:50,371
যখন প্রথম জীবন অস্তিত্বে
এসেছিল, আমি সেখানে ছিলাম।

181
00:13:50,996 --> 00:13:54,583
আর যখন শেষ জীবন বিলীন
হবে, কাজকর্ম গুটিয়ে ফেলব

182
00:13:54,667 --> 00:13:56,210
আলো বন্ধ করে দেব আর

183
00:13:57,127 --> 00:13:59,296
যাওয়ার পথে পেছনের
মহাবিশ্বকে তালাবদ্ধ করে যাব।

184
00:14:00,297 --> 00:14:02,216
আর আমি সবার পাশে থাকি না।

185
00:14:03,384 --> 00:14:05,010
কিছু ব্যতিক্রম আছে।

186
00:14:06,053 --> 00:14:07,388
ম্যাড হ্যাটি।

187
00:14:07,471 --> 00:14:10,224
আর তোমার চলমান প্রজেক্ট।

188
00:14:11,100 --> 00:14:12,893
এখন কী অবস্থা ওর?

189
00:14:12,977 --> 00:14:15,855
- কে? হব গ্যাডলিং?
- হুমম।

190
00:14:16,689 --> 00:14:19,483
জানি না, আমাদের সর্বশেষ
অ্যাপয়েন্টমেন্টে আমাকে যেতে দেওয়া হয়নি।

191
00:14:20,693 --> 00:14:22,778
আমি নিশ্চিত তোমাকে দেখলে ও খুশি হবে।

192
00:14:24,196 --> 00:14:26,031
তবে ওরা কখনোই আমাকে
দেখার জন্য উন্মুখ থাকে না।

193
00:14:27,700 --> 00:14:29,201
ওতে তোমার বিরক্ত লাগে না?

194
00:14:30,494 --> 00:14:34,290
আমি একসময় ভাবতাম পরিবারের
মধ্যে আমার কাজটাই বেশি কঠিন।

195
00:14:34,373 --> 00:14:35,291
তাই না-কি?

196
00:14:35,374 --> 00:14:36,792
ওরা রৌদ্রহীন জগতকে ভর করে,

197
00:14:36,876 --> 00:14:39,962
কিন্তু প্রতিরাতে তোমার
জগতে নির্ভয়ে প্রবেশ করে।

198
00:14:40,045 --> 00:14:42,798
কিন্তু তারপরও আমি তোমার চেয়ে খারাপ।

199
00:14:46,677 --> 00:14:48,178
শুরুর দিকে ভালোই ছিল।

200
00:14:48,262 --> 00:14:50,514
মরা আর বেঁচে থাকা ছিল নতুন জিনিস

201
00:14:50,598 --> 00:14:54,560
আর মানুষ সেগুলো নব্য উৎসাহ নিয়ে করত।

202
00:14:55,728 --> 00:14:59,565
আর তারপর কিছুদিন পরে,
সেটা একটু কঠিন হয়ে যায়।

203
00:15:00,190 --> 00:15:01,442
কিন্তু তুমি থামোনি।

204
00:15:05,279 --> 00:15:07,239
আমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছি।

205
00:15:09,617 --> 00:15:10,701
সব ফেলে চলে যাওয়ার।

206
00:15:17,583 --> 00:15:20,836
সেটা অনেকদিন আগের কথা,
এই পৃথিবীর জন্মেরও আগে।

207
00:15:21,503 --> 00:15:23,422
কাজটা ভেতরে ভর করতে শুরু করে।

208
00:15:23,505 --> 00:15:26,050
ভেতরটা শক্ত আর ভঙ্গুর হয়ে যায়।

209
00:15:26,759 --> 00:15:32,097
মানে, মানুষ জন্মের সময় এত খুশি
হয়, যেন ওরা নিজ-বলে জন্মেছে।

210
00:15:33,307 --> 00:15:39,396
কিন্তু মৃত্যুর পর ওদের পুরো পৃথিবী ভেঙে পড়ে।

211
00:15:39,897 --> 00:15:44,401
কিন্তু সময়ের পরিক্রমায়,
আমি শিখতে পারি যে ওদের শুধু

212
00:15:44,485 --> 00:15:48,197
কয়েকটা মিষ্টি কথা আর
পরিচিত চেহারা হলেই চলে।

213
00:15:49,239 --> 00:15:50,824
যেমনটা শুরুতে ওদের ছিল।

214
00:15:50,908 --> 00:15:52,868
হ্যালো।

215
00:15:52,952 --> 00:15:55,079
হ্যালো, সোনা মেয়ে?

216
00:15:55,579 --> 00:15:56,747
খিদে লেগেছে তোমার?

217
00:15:58,040 --> 00:15:59,917
তাহলে মা তোমার জন্য
ফিডার নিয়ে আসবে।

218
00:16:15,474 --> 00:16:19,186
ইয়াহ। সেটাই।

219
00:16:20,479 --> 00:16:22,106
তোমার সময় এতটাই ছিল, পিচ্চি।

220
00:16:22,690 --> 00:16:23,941
এটাই তোমার ভাগ্য।

221
00:16:37,454 --> 00:16:39,873
ঠিক আছে, সোনা। খাওয়ার সময়।

222
00:16:41,625 --> 00:16:42,625
আমরা যেতে পারি।

223
00:16:43,919 --> 00:16:45,796
আমরা খাওয়াদাওয়া করবো,

224
00:16:46,714 --> 00:16:49,133
তারপর হালকা করে আরেকটা ঘুম।

225
00:16:49,216 --> 00:16:51,885
তারপর পার্কে বেড়াতে?

226
00:16:53,470 --> 00:16:54,470
লাভি?

227
00:16:55,014 --> 00:16:58,225
<i>মনুষ্য জাতিকে আমি ঠিক বুঝতে পারি না।</i>

228
00:16:58,308 --> 00:17:02,104
<i>তোমার উপহারের প্রতি
ওদের মনোভাব আশ্চর্যরকম।</i>

229
00:17:05,399 --> 00:17:08,152
<i>রৌদ্রহীন জগতকে ওরা ভয় করে কেন?</i>

230
00:17:10,195 --> 00:17:12,990
<i>মৃত্যু তো জন্মের মতোই স্বাভাবিক ঘটনা।</i>

231
00:17:17,286 --> 00:17:20,456
<i>মানুষ হয়তো আমার
উপহারের জন্য প্রস্তুত থাকে না,</i>

232
00:17:21,957 --> 00:17:23,542
<i>কিন্তু তারপরও তারা পায়।</i>

233
00:17:24,626 --> 00:17:26,420
<i>পরিস্থিতি যেমনই হোক না কেন।</i>

234
00:17:58,118 --> 00:18:01,371
<i>দিনশেষে, আমরা সবাই স্বয়ংসম্পূর্ণ।</i>

235
00:18:03,165 --> 00:18:07,419
<i>রৌদ্রহীন জগত অনেক দূরে
আর পথটা অনেক কঠিন।</i>

236
00:18:09,713 --> 00:18:13,425
<i>অধিকাংশই পাশে একজন
বন্ধু পেলে খুশি হবে।</i>

237
00:18:19,014 --> 00:18:21,100
অতীত ভাবলে এখন হাসি পায়।

238
00:18:22,059 --> 00:18:24,686
আমি ভাবতাম এসব
আমাকে একাকী করতে হবে।

239
00:18:26,647 --> 00:18:27,647
একাই তো করো।

240
00:18:29,817 --> 00:18:30,817
না।

241
00:18:32,653 --> 00:18:35,030
শেষে, আমি ওদের সাথে থাকি।

242
00:18:35,572 --> 00:18:38,700
আমি ওদের হাত ধরে
আছি আর ওরা আমার হাত।

243
00:18:39,618 --> 00:18:41,995
কাজের সময় আমি একা থাকি না।

244
00:18:44,414 --> 00:18:45,499
আর না তুমি একা।

245
00:18:46,041 --> 00:18:47,167
চিন্তা করে দেখ।

246
00:18:48,502 --> 00:18:51,421
আমাদের অস্তিত্বের একমাত্র কারণ হলো,

247
00:18:52,172 --> 00:18:56,343
তুমি আর আমি, আর ডিজায়ার, আর ডিসপেয়ার

248
00:18:57,553 --> 00:18:58,846
সম্পূর্ণ পরিবার।

249
00:19:00,013 --> 00:19:02,516
আমাদের কাজ ওদের সেবা করা।

250
00:19:04,268 --> 00:19:10,649
এটা আমাদের কর্তব্যের বাহিরে গিয়ে
উদ্দেশ্য অনুসন্ধান করার বিষয়ে নয়,

251
00:19:12,234 --> 00:19:15,654
আমাদের উদ্দেশ্যই আমাদের কর্তব্য।

252
00:19:17,698 --> 00:19:19,158
ওদের কারণে আমরা এখানে।

253
00:19:21,034 --> 00:19:22,786
এটা আবিষ্কার করার পর থেকে,

254
00:19:23,412 --> 00:19:29,501
বুঝতে পেরেছিলাম আমরা
পরস্পরের উপর নির্ভরশীল।

255
00:19:34,965 --> 00:19:39,845
আমি অনেক অসাধারণ জিনিস দেখেছি,

256
00:19:39,928 --> 00:19:43,015
মানুষ আর জগতসমূহ।

257
00:19:43,640 --> 00:19:45,475
অনেক কিছু শিখেছি।

258
00:19:48,395 --> 00:19:51,690
খুব বেশি মানুষ তাদের পছন্দের
চাকরি করতে পারে না, তাই না?

259
00:19:53,066 --> 00:19:56,486
তো, মনে হয় আমার ভাগ্য অনেক ভালো।

260
00:19:58,488 --> 00:20:01,033
শোনো, আমাকে জলদি ফিরতে হবে।

261
00:20:06,538 --> 00:20:08,957
তুমি আমাকে এমন কিছু শিখিয়ে
দিয়েছ যেটা আমি ভুলে গেছিলাম।

262
00:20:10,125 --> 00:20:11,627
ধন্যবাদ, বোন আমার।

263
00:20:15,005 --> 00:20:16,006
ওও।

264
00:20:17,507 --> 00:20:19,885
এসব নিয়েই তো পরিবার, ছোট।

265
00:20:19,968 --> 00:20:21,345
আমার কাছে। এখানে।

266
00:20:23,805 --> 00:20:26,725
সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট,
তারপর আমাকে যেতে হবে।

267
00:20:26,808 --> 00:20:28,894
আমারো অ্যাপয়েন্টমেন্টে দেরি হয়ে যাচ্ছে।

268
00:20:30,020 --> 00:20:31,313
ওকে বোলো আমি হ্যালো বলেছি।

269
00:20:33,065 --> 00:20:34,107
ফ্র্যাঙ্কলিন।

270
00:20:34,191 --> 00:20:35,191
আমাকে যেতে হবে।

271
00:20:38,987 --> 00:20:39,987
হেই।

272
00:20:40,030 --> 00:20:41,073
দেখলে ওটা?

273
00:20:41,782 --> 00:20:43,492
গাড়িটা আমাকে ধাক্কা দিয়েছিল প্রায়।

274
00:20:43,575 --> 00:20:45,118
প্রায় ধাক্কা দিয়েছিল?

275
00:20:45,202 --> 00:20:46,202
ইয়াহ।

276
00:20:46,662 --> 00:20:49,289
আমার সাথে এসো, ফ্র্যাঙ্কলিন।
তোমাকে একটা জিনিস দেখাতে হবে।

277
00:20:50,499 --> 00:20:51,499
ওকে।

278
00:20:51,833 --> 00:20:52,833
পরে দেখা হবে, ড্রিম।

279
00:20:54,920 --> 00:20:56,255
আজিব আচরণ করবে না, ওকে?

280
00:21:24,032 --> 00:21:26,201
ঐ।

281
00:21:57,607 --> 00:21:58,607
চলো তাহলে।

282
00:22:01,778 --> 00:22:03,196
কীসের অপেক্ষা করছ?

283
00:22:04,239 --> 00:22:05,239
বেশ।

284
00:22:05,866 --> 00:22:08,577
কিন্তু বুঝতে পারছি না
এতে কী লাভটা হবে।

285
00:22:08,660 --> 00:22:10,329
অন্তত আমি বের হয়ে
ওদের সাথে সাক্ষাৎ করি।

286
00:22:12,122 --> 00:22:16,960
আমার মনে হয় ওদের দৃষ্টিকোণে ওদের
দেখলে, সেটা তোমার জন্য ভালো হবে।

287
00:22:17,044 --> 00:22:18,128
তোমার দৃষ্টিকোণ বাদ দিয়ে।

288
00:22:18,879 --> 00:22:22,466
স্যার, আমার জন্য এক গ্লাস আর
ভাইয়ের জন্য এক গ্লাস এয়াল দিবেন।

289
00:22:22,549 --> 00:22:23,967
অবশ্যই, বোন।

290
00:22:24,551 --> 00:22:26,136
ধরো।

291
00:22:35,854 --> 00:22:36,854
আঘঘ।

292
00:22:37,439 --> 00:22:38,607
প্রচন্ড বাজে।

293
00:22:38,690 --> 00:22:41,985
মহারানী গত তিনবছরে
তিনটা পোলট্যাক্স নিয়েছে।

294
00:22:42,069 --> 00:22:43,987
আর কী করার ছিল আমাদের, এহ?

295
00:22:44,071 --> 00:22:46,156
বল আর টাইলারের মৃত্যুর হলে,

296
00:22:46,239 --> 00:22:48,283
সাথে সাথে কর্মজীবী মানুষদের
কাজ করার ইচ্ছেও মরে গেছে।

297
00:22:50,369 --> 00:22:54,373
সারাবছর যুদ্ধ, প্লেগ আর দুই
যাজকের লড়াই লেগেই থাকে।

298
00:22:54,956 --> 00:22:56,833
লিখে রাখো, পৃথিবীর ধ্বংস সন্নিকটে।

299
00:22:56,917 --> 00:22:57,918
উমম-হুমম।

300
00:22:58,001 --> 00:23:00,670
গতরাতে পরীদের এক প্রতিনিধি
দল আমার সাথে দেখা করতে এসেছিল।

301
00:23:00,754 --> 00:23:03,340
তারা এই জগত চিরদিনের
জন্য ত্যাগ করার কথা বলছিল।

302
00:23:03,423 --> 00:23:06,134
ড্রিম। লোকগুলোর কথা শোনো।

303
00:23:07,511 --> 00:23:08,387
তোমার এয়াল পান করো।

304
00:23:08,470 --> 00:23:10,639
আমাদের আইনের মাঝে ফেরা প্রয়োজন।

305
00:23:10,722 --> 00:23:13,058
দশ্যুদের বিরুদ্ধে
ব্যবস্থা নিতে হবে।

306
00:23:13,141 --> 00:23:14,684
চুলাতে রান্না করছিল।

307
00:23:14,768 --> 00:23:16,728
তো ছেলেটা ওর জামার মধ্যে হাত দেয়।

308
00:23:16,812 --> 00:23:19,815
আর মেয়েটা বলে, আবারো
খরগোশ শিকার করছ, ফ্রায়ার?

309
00:23:23,902 --> 00:23:25,153
<i>পিয়ের পালম্যান।</i>

310
00:23:25,237 --> 00:23:30,117
মানুষ তো সেটাই চায়, জেফ্রি।
আগন্তুক সম্পর্কে নোংরা কবিতা নয়।

311
00:23:30,200 --> 00:23:31,785
কিন্তু কবিতা তো আমার ভালো লাগে।

312
00:23:32,494 --> 00:23:34,746
আর সরাইখানায় সন্ধ্যাবেলার
গল্পের আসর আমার ভালো লাগে।

313
00:23:34,830 --> 00:23:37,457
দেখ, আমি মৃত্যু দেখেছি।

314
00:23:38,834 --> 00:23:40,794
প্লেগে অর্ধেক গ্রাম উজাড় হয়ে যেতে দেখেছি।

315
00:23:40,877 --> 00:23:42,462
বার্গান্ডিতে বাকিংহামের অধীনে লড়েছি।

316
00:23:42,546 --> 00:23:45,841
এমন নয় যে আমি জানি না মৃত্যু কী।
মৃত্যু হলো..

317
00:23:47,968 --> 00:23:49,094
অর্থহীন।

318
00:23:50,095 --> 00:23:51,221
তুমি আস্ত বোকা লোক, হব

319
00:23:51,805 --> 00:23:53,473
কাউকে মরতে হবে না।

320
00:23:54,015 --> 00:23:57,269
মানুষ মরার একমাত্র কারণ
হলো... সবাই কাজটা করে।

321
00:23:57,352 --> 00:23:59,563
তোমরা সবাই ঐ পথের যাত্রী হও। কিন্তু আমি না।

322
00:24:01,231 --> 00:24:02,441
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

323
00:24:04,818 --> 00:24:05,986
আমি মরছি না।

324
00:24:07,571 --> 00:24:09,448
হবস, মৃত্যু সবার জন্যই আসে।

325
00:24:09,531 --> 00:24:10,740
তুমি সেটা জানো না।

326
00:24:10,824 --> 00:24:12,784
আমার ভাগ্য তো ভালো হতেও পারে।
সবকিছুরই একটা ব্যতিক্রম আছে।

327
00:24:12,868 --> 00:24:15,662
অনেক কাজ করা বাকি, অনেক কিছু দেখা।

328
00:24:16,246 --> 00:24:19,916
মেয়ে সঙ্গম আর এয়াল পান করা বাকি।

329
00:24:22,711 --> 00:24:27,132
কোনো বিচক্ষণ কেউ কেন
এসব করার জন্য অমরত্ব চাইবে?

330
00:24:28,800 --> 00:24:30,051
তুমি জানতে পারো।

331
00:24:30,135 --> 00:24:31,052
কীভাবে?

332
00:24:31,136 --> 00:24:33,096
আমি ওর আশা পূরণ করতে পারি।

333
00:24:34,598 --> 00:24:39,311
নিশ্চয়তা দিচ্ছি, সেক্ষেত্রে সে এক
শতাব্দীর মধ্যেই মৃত্যু কামনা করবে।

334
00:24:40,645 --> 00:24:42,063
এটা দারুণ আকর্ষণীয় হবে।

335
00:24:42,147 --> 00:24:43,899
অতগুলো জীবন নিয়ে কী করবে?

336
00:24:43,982 --> 00:24:46,401
এতটা বলতে পারি, তোমাদের
চেয়ে ভালো বন্ধুর খোঁজ করব।

337
00:24:47,027 --> 00:24:48,862
তুমি ওকে বলবে না-কি আমি বলব?

338
00:24:50,405 --> 00:24:51,405
আমি।

339
00:24:52,407 --> 00:24:53,742
বেশ তবে, ছোট্ট ভাই।

340
00:24:56,077 --> 00:24:57,078
বেশ।

341
00:25:04,544 --> 00:25:07,839
তোমাকে কি বলতে শুনলাম
তুমি কখনো মরতে চাও না?

342
00:25:10,675 --> 00:25:12,093
একদম ঠিক।

343
00:25:12,177 --> 00:25:14,054
তাহলে তোমার আমাকে
বলতে হবে সেই অনুভূতি কেমন।

344
00:25:15,305 --> 00:25:18,767
চলো এখানে আমরা আবার
দেখা করি, রবার্ট গ্যাডলিং,

345
00:25:19,518 --> 00:25:23,313
১০০ বছর পরে এই সরাইখানাতেই।

346
00:25:27,567 --> 00:25:29,736
১০০ বছর তো মুখের কথা!

347
00:25:31,655 --> 00:25:32,781
ওদের কথায় কান দিয়ো না।

348
00:25:34,366 --> 00:25:37,452
১০০ বছর পরে, এই দিনে?

349
00:25:40,413 --> 00:25:43,792
তোমার সাথে ১৪৮৯ খৃষ্টাব্দে দেখা হবে তাহলে।

350
00:25:56,805 --> 00:25:58,014
ওটা কে ছিল?

351
00:25:58,098 --> 00:25:59,182
জানি না।

352
00:26:00,350 --> 00:26:02,852
কিন্তু ১০০ বছর পর
ওকে জিজ্ঞেস করে নেব।

353
00:26:16,950 --> 00:26:20,912
কীভাবে জানতে আমি এখানেই থাকব?

354
00:26:23,623 --> 00:26:24,666
কে তুমি?

355
00:26:26,543 --> 00:26:28,920
জাদুকর? সাধুসন্ন্যাসী?

356
00:26:33,133 --> 00:26:34,133
ডিমন?

357
00:26:36,386 --> 00:26:38,179
আমি ডেভিলের সাথে চুক্তি করেছি না-কি?

358
00:26:38,263 --> 00:26:39,264
না।

359
00:26:39,848 --> 00:26:42,892
তাহলে আমার মৃত্যু হয়নি কেন?

360
00:26:43,852 --> 00:26:45,562
এটা কোনো গেইম না-কি?

361
00:26:46,146 --> 00:26:47,146
গেইম নয়।

362
00:26:47,689 --> 00:26:49,190
কিন্তু কেন?

363
00:26:53,111 --> 00:26:54,112
কে তুমি?

364
00:26:55,822 --> 00:26:57,282
এখানে কেন এসেছ?

365
00:26:59,159 --> 00:27:01,119
এখানে এসেছি কারণ আমি কৌতূহলী।

366
00:27:02,495 --> 00:27:03,495
আমার প্রতি?

367
00:27:03,913 --> 00:27:05,290
তোমার অভিজ্ঞতার প্রতি।

368
00:27:07,417 --> 00:27:09,419
- আমাকে কী করতে হবে?
- কিছুই না।

369
00:27:10,003 --> 00:27:11,463
তোমার জীবন তোমার পছন্দমত কাটাবে।

370
00:27:11,546 --> 00:27:14,674
আর প্রতি ১০০ বছর পর পর
এই দিনে, আমরা দেখা করবো।

371
00:27:16,343 --> 00:27:18,261
কারণ তুমি জানতে চাও সেই অনুভূতি কেমন।

372
00:27:23,725 --> 00:27:27,103
ঠিক আছে। তোমাকে সেই অভিজ্ঞতা জানাব।

373
00:27:32,651 --> 00:27:34,235
জীবনটা অসাধারণ।

374
00:27:37,364 --> 00:27:38,531
সবকিছু বদলে যাচ্ছে।

375
00:27:38,615 --> 00:27:39,741
কীভাবে?

376
00:27:39,824 --> 00:27:40,824
উমম।

377
00:27:41,326 --> 00:27:42,619
চিমনি।

378
00:27:42,702 --> 00:27:45,997
এখন আর ধোঁয়ায় সবসময়
চোখ দিয়ে পানি পড়ে না।

379
00:27:46,706 --> 00:27:50,168
আর এখন নাক মোছার জন্য
কাপড়ের টুকরো পাওয়া যায়।

380
00:27:50,251 --> 00:27:52,212
আগের দিনে, জামার হাতায় মুছতাম।

381
00:27:53,380 --> 00:27:55,173
আর কার্ড খেলা।

382
00:27:55,715 --> 00:27:58,551
এরপর তোমরা কী আবিষ্কার করবে?

383
00:27:59,344 --> 00:28:01,554
ভাগ্য সহায় হলে, মাছি
দমনের কোনো উপায়।

384
00:28:01,638 --> 00:28:04,557
কিন্তু গত ১০০ বছর ধরে
তুমি কী করছিলে?

385
00:28:04,641 --> 00:28:05,641
উমম...

386
00:28:07,102 --> 00:28:09,688
আগের মতোই। মূলত ভাড়াটে সৈন্য।

387
00:28:09,771 --> 00:28:12,273
যুদ্ধ না থাকলে হালকা পাতলা ডাকাতি।

388
00:28:12,357 --> 00:28:15,527
কিন্তু এখন, আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি।

389
00:28:16,653 --> 00:28:17,737
ছাপানোর কাজ।

390
00:28:18,321 --> 00:28:19,989
পৌরসভার সদস্য হতে হয় না, এখনো নয়।

391
00:28:20,073 --> 00:28:23,535
কখনো এর চাহিদা থাকবে
না, আর অনেক কষ্টসাধ্য কাজ।

392
00:28:24,828 --> 00:28:27,914
কিন্তু যুদ্ধের মাঠে পোকার
খাবার হওয়ার চেয়ে উত্তম।

393
00:28:30,625 --> 00:28:33,086
তো তুমি এখনো বাঁচতে চাও?

394
00:28:33,712 --> 00:28:34,712
ইয়েস।

395
00:28:38,383 --> 00:28:39,509
১০০ বছর, তাহলে।

396
00:28:40,468 --> 00:28:41,468
ওহ, ইয়েস।

397
00:28:44,431 --> 00:28:45,932
আমাকে তোমার পরিচয় দাওনি।

398
00:28:55,692 --> 00:29:02,240
তো, কিট, তোমার থিমটা হলো:
নিজের শিল্প আর স্বপ্নের জন্য

399
00:29:02,907 --> 00:29:05,910
মানুষ কালো জাদুর সহায়তাও নিতে পারে।

400
00:29:05,994 --> 00:29:06,994
তাই না-কি।

401
00:29:07,036 --> 00:29:08,036
বন্ধুবর।

402
00:29:10,039 --> 00:29:11,039
বসো।

403
00:29:11,791 --> 00:29:15,003
আমাদের জন্য কয়েক বোতল
ভালো ওয়াইনের ব্যবস্থা করেছি।

404
00:29:15,086 --> 00:29:16,671
ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছি।

405
00:29:16,755 --> 00:29:17,755
হ্যালো, হব।

406
00:29:18,673 --> 00:29:19,507
হব?

407
00:29:19,591 --> 00:29:22,469
বিশ্বাস, মনটা কয়েক বছর অতীতে ফিরে যায়।

408
00:29:22,552 --> 00:29:25,889
নাম স্যার রবার্ট গ্যাডলেন এখন।

409
00:29:25,972 --> 00:29:27,807
তোমার ভাগ্য সুপ্রসন্ন ছিল ধরে নিচ্ছি।

410
00:29:27,891 --> 00:29:31,060
ইশ্বর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে
যেমন তাকিয়েছিল ইংল্যান্ডের উপর।

411
00:29:31,144 --> 00:29:33,313
যেখানে কোনো মানুষ দাশ নয়।

412
00:29:33,855 --> 00:29:34,855
ভেনিসন পেস্টি?

413
00:29:36,107 --> 00:29:37,859
না? ভালো আছে।

414
00:29:39,569 --> 00:29:40,569
হুমম।

415
00:29:41,029 --> 00:29:42,155
তো,

416
00:29:42,238 --> 00:29:44,741
সর্বশেষ যখন আমাদের কথা হয়,
বিলি ক্যাক্সটনের সাথে কাজ করছিলাম।

417
00:29:44,824 --> 00:29:48,203
ওখান থেকে ভালো টাকা কামিয়ে,
হেনরি ট্রুডোর শিপইয়ার্ডে লাগাই।

418
00:29:48,286 --> 00:29:49,162
সম্পদ বৃদ্ধি হয়।

419
00:29:49,245 --> 00:29:52,248
তারপর বছরখানেকের জন্য উত্তরে
গেছিলাম, নিজের পুত্রের বেশে ফিরে আসি।

420
00:29:52,332 --> 00:29:53,374
ইতোমধ্যে দুবার করেছি।

421
00:29:54,375 --> 00:29:55,376
আরো ওয়াইন।

422
00:29:56,044 --> 00:29:59,047
মোটা হেনরি আশ্রমে চলে
গেলে আমি জায়গাজমি কিনি।

423
00:29:59,130 --> 00:30:02,425
আর রাজদরবারে মোটা অংক উপহার দিয়ে

424
00:30:03,635 --> 00:30:04,803
নাইট উপাধি পেয়ে যাই।

425
00:30:07,806 --> 00:30:09,057
শুধু তাই নয়।

426
00:30:12,894 --> 00:30:16,105
প্রিয়তম এলেনর আর রবিন।

427
00:30:17,357 --> 00:30:21,653
২০০ বছরে এই পৃথিবীতে আমার প্রথম সন্তান।

428
00:30:23,863 --> 00:30:24,863
মজার বিষয়।

429
00:30:25,907 --> 00:30:30,870
আগে ভাবতাম স্বর্গ
বোধহয় এমনই হবে।

430
00:30:32,330 --> 00:30:36,501
রাস্তায় হাঁটা নিরাপদ।
পর্যাপ্ত খাবার। ভালো ওয়াইন।

431
00:30:36,584 --> 00:30:39,087
জীবন পরিপূর্ণ।

432
00:30:40,129 --> 00:30:43,383
পোড়া কপাল!
যদি তোমার মতো লিখতে পারতাম।

433
00:30:43,466 --> 00:30:49,097
'ফাওস্টাসে' যখন তুমি লিখেছিলে,
'ইশ্বরের প্রতি? সে তোমাকে ভালোবাসে না।'

434
00:30:49,180 --> 00:30:50,348
উইল, বসো।

435
00:30:50,431 --> 00:30:54,060
'ইশ্বর সবাইকে দেয়
তার আকাঙ্ক্ষা সম'

436
00:30:54,143 --> 00:30:57,856
'যেখানে শয়তানের ভালোবাসা নির্দিষ্ট।'

437
00:30:57,939 --> 00:31:00,817
'তার জন্য, চার্চে একটা বেদি তৈরি করব

438
00:31:00,900 --> 00:31:04,612
'আর উৎসর্গ করব নবজাতকের উষ্ণ রক্ত।'

439
00:31:04,696 --> 00:31:05,697
সাবাশ! সাবাশ!

440
00:31:10,535 --> 00:31:12,662
তোমার প্রতিভার বদৌলতে
আমি সব ত্যাগ করতে প্রস্তুত।

441
00:31:12,745 --> 00:31:16,583
মানুষদের স্বপ্ন দেখানোর জন্য,
যেটা মৃত্যুর পরেও টিকে থাকবে।

442
00:31:16,666 --> 00:31:20,920
সেই আশীর্বাদের জন্য তোমার
ফাউস্টাসের মতো চুক্তি করব।

443
00:31:21,963 --> 00:31:23,047
কে সে?

444
00:31:23,131 --> 00:31:26,968
ওর নাম উইল শ্যাক্সবার্ড। হালকাপাতলা
অভিনয় করে। একটা নাটক লিখেছে।

445
00:31:27,051 --> 00:31:28,051
ভালো লেখে?

446
00:31:28,678 --> 00:31:29,762
না, ক্রিঞ্জ।

447
00:31:30,305 --> 00:31:33,057
পাশে বসা ভাঙা পায়ের ছোকরাটা,

448
00:31:33,141 --> 00:31:35,018
ওর নাটক লেখা ভালো।

449
00:31:37,312 --> 00:31:40,857
যাইহোক, সেরাটা আমি বাচিয়ে রেখেছি।

450
00:31:41,441 --> 00:31:44,652
এই গ্রীষ্মে আমার বাড়িতে
স্বয়ং রানি রাত্রিযাপন করেছে।

451
00:31:45,653 --> 00:31:47,280
অনেক খরচ হয়েছে।

452
00:32:01,252 --> 00:32:02,670
তুমি উইল শ্যাক্সবার্ড?

453
00:32:03,338 --> 00:32:06,466
জি, স্যার। আগে আমাদের দেখা হয়েছে?

454
00:32:07,884 --> 00:32:11,220
হয়েছে। কিন্তু মানুষ জাগ্রত
অবস্থায় ভুলে যায়।

455
00:32:11,804 --> 00:32:13,181
তোমার কথা শুনলাম, উইল।

456
00:32:14,098 --> 00:32:15,600
তুমি মহান নাটক লিখবে?

457
00:32:16,726 --> 00:32:19,729
মানুষের মাথা নষ্ট দেওয়ার
মতো নতুন স্বপ্ন তৈরি করবে?

458
00:32:21,314 --> 00:32:22,482
এটাই তোমার চাওয়া?

459
00:32:29,364 --> 00:32:30,490
ইয়েস।

460
00:32:30,573 --> 00:32:31,866
তাহলে কথা বলি চলো।

461
00:32:39,874 --> 00:32:42,293
স্যার, এখনো ভেড়ার মাংস চান, স্যার?

462
00:32:48,967 --> 00:32:51,427
অবশ্যই। নিয়ে এসো।

463
00:32:52,220 --> 00:32:53,596
জীবনে বাঁচার কারণ।

464
00:32:55,014 --> 00:32:56,516
জীবন এখন শুধু উন্নত হবে।

465
00:33:00,019 --> 00:33:02,939
এত সহজে আমাদের পাপের
জন্য ইশ্বরের শাস্তির তালিকায়

466
00:33:03,022 --> 00:33:05,775
প্লেগ, দাবানল, বন্যা যোগ করো না।

467
00:33:06,859 --> 00:33:09,988
ওরা কাজ করে যত টাকা পাবে
তারচেয়ে ভিক্ষা করে বেশি পায়।

468
00:33:10,071 --> 00:33:11,698
সেটা না করলেই ভালো হবে।

469
00:33:12,407 --> 00:33:14,200
নিশ্চিত আপনাকে সাহায্য করতে পারবো না?

470
00:33:14,951 --> 00:33:16,327
না, ধন্যবাদ। আমি অপেক্ষা করছি..

471
00:33:16,411 --> 00:33:19,414
স্পর্শ করবি না।
পথ ছেড়ে দে আমার।

472
00:33:19,497 --> 00:33:22,166
বস্তিতে ফিরে যা।

473
00:33:22,250 --> 00:33:25,670
আসতে দাও। আমার অতিথি।

474
00:33:32,510 --> 00:33:33,803
জানতাম তোমাকে এখানে পাব।

475
00:33:38,808 --> 00:33:41,894
জানো একজন মানুষ কেমন ক্ষুধার্ত হতে পারে?

476
00:33:43,855 --> 00:33:46,065
যদি না খেয়ে থাকার পরেও মৃত্যু না হয়?

477
00:33:51,946 --> 00:33:53,114
আমি সব হারিয়ে ফেলেছি।

478
00:33:54,198 --> 00:33:56,743
আমার জমিজমা, স্বর্ণমুদ্রা।

479
00:33:59,078 --> 00:34:00,079
আমার এলেনর।

480
00:34:02,790 --> 00:34:04,417
বাচ্চা প্রসবের সময় মরে গেছে।

481
00:34:05,543 --> 00:34:06,919
সাথে বাচ্চাও।

482
00:34:07,879 --> 00:34:12,508
আমার ছেলে, রবিন সরাইখানার
গোলমালে ২০ বছর বয়সে মরে যায়।

483
00:34:12,592 --> 00:34:14,510
তারপর আর বেশি বের হইনি।

484
00:34:17,346 --> 00:34:19,140
ওরা আমাকে আমাকে উইচ
হিসেবে ডুবিয়ে মারার চেষ্টা করে।

485
00:34:19,682 --> 00:34:22,185
আমি ওখানে ৪০ বছর থেকেছি,
মাত্রাতিরিক্ত সাহসে।

486
00:34:22,268 --> 00:34:24,604
কিন্তু অল্প একটু
নিয়ে পালিয়ে আসি।

487
00:34:25,938 --> 00:34:27,315
আর তারপর পরিস্থিতি আরো খারাপ হয়।

488
00:34:28,816 --> 00:34:32,320
আরো খারাপ... অধিকতর।

489
00:34:36,282 --> 00:34:42,288
আমি গত ৮০ বছরের প্রতিটি
সেকেন্ড ঘৃণা করেছি, প্রতিটি সেকেন্ড।

490
00:34:42,371 --> 00:34:43,371
জানো সেটা?

491
00:34:45,500 --> 00:34:47,210
তো, তুমি এখনো বাঁচতে চাও?

492
00:34:53,591 --> 00:34:55,051
পাগল তুমি?

493
00:34:56,803 --> 00:35:00,348
মৃত্যু হলো বোকার খেলা। এখনো
আমার বাঁচার অনেক কারণ আছে।

494
00:35:06,562 --> 00:35:09,148
এখন অর্ডার করতে পারি? কারণ আমার
এদিকে টেবিল খেয়ে ফেলার যোগাড় হয়েছে।

495
00:35:32,964 --> 00:35:34,966
গত সপ্তাহে মজার একটা কথা শুনেছি।

496
00:35:35,049 --> 00:35:36,676
এক ছেলে আমাকে বলেছিল,

497
00:35:36,759 --> 00:35:39,387
'বনেদি ফ্রেন্সরা যদি ক্রিকেট খেলত

498
00:35:39,470 --> 00:35:42,140
আমাদের মতো করে, ওদের
কখনো এই সমস্যা হতো না।

499
00:35:44,392 --> 00:35:46,727
জানো, প্রথমে কলোনিগুলো, এখন ফ্রান্স।

500
00:35:47,687 --> 00:35:50,398
আমি বলি, এরপর এই দেশে বিপ্লব হবে।

501
00:35:51,315 --> 00:35:53,693
আমি পৃথিবীর বিভিন্ন
প্রান্তে টাকা জমা করছিলাম।

502
00:35:54,360 --> 00:35:56,737
বিপদের প্রথম আঁচ পেলেই,
আমি এখান থেকে হাওয়া।

503
00:35:59,323 --> 00:36:00,533
এরমধ্যে,

504
00:36:03,286 --> 00:36:04,745
আমি জাহাজের ব্যবসা করছি।

505
00:36:06,455 --> 00:36:10,793
একটা নতুন ব্যবসা হয়েছে, জাহাজে
করে আফ্রিকা সুতি কাপড় নিয়ে যাও,

506
00:36:11,711 --> 00:36:14,213
কার্গো ভর্তি করে নিগ্রো
নিয়ে গাদা করে রাখো

507
00:36:14,297 --> 00:36:16,841
একই জাহাজে আটলান্টিকের ওপারে নিয়ে যাও।

508
00:36:16,924 --> 00:36:19,969
তারপর কাঁচা সুতা, তামাক
আর চিনি নিয়ে ফিরে আসো।

509
00:36:23,055 --> 00:36:24,055
কী?

510
00:36:25,224 --> 00:36:27,768
একজন মানুষের আরেকজনকে
দাস করে রাখা ঠিক কাজ নয়।

511
00:36:29,187 --> 00:36:30,396
এটাই এখন ব্যবসা।

512
00:36:30,479 --> 00:36:33,900
তোমাকে ভিন্ন কোনো ব্যবসা
খোঁজার উপদেশ দেব, রবার্ট গ্যাডলিং।

513
00:36:35,276 --> 00:36:36,611
তুমি আমাকে উপদেশ দিচ্ছ?

514
00:36:37,945 --> 00:36:39,822
৪০০ বছর পর?

515
00:36:39,906 --> 00:36:41,991
'তোমার পছন্দ মতো জীবন
কাটাও' কথাটার কী হলো?

516
00:36:42,074 --> 00:36:44,952
সিদ্ধান্ত তোমার উপর।

517
00:36:45,536 --> 00:36:47,830
কিন্তু তুমি কি বাকিদের
থেকে সেই সিদ্ধান্ত ছিনিয়ে নিবে?

518
00:36:55,880 --> 00:36:57,506
তোমার উপদেশ বিবেচনা করবো।

519
00:37:03,346 --> 00:37:06,015
আমি গতকাল 'কিং লেয়ার'
এর এক প্রোডাকশন দেখেছি।

520
00:37:06,098 --> 00:37:09,477
মিসেস সিডন গনেরিলের চরিত্রে।
ইডিয়টগুলো ওটাকে হ্যাপি এন্ডিং দিয়েছে।

521
00:37:10,394 --> 00:37:11,604
বেশিদিন টিকবে না।

522
00:37:11,687 --> 00:37:14,857
মহান গল্পগুলো সবসময়
তার পুরোনো রূপে ফিরে আসে।

523
00:37:17,860 --> 00:37:21,155
সেই ছোকরা, উইল শেক্সপিয়ার।

524
00:37:22,573 --> 00:37:25,326
মোটামুটি মানের একটা
নাটক লেখকে পরিণত হয়েছে।

525
00:37:28,371 --> 00:37:30,331
ওর সাথে কোনো চুক্তি করেছিলে, তাই না?

526
00:37:30,414 --> 00:37:31,249
হয়তো।

527
00:37:31,332 --> 00:37:33,459
কোন ধরনের চুক্তি? ওর আত্মার?

528
00:37:33,542 --> 00:37:35,378
অশিষ্ট কিছু নয়।

529
00:37:37,797 --> 00:37:40,508
৪০০ বছর ধরে তোমার
সাথে এখানে দেখা করছি

530
00:37:40,591 --> 00:37:43,886
আর এখনো অনেক কিছু জানি না।

531
00:37:43,970 --> 00:37:45,972
কে তুমি? আসলেই?

532
00:37:46,555 --> 00:37:47,556
নাম কী তোমার?

533
00:37:51,143 --> 00:37:55,106
তোমাদের দু'জনের
প্রতি আমারো একই প্রশ্ন।

534
00:37:55,189 --> 00:37:59,110
প্লিজ, প্লিজ,
দাড়াতে হবে না।

535
00:37:59,193 --> 00:38:00,820
মাইকেল আর টোবায়াস ওদের নাম।

536
00:38:01,362 --> 00:38:02,446
মূলত স্মাগলার।

537
00:38:02,530 --> 00:38:06,492
কিন্তু গলা কেটে টাকা
কামাতে দ্বিধা করে না।

538
00:38:06,575 --> 00:38:08,661
নড়লে, তোমাদেরটা কেটে দিবে।

539
00:38:09,287 --> 00:38:11,956
লন্ডনে একটা গল্প প্রচলিত আছে,

540
00:38:12,498 --> 00:38:17,378
যে ডেভিল আর এক ইহুদি পথিক
শতাব্দী পর পর এক সরাইখানায় দেখা করে।

541
00:38:18,462 --> 00:38:21,257
বছর দুয়েক আগে, এক মৃত
লোকের পোশাকে সেলাই করা

542
00:38:21,340 --> 00:38:23,968
এটা পেয়েছি।

543
00:38:25,386 --> 00:38:26,554
ওটা আমার ছবি?

544
00:38:27,138 --> 00:38:29,682
দেখতে জঘন্য লাগছে।
তোমাকে আরো বেশি।

545
00:38:29,765 --> 00:38:32,268
তোমরা প্রতি ১০০ বছর পর
এই পাবে ফিরে আসো,

546
00:38:32,893 --> 00:38:37,315
মানুষের সাথে চুক্তি করতে,
উপহার দিতে, অমরত্ব

547
00:38:38,733 --> 00:38:40,067
যেটা এখন আমাকে দিবে।

548
00:38:43,112 --> 00:38:46,490
কিছু বলতে চাও না?

549
00:38:46,574 --> 00:38:48,159
আমি ডেভিল না।

550
00:38:48,242 --> 00:38:49,702
আর আমি ইহুদি না।

551
00:38:50,286 --> 00:38:51,286
ধিক্কার।

552
00:38:53,080 --> 00:38:54,874
কোন ধরনের প্রাণী তাহলে তোমরা?

553
00:38:54,957 --> 00:38:56,208
কে জানতে চায়?

554
00:38:56,292 --> 00:38:58,294
আমি লেডি জোয়ানা কন্সটানটাইন।

555
00:38:59,086 --> 00:39:01,630
তোমরা আমার সাথে আসবে।

556
00:39:03,257 --> 00:39:05,509
দেখতে পাচ্ছি তোমরা আমাকে
অনেক তথ্য দিতে পারবে।

557
00:39:07,053 --> 00:39:08,220
অনেক শিখতে পারবো আমি।

558
00:39:10,097 --> 00:39:11,140
না।

559
00:39:13,184 --> 00:39:14,643
না, আমার তা মনে হয় না।

560
00:39:22,568 --> 00:39:23,694
ওঠো।

561
00:39:35,998 --> 00:39:36,998
দাঁড়াও।

562
00:39:50,596 --> 00:39:52,264
না।

563
00:39:53,724 --> 00:39:55,017
না, তুমি না।

564
00:39:56,936 --> 00:39:58,020
দুঃখিত।

565
00:39:59,271 --> 00:40:00,648
কী করেছ ওর সাথে?

566
00:40:00,731 --> 00:40:03,067
ওর পুরোনো ভয় ওর
সামনে হাজির করেছি।

567
00:40:11,450 --> 00:40:14,286
আমাকে রক্ষা করার প্রয়োজন ছিল না।

568
00:40:15,579 --> 00:40:16,579
স্পষ্টত।

569
00:40:18,457 --> 00:40:21,710
তারপরও ১০০ বছর পর
এখানে একাকী মদ্যপ খেতে চাই না

570
00:40:26,424 --> 00:40:28,843
মনে হয় না আজকে আর
অন্য কোনো পাবে যেতে চাও?

571
00:40:28,926 --> 00:40:31,178
মেয়েটা হয়তো আরো মানুষকে
আমাদের মিটিং সম্পর্কে জানাতে পারে।

572
00:40:31,262 --> 00:40:32,471
তোমার জন্য নিরাপদ হবে না।

573
00:40:32,555 --> 00:40:33,973
আমি একদম নিরাপদ আছি।

574
00:40:35,266 --> 00:40:36,892
আমার মৃত্যু হয় না, মনে নেই?

575
00:40:36,976 --> 00:40:41,021
ঠিক। কিন্তু তোমাকে বন্দী
আর অত্যাচার করা সম্ভব।

576
00:40:41,772 --> 00:40:42,940
আমাদের সাবধান থাকতে হবে।

577
00:40:44,191 --> 00:40:45,191
সবসময়।

578
00:40:48,737 --> 00:40:49,864
১০০ বছর, তবে?

579
00:40:50,823 --> 00:40:51,823
১০০ বছর।

580
00:41:11,469 --> 00:41:13,471
ওহ।

581
00:41:13,554 --> 00:41:15,264
ভয় পাইয়ে দিয়েছিলেন, স্যার।

582
00:41:16,640 --> 00:41:19,310
প্রথমে তো আপনাকে
জ্যাক ভেবে বসেছিলাম।

583
00:41:19,977 --> 00:41:21,061
না।

584
00:41:21,145 --> 00:41:24,773
না, জানি সেটা, স্যার।
মজা করছিলাম।

585
00:41:25,357 --> 00:41:31,322
তো, আমার সাথে ড্রিংক করবেন না-কি?

586
00:41:31,405 --> 00:41:33,741
আর একটা নিতম্ব-ডান্স?

587
00:41:33,824 --> 00:41:36,410
আমাদের আপনার রসের
কাঠি দিয়ে আনন্দ দিবেন।

588
00:41:38,537 --> 00:41:39,580
না।

589
00:41:39,663 --> 00:41:41,916
নিশ্চিত তোর বিচি নেই, চিকনা মফিজ।

590
00:41:41,999 --> 00:41:42,999
লু!

591
00:41:45,127 --> 00:41:46,337
ড্রিংক কিনে খাওগে।

592
00:41:47,922 --> 00:41:49,215
এবারের মতো।

593
00:41:52,510 --> 00:41:53,719
লাশিং লু এর ব্যাপারে দুঃখিত।

594
00:41:56,305 --> 00:41:59,433
ওকে সবাই এই নামে ডাকে?

595
00:41:59,517 --> 00:42:01,894
এখানে, ওকে সবাই হসপিটাল বলে ডাকে।

596
00:42:02,478 --> 00:42:03,479
কেন?

597
00:42:03,562 --> 00:42:05,105
কারণ মাঝেমধ্যেই ওখানে যায়,

598
00:42:05,189 --> 00:42:07,942
আর ওখানে অনেক ছেলেদের পাঠায়।

599
00:42:08,984 --> 00:42:11,654
- জানি না ওর আসল নাম কী।
- লুইস বল্ডউইন।

600
00:42:11,737 --> 00:42:13,656
ওর বাবা ব্রিটিশ আর্মিতে ছিল।

601
00:42:14,448 --> 00:42:17,076
ওর কাজিন ওকে ধর্ষণ করে
গর্ভবতী করে বের করে দেয়।

602
00:42:17,159 --> 00:42:18,536
সেসময় ও একটা বাচ্চা ছিল।

603
00:42:24,416 --> 00:42:25,709
তুমি এতসব কীভাবে জানো?

604
00:42:28,295 --> 00:42:31,590
তোমার গ্লাস ফাকা। আরো ওয়াইন লাগবে।

605
00:42:31,674 --> 00:42:34,218
তুমি লেডি জোয়ানাকে চিনতে।
তুমি লাসিং লুকে চেন।

606
00:42:34,301 --> 00:42:35,761
তুমি সবাইকেই চেন, তাই না?

607
00:42:37,346 --> 00:42:38,681
আমি ওকে আবার দেখেছিলাম।

608
00:42:41,016 --> 00:42:43,310
কে? লেডি জোয়ানা?

609
00:42:43,394 --> 00:42:47,731
আমার থেকে একটা কাজ নিয়েছিল
আর সফলভাবে শেষ করেছিল।

610
00:42:49,483 --> 00:42:52,361
৫০০ বছরে তোমার সম্পর্কে
এই প্রথম কিছু জানলাম।

611
00:42:57,116 --> 00:42:59,868
মানুষকে আমরা যেমন মনে করি
সবসময়ই তার চেয়ে ভালো হয়।

612
00:43:01,912 --> 00:43:04,498
তবে আমি না। আমি সেই আগের মতোই আছি।

613
00:43:05,541 --> 00:43:07,918
আমার মনে হয় হয়তো তুমি বদলে গেছ।

614
00:43:10,421 --> 00:43:15,342
হয়তো ভুল থেকে কিছু শিক্ষা নিয়েছি। কিন্তু..

615
00:43:17,261 --> 00:43:19,054
তাতে ভুল করা থেমে থাকছে না।

616
00:43:22,391 --> 00:43:24,101
আমার মনে হয় বদলেছ আসলে তুমি।

617
00:43:25,936 --> 00:43:27,104
কীভাবে?

618
00:43:29,315 --> 00:43:34,069
মনে হয় আমি জানি শতাব্দী পর পর
আমরা ঠিক কেন এখানে দেখা করি।

619
00:43:34,695 --> 00:43:38,032
আসলে আমি মৃত্যু কামনা করি
কি-না সেটা তুমি দেখতে চাও না..

620
00:43:38,115 --> 00:43:40,701
মনে হয় না আমি কখনো
মৃত্যু কামনা করবো।

621
00:43:41,285 --> 00:43:42,870
এতদিনে, আমার সম্পর্কে তো সেটা জানো।

622
00:43:43,579 --> 00:43:47,374
তো, আমার মনে হয় তুমি
এখানে অন্য কারণে এসেছ।

623
00:43:49,501 --> 00:43:50,753
আর সে কারণটা কী?

624
00:43:53,547 --> 00:43:54,547
বন্ধুত্ব।

625
00:43:56,675 --> 00:43:58,260
আমার মনে হয় তুমি নিঃসঙ্গ।

626
00:44:00,721 --> 00:44:01,930
তোমার সাহস..

627
00:44:03,390 --> 00:44:05,017
- না, দেখ, বলছি না..
- তোমার...

628
00:44:06,185 --> 00:44:10,522
বলার সাহস কীভাবে হয় যে
আমি হয়তো তোমার বন্ধুত্ব চাই।

629
00:44:14,860 --> 00:44:18,155
আমার সেরকমই মনে হয়।

630
00:44:24,119 --> 00:44:26,914
সেক্ষেত্রে আমি চলে গিয়ে
তোমাকে ভুল প্রমাণ করবো।

631
00:44:35,964 --> 00:44:39,218
বেশ তবে, ১০০ বছর পর
আমি এখানে থাকবো

632
00:44:39,885 --> 00:44:42,471
যদি তুমিও তখন এখানে থাকো,
সেটার কারণ হবে আমাদের বন্ধুত্ব।

633
00:44:42,554 --> 00:44:45,307
অন্য কোনো কারণ নয়, ঠিক?

634
00:44:48,894 --> 00:44:49,894
ফাক।

635
00:45:11,583 --> 00:45:13,544
থ্যাচারের বালের পোলট্যাক্স..

636
00:45:13,627 --> 00:45:15,021
একটা বিপ্লব হবে..

637
00:45:15,045 --> 00:45:18,090
তাহলে শেভ করো, পোশাক পরো,
চাকরি করো, যখন ভিক্ষা করেই

638
00:45:18,173 --> 00:45:19,842
তারচেয়ে বেশি টাকা কামানো যায়।

639
00:45:21,176 --> 00:45:22,177
পোশাকের মধ্যে।

640
00:45:22,261 --> 00:45:25,639
আর মেয়েটা বলে, আবারও
খরগোশ শিকার করছ, ভিকার?

641
00:45:25,723 --> 00:45:26,557
যদি আমি..

642
00:45:26,640 --> 00:45:29,309
- আমি একজনের জন্য অপেক্ষা করছি।
- ওহ।

643
00:45:59,173 --> 00:46:00,007
হুইস্কি, প্লিজ।

644
00:46:00,090 --> 00:46:03,343
আরো নির্দিষ্ট করে বলতে হবে।
এখন মেন্যু আছে আমাদের।

645
00:46:03,427 --> 00:46:04,427
ওহ।

646
00:46:05,596 --> 00:46:06,638
সবচেয়ে পুরোনো কী আছে?

647
00:46:06,722 --> 00:46:10,976
একটা গ্লেন গ্র্যান্ট আছে।
তোমার বাবার বয়সী হবে।

648
00:46:11,059 --> 00:46:13,562
যতটা দেখা যায়,
তারচে বেশি বয়স্ক আমি।

649
00:46:29,203 --> 00:46:30,287
কারো অপেক্ষা করছ?

650
00:46:32,289 --> 00:46:34,792
মনে হচ্ছে আর আসবে না।

651
00:46:39,755 --> 00:46:43,133
একটু মনকষাকষি হয়েছিল।
শেষবার যখন কথা হয়।

652
00:46:43,217 --> 00:46:44,217
আহ।

653
00:46:45,803 --> 00:46:46,845
দোষটা আমারই ছিল।

654
00:46:48,806 --> 00:46:53,435
মাতাল থাকলে তাও মনকে বোঝানো
যেত, কিন্তু সেসময় পুরো ইডিয়ট ছিলাম।

655
00:46:54,228 --> 00:46:56,730
পাবে অনেক বন্ধুদের লড়তে দেখেছি।

656
00:46:56,814 --> 00:46:59,107
তারচেয়ে পরে সেটা নিয়ে হাসাহাসি
করা লোকের সংখ্যা বেশি দেখেছি।

657
00:47:01,318 --> 00:47:02,945
- হয়তো আরো ১০০ বছর পর।
- আহ।

658
00:47:03,445 --> 00:47:05,656
সেক্ষেত্রে নতুন কোনো পাবে যেতে হবে।

659
00:47:05,739 --> 00:47:09,493
নতুন ফ্ল্যাট বানানোর জন্য
জয়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে।

660
00:47:10,494 --> 00:47:12,246
পৌরসভা কাউন্সিল ওদের
থামানোর চেষ্টা করছে,

661
00:47:12,329 --> 00:47:14,289
কিন্তু যদি এই দেশে তোমার
হাতে পর্যাপ্ত টাকা থাকে,

662
00:47:14,373 --> 00:47:16,208
তোমার যা মন চায় করতে পারবে।

663
00:47:20,671 --> 00:47:22,673
আরেকটা দেব? যতক্ষণ অপেক্ষা করছ?

664
00:47:26,176 --> 00:47:27,176
প্লিজ।

665
00:48:34,244 --> 00:48:35,078
দেরি করে এসেছ।

666
00:48:36,997 --> 00:48:38,749
একটা ক্ষমাপ্রার্থনা তোমার প্রাপ্য।

667
00:48:39,666 --> 00:48:42,753
সবসময় শুনে এসেছি বন্ধুকে
অপেক্ষায় রাখা খারাপ আচরণ।

668
00:49:03,440 --> 00:49:05,651
যোগ দাও, বোন আমার।

669
00:49:06,443 --> 00:49:08,987
আমি, ডিজায়ার।

670
00:49:10,739 --> 00:49:13,700
আমার গ্যালারিতে দাড়িয়ে
আছি তোমার সিজিল হাতে।

671
00:49:17,120 --> 00:49:19,498
আমাদের ভাই তার বন্দীশালা থেকে মুক্তি পেয়েছে।

672
00:49:20,248 --> 00:49:21,917
আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

673
00:49:23,585 --> 00:49:27,339
কিন্তু চিন্তা নেই। আরেকটা নতুন পরিকল্পনা আছে।

674
00:49:35,500 --> 00:49:45,500
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট

