1
00:00:01,940 --> 00:00:07,650
অনুবাদে - কুদরতে জাহান

2
00:00:08,940 --> 00:00:15,650
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

3
00:00:29,900 --> 00:00:32,570
আমি ইদানিং কিছু স্বপ্ন দেখছি।

4
00:00:34,200 --> 00:00:39,280
গতরাতে দেখলাম, আমি জেডকে খুঁজে পেয়েছি।

5
00:00:41,160 --> 00:00:43,250
তারপর ও আমাকে

6
00:00:44,080 --> 00:00:47,790
ওর দত্তক বাবা-মায়ের নাম-ঠিকানা দিলো।

7
00:00:49,880 --> 00:00:52,840
সকালবেলা ঘুম থেকে উঠে
সেখানে গেলাম আমি।

8
00:00:53,510 --> 00:00:55,880
কিন্তু ওখানে গিয়ে দেখলাম...

9
00:00:58,720 --> 00:00:59,720
জেড ওখানে নেই।

10
00:01:03,140 --> 00:01:04,890
আর ওরা মারা গেছে।

11
00:01:07,150 --> 00:01:09,110
জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু...

12
00:01:09,190 --> 00:01:10,520
আমি বিশ্বাস করেছি তোমার কথা।

13
00:01:11,360 --> 00:01:15,570
কারণ গতরাতে আমি হেক্টরের সাথে
রাত কাটানোর স্বপ্ন দেখেছি।

14
00:01:16,280 --> 00:01:19,450
তারপর সকালে উঠে দেখলাম..

15
00:01:23,200 --> 00:01:24,410
হায় খোদা।

16
00:01:25,370 --> 00:01:26,370
সেটাই।

17
00:01:28,580 --> 00:01:29,580
এটা কি আসল?

18
00:01:31,090 --> 00:01:32,250
অনুভব করে দেখো।

19
00:01:37,840 --> 00:01:40,050
- হায় খোদা।
- সেটাই।

20
00:01:44,600 --> 00:01:46,180
আমাদের সাথে কী হচ্ছে?

21
00:01:49,100 --> 00:01:51,770
আমি মনে হয় এ প্রশ্নের উত্তর জানি।

22
00:01:54,610 --> 00:01:55,860
মনে হয় এটা আমার কারণে হচ্ছে।

23
00:02:04,490 --> 00:02:07,330
কাজটা কীভাবে করেছে জানি না,
কিন্তু লাইটার পেটে বাচ্চা এনে দিয়েছে রোজ।

24
00:02:08,210 --> 00:02:09,290
কী?

25
00:02:09,370 --> 00:02:12,290
ব্যাপারটা মনে হয় ওর স্বপ্নে ঘটেছে।
লাইটা জেগে উঠে দেখে...

26
00:02:12,380 --> 00:02:15,380
- ওর পেটে বাচ্চা।
- আলবৎ ঠিক।

27
00:02:15,460 --> 00:02:16,590
তারপরেই এটা শুরু হলো।

28
00:02:17,670 --> 00:02:19,880
জগতগুলোর মধ্যেকার দেয়াল
দুর্বল করে দিচ্ছে রোজ।

29
00:02:20,470 --> 00:02:22,050
বসকে বলবে ব্যাপারটা?

30
00:02:23,890 --> 00:02:25,640
- না।
- "না"?

31
00:02:25,720 --> 00:02:27,140
এটা আমার দেখার কথা না।

32
00:02:27,230 --> 00:02:28,520
কবে থেকে?

33
00:02:28,600 --> 00:02:33,230
যেদিন থেকে লর্ড মরফিয়াস আমাকে মনে করিয়ে দিয়েছেন যে,
আমি সামান্য একজন লাইব্রেরিয়ান

34
00:02:33,310 --> 00:02:35,570
আর এখন থেকে আমার শুধু বই নিয়েই
মাথা ঘামানোর কথা।

35
00:02:36,190 --> 00:02:37,780
উনি বলেছেন একথা?

36
00:02:37,860 --> 00:02:38,860
তা বলেছে...

37
00:02:38,950 --> 00:02:40,530
ওনার হয়েছেটা কী?

38
00:02:40,610 --> 00:02:42,450
ওনার কিছুই হয়নি।

39
00:02:44,950 --> 00:02:46,370
<i>উনি সবসময়েই এরকম ছিলেন।</i>

40
00:02:47,080 --> 00:02:49,370
<i>অনেকদিন ধরে ছিল না তো, তাই ভুলে গিয়েছিলাম।</i>

41
00:02:51,370 --> 00:02:55,840
<i>ভরটেক্স এবং হারানো আরকানার ব্যাপারটা
উনি নিজেই সামলাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।</i>

42
00:02:55,920 --> 00:02:57,010
<i>কারো সাহায্য নিতে চাননি।</i>

43
00:03:00,430 --> 00:03:05,720
তাই যেকোনো খবর সরাসরি এবং শুধুমাত্র
তার কাছেই পৌঁছাত।

44
00:03:06,890 --> 00:03:09,560
ঠিক আছে। কিন্তু সাথে সাথে
তোমাকেও কি খবরগুলো জানাবো?

45
00:03:10,690 --> 00:03:12,310
সেটা ঠিক হবে না।

46
00:03:12,400 --> 00:03:18,030
<i>মহারাজের বর্তমানে যে মনমেজাজ,
আমাদেরকে অন্ধকার অতলান্তে পাঠিয়ে দিতে পারেন।</i>

47
00:03:18,110 --> 00:03:19,280
<i>গল্টকে যেমন পাঠিয়েছেন।</i>

48
00:03:20,200 --> 00:03:22,660
<i>বেশ, আমি আবার রোজের ওপর
নজর রাখার কাজে ফিরে যাই।</i>

49
00:03:22,740 --> 00:03:24,240
<i>কিন্তু তোমার ওনার সাথে মিটমাট করে ফেলা উচিত।</i>

50
00:03:25,200 --> 00:03:27,080
আমার ওনার সাথে মিটমাট করা উচিত?

51
00:03:27,160 --> 00:03:30,870
হ্যাঁ, এখন কলহ-বিবাদের সময় না।

52
00:03:30,960 --> 00:03:33,580
<i>একটা ভরটেক্স মানুষের পেটে
বাচ্চা এনে দিচ্ছে,</i>

53
00:03:33,670 --> 00:03:36,210
<i>আর খোদা জানে পলাতক দুঃস্বপ্নেরা
কী করে বেড়াচ্ছে।</i>

54
00:03:46,760 --> 00:03:47,810
আরেকটানেবে?

55
00:03:49,890 --> 00:03:51,310
রোজের সাথে দেখা করা লাগবে না আমাদের?

56
00:03:51,390 --> 00:03:54,100
- না, রোজ আসছে আমাদের সাথে দেখা করতে।
- এখানে?

57
00:03:54,190 --> 00:03:56,560
না। আমাকে একটা কাজে যেতে হবে।

58
00:03:56,650 --> 00:03:57,650
একটা কনভেনশনে।

59
00:03:57,690 --> 00:04:00,690
- আমরা ওকে এখান থেকে ফোন করব।
- কমিক বুক কনভেনশনের মতো?

60
00:04:01,570 --> 00:04:02,900
তোমার কমিক বই পছন্দ?

61
00:04:03,860 --> 00:04:04,700
আগে ছিল।

62
00:04:04,780 --> 00:04:06,450
যখন ছোট ছিলে, তখন?

63
00:04:06,530 --> 00:04:07,660
- হ্যাঁ।
- হ্যাঁ।

64
00:04:10,410 --> 00:04:12,250
- তোমাকে একটা প্রশ্ন করতে পারি?
- করো।

65
00:04:13,370 --> 00:04:14,370
তোমার নাম কী?

66
00:04:16,080 --> 00:04:20,340
কখনো খেয়াল করেছ যে মানুষ কেবল বিপদে পড়লেই

67
00:04:20,420 --> 00:04:22,420
তোমার নাম নেয়... জেড?

68
00:04:23,680 --> 00:04:25,680
"জেড, আমাদের কথা বলা দরকার।"

69
00:04:26,390 --> 00:04:28,010
"জেড, এখানে চলে এসো।"

70
00:04:30,770 --> 00:04:32,390
তুমি আমার বার্নাবি আঙ্কেলের মতো কথা বলছ।

71
00:04:33,100 --> 00:04:37,020
- ঠিক তাই।
- ও আমাকে খুঁজতে আসবে।

72
00:04:37,110 --> 00:04:39,440
না, আসবে না।

73
00:04:39,520 --> 00:04:42,690
ও সবসময়েই আমাকে খুঁজতে আসে।

74
00:04:42,780 --> 00:04:45,150
হুম, এবারে আসবে না।

75
00:04:48,660 --> 00:04:49,830
তুমি কি প্রায়ই পালিয়ে বেড়াও?

76
00:04:51,290 --> 00:04:53,200
- হুম।
- আমিও।

77
00:04:53,960 --> 00:04:55,290
আর তোমাকে একটা গোপন কথা বলি।

78
00:04:57,920 --> 00:05:00,670
আমি এখন পালিয়ে যাচ্ছি।

79
00:05:02,840 --> 00:05:03,880
তাই?

80
00:05:03,970 --> 00:05:06,380
আর রোজের কাছে যাওয়ার পরে
আমাদের আর একাজ করা লাগবে না।

81
00:05:07,720 --> 00:05:09,140
আমরা মুক্ত হয়ে যাবো।

82
00:05:10,930 --> 00:05:12,680
তুমি কি তোমার বোনের সাথে
দেখা করতে প্রস্তুত?

83
00:05:12,770 --> 00:05:13,770
হ্যাঁ।

84
00:05:15,140 --> 00:05:17,690
বেশ, চলো তাহলে, এসো।

85
00:05:20,480 --> 00:05:21,480
তুমি গাড়ি চালাতে চাও?

86
00:05:26,530 --> 00:05:28,320
এসবই আমার দোষ।

87
00:05:28,410 --> 00:05:31,120
তুমি একটা ড্রিম ভরটেক্স বলে?

88
00:05:31,200 --> 00:05:35,330
আমি কখন একাজ করছি, কীভাবে একাজ করছি,
কিছুই বুঝছি না।

89
00:05:37,040 --> 00:05:40,710
কিন্তু কথা দিচ্ছি... আমি এসব ঠিক করে ফেলব।

90
00:05:41,710 --> 00:05:43,500
আমি এসবকিছু দূর করে দেবো।

91
00:05:43,590 --> 00:05:45,590
না, তুমি তা দেবে না।

92
00:05:46,800 --> 00:05:50,300
দ্যাখো, যাই ঘটুক, যেভাবেই ঘটুক,

93
00:05:50,390 --> 00:05:52,600
আমাদের স্বপ্নগুলো সত্যি হয়ে যাচ্ছে।

94
00:05:52,680 --> 00:05:54,810
তুমি জেডকে তোমার স্বপ্নে খুঁজে পেয়েছ।

95
00:05:55,390 --> 00:05:57,100
আর আমি পেয়েছি হেক্টরকে।

96
00:05:59,060 --> 00:06:00,060
সত্যি বলতে...

97
00:06:02,270 --> 00:06:03,860
ও আমাকে ওর সাথে ওখানে থাকতে বলেছে।

98
00:06:04,650 --> 00:06:05,650
কোথায়?

99
00:06:06,610 --> 00:06:08,400
তোমার স্বপ্নে?

100
00:06:10,780 --> 00:06:12,580
কীভাবে? সেটা তো অসম্ভব।

101
00:06:12,660 --> 00:06:17,410
আমি জানি না, কিন্তু যদি এটা সম্ভব হয়,
তবে আমাকে চেষ্টা করে দেখতে হবে।

102
00:06:18,580 --> 00:06:23,250
তাহলে তুমি এখানকার এই জীবন ফেলে চলে যাবো।

103
00:06:23,880 --> 00:06:26,130
- কীসের জীবন?
- একথা বোলো না।

104
00:06:26,210 --> 00:06:27,340
কথাটা সত্য যদিও।

105
00:06:28,720 --> 00:06:32,510
আর পরে তো বেড়াতে আসতেই পারবে।

106
00:06:34,970 --> 00:06:35,890
কীভাবে?

107
00:06:35,970 --> 00:06:39,390
যেভাবে তুমি জেডকে খুঁজে পেয়েছ
আর আমি হেক্টরকে।

108
00:06:40,690 --> 00:06:42,230
তোমার স্বপ্নে।

109
00:06:50,780 --> 00:06:52,370
- হ্যালো?
<i>- হাই।</i>

110
00:06:52,450 --> 00:06:54,780
<i>আমি আপনার একটা ফ্লায়ার দেখে ফোন করলাম।</i>

111
00:06:54,870 --> 00:06:56,370
<i>- নিখোঁজ একটা ছেলের ব্যাপারে?</i>
- জ্বি?

112
00:06:58,000 --> 00:06:59,540
আমি মনে হয় তাকে খুঁজে পেয়েছি।

113
00:07:02,670 --> 00:07:04,540
- রোজ?
- জেড?

114
00:07:04,630 --> 00:07:06,750
<i>- হাই!</i>
- হাই।

115
00:07:06,840 --> 00:07:09,590
আমি বিশ্বাস করতে পারছি না।
তুমি ভালো আছ? কোথায় এখন?

116
00:07:10,170 --> 00:07:12,590
আমরা জর্জিয়ার এক হোটেলে আছি।
আমাকে এসে নিয়ে যেতে পারবে?

117
00:07:12,680 --> 00:07:14,550
<i>হ্যাঁ, আমি এক্ষুণি আছি, জেডি। .</i>

118
00:07:15,140 --> 00:07:16,810
আমাকে হোটেলের নামটা বলো।

119
00:07:22,730 --> 00:07:24,730
দ্য রয়্যাল এম্পায়ার হোটেল।

120
00:07:24,810 --> 00:07:26,520
<i>রয়্যাল এম্পায়ার হোটেল।</i>

121
00:07:32,490 --> 00:07:35,620
আমি এখান থেকে তিন ঘণ্টার দূরত্বে আছি।
ঠিক আছে?

122
00:07:35,700 --> 00:07:37,240
ওর আসতে তিন ঘণ্টা লাগবে।

123
00:07:37,330 --> 00:07:38,410
আমি ওর জবাব দিচ্ছি।

124
00:07:39,160 --> 00:07:43,250
রোজ। সময় নিন। এখানে পৌঁছে
আমাদেরকে এই নম্বরে ফোন করবেন।

125
00:07:43,880 --> 00:07:47,000
ধন্যবাদ। ওহ, ভুলেই গিয়েছিলাম।
আপনার নামটা যেন কী?

126
00:07:47,090 --> 00:07:48,500
শীঘ্রই দেখা হবে।

127
00:07:50,630 --> 00:07:53,050
ঠিক আছে, খোকা। চলো।

128
00:07:53,760 --> 00:07:56,050
<i>♪ High time to come to Jesus ♪</i>

129
00:07:56,140 --> 00:07:58,930
<i>♪ You got skeletons in your closet ♪</i>

130
00:07:59,020 --> 00:08:01,730
<i>♪ It's written all over your face ♪</i>

131
00:08:01,810 --> 00:08:04,100
<i>♪ Every little lie stacked so হাইgh ♪</i>

132
00:08:04,190 --> 00:08:06,810
<i>♪ Can't keep your story straight ♪</i>

133
00:08:06,900 --> 00:08:08,770
<i>♪ I don't know, oh, oh ♪</i>

134
00:08:08,860 --> 00:08:12,200
<i>♪ How they got there
It's getting under my skin ♪</i>

135
00:08:12,280 --> 00:08:14,660
<i>♪ You got skeletons in your closet ♪</i>

136
00:08:14,740 --> 00:08:18,240
<i>♪ And I got bones to pick with them, oh ♪</i>

137
00:08:32,170 --> 00:08:34,470
তিন দিন ধরে রাস্তায় আছি।
চালাতে চালাতে অবস্থা খারাপ।

138
00:08:34,550 --> 00:08:37,970
এই খ্যাত শহরগুলো অসহ্য লাগে।
কনভেনশনটা না থাকলে এই মরার জায়গায় আসা লাগত না।

139
00:08:43,270 --> 00:08:46,560
- কী খুঁজছ?
- এটা একটা সিরিয়েল কনভেনশন।

140
00:08:47,480 --> 00:08:49,070
ভেবেছিলাম এখানে সিরিয়েল পাওয়া যাবে।

141
00:08:49,770 --> 00:08:51,030
এখনো খিদে তোমার?

142
00:08:52,070 --> 00:08:56,410
ঠিক আছে। এখানে বসো,
খাবার দিচ্ছি।

143
00:08:58,070 --> 00:08:59,700
স্টেক সাবাড় করে দিতে পারব।

144
00:08:59,780 --> 00:09:00,660
একটা সুন্দর, রসালো স্টেক।

145
00:09:00,740 --> 00:09:02,620
ওরা দারুণ মজাদার একটা চকোলেট হুইপ বানায়।

146
00:09:02,700 --> 00:09:06,670
টিভির ভার্সনে সব কেটে দিয়েছে,
আসলটা অনলাইনে পাওয়া যায়।

147
00:09:06,750 --> 00:09:09,750
আমি তো ভেবেছিলাম এই পুরো ব্যাপারটা
চাপা দেয়া হয়েছে সেই ষাটের দশকেই।

148
00:09:09,840 --> 00:09:12,840
সেসময়ে হ্যারি মারা গেল।
আমি মারা যেতে পারতাম।

149
00:09:12,920 --> 00:09:14,420
আমার অবস্থা খারাপ করে দিয়েছিল ও।

150
00:09:18,760 --> 00:09:20,930
এই নাও, নেমেসিস অফ নেগলেক্ট।

151
00:09:31,610 --> 00:09:32,900
ঐ তো ও।

152
00:09:34,110 --> 00:09:36,490
আমাদের গেস্ট অফ অনারকে
লাইনে দাঁড়ানো লাগবে না।

153
00:09:36,570 --> 00:09:43,120
আপনার জন্য নেম ট্যাগ আর রুমের চাবি আছে।
একজন তরুণী আপনার সাথে যোগ দেবেন।

154
00:09:43,790 --> 00:09:46,120
তার ছোট ভাইও সাথে আছে আমার।

155
00:09:53,340 --> 00:09:57,720
ওকে কনভেনশন এলাকা থেকে
দূরে থাকতে বলাটাই উত্তম।

156
00:09:59,970 --> 00:10:01,010
আচ্ছা।

157
00:10:02,810 --> 00:10:05,140
মিস ওয়াকার? আমি গিলবার্ট।

158
00:10:06,810 --> 00:10:08,190
এক সেকেন্ড।

159
00:10:08,270 --> 00:10:10,100
যাও, আমার কোনো সমস্যা হবে না।

160
00:10:19,700 --> 00:10:22,950
আমাদের সম্মানিত বাড়িওয়ালা বলেছেন,
এগুলো শেষের পথে।

161
00:10:23,030 --> 00:10:24,830
আসলে আমাদের ওগুলো আর দরকার নেই।

162
00:10:24,910 --> 00:10:27,370
একজনের ফোন পেয়েছি।
জেডকে পাওয়া গেছে।

163
00:10:27,460 --> 00:10:28,460
কী? কোথায়?

164
00:10:28,500 --> 00:10:31,080
জর্জিয়ার এক হোটেলে।
আমি এখন সেখানে যাচ্ছি।

165
00:10:31,170 --> 00:10:33,040
একা যাচ্ছ না আশা করি।

166
00:10:33,790 --> 00:10:36,380
লাইটার শরীরটা ভালো না...

167
00:10:37,010 --> 00:10:38,840
আমাকে যেতে দাও তোমার সাথে।

168
00:10:38,920 --> 00:10:43,140
আমেরিকা খুবই অস্থির এক জায়গা।

169
00:10:43,220 --> 00:10:46,600
একজন তরুণী একা চলাফেরা করতে গিয়ে
নানা বিপদে পড়তে পারে।

170
00:10:46,680 --> 00:10:48,180
ঐ রাতে তো দেখাই গেছে।

171
00:10:49,100 --> 00:10:50,810
তোমার অনেক দয়া...

172
00:10:50,900 --> 00:10:52,610
আমাকে সুযোগ দিলে,

173
00:10:52,690 --> 00:10:56,280
আমি নবীশ নাইট হবার
দায়িত্বটা পালন করব।

174
00:10:56,360 --> 00:10:59,990
আমার আছে সোর্ডস্টিক,
সাথে প্রাচীন কিন্তু কার্যকরী এক রিভলভার।

175
00:11:00,070 --> 00:11:03,780
ঠিক আছে। কিন্তু আমরা যেখানে যাচ্ছি,
সেখানে নিজেদেরকে বাঁচানোর দরকার নেই।

176
00:11:04,660 --> 00:11:07,410
আমি শুধু ওর সাথে
একবার দেখা করতে পেরেছি।

177
00:11:07,500 --> 00:11:08,700
মানে বিগ ব্যাড উলফ?

178
00:11:09,540 --> 00:11:11,040
যে অভিনেতা তার কণ্ঠ দিয়েছে।

179
00:11:11,120 --> 00:11:12,120
বাহ।

180
00:11:12,580 --> 00:11:14,670
হেই। ফান।

181
00:11:15,710 --> 00:11:19,800
ফ্যান ল্যান্ড। "ফ্যান" না। "ফ্যান ল্যান্ড"।

182
00:11:22,640 --> 00:11:24,970
বুঝেছি। দুঃখিত।

183
00:11:25,600 --> 00:11:28,680
- সমস্যা নেই।
- আমার তরুণ বন্ধুটির সাথে দেখা হয়েছে দেখছি।

184
00:11:30,100 --> 00:11:31,310
ও কি তোমার সাথে এসেছে?

185
00:11:31,390 --> 00:11:32,600
হ্যাঁ।

186
00:11:32,690 --> 00:11:35,900
ও আর ওর বোন হলো আমার অতিথি,
ওদেরকে আমি নিরাপত্তা দেবো।

187
00:11:38,860 --> 00:11:39,860
ঠিক আছে?

188
00:11:42,910 --> 00:11:44,660
হ্যাঁ। ঠিক আছে।

189
00:11:45,870 --> 00:11:47,950
শুনে ভালো লাগল। এসো, জেড।

190
00:11:49,290 --> 00:11:50,290
দেখা হয়ে ভালো লাগল।

191
00:11:56,420 --> 00:11:59,340
- তোমার ড্রাইভিং করতে কোনো সমস্যা নেই তো?
- না। একেবারেই না।

192
00:11:59,420 --> 00:12:04,140
বাড়ি ছাড়ার পরে প্রতিজ্ঞা করেছিলাম,
এই দুনিয়ার যতোটা পারি, দেখবো।

193
00:12:04,760 --> 00:12:07,560
বাড়ি বলতে ইংল্যান্ড?
কথা শুনে সেরকমটাই মনে হচ্ছে।

194
00:12:08,890 --> 00:12:10,100
ধন্যবাদ।

195
00:12:11,600 --> 00:12:14,440
শোনো, আমার কাছে ভ্রমণের উদ্দেশ্য

196
00:12:14,520 --> 00:12:16,860
অচেনা জায়গায় পা ফেলা না,

197
00:12:16,940 --> 00:12:21,990
নিজের দেশ যখন অচেনা হয়ে যায়,
সেখানে পা ফেলা।

198
00:12:22,900 --> 00:12:24,280
তারমানে, বাড়ি ফেরাই প্রধান উদ্দেশ্য?

199
00:12:25,240 --> 00:12:27,910
হ্যাঁ, শেষ পর্যন্ত সেটাই উদ্দেশ্য।

200
00:12:28,780 --> 00:12:33,080
তুমি আর মিসেস হল মনে হয়
জেডের সাথে বাড়ি যাবে?

201
00:12:33,660 --> 00:12:36,670
লাইটার অন্য পরিকল্পনা আছে।

202
00:12:36,750 --> 00:12:39,210
ওহ, হ্যাঁ। তুমি বলেছিলে ওর শরীরটা বেশি ভালো নেই।

203
00:12:39,300 --> 00:12:40,500
সব ঠিকঠাক আছে?

204
00:12:41,130 --> 00:12:42,170
আশা করি

205
00:13:05,240 --> 00:13:06,780
তুমি নিশ্চিত এতে কোনো সমস্যা নেই?

206
00:13:08,700 --> 00:13:09,700
একদম নিশ্চিত।

207
00:13:24,800 --> 00:13:25,930
ওটা কী ছিল?

208
00:13:30,810 --> 00:13:32,010
ভূমিকম্প।

209
00:13:35,770 --> 00:13:37,060
আমি একটু পরেই ফিরছি।

210
00:13:41,480 --> 00:13:43,610
এরকমটা আগে কখনো ঘটেনি।
সত্যি বলছি।

211
00:13:44,280 --> 00:13:45,280
আমি বিশ্বাস করেছি তোমার কথা।

212
00:13:51,120 --> 00:13:52,950
সমস্যা নেই।

213
00:13:53,990 --> 00:13:56,210
ভূমিকম্প তো বাস্তব জীবনে ঘটেই,

214
00:13:56,870 --> 00:13:58,960
তাহলে স্বপ্নতে তো ঘটতেই পারে, নাকি?

215
00:13:59,040 --> 00:14:01,420
হ্যাঁ। আমরা সেটাকে দুঃস্বপ্ন বলি।

216
00:14:02,040 --> 00:14:03,040
এদিকে এসো।

217
00:14:06,220 --> 00:14:08,300
এটাকে কি তোমার কাছে দেখে
দুঃস্বপ্ন মনে হচ্ছে?

218
00:14:09,840 --> 00:14:10,850
একদমই না।

219
00:14:41,880 --> 00:14:44,340
লুশ? তুমি আছ এখানে?

220
00:14:44,420 --> 00:14:48,010
ওহহো, সরি, বস।
আমি লুসিয়েনকে খুঁজছিলাম।

221
00:14:48,090 --> 00:14:49,470
- দেখা হবে।
- দাঁড়াও।

222
00:14:53,550 --> 00:14:55,010
তুমি লুসিয়েনকে খুঁজছিলে কেন?

223
00:14:55,100 --> 00:14:59,690
হালকা ভূমিকম্প টের পেয়েছি,

224
00:14:59,770 --> 00:15:02,480
তাই সামান্য ক্ষতির রিপোর্ট করতে চাই।

225
00:15:02,560 --> 00:15:04,360
তাহলে আমার কাছে রিপোর্ট করছ না কেন?

226
00:15:04,940 --> 00:15:07,440
আপনি ব্যস্ত বলে?

227
00:15:07,530 --> 00:15:10,860
আপনি যখন ছিলেন না, তখন
লুসিয়েন এসব দেখাশোনা শুরু করেছে।

228
00:15:10,950 --> 00:15:13,070
তাই ভাবলাম আপনাকে কেন বিরক্ত করব...

229
00:15:13,160 --> 00:15:17,040
মারভিন, ড্রিমিং যদি কোনোভাবে
একটুও ক্ষতির শিকার হয়,

230
00:15:17,910 --> 00:15:19,750
তাহলে সেটা আমাকে আগে জানাবে।

231
00:15:25,250 --> 00:15:27,130
ওহ, অসহ্য!

232
00:15:31,300 --> 00:15:33,930
আমি এটা ঠিক করে দেবো?

233
00:15:34,010 --> 00:15:36,560
নাকি এটা বারবার ঘটতেই থাকবে?

234
00:15:36,640 --> 00:15:39,180
এটা বারবার ঘটবে না।

235
00:15:40,180 --> 00:15:42,770
কারণ আমি এই বিশৃঙ্খলার কারণ
খুঁজে বের করে

236
00:15:42,850 --> 00:15:44,480
সেটাকে নির্মূল করব।

237
00:15:45,610 --> 00:15:47,900
- ধন্যবাদ, মারভিন।
- সমস্যা নেই।

238
00:16:05,750 --> 00:16:06,750
লুসিয়েন?

239
00:16:09,630 --> 00:16:10,840
মাই লর্ড।

240
00:16:10,920 --> 00:16:12,550
আমি এগুলো ফেরত দিতে...

241
00:16:14,890 --> 00:16:18,220
আর সাম্প্রতিককালে ঘটা সমস্যাগুলোর
কারণ খুঁজতে এসেছি।

242
00:16:24,190 --> 00:16:29,730
এগুলো কেন ঘটছে সে ব্যাপারে কোনো ধারণা আছে?

243
00:16:32,030 --> 00:16:34,240
- ভেবেছিলাম এগুলো আপনার কারণে ঘটছে, স্যার।
- আমার কারণে?

244
00:16:34,740 --> 00:16:40,080
এখন যেহেতু ফিরেছেন, সেহেতু
এই জগতের অপার উন্নতি সাধন করুন।

245
00:16:42,500 --> 00:16:44,210
লুসিয়েন, শেষ যেবার কথা হয়েছিল,

246
00:16:44,290 --> 00:16:48,420
সেবার আমি এটা বলতে চাইনি যে,
লাইব্রেরির বাইরে তোমার করা কাজগুলোর কোনো মূল্য নেই।

247
00:16:49,420 --> 00:16:51,590
আমি আসলে তোমার ওপর চেপে বসা
দায়িত্বের ভারটা হালকা করতে চেয়েছিলাম,

248
00:16:51,670 --> 00:16:54,840
কারণ আমি থাকলে সেগুলো কখনোই
তোমার ঘাড়ে চেপে বসত না।

249
00:16:55,550 --> 00:16:56,590
আচ্ছা, বুঝলাম।

250
00:16:56,680 --> 00:17:00,010
আর... এই সময়টুকুতে

251
00:17:00,100 --> 00:17:06,560
তুমি কি কখনো এরকম ভূমিকম্পের কম্পন টের পেয়েছ?

252
00:17:07,190 --> 00:17:08,440
না পাইনি।

253
00:17:13,690 --> 00:17:16,820
তুমি কি সেগুলোর... উৎপত্তি সম্পর্কে কিছু জানো?

254
00:17:18,820 --> 00:17:22,370
একজন লাইব্রেরিয়ান হিসেবে বলতে গেলে কিছুই না।

255
00:17:22,950 --> 00:17:24,540
- কিন্তু আপনার এটা পছন্দ হবে না।
- বলো তবুও।

256
00:17:25,790 --> 00:17:27,750
ঐ ভরটেক্স কি আপনাকে করিন্থিয়ান

257
00:17:27,830 --> 00:17:31,170
আর ফিডলার'স গ্রিনের কাছে নিয়ে যাবে কি না,
সেটা দেখার অপেক্ষায় আছেন আপনি।

258
00:17:31,250 --> 00:17:33,710
- যেভাবে ও আপনাকে গল্টের কাছে নিয়ে গেছে।
- ও হয়তো নিয়ে যাবে।

259
00:17:33,800 --> 00:17:37,300
কিন্তু আপনি অপেক্ষায় থাকাকালে,
সে এটার ভিত্তিতে ফাটল ধরাচ্ছে,

260
00:17:38,010 --> 00:17:40,720
রোজ ওয়াকার এর আগেও এই দুনিয়ায় এসেছে,
তখন তো কোনো ক্ষতি হয়নি।

261
00:17:40,800 --> 00:17:42,810
- এটা অন্য কোনো কিছু। নতুন কিছু।
- হয়তো।

262
00:17:43,720 --> 00:17:47,850
কিন্তু ড্রিমিং এর মাঝে যদি নতুন কিছু থেকে থাকে,
আর সেটা যদি আপনার সৃষ্টি করা না হয়,

263
00:17:48,730 --> 00:17:50,230
তাহলে এটা এখানে আসলো কী করে?

264
00:17:51,270 --> 00:17:54,110
আমি আপনাকে নিশ্চিত করে বলছি যে,
এটা ভর্টেক্সেরই কাজ।

265
00:17:57,950 --> 00:18:00,030
ইউনিটি, তোমাকে কী করে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না।

266
00:18:00,120 --> 00:18:02,240
<i>তুমি সব কাজ করেছ, রোজ, সোনা,</i>

267
00:18:02,870 --> 00:18:06,040
মিস্টার হোল্ডাওয়েকে টিকেট পাঠাতে বলি?

268
00:18:06,120 --> 00:18:07,120
তোমাদের দুইজনকে নিয়ে আসি।

269
00:18:07,790 --> 00:18:09,370
খুব ভালো হয় তাহলে, ধন্যবাদ।

270
00:18:10,290 --> 00:18:13,880
তোমাকে জেডের অভিভাবক বানিয়ে দিতে
বলব আমি ওকে।

271
00:18:13,960 --> 00:18:16,420
<i>তাহলে কেউ জেডকে নিয়ে যেতে পারবে না।</i>

272
00:18:16,510 --> 00:18:17,800
ঠিক আছে?

273
00:18:17,880 --> 00:18:19,430
<i>হ্যাঁ! ধন্যবাদ, ইউনিটি।</i>

274
00:18:20,050 --> 00:18:21,720
আমার হয়ে মিস্টার হোল্ডওয়েকেও ধন্যবাদ দিও।

275
00:18:22,260 --> 00:18:23,510
<i>ধন্যবাদ, রোজ, সোনা।</i>

276
00:18:27,180 --> 00:18:29,270
আমেরিকায় আমার সহযোগীদের
সাথে যোগাযোগ করব।

277
00:18:30,190 --> 00:18:31,900
ওরা যদি এখানে থাকতে চায়?

278
00:18:32,480 --> 00:18:34,270
- এখানে?
- লন্ডনে।

279
00:18:35,150 --> 00:18:36,490
তুমি আমাদের একটা বাড়ি খুঁজে দিতে পারো।

280
00:18:37,070 --> 00:18:40,200
রোজ লেখালেখি করবে, জেড স্কুলে যাবে।

281
00:18:41,700 --> 00:18:43,080
আমি ওদের দত্তক নিতে পারব।

282
00:18:43,660 --> 00:18:45,160
এই বয়সে?

283
00:18:46,450 --> 00:18:49,160
আমার জন্য খুশি হও, মিস্টার হোল্ডওয়ে।

284
00:18:51,420 --> 00:18:53,170
অবশেষে আমি একটা জীবন পেতে যাচ্ছি।

285
00:18:54,630 --> 00:18:56,300
<i>তুমি লন্ডনে যাবে?</i>

286
00:18:56,380 --> 00:18:58,920
আর আমি এখন থেকে
জেডের অভিভাবক হতে পারব।

287
00:18:59,010 --> 00:19:03,550
রোজ ওয়াকার, বলতে বাধ্য হচ্ছি,
খুবই পরিণত একটা সিদ্ধান্ত নিয়েছ।

288
00:19:04,850 --> 00:19:06,100
তাই না?

289
00:19:07,850 --> 00:19:10,310
- কী হলো?
- আচ্ছা, যদি জেড আর আমি...

290
00:19:11,480 --> 00:19:13,560
ও যদি আমাকে পছন্দ না করে?

291
00:19:13,650 --> 00:19:15,440
কিংবা আমি যদি ওকে পছন্দ না করি?

292
00:19:16,020 --> 00:19:18,650
- কী?
- আমি মুগ্ধ হয়ে গেলাম।

293
00:19:19,360 --> 00:19:23,570
নিজের জন্য নতুন কিছু
সমস্যা আবিষ্কার করার আগে

294
00:19:23,660 --> 00:19:26,700
পাক্কা এক মিনিটের মতো
হাসিখুশি ছিলে তুমি।

295
00:19:26,790 --> 00:19:28,000
আমার ভয় লাগছে আসলে।

296
00:19:28,620 --> 00:19:30,500
পাঁচ বছর হবার পর ওকে আর দেখিনি আমি।

297
00:19:31,460 --> 00:19:34,710
শুধু মনে আছে যে, চিকেন ফিঙ্গার খুব পছন্দ ছিল ওর।

298
00:19:34,790 --> 00:19:37,210
তিনবেলা এই খাবারই খেত ও।

299
00:19:38,210 --> 00:19:40,340
এখন নিশ্চয়ই ও অনেক বদলে গেছে।

300
00:19:43,220 --> 00:19:47,390
তোমার বোন কয়েক ঘণ্টার মধ্যে এখানে চলে আসবে,
এখন আমার একটা কথা শোনো,

301
00:19:47,470 --> 00:19:49,850
ও এখানে না আসা পর্যন্ত এ রুম ছেড়ে
কোথাও যাবে না, ঠিক আছে?

302
00:19:49,930 --> 00:19:52,900
- আমি তোমার সাথে যেতে পারব না?
- না। না, না। বিশ্বাস করো, গেলে ভালোও লাগবে না তোমার।

303
00:19:52,980 --> 00:19:55,690
নিচে কয়েকটা নীরস বড় মানুষ বসে আছে।

304
00:19:55,770 --> 00:19:57,020
তাহলে তুমি কেন যাচ্ছ?

305
00:19:57,110 --> 00:19:59,940
ওদের মাঝে একটু রসকষ ঢোকাতে।

306
00:20:00,650 --> 00:20:04,870
কয়েক ঘণ্টা পর দেখা হবে।
এই দরজা খুলো না কিন্তু।

307
00:20:04,950 --> 00:20:06,830
খুলব না, শুধু তুমি আসলে খুলব।

308
00:20:06,910 --> 00:20:10,000
ঠিক আছে। আমরা তোমাকে নিরাপদ রাখব, জেড ওয়াকার।

309
00:20:54,080 --> 00:20:56,630
- হ্যালো।
- হ্যালো।

310
00:20:56,710 --> 00:20:58,380
এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ।

311
00:20:59,540 --> 00:21:01,670
হ্যাঁ...

312
00:21:01,760 --> 00:21:05,220
আমি সম্প্রতি একটা গল্প শুনলাম,
শুনলে মজা পাবেন মনে হয়।

313
00:21:08,470 --> 00:21:12,600
মনে হচ্ছে টেলিফোনটা একটা
পুলিশ স্টেশনে বাজছে।

314
00:21:12,680 --> 00:21:16,730
ডিউটি পুলিশ ফোন ধরল,
একটা নারীকণ্ঠ বলল,

315
00:21:16,810 --> 00:21:18,690
"বাঁচান, আমাকে গাঁথা হচ্ছে,"

316
00:21:19,610 --> 00:21:22,820
পুলিশ বলল, "মানে ধর্ষণ করা হচ্ছে?"

317
00:21:23,440 --> 00:21:26,490
সাইথ - মৃত্যুদেবতা যেটা দিয়ে জান কবজ করে

318
00:21:23,440 --> 00:21:26,490
"না," বললেন মহিলা, "ও একটা সাইথ ব্যবহার করছে।"

319
00:21:37,080 --> 00:21:39,500
তাই এখানে আমাদের অনেককে
দেখে বেশ ভালো লাগছে।

320
00:21:40,420 --> 00:21:43,840
অনেকগুলো পরিচিত মুখের সাথে সাথে
নতুন মুখও আছে।

321
00:21:43,920 --> 00:21:46,550
যারা প্রথমবারের মতো যোগ দিয়েছেন,
তাদের বলছি,

322
00:21:46,630 --> 00:21:49,850
আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে।

323
00:21:49,930 --> 00:21:54,930
প্রথমত, আপনাদের দেয়া নামগুলো ব্যবহার করতে হবে,

324
00:21:55,020 --> 00:21:57,230
আপনাদের নেম ট্যাগে সেটা
প্রিন্ট করা আছে।

325
00:21:57,310 --> 00:22:00,020
সাধারণ নাম ব্যবহার করা যাবে না।

326
00:22:00,730 --> 00:22:04,400
দ্বিতীয়ত, আমরা যেখানে ভোগ করি,
সেখানে ত্যাগ করি না।

327
00:22:04,480 --> 00:22:08,740
তাই কনভেনশন শুরুর আগে
কেউ কোনো সংগ্রহ করবেন না।

328
00:22:08,820 --> 00:22:10,950
আর আপনারা অন্তত ২০০ মাইল দূরে আছেন।

329
00:22:19,210 --> 00:22:21,960
তৃতীয়ত, দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি,

330
00:22:22,040 --> 00:22:26,340
আমাদের এই বছরের গেস্ট স্পিকার,
পরিবারপ্রেমী ব্যক্তিটি

331
00:22:27,090 --> 00:22:28,680
আসতে পারেননি।

332
00:22:28,760 --> 00:22:31,180
না। ধুর!

333
00:22:31,760 --> 00:22:37,310
কিন্তু মেঘের আড়ালে ঠিকই সূর্য হাসে,

334
00:22:37,390 --> 00:22:45,230
অতীব আনন্দের সাথে আমাদের নতুন
গেস্ট অফ অনারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

335
00:22:46,070 --> 00:22:48,650
ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ...

336
00:22:50,950 --> 00:22:52,370
দ্য করিন্থিয়ান।

337
00:23:21,400 --> 00:23:23,190
ডিনারের ঠিক পরপরেই

338
00:23:23,270 --> 00:23:25,440
করিন্থিয়ান বক্তব্য দেবেন এখানে।

339
00:23:25,520 --> 00:23:29,530
তার আগে আমরা ককটেইল রিসেপশন করব।

340
00:23:30,360 --> 00:23:33,660
উইকেন্ডটা শুরু হবে তিনটা প্যানেল দিয়ে।

341
00:23:33,740 --> 00:23:36,330
"মেক ইট পে" প্যানেল হবে হল এ তে...

342
00:23:36,410 --> 00:23:39,080
মানবজাতির একটা ব্যাপার
আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করে,

343
00:23:39,790 --> 00:23:44,250
কেন যেন অসংখ্য মানুষ কেবলই
অসুখী থাকার ছুতো খুঁজে বেড়ায়।

344
00:23:44,880 --> 00:23:50,090
কেবল নিজেদের বানানো দুঃখের মাঝেই
তারা আসল পরিতৃপ্তি লাভ করে।

345
00:23:52,880 --> 00:23:54,140
আমার কথা শুনে একঘেয়ে লাগছে।

346
00:23:54,220 --> 00:23:55,680
মোটেই না।

347
00:23:55,760 --> 00:23:57,850
তাও ভালো। কারণ প্যারাডক্স আমার খুব ভালো লাগে।

348
00:23:57,930 --> 00:23:59,430
চেস্টারটনেরও ভালো লাগত।

349
00:23:59,520 --> 00:24:03,270
উদারতার কথাই ধরো,
উদার হবার মানে দুইটা,

350
00:24:03,350 --> 00:24:07,020
ক্ষমার অযোগ্য কাজকে ক্ষমা করা,
কিংবা ভালোবাসার অযোগ্য কাউকে ভালোবাসা।

351
00:24:07,820 --> 00:24:10,320
কিংবা ভালোবাসার কথা ধরো।
এই উদাহরণটা আরো ভালো।

352
00:24:10,400 --> 00:24:12,860
ভালোবাসা মানে, অপ্রিয় কিছুকে পছন্দ করা।

353
00:24:13,740 --> 00:24:16,280
ক্ষমা করে দেয়া মানে
ক্ষমার অযোগ্যকে ছেড়ে দেয়া।

354
00:24:18,540 --> 00:24:21,080
<i>বিশ্বাস মানে অবিশ্বাস্য কিছুতে আস্থা রাখা।</i>

355
00:24:23,000 --> 00:24:29,130
<i>আর, আশা মানে সামনে শুধু
নিরাশা দেখা গেলেও ভরসা করে যাওয়া।</i>

356
00:24:34,510 --> 00:24:35,760
কী অবস্থা তোমার।

357
00:24:37,600 --> 00:24:40,020
জানি, বিশাল হয়ে গেছি।

358
00:24:40,100 --> 00:24:41,560
খুব সুন্দর লাগছে তোমাকে।

359
00:24:41,640 --> 00:24:45,690
বাচ্চাটা তাড়াতাড়ি বের হয় না কেন।
অনেকমাস তো হয়ে গেল।

360
00:24:46,730 --> 00:24:47,940
দুই ঘণ্টা গেছে।

361
00:24:49,190 --> 00:24:50,190
মোটেই না।

362
00:24:52,240 --> 00:24:54,070
সময় মনে হয় এখানে ভিন্নভাবে যায়।

363
00:24:55,280 --> 00:24:57,120
এসো, তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই।

364
00:24:57,660 --> 00:24:59,990
আমরা যখন আসলাম, তখন যদি এটা দেখতে।

365
00:25:00,080 --> 00:25:01,330
কেন? কী বদলিয়েছে?

366
00:25:01,410 --> 00:25:03,250
ভূমিকম্পের জন্য ফাটল ছিল এখানে-সেখানে।

367
00:25:04,000 --> 00:25:05,670
তোমাকে এখানে পেয়ে খুবই খুশি হয়েছি!

368
00:25:07,460 --> 00:25:09,750
তো আপনার কী মনে হয়?

369
00:25:11,090 --> 00:25:14,380
লুসিয়েনকে বলো যে ও ভূমিকম্পের উৎস
সম্পর্কে ঠিকই আন্দাজ করেছিল।

370
00:25:16,180 --> 00:25:17,760
আর আমি এটার ব্যবস্থা করছি।

371
00:25:25,600 --> 00:25:27,230
হেক্টর, দ্যাখো কে এসেছে।

372
00:25:31,270 --> 00:25:36,070
লাইটা, মনে আছে, আমি তোমাকে
স্বপ্নজগতের অধিপতি লর্ড মরফিয়াসের কথা বলেছিলাম?

373
00:25:36,860 --> 00:25:38,240
আপনি কী চান?

374
00:25:39,320 --> 00:25:40,490
উনি চান আমরা যাতে চলে যাই।

375
00:25:40,580 --> 00:25:41,450
কেন?

376
00:25:41,540 --> 00:25:45,620
কারণ, একজন মৃত মানুষ ড্রিমিং এর মাঝে
লুকিয়ে থেকে তার ভাগ্যকে এড়াতে পারবে না।

377
00:25:47,370 --> 00:25:50,130
আবার একজন জীবিত মানুষও
এখানে থেকে শোকের হাত থেকে বাঁচতে পারবে না।

378
00:25:50,210 --> 00:25:53,920
তুমি কি দেখছ না তোমার উপস্থিতিতে
এই জগতের কতোটা ক্ষতিসাধন হচ্ছে?

379
00:25:55,220 --> 00:25:57,180
আমি তোমাকে থাকতে দিতে পারব না।

380
00:25:57,760 --> 00:25:59,180
আমরা কি কিছু করতে পারি?

381
00:25:59,800 --> 00:26:01,350
তোমার জায়গা মৃতদের সাথে।

382
00:26:01,430 --> 00:26:03,350
তোমার জন্য নির্ধারিত জায়গায়
তোমাকে যাওয়া লাগবে।

383
00:26:06,430 --> 00:26:09,480
আমি দুঃখিত, কিন্তু তোমাকে এখন
বিদায় জানাতে হবে।

384
00:26:12,020 --> 00:26:15,240
না।
আমি তোমাকে আবার হারাতে পারব না।

385
00:26:25,080 --> 00:26:26,750
আমি তোমাকে অনেক ভালোবাসি।

386
00:26:27,500 --> 00:26:28,870
তুমি কোথাও যাবে না।

387
00:26:30,000 --> 00:26:31,080
আমার বাড়ি থেকে দূর হও।

388
00:26:31,170 --> 00:26:32,000
লাইটা...

389
00:26:32,090 --> 00:26:33,090
যথেষ্ট হয়েছে।

390
00:26:33,550 --> 00:26:36,760
বাচ্চাটাকে বলবে যে, আমি...

391
00:26:36,840 --> 00:26:37,840
না।

392
00:26:38,510 --> 00:26:40,300
- প্লিজ! থামো।
- হেক্টর?

393
00:26:40,390 --> 00:26:42,640
- ড্রিম, প্লিজ, থামুন!
- না!

394
00:26:42,720 --> 00:26:43,850
হেক্টর!

395
00:26:46,730 --> 00:26:47,730
না..

396
00:26:59,360 --> 00:27:02,570
তোমার স্বামী বহু আগেই মরে ভূত হয়ে গেছে।
এটা একটা স্বপ্ন।

397
00:27:06,490 --> 00:27:08,370
এই বাচ্চাটা আপাতত... তোমার।

398
00:27:10,920 --> 00:27:12,670
কী বলতে চাইছ?

399
00:27:12,750 --> 00:27:14,880
এটা হয়তো ড্রিমিং এর সময়ে
তোমার গর্ভে এসেছে।

400
00:27:15,960 --> 00:27:16,800
এটা আমার।

401
00:27:16,880 --> 00:27:18,010
কী?

402
00:27:19,720 --> 00:27:22,470
আর একদিন, আমি একে নিতে আসবো।

403
00:27:22,550 --> 00:27:24,930
না, আপনি তা করতে পারবেন না...

404
00:27:25,010 --> 00:27:26,060
এই স্বপ্ন এখন শেষ।

405
00:27:29,850 --> 00:27:33,400
- আপনি আমার বন্ধুকে মেরে ফেলেছেন।
- তুমি এখানে কীভাবে আসলে?

406
00:27:33,480 --> 00:27:36,400
ওর স্ত্রীর সামনে মারলেন ওকে,
তারপর আবার ওর বাচ্চাকে কেড়ে নেয়ার হুমকি দিচ্ছেন?

407
00:27:36,480 --> 00:27:38,360
তুমি কি জানো এটা কেন ঘটেছে?

408
00:27:39,190 --> 00:27:43,110
শক্তি সঞ্চয়কারী একটা ভর্টেক্স
স্বপ্নের মাঝের দেয়ালগুলো দুর্বল করে দিতে পারে।

409
00:27:43,200 --> 00:27:44,490
আমি এসবের কোনোকিছুই চাইনি।

410
00:27:44,570 --> 00:27:46,120
- তারপরেও!
- না!

411
00:27:46,200 --> 00:27:49,500
আমি চাই না আপনি আর কখনো
আমার বা আমার বন্ধুদের কাছে আসেন।

412
00:27:49,580 --> 00:27:51,250
রোজ, আমার কথা শোনো।

413
00:27:51,330 --> 00:27:52,460
আমি তো আপনার কথা শুনিই।

414
00:27:52,540 --> 00:27:57,210
আপনি বলেছেন একটা ভর্টেক্স দিয়ে
বিশ্বজগৎ সৃষ্টি করা যায়, আবার ধ্বংসও করা যায়।

415
00:27:57,960 --> 00:28:01,010
তাই আমি বলছি, আমার বিশ্বজগৎ থেকে দূর হন!

416
00:28:01,090 --> 00:28:03,640
- রোজ...
- এই স্বপ্ন এখন শেষ।

417
00:28:11,940 --> 00:28:13,560
হেই, তুমি ঠিক আছ?

418
00:28:13,650 --> 00:28:14,770
ও হেক্টরকে নিয়ে গেছে।

419
00:28:14,850 --> 00:28:16,520
<i>জানি। তুমি কি ঠিক আছ?</i>

420
00:28:16,610 --> 00:28:18,610
মানে, শারীরিকভাবে সবকিছু কি...

421
00:28:18,690 --> 00:28:20,110
আমি এখনো অন্তঃসত্ত্বা।

422
00:28:20,190 --> 00:28:21,190
সেটা তো ভালো, তাই না?

423
00:28:21,820 --> 00:28:23,450
ও বলেছে ও বাচ্চাটাকে নিয়ে যাবে।

424
00:28:23,530 --> 00:28:24,530
<i>ও তা পারবে না।</i>

425
00:28:24,570 --> 00:28:27,700
ও তোমাকে আর আমাকে আর কখনো
বিরক্ত করবে না।

426
00:28:28,280 --> 00:28:29,370
আমি কথা দিচ্ছি।

427
00:28:30,040 --> 00:28:31,080
আমরা এসে গেছি।

428
00:28:33,670 --> 00:28:35,540
গিলবার্ট আর আমি হোটেলে যাবো।

429
00:28:35,630 --> 00:28:38,750
আমরা জেডকে নিয়ে
একটু পরেই ফিরে আসবো, ঠিক আছে?

430
00:28:39,670 --> 00:28:41,170
- ঠিক আছে।
<i>- কয়েক ঘণ্টা পরে দেখা হবে।</i>

431
00:28:48,720 --> 00:28:50,100
ও কি ঠিক আছে?

432
00:28:51,060 --> 00:28:53,230
বেশ, তাহলে তোমার ভাইকে খুঁজে বের করা যাক।

433
00:28:57,310 --> 00:29:01,400
আমি দুঃখিত, কিন্তু তুমি এত তরুণ আর সুন্দর যে
করিন্থিয়ান হিসেবে মানাচ্ছে না।

434
00:29:01,480 --> 00:29:03,530
তোমার অনেক দয়া।

435
00:29:03,610 --> 00:29:07,280
আমার সবসময়েই এ নিয়ে কৌতূহল ছিল।
নামটা কি বাইবেল থেকে নেয়া? পলের সাথে সম্পর্ক আছে?

436
00:29:07,370 --> 00:29:09,910
কিংবা করিন্থের সাথে? কলঙ্কিত রোমান শহর?

437
00:29:09,990 --> 00:29:12,160
নাকি তোমার চামড়া পছন্দ বলে এই নাম?

438
00:29:15,460 --> 00:29:17,540
কারণ হিসেবে সবগুলোই বলা যায়।

439
00:29:18,290 --> 00:29:20,250
এক সেকেন্ড পরে আসছি।

440
00:29:27,430 --> 00:29:29,100
- হাই।
- হাই।

441
00:29:29,180 --> 00:29:30,180
ওহ।

442
00:29:30,680 --> 00:29:33,020
তাকিয়ে থাকার জন্য দুঃখিত, আসলে...

443
00:29:33,600 --> 00:29:35,560
তুমি এখানে আছ, সেটা বিশ্বাস করতে পারছি না।

444
00:29:35,640 --> 00:29:37,690
- আমি একজন বিশাল ভক্ত।
- হুম।

445
00:29:37,770 --> 00:29:41,980
তোমার কাজ নিয়ে বিস্তারিত একটা আর্টিকেল আছে অনলাইনে।

446
00:29:42,070 --> 00:29:44,990
জানি না তুমি দেখেছ কি না,
ব্লগটার নাম "Chaste"

447
00:29:45,070 --> 00:29:46,200
খুঁজে দেখা লাগবে।

448
00:29:46,280 --> 00:29:48,240
চাইলে তোমাকে পাঠিয়ে দিতে পারি।

449
00:29:49,870 --> 00:29:51,450
আমি হলাম বুগিম্যান।

450
00:29:53,450 --> 00:29:54,870
তাই তো দেখছি।

451
00:29:54,950 --> 00:29:56,460
হ্যাঁ।

452
00:29:56,540 --> 00:30:00,340
তোমাকে একটা ড্রিংক কিনে দিতে পারি,

453
00:30:00,420 --> 00:30:03,000
কথা দিচ্ছি, খুব বেশি বিরক্তিকর প্রশ্ন করব না।

454
00:30:03,090 --> 00:30:04,800
আমি তোমাকে কুক্ষিগত করতে চাই না।

455
00:30:04,880 --> 00:30:06,590
হ্যাঁ, ড্রিংকটা পরেই করব না হয়।

456
00:30:06,670 --> 00:30:08,130
- খুব ভালো হয় সেটা।
- হ্যাঁ।

457
00:30:11,300 --> 00:30:13,470
তোমার সাথে বুগিম্যানের দেখা হয়েছে দেখছি।

458
00:30:13,560 --> 00:30:14,560
হ্যাঁ।

459
00:30:16,940 --> 00:30:19,690
আর ওটা... বুগিম্যান নয়।

460
00:30:21,860 --> 00:30:23,070
তুমি কি নিশ্চিত?

461
00:30:23,150 --> 00:30:27,110
লুইজিয়ানায় তিন বছর আগে
ডুবে মারা গেছে বুগিম্যান ।

462
00:30:28,200 --> 00:30:29,570
কিন্তু তুমি কীভাবে জানলে?

463
00:30:30,820 --> 00:30:31,820
আমি জানি।

464
00:30:33,910 --> 00:30:36,450
আমরা এ ব্যাপারটা শীঘ্রই সামলাবো।

465
00:30:36,540 --> 00:30:39,210
ও "Chaste" নামে এক ব্লগের কথা বলেছে।

466
00:30:39,290 --> 00:30:40,960
এসব আমাদের ওপর ছেড়ে দাও।

467
00:30:41,040 --> 00:30:42,750
আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখব।

468
00:30:44,750 --> 00:30:45,800
আমি একটু পরেই ফিরছি।

469
00:31:13,070 --> 00:31:15,700
হাই, আমি রোজ ওয়াকার। জেডের বোন।

470
00:31:15,790 --> 00:31:19,120
আমি লবিতে এসে গেছি, ধন্যবাদ।

471
00:31:19,870 --> 00:31:23,540
তো, আমরা কি... এখানেই দাঁড়াবো, নাকি...

472
00:31:23,630 --> 00:31:25,380
দেখতে তো সমস্যা নেই।

473
00:31:25,460 --> 00:31:26,460
আচ্ছা।

474
00:31:29,300 --> 00:31:32,010
এক্সকিউজ মি, স্যার, মিস?

475
00:31:32,090 --> 00:31:34,800
আমি দুঃখিত, কিন্তু এই এলাকায় কেবল
কনভেনশনে অংশগ্রহণকারীরা আসতে পারবে।

476
00:31:34,890 --> 00:31:38,600
ওহ, সেই সিরিয়েল কনভেনশন।
হ্যাঁ, বাইরে তোমাদের সাইন দেখেছি।

477
00:31:38,680 --> 00:31:40,890
আমি আমার ভাইকে খুঁজছি।
একবার দেখেই বেরিয়ে আসবো।

478
00:31:40,980 --> 00:31:42,940
- আমি সেটা করতে দিতে পারব না।
- এক সেকেন্ড লাগবে।

479
00:31:43,020 --> 00:31:45,520
কনভেনশনের মধ্যে কোনো বাচ্চা নেই।

480
00:31:46,400 --> 00:31:47,650
থাকলে আমি জানতাম।

481
00:31:47,730 --> 00:31:50,610
সিরিয়েলের কনভেনশনে কোনো বাচ্চা নেই?

482
00:31:50,700 --> 00:31:53,200
ভালো একটা সুযোগ চলে গেল না এতে?

483
00:31:53,280 --> 00:31:56,450
নাকি এখানে কেবল মুয়েসলি আর
পরিজের খাবারের আয়োজন?

484
00:31:56,530 --> 00:31:59,660
একটু সরবেন?
এনাদেরকে ঢোকানো লাগবে।

485
00:32:03,500 --> 00:32:06,590
মনে হয় আমার প্রশ্ন দিয়ে
তাদের বিরক্ত করেছি।

486
00:32:06,670 --> 00:32:10,010
আমাদের কাছে এসব আছে দেখলে
ও কত বিরক্ত হবে ভাবো।

487
00:32:13,340 --> 00:32:16,390
তাহলে আমরা কনভেনশনে যোগ দিচ্ছি।

488
00:32:16,470 --> 00:32:19,350
জেডের প্রিয় খাবার চিকেন ফিঙ্গার,
তবে তার চেয়েও বেশি পছন্দ ছিল সিরিয়েল।

489
00:32:20,100 --> 00:32:22,600
আমি পুলে দেখছি,
তুমি কনভেনশন হলে দেখো।

490
00:32:22,690 --> 00:32:24,190
১৫ মিনিট পরে এখানে দেখা হবে?

491
00:32:24,270 --> 00:32:25,270
কী দারুণ!

492
00:32:25,940 --> 00:32:28,270
এর আগে কখনো আঙ্কেলের কাজ করিনি আমি।

493
00:32:43,000 --> 00:32:46,710
ভিক্টিমপ্রতি দশ হাজার করে দিলেও
বাড়াবাড়ি হবে না।

494
00:32:46,790 --> 00:32:50,050
মনে রাখতে হবে যে,
ওরা জানার জন্য টাকা দেবে।

495
00:32:51,090 --> 00:32:53,510
পুলিশেরা যদি এসব নাও মানে,
তাও ভিক্টিমদের পরিবার এ কাজ করবে।

496
00:32:54,300 --> 00:32:55,760
আমাদের উদ্দেশ্য হলো আশা বাঁচিয়ে রাখা।

497
00:32:55,840 --> 00:32:58,850
কারণ, ঐ ট্রফি বেঁচে আছে,
এই আশা দেখালে ওরা তোমাকে টাকা দেবে।

498
00:32:58,930 --> 00:33:01,930
খুব বেশি না, তবে মোটামুটি বড় অঙ্কের টাকা।

499
00:33:02,020 --> 00:33:05,650
বাড়তি টাকা পেলে তো ভালোই,
তবে আমরা একাজ টাকার জন্য করি না।

500
00:33:05,730 --> 00:33:08,480
আমরা একাজ করি কারণ
এসব আমাদের টানে।

501
00:33:08,560 --> 00:33:10,610
কারণ আমরা এসব করতে ভালোবাসি।

502
00:33:11,360 --> 00:33:12,610
আমরা হলাম শিল্পী।

503
00:33:12,690 --> 00:33:16,070
<i>♪ She has eyes that men adore so ♪</i>

504
00:33:16,160 --> 00:33:19,030
<i>♪ And a torso even more so ♪</i>

505
00:33:19,120 --> 00:33:20,280
<i>♪ Lydia, oh, Lydia ♪</i>

506
00:33:20,370 --> 00:33:21,910
<i>♪ That encyclopedia ♪</i>

507
00:33:22,000 --> 00:33:24,330
<i>♪ Oh, Lydia, the queen of tattoo ♪</i>

508
00:33:24,410 --> 00:33:26,920
<i>♪ On her back is the Battle of Waterloo... ♪</i>

509
00:33:27,000 --> 00:33:31,880
এই ফিল্ডে নারীদের প্রতি বৈষম্য দেখতে দেখতে

510
00:33:31,960 --> 00:33:36,720
আমরা আমাদের চেহারাকে কাজে লাগিয়ে উপরে উঠছি,
এসব শুনতে শুনতে আমি ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি।

511
00:33:36,800 --> 00:33:39,510
ওরা সবসময়ে যৌনতার ব্যাপারটাকে উপরে তুলে আনে।

512
00:33:40,100 --> 00:33:42,890
যেন এক নারীর যৌনতাই তার
মূল্য নির্ধারণ করে।

513
00:33:42,970 --> 00:33:47,600
তোমার কথা জানি না। কিন্তু সংগ্রহ করার সময়ে
আমার যৌনতাকে ব্যবহার করি না আমি।

514
00:33:47,690 --> 00:33:52,860
অন্য সবার মতো বুদ্ধিমত্তা আর প্রস্তুতি দিয়ে কাজ সারি,

515
00:33:53,530 --> 00:33:56,490
দরকারে বলপ্রয়োগ করি।

516
00:33:56,570 --> 00:33:59,740
১৭১ জনকে পেয়েছি।
তাদের বেশিরভাগকেই পানিতে চুবিয়ে মেরেছি।

517
00:33:59,820 --> 00:34:02,490
সংখ্যার চেয়ে মানুষের গুরুত্ব আমার কাছে বেশি।

518
00:34:02,580 --> 00:34:05,960
সাধারণ কাউকে নেই না আমি।
আমি শিল্পের সমঝদার।

519
00:34:10,670 --> 00:34:12,880
আমি একজন উদার এবং ন্যায়পরায়ণ ঈশ্বর।

520
00:34:13,960 --> 00:34:16,840
নারী, পুরুষ আর শিশুদেরকে

521
00:34:16,920 --> 00:34:19,140
তাদের জীবনের যন্ত্রণা থেকে
মুক্তি দেই আমি।

522
00:34:19,720 --> 00:34:22,180
আমার স্বর্গে তাদের নবজীবন দান করি।

523
00:34:22,260 --> 00:34:26,810
একজন বর্ন এগেইন খ্রিস্টান হিসেবে
আমি এই উন্মাদের থেকে ভিন্নমত পোষণ করছি।

524
00:34:26,890 --> 00:34:30,350
আমি ঈশ্বরের কাজ করছি,

525
00:34:30,440 --> 00:34:31,480
আমার হাতুড়ি দিয়ে।

526
00:34:32,230 --> 00:34:33,230
আমার ভালোবাসা দিয়ে।

527
00:34:33,980 --> 00:34:38,200
কে বাঁচবে কে মরবে,
সেটা আমার হাতে না।

528
00:34:39,160 --> 00:34:40,490
সেটা ঈশ্বরের হাতে।

529
00:34:41,490 --> 00:34:43,080
ঈশ্বর আমাকে একাজ করতে বলেন।

530
00:34:43,160 --> 00:34:45,950
ঈশ্বর আমাকে বলেন ওদেরকে খুন করতে।

531
00:34:46,040 --> 00:34:50,880
"Chaste" ব্লগটা এক পাঁড় ভক্তের লেখা,
তার নাম ফিলিপ সিটজ।

532
00:34:51,670 --> 00:34:55,630
সে দেখতে হুবহু আমাদের বুগিম্যানের মতো।

533
00:34:55,710 --> 00:34:58,130
- হ্যাঁ।
- যেহেতু আপনি আমাদের অতিথি,

534
00:34:58,220 --> 00:35:02,220
আপনি কি... মিস্টার সিটজকে সংগ্রহ করতে পারব?

535
00:35:02,300 --> 00:35:04,640
ওহ, ভেবেছিলাম যেখানে ভোগ করি সেখানে ত্যাগ করি না আমরা।

536
00:35:04,720 --> 00:35:06,560
একান্ত দরকারে করি অবশ্য।

537
00:35:07,180 --> 00:35:08,850
প্রয়োজনে সবই করা লাগে।

538
00:35:10,190 --> 00:35:12,860
- কিন্তু ...
- হুম।

539
00:35:12,940 --> 00:35:15,820
আচ্ছা, আপনাকে কাজ করতে দেখা যাবে?

540
00:35:15,900 --> 00:35:17,110
ওহ, নিশ্চয়ই।

541
00:35:18,110 --> 00:35:21,820
কিংবা আমরা একসাথে কাজ করে
অভিজ্ঞতা অদল-বদল করতে পারি।

542
00:35:31,080 --> 00:35:32,580
প্লিজ আমাদের সাথে যোগ দিন।

543
00:35:34,090 --> 00:35:35,090
তাই...

544
00:35:37,300 --> 00:35:40,630
হাই, আবার ফোন করলাম,
আমি এখন পুলে আছি।

545
00:35:40,720 --> 00:35:44,140
তবে আপনি আর জেড যদি রেস্টুরেন্টে থাকেন,
তাহলে দেখা করতে পারব।

546
00:35:44,220 --> 00:35:46,260
যা হোক, মেসেজটা পেয়ে ফোন করেন।

547
00:35:47,270 --> 00:35:48,520
তুমি কোথায় শিকার করো?

548
00:35:48,600 --> 00:35:49,980
আমার একটা দারুণ জায়গা আছে।

549
00:35:51,350 --> 00:35:53,350
এখানে হাজার হাজার মানুষ আছে।

550
00:35:53,440 --> 00:35:57,650
সুন্দর সুন্দর বাচ্চাগুলো একা একা
হাঁটতে গিয়ে হারিয়ে যাচ্ছে।

551
00:35:58,400 --> 00:36:01,740
বন্ধুসুলভ কারো সাথে দেখা করতে পারাটা
সবসময়েই আনন্দের ব্যাপার।

552
00:36:01,820 --> 00:36:02,660
হ্যাঁ।

553
00:36:02,740 --> 00:36:04,320
ওদেরকে নিয়ে যাওয়ার জন্য
নিরিবিলি জায়গা আছে।

554
00:36:04,410 --> 00:36:06,740
যেখানে তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত
কেউ তোমাকে বিরক্ত করবে নয়া।

555
00:36:06,830 --> 00:36:09,830
খেলা করার মতো কাউকে না পেলে,

556
00:36:10,960 --> 00:36:12,540
রাইডে চড়া যায়,

557
00:36:17,920 --> 00:36:20,800
হ্যাঁ, ওটা দিয়ে আমার সংগ্রহের শুরু।

558
00:36:21,590 --> 00:36:23,430
তুমি কীভাবে শুরু করেছ?

559
00:36:25,050 --> 00:36:26,100
পর্ন দিয়ে।

560
00:36:26,850 --> 00:36:29,100
আমার বাবার প্লেবয় ম্যাগাজিনে সাবস্ক্রিপশন ছিল।

561
00:36:29,680 --> 00:36:32,140
ম্যাগাজিন নিয়ে বাথরুমে আটকে ফেলতাম নিজেকে।

562
00:36:32,230 --> 00:36:37,520
নিজের ওপর প্রচণ্ড ঘৃণাবোধ হত,
আর.. ম্যাগাজিনটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম।

563
00:36:39,530 --> 00:36:42,860
তারপর জীবনে প্রথম একজন নারীর সাথে
মিলিত হলাম আমি,

564
00:36:43,400 --> 00:36:44,450
এটা ছিল...

565
00:36:46,200 --> 00:36:47,450
জঘন্য।

566
00:36:47,530 --> 00:36:49,410
তাই সবসময়ে যা করি, তাই করলাম।

567
00:36:51,000 --> 00:36:52,290
তাকে ছিন্ন-ভিন্ন করে ফেললাম।

568
00:36:57,590 --> 00:37:00,000
একজনের জন্য মেসেজ রাখা যাবে?

569
00:37:00,760 --> 00:37:02,760
নামটা হলো রোজ ওয়াকার।

570
00:37:03,590 --> 00:37:05,680
মিস ওয়াকার এখনো আসেননি।

571
00:37:05,760 --> 00:37:07,510
আসলে আপনার মেসেজটা তাকে দিতে পারব।

572
00:37:07,600 --> 00:37:09,430
না, না, না, কিন্তু উনি এখানকার অতিথি নন।

573
00:37:09,510 --> 00:37:11,470
ওনার নামে একটা রুম আছে।

574
00:37:12,100 --> 00:37:13,100
তাই নাকি?

575
00:37:17,770 --> 00:37:20,440
ওর জন্য একটা মেসেজ রাখা যাবে?
গিলবার্টের পক্ষ থেকে।

576
00:37:21,030 --> 00:37:23,530
হেই, মাত্রই তোমাকে খুঁজছিলাম।

577
00:37:24,400 --> 00:37:25,400
তুমি কি...

578
00:37:25,950 --> 00:37:29,450
এখন কি বারে ড্রিংক করার সময় আছে?

579
00:37:31,290 --> 00:37:34,750
একটু চুপচাপ কোনো জায়গা খুঁজে বের করি না হয়?

580
00:37:41,340 --> 00:37:43,260
আহ... হ্যাঁ। ঠিক আছে।

581
00:37:49,390 --> 00:37:51,640
হাই, আমি আমার ছোট ভাইকে খুঁজতে এসেছি।

582
00:37:51,720 --> 00:37:54,430
আপনি কি তাকে দেখেছেন?

583
00:37:59,110 --> 00:38:00,440
ওহ, আপনি রোজ ওয়াকার।

584
00:38:01,020 --> 00:38:03,030
হ্যাঁ, কেন?

585
00:38:03,110 --> 00:38:04,900
আপনার রুমের চাবি ঠিক এখানেই আছে।

586
00:38:05,530 --> 00:38:06,740
- আমার রুমের চাবি?
- হুম।

587
00:38:06,820 --> 00:38:08,030
আর গিলবার্টের মেসেজ।

588
00:38:08,110 --> 00:38:10,450
উনি বলেছেন, তাকে বাসায় চলে যেতে হচ্ছে
বলে উনি খুবই দুঃখিত।

589
00:38:11,740 --> 00:38:13,450
কেন যাচ্ছে সেটা বলেছে?

590
00:38:13,540 --> 00:38:16,660
না, আমি দুঃখিত। কিন্তু আপনার
রুম দেখিয়ে দেয়ার জন্য কাউকে পাঠাতে পারি।

591
00:38:18,830 --> 00:38:21,630
লাগবে না, আমি খুঁজে নিতে পারব। ধন্যবাদ।

592
00:38:28,720 --> 00:38:29,720
লুসিয়েন?

593
00:38:31,260 --> 00:38:33,600
মাই লর্ড, আপনাকে একটা কথা বলব।

594
00:38:33,680 --> 00:38:35,270
বলো।

595
00:38:35,350 --> 00:38:37,810
কিন্তু তার আগে শোনো,

596
00:38:38,810 --> 00:38:39,810
তুমি ঠিকই বলেছিলে।

597
00:38:40,900 --> 00:38:44,110
এই ভর্টেক্সই আমাদের জগতের
ক্ষতির জন্য দায়ী।

598
00:38:44,190 --> 00:38:47,360
আর ও হারানো আরকানাকে খুঁজে পাবে ভেবে

599
00:38:47,450 --> 00:38:50,780
নিজেদেরকে ঝুঁকিতে ফেলে ভুল করেছি আমি।

600
00:38:51,700 --> 00:38:53,580
আপনি পুরোপুরি ভুল ভাবেননি, স্যার।

601
00:38:54,240 --> 00:38:55,950
- ও দুইটাই খুঁজে পেয়েছে।
- কী?

602
00:38:56,540 --> 00:38:59,790
করিন্থিয়ান আর ফিডলার'স গ্রিন দুইটাই?
কোথায়? তুমি কীভাবে জানলে?

603
00:39:00,500 --> 00:39:02,080
ফিডলার'স গ্রিন বলেছে আমাকে।

604
00:39:13,050 --> 00:39:15,430
চলে যাওয়ার জন্য মাফ চাইছি, লর্ড।

605
00:39:16,890 --> 00:39:19,810
কেন? কেন চলে গিয়েছিলে?

606
00:39:21,900 --> 00:39:24,650
আমি তোমাকে বিশ্বাস করেছিলাম।
তুমি ছিলে স্বপ্নজগতের মূল শক্তি।

607
00:39:24,730 --> 00:39:26,030
না, স্যার।

608
00:39:26,110 --> 00:39:29,900
আপনি ছিলেন স্বপ্নজগতের মূল শক্তি।
আর সেই আপনিই চলে গিয়েছিলেন।

609
00:39:30,780 --> 00:39:32,700
আমার কৌতূহল জেগেছিল।

610
00:39:32,780 --> 00:39:35,910
দেখা গেল, মানুষ হিসেবে জীবনযাপনের
একটা মর্ম আছে।

611
00:39:35,990 --> 00:39:39,120
এখানে থাকার সময়ে কখনোই সেটা ভাবিনি আমি।

612
00:39:39,790 --> 00:39:44,000
সেজন্যই আমি ফিরে এসেছি,
কারণ... ও ওদেরকে খুন করছে।

613
00:39:44,090 --> 00:39:45,000
করিন্থিয়ান?

614
00:39:45,090 --> 00:39:49,720
ও একদল পূজারীকে দিয়ে কাল্ট বানিয়ে
তাদের দিয়ে খুন করাচ্ছে,

615
00:39:49,800 --> 00:39:55,850
জাগ্রত জগতকে আর রোজ ওয়াকার নামের
এক বন্ধুকে ঝুঁকিতে ফেলেছিল।

616
00:39:55,930 --> 00:39:58,810
করিন্থিয়ান কি রোজ ওয়াকারকে খুঁজে পেয়েছে?

617
00:39:58,890 --> 00:39:59,980
হ্যাঁ।

618
00:40:00,060 --> 00:40:03,400
ও রোজের মতো কাউকে পেলে
কী পরিমাণ ক্ষতি করবে বুঝতে পারছেন?

619
00:40:03,480 --> 00:40:05,270
ওরা কোথায় আছে তা বলতে হবে তোমাকে।

620
00:40:30,420 --> 00:40:31,800
অ্যাই, শুনছ...

621
00:40:33,090 --> 00:40:34,220
কী হয়েছে?

622
00:40:34,800 --> 00:40:40,350
আমরা জানি তুমি কে... ফিলিপ।

623
00:40:41,100 --> 00:40:45,060
কী বলছ?
আমি হলাম বুগিম্যান।

624
00:40:45,150 --> 00:40:46,980
সত্যিই।

625
00:40:47,060 --> 00:40:48,270
তুমি আমাদের একজন নও।

626
00:40:49,730 --> 00:40:52,280
না। না। আমি...

627
00:40:52,360 --> 00:40:55,990
আমি তোমাদের একজন হতে চাই, এসব বুঝতে চাই।
সেজন্যই আমাকে ওখানে যেতে হবে।

628
00:40:56,070 --> 00:40:57,320
তোমাদের সবাইকে দেখার জন্য।

629
00:40:59,120 --> 00:41:00,330
শেখার জন্য।

630
00:41:01,120 --> 00:41:04,330
বেশ তাহলে, আমরা শিখাচ্ছি তোমাকে।

631
00:41:05,330 --> 00:41:06,630
ও হলো 'গুড ডক্টর'।

632
00:41:07,380 --> 00:41:12,720
একটা একটা করে অর্গান অপসারণ করে
নিজের ভিক্টিমদেরকে খুন করে সে।

633
00:41:12,800 --> 00:41:14,550
নিমরোড একজন শিকারী।

634
00:41:14,630 --> 00:41:19,600
সে মিনিটের মধ্যে যেকোনো প্রাণীর
চামড়া, হাড়, জয়েন্ট, নাড়িভুঁড়ি আলাদা করে ফেলতে পারে।

635
00:41:22,220 --> 00:41:26,310
আর আমি...

636
00:41:27,350 --> 00:41:29,020
আমার পছন্দ হলো চোখ।

637
00:41:50,710 --> 00:41:52,510
এইটা আমার।

638
00:41:57,470 --> 00:41:59,050
- বন্ধু।
- দুঃখিত।

639
00:41:59,140 --> 00:42:00,300
তুমি ঠিক আছ? কী হয়েছে?

640
00:42:00,390 --> 00:42:01,390
ওরা আমার পিছে লেগেছে?

641
00:42:01,430 --> 00:42:02,600
কারা? কারা তোমার পিছে লেগেছে।

642
00:42:03,350 --> 00:42:04,350
এসো।

643
00:42:05,060 --> 00:42:06,770
তুমি আমার রুমে নিরাপদ থাকবে, ঠিক আছে?

644
00:42:11,230 --> 00:42:16,860
তারমানে, উনিও জাগ্রত দুনিয়ায়
গত শতকটা কাটিয়েছেন।

645
00:42:16,950 --> 00:42:21,870
হ্যাঁ, কিন্তু মানবজাতির জঘন্য দিকগুলোর
সাথেই কেবল পরিচয় হয়েছে ওনার।

646
00:42:21,950 --> 00:42:26,000
তারপরেও, ওখানে কাটানো ঐ সময়টা
ওনাকে বদলে দিয়েছে, সেই সাথে আমাকেও।

647
00:42:26,080 --> 00:42:28,040
কীভাবে?

648
00:42:28,120 --> 00:42:32,090
লুসিয়েন, উনি তোমার কাছে এসে
স্বীকার করেছেন যে ওনার ভুল হয়েছিল।

649
00:42:32,170 --> 00:42:33,840
এটা তো ক্ষমা চাওয়ারই সমান।

650
00:42:33,920 --> 00:42:36,670
আমি যে মরফিয়াসকে চিনতাম,
তিনি হলে এরকমটা করতেন না।

651
00:42:38,130 --> 00:42:42,680
তুমি নিজেই ফিরে এসেছ যেহেতু,
ও তোমাকে ক্ষমা করে দেবে।

652
00:42:42,760 --> 00:42:44,810
আমার সাথে কী হবে,
তাতে কিছু যায় আসে না।

653
00:42:44,890 --> 00:42:48,600
ব্যাপার হলো, করিন্থিয়ানকে থামিয়ে

654
00:42:49,310 --> 00:42:51,270
রোজ ওয়াকারকে বাঁচাবে ড্রিম।

655
00:42:52,270 --> 00:42:54,530
রোজ ওয়াকারকে বাঁচানোর কোনো উপায় নেই।

656
00:42:56,030 --> 00:42:57,950
এই কথা কেন বলছ?

657
00:42:58,700 --> 00:42:59,700
তুমি কি জানো না?

658
00:43:02,160 --> 00:43:03,740
ও একটা ভরটেক্স।

659
00:43:06,830 --> 00:43:07,960
হায় হায়।

660
00:43:08,620 --> 00:43:10,080
আমার আগেই আন্দাজ করা উচিত ছিল।

661
00:43:10,920 --> 00:43:12,170
এ আমি কী করেছি?

662
00:43:12,250 --> 00:43:15,550
উনি তো... ওকে মেরে ফেলবেন।

663
00:43:28,600 --> 00:43:29,600
হ্যালো?

664
00:43:37,320 --> 00:43:38,490
হ্যালো?

665
00:43:41,320 --> 00:43:42,320
জেড?

666
00:43:43,870 --> 00:43:44,950
রোজ?

667
00:43:49,540 --> 00:43:51,540
- জেড?
- রোজ!

668
00:43:58,090 --> 00:44:00,550
তুমি ওকে পাবে না। ও আমার বন্ধু।

669
00:44:00,630 --> 00:44:01,840
- থামো।
- আমরা খেলছিলাম।

670
00:44:01,930 --> 00:44:04,010
- ওকে ছেড়ে দাও। ও আমার ভাই।
- ও আমার!

671
00:44:04,090 --> 00:44:05,760
আমাকে ছেড়ে দাও!

672
00:44:16,690 --> 00:44:17,690
জলদি করো!

673
00:44:22,780 --> 00:44:23,780
এসো!

674
00:44:25,700 --> 00:44:28,790
বাঁচাও! বাঁচাও!

675
00:44:30,410 --> 00:44:31,620
তুমি কষ্ট দিয়েছ আমাকে।

676
00:44:32,920 --> 00:44:34,540
এখন তোমাকে কষ্ট দেয়া লাগবে আমার।

677
00:44:39,170 --> 00:44:40,880
হ্যালো, রোজ।

678
00:44:47,260 --> 00:44:48,260
চিন্তা কোরো না।

679
00:44:52,180 --> 00:44:53,390
তোমরা আমার সাথে নিরাপদ।

680
00:44:55,770 --> 00:45:01,690
অনুবাদে - কুদরতে জাহান

681
00:45:01,780 --> 00:45:06,570
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

