1
00:00:01,500 --> 00:00:11,500
<i>বঙ্গানুবাদে : মশিউর শুভ</i>

2
00:00:29,487 --> 00:00:30,989
<i>তোমাকে আঘাত করব না।</i>

3
00:00:31,072 --> 00:00:32,449
<i>তুমি কেবলই লোকটাকে মেরে ফেললে।</i>

4
00:00:33,491 --> 00:00:37,579
আমি আবারও তোমার প্রাণ বাঁচালাম।
এখন তোমরটা বাঁচানোর চেষ্টায় আছি।

5
00:00:38,163 --> 00:00:39,163
কার থেকে?

6
00:00:39,664 --> 00:00:40,790
মর্ফিয়াসের থেকে।

7
00:00:42,876 --> 00:00:44,335
মর্ফিয়াস কে?

8
00:00:45,253 --> 00:00:47,630
জেডি, তুমি ভেতরে যাবে?

9
00:01:05,023 --> 00:01:06,900
তুমি হারিয়ে যাওয়া দুঃস্বপ্নদের একজন।

10
00:01:08,777 --> 00:01:10,528
আর তুমি ঘূর্ণি।

11
00:01:13,156 --> 00:01:16,326
যদি এটা জেনে থাক, তাহলে মর্ফিয়াস
আমাকে নজরে রেখেছে সেটাও জেনে থাকবে।

12
00:01:16,951 --> 00:01:20,330
ভাবছ সে তোমাকে রক্ষা
করার জন্য নজরে রেখেছে?

13
00:01:21,247 --> 00:01:24,375
সে নজর রেখেছে, কারন
যখনই তুমি ঘুমাবে

14
00:01:24,459 --> 00:01:27,837
এবং লোকজনের স্বপ্নের
দেয়াল সরানো শুরু করবে,

15
00:01:29,172 --> 00:01:30,924
সে তোমাকে হত্যা করবে।

16
00:01:31,508 --> 00:01:35,011
তবে কেউ যদি তোমাকে রক্ষা করে,
তার হাত থেকে তোমাকে বাঁচায়,

17
00:01:36,679 --> 00:01:39,599
তুমি স্বপ্নের কেন্দ্র হয়ে যাবে।

18
00:01:40,725 --> 00:01:44,771
সে ক্ষমতাহীন হয়ে পড়বে আমি মুক্তি পাব।

19
00:01:54,489 --> 00:01:56,241
আহ, ডাক্তার।

20
00:01:56,783 --> 00:01:59,619
আমাদের অতিথিকে
ডাকতে আর ১৫ মিনিট বাকি।

21
00:02:00,620 --> 00:02:03,581
ফিলিপ সিটজের সাথে কেমন গেল?

22
00:02:04,457 --> 00:02:05,500
ভালই।

23
00:02:07,502 --> 00:02:08,502
তোমাকে মিস করেছি।

24
00:02:09,838 --> 00:02:12,006
- ছেলেটাকে পেয়েছ?
- হ্যা।

25
00:02:12,090 --> 00:02:13,675
কথা হয়েছে।

26
00:02:14,175 --> 00:02:17,137
সে নিচে বড়দের কিছু জিনিস
দেখেছিল, তবে বুঝতে পারে নি,

27
00:02:17,220 --> 00:02:18,429
তাকে বুঝিয়ে বলেছি।

28
00:02:19,222 --> 00:02:20,807
সে সমস্যা করবে না তো?

29
00:02:20,890 --> 00:02:22,267
সেটা পরে দেখা যাবে।

30
00:02:23,643 --> 00:02:25,728
নিচে দেখা হবে।

31
00:02:35,446 --> 00:02:37,448
আমি নিচে ১ ঘন্টার জন্য যাচ্ছি।

32
00:02:40,410 --> 00:02:41,452
আমার জন্য অপেক্ষা করবে?

33
00:02:43,580 --> 00:02:47,667
না, আমি জেডকে নিয়ে বাড়ি যাব।

34
00:02:49,169 --> 00:02:50,169
ওকে।

35
00:02:51,462 --> 00:02:53,214
তুমি চাইলে যেতে পার,

36
00:02:53,715 --> 00:02:56,926
কিন্তু হোটেলে ঘোরাফেরা করা নিরাপদ নয়।

37
00:02:57,510 --> 00:03:01,097
যদি হোটেল ত্যাগ কর, ড্রিমের
রেভেন তোমাকে খুঁজে বের করবে।

38
00:03:04,017 --> 00:03:05,393
আমি বলি কী!

39
00:03:07,103 --> 00:03:08,146
এটা তোমার রুম।

40
00:03:10,148 --> 00:03:11,274
তুমি ২টো চাবিই রাখতে পার।

41
00:03:12,692 --> 00:03:14,319
আমি ১ ঘন্টা পর ফিরে আসব।

42
00:03:14,402 --> 00:03:17,155
নক করব, চাইলে ঢুকতে দেবে।

43
00:03:18,323 --> 00:03:19,866
না চাইলে আমি চলে যাব।

44
00:03:20,950 --> 00:03:24,412
আমি যাওয়ার পর দরজা লক করে দিও।
সাবধানের মার নেই।

45
00:03:31,878 --> 00:03:36,424
আমাদের সন্মানিত অতিথি প্রমাণ করে যে,

46
00:03:37,508 --> 00:03:38,718
অন্তত আমার কাছে,

47
00:03:39,510 --> 00:03:42,889
স্বপ্ন সত্যি হয়।

48
00:03:42,972 --> 00:03:46,351
সে তার জীবদ্দশায় একজন কিংবদন্তি,

49
00:03:47,101 --> 00:03:48,770
এবং সকলের অনুপ্রেরণা,

50
00:03:49,938 --> 00:03:54,192
একদম শুরুর এবং সেরা,

51
00:03:55,610 --> 00:03:58,863
জেন্টলম্যান, লেডিস্,

52
00:03:59,697 --> 00:04:00,823
দি করিন্থিয়ান।

53
00:04:18,258 --> 00:04:20,134
আমি সাধারণত জনসম্মুখে কথা বলি না,

54
00:04:21,302 --> 00:04:24,555
তবে এতগুলো লোকের সামনে বলার সুযোগ

55
00:04:25,056 --> 00:04:28,768
যারা একই জিনিস ভালবাসে,
একই স্বপ্ন দেখে,

56
00:04:29,769 --> 00:04:31,980
<i>আমি আসলে লোভ সামলাতে পারি নি।</i>

57
00:04:33,648 --> 00:04:35,692
কারন আপনারা স্পেশাল মানুষ।

58
00:04:37,277 --> 00:04:39,570
অনেক স্পেশাল।

59
00:04:40,905 --> 00:04:42,949
আমরা আমেরিকান স্বপ্নদ্রষ্টা

60
00:04:43,700 --> 00:04:47,161
আসল জ্ঞানের পবিত্র পথে আছি

61
00:04:47,912 --> 00:04:51,624
যেটা স্বর্ণ এবং রক্তের বিনিময়ে পাওয়া।

62
00:04:52,834 --> 00:04:55,545
তবে এদেশের সবজায়গাতে প্রতিনিয়ত

63
00:04:56,713 --> 00:04:58,756
আমরা খুন করে যাচ্ছি।

64
00:05:00,591 --> 00:05:02,885
এটা আমাদের জীবিকা নয়,

65
00:05:03,928 --> 00:05:05,847
এটা প্রতিশোধের জন্য নয়,

66
00:05:07,223 --> 00:05:09,976
কোন লাভের জন্যও নয়।

67
00:05:11,728 --> 00:05:14,772
খুনের জন্য খুন করি।

68
00:05:15,857 --> 00:05:18,985
এই ক্রমবর্ধমান ব্যপারে আমরা পাঞ্জেরি।

69
00:05:20,320 --> 00:05:24,949
তবে বছরের এক ছুটির দিন ব্যতীত
কেউ আমাদেরকে দেখে না।

70
00:05:26,993 --> 00:05:28,119
আসলে, আমি আপনাদেরকে দেখি।

71
00:05:28,870 --> 00:05:31,622
আপনাদের আসল রূপ দেখি।

72
00:05:32,707 --> 00:05:34,375
আমি চাই আপনারাও দেখুন।

73
00:05:36,085 --> 00:05:39,964
কেবল একটা উপকার করুন।

74
00:05:41,174 --> 00:05:42,759
চোখ বন্ধ করুন।

75
00:05:45,970 --> 00:05:49,349
নিজেদেরকে দেখুন আমার মত করে।

76
00:05:51,476 --> 00:05:54,312
আমরা গ্ল্যাডিয়েটর।

77
00:05:55,980 --> 00:05:57,106
<i>বিজেতা।</i>

78
00:05:57,648 --> 00:06:00,485
ভ্রমণকারী...

79
00:06:00,568 --> 00:06:04,322
<i>সত্যের খোঁজকারী।</i>

80
00:06:04,906 --> 00:06:06,407
একই সাথে আমরা বিপদজনক প্রেমিক।

81
00:06:07,700 --> 00:06:08,868
আমরা শিকারী।

82
00:06:10,578 --> 00:06:12,080
<i>আমরা ভাড়াটে সৈনিক।</i>

83
00:06:18,044 --> 00:06:20,463
আর রাতের রাজা।

84
00:06:25,301 --> 00:06:26,969
জেডি, আমাদেরকে যেতে হবে।

85
00:06:30,556 --> 00:06:32,475
আমাকে হতাশ করলে, করিন্থিয়ান।

86
00:06:35,853 --> 00:06:42,151
তুমি আর এই লোকজন,
যাদেরকে অনুপ্রেরণা দিয়েছ...

87
00:06:43,694 --> 00:06:44,779
সকলে হতাশ করল।

88
00:06:45,780 --> 00:06:48,491
আমাকে যা বানিয়েছ সেটা
হবার সর্বোচ্চ চেষ্টা করেছি।

89
00:06:49,075 --> 00:06:52,286
না, তুমি খারাপ হয়েছ,

90
00:06:52,370 --> 00:06:55,373
যা আমি বিভিন্নভাবে আশা করেছিলাম।

91
00:06:56,124 --> 00:06:57,875
তুমি আমার সেরা সৃষ্টি ছিলে।

92
00:06:58,960 --> 00:07:02,380
একটা কালো আয়না যেটাতে মানুষ
যা করবে না তা সব ফুটে উঠার কথা।

93
00:07:03,673 --> 00:07:05,133
সেটাই আমি।

94
00:07:06,801 --> 00:07:08,010
সেটাই আমি করেছি।

95
00:07:08,094 --> 00:07:12,515
না, নিজেকে দেখো, শতাব্দী ধরে দুনিয়ায় আছ,

96
00:07:12,598 --> 00:07:16,310
মৃত্যুর স্বাদ সকলের মাঝে ছড়িয়েছ,
কিন্তু বিনিময়ে কী পেলে?

97
00:07:16,978 --> 00:07:19,564
কী লাভ হল? কিছুনা।

98
00:07:21,357 --> 00:07:25,319
মানুষকে ভয় দেখানোর
খোরাক ছাড়া আর কী!

99
00:07:27,280 --> 00:07:28,448
তো এখন কী?

100
00:07:29,365 --> 00:07:31,492
তুমি আর আমি তাদের স্বপ্নে ফিরব?

101
00:07:34,871 --> 00:07:36,622
কারন আমি ইচ্ছা করে যাব না।

102
00:07:38,207 --> 00:07:42,378
ড্রিমকে ছুরি মারবে?

103
00:07:43,754 --> 00:07:45,882
ভাবছ ড্রিম মরে না?

104
00:07:46,466 --> 00:07:48,092
- দেখা যাক।
- যথেষ্ট হয়েছে।

105
00:08:03,983 --> 00:08:04,983
কীভাবে?

106
00:08:06,277 --> 00:08:08,571
<i>প্রতিটি সেকেন্ড যখন তুমি দূর্বল হচ্ছ আমি</i>

107
00:08:08,654 --> 00:08:10,698
<i>রোজ ওয়াকারকে সবল বানাচ্ছি</i>

108
00:08:14,702 --> 00:08:17,371
<i>সে স্বপ্নের কেন্দ্রে তোমার জায়গাটা নিয়ে নিচ্ছে।</i>

109
00:08:22,960 --> 00:08:26,797
<i>সে সকলের স্বপ্নের দেয়াল নামিয়ে দিচ্ছে</i>

110
00:08:27,965 --> 00:08:31,302
<i>এখন সকলে একই স্বপ্ন দেখছে।</i>

111
00:08:31,385 --> 00:08:32,970
যে স্বপ্নের অনুপ্রেরণা আমি।

112
00:08:33,054 --> 00:08:35,264
- না।
- এটা ঘটা শুরু হয়েছে।

113
00:08:35,348 --> 00:08:39,393
তুমি কিছুই করতে পারবে না।
সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে।

114
00:08:39,477 --> 00:08:41,771
তাহলে সে আমার নাগালের বাইরে নয়।

115
00:08:42,480 --> 00:08:44,023
আমার মনে হয় সে বাইরে।

116
00:08:45,608 --> 00:08:48,152
<i>সে জানে তাকে তুমি মারবে।</i>

117
00:08:53,282 --> 00:08:54,282
জেড, পালাও!

118
00:08:55,493 --> 00:08:57,411
তোমাকে জাগতে হবে।

119
00:08:57,495 --> 00:08:59,372
তার কথা শুনবে না, রোজ।

120
00:08:59,455 --> 00:09:02,583
এখন তুমি ক্ষমতায়,
সে নয়। এটা তোমার স্বপ্ন।

121
00:09:02,667 --> 00:09:05,169
এটা তার স্বপ্ন, তোমার দুনিয়ার জন্য।

122
00:09:05,253 --> 00:09:08,506
তাহলে চলো তোমার বানাই।
যা চাও রোজ৷ একটা খালি ক্যানভাস।

123
00:09:10,883 --> 00:09:11,926
জেড কই?

124
00:09:12,009 --> 00:09:13,052
সে ঠিক আছে।

125
00:09:13,135 --> 00:09:16,389
সে উপরতলায় ঘুমোচ্ছে, তোমার পাশে।

126
00:09:17,557 --> 00:09:20,434
ড্রিম এখন তোমার।
স্বপ্নও তোমার।

127
00:09:20,518 --> 00:09:23,396
স্বপ্ন তোমার, এটা সে তোমাকে বলল?

128
00:09:23,479 --> 00:09:25,189
সে বলেছিল তুমি আমাকে মারবে।

129
00:09:25,273 --> 00:09:26,357
সে কারনটা বলে নি?

130
00:09:26,440 --> 00:09:29,151
যখন একজন ঘূর্ণি স্বপ্নের
দেয়ালগুলো নামিয়ে দেয়,

131
00:09:29,235 --> 00:09:31,195
সে একটা ভঙ্গুর স্বপ্ন তৈরি করে,

132
00:09:31,279 --> 00:09:34,115
যেটা নিজেকেই গ্রাস করে,
এবং সাথে জীবন্ত দুনিয়াকেও গ্রাস করে।

133
00:09:34,198 --> 00:09:37,451
তোমার দুনিয়ার সবকিছু মারা যাবে।

134
00:09:38,035 --> 00:09:40,204
- তাকে বিশ্বাস করো না, রোজ।
- এটা আগেও ঘটেছে।

135
00:09:40,288 --> 00:09:43,916
আমি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিলাম,
পুরো জগৎ ধ্বংস হয়েছিল।

136
00:09:44,000 --> 00:09:46,127
সে তোমাকে মারতে পারবে
না, যদি তাকে আগে মারো।

137
00:09:46,210 --> 00:09:47,461
আমাকে মারলে হয়তো
তোমার জীবন রক্ষা পাবে,

138
00:09:47,545 --> 00:09:49,380
তবে এটা তোমার প্রিয়জনদেরকে বাঁচাবে না।

139
00:09:49,463 --> 00:09:52,592
- আমি তোমাকে এখানে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।
- আমি তোমার দুনিয়াটাকে বাঁচানোর চেষ্টা করছি।

140
00:09:52,675 --> 00:09:54,885
- আমাদের একজনকে বেছে নিতে হবে, রোজ।
- যথেষ্ট হয়েছে!

141
00:09:59,098 --> 00:10:03,811
যেমন বললে, যদি আমি অতটাই ক্ষমতাধর
হই, তাহলে নিজের পথ নিজে বেছে নেব।

142
00:10:03,894 --> 00:10:06,647
এরমাঝে, দেয়াল ফিরে আসবে।

143
00:10:11,235 --> 00:10:13,029
কারন আমি আর স্বপ্ন দেখছি না।

144
00:10:14,530 --> 00:10:17,992
তোমাদের দু'জনের জন্য জেগে গিয়েছি।

145
00:10:27,501 --> 00:10:30,463
যদি ভেবে থাক আমি তোমার
সাথে স্বপ্নে ফিরে যাব...

146
00:10:30,546 --> 00:10:31,964
তুমি ফিরছ না।

147
00:10:33,841 --> 00:10:37,553
তোমাকে দুনিয়ায় এনেছিলাম মানব সেবা
করতে, তাদেরকে চুষে খেতে নয়।

148
00:10:38,512 --> 00:10:40,598
কেন এমন করেছি জানো?

149
00:10:42,558 --> 00:10:46,395
কারন আমি মানব হবার স্বাদ নিতে চেয়েছিলাম।

150
00:10:48,689 --> 00:10:51,025
আর তুমি মানবজাতির পরোয়া করো নি।

151
00:10:51,859 --> 00:10:56,322
তোমার নিজের, তোমার জগতের এবং
তোমার নিয়মের পরোয়া করেছ শুধু।

152
00:10:56,405 --> 00:11:00,743
আমি পুরো অবচেতন মনকে ধারন করি।

153
00:11:00,826 --> 00:11:03,788
নিয়ম না থাকলে এটা আমাকে গ্রাস করত।

154
00:11:05,748 --> 00:11:07,625
মানবজাতিকে গ্রাস করত।

155
00:11:07,708 --> 00:11:10,086
কিংবা তুমি হয়তো কিছু একটা অনুভব করেছ।

156
00:11:12,254 --> 00:11:14,215
আমি সমস্যা নই, ড্রিম।

157
00:11:16,050 --> 00:11:17,050
ঠিক বলেছ।

158
00:11:18,219 --> 00:11:20,012
এটা আমার ভুল ছিল। তোমার নয়।

159
00:11:21,722 --> 00:11:23,849
তোমাকে নিয়ে অনেক আশা করেছিলাম।

160
00:11:25,351 --> 00:11:26,894
কারন তোমাকে অনাথ হিসেবে বানিয়েছিলাম।

161
00:11:30,815 --> 00:11:32,942
তোমাকে ধ্বংস করতে হবে।

162
00:11:41,325 --> 00:11:45,871
খারাপ লাগছে রোজ ওয়াকারের হাতে
তোমার ধ্বংস হওয়াটা দেখতে পাব না বলে।

163
00:12:06,517 --> 00:12:09,687
পরেরবার যখন তোমাকে বানাব

164
00:12:09,770 --> 00:12:12,440
তোমার ভেতর এতটা ত্রুটি থাকবে না, ছোট্ট ড্রিম।

165
00:12:15,735 --> 00:12:16,735
আর তোমরা...

166
00:12:18,738 --> 00:12:21,490
যারা নিজেদেরকে "কালেক্টর" বলে ডাকো,

167
00:12:22,658 --> 00:12:26,996
এতদিন তোমাদেরকে অলীক স্বপ্নে রাখা হয়েছিল,

168
00:12:27,079 --> 00:12:30,040
যেজন্য তোমরাও শিকার,

169
00:12:30,624 --> 00:12:35,880
তোমাদের দিবাস্বপ্নগুলো সত্যি ছিল,

170
00:12:38,174 --> 00:12:39,425
কিন্তু আর নয়।

171
00:12:40,718 --> 00:12:42,511
স্বপ্ন শেষ।

172
00:12:43,888 --> 00:12:50,561
আমি নিয়ে নিলাম।
তোমাদের প্রতি আমার বিচার হচ্ছে,

173
00:12:52,396 --> 00:12:54,190
<i>তোমার সকলে এই</i>

174
00:12:55,399 --> 00:12:57,443
<i>মুহুর্ত থেকে জানবে কতটা</i>

175
00:12:58,986 --> 00:13:02,698
<i>ক্ষুধার্ত, স্বার্থপর</i>

176
00:13:03,616 --> 00:13:05,743
<i>দানবিক তোমরা।</i>

177
00:13:07,036 --> 00:13:12,249
<i>যাদেরকে জবাই করেছ, তাদের
কষ্ট অনুভব করবে তোমরা।</i>

178
00:13:12,875 --> 00:13:14,084
হ্যালো, 9-1-1?

179
00:13:16,754 --> 00:13:18,798
আমি খুনের স্বীকারোক্তি দেব।

180
00:13:18,881 --> 00:13:22,384
<i>যারা তাদের জন্য এখনো শোক
পালন করছে, তাদের কষ্ট,</i>

181
00:13:23,093 --> 00:13:29,934
<i>তাদের অনুশোচনা, তাদের পাপের ফল তোমরা</i>

182
00:13:30,768 --> 00:13:33,521
<i>চিরদিন ভোগ করতে থাকবে।</i>

183
00:13:47,409 --> 00:13:49,078
তাকে অনুসরণ করব?

184
00:13:49,161 --> 00:13:52,665
না, জেগে থাকলে সে হুমকি নয়।

185
00:13:52,748 --> 00:13:55,167
আজরাতে যখন সে ঘুমাবে,
তাকে খুঁজে বের করব।

186
00:13:57,294 --> 00:13:58,712
এবং এটার ইতি টানব।

187
00:14:04,718 --> 00:14:05,970
একটা প্রশ্ন করি?

188
00:14:07,263 --> 00:14:10,182
মা কী অসুস্থ...

189
00:14:11,851 --> 00:14:13,519
আমি দুঃখিত, জেডি।

190
00:14:14,728 --> 00:14:15,728
সে...

191
00:14:17,106 --> 00:14:19,108
কয়েকমাস আগে মারা গেছে।

192
00:14:23,654 --> 00:14:28,158
তবে জেনে রেখ, সে তোমাকে ফিরে
পাবার জন্য সবসময় চেষ্টা করে গেছে।

193
00:14:30,119 --> 00:14:33,873
বাবা তোমাকে ছাড়তে চায় নি।

194
00:14:36,375 --> 00:14:39,712
তো, এখন কেবল আমি আর তুমি?

195
00:14:41,964 --> 00:14:44,842
আসলে না।

196
00:14:44,925 --> 00:14:49,263
আমাদের দাদী আছে, তিনি
তোমার জন্য অপেক্ষা করছে।

197
00:14:50,347 --> 00:14:52,850
উপরতলায়, আমার বেষ্টফ্রেন্ড লায়তা থাকে।

198
00:14:52,933 --> 00:14:54,685
সে তোমাকে ফোন করছে।

199
00:14:56,186 --> 00:14:59,023
হেই! বলো তো গাড়িতে আমার সাথে কে?

200
00:14:59,106 --> 00:15:02,192
<i>চাইনা তুমি আতঙ্কিত হও, আমি হাসপাতালে।</i>

201
00:15:02,776 --> 00:15:03,611
কী?

202
00:15:03,694 --> 00:15:05,988
<i>প্রসব ব্যথা উঠেছে।</i>

203
00:15:06,071 --> 00:15:07,239
ওহ, খোদা!

204
00:15:07,323 --> 00:15:08,490
ওটা রোজ?

205
00:15:08,574 --> 00:15:11,368
আর বার্বি, কেন, হ্যাল আছে।

206
00:15:11,452 --> 00:15:13,287
আমরা তার যত্ন নিচ্ছি, রোজ।

207
00:15:13,370 --> 00:15:17,458
<i>- ছানথাল আর জেলডা রাস্তায়।</i>
- আমরাও আসছি।

208
00:15:18,000 --> 00:15:19,752
<i>সাবধানে আসো, তাড়াহুড়োর দরকার নেই।</i>

209
00:15:21,003 --> 00:15:22,129
শীঘ্রই দেখা হবে।

210
00:15:27,468 --> 00:15:28,844
সে কেমন আছে? ঠিক আছে?

211
00:15:28,928 --> 00:15:31,138
আমি শিওর সে ঠিক
আছে, আমরা তার পরিবার নই,

212
00:15:31,221 --> 00:15:32,765
তাই তারা আমাদেরকে কিছু বলছে না।

213
00:15:34,058 --> 00:15:36,352
তুমি জানতে সে অন্তঃসত্ত্বা?

214
00:15:36,936 --> 00:15:38,354
অবশ্যই সে জানত।

215
00:15:39,438 --> 00:15:41,315
তুমি জানতে, তাইনা?

216
00:15:42,650 --> 00:15:44,401
সকলে, ও হচ্ছে জেড।

217
00:15:44,485 --> 00:15:46,403
- জেড! হাই।
- হেই, জেড!

218
00:15:47,363 --> 00:15:48,906
ওটা আসল মাকড়সা?

219
00:15:48,989 --> 00:15:50,074
আসল ছিল।

220
00:15:50,157 --> 00:15:53,243
আমাদের মাকড়সার
বিশাল কালেকশন আছে।

221
00:15:53,327 --> 00:15:54,536
দেখবে নাকি?

222
00:15:54,620 --> 00:15:55,913
হেই, রোজ।

223
00:15:56,538 --> 00:16:00,167
বাচ্চাটা ৩ সেঃমিঃ। ডাক্তার
তার সাথে আছে।

224
00:16:00,250 --> 00:16:02,086
ওহ, নার্স বলেছে?

225
00:16:02,169 --> 00:16:03,879
হ্যা, সে সত্যি চমৎকার।

226
00:16:04,755 --> 00:16:06,465
হ্যা, তাকে সুন্দর লাগছে।

227
00:16:07,049 --> 00:16:08,759
গিলবার্ট কোথায়?

228
00:16:09,343 --> 00:16:14,056
সে নোটে লিখেছিল তাকে বাড়ি যেতে হবে।
ভেবেছিলাম তোমাদের সাথে আছে।

229
00:16:14,139 --> 00:16:15,015
আহ না।

230
00:16:15,099 --> 00:16:17,977
কাউকে কী আমাদের ফোন
দেয়া উচিত? লাইটার পরিবারকে?

231
00:16:18,060 --> 00:16:20,396
কিংবা ওর বাচ্চার বাবাকে।

232
00:16:20,479 --> 00:16:22,481
আমাদেরকে না বললেও হবে।
কে সে?

233
00:16:23,273 --> 00:16:26,610
এতরাতে কাউকে ফোন দেওয়া ঠিক হবে না।

234
00:16:26,694 --> 00:16:27,736
যদিও...

235
00:16:28,320 --> 00:16:29,320
ইউনিটি?

236
00:16:29,822 --> 00:16:31,532
<i>শুভ সকাল, সোনা।</i>

237
00:16:31,615 --> 00:16:33,409
তোমাকে জাগিয়ে দেবার জন্য দুঃখিত।

238
00:16:33,492 --> 00:16:38,998
ওহ রোজ, ঘুমের উপর আমি বিরক্ত।

239
00:16:39,081 --> 00:16:40,582
<i>জেডকে পেয়েছ?</i>

240
00:16:40,666 --> 00:16:42,876
পেয়েছি। সে নিরাপদে আছে।

241
00:16:43,460 --> 00:16:46,296
একটা সাহায্য করবে?

242
00:16:46,380 --> 00:16:48,757
যেকোন কিছু, সোনা!

243
00:16:49,967 --> 00:16:56,348
ধরো, যদি আমার কিছু হয়ে যায়...

244
00:16:56,432 --> 00:16:58,559
তোমার কিছু হবে না।

245
00:16:58,642 --> 00:16:59,685
<i>যদি হয়...</i>

246
00:16:59,768 --> 00:17:02,187
<i>যদি আমি আজকে ঘুমিয়ে না জেগে উঠি,</i>

247
00:17:02,771 --> 00:17:06,066
তোমার সাথে জেড থাকতে পারবে?

248
00:17:07,818 --> 00:17:11,530
আমি বলতে চাচ্ছিলাম তুমি আর জেড
দু'জনেই আমার সাথে থাকতে পারবে।

249
00:17:12,114 --> 00:17:12,990
এটা বলতে চাচ্ছিলে?

250
00:17:13,073 --> 00:17:14,533
<i>ওহ, রোজ।</i>

251
00:17:14,616 --> 00:17:18,412
আমি প্রায়ই ভাবি, যদি না ঘুমাতাম
তাহলে আমার জীবনটা কেমন হত!

252
00:17:19,413 --> 00:17:23,375
আমার একটা পরিবার থাকত?
সেটা কেমন হত?

253
00:17:24,877 --> 00:17:29,089
যখন তুমি আর জেড আসবে,
আমাকে এসব ভাবতে হবে না।

254
00:17:30,424 --> 00:17:33,635
তুমি সত্যিই অসাধারণ, জানো?

255
00:17:33,719 --> 00:17:35,929
আমাদের বংশই এমন।

256
00:17:39,475 --> 00:17:40,476
ঘুমিয়ে নাও।

257
00:17:41,226 --> 00:17:44,646
জাগানোর জন্য দুঃখিত।

258
00:17:45,147 --> 00:17:46,147
<i>বিদায়, সোনা।</i>

259
00:17:52,738 --> 00:17:53,781
ঠিক আছ?

260
00:17:54,990 --> 00:18:00,245
জেলডা সকলকে আশ্বস্ত করছে খারাপ
সময়ে খোদার পরীক্ষার ব্যপারটা বলে,

261
00:18:00,329 --> 00:18:03,207
এবং বালুতে বহু রকম পদচিহ্নের
ব্যপারটা ব্যাখ্যা করেছে।

262
00:18:03,916 --> 00:18:08,087
সে আমাকে এটা একসময় বলেছিল,
আমার মন ভাল হয়ে গিয়েছিল।

263
00:18:08,796 --> 00:18:09,797
যদি জিজ্ঞেস করি...

264
00:18:09,880 --> 00:18:12,257
আপনি কী রোজ?

265
00:18:13,759 --> 00:18:16,637
তোমাকে এসবে টেনে আনার জন্য দুঃখিত।

266
00:18:17,137 --> 00:18:18,137
এসব বলো না।

267
00:18:18,931 --> 00:18:25,270
ভয় হচ্ছে, আজ রাতে ঘুমিয়ে গেলে...

268
00:18:27,481 --> 00:18:29,316
ড্রিম আমাকে মেরে ফেলে যদি!

269
00:18:29,399 --> 00:18:30,526
সে মারবে না।

270
00:18:30,609 --> 00:18:35,197
সে বলেছে, আমাকে না মারলে
পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে।

271
00:18:36,949 --> 00:18:37,991
সকলে মরবে।

272
00:18:38,534 --> 00:18:39,576
শোনো।

273
00:18:40,828 --> 00:18:42,329
যদি এটা সত্য হয়,

274
00:18:43,080 --> 00:18:45,290
যদি তোমার দুনিয়া
ধ্বংসের ক্ষমতা থেকে থাকে,

275
00:18:45,874 --> 00:18:48,502
তাহলে তাকে ধ্বংস করবার
ক্ষমতাও তোমার আছে।

276
00:18:48,585 --> 00:18:50,754
তাকে ধ্বংস করতে চাই না।

277
00:18:50,838 --> 00:18:52,506
আমি এসবের কিছুই চাই না।

278
00:18:53,090 --> 00:18:55,384
ঘুমাতে ভয় পাই,
জেগে উঠতে ভয় পাই।

279
00:18:55,467 --> 00:18:56,677
তার ভয় পাওয়া উচিত।

280
00:18:57,636 --> 00:19:02,349
যখন আজকে রাতে ঘুমাবে, তাকে
খুঁজে বের করে এসবের ইতি টানবে।

281
00:19:03,225 --> 00:19:04,476
এটা তোমার উপর নির্ভর করছে।

282
00:19:05,394 --> 00:19:09,481
তুমি ক্ষমতায় আছ, তুমি হচ্ছ ঘূর্ণি।

283
00:19:18,282 --> 00:19:19,658
<i>একটা ঘূর্ণি আছে,</i>

284
00:19:20,534 --> 00:19:22,035
<i>সত্যিকারের আংটি,</i>

285
00:19:23,078 --> 00:19:24,705
<i>একজন মানুষের স্বপ্ন দেখার এত ক্ষমতা যে,</i>

286
00:19:24,788 --> 00:19:28,083
<i>সে অন্যের স্বপ্নে বিচরণ করতে পারে।</i>

287
00:19:28,167 --> 00:19:29,918
<i>তাদের মাঝে নিজেকে হারিয়ে ফেলো না।</i>

288
00:19:30,002 --> 00:19:31,002
নিজের পথ খুঁজে বের কর।

289
00:19:31,044 --> 00:19:34,131
<i>ভাবছ সে তোমাকে রক্ষা করার
জন্য তোমার উপর নজর রাখছে?</i>

290
00:19:34,214 --> 00:19:37,467
<i>যখন তুমি ঘুমিয়ে অন্যের
স্বপ্নের দেয়াল নামানো শুরু করবে,</i>

291
00:19:37,551 --> 00:19:38,760
<i>তখন সে তোমাকে খুন...</i>

292
00:19:38,844 --> 00:19:41,096
<i>তাকে ধ্বংস করবার ক্ষমতা তোমার আছে।</i>

293
00:19:41,180 --> 00:19:42,306
সে তোমাকে খুন করবে।

294
00:19:42,389 --> 00:19:44,016
<i>- তুমি হচ্ছ ঘূর্ণি।
- রোজ!</i>

295
00:19:52,566 --> 00:19:55,944
<i>♪ Wherever we go, whatever we do ♪</i>

296
00:19:56,028 --> 00:19:59,698
<i>♪ We're gonna go through it together ♪</i>

297
00:20:00,199 --> 00:20:01,575
<i>♪ We may not go far ♪</i>

298
00:20:02,159 --> 00:20:03,619
<i>♪ But sure as a star ♪</i>

299
00:20:03,702 --> 00:20:07,331
<i>♪ Wherever we are, it's together ♪</i>

300
00:20:07,414 --> 00:20:10,834
<i>♪ Wherever I go, I know he goes ♪</i>

301
00:20:11,501 --> 00:20:14,713
<i>♪ Wherever I go, I know she goes ♪</i>

302
00:20:14,796 --> 00:20:16,048
<i>- ♪ No fits ♪
- ♪ No fights ♪</i>

303
00:20:16,131 --> 00:20:18,592
<i>- ♪ No feuds ♪
- ♪ And no egos ♪</i>

304
00:20:19,092 --> 00:20:20,844
<i>♪ Amigos ♪</i>

305
00:20:20,928 --> 00:20:22,679
<i>♪ Together ♪</i>

306
00:20:25,641 --> 00:20:27,476
আর এই গল্পটা সে আমাকে বলল।

307
00:20:27,559 --> 00:20:29,770
রাতটা ছিল অন্ধকার এবং ঝড়ো।

308
00:20:29,853 --> 00:20:33,523
জাহাজের কপ্তান তার বন্ধুকে বলল,
"বন্ধু, একটা গল্প বলো।"

309
00:20:33,607 --> 00:20:35,108
আর এই গল্পটা সে আমাকে বলল।

310
00:20:35,692 --> 00:20:37,527
রাতটা ছিল অন্ধকার এবং ঝড়ো।

311
00:20:37,611 --> 00:20:40,948
জাহাজের কপ্তান তার বন্ধুকে বলল,
"বন্ধু, একটা গল্প বলো।"

312
00:20:41,031 --> 00:20:43,909
আর এই গল্পটা সে আমাকে বলল।
রাতটা ছিল অন্ধকার এবং ঝড়ো।

313
00:20:43,992 --> 00:20:45,327
জাহাজের কপ্তান তার বন্ধুকে বলল,

314
00:20:45,410 --> 00:20:46,846
- "বন্ধু, একটা গল্প বলো।"
- ছানটাল?

315
00:20:46,870 --> 00:20:49,122
- আর এই গল্পটা সে আমাকে বলল।
- এটা আমি। রোজ।

316
00:20:49,206 --> 00:20:52,751
রাতটা ছিল অন্ধকার এবং ঝড়ো।
জাহাজের কপ্তান তার বন্ধুকে বলল,

317
00:20:52,834 --> 00:20:54,836
- "বন্ধু, একটা গল্প বলো।"
- আমাকে দাও।

318
00:20:54,920 --> 00:20:56,380
আর এই গল্পটা সে আমাকে বলল।

319
00:20:56,964 --> 00:20:59,591
রাতটা ছিল অন্ধকার এবং ঝড়ো।

320
00:20:59,675 --> 00:21:01,843
জাহাজের কপ্তান তার বন্ধুকে বলল,

321
00:21:01,927 --> 00:21:05,264
"বন্ধু, একটা গল্প বলো।"
আর এই গল্পটা সে আমাকে বলল।

322
00:21:05,347 --> 00:21:08,684
- রাতটা ছিল অন্ধকার...
- ১৮১১ সালের সেপ্টেম্বর মাসে,

323
00:21:08,767 --> 00:21:12,688
এ্যাশওয়াবি হলের দরজায়
ঘোড়ার গাড়ি এসে থামল।

324
00:21:12,771 --> 00:21:14,564
লিংকনশেয়ার শহরে।

325
00:21:15,274 --> 00:21:18,402
গাড়ি থামা মাত্র যে বাচ্চা ছেলেটা
ওটার ভেতর থেকে বেরিয়ে এল,

326
00:21:18,485 --> 00:21:19,611
চারপাশে তাকালো।

327
00:21:20,779 --> 00:21:24,908
সাবধান, রাজকুমারী বারবারা,
বাতাসে আজব ঘ্রাণ পাচ্ছি।

328
00:21:24,992 --> 00:21:27,411
কীসের ঘ্রাণ, মার্টিন টেনবোনস?

329
00:21:27,494 --> 00:21:31,290
কোকিলের? বলি দানের?
কর্নেল নলেজের?

330
00:21:31,373 --> 00:21:32,749
ওগুলোর নয়।

331
00:21:32,833 --> 00:21:35,794
কিছু একটা ঘটছে, রাজকুমারী, দেখো।

332
00:21:38,922 --> 00:21:39,798
কেন?

333
00:21:41,967 --> 00:21:44,094
লষ্ট কার্নাডিনের মত
জায়গাতে কী করছ?

334
00:21:44,177 --> 00:21:45,345
ওহ, ধ্যাত।

335
00:21:47,639 --> 00:21:49,016
ওহ, খোদা।

336
00:21:50,350 --> 00:21:52,602
চলো, মার্টিন টেনবোনস, আমরা যাই।

337
00:21:54,730 --> 00:21:55,856
তোমরা এখানে কী করছ?

338
00:21:56,732 --> 00:22:00,902
সোনা, যা দেখছ বিষয়টা এমন নয়।
আসলে...

339
00:22:06,533 --> 00:22:07,993
ওহ, সোনা।

340
00:22:09,870 --> 00:22:10,996
ওহ, খোদা।

341
00:22:20,213 --> 00:22:21,213
কী ঘটছে?

342
00:22:23,342 --> 00:22:26,178
আমার জন্য ঘটছে, আমি দুঃখিত।

343
00:22:26,261 --> 00:22:28,638
তোমাদের এখনই জেগে ওঠা উচিত।

344
00:22:28,722 --> 00:22:30,599
- রোজ!
- প্লিজ, রোজ!

345
00:22:31,892 --> 00:22:33,226
রোজ!

346
00:22:34,353 --> 00:22:37,147
রোজ, এটা করছ কেন?

347
00:22:37,230 --> 00:22:39,066
আমি থামাতে পারছি না,
তোমাদেরকে জেগে উঠতে হবে।

348
00:22:39,149 --> 00:22:40,942
প্লিজ, জেগে ওঠো।

349
00:22:41,026 --> 00:22:42,486
রাতটা ছিল অন্ধকার এবং ঝড়ো...

350
00:22:42,569 --> 00:22:44,529
একটা ঘোড়ার গাড়ি...

351
00:22:44,613 --> 00:22:46,656
"একটা গল্প বলো।"

352
00:22:47,240 --> 00:22:48,240
জেলডা!

353
00:22:51,370 --> 00:22:52,662
রোজ!

354
00:22:53,246 --> 00:22:54,873
- হ্যাল!
- তোমাকে পেয়েছি!

355
00:22:55,957 --> 00:22:57,584
- হ্যাল, ধরে থাকো।
- ছেড়ো না!

356
00:22:59,002 --> 00:23:00,337
হ্যাল!

357
00:23:01,546 --> 00:23:03,173
রোজ, আমি তোমাকে বাঁচাব!

358
00:23:04,049 --> 00:23:05,717
না জেড, এসো না।

359
00:23:05,801 --> 00:23:07,719
- তোমাকে বাঁচাব!
- না!

360
00:23:07,803 --> 00:23:11,515
- রোজ! রোজ!
- জেড!

361
00:23:11,598 --> 00:23:13,100
- রোজ!
- জেড!

362
00:23:14,184 --> 00:23:15,184
জেড!

363
00:23:17,354 --> 00:23:18,563
জেড!

364
00:23:20,273 --> 00:23:22,526
তুমি বহু ক্ষতি করেছ।

365
00:23:22,609 --> 00:23:25,529
এই পরিস্থিতিতে এসে আমি
এসব ঠিক করতে পারব না।

366
00:23:25,612 --> 00:23:27,823
আমার বন্ধুদের, জেডের কী হয়েছে?

367
00:23:27,906 --> 00:23:30,909
তারা ঘুমাচ্ছে, তবে তারা কেউ নিরাপদ নয়।

368
00:23:32,285 --> 00:23:33,995
যতক্ষণ ঘূর্ণি মারা না যাবে।

369
00:23:57,894 --> 00:23:58,937
কোন সাহায্য করতে পারি?

370
00:23:59,855 --> 00:24:02,941
ও হ্যা, প্লিজ, আমি একটা বই খুঁজছি।

371
00:24:03,442 --> 00:24:06,987
এখন পর্যন্ত লেখা সব বই-ই আছে।
এমনকি যা ভবিষ্যতে লেখা হবে, ওগুলোও।

372
00:24:07,821 --> 00:24:09,865
আমার জীবনের গল্প খুঁজছি,

373
00:24:11,283 --> 00:24:12,993
যেমনটা ঘটতে পারত আরকি।

374
00:24:14,077 --> 00:24:17,414
আমার কাছে স্বপ্নের বিস্তারিত লিখা আছে।

375
00:24:17,497 --> 00:24:20,083
না ধন্যবাদ, আমি বিস্তারিতভাবেই স্বপ্ন দেখেছি।

376
00:24:22,627 --> 00:24:25,213
আমার না কাটানো জীবনটা জানতে এসেছি।

377
00:24:26,173 --> 00:24:29,551
জানি না ঐ ভলিউম আছে কিনা।

378
00:24:31,511 --> 00:24:33,430
যা ভবিষ্যতে লেখা হবে
সেই বইও যদি থেকে থাকে,

379
00:24:33,513 --> 00:24:38,310
এবং আগে লেখা প্রতিটা বইও যদি থেকে
থাকে, তাহলে কোথাও না কোথাও পাব।

380
00:24:40,020 --> 00:24:41,146
ওহ, এইযে আমি।

381
00:24:44,399 --> 00:24:45,817
তুমি ইউনিটি কিনকেইড?

382
00:24:48,361 --> 00:24:50,822
রোজ ওয়াকার তোমার
নাতনির ঘরের নাতনি?

383
00:24:50,906 --> 00:24:51,906
হ্যা।

384
00:24:54,075 --> 00:24:55,577
রোজকে চেনো কীভাবে?

385
00:25:03,752 --> 00:25:06,087
মৃত্যু যে সব সময় খারাপ হয়, তেমন নয়।

386
00:25:07,047 --> 00:25:08,673
যদি চাও এখানে থেকে যেতে পারো।

387
00:25:09,299 --> 00:25:10,967
আমার রেভেন একদা মরনশীল ছিল।

388
00:25:12,552 --> 00:25:15,222
দাঁড়ান, স্যার!

389
00:25:16,681 --> 00:25:19,142
গিলবার্ট, এখানে কী করছ?

390
00:25:20,185 --> 00:25:21,394
এ হলো ফিডলার্স গ্রিন।

391
00:25:22,938 --> 00:25:25,065
তুমি একটা ড্রিম?

392
00:25:25,148 --> 00:25:26,148
হ্যা।

393
00:25:26,942 --> 00:25:31,363
আমি এখানকার দায়িত্ব ছেড়ে মানব
জীবনের স্বাদ নিতে গিয়েছিলাম।

394
00:25:31,446 --> 00:25:36,076
তোমার বদলে আমার জীবনটা দিতে চাই।

395
00:25:37,827 --> 00:25:39,579
সেটা সম্ভব নয়।

396
00:25:39,663 --> 00:25:41,706
মানব জাতি এবং
ড্রিমদেরকে বাঁচাতে হলে,

397
00:25:41,790 --> 00:25:43,041
ঘূর্ণিকে মরতে হবে।

398
00:25:43,124 --> 00:25:45,544
তাহলে ঘূর্ণির কাজ কী?

399
00:25:46,753 --> 00:25:48,338
তাদের অস্তিত্ব আছে কেন?

400
00:25:48,421 --> 00:25:49,548
সত্য বলতে...

401
00:25:50,257 --> 00:25:52,050
আমার একটা ধারণা আছে।

402
00:25:52,592 --> 00:25:56,638
যখন কোন মানুষ স্বপ্নের কেন্দ্রে থাকে,

403
00:25:56,721 --> 00:26:01,560
এটা কী আমাদের মনে করিয়ে দেয় যে,
আমাদের অস্তিত্ব আছে কারন মানুষ স্বপ্নে
আমাদেরকে দেখে,

404
00:26:01,643 --> 00:26:03,395
অন্য কিছু না দেখে?

405
00:26:04,020 --> 00:26:09,359
মানব জাতির অলৌকিকতা
আমাদের কাছে প্রাণবন্ত

406
00:26:09,442 --> 00:26:11,945
ছিল যেকোন বিস্ময়কর ক্ষমতার থেকে।

407
00:26:14,155 --> 00:26:18,285
ফিডলার্স গ্রিন ত্যাগ করার জন্য
আমি তোমাকে শাস্তি দেব না।

408
00:26:19,452 --> 00:26:22,247
কিন্তু এখন তোমাকে
তোমার স্থানে ফিরে যেতে হবে।

409
00:26:22,831 --> 00:26:23,999
আমি সন্মানিত হব।

410
00:26:24,082 --> 00:26:27,252
কখনো ইচ্ছে করে আমার স্থান ত্যাগ করি নি।

411
00:26:27,836 --> 00:26:30,714
তোমার স্থান কী ছিল? কে তুমি?

412
00:26:30,797 --> 00:26:34,968
ওহ সোনা, ফিডলার্স গ্রিন কোন
"কে" নয়, এটা "কোথায়" হবে।

413
00:26:35,719 --> 00:26:38,763
আমি কোন ব্যক্তি নই,
আমি হচ্ছি একটা স্থান।

414
00:26:39,472 --> 00:26:43,435
আর, তোমার মৃত্যুর পরে,

415
00:26:44,269 --> 00:26:48,064
যদি স্বপ্নে থেকে যাও, তাহলে ঘুরে যেও।

416
00:26:48,690 --> 00:26:51,359
আমার তৃণভূমি এবং কানন পথে ঘুরে যেও।

417
00:26:51,901 --> 00:26:53,737
গাছের ছায়াতলে বিশ্রাম নিও।

418
00:26:56,448 --> 00:26:58,950
বিদায়, রোজ ওয়াকার।

419
00:26:59,034 --> 00:27:01,953
তোমার সাথে মানব রূপে থাকাটা সার্থক ছিল।

420
00:27:32,484 --> 00:27:34,277
তোমার জীবন নেয়ার ইচ্ছে আমার নেই।

421
00:27:35,528 --> 00:27:38,365
কিন্তু আমাদের সকলকে
দায়িত্ব পালন করতে হবে।

422
00:27:48,958 --> 00:27:50,001
আমি দুঃখিত।

423
00:27:50,543 --> 00:27:51,795
করো।

424
00:27:51,878 --> 00:27:54,631
আমার ভাই এবং বন্ধুদেরকে
বাঁচাতে যা করার করো।

425
00:27:56,508 --> 00:27:57,717
আমি প্রস্তুত।

426
00:28:11,981 --> 00:28:13,650
মহারাজ, থামুন।

427
00:28:15,568 --> 00:28:16,568
ইউনিটি?

428
00:28:16,986 --> 00:28:18,655
ইনি হল ইউনিটি কিনকেইড।

429
00:28:18,738 --> 00:28:20,407
আমি রোজের দাদীর দাদী।

430
00:28:21,324 --> 00:28:25,412
আর এই বই অনুসারে,
আমার ঘূর্ণি হবার কথা ছিল।

431
00:28:25,495 --> 00:28:28,790
কিন্তু আপনি বন্দী ছিলেন বলে,

432
00:28:28,873 --> 00:28:30,875
ঘূর্ণি হয়েছে আমার উত্তরসূরী।

433
00:28:30,959 --> 00:28:32,252
বুঝতে পারলাম না।

434
00:28:32,335 --> 00:28:34,254
আপনি তেমন মেধাবী নন, তাইনা?

435
00:28:35,213 --> 00:28:36,256
আসো, রোজ।

436
00:28:38,675 --> 00:28:40,468
আমি চাই, তোমার ভেতরে পৌঁছাও।

437
00:28:40,552 --> 00:28:43,179
যা তোমাকে ঘূর্ণি বানিয়েছে, সেটা বের করো।

438
00:28:44,013 --> 00:28:45,598
কিন্তু কীভাবে?

439
00:28:46,182 --> 00:28:47,726
তুমি ঘুমাচ্ছ, সোনা।

440
00:28:48,476 --> 00:28:50,353
এখন সবকিছু সম্ভব।

441
00:29:08,997 --> 00:29:10,123
এটা?

442
00:29:12,375 --> 00:29:14,085
ওহ, ধন্যবাদ রোজ।

443
00:29:19,090 --> 00:29:23,887
আমি এখন ঘূর্ণি, রাজা ড্রিম,
যেমনটা আমার বহু আগে হওয়া উচিত ছিল,

444
00:29:23,970 --> 00:29:26,556
তাই আমার নাতনির নাতিকে ছেড়ে দিন।

445
00:29:43,281 --> 00:29:44,324
ইউনিটি?

446
00:29:45,742 --> 00:29:46,743
কী হয়েছে?

447
00:29:47,744 --> 00:29:51,581
তুমি মারা গেছ, যেন রোজ বাঁচতে পারে।

448
00:29:56,044 --> 00:29:57,504
আমি অনেক দুঃখিত।

449
00:29:57,587 --> 00:30:00,173
না, হয়ো না।

450
00:30:01,007 --> 00:30:03,468
আমার বহু আগে মরবার কথা ছিল, রোজ।

451
00:30:04,719 --> 00:30:06,137
কিন্তু যদি মারা যেতাম,

452
00:30:07,931 --> 00:30:10,225
তাহলে সোনালী চোখের
লোকটার দেখা পেতাম না

453
00:30:11,017 --> 00:30:13,937
এবং আমাদের সুন্দর কন্যা
শিশুর জন্ম হত না,

454
00:30:14,020 --> 00:30:16,064
আর তোমার জন্ম হত না।

455
00:30:16,147 --> 00:30:19,818
দাঁড়াও, তোমার শিশুর
বাবার চোখ সোনালী ছিল?

456
00:30:20,860 --> 00:30:22,320
জীবনে অমন আমি দেখি নি।

457
00:30:25,698 --> 00:30:26,741
আমি দেখেছি।

458
00:30:29,285 --> 00:30:30,662
বিদায়, রোজ সোনা।

459
00:30:32,247 --> 00:30:36,417
মি. হোলডাওয়ে তোমার আর
জেডের সকল বন্দোবস্ত করে দিবে।

460
00:30:44,467 --> 00:30:46,594
তুমি আর তোমার ভাই এন্ডলেসের সন্তান।

461
00:30:50,098 --> 00:30:51,391
তোমরা অনেক কষ্ট সহ্য করেছ।

462
00:30:52,475 --> 00:30:53,977
তুমি চাইলে যেতে পার।

463
00:30:54,519 --> 00:30:55,937
বিদায় রোজ।

464
00:31:20,295 --> 00:31:23,590
সে সত্যিই সবল।
আমার আঙ্গুল ছাড়ছেই না।

465
00:31:24,883 --> 00:31:26,217
সে পার্ফেক্ট।

466
00:31:27,093 --> 00:31:29,053
আমরা একসাথে করব, ওকে?

467
00:31:29,929 --> 00:31:33,182
আমরা শুরু করে দিয়েছি, তাইনা, বাবু?

468
00:31:33,266 --> 00:31:36,811
আমি তোমার রোজ আন্টি।
এটা তোমার ভাই, জেড।

469
00:31:36,895 --> 00:31:38,021
হ্যালো, ছোট্ট বাবু।

470
00:31:38,605 --> 00:31:40,064
কোন নাম রাখবে?

471
00:31:41,065 --> 00:31:43,484
তার নাম হেক্টরের নামে
রাখতে চেয়েছিলাম, কিন্তু...

472
00:31:44,986 --> 00:31:46,529
আমার জীবনে হেক্টর একটাই।

473
00:31:48,698 --> 00:31:51,826
আর বাচ্চাটা তার নিজের
একটা নাম পাওয়ার দাবিদার।

474
00:31:53,077 --> 00:31:55,705
কখনো খেয়াল করেছ কিনা,
যখন তুমি বিপদে থাক,

475
00:31:55,788 --> 00:31:56,915
লোকজন তোমাকে কীভাবে ডাকে?

476
00:31:57,957 --> 00:31:59,125
রোজ?

477
00:31:59,709 --> 00:32:01,210
সেটা আসলে সত্য।

478
00:32:01,794 --> 00:32:06,090
দেখলে? যতক্ষণ তোমার নাম থাকবে না,
ততক্ষণ তোমার কোন ঝামেলা নেই।

479
00:32:17,101 --> 00:32:18,436
আমার পালা।

480
00:32:18,519 --> 00:32:20,271
প্রস্তুত হয়ে যেও।
সে মারাত্মক সুন্দর।

481
00:32:20,355 --> 00:32:22,148
ওহ, আমরা প্রস্তুত।

482
00:32:22,231 --> 00:32:24,150
একজন করে যাব।

483
00:32:24,233 --> 00:32:26,361
হায়রে, সোনা!

484
00:32:27,028 --> 00:32:28,821
সোনা, ওটা কেবল স্বপ্ন।

485
00:32:32,992 --> 00:32:34,118
তারা কেমন আছে?

486
00:32:34,202 --> 00:32:35,036
চমৎকার।

487
00:32:35,119 --> 00:32:38,539
তারা আজকে হাসপাতাল থেকে
ছাড়া পাবে, রাতে বাসায় ফিরবে।

488
00:32:38,623 --> 00:32:39,749
এত শীঘ্রই?

489
00:32:39,832 --> 00:32:41,125
নিউ বার্নসউইকে।

490
00:32:41,834 --> 00:32:43,294
নিউ ইয়র্ক থেকে কতদূরে?

491
00:32:43,378 --> 00:32:46,756
১ ঘন্টার কম লাগে, কেন?

492
00:32:46,839 --> 00:32:49,884
জানি না, গতরাতে একটা স্বপ্ন দেখলাম,

493
00:32:49,968 --> 00:32:53,805
আর এখন ভাবছি,
যদি আমি বাড়ি বিক্রি করে ফিরে যাই?

494
00:32:56,432 --> 00:32:57,684
আমরা বাড়িটা কিনব।

495
00:33:22,500 --> 00:33:23,500
ডিজায়ার।

496
00:33:24,585 --> 00:33:27,547
আমার গ্যালারিতে দাঁড়িয়ে
তোমার প্রতিমূর্তি ধরে আছি।

497
00:33:28,172 --> 00:33:29,382
কথা বলো।

498
00:33:30,049 --> 00:33:33,261
কেন, মিষ্টি ড্রিম!
অবাক হলাম।

499
00:33:33,344 --> 00:33:35,221
- একটা বড় ঘটনাই এটা, বলা যায়।
- ভাল।

500
00:33:35,304 --> 00:33:36,304
আমি আসছি।

501
00:33:37,181 --> 00:33:38,181
তাই?

502
00:33:39,350 --> 00:33:40,476
তবে অবশ্যই।

503
00:33:40,977 --> 00:33:44,063
তুমি আমার চেম্বারে বরাবরই স্বাগত।

504
00:33:50,111 --> 00:33:51,904
দেখে খুশি হলাম।

505
00:33:53,740 --> 00:33:57,410
কী চাও তুমি?

506
00:33:58,161 --> 00:34:00,997
কিছু জবাব দাও, চলে যাব।

507
00:34:01,080 --> 00:34:03,041
এটা পরীক্ষা নাকি?

508
00:34:03,541 --> 00:34:06,961
ইউনিটি কিনকেইডের এই
দুনিয়ার ঘূর্ণি হবার কথা ছিল।

509
00:34:08,254 --> 00:34:11,299
কিন্তু কেউ একজন আমার
কারাবন্দীর সুবিধা নিয়ে

510
00:34:11,382 --> 00:34:14,135
তার বাচ্চার বাবা হয়েছে,

511
00:34:14,218 --> 00:34:17,055
বাচ্চাটা ঘূর্ণি হবে
এবং আমি তাকে

512
00:34:17,138 --> 00:34:18,806
মারতে বাধ্য হব সেটা জেনেও।

513
00:34:19,515 --> 00:34:21,934
আমাকে এত দ্রুত ধরে ফেললে?

514
00:34:22,518 --> 00:34:23,518
না।

515
00:34:24,812 --> 00:34:27,398
তুমি সব পদচিহ্ন ভালভাবেই লুকিয়েছিলে।

516
00:34:27,982 --> 00:34:30,276
তুমি দেখি প্রশংসা করছ!

517
00:34:30,985 --> 00:34:32,403
তুমি কী চেয়েছিলে?

518
00:34:33,071 --> 00:34:34,739
আমি পরিবারের রক্তপাত ঘটাব?

519
00:34:35,740 --> 00:34:37,450
ফলস্বরূপ এতকিছু ঘটিয়ে?

520
00:34:39,077 --> 00:34:41,496
এইবার এটা কাজ করেছে।

521
00:34:44,373 --> 00:34:45,666
আমার ভাই।

522
00:34:47,668 --> 00:34:52,006
আমরা এই এন্ডলেসরা
তাদের গোলাম, মনিব নই।

523
00:34:53,424 --> 00:34:59,931
তারা মন থেকে আমাদেরকে বিশ্বাস
করে বলেই আমাদের অস্তিত্ব আছে।

524
00:35:01,432 --> 00:35:03,226
আমরা তাদেরকে স্বকার্যে লাগাই না।

525
00:35:04,393 --> 00:35:06,562
তারা আমাদেরকে স্বকার্যে ব্যবহার করে।

526
00:35:06,646 --> 00:35:09,816
এবং তুমি আর ডিসপেয়ার,

527
00:35:10,358 --> 00:35:13,778
এমনকি ডিরিলিয়ামও ভালভাবে ওটা জানে।

528
00:35:15,530 --> 00:35:19,742
আমার সাথে আবার পাজ্ঞা নিলে, তুমি
আমার পরিবার একথা ভুলে যাব।

529
00:35:21,244 --> 00:35:24,539
নিজেকে আমার বিপরীতে
যথেষ্ট শক্তিশালী মনে কর?

530
00:35:25,665 --> 00:35:26,749
ডেথের বিপরীতে?

531
00:35:27,917 --> 00:35:29,127
ডেস্টিনির বিপরীতে?

532
00:35:33,131 --> 00:35:34,131
না।

533
00:35:35,716 --> 00:35:39,846
পরের বার আবার আমার কাজ
বিগড়ে দেবার আগে কথাটা মনে রেখ।

534
00:35:39,929 --> 00:35:41,681
ওহ, বেচারা ড্রিম।

535
00:35:41,764 --> 00:35:44,392
পুরোটা সময় তোমাকে
রাগিয়ে দিয়েছি, তাইনা?

536
00:35:46,352 --> 00:35:50,356
পরেরবার, আমি রক্তপাত ঘটাব।

537
00:36:11,919 --> 00:36:12,919
প্রভু।

538
00:36:14,297 --> 00:36:16,257
আপনার কাজে ব্যাঘাত
ঘটানোর জন্য দুঃখিত ...

539
00:36:16,340 --> 00:36:17,341
কোন সমস্যা?

540
00:36:18,050 --> 00:36:21,721
আসলে ভাল কিছু হয়েছে।

541
00:36:22,638 --> 00:36:27,310
এই সকালে রোজ ওয়াকারের লেখা
এক নতুন বই লাইব্রেরিতে এসেছে।

542
00:36:28,060 --> 00:36:29,061
এবং সেটা কেমন?

543
00:36:29,896 --> 00:36:33,941
গল্পে রাজার চিত্রাঙ্কনটা হয়তো
আপনার ভাল লাগবে না...

544
00:36:34,734 --> 00:36:35,734
তবে আমার ভাল লেগেছে।

545
00:36:35,776 --> 00:36:38,988
সে এন্ডলেসের কন্যা, তার একটা
কাহিনি তো থাকারই কথা।

546
00:36:40,072 --> 00:36:42,283
রোজি, এটা পাঠাও।

547
00:36:43,034 --> 00:36:44,368
এটা আসলেই ভাল।

548
00:36:44,952 --> 00:36:47,455
আসো, রাতের খাবার একসাথে খাব।

549
00:37:00,134 --> 00:37:04,805
গল্ট এবং দ্য করিন্থিয়ানের
জায়গায় নতুন দুঃস্বপ্ন তৈরি করছেন?

550
00:37:04,889 --> 00:37:08,351
দুনিয়ার আপাতত কোন
নতুন করিন্থিয়ান লাগবে না।

551
00:37:10,394 --> 00:37:11,394
আসলে...

552
00:37:13,564 --> 00:37:16,943
আমার হয়ে এটা
নিরাপদ কোথাও রাখবে?

553
00:37:18,110 --> 00:37:20,571
আমি একটা ড্রিম শেষ করছি।

554
00:37:21,322 --> 00:37:22,573
তাহলে কাজ করতে থাকুন।

555
00:37:25,993 --> 00:37:26,994
লুসিয়েন।

556
00:37:29,830 --> 00:37:31,290
তুমি হ্যালো বলতে চাও না?

557
00:37:44,387 --> 00:37:46,639
তোমাকে অসাধারণ লাগছে, গল্ট।

558
00:37:49,392 --> 00:37:51,060
ধন্যবাদ, লুসিয়েন।

559
00:37:55,439 --> 00:37:59,819
আমার বিষয়ে আপনি মত
বদলালেন কেন, জানতে পারি কী?

560
00:38:00,611 --> 00:38:03,656
এক শতাব্দী পর এখানে ফিরে এসে
যেভাবে সব রেখে গিয়েছিলাম সেভাবে

561
00:38:03,739 --> 00:38:05,866
যে সব পাবো, সেটা আশা
করার অধিকার আমার নেই।

562
00:38:05,950 --> 00:38:07,910
লুসিয়েন আমাকে সেটা বলার চেষ্টা করেছে।

563
00:38:08,995 --> 00:38:09,995
তুমি বলেছ।

564
00:38:11,038 --> 00:38:12,665
তবে আমি এখন শুনছি।

565
00:38:12,748 --> 00:38:15,584
কিংবা শোনার চেষ্টা করছি।

566
00:38:19,797 --> 00:38:20,840
নতুন স্বপ্ন।

567
00:38:23,009 --> 00:38:24,302
নতুন দুঃস্বপ্ন।

568
00:38:26,887 --> 00:38:27,887
এক নতুন যুগ।

569
00:38:32,268 --> 00:38:33,311
ধন্যবাদ স্যার।

570
00:38:53,122 --> 00:38:54,665
আমি এখানে কিছু সময় থাকব।

571
00:38:56,334 --> 00:39:02,423
আমার হয়ে সব কিছু তুমি সামলাবে?

572
00:39:04,300 --> 00:39:06,344
আনন্দের সাথে, স্যার।

573
00:39:44,423 --> 00:39:45,466
মহামান্য।

574
00:39:50,888 --> 00:39:54,266
আপনাকে পোষাক পরায়
সাহায্য করতে ভৃত্য ডাকব?

575
00:39:55,893 --> 00:39:59,230
আপনার মনোরঞ্জনের জন্য কয়েকটা
দানবদের যুদ্ধের আয়োজন করা হয়েছে।

576
00:39:59,772 --> 00:40:02,233
ওগুলোতে আমি ভালই
মজা পাবো বলে আশা করি।

577
00:40:02,733 --> 00:40:06,070
সেজন্য লর্ড আজাজেল কথা বলতে চায়।

578
00:40:07,738 --> 00:40:09,073
অনুমতি দেয়া হল।

579
00:40:09,156 --> 00:40:11,742
তাহলে সংক্ষেপে বলছি, মহামান্য।

580
00:40:14,453 --> 00:40:19,458
আজাজেল, আমন্ত্রণ ছাড়া আসলে কীভাবে?

581
00:40:19,542 --> 00:40:23,712
আমি লর্ডস অব হেলের সমাবেশে
যোগদানের জন্য এসেছি।

582
00:40:24,296 --> 00:40:27,925
তোমরা একে অপরের সাথে লড়াই
করা থামিয়ে একত্র হওয়া শুরু করেছ?

583
00:40:28,008 --> 00:40:34,306
আমরা এখন, আপনার শত্রু, <i>আমাদের</i>
শত্রু, এন্ডলেসদের ড্রিমের বিরুদ্ধে লড়ছি।

584
00:40:34,390 --> 00:40:39,228
হেলের আর্মিরা আপনার আদেশের অপেক্ষায়
আছে, তারা চায় আপনি আক্রমণ করুন।

585
00:40:40,020 --> 00:40:42,857
তুমি ড্রিমিংয়ে আক্রমণ করতে চাও?

586
00:40:42,940 --> 00:40:44,775
যদি আপনার আদেশ পাই।

587
00:40:45,359 --> 00:40:47,736
তারপর হয়তো জাগ্রত দুনিয়াতে?

588
00:40:48,863 --> 00:40:53,742
এবং একদিন সিলভার সিটিতে।

589
00:40:53,826 --> 00:40:55,327
একদম ঠিক।

590
00:40:55,911 --> 00:40:58,456
যেহেতু আমরা হেল
ত্যাগ করতে পারব না,

591
00:40:58,539 --> 00:41:04,086
আমরা হয়তো হেলের বর্ডার বাড়িয়ে
তাদের সীমানায় নিয়ে যেতে পারি।

592
00:41:05,671 --> 00:41:08,924
তুমি আমাদেরকে ভাবার বহু
খোরাক দিলে , আজাজেল।

593
00:41:09,008 --> 00:41:11,635
ভাবাভাবি বাদ দিয়ে
আক্রমণ করতে বলব।

594
00:41:11,719 --> 00:41:14,597
জেনারেলরা অ্যাকশন
প্রত্যাশা করছে।

595
00:41:16,390 --> 00:41:17,390
তাই নাকি?

596
00:41:24,190 --> 00:41:28,194
তাহলে আমি আক্রমণে
যাব, বলে দিও তাদেরকে।

597
00:41:28,986 --> 00:41:30,488
অসাধারণ।

598
00:41:30,571 --> 00:41:33,324
দিনটা ভাল কাটুক, মহামান্য।

599
00:41:37,286 --> 00:41:38,662
সে বিশ্বাসযোগ্য নয়।

600
00:41:38,746 --> 00:41:41,665
না, তবে সে ভুল বলে নি।

601
00:41:41,749 --> 00:41:46,420
তাহলে, আপনি কী করতে যাচ্ছেন?

602
00:41:52,301 --> 00:41:55,387
এমন কিছু যেটা আগে
কখনো করি নি।

603
00:41:58,265 --> 00:42:03,729
যেটা গডদেরকে একদম
বিবর্ণ করে দেবে...

604
00:42:06,982 --> 00:42:09,902
এবং মর্ফিয়াস তখন আমার
সামনে নতজানু হবে।

605
00:42:11,403 --> 00:42:13,864
লুসিফার! লুসিফার!

606
00:42:14,406 --> 00:42:16,825
লুসিফার! লুসিফার!

607
00:42:20,079 --> 00:42:23,499
লুসিফার! লুসিফার!
লুসিফার! লুসিফার!

608
00:42:23,700 --> 00:42:33,700
<i>বঙ্গানুবাদে : মশিউর শুভ</i>

