1
00:00:00,890 --> 00:00:06,310
অনুবাদে - কুদরতে জাহান

2
00:00:06,890 --> 00:00:13,310
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

3
00:00:29,110 --> 00:00:31,690
ডার্লিং, ঘুমাতে এসো।

4
00:00:32,860 --> 00:00:35,820
আসছি, এক্ষুণি আসছি, প্রিয়ে।

5
00:00:35,910 --> 00:00:37,820
বিড়ালবাচ্চাটাকে ওর ঝুড়িতে রেখে আসি।

6
00:00:40,580 --> 00:00:43,410
দরজাটা খুলে রেখো, যাতে ও
পেট খালি করতে বাইরে যেতে পারে।

7
00:00:45,170 --> 00:00:46,880
শুভরাত্রি, তুলোর বল।

8
00:01:02,770 --> 00:01:04,680
ওটা আজকেই হবে। আসছ নাকি?

9
00:01:05,480 --> 00:01:07,520
মজা হবে নিশ্চিত।

10
00:01:07,600 --> 00:01:11,320
আমি বেরোতে পারব না।
দেয়ালের সবগুলো ছিদ্র বন্ধ।

11
00:01:11,940 --> 00:01:13,820
সবগুলো না।

12
00:01:13,900 --> 00:01:18,030
একটা ছিদ্র আংশিক খোলা।
তুমি ওটা দিয়ে বেরিয়ে যেতে পারবে।

13
00:01:35,630 --> 00:01:38,340
জলদি করো, পিচ্চি।
এটা মিস করা ঠিক হবে না।

14
00:01:57,860 --> 00:02:00,280
ভালো ঝাঁপ দিয়েছ। তবে
মাটিতে নামা নিয়ে আরেকটু কাজ করতে হবে।

15
00:02:01,120 --> 00:02:03,240
এসো, সময় নেই।

16
00:02:07,830 --> 00:02:09,620
ও কীরকম হবে?

17
00:02:09,710 --> 00:02:11,750
কে জানে? এই বিড়াল জানে না।

18
00:02:16,590 --> 00:02:18,800
নৈশ শিকারীরা,
দেখা হয়ে ভালো লাগল।

19
00:02:18,880 --> 00:02:21,300
হ্যালো। আমরা ওকে দেখতে যাচ্ছি।

20
00:02:21,890 --> 00:02:23,050
আমিও।

21
00:02:23,140 --> 00:02:25,890
যদিও আমি একাজের কোনো
কারণ খুঁজে পাচ্ছি না।

22
00:02:25,970 --> 00:02:27,980
তাহলে এখানে কেন এসেছ?

23
00:02:28,850 --> 00:02:30,770
হুম।

24
00:02:30,850 --> 00:02:32,190
কৌতুহলের কারণে মনে হয়।

25
00:02:34,900 --> 00:02:37,530
আমি ওর কথা শুনতে চাই।

26
00:02:38,400 --> 00:02:41,700
আমরা সবাই চাই, খুকি।
আমরা সবাই চাই।

27
00:03:04,220 --> 00:03:05,350
ও কোথায়?

28
00:03:20,400 --> 00:03:24,070
বোনেরা, ভাইয়েরা, ঠিকমতো শিকার করো।

29
00:03:25,070 --> 00:03:28,750
আমার বার্তা শোনার জন্য
তোমরা কেউ কেউ বহুদূর থেকে এসেছ।

30
00:03:28,830 --> 00:03:34,040
সেজন্য ছেড়ে এসেছ তোমাদের উষ্ণ, আরামদায়ক নিবাসকে।
আশা করি আমার কাজ শেষ হবার পরে,

31
00:03:34,670 --> 00:03:36,540
তোমরা সবাই আমার স্বপ্নটা দেখতে পারবে।

32
00:03:38,460 --> 00:03:40,760
আমাকে আজকে যেরকম দেখছ,
আমি সবসময়ে সেরকম ছিলাম না।

33
00:03:44,340 --> 00:03:48,260
<i>একসময়ে তোমাদের সবার মতোই
আমি ওদের পৃথিবীতে বসবাস করতাম।</i>

34
00:03:49,100 --> 00:03:52,940
<i>আর তোমাদের মতোই নিজেকে ভুল বোঝাতাম।</i>

35
00:03:54,100 --> 00:03:57,650
<i>ওহ, ওরা আমাকে খাওয়ায়, আমাকে আদর করে।
ওরা আমাকে সেবা করে।</i>

36
00:03:58,270 --> 00:04:01,280
<i>বিনিময়ে শুধু আমার স্নেহ পেলেই চলে ওদের।</i>

37
00:04:01,900 --> 00:04:04,030
<i>একদম বিনামূল্যেই পাচ্ছি সবকিছু।</i>

38
00:04:27,680 --> 00:04:30,430
ও ছিল শক্তিশালী আর দ্রুতগামী।

39
00:04:31,140 --> 00:04:34,600
ওর দাঁত আর নখ ছিল
শীতের মতোই সূতীক্ষ্ণ।

40
00:04:35,980 --> 00:04:37,810
ওকে আমি প্রেমিক হিসেবে বেছে নিয়েছিলাম।

41
00:04:38,690 --> 00:04:42,440
ওর সাথে আর কোনোদিন দেখা হয়নি।
কিন্তু ওকে আমি ভুলতে পারিনি।

42
00:04:43,820 --> 00:04:48,280
<i>নিজের মায়ের কথা মনে নেই আমার।
কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম, আমি ভিন্নরকম হবো।</i>

43
00:04:48,370 --> 00:04:52,580
<i>আমি ওদেরকে পরিচ্ছন্নতা শেখাবো,
নিঃশব্দে পিছু নিতে, শিকার করতে শেখাবো।</i>

44
00:04:53,450 --> 00:04:55,160
তুমি জানতে ওর তাড়না উঠেছিল।

45
00:04:56,210 --> 00:04:58,460
তারপরেও ওকে ভেতরে রাখোনি কেন?

46
00:04:58,540 --> 00:05:00,340
আমার তো ওদেরকে বেশ সুন্দর লাগছে।

47
00:05:00,420 --> 00:05:03,800
সুন্দর? ও একজন পিওর ব্রেড রেজিস্টার্ড ব্লু পয়েন্ট বিড়াল।

48
00:05:03,880 --> 00:05:06,720
এগুলো হলো হাফ-ব্রিড।
এদের কোনো মূল্যই নেই।

49
00:05:16,640 --> 00:05:19,190
- তুমি ওদেরকে নিয়ে কী করবে?
- চিন্তা কোরো না।

50
00:05:20,020 --> 00:05:21,150
আমি সব সামলে নিচ্ছি।

51
00:05:23,860 --> 00:05:25,280
পলl!

52
00:05:50,350 --> 00:05:51,760
<i>ওদেরকে অনুভব করেছি আমি।</i>

53
00:05:51,850 --> 00:05:57,310
<i>দূরে, অন্ধকারে,
শীতল পানি কেড়ে নিলো ওদেরকে।</i>

54
00:05:57,390 --> 00:06:01,480
<i>টের পেলাম ওরা অন্ধের মতো লড়াই করছে।</i>

55
00:06:02,070 --> 00:06:04,780
ভয়ার্ত কণ্ঠে ডাকছে আমাকে।

56
00:06:05,360 --> 00:06:07,900
<i>তারপরে... ওরা নেই হয়ে গেল।</i>

57
00:06:14,160 --> 00:06:17,370
ঈশ্বরের দোহাই লাগে,
এমন না যে ও বুঝতে পারছে।

58
00:06:18,410 --> 00:06:21,670
ওকে দেখো। ও হয়তো আশ্বস্তই হয়েছে।

59
00:06:22,790 --> 00:06:25,510
চেঁচামেচি করে মাথা খারাপ করে দেয়া
বাচ্চাদেরকে কার ভালো লাগে?

60
00:06:26,170 --> 00:06:27,760
তুমি মনে হয় ঠিকই বলেছ।

61
00:06:28,800 --> 00:06:30,590
আমার আসলে নিজেকে অপরাধী লাগছিল।

62
00:06:31,390 --> 00:06:34,140
<i>তখনই বুঝলাম, আমি নিজেকে ভুল বুঝিয়েছি।</i>

63
00:06:34,220 --> 00:06:35,680
<i>আসলে আমরা ওদের অধীনস্থ।</i>

64
00:06:36,430 --> 00:06:39,690
<i>মানবজাতির সাথে বসবাস করলে
আমরা কখনো মুক্ত হতে পারব না।</i>

65
00:06:40,850 --> 00:06:43,560
<i>সেজন্য, আমি প্রার্থনা করলাম।</i>

66
00:06:43,650 --> 00:06:46,320
<i>অন্ধকারের কাছে, রাত্রির কাছে।</i>

67
00:06:46,400 --> 00:06:48,320
<i>বিড়ালদের সম্রাটের কাছে।</i>

68
00:06:48,400 --> 00:06:51,910
<i>সে আমাদের মাঝেই হেঁটে বেড়ায়।
আমরা তার পরিচয় জানি না।</i>

69
00:06:52,870 --> 00:06:55,700
<i>আর... আমি স্বপ্ন দেখলাম।</i>

70
00:07:13,930 --> 00:07:17,810
ছোট্ট বিড়াল, তুমি এখানে,
স্বপ্নের কেন্দ্রে কেন এসেছ?

71
00:07:18,520 --> 00:07:20,890
এখানে তো তোমার জন্য কিচ্ছু নেই।

72
00:07:20,980 --> 00:07:22,900
আমি বিচার চাইতে এসেছি।

73
00:07:22,980 --> 00:07:25,650
আমি এসেছি দৈববাণী শুনতে। জ্ঞান অর্জন করতে।

74
00:07:25,730 --> 00:07:28,110
বিচার আসলে একটা প্রহেলিকা।

75
00:07:28,650 --> 00:07:30,740
আর জ্ঞানের জায়গা এখানে নেই।

76
00:07:31,490 --> 00:07:35,910
কিন্তু দৈববাণী...
সে তো স্বপ্নেরই আরেক শাখা।

77
00:07:35,990 --> 00:07:39,330
যদি তোমার হৃদয় শক্ত থাকে,
যদি তুমি ভয় না পাও,

78
00:07:39,410 --> 00:07:41,290
আমি কোনোকিছুকে ভয় পাই না।

79
00:07:41,870 --> 00:07:45,540
পাহাড়ের মাঝে একটা গুহায়
তুমি তাকে খুঁজে পাবে।

80
00:07:46,130 --> 00:07:48,420
কিন্তু পথটা খুব দুর্গম।

81
00:07:49,630 --> 00:07:54,890
পথ থেকে সরে গেলে
ছোট বিড়ালদের অনেক ক্ষতি হতে পারে।

82
00:07:55,470 --> 00:07:57,680
বিড়ালেরা তাদের নিজস্ব পথে হাঁটে।

83
00:08:08,360 --> 00:08:13,030
<i>আমি প্রেতদের বন দিয়ে হাঁটতে শুরু করলাম,
সেখানে মৃত আর নিখোঁজ আত্মারা আমাকে ফিসফিসিয়ে ডাকতে লাগল,</i>

84
00:08:16,160 --> 00:08:17,740
<i>শুনলাম, আমার বাচ্চারা ডাকছে আমাকে।</i>

85
00:08:19,870 --> 00:08:22,330
<i>কিন্তু ওসবে কান না দিয়ে সামনে এগোতে লাগলাম।</i>

86
00:08:28,920 --> 00:08:30,590
<i>শীতল বরফ দিয়ে হেঁটে গেলাম আমি,</i>

87
00:08:30,670 --> 00:08:33,720
<i>প্রতি পদে পদে ছিল যন্ত্রণা,
নড়াচড়াই ছিল অত্যাচারস্বরূপ।</i>

88
00:08:35,930 --> 00:08:40,180
<i>স্যাঁতস্যাঁতে জায়গা দিয়ে হেঁটে গেলাম আমি,
আমার থাবা অবশ হয়ে আসল, আমার লোমগুলো ভিজে গেল,</i>

89
00:08:42,310 --> 00:08:45,230
<i>তারপরেও থামলাম না আমি।</i>

90
00:08:47,690 --> 00:08:50,320
<i>অন্ধকারের মধ্যে দিয়ে,
শূন্যতার মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম,</i>

91
00:08:50,900 --> 00:08:52,740
<i>সেখানে আমার কাছ থেকে
সবকিছু শুঁষে নেয়া হলো।</i>

92
00:08:52,820 --> 00:08:54,820
<i>আমার সত্তার সকল অংশ কেড়ে নেয়া হলো।</i>

93
00:08:56,030 --> 00:09:00,410
<i>তারপরেও কেন যেন আমি হাঁটা থামালাম না।</i>

94
00:09:02,040 --> 00:09:07,330
<i>একটা সময় পরে নিজের সত্তাকে খুঁজে পেলাম আমি।
দেখলাম, পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছি।</i>

95
00:09:08,880 --> 00:09:11,590
আমি 'ক্যাট অফ ড্রিমস' এর কাছে এসেছি।

96
00:09:13,260 --> 00:09:15,630
তোমাকে ঢুকতে দেবো কেন আমরা?

97
00:09:15,720 --> 00:09:20,140
তোমার মতো একজনের জন্য
ওকে বিরক্ত করব কেন?

98
00:09:20,890 --> 00:09:24,350
এইটুকু হাড় আর পশম মিলিয়ে
তোমাকে বিড়াল বলতেই দ্বিধা হচ্ছে।

99
00:09:29,230 --> 00:09:31,690
বহুদূর পেরিয়ে এসেছি আমি,
ফিরে যাওয়ার জন্য নয়।

100
00:09:31,770 --> 00:09:35,530
আমার আসার পেছনের কারণ আমি একমাত্র
ওর কাছেই বলবো।

101
00:09:35,610 --> 00:09:38,450
আমি একজন বিড়াল।
আমি নিজের ইচ্ছামতো চলি।

102
00:09:42,120 --> 00:09:45,120
গর্বিত বিড়াল,
ঢুকে পড়ো তাহলে।

103
00:09:45,200 --> 00:09:46,200
কিন্তু সাবধান।

104
00:09:47,000 --> 00:09:49,290
স্বপ্নের চড়া মূল্য দিতে হয়।

105
00:09:55,130 --> 00:09:56,800
<i>তারপর আমি ঢুকে গেলাম।</i>

106
00:10:16,110 --> 00:10:17,280
আমি এসেছি।

107
00:10:17,950 --> 00:10:20,450
আর তুমি কে?

108
00:10:21,450 --> 00:10:24,620
একজন বিড়াল। অন্ধকারের যাত্রী।

109
00:10:25,200 --> 00:10:28,080
একটা মৃত কাক আমাকে এখানে পাঠিয়েছে
দৈববাণীর জন্য।

110
00:10:29,000 --> 00:10:33,170
আমি জানতে চাই, আমার বাচ্চাগুলোকে
কেন আমার কাছ থেকে কেড়ে নেয়া হলো?

111
00:10:33,880 --> 00:10:35,420
আমরা কেন এভাবে বসবাস করি?

112
00:10:36,460 --> 00:10:37,840
আমি বুঝতে পারছি না।

113
00:10:45,770 --> 00:10:48,480
বিড়ালটা রাজার দিকে তাকাতে পারে।
ওরা আমাকে 'রাজা' বলেই ডাকে।

114
00:10:48,560 --> 00:10:52,230
আমার চোখের দিকে তাকাও, ছোট বোন।

115
00:11:02,780 --> 00:11:05,700
আর ওর চোখের দিকে তাকিয়ে
আমি সবকিছু দেখে ফেললাম।

116
00:11:06,410 --> 00:11:08,620
সত্যটা দেখলাম। আমাদের জীবনের সত্যটাকে।

117
00:11:09,790 --> 00:11:11,920
আর এতদিন যা যা জানতাম,
তার সবকিছুকে অতিক্রম করে গেল সেটা।

118
00:11:13,420 --> 00:11:18,840
<i>বহু বহু বছর আগে,
বিড়ালেরাই আসলে পৃথিবীকে শাসন করত।</i>

119
00:11:19,590 --> 00:11:22,840
<i>আমরা তখন বিশালদেহী ছিলাম।
সবকিছু আমাদের জন্যই বানানো হত।</i>

120
00:11:23,890 --> 00:11:28,270
<i>মানুষ ছিল বেশ ছোট।
আমাদের এখনকার আকৃতির সমান হবে।</i>

121
00:11:28,970 --> 00:11:31,060
<i>ওরা আমাদের যত্ন করত, খাওয়াতো।</i>

122
00:11:32,730 --> 00:11:35,560
<i>পূর্ণিমা রাতে আমরা ওদেরকে শিকার করতাম।</i>

123
00:11:37,610 --> 00:11:41,150
<i>কারণ ওদেরকে শিকার করে
পাখি শিকারের চেয়েও বেশি মজা লাগত।</i>

124
00:11:42,950 --> 00:11:46,280
<i>ঐ আনন্দময় স্মৃতি আমি ওর
দুইচোখে দেখতে পেলাম।</i>

125
00:11:46,370 --> 00:11:49,120
<i>বিড়াল আর মানুষের খেলা।</i>

126
00:11:52,460 --> 00:11:54,060
<i>আর তারপর...</i>

127
00:11:54,080 --> 00:11:56,250
<i>তাদের মাঝে একজন মানুষ রুখে দাঁড়ালো।</i>

128
00:11:57,000 --> 00:11:59,880
<i>একটা স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে
ও ওদেরকে বোঝালো।</i>

129
00:11:59,960 --> 00:12:02,510
স্বপ্নই দুনিয়াকে গড়ে তোলে।

130
00:12:02,590 --> 00:12:05,640
স্বপ্নই প্রতি রাতে দুনিয়াকে নতুন রূপ দেয়।

131
00:12:06,390 --> 00:12:08,470
পৃথিবী এখন যেরূপে আছে,
তা নিয়ে স্বপ্ন দেখো না।

132
00:12:09,310 --> 00:12:11,060
নতুন পৃথিবীর স্বপ্ন দেখো।

133
00:12:11,140 --> 00:12:15,270
যে পৃথিবীতে আমাদেরকে শিকার করা হয় না,
খেয়ে ফেলা হয় না।

134
00:12:15,350 --> 00:12:17,060
যে পৃথিবীতে আমরা শাসন করি।

135
00:12:17,690 --> 00:12:23,450
অনেকে মিলে এই স্বপ্ন দেখলে, সেটা সত্যি হয়ে যাবে।
স্বপ্নই দুনিয়াকে গড়ে তোলে।

136
00:12:27,030 --> 00:12:31,500
মানুষদের মাঝে এই কথা ছড়িয়ে পড়ল,
তবে বেশ কিছুদিন তেমন কিছু ঘটল না।

137
00:12:34,250 --> 00:12:38,250
কিন্তু একরাতে ওদের অনেকে মিলে স্বপ্ন দেখল।

138
00:12:38,340 --> 00:12:41,130
খুব বেশি না, হাজারখানেক হবে।

139
00:12:41,210 --> 00:12:42,920
<i>ওরা স্বপ্ন দেখল।</i>

140
00:12:43,010 --> 00:12:46,140
<i>পরেদিনই সবকিছু বদলে গেল।</i>

141
00:12:47,930 --> 00:12:51,770
আমরা ওদের কাছে, কুকুরের কাছে,
ওদের ধাতব যন্ত্রের কাছে শিকার হয়ে গেলাম।

142
00:12:51,850 --> 00:12:54,640
আমরা ছোট হয়ে গেলাম, ওরা বিশালাকার ধারণ করল।

143
00:12:55,350 --> 00:12:59,110
তো, ওরা দুনিয়াটাকে বদলে
এখনকার মতো বানিয়ে ফেলল?

144
00:12:59,190 --> 00:13:00,190
ঠিক তা না।

145
00:13:00,940 --> 00:13:04,450
ওরা যেহেতু এই দুনিয়ার স্বপ্ন দেখেছিল,
তাই ধরা হবে যে, এটা সবসময়েই এমন ছিল।

146
00:13:04,530 --> 00:13:06,740
বিড়ালেরা শাসন করত, এমন কোনো
দুনিয়ার অস্তিত্বই নেই এখন।

147
00:13:06,820 --> 00:13:10,370
ওরা এটাকে শুরু থেকে সময়ের শেষ মাথা পর্যন্ত বদলে ফেলেছে।

148
00:13:10,990 --> 00:13:12,700
এটা সবসময়েই এমন হয়ে আসছে।

149
00:13:13,790 --> 00:13:15,040
এখন বুঝতে পেরেছ?

150
00:13:15,120 --> 00:13:17,330
হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি।

151
00:13:17,420 --> 00:13:19,750
তাহলে নিজের কাজটাও বুঝতে পেরেছ নিশ্চয়ই।

152
00:13:19,840 --> 00:13:21,500
এই বোঝা তোমাকে বহন করতে হবে।

153
00:13:22,510 --> 00:13:23,760
তুমি কি এই শক্তি রাখো?

154
00:13:23,840 --> 00:13:25,550
হ্যাঁ, আমি...

155
00:13:26,630 --> 00:13:27,630
আশা করছি।

156
00:13:28,550 --> 00:13:32,260
তাহলে জেগে ওঠো, আমার শিষ্য।
আমার আশির্বাদ নিয়ে।

157
00:13:41,270 --> 00:13:42,690
<i>দ্যাখো,</i>

158
00:13:42,780 --> 00:13:46,030
<i>ও আমাকে মানুষের দুর্বল দিকগুলো দেখিয়েছে।</i>

159
00:13:47,490 --> 00:13:50,070
<i>সুসংবাদটা দেয়ার জন্য
ঐরাতেই বাড়ি ছাড়লাম আমি।</i>

160
00:13:50,660 --> 00:13:53,290
আর এখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই।

161
00:13:54,250 --> 00:13:57,410
শূন্য জায়গায় দাঁড়িয়ে
বন্য বিড়ালদের শেখাই।

162
00:13:57,500 --> 00:14:00,170
<i>নিজের বার্তা পৌঁছে দেই নক্ষত্রদের কাছে।</i>

163
00:14:01,000 --> 00:14:03,340
<i>অলিগলিতে থাকা বিড়ালদের কাছে
ফিসফিসিয়ে কথা বলি।</i>

164
00:14:04,000 --> 00:14:07,840
আর আমি যেখানেই যাই না কেন,
আমার মুখের কথা বদলায় না।

165
00:14:08,680 --> 00:14:10,090
স্বপ্ন দেখো।

166
00:14:10,180 --> 00:14:16,100
আমাদের মধ্যে কেউ কেউ যদি এই স্বপ্ন দেখে,
হাজারখানেক বিড়াল দেখলেই যন্ত্রণাহীন এক দুনিয়া পাবো আমরা।

167
00:14:16,180 --> 00:14:18,980
সেখানে কোনো বিড়ালবাচ্চাকে
ঠাণ্ডায়, অন্ধকারে একাকী মরতে হবে না।

168
00:14:19,060 --> 00:14:22,190
সেখানে সব বিড়াল হবে রাজা আর রানি।

169
00:14:22,770 --> 00:14:24,150
এই হলো আমার বার্তা।

170
00:14:28,280 --> 00:14:32,490
আর মৃত্যুর আগ পর্যন্ত ঘুরে ঘুরে
আমি এই বার্তাই দিয়ে যাবো,

171
00:14:33,370 --> 00:14:37,830
যতদিন পর্যন্ত না এক হাজার বিড়াল
আমার কথাকে বিশ্বাস করে সেই স্বপ্ন না দেখে।

172
00:14:41,420 --> 00:14:44,710
আর আমরা আবার মিলিত হবো... স্বর্গে।

173
00:14:54,760 --> 00:14:55,850
মিস্ট্রেস?

174
00:14:58,730 --> 00:14:59,850
আমি বিশ্বাস করি।

175
00:15:00,640 --> 00:15:02,980
তাহলে, আশা আছে, খোকা।

176
00:15:15,910 --> 00:15:19,830
ওর কথা শুনে মজা লেগেছে,
এটুকু বলতেই হচ্ছে।

177
00:15:20,410 --> 00:15:23,420
তোমার কি মনে হয়
ও যা বলছে তাই ঘটবে?

178
00:15:23,500 --> 00:15:27,130
এক হাজার বিড়ালকে দিয়ে
একইসাথে একই কাজ করাতে পারে কে,

179
00:15:27,210 --> 00:15:30,130
সেটা দেখতে চাই আমি।
সে নবীই হোক, ঈশ্বরই হোক, আর রাজাই হোক।

180
00:15:32,680 --> 00:15:34,300
একটু পরেই সূর্য উঠে পড়বে।

181
00:15:35,470 --> 00:15:37,260
চলো তোমাকে বাসায় দিয়ে আসি।

182
00:15:40,730 --> 00:15:42,810
দ্যাখো, ও এখনো ঘুমাচ্ছে।

183
00:15:46,360 --> 00:15:47,980
মনে হয় ও স্বপ্ন দেখছে।

184
00:15:48,610 --> 00:15:50,570
বিড়ালেরা কী নিয়ে স্বপ্ন দেখে কে জানে।

185
00:15:51,200 --> 00:15:54,200
যেভাবে নড়ছে মনে হচ্ছে,
ও কাউকে শিকার করছে।

186
00:15:54,280 --> 00:15:57,330
আরে দেখো, কী আদর লাগে না?

187
00:15:57,410 --> 00:16:00,620
হ্যাঁ, অনেক আদর লাগে।

188
00:16:12,170 --> 00:16:14,300
লেখক হয়েছ বলে কোনো চরিত্রকে দিয়ে

189
00:16:14,390 --> 00:16:18,100
জোর করে কিছু করাতে পারো না তুমি।

190
00:16:18,180 --> 00:16:21,100
চরিত্রগুলোর সেই পর্যায়ে আসতে হবে।

191
00:16:22,730 --> 00:16:24,140
আর বাকি সবাই অনুসরণ করবে।

192
00:16:24,940 --> 00:16:29,110
প্রতিটা প্লট টুইস্ট, প্রতিটা সংলাপ,

193
00:16:31,320 --> 00:16:35,160
প্রতিটা... সম্ভাবনা, এমনকি নীরবতার অর্থ থাকবে।

194
00:16:37,910 --> 00:16:38,910
কোনো প্রশ্ন?

195
00:16:40,040 --> 00:16:41,040
হ্যাঁ তুমি।

196
00:16:41,120 --> 00:16:43,620
আপনি কীভাবে লেখেন তা নিয়ে বলবেন একটু?

197
00:16:44,160 --> 00:16:47,330
আমরা যারা মাত্রই লেখা শুরু করেছি,

198
00:16:47,420 --> 00:16:52,420
নিজেদের লেখা প্রত্যেকটা জিনিস অসহ্য লাগে আমাদের।
তাদের জন্য কিছু বলবেন?

199
00:16:54,880 --> 00:17:00,390
আমি দুঃখের সাথে জানাচ্ছি যে,
দীর্ঘদিন ধরে একাজ করে যাচ্ছি আমি...

200
00:17:02,850 --> 00:17:04,270
আর কাজটা কোনোদিনই সোজা হবে না।

201
00:17:05,310 --> 00:17:08,690
কিন্তু কঠিন দিনে আশা না হারানোর চেষ্টা করবে।

202
00:17:09,360 --> 00:17:11,980
আমার প্রথম উপন্যাসকে
সাতজন প্রকাশক ফিরিয়ে দিয়েছিল।

203
00:17:12,070 --> 00:17:13,860
তারপরে সেটা বেস্ট-সেলার হয়ে যায়...

204
00:17:18,320 --> 00:17:20,200
ঠিক আছে। আজকের জন্য এটুকুই।

205
00:17:21,040 --> 00:17:24,330
আর অ্যাসাইনমেন্ট করতে ভুলো না,
একই ঘটনাকে

206
00:17:24,410 --> 00:17:27,500
দুইজন চরিত্র দুইটা ভিন্ন পরিস্থিতি থেকে
বর্ণনা করবে।

207
00:17:35,420 --> 00:17:36,420
পেয়েছ?

208
00:17:36,930 --> 00:17:38,680
একটু কষ্ট করতে হয়েছে, তবে...

209
00:17:40,850 --> 00:17:41,850
হ্যাঁ।

210
00:17:44,930 --> 00:17:46,060
এটা ...

211
00:17:48,440 --> 00:17:50,150
একদম নিখুঁত। ধন্যবাদ।

212
00:17:51,230 --> 00:17:52,570
সমস্যা নেই।

213
00:17:52,650 --> 00:17:53,780
তোমার মতো একজন লেখক যে

214
00:17:54,490 --> 00:17:57,280
গবেষণার জন্য কতকিছু করতে পারে,
তা সত্যিই প্রশংসনীয়।

215
00:17:57,360 --> 00:18:01,030
আসলে, শীঘ্রই ডাক্তার হবে,
এমন একজনের সাথে পরিচয় থাকাটা কাজে আসে।

216
00:18:02,660 --> 00:18:04,330
আমি আসলে একজন লেখক হতে চেয়েছিলাম।

217
00:18:04,410 --> 00:18:07,120
কিন্তু আমার মা-বাবা বলল,
নির্ভর করার মতো কোনো পেশা নিতে হবে।

218
00:18:08,250 --> 00:18:10,710
সময় পেলে এখনো লিখি আমি, কিন্তু...

219
00:18:10,790 --> 00:18:12,210
তোমার মা-বাবা বুদ্ধিমানের মতো কথা বলেছে।

220
00:18:15,590 --> 00:18:18,130
তুমি এভাবেই ভালো আছ আসলে।

221
00:18:21,600 --> 00:18:23,600
তোমাকে কী দেবো?

222
00:18:24,310 --> 00:18:26,270
- কিছু লাগবে না।
- থামো তো নোরা...

223
00:18:26,350 --> 00:18:27,230
সত্যিই।

224
00:18:27,310 --> 00:18:29,810
এটা হয়তো এমনিতেই
পুড়িয়ে ফেলা হত।

225
00:18:29,900 --> 00:18:32,690
কোথায় পেয়েছ, সেটা বোলো না কাউকে,
তাহলেই হবে।

226
00:18:33,520 --> 00:18:35,480
বলব না, কথা দিচ্ছি।

227
00:18:36,150 --> 00:18:38,450
আর... কিছু মনে না করলে,

228
00:18:40,110 --> 00:18:42,030
এটা সাইন করে দেবে?

229
00:18:45,120 --> 00:18:46,330
নিশ্চয়ই।

230
00:18:49,830 --> 00:18:52,000
নতুন বইটা কবে আসতে পারে?

231
00:18:54,800 --> 00:18:58,800
সেটা বলব না। তবে কৃতজ্ঞতা স্বীকারের
তালিকায় তুমি থাকবে।

232
00:18:59,510 --> 00:19:00,760
এটা কি কোনো সিক্যুয়েল?

233
00:19:02,090 --> 00:19:03,220
নাকি নতুন কিছু?

234
00:19:04,640 --> 00:19:05,890
এটাও বলা যাবে না।

235
00:19:36,130 --> 00:19:37,420
<i>কে?</i>

236
00:19:37,500 --> 00:19:39,840
রিচার্ড ম্যাডক, ইর‍্যাসমাস ফ্রাইয়ের সাথে দেখা করতে এসেছি।

237
00:19:41,010 --> 00:19:42,470
<i>আমি এক্ষুণি আসছি।</i>

238
00:19:51,440 --> 00:19:52,520
তুমি কি একা এসেছ?

239
00:19:54,100 --> 00:19:56,060
হ্যাঁ শুধু আমি।
আর ওটা পেয়েছি।

240
00:19:56,730 --> 00:19:59,940
বেশ, তাহলে, এসো তাড়াতাড়ি।

241
00:20:16,130 --> 00:20:17,340
কেমন আছ, রিচার্ড?

242
00:20:18,630 --> 00:20:23,180
ইদানিং সাড়া ফেলে দেয়ার মতো
গভীর কোনোকিছু লিখেছ নাকি?

243
00:20:24,760 --> 00:20:26,220
মিস্টার ফ্রাই, আমি লিখিনি, জানেনই তো।

244
00:20:27,510 --> 00:20:28,510
না।

245
00:20:30,220 --> 00:20:33,770
এক বছরে একটা শব্দও লিখিনি।
একটা কিচ্ছু বেরোয়নি।

246
00:20:33,850 --> 00:20:36,980
তাহলে তুমি বসো, একটু মদ খাও,

247
00:20:37,060 --> 00:20:40,900
আর আমাকে আমার উপহারটা দেখাও।
কাজগুলো পরপর না করলেও চলবে।

248
00:20:42,030 --> 00:20:43,150
হ্যাঁ।

249
00:20:57,330 --> 00:21:00,090
বাহ, দারুণ দেখিয়েছ।

250
00:21:01,880 --> 00:21:06,550
একটা আসল ট্রাইকিনো-বেজোয়ার।

251
00:21:07,550 --> 00:21:08,760
তুমি কি এর ব্যাপারে জানো?

252
00:21:09,600 --> 00:21:12,720
এটা সেইসব তরুণীদের পেট
থেকে অপসারণ করা হয়,

253
00:21:13,600 --> 00:21:16,900
যাদের নিজের চুল খাওয়ার অভ্যাস আছে।

254
00:21:17,560 --> 00:21:20,270
একে বলে র‍্যাপুঞ্জেল সিনড্রোম।

255
00:21:21,320 --> 00:21:25,070
বলা হয়, বেজোয়ারের রহস্যময় ক্ষমতা আছে।

256
00:21:25,150 --> 00:21:28,070
এগুলো বিষক্রিয়া থামায়,
অসুস্থকে সুস্থ করে।

257
00:21:29,160 --> 00:21:32,330
একটা বেজোয়ারের মালিক হওয়ার কারণে

258
00:21:32,410 --> 00:21:36,160
চতুর্থ এডওয়ার্ড বিষক্রিয়া থেকে বেঁচে গিয়েছিলেন।

259
00:21:38,130 --> 00:21:40,840
দ্যাখো, আবার লেকচার দেয়া শুরু করেছি।

260
00:21:42,130 --> 00:21:47,300
কারো সাথে কথা বলতে না পারা এই বুড়ো লেখক
নিজের কণ্ঠ শুনতে খুবই পছন্দ করে।

261
00:21:48,930 --> 00:21:52,600
তুমি মনে হয় তোমার
উপহারটা পছন্দ করেছ।

262
00:21:56,640 --> 00:21:59,900
আমার বয়স ছিল ২৭, মাউন্ট হেলিকনে গিয়েছিলাম,

263
00:22:00,560 --> 00:22:04,230
আরেকটা উপন্যাস নিয়ে গবেষণা করছিলাম।
যদিও জানি ওটা লিখব না শেষে গিয়ে।

264
00:22:04,320 --> 00:22:06,490
ওখানে গ্রিক মিথলজির বহু নিদর্শন ছিল।

265
00:22:06,570 --> 00:22:09,990
সেখানে থাকতে থাকতে আমি
আদিম যুগের কিছু চারুলিপি খুঁজে পাই।

266
00:22:10,990 --> 00:22:14,950
মিউজ- জিউস এবং নেমোসাইনের নয় কন্যা, শিল্পকলার দেবী

267
00:22:10,990 --> 00:22:14,950
সেখানে মিউজদের কথা, তাদের নিয়ন্ত্রণ করার উপায় লেখা ছিল।

268
00:22:15,040 --> 00:22:21,540
মলি, সরসরার'স গার্লিক নামক উদ্ভিদ আর বিভিন্ন হারানো জাদুমন্ত্র দিয়ে।

269
00:22:22,250 --> 00:22:26,340
সবচেয়ে কঠিন কাজ ছিল ওকে ইংল্যান্ডে ফিরিয়ে আনাটা।

270
00:22:51,950 --> 00:22:52,950
এইতো ও।

271
00:22:55,540 --> 00:22:57,450
এখন আমাকে দিয়ে কী করবে, ইর‍্যাসমাস?

272
00:22:59,080 --> 00:23:01,120
তোমাকে অনুপ্রেরণা দেয়া শুরু করব?

273
00:23:02,630 --> 00:23:05,210
এই লোক কি আমাদের দর্শক?

274
00:23:06,760 --> 00:23:09,630
এ হলো রিচার্ড ম্যাডক. ও একজন ঔপন্যাসিক।

275
00:23:09,720 --> 00:23:13,510
অন্তত, দারুণ সফল একটা উপন্যাস লিখেছে আরকি।

276
00:23:13,600 --> 00:23:18,180
কিন্তু এখন সে আর কিছু লিখতে পারছে না।

277
00:23:18,270 --> 00:23:22,350
রিচার্ড, এ হলো ক্যালাওপি।
নয় বোনের মধ্যে সবচেয়ে ছোট।

278
00:23:22,440 --> 00:23:26,530
মহাকবি হোমারকে অনুপ্রাণিত করেছিল সে,
তোমার জন্য যথেষ্ট হবে আশা করা যায়।

279
00:23:27,360 --> 00:23:30,320
ক্যালাওপি, রিচার্ডের কাছে আমি দিয়ে দিলাম তোমাকে।

280
00:23:31,240 --> 00:23:32,280
তুমি এখন ওর।

281
00:23:34,240 --> 00:23:36,950
কিন্তু তুমি তো বলেছিলে,
মরার আগে আমাকে মুক্ত করে দেবে।

282
00:23:37,040 --> 00:23:39,660
কথায় বলে না, "রাজকুমারদের বিশ্বাস কোরো না"।

283
00:23:40,660 --> 00:23:46,040
সেরকম একজন বয়স্ক লেখককে কখনোই বিশ্বাস করা যাবে না,

284
00:23:46,130 --> 00:23:48,460
কারণ সে কখনোই নিজের কথা রাখে না ।

285
00:23:50,720 --> 00:23:51,970
কিন্তু তুমি কথা দিয়েছিলে!

286
00:23:52,050 --> 00:23:54,550
লেখকেরা হলো মিথ্যাবাদী।

287
00:23:55,390 --> 00:23:58,930
এতদিনে সেটা জেনে গেছ নিশ্চয়ই।

288
00:24:02,810 --> 00:24:05,730
চিন্তা কোরো না, ও পালাতে পারবে না।

289
00:24:06,400 --> 00:24:10,030
আমার মতোই ও এখন
তোমার সাথে সংযুক্ত।

290
00:24:11,030 --> 00:24:12,530
তাহলে ওকে আটকে রাখার দরকার কী?

291
00:24:12,610 --> 00:24:14,870
কারণ আমি ওর এই অভিমানী, বিষন্ন মুখটার দিকে

292
00:24:14,950 --> 00:24:18,450
সারাদিন ধরে তাকিয়ে থাকতে পারি না।

293
00:24:18,540 --> 00:24:21,120
তুমিও পারবে না।

294
00:24:22,540 --> 00:24:24,170
জানি না আমি একাজ করতে পারব কি না।

295
00:24:25,580 --> 00:24:27,840
অবশ্যই পারবে।

296
00:24:38,930 --> 00:24:42,350
লোকে বলে, ওকে পটাতে হয়।

297
00:24:43,190 --> 00:24:47,110
কিন্তু আমার মতে, জোর করলেই
ওকে বেশি কাজে লাগানো যায়।

298
00:24:52,740 --> 00:24:55,490
ওকে দেখে ভুলো না।
ও মানুষ না।

299
00:24:56,200 --> 00:24:59,580
ওর বয়স হাজার বছরের উপরে।
ওকে এজন্যই বানানো হয়েছে।

300
00:24:59,660 --> 00:25:03,540
আমাদের মতো মানুষদের অনুপ্রেরণা দেয়ার জন্য।

301
00:25:03,620 --> 00:25:07,790
যত যাই হোক, ও আমাকে খ্যাতি দিয়েছে।

302
00:25:07,880 --> 00:25:11,300
উপন্যাস, কবিতা, নাটক দিয়েছে।

303
00:25:12,760 --> 00:25:14,010
তুমি দেখবে।

304
00:25:15,180 --> 00:25:16,760
তা যদি সত্যি হয়, তবে তুমি কেন...

305
00:25:16,840 --> 00:25:21,430
আমার সময় পেরিয়ে গেছে।
আমার সব সেরা কাজগুলো প্রিন্ট-আউট হয়ে গেছে।

306
00:25:21,520 --> 00:25:24,350
মিউজ থেকে অনুপ্রাণিত লেখাগুলোও।

307
00:25:24,890 --> 00:25:28,310
কেউ আর ইর‍্যাসমাস ফ্রাইয়ের বই পড়ে না।

308
00:25:29,610 --> 00:25:33,940
এখন ছোট্ট গরুটাকে নিয়ে যাও, রিচার্ড।
আমি আর কখনো তোমাদের দুইজনের কাউকে দেখতে চাই না।

309
00:25:37,360 --> 00:25:41,660
তবে, কোনোদিন যদি একটু কৃতজ্ঞতা জাগে,

310
00:25:41,740 --> 00:25:47,620
তাহলে তোমার প্রকাশককে বলে
'হেয়ার কামস এ ক্যান্ডল' আরেকবার ছাপাবার ব্যবস্থা কোরো।

311
00:25:48,830 --> 00:25:51,750
নিজের এই কাজটা নিয়ে আমি খুবই গর্বিত।

312
00:26:33,300 --> 00:26:34,300
আমি...

313
00:26:36,800 --> 00:26:41,180
আমি কী করব, তা নিয়ে ভাবতে
একটু সময় লাগবে।

314
00:26:41,260 --> 00:26:42,850
ভাবার আর কী আছে?

315
00:26:45,350 --> 00:26:46,470
আমি একজন দেবী।

316
00:26:47,810 --> 00:26:49,140
জিউসের কন্যা।

317
00:26:50,520 --> 00:26:56,230
আটকে রাখার, ব্যবহার করার বা বিনিময় করার মতো
কোনো সম্পদ নই আমি।

318
00:26:58,530 --> 00:26:59,820
তুমি আমাকে মুক্ত করে দাও।

319
00:27:01,070 --> 00:27:04,160
- তুমি ঐ কথাগুলো বললেই হবে।
- বলব, সত্যিই।

320
00:27:04,870 --> 00:27:05,870
কিন্তু...

321
00:27:09,910 --> 00:27:14,210
তুমি কি তার আগে আমাকে একটু সাহায্য করবে?

322
00:27:15,710 --> 00:27:17,050
একটু অনুপ্রেরণা দেবে?

323
00:27:18,340 --> 00:27:21,300
শুধু একটা বইয়ের জন্য,
তারপরেই তোমাকে ছেড়ে দেবো।

324
00:27:21,380 --> 00:27:22,720
সত্যি বলছি।

325
00:27:24,930 --> 00:27:26,140
"লেখকেরা মিথ্যুক।"

326
00:27:29,020 --> 00:27:30,100
সবাই না।

327
00:27:31,940 --> 00:27:32,940
শুধু একটা বই।

328
00:27:37,610 --> 00:27:38,610
প্লিজ।

329
00:27:45,160 --> 00:27:47,040
আমার প্রতিভা কার সাথে ভাগাভাগি করব,
সেটা বেছে নেয়ার অধিকার আমার।

330
00:27:50,910 --> 00:27:53,500
আমাদের দুইজনেরই মনে হয় একটু সময় নিয়ে
ভেবে দেখা দরকার।

331
00:29:36,940 --> 00:29:40,820
<i>সীমানায়, ঠিক সীমান্তরেখায়,</i>

332
00:29:40,900 --> 00:29:43,780
<i>দুই জায়গার মাঝামাঝি,</i>

333
00:29:43,860 --> 00:29:47,820
<i>ধূসর জায়গাটায় আছি আমি,
সেখানকার কোনোকিছুই স্পষ্ট নয়।</i>

334
00:29:48,660 --> 00:29:51,530
<i>কেউই স্পষ্ট নয়।</i>

335
00:29:53,200 --> 00:29:56,290
<i>আমরা গুছিয়ে লিখতে পারি না,
আমাদের কথাগুলো হারিয়ে যায়।</i>

336
00:29:57,250 --> 00:30:01,000
<i>ও ঠিক কী করেছিল, তা আমরা বুঝতে না পারলেও
এটুকু বুঝি যে ও কাজটা ঠিক করেনি।</i>

337
00:30:01,090 --> 00:30:03,300
<i>তাই হ্যাঁ, বব তোমাকে পাগল মনে করে।</i>

338
00:30:17,020 --> 00:30:18,730
তুমি আমাকে উপহার দিয়ে পটাতে চাও?

339
00:30:22,230 --> 00:30:23,860
কাজটা কি এভাবেই করা হয় না?

340
00:30:25,280 --> 00:30:26,900
আমার ধারণা তুমি জানো এটা কীভাবে করা হয়।

341
00:30:29,910 --> 00:30:33,030
একজন শিল্পী মিউজদের কাছে প্রার্থনা করে।

342
00:30:34,490 --> 00:30:38,250
অনন্তকাল ধরে অনুপ্রেরণা পাওয়ার জন্য

343
00:30:38,330 --> 00:30:40,420
সেবা আর ভক্তি দেবার প্রতিজ্ঞা করে।

344
00:30:40,500 --> 00:30:44,380
একজন শিল্পী কখনো একজন মিউজকে
তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখে না।

345
00:30:45,130 --> 00:30:46,970
ইর‍্যাসমাস ফ্রাই যা চেয়েছে,
তুমি তাকে তাই দিয়েছ।

346
00:30:47,050 --> 00:30:48,340
দেইনি।

347
00:30:49,590 --> 00:30:51,140
ও আমার থেকে কেড়ে নিয়েছে ওটা।

348
00:30:57,770 --> 00:30:59,520
আমি মাউন্ট হেলিকনে ফিরেছিলাম।

349
00:31:00,770 --> 00:31:01,980
পবিত্র ঝর্ণার কাছে।

350
00:31:03,860 --> 00:31:09,570
তীরের কাছে আমার স্ক্রলটা রেখে
গোসল করতে নেমেছিলাম, সবসময়ে যেমনটা করি।

351
00:31:11,490 --> 00:31:12,990
ও ওটা খুঁজে পায় সেখানে।

352
00:31:13,070 --> 00:31:14,330
ও ওটা পড়ে

353
00:31:16,040 --> 00:31:17,040
আর বলে...

354
00:31:19,160 --> 00:31:21,580
"ক্যালাওপি, তুমি এখন আমাকে মাস্টার বলে ডাকবে।"

355
00:31:22,920 --> 00:31:27,760
তারপর ও আমার স্ক্রলটাকে পুড়িয়ে ফেলে,
ফলে আমি ওর সাথে সংযুক্ত হয়ে যাই। অতঃপর তোমার সাথে।

356
00:31:27,840 --> 00:31:32,930
তুমি বলো যে আমাকে তোমার মতো
মুক্ত করে দেবে,

357
00:31:33,010 --> 00:31:34,050
তোমার ধারণা আমি মুক্ত?

358
00:31:38,310 --> 00:31:40,810
এই বইয়ের জন্য দুই বছর আগে
অগ্রিম টাকা দিয়েছে আমাকে।

359
00:31:40,890 --> 00:31:42,650
আমি এখনো এটা শুরুই করিনি।

360
00:31:42,730 --> 00:31:45,520
বইটা কী নিয়ে হবে, তাই জানি না।

361
00:31:48,610 --> 00:31:50,950
ক্যালাওপি, আমি ডুবে যাচ্ছি।

362
00:31:56,200 --> 00:31:57,410
প্লিজ।

363
00:31:59,120 --> 00:32:00,580
তোমাকে অনুনয় করে বলছি।

364
00:32:03,420 --> 00:32:07,090
আমাকে মুক্ত করে দিয়ে অনুনয় করো।

365
00:32:43,040 --> 00:32:45,170
<i>তোমার এখন লেখা উচিত। .</i>

366
00:32:45,250 --> 00:32:48,130
আমি তো লিখছিই,
তুমি ফোন করে দুর্ব্যবহার করছ।

367
00:32:48,210 --> 00:32:50,920
তোমার প্রকাশকেরা ফোন করে
দুর্ব্যবহার করছে আমার সাথে।

368
00:32:51,010 --> 00:32:52,720
<i>তারা এখনই বইটা চায়।</i>

369
00:32:54,510 --> 00:32:56,010
আমার আর কয়েক সপ্তাহ লাগবে।

370
00:32:56,090 --> 00:32:59,810
রিকি, এটা নয় মাস আগেই
দিয়ে দেয়ার কথা।

371
00:32:59,890 --> 00:33:01,520
তুমি নীতিলঙ্ঘন করছ...

372
00:33:01,600 --> 00:33:04,640
জানি না ওরা আমাকে দিয়ে কী করাতে চায়,
ল্যারি, এসব কাজে সময় লাগে।

373
00:33:04,730 --> 00:33:06,150
<i>রিকি, তুমি তো সময় পেয়েছই!</i>

374
00:33:06,230 --> 00:33:09,400
<i>তুমি যথেষ্ট সময় নিয়েছ।
আর ওদের টাকাও নিয়েছ।</i>

375
00:33:11,190 --> 00:33:12,490
আমি জানি।

376
00:33:12,570 --> 00:33:15,490
এখন তোমার ওদেরকে কিছু দিতে হবে...

377
00:33:15,570 --> 00:33:18,830
<i>অন্তত একটা অধ্যায়,
নইলে ওরা চুক্তি ভেঙে দেবে,</i>

378
00:33:18,910 --> 00:33:20,870
<i>- আর অগ্রিম টাকাটা ফেরত চাইবে।</i>
- কিন্তু..

379
00:33:20,950 --> 00:33:22,910
তখন আমার পক্ষে আর কিছু করা সম্ভব হবে না।

380
00:33:23,750 --> 00:33:25,500
কারণ তুমি আর আমার মক্কেল থাকবে না।

381
00:33:27,790 --> 00:33:28,920
<i>বুঝতে পেরেছ?</i>

382
00:33:32,010 --> 00:33:34,800
<i>ওকে দেখে ভুলো না।
ও মানুষ না।</i>

383
00:33:34,880 --> 00:33:38,430
<i>ওর বয়স হাজার বছর।
ওকে এজন্যই সৃষ্টি করা হয়েছে।</i>

384
00:33:39,220 --> 00:33:42,390
আমাদের মতো মানুষকে
অনুপ্রেরণা দেয়ার উদ্দেশ্যেই ওর জন্ম।

385
00:33:47,600 --> 00:33:51,650
<i>রিক? কিছু একটা বলো যাতে
আমি বুঝি যে তুমি আমার কথা বুঝেছ।</i>

386
00:33:51,730 --> 00:33:52,730
আমি বুঝেছি।

387
00:33:55,860 --> 00:33:57,070
আমি তোমাকে একটা অংশ পাঠাচ্ছি।

388
00:34:17,840 --> 00:34:18,840
ক্যালাওপি।

389
00:34:57,630 --> 00:34:58,880
মহামান্যা,

390
00:34:59,970 --> 00:35:02,970
ক্যামিনার মাতা, আমার প্রার্থনা শুনুন,

391
00:35:03,050 --> 00:35:06,720
আমি আপনার কন্যা, ক্যালাওপি,

392
00:35:07,930 --> 00:35:11,650
আমাকে এ জায়গা থেকে নিয়ে যান।

393
00:35:12,440 --> 00:35:17,860
ধ্যান, স্মৃতি এবং গানের দেবী।

394
00:35:19,240 --> 00:35:20,490
আমার কথা শুনুন।

395
00:35:20,570 --> 00:35:25,120
ঠিক আছে, যথেষ্ট হয়েছে, সুকণ্ঠী।

396
00:35:31,620 --> 00:35:33,750
কন্যা, আমরা তোমার কষ্ট টের পাচ্ছি।
কিন্তু আমরা তোমাকে সাহায্য করতে পারব না।

397
00:35:33,840 --> 00:35:36,920
ইতিহাস অনুযায়ী, তুমি হেলিকনের ফাঁদে আটকা পড়েছ।

398
00:35:37,000 --> 00:35:38,880
তুমি আইনগতভাবেই আবদ্ধ।

399
00:35:39,550 --> 00:35:42,010
কিন্তু মায়েরা, এটা তো ন্যায্য নয়।

400
00:35:42,090 --> 00:35:44,140
আপনারা কি কিছুই করতে পারেন না?

401
00:35:45,050 --> 00:35:47,010
কেউ কি আমার পক্ষে
সুপারিশ করতে পারেন না?

402
00:35:47,640 --> 00:35:49,850
ক্যালাওপি, আজকালকার দিনে

403
00:35:49,930 --> 00:35:53,190
মানুষের ব্যাপারে জড়াতে খুব কম দেবতাই রাজি থাকে।

404
00:35:53,270 --> 00:35:56,440
কন্যা, অনেক দেবতাই মারা গেছে।
কিন্তু এন্ডলেস কখনোই মলিন হয়নি।

405
00:35:57,440 --> 00:36:00,320
যদিও ইদানিং তাদের সময়টা ভালো যাচ্ছে না।

406
00:36:01,780 --> 00:36:06,410
তারপরেই, ছোটখাটো সবকিছুই কাজে আসে।

407
00:36:06,490 --> 00:36:09,080
বুড়িটা সাগরে মূত্রত্যাগ করে
এই কথাই বলেছিল।

408
00:36:10,200 --> 00:36:12,870
এন্ডলেসে যাওয়া যেতে পারে।

409
00:36:13,500 --> 00:36:17,300
যাই হোক, ড্রিম কিং আর ক্যালাওপি
এক পর্যায়ে বেশ ঘনিষ্ঠ ছিল।

410
00:36:17,380 --> 00:36:18,670
বেশিদিনের জন্য না।

411
00:36:18,750 --> 00:36:23,050
আর মনে রেখো, বোন,
ওদের মধ্যে এখন ভালো সম্পর্ক নেই।

412
00:36:23,130 --> 00:36:24,300
তারপরেও।

413
00:36:25,140 --> 00:36:27,050
ও ওর সন্তানের জন্ম দিয়েছে।

414
00:36:27,140 --> 00:36:32,730
সেই ছেলে হ্যাডিসে ফিরে গেছে
তার প্রেমিকার জন্য, আর থ্র্যাসে মারা গেছে।

415
00:36:32,810 --> 00:36:35,440
অপবিত্রতার জন্য তাকে পদে পদে ছিন্নভিন্ন করা হয়েছে।

416
00:36:36,310 --> 00:36:38,440
ওর কণ্ঠও খুব সুন্দর ছিল।

417
00:36:39,730 --> 00:36:40,860
অরফিয়াস।

418
00:36:40,940 --> 00:36:46,070
আমি ওর সাথে যে কাজ করেছি, তার পরে
ড্রিম কিং আমাকে কখনোই সাহায্য করবে না।

419
00:36:46,740 --> 00:36:50,040
ও আমাকে দেখতে পারে না,
আমি ওকে ঘৃণা করি।

420
00:36:51,330 --> 00:36:52,750
আমি ওর সাহায্য নেবো না।

421
00:36:52,830 --> 00:36:53,830
বোকা মেয়ে।

422
00:36:54,710 --> 00:36:58,630
ওনিরস চাইলেও তোমাকে সাহায্য করতে পারবে না।

423
00:36:59,210 --> 00:37:00,210
করার সম্ভাবনাও নেই।

424
00:37:00,300 --> 00:37:03,380
তোমার মতো তোমার প্রাক্তন স্বামীকেও
মানুষেরা ফাঁদে আটকে রেখেছে।

425
00:37:04,340 --> 00:37:06,140
<i>সে মাটির নিচে কারারুদ্ধ আছে।</i>

426
00:37:06,220 --> 00:37:09,180
এই জগৎকে তাই আঁকড়ে ধরেছে
ঘুম নামক অসুস্থতা।

427
00:37:09,260 --> 00:37:12,640
একদল স্বপ্ন আর দুঃস্বপ্ন,
পঙ্গপালের মতো আক্রমণ করছে।

428
00:37:13,230 --> 00:37:14,940
আমি দুঃখিত, খুকি।

429
00:37:16,940 --> 00:37:18,060
না।

430
00:37:18,150 --> 00:37:20,230
তোমার প্রার্থনা কোনো কাজে আসলো না।

431
00:37:21,030 --> 00:37:22,860
আমরা তোমার জন্য কিছু করতে পারব না।

432
00:37:22,940 --> 00:37:24,110
প্লিজ।

433
00:37:24,200 --> 00:37:26,280
তুমিও আশা বাদে কিছু করতে পারবে না।

434
00:37:28,740 --> 00:37:30,330
প্লিজ আমাকে এখানে ফেলে যাবেন না।

435
00:37:33,200 --> 00:37:34,210
আমি অনুনয় করে বলছি।

436
00:37:40,000 --> 00:37:42,510
এখন তো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।

437
00:37:43,260 --> 00:37:45,260
প্রত্যেকটা মেজর স্টুডিও ওর লেখা চায়।

438
00:37:45,840 --> 00:37:48,760
ফিল্ম, ব্রডকাস্ট, স্ট্রিমিং।

439
00:37:48,840 --> 00:37:50,930
সবচেয়ে এগিয়ে আছে কে?

440
00:37:51,010 --> 00:37:53,060
যে ওকে লিখতে আর
পরিচালনা করতে দেবে।

441
00:37:53,140 --> 00:37:55,890
ওরা তো জো রলিংকেও
লিখতে আর পরিচালনা করতে দেয় না।

442
00:37:55,980 --> 00:37:58,690
জো রলিং এর নতুন এজেন্ট দরকার।
তাকে বলবে আমাকে ফোন করতে।

443
00:38:00,110 --> 00:38:02,820
আমি কখনোই বুঝব না
একটা জনরা ফিকশন কীভাবে

444
00:38:02,900 --> 00:38:05,190
মনোনয়ন পায় আর শর্টলিস্টে চলে আসে।

445
00:38:05,280 --> 00:38:08,660
কমিটির কাছে মনে হয়েছে, ম্যাডকের নতুন বইটা
সব জনরাকে ছাপিয়ে গেছে।

446
00:38:09,240 --> 00:38:10,160
তুমি কি এটা পড়েছ?

447
00:38:10,240 --> 00:38:12,240
- না, অবশ্যই না।
- হুম।

448
00:38:12,330 --> 00:38:16,410
আমি পড়েছি, পড়ে মনে হয়েছে,
এটা সম্পূর্ণ নতুন কোনো মানুষের লেখা।

449
00:38:17,500 --> 00:38:18,790
খুবই সুন্দর একটা বই।

450
00:38:20,540 --> 00:38:21,630
মনে দাগ কাটার মতো।

451
00:38:22,300 --> 00:38:24,630
পুরো লেখাটাই খুব সমৃদ্ধ।

452
00:38:24,710 --> 00:38:27,340
হ্যাঁ। কিন্তু ও ওর নাম বদলে ফেলল কেন?

453
00:38:28,300 --> 00:38:31,300
- কী বললে বুঝলাম না।
- রিচার্ড থেকে রিক, শেষে "K" ও দেয়নি।

454
00:38:32,510 --> 00:38:35,890
উপন্যাসটা তো নিজেকে নতুন করে আবিষ্কার
করা নিয়ে লেখা, সেজন্যই হয়তো ও এমন করেছে।

455
00:38:36,730 --> 00:38:39,400
আমার ধারণা এটা এই ঔপন্যাসিকের ভণ্ডামির প্রমাণ।

456
00:38:40,020 --> 00:38:41,020
আমরা কী নিয়ে কথা বলছিলাম?

457
00:38:41,560 --> 00:38:44,820
আমি বলছিলাম, আইলিনের চরিত্রটা
আমার খুব পছন্দ হয়েছে।

458
00:38:45,820 --> 00:38:48,900
গল্প-উপন্যাসে খুব শক্তিশালী নারী চরিত্র দেখা যায় না।

459
00:38:48,990 --> 00:38:50,490
এমনকি নারীদের লেখা বইগুলোতেও না।

460
00:38:50,570 --> 00:38:51,780
আমি এ ব্যাপারে একমত।

461
00:38:52,580 --> 00:38:54,290
কেবল নারীরাই নারীদের অভিজ্ঞতার ব্যাপারে

462
00:38:54,370 --> 00:38:57,750
পুঙ্খানুপুঙ্খুরূপে লিখতে পারেন, একথাটাই বেশি জনপ্রিয়।

463
00:38:57,830 --> 00:39:00,080
কিন্তু, আসলে...

464
00:39:01,380 --> 00:39:04,550
আমি নিজেকে একজন নারীবাদী লেখক ভাবতে ভালোবাসি।

465
00:39:07,130 --> 00:39:10,340
আর ঐ কণ্ঠটা আপনার ভেতরে
কোথা থেকে এলো?

466
00:39:10,430 --> 00:39:11,680
ওই নারী কণ্ঠটা?

467
00:39:15,850 --> 00:39:17,220
আমার জীবনের নারীদের থেকে।

468
00:39:46,920 --> 00:39:49,380
আমি লস অ্যাঞ্জেলসে এটার মুভি শুটিং করছি।

469
00:39:49,470 --> 00:39:51,260
স্টুডিও থেকে আমাকে একটা
প্রাইভেট জেট দিয়েছে।

470
00:39:51,340 --> 00:39:54,260
তোমাকে দেশে ঢোকাতে
কোনো সমস্যা হবে না।

471
00:39:54,350 --> 00:39:55,680
আর, কে জানে?

472
00:39:56,510 --> 00:39:59,730
হয়তো আমরা এলএতেই থেকে যাবো।

473
00:40:02,560 --> 00:40:04,020
সেটা না হয় "আমরা"ই ঠিক করি?

474
00:40:06,860 --> 00:40:10,740
তুমি কি আমাদের সাফল্যটা উদযাপন করতে চাও না?

475
00:40:11,610 --> 00:40:12,950
এক মুহূর্তের জন্য হলেও খুশি হও।

476
00:40:13,910 --> 00:40:20,830
আমাদের বলা গল্পগুলো মানুষজনকে
নাড়িয়ে দেয়, অনুপ্রাণিত করে।

477
00:40:21,580 --> 00:40:23,540
মিউজদের কি এই উদ্দেশ্যেই বানানো হয়নি?

478
00:40:24,710 --> 00:40:26,170
আমার দেবী বোনেরা আর আমি জন্ম নিয়েছি।

479
00:40:26,250 --> 00:40:27,810
আমাদেরকে বানানো হয়নি।

480
00:40:27,840 --> 00:40:29,210
দুঃখিত। ল্যারি ফোন করেছে।

481
00:40:30,170 --> 00:40:31,470
স্টুডিওর সাথে কথা হয়েছে?

482
00:40:37,930 --> 00:40:40,770
না, ওদেরকে গ্যারান্টি দিতে হবে যে,

483
00:40:40,850 --> 00:40:46,610
অভিনেতা এবং কলা-কুশলীদের মাঝে
অন্তত ৫০ ভাগ যাতে নারী এবং অশ্বেতাঙ্গ হয়।

484
00:40:46,690 --> 00:40:48,230
তারপর আমরা এটা প্রচার করে দেবো,

485
00:40:48,320 --> 00:40:51,360
ফলে ওরা মানুষকে চাকরি দেবার ব্যাপারে
পিছপা হতে পারবে না।

486
00:41:02,620 --> 00:41:04,370
টাকার কী অবস্থা?

487
00:41:12,420 --> 00:41:14,800
মশকরা করছ নাকি?

488
00:41:15,380 --> 00:41:17,550
না। না।

489
00:42:05,310 --> 00:42:08,440
ওনিরস, তোমাকে ডাকছি আমি।
আমার কথা শোনো।

490
00:42:09,980 --> 00:42:13,230
তোমার নাম ধরে ডাকবো যখন,
তখন আমাকে সাহায্য করতে এসো।

491
00:42:18,950 --> 00:42:19,950
মরফিয়াস?

492
00:42:21,530 --> 00:42:22,580
এর মানে কী?

493
00:42:24,870 --> 00:42:26,710
এটা স্বপ্নদেবতার নাম।

494
00:42:32,460 --> 00:42:33,880
তুমি ওকে একটা চিঠি লিখছ?

495
00:42:35,510 --> 00:42:36,630
এরকমই কিছু একটা।

496
00:42:56,360 --> 00:42:57,360
তুমি আমার।

497
00:43:00,200 --> 00:43:01,490
আইনগতভাবে।

498
00:43:02,320 --> 00:43:04,080
স্বপ্নদেবতা তোমাকে বাঁচাতে পারবে না।

499
00:43:22,800 --> 00:43:25,470
আপনার বাসায় সাক্ষাৎকারটা দিতে
রাজি হওয়ায় ধন্যবাদ।

500
00:43:25,560 --> 00:43:28,020
এই নতুন বইটার কথা
ছড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

501
00:43:28,100 --> 00:43:32,770
আপনি যাদের লেখা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন,
তাদের কথায় আসা যাক।

502
00:43:33,940 --> 00:43:36,940
শার্লি জ্যাকসন, মার্গারেট অ্যাটউড,

503
00:43:37,030 --> 00:43:39,700
আর অক্টেভিয়া ই বাটলার না থাকলে

504
00:43:39,780 --> 00:43:42,740
আমার লেখালেখির জগতে আসাই হত না।

505
00:43:42,820 --> 00:43:45,700
'ঈগল স্টোনস' পড়ে একজন লেখকের কথা মনে হয়েছে,

506
00:43:45,780 --> 00:43:47,490
- মরহুম ইর‍্যাসমাস ফ্রাই।
- ওহ।

507
00:43:48,450 --> 00:43:51,870
দুঃখিত, ইর‍্যাসমাস ফ্রাই কি মারা গেছেন?

508
00:43:51,960 --> 00:43:52,960
উনি...

509
00:43:55,170 --> 00:43:56,090
উনি মারা গেছেন?

510
00:43:56,170 --> 00:43:58,420
গত গ্রীষ্মে আপনি তাকে চিনতেন?

511
00:43:59,010 --> 00:44:01,510
ওহ, আমি তাকে চিনতাম না...

512
00:44:02,090 --> 00:44:04,140
কয়েকবার দেখা হয়েছিল।

513
00:44:04,220 --> 00:44:07,810
উনি আমার লেখার খুব প্রশংসা করেছিলেন।

514
00:44:07,890 --> 00:44:10,680
আর ওনার বয়স তো প্রায় ৯০,
উনি কি...

515
00:44:11,640 --> 00:44:12,980
বার্ধক্যজনিত কারণে মারা গেছেন?

516
00:44:13,900 --> 00:44:14,900
না।

517
00:44:15,770 --> 00:44:17,570
উনি আসলে বিষ খেয়ে মারা গেছেন।

518
00:44:18,780 --> 00:44:22,200
মরে যাওয়ার আগে নিজের পুরানো প্রকাশকের কাছে
একটা চিঠি লিখে গেছেন,

519
00:44:22,280 --> 00:44:25,240
অনুনয় করে গেছেন যাতে তার একটা বই
আবার ছাপা হয়।

520
00:44:25,320 --> 00:44:27,450
'হেয়ার কামস এ ক্যান্ডল' নিশ্চয়ই।

521
00:44:27,530 --> 00:44:29,950
মনে হয়। আপনি কীভাবে জানলেন?

522
00:44:32,160 --> 00:44:35,540
বেড়ে ওঠার সময়ে
এই বইটা আমার খুব পছন্দের ছিল।

523
00:44:36,380 --> 00:44:38,590
গল্পটা একদম আন্তরিক, মনে দাগ কেটে যায়...

524
00:44:41,220 --> 00:44:42,260
আর অদ্ভুতও।

525
00:44:46,010 --> 00:44:47,050
ওনার জন্য খারাপ লাগছে।

526
00:44:48,060 --> 00:44:51,350
মানুষ ওনার বই পড়া বাদ দিয়ে দিলো,
তার লেখাকে সেকেলে বিবেচনা করল, ব্যাপারটা দুঃখজক।

527
00:44:52,850 --> 00:44:55,850
আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না।
আপনি হলেন রিচার্ড ম্যাডক।

528
00:44:55,940 --> 00:44:57,980
ওহ, দুঃখিত। <i>রিক</i> ম্যাডক।

529
00:44:59,570 --> 00:45:01,490
আচ্ছা, এরপরের প্রশ্ন।

530
00:45:10,490 --> 00:45:11,660
তুমি এসেছ।

531
00:45:15,670 --> 00:45:16,670
তুমি ডাকলে যে।

532
00:45:19,250 --> 00:45:23,010
ওরা বলল, তোমাকে বন্দী করা হয়েছে,
ঠিক আমার মতো।

533
00:45:23,760 --> 00:45:24,880
তোমার মতো না।

534
00:45:26,340 --> 00:45:28,720
আমি যে কষ্ট পেয়েছি,
সেটা তোমার তুলনায় কিছুই না।

535
00:45:28,800 --> 00:45:29,800
একথা বোলো না।

536
00:45:31,350 --> 00:45:33,520
দুইজনের যন্ত্রণাকে তুলনা করলে
কষ্টই বাড়বে কেবল।

537
00:45:33,600 --> 00:45:35,890
তোমার দুর্ভাগ্যের কথা শুনে খুব খারাপ লেগেছে।

538
00:45:37,270 --> 00:45:38,940
তোমাকে মুক্ত হতে দেখে ভালো লাগছে।

539
00:45:39,650 --> 00:45:41,360
তুমি আইনগতভাবে এখানে বন্দী।

540
00:45:44,280 --> 00:45:46,240
জানতাম তুমি আমাকে মুক্ত করতে পারবে না।

541
00:45:47,660 --> 00:45:49,160
শুধু ওই পারবে।

542
00:45:50,740 --> 00:45:54,080
কিন্তু তুমি হয়তো ওকে অনুপ্রাণিত করতে পারো।

543
00:45:55,210 --> 00:45:56,290
আমাকে ছেড়ে দেবার জন্য?

544
00:45:57,040 --> 00:46:00,630
আমি ওসব করব... আরো অনেক কিছুই করব।

545
00:46:01,340 --> 00:46:02,170
ড্রিম...

546
00:46:02,250 --> 00:46:05,050
ওকে শাস্তি দিতে হবে।

547
00:46:05,130 --> 00:46:09,260
কীভাবে? কোন শাস্তি যথেষ্ট হবে ওর জন্য?

548
00:46:10,100 --> 00:46:13,350
ও মারা গেলেও আমার কাছ থেকে যা
কেড়ে নেয়া হয়েছে, তা ফিরে পাবো না আমি।

549
00:46:13,430 --> 00:46:14,680
ও তো কিছুই না।

550
00:46:16,100 --> 00:46:17,100
নশ্বর একজন মানুষ।

551
00:46:17,140 --> 00:46:18,980
আমি ওকে মুক্ত হতে দিতে পারি না।

552
00:46:19,060 --> 00:46:21,940
কেন? আমি একসময়ে তোমার ছিলাম বলে?

553
00:46:23,570 --> 00:46:24,690
কারণ ও তোমাকে কষ্ট দিয়েছে।

554
00:46:28,110 --> 00:46:31,870
শেষ যেবার দেখা হয়েছিল, বলেছিলে,
আর কখনো আমার সাথে কথা বলবে না।

555
00:46:32,700 --> 00:46:33,910
আমি দুঃখিত...

556
00:46:36,250 --> 00:46:38,080
আর কার কাছে সাহায্য চাইবো, বুঝছিলাম না।

557
00:46:39,420 --> 00:46:40,670
তুমি আমাকে ভুল বুঝেছ।

558
00:46:43,000 --> 00:46:46,720
যখন তোমার ডাক শুনলাম,
এতদিন পরেও...

559
00:46:54,470 --> 00:46:55,720
আমাকে সাহায্য করতে দাও।

560
00:46:58,060 --> 00:46:59,060
প্লিজ।

561
00:47:00,850 --> 00:47:02,110
এটুকু ঋণ শোধ করতে দাও।

562
00:47:09,780 --> 00:47:11,240
তুমি ওকে কী করবে?

563
00:47:27,800 --> 00:47:29,680
তুমি কী... তুমি কে?

564
00:47:30,970 --> 00:47:33,050
- আমার বাড়ি থেকে দূর হও।
- চুপ করো।

565
00:47:34,510 --> 00:47:37,100
তুমি জোর করে এক নারীকে
এখানে আটকে রেখেছ।

566
00:47:38,770 --> 00:47:41,270
তোমাকে অনুরোধ করছি, তাকে ছেড়ে দেবার জন্য।

567
00:47:42,810 --> 00:47:44,060
তুমি পাগল নাকি?

568
00:47:44,940 --> 00:47:47,110
এখানে কোনো মেয়ে নেই।
আমি পুলিশ ডাকছি। তুমি চেনো আমি কে?

569
00:47:47,190 --> 00:47:50,740
রিচার্ড ম্যাডক, আমি খুব ভালোমতোই জানি তুমি কে।

570
00:47:55,530 --> 00:47:57,080
তুমি কি পুলিশ ডাকবে?

571
00:47:57,740 --> 00:48:01,290
না, আমি মানুষের কোনো
আইন-শৃঙ্খলা বাহিনী ডাকব না।

572
00:48:01,870 --> 00:48:03,080
ওকে ছেড়ে দাও।

573
00:48:04,040 --> 00:48:05,710
তুমি বুঝছ না, আমার ওকে দরকার।

574
00:48:05,790 --> 00:48:08,880
ও না থাকলে আমি লিখতে পারব না,
আইডিয়া পাবো না।

575
00:48:09,670 --> 00:48:12,630
- দ্যাখো, আমার টাকা আছে।
- মুখ বন্ধ রাখো।

576
00:48:18,390 --> 00:48:24,060
ওকে ৬০ বছরের বেশি সময় ধরে
বন্দী করে রাখা হয়েছে।

577
00:48:24,150 --> 00:48:28,610
ও অপমানিত, অত্যাচারিত, কলুষিত হয়েছে।

578
00:48:28,690 --> 00:48:32,200
অথচ তোমার আইডিয়া দরকার বলে
তুমি ওকে মুক্ত করছ না?

579
00:48:32,280 --> 00:48:37,280
আইডিয়াই যদি লাগে,
তবে সেগুলো তুমি নিতে পারো।

580
00:48:38,870 --> 00:48:40,540
অগাধ পরিমাণে।

581
00:49:09,360 --> 00:49:11,150
তুমি আমার সাথে কী করেছ?

582
00:49:13,280 --> 00:49:15,530
তুমি কি আমাকে দুঃস্বপ্ন দেখাচ্ছ?

583
00:49:18,240 --> 00:49:19,080
বলো!

584
00:49:19,160 --> 00:49:21,660
রিচার্ড ম্যাডক, আমি তোমাকে কিছুই করিনি।

585
00:49:24,250 --> 00:49:26,460
তোমার মরফিয়াসের সাথে দেখা হয়েছে,

586
00:49:27,580 --> 00:49:30,090
রোমানেরা তাকে 'শেপার অফ ফর্ম' বলে ডাকে।

587
00:49:30,170 --> 00:49:32,010
সে একসময়ে আমার স্বামী ছিল।

588
00:49:33,420 --> 00:49:35,340
আমার ছেলের বাবা ।

589
00:49:36,510 --> 00:49:38,010
তোমার ছেলে আছে জানতাম না।

590
00:49:38,600 --> 00:49:40,470
তুমি আমার ব্যাপারে কিছুই জানো না।

591
00:49:41,930 --> 00:49:45,270
কিন্তু এখন এসব ব্যাপারে তোমার আর
মাথা ঘামানোর সময় নেই।

592
00:49:53,190 --> 00:49:54,780
<i>"আর অন্ধকারের মধ্যে,</i>

593
00:49:55,780 --> 00:49:59,660
প্রতিটা নক্ষত্রের মাঝে ঘটে যাওয়া
জোনাকীর মতো অজস্র গল্প নিয়ে

594
00:50:02,540 --> 00:50:04,040
ভাবতে লাগল।"

595
00:50:05,370 --> 00:50:11,500
"সেগুলো ঝিকিমিকি করছে, তারপর অন্ধকারে মিলিয়ে যাচ্ছে।"

596
00:50:26,480 --> 00:50:27,690
কোনো প্রশ্ন?

597
00:50:28,810 --> 00:50:29,980
ওহ।

598
00:50:32,070 --> 00:50:34,280
তৃতীয় সারির তরুণী।

599
00:50:38,110 --> 00:50:41,120
আপনার কাহিনী চলেছে বহু যুগ ধরে,

600
00:50:41,200 --> 00:50:44,830
বহু জগৎজুড়ে,
অনেক ধরনের চরিত্র নিয়ে।

601
00:50:44,910 --> 00:50:49,290
এগুলো আপনার মাথায় কীভাবে এসেছে জানতে পারি?

602
00:50:50,460 --> 00:50:57,170
আমার কাছে আইডিয়ারা কোনো জায়গা থেকে আসে না।

603
00:50:57,260 --> 00:51:00,550
সেগুলো আমাকে ঘিরে থাকে সবসময়ে।

604
00:51:01,140 --> 00:51:07,680
আমি একটা বই পড়ার আসর নিয়ে
একটা আস্ত উপন্যাস লিখে ফেলতে পারি,

605
00:51:09,190 --> 00:51:13,980
বাইরের দুনিয়া কী ঘটছে, তা নিয়ে চলবে কাহিনী,

606
00:51:14,690 --> 00:51:19,780
ধরুন, কোনো ধরনের বিপর্যয় চলছে বাইরে,
কিন্তু দর্শকেরা ততক্ষণই নিরাপদ থাকবেন,

607
00:51:22,030 --> 00:51:23,830
যতক্ষণ লেখক বইটা পড়ে যাবেন।

608
00:51:25,120 --> 00:51:26,370
ধন্যবাদ।

609
00:51:26,450 --> 00:51:30,500
কিংবা একদল সমালোচককে নিয়ে লিখতে পারি।

610
00:51:30,580 --> 00:51:37,130
তারা একত্রে রক্ত শপথ নিলো,
অপবিত্র মন্ত্র পড়ল, অশুভ এক দল গড়ল

611
00:51:37,210 --> 00:51:38,630
একজন লেখককে থামানোর জন্য,

612
00:51:38,720 --> 00:51:43,300
তারা অর্চনা করল আর একজন
বাচ্চাকে বলি দিলো।

613
00:51:48,230 --> 00:51:51,650
কিংবা এমন এক শহর, যার
রাস্তাটা বানানো হয়েছে সময় দিয়ে।

614
00:51:51,730 --> 00:51:56,570
এক ট্রেনভর্তি বসে আছে একদল বোবা মহিলা,
ট্রেনটা চালাচ্ছে একজন অন্ধ ড্রাইভার।

615
00:52:07,740 --> 00:52:09,500
তাদের মাথার জায়গায় বাতি বসানো... দুঃখিত।

616
00:52:12,170 --> 00:52:13,420
মাফ করবেন, দুঃখিত।

617
00:52:13,500 --> 00:52:18,840
একটা ওয়্যারউলফ-গোল্ডফিশ,
যে কিনা পূর্ণিমা রাতে একজন ওয়্যারউলফ হয়ে যায়।

618
00:52:19,420 --> 00:52:24,220
একজন মানুষ যে কি না আলেক্সান্দ্রিয়া লাইব্রেরির
উত্তরাধিকারবলে একটা লাইব্রেরি কার্ড পেয়ে গেল।

619
00:52:26,260 --> 00:52:28,470
দুইজন বৃদ্ধা এক ছুটির দিনে
একটা বেজিকে নিয়ে যাচ্ছিল।

620
00:52:36,480 --> 00:52:38,480
নীরবতাকে নিয়ে লেখা এক সেস্টিনা (কবিতা),

621
00:52:38,570 --> 00:52:42,360
সেখানে এই শব্দগুলো থাকবে... অন্ধকার, মলিন,

622
00:52:43,110 --> 00:52:47,330
কখনো, চিৎকার, আগুন, চুম্বন...

623
00:52:48,870 --> 00:52:51,540
এক বৃদ্ধ যে এই মহাবিশ্বকে
ধারণ করে রেখেছে একটা ছোট্ট জ্যামের বোতলে।

624
00:52:52,660 --> 00:52:54,580
এক মানুষ যে একটা কাগজের পুতুলের প্রেমে পড়েছে।

625
00:52:54,670 --> 00:52:57,500
মিস্টার ম্যাডক, আমি নোরা।
আপনার হাতে কী হয়েছে?

626
00:52:57,590 --> 00:52:59,630
হায় ঈশ্বর, আসলে মাথায়
অনেকগুলো আইডিয়া গিজগিজ করছিল,

627
00:52:59,710 --> 00:53:04,130
আমার কাছে কোনো কাগজ-কলম ছিল না।
তাই হাত দিয়েই সব লিখে ফেলেছি।

628
00:53:08,390 --> 00:53:12,350
বলেছিলাম যে, আইডিয়াগুলো দরকার আমার।
কিন্তু ওরা এত দ্রুতগতিতে আসতে লাগল।

629
00:53:12,430 --> 00:53:13,770
ওকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।

630
00:53:13,850 --> 00:53:16,060
না।প্লিজ, আমার বাসায় যাও।

631
00:53:17,360 --> 00:53:20,280
উপরতলার রুমে একজন নারী আছে।

632
00:53:21,610 --> 00:53:23,280
তাকে ওখানে আটকে রাখা হয়েছে।

633
00:53:24,320 --> 00:53:27,700
তাকে বলবে যে, সে চাইলে চলে যেতে পারে।
আমি তাকে মুক্ত করে দিয়েছি।

634
00:53:27,780 --> 00:53:29,120
আমি বুঝতে পারছি না।

635
00:53:29,200 --> 00:53:34,120
আমার চাবিটা নিয়ে ওকে বের করে দাও।
ওকে তাড়িয়ে দাও। ওকে সরিয়ে দাও।

636
00:53:36,920 --> 00:53:39,590
আমি তোমাকে একটা বইয়ে অটোগ্রাফ দিয়েছিলাম, তাই না?

637
00:53:41,000 --> 00:53:42,550
প্লিজ।

638
00:53:44,800 --> 00:53:47,010
ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি।

639
00:53:47,090 --> 00:53:48,720
এটাকে থামাও কোনোভাবে।

640
00:53:49,720 --> 00:53:52,430
ওকে বলো যে আমি দুঃখিত।

641
00:53:52,520 --> 00:53:56,310
জাদুবিদ্যা আর আলকেমির সম্পর্ককে
একটা কার্গো কাল্ট হিসেবে দেখা হয়।

642
00:53:56,390 --> 00:53:57,850
তোমার সাথে হাসপাতালে দেখা হবে।

643
00:53:57,940 --> 00:54:00,360
পার্থেননের ওপরে সূর্য অস্ত যাবে।
হাঙরের দাঁতের স্যুপ।

644
00:54:00,440 --> 00:54:05,820
একটা দোয়েল, একটা গোলাপের ঝাড়,
একটা কালো রবারের কুকুরের কলার।

645
00:54:22,880 --> 00:54:23,880
হ্যালো?

646
00:54:59,500 --> 00:55:00,920
অবশেষে এটা শেষ হয়েছে।

647
00:55:09,550 --> 00:55:10,550
ধন্যবাদ।

648
00:55:10,930 --> 00:55:12,850
আমি তো কিছুই করিনি তেমন।

649
00:55:16,220 --> 00:55:17,430
তুমি এখন কী করবে?

650
00:55:20,940 --> 00:55:23,060
আমার এখন অবশ্য কর্তব্য হলো,

651
00:55:24,860 --> 00:55:29,740
এরকমটা যাতে আর কখনো
কারো সাথে না হয় সেটা নিশ্চিত করা।

652
00:55:30,990 --> 00:55:31,990
কীভাবে?

653
00:55:32,030 --> 00:55:33,780
আমি জানি না।

654
00:55:36,120 --> 00:55:40,120
আমি মানবজাতিকে অনুপ্রাণিত করব,
যাতে তারা নিজেদের এবং একে অপরের ভালো করে।

655
00:55:41,500 --> 00:55:43,630
যে আইন দিয়ে আমাকে বন্দী করা হয়েছিল,
সেগুলো আবার নতুন করে লিখব।

656
00:55:45,130 --> 00:55:48,470
বহু বছর আগে লেখা এই নীতিগুলোর ব্যাপারে
আমার আর আমার বোনদের কিছু বলার ছিল না।

657
00:55:49,720 --> 00:55:51,590
আমার রেলমেও আমি এই কাজ করব।

658
00:55:53,720 --> 00:55:55,390
তুমি বদলে গেছ, ওনিরস।

659
00:55:56,470 --> 00:55:59,600
আগের মতো হলে, তুমি আমাকে এখানে
পচতে ফেলে যেতে কোনো দ্বিধা না করেই।

660
00:56:05,070 --> 00:56:09,030
তুমি কি এখনো তোমাকে ছেড়ে যাবার জন্য,
যা ঘটেছে তার দোষ দেয়ার জন্য

661
00:56:10,360 --> 00:56:12,780
- আমাকে ঘৃণা করো?
- না।

662
00:56:16,910 --> 00:56:21,210
ইদানিং আমি অনেককিছু শিখেছি...

663
00:56:23,920 --> 00:56:25,000
তাতে কিছু যায় আসে না।

664
00:56:27,130 --> 00:56:28,590
আমি তোমাকে ঘৃণা করি না।

665
00:56:35,010 --> 00:56:37,140
আমার মনে হয় এখন তোমার
এই নশ্বর মানুষটাকে ছেড়ে দেয়া উচিত।

666
00:56:39,100 --> 00:56:40,310
ও আমাকে মুক্ত করে দিয়েছে,

667
00:56:40,390 --> 00:56:42,890
আর ক্ষমা করে দেয়া ছাড়া
ক্ষত কখনোই সারে না।

668
00:56:42,980 --> 00:56:46,190
ও যা করেছে তারপরেও
তুমি ওকে ক্ষমা করে দেবে?

669
00:56:46,270 --> 00:56:48,110
ও যা করেছে, তার ক্ষমা নেই,

670
00:56:49,320 --> 00:56:51,070
কিন্তু লোকটাকে ক্ষমা করে দেবো আমি।

671
00:56:51,780 --> 00:56:52,780
ওর জন্য না।

672
00:56:53,950 --> 00:56:54,950
আমার জন্য।

673
00:56:56,990 --> 00:56:58,120
তুমি কি ওকে মুক্ত করে দেবে?

674
00:56:59,790 --> 00:57:01,250
তুমি যদি এটা চাও...

675
00:57:03,460 --> 00:57:04,460
তবে এটাই করা হবে।

676
00:57:14,340 --> 00:57:17,510
মিস্টার ম্যাডক, আমি ফিরেছি।
কেমন বোধ করছেন?

677
00:57:17,600 --> 00:57:18,600
আমি...

678
00:57:20,350 --> 00:57:25,520
আমি আর জানি না।
আমি... ভাবার চেষ্টা করছি।

679
00:57:26,600 --> 00:57:29,190
আপনি যা বলেছেন, তাই করেছি।
আপনার বাড়িতে গিয়েছিলাম।

680
00:57:30,400 --> 00:57:32,820
সেখানে মাত্র একটা বই ছিল।

681
00:57:32,900 --> 00:57:34,860
ও কিছু একটা বলেছিল।

682
00:57:34,950 --> 00:57:38,070
দ্য শেপার অফ ফর্মস।

683
00:57:40,030 --> 00:57:42,200
একটা নাম ছিল। নামটা ও লিখেছিল...

684
00:57:45,540 --> 00:57:47,170
আহ, যদি মনে করতে পারতাম!

685
00:57:47,790 --> 00:57:52,420
এটা হঠাৎ করে মনে করা খুব কঠিন।

686
00:57:53,880 --> 00:57:55,380
আমার কি কাউকে ডাকা উচিত?

687
00:57:55,470 --> 00:57:56,590
ও আর নেই।

688
00:58:02,520 --> 00:58:04,020
আর সবকিছুই ওর সাথে চলে গেছে।

689
00:58:05,310 --> 00:58:07,850
সব আইডিয়া, সব গল্প।

690
00:58:12,030 --> 00:58:13,990
ওগুলো সব ওর ছিল।

691
00:58:14,070 --> 00:58:17,110
কার? কার কথা বলছেন?

692
00:58:24,120 --> 00:58:27,080
আমি এ ব্যাপারে কিছু জানি না।

693
00:58:33,130 --> 00:58:34,130
কিছুই না।

694
00:58:39,680 --> 00:58:43,350
মাঝে মাঝে ড্রিম রেলমে
তোমার কাছে আসতে পারি?

695
00:58:44,810 --> 00:58:47,850
তাহলে আমরা অবশেষে আমাদের ছেলেকে নিয়ে
কথা বলতে পারতাম...

696
00:58:50,190 --> 00:58:54,480
ওকে নিয়ে ঠিকমতো শোক প্রকাশ করতে পারতাম।

697
00:58:56,530 --> 00:58:59,360
একদিন হয়তো হবে, কিন্তু...

698
00:59:02,490 --> 00:59:03,660
আমি বুঝতে পেরেছি।

699
00:59:19,050 --> 00:59:20,510
ধন্যবাদ, ওনিরস।

700
00:59:22,390 --> 00:59:23,720
আমি কখনোই এটা ভুলব না।

701
00:59:26,350 --> 00:59:27,560
ভালো থেকো।

702
00:59:32,610 --> 00:59:33,690
ভাগ্য তোমার পক্ষে থাকুক।

703
00:59:37,740 --> 00:59:38,990
বিদায়, ক্যালাওপি।

704
00:59:39,740 --> 00:59:48,990
অনুবাদে - কুদরতে জাহান

705
00:59:49,740 --> 00:59:59,740
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

