1
00:00:24,614 --> 00:00:27,492
কয়েক'শত বাচ্চাকাচ্চাকে এই
স্কুল নামক জায়গাটায় ...

2
00:00:28,493 --> 00:00:31,746
ভর্তি করানোর শানে নুযুল
আমি আজো বুঝিনি...

3
00:00:33,706 --> 00:00:36,709
যেগুলো আবার বহু বছর আগে স্বপ্ন ভঙ্গ
হওয়া কিছু আদম সন্তান চালাচ্ছে...

4
00:00:39,462 --> 00:00:41,131
তবে আমি তাদের
দুঃখবোধকে কদর করি।

5
00:01:04,612 --> 00:01:05,738
কে করেছে নাম বল।

6
00:01:05,822 --> 00:01:07,574
কে করেছে কসম কিচ্ছু মনে নাই!

7
00:01:08,158 --> 00:01:11,202
- সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেছে!
- পাগসলে, আবেগের আরেক নাম দুর্বলতা।

8
00:01:12,078 --> 00:01:12,996
উঠে দাড়ানোর চেষ্টা কর।

9
00:01:14,205 --> 00:01:15,748
এক্ষুনি!

10
00:01:19,127 --> 00:01:20,879
কিরে খোকা, ভয় পাচ্ছিস?

11
00:01:27,302 --> 00:01:28,136
তুই ঠিক আছিস?

12
00:01:28,219 --> 00:01:29,979
ইদানিং আমি কিছু টুকরো টুকরো দৃশ্য...

13
00:01:30,054 --> 00:01:32,432
দেখতে পাই যে ব্যাপারে আমার
ভাইকে বলা থেকে উহ্য থাকলাম।

14
00:01:33,016 --> 00:01:34,475
এগুলো দেখতে পাই আকস্মিকভাবে...

15
00:01:34,559 --> 00:01:38,438
মনে হয় শরীরে কারেন্টের ঢেউ বইছে,
যদিও শকের কোনো প্রভাব থাকে না দেহে।

16
00:01:38,521 --> 00:01:40,023
এটা আমার হাতে ছেড়ে দে।

17
00:01:40,106 --> 00:01:41,106
ওয়েন্সডে?

18
00:01:41,900 --> 00:01:43,610
কী করতে যাচ্ছিস তুই?

19
00:01:43,693 --> 00:01:45,028
যেটাতে আমি দক্ষ।

20
00:02:01,794 --> 00:02:02,837
ইয়ো, ডাল্টন, দেখ!

21
00:02:03,630 --> 00:02:04,756
পিগসলের বোন!

22
00:02:08,051 --> 00:02:09,260
এই ডাইনি!

23
00:02:09,802 --> 00:02:12,430
এখানে শুধু ছেলেরা আসবে প্র্যাকটিস করতে!

24
00:02:12,513 --> 00:02:15,683
আমার ভাইকে একমাত্র আমিই
টর্চার করার অধিকার রাখি!

25
00:02:50,423 --> 00:02:55,006
সাবটাইটেল পরিবেশনায়
THE GHOST SQUAD :.:.:

26
00:02:56,070 --> 00:03:06,070
WEDNESDAY | S01E01 :.:.:.
অনুবাদ ও সম্পাদনাঃ মোহাম্মদ ইউসুফ
যোগাযোগঃ Fb.com/one.yousuf001</font

27
00:04:56,803 --> 00:05:00,306
সোনামণি, আর কতক্ষণ এভাবে আমাদের
সাথে রুক্ষ আচরণ করবে?

28
00:05:02,100 --> 00:05:05,895
লার্চ, আমার বাবা মাকে প্লিজ একটু মনে করিয়ে দাও
যে তাদের সাথে আমি কথা বলা ছেড়ে দিয়েছি।

29
00:05:07,397 --> 00:05:08,231
হুম্ম।

30
00:05:08,314 --> 00:05:10,191
তোমাকে কথা দিচ্ছি, আমার ছোট্ট সাপ..

31
00:05:10,274 --> 00:05:12,777
নেভারমোরের প্রেমে পড়বে তুমি!

32
00:05:12,860 --> 00:05:13,778
তাই না, টিশ?

33
00:05:13,861 --> 00:05:16,114
অবশ্যই, ওর জন্য মানানসই
নিখুঁত স্কুল হচ্ছে ওটা।

34
00:05:16,197 --> 00:05:19,325
কেন? তোমাদের কাছে মানানসই ছিল বলে?

35
00:05:19,409 --> 00:05:21,619
তোমাদের পদাঙ্ক অনুসরণের
কোনো আগ্রহ আমার নেই।

36
00:05:21,702 --> 00:05:23,663
ফেন্সিং টিমের ক্যাপ্টেন হওয়া...

37
00:05:23,746 --> 00:05:26,666
ডার্ক প্রমে "রাণী" হওয়া, সিয়েন্স
সোসাইটির প্রেসিডেন্ট হওয়া।

38
00:05:26,749 --> 00:05:31,295
আশা করি সেখানে তোমাকে
বুঝবে এরকম সঙ্গী পাবে।

39
00:05:31,379 --> 00:05:33,631
হয়তো দেখবে ভালো ভালো
কিছু বন্ধুও হয়েছে তোমার।

40
00:05:35,299 --> 00:05:37,969
নেভারমোর অন্য বোর্ডিং
স্কুলগুলোর মতো নয়।

41
00:05:39,262 --> 00:05:40,805
এটা মোহনীয় জাদুকরী একটা জায়গা!

42
00:05:41,556 --> 00:05:43,266
সেখানেই তোমার মায়ের সাথে
আমার পরিচয় হয়েছিল!

43
00:05:44,142 --> 00:05:45,726
আমরা একে অন্যের প্রেমে পড়েছিলাম!

44
00:05:47,979 --> 00:05:49,939
তোমাদের কথা শুনে আমার
বড্ড বমি পাচ্ছে।

45
00:05:50,982 --> 00:05:52,024
বমি করে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে।

46
00:05:52,108 --> 00:05:55,278
সোনামণি, আগের স্কুল থেকে তোমার বহিষ্কার
হওয়ার জন্য আমরা দায়ী নই।

47
00:05:55,361 --> 00:05:59,657
ছেলেটার পরিবার হত্যাচেষ্টার অভিযোগ
এনে থানায় মামলা করতে যাচ্ছিল।

48
00:05:59,740 --> 00:06:01,868
চিন্তা করে দেখো তোমার রেকর্ডে
কীসব লেখা থাকত!

49
00:06:01,951 --> 00:06:02,951
ভয়াবহ!

50
00:06:03,995 --> 00:06:06,164
সবাই জেনে যেত যে কাজটা
শেষ করতে পারিনি।

51
00:06:07,206 --> 00:06:08,291
হুম্ম।

52
00:06:12,879 --> 00:06:14,380
এখানেই রেখে দিন।

53
00:06:22,597 --> 00:06:25,349
- ধন্যবাদ!
- তুমি নিশ্চিত যে এখানেই নামবে?

54
00:06:26,392 --> 00:06:30,271
দেখো, রাস্তাটা দেখতে চমৎকার হলেও এটা
নেভারমোরের সামনে দিয়ে গেছে।

55
00:06:30,938 --> 00:06:32,148
আউটকাস্টদের স্কুল?

56
00:06:32,231 --> 00:06:34,650
বাহ, ওদেরকে নিয়ে দেখছি বেশ
সম্মান করে কথা বলছ!

57
00:06:34,734 --> 00:06:37,111
এরকম লোকদের সাথে আমার
তো কোনো সমস্যা নেই।

58
00:06:37,195 --> 00:06:39,447
কারণ, গ্রীষ্মের ক্যাম্পে আমার কাউন্সেলর
একজন ওয়্যারওলফ (মায়ানেকড়ে) ছিল।

59
00:06:39,530 --> 00:06:40,531
লোকটা জোশ ছিল!

60
00:06:40,615 --> 00:06:44,952
আমাদের মতো সাধারণ মানুষের ভং ধরে থাকে
ওরা যতক্ষণ না আমাদের গলা কেটে দিচ্ছে!

61
00:06:48,581 --> 00:06:50,333
থ্যাংক্স।

62
00:07:56,315 --> 00:07:59,777
অবশেষে, দেখো আজকের
দিনটা কী মনোরম!

63
00:08:18,838 --> 00:08:21,632
ওয়েন্সডে নিঃসন্দেহে একটা অনন্য নাম!

64
00:08:23,134 --> 00:08:24,885
তোমার কি বুধবারে জন্ম হয়েছিল?

65
00:08:24,969 --> 00:08:26,887
আমার জন্ম হয়েছিল ১৩ তারিখে, শুক্রবারে।

66
00:08:26,971 --> 00:08:30,933
ওর নাম আসলে টুকেছি আমার
প্রিয় একটা ছড়া থেকে।

67
00:08:31,017 --> 00:08:33,436
"ওয়েন্সডের বাচ্চা বিষাদে নিমজ্জিত!"

68
00:08:36,022 --> 00:08:40,067
দুনিয়া সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি সবসময়ই
অন্যরকম ছিল, মর্টিশিয়া!

69
00:08:40,151 --> 00:08:41,151
হুম্ম।

70
00:08:41,193 --> 00:08:43,738
তোমার মা কি বলেছে যে স্কুলে পড়ার
সময় আমরা রুমমেট ছিলাম?

71
00:08:44,655 --> 00:08:47,241
আপনি মানসিক সুস্থতা অক্ষুণ্ণ রেখে
গ্র্যাজুয়েশন শেষ করেছেন?

72
00:08:47,325 --> 00:08:48,618
শুকরিয়া!

73
00:08:50,077 --> 00:08:53,497
তোমার লেখাপড়ার যাত্রাটা বেশ
কৌতুহলোদ্দীপক মানতেই হবে।

74
00:08:53,581 --> 00:08:55,374
পাঁচ বছরে পড়েছ আটটা স্কুলে।

75
00:08:55,458 --> 00:08:58,252
আমাকে ধরে রাখতে পারে এরকম
স্কুল ছিল না ওগুলো।

76
00:08:58,336 --> 00:09:00,421
আমার মনে হয় না এই স্কুলটাও
তার ব্যতিক্রম হবে।

77
00:09:00,504 --> 00:09:02,089
আমার মেয়ে যেটা বলতে চাচ্ছে আসলে...

78
00:09:02,173 --> 00:09:04,842
সে এই সুযোগটা লুফে নিতে
কুন্ঠাবোধ করবে না!

79
00:09:08,262 --> 00:09:11,349
নেভারমোর বছরের মাঝামাঝি সময়ে
কোনো শিক্ষার্থীকে ভর্তি করে না...

80
00:09:11,932 --> 00:09:14,769
তবে, ওয়েন্সডের চমৎকার রেজাল্ট...

81
00:09:14,852 --> 00:09:17,730
এবং, এই স্কুলের সাথে জড়িয়ে থাকা
তোমার পরিবারের স্বর্ণালী স্মৃতি...

82
00:09:17,813 --> 00:09:20,816
বোর্ডের সদস্যদের সাথে কথা বলে
দ্বিধাদ্বন্দ্বগুলোর সুরাহা করেছি আমরা।

83
00:09:27,073 --> 00:09:29,909
ল্যারিসা, ওর থেরাপি সেশনের...

84
00:09:30,826 --> 00:09:32,161
কী হবে?

85
00:09:32,745 --> 00:09:34,372
আদালত তো নির্দেশ দিয়েছে।

86
00:09:34,455 --> 00:09:38,209
হুম, স্কুলের সাথে জেরিকোর বিখ্যাত
থেরাপিস্টের সাথে সুসম্পর্ক রয়েছে।

87
00:09:38,793 --> 00:09:42,380
- সপ্তাহে দু'বার ওদের সাক্ষাৎ হবে।
- শুনলে কী বলল, আমার ছোট্ট ঝড়ো মেঘ?

88
00:09:42,463 --> 00:09:44,131
ওরা তোমার বেশ ভালো খেয়াল রাখবে।

89
00:09:44,215 --> 00:09:46,425
প্রথম সেশনে উনি ধৈর্য ধরে রাখতে
পারেন কিনা দেখা যাক।

90
00:09:49,553 --> 00:09:51,806
তোমাকে তোমার মায়ের পুরনো
ডর্মেই স্থানান্তর করেছি।

91
00:09:51,889 --> 00:09:52,807
ওফেলিয়া হিল।

92
00:09:55,518 --> 00:09:56,811
একটা কথা মনে পড়ল।

93
00:09:56,894 --> 00:09:58,729
ওফেলিয়া তো সেই মহিলা যে
আত্মহত্যা করার আগে...

94
00:09:58,813 --> 00:10:01,607
নিজের পরিবারকে গাড়ি দিয়ে
পিষে মেরেছিল, ঠিক?

95
00:10:08,656 --> 00:10:10,991
চলো তোমার নতুন রুমমেটের
সাথে পরিচয় করিয়ে দেই?

96
00:10:18,624 --> 00:10:20,584
এতো রঙ এখানে!

97
00:10:24,171 --> 00:10:25,923
কী অবস্থা, নতুন রুমমেট?

98
00:10:26,006 --> 00:10:29,176
ওয়েন্সডে, ওর নাম ইনিড সিনক্লেয়ার।

99
00:10:29,260 --> 00:10:30,803
তুমি ঠিক আছো তো?

100
00:10:30,886 --> 00:10:32,388
কেমন ফ্যাকাশে দেখতে লাগছে তোমাকে!

101
00:10:33,889 --> 00:10:35,599
ওয়েন্সডেকে দেখতে সবসময়
জিন্দালাশের মতো মনে হয়।

102
00:10:35,683 --> 00:10:36,851
ওহ!

103
00:10:37,518 --> 00:10:38,978
ওফেলিয়া হলে স্বাগত!

104
00:10:40,896 --> 00:10:42,690
হাগ করতে পছন্দ করো না! বুঝেছি!

105
00:10:42,773 --> 00:10:44,316
ওয়েন্সডেকে ক্ষমা করে দিও।

106
00:10:44,400 --> 00:10:46,527
রঙের প্রতি ওর অ্যালার্জি আছে।

107
00:10:46,610 --> 00:10:47,778
বাহ!

108
00:10:48,487 --> 00:10:49,780
কী হয় তখন তোমার?

109
00:10:50,281 --> 00:10:53,951
শরীরের চামড়ায় ফোঁড়া উঠে,
তারপর হাড্ডি থেকে চামড়া আলাদা হয়ে যায়!

110
00:10:54,034 --> 00:10:57,747
তোমার জন্য সৌভাগ্যবশত একটি
ইউনিফর্ম অর্ডার করা হয়েছে।

111
00:10:57,830 --> 00:10:59,999
ইনিড, ওয়েন্সডেকে নিয়ে রেজিস্টার অফিসে গিয়ে...

112
00:11:00,082 --> 00:11:02,251
ওর ইউনিফর্ম আর ক্লাস রুটিন'টা নাও...

113
00:11:02,334 --> 00:11:04,336
তারপর, ওকে ভেতরটা ঘুরিয়ে দেখাও।

114
00:11:16,348 --> 00:11:18,350
নেভারমোরের গোড়াপত্তন
হয়েছিল ১৭৯১ সালে...

115
00:11:18,434 --> 00:11:20,060
আমাদের মতো প্রজাতিদের শিক্ষার জন্য।

116
00:11:20,144 --> 00:11:21,812
আউটকাস্ট, ফ্রিক্স, দানব!

117
00:11:22,396 --> 00:11:24,815
সকল অস্বাভাবিক ছেলেমেয়ে
এখানে পড়তে আসে।

118
00:11:24,899 --> 00:11:27,026
এসব খেজুরে আলাপ অন্য
কাউকে গিয়ে শোনাও।

119
00:11:27,860 --> 00:11:30,446
- এখানে বেশিদিন থাকার প্ল্যান নেই আমার।
- কেন?

120
00:11:30,946 --> 00:11:32,114
এখানে আসার বুদ্ধিটা আমার বাবা মায়ের।

121
00:11:32,698 --> 00:11:35,201
ওই যে দেখো, আমার মা আমার
দিকে তাকিয়ে হাসছে।

122
00:11:35,868 --> 00:11:38,287
ওরা বাহানা খুঁজছিল আমাকে
এখানে ভর্তি করার।

123
00:11:38,871 --> 00:11:42,333
এটা তাদের বদমায়েশির অংশ হলেও
প্ল্যানটা করেছে বেশ পোক্তভাবে।

124
00:11:42,416 --> 00:11:43,459
কিসের প্ল্যান?

125
00:11:44,043 --> 00:11:46,128
আমাকে ওদের মতো করে গড়ার।

126
00:11:46,962 --> 00:11:49,465
ঘটনা এরকম হলে কিছু
ব্যাপার পরিষ্কার করে দাও।

127
00:11:49,965 --> 00:11:52,694
বাতাসে গুজব ভেসে বেড়াচ্ছে যে তুমি নাকি
আগের স্কুলে এক বাচ্চাকে খুন করেছ...

128
00:11:52,718 --> 00:11:54,595
তোমার বাবা মা প্রভাব খাটিয়ে
তোমাকে জেলে নিতে দেয়নি।

129
00:11:54,678 --> 00:11:56,931
আসলে, সংখ্যাটা দু'জন হবে,
ধুর কে গোণে এসব?

130
00:12:01,310 --> 00:12:02,728
কোয়াডে তোমায় স্বাগত!

131
00:12:05,815 --> 00:12:07,191
জায়গাটা পঞ্চভুজাকৃতির।

132
00:12:08,651 --> 00:12:12,112
তোমার এই হামবড়া ভাব সাধারণ স্কুলে
বেশ ফলপ্রসূ হতে পারে...

133
00:12:12,196 --> 00:12:13,823
তবে, এখানে অতোটা সুবিধা
করতে পারবে না।

134
00:12:14,532 --> 00:12:17,034
নেভারমোরের সামাজিক পরিবেশের
কিছু বিবরণ দেই।

135
00:12:17,535 --> 00:12:20,955
এসব দুধের বাচ্চাদের সাথে কথা
বলতে আমি আগ্রহী নই।

136
00:12:21,038 --> 00:12:24,708
তোমার অবজ্ঞার কুয়োয় ওদের নিক্ষেপ
করার আগে কিছু কথা শুনো।

137
00:12:24,792 --> 00:12:27,044
এখানে নানা প্রকারের আউটকাস্ট রয়েছে।

138
00:12:27,127 --> 00:12:30,297
তবে, চার প্রকারের আউটকাস্ট বেশি এখানে,
ফ্যাংস, ফার্স, স্টোনার্স এবং স্কেলস।

139
00:12:31,006 --> 00:12:34,468
ওরা হচ্ছে ফ্যাংস ওরফে ভ্যাম্পায়ার!

140
00:12:34,552 --> 00:12:37,555
ওদের কয়েকজন তো এখানে এক
যুগ ধরে আছে বলতে গেলে!

141
00:12:38,305 --> 00:12:41,767
এই মাথানষ্টগুলো হচ্ছে
ফার্স ওরফে ওয়্যারওলফ।

142
00:12:41,851 --> 00:12:44,061
আমার মতো!

143
00:12:44,144 --> 00:12:46,438
ভরা পূর্ণিমার রাতে বেশ
শোরগোল হয় স্কুল প্রাঙ্গনে!

144
00:12:46,522 --> 00:12:47,731
কারণ তখন ফার্স'রা মায়ানেকড়েয় পরিণত হয়।

145
00:12:47,815 --> 00:12:50,276
তোমাকে নয়েজ ক্যান্সেলিং হেডফোন
কেনার সাজেশন দিয়ে রাখছি!

146
00:12:50,359 --> 00:12:52,403
ওরা স্কেলস আর সাইরেন্স?

147
00:12:53,028 --> 00:12:54,238
বেশ জলদিই বুঝে গেছ!

148
00:12:54,321 --> 00:12:55,948
আর ওই মেয়েটা, বিয়াংকা বার্কলে...

149
00:12:56,031 --> 00:12:58,701
নেভারমোরের প্রতি যার
আনুগত্যের জুড়ি মেলা ভার!

150
00:13:00,911 --> 00:13:02,872
যদিও তার মুকুট হাতছাড়া হয়ে
যাবে যাবে এমন অবস্থা!

151
00:13:02,955 --> 00:13:05,958
সে আমাদের টর্চার্ড আর্টিস্ট জ্যাভিয়ের
থর্পের সাথে ডেট করত!

152
00:13:06,041 --> 00:13:08,294
কিন্তু, সেমিস্টারের শুরুতেই ওদের
মধ্যে ব্রেকআপ হয়ে গেছে!

153
00:13:08,377 --> 00:13:10,129
কারণ অজানা!

154
00:13:10,713 --> 00:13:12,339
- বেশ চিত্তাকর্ষক।
- সেরকমই, তাই না?

155
00:13:12,423 --> 00:13:15,801
আমার ভ্লগ নেভারমোরের
গসিপের প্রধাণ উৎস!

156
00:13:15,885 --> 00:13:19,430
আরে, ইনিড! তোমার নতুন রুমমেটের ব্যাপারে
যা জানলাম শুনলে বিশ্বাসই করবে না!

157
00:13:19,513 --> 00:13:21,640
মেয়েটা নাকি মানুষের মাংস খায়!

158
00:13:21,724 --> 00:13:23,642
ওই ছেলেটাকে মেরে খেয়ে নাকি
কিছু বাকি রাখেনি দেহে!

159
00:13:23,726 --> 00:13:25,352
সাবধানে থাকলেই ভালো করবে!

160
00:13:26,562 --> 00:13:27,563
তুমি ভুল শুনেছ।

161
00:13:27,646 --> 00:13:29,523
আমি তো আমার শিকারকে
পিসপিস করে কেটে...

162
00:13:29,607 --> 00:13:31,734
আমার পোষা জানোয়ারদের খাওয়াই।

163
00:13:33,402 --> 00:13:35,821
অ্যাজাক্স, ও আমার নতুন রুমমেট, ওয়েন্সডে।

164
00:13:38,824 --> 00:13:40,367
তুমি তো সাদা কালো
পোষাক পরে রয়েছ!

165
00:13:41,327 --> 00:13:43,412
- যেন একটা জীবন্ত ইন্সটাগ্রাম ফিল্টার!
- ওর কথা ছাড়ো তো!

166
00:13:43,495 --> 00:13:45,581
যখনই দেখা হয় আজেবাজে
কথা বলতেই থাকে!

167
00:13:46,081 --> 00:13:47,291
ছেলেটা কিউট তবে মাথায় বুদ্ধিশুদ্ধি কম।

168
00:13:47,374 --> 00:13:49,793
স্কুলটা ছোট, অনলাইনে তোমার
ব্যাপারে তেমন তথ্যও নেই।

169
00:13:49,877 --> 00:13:52,630
তোমার ইন্সটা, স্ন্যাপচেট আর টিকটকে
একাউন্ট খোলা উচিৎ!

170
00:13:53,672 --> 00:13:57,468
সোশ্যাল মিডিয়া আমার কাছে
মরণব্যাধির মতো মনে হয়!

171
00:14:04,058 --> 00:14:06,894
দেখো আমার মেয়েটাকে!

172
00:14:07,519 --> 00:14:11,231
তোমার এই ইউনিফর্ম দেখে কতো
বীভৎস স্মৃতি মনে পড়ে গেল!

173
00:14:11,315 --> 00:14:13,150
- তাই না, টিশ?
- হ্যাঁ!

174
00:14:14,944 --> 00:14:16,904
তোমরা দু'জন গাড়িতে বসো?

175
00:14:17,488 --> 00:14:19,281
আমি ওয়েন্সডের সাথে
আলাদা করে কথা বলব।

176
00:14:26,455 --> 00:14:27,455
পাগসলে।

177
00:14:28,624 --> 00:14:30,417
তুই কোমল আর দুর্বল।

178
00:14:30,501 --> 00:14:34,046
আমাকে ছাড়া টিকে থাকতে পারবি না।
সর্বোচ্চ দু'মাস বাঁচবি, ধরে রাখ।

179
00:14:34,755 --> 00:14:36,548
তোকে বড্ড মিস করব, বোন!

180
00:14:42,554 --> 00:14:47,643
পালাবার যে কোনো ধরনের মতলব
এক্ষুনি মাথা থেকে বের করে দাও।

181
00:14:49,311 --> 00:14:50,938
আমি আমার জ্ঞাতিগুষ্ঠির
সবাইকে জানিয়ে রেখেছি...

182
00:14:51,021 --> 00:14:54,775
যেন পালিয়ে তুমি ওদের কারো কাছে
গেলে যেন আমাকে জানায়!

183
00:14:56,694 --> 00:14:57,903
তোমার কোথাও যাওয়ার জায়গা নেই।

184
00:14:57,987 --> 00:15:00,614
সবসময়ের মতোই আমাকে
নিচু করে দেখছ, মা।

185
00:15:01,115 --> 00:15:03,742
আমি এই স্কুল নামক
জেলখানা থেকে পালাব...

186
00:15:03,826 --> 00:15:05,786
তারপর আর কখনো আমার
টিকিটিরও সন্ধান পাবে না।

187
00:15:06,954 --> 00:15:09,081
তুমি বেশ বিচক্ষণ মেয়ে, ওয়েন্সডে।

188
00:15:09,164 --> 00:15:11,333
তবে, তোমার শত্রু তুমি নিজেই।

189
00:15:13,794 --> 00:15:17,006
আমি নিশ্চিত নেভারমোরের প্রতি
তোমার ভালোবাসা জন্মাবে...

190
00:15:17,798 --> 00:15:21,385
এবং, তোমার জীবনটা বদলে দেবে
যেভাবে আমারটা বদলেছিল।

191
00:15:23,887 --> 00:15:27,057
ওহ, তোমার জন্য একটা উপহার আছে!

192
00:15:29,852 --> 00:15:30,853
W...

193
00:15:32,271 --> 00:15:33,271
M.

194
00:15:33,689 --> 00:15:34,773
আমাদের সেতুবন্ধন।

195
00:15:35,357 --> 00:15:37,568
এটা অবসিডিয়ান দিয়ে তৈরী হয়েছে...

196
00:15:38,694 --> 00:15:41,864
যেটা অ্যাজটেক পুরোহিতেরা
দিব্যদৃষ্টির জন্য ব্যবহার করত।

197
00:15:43,407 --> 00:15:45,409
এটা আমাদের সম্পর্কের একটা স্মারকচিহ্ন।

198
00:15:48,120 --> 00:15:51,248
এই বিশ্রী কদাকার লকেটটা নিশ্চয়ই কোনো
অশুভ আত্মা দিয়েছিল আপনাকে?

199
00:15:52,541 --> 00:15:54,084
আমি তোমার মতো নই, মা।

200
00:15:55,294 --> 00:15:58,672
না আমি কারো প্রেমে পড়ব,
না হাউসওয়াইফ হবো,
নাতো কোনো পরিবার হবে আমার!

201
00:16:01,175 --> 00:16:04,636
জানি এরকম বয়সের মেয়েরা
অনেক আঘাত দিয়ে কথা বলে..

202
00:16:05,220 --> 00:16:07,889
তবে সেসব কথাকে হৃদয়ে ধারণ
করা শোভা পায় না আমার।

203
00:16:08,390 --> 00:16:09,725
ভাগ্য ভালো যে,
হৃদয় বলে তোমার কিছু নেই।

204
00:16:12,853 --> 00:16:15,147
অবশেষে, তোমার মায়ের প্রতি
কিছু তো ভালো কথা বললে।

205
00:16:18,734 --> 00:16:22,029
লার্চ, ক্রিস্টাল বল, প্লিজ।

206
00:16:25,074 --> 00:16:28,118
প্রথম সপ্তাহে তুমি মানিয়ে নিতে ব্যস্ত
থাকবে বিধায় কথা বলতে পারব না...

207
00:16:28,202 --> 00:16:30,579
তাই, পরবর্তী রোববারে কথা
হবে তোমার সাথে।

208
00:16:57,147 --> 00:16:58,774
চিন্তা করো না, প্রিয়তমা!

209
00:16:59,399 --> 00:17:01,610
আমাদের ছোট্ট বিষধর
বিচ্ছুটা একাকী থাকবে না।

210
00:17:27,636 --> 00:17:28,637
বডির বাকি অংশ কোথায়?

211
00:17:29,221 --> 00:17:31,974
ধড় আর হাত ওখানে আছে।

212
00:17:32,891 --> 00:17:34,726
লেকের কাছে একটা পা পেয়েছি।

213
00:17:34,810 --> 00:17:37,729
একটা হাত ওই গাছে লটকে আছে...

214
00:17:37,813 --> 00:17:40,440
আর, বডির বাকি অংশের তল্লাশি
এখনো জারি রয়েছে।

215
00:17:40,941 --> 00:17:43,861
গত সপ্তাহের দুটো হামলার
ঘটনার সাথে মিল আছে।

216
00:17:45,112 --> 00:17:48,157
ঠিক আছে, হাইকারদের বনে প্রবেশের
ব্যাপারে নিষেধাজ্ঞা দাও।

217
00:17:48,240 --> 00:17:51,577
সামনের সময়টাতে বনে কোনো
ক্যাম্পফায়ারের অনুমোদন দিয়ো না।

218
00:17:51,660 --> 00:17:53,579
প্রেসকে কী বলব?

219
00:17:53,662 --> 00:17:56,874
জুলাইতে তো জানেনই ওরা মশার
মতো এখানে বিচরণ করে।

220
00:17:57,749 --> 00:18:00,878
- ওদেরকে বলবে যে ভাল্লুকের কাজ এগুলো।
- আপনি নিজেও তো সেটা বিশ্বাস করেন না, শেরিফ।

221
00:18:00,961 --> 00:18:01,962
না, করি না।

222
00:18:03,463 --> 00:18:05,340
এই কাজ কোনো মানুষের
হতে পারে না।

223
00:18:06,258 --> 00:18:08,378
দেখো, এই হত্যাকান্ডগুলোর সাথে
নেভারমোরের সংযোগ রয়েছে।

224
00:18:08,427 --> 00:18:10,554
কিন্তু, প্রমাণ করতে পারছি না এখনো,
তাই যতক্ষণ না প্রমাণিত হচ্ছে...

225
00:18:12,556 --> 00:18:14,807
এগুলো কোনো বেয়াড়া ভাল্লুকের
কাজ বলে ধরে নিতে হবে।

226
00:18:28,488 --> 00:18:30,741
তুমি আমার রুমের কী অবস্থা করেছ?

227
00:18:31,575 --> 00:18:33,535
রুমের মধ্যকার সীমানা নির্ধারণ করলাম।

228
00:18:36,205 --> 00:18:38,624
তোমার অংশ দেখে মনে হচ্ছে
রংধনু বমি করছে ওখানে।

229
00:18:39,124 --> 00:18:40,959
- আমি...
- এখন আপাতত চুপ থাকো।

230
00:18:41,043 --> 00:18:42,711
লেখার সময় হয়েছে আমার।

231
00:18:42,794 --> 00:18:44,213
লেখার সময় হয়েছে বলতে?

232
00:18:44,296 --> 00:18:46,506
আমি দিনের এক ঘন্টা উপন্যাস
লেখার কাজে ব্যয় করি।

233
00:18:46,590 --> 00:18:49,718
তুমিও একই কাজ করলে হয়তো তোমার
ভ্লগ আরো তাৎপর্যপূর্ণ হতো।

234
00:18:49,801 --> 00:18:52,721
একজন সিরিয়াল কিলারের ডায়েরিতে
বিরাম চিহ্নের পরিপূর্ণ ব্যবহার থাকে।

235
00:18:52,804 --> 00:18:54,431
আমি ভয়েস দিয়ে লিখি।

236
00:18:54,514 --> 00:18:57,309
এটাই আমার সত্য। আমার ফলোয়ারেরা
এরকমটাই পছন্দ করে।

237
00:18:57,392 --> 00:18:59,645
তাহলে তোমার ফলোয়ারেরা
আহাম্মক বলে ধরে নিলাম।

238
00:19:00,604 --> 00:19:03,690
তারা তোমার স্টোরিতে ম্যাড়ম্যাড়ে সব
ক্ষুদ্র মুখমন্ডলের ছবি রিপ্লাই করে।

239
00:19:04,274 --> 00:19:05,359
ওহ, ইমোজির কথা বলছ?

240
00:19:05,943 --> 00:19:09,571
এভাবেই মানুষ এখন তাদের মনোভাব প্রকাশ করে।
বুঝতে পারছি বিষয়টা তোমার কাছে নতুন।

241
00:19:11,365 --> 00:19:14,576
তোমার দিকে তাকালে মনে হয় ইমোজিগুলো
তোমার মুখে একটু পর পর প্রকাশ হচ্ছে!

242
00:19:15,202 --> 00:19:17,537
দড়ি, শাবল, গর্ত।

243
00:19:19,039 --> 00:19:20,707
যাক গে, আমার নামে দুটো "D" আছে।

244
00:19:20,791 --> 00:19:24,419
আমাকে নিয়ে কোনো আষাড়ে গল্প লিখলে
অন্তত নামের বানানটা ঠিক করে লেখো।

245
00:19:28,215 --> 00:19:29,215
বন্ধ করো বলছি।

246
00:19:31,176 --> 00:19:33,011
তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি!

247
00:19:34,721 --> 00:19:36,431
আমার সাথে কোনো
ঝামেলা করবে না।

248
00:19:36,515 --> 00:19:40,227
আমার হাতে কিন্তু বড় নখ আছে যেগুলোর
ব্যবহারে আমি পিছপা হবো না।

249
00:19:40,894 --> 00:19:42,771
শুভ সন্ধ্যা, মেয়েরা!

250
00:19:42,854 --> 00:19:44,815
কাঁদা পায়ে ঢুকেছি বলে দুঃখিত!

251
00:19:44,898 --> 00:19:48,610
ওয়েন্সডের কোনো সমস্যা হচ্ছে না এখানে
সেটাই নিশ্চিত হতে চাচ্ছিলাম।

252
00:19:53,323 --> 00:19:55,659
অসময়ে আসলাম নাকি?

253
00:19:57,411 --> 00:20:00,205
আমি মিস থর্নহিল,
তোমাদের ডর্মের ত্বত্ত্বাবধায়ক।

254
00:20:00,289 --> 00:20:03,083
ক্ষমা করো, তোমার আগমনের পরপরই
তোমাকে স্বাগত জানাতে পারিনি বলে।

255
00:20:03,166 --> 00:20:05,961
আমার বিশ্বাস, ইনিড এই পুরনো
নেভারমোরে তোমার খেয়াল রেখেছে।

256
00:20:06,044 --> 00:20:07,963
এতোটাই খেয়াল রেখেছে দম
বন্ধ হয়ে আসছে আমার,

257
00:20:08,672 --> 00:20:10,048
আমিও ওর প্রাপ্য ওকে দিয়ে দেব।

258
00:20:10,882 --> 00:20:12,134
ওর ঘুমের সময় স্বপ্নে।

259
00:20:13,927 --> 00:20:17,556
আচ্ছা, এটা আমার নার্সারিতে উৎপন্ন
সামান্য একটা উপহার।

260
00:20:17,639 --> 00:20:20,892
আমার প্রত্যেকটা মেয়েকে তার উপযুক্ত
একটা ফুল দেওয়ার চেষ্টা করি।

261
00:20:20,976 --> 00:20:23,228
যখন তোমার অ্যাপ্লিকেশন পড়ছিলাম...

262
00:20:23,312 --> 00:20:25,022
তখন এই ফুলটার কথা মাথায় আসে।

263
00:20:25,105 --> 00:20:26,231
ব্ল্যাক ডালিয়া।

264
00:20:26,315 --> 00:20:27,357
তুমি দেখছি ফুলটা চেনো?

265
00:20:27,441 --> 00:20:30,193
অবশ্যই, এটার নামকরণ আমার করা
অমীমাংসিত এক শিকারের নামে।

266
00:20:32,321 --> 00:20:33,321
ধন্যবাদ আপনাকে।

267
00:20:33,739 --> 00:20:37,075
ঠিক আছে তাহলে, যাওয়ার আগে এখানকার
কিছু নিয়মকানুন জানিয়ে দেই।

268
00:20:37,701 --> 00:20:39,995
রাত দশটার মধ্যে লাইট অফ করবে,
জোরে গান বাজানো যাবে না...

269
00:20:40,078 --> 00:20:42,247
কোনো ছেলের তো এখানে
আসাই যাবে না!

270
00:20:42,331 --> 00:20:44,541
যদি কেউ কাছাকাছি শহরে কোনো
প্রয়োজনে যেতে চায়?

271
00:20:44,624 --> 00:20:47,377
জেরিকোতে যাওয়ার অনুমতি আছে,
তবে অধিকারের আওতায় তা পড়ে না।

272
00:20:47,461 --> 00:20:51,214
হেঁটে গেলে ২৫ মিনিট আর নয়তো
উইকেন্ডে শাটল ট্রেনের ব্যবস্থা আছে।

273
00:20:51,298 --> 00:20:54,968
স্থানীয় মানুষেরা নেভারমোর
নিয়ে বেশ কানাঘুষা করে...

274
00:20:55,052 --> 00:21:00,974
তাই এমন কোনো কাজ করবে না যেটায়
তোমাদের কিংবা প্রতিষ্ঠানের বদনাম হয়।

275
00:21:01,058 --> 00:21:05,228
যার মানে, তোমার নখ গুটিয়ে রাখবে আর
কারো ঘুমের সময় বিরক্ত করা যাবে না।

276
00:21:05,812 --> 00:21:06,813
কথা পরিষ্কার?

277
00:21:09,399 --> 00:21:10,859
বেশ ভালো লাগল কথা বলে।

278
00:21:42,265 --> 00:21:44,267
কোচ, কোচ, ও ট্রিক করেছে এখানে।

279
00:21:45,060 --> 00:21:46,895
এটা ক্লিয়ার শট ছিল, রোয়ান।

280
00:21:46,978 --> 00:21:50,107
অহেতুক নড়াচড়া না করে যদি ঠিকমত প্র্যাকটিস
করতে, তাহলে তোমার এই হাল হতো না।

281
00:21:50,190 --> 00:21:53,068
সিরিয়াসলি কোচ, আমাকে আসল কম্পিটিশনে
যাওয়ার সুযোগ কবে দেওয়া হবে?

282
00:21:53,151 --> 00:21:55,028
কেউ কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও?

283
00:21:55,112 --> 00:21:56,113
আমি।

284
00:21:57,781 --> 00:22:01,284
ওহ, এখানে আসা নতুন
সাইকোপ্যাথটা তাহলে তুমি!

285
00:22:01,368 --> 00:22:03,161
তুমি নিশ্চয়ই নিজেকে রানি মৌমাছি বলে
ঢোল পেটানো সেই মেয়ে?

286
00:22:03,745 --> 00:22:07,374
জানোই তো মৌমাছির হুল সরিয়ে নিলে
কোপাত করে এটা মারা যায়?

287
00:22:09,835 --> 00:22:12,212
রোয়ানকে তোমার রক্ষা
করতে হবে না।

288
00:22:12,295 --> 00:22:15,382
- সে অসহায় নয়, তবে বেশ অলস।
- আমার সাথে লড়বে নাকি লড়বে না?

289
00:22:21,054 --> 00:22:22,347
অন গার্ড!

290
00:22:48,790 --> 00:22:50,417
ওয়েন্সডে পয়েন্ট পেল।

291
00:22:57,757 --> 00:22:59,134
স্কোর এখন সমানে সমান।

292
00:23:03,054 --> 00:23:05,765
প্রথম পয়েন্টটা শিক্ষানবীসেরা ভাগ্যবশত পায়।

293
00:23:06,641 --> 00:23:07,851
এবার লড়াইটা শেষ করা যাক।

294
00:23:09,186 --> 00:23:12,230
সর্বশেষ পয়েন্টের জন্য মিলিটারি
নিয়মে খেলতে চাই আমি।

295
00:23:12,314 --> 00:23:13,231
মাস্ক ছাড়া।

296
00:23:13,315 --> 00:23:14,649
প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া।

297
00:23:16,026 --> 00:23:18,612
জয়ী ঝড়াবে রক্ত!

298
00:23:23,450 --> 00:23:25,243
সিদ্ধান্ত তোমার, বিয়াংকা।

299
00:23:29,581 --> 00:23:31,791
দেখা যাক তোমার রক্তও কি
সাদা কালো নাকি।

300
00:24:05,575 --> 00:24:08,995
তোমার বর্ণবিহীন মুখশ্রীতে অবশেষে
কিছু রঙের সন্ধান পাওয়া গেল!

301
00:24:19,422 --> 00:24:20,840
তুমি ওয়েন্সডে, ঠিক বলেছি?

302
00:24:24,094 --> 00:24:25,094
রোয়ান।

303
00:24:26,304 --> 00:24:28,682
- তোমার কেমন লাগছে বুঝতে পারছি।
- কসম সেটা বোঝার ক্ষমতা তোমার নেই।

304
00:24:29,474 --> 00:24:32,060
আমার মা কথা দিয়েছিল অবশেষে
নিজেকে কোথাও মানিয়ে নিতে পারব।

305
00:24:34,187 --> 00:24:38,525
কল্পনায়ও ভাবিনি এরকম আউটকাস্ট
ভর্তি কোনো স্কুলে পড়ব!

306
00:24:39,818 --> 00:24:42,404
তবে এক্ষেত্রে মনে হচ্ছে আমার পিছু
না নিলেই ভালো করবে তুমি।

307
00:24:44,864 --> 00:24:46,825
তোমার কপালের আঁচড়টার জন্য দুঃখিত!

308
00:24:46,908 --> 00:24:48,994
প্রত্যেকটা ভালো কাজের
শাস্তি পেতে হয়।

309
00:25:20,150 --> 00:25:21,150
ওয়েন্সডে!

310
00:25:30,327 --> 00:25:31,327
হুঁশে আসার জন্য শুকরিয়া।

311
00:25:32,662 --> 00:25:34,122
ধীরসুস্থে বসো।

312
00:25:35,332 --> 00:25:38,918
নার্স বলছিল তুমি সেভাবে আঘাত পাওনি তবে
ভেতরে ভেতরে হয়ত শক খেয়েছ, না?

313
00:25:39,002 --> 00:25:41,254
সর্বশেষ যা মনে পড়ছে,
মনে রাগ, ক্ষোভ আর...

314
00:25:41,338 --> 00:25:44,174
অভিমানের মিলিত এক অনুভূতি
নিয়ে বাহিরে হেঁটে যাচ্ছিলাম।

315
00:25:45,508 --> 00:25:46,885
এরকম অনুভূতির সাথে
পরিচয় এবারই প্রথমবার।

316
00:25:46,968 --> 00:25:49,596
বিয়াংকার কাছে পরাজয় মানুষের
মনে প্রভাব ফেলে, আমার ধারণা।

317
00:25:49,679 --> 00:25:53,016
উপরে তাকাতেই দেখলাম গার্গোয়েলটা
আমার দিকে ছিটকে পড়তে যাচ্ছে...

318
00:25:53,099 --> 00:25:55,226
ভাবলাম, যাক মনের মতো একটা
মৃত্যু তো হবে আমার।

319
00:25:56,895 --> 00:25:58,813
তারপরই তুমি আমাকে
ধাক্কা মেরে বাঁচালে।

320
00:25:59,689 --> 00:26:00,689
কেন?

321
00:26:01,316 --> 00:26:03,401
সহজাত প্রবৃত্তির ইশারা বলতে পারো।

322
00:26:04,944 --> 00:26:06,613
সবার মতো তুমিও ভেবেছ
যে এরকম বীরত্বপূর্ণ...

323
00:26:06,696 --> 00:26:09,783
কর্ম দেখে আজীবন তোমার
গুণমুগ্ধ থাকব আমি?

324
00:26:09,866 --> 00:26:12,160
অধিকাংশ মানুষ "ধন্যবাদ"
জানিয়েই তার কাজ সারে।

325
00:26:12,243 --> 00:26:13,578
আমি চাইনি কেউ আমাকে বাঁচাক।

326
00:26:13,662 --> 00:26:15,872
ওহ, ওটা তোমার উপর আছড়ে পড়তে
দিতাম এরকমটা আশা করেছিলে?

327
00:26:15,955 --> 00:26:19,501
- নিজেই নিজেকে বাঁচাতে পারতাম আমি।
- দেখে ভাল লাগল যে একটুও বদলাওনি।

328
00:26:20,960 --> 00:26:23,755
ধরে নাও যে আমি তোমার
কোনো বকেয়া চুকিয়েছি।

329
00:26:25,131 --> 00:26:26,131
জ্যাভিয়ের থর্প।

330
00:26:26,758 --> 00:26:28,009
হয়তো আমার কথা স্মরণ
করতে পারছ না।

331
00:26:28,093 --> 00:26:31,513
শেষবার যখন আমাদের মোলাকাত হয়েছিল,
আমি দুই ফিট খাটো, ৪০ পাউন্ড সাইজের ছিলাম।

332
00:26:31,596 --> 00:26:32,764
কী ঘটল তারপর?

333
00:26:32,847 --> 00:26:36,559
- বয়ঃসন্ধির প্রভাব, আমার ধারণা।
- শেষবারের মোলাকাতে কী ঘটেছিল?

334
00:26:39,104 --> 00:26:41,231
সেদিনটায় আমার গডমাদারের
শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছিল।

335
00:26:41,815 --> 00:26:45,110
সে তোমার দাদীমার বন্ধু ছিল এবং তাদের যৌবনের
সময়টায় একসাথে ইউরোপে পার করেছে...

336
00:26:45,193 --> 00:26:47,862
ধনী এবং বদমায়েশদের
সাথে ধোঁকাবাজি করে।

337
00:26:49,239 --> 00:26:52,075
জানি না, তখন হয়তো ১০ বছর বয়স
ছিল আমাদের এবং বোর হচ্ছিলাম...

338
00:26:52,826 --> 00:26:54,411
লুকোচুরি খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।

339
00:26:54,494 --> 00:26:57,831
তার ক্ষুদ্র ট্রাংকে লুকাবার
দুরভিসন্ধি জেগেছিল মনে।

340
00:26:57,914 --> 00:26:59,794
ভেতরের কালিঘোলা অন্ধকারে
আমি আটকা পড়েছিলাম।

341
00:26:59,833 --> 00:27:00,875
আমি চাপা একটা চিৎকার শুনেছিলাম।

342
00:27:01,835 --> 00:27:03,878
মনে হয়েছিল,
তোমার গডমাদার মৃত্যুকে ধোঁকা...

343
00:27:03,962 --> 00:27:05,714
দিয়ে বাইরে বের হয়ে
আসার চেষ্টা করছে।

344
00:27:05,797 --> 00:27:09,926
যাই হোক, তুমি অই রেড বাটনটা চেপে আমাকে
আতংকজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলে।

345
00:27:11,302 --> 00:27:12,512
এখন সব শোধবোধ হয়ে গেল।

346
00:27:38,538 --> 00:27:39,538
আমি জানতাম!

347
00:27:40,165 --> 00:27:41,207
হ্যালো, থিং!

348
00:27:45,420 --> 00:27:52,260
কী ভেবেছিলাম আমার নাক তোমার হাতে মাখা নেরোলি
তেল আর প্রিয় হ্যান্ড লোশনের সুবাস পাবে না?

349
00:27:53,428 --> 00:27:54,679
তোমাকে সারাটাদিন এখন
শাস্তি দিতে পারি।

350
00:27:56,765 --> 00:27:57,932
সারেন্ডার করছ?

351
00:28:01,811 --> 00:28:04,481
মা বাবা আমার উপর নজরদারী করার
জন্য তোমাকে পাঠিয়েছে, না?

352
00:28:05,815 --> 00:28:08,109
তোমার আঙুল ভাঙব না আমি।

353
00:28:08,610 --> 00:28:12,155
যদি ওরা ভাবে যে আমি কিছু টের পাবো
না তাহলে তারা বোকার স্বর্গে আছে।

354
00:28:13,114 --> 00:28:15,950
ওহ, থিং... তুমি কতো আলাভোলা একটা হাত!

355
00:28:16,659 --> 00:28:18,453
আমার বাবা মা আমাকে
নিয়ে পেরেশান নয়।

356
00:28:18,536 --> 00:28:21,456
ওরা শুধু আমাকে তাদের
পুতুল বানিয়ে রাখতে চায়।

357
00:28:22,957 --> 00:28:24,918
তোমার কাছে এখন
দুটো অপশন আছে।

358
00:28:25,710 --> 00:28:26,711
অপশন এক...

359
00:28:27,837 --> 00:28:30,590
পুরো সেমিস্টার তোমাকে এই
লকারে বন্দী রাখব...

360
00:28:30,673 --> 00:28:34,219
তুমি প্রাণপণে চেষ্টা করবে লকারের
ডালা খুলে বের হওয়ার...

361
00:28:34,302 --> 00:28:36,679
এতে তোমার নখ আর চামড়া
হয়তো ক্ষতিগ্রস্ত হবে।

362
00:28:36,763 --> 00:28:38,681
আমরা দু'জনেই জানি এতে
কোনো ফায়দা নেই।

363
00:28:38,765 --> 00:28:39,849
অপশন দুই...

364
00:28:41,518 --> 00:28:43,061
আমার প্রতি তোমার আনুগত্য দেখাবে।

365
00:28:49,025 --> 00:28:52,529
আমাদের সন্ধির প্রথম ইস্যু হচ্ছে এই
শিশুদের কয়েদখানা থেকে পালানো।

366
00:28:53,071 --> 00:28:55,156
অবশ্যই আমার একটা প্ল্যান আছে।

367
00:28:56,574 --> 00:28:58,076
সেটার প্রক্রিয়া শুরু হলো এখন।

368
00:29:26,855 --> 00:29:29,482
ড. কিনবটের অফিস ভবনের দুই তলায়।

369
00:29:29,566 --> 00:29:31,693
নেভারমোরের অন্য স্টুডেন্টরা তার ভক্ত!

370
00:29:32,735 --> 00:29:34,362
সেশন শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন?

371
00:29:35,029 --> 00:29:37,991
এরপরে আমরা চাইলে ওয়েদারভেনে
গিয়ে হট চকোলেট খেতে পারি।

372
00:29:38,074 --> 00:29:41,327
প্রিন্সিপাল উইমস, আপনি আমার
ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না।

373
00:29:44,289 --> 00:29:47,500
আপনার স্টুডেন্টদের জন্য ড্রাইভারগিরী
করা মানায় না আপনাকে।

374
00:29:48,084 --> 00:29:51,337
তোমার অতীত ইতিহাস ঘেঁটে যা বুঝলাম,
নিশ্চয়ই এখান থেকে পালাবার চেষ্টা করবে।

375
00:29:53,548 --> 00:29:55,717
আমি সেটা হতে দেব না।

376
00:29:57,677 --> 00:29:58,803
শুভকামনা রইল।

377
00:30:03,516 --> 00:30:05,602
তোমার স্কুল কাউন্সেলরের
দেওয়া চিঠি পড়েছি।

378
00:30:05,685 --> 00:30:08,771
মিসেস ব্রনস্টিন, আমাদের সর্বশেষ সেশনের
পর উনার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল...

379
00:30:08,855 --> 00:30:10,815
সেজন্য উনাকে ছয় মাসের
ছুটি নিতে হয়েছিল।

380
00:30:11,774 --> 00:30:13,151
এখানে বসো।

381
00:30:15,236 --> 00:30:16,779
সেটা শুনে তোমার কেমন মনে হয়েছিল?

382
00:30:16,863 --> 00:30:17,989
জয়ী মনে হয়েছিল।

383
00:30:18,072 --> 00:30:20,950
তবে যে শখের কারণে ক্রোশেট করে
সে শত্রু হওয়ারও যোগ্য নয়।
[ক্রোশেট- কাঠের হুক দিয়ে সেলাই]

384
00:30:21,701 --> 00:30:22,869
শত্রুতা?

385
00:30:22,952 --> 00:30:26,456
আমি তো আশা করি আমাদের সম্পর্কে আস্থা
আর পারস্পারিক সম্মান বজায় থাকবে।

386
00:30:26,539 --> 00:30:28,917
এটা বেশ নিরাপদ একটা জায়গা, ওয়েন্সডে।

387
00:30:29,000 --> 00:30:31,419
এমন জায়গা যেখানে আমরা সবকিছু
নিয়ে আলোচনা করতে পারি।

388
00:30:31,502 --> 00:30:33,671
তোমার চিন্তাভাবনা, অনুভূতি...

389
00:30:33,755 --> 00:30:35,840
দুনিয়া সম্পর্কে তোমার
দৃষ্টিভঙ্গি জানতে চাই।

390
00:30:35,924 --> 00:30:39,218
সেটা করা যায় তবে এসব সময়
নষ্ট ছাড়া আর কিছু নয়।

391
00:30:39,802 --> 00:30:41,971
দুনিয়াকে যেভাবে আমি দেখি,
অবশ্যই এটাকে যন্ত্রণা সহ্য করতে হবে...

392
00:30:42,055 --> 00:30:44,641
এবং আমার ব্যক্তিগত দর্শন হচ্ছে,
হয় মারব নয়তো মরব।

393
00:30:45,141 --> 00:30:47,769
তো, তাহলে কেউ তোমার
ভাইকে উত্যক্ত করলে...

394
00:30:47,852 --> 00:30:50,104
প্রতিক্রিয়াস্বরূপ, সুইমিংপুলে তুমি
পিরানহা ছেড়ে দেবে?

395
00:30:50,188 --> 00:30:53,274
ওই প্রবাদটা শুনেছেন, তরবারির
লড়াইতে চাকু এনো না।

396
00:30:54,609 --> 00:30:55,777
আনলেও সেটা লুকিয়ে রাখো।

397
00:30:56,361 --> 00:30:59,122
একটা ছেলেকে এভাবে নির্মমভাবে আহত করেও
কোনো অনুশোচনা নেই তোমার।

398
00:30:59,155 --> 00:31:01,866
- সেজন্যই তুমি এখানে।
- সে একটা বিচি হারিয়েছে শুধু।

399
00:31:02,742 --> 00:31:05,745
দুনিয়াকে উল্টো আমি উপকার করেছি ডাল্টনের
মতো ছেলেদের বংশবৃদ্ধির ক্ষমতা কেড়ে নিয়ে।

400
00:31:05,828 --> 00:31:07,580
আমি আপনার সকল
প্রশ্নের উত্তর দিয়েছি।

401
00:31:08,247 --> 00:31:09,499
আমাদের কথা এখনো শেষ হয়নি।

402
00:31:12,919 --> 00:31:16,089
এই থেরাপির মাধ্যমে তুমি
নিজেকে বুঝতে শিখবে।

403
00:31:16,172 --> 00:31:18,591
এটা তোমাকে তোমার আবেগ
নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে।

404
00:31:18,675 --> 00:31:21,219
তোমাকে তোমার পছন্দের জীবন
গড়তে সাহায্য করবে।

405
00:31:21,302 --> 00:31:23,012
কেমন জীবন চাই আমার
সেটা জানি আমি।

406
00:31:23,680 --> 00:31:24,681
বলো তো সে ব্যাপারে।

407
00:31:26,432 --> 00:31:29,435
এই সেশনের সমস্ত কথোপকথনের
গোপনীয়তা রক্ষা করা হবে।

408
00:31:32,105 --> 00:31:34,524
তুমি কি লেখিকা হওয়ার প্ল্যান করছ?

409
00:31:34,607 --> 00:31:36,359
ডিটেকটিভ ভাইপার ডেলা মার্তে নামক এক...

410
00:31:36,442 --> 00:31:39,028
টিন ডিটেকটিভকে নিয়ে তুমি
তিনটি উপন্যাস লিখেছ।

411
00:31:40,154 --> 00:31:41,531
ওর ব্যাপারে কিছু বলবে আমাকে?

412
00:31:41,614 --> 00:31:44,158
ভাইপার বেশ বিচক্ষণ, চিন্তাশীল এবং
ক্রমাগত তাকে ভুল বোঝা হয়।

413
00:31:44,242 --> 00:31:45,994
কোনো প্রকাশক কি আগ্রহ দেখিয়েছে?

414
00:31:47,829 --> 00:31:50,748
সম্পাদকেরা অদূরদৃষ্টিসম্পন্ন এবং জীবনের
ভয়ার্ত দিকগুলো প্রকাশে অনিচ্ছুক।

415
00:31:50,832 --> 00:31:53,209
একজন তো আমার লেখাকে
আস্তাকুড়ের আবর্জনা বলে...

416
00:31:53,292 --> 00:31:55,211
আমাকে মানসিক চিকিৎসকের
নিকট যেতে বলল।

417
00:31:55,294 --> 00:31:56,295
হুম্ম।

418
00:31:56,379 --> 00:31:57,588
আজব, তাই না?

419
00:31:58,172 --> 00:31:59,632
তুমি প্রতিক্রিয়ায় কী বললে?

420
00:32:01,092 --> 00:32:02,760
ধন্যবাদ জানিয়েছি।

421
00:32:11,477 --> 00:32:13,938
গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে
আমি বরাবরই উদার।

422
00:32:14,731 --> 00:32:15,940
শুনে বেশ ভালো লাগল।

423
00:32:16,441 --> 00:32:19,527
তোমার মানসিক ব্যাপারে ঘাটতে উপন্যাসগুলোর
পান্ডুলিপি আমাকে পাঠানো হয়েছিল।

424
00:32:19,610 --> 00:32:21,487
উপন্যাসগুলোতে ভাইপার এবং
তার মা, ডোমিনিকার সম্পর্কের...

425
00:32:21,571 --> 00:32:23,698
টানাপোড়েনের ব্যাপারটা বেশ
চোখে লেগেছে আমার।

426
00:32:25,074 --> 00:32:26,576
সে ব্যাপারে কথা বলা যায়?

427
00:32:29,328 --> 00:32:32,874
সেশনে আমাদের এমন বিষয়ে কথা
বলা জরুরী যেটা মনে ব্যাথা জাগায়।

428
00:32:32,957 --> 00:32:34,167
আমি ট্রাভেল তেমন পছন্দ করি না।

429
00:32:36,252 --> 00:32:38,588
ওয়াশরুমে যেতে পারি?

430
00:32:50,933 --> 00:32:51,933
ওয়েন্সডে?

431
00:32:51,976 --> 00:32:53,436
সবকিছু ঠিক আছে তো?

432
00:32:55,521 --> 00:32:57,648
তুমি সেশনের বাকিটা সময়
লুকিয়ে কাটাতে পারবে না।

433
00:32:57,732 --> 00:32:58,772
আমি ঠিক আছি।

434
00:32:58,816 --> 00:33:02,445
নিজের মনটাকে প্রশস্ত করছি
যেন সব খুলে বলতে পারি।

435
00:33:04,072 --> 00:33:05,072
ওটা হাতে দাও।

436
00:33:28,554 --> 00:33:33,643
শনিবারে বিকেল চারটার
সময় অফিসে আসুন?

437
00:33:47,240 --> 00:33:48,533
কে তোমাকে বাইরে ছাড়ল?

438
00:33:48,616 --> 00:33:50,493
মাথামোটা মেয়ে!

439
00:34:05,967 --> 00:34:07,176
হে ঈশ্বর!

440
00:34:07,260 --> 00:34:10,138
মানুষকে আচানক ভয় পাইয়ে
দেওয়াটা তোমার অভ্যাস নাকি?

441
00:34:10,221 --> 00:34:11,556
শখ বলতে পারো।

442
00:34:12,723 --> 00:34:13,975
তুমি নেভারমোরের স্টুডেন্ট।

443
00:34:14,809 --> 00:34:16,811
ইউনিফর্ম বদলিয়েছে ওরা বুঝতেই পারিনি।

444
00:34:16,894 --> 00:34:18,187
আমি কোয়াড চাই বরফসহ।

445
00:34:18,271 --> 00:34:19,272
ইমারজ্যান্সি।

446
00:34:21,524 --> 00:34:23,025
মানে, এক্সপ্রেসোর চারটা শট।

447
00:34:23,109 --> 00:34:24,777
আরে... আমি জানি কোয়াড কী।

448
00:34:24,861 --> 00:34:28,322
কিন্তু এক্সপ্রেসো মেশিনের অবস্থা
তেমন সুবিধার না।

449
00:34:28,406 --> 00:34:29,657
এখন শুধু ড্রিপ আছে।

450
00:34:30,158 --> 00:34:34,287
ড্রিপ তারাই পান করে যারা নিজেদের ঘৃণা করে
এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন।

451
00:34:37,748 --> 00:34:39,417
তোমার মেশিনের কী সমস্যা হয়েছে?

452
00:34:39,500 --> 00:34:41,711
এটা বেশ আগুনে একটা নচ্ছাড় দৈত্য
যার পেটে জিলাপির প্যাচ ভরা...

453
00:34:41,794 --> 00:34:44,630
ঠিক করার তরিকাগুলোও
ইটালিয়ান ভাষায় লেখা।

454
00:34:49,594 --> 00:34:53,347
আমার একটা ট্রাইউইং স্ক্রু-ড্রাইভার এবং একটা
চার মিলিমিটারের অ্যালেন রেঞ্চ লাগবে।

455
00:34:53,431 --> 00:34:55,600
দাঁড়াও, তুমি ইটালিয়ান ভাষা জানো?

456
00:34:56,559 --> 00:34:59,020
অবশ্যই, এটা আমার মাতৃভাষা।

457
00:34:59,979 --> 00:35:02,398
এটাই তাহলে ডিল।
আমি কফি মেশিনটা ঠিক করে দিচ্ছি...

458
00:35:02,481 --> 00:35:04,525
তারপর আমার জন্য একটা কফি
বানিয়ে ট্যাক্সি ডাকবে।

459
00:35:04,609 --> 00:35:07,945
জ্যারিকোতে কোনো টেক্সি নেই।

460
00:35:08,029 --> 00:35:09,030
উবারে যাও?

461
00:35:09,113 --> 00:35:12,116
আমার কাছে কোনো ফোন নেই।
প্রযুক্তির গোলাম হতে অনিচ্ছুক আমি।

462
00:35:13,367 --> 00:35:14,619
তাহলে তোমার কপালটাই
খারাপ ধরে নাও।

463
00:35:14,702 --> 00:35:16,245
কোথায় যেতে চাচ্ছ?

464
00:35:16,329 --> 00:35:19,332
তোমার সেটা না জানলেও চলবে।
ট্রেন চালু আছে?

465
00:35:20,333 --> 00:35:23,336
কাছের স্টেশনটা বার্লিংটনে।
এখান থেকে আধা ঘন্টার দূরত্ব।

466
00:35:23,419 --> 00:35:25,963
ভাল্ব খারাপ হয়ে গেছে,
এরকম সমস্যা আগেও দেখেছি।

467
00:35:27,173 --> 00:35:29,508
কী? তোমার ঘরেও বুঝি এরকম
যন্ত্রের দৈত্য আছে?

468
00:35:29,592 --> 00:35:32,428
বাষ্প চালিত গিলোটিন।
দশ বছর বয়সে বানিয়েছিলাম।

469
00:35:33,554 --> 00:35:35,514
আমার খেলনাগুলোর গলা বেশ
সূক্ষ্মভাবে কাটতে চেয়েছিলাম।

470
00:35:38,309 --> 00:35:39,309
শিউর!

471
00:35:39,352 --> 00:35:42,063
তোমার হাবভাব আসলে
সিরিয়াল কিলারদের মতো!

472
00:35:46,108 --> 00:35:47,109
ওয়াও!

473
00:35:47,735 --> 00:35:48,735
থ্যাংক্স!

474
00:35:49,487 --> 00:35:51,948
নেভারমোরের কোনো স্টুডেন্টসকে এই
প্রথম হাত ময়লা করতে দেখলাম।

475
00:35:53,866 --> 00:35:55,618
আমার নাম টায়লার।

476
00:35:55,701 --> 00:35:58,913
তুমি তোমার নামটা বলোনি নাকি
সেটাও না জানলে চলবে?

477
00:36:00,539 --> 00:36:01,539
ওয়েন্সডে।

478
00:36:02,083 --> 00:36:03,125
একটা কথা বলি, ওয়েন্সডে?

479
00:36:03,209 --> 00:36:06,420
তোমার এই উপকারের খাতিরে বার্লিংটনে
আমি নিজেই তোমাকে পৌঁছে দেই?

480
00:36:06,504 --> 00:36:08,965
পারফেক্ট। এক্ষুনি এক কাপ
কোয়াড পার্সেল করে দাও।

481
00:36:09,048 --> 00:36:11,509
না, আমাকে আরো এক ঘন্টা
ডিউটি দিতে হবে।

482
00:36:13,594 --> 00:36:14,679
তোমার লোকসান হবে না।

483
00:36:16,138 --> 00:36:17,598
পুরো কুড়ি ডলার...

484
00:36:17,682 --> 00:36:19,141
লোভনীয়, তবে অফারটা প্রত্যাখ্যান করছি।

485
00:36:21,352 --> 00:36:22,520
চল্লিশ ডলার দিচ্ছি।

486
00:36:24,021 --> 00:36:27,650
শোনো ওয়েন্সডে, একটা মজার ব্যাপার বলি...

487
00:36:28,359 --> 00:36:32,863
আমাকে কেনা যায় না। হয় অপেক্ষা করো
নয়তো অন্য কাউকে পৌঁছে দিতে বলো।

488
00:36:53,718 --> 00:36:54,760
কী ব্যাপার?

489
00:37:00,433 --> 00:37:01,976
এই দেখ, দেখ!

490
00:37:02,059 --> 00:37:03,185
- এ আবার কে?
- ভাই...

491
00:37:03,269 --> 00:37:04,270
কাম অন!

492
00:37:08,357 --> 00:37:10,517
নেভারফোরের পাগল এখানে কী করছে?

493
00:37:10,568 --> 00:37:11,902
এটা আমাদের কর্নার।

494
00:37:12,528 --> 00:37:14,780
তোমরা ধর্মান্ধদের পোষাক
পরে রয়েছ কেন?

495
00:37:15,906 --> 00:37:18,117
- আমরা পিলগ্রিমস।
- একই তো কথা।

496
00:37:18,200 --> 00:37:19,493
আমরা পিলগ্রিম ওয়ার্ল্ডে কাজ করি।

497
00:37:23,706 --> 00:37:26,375
এরকম এক ফালতু থিমপার্ক যারা বানিয়েছে...

498
00:37:26,459 --> 00:37:28,627
তাদেরকে ধরে চাবুক পেটা করা দরকার।

499
00:37:29,211 --> 00:37:31,297
আমার বাবা এই পিলগ্রিম ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা।

500
00:37:31,380 --> 00:37:32,757
তুমি উনাকে নির্বোধ বলছ?

501
00:37:33,716 --> 00:37:35,092
উচিৎ কথা বললে সবারই গায়ে লাগে।

502
00:37:35,176 --> 00:37:36,594
শোনো, তোমরা চলে যাও এখান থেকে।

503
00:37:36,677 --> 00:37:38,888
- তুমি নাক গলাবে না এখানে!
- হ্যাঁ, মাঝখানে এসো না।

504
00:37:40,931 --> 00:37:42,850
বলো তাহলে...

505
00:37:44,977 --> 00:37:46,479
কখনো কোনো নর্মির সাথে ছিলে?

506
00:37:47,313 --> 00:37:49,231
এমন কাউকে পাইনি যে
আমাকে সামলাতে পারবে!

507
00:38:14,090 --> 00:38:16,634
এসব কুংফু কারাতে শিখলে কোত্থেকে?

508
00:38:16,717 --> 00:38:17,957
আমার কাকা শিখিয়েছে।

509
00:38:18,010 --> 00:38:20,596
উনি পাঁচ বছর তিব্বতের
এক আশ্রমে ছিলেন।

510
00:38:21,222 --> 00:38:22,473
উনি কি কোনো সন্ন্যাসী ছিলেন?

511
00:38:22,556 --> 00:38:23,556
কয়েদী।

512
00:38:25,351 --> 00:38:26,351
বাবা!

513
00:38:28,104 --> 00:38:29,939
টায়লার, কী হচ্ছে এখানে বলবে আমাকে?

514
00:38:30,022 --> 00:38:33,484
ওরা এক কাস্টোমারকে হয়রানিকে করছিল,
সে তাদেরকে তাদের প্রাপ্য সাজা দিয়েছে।

515
00:38:35,361 --> 00:38:37,571
এই পিচ্চি মেয়ে একাই তিনটা
ছেলেকে ধরাশায়ী করেছে?

516
00:38:38,239 --> 00:38:39,573
তুমিও মারামারি করেছ?

517
00:38:40,157 --> 00:38:42,284
বাবা, কসম... আমি মারামারিতে ছিলাম না!

518
00:38:44,078 --> 00:38:45,078
ক্ষমা করবেন, শেরিফ!

519
00:38:45,121 --> 00:38:47,081
ও লুকিয়ে এখানে চলে এসেছে!

520
00:38:47,164 --> 00:38:49,041
চলো মিস অ্যাডামস,
যাওয়ার সময় হয়েছে।

521
00:38:50,793 --> 00:38:52,294
এক মিনিট, দাঁড়ান।

522
00:38:54,338 --> 00:38:55,464
তুমি একজন অ্যাডামস?

523
00:38:57,633 --> 00:39:00,219
গোমেজ অ্যাডামস কি তোমার বাবা?

524
00:39:01,512 --> 00:39:04,432
তার তো খুনের দায়ে
জেলে থাকা উচিৎ ছিল!

525
00:39:04,515 --> 00:39:07,435
মানে হচ্ছে, সব একই গোয়ালের গরু।

526
00:39:09,103 --> 00:39:10,438
তোমাকে আমি নজরদারীতে রাখব।

527
00:39:11,188 --> 00:39:12,189
আচ্ছা।

528
00:39:16,610 --> 00:39:19,822
প্রথম দিনেই ঝামেলা বাধিয়ে শেরিফ
গালপিনের নজরে পড়ে গিয়েছ।

529
00:39:20,364 --> 00:39:23,451
- তবে আমি এতে মোটেও বিস্মিত হইনি।
- সে আমার বাবার ব্যাপারে কী বলছিল?

530
00:39:24,034 --> 00:39:26,245
জানি না তবে একটা পরামর্শ দেই।

531
00:39:26,912 --> 00:39:29,248
শত্রুর সংখ্যা না বাড়িয়ে
বন্ধুর সংখ্যা বাড়াও।

532
00:39:30,166 --> 00:39:31,375
তোমার ওদেরকে ভবিষ্যতে লাগবে।

533
00:39:34,670 --> 00:39:36,255
দেখে মনে হচ্ছে একটা এক্সিডেন্ট।

534
00:39:36,922 --> 00:39:38,549
আশা করি, ড্রাইভার সহিসালামতে আছে।

535
00:39:40,009 --> 00:39:41,010
ড্রাইভার মারা গেছে।

536
00:39:42,386 --> 00:39:43,304
ঘাড় ভেঙে গেছে উনার।

537
00:39:45,639 --> 00:39:47,558
তুমি এখানে বসে কীভাবে আন্দাজ করলে?

538
00:42:18,626 --> 00:42:20,210
নাহ, মনটা ভালো হয়নি।

539
00:42:21,170 --> 00:42:23,547
এই জায়গাটাতেই কোনো ভেজাল আছে।

540
00:42:23,631 --> 00:42:25,215
এটা কোনো স্কুল বলে
এরকম মনে হচ্ছে না।

541
00:42:26,216 --> 00:42:29,553
তুমি এরকম ডাবল সাইজের ভায়োলিন
জানালার এই পাশে কীভাবে আনলে?

542
00:42:30,054 --> 00:42:31,513
আমার অতিরিক্ত একটা হাত আছে!

543
00:42:35,142 --> 00:42:36,393
হাতের মালিক কোথায়?

544
00:42:36,477 --> 00:42:38,979
এটা অ্যাডামস ফ্যামিলির অনেকগুলো
রহস্যের মধ্যে একটা।

545
00:42:49,490 --> 00:42:51,241
তুমি কেন নেকড়েয় পরিণত হচ্ছো না?

546
00:42:52,576 --> 00:42:53,661
কারণ, আমি পারি না।

547
00:42:55,954 --> 00:42:56,954
এতোটুকুই আমার দৌড়।

548
00:42:59,416 --> 00:43:04,338
আমার মা বলে, কিছু নেকড়ে দেরিতে সাবালক হয়।
আমি সবচেয়ে সেরা লাইকোনোলজিস্টের কাছেও গিয়েছি।

549
00:43:04,421 --> 00:43:06,882
চিন্তা করো সেজন্য আমাকে
মিলওয়াকে যেতে হয়েছে!

550
00:43:08,467 --> 00:43:10,886
সে বলেছে, হতে পারে আমি এভাবেই...

551
00:43:11,804 --> 00:43:12,804
বুঝতেই পারছ।

552
00:43:14,848 --> 00:43:16,141
তারপর কী হবে?

553
00:43:17,601 --> 00:43:18,811
আমি একটা একাকী নেকড়েতে পরিণত হবো।

554
00:43:21,313 --> 00:43:22,564
খারাপ হবে না।

555
00:43:22,648 --> 00:43:25,901
তোমার মাথা ঠিক আছে?
আমার পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে!

556
00:43:26,402 --> 00:43:29,780
ফ্যামিলি থেকে লাথি মেরে বের করে দেবে,
কোনো পার্টনারও পাবো না বিয়ের জন্য!

557
00:43:30,614 --> 00:43:33,325
- এখানে সমস্যার কিছু তো দেখছি না।
- আমাকে নিঃসঙ্গ অবস্থায় মরতে হবে!

558
00:43:35,035 --> 00:43:36,704
আমাদের সবাইকেই একাকী
মরতে হবে, ইনিড।

559
00:43:38,831 --> 00:43:40,958
তোমার মাথায় ভয়াবহ ছিট আছে!

560
00:43:41,041 --> 00:43:42,292
একটু সাহসও জোগাতে পারো না!

561
00:43:46,630 --> 00:43:48,966
- কাঁদছ কেন?
- কারণ, আমি হতাশ!

562
00:43:50,092 --> 00:43:52,594
কখনো কাঁদোনি?
প্রথমবার দেখছ কাউকে কাঁদতে?

563
00:43:58,308 --> 00:44:00,227
হ্যালোউইনের পরের সপ্তাহ।

564
00:44:03,355 --> 00:44:04,815
তখন আমার বয়স ছয় বছর।

565
00:44:07,109 --> 00:44:09,820
আমার পোষা কাঁকড়া, নিরোকে নিয়ে
বাইরে হাঁটতে বের হলাম।

566
00:44:09,903 --> 00:44:11,155
তখন আমাদের উপর হামলা করা হলো।

567
00:44:16,452 --> 00:44:19,371
ওদের ভাষ্যনুযায়ী, কেমনতর পাগল হলে কেউ
কাঁকড়াকে পোষ্য হিসেবে পালন করে!

568
00:44:19,455 --> 00:44:20,455
হ্যাঁ।

569
00:44:23,751 --> 00:44:25,878
দু'জন আমাকে ঝাপটে ধরল...

570
00:44:35,387 --> 00:44:38,932
বাকিরা সাইকেলে করে
ওকে পিষে ফেলল।

571
00:44:47,566 --> 00:44:50,235
ওকে কবর দেওয়ার সময় তুষারপাত হচ্ছি।

572
00:44:53,197 --> 00:44:55,365
আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।

573
00:45:00,662 --> 00:45:02,664
কিন্তু, কান্না কাউকে ফিরিয়ে
আনতে পারে না।

574
00:45:06,210 --> 00:45:08,045
তাই, আমি আর কাঁদব না
বলে শপথ করলাম।

575
00:45:17,554 --> 00:45:18,764
আমি কাউকে এ ব্যাপারে বলব না।

576
00:45:21,600 --> 00:45:23,685
তারপরও বলব,
তোমাকে অনেক আজব মনে হয়!

577
00:45:24,394 --> 00:45:26,104
তোমার ব্যাপারেও আমার একই অভিমত।

578
00:45:30,275 --> 00:45:32,528
তুমি তোমার রুম ফিরে পেতে চাও?

579
00:45:32,611 --> 00:45:35,072
তাহলে, কীভাবে কম্পিউটার
চালাতে হয় সেটা দেখাও!

580
00:46:03,100 --> 00:46:04,100
ওকে!

581
00:46:05,602 --> 00:46:08,689
আমি একটা হাতের নিকট
থেকে অর্ডার নিচ্ছি!

582
00:46:10,023 --> 00:46:12,109
এটা নিশ্চয়ই অদ্ভুত কিছু নয়।

583
00:46:22,703 --> 00:46:24,663
হাই!

584
00:46:25,789 --> 00:46:26,832
ওর নাম থিং।

585
00:46:27,833 --> 00:46:30,377
ও কি তোমার পোষা?

586
00:46:32,754 --> 00:46:33,881
ও বেশ সংবেদনশীল।

587
00:46:33,964 --> 00:46:37,426
দেখো, নেভারমোরের সবকিছুই
আমার কাছে আজব লাগলেও...

588
00:46:37,509 --> 00:46:39,928
এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে!

589
00:46:40,596 --> 00:46:43,724
তুমি শেষ পর্যন্ত প্রযুক্তির সংস্পর্শে আসলে?

590
00:46:43,807 --> 00:46:45,017
কোনো উপায় ছিল না।

591
00:46:45,100 --> 00:46:46,700
তুমি এখনো আমাকে পালানোয়
সাহায্য করতে চাও?

592
00:46:46,727 --> 00:46:50,147
আজ যা ঘটল তাতে তো মনে হয় না ওরা
তোমাকে সহজে বের হতে দেবে।

593
00:46:50,230 --> 00:46:53,650
এই উইকেন্ডে হারভেস্ট ফেস্টিভ্যাল আছে,
সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

594
00:46:53,734 --> 00:46:55,152
সেখানেই পালানোর একটা বন্দোবস্ত করব।

595
00:46:55,235 --> 00:46:57,446
যদি তুমি আমাকে স্টেশন পর্যন্ত
পৌঁছে দিতে ইচ্ছুক থাকো...

596
00:46:57,529 --> 00:46:59,072
তবে বেশ ভালো ইনাম পাবে।

597
00:47:01,742 --> 00:47:02,910
করব সাহায্য।

598
00:47:02,993 --> 00:47:04,912
তবে কোনো ফি দিতে হবে না।

599
00:47:04,995 --> 00:47:06,330
মনে করো, এটা এমনিতেই করছি।

600
00:47:07,372 --> 00:47:08,457
কেন?

601
00:47:08,540 --> 00:47:10,125
কারণ, আমারও এখান থেকে
পালাবার খায়েশ ছিল।

602
00:47:11,209 --> 00:47:13,795
অন্তত আমাদের একজন তো এই
বিশ্রী শহর থেকে পালাতে পারবে।

603
00:47:25,682 --> 00:47:27,809
তুমি কি সত্যিই ওই নর্মিকে বিশ্বাস করো?

604
00:47:27,893 --> 00:47:30,103
বাবা, আমি জানতাম না
ওরা এখানে আসবে।

605
00:47:30,187 --> 00:47:32,397
নিজেকে সামলাবার ব্যাপারে আমার
অটুট আত্মবিশ্বাস আছে।

606
00:47:32,481 --> 00:47:34,762
মেয়েটার সাথে কোনো কথা বলবে না,
১২ টার মধ্যে বাসায় ফিরবে।

607
00:47:34,816 --> 00:47:36,401
- ১.০০ টা?
- ১২.৩০ টা।

608
00:47:36,485 --> 00:47:37,485
ঠিক আছে।

609
00:47:38,362 --> 00:47:40,530
ঠিকমতো যেও।

610
00:47:42,157 --> 00:47:44,326
এখনো হাগ করতে পছন্দ
করো না! বুঝেছি।

611
00:48:19,069 --> 00:48:22,948
বাহ, এভাবে নিশানা করতে পারলে পুরো দোকানের
সব বেলুন ফুঁস করে দিতে পারবে!

612
00:48:23,031 --> 00:48:25,742
পান্ডারা দল বেঁধে ঘুরতে পছন্দ করে না,
তারা একাকী থাকতে পছন্দ করে।

613
00:48:26,868 --> 00:48:28,745
আচ্ছা, ইশারার মানে বুঝে গেছি।

614
00:48:30,580 --> 00:48:32,582
আমি কারো জন্য অপেক্ষা করছিলাম।

615
00:48:32,666 --> 00:48:35,544
আচ্ছা, কে সেই ভাগ্যবান ছেলে... নাকি কোনো মেয়ে?

616
00:48:36,044 --> 00:48:37,170
তোমার তাতে কী আসে যায়?

617
00:48:39,172 --> 00:48:40,757
পরে আসি।

618
00:48:40,841 --> 00:48:41,841
আমি যাচ্ছি।

619
00:48:45,554 --> 00:48:47,194
যতোটা সহজে আসতে পারব
ভেবেছিলাম তেমনটা হয়নি।

620
00:48:47,264 --> 00:48:50,159
বাবা কারফিউ লাগিয়ে দিয়েছে।
সময়মত বাসায় না গেলে আস্ত রাখবে না।

621
00:48:50,183 --> 00:48:52,561
একটা বোঝা ঘাড়ে চেপে বসে আছে।
ওটাকে আগে ছুঁড়ে ফেলতে হবে।

622
00:48:53,937 --> 00:48:56,690
আতসবাজির পালা শুরু হলে পার্কিং
লটের পেছনে দেখা করবে।

623
00:49:00,694 --> 00:49:03,071
ওই একাকী, উদাস প্রকৃতির
মহিলাটিকে দেখছেন?

624
00:49:04,406 --> 00:49:07,159
এই পুতুলটা আমার চেয়ে
উনার বেশি দরকার।

625
00:49:08,118 --> 00:49:09,619
উনার মনোযোগ বিক্ষিপ্ত করতে পারবেন?

626
00:49:13,415 --> 00:49:15,250
আই লাভ ইউ!
আই লাভ ইউ!

627
00:49:25,719 --> 00:49:29,389
হেই, যাওয়ার আগে তোমায়
এটা দিতে চাচ্ছিলাম।

628
00:49:30,348 --> 00:49:33,226
এটা নেভারমোরে থাকাকালীন তোমার
বাবার নামে মামলার ফাইল।

629
00:49:33,310 --> 00:49:35,395
মনে হয়, বাবা এই জন্যই
উনাকে ঘৃণা করে।

630
00:49:37,230 --> 00:49:38,398
তুমি ঠিক আছো?

631
00:49:40,984 --> 00:49:43,236
মানুষের সাথে আমি এভাবে
কথা বলতে অভ্যস্ত নই।

632
00:49:43,904 --> 00:49:45,906
আমাকে দেখে বেশিরভাগই
রাস্তার দিক বদলায়।

633
00:49:45,989 --> 00:49:47,991
তুমি ভয় পাওয়ার মতো
কেউ নও, তবে একটু...

634
00:49:49,659 --> 00:49:50,659
মাথা নষ্ট টাইপের।

635
00:49:52,579 --> 00:49:53,914
মাথা নষ্টই ভালো।

636
00:49:55,499 --> 00:49:58,251
এক ঘন্টার মধ্যে আমার ট্রেন ছাড়বে,
শীঘ্রই রওয়ানা দিতে হবে।

637
00:49:58,960 --> 00:50:00,754
ঠিক আছে!

638
00:50:03,340 --> 00:50:04,340
হেই!

639
00:50:05,842 --> 00:50:07,385
ওয়েন্সডে, ওয়েন্সডে, চলো!

640
00:50:07,469 --> 00:50:09,262
ভিড়ের মধ্যে ওদেরকে খসাতে পারব!

641
00:50:38,625 --> 00:50:40,418
ওয়েন্সডে, আমাদেরকে যেতে হবে!

642
00:50:40,502 --> 00:50:41,878
ওয়েন্সডে, চলো!

643
00:50:43,088 --> 00:50:44,506
- ওয়েন্সডে!
- রোয়ান, থামো!

644
00:50:59,020 --> 00:51:00,522
দাঁড়াও, রোয়ান!

645
00:51:00,605 --> 00:51:03,650
কী চাও তুমি?
কেন আমাকে ফলো করছ?

646
00:51:03,733 --> 00:51:06,194
বুঝিয়ে বলার সময় নেই তবে
তুমি বিপদে আছো!

647
00:51:11,992 --> 00:51:13,785
এটা তোমার ভুল ধারণা।

648
00:51:20,000 --> 00:51:22,711
- বিপদে তো তুমি আছো!
- কী করছ তুমি?

649
00:51:22,794 --> 00:51:24,421
সবাইকে তোমার হাত থেকে বাঁচাচ্ছি!

650
00:51:24,504 --> 00:51:25,755
তোমাকে আমার মেরে ফেলতেই হবে!

651
00:51:27,174 --> 00:51:29,301
গারগোয়েল? তুমিই ফেলেছিলে মাটিতে?

652
00:51:29,384 --> 00:51:30,385
হ্যাঁ!

653
00:51:32,095 --> 00:51:33,346
ওটা তো স্থিরই ছিল।

654
00:51:37,893 --> 00:51:40,103
এই ছবির মেয়েটা হচ্ছো তুমি?

655
00:51:45,525 --> 00:51:47,245
আমাকে মারতে চাও এই ছবির কারণে?

656
00:51:47,277 --> 00:51:51,907
আমার মা নেভারমোরে স্টুডেন্ট থাকাকালীন
২৫ বছর আগে এটা এঁকেছিল!

657
00:51:51,990 --> 00:51:53,909
সে বেশ শক্তিশালী ভবিষ্যৎদ্রষ্টা ছিল!

658
00:51:55,619 --> 00:51:58,872
- মারা যাওয়ার আগে আমাকে বলেছেন এসব!
- রোয়ান, নিচে নামাও আমাকে!

659
00:51:58,955 --> 00:52:01,208
না! মা বলেছে, এটাই আমার
জীবনের লক্ষ্য যে...

660
00:52:01,291 --> 00:52:03,668
এই মেয়েটাকে মেরে ফেলা
যদি সে নেভারমোরে আসে...

661
00:52:03,752 --> 00:52:07,130
কারণ, সে স্কুল এবং স্কুলের
সবাইকে মেরে ফেলবে!

662
00:52:09,299 --> 00:52:10,383
রোয়ান!

663
00:52:10,967 --> 00:52:11,801
রোয়ান!

664
00:53:22,789 --> 00:53:24,624
<i>হ্যালো, আমার ছোট্ট বিষণ্ণ মেঘ!</i>

665
00:53:26,167 --> 00:53:28,753
<i>কেমন গেল প্রথম সপ্তাহ?</i>

666
00:53:31,089 --> 00:53:33,258
<i>দু'বার মরতে মরতে বেঁচে গেছি।</i>

667
00:53:33,341 --> 00:53:35,969
<i>জানতে পারলাম যে আমার
বাবা হয়টো একজন খুনি...</i>

668
00:53:36,052 --> 00:53:38,680
<i>জানলাম যে এই স্কুলকে ধ্বংস করার
সক্ষমতা আছে আমার!</i>

669
00:53:38,763 --> 00:53:42,017
<i>একটা পিশাচ রহস্যজনকভাবে আমায় বাঁচাল।</i>

670
00:53:42,851 --> 00:53:45,770
স্বীকার করতে দ্বিধা লাগলেও
তুমি ঠিকই বলেছিলে মা।

671
00:53:46,771 --> 00:53:48,773
মনে হচ্ছে, এখানে মজায় কাটবে সময়টা।

