1
00:00:00,670 --> 00:00:10,670
<u>অনুবাদ আয়োজনে</u>

2
00:00:18,713 --> 00:00:20,381
যদি বিস্ময় জাগে, তাহলে বলছি,

3
00:00:20,465 --> 00:00:22,842
প্রেতদের আমি কমই ডাকি।

4
00:00:22,926 --> 00:00:27,013
জীবিতদেরই কষ্টে-শিষ্টে সহ্য করি।
মৃতদের সাথে কেন আলাপ করতে যাবো?

5
00:00:29,015 --> 00:00:30,141
কিন্তু মা বলেছেন,

6
00:00:30,225 --> 00:00:34,187
একমাত্র গুডি'ই আমার মানসিক
ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা শেখাতে পারে।

7
00:00:34,270 --> 00:00:37,732
যত দ্রুত এটা আয়ত্ত্ব করতে পারব,
তত দ্রুত কেসটা সমাধান করতে পারব।

8
00:00:56,251 --> 00:00:57,252
দুঃখিত।

9
00:00:57,335 --> 00:00:59,337
ব্যাঘাত ঘটাতে চাইনি তোমার...

10
00:00:59,420 --> 00:01:02,006
আহ, আমার কি জানা প্রয়োজন?

11
00:01:02,590 --> 00:01:05,150
এক আত্মীয়ের সাথে যোগাযোগ করার জন্য
মৃতদের দুনিয়ার সাথে সংযুক্ত হচ্ছিলাম।

12
00:01:06,177 --> 00:01:09,472
তোমার সাথে ঠিক মানাচ্ছে।
তোমার গুডি নামের আত্মীয় আছে?

13
00:01:09,556 --> 00:01:11,683
সে আদি আউটকাস্টদের একজন ছিল।

14
00:01:12,183 --> 00:01:13,383
তাকে ডাকার চেষ্টা চালাচ্ছি,

15
00:01:13,434 --> 00:01:15,728
কিন্তু মনে হচ্ছে সে আমার
প্রার্থনা উপেক্ষা করছে।

16
00:01:15,812 --> 00:01:18,398
ওহ, আমার একটা সুগন্ধী
মোমবাতি ব্যবহার করেছ?

17
00:01:18,481 --> 00:01:21,442
কাঁচা মাংসের সুবাসটা মন মাতানো।

18
00:01:24,904 --> 00:01:26,781
হয়তো গুডি উত্তর দিয়েছে।

19
00:01:31,369 --> 00:01:33,580
ম্যাগাজিনের টুকরোতে করে
সে উত্তর দেয় কি না সন্দেহ।

20
00:01:53,683 --> 00:01:55,602
তুমি আসতে জোর করেছিলে।

21
00:01:56,477 --> 00:01:57,854
একাই আসতে পারতাম।

22
00:02:11,618 --> 00:02:14,329
মনে হচ্ছে আমাদের কাঙ্খিত
লোকটা আগেই এসে গেছে।

23
00:02:16,372 --> 00:02:17,373
অ্যাহ।

24
00:02:18,124 --> 00:02:19,250
কী মরেছে?

25
00:02:19,334 --> 00:02:20,835
শৈশবের ঘ্রাণ পাচ্ছি।

26
00:02:21,836 --> 00:02:22,879
এসো।

27
00:02:22,962 --> 00:02:25,340
মত পাল্টালাম।
এখানেই থাকলে কেমন হয়?

28
00:02:28,927 --> 00:02:30,470
পাহারাদার হিসেবে।

29
00:03:00,667 --> 00:03:01,667
ইনিড?

30
00:03:14,514 --> 00:03:16,557
যে-ই হও না কেন, দেখা দাও।

31
00:03:18,059 --> 00:03:19,602
অন্যকিছু করতে চাইলে আহত হবে।

32
00:03:20,603 --> 00:03:22,021
সারপ্রাইজ!

33
00:03:23,606 --> 00:03:27,318
<i>♪ Happy birthday to you ♪</i>

34
00:03:28,444 --> 00:03:32,699
<i>♪ Happy birthday to you ♪</i>

35
00:03:32,782 --> 00:03:37,620
<i>♪ Happy birthday, dear Wednesday ♪</i>

36
00:03:38,413 --> 00:03:41,916
<i>♪ Happy birthday to you ♪</i>

37
00:03:44,961 --> 00:03:46,879
আমার জানা উচিৎ ছিলো তুই
এসবের মূলহোতা।

38
00:03:47,672 --> 00:03:51,050
"পার্টি করলে মৃত্যুদন্ড",
কথাটার কোন অংশ বুঝিসনি?

39
00:03:52,593 --> 00:03:55,138
আমার কেকের ডিজাইন এই
কথা থেকেই অনুপ্রাণিত।

40
00:03:55,221 --> 00:03:57,265
গোলাপি বেলুনটা আমারই বুদ্ধি।

41
00:03:57,348 --> 00:03:59,100
একটা উইশ করো।

42
00:04:04,022 --> 00:04:05,523
দাঁড়াও, এটা ল্যাটিন।

43
00:04:07,817 --> 00:04:11,446
অগ্নিবৃষ্টি হবে... আমার উত্থানের কালে।

44
00:04:11,529 --> 00:04:13,031
এটা তো উইশ নয়।

45
00:04:14,866 --> 00:04:17,618
নেভারমোরে'র লনে প্রথম অংশটা
আগুন দিয়ে লেখা হয়েছিল।

46
00:04:18,494 --> 00:04:19,912
এটা কাকতালীয় হতে পারে না।

47
00:04:19,996 --> 00:04:22,707
কেকটা আর খাওয়া হবে না, তাই না?

48
00:04:37,013 --> 00:04:38,681
ক্র্যাকস্টোন আসছে।

49
00:04:40,933 --> 00:04:42,310
ক্র্যাকস্টোন আসছে।

50
00:04:53,863 --> 00:04:55,990
- গুডি।
- আমার বংশের র‍্যাভেন তুমি।

51
00:04:57,158 --> 00:04:58,409
ওয়েন্সডে।

52
00:04:58,493 --> 00:05:01,037
শুনেছি আমাকে ক্ষমতা নিয়ন্ত্রণ
করা শেখাতে পারবে তুমি।

53
00:05:01,120 --> 00:05:03,289
উত্তাল নদীকে নিয়ন্ত্রণ করা যায় না।

54
00:05:04,165 --> 00:05:06,626
ডোবা ছাড়াই তোমাকে
একে চালানো শিখতে হবে।

55
00:05:06,709 --> 00:05:08,211
সময় আমাদের সাথে নেই।

56
00:05:10,505 --> 00:05:13,549
ক্র্যাকস্টোনকে থামানোর জন্য,
তোমাকে জায়গাটা খুঁজতে হবে।

57
00:05:16,552 --> 00:05:18,054
সবসময়ই ভারিক্কি চালের কথা বলো?

58
00:05:18,137 --> 00:05:19,722
সবসময়ই সহজ উত্তর খোঁজো?

59
00:05:21,265 --> 00:05:23,059
র‍্যাভেনের জীবন নিঃসঙ্গ হয়।

60
00:05:23,142 --> 00:05:25,561
একাকিত্ব তোমায় কুরে খাবে,
অন্যদের বিশ্বাস করতে না পেরে,

61
00:05:25,645 --> 00:05:27,730
তাদের মধ্যে শুধু খারাপটাই দেখতে পেয়ে।

62
00:05:28,523 --> 00:05:30,108
এই কথায় আমি ভয় পাবো?

63
00:05:30,858 --> 00:05:31,901
পাওয়া উচিৎ।

64
00:05:33,270 --> 00:05:42,371
• অনুবাদে •
তামিম ইকবাল

65
00:05:48,334 --> 00:05:50,962
এখন কথা বলার ইচ্ছে নেই।

66
00:05:51,045 --> 00:05:53,548
থিং'কে দোষ দিও না।
পার্টির বুদ্ধিটা আমার ছিলো।

67
00:05:54,048 --> 00:05:56,426
জন্মদিনে সবার উদযাপিত হওয়া উচিৎ।

68
00:05:56,509 --> 00:05:58,219
আমি বলব অপমানিত হওয়ার।

69
00:05:58,302 --> 00:06:00,805
কী হয়েছিল? মনে হচ্ছিলো
যেন খিঁচুনি উঠেছে তোমার।

70
00:06:01,514 --> 00:06:02,723
সেই সৌভাগ্য হয়নি।

71
00:06:03,933 --> 00:06:06,811
তোমাকে বোকা বানানোর জন্য
প্রশংসা কি পেতে পারি না?

72
00:06:07,770 --> 00:06:09,439
চালাকিটা ভালো ছিলো।

73
00:06:28,166 --> 00:06:31,335
"ষোড়শ বছর হোক তোমার;
আর হোক দুর্দশাপূর্ণ, যেমনটা তুমি চাও"

74
00:06:31,419 --> 00:06:33,254
"তোমার স্নেহময় বাবা-মা"

75
00:06:33,337 --> 00:06:36,632
তারা যাওয়ার আগে থিং'কে এটা
লুকিয়ে রাখতে বলেছিল।

76
00:06:36,716 --> 00:06:38,926
অ্যাহ! বিচ্ছিরি।

77
00:06:39,010 --> 00:06:40,887
জীবন্ত কাঠবেড়াল হলে ভালো হতো।

78
00:06:44,015 --> 00:06:46,309
যেহেতু এখনো উপহার গ্রহণ করছো...

79
00:07:01,407 --> 00:07:03,701
পছন্দ হয়েছে?

80
00:07:05,244 --> 00:07:06,244
এটা কী জিনিস?

81
00:07:06,287 --> 00:07:07,914
এটা স্কার্ফ, বোকা।

82
00:07:07,997 --> 00:07:10,041
তোমার পছন্দের রঙে বানিয়েছি।

83
00:07:10,124 --> 00:07:12,376
সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কী জানো?

84
00:07:13,336 --> 00:07:14,670
আমারও একটা আছে!

85
00:07:15,963 --> 00:07:18,090
একসাথে এগুলো পরে
ক্লাসে যেতে পারি।

86
00:07:18,674 --> 00:07:23,012
ক্লাসে পরে যাওয়ার জন্য এটা
খুব বেশিই ইউনিক।

87
00:07:23,513 --> 00:07:25,640
আরও স্পেশাল কোনো
উপলক্ষে পরে যাওয়া যায়,

88
00:07:26,891 --> 00:07:28,434
যেমন শেষকৃত্য।

89
00:07:29,185 --> 00:07:30,186
ওহ।

90
00:07:32,104 --> 00:07:35,483
জানো, রেভ'এনের ঘটনাটার
জন্য লুকাস খুবই দুঃখিত।

91
00:07:35,566 --> 00:07:39,904
তার সর্বশেষ মারাত্মক কাজটার
জন্যে সন্দেহ থেকে যাচ্ছে।

92
00:07:39,987 --> 00:07:43,199
কিন্তু আপনাদের লনের ঐ
লেখার সাথে ওর কোনো সম্পর্ক নেই।

93
00:07:43,282 --> 00:07:45,159
গত সপ্তাহে ওকে ঘরবন্দী রেখেছি।

94
00:07:46,953 --> 00:07:47,953
বেশ।

95
00:07:48,871 --> 00:07:52,667
সে তার কমিউনিটি সার্ভিস চালিয়ে যাবে,
আর আমরা এসবের কথা ভুলে যাবো।

96
00:07:52,750 --> 00:07:53,750
হ্যাঁ, বেশ...

97
00:07:54,502 --> 00:07:56,128
আমি আপনার কাছে ঋণী, ল্যারিসা।

98
00:07:56,629 --> 00:07:58,714
কৃতজ্ঞতা জানাতে হবে না।

99
00:07:58,798 --> 00:08:02,468
ওসবের পেছনে দায়ী অপরাধীদের বের করুন।
লুকাসের বন্ধুদের দিয়েই শুরু করতে পারেন।

100
00:08:02,552 --> 00:08:05,930
ওটিঙ্গার ছেলেটাকে কিসে আক্রমণ
করেছে, তাকে ধরার পরপরই।

101
00:08:06,013 --> 00:08:09,976
সব সন্দেহের তীর আপনাদেরই
একজন শিক্ষার্থীর দিকে যাচ্ছে।

102
00:08:10,059 --> 00:08:11,310
সাবধান, নোবেল।

103
00:08:12,270 --> 00:08:14,397
আমার উদারতার সীমা আছে।

104
00:08:26,409 --> 00:08:28,828
সমাধিগৃহে, তুমি আরেকটা
ভিশন দেখেছিলে, তাই না?

105
00:08:28,911 --> 00:08:31,497
জানতাম না দু'জনে আবারও
কথা বলা শুরু করেছি।

106
00:08:31,581 --> 00:08:34,501
তোমার সারপ্রাইজ পার্টিতে ছিলাম।
ভেবেছিলাম তাতে হয়তো ধারণা পাবে।

107
00:08:35,585 --> 00:08:38,588
- কী দেখেছ?
- কে বললো তোমার সাথে কথা বলার জন্য তৈরি আমি?

108
00:08:40,464 --> 00:08:41,882
এখনো ভাবছো আমিই সেই দানব?

109
00:08:41,966 --> 00:08:43,342
সন্দেহের তালিকায় আছো।

110
00:08:44,093 --> 00:08:46,220
যদি সিদ্ধান্ত পাল্টাও
আর আমার সাহায্য লাগে,

111
00:08:46,304 --> 00:08:47,763
আমাকে ওখানে পেয়ে যাবে।

112
00:09:12,288 --> 00:09:13,289
এটা কোথায় পেলে?

113
00:09:14,457 --> 00:09:16,584
ব্রেসলেটটা কোথায় পেলে?

114
00:09:18,336 --> 00:09:20,421
লুকাস। দেখা হয়ে ভালো লাগলো।

115
00:09:21,005 --> 00:09:22,006
বিয়াঙ্কা।

116
00:09:22,089 --> 00:09:23,089
জানি।

117
00:09:23,132 --> 00:09:26,844
গত সপ্তাহে, বাবা বললেন
সাজানো-গোছানো জীবন কাটাতে।

118
00:09:26,927 --> 00:09:28,607
উনি যাওয়ার পর,
পরের বুথে থাকা মহিলাটা,

119
00:09:28,679 --> 00:09:31,974
আমায় আত্ম-সহায়ক অ্যাপ,
মর্নিংসং এর কথা বললেন।

120
00:09:32,058 --> 00:09:34,602
বললেন এটা আমাকে নিজের জীবনে
মনোযোগ দিতে সাহায্য করবে।

121
00:09:34,685 --> 00:09:36,979
সাধারণত, এরকম কিছুকে
আমি একদমই বিশ্বাস করি না,

122
00:09:37,063 --> 00:09:38,356
কিন্তু কিছু কারণে...

123
00:09:38,439 --> 00:09:39,690
তাকে বিশ্বাস করলে।

124
00:09:39,774 --> 00:09:43,069
হ্যাঁ, আর তার কথা সত্যি মনে
হলো, তাই সাইন-আপ করলাম।

125
00:09:43,694 --> 00:09:44,945
তারাই এটা পাঠিয়েছে।

126
00:09:46,155 --> 00:09:49,116
হলফ করে বলছি, তোমার ভালো
থাকা নিয়ে মর্নিংসং মোটেই ভাবে না।

127
00:09:49,200 --> 00:09:51,077
তারা শুধু তোমার টাকায় আগ্রহী।

128
00:09:51,160 --> 00:09:54,455
একটা কাজ করো।
অ্যাপটা ডিলিট করে দাও।

129
00:09:54,538 --> 00:09:57,291
যত তাদের কথা শুনবে,
ততই প্রভাবিত হবে।

130
00:09:58,167 --> 00:09:59,167
তুমি কীভাবে জানো?

131
00:09:59,627 --> 00:10:00,878
জানি আরকি।

132
00:10:01,837 --> 00:10:05,758
সেজন্যই, ফালতু প্র্যাঙ্ক করে আমার
আকর্ষণীয় পোশাক নষ্ট করা...

133
00:10:05,841 --> 00:10:07,551
নর্মি আহাম্মকটাকে সতর্ক করছি,

134
00:10:07,635 --> 00:10:09,470
মর্নিংসং এর সাথে যুক্ত না হওয়ার জন্য।

135
00:10:10,221 --> 00:10:12,431
কারণ তারা তোমার মতো
মানুষদেরই খুঁজছে।

136
00:10:13,265 --> 00:10:15,101
এটা প্রশংসা নয় নিশ্চয়ই।

137
00:10:15,976 --> 00:10:17,269
তোমার কেন মাথাব্যথা?

138
00:10:17,770 --> 00:10:19,897
আমি মায়ের মতো হতে চাই না।

139
00:10:20,398 --> 00:10:23,275
অনিশ্চিত ভবিষ্যতের
দিকে ঠেলে দেবে সে।

140
00:10:25,277 --> 00:10:26,153
হেই।

141
00:10:27,363 --> 00:10:29,907
আমি ওয়েদারভেনে থাকব,
যদি দেখা করতে চাও।

142
00:10:29,990 --> 00:10:33,536
চাইলে আমরা আত্মোন্নয়নের
ব্যাপারে নোট শেয়ার করতে পারি।

143
00:10:41,794 --> 00:10:44,004
এমন নয় যে আমি জন্মদিন অপছন্দ করি।

144
00:10:44,672 --> 00:10:47,800
জন্মদিন আমায় মনে করিয়ে দেয়
মৃত্যুর আরও এক বছর সন্নিকটে পোঁছে গেছি।

145
00:10:49,343 --> 00:10:50,845
এতে অপছন্দের কী আছে?

146
00:10:52,221 --> 00:10:55,141
তাছাড়া, বাবা-মা আমার জন্য
স্মরণীয় জন্মদিনের আয়োজন করতো।

147
00:10:55,224 --> 00:10:58,436
<i>♪ Happy birthday to you... ♪</i>

148
00:10:59,979 --> 00:11:01,355
পারফেক্ট সারপ্রাইজ।

149
00:11:04,275 --> 00:11:05,776
পারফেক্ট কেক।

150
00:11:06,986 --> 00:11:09,822
ক্যান্ডি! ক্যান্ডি! ক্যান্ডি!

151
00:11:09,905 --> 00:11:11,198
পারফেক্ট পার্টি গেম।

152
00:11:11,282 --> 00:11:14,243
ক্যান্ডি! ক্যান্ডি! ক্যান্ডি!

153
00:11:26,964 --> 00:11:30,009
কিন্তু এখনকার পার্টি আর গেমগুলোকে...

154
00:11:33,554 --> 00:11:35,139
খুবই সাধারণ মনে হয়।

155
00:11:37,475 --> 00:11:39,685
গুডি সতর্ক করে বলেছিল
একা থাকাই আমার ভাগ্য,

156
00:11:39,769 --> 00:11:41,312
আর এর জন্য আমি দুঃখ পাবো।

157
00:11:44,940 --> 00:11:45,940
ডঃ কিনবট।

158
00:11:46,358 --> 00:11:48,569
তোমার পরিবারের সাথে হওয়া
সেশনের পর তোমায় আর দেখিনি,

159
00:11:48,652 --> 00:11:51,447
যেই সেশনের কথা... কক্ষনো ভুলবো না।

160
00:11:52,031 --> 00:11:53,491
তাদের সাথে কেমন চলছে?

161
00:11:53,574 --> 00:11:55,576
মা আর আমি কিছু
ভালো সময় কাটিয়েছি।

162
00:11:56,243 --> 00:11:58,037
- হাত নোংরা করেছি।
- বাগান পরিচর্যা করে?

163
00:11:58,120 --> 00:11:59,246
কবর খুঁড়ে।

164
00:11:59,330 --> 00:12:00,414
হুম।

165
00:12:00,498 --> 00:12:02,583
আর বাবাকে জেলে
যাওয়া থেকে বাঁচিয়েছি।

166
00:12:04,794 --> 00:12:06,128
এখানে কেন এলেন?

167
00:12:07,254 --> 00:12:09,298
ইউজিনের মা'দের সাথে
কাজ করছি আমি।

168
00:12:09,381 --> 00:12:12,384
এমন ট্রমা পুরো পরিবারের
মনের মধ্যেই ক্ষত রেখে যায়।

169
00:12:13,219 --> 00:12:16,847
তাদের কিছুদিনের জন্য বাড়ি যেতে হচ্ছিলো,
তাই কথা দিয়েছি ওর খেয়াল রাখব।

170
00:12:18,474 --> 00:12:19,725
তাহলে আমি যাচ্ছি।

171
00:12:21,352 --> 00:12:22,478
গুডি কে?

172
00:12:27,233 --> 00:12:28,901
অনেক দুঃসম্পর্কের আত্মীয়।

173
00:12:29,819 --> 00:12:30,820
অনেক।

174
00:12:31,403 --> 00:12:33,548
মনে হচ্ছে সে তোমার
আসল রূপটা দেখেনি।

175
00:12:33,572 --> 00:12:35,449
তার দৃষ্টি আপনার
জ্ঞাতী-সীমার বাইরে।

176
00:12:39,745 --> 00:12:42,832
প্রথম দিনের মতোই আবেগহীন
আর নির্দয়ের পরিচয় দিচ্ছি আমি।

177
00:12:43,707 --> 00:12:46,877
নির্দয় আর আবেগহীন মানুষেরা
বন্ধুর পরিণতির জন্য তার বিছানার পাশে বসে...

178
00:12:46,961 --> 00:12:48,796
অপরাধ বোধ করে বলে মনে হয় না।

179
00:12:48,879 --> 00:12:50,506
সেশন শুরু করতে বলিনি।

180
00:12:50,589 --> 00:12:52,842
জন্মদিনের উপহার হিসেবে ধরে নাও।

181
00:13:04,395 --> 00:13:05,395
এসো।

182
00:13:07,648 --> 00:13:09,149
কিছুক্ষণ আগে লন্ডন থেকে এলো।

183
00:13:09,233 --> 00:13:11,527
আপনার চাওয়া একটা
পুরনো ডেথ সার্টিফিকেটের কপি।

184
00:13:11,610 --> 00:13:13,153
ধন্যবাদ, অ্যাগনেস।

185
00:13:13,237 --> 00:13:15,447
ওহ, যাই হোক,
আইনেজ ব্লুম আর কল করেছে?

186
00:13:15,531 --> 00:13:17,992
গেটস ম্যানশনের বাতি
লাগানোর ব্যাপারে বলছেন?

187
00:13:18,492 --> 00:13:20,692
কিছুদিন আগে করেছিলো।
শেরিফের অফিসে পাঠিয়েছিলাম।

188
00:13:35,009 --> 00:13:38,470
জানি তুমি চার কাপ কফি পছন্দ করো,
কিন্তু এটা বানাতেই যে সপ্তাহ লেগেছে।

189
00:13:40,014 --> 00:13:41,390
জন্মদিন, হ্যাঁ।

190
00:13:41,473 --> 00:13:42,473
খুশি, কক্ষনো না।

191
00:13:43,767 --> 00:13:45,311
থিং কাউকে বলা বাকি রেখেছে?

192
00:13:45,394 --> 00:13:47,354
কে কেক ডেলিভারি দিয়েছে
বলে তোমার মনে হয়?

193
00:13:48,397 --> 00:13:54,153
তোমার পছন্দের রঙ জানায়
৯৮% ডার্ক চকোলেট দিয়েছি।

194
00:13:58,407 --> 00:14:01,410
ওহ, ওটা কি... ইনিডের উপহার?

195
00:14:01,493 --> 00:14:04,455
একটা যুদ্ধবিদ্ধস্ত দেশ থেকে
পায়ে হেঁটে পালালে এটা পারফেক্ট।

196
00:14:04,538 --> 00:14:06,538
এমন দিনকে পছন্দ করো না
যেটা শুধু তোমাকে নিয়ে?

197
00:14:06,582 --> 00:14:08,208
প্রতিটা দিনই আমাকে নিয়ে।

198
00:14:08,292 --> 00:14:10,419
এই দিনটাতে শুধু বাড়তি হিসেবে
কেক আর বাজে গান থাকে।

199
00:14:12,671 --> 00:14:16,425
তো, যদি জন্মদিন আর গানবিহীন
ডিনারের আমন্ত্রণ জানালে...

200
00:14:18,427 --> 00:14:20,471
সেটাতে কি আসতে?

201
00:14:23,974 --> 00:14:25,476
সময়সীমার মধ্যে আছি।

202
00:14:25,559 --> 00:14:26,769
মৃতদের বৈষিষ্ট্য নিয়ে।

203
00:14:27,603 --> 00:14:28,603
টার্ম পেপার?

204
00:14:29,772 --> 00:14:33,400
আমাদের পূর্বের চাপা দেয়া অপরাধগুলো
কীভাবে আমাদের মারতে ফিরে আসবে, তা নিয়ে।

205
00:14:34,485 --> 00:14:35,485
ওহ।

206
00:14:46,497 --> 00:14:47,957
এটা আগে দেখেছ?

207
00:14:48,540 --> 00:14:49,540
আহ...

208
00:14:49,917 --> 00:14:51,543
কী হতে পারে এটা?

209
00:14:52,878 --> 00:14:53,879
সমস্যা নেই।

210
00:14:59,051 --> 00:15:01,428
আচ্ছা, আমি কি কিছু করেছি?

211
00:15:02,638 --> 00:15:06,141
রেভ'এনের রাতটার পর থেকে মনে
হচ্ছে যেন আমায় এড়িয়ে চলছো।

212
00:15:06,934 --> 00:15:07,934
ভুল বলেছি?

213
00:15:13,857 --> 00:15:15,275
সম্ভবত উত্তর পেয়ে গেছি।

214
00:15:19,613 --> 00:15:21,407
লম্বা কাপের দু' চা চামচ চিনি
দেয়া কালো কফি দেয়া যাবে?

215
00:15:25,452 --> 00:15:27,997
সেই হুমকি স্কুলের লনে
আগুন দিয়ে লিখা আছে,

216
00:15:28,080 --> 00:15:30,791
ক্র্যাকস্টোনের সমাধিগৃহের
দেয়ালেও সেটা খোদাই করা।

217
00:15:31,625 --> 00:15:33,545
বোলো না যে আরও কবর খুঁড়ছো।

218
00:15:33,585 --> 00:15:35,421
এসবের মাঝে সম্পর্ক আছে।
আমি জানি।

219
00:15:36,755 --> 00:15:39,174
মৃত অভিযাত্রীর নামে
একটা বুলেটিন ছাড়বো।

220
00:15:39,258 --> 00:15:42,136
বুঝতে পারলাম, পুরনো প্রতিহিংসায়
আর মগ্ন থাকতে না হওয়ায়,

221
00:15:42,219 --> 00:15:44,096
এখন সত্যিকারের
কেসেরই সমাধান করবেন না।

222
00:15:45,347 --> 00:15:48,058
তোমার বাবা আর আমি সমস্যা মিটমাট
করে নিয়েছি। তোমারও সেটাই করা উচিৎ।

223
00:15:49,351 --> 00:15:50,853
মিটমাট করি না আমি।

224
00:15:52,021 --> 00:15:52,938
আরও জোরালো করি।

225
00:16:09,163 --> 00:16:10,372
তোমার সাহায্য লাগবে।

226
00:16:10,456 --> 00:16:13,417
- খুশি হয়ো না।
- চিত্রাংকন শিখতে চাও নাকি?

227
00:16:17,713 --> 00:16:19,214
তোমার রেখাগুলো সোজা নয়।

228
00:16:19,965 --> 00:16:22,509
একটা ভিশনে দেখেছি।
জায়গাটা চেনো?

229
00:16:31,351 --> 00:16:32,853
কখন এঁকেছো এটা?

230
00:16:32,936 --> 00:16:34,063
কিছুদিন আগে।

231
00:16:34,646 --> 00:16:37,608
আবারও স্বপ্নগুলো দেখা
শুরু হয়, আগের মতো।

232
00:16:37,691 --> 00:16:39,068
সেগুলোতে দানবটা ছিলো?

233
00:16:39,568 --> 00:16:43,155
না, তবে সেটাকে আড়ালে
অনুভব করতে পারছিলাম।

234
00:16:43,238 --> 00:16:45,115
যেন মনের মধ্যে ওঁত পেতে ছিলো।

235
00:16:46,950 --> 00:16:48,368
জানো এটা কোথায়?

236
00:16:48,452 --> 00:16:50,245
হ্যাঁ। পুরনো গেটস ম্যানশন।

237
00:16:50,746 --> 00:16:52,247
দৌড়ার সময় এটার পাশ দিয়ে যাই।

238
00:16:54,083 --> 00:16:55,083
কেন?

239
00:17:07,262 --> 00:17:08,430
আচ্ছা, শোনো...

240
00:17:12,351 --> 00:17:15,854
ড্যান্সের পর, তোমার ব্যাপারে
ভুলতে চেয়েছি, কিন্তু পারছিলাম না।

241
00:17:16,814 --> 00:17:19,149
তাই আঁকা শুরু করি
আর এটা তার ফলাফল।

242
00:17:22,194 --> 00:17:23,904
তোমার ভায়োলিন
বাজানো শুনতে পাই।

243
00:17:31,286 --> 00:17:33,372
বলতে পারি কীভাবে
সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলে।

244
00:17:34,998 --> 00:17:37,334
মনে হয় যেন এটাই
তোমার আসল সত্ত্বা।

245
00:17:56,520 --> 00:17:58,355
তুমি বিয়াঙ্কা, তাই না?

246
00:18:00,023 --> 00:18:01,942
একটা উপকার করতে পারবে?

247
00:18:02,025 --> 00:18:04,278
ওয়েন্সডে এটা নিতে ভুলে গেছে।
এটা ওকে দিতে পারবে?

248
00:18:04,862 --> 00:18:06,363
ইনিডের দেয়া জন্মদিনের উপহার।

249
00:18:06,864 --> 00:18:08,031
তুমি ওর বয়ফ্রেন্ড না?

250
00:18:09,783 --> 00:18:10,784
একদম না।

251
00:18:12,077 --> 00:18:13,370
আচ্ছা, সমস্যা নেই।

252
00:18:14,121 --> 00:18:15,747
আমি এমনিতেও ফিরছিলাম।

253
00:18:21,336 --> 00:18:23,630
ভাবিনি তুমি আসলেই দেখা দেবে।

254
00:18:23,714 --> 00:18:24,923
আমিও না।

255
00:18:30,220 --> 00:18:31,221
তোমার উপদেশ আমলে নিয়েছি।

256
00:18:33,724 --> 00:18:35,517
তো, কেন এলে?

257
00:18:35,601 --> 00:18:38,478
ভাবিনি কোনো আউটকাস্ট
আমার সাথে আর কথা বলবে।

258
00:18:40,355 --> 00:18:43,901
কথা বলার জন্য
কাউকে খুঁজছিলাম।

259
00:18:43,984 --> 00:18:46,028
আমার ধারণা, দু'জনেরই এক অবস্থা।

260
00:18:46,528 --> 00:18:50,991
মা গত সপ্তাহে মনে করিয়ে দেয়,
সাইরেনরা নিজেদের বদলাতে পারে না।

261
00:18:51,575 --> 00:18:53,160
যত চেষ্টাই করি না কেন,

262
00:18:53,243 --> 00:18:55,787
লোকে আমাকে অবজ্ঞা করবে।

263
00:18:56,538 --> 00:18:58,040
তার ধারণাকে ভুল প্রমাণ করতে চাই।

264
00:18:59,082 --> 00:19:00,709
ভাবলাম তুমি বুঝতে পারবে।

265
00:19:04,796 --> 00:19:08,550
বেশিরভাগ মানুষ ভাবে আমি
কিছুই করতে পারব না।

266
00:19:09,885 --> 00:19:13,639
সত্যি বলতে, তাদের এমনটা ভাবাই যৌক্তিক।

267
00:19:15,557 --> 00:19:17,392
ড্যান্স নষ্ট করলে কেন?

268
00:19:17,476 --> 00:19:18,602
জানি না।

269
00:19:19,728 --> 00:19:23,148
আউটরিচ ডে'তে বাবা অপমানিত
হওয়ায় সম্ভবত রেগে ছিলাম।

270
00:19:23,982 --> 00:19:25,192
প্রতিশোধ চেয়েছিলাম।

271
00:19:25,275 --> 00:19:26,693
কিন্তু কাজটা করার পর,

272
00:19:27,778 --> 00:19:29,363
খারাপ লাগছিলো।

273
00:19:29,446 --> 00:19:32,783
বুঝতে পারলাম সবকিছু ঝেড়ে ফেলতে
হবে। প্রথম থেকে শুরু করতে হবে।

274
00:19:33,825 --> 00:19:35,244
আশা করি বুঝতে পেরেছ।

275
00:19:38,664 --> 00:19:39,831
ভালোভাবেই।

276
00:19:47,506 --> 00:19:49,716
এখানেই গ্যারেট গেটস থাকতো।

277
00:19:50,217 --> 00:19:52,719
যাকে খুনের দায়ে আমার
বাবা অভিযুক্ত ছিলেন।

278
00:19:54,429 --> 00:19:58,976
শেরিফ বলেছেন, গেটসের পরিবার মারা
গেছে ঘৃণার পরম্পরাকে সাথে নিয়ে।

279
00:20:00,310 --> 00:20:02,145
কিন্তু ভূতেরা জীবিতদের মারে না।

280
00:20:03,355 --> 00:20:05,565
গুডি কোনো একটা কারণে
আমাকে বাড়িটা দেখিয়েছে।

281
00:20:05,649 --> 00:20:07,150
এর গোপনীয়তা বের
করতে হবে, অথবা...

282
00:20:08,026 --> 00:20:09,027
চেষ্টা চালাতে হবে মৃত্যু অব্দি।

283
00:20:47,941 --> 00:20:49,359
বিভ্রান্ত কর তাকে।

284
00:20:50,986 --> 00:20:53,822
শেরিফ, ফোন তোলো, নোবেল বলছি।

285
00:20:53,905 --> 00:20:56,783
শোনো, মনে হচ্ছে এসবের
মূলহোতা কে, জানতে পেরেছি।

286
00:20:58,702 --> 00:21:00,871
শুধুই ধারণা।
তোমাকে খুলে বলতে হবে।

287
00:21:02,372 --> 00:21:05,208
ওয়েদারভেনে পাই কেটে আলোচনা
করবো, আগেকার দিনের মতোই।

288
00:21:06,293 --> 00:21:07,293
দেখা হবে।

289
00:21:56,259 --> 00:21:57,761
না!

290
00:22:04,935 --> 00:22:05,935
নোবেল!

291
00:22:11,149 --> 00:22:12,401
৯১১ এ কল করো!

292
00:22:13,193 --> 00:22:14,611
অ্যাম্বুলেন্স ডাকো!

293
00:22:20,575 --> 00:22:21,576
সে বেঁচে আছে।

294
00:22:22,494 --> 00:22:23,494
কোনোমতে।

295
00:22:25,038 --> 00:22:27,290
তোমার জবানবন্দি পেলেই
স্কুলে দিয়ে আসব।

296
00:22:27,374 --> 00:22:29,084
আপনার ডেপুটিকে দিয়েছি।

297
00:22:29,626 --> 00:22:31,503
লাইসেন্স প্লেট বিহীন ব্লু ক্যাডিলাক।

298
00:22:31,586 --> 00:22:33,463
হ্যাঁ, জানি।

299
00:22:35,799 --> 00:22:36,883
ভালো জবানবন্দি চাই।

300
00:22:37,926 --> 00:22:39,886
মেয়রের গাড়িতে তুমি কী করছিলে?

301
00:22:39,970 --> 00:22:42,055
তাকে গেটস ম্যানশন
থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম।

302
00:22:42,139 --> 00:22:45,183
গেটস ম্যানশনে তুমি কী করছিলে?

303
00:22:45,267 --> 00:22:46,267
বাড়ি খুঁজছিলাম।

304
00:22:49,521 --> 00:22:51,440
আপনাকে দেয়া তার
ভয়েস মেইল শুনতে পাই।

305
00:22:52,023 --> 00:22:53,023
তাই কৌতুহলী ছিলাম।

306
00:22:55,110 --> 00:22:56,390
মেয়র শেরিফ থাকাকালীন,

307
00:22:56,445 --> 00:23:00,157
অসমাধিত কেসগুলোর ব্যাপারে
নানা মত পোষণ করতো সে।

308
00:23:00,240 --> 00:23:04,453
তো, ঐ বুথে বসে,
পাই কেটে আলোচনা করতাম।

309
00:23:04,536 --> 00:23:06,913
বেশিরভাগ সময়ই সমাধান হতো না।

310
00:23:06,997 --> 00:23:08,373
আমায় সেকেলে বলতে পারেন,

311
00:23:08,457 --> 00:23:11,793
কিন্তু যখন কেউ পুলিশকে কোনো
তথ্য দেয়ার জন্য তাড়াহুড়ো করে,

312
00:23:11,877 --> 00:23:13,920
তাহলে বুঝতে হবে সে
গুরুত্বপূর্ণ কিছু জানে।

313
00:23:14,004 --> 00:23:17,090
আর সব সন্দেহের তীর গেটস
পরিবার আর বাড়িটার দিকেই যায়।

314
00:23:17,174 --> 00:23:18,258
গেটস পরিবার।

315
00:23:19,301 --> 00:23:21,101
কীভাবে? তাদের সবাই
মারা গেছে। প্রত্যেকে।

316
00:23:21,136 --> 00:23:23,597
- আর আমি ভূতে বিশ্বাস করি না।
- হয়তো করা উচিৎ।

317
00:23:31,730 --> 00:23:33,356
কীভাবে প্রতিটা খারাপ ঘটনার...

318
00:23:33,440 --> 00:23:35,692
স্থলে তোমাকে পাওয়া যায়?

319
00:23:35,775 --> 00:23:37,027
ভাগ্যের কারসাজি।

320
00:23:37,611 --> 00:23:39,946
এখন থেকে, স্কুল লকডাউনে থাকবে,

321
00:23:40,447 --> 00:23:43,742
আর পরবর্তী নোটিশ আশা পর্যন্ত
তোমার ক্যাম্পাসের বাইরে যাওয়া নিষিদ্ধ।

322
00:23:54,836 --> 00:23:59,132
ওয়েন্সডে, মেয়র ওয়াকারের
দুর্ঘটনার কথা শুনতে পেলাম।

323
00:23:59,216 --> 00:24:02,636
তুমি ঠিক আছো? এমন কিছু নিজ
চোখে দেখার কথা ভাবাই যায় না।

324
00:24:02,719 --> 00:24:04,599
এমন অভিজ্ঞতা চাইতাম আমি।

325
00:24:05,847 --> 00:24:07,641
ওয়ার্ডেনকে বলতে পারেন
আমি এখনো কক্ষে আছি।

326
00:24:08,808 --> 00:24:11,770
প্রিন্সিপাল উইমস তোমার
ভালোর জন্যেই করছেন।

327
00:24:11,853 --> 00:24:15,148
গুরুতর আহত হতে পারতে।

328
00:24:18,818 --> 00:24:21,071
ওহ, নোভেল কেমন চলছে?

329
00:24:22,030 --> 00:24:24,491
কিছু ক্ষেত্রে ভাইপারের তদন্ত
বাধাগ্রস্থ হয়েছে,

330
00:24:24,574 --> 00:24:26,868
কিন্তু সে পরবর্তীতে কী করবে,
তার পরিকল্পনা করছে।

331
00:24:28,703 --> 00:24:29,996
কৌতুহল জাগানিয়া।

332
00:24:31,081 --> 00:24:33,833
এটা বুকশেলফে দেখে
তোমার কথা মনে পড়লো।

333
00:24:35,335 --> 00:24:38,296
মেরি শেলি ১৯ বছর বয়সে একটা
বাজির ওপর এটা লেখেন।

334
00:24:38,380 --> 00:24:39,381
জানি।

335
00:24:39,965 --> 00:24:42,467
উনি আমার সাহিত্যিক
হিরো এবং প্রতিদ্বন্দ্বীও।

336
00:24:43,218 --> 00:24:45,512
তাকে হারানোর আর
২ বছর ৩৬৪ দিন বাকি।

337
00:24:46,513 --> 00:24:50,225
আমি মনে করি, সাহিত্যের দানবের
উপরে মনোযোগ দিয়ে...

338
00:24:50,308 --> 00:24:53,436
সত্যিকারের দানবদের প্রশাসনের
হাতে ছেড়ে দেয়াই বুদ্ধিমানের কাজ।

339
00:24:54,646 --> 00:24:56,731
"কেউ মন্দকে বেছে নেয় না, কারণ এটা মন্দই"

340
00:24:56,815 --> 00:24:59,442
"তারা শুধু এটাকে ভালো ভেবে ভুল করে"

341
00:24:59,526 --> 00:25:02,445
মেরি শেলি এই লাইনটা উইমসের
মতো মানুষদের জন্যই লিখেছেন,

342
00:25:02,529 --> 00:25:05,115
যারা বৃহত্তর ভালোর নাম দিয়ে
খারাপ কাজ করে যায়।

343
00:25:06,366 --> 00:25:07,659
উনিই আপনাকে পাঠিয়েছেন?

344
00:25:07,742 --> 00:25:10,036
আমার মনোযোগ অন্যদিকে
ঘুরিয়ে দেয়ার জন্য?

345
00:25:10,120 --> 00:25:11,120
না।

346
00:25:11,830 --> 00:25:14,541
তার নিয়ম অমান্য করতে থাকলে
তোমাকে বহিষ্কৃত করা হবে।

347
00:25:15,959 --> 00:25:18,169
তো আপনি আমার ভালোটাই চান?

348
00:25:18,753 --> 00:25:19,753
সবসময়।

349
00:25:20,422 --> 00:25:22,173
- আমাদের অনেক মিল।
- না।

350
00:25:23,800 --> 00:25:27,262
আপনার সাহায্য, দরদ কোনোটাই লাগবে না।
আমার একজন মা আর থেরাপিস্ট আছে।

351
00:25:27,345 --> 00:25:29,139
এতেই বড় জ্বালায় আছি।

352
00:25:50,410 --> 00:25:51,410
হ্যালো?

353
00:25:51,828 --> 00:25:55,206
- তোমার অফার বিবেচনা করলাম।
- অফার?

354
00:25:55,290 --> 00:25:56,541
অ-জন্মদিনে ডিনার।

355
00:25:58,043 --> 00:25:59,961
সত্যি? ভালোই। আম...

356
00:26:01,588 --> 00:26:02,672
তুমি কখন ফ্রি থাকবে?

357
00:26:02,756 --> 00:26:05,091
৮টা বাজে আমায়
নেভারমোরের গেটে নিতে এসো।

358
00:26:05,675 --> 00:26:06,718
গাড়ির লাইট বন্ধ রাখবে।

359
00:26:08,136 --> 00:26:10,221
আহ... ওয়েন্সডে?

360
00:26:11,848 --> 00:26:13,516
টায়লার? তোকে কী বলেছি?

361
00:26:14,100 --> 00:26:16,353
শোন, ওয়েন্সডে অ্যাডামসে'র
থেকে দূরে থাকবি।

362
00:26:16,436 --> 00:26:18,521
এই মেয়ে তোর ক্ষতি ডেকে আনবে।

363
00:26:19,022 --> 00:26:20,315
বিশ্বাস কর, আমি এদের চিনি।

364
00:26:21,399 --> 00:26:23,234
মায়ের কথা বলতে চাইছো?

365
00:26:24,444 --> 00:26:28,114
মোটেই না। মা'কে নিয়ে
কথা বলতে আগ্রহী নও তুমি।

366
00:26:38,917 --> 00:26:40,752
এখন এসবের সময় নেই।

367
00:26:41,252 --> 00:26:44,089
হাসপাতালে যেতে হবে।
মেয়রকে দেখা দরকার।

368
00:26:44,172 --> 00:26:45,590
কারফিউ'র আগে বাড়ি ফিরিস।

369
00:26:45,674 --> 00:26:47,258
কখনো কি তাকে ভালোবেসেছ?

370
00:26:53,348 --> 00:26:55,141
তোর ধারণার চেয়েও বেশি।

371
00:27:07,112 --> 00:27:10,031
তোমাদের সারপ্রাইজের
ব্যাপারে আমার গা'ছাড়া ভাব...

372
00:27:10,115 --> 00:27:11,533
নিয়ে ভাবছিলাম।

373
00:27:12,033 --> 00:27:13,034
স্বীকার করতেই হচ্ছে,

374
00:27:13,118 --> 00:27:15,912
তোমাকে সঠিকভাবে কৃতজ্ঞতা
না জানানোয় দুঃখ-বোধ হচ্ছে।

375
00:27:18,957 --> 00:27:20,834
- সত্যিই?
- হ্যাঁ, ইনিড।

376
00:27:21,418 --> 00:27:22,711
যদি একটা সুযোগ থাকতো...

377
00:27:22,794 --> 00:27:25,296
ক্যাম্পাসের বাইরে জন্মদিনের
উদযাপন আবার করার।

378
00:27:26,339 --> 00:27:27,841
শুধু দুই বেস্ট ফ্রেন্ড।

379
00:27:28,800 --> 00:27:30,844
কিন্তু স্কুল এখন লকডাউনে।

380
00:27:33,555 --> 00:27:35,223
পূর্ণিমার চাঁদের দিকে তাকাও...

381
00:27:38,351 --> 00:27:42,355
ওহ, আমি নেকড়ে হওয়ার জন্য গুহায়
যাওয়ার অনুমতি নিলে কেমন হয়?

382
00:27:42,439 --> 00:27:44,357
বলবো যে তুমি গুহার
মুখ আঁটকে রাখবে।

383
00:27:44,983 --> 00:27:47,152
আমার কুটিল বুদ্ধি
তোমাকেও পেয়ে বসেছে।

384
00:27:47,235 --> 00:27:48,987
থিং?

385
00:27:50,655 --> 00:27:52,157
জানিস তো কী করতে হবে।

386
00:27:56,536 --> 00:27:58,747
ওহ, স্কার্ফগুলোও পরা উচিৎ।

387
00:28:00,957 --> 00:28:03,626
ওহ, মনে হয় আমারটা
ফেন্সিং গ্রাউন্ডে ফেলে এসেছি।

388
00:28:03,710 --> 00:28:06,045
তোমারটা ওয়েদারভেনে
ফেলে এসেছিলে।

389
00:28:06,129 --> 00:28:07,630
ভাগ্যবশত, বিয়াঙ্কা নিয়ে এসেছে।

390
00:28:09,048 --> 00:28:10,341
ঠিক পোষাপ্রাণীর মতো।

391
00:28:25,064 --> 00:28:26,065
ইয়াল্লা!

392
00:28:29,277 --> 00:28:30,277
চলো।

393
00:28:30,779 --> 00:28:32,030
আহ... আহ...

394
00:28:32,113 --> 00:28:34,365
হাই। দেখা হয়ে ভালো লাগছে।

395
00:28:40,705 --> 00:28:42,749
দাঁড়াও, সে আমাদের উবার ড্রাইভার?

396
00:28:42,832 --> 00:28:44,000
উবার ড্রাইভার?

397
00:28:44,918 --> 00:28:48,254
- ভেবেছিলাম আমরা ডেটে যাচ্ছি।
- ভেবেছিলাম রাতে ঘুরতে বেরোচ্ছি।

398
00:28:48,338 --> 00:28:50,131
প্ল্যান পরিবর্তন করেছি।

399
00:28:51,049 --> 00:28:53,468
অদ্ভূত হুডি আর
স্কার্ফের কথা কী বলবে?

400
00:28:53,551 --> 00:28:54,636
প্রশ্ন কোরো না।

401
00:28:54,719 --> 00:28:55,720
গাড়ি চালাও।

402
00:29:12,904 --> 00:29:13,904
হেই, ওয়েন্সডে?

403
00:29:16,866 --> 00:29:17,951
তোমরা ভেতরে আছো?

404
00:29:19,202 --> 00:29:21,204
জানি এখনো চিত্রটার
ব্যাপারে রেগে আছো,

405
00:29:21,287 --> 00:29:23,248
আমি একটু কথা বলতে চাই।

406
00:29:32,507 --> 00:29:34,259
ও কোথায়, থিং?

407
00:29:43,059 --> 00:29:46,104
সিরিয়াসলি, ভেতরে যেতে চাও?

408
00:29:47,146 --> 00:29:48,648
জায়গাটা একদম গা ছমছমে।

409
00:29:48,731 --> 00:29:49,732
জানি।

410
00:29:51,776 --> 00:29:54,654
- এসবের জন্য তো আসিনি।
- আমিও।

411
00:29:54,737 --> 00:29:58,700
জন্মদিনটা ডিনারে কিংবা সারপ্রাইজ
পার্টিতে গিয়ে উদযাপন করতে চাইনি।

412
00:30:00,994 --> 00:30:02,370
এমন কিছু করতে চেয়েছি।

413
00:30:03,913 --> 00:30:07,292
তাহলে বললেই পারতে।
চালাকির দরকার ছিল না।

414
00:30:08,626 --> 00:30:10,295
তোমরা যেতে চাইলে, যেতে পারো।

415
00:30:11,170 --> 00:30:13,047
আমি গ্যারেজটা চেক করতে যাচ্ছি।

416
00:30:36,779 --> 00:30:37,780
চেষ্টা করে দেখি।

417
00:30:48,958 --> 00:30:50,126
বৃথা চেষ্টা।

418
00:30:50,960 --> 00:30:51,961
আমি দেখি?

419
00:30:57,884 --> 00:30:58,885
হোয়া।

420
00:31:02,847 --> 00:31:03,847
নেকড়ে-মানবীর ক্ষমতা।

421
00:31:14,359 --> 00:31:15,568
মেয়রকে ধাক্কা দেয়া গাড়িটা।

422
00:31:16,569 --> 00:31:18,529
অবস্থা ভালো ঠেকছে না আর।

423
00:31:19,614 --> 00:31:22,075
আমাদের এক্ষুনি টায়লারের
বাবাকে কল করা উচিৎ।

424
00:31:22,825 --> 00:31:23,825
কেন?

425
00:31:24,243 --> 00:31:27,205
যাতে সে আমাকে নেভারমোরে
নিয়ে গিয়ে বহিষ্কার করাতে পারে?

426
00:31:27,288 --> 00:31:28,498
সেটা হবে না।

427
00:31:39,676 --> 00:31:41,469
আজ আমি মরেছি।

428
00:32:01,656 --> 00:32:04,492
এই তো ওরা। গেটস পরিবার।

429
00:32:05,118 --> 00:32:07,078
নির্বোধদের কাছে এরা সুদর্শন।

430
00:32:08,538 --> 00:32:09,664
<i>এই হচ্ছে গ্যারেট,</i>

431
00:32:10,957 --> 00:32:12,792
তার আউটকাস্ট অপছন্দকারী
বাবা, অ্যানসেল,

432
00:32:13,292 --> 00:32:14,919
আর এটা নিশ্চয়ই লরেল।

433
00:32:15,003 --> 00:32:16,629
সবাই মারা গেছে।

434
00:32:16,713 --> 00:32:18,006
তো প্রশ্নটা হচ্ছে,

435
00:32:19,382 --> 00:32:21,217
গুডি কেন আমায়
এখানে নিয়ে এলো?

436
00:32:46,951 --> 00:32:47,951
যথেষ্ট দেখা হয়েছে?

437
00:33:15,938 --> 00:33:19,400
কাদের পারিবারিক লাইব্রেরিতে
ভুতুড়ে অর্চনা-বেদী নেই?

438
00:33:19,484 --> 00:33:21,152
আমাদেরটা লিভিং রুমে।

439
00:33:21,235 --> 00:33:23,738
যাতে "ডে অব দ্য ডেড" পালন
করার জন্য সবাই বসতে পারে।

440
00:33:47,303 --> 00:33:48,137
এখনো উষ্ণ আছে।

441
00:33:50,014 --> 00:33:52,433
টায়লার, তুমি নিচের
তলায় চেক করো।

442
00:33:52,517 --> 00:33:54,268
ইনিড আর আমি উপরে খুঁজছি।

443
00:33:54,352 --> 00:33:55,394
সত্যি?

444
00:34:10,493 --> 00:34:13,246
বেশ, তুমি বামে যাও,
আমি ডানে যাচ্ছি।

445
00:34:13,329 --> 00:34:16,082
তুমি এখানে এসে আলাদা
হয়ে যেতে চাও?

446
00:34:16,582 --> 00:34:19,585
এভাবেই প্রতিটা হরর মুভিতে
বেস্ট ফ্রেন্ডরা মারা যায়।

447
00:34:19,669 --> 00:34:22,130
যত দ্রুত তল্লাশি শেষ হবে,
তত দ্রুত যেতে পারব।

448
00:34:29,595 --> 00:34:31,514
কেন যে এলাম!

449
00:34:35,977 --> 00:34:37,687
জানি মা কী বলতো।

450
00:34:38,688 --> 00:34:40,523
"ইনিড, তুই একটা বোকা"

451
00:34:42,275 --> 00:34:43,401
"সবাই তোকে কাজে লাগায়"

452
00:34:44,443 --> 00:34:47,655
"নিজের জোর দেখা।
শান্তিকামীদের কেউ পছন্দ করে না"

453
00:34:47,738 --> 00:34:49,407
থামো, মা। মাথা থেকে সরো!

454
00:34:56,539 --> 00:34:59,083
ওয়েন্সডে, তোমার এটা দেখা দরকার।

455
00:35:10,678 --> 00:35:11,929
বিছানাটা বানানো।

456
00:35:12,722 --> 00:35:14,223
ধুলো বা মাকড়সার জাল নেই...

457
00:35:22,023 --> 00:35:23,065
"LG?"

458
00:35:31,616 --> 00:35:32,783
লরেল গেটস।

459
00:35:34,243 --> 00:35:36,954
মনে হচ্ছে কেউ তার
পুরনো রুমে ফিরেছে।

460
00:35:37,038 --> 00:35:38,331
এটা সম্ভব না।

461
00:35:39,123 --> 00:35:41,500
সে ২৫ বছর আগে পানিতে
ডুবে মারা গেছে।

462
00:35:43,753 --> 00:35:44,837
চলো।

463
00:35:46,005 --> 00:35:48,633
এটা সবচেয়ে বাজে রাত্রিভ্রমণ।

464
00:35:49,508 --> 00:35:51,093
বেরোও! দানবটা এসেছে!

465
00:35:57,141 --> 00:35:58,559
এলিভেটর! চলো!

466
00:36:06,651 --> 00:36:09,946
ওহ খোদা! ওহ খোদা! ওহ খোদা!

467
00:36:29,548 --> 00:36:30,591
না, স্কার্ফটা দিয়ে নয়!

468
00:36:31,300 --> 00:36:32,385
থামো।

469
00:36:38,683 --> 00:36:39,892
ওহ খোদা।

470
00:37:35,072 --> 00:37:36,073
কী করছো?

471
00:37:37,283 --> 00:37:39,323
দানবটার শিকারদের অঙ্গ এগুলো।

472
00:37:39,368 --> 00:37:40,368
এসো।

473
00:37:50,129 --> 00:37:52,214
- ঠিক আছো?
- তোমার কী যায়-আসে?

474
00:37:56,635 --> 00:37:58,315
ওয়েন্সডে, কী ভাবছো তুমি?

475
00:37:58,346 --> 00:38:00,431
টায়লারকে আনতে হবে!

476
00:38:01,057 --> 00:38:02,433
দানবটা সেখানে!

477
00:38:06,687 --> 00:38:07,855
ইনিড, এটা ধরো।

478
00:38:07,938 --> 00:38:10,399
- ওটা এখনো ভেতরে আছে!
- ব্যথা পেয়েছ। হাঁটতে পারবে?

479
00:38:12,443 --> 00:38:13,803
কোথা থেকে এলে?

480
00:38:14,278 --> 00:38:15,446
নাও।

481
00:38:15,529 --> 00:38:16,447
এটা ধরো।

482
00:38:18,240 --> 00:38:19,617
তার কী হয়েছে?

483
00:38:29,835 --> 00:38:30,961
ধন্যবাদ, ডক।

484
00:38:31,462 --> 00:38:33,130
নিজেও এবার রোগী হতে চাই না,

485
00:38:33,214 --> 00:38:35,674
কিন্তু আমার একদম
প্যানিক অ্যাটাক হতে যাচ্ছে।

486
00:38:36,258 --> 00:38:39,011
উইমস বোঝার আগেই ফিরে যেতে হবে।

487
00:38:41,180 --> 00:38:42,932
হয়েছেটা কী?

488
00:38:43,516 --> 00:38:46,644
- তোমার কারণে হয়েছে, তাই না?
- দাঁড়াও, বাবা। আমি ঠিক আছি।

489
00:38:47,228 --> 00:38:50,314
শেরিফ, বুঝতে পারছি রেগে আছেন,
কিন্তু আপনার একটা জিনিস দেখা দরকার।

490
00:39:02,243 --> 00:39:03,411
এখানেই ছিলো।

491
00:39:04,245 --> 00:39:08,290
অঙ্গ, ব্লু ক্যাডিলাক, অর্চনার বেদী,

492
00:39:08,374 --> 00:39:10,626
আর নতুন গোলাপ দিয়ে ভর্তি বেডরুম।

493
00:39:10,709 --> 00:39:12,211
হ্যাঁ, এখন চলে গেছে।

494
00:39:12,294 --> 00:39:14,505
আমরা যাওয়ার পর
কেউ সরিয়ে নিয়েছে।

495
00:39:15,339 --> 00:39:19,218
শুনুন, আমি বলেছিলাম সব সন্দেহ
এই বাড়ির দিকেই নির্দেশ করে।

496
00:39:19,301 --> 00:39:23,848
সেটা প্রমাণের জন্য আমার ছেলে আর নিজের
বন্ধুকে মৃত্যুর মুখে নিয়ে গেলে? হাহ?

497
00:39:25,599 --> 00:39:27,059
এবার, শোনো আমার কথা।

498
00:39:27,977 --> 00:39:30,896
এখন থেকে, তোমার টায়লারকে
দেখতে আসা নিষেধ,

499
00:39:30,980 --> 00:39:35,568
আর এই কেসের সাথে সম্পর্কিত
কিছুর তদন্ত করাও নিষেধ, বুঝেছ?

500
00:39:48,664 --> 00:39:53,627
সরাসরি আমার আদেশের বিপরীতে
গিয়ে লকডাউনের মাঝে বেরিয়েছ।

501
00:39:54,211 --> 00:39:57,506
নিজেকে আর বন্ধুদের বিপদে ফেলার
কথা আর না-ই বললাম।

502
00:39:58,215 --> 00:40:00,468
যেটার জন্য বহিষ্কার অবধারিত। জানি।

503
00:40:01,260 --> 00:40:03,721
সেটা প্রয়োগ করার পূর্ণ
অধিকার আপনার আছে।

504
00:40:04,763 --> 00:40:07,183
যদিও সেটা হবে বড় একটা ভুল।

505
00:40:09,059 --> 00:40:13,522
এখন অনুশোচনা করা উচিৎ,
ঔদ্ধত্য দেখানো নয়, মিস অ্যাডামস।

506
00:40:13,606 --> 00:40:16,233
একটা সত্যকে অবমুক্ত করার চেষ্টা
করার জন্য কক্ষনো ক্ষমা চাইবো না।

507
00:40:25,743 --> 00:40:26,827
এটা কী?

508
00:40:27,870 --> 00:40:29,205
রোয়ানের দেয়া সতর্কবাণী।

509
00:40:39,173 --> 00:40:41,050
এজন্যই কি সে তোমায়
মারতে চেয়েছিলো?

510
00:40:41,842 --> 00:40:43,844
মৃত্যুর আগে ওর মা এটা এঁকে যান।

511
00:40:43,928 --> 00:40:46,055
বলেন আমি এই স্কুলের ধ্বংস ডেকে আনব।

512
00:40:47,139 --> 00:40:48,682
কিন্তু আমার ধারণা
আমি স্কুলকে বাঁচাবো।

513
00:40:49,934 --> 00:40:51,435
বুঝতেই পারছেন কোনটা বিপদে আছে।

514
00:40:51,519 --> 00:40:53,604
যেসবকে রক্ষা করার শপথ
নিয়েছিলেন, সেগুলো।

515
00:40:54,480 --> 00:40:56,148
আরেকটা সুযোগ দিন।

516
00:41:00,361 --> 00:41:01,361
প্লিজ।

517
00:41:13,415 --> 00:41:15,084
আর কোনো ব্যত্যয়...

518
00:41:16,877 --> 00:41:20,381
আর একবার নিয়ম ভঙ্গ করেছ
তো তোমার বহিষ্কার নিশ্চিত।

519
00:41:20,464 --> 00:41:22,591
কোনো কিন্তু বা যদি নয়।

520
00:41:23,175 --> 00:41:26,679
- ইনিড আর জ্যাভিয়েরকে ছেড়ে দিতে হবে।
- আর কোনো আলাপ নয়।

521
00:41:27,179 --> 00:41:28,180
শুভরাত্রি।

522
00:41:41,777 --> 00:41:42,987
কোথায় যাচ্ছো?

523
00:41:43,070 --> 00:41:44,070
ইয়োকো'র রুমে।

524
00:41:44,863 --> 00:41:47,283
থর্নহিল বললেন সেখানে
কিছু রাত থাকতে পারি।

525
00:41:48,242 --> 00:41:49,326
প্রয়োজন নেই।

526
00:41:49,410 --> 00:41:52,121
উইমসে'র সাথে কথা বলেছি।
তুমি আর জ্যাভিয়ের শাস্তি পাবে না।

527
00:41:52,204 --> 00:41:53,581
তো ধন্যবাদ জানাতে হবে?

528
00:41:54,081 --> 00:41:56,709
ক্ষমা চাইলাম তো। এসব শেষ।

529
00:41:58,877 --> 00:41:59,878
শেষ?

530
00:42:00,671 --> 00:42:04,800
আজ রাতে কেক কাটার কথা ছিলো,
যেটা কাটার কথা তোমার মনেও হয়নি।

531
00:42:05,718 --> 00:42:09,471
নিজের ইচ্ছা পূরণে অন্যদের বিপদে
ফেলে হলেও কাজে লাগাবে।

532
00:42:10,180 --> 00:42:13,017
তোমার এই ঘোরের কারণে
আমরা আজ মরতে পারতাম।

533
00:42:13,100 --> 00:42:14,351
কিন্তু মরিনি।

534
00:42:15,394 --> 00:42:17,855
এখন কেসটা সমাধান করার
আরও এক ধাপ এগিয়ে গেছি।

535
00:42:17,938 --> 00:42:19,398
আর এটাই গুরুত্বপূর্ণ।

536
00:42:23,235 --> 00:42:24,820
চেষ্টা করেছি...

537
00:42:24,903 --> 00:42:25,738
অনেক,

538
00:42:25,821 --> 00:42:26,864
অনেক,

539
00:42:26,947 --> 00:42:28,866
তোমার বন্ধু হওয়ার।

540
00:42:30,034 --> 00:42:31,452
অনুভূতিকে বিশ্বাস করেছিলাম।

541
00:42:32,077 --> 00:42:34,204
তোমার অনুভূতির ব্যাপারে ভাবতাম।
সবাইকে বলতাম,

542
00:42:34,288 --> 00:42:37,458
"ওকে দেখতে সিরিয়াল কিলারের মতো লাগে,
কিন্তু ও আসলে লাজুক প্রকৃতির।"

543
00:42:37,541 --> 00:42:38,751
তোমায় বলতে বলিনি।

544
00:42:38,834 --> 00:42:41,128
তোমায় বলতে হয়নি
কারণ বন্ধুরা এমনই করে!

545
00:42:41,712 --> 00:42:43,130
তাদেরকে বলতে হয় না।

546
00:42:44,548 --> 00:42:47,176
তুমি জানো না বন্ধুরা অপরের
ব্যাপারে সব বলে।

547
00:42:49,011 --> 00:42:51,597
একা থাকতে চাও, ওয়েন্সডে? থাকো একা।

548
00:43:25,255 --> 00:43:27,841
গুডি বলেছিল নিঃসঙ্গ
থাকাই আমার ভাগ্য।

549
00:43:28,801 --> 00:43:30,052
হয়তো এটাই অনিবার্য।

550
00:43:31,428 --> 00:43:33,430
কিন্তু জীবনে এই প্রথমবার,

551
00:43:34,682 --> 00:43:36,058
একাকিত্ব ভালো লাগছে না।

552
00:43:45,109 --> 00:43:46,777
আরেকটা ব্যাপার আছে।

553
00:43:48,320 --> 00:43:49,947
কুরে খাওয়া একটা অনুভূতি।

554
00:43:53,200 --> 00:43:54,785
যেন মৃত্যু কাছাকাছি আছে।

555
00:43:57,538 --> 00:43:58,538
আমায় দেখছে।

556
00:44:17,808 --> 00:44:21,019
কিন্তু আমি ভয় পাবো না।
আর হালও ছাড়বো না।

557
00:44:25,065 --> 00:44:26,066
ঐ বাড়ি।

558
00:44:26,900 --> 00:44:28,277
ঐ পরিবার।

559
00:44:30,070 --> 00:44:31,113
ক্র্যাকস্টোন।

560
00:44:33,323 --> 00:44:34,867
দানবটা।

561
00:44:35,451 --> 00:44:36,577
কোনো কারণে আমিও।

562
00:44:37,911 --> 00:44:41,123
মাকড়সার জালের মতো
আমরা সংযুক্ত মনে হচ্ছে।

563
00:44:44,376 --> 00:44:47,212
আর যখন মেয়র ওয়াকার
সত্য জানতে পারলেন,

564
00:44:48,213 --> 00:44:49,423
তার মুখ বন্ধ করা হলো।

565
00:44:53,343 --> 00:44:54,720
কিন্তু আমাকে পারবে না।

566
00:45:01,268 --> 00:45:02,603
তো যে-ই আমাকে দেখছো,

567
00:45:04,229 --> 00:45:05,439
জেনে রাখো,

