1
00:00:00,501 --> 00:00:10,501
সাবটাইটেল পরিবেশনায়
THE GHOST SQUAD :.:.:

2
00:00:23,208 --> 00:00:24,501
অন্ত্যেষ্টিক্রিয়া আমার বেশ উপভোগ্য লাগে।

3
00:00:24,584 --> 00:00:28,004
পত্রিকাতে মৃত্যুসংবাদ পড়ার মতো
বয়স হওয়ার পর থেকেই তা দেখতে যেতাম।

4
00:00:29,506 --> 00:00:31,174
"ঈশ্বরই আমাদের আশ্রয় ও শক্তি..."

5
00:00:31,257 --> 00:00:33,968
মেয়র ওয়াকারের খুন হয়েছে,
আর আমি জানি খুনি এখানেই উপস্থিত আছে...

6
00:00:34,719 --> 00:00:38,056
আমাদের মাঝে হাবাগবা মুখ নিয়ে দাঁড়িয়ে,
পরবর্তী চালের পরিকল্পনা করছে।

7
00:00:39,182 --> 00:00:40,642
আর রাখছে আমার
সমস্ত পদক্ষেপের ওপর নজর।

8
00:00:43,353 --> 00:00:45,105
জানি আমি সত্যের নিকটেই রয়েছি।

9
00:00:45,605 --> 00:00:47,190
ধাঁধা'র সমস্ত টুকরো
আমার কাছে আছে।

10
00:00:48,733 --> 00:00:50,485
সেগুলোকে শুধু আমায়
সারিবদ্ধ করে যথাস্থানে বসাতে হবে।

11
00:00:52,529 --> 00:00:54,531
<i>♪ What if I'm wrong? ♪</i>

12
00:00:55,281 --> 00:00:57,075
<i>♪ What if I lied? ♪</i>

13
00:00:57,992 --> 00:01:02,831
<i>♪ What if I've dragged you here ♪</i>

14
00:01:03,748 --> 00:01:08,211
<i>♪ To my own dark night ♪</i>

15
00:01:08,294 --> 00:01:10,296
<i>♪ And what if I know ♪</i>

16
00:01:11,464 --> 00:01:13,466
<i>♪ What if I see ♪</i>

17
00:01:14,050 --> 00:01:20,598
<i>♪ There is a crack run right down ♪</i>

18
00:01:20,682 --> 00:01:26,980
<i>♪ The front of me ♪</i>

19
00:01:27,564 --> 00:01:30,024
অশ্রুকণার ঊর্ধ্বে ও বিষাদের
আড়ালে গিয়ে আমায় দেখতে হবে।

20
00:01:30,108 --> 00:01:33,236
এখনো অব্ধি, হয়তো প্রতিটা
ছলে ও কৌশলে আমি পরাস্ত হয়েছি,

21
00:01:33,319 --> 00:01:35,572
কিন্তু চূড়ান্ত চাল এখনো বাকি আছে।

22
00:01:37,866 --> 00:01:39,868
খুনির একটা ভুল পদক্ষেপই,

23
00:01:41,202 --> 00:01:42,203
তাকে হাতে-নাতে ধরার
পথ প্রশস্ত করে দেবে।

24
00:02:17,739 --> 00:02:20,867
বুদ্ধিমত্তায় এখনো একটুও জং ধরেনি
দেখছি, আমার ঝুঁটি চুলো শিষ্যা।

25
00:02:21,409 --> 00:02:22,410
আঙ্কেল ফেস্টার।

26
00:02:28,060 --> 00:02:38,060
Bangla Subtitle Created By
AKASH BASAK :.:.:

27
00:02:39,886 --> 00:02:41,726
কতদিন ধরে আমার পিছু করছিলে?

28
00:02:41,763 --> 00:02:45,183
আজ সকালেই শহরে এসে পৌঁছালাম,
আর স্মৃতির স্রোত আমার ওপর আছড়ে পড়লো।

29
00:02:45,266 --> 00:02:47,227
ভেবেছিলাম তুমি কখনো
নেভারমোরে পড়োনি।

30
00:02:47,310 --> 00:02:49,979
তা পড়িনি বটে। পড়ালেখার
ব্রেন যে তোর বাবা পেয়েছিল।

31
00:02:50,855 --> 00:02:52,607
কিন্তু প্রায়শই ওর সাথে
দেখা করতে আসতাম।

32
00:02:52,690 --> 00:02:55,944
সাধারণত দাঁত দিয়ে ছুরি কামড়ে
ধরে ছাদ দিয়েই আসতাম।

33
00:02:56,027 --> 00:02:58,279
- ওকে সদা-সতর্ক রাখতে।
- আচ্ছা।

34
00:02:58,780 --> 00:03:01,115
ওর মুখে এখানকার
পরিস্থিতির কথা শুনলাম।

35
00:03:01,199 --> 00:03:03,618
দানব, খুনো-খুনি, বিশৃঙ্খলা।

36
00:03:04,535 --> 00:03:05,703
কতই না উপভোগ্যকর!

37
00:03:06,287 --> 00:03:09,999
ওকে বললাম বোস্টনে একটা কাজে
যাচ্ছি, তবে তোর সাথে দেখা করতে আসবো।

38
00:03:10,541 --> 00:03:11,751
কেমন কাজ?

39
00:03:11,834 --> 00:03:14,796
এমন কাজ যার জন্য কয়েকদিন
আমায় একটু গা-ঢাকা দিয়ে থাকতে হবে।

40
00:03:27,725 --> 00:03:29,310
এই জায়গাটা আমার এক বন্ধুর।

41
00:03:31,020 --> 00:03:32,981
আসলেই তোর বন্ধু হয়েছে দেখছি।

42
00:03:33,064 --> 00:03:35,608
সেই বেচারা বাচ্চাটা'র আর
বেঁচে বাড়ি ফেরা হবে না।

43
00:03:36,734 --> 00:03:38,319
ওহ।

44
00:03:39,320 --> 00:03:42,949
- গুপ্ত আশ্রয়ে স্ন্যাক্স থাকলে তো জমে ক্ষীর।
- মৌমাছিগুলো ঘুমাচ্ছে।

45
00:03:43,533 --> 00:03:45,053
কার্যত ওরা ইউজিনের সন্তান।

46
00:03:45,118 --> 00:03:46,911
ওওহ।

47
00:03:46,995 --> 00:03:48,788
অর্থাৎ ওদের খাবে না!

48
00:03:54,919 --> 00:03:55,919
জানিস,

49
00:03:56,921 --> 00:03:59,632
তোর ঐ অসম্মতিসূচক
সাংঘাতিক চাহনি'টা দেখলেই...

50
00:03:59,716 --> 00:04:01,050
তোর মায়ের কথা মনে পড়ে যায়।

51
00:04:01,676 --> 00:04:03,261
ভীতিকর কথার প্রসঙ্গে মনে পড়লো,

52
00:04:03,761 --> 00:04:06,014
কেমন দানবের মোকাবিলা
করছিস, তা কি জানিস?

53
00:04:06,097 --> 00:04:08,182
সেটাকে সনাক্ত করতে পারিনি।

54
00:04:09,142 --> 00:04:11,144
ওওহ।

55
00:04:14,230 --> 00:04:15,440
একে "হাইড" বলা হয়।

56
00:04:16,774 --> 00:04:17,775
জ্যেকিল আর হাইডের মতো?
[Jekyll and Hyde - যে ব্যক্তির মধ্যে দুটো
ভিন্ন ধরণের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে।]

57
00:04:17,859 --> 00:04:19,027
উম-হুম।

58
00:04:19,110 --> 00:04:20,361
এমন কাউকে দেখার অভিজ্ঞতা আছে?

59
00:04:20,445 --> 00:04:21,738
একদম।

60
00:04:21,821 --> 00:04:26,117
১৯৮৩-তে, যখন অপরাধীদের পাগলাগারদ
জুরিখ ইনস্টিটিউটে ছুটি কাটাচ্ছিলাম।

61
00:04:26,659 --> 00:04:27,859
যেখানে আমার প্রথম লোবোটমি করি।
[Lobotomy - মানসিক বিকারগ্রস্তদের
মস্তিষ্কের শল্য চিকিৎসা।]

62
00:04:27,910 --> 00:04:31,331
কিন্তু লোবোটমি'র একটা ব্যাপার আছে।
এটা ঠিক ট্যাটু করার মতো। একবারে মন ভরে না।

63
00:04:31,414 --> 00:04:32,957
আমায় হাইডের সম্পর্কে বলো।

64
00:04:34,125 --> 00:04:36,419
আহ। ওলগা ম্যালাকোভা।

65
00:04:37,003 --> 00:04:39,422
উফ। কী মেয়ে ছিল মাইরি।

66
00:04:39,505 --> 00:04:43,468
সুন্দরী, বুদ্ধিমতী আর লাশের
প্রতি যৌনচাহিদার প্রবৃত্তি।

67
00:04:45,219 --> 00:04:47,180
ওলগা সঙ্গীতানুষ্ঠানে পিয়ানো বাজাতো,

68
00:04:51,768 --> 00:04:53,728
দর্শকমণ্ডলী'র ১২জন...

69
00:04:53,811 --> 00:04:55,438
এবং তিনজন সংগীত
বিচারক'কে হত্যা করে।

70
00:04:55,521 --> 00:04:58,483
ও কীসে প্ররোচিত হয়েছিল?
নাকি নিজে থেকেই রূপ ধারণ করেছিল?

71
00:04:59,067 --> 00:05:00,109
তা বলতে পারবো না।

72
00:05:00,610 --> 00:05:03,029
ওর সাথে শুধু গ্রুপ ইলেক্ট্রিকশক
থেরাপি'তে দেখা হতো।

73
00:05:03,529 --> 00:05:06,491
আউটকাস্টের কোনো বইতেই
হাইডের কথা উল্লেখ নেই।

74
00:05:06,574 --> 00:05:09,327
আর নেভারমোরেই বৃহত্তর
পুস্তকালয়ের ভাণ্ডার রয়েছে।

75
00:05:10,328 --> 00:05:12,413
নাথানিয়েল ফকনারের ডায়েরি পড়েছিস?

76
00:05:14,582 --> 00:05:15,583
উম!

77
00:05:16,834 --> 00:05:18,294
নেভারমোর প্রতিষ্ঠা করার আগে,

78
00:05:18,378 --> 00:05:22,340
ফকনার সারাবিশ্ব ঘুরে,
সমস্ত আউটকাস্ট সম্প্রদায়কে সূচীবদ্ধ করে।

79
00:05:23,007 --> 00:05:24,384
একথা তুমি কীভাবে জানো?

80
00:05:24,467 --> 00:05:28,096
তুই ভাবিস তোর বাবা-মা শুধু এই বয়সে এসেই
সবসময় একে-অপরের সাথে চিপকে থাকে, হায় ঈশ্বর।

81
00:05:29,013 --> 00:05:32,308
একদিন রাতে আমি না বলেই গোমেজের
ছাত্রাবাসের ঘরে ঢুকে পড়েছিলাম।

82
00:05:32,392 --> 00:05:35,144
এটুকু ভেবে নে, ওরা শুধু
বালিশ নিয়েই ধস্তাধস্তি করছিল না।

83
00:05:35,228 --> 00:05:36,854
আঙ্কেল ফেস্টার।

84
00:05:36,938 --> 00:05:39,315
- হ্যাঁ।
- ডায়েরিটা কোথায় পাওয়া যাবে?

85
00:05:39,399 --> 00:05:41,275
নাইটশেডস লাইব্রেরিতে।

86
00:05:41,359 --> 00:05:44,737
তোর বাবা আমায় সেখানে নিয়ে গিয়ে
ঘন্টাখানেক থাকতে বলেছিল।

87
00:05:44,821 --> 00:05:47,573
আর তখনই সেই চৌকশ
ছোট্ট সিন্দুকটা পেয়েছিলাম।

88
00:05:48,491 --> 00:05:53,621
আশা করছিলাম টাকা-পয়সা কিংবা
গয়নাগাটি রয়েছে, কিন্তু পেলাম একটা ডায়েরি।

89
00:05:55,206 --> 00:05:57,792
আজ রাতে আমরা
নাইটশেডস লাইব্রেরিতে যাবো।

90
00:05:57,875 --> 00:05:59,210
ততক্ষণ, লুকিয়ে থাকো।

91
00:06:05,258 --> 00:06:06,467
যদি ধরা পড়ে যাও,

92
00:06:06,968 --> 00:06:10,054
আমি তোমার দায়ভার নেবো না
আর তোমায় ধরানোর পুরষ্কার নেবো।

93
00:06:10,972 --> 00:06:12,515
তাই হবে ক্ষণ।

94
00:06:18,938 --> 00:06:20,898
মৌমাছিগুলোকে বিরক্ত করবে না।

95
00:06:29,282 --> 00:06:31,951
শুরুতে, আমার উপন্যাস ছিল
এক বিচিত্র কাল্পনিক কাহিনী...

96
00:06:32,660 --> 00:06:36,205
কিন্তু বাস্তবতা এটিকে আমার
জীবনের প্রতিবিম্ব বানিয়ে তুলেছে।

97
00:06:37,039 --> 00:06:40,251
গেটস ম্যানশন ঘুরে দেখার পর,
আমার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

98
00:06:41,335 --> 00:06:44,797
লরেন গেটসের মৃত্যু ২০ বছর আগেই
হয়ে থাকলে, তার বেডরুমে কে ঘুমাচ্ছে?

99
00:06:44,881 --> 00:06:46,591
ওরা আমার ছবি কেন রেখেছে?

100
00:06:47,091 --> 00:06:49,218
আর এই হাইডের সাথেই বা
ওদের সম্পর্কটা কী?

101
00:06:50,261 --> 00:06:53,598
যেই হয়ে থাকুক না কেন, স্পষ্টতই
সত্যগুলোকে ধামাচাপা দিতে ওরা খুন করছে।

102
00:06:57,226 --> 00:07:00,521
গুডি বলেছিল জবাব সন্ধানের
এই দীর্ঘ যাত্রা একাকী হয়ে উঠবে।

103
00:07:02,023 --> 00:07:04,400
স্বভাবতই, প্রয়োজনের সময়
গুডি'কে কখনোই পাশে পাই না।

104
00:07:06,444 --> 00:07:09,530
মৃতরাও স্রেফ জীবিতদের মতোই
বিরক্তিকর আর অনির্ভরযোগ্য হয়।

105
00:07:12,366 --> 00:07:13,366
হাই।

106
00:07:14,410 --> 00:07:16,954
দুঃখিত, ভাবলাম তুমি এখনো
মেয়র ওয়াকারের শেষকৃত্যে রয়েছো।

107
00:07:17,038 --> 00:07:19,373
কফিনে মাটি ফেলার
সাথে-সাথেই আমি চলে আসি।

108
00:07:21,000 --> 00:07:23,961
আমার সিলভার মুন
নেলপালিশ'টা খুঁজে পাচ্ছি না।

109
00:07:24,045 --> 00:07:26,255
এখানটা একটু খুঁজে দেখবো?

110
00:07:27,340 --> 00:07:29,675
ইয়োকো ওর বন্ধুদের জন্য একটা
সাজগোজের পার্টির আয়োজন করছে।

111
00:07:29,759 --> 00:07:32,845
২৪ ঘন্টায় এই নিয়ে তিনবার
তুমি কিছু একটা হারিয়ে ফেলেছো।

112
00:07:33,846 --> 00:07:34,847
তো,

113
00:07:35,973 --> 00:07:37,350
সবকিছু কেমন চলছে?

114
00:07:37,433 --> 00:07:39,018
একা থাকতে বেশ
ভালোই লাগে আমার।

115
00:07:39,101 --> 00:07:41,938
বিরক্তি ও বাধা-বিপত্তি ব্যতীত,
উপন্যাস'টা লেখা প্রায় শেষই করে ফেলেছি।

116
00:07:42,605 --> 00:07:44,398
বিরক্তির কারণ কি আমি ছিলাম?

117
00:07:44,482 --> 00:07:47,318
- কিছু স্বভাব অবশ্যই বিরক্তিকর ছিল।
- যেমন?

118
00:07:47,401 --> 00:07:50,488
ম্যাসেজ করার সময় তুমি খিক-খিক
করে হাসো, যেটা সারাদিনব্যাপী করতেই থাকো।

119
00:07:50,571 --> 00:07:54,242
কমপক্ষে এটা আমার মাথা'র ১৩টা
বাজিয়ে তোলা টাইপরাইটার নয়।

120
00:07:54,325 --> 00:07:56,536
ঘুমের ঘোরে দাঁত পিষতে-পিষতে
তুমি গোঁ-গোঁ শব্দ করো।

121
00:07:56,619 --> 00:07:58,829
নিজে যে গভীর রাতে বেহালা বাজাও?

122
00:07:58,913 --> 00:08:01,832
তুমি একাধিক জিনিসে অংশ নিয়ে ফেলো,
তারপর সেগুলো নিয়ে কান্নাকাটি করো।

123
00:08:01,916 --> 00:08:04,335
সেটাকে তোমার সমস্ত ভয়ঙ্কর জিনিসের
প্রতি আচ্ছন্ন থাকার চেয়ে ভালোই মনে করি।

124
00:08:04,418 --> 00:08:07,296
তোমার পারফিউমের গন্ধে গোটা
একটা গ্রামের দমবন্ধ হয়ে যেতে পারে।

125
00:08:07,380 --> 00:08:09,131
এটা তো শুধু বিনা
চিন্তাভাবনাতেই বললাম।

126
00:08:10,675 --> 00:08:13,386
মনে হচ্ছে এ যাত্রায় আমি বেঁচে গেছি,
কারণ আমার নতুন বেস্টফ্রেন্ড তার সংস্পর্শে আসা...

127
00:08:13,469 --> 00:08:17,014
কারো জীবনকে বিপদে
ফেলার উপায় খুঁজে বেড়ায় না।

128
00:08:17,098 --> 00:08:21,394
সত্যি বলতে, ইয়োকো'র সাথে এতটাই
মিশে গেছি যে, আমাকে ওর রুমমেট হতে বলছে।

129
00:08:21,477 --> 00:08:22,478
পাকাপাকিভাবে।

130
00:08:24,105 --> 00:08:27,233
- আমি তোমায় আটকাবো না।
- একা-একা শান্তিতে থাকো, ওয়েন্সডে।

131
00:08:27,316 --> 00:08:29,610
সেটা তো পারবো না,
যদি তুমি এখান থেকে না যাও।

132
00:09:03,102 --> 00:09:04,102
আঙ্কেল ফেস্টার?

133
00:09:07,398 --> 00:09:08,816
আঙ্কেল ফেস্টার আবার কে?

134
00:09:10,109 --> 00:09:11,611
তুমি এখানে কী করছো?

135
00:09:11,694 --> 00:09:14,447
নাইটশেডসের সদস্য হওয়ার দরুণ,
আমার কৈফিয়েত দেয়ার প্রয়োজন নেই।

136
00:09:14,530 --> 00:09:17,241
মাঝরাতে তোমার এখানে চুপি-চুপি
ঘুরে বেড়ানোর কারণটা কী?

137
00:09:17,742 --> 00:09:18,743
অনুসন্ধান।

138
00:09:19,243 --> 00:09:20,244
দানব সম্পর্কে?

139
00:09:21,579 --> 00:09:22,580
তোমার কিছুটা সময় বাঁচিয়ে দিচ্ছি।

140
00:09:23,164 --> 00:09:25,124
সেই ব্যাপারে এখানে কিছুই পাবে না।

141
00:09:26,250 --> 00:09:27,752
তোমার বেশ সুবিধাই হলো বলো?

142
00:09:27,835 --> 00:09:29,337
জানো তোমার সমস্যাটা কী?

143
00:09:31,088 --> 00:09:33,215
তোমার অন্তর্দৃষ্টিপূর্ণ মতামত শুনতে চাই।

144
00:09:36,594 --> 00:09:38,471
তুমি প্রকৃত বন্ধুদের চেনো না।

145
00:09:39,430 --> 00:09:41,849
প্রথমদিন থেকে আমি
তোমার পাশে রয়েছি।

146
00:09:43,100 --> 00:09:44,477
আমি তোমায় বাঁচিয়েছিলাম।

147
00:09:44,560 --> 00:09:47,021
তোমার ধারণার ওপর যখন কেউ
বিশ্বাস করেনি, আমি করেছিলাম।

148
00:09:47,104 --> 00:09:49,857
আর তার প্রতিদান কী পাচ্ছি?
শুধু সন্দেহ আর একের পর এক মিথ্যা।

149
00:09:49,940 --> 00:09:52,401
বেশ। সত্যিটা শুনতে চাও তো?
তবে শোনো।

150
00:09:53,027 --> 00:09:55,404
যখনই দানবটা হামলা করেছে,
তুমি সেখানেই উপস্থিত ছিলে।

151
00:09:55,988 --> 00:09:57,740
শুরুটা নবান্ন উৎসবে
রোয়ানের ঘটনাটা দিয়ে হয়েছিল।

152
00:10:03,371 --> 00:10:04,455
তারপর আউটরিচ ডে'তে,

153
00:10:04,538 --> 00:10:07,375
দানবটা চলে যাওয়ার কয়েক
মূহুর্তের মধ্যেই তুমি এসে পড়েছিলে,

154
00:10:07,458 --> 00:10:09,001
তবুও বললে যে,
তুমি সেটাকে দেখতে পাওনি।

155
00:10:11,837 --> 00:10:13,673
জানতাম না আশেপাশে
থাকাও কোনো অপরাধ।

156
00:10:13,756 --> 00:10:15,466
তারপর তোমার ছবি আঁকার আবেশ।

157
00:10:16,092 --> 00:10:18,511
দানবটার ছবি একাধিকবার আঁকা সত্ত্বেও,

158
00:10:18,594 --> 00:10:20,846
সেটাকে কখনো দেখোইনি।
অথবা এটাই দাবি করছো।

159
00:10:21,681 --> 00:10:24,350
তুমি তো ওটার আস্তানাটাও এঁকেছিলে।
তারপর যখন ইউজিন অনুসন্ধান করতে গেলো,

160
00:10:25,685 --> 00:10:28,187
ওকে মারার চেষ্টা করলে, যাতে
ও তোমার গোপনীয়তা ফাঁস না করে ফেলে।

161
00:10:28,854 --> 00:10:30,606
তোমার মনে হয় আমি
ইউজিনের কোনো ক্ষতি করবো?

162
00:10:30,690 --> 00:10:32,775
গেটস ম্যানশনে টায়লারের
ওপর আক্রমণের পর...

163
00:10:32,858 --> 00:10:35,277
তোমার সময়োচিত আগমনের
কথাটা তো ভোলারই নয়।

164
00:10:38,155 --> 00:10:39,573
যদি আমিই দানব হয়ে থাকি,

165
00:10:40,741 --> 00:10:42,243
তাহলে তোমায় কেন মারলাম না?

166
00:10:46,330 --> 00:10:49,792
কারণ কোনো কারণবশত আমি অনুধাবন কিংবা
চরিতার্থ করতে পারছি না যে, তুমি আমায় পছন্দ করো।

167
00:10:52,294 --> 00:10:53,421
পছন্দ করার মতো কী আছে?

168
00:11:06,809 --> 00:11:08,049
কতক্ষণ ধরে ঘাপটি
মেরে বসে ছিলে?

169
00:11:08,102 --> 00:11:11,647
তোদের মধ্যে চলা চাপা উত্তেজনা'কে
বুঝে ওঠার মতো যথেষ্ট সময় ধরে।

170
00:11:11,731 --> 00:11:12,940
উফ!

171
00:11:13,023 --> 00:11:15,860
সত্যিই, পরিস্থিতি বড্ড
গরমা-গরম হয়ে উঠেছিল।

172
00:11:17,695 --> 00:11:21,949
আমি যে কোথাও ঐ আঙুলের
ডগা'র ফটফটানি'র শব্দটাকে চিনে ফেলবো।

173
00:11:22,658 --> 00:11:23,492
হ্যালো, থিং।

174
00:11:25,661 --> 00:11:27,788
কালামাযু'র ঘটনাটা'র রাগ
এখনো মনে পুষে রাখতে পারিস না।

175
00:11:27,872 --> 00:11:28,914
ওটা আমার দোষ ছিল না।

176
00:11:29,957 --> 00:11:32,376
তুই'ই বলেছিলিস, ৩০ সেকেন্ডে
সিন্দুক'টা খুলে ফেলবি।

177
00:11:32,460 --> 00:11:34,670
পাঁচ মিনিট পরও, তা খুলতে পারিসনি।

178
00:11:34,754 --> 00:11:35,880
তুই কোনো কম্মেরই নোস।

179
00:11:35,963 --> 00:11:36,964
যথেষ্ট হয়েছে।

180
00:11:41,802 --> 00:11:42,802
তাকে ছেড়ে দে।

181
00:11:45,222 --> 00:11:46,599
আমায় ডায়েরি'টা দেখাও।

182
00:11:53,147 --> 00:11:54,273
এই যে।

183
00:11:55,357 --> 00:11:57,860
ইগি ফকনারের ডান হাত ছিল।

184
00:11:58,360 --> 00:12:00,654
নাইটশেডসের একটা
প্রজন্ম'কে প্রশিক্ষিত করেছিল।

185
00:12:00,738 --> 00:12:02,740
আর ইগি ইটের পেছনে...

186
00:12:07,077 --> 00:12:10,080
একটু জিরিয়ে নেবো নাকি
এইবার একটু তাড়াতাড়ি খুলতে পারবি?

187
00:12:30,559 --> 00:12:33,854
সেই কালামাযুরেরই পুনরাবৃত্তি হচ্ছে।

188
00:12:56,293 --> 00:12:58,212
ঘরটা তো বেশ সুন্দর।

189
00:12:59,255 --> 00:13:01,298
একা থাকার ঘরের
ব্যবস্থা কীভাবে করলি?

190
00:13:01,382 --> 00:13:04,176
আগের রুমরেট আমার বিষাক্ত
ব্যক্তিত্ব'কে বরদাস্ত করতে পারেনি।

191
00:13:04,260 --> 00:13:05,261
হুম।

192
00:13:07,847 --> 00:13:08,847
এই যে।

193
00:13:10,850 --> 00:13:13,143
ফকনারের বর্ণনা অনুযায়ী,
হাইডেরা স্বভাবে শিল্পী হওয়ার পাশাপাশি...

194
00:13:13,227 --> 00:13:15,145
প্রতিহিংসাপরায়ণ হয়।

195
00:13:15,646 --> 00:13:19,275
মিউটেশনের ফলে জন্ম নেয়া, হাইড ততক্ষণ সুপ্ত
অবস্থাতে থাকে যতক্ষণ না তাকে কোনো দুঃখজনক অভিজ্ঞতা...

196
00:13:19,358 --> 00:13:22,069
বা রাসায়নিক বিক্রিয়া কিংবা
সম্মোহনের দ্বারা জাগ্রত করা হচ্ছে।

197
00:13:22,820 --> 00:13:25,656
এর ফলে মুক্তিদাতার সাথে
হাইডের প্রত্যক্ষ বন্ধন গড়ে ওঠে,

198
00:13:25,739 --> 00:13:27,741
যাকে সে তার প্রভু মনে করে।

199
00:13:28,951 --> 00:13:32,913
নতুন প্রভুর অসৎ কার্যাবলী সাধনে
এটা আজ্ঞাকারী হাতিয়ার হয়ে ওঠে।

200
00:13:33,873 --> 00:13:37,293
যারা হাইড'কে মুক্ত করতে চায়,
তারা একটা বদ্ধ উন্মাদ।

201
00:13:38,836 --> 00:13:41,297
তার মানে আমি দু'জন খুনি'কে খুঁজছি।

202
00:13:42,464 --> 00:13:44,091
দানব আর তার প্রভু।

203
00:13:51,682 --> 00:13:53,434
তোমায় ভয় পাইয়ে দিতে চাইনি।

204
00:13:56,729 --> 00:13:58,188
আমি শুধু আমার উপন্যাস লিখছিলাম।

205
00:13:59,899 --> 00:14:03,903
ইনিড এই বছরের বাকি সময়টা
ইয়োকো'র ঘরে থাকতে চেয়েছে।

206
00:14:05,571 --> 00:14:06,405
তাই?

207
00:14:06,488 --> 00:14:07,907
ঝগড়া যেহেতু হয়েছেই,

208
00:14:07,990 --> 00:14:10,868
আমি দুই পক্ষেরই বক্তব্য শুনতে চাই।

209
00:14:11,869 --> 00:14:14,079
তোমাদের তো বেশ ঘনিষ্ঠ বন্ধু মনে মতো।

210
00:14:14,163 --> 00:14:17,708
শেষ পর্যন্ত, ঘনিষ্ঠ বন্ধুদের সম্পর্কেও চিড়
ধরে, সেটা আমার নিজের চোখে দেখেছি।

211
00:14:18,292 --> 00:14:21,962
যত ইচ্ছা অস্বীকার করো, কিন্তু আমরা
দু'জনেই জানি তুমি ইনিড'কে স্নেহ করো।

212
00:14:22,880 --> 00:14:26,300
আর এটা তো মানতেই হবে যে,
ওর সাথে মিশে একটু হলেও তুমি সদয় হয়েছো।

213
00:14:26,967 --> 00:14:29,136
ওহ, চিন্তা করো না।
স্রেফ একটুখানিই।

214
00:14:29,803 --> 00:14:31,472
খালি চোখে সেটা প্রত্যক্ষ
হয় না বললেই চলে...

215
00:14:31,555 --> 00:14:33,265
তবে... আমি লক্ষ্য করেছি।

216
00:14:35,351 --> 00:14:36,852
ছাত্রাবাসে থাকার অভিজ্ঞতার
একটা অংশ হচ্ছে...

217
00:14:36,936 --> 00:14:40,189
সেসব মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায়,
যাদের সাথে সাধারণত পটতোই না।

218
00:14:40,689 --> 00:14:44,401
আর সেই বন্ধুত্ব প্রায়শই আজীবনের
বন্ধনে আবদ্ধ হয়ে ওঠে।

219
00:14:44,485 --> 00:14:45,819
আমি এর চেয়ে আত্মহত্যাকে বেছে নেবো।

220
00:14:46,570 --> 00:14:49,323
এটা কি স্বীকার করা এতই কঠিন যে,
তুমি একজন বন্ধু বানিয়েছো...

221
00:14:49,406 --> 00:14:51,992
আর এখন সে চলে যাওয়ায়
হয়তো তাকে আসলেই মিস করছো?

222
00:14:54,078 --> 00:14:55,204
আমি একা থাকতে পারবো।

223
00:14:55,746 --> 00:14:56,746
সবসময়ই থাকি।

224
00:14:58,832 --> 00:15:02,336
বেশ, এটাই তোমার মত হয়ে থাকলে, প্রিন্সিপাল
উইমসের কাছে আমি ফর্ম জমা দিয়ে দেবো।

225
00:15:15,265 --> 00:15:16,183
আঙ্কেল ফেস্টার?

226
00:15:31,073 --> 00:15:32,074
আঙ্কেল ফেস্টার?

227
00:15:35,160 --> 00:15:38,288
হেই! একা থাকার বেশ সুবিধা আছে।

228
00:15:38,372 --> 00:15:41,458
নিজের মতো করে থাকতে পারবি,
মর্জিমাফিক চলতে পারবি।

229
00:15:41,542 --> 00:15:44,086
আমাকেই দেখে নে।

230
00:15:49,591 --> 00:15:52,052
হাই। আপনার সাথে কথা আছে।

231
00:15:52,928 --> 00:15:54,471
না, মানে... মানে, এখনই।

232
00:15:55,639 --> 00:15:57,057
হ্যাঁ, জায়াগাটা আমি চিনি।

233
00:15:58,267 --> 00:16:00,686
বেশ, ২০ মিনিটের মধ্যে
চলে আসতে পারবো।

234
00:16:01,353 --> 00:16:02,354
বেশ। রাখছি।

235
00:16:02,438 --> 00:16:03,564
কার সাথে কথা বলছো?

236
00:16:04,773 --> 00:16:07,735
- সেটা তোমার নাক গলানোর বিষয় নয়।
- আমি জানি তুমি আসলে কী, জেভিয়ার।

237
00:16:07,818 --> 00:16:09,820
আমার থেকে একটু দূরত্ব
বজায় রাখতে পারবে?

238
00:16:21,123 --> 00:16:22,666
ট্র‍্যাকার লাগিয়ে দিয়েছো?

239
00:16:24,460 --> 00:16:27,004
চিন্তা করিস না। আঙ্কেল ফেস্টার
সব সামলে নিয়েছে।

240
00:16:29,673 --> 00:16:32,426
ঠিক আছে। যাওয়া যাক।

241
00:16:36,638 --> 00:16:37,639
কী?

242
00:16:37,723 --> 00:16:39,725
শহরে আসার পথে
ঝেড়ে নিয়ে এসেছি।

243
00:16:40,225 --> 00:16:42,978
আমায় তো চিনিসই। আমি
ছদ্মবেশে যাত্রা করতে পছন্দ করি।

244
00:16:51,904 --> 00:16:52,946
ওঠ, যাওয়া যাক!

245
00:17:28,190 --> 00:17:30,067
এই! এখন ডাকলে যে?

246
00:17:30,567 --> 00:17:31,777
কী হয়েছে?

247
00:17:33,320 --> 00:17:34,905
স্বপ্নে দেখলাম যে,
আপনি মারা গেছেন।

248
00:17:34,988 --> 00:17:36,532
গাড়িতে ওঠো।

249
00:17:49,795 --> 00:17:53,215
প্রিন্সিপাল উইমস, ডক্টর কিনবটের সম্বন্ধে
অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে কথা বলার আছে।

250
00:17:53,298 --> 00:17:55,759
ওয়েন্সডে, তোমায় নিয়েই কথা হচ্ছিল।

251
00:17:55,843 --> 00:17:57,344
শয়তানের নাম নিতেই...

252
00:17:58,971 --> 00:18:00,304
শয়তান হাজির।

253
00:18:00,389 --> 00:18:02,269
ডক্টর কিনবট এইমাত্রই তোমার সম্বন্ধে
তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিল।

254
00:18:02,349 --> 00:18:05,435
আদালতের কাছে হস্তান্তরের
আগে এতে আমার সই করতে হবে।

255
00:18:05,936 --> 00:18:08,480
তো, কী নির্ণয় নিলেন, ডক্টর?
আমি সেরে উঠেছি?

256
00:18:09,731 --> 00:18:13,235
এটা তোমার মনোরঞ্জনের রসদ
জোগাচ্ছে দেখে ভালো লাগছে, তবে তোমার
কেসে নিযুক্ত বিচারক কিন্তু এতে খুশি হবে না।

257
00:18:13,318 --> 00:18:15,237
আমি ড. কিনবট'কে বোঝালাম যে...

258
00:18:15,320 --> 00:18:18,240
নেভারমোর পরিবারের
একজন হয়ে উঠতে...

259
00:18:18,323 --> 00:18:20,701
ছোটখাটো হলেও খুবই
গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছো।

260
00:18:21,910 --> 00:18:22,910
হ্যাঁ।

261
00:18:23,787 --> 00:18:26,206
মনে হয় খুব শীঘ্রই আমি স্বাচ্ছন্দ্যে
আলিঙ্গণ করা শুরু করে দেবো।

262
00:18:26,957 --> 00:18:29,126
আমি হিপনোথেরাপি'র
সম্পর্কে পড়ছিলাম।

263
00:18:29,209 --> 00:18:31,920
এটা হয়তো আমার ভেতরের ওয়েন্সডে'কে
বের করার একটা ভালো কৌশল হতে পারে।

264
00:18:32,421 --> 00:18:33,463
আপনি এতে বিশ্বাস রাখেন?

265
00:18:34,423 --> 00:18:35,883
হ্যাঁ, অনেক বেশি।

266
00:18:36,800 --> 00:18:39,636
নিজের অন্তর'কে দেখার তোমার
এই নতুন ইচ্ছার প্রশংসা করি।

267
00:18:39,720 --> 00:18:41,180
সোমবারে দেখা হচ্ছে।

268
00:18:41,263 --> 00:18:42,347
তখনই শুরু করবো নয়।

269
00:18:43,348 --> 00:18:45,934
এত জরুরি কী আলোচনা
করার আছে, ওয়েন্সডে?

270
00:18:47,936 --> 00:18:48,936
সেটা নিয়ে নয় পরে কথা বলা যাবে।

271
00:18:49,605 --> 00:18:50,856
এবার, চলি তাহলে।

272
00:18:51,440 --> 00:18:53,275
আমায় হোমওয়ার্ক শেষ করতে হবে।

273
00:19:02,826 --> 00:19:04,786
কিনবট'ই জেভিয়ারের প্রভু হবে।

274
00:19:04,870 --> 00:19:05,704
হুম।

275
00:19:05,787 --> 00:19:08,123
হাইড ততক্ষণ সুপ্ত অবস্থাতে থাকে
যতক্ষণ না তাকে কোনো দুঃখজনক অভিজ্ঞতা...

276
00:19:08,207 --> 00:19:10,834
বা রাসায়নিক বিক্রিয়া কিংবা
সম্মোহনের দ্বারা জাগ্রত করা হচ্ছে।

277
00:19:11,335 --> 00:19:12,336
হুম!

278
00:19:16,048 --> 00:19:17,216
শুনছো?

279
00:19:18,133 --> 00:19:21,261
সে নিশ্চিত ওর হাইড হওয়ার ব্যাপারটা
ধরে ফেলে হিপনোথেরাপি'র মাধ্যমে ওকে মুক্ত করে।

280
00:19:21,345 --> 00:19:23,388
এটাই তাদের গুপ্ত সেশনের
বিষয়টাকে ব্যাখ্যায়িত করে দেয়।

281
00:19:23,889 --> 00:19:26,767
মনে হচ্ছে কাউন্টারের
ছেলেটা আমাকে দেখছে।

282
00:19:28,018 --> 00:19:30,187
হ্যাঁ। ও আসছে।

283
00:19:30,270 --> 00:19:32,272
আমি ওকে রোমানিয়ানদের
টেকনিকে অজ্ঞান করে দেবো।

284
00:19:32,356 --> 00:19:33,398
- কভার দে আমায়।
- শান্ত হও।

285
00:19:33,482 --> 00:19:34,942
তোমার প্রতি ওর কোনো আগ্রহ নেই।

286
00:19:36,360 --> 00:19:38,779
তোমার জন্য কফি বানিয়ে
এনেছি। পয়সা দিতে হবে না।

287
00:19:39,279 --> 00:19:42,157
হেই, ধন্যবাদ বাছা।

288
00:19:42,241 --> 00:19:44,117
এটাকে একটু ভরে আনো তো।

289
00:19:45,535 --> 00:19:46,703
- আহ...
- টায়লার।

290
00:19:46,787 --> 00:19:47,996
ইনি আমার আঙ্কেল ফেস্টার।

291
00:19:48,580 --> 00:19:50,249
ওহ। আহ...

292
00:19:50,332 --> 00:19:51,875
হাই, আলাপ করে...

293
00:19:59,549 --> 00:20:00,549
এটাই কী...?

294
00:20:04,388 --> 00:20:05,389
এটাকে হাইড বলা হয়।

295
00:20:08,183 --> 00:20:10,477
এটাই তো। সেদিন রাতে এটাই ছিল।

296
00:20:12,980 --> 00:20:15,440
তোমার বাবা আমার থেকে
দূরত্ব বজায় রাখতে বলেছিল।

297
00:20:16,566 --> 00:20:18,527
হ্যাঁ, বাবা তো এখানে নেই,
আর আমি একটু বিরতি নিয়েছি।

298
00:20:20,153 --> 00:20:23,532
তো, আপাতদৃষ্টিতে হাউডের মুক্ত হতে
অন্য কারো সাহায্য লাগে। ওর প্রভুর।

299
00:20:23,615 --> 00:20:24,825
বাপ রে।

300
00:20:26,702 --> 00:20:27,702
টায়লার।

301
00:20:28,829 --> 00:20:30,080
কী বলেছিলাম?

302
00:20:32,207 --> 00:20:33,208
আহ...

303
00:20:35,877 --> 00:20:38,147
বলে রাখি, ওয়েন্সডে দূরত্ব
বজায় রাখারই চেষ্টা করছিল।

304
00:20:38,171 --> 00:20:40,132
আমি নিজেই এসে ওর পাশে বসেছি।

305
00:20:43,260 --> 00:20:44,260
ঠিক আছে।

306
00:20:44,886 --> 00:20:46,221
এগুলো সারা শহরে বিলাচ্ছি।

307
00:20:46,305 --> 00:20:49,224
এর ওপর ব্যাঙ্ক ডাকাতির আরোপ
রয়েছে আর ও অত্যন্ত সাংঘাতিক।

308
00:20:49,308 --> 00:20:51,184
- ওকে দেখোনি তো?
- না।

309
00:20:52,019 --> 00:20:53,937
হ্যাঁ, এমন কাউকে দেখলে মনেই থাকতো।

310
00:20:54,521 --> 00:20:56,523
আমি বুলেটিন বোর্ডে লাগিয়ে দেবো।

311
00:21:01,695 --> 00:21:04,448
এদের সাথে কথা বলে কেন
যে সময় নষ্ট করতে গেলাম?

312
00:21:08,869 --> 00:21:10,996
ধন্যবাদ। কিন্তু এটা করার
কোনো প্রয়োজন ছিল না।

313
00:21:11,079 --> 00:21:14,458
হ্যাঁ, তোমার পরিবার
অত্যন্ত... চিত্তাকর্ষক।

314
00:21:15,042 --> 00:21:17,085
হাস্যকর বিষয় হলো ফেস্টার'কে
পরিবাবের কলঙ্ক ভাবা হয়।

315
00:21:17,669 --> 00:21:18,795
তাকে নিয়ে চিন্তা করো না।

316
00:21:19,421 --> 00:21:21,882
তো, আমাদের ভেস্তে যাওয়া ডেট'টা...

317
00:21:24,134 --> 00:21:25,677
আমি দানব আর আমার
আঙ্কেল'কে নিয়ে ব্যস্ত...

318
00:21:25,761 --> 00:21:26,595
এই, কোনোরকম অজুহাত নয়।

319
00:21:26,678 --> 00:21:29,139
গতবারের ঘটনাটার পর,
এটুকু করতেই পারো।

320
00:21:30,932 --> 00:21:33,268
আমি ক্যাম্পাস থেকে বেরাতে পারবো না।
আমার ওপর কড়া নজর রাখা হচ্ছে।

321
00:21:34,061 --> 00:21:35,437
তোমায় বেরাতে হবে না।

322
00:21:35,520 --> 00:21:37,105
আমিই বরং আসবো।

323
00:21:37,189 --> 00:21:39,024
রাত ৯টায়, ক্র‍্যাকস্টোনের সমাধিকক্ষে।

324
00:22:05,384 --> 00:22:06,426
ওকে মিস করি না।

325
00:22:07,177 --> 00:22:09,638
বন্ধুরা একটা বোঝা হয় আর
এটা দূর্বলতা হয়ে উঠতে পারে।

326
00:22:09,721 --> 00:22:11,264
এটা মানুষকে দূর্বল করে তোলে।

327
00:22:11,348 --> 00:22:13,683
তোর কাজ হলো আমার অনুপস্থিতিতে
ডায়েরিটাকে পাহারা দেয়া।

328
00:22:14,559 --> 00:22:16,228
আমি জলদি ফিরে
আসার চেষ্টা করবো।

329
00:22:18,438 --> 00:22:19,438
এটা কোনো ডেট নয়।

330
00:22:20,690 --> 00:22:23,527
এটা ওকে মৃত্যুর মুখে
ঠেলে দেয়ার একটা ক্ষতিপূরণ।

331
00:22:24,027 --> 00:22:25,278
ডায়েরি'টার ওপর নজর রাখিস!

332
00:22:34,204 --> 00:22:37,332
গতবার যখন এখানে কেউ আমায় সারপ্রাইজ
দিয়েছিল, সেটা পরিকল্পনামাফিক যায়নি।

333
00:22:38,417 --> 00:22:41,044
গ্যারেন্টি দিচ্ছি এবারেরটা
তোমার ভালো লাগবে।

334
00:22:42,003 --> 00:22:44,131
কিন্তু তোমায় চোখ বন্ধ করতে হবে।

335
00:22:45,090 --> 00:22:46,133
সত্যিই করতে হবে?

336
00:22:46,800 --> 00:22:47,800
দূর্ভাগ্যবশত।

337
00:22:51,138 --> 00:22:53,056
তোমার প্রতি ঋণী বলেই
এসবের জন্য রাজি হয়েছি।

338
00:22:53,557 --> 00:22:55,100
আচ্ছা। সাবধানে পা রাখো।

339
00:22:56,643 --> 00:22:58,311
এখানেই দাঁড়াও। চোখ বন্ধ করো।

340
00:23:01,440 --> 00:23:02,440
বেশ।

341
00:23:05,735 --> 00:23:07,529
ধীরে। এখানে দাঁড়াও।

342
00:23:08,572 --> 00:23:09,698
এক সেকেন্ড।

343
00:23:15,996 --> 00:23:18,248
বেশ, এবার চোখ খুলতে পারো।

344
00:23:38,185 --> 00:23:41,980
কী? আগে কারো সাথে
সমাধিকক্ষে পিকনিক করোনি নাকি?

345
00:23:51,198 --> 00:23:53,200
ভূতের সিনেমা কেমন লাগে?

346
00:23:57,078 --> 00:23:58,747
গা-ছমছমে আবহের জন্য প্রস্তুত থাকো।

347
00:23:59,664 --> 00:24:04,294
<i>♪ Sun's up, it's a little after 12:00 ♪</i>

348
00:24:04,377 --> 00:24:07,380
<i>♪ Make breakfast for myself ♪</i>

349
00:24:07,464 --> 00:24:09,883
<i>♪ Leave the work for someone else ♪</i>

350
00:24:11,593 --> 00:24:12,844
<i>♪ People say ♪</i>

351
00:24:13,637 --> 00:24:16,139
<i>♪ They say that it's just a phase ♪</i>

352
00:24:16,640 --> 00:24:18,850
<i>♪ They tell me to act my age ♪</i>

353
00:24:19,768 --> 00:24:22,312
<i>♪ Well, I am ♪</i>

354
00:24:22,812 --> 00:24:25,649
<i>♪ On this perfect day ♪</i>

355
00:24:28,985 --> 00:24:31,363
এটা নিশ্চিত আমাদের
সন্দেহভাজনের বাইক।

356
00:24:31,446 --> 00:24:33,198
এটা ওর মতোনই অদ্ভুত।

357
00:24:34,574 --> 00:24:38,286
বেশ, হেঁটে বেশিদূরে যেতে পারবে না।
তো, তোমরা ছড়িয়ে পড়ো।

358
00:24:38,787 --> 00:24:40,622
আমি ঝিলের দিকটা দেখে আসছি।

359
00:24:48,296 --> 00:24:49,798
পুরোই অসহ্যকর ছিল।

360
00:24:51,091 --> 00:24:52,091
ধন্যবাদ।

361
00:24:55,845 --> 00:24:59,140
আচ্ছা, রেগে যেও না।
আমার মনের কথাটা বলেই দিচ্ছি।

362
00:25:02,060 --> 00:25:03,853
আমাদের সম্পর্কটাকে
বন্ধুত্বের ঊর্ধ্বে নিয়ে যেতে চাই।

363
00:25:06,231 --> 00:25:07,357
সেই ইচ্ছা তোমার মন
থেকে উধাও হয়ে যাবে।

364
00:25:08,024 --> 00:25:08,942
এমন করো না।

365
00:25:09,025 --> 00:25:10,443
আমার মনের অবস্থাটাকে
একটু বিবেচনা করো।

366
00:25:11,236 --> 00:25:14,281
বন্ধুত্বের ঊর্ধ্বে তো দূরেই থাক,
আমি বন্ধু হওয়ারই যোগ্য নই।

367
00:25:15,699 --> 00:25:17,742
তোমার পাত্তা দেবো না,
অনুভূতির কদর করবো না,

368
00:25:17,826 --> 00:25:19,995
আর সবসময় নিজের চাহিদা
আর স্বার্থ'কেই অগ্রাধিকার দেবো।

369
00:25:22,372 --> 00:25:24,541
হ্যাঁ, আমায় দূরে ঠেলে
দেয়ার চেষ্টা চালিয়ে যেতে পারো।

370
00:25:24,624 --> 00:25:25,834
তাতে তুমি সফল হবে না।

371
00:25:25,917 --> 00:25:27,294
আমার জন্য প্রায় তুমি
মরতে বসেছিলে।

372
00:25:27,377 --> 00:25:28,420
কিন্তু বেঁচে তো আছি।

373
00:25:28,503 --> 00:25:30,547
- ভাগ্যের জোরে।
- তোমার ধারণার চেয়েও আমি বেশি দৃঢ়।

374
00:25:36,469 --> 00:25:38,013
ভুল করছো।

375
00:25:39,347 --> 00:25:40,347
বোধহয়।

376
00:25:41,683 --> 00:25:42,683
নিশ্চিত ভুল করছো।

377
00:25:52,277 --> 00:25:53,361
এসব কী চলছে?

378
00:25:53,945 --> 00:25:55,071
টায়লার।

379
00:25:55,155 --> 00:25:57,365
বাবা? তুমি এখানে কী করছো?

380
00:25:59,034 --> 00:26:01,244
স্কুলের দারোয়াণ ঝিলের
পাশে একটা বাইক পেয়েছিল।

381
00:26:01,328 --> 00:26:04,122
এর বিররণ ব্যাঙ্ক ডাকাতটার
চুরি করা বাইকের সাথে মিলে যাচ্ছে।

382
00:26:04,205 --> 00:26:07,584
একটা নৌকা গায়েব। সম্ভবত
ও রেভেন দ্বীপে যেতে পারে।

383
00:26:09,002 --> 00:26:12,714
এখানে কী চলছে তা আমার জানার ইচ্ছা নেই,
কিন্তু তোদের আমি এখানে কখনো দেখিইনি।

384
00:26:13,298 --> 00:26:14,299
বুঝেছিস?

385
00:26:15,467 --> 00:26:17,510
অবিশ্বাস্য। চলো।

386
00:26:29,814 --> 00:26:30,815
ডায়েরি...

387
00:26:34,069 --> 00:26:35,069
থিং?

388
00:26:44,829 --> 00:26:45,829
থিং...

389
00:26:58,051 --> 00:26:59,886
ফেস্টার? ফেস্টার, বাঁচাও!

390
00:26:59,969 --> 00:27:01,805
সাহায্য! সাহায্য করো!
থিং নড়ছে না।

391
00:27:01,888 --> 00:27:04,182
- ওকে ছুরিকাঘাত করা হয়েছে!
- ওকে টেবিলে রাখ!

392
00:27:24,703 --> 00:27:25,703
ওহ, সাড়া দে, থিং।

393
00:27:48,351 --> 00:27:49,894
ও মারা গেছে, ওয়েন্সডে।

394
00:27:50,645 --> 00:27:51,980
না, ও বেঁচে আছে। থিং।

395
00:27:52,981 --> 00:27:54,232
আমার কথা যদি শুনে থাকিস...

396
00:27:56,401 --> 00:27:58,653
যদি আমায় ছেড়ে চলে যাস,
তোকে জ্যান্ত চিবিয়ে খাবো।

397
00:28:00,488 --> 00:28:01,614
আবার করো।

398
00:28:02,115 --> 00:28:03,575
চলো! আরেকবার করো, প্লিজ!

399
00:28:27,932 --> 00:28:30,852
এক মূহুর্তের ভেবেছিলাম, তালা খোলার
জন্য তোকে আর কখনো পাবো না, বন্ধু।

400
00:28:32,979 --> 00:28:34,481
কে করেছে এটা?

401
00:28:37,609 --> 00:28:39,986
পেছন থেকে ছুরি মেরেছে। কাপুরুষ।

402
00:28:40,904 --> 00:28:43,406
কথা দিচ্ছি এটা যার কাজই
হয়ে থাকুক না কেন, সে পস্তাবে।

403
00:28:43,907 --> 00:28:45,200
আর তার শাস্তি হবে মন্থর,

404
00:28:46,034 --> 00:28:47,034
দীর্ঘ,

405
00:28:47,952 --> 00:28:49,829
ও দুঃসহ।

406
00:29:06,304 --> 00:29:07,806
পেছনটা আমি সেলাই করে দেবো।

407
00:29:09,933 --> 00:29:11,226
ওরা তোমার বাইক পেয়ে গেছে, তো...

408
00:29:12,519 --> 00:29:14,159
শেরিফের খুঁজে ফেলতে
বেশিক্ষণ লাগবে না। তোমায় যেতে হবে।

409
00:29:15,063 --> 00:29:17,357
পারলে পরেরবার একটু ক্ষীণ
আকর্ষণীয় কিছু চুরি কোরো।

410
00:29:18,149 --> 00:29:19,400
তাতে মজা কোথায়?

411
00:29:21,611 --> 00:29:24,280
বেশ। আজ রাতটা লুকিয়ে থেকে,

412
00:29:24,364 --> 00:29:27,742
রোগীর দেখভাল করে,
সকাল হলেই চম্পট দেবো।

413
00:29:30,078 --> 00:29:33,122
হয়তো তোমার মামলা'র শুনানিতে কিংবা পররর্তী
পারিবারিক পুনর্মিলনী'তে আমাদের আবারো দেখা হবে।

414
00:29:33,706 --> 00:29:35,542
তুই সর্বদাই আমার প্রিয় থাকবি, ওয়েন্সডে।

415
00:29:36,668 --> 00:29:38,253
পাগসলি'কে এটা
বলতে ভুলো না কিন্তু।

416
00:29:39,128 --> 00:29:40,463
এতে ও হীনমনত্যায় ভুগবে।

417
00:29:47,512 --> 00:29:50,348
আমার মতে এটা কোনোরকম
প্র‍্যাঙ্ক তো নয়ই।

418
00:29:50,431 --> 00:29:54,018
আমার ঘরে লঙ্কাকাণ্ড বাধানোর পাশাপাশি সে
নাথানিয়েল ফকনারের ডায়েরিটাও চুরি করে নিয়েছে।

419
00:29:54,102 --> 00:29:57,230
সেটা তো নাইটশেডস লাইব্রেরি'র
সিন্দুকে থাকার কথা।

420
00:29:57,313 --> 00:29:58,857
তাহলে ডায়েরিটার
ব্যাপারে আপনি জানেন,

421
00:29:58,940 --> 00:30:02,026
যার অর্থ এটাও জানেন, যে দানবটাকে
আমরা খুঁজছি সেটাকে হাইড বলা হয়।

422
00:30:06,531 --> 00:30:09,367
ধন্যবাদ, মিস থর্নহিল।
আপনি এখন আসতে পারেন।

423
00:30:09,951 --> 00:30:13,288
আচ্ছা। কোনো প্রয়োজন পড়লে,
আমায় হল ঘরেই পাবেন।

424
00:30:33,224 --> 00:30:36,102
ফকনার বছরের পর বছর
ধরে হাইডের ওপর গবেষণা করেছে।

425
00:30:37,770 --> 00:30:40,356
সে নির্ধারণ করতে চেয়েছিল যে,
ওরা অচেতনভাবে হত্যা করে...

426
00:30:40,440 --> 00:30:42,525
নাকি নিজেদের কর্ম
সম্পর্কে ওরা সচেতন।

427
00:30:42,609 --> 00:30:44,235
সে কী সিদ্ধান্তে পৌঁছেছিল?

428
00:30:44,986 --> 00:30:47,697
কোনো সিদ্ধান্তে যাওয়ার আগেই
এক হাইডের হাতে তার মৃত্যু হয়।

429
00:30:48,573 --> 00:30:50,325
অন্যরা এই গবেষণা চালিয়ে
যাওয়ার চেষ্টা করেছিল,

430
00:30:50,408 --> 00:30:53,119
কিন্তু হাইডেরা অত্যন্ত অপ্রত্যাশিত ও হিংস্র।

431
00:30:54,245 --> 00:30:57,206
৩০ বছর আগে নেভারমোর থেকে
আনুষ্ঠানিকভাবে ওদের নির্বাসিত করা হয়।

432
00:30:59,626 --> 00:31:02,295
এতটা সময় ধরে, আপনি
জানতেন দানবটা একজন হাইড।

433
00:31:03,463 --> 00:31:04,797
শেরিফ'কে এটা জানাননি কেন?

434
00:31:05,882 --> 00:31:08,009
কারণ তারপর নেভারমোর
বন্ধ হয়ে যেতো।

435
00:31:08,092 --> 00:31:09,510
শেষ। একদম চিরতরে।

436
00:31:09,594 --> 00:31:11,763
আর আমি থাকতে
সেটা হতে দেবো না।

437
00:31:12,472 --> 00:31:14,474
কিন্তু তথ্য শুধু আমি একাই লুকাচ্ছি না।

438
00:31:15,183 --> 00:31:17,310
কারো ওপর সন্দেহ থাললে,
সেটা আমায় বলা উচিত।

439
00:31:17,393 --> 00:31:18,393
কেন?

440
00:31:19,395 --> 00:31:21,856
আপনি তো শুধু ছলে-কৌশলে আমার সদ্বিবেনায়
দ্বীধাবোধ করিয়েছেন আর আমায় বাধা দিয়েছেন।

441
00:31:21,940 --> 00:31:25,526
যতক্ষণ আপনার মর্যাদা সুপ্রতিষ্ঠিত রয়েছে,
ততক্ষণ কারো মৃত্যু নিয়ে আপনার কোনো যায় আসে না।

442
00:31:27,862 --> 00:31:33,910
আমি নেভারমোর পরিবারের রক্ষা করছি,
যেটার অংশ তুমিও, মিস এডামস।

443
00:31:53,179 --> 00:31:54,179
আমার সাথে এসো।

444
00:31:54,222 --> 00:31:56,933
আমার কাছে মেয়র ওয়াকারের
হত্যা সম্বন্ধীয় তথ্য আছে।

445
00:32:06,985 --> 00:32:08,820
বাবা'র কম্পিউটার থেকে
প্রিন্ট করে এনেছি।

446
00:32:08,903 --> 00:32:11,197
মনে হচ্ছে সে কারো
খোঁজ করার চেষ্টা করছিল।

447
00:32:11,280 --> 00:32:14,492
লরেল গেটস'কে? মনে হচ্ছে আউটরিচ ডে'র
পর থেকেই সে সন্ধানকার্য শুরু করে।

448
00:32:14,575 --> 00:32:16,077
তাকে নিশ্চিত সেখানে
দেখে চিনতে পেরেছিল।

449
00:32:16,160 --> 00:32:18,746
ব্রিটিশ পুলিশের মোতাবেক, ধরা হয়
লরেলের ডুবে মৃত্যু হয়েছিল,

450
00:32:18,830 --> 00:32:20,415
কিন্তু তার দেহ কখনো মেলেনি।

451
00:32:21,624 --> 00:32:25,003
এক বছর আগে গেটস ম্যানশন
এক ৯০ বছরের বৃদ্ধা মহিলা কিনেছিল।

452
00:32:25,086 --> 00:32:28,798
তারপরই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়
আর সমস্ত সম্পত্তি তার আয়া,

453
00:32:29,465 --> 00:32:30,800
তেরাসা এল গ্লাউ'র নামে লিখে যায়।

454
00:32:33,052 --> 00:32:34,429
নামটা লরেল গেটসেরই
বর্ণানুক্রম করে রাখা।

455
00:32:35,513 --> 00:32:37,390
লরেল গোপনে তার
পুরানো বাড়িটা কিনে...

456
00:32:37,473 --> 00:32:39,851
অন্য পরিচয়ে জেরিকোতে ফিরে আসে।

457
00:32:40,643 --> 00:32:41,643
কেন?

458
00:32:43,730 --> 00:32:47,191
তার পরিবারের অকাল অবস্থার জন্য যাদের সে
দায়ী মনে করে তাদের ওপর বদলা নিতে। তোমার বাবা।

459
00:32:48,151 --> 00:32:48,985
করোনার।

460
00:32:49,068 --> 00:32:50,153
আমার বাবা-মা।

461
00:32:50,820 --> 00:32:52,113
আর স্পষ্টতই, নেভারমোর।

462
00:32:52,905 --> 00:32:54,615
এসবের মাঝে দানবটার ভূমিকা কী?

463
00:32:55,199 --> 00:32:57,910
দানবটা একটা হাইড।
ওটা লরেলের কথায় ওঠে-বসে।

464
00:32:57,994 --> 00:32:58,995
সে ওটাকে নিয়ন্ত্রণ করে।

465
00:32:59,746 --> 00:33:02,498
লরেল কে তা তুমি জানো, তাই না?

466
00:33:07,920 --> 00:33:10,715
ওয়েন্সডে, আজ তো কোনো
অ্যাপয়েন্টমেন্ট ছিল না।

467
00:33:11,424 --> 00:33:12,884
আপনাকে কিছু ফেরত দিতে এসেছি।

468
00:33:12,967 --> 00:33:13,968
আহ...

469
00:33:15,303 --> 00:33:17,388
আপনার ছোটবেলার ঘরে এটা পেলাম।

470
00:33:24,020 --> 00:33:28,024
জানি আপনিই লরেল গেটস, আর প্রতিশোধ
নিতেই আপনি জেরিকোতে ফিরে এসেছেন।

471
00:33:29,567 --> 00:33:31,986
আর মেয়র ওয়াকার'ও সেটা জানতো,
সেজন্যই তাকে মেরে ফেলেন।

472
00:33:32,487 --> 00:33:34,947
রোগীকে দেখার নাম করে হাসপাতালে
সহজেই অলক্ষিত যেতে-আসতে...

473
00:33:35,031 --> 00:33:37,551
একজন মনোবিজ্ঞানী'র চেয়ে
আর কার পক্ষেই বা সহজ হতে পারে?

474
00:33:39,827 --> 00:33:42,622
মেয়রের খুনের অভিযোগ
আমার ওপর দিচ্ছো?

475
00:33:42,705 --> 00:33:45,416
ইউজিনের ঘরে গোলাপ'টা
রেখে এসে ভুল করেছিলেন।

476
00:33:45,500 --> 00:33:48,544
সেই একই রকমের ফুল আপনার
ছোটবেলার খাটের পাশে পেয়েছিলাম।

477
00:33:48,628 --> 00:33:51,089
আমি সত্যিই তোমার কথা
কিচ্ছু বুঝতে পারছি না।

478
00:33:51,172 --> 00:33:54,258
আপনার মতো একজন সুদক্ষ মনোবিজ্ঞানী'র
জেরিকো'র মতো তুচ্ছ সাদামাটা জায়গাতে থাকার...

479
00:33:54,342 --> 00:33:57,386
কেবল একটাই কারণ হতে পারে।

480
00:33:57,470 --> 00:34:00,598
এতে আপনি সমস্যায় জর্জরিত কমবয়সী আউটকাস্টদের
পেট থেকে ধীরে-ধীরে কথা বের করেছেন...

481
00:34:00,681 --> 00:34:03,976
যতক্ষণ না আপনার প্রতিশোধ'কে বাস্তবায়িত
করতে ব্যবহার করার মতো উপযুক্ত কাউকে পেয়েছেন।

482
00:34:06,354 --> 00:34:07,355
একটা কথা কি জানো?

483
00:34:07,438 --> 00:34:10,399
তোমার এসব বিভ্রান্তিকর আষাঢ়ে গল্প
শোনার মতো সময় আমার কাছে নেই।

484
00:34:10,483 --> 00:34:11,859
একজন রোগী'র আমাকে
অতিসত্বর পাশে প্রয়োজন।

485
00:34:11,943 --> 00:34:13,653
কে? জেভিয়ার?

486
00:34:14,237 --> 00:34:16,989
গাড়িতে করা আপনাদের
গোপন সেশনের ব্যাপারে আমি জানি।

487
00:34:17,532 --> 00:34:20,576
সেই গুহাটাও পেয়ে গেছি, যেখানে আপনি
সেশন চালিয়ে ওর হাইড'কে মুক্ত করেছিলেন।

488
00:34:22,036 --> 00:34:23,913
তুমি কিন্তু সীমা অতিক্রম করছো।

489
00:34:23,996 --> 00:34:26,415
জানেন একটা হাইড অপ্রত্যাশিতভাবে
কতটা হিংস্র হয়ে উঠতে পারে?

490
00:34:26,499 --> 00:34:29,394
আপনার ওপর হামলা করে বসার আগেই জেভিয়ার'কে
নিজের বশে আনার পরিকল্পনা'ও আপনারই ছিল।

491
00:34:29,418 --> 00:34:32,213
ওয়েন্সডে, তোমার চিকিৎসার প্রয়োজন।

492
00:34:32,296 --> 00:34:33,923
সেই চিকিৎসা আমার সাধ্যের বাইরে।

493
00:34:34,006 --> 00:34:35,383
কাকে ফোন করছেন? জেভিয়ার'কে?

494
00:34:36,175 --> 00:34:37,385
বিচারপতি রেনল্ডস'কে।

495
00:34:37,468 --> 00:34:41,097
তোমাকে কিশোরদের মানসিক
চিকিৎসা কেন্দ্রে পাঠানোর জন্য বলবো।

496
00:34:41,180 --> 00:34:44,600
ওহ, প্লিজ। আমরা দু'জনেই জানি এক সপ্তাহের
মধ্যে সেই জায়গা আমার দখলে করে নেবো।

497
00:34:48,396 --> 00:34:49,522
সময় শেষ, লরেল।

498
00:35:01,492 --> 00:35:03,536
প্রিন্সিপাল উইমস,
ভ্যালেরি কিনবট বলছি।

499
00:35:03,619 --> 00:35:05,621
ওয়েন্সডে এডামস এইমাত্র
আমার অফিসে এসেছিল।

500
00:35:06,414 --> 00:35:08,416
জানতাম না আজ
ওর কোনো সেশন ছিল।

501
00:35:08,499 --> 00:35:11,460
ছিল না, আর ও সম্পূর্ণ
পাগলের মতো আচরণ করছিল।

502
00:35:13,045 --> 00:35:15,173
ডক্টর কিনবট?

503
00:35:19,635 --> 00:35:20,678
ডক্টর কিনবট?

504
00:35:55,421 --> 00:35:56,421
সে আর বেঁচে নেই।

505
00:35:56,881 --> 00:35:58,424
ডক্টর কিনবট মারা গেছে।

506
00:36:01,385 --> 00:36:02,595
এবার এতে ইতি টানতেই হবে।

507
00:36:23,783 --> 00:36:26,160
একটা কথা কী জানো? আমার ঘরে
তোমার আসা-যাওয়া বন্ধ করতে হবে।

508
00:36:26,244 --> 00:36:28,037
এই পরামর্শটা তোমার মেনে চলা উচিত।

509
00:36:30,289 --> 00:36:31,540
এটা আমার ঘরে রেখে গিয়েছিলে।

510
00:36:32,375 --> 00:36:33,960
আসলে, থিং'র মধ্যে রেখে গিয়েছিলে।

511
00:36:35,044 --> 00:36:37,046
কিনবটের সাথে কতদিন
ধরে দেখা করছো?

512
00:36:37,546 --> 00:36:38,546
তুমি...?

513
00:36:41,008 --> 00:36:44,971
কী যে বলছি? স্বভাবতই তুমি আমার
ওপর গোয়েন্দাগিরি করছো, তাই না?

514
00:36:49,267 --> 00:36:52,144
কারণ তোমার রূপকথার
গল্পের খলনায়ক হলাম আমি।

515
00:36:54,230 --> 00:36:59,277
বাবা আমার মানসিক স্বাস্থ্য'কে
তার প্রতিষ্ঠার বদনামী'র চোখে দেখে।

516
00:37:01,028 --> 00:37:03,739
তার সমস্যায় জর্জরিত ছেলেকে
সে সংবাদমাধ্যম থেকে দূরে রাখতে চেয়েছিল।

517
00:37:06,158 --> 00:37:07,285
আমি তোমার ঘরে ঢুকিনি।

518
00:37:08,703 --> 00:37:10,746
তাতে তুমি বিশ্বাস করো বা না করো,

519
00:37:10,830 --> 00:37:12,039
আমার যায় আসে না।

520
00:37:20,381 --> 00:37:22,091
তোমার আঁকার ধরণে
বেশ উন্নতি এসেছে।

521
00:37:22,591 --> 00:37:24,176
বিশেষ করে এটা আমার
খুব পছন্দ হয়েছে।

522
00:37:28,597 --> 00:37:30,266
মনে হচ্ছে যেন বাস্তবেই
তোমার সাথে এমন কিছু ঘটেছে।

523
00:37:32,768 --> 00:37:35,271
- কী চাও তুমি?
- প্রশ্ন আমি করছি।

524
00:37:40,609 --> 00:37:43,029
রোয়ানের ইনহেলার
তোমার ঘরে কী করছে?

525
00:37:47,325 --> 00:37:48,659
অথবা ইউজিনের চশমা?

526
00:37:50,286 --> 00:37:51,495
আরে, আরে।

527
00:37:51,579 --> 00:37:53,956
কিংবা লুকিয়ে তোলা
আমার এই ছবিগুলো?

528
00:37:54,040 --> 00:37:56,292
- না। আমি...
- সংগ্রহের সবচেয়ে সর্বশেষ জিনিসটা।

529
00:37:59,462 --> 00:38:00,838
কিনবটের নেকলেস।

530
00:38:01,339 --> 00:38:03,299
- অন্য কেউ এসে ওগুলো রেখে গেছে!
- নড়বে না!

531
00:38:03,883 --> 00:38:06,427
ছুরিটা ফেলে দাও।
হাঁটু গেড়ে বসে পড়ো।

532
00:38:07,678 --> 00:38:08,512
হাতকড়া পরাও।

533
00:38:08,596 --> 00:38:10,514
- তোমার চুপ থাকার অধিকার আছে।
- কী?

534
00:38:10,598 --> 00:38:13,100
তোমার দেয়া প্রতিটা বয়ান আদালতে
তোমার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

535
00:38:13,184 --> 00:38:14,935
তোমার আইনজীবি নিয়োগের অধিকার আছে।

536
00:38:15,019 --> 00:38:17,521
আইনজীবি নিয়োগের সামর্থ্য না থাকলে,
তার ব্যবস্থা করে দেয়া হবে।

537
00:38:17,605 --> 00:38:19,148
সাহায্যের জন্য ধন্যবাদ, এডামস।

538
00:38:19,857 --> 00:38:21,776
তুমি! তুমি ফাঁসিয়েছো আমায়!

539
00:38:22,568 --> 00:38:23,736
আমায় ফাঁসানো হচ্ছে।

540
00:38:24,653 --> 00:38:25,813
তোমাকে রোয়ানের হাতে
মরতে দেয়াই উচিত ছিল।

541
00:38:42,588 --> 00:38:43,588
হেই।

542
00:38:45,383 --> 00:38:46,383
ফিরে এসেছো।

543
00:38:46,967 --> 00:38:49,387
কয়েকদিনের জন্য যেতে না যেতেই,
জায়গাটার পুরো হুলুস্থূল অবস্থা হয়ে গেছে,

544
00:38:49,470 --> 00:38:50,721
আর থিং প্রায় মরতেই বসেছিল।

545
00:38:51,555 --> 00:38:53,516
কাউকে তো তোমাদের
দু'জনের খেয়াল রাখতে হবে।

546
00:38:53,599 --> 00:38:55,017
ইয়োকো'র সাথে থাকবে না?

547
00:38:55,601 --> 00:38:59,355
ইয়োকো ভালোই। মাত্রই ঠিক করেছি যে,
আমার আরেকটু স্বাচ্ছন্দ্যবোধের প্রয়োজন।

548
00:39:00,648 --> 00:39:01,941
টেপ লাগাতে হবে না।

549
00:39:02,691 --> 00:39:04,819
বলো না যে, ওয়েন্সডে এডামসের
মন গলতে শুরু হয়েছে।

550
00:39:04,902 --> 00:39:05,902
কক্ষনো না।

551
00:39:07,905 --> 00:39:09,407
এটাকে বুঝদার হয়ে ওঠা বলতে পারো।

552
00:39:09,990 --> 00:39:12,326
বেশ, ধীরে-সুস্থেই হবে ক্ষণ।

553
00:39:13,869 --> 00:39:15,204
হঠাৎ সিদ্ধান্ত কেন বদলে ফেললে?

554
00:39:16,330 --> 00:39:17,331
কারণ আমাদের মধ্যে পটে।

555
00:39:18,040 --> 00:39:20,042
হওয়ার কথা তো ছিল না,
কিন্তু পটে।

556
00:39:20,126 --> 00:39:22,503
যেন আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ব্যতিক্রমী।

557
00:39:22,586 --> 00:39:24,880
আমার সম্বন্ধে বলা তোমার
প্রতিটা কথাই সত্যি ছিল।

558
00:39:26,006 --> 00:39:27,716
কিন্তু এর জন্য
আমি ক্ষমা চাইবো না।

559
00:39:28,384 --> 00:39:29,384
আর তো নয়ই।

560
00:39:31,178 --> 00:39:32,263
আমি এমনই।

561
00:39:37,810 --> 00:39:38,811
থিং তোমায় মিস করেছে।

562
00:39:40,896 --> 00:39:42,189
আমিও ওকে মিস করেছি।

563
00:39:45,901 --> 00:39:47,528
জেভিয়ারের ব্যাপারটা শুনে খারাপ লাগছে।

564
00:39:48,195 --> 00:39:50,865
আমার একটুও লাগছে না।
ও একটা মিথ্যাবাদী আর খুনি।

565
00:39:51,574 --> 00:39:55,619
তাছাড়া... সঠিক প্রমাণিত
হওয়ার মতো সুখ আর কিছুতে নেই।

566
00:39:56,203 --> 00:39:58,247
যদি না সেটা কারো সাথে
ভাগ করে নেয়া যেতে পারে।

567
00:39:59,248 --> 00:40:01,500
থিং'র মুখে শুনলাম টায়লারের
সাথে ডেটে গিয়েছিলে।

568
00:40:01,584 --> 00:40:02,751
কেমন কাটলো?

569
00:40:03,544 --> 00:40:04,920
তাতে ব্যাঘাত ঘটেছিল।

570
00:40:08,132 --> 00:40:11,343
শুনলাম টায়লার আজ
গভীর রাত অব্ধি কাজ করছে...

571
00:40:21,479 --> 00:40:22,563
দোকান বন্ধ হয়ে গেছে।

572
00:40:23,147 --> 00:40:25,065
তাহলে দরজাটা বন্ধ করে দেয়া উচিত।

573
00:40:27,193 --> 00:40:29,320
বাইরে বদ্ধ পাগলের কমতি নেই।

574
00:40:32,448 --> 00:40:35,493
হ্যাঁ, বাবা'র মুখে জেভিয়ারের
ব্যাপারে শুনলাম।

575
00:40:37,703 --> 00:40:39,079
পুরোই পাগলামো।

576
00:40:39,163 --> 00:40:41,123
ওকে দেখে কখনোই অদ্ভুত মনে হয়নি।

577
00:40:42,249 --> 00:40:44,460
মানে, একজন আউটকাস্ট
হিসেবে আরকি।

578
00:40:45,252 --> 00:40:46,253
আসলে...

579
00:40:47,796 --> 00:40:49,840
সেটা আমায় কিছু বিষয়কে
পুনর্বিবেচনা করিয়েছে।

580
00:40:52,718 --> 00:40:53,718
যেমন?

581
00:40:55,554 --> 00:40:56,805
যেমন কাদের ওপর আমি
ভরসা রাখতে পারবো।

582
00:41:00,267 --> 00:41:02,728
তার মানে সম্পর্কটাকে তুমি
বন্ধুত্বের ঊর্ধ্বে নিয়ে যেতে প্রস্তুত?

583
00:41:44,019 --> 00:41:46,105
আরে, হেই!

584
00:42:03,038 --> 00:42:04,038
তুমি ঠিক আছো?

585
00:42:05,165 --> 00:42:06,165
আমায় যেতে হবে।

586
00:42:07,334 --> 00:42:08,334
কী?

587
00:42:09,712 --> 00:42:10,879
কী... কী হয়েছে?

588
00:42:12,214 --> 00:42:13,214
ওয়েন্সডে!

589
00:42:18,846 --> 00:42:20,526
স্বভাবতই আমার কিস করা প্রথম ছেলেটা...

590
00:42:20,556 --> 00:42:23,559
কোনো উন্মাদ, সিরিয়াল কিলার দানবই হবে।

591
00:42:25,144 --> 00:42:26,478
হয়তো আমার এমন ছেলেই পছন্দ।

592
00:42:27,078 --> 00:42:35,078
<u>অনুবাদ ও সম্পাদনায়</u>
আকাশ বসাক

593
00:42:36,078 --> 00:42:46,078
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।

