1
00:00:06,373 --> 00:00:09,956
সাবটাইটেল পরিবেশনায়
THE GHOST SQUAD :.:.:

2
00:00:11,020 --> 00:00:13,030
WEDNESDAY | S01E02 :.:.:.
অনুবাদ ও সম্পাদনাঃ মোহাম্মদ ইউসুফ
যোগাযোগঃ Fb.com/one.yousuf001</font

3
00:00:13,595 --> 00:00:16,181
<i>এই গল্পটা এক অন্ধকার বাঁকে
মোড় নিতে চলেছে।</i>

4
00:00:19,601 --> 00:00:21,144
<i>অবশ্য, আমি অন্ধকার
বাঁক পছন্দ করি।</i>

5
00:00:22,771 --> 00:00:25,190
<i>যেমন, আমার ৮ম জন্মদিনের সময়
শিশু পার্কে ঝুলন্ত ঘোড়ায়...</i>

6
00:00:25,273 --> 00:00:26,816
<i>চড়ার সময় সেটার ব্রেক ফেল হওয়া।</i>

7
00:00:28,902 --> 00:00:29,902
<i>তবে এটা সেটার থেকে আলাদা।</i>

8
00:00:36,201 --> 00:00:38,536
আমরা কয়েক ঘন্টা
ধরে খুঁজছি, শেরিফ!

9
00:00:38,620 --> 00:00:39,996
কুকুরগুলোর এবার একটু
বিশ্রাম প্রয়োজন!

10
00:00:40,497 --> 00:00:41,706
আমরা কোনো কিছু মিস
করে ফেলেছি ভাবছেন?

11
00:00:41,790 --> 00:00:45,627
ফেরার সময় কলেট ক্রিকে একটু
টহল দিয়ে চলে যেও বাসায়।

12
00:00:45,710 --> 00:00:46,710
ঠিক আছে।

13
00:00:52,967 --> 00:00:55,303
- ছেলেটার লাশ পাওয়া যায়নি কেন?
- কারণ, ওখানে কোনো লাশ ছিল না।

14
00:00:55,386 --> 00:00:58,807
পায়ের ছাপ, রক্ত, ধস্তাধস্তির চিহ্ন
কিছুই পাওয়া যায়নি।

15
00:00:58,890 --> 00:01:00,600
আমার সার্চ পার্টি সারাটা
রাত তল্লাশি চালিয়েছে।

16
00:01:00,683 --> 00:01:03,645
আপনার সার্চ পার্টি নিশ্চয়ই তাদের
চোখ ভুলে বাসায় ফেলে এসেছিল।

17
00:01:03,728 --> 00:01:05,772
আমি ওই দানবকে নিজের চোখের সামনে
রোয়ানকে খুন করতে দেখেছি!

18
00:01:05,855 --> 00:01:09,234
- ভালো করে দেখেছ তো ওই দানবটাকে?
- ওটা আমার সাথে খোশগল্প করার জন্য বসে থাকেনি।

19
00:01:09,317 --> 00:01:12,987
- হয়তো তোমার কোনো ক্লাসমেট হতে পারে।
- শেরিফ, এই প্রশ্নটা অনভিপ্রেত ছিল।

20
00:01:13,071 --> 00:01:15,698
তাতে আমার কিছু যায় আসে না কারণ
মর্গে আরো তিনটা লাশ আছে।

21
00:01:15,782 --> 00:01:19,369
- হাইকারদের বনে টুকরো টুকরো করে ফেলে রেখেছিল।
- মেয়র তো এগুলো ভাল্লুকের কাজ বলেছেন।

22
00:01:19,452 --> 00:01:21,621
মেয়র আর আমি দু'জনেই
তাতে অসম্মত যদিও।

23
00:01:21,704 --> 00:01:24,874
তো আপনি ধরে নিয়েছেন নেভারমোরের কোনো
স্টুডেন্ট এসব হত্যাকান্ডের পেছনে দায়ী...

24
00:01:24,958 --> 00:01:27,877
যদিও সে অভিযোগের পক্ষে শক্ত
প্রমাণ নেই আপনার কাছে।

25
00:01:28,795 --> 00:01:32,215
দুঃখিত, ভুলে গিয়েছিলাম। এখানে শুধু ভালো
আউটকাস্টদেরই পড়ান আপনারা, ঠিক?

26
00:01:37,804 --> 00:01:40,014
আমার ধারণা, রোয়ান ভেগে গেছে।

27
00:01:40,765 --> 00:01:43,810
স্টেট পুলিশ অ্যালার্ট জারি করেছে এবং আমি
ওর পরিবারের সাথে যোগাযোগ করেছি।

28
00:01:43,893 --> 00:01:45,520
কিন্তু তারাও ওর কোনো কল পায়নি।

29
00:01:46,104 --> 00:01:48,898
মৃত মানুষের পক্ষে নিজের পরিবারকে
ফোন করা সম্ভব না।

30
00:01:48,982 --> 00:01:51,568
তুমি বনে কী করছিলে, মিস অ্যাডামস?

31
00:01:51,651 --> 00:01:54,070
একটা শব্দ শুনে কৌতুহলবশত বনে
গিয়েছিলাম তদন্ত করতে।

32
00:01:54,154 --> 00:01:56,114
তখনই আমি আক্রমনের শিকার হই।

33
00:01:57,448 --> 00:01:58,324
তারপর কী ঘটল?

34
00:01:58,408 --> 00:02:01,536
তারপর বিয়াংকা বার্কলের কাছে দৌড়ে গিয়ে ঘটনা
খুলে বলে ওকে পুলিশকে ফোন দিতে বলি।

35
00:02:02,245 --> 00:02:04,539
তারপর কী হলো জানি না, চোখ খুলে নিজেকে
নিজের ডর্মে আবিষ্কার করি।

36
00:02:04,622 --> 00:02:08,001
শিউর হওয়ার জন্য জিজ্ঞেস করছি, এই দানবটা
বনের কোনো ভাল্লুক কিংবা জানোয়ার নয়তো?

37
00:02:08,084 --> 00:02:10,044
আমি গ্রিজলি ভাল্লুকের সাথে খেলেছি।

38
00:02:10,628 --> 00:02:11,838
তফাৎটা আমি বুঝতে পারি।

39
00:02:11,921 --> 00:02:12,922
ধন্যবাদ, শেরিফ।

40
00:02:13,506 --> 00:02:14,966
আমার ধারণা, মিস অ্যাডামস
যা বলার বলে দিয়েছেন।

41
00:02:15,049 --> 00:02:17,677
আমি শেরিফ গালপিনের সাথে
একাকী কথা বলতে চাই।

42
00:02:20,096 --> 00:02:21,973
সেটার অনুমতি মনে হয়
দিতে পারব না।

43
00:02:22,473 --> 00:02:25,351
তাহলে ওকে থানায় নিয়ে যায় আর
একটু আনুষ্ঠানিক বয়ান নেই।

44
00:02:30,106 --> 00:02:31,691
- হুম, চলুন।
- বেশ।

45
00:02:31,774 --> 00:02:35,486
৫ মিনিটের মধ্যে কথা শেষ করবেন,
কোনো কিছু রেকর্ড করা যাবে না।

46
00:02:36,529 --> 00:02:37,529
ভদ্রতার সহিত কথা বলবেন...

47
00:02:39,908 --> 00:02:41,534
নয়তো, মেয়রকে ফোন করে সব জানাবো।

48
00:02:47,916 --> 00:02:49,959
কেউ রোয়ানের হত্যাকান্ডকে ধামাপচাপা
দেওয়ার চেষ্টা করছে।

49
00:02:50,043 --> 00:02:52,337
সেজন্যই ক্রাইম সিনে সব চিহ্ন
গায়েব করে দেওয়া হয়েছে।

50
00:02:52,420 --> 00:02:55,256
খুনির মেয়ের তো হত্যাকান্ডের
কলাকৌশল জানা থাকবেই।

51
00:02:55,340 --> 00:02:56,799
আমার বাবা আপনার চেয়েও উঁচুদরের...

52
00:02:56,883 --> 00:02:59,761
তার খারাপ অভ্যাস বলতে তিনি গোসলের
সময় অপেরা সঙ্গীত শোনেন।

53
00:03:00,929 --> 00:03:02,847
সারাটা রাত খেটেছি,
তোমার ফালতু বকবক ভাল লাগছে না।

54
00:03:02,931 --> 00:03:04,390
আমি ফালতু বকবক করছি না।

55
00:03:05,141 --> 00:03:06,309
সত্যিটা বলছি!

56
00:03:07,352 --> 00:03:09,520
আপনি চাইলেও আমার দাবি
প্রত্যাখ্যান করতে পারবেন না।

57
00:03:10,021 --> 00:03:11,147
কেন পারব না?

58
00:03:12,106 --> 00:03:14,484
কারণ আমরা দু'জনেই জানি বনে
একটা দানব ঘুরে বেড়াচ্ছে!

59
00:03:16,861 --> 00:03:18,947
এবং, তার সাম্প্রতিক শিকার হচ্ছে রোয়ান!

60
00:03:21,824 --> 00:03:22,992
- শেরিফ?
- কী?

61
00:03:23,576 --> 00:03:25,411
আপনার সাথে কেউ
দেখা করতে এসেছে।

62
00:03:32,085 --> 00:03:34,003
<i>এডগার অ্যালেন পো একবার বলেছিলেন..</i>

63
00:03:34,087 --> 00:03:36,923
<i>"যা শোনো এবং দেখো তার
অর্ধেকেরও বেশি হচ্ছে মিথ্যা।"</i>

64
00:03:37,840 --> 00:03:40,927
<i>নেভারমোরের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের
বোধহয় এটা জানা নেই।</i>

65
00:03:42,762 --> 00:03:45,306
<i>এবার বুঝলাম কেন ওকে
আধা পাগল বলা হয়।</i>

66
00:03:57,568 --> 00:04:00,613
তোমার চাক্ষুষ হত্যাকান্ডের স্বাক্ষী
হওয়ার ঘটনাটা এবার বোঝাও।

67
00:04:00,697 --> 00:04:02,156
ওটা কি সবার অ্যাটেনশন পাওয়ার জন্য?

68
00:04:02,240 --> 00:04:04,492
আপনাকে কেন এসব বলতে যাব?

69
00:04:04,575 --> 00:04:06,536
আপনি তো ধরেই নিয়েছেন,
যা বলব মিথ্যা বলব।

70
00:04:07,870 --> 00:04:09,747
আমি জানি আমি কী দেখেছি।

71
00:04:09,831 --> 00:04:12,000
তোমার জীবনে সাম্প্রতিক সময়ে
অনেক ছন্দপতন হচ্ছে।

72
00:04:12,083 --> 00:04:14,335
বিভ্রান্ত হওয়াটাই আসলে এখানে স্বাভাবিক।

73
00:04:15,128 --> 00:04:17,463
আমাকে আপনার কথার ফাঁদে
ফেলার চেষ্টা করবেন না।

74
00:04:17,547 --> 00:04:19,674
কেউ তোমাকে ফাঁদে
ফেলার চেষ্টা করছে না।

75
00:04:19,757 --> 00:04:21,509
আমি এখানে তোমার মনকে
বিশ্লেষণ করতে এসেছি।

76
00:04:21,592 --> 00:04:23,303
মন হচ্ছে ভেতরে প্রবেশের দরজা।

77
00:04:24,137 --> 00:04:26,389
এই মনের জমে থাকা ঘটনাবলী
চোখে অশ্রুর উদ্রেক করে।

78
00:04:27,098 --> 00:04:28,224
আমি কান্নাকাটি করি না।

79
00:04:30,143 --> 00:04:32,270
স্কুল কেমন লাগছে বলো।

80
00:04:32,353 --> 00:04:34,480
স্যাটায়ার অনুযায়ী, "বেশ দারুণ
একটা জাহান্নাম এটা!"

81
00:04:35,273 --> 00:04:36,649
সে আমার প্রথম ক্রাশ ছিল।

82
00:04:37,233 --> 00:04:39,753
ওয়েন্সডে, তোমার বাবা মায়ের
এই স্কুলে পাঠানোর একটা...

83
00:04:39,777 --> 00:04:42,947
কারণ হচ্ছে তোমার নিঃসঙ্গতা যেন কাটে,
যেন সমবয়সী সঙ্গিদের অংশ হতে পারো।

84
00:04:43,031 --> 00:04:44,490
আমি একটা দ্বীপের মতো...

85
00:04:45,033 --> 00:04:46,951
যেটার চারপাশটা হাঙর দিয়ে ভর্তি।

86
00:04:47,035 --> 00:04:50,470
তুমি অসামাজিক কি প্রত্যাখ্যান হওয়ার ভয়ে?

87
00:04:50,496 --> 00:04:52,874
আপনি আমাকে প্রত্যাখ্যান করলেও তাতে
আমার কিছু যায় আসে না।

88
00:04:53,833 --> 00:04:55,460
তুমি অত সহজে আমার থেরাপি
থেকে নিস্তার পাচ্ছো না।

89
00:04:57,837 --> 00:05:01,632
দেখো, পুরো সেশনটা পালানোর
চেষ্টা না করে কাটিয়ে দিলে!

90
00:05:01,716 --> 00:05:03,134
আমি আপাতত এটা "জয়"
বলে ধরে নিচ্ছি।

91
00:05:06,387 --> 00:05:08,848
তো জেরিকোতে অবস্থানের
সিদ্ধান্ত নিয়েছ তুমি।

92
00:05:08,931 --> 00:05:10,558
ড. কিনবটের সাথে মোলাকাত হলো নাকি?

93
00:05:10,641 --> 00:05:13,019
থানা থেকেই আমাকে শহরে
থাকতে বলা হয়েছে।

94
00:05:13,561 --> 00:05:16,314
ওহ আমিও। আইনের আদেশ।

95
00:05:17,273 --> 00:05:19,901
তুমি আর আমি, দু'জনেই
দিকভ্রান্ত মুসাফিরের মতো।

96
00:05:23,571 --> 00:05:26,282
যখন হার্ভেস্ট ফেস্টিভ্যাল থেকে
দৌড়ে বলে গেলে...

97
00:05:26,366 --> 00:05:28,618
কিছুই মাথায় ঢুকছিল না,
যখন ঘটনাটা শুনলাম...

98
00:05:30,536 --> 00:05:31,454
বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল!

99
00:05:31,537 --> 00:05:34,374
তোমার বাবা সহ সবাই ভাবছে
আমি এসব বানিয়ে বলেছি।

100
00:05:34,457 --> 00:05:35,897
আমি...

101
00:05:37,752 --> 00:05:39,712
আমার হৃদয়ের বিদ্রোহী আগুনের
সংস্পর্শে আসার সময় হয়েছে।

102
00:05:40,421 --> 00:05:41,672
একটা কথা বলে রাখি...

103
00:05:43,174 --> 00:05:44,092
আমি তোমাকে বিশ্বাস করি।

104
00:05:52,975 --> 00:05:56,145
লেডিস, কাম অন!
সুন্দর করে দাঁতগুলো আকো!

105
00:05:56,229 --> 00:05:58,064
আরো শ্বদন্ত দাও!

106
00:05:58,147 --> 00:06:00,233
এই বিল্লি কাউকে আস্ত রাখবে না!

107
00:06:00,316 --> 00:06:05,029
যদি এবারও বিয়াংকা বার্কলে জেতে তাহলে নিজের
হাতে আমার চোখ টেনে বের করে ফেলব!

108
00:06:05,113 --> 00:06:06,322
ওটা দেখার জন্য আমি পয়সা দিতে রাজি!

109
00:06:08,199 --> 00:06:09,534
কী অবস্থা, রুমমেট?

110
00:06:10,410 --> 00:06:12,328
তোমার না পালানোর সিদ্ধান্তে
আমি খুব খুশি!

111
00:06:12,412 --> 00:06:14,330
ভেবেছিলাম, তুমি তোমার সিঙ্গেল
রুম ফিরে পেতে চাও।

112
00:06:14,414 --> 00:06:18,167
একা থাকতে ভালো লাগে না আর
থিং ঘাড়ে চমৎকার মেসাজ করে!

113
00:06:18,251 --> 00:06:19,419
আমি তো বেশ খুশি।

114
00:06:20,378 --> 00:06:22,755
তোমার সিদ্ধান্ত হঠাত বদলাল কেন?

115
00:06:22,839 --> 00:06:26,092
আমি কারো দাবার চালের
ঘুঁটি হতে চাই না।

116
00:06:27,218 --> 00:06:29,762
- রোয়ানের কথা বলছ?
- ওকে নিজের চোখে মরতে দেখেছি, ইনিড।

117
00:06:29,846 --> 00:06:32,974
কিন্তু, আজ সকালেই তো
আমরা ছোকরাটাকে দেখলাম!

118
00:06:33,057 --> 00:06:35,560
দেখে তো মৃত মনে হয়নি!

119
00:06:35,643 --> 00:06:36,561
জানি।

120
00:06:36,644 --> 00:06:39,397
সেজন্যই মনে হচ্ছে, আমার মাথা
খারাপ হতে শুরু করেছে।

121
00:06:41,190 --> 00:06:43,484
যতোটা ভেবেছিলাম ততোটাও
মজার নয় এটা।

122
00:06:44,902 --> 00:06:47,905
তুমি তো নেভারমোরের গসিপ রানি,
রোয়ানের গল্পটা কী?

123
00:06:47,989 --> 00:06:50,116
নিঃসঙ্গ এক আধা পাগল ছেলে, এটা বাদে...

124
00:06:50,616 --> 00:06:52,034
- কিছু মনে করো না।
- প্রশ্নই উঠে না।

125
00:06:52,118 --> 00:06:53,703
জ্যাভিয়ের থর্প ওর ক্লাসমেট ছিল।

126
00:06:53,786 --> 00:06:56,789
সাথে ফোন থাকলে আরামসে তাকে
টেক্সট করে জিজ্ঞেস করতে পারতে।

127
00:06:57,623 --> 00:06:59,625
ইয়োকো, কাম অন!
ভালো করে আঁক!

128
00:06:59,709 --> 00:07:02,128
এই পো কাপ এবার হাতে
পাওয়া চাই-ই চাই!

129
00:07:02,211 --> 00:07:03,796
এটা আমার কী?

130
00:07:03,880 --> 00:07:05,673
আমার বেঁচে থাকার একমাত্র কারণ!

131
00:07:06,257 --> 00:07:09,385
এটাতে আছে নৌকাবাইচ, দৌড়
প্রতিযোগীতা, কোনো রুলস নেই।

132
00:07:10,261 --> 00:07:13,473
প্রত্যেক ডর্মের স্টুডেন্টদের এডগার অ্যালেন পো'এর
কোনো গল্পকে অনুপ্রেরণা হিসেবে নিতে হবে!

133
00:07:14,223 --> 00:07:15,308
তুমিও ব্রাশ নিয়ে আঁকিবুঁকি করতে পারো!

134
00:07:15,391 --> 00:07:19,103
মিস থোর্নহিল মাত্রই একটা পিজ্জা
অর্ডার করেছে, সবার সাথে খাবে?

135
00:07:20,229 --> 00:07:21,481
খেতে আপত্তি নেই।

136
00:07:22,565 --> 00:07:24,442
কিন্তু, জনসমাগম ভালো লাগে না।

137
00:07:24,525 --> 00:07:26,277
তাছাড়া, আমার লেখার
সময়ে ব্যাঘাত আসবে।

138
00:07:26,861 --> 00:07:27,987
চিন্তা করো না।

139
00:07:28,070 --> 00:07:31,407
কিন্তু টুর্নামেন্টের দিন এসে আমাদেরকে
চিয়ার করতে ভুলো না!

140
00:07:34,327 --> 00:07:37,371
অথবা, ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারো,
যেমনটা তোমার মর্জি!

141
00:07:39,665 --> 00:07:42,502
<i>"যা মাথায় আসে তা-ই লেখো" এই বাক্যের
সাথে আমার দ্বিমত আছে।</i>

142
00:07:47,340 --> 00:07:49,592
<i>এটা কল্পনায় বাস করা লোকেদের
একটা উসিলা মাত্র।</i>

143
00:07:52,261 --> 00:07:54,639
<i>কিন্তু, যখন তোমার জীবনে এরকম
পিলে চমকানো চমক আসবে...</i>

144
00:07:57,391 --> 00:07:59,477
<i>সেই চমকের মূল অনুসন্ধান করাই
হবে বুদ্ধিমানের কাজ।</i>

145
00:08:09,779 --> 00:08:11,781
রোয়ানের সাথে কথা বলতে হবে।
ওকে খুঁজে পাচ্ছি না।

146
00:08:11,864 --> 00:08:14,075
সম্ভব না। হয়তো সে বহিষ্কার হবে।

147
00:08:14,659 --> 00:08:15,785
কিসের জন্য?

148
00:08:15,868 --> 00:08:18,538
ওটা তোমার মাথাব্যাথার বিষয় না।
বিকেলের প্রথম ট্রেনেই ও চলে যাবে।

149
00:08:18,621 --> 00:08:20,998
ওর সাথে বনে কী করছিলে?

150
00:08:21,082 --> 00:08:22,500
যা বলার তো সব বলেছি!

151
00:08:22,583 --> 00:08:24,669
শব্দ শুনে কৌতুহলী হয়ে
দেখতে গিয়েছিলাম!

152
00:08:25,920 --> 00:08:29,340
শেরিফ এ কথা বিশ্বাস করলেও আমাকে
বোকা বানাতে পারবে না।

153
00:08:30,758 --> 00:08:32,843
তোমার দিব্য দৃষ্টির ক্ষমতা আছে না?

154
00:08:34,720 --> 00:08:37,390
যখন ওই অ্যাক্সিডেন্টের জায়গাটা অতিক্রম
করছিলাম তখনই বুঝেছিলাম...

155
00:08:37,473 --> 00:08:40,017
ওই হতভাগা লোকের ঘাড়
ভাঙার খবর তুমি জানতে।

156
00:08:42,353 --> 00:08:44,855
তোমার মা ঠিক এই বয়সেই নানা
ভিশন দেখতে শুরু করে।

157
00:08:46,440 --> 00:08:49,944
সেগুলো ছিল বেশ ভয়ানক এবং বিপজ্জনক।

158
00:08:50,861 --> 00:08:52,363
আমার এখনো মনে আছে...

159
00:08:53,531 --> 00:08:55,825
সে ভেবেছিল হয়তো তার
মাথা খারাপ হয়ে যাচ্ছে।

160
00:08:57,368 --> 00:08:59,036
তুমি কি উনাদেরকে এই ব্যাপারে বলেছিলে?

161
00:09:03,207 --> 00:09:06,127
এখানে কেউ জেনেশুনে মিথ্যে
বললে সেটা তুমি বলছ।

162
00:09:07,336 --> 00:09:08,170
আমি কি এখন যেতে পারি?

163
00:09:08,254 --> 00:09:11,007
তোমার এক্সট্রা কারিকুলার এক্টিভিটি
বেছে নেওয়ার পর।

164
00:09:11,507 --> 00:09:13,843
আমরা চাই আমাদের স্টুডেন্টরা
সবদিক দিয়ে অলরাউন্ডার হোক।

165
00:09:13,926 --> 00:09:15,845
আমি বরং চোখ কান খুলে এক কোণে
দাঁড়িয়ে থাকাটাই পছন্দ করব।

166
00:09:16,429 --> 00:09:20,391
এটা সেই ক্লাবগুলোর লিস্ট
যেখানে জায়গা আছে।

167
00:09:20,975 --> 00:09:21,975
অনেক মেহেরবানি করলেন আমাকে!

168
00:09:22,018 --> 00:09:24,312
আজকের মধ্যে যে কোনো
একটা ক্লাব বেছে নেবে।

169
00:09:25,479 --> 00:09:27,315
আমার দৃষ্টি সর্বদা তোমার
উপর ন্যস্ত থাকবে।

170
00:09:28,566 --> 00:09:31,319
একটা ক্লাব তো পাবেই যেটা
তোমার পছন্দ হবে।

171
00:09:31,402 --> 00:09:33,863
এরকম হওয়ার সম্ভাবনা বেশ কম।

172
00:09:38,242 --> 00:09:40,911
উইমস সজ্ঞানে চেষ্টা করছে আমাকে
অন্যকিছুতে ব্যস্ত রাখতে।

173
00:09:40,995 --> 00:09:42,413
রোয়ানের দিকে নজর রাখো।

174
00:09:42,496 --> 00:09:44,624
ওর গতিবিধি যেন কিছু মিস না হয়।

175
00:09:55,968 --> 00:09:57,511
উইমস বলেছিলেন তুমি আসবে এখানে...

176
00:09:57,595 --> 00:10:01,015
তবে হারভেস্ট ফেস্টিভ্যালে তোমার
যে পারফরম্যান্স দেখলাম...

177
00:10:01,098 --> 00:10:02,558
তাতে ড্রামা ক্লাবই হয়তো
তোমার জন্য জুতসই হবে।

178
00:10:02,642 --> 00:10:05,478
আমি জ্ঞান হারানোর পর
শেরিফকে কে কল করেছিল?

179
00:10:06,145 --> 00:10:08,230
ভেবেছ নর্মি পুলিশদের
উপর ভরসা রাখব?

180
00:10:08,314 --> 00:10:10,154
আমি সোজা উইমসের কাছে গিয়ে
উনার হাতে ছেড়ে দিয়েছি বিষয়টা।

181
00:10:10,691 --> 00:10:13,235
আচ্ছা, অডিশনের এই পর্বটা
শেষ করতে দাও।

182
00:10:13,319 --> 00:10:17,448
আচ্ছা, তুমি কী তাহলে?
জ্ঞানী, সাধারণ নাকি সাইকো?

183
00:10:28,751 --> 00:10:29,585
এটা কী ছিল?

184
00:10:29,669 --> 00:10:31,754
কেবল কুকুরই এটা শুনতে পায়।

185
00:10:56,987 --> 00:11:00,950
আসলেই এসেছ! কখনো তীর
ধনুক চালিয়ে দেখেছিলে?

186
00:11:01,033 --> 00:11:02,576
শুধুমাত্র জ্যান্ত টার্গেটের উপর।

187
00:11:04,078 --> 00:11:05,078
ঠিক আছে।

188
00:11:07,540 --> 00:11:08,666
সোজা হয়ে দাঁড়াবে।

189
00:11:08,749 --> 00:11:10,501
তীরটাকে এভাবে সেট করো।

190
00:11:11,460 --> 00:11:12,461
তিনটা আঙুল ব্যবহার করবে।

191
00:11:14,004 --> 00:11:15,589
প্রান্তটা পেছনে টানবে...

192
00:11:17,216 --> 00:11:18,467
তারপর ছেড়ে দেবে।

193
00:11:19,135 --> 00:11:20,136
কোনো প্রশ্ন আছে?

194
00:11:20,845 --> 00:11:23,097
তোমার রুমমেট রোয়ানকে
শেষবার কোথায় দেখেছিলে?

195
00:11:23,180 --> 00:11:25,182
যাকে একটা দানব মেরে ফেলেছে?

196
00:11:26,767 --> 00:11:28,853
হারভেস্ট ফেস্টিভ্যালেই দেখেছিলাম।
এরপর আর কথা হয়নি।

197
00:11:29,437 --> 00:11:31,897
তবে, আজকে ওর সব
মালসামানা প্যাক করা ছিল।

198
00:11:31,981 --> 00:11:33,301
রোয়ান সবসময়ই একটু অন্যরকম ছিল...

199
00:11:33,357 --> 00:11:36,318
তবে, গত কয়েক সপ্তাহ ও একটু
বেশিই হেঁয়ালি আচরণ করছিল।

200
00:11:37,194 --> 00:11:39,947
মানে, টেলিকাইনেসিস তোমার
মাথায় প্রভাব ফেলতে পারে...

201
00:11:40,030 --> 00:11:41,574
আমি ওকে ভয় পেতে শুরু করেছিলাম।

202
00:11:43,159 --> 00:11:44,702
তোমার আর টাইলারের ঘটনাটা কী?

203
00:11:46,620 --> 00:11:49,665
সরি, তীর ছোড়াছুঁড়ির বাহিরে আর
কোনো প্রশ্ন করা যাবে?

204
00:11:49,749 --> 00:11:53,335
কোনো ঘটনা নেই। ও আমাকে রেলস্টেশনে
পৌঁছে দিতে যাচ্ছিল।

205
00:11:53,419 --> 00:11:55,588
একটা ভাল বুদ্ধি দেব?
ওর কাছ থেকে দূরে থাকো।

206
00:11:55,671 --> 00:11:56,964
কেন? ও নর্মি বলে?

207
00:11:57,047 --> 00:11:58,799
টাইলার আর ওর বন্ধুরা
একেকটা শয়তানের হাড্ডি।

208
00:11:59,467 --> 00:12:02,511
আমাদের স্কুলের বদৌলতে এই ফালতু শহর বিখ্যাত
হয়েছে সেটা ওরা মেনেই নিতে পারছে না।

209
00:12:02,595 --> 00:12:05,014
এমনভাবে বলছ যেন ওরা সোনার
চামচ মুখে নিয়ে জন্মেছে।

210
00:12:05,097 --> 00:12:06,474
হেই, গার্লস হাউসের মেয়েদের তো..

211
00:12:06,557 --> 00:12:08,017
বড় পাথর মারা দরকার।

212
00:12:09,852 --> 00:12:12,146
আমি তো অন্তত এদের মতো কেউ নই।

213
00:12:35,795 --> 00:12:38,589
তুমি কি মৌমাছি পালনের প্রাচীন
রীতিসমূহ শিখতে চাও?

214
00:12:39,840 --> 00:12:41,634
ইউজিন। ইউজিন, ওটিংগার।

215
00:12:41,717 --> 00:12:44,053
নেভারমোর হাম্মারসের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট।

216
00:12:44,136 --> 00:12:45,930
ওয়েন্সডে। ওয়েন্সডে অ্যাডামস।

217
00:12:47,097 --> 00:12:48,849
দেরি করে আসলাম নাকি
শুধু তুমিই ছিলে?

218
00:12:50,893 --> 00:12:53,145
এই ক্লাবে তো কেউ শখ
করে আসে না।

219
00:12:53,229 --> 00:12:55,356
অধিকাংশ বাচ্চাই বিষাক্ত
পোকামাকড় ভয় পায়।

220
00:12:57,066 --> 00:12:58,984
তুমি কি স্বেচ্ছায় মৌমাছির
দংশন খেতে এসেছ?

221
00:13:04,323 --> 00:13:08,702
মৌমাছি গত ১৫০ বছর ধরে
একইভাবে মধু উৎপাদন করছে।

222
00:13:08,786 --> 00:13:10,871
প্রকৃতির সবচেয়ে সুশৃঙ্খল
জাতি হচ্ছে তারা।

223
00:13:10,955 --> 00:13:13,916
সবাই একসাথে কাজ করে একটি
লক্ষ্য পূরণের উদ্দেশ্যে।

224
00:13:14,542 --> 00:13:19,004
মজার ব্যাপার হচ্ছে, এটা অল্পকিছু বাস্তুতন্ত্রের মধ্যে
একটায় যেটাতে একজন নারী নেতৃত্ব দেয়।

225
00:13:19,088 --> 00:13:22,925
রানী মৌমাছি সরাসরি তার কর্মীদের নেতৃত্ব দেয়।
কোনো পিতৃতন্ত্র নেই এখানে।

226
00:13:29,765 --> 00:13:32,142
রোয়ান! তোমার সাথে আমার কথা আছে!

227
00:13:32,226 --> 00:13:35,646
ওয়েন্সডে, কারো সাথে কথা বলার
অনুমতি আমার নেই।

228
00:13:35,729 --> 00:13:37,898
আমাকে মারার চেষ্টা করার সময়
তো বেশ মুখ চলছিল তোমার!

229
00:13:38,899 --> 00:13:41,485
বলেছিলে আমি নাকি এই স্কুলের ধ্বংস
ডেকে আনব, মনে পড়ে না তোমার?

230
00:13:42,611 --> 00:13:44,071
কোথায় ওই ছবিটা পেয়েছিলে?

231
00:13:44,154 --> 00:13:46,323
আমি বনে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম!

232
00:13:46,866 --> 00:13:48,701
তখন তুমি আমার পিছু নিলে!

233
00:13:49,368 --> 00:13:50,368
ওয়েন্সডে!

234
00:13:51,579 --> 00:13:52,913
তোমার এখানে আসা উচিৎ হয়নি!

235
00:13:52,997 --> 00:13:55,416
চলে যাও! আমাকে একা থাকতে দাও!

236
00:15:49,905 --> 00:15:51,785
তোমাকে এই প্রজেক্ট
আবার করতে হবে...

237
00:15:51,865 --> 00:15:54,410
জানালাবিহীন বাথরুমে গিয়েও ওকে
হারিয়ে ফেললে কীভাবে?

238
00:15:56,036 --> 00:15:57,788
যদি বাঁ হাত হতে তো
এরকম হতো না!

239
00:16:00,040 --> 00:16:01,040
মন খারাপ করো না।

240
00:16:01,458 --> 00:16:03,877
আমি নিজেই নতুন প্রমাণ খুঁজব...

241
00:16:03,961 --> 00:16:05,713
যেহেতু আমাদের একমাত্র স্বাক্ষী
এখন পগারপার হয়ে গেছে।

242
00:16:05,796 --> 00:16:07,881
অবশেষে দেখছি একটা বন্ধু বানালে!

243
00:16:07,965 --> 00:16:09,758
যদিও এটা একটা গাছ।

244
00:16:09,842 --> 00:16:11,593
পরিমাণের চেয়ে আমার
কাছে মানই মূখ্য।

245
00:16:21,770 --> 00:16:23,480
আমার পাশের সিটটা খালি আছে।

246
00:16:24,815 --> 00:16:27,526
আমার মতো নচ্ছারের পাশে
বসতে চাইলে বসতে পারো।

247
00:16:47,254 --> 00:16:50,507
ওয়েন্সডেকে এভাবে মুগ্ধ
করাটা মুশকিল, মি. থর্প।

248
00:16:51,091 --> 00:16:52,760
একটু হলেও তো মুগ্ধ হয়েছে নিশ্চয়ই।

249
00:16:59,725 --> 00:17:03,812
ওয়েন্সডে, তুমি এই মাংসাশী
উদ্ভিদদের দুনিয়ায়...

250
00:17:03,896 --> 00:17:07,232
পায়ের ধূলো দিয়েছ বলে
আমরা যারপরনাই আনন্দিত!

251
00:17:07,316 --> 00:17:08,316
এখন...

252
00:17:09,068 --> 00:17:11,487
এই সুন্দরী উদ্ভিদটার নাম কী?

253
00:17:12,529 --> 00:17:14,281
<i>ডেন্ড্রোফাইলেক্স লিন্ডেনেয়াই।</i>

254
00:17:15,741 --> 00:17:18,118
সহজ ভাষায়, একে ঘোস্ট অর্কিড
বলেও ডাকা হয়।

255
00:17:18,202 --> 00:17:20,954
প্রথম আবিষ্কৃত হয় ১৮৫৪ সালে
আইল অফ উইটে।

256
00:17:22,498 --> 00:17:24,083
দারুণ, ওয়েন্সডে!

257
00:17:24,750 --> 00:17:27,252
মনে হচ্ছে তোমার কম্পেটিটর
এসে গেছে, বিয়াংকা!

258
00:17:29,171 --> 00:17:33,550
ওয়েন্সডে, ঘোস্ট অর্কিডের কিছু
বিশেষত্ব বলতে পারবে?

259
00:17:33,634 --> 00:17:35,427
সহনশীলতা এবং অভিযোজনে পারদর্শীতা।

260
00:17:36,261 --> 00:17:39,181
এটা এমনকি বিরূপ পরিবেশেও
টিকে থাকতে পারে।

261
00:17:39,264 --> 00:17:41,767
তবে এর সামান্য উপস্থিতিও বাস্তুতন্ত্রে
বেশ প্রভাব ফেলে...

262
00:17:41,850 --> 00:17:44,019
যার কারণে একে পুরনো উদ্ভিদেরা
মেনে নেয় না।

263
00:17:44,103 --> 00:17:47,397
কারণ, পুরনো প্রজাতিগুলোর উৎপাদন
এতে বাধাপ্রাপ্ত হয়।

264
00:17:47,981 --> 00:17:49,733
একে স্থান দিলে পুরনোগুলো ঝরে যাবে।

265
00:17:50,609 --> 00:17:53,570
- তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো।
- এখানে কি ফুলের ব্যাপারে কথা হচ্ছে এখনো?

266
00:17:54,613 --> 00:17:58,242
ধন্যবাদ, মেয়েরা। আমাদের এত
গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য।

267
00:17:58,325 --> 00:18:01,912
মনে হচ্ছে আজকের আলোচনা মাংসাশী
উদ্ভিদের মধ্যেই সীমাবদ্ধ নেই আর।

268
00:18:06,959 --> 00:18:09,086
দেখে চল।

269
00:18:09,169 --> 00:18:11,213
- হেই, এলভিসকে নিয়ে কোথায় যাচ্ছ?
- শুধু...

270
00:18:13,257 --> 00:18:14,967
কেসের সূত্র খুঁজতে যাচ্ছো।

271
00:18:16,051 --> 00:18:18,720
তুমি এখন এসব দানবের
থিউরীতে বিশ্বাস করো?

272
00:18:19,221 --> 00:18:22,891
তোমাকে আর সান্টিয়াগোর কথোপকথন শুনেছি।
নেভারমোরের কোনো স্টুডেন্টের কাজ ভাবছ নাকি?

273
00:18:23,559 --> 00:18:24,935
তোমার থেরাপিস্টের সাথে কথা হয়েছে।

274
00:18:25,018 --> 00:18:28,522
তোমার ব্যাপারে যদিও
তেমন কিছু বলেনি।

275
00:18:28,605 --> 00:18:30,941
ডাক্তার আর রোগীর মধ্যকার
কথা গোপনই থাকে।

276
00:18:31,024 --> 00:18:32,860
বাবা ছেলের মধ্যেও কি গোপনীয়তা
বজায় রাখতে হয়?

277
00:18:32,943 --> 00:18:34,444
অই ছিটগ্রস্ত মেয়ের সাথে কিসের
এত মাখামাখি তোর?

278
00:18:36,280 --> 00:18:40,159
ভিডিয়ো গেমস, কেনসেল কালচার, ওট মিল্কের
সাথে সয়ের পার্থক্য! অনেক কথা হয়!

279
00:18:40,242 --> 00:18:43,287
- তোর খরচ আমি দেই।
আমার অধিকার আছে প্রশ্ন করার।
- আমরা মায়ের ব্যাপারে কথা বলেছি।

280
00:18:45,998 --> 00:18:47,040
মনে পড়ে উনার কথা?

281
00:18:49,585 --> 00:18:52,254
আমার ব্যাপারে কোনো গান্ডু
কথাবার্তা আবার ছড়াস না।

282
00:18:52,337 --> 00:18:54,715
বাসায় আসতে দেরি হবে।
তুই খেয়ে নিস।

283
00:18:54,798 --> 00:18:55,674
ওহ, জোশ!

284
00:18:55,757 --> 00:18:59,428
ভাবছি, বারবিকিউ করব রাতে!
তারপর খেলা দেখতে যাব!

285
00:19:00,888 --> 00:19:03,390
এসব উষ্ণ স্মৃতি তোমাকে সময়ে
সময়ে মনে করিয়ে দেব, বাবা!

286
00:19:12,191 --> 00:19:13,609
আমাকে বনে যেতে হবে...

287
00:19:13,692 --> 00:19:17,029
কিন্তু, উইমস তো একদম চোখে
চোখে রেখেছে আমাকে!

288
00:19:17,112 --> 00:19:18,112
তুমি আমাকে ঢাল বানাতে চাও...

289
00:19:18,155 --> 00:19:20,991
যাতে যেখানে কিছু ঘটেইনি সেই
ক্রাইমস্পটে যেতে পারো?

290
00:19:21,074 --> 00:19:22,826
আজকে বিকেলে মৌমাছি
প্রতিপালন ক্লাবে যাব।

291
00:19:22,910 --> 00:19:24,453
সেখানে তোমাকে টোপ হিসেবে লাগবে।

292
00:19:24,536 --> 00:19:26,330
সরি, দুটো সমস্যা আছে।

293
00:19:26,830 --> 00:19:28,874
আমি ব্যাস্ত এবং মৌমাছিকে
যমের মতো ভয় পাই!

294
00:19:29,708 --> 00:19:32,836
থিংকে কেন বলছ না? ওহ, ও তো
তোমার প্রচুর গোসসা করে আছে!

295
00:19:32,920 --> 00:19:35,130
ও কেন গোসসা করবে?
ওই তো ঝামেলাটা পাকিয়েছে।

296
00:19:35,214 --> 00:19:39,343
আমরা এক ঘন্টা একে অন্যের মেসাজ করেছি,
ও এতে খুশি হয়ে অনেক কিছু বলেছে।

297
00:19:39,843 --> 00:19:42,095
ওর মতে, ওকে তুমি মানুষের
মতো সম্মান দিচ্ছো না।

298
00:19:42,179 --> 00:19:43,805
ওতো মানুষ নয়, হাত।

299
00:19:43,889 --> 00:19:46,099
ওয়েন্সডে! সে তোমার পরিবার!

300
00:19:46,975 --> 00:19:49,144
তোমার জন্য সে যে কোনো
কিছু করতে পারে!

301
00:19:49,228 --> 00:19:51,563
ওর কাছে গিয়ে ক্ষমা চাও,
তারপর তোমার প্রস্তাব সম্পর্কে ভেবে দেখব।

302
00:20:11,625 --> 00:20:14,836
তোমাকে কষ্ট দিয়েছি।
এরপর থেকে আর অমনটা হবে না।

303
00:20:15,420 --> 00:20:17,923
এখন চলো, বনে থাকা সূত্রগুলো
মিটিয়ে যাওয়ার আগেই।

304
00:20:24,680 --> 00:20:27,307
কী চাও তুমি? হ্যান্ড ক্রিম? নেইল কাঁটার?

305
00:20:27,391 --> 00:20:28,934
কাঁচি?

306
00:20:29,643 --> 00:20:30,686
যা চাও, পেয়ে যাবে।

307
00:20:45,701 --> 00:20:48,954
জানি, আমি একরোখা, জেদি,
যা বলি তাই করি।

308
00:20:49,037 --> 00:20:51,081
কিন্তু, এগুলো একজন
সফল লেখকের বৈশিষ্ট্য।

309
00:20:53,375 --> 00:20:55,002
হ্যাঁ, সিরিয়াল কিলারদেরও।

310
00:20:55,585 --> 00:20:56,712
তুমি কী বলতে চাচ্ছ?

311
00:20:58,839 --> 00:21:00,465
আমি কোনো অস্থিরতায় ভুগছি না...

312
00:21:00,549 --> 00:21:03,135
তোমার এসব ইমোশনাল ব্ল্যাকমেইলেও
আমি ফাঁসব না!

313
00:21:08,807 --> 00:21:09,807
বেশ।

314
00:21:16,523 --> 00:21:19,359
যখন রোয়ান এটা আমাকে দেখালো,
একটা অজানা ভয় মনে জেঁকে বসেছে আমার!

315
00:21:22,487 --> 00:21:25,073
যে, আমি হয়তো খুব খারাপ
কিছুর সূত্রপাত করব!

316
00:21:25,157 --> 00:21:26,992
আইভানের মতো অতোটা
ভয়াবহ নয় যদিও...

317
00:21:27,075 --> 00:21:28,075
তবুও কম ভয়ানক নয়।

318
00:21:28,994 --> 00:21:30,662
এবং, আমি সেটা হতে দিতে পারি না।

319
00:21:31,621 --> 00:21:33,457
সেজন্যই আমাকে সত্যিটা
খুঁজে বের করতে হবে।

320
00:21:38,170 --> 00:21:40,547
কাউকে এসব বলেছ তো প্রত্যেকটা আঙুল
কেটে ভাগাড়ে ফেলে দেব।

321
00:21:48,972 --> 00:21:50,652
যদি উইমস আসে এখানে...

322
00:21:50,724 --> 00:21:53,560
লুকিয়ে পড়বে, ধরা খেলেও
কিছু বলবে না।

323
00:21:53,643 --> 00:21:57,022
- না জানি কী হাল হয় আমার!
- খারাপ কিছু হবে না আশা করি।

324
00:21:59,024 --> 00:22:01,318
ব্লেব আর আমি তোকে পিষে ফেলব!

325
00:22:01,818 --> 00:22:03,320
দংশনের ব্যাথা বড্ড নির্মম!

326
00:22:03,403 --> 00:22:04,571
এটাই হচ্ছে কোড।

327
00:22:04,654 --> 00:22:07,074
তোমাকে তো ধন্যবাদ
জানানো উচিৎ আমার।

328
00:22:07,157 --> 00:22:09,993
এত মেয়ে এখানে কখনো আসেনি!

329
00:22:10,494 --> 00:22:11,495
মৌমাছি ছাড়া।

330
00:22:11,995 --> 00:22:12,995
শকিং!

331
00:22:14,498 --> 00:22:16,792
এই নেকড়ে মেয়েটাকে
যা ভাল্লাগে আমার!

332
00:22:17,292 --> 00:22:21,421
ইনিডের তোমার প্রেমে পড়ার
সম্ভাবনা ১% এরও কম।

333
00:22:21,505 --> 00:22:23,006
মানে, একটু হলেও আমার চান্স আছে!

334
00:22:23,090 --> 00:22:24,090
ইয়েস!

335
00:22:31,014 --> 00:22:36,061
প্রাচীনকালে, মৌমাছি ক্ষত সারানো এবং
বলিদানের অর্চনায় ব্যবহৃত হতো।

336
00:22:36,144 --> 00:22:38,480
জনশ্রুতি আছে যে ক্লিওপেট্রা মধুভর্তি
বাথটাবে গোসল করতেন!

337
00:22:38,563 --> 00:22:40,232
যাতে তার ত্বকের জ্যোতি বাড়ে!

338
00:22:40,899 --> 00:22:42,567
কখনো মধু দিয়ে গোসল করেছ?

339
00:22:43,193 --> 00:22:44,403
আমি মৌমাছির কামড়
খেতে চাই না!

340
00:22:45,362 --> 00:22:47,489
শান্ত থাকলেই দেখবে
কিচ্ছু হবে না!

341
00:22:47,572 --> 00:22:50,617
মৌমাছি ভীতুদের শনাক্ত করতে পারে,
আর চিন্তা করো না।

342
00:22:50,700 --> 00:22:54,621
আমার কাছে বড় একটা মশাল আছে,
ওটা ব্যবহারে আমি বেশ দক্ষ!

343
00:22:55,247 --> 00:22:56,415
দেখবে ওটা?

344
00:23:18,979 --> 00:23:22,107
সরি, আমি চাইনি এলভিস
তোমার গন্ধ পাক।

345
00:23:22,190 --> 00:23:24,401
থ্যাংক্স। তুমি ওদেরকে কীভাবে
লেজ থেকে খসালে?

346
00:23:27,112 --> 00:23:28,947
কফি গ্রাউন্ড?

347
00:23:30,323 --> 00:23:31,783
হরিণ শিকার করতে গিয়ে শিখেছি।

348
00:23:31,867 --> 00:23:33,952
কফি শপে কাজ করার
অনেক সুবিধা আছে।

349
00:23:34,035 --> 00:23:36,872
তোমার বাবা ওই কুকুরকে নিয়ে
নিশ্চয়ই হাঁটতে বের হোননি?

350
00:23:36,955 --> 00:23:38,081
উনি আমাকে কিছুই বলেননি।

351
00:23:39,040 --> 00:23:41,042
উনাকে অনুসরণ করছি দেখে
নিশ্চয়ই বিস্মিত হয়েছ?

352
00:23:41,126 --> 00:23:44,337
না, আমিও আমার বাবা মাকে
লুকিয়ে ফলো করতাম।

353
00:23:46,214 --> 00:23:49,426
আচ্ছা, ফেস্টিভ্যালের রাতে
আসলে হয়েছিলটা কী?

354
00:23:50,510 --> 00:23:52,846
কসম খোদার, বাবাকে কিচ্ছু বলব না!

355
00:23:55,640 --> 00:23:57,058
ভেবেছিলাম, রোয়ান বিপদে আছে।

356
00:23:57,726 --> 00:23:59,102
কিন্তু আমি ভুল ছিলাম।

357
00:23:59,186 --> 00:24:02,481
তারপর ও টেলিকাইনেসিসের সাহায্যে
আমাকে মারার চেষ্টা করে?

358
00:24:03,064 --> 00:24:05,609
ওরে বাপরে! ও এমনটা কেন করবে?

359
00:24:05,692 --> 00:24:09,988
জানি না। তখনই ওই দানবটা হাওয়া থেকে
উদয় হয়ে ওকে খামচে মেরে ফেলল।

360
00:24:12,616 --> 00:24:14,075
মানে, দানবটাকে সত্যিই দেখেছ?

361
00:24:15,494 --> 00:24:17,913
ওটা তোমাকে মারার চেষ্টা করেনি?

362
00:24:17,996 --> 00:24:21,541
ওটা আসলে আমার জীবন বাঁচিয়েছে।
সেই রহস্যটাই আমি বোঝার চেষ্টা করছি।

363
00:24:22,042 --> 00:24:24,503
ও যে খুন হয়েছে সেটার প্রমাণ
খুঁজতেই এসেছি এখানে...

364
00:24:24,586 --> 00:24:26,046
যাতে বুঝতে পারি আমার
মাথা খারাপ হয়ে যায়নি।

365
00:24:26,129 --> 00:24:27,130
এখনো।

366
00:24:35,555 --> 00:24:36,765
এটা রোয়ানের।

367
00:24:37,349 --> 00:24:38,767
জানতাম, সবকিছু সাজানো।

368
00:24:40,602 --> 00:24:41,787
<i>তুমি কোন ব্যাপারে কথা বলছ?</i>

369
00:24:41,811 --> 00:24:44,064
তোমার পাগলামো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে!

370
00:24:45,106 --> 00:24:47,067
তুমি প্রতিনিয়ত মানুষকে ভয় দেখাও!

371
00:24:48,902 --> 00:24:50,529
অবিশ্বাস্য!

372
00:24:50,612 --> 00:24:51,613
হ্যাঁ, ভয় দেখাই!

373
00:24:51,696 --> 00:24:52,781
তুমি একটা উন্মাদ!

374
00:24:58,453 --> 00:24:59,453
তুমি ঠিক আছো?

375
00:25:05,794 --> 00:25:08,129
বারবার শুধু বেগুনী রঙের
বইটা চোখে ভাসছে।

376
00:25:10,257 --> 00:25:11,508
মলাটটা আরো ডার্ক ছিল।

377
00:25:11,591 --> 00:25:14,135
পুরনো দিনের বইগুলোর মতো।
খুঁজতে থাকো।

378
00:25:20,350 --> 00:25:25,272
এখানে সেভাবে কোনো স্টুডেন্টকে
বই খুঁজতে আসতে দেখি না।

379
00:25:25,939 --> 00:25:27,607
অনেকে লুকোচুরি খেলতে আসে এখানে।

380
00:25:27,691 --> 00:25:29,943
দুটো ভ্যাম্পায়ারকে আমি লড়াই
করতে দেখেছিলাম দূর্ঘটনাবশত!

381
00:25:31,194 --> 00:25:32,487
ওটা আমি ভুলতে পারছি না।

382
00:25:33,238 --> 00:25:35,073
তোমাকে কি সাহায্য করব খুঁজতে?

383
00:25:38,118 --> 00:25:39,452
এরকমটা দেখেছেন এর আগে কোথাও?

384
00:25:39,953 --> 00:25:42,247
এই জলছাপটা অই বইয়ে
আছে যেটা আমি খুঁজছি।

385
00:25:42,831 --> 00:25:46,376
আমার যতোটুকু মনে পড়ে, এটা পুরোনো
একটা স্টুডেন্ট সোসাইটির লোগো!

386
00:25:47,711 --> 00:25:48,712
দ্য নাইটশেডস!

387
00:25:48,795 --> 00:25:50,255
মানে, সেই প্রাণঘাতি পুষ্পের মতো?

388
00:25:52,048 --> 00:25:52,924
নাম তো বেশ খাসা।

389
00:25:53,008 --> 00:25:55,427
ক্লাবটা তো অনেক আগেই
বন্ধ হয়ে গেছে যা জানি।

390
00:25:55,927 --> 00:25:57,012
কারণটা কী বলতে পারবেন?

391
00:25:57,846 --> 00:25:58,846
দুঃখিত।

392
00:26:04,102 --> 00:26:06,605
আজকে ক্লাসে তোমার সাবলীল
উত্তরে বেশ সন্তুষ্ট হয়েছি।

393
00:26:06,688 --> 00:26:09,232
আমার মা মাংসাশী উদ্ভিদের অন্ধভক্ত।

394
00:26:09,316 --> 00:26:11,276
এসব জ্ঞান তার কাছ থেকেই প্রাপ্ত।

395
00:26:12,360 --> 00:26:14,029
তোমাদের সম্পর্কটা কি ঘনিষ্ঠ?

396
00:26:15,363 --> 00:26:18,450
একই জেলে দুজন কয়েদীর মধ্যকার
সম্পর্কের সাথে তেমন পার্থক্য নেই।

397
00:26:18,533 --> 00:26:22,787
জানি যে, বছরের মাঝামাঝিতে এসে
এখানে খাপ খাওয়ানো সহজ নয়।

398
00:26:22,871 --> 00:26:26,833
এখানে দেড় বছর হলো এসেছি,
তারপরও নিজেকে বহিরাগত মনে হয়।

399
00:26:26,916 --> 00:26:29,002
কারণ, এখানকার স্টাফদের মধ্যে
আপনিই একমাত্র নর্মি বলে?

400
00:26:30,545 --> 00:26:31,671
ইনিড বলেছে আমাকে।

401
00:26:33,423 --> 00:26:36,217
সত্য কথা বলতে কোনো জায়গাই
আমার কাছে আপন লাগেনি।

402
00:26:37,427 --> 00:26:41,222
আউটকাস্টদের চেয়ে নর্মিদেরই
কেমন অদ্ভুত লাগত!

403
00:26:41,973 --> 00:26:43,600
ভেবেছিলাম, নেভোরমোরের
হালচাল ভিন্ন হবে...

404
00:26:43,683 --> 00:26:47,646
কিন্তু, এখানকার অনেক টিচার আমার
সাথে ঠিকমত কথাও বলেন না।

405
00:26:48,938 --> 00:26:51,524
ভান করি যেন মানুষের অপছন্দে
আমার কিছু যায় আসে না।

406
00:26:53,943 --> 00:26:54,944
ভেতরে ভেতরে আমি...

407
00:26:57,489 --> 00:26:58,573
এটা উপভোগ করি।

408
00:27:01,326 --> 00:27:03,787
- কখনো এটাকে হারিয়ো না, ওয়েন্সডে।
- কী হারাবো?

409
00:27:04,746 --> 00:27:07,999
অন্যদের তোমাকে বদলাবার
সুযোগ না দেওয়া।

410
00:27:08,958 --> 00:27:09,958
এটা একটা জন্মগত প্রতিভা।

411
00:27:11,294 --> 00:27:12,504
এরকম তো কিছু আসলে মনে হয় না।

412
00:27:14,297 --> 00:27:16,966
সবচেয়ে বিস্ময়কর উদ্ভিদগুলো
ছায়াতেই বেড়ে উঠে।

413
00:27:20,136 --> 00:27:22,389
কখনো কারো কাছে কথা বলতে চাইলে...

414
00:27:22,472 --> 00:27:24,891
কনজারভেটরির দরজা সবসময়
তোমার জন্য খোলা আছে।

415
00:27:50,291 --> 00:27:52,711
ওই বেগুনি বইটা নিশ্চয়ই
এখানে কোথাও আছে।

416
00:27:52,794 --> 00:27:53,920
খোঁজো।

417
00:28:33,918 --> 00:28:35,587
রোয়ানের অনেক রহস্য আছে।

418
00:28:48,099 --> 00:28:50,018
তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম।

419
00:28:50,101 --> 00:28:51,686
তোমাকে দেখে খুশি হয়েছি।

420
00:28:51,770 --> 00:28:54,522
হাউসমাস্টারের দৃষ্টি এড়ালে কীভাবে?
তোমার সাইরেনের পাওয়ার দিয়ে?

421
00:28:54,606 --> 00:28:55,732
না, এটা পরে।

422
00:28:56,316 --> 00:28:58,818
আমার ব্যাপারে বিশ্রী সব ভাবনা
মাথা থেকে বাদ দিলে হয় না?

423
00:28:58,902 --> 00:29:01,780
- কী চাও তুমি, বিয়াংকা?
- তোমার খোঁজখবর নিতে আসলাম।

424
00:29:02,489 --> 00:29:05,116
রোয়ানের ব্যাপারে সরি।
তোমরা বেশ ভালো বন্ধু ছিলে।

425
00:29:05,200 --> 00:29:07,535
রোয়ানের ব্যাপারে কবে থেকে
মাথা ঘামানো শুরু করলে?

426
00:29:07,619 --> 00:29:10,330
তোমার মনে ভয় ছিল যে ও
ওয়েন্সডেকে কিছু করে বসবে?

427
00:29:10,413 --> 00:29:13,666
সেজন্যই কি তুমি ওকে ছায়ার
মতো অনুসরণ করতে না?

428
00:29:13,750 --> 00:29:15,376
নাকি আরো কোনো ব্যাপার আছে?

429
00:29:18,671 --> 00:29:21,090
সিরিয়াসলি, মেয়েটার মধ্যে
এমন কী আছে?

430
00:29:21,174 --> 00:29:24,886
এরকম পুরনো বেশভূষার আমসি চেহারার মেয়েদের
কবে থেকে পছন্দ করা শুরু করলে?

431
00:29:24,969 --> 00:29:27,639
কারণ ও তোমার মতো আমার
সাথে চালাকি করেনি।

432
00:29:27,722 --> 00:29:30,183
একটা ভুল করেছি, সেজন্য কি
কখনো ক্ষমা করবে না?

433
00:29:30,266 --> 00:29:32,227
আর ও অভদুত সব কান্ডকীর্তি করে
বেড়ালেও সাত খুন মাফ!

434
00:29:32,310 --> 00:29:33,630
তুমি ওয়েন্সডের পিছে পড়েছ কেন?

435
00:29:33,686 --> 00:29:36,105
কারণ, সে নিজেকে সবার সেরা ভাবে!

436
00:29:37,524 --> 00:29:42,821
কাল ওফেলিয়া হলে ওর নেকড়ে রুমমেটের
মাথা ফাটানোর জন্য তর সইছে না!

437
00:29:43,905 --> 00:29:45,657
এই পো কাপ ফাইনাল সবার মনে থাকবে!

438
00:29:45,740 --> 00:29:49,118
- তোমার প্ল্যান শোনার খায়েশ আমার নেই!
- আমার খেলা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে!

439
00:29:49,702 --> 00:29:50,829
আমি জিততে পছন্দ করি!

440
00:29:51,538 --> 00:29:52,622
এটা কি কোনো ভুল?

441
00:29:53,957 --> 00:29:56,000
তোমার সাথে কেন ব্রেকআপ
করেছি এখনো বোঝোনি?

442
00:29:56,918 --> 00:29:58,753
তুমি তো আমাকে নিচু করে দেখতে।

443
00:30:02,298 --> 00:30:05,009
আমরা কাপল হিসেবে ভালোই ছিলাম, জ্যাভিয়ের।

444
00:30:05,593 --> 00:30:06,593
আসলেই?

445
00:30:07,178 --> 00:30:09,013
তুমি চাচ্ছো এভাবে আমি ভাবি?

446
00:30:12,600 --> 00:30:16,145
আমার কথা মানো, ওয়েন্সডে অ্যাডামস
তোমার জন্য পারফেক্ট নয়।

447
00:30:16,646 --> 00:30:18,731
সে তোমার দুঃস্বপ্নের কারণ হবে!

448
00:30:29,492 --> 00:30:30,910
কোথায় ছিলে তুমি?

449
00:30:30,994 --> 00:30:33,079
আরেকটু হলেই তো আমার
হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল!

450
00:30:33,162 --> 00:30:34,998
- ইয়োকো হাসপাতালে!
- কী হয়েছে?

451
00:30:35,081 --> 00:30:37,083
ডিনারে গার্লিক ব্রেড খেয়েছে!

452
00:30:37,166 --> 00:30:40,003
খেতেই অ্যালার্জির আক্রমণ শুরু হলো!
পো কাপ থেকে ও আউট!

453
00:30:40,086 --> 00:30:41,212
আমার কোনো কো-পাইলট নেই!

454
00:30:41,296 --> 00:30:43,214
এটা কোনো এক্সিডেন্ট নয়।
বিয়াংকা হচ্ছে নাটের গুরু।

455
00:30:43,298 --> 00:30:45,216
- তুমি কীভাবে জানি?
- সেটা তোমার জেনে কাজ নেই।

456
00:30:45,300 --> 00:30:47,468
কাল তুমি আর আমি ওর
অহংকারে কুঠারাঘাত করব!

457
00:30:48,094 --> 00:30:50,555
কী? তুমি কি ব্ল্যাক ক্যাটসে যোগ দিচ্ছ?

458
00:30:51,806 --> 00:30:53,308
নিজের মর্জিতে?

459
00:30:53,808 --> 00:30:54,808
আমার জন্য?

460
00:30:56,811 --> 00:30:58,897
আমি বিয়াংকাকে এতো খারাপভাবে
নাস্তানাবুদ করতে চাই...

461
00:30:58,980 --> 00:31:01,399
যেন হারের যন্ত্রণায় ওর ভেতরটা
হাঁসফাঁস করতে থাকে!

462
00:31:02,275 --> 00:31:05,445
হ্যাঁ, তারপরও আমাদের বন্ধুত্বও তো
এখানে কারণ হিসেবে আছে, ঠিক?

463
00:31:07,780 --> 00:31:09,324
শুধু বলো ও কীভাবে জিততেই থাকে।

464
00:31:09,407 --> 00:31:11,034
কারণ ওর মাথাও সমানভাবে খেলে।

465
00:31:11,117 --> 00:31:14,621
গত দু'বছর ওর আশেপাশের সব
বোট খেলার সময় ডুবেছে!

466
00:31:14,704 --> 00:31:16,039
মনে হচ্ছে স্যাবোটাজ ওর পদ্মতি।

467
00:31:16,122 --> 00:31:17,957
পো কাপে কোনো রুলস নেই।

468
00:31:18,041 --> 00:31:21,085
আর ও হচ্ছে সাইরেন, জলে এমনিতেই
ও বেশ স্বচ্ছন্দ্যে থাকে।

469
00:31:22,837 --> 00:31:25,298
তাহলে, ওর পদ্মতিতেই ওকে হারাতে হবে।

470
00:31:37,852 --> 00:31:40,229
- আমরা তৈরী।
- গুড, থিং-ও প্রস্তুত।

471
00:31:40,313 --> 00:31:43,691
- তোমরা কী করতে চলেছ বলবে না?
- সারপ্রাইজটা নষ্ট করতে চাও?

472
00:31:43,775 --> 00:31:47,236
সারপ্রাইজের কথা বলতেই মনে পড়ল!
তোমার কস্টিউম তাঁবুতে আছে!

473
00:31:47,737 --> 00:31:48,905
কস্টিউম?

474
00:31:49,948 --> 00:31:52,659
হে মাবুদ! তোমাকে দেখতে পারফেক্ট লাগছে!

475
00:31:52,742 --> 00:31:54,869
কিন্তু, তোমার মোচ কোথায়?

476
00:31:55,620 --> 00:31:58,164
ফালতু কথা বললে মেরে
স্বর্গে পাঠিয়ে দেব!

477
00:32:21,771 --> 00:32:22,772
ফোকাস করো!

478
00:32:24,983 --> 00:32:26,943
এ কাকে দেখছি?

479
00:32:27,026 --> 00:32:28,444
খোঁয়াড় থেকে মুরগী বের হলো অবশেষে!

480
00:32:29,320 --> 00:32:32,615
একটা কথা বলি? আমি সবার চেয়ে
নিজেকে সেরা ভাবি না।

481
00:32:33,324 --> 00:32:34,867
তবে, নিঃসন্দেহে তোমার চেয়ে
নিজেকে সেরা ভাবি।

482
00:32:35,451 --> 00:32:39,455
সবাইকে এডগার অ্যালেন পো
কাপে স্বাগত জানাচ্ছি!

483
00:32:39,539 --> 00:32:42,875
নেভারমোরের সবচেয়ে জমকালো
ঐতিহ্যের অংশ এই প্রতিযোগিতা..

484
00:32:42,959 --> 00:32:46,295
যা ১২৫ বছর ধরে চলমান!

485
00:32:46,879 --> 00:32:48,965
সকল টিমকে র‍্যাভেন আইল্যান্ডে যেতে হবে...

486
00:32:49,048 --> 00:32:51,259
সেখান থেকে ক্র্যাকস্টোনের পতাকা নিয়ে...

487
00:32:51,342 --> 00:32:53,678
না ডুবে ফিরে আসতে হবে!

488
00:32:54,429 --> 00:32:57,056
যে দল পতাকা নিয়ে সবার আগে
ফিনিশ লাইন অতিক্রম করবে...

489
00:32:57,140 --> 00:32:59,726
সে দল কাপ জিতবে এবং এক
বছর তা রাখার সুযোগ পাবে...

490
00:32:59,809 --> 00:33:02,228
সাথে বিশেষ পুরস্কারও পাবে।

491
00:33:02,311 --> 00:33:04,188
পো কাপ শুরু হলো মাত্র!

492
00:33:05,314 --> 00:33:06,482
চলো, চলো, চলো!

493
00:33:17,827 --> 00:33:19,287
মাফ করবেন!

494
00:34:27,855 --> 00:34:29,690
শালা তোর জন্য হারলাম!

495
00:34:43,037 --> 00:34:44,163
আরো জোরে!

496
00:34:48,376 --> 00:34:49,376
থিং!

497
00:35:08,729 --> 00:35:10,064
চলো তাড়াতাড়ি!

498
00:35:18,823 --> 00:35:21,576
এখানে থাকো, বিয়াংকা যেন আমাদের
নৌকা স্যাবোটাজ করতে না পারে!

499
00:35:27,123 --> 00:35:29,417
থিংক, কতিপয় জোকারের বন্দোবস্ত
করতে হবে তোমাকে!

500
00:35:42,471 --> 00:35:43,951
- বাপরে!
- এটা আবার কী?

501
00:35:44,015 --> 00:35:45,975
চল তো দেখি!

502
00:35:53,232 --> 00:35:54,692
চল, দোস্ত!

503
00:35:54,775 --> 00:35:55,860
ও চলে এসেছে!

504
00:35:55,943 --> 00:35:56,943
কাম অন!

505
00:35:57,862 --> 00:35:59,363
পরে দেখা হবে, ওয়েন্সডে!

506
00:36:22,762 --> 00:36:23,888
তুমিই হচ্ছো মূল চাবিকাঠি।

507
00:36:26,807 --> 00:36:28,226
বেচারি বিড়াল ঘুমাচ্ছে!

508
00:36:39,779 --> 00:36:41,781
- আসো!
- তাড়াতাড়ি করো, আমরা পিছিয়ে পড়েছি!

509
00:36:50,248 --> 00:36:51,540
কী হচ্ছে এসব?

510
00:36:56,587 --> 00:36:58,130
পরে দেখা হবে, জোকার্স!

511
00:36:59,382 --> 00:37:00,383
ধোঁকাবাজের দল!

512
00:37:00,466 --> 00:37:05,096
নিজেকে প্রশ্ন করেছিলাম, "এরকম
পরিস্থিতিতে ওয়েন্সডে কী করত?

513
00:37:08,432 --> 00:37:11,269
সর্বশেষে দুটো টিম হচ্ছে গোল্ড বাগস...

514
00:37:13,729 --> 00:37:15,231
এবং, ব্ল্যাক ক্যাট!

515
00:38:39,231 --> 00:38:40,649
আমরা পেরেছি!

516
00:38:42,485 --> 00:38:44,111
ওয়েন্সডে! আমরা পেরেছি!

517
00:38:44,195 --> 00:38:47,323
আমার জীবনের সবচেয়ে
সেরা মূহূর্ত হচ্ছে এটা!

518
00:38:47,823 --> 00:38:50,493
মেনে নাও, তুমিও এই স্কুলের আত্মার
সাথে নিজেকে শামিল করছ!

519
00:38:54,497 --> 00:38:57,083
তুমি তো বলোনি আত্মাগুলো বেশ
কালো এবং প্রতিশোধপরায়ন?

520
00:39:02,546 --> 00:39:07,385
প্রথম পো কাপ অনুষ্ঠিত হয়েছিল ১৮৯৭ সালে...

521
00:39:07,468 --> 00:39:12,056
আয়োজনটা শুধু নেভারমোরের
মেধাবী স্টুডেন্টদের জন্য নয়...

522
00:39:12,139 --> 00:39:16,143
একইসাথে আউটকাস্টদের মূল্যবোধ
উদযাপন করারও ক্ষণ এটা।

523
00:39:16,227 --> 00:39:21,524
সম্প্রদায়, অধ্যবসায়, সংকল্প...

524
00:39:21,607 --> 00:39:24,735
আজকে সেসবেরই প্রদর্শনী হলো?

525
00:39:31,742 --> 00:39:34,787
ওফেলিয়া হলকে স্বাগত!

526
00:39:35,538 --> 00:39:36,956
এই হলের একজন প্রাক্তন শিক্ষার্থী হওয়ায়...

527
00:39:37,039 --> 00:39:41,794
এই কাপ সেখানে দেখে অনেকগুলো
দিন মনটা বেশ খুশি থাকবে।

528
00:40:05,734 --> 00:40:07,194
তুমি এখানে কী করছ?

529
00:40:08,112 --> 00:40:09,280
লুকিয়ে আছি।

530
00:40:09,363 --> 00:40:11,949
মানুষ যেভাবে আমার দিকে তাকিয়ে
হাসছে তাতে বিব্রত লাগছিল।

531
00:40:12,032 --> 00:40:13,451
তুমি এখন তোমার সেরা সময়টায় আছো...

532
00:40:13,534 --> 00:40:16,120
বিয়াংকা বার্কলেকে পরাজিত করেছ।
ক্ষণটা উপভোগের চেষ্টা করো!

533
00:40:16,620 --> 00:40:18,831
সব মেয়েরা হ্যাং আউট করতে চাচ্ছে।

534
00:40:18,914 --> 00:40:20,875
ধুর আসো না? তোমাকে
কেউ মেরে ফেলবে না।

535
00:40:23,794 --> 00:40:24,962
ঠিক আছে, ভেবে দেখব।

536
00:40:28,799 --> 00:40:29,633
ইয়েস!

537
00:40:29,717 --> 00:40:31,510
নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা
করছ দেখে খুশি হলাম।

538
00:40:32,595 --> 00:40:33,721
একদম তোমার মায়ের মতো করে।

539
00:40:34,722 --> 00:40:38,309
মায়ের সাথে আমার
কোনকিছুরই মিল নেই।

540
00:40:40,936 --> 00:40:44,398
শেষবার যখন ওফেলিয়া
হল কাপটা জিতেছিল...

541
00:40:44,482 --> 00:40:46,275
তখন তোমার মা দলের ক্যাপ্টেন ছিলেন।

542
00:40:48,402 --> 00:40:50,029
আমি তার কো-পাইলট ছিলাম।

543
00:40:51,906 --> 00:40:54,617
হয়তো তোমার ধারণার চেয়েও বেশি
মিল আছে তোমাদের মধ্যে।

544
00:40:58,829 --> 00:40:59,747
আমি বেশ উত্তেজিত!

545
00:40:59,830 --> 00:41:03,417
তোমার কাজ ছিল আমাদেরকে জেতানো!
ওর হারার কথা না!

546
00:41:08,672 --> 00:41:11,425
<i>নেভারমোর আমার কাছে
আগের মতোই লাগছিল।</i>

547
00:41:11,509 --> 00:41:14,261
<i>এমন জায়গা যেখানে প্রশ্নের সংখ্যা
বেশি হলেও উত্তর কম।</i>

548
00:41:16,013 --> 00:41:17,598
<i>তবে, কখনো কখনো...</i>

549
00:41:18,974 --> 00:41:21,268
<i>উত্তর আমাদের চোখের সামনেই থাকে।</i>

550
00:41:32,738 --> 00:41:34,782
<i>চিন্তা করবেন না, এডগার অ্যালেন।</i>

551
00:41:34,865 --> 00:41:37,076
<i>আপনার চাতুরিপূর্ণ হাসি দেখতে পাচ্ছি।</i>

552
00:41:37,910 --> 00:41:39,870
<i>তবে শেষ হাসি তো আমিই হাসব।</i>

553
00:41:41,163 --> 00:41:43,499
<i>আপনার ধাঁধা তো কিংবদন্তীতুল্য।</i>

554
00:41:44,166 --> 00:41:46,544
<i>হতে পারে এটা সবচেয়ে জটিল।</i>

555
00:41:46,627 --> 00:41:48,504
<i>কারণ, এখানে ধাঁধার সংখ্যা অনেক।</i>

556
00:41:48,587 --> 00:41:51,090
<i>প্রতিটা লাইন একেকটা আলাদা ধাঁধা।</i>

557
00:41:51,757 --> 00:41:54,051
<i>"সূর্যের বিপরীত" সূর্য।</i>

558
00:41:54,635 --> 00:41:57,555
<i>"আমাদের দুনিয়ার নিচের দুনিয়া" পাতাল।</i>

559
00:41:57,638 --> 00:42:00,099
<i>"জুনের দুই মাস আগে" এপ্রিল।</i>

560
00:42:00,641 --> 00:42:02,560
<i>"নিজেই নিজের বীজ পোঁতা ফুল" প্যান্সি।</i>

561
00:42:02,643 --> 00:42:03,936
<i>"একের দ্বিগুন" দুই।</i>

562
00:42:04,019 --> 00:42:07,398
<i>"যে গাছের পাতা মাটি ছোঁয়" উইলো।
"সূর্যের আলোয় গলে যায়" বরফ.</i>

563
00:42:07,481 --> 00:42:09,441
<i>"শুরু হলেও শেষ নেই" বৃত্ত।</i>

564
00:42:09,525 --> 00:42:11,986
<i>"প্রত্যেকটি নিয়মেই আছে" ব্যতিক্রম।</i>

565
00:42:22,705 --> 00:42:24,832
<i>"উত্তরটা তোমাকে দেবে একটা তীক্ষ্ম শব্দ।</i>

566
00:43:08,292 --> 00:43:09,793
<i>গোপন সংস্থা।</i>

567
00:43:09,877 --> 00:43:11,295
<i>লুকানো লাইব্রেরি।</i>

568
00:43:12,338 --> 00:43:15,132
<i>আমার মা আমার দিকে শাসনের
দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।</i>

569
00:43:16,425 --> 00:43:18,886
<i>এসবকিছুই আমি প্রত্যাশা করছিলাম...</i>

570
00:43:43,327 --> 00:43:45,329
<i>কিন্তু যখনই সত্যের পানে
এক ইঞ্চি আগালাম..</i>

571
00:43:46,288 --> 00:43:48,374
<i>ভাগ্য ভালো যে আমি
অন্ধকারকে ভয় পাই না।</i>

572
00:43:48,250 --> 00:43:55,140
বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটা
দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

